পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] শেষ মূহুর্তের বিশেষ প্রস্তুতি; ফুল মডেল টেস্ট – ৩ (১০০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
‘আসমান’ শব্দের ‘স’ এর উচ্চারণ হলো-
  1. ওষ্ঠ্য
  2. দন্তমূলীয়
  3. তালব্য
  4. দন্ত্য
সঠিক উত্তর:
দন্তমূলীয়
উত্তর
সঠিক উত্তর:
দন্তমূলীয়
ব্যাখ্যা
দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- যেমন: ন, র, ল, স।
শব্দের উদাহরণ: 
- নানা,
- রাত,
- লাল,
- সালাম।

ওষ্ঠ্য ব্যঞ্জন:

যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
- যেমন: প, ফ, ব, ভ,ম।
শব্দের উদাহরণ:
- পাকা,
- ফল,
- বাবা,
- ভাই,
- মা ইত্যাদি।

দন্ত্য ব্যঞ্জন:

- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা উপরের পাটি দাতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- যেমন: ত, থ, দ, ধ।

উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ )।
.
'পামর' এর বিপরীত শব্দ কোনটি
  1. পাষাণ
  2. দয়ালু
  3. পুণ্যবান
  4. নির্দয়
সঠিক উত্তর:
পুণ্যবান
উত্তর
সঠিক উত্তর:
পুণ্যবান
ব্যাখ্যা

• পামর;
অর্থ: পাপিষ্ঠ, নীচ, মূর্খ।
- এর বিপরীত শব্দ 'পুণ্যবান'।

 অন্য অপশন গুলো:
- 'পুণ্যবান' এর বিপরীত শব্দ 'পুণ্যহীন/পাপী।
-  'দয়ালু'  এর বিপরীত শব্দ 'নির্দয়/নিষ্ঠুর।
- 'পাষাণ'  এর বিপরীত শব্দ 'দয়ালু/ সদয়।

উৎস:
১) উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি ( ২০১৯সংস্করণ )।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
'নিদারুণ' শব্দের 'নি' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. নিষেধ
  2. আধিক্য
  3. নিশ্চয়
  4. অভাব
সঠিক উত্তর:
আধিক্য
উত্তর
সঠিক উত্তর:
আধিক্য
ব্যাখ্যা
- এটি একটি খাঁটি বাংলা উপসর্গ।
'নি' উপসর্গ এর বিভিন্ন অর্থ নিম্নরূপ:
 আধিক্য অর্থে:
- নিদাঘ,
- নিদারুণ,

নিশ্চয় অর্থে:
- নির্ভর,
- নির্ণয়।

অভাব অর্থে:
-নিষ্কাম,
- নিষ্কলুষ,
- নিষ্ফল।

নিষেধ অর্থে:
- নিবৃত্তি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মাহমুদ।
.
ণ-ত্ব বিধান অনুসরণ করে 'ণ' হয়েছে নিচের কোন শব্দে?
  1. কোণ
  2. কৃপণ
  3. লাবণ্য
  4. বাণী
সঠিক উত্তর:
কৃপণ
উত্তর
সঠিক উত্তর:
কৃপণ
ব্যাখ্যা
• ঋ, র, ষ- এর পরে স্বরধ্বনি ষ য় ব হ এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়।
যেমন:
- কৃপণ (ঋ-কারের পরে প্‌ তারপরে ণ),
- হরিণ (র-এর পরে ই, তার পরে ণ),
- অর্পণ।
- লক্ষণ,
- ব্রাহ্মণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ব্যকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)।
.
'Eradication' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. নির্ভুল
  2. লোকাচার
  3. সদ্যপ্রাপ্ত
  4. উচ্ছেদ
সঠিক উত্তর:
উচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
উচ্ছেদ
ব্যাখ্যা
অন্য অপশন গুলো:
- 'নির্ভুল' শব্দের অর্থ হচ্ছে  'Accurate'
- 'লোকাচার' শব্দের অর্থ হচ্ছে 'Popular Usage'
- 'সদ্যপ্রাপ্ত' শব্দের অর্থ হচ্ছে 'Fresh Receipt'

উৎস: প্রশাসনিক পরিভাষা।
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
  2. সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।
  3. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
  4. সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।
সঠিক উত্তর:
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
উত্তর
সঠিক উত্তর:
সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
ব্যাখ্যা
কর্তৃবাচ্য:
- যে বাক্যে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত হয় এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন:
- ছাত্ররা অঙ্ক করছে।
- কর্তৃবাচ্যে ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
- কর্তৃবাচ্যে কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। যেমন:
- শিক্ষক ছাত্রদের পড়ান।
- রোগী পথ্য সেবন করে।
- সভাপতি প্রস্তