পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
Exam - 29 General Knowledge Topic: Constitution of Bangladesh; National Achievements of Bangladesh; Important Literature, Music, films and Others. i) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ ii) গুরুত্বপূর্ন সাহিত্য, গান ও ছবি ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
Dr. Muhammad Yunus received the Nobel Peace Prize jointly with-
  1. BRAC
  2. UNDP
  3. Bangladesh Bank
  4. Grameen Bank
ব্যাখ্যা
ড. মুহাম্মদ ইউনূস: 
- ড. মুহাম্মদ ইউনূস মাইক্রোক্রেডিট ও সামাজিক ব্যবসার পথপ্রদর্শক।
- তিনি ২০০৬ সালে গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- জন্ম: ২৮ জুন ১৯৪০, হাটহাজারী, চট্টগ্রাম।
- ১৯৭৬ সালে চাকরা গ্রামের ৪২ নারীকে ৮৫৬ টাকা ধার দিয়ে মাইক্রোক্রেডিট ধারণার সূচনা।
- ১৯৮৩ সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক, যার ৯৭% ঋণগ্রহীতা নারী।

• পুরস্কার ও স্বীকৃতি: 
- নোবেল শান্তি পুরস্কার (২০০৬) -গ্রামীণ ব্যাংকের সঙ্গে যৌথভাবে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯)
- কংগ্রেশনাল গোল্ড মেডেল (২০১০)।
- রামন ম্যাগসেসে পুরস্কার (১৯৮৪)।

• প্রকাশিত বই:
- Banker to the Poor (দারিদ্র্যের ব্যাংকার)
- Creating a World Without Poverty.
- Building Social Business.
- A World of Three Zeros.

উৎস: ইউনূস সেন্টার। 
.
Documentary film Stop Genocide was directed by-
  1. Alamgir Kabir
  2. Zahir Raihan
  3. Tareque Masud
  4. Morshedul Islam
ব্যাখ্যা
Stop Genocide:
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র Stop Genocide.
- Stop Genocide নির্মাণ করেন জহির রায়হান।
- মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের মে/জুন মাসে এটি প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
- মূলত বিভিন্ন সূত্র থেকে পাওয়া স্টক ফুটেজ ও নিউজ রিলের ছবির ওপর নির্ভর করেই তৈরি হয় স্টপ জেনোসাইড।
- একজন চলচ্চিত্র-নির্মাতা হিসেবে জহির রায়হান দুনিয়ার মানুষকে বাংলাদেশে চলতে থাকা গণহত্যার খবর জানান দেওয়ার এক বড় দায়িত্ব কাঁধে নেন।
- বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রসঙ্গে লেনিনের একটি বক্তব্য দিয়ে শুরু হয় ছবিটি।
- ২০ মিনিটের এই ছবিতে বাংলাদেশের মানুষ আছে, এর প্রকৃতি আছে, আছে পাকিস্তানিদের অত্যাচার, নির্যাতন, অগ্নিসংযোগের দৃশ্য।

উল্লেখ্য,
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম,
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান,
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম,
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত।

উৎস: বাংলাপিডিয়া। 
.
When was the Constitution of Bangladesh adopted?
  1. 26 March, 1971
  2. 4 November, 1972
  3. 16 December, 1971
  4. 16 December, 1972
ব্যাখ্যা
সংবিধানের ইতিহাস:
- ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালের ১২ অক্টোবর ড. কামাল হোসেন গণপরিষদে খসড়া সংবিধান বিল উত্থাপন করেন।
- বাংলাদেশের সংবিধান গৃহীত হয় ৪ নভেম্বর ১৯৭২ সালে।
- ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।

উল্লেখ্য,
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র মহিলা সদস্য রাজিয়া বানু।
- বিরোধী দলীয় সদস্যসুরঞ্জিত সেনগুপ্ত।
- ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণয়নের জন্য ৩৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল।
- সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।

উৎস: বাংলাদেশ সংবিধান আরিফ খান।
.
Who was the founder of BARD?
  1. Dr. Qudrat-E-Khuda
  2. Dr. Muhammad Yunus
  3. Dr. Akhtar Hameed Khan
  4. Dr. M. A. Wazed Miah
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড):
- BARD- এর পূর্ণরূপ: Bangladesh Academy for Rural Development.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৯ সালের ২৭ মে।
- প্রতিষ্ঠাতা: ড. আখতার হামিদ খান।
- বার্ড স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয় যার সভাপতি হলেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় - মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী।
- একাডেমি কর্তৃক উদ্ভাবিত পল্লি উন্নয়নের 'কুমিল্লা মডেল' এর জন্য বার্ড দেশে-বিদেশে সুখ্যাতি অর্জন করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
Who designed the National Martyrs' Memorial?
  1. Hamidur Rahman
  2. Syed Mainul Hossain
  3. Muzharul Islam
  4. Fazlur Rahman Khan
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ৪০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্মৃতিসৌধ।
- ১৯৭২ সালের ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত,
- এর উচ্চতা ১৫০ ফুট।
- স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫২, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।

অন্যদিকে,
- হামিদুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনার নকশা করেন।
- ফজলুর রহমান খান  বিশ্বখ্যাত বাংলাদেশি-আমেরিকান স্থপতি ও পুরকৌশলী।
- তিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়ার্স টাওয়ার (বর্তমানে উইলিস টাওয়ার)-এর নকশা প্রণয়ন করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
How many original articles are there in the Constitution of Bangladesh?
  1. 100
  2. 150
  3. 153
  4. 147
ব্যাখ্যা
• সংবিধান:
- সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রতিচ্ছবি।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার লক্ষ্যে ১০ এপ্রিল ৪৩০ জন সদস্য বিশিষ্ট গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে।
- এদের মধ্য থেকে ৩৪ জন সদস্য নিয়ে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- ১৯৭২ সালে ১২ অক্টোবর খসড়া সংবিধান বিল গণ-পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হয়।
-  বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।
- সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল: ৭টি।
- প্রস্তাবনা : ১টি।
- মূলনীতি: ৪টি।

 উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
.
Who is the latest Bangladeshi to successfully climb Mount Everest? [ July, 2025]
  1. Nishat Majumder
  2. Wasfia Nazreen
  3. Ikramul Hasan Shakil
  4. Md. Khaled Hossain
ব্যাখ্যা
এভারেস্ট জয়ী বাংলাদেশী: 
- কক্সবাজার থেকে হেঁটে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইকরামুল হাসান শাকিল।
- ১৯ মে ২০২৫  নেপাল সময় সকাল সাড়ে ছয়টায় তিনি চূড়ায় পৌঁছান।
- ইকরামুল হাসান তাঁর এই অভিযানের নাম দিয়েছেন ‘সি টু সামিট’, অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ।
- ইকরামুল হাসান শাকিল সর্বশেষ এভারেস্ট জয়ী বাংলাদেশী। [ জুলাই, ২০২৫]

অন্যদিকে, 
-  এভারেস্ট জয়ী বাংলাদেশি:
- এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন। (জুলাই, ২০২৫)
- তাঁরা হলেন:
- ১ম: মুসা ইব্রাহিম, ২০১০ সালের ২৩ মে।
- ২য়: এম এ মুহিত, ২০১১ সালের ২১ মে।
- ৩য়: নিশাত মজুমদার, ২০১২ সালের ১৯ মে।
- ৪র্থ: ওয়াসফিয়া নাজরিন, ২০১২ সালের ২৬ মে।
- ৫ম: বাবর আলী, ২০২৪ সালের ১৯ মে।
- ৬ষ্ঠ: ইকরামুল হাসান শাকিল, ২০২৫ সালের ১৯ মে। (জুলাই, ২০২৫)।

বিশেষ দ্রষ্টব্য: উল্লেখ্য:
- মো. খালেদ হোসেন, ২০১৩ সালের ২০ মে মাউন্ট এভারেস্ট শৃঙ্গ জয় করেন।
- তবে চূড়া থেকে নামার পথে দুর্ঘটনায় মারা যান তিনি।
- তাই এভারেস্ট জয়ী হিসেবে নিবন্ধিত হতে পারেননি।

উৎস:  প্রথম আলো।
.
Who is the director of the film Guerrilla, based on the Liberation War?
  1. Mostofa Sarwar Farooki
  2. Alamgir Kabir
  3. Nasiruddin Yousuff
  4. Zahir Raihan
ব্যাখ্যা
গেরিলা চলচ্চিত্র:
- গেরিলা ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী চলচ্চিত্র।
- নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত এই চলচ্চিত্রটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত।
- সৈয়দ শামসুল হকের 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্রটি।
- যৌথভাবে চিত্রনাট্য রচনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান।
- এটি 'জাতীয় চলচ্চিত্র পুরষ্কার' পেয়েছে।

উৎস: প্রথম আলো।
.
Which article of the constitution mentions equality under the law?
  1. Article 27
  2. Article 26
  3. Article 39
  4. Article 31
ব্যাখ্যা
→ ২৭নং অনুচ্ছেদ: সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 

• কয়েকটি অনুচ্ছেদ:

- ২৬ নং:মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল;
- ২৭নং: আইনের দৃষ্টিতে সমতা;
- ২৮ নং: ধর্ম, প্রভৃতি কারণে বৈষম্য;
- ২৯নং:  সরকারী নিয়োগ-লাভে সুযোগের সমতা;
- ৩০নং:  বিদেশী, খেতাব, প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ;
- ৩১নং: আইনের আশ্রয়-লাভের অধিকার;
- ৩২নং: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ;
- ৩৩নং: গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ;
- ৩৪নং: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ;
- ৩৫নং: বিচার ও দন্ড সম্পর্কে রক্ষণ;
- ৩৬নং: চলাফেরার স্বাধীনতা;
- ৩৭নং:সমাবেশের স্বাধীনতা।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
১০.
The acronym NIPORT stands for-
  1. National Population Institute
  2. Population Training Institute
  3. National Institute of Population Research and Training. 
  4. Family Planning Research Institute
ব্যাখ্যা
NIPORT: 
- এর পূর্ণরূপ: National Institute of Population Research and Training. 
- জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট 
- প্রতিষ্ঠাকাল: ১৯৭৭ সাল।
- লক্ষ্য: স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি কর্মসূচি ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার একটি আদর্শ আঞ্চলিক প্রতিষ্ঠান গড়ে তোলা।
- মন্ত্রণালয়: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
- কার্যক্রম: জেলা, উপজেলা, ইউনিয়ন এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও গবেষণা পরিচালনা।

• ১২টি পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণ ইনস্টিটিউট (FWVTI)
• ২০টি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র (RTC)
• ৩১টি মাঠ প্রশিক্ষণ কেন্দ্র (FTC)

উৎস: নিপোর্ট ওয়েবসাইট।
১১.
Who is the current Director General of Bangla Academy? [July, 2025]
  1. Prof. Harun‑Ur‑Rashid Askari
  2. Prof. Mohammad Nurul Huda
  3. Prof. Dr Mohammad Azam
  4. Prof. Abul Kashem Fazlul Haq
ব্যাখ্যা
বাংলা একাডেমি:
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৭ অগ্রহায়ণ, ১৩৬২ বঙ্গাব্দ (৩ ডিসেম্বর, ১৯৫৫ সাল)।
- বাংলা একাডেমির মূল ভবনের নাম: বর্ধমান হাউস।
- বর্তমান মহাপরিচালক: অধ্যাপক মোহাম্মদ আজম। (জুলাই, ২০২৫)
- বর্তমান সভাপতি: আবুল কাসেম ফজলুল হক। (জুলাই, ২০২৫)
- প্রথম মহাপরিচালক: প্রফেসর মযহারুল ইসলাম।
- প্রথম সভাপতি: মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।
- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয় ১৯৬০ সাল থেকে।

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
১২.
Where is Bangladesh Agricultural Research Institute (BARI) located?
  1. Joydebpur, Gazipur
  2. Bhatara, Dhaka
  3. Rupsa, Khulna
  4. Gauripur, Cumilla
ব্যাখ্যা
• বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI):
- সূচনা: ‘বেঙ্গল ল্যান্ড রেকর্ডস ডিপার্টমেন্ট’ এর অধীনে একটি ছোট্ট শাখা হিসেবে যাত্রা শুরু।
- এটি ছিল উপমহাদেশের এই অঞ্চলে সরকারি পর্যায়ে কৃষি কার্যক্রমের সূচনা।
- লর্ড কার্জনের উদ্যোগে, কৃষি বিভাগকে ল্যান্ড রেকর্ডস বিভাগের আওতামুক্ত করে স্বাধীন মর্যাদা দেওয়া হয়।
- ঢাকার তেজগাঁওয়ে ‘Nuclear Agricultural Research Laboratory’ স্থাপন করা হয়। 
- এখান থেকেই কৃষি গবেষণার প্রকৃত সূচনা।

• ঢাকা ফার্ম: 
- প্রতিষ্ঠাকাল: ১৯০৮ সাল।
- আয়তন: ১৬১.২০ হেক্টর।
- এটি ছিল বাংলার কৃষিক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
- ১৯৬২ সালে ঢাকা ফার্মের জমি (বর্তমান শেরে বাংলা নগর) অধিগ্রহণ করা হলে কৃষি গবেষণা অনিশ্চয়তার মুখে পড়ে।

• জয়দেবপুরে স্থানান্তর: 
- স্থানান্তরের বছর: ১৯৬৬ সালে।
- নতুন অবস্থান: ঢাকা থেকে ৩৫ কিমি উত্তরে, জয়দেবপুরে। 
- আয়তন: ২৬০ হেক্টর;
- এখানেই বাংলাদেশ কৃষি গবেষণার নতুন যাত্রা শুরু হয়।
- ১৯৭৫ সালে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নং-৬২ এর মাধ্যমে; 
- প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে।

উৎস: BARI ওয়েবসাইট।
১৩.
Abdul Gaffar Chowdhury is best known for-
  1. Directing the film Muktir Gaan
  2. Writing the song Amar Bhaier Rokte Rangano
  3. Founding the Shaheed Minar
  4. Leading student protests in 1971
ব্যাখ্যা
একুশের গান:
- আমার ভায়ের ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।
- গানের রচিয়তা: সাংবাদিক ও লেখক আবদুল গাফফার চৌধুরী।
- ভাষা আন্দোলনকে ঘিরে রচিত গানগুলোর মধ্যে এই গানটির জনপ্রিয়তা সর্বাধিক।
- এবং এটিই একুশের মূল গান হিসেবে স্বীকৃতি যা এখন একুশের প্রভাতফেরীর গান।
- সময়: ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
- সুরারোপ করেন: প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
- পরবর্তীতে: আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি।
- এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।
- ১৯৬৯ সালে জহির রায়হান তাঁর 'জীবন থেকে নেওয়া' চলচ্চিত্রে গানটি ব্যবহার করেন।
- বর্তমানে এই গানটি হিন্দি, মালয়, ইংরেজি, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়।

উৎস: প্রথম আলো পত্রিকা।
১৪.
Which part of the Constitution deals with Fundamental Rights?
  1. Part-6
  2. Part -3
  3. Part -7
  4. Part-8
ব্যাখ্যা
• বাংলাদেশ সংবিধান:
- সংবিধানের ১১টি ভাগ রয়েছে। যথা:-
- সংবিধানের প্রথম ভাগে: প্রজাতন্ত্র;
- দ্বিতীয় ভাগে: রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ,
- তৃতীয় ভাগে: মৌলিক অধিকারসমূহ,
- চতুর্থ ভাগে: নির্বাহী বিভাগ,
- পঞ্চম ভাগে: আইনসভা,
- ষষ্ঠ ভাগে: বিচার বিভাগ,
- সপ্তম ভাগে: নির্বাচন,
- অষ্টম ভাগে: মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রক,
- নবম ভাগে: কর্ম কমিশন,
- দশম ভাগে: সংবিধান সংশোধন ও
- একাদশ ভাগে: বিবিধ বিষয়াবলি আলোচনা করা হয়েছে।

উৎস: বাংলাদেশ সংবিধান, আরিফ খান।
১৫.
SPARRSO was formed by merging which two organizations?
  1. NASA and BLP
  2. BLP and Agricultural Research
  3. SARC and BLP
  4. DOE and SARC
ব্যাখ্যা
SPARRSO: 
- এর পূর্ণরূপ: Bangladesh Space Research and Remote Sensing Organization.
• প্রাথমিক সূচনা: 
- শুরু: ১৯৬৮ সালে।
- প্রযুক্তি: Automatic Picture Transmission (APT) Ground Station. 
- অবস্থান: তৎকালীন পরমাণু শক্তি কেন্দ্র
→ এটি ছিল বাংলাদেশে মহাকাশ প্রযুক্তির প্রথম ব্যবহার।
• NASA ও ERTS: 
- ১৯৭২ সালে, NASA কর্তৃক Earth Resources Technology Satellite (ERTS) উৎক্ষেপণ করা হয়।
- বাংলাদেশ সরকারও স্বাধীনতা-পরবর্তীকালে এর কার্যকর ব্যবহারের পরিকল্পনা নেয়।

• SPARRSO প্রতিষ্ঠা ও বিকাশ: ১৯৮০ সালে।
- Space and Atmospheric Research Centre (SARC)
- Bangladesh Landsat Programme (BLP)
→ এই দুটি একীভূত করে গঠিত হয়।
• Bangladesh Space Research and Remote Sensing Organization (SPARRSO).

উৎস: SPARRSO ওয়েবসােইট।
১৬.
Who directed the film Pather Panchali?
  1. Zahir Raihan
  2. Tareque Masud
  3. Bibhutibhushan Bandopadhyay
  4. Satyajit Ray
ব্যাখ্যা
→ 'পথের পাঁচালী' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়।
- পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত  উপন্যাস।

• পথের পাঁচালী: 
- সত্যজিৎ রায়ের চলচ্চিত্র নিয়ে আলোচনা উঠলেই অবধারিতভাবে যে চলচ্চিত্রটির নাম সামনে চলে আসে, সেটি হচ্ছে ‘পথের পাঁচালী’।
- ১৯৫৫ সালে মুক্তি পাওয়া এই চলচ্চিত্র দিয়ে মি. রায় চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেনG
- এবং প্রথম ছবিতেই সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন।
- চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বাংলা ভাষার খ্যাতনামা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘পথের পাঁচালী’ উপন্যাস অবলম্বনে।

উৎস: বাংলাপিডিয়া 
১৭.
Which article ensures “Freedom of speech and expression”?
  1. Article 27
  2. Article 39
  3. Article 41
  4. Article 31
ব্যাখ্যা
সংবিধান অনুচ্ছেদ:
- অনুচ্ছেদ- ৩৯নং: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা।
- ৩৯। (১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হল।
- (২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
- (ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
- (খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হল।

অন্যদিকে, 
৩৬। চলাফেরার স্বাধীনতা,
৩৭। সমাবেশের স্বাধীনতা,
৩৮। সংগঠনের স্বাধীনতা,
৩৯। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা,
৪০। পেশা বা বৃত্তির স্বাধীনতা,
৪১। ধর্মীয় স্বাধীনতা,
৪২। সম্পত্তির অধিকার,
৪৩। গৃহ ও যোগাযোগের রক্ষণ,
৪৪। মৌলিক অধিকার বলবৎকরণ,
৪৫। শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন,
৪৬। দায়মুক্তি-বিধানের ক্ষমতা। 

উৎস: বাংলাদেশ সংবিধান। 
১৮.
Who was the architect of Jatiyo Sangsad Bhaban?
  1. Muzharul Islam
  2. Louis I. Kahn
  3. Fazlur Rahman Khan
  4. Zainul Abedin
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন:
- বাংলাদেশের জাতীয় সংসদ ভবন ঢাকার শেরে-বাংলা নগর এলাকায় অবস্থিত।
- ভবনটি পৃথক নয়টি ব্লকে বিভক্ত একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স।
- প্রখ্যাত মার্কিন স্থপতি লুই কান এটির মূল স্থপতি।
- ১৯৫৯ সালে প্রথম ঢাকায় জাতীয় সংসদ ভবন কমপ্লেক্সটির পরিকল্পনা গৃহীত হয়।
- ১৯৬২ সালে মূল নকশা প্রস্তুত করা হয়।
- ১৯৬৪ সালে নির্মাণ কাজ শুরু হয়।
- ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু হলে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।
- দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮২ সালে ভবনের নির্মাণ কাজ শেষ হয়।
- মূল ভবন কমপ্লেক্সটির নয়টি স্বতন্ত্র বিভাগে বিভক্ত।
- কেন্দ্রীয় ব্লকটি ৩৫৪ আসন ধারণক্ষম অ্যাসেম্বলি কক্ষ নিয়ে গঠিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৯.
Who was Novera Ahmed?
  1. Poet
  2. Sculptor
  3. Singer
  4. Writer
ব্যাখ্যা
নভেরা আহমেদ:
- নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের একজন খ্যাতিমান ভাস্কর।
- বিংশ শতাব্দীর প্রথম বাংলাদেশী আধুনিক ভাস্কর হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ স্থান দখল করে নেন।
- ১৯৯৫ সালে তিনি 'হিউমানিটি' শিরোনামে একটি প্রশংসিত শিল্পকর্ম তৈরি করেন।
- তার আরেকটি উল্লেখযোগ্য সৃষ্টি 'নিঃসঙ্গ'-১৯৮৯ সালে নির্মিত এটি বাংলাদেশের প্রথম নগ্ন নারী অবয়ব ভাস্কর্য বলে বিবেচিত।
- ২০১২ সালে আঁকা তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে 'আত্মা', 'স্নান' এবং 'কক্সবাজার'।
- তার অসামান্য শিল্পকর্ম ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।

উৎস: প্রথম আলো।[ লিঙ্ক]
২০.
Which Article discusses the amendment process of the Constitution?
  1. Article 141
  2. Article 144
  3. Article 142
  4. Article 148
ব্যাখ্যা
→ ১৪২ নং অনুচ্ছেদ: সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা। 
- ১৪২নং অনুচ্ছেদ:  এই সংবিধানে যাহা বলা হইয়াছে, তাহা সত্ত্বেও-
- (ক) সংসদের আইন-দ্বারা এই সংবিধানের কোন বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবেঃ
- তবে শর্ত থাকে যে,
- (অ) অনুরূপ সংশোধনীর জন্য আনীত কোন বিলের সম্পূর্ন শিরনামায় এই সংবিধানের কোন বিধান সংশোধন করা হইবে বলিয়া স্পষ্টরূপে উল্লেখ না থাকিলে বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা যাইবে না;
- (আ) সংসদের মোট সদস্য-সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ ভোটে গৃহীত না হইলে অনুরূপ কোন বিলে সম্মতিদানের জন্য তাহা রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত হইবে না;
- (খ) উপরি-উক্ত উপায়ে কোন বিল গৃহীত হইবার পর সম্মতির জন্য রাষ্ট্রপতির নিকট তাহা উপস্থাপিত হইলে উপস্থাপনের সাত দিনের মধ্যে তিনি বিলটিতে সম্মতিদান করিবেন, এবং তিনি তাহা করিতে অসমর্থ হইলে উক্ত মেয়াদের অবসানে তিনি বিলটিতে সম্মতিদান করিয়াছেন বলিয়া গণ্য হইবে।

উৎস: বাংলাদেশ সংবিধান। 
২১.
In which district is Kantaji Temple located?
  1. Rangpur
  2. Naogaon
  3. Bogra
  4. Dinajpur
ব্যাখ্যা
কান্তজীর মন্দির: 
- স্থাপত্য শিল্পের উজ্জ্বল নিদর্শন।
- দিনাজপুরের কান্তজীউ মন্দির কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ঢেপা নদীর তীরে অবস্থিত।
- টেরাকাটা অলঙ্কারের বৈচিত্র্যে এবং ইন্দো-পারস্য স্থাপনা কৌশল অবলম্বনে মন্দিরটি নির্মিত।
- শ্রীকৃষ্ণের যুদ্ধ-বিগ্রহ অধিষ্ঠানের জন্য এই মন্দির নির্মিত হয়।
- মহারাজা প্রাণনাথের (মৃত্যু ১৭২২ খ্রিঃ) প্রত্যক্ষ তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় ১৭০৪ খ্রিঃ থেকে মন্দিরটি নির্মাণ শুরু হয়।
- তার নির্দেশ মতে মহারাজার দত্তক পুত্র রাজ রামনাথ রায় ১৭৫২ খ্রিঃ এর নির্মাণ কাজ শেষ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২২.
Who was the first elected Prime Minister of undivided Bengal?
  1. Syed Nawab Ali Chowdhury
  2. Nawab Abdul Latif
  3. Huseyn Shaheed Suhrawardy
  4. Sher-e-Bangla A. K. Fazlul Huq
ব্যাখ্যা
শেরে বাংলা এ কে ফজলুল হক:
- শেরে বাংলা এ. কে. ফজলুল হক ১৮৭৩ সালের ২৯ অক্টোবর বরিশাল জেলার জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা ওয়াজেদ আলী সাহেব ছিলেন বরিশালের খ্যাতনামা আইনজীবীদের অন্যতম।
- ১৯৩৫-৩৬ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন।
- তিনিই ছিলেন এ পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমান।
- ১৯৩৭ সালে শের-এ-বাংলা এ. কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
- ১৯৪০ সালে জিন্নাহ সভাপতিত্বে লাহোরে প্রথম পাকিস্তান প্রস্তাব পেশ করেন।
- তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়ে পাঞ্জাববাসীরা তাঁকে উপাধি দেয়।
- শের-ই-বঙ্গাল অর্থাৎ বাংলার বাঘ।
- সে থেকে তিনি শের-ই-বাংলা নামেই পরিচিত।
- ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত দীর্ঘকালের প্রধানমন্ত্রীত্বকালে তিনি বহু জনকল্যাণমূলক কাজ করেন।

উল্লেখ্য,
- হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী ১৯২১ থেকে ১৯৫৮ সালের মধ্যে বিভিন্ন সময়ে বঙ্গীয় ব্যবস্থাপক সভা এবং পাকিস্তান গণপরিষদের সদস্য ছিলেন।
- সেসবের মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯২৪ সালে কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র,
- ১৯৩৭ সালের নির্বাচনোত্তর ফজলুল হক কোয়ালিশন মন্ত্রিসভার শ্রম ও বাণিজ্য মন্ত্রী,
- ১৯৪৩-১৯৪৫ সালে খাজা নাজিমউদ্দীন মন্ত্রিসভায় বেসামরিক সরবরাহ মন্ত্রী,
- ১৯৪৬-৪৭ সালে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী,
- পাকিস্তান আমলে ১৯৫৪-৫৫ সালে মোহাম্মদ আলীর মন্ত্রিসভায় আইনমন্ত্রী এবং ১৯৫৬-১৯৫৭ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৩.
Idrakpur Fort was built during the reign of which Mughal Subahdar of Bengal?
  1. Islam Khan
  2. Shaista Khan
  3. Mir Jumla
  4. Prince Azim-ush-Shan
ব্যাখ্যা
ইদ্রাকপুর কেল্লা: 
- মুন্সীগঞ্জ শহরের প্রাণ কেন্দ্রে ইদ্রাকপুর কেল্লা অবস্থিত।
- মোঘল সম্রাট আওরঙ্গজেবের আমলে নির্মিত হয়।
- সেনাপতি ও বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক ১৬৬০ সালে বিক্রমপুরের এই অঞ্চলে ইদ্রাকপুর কেল্লা নামে এই দূর্গটি নির্মিত হয়।

- মগ জলদস্যু ও পর্তুগীজদের আক্রমন হতে এলাকাকে রক্ষা করার জন্য এই দূর্গটি নির্মিত হয়।
- জনশ্রুতি আছে এ দূর্গের সাথে ঢাকার লালবাগের দূর্গের সুড়ঙ্গ পথে যোগাযোগ ছিল।
- বহু উচ্চ প্রাচীর বেষ্টিত এই গোলাকার দূর্গটি এলাকায় এস.ডি.ও কুঠি হিসাবে পরিচিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।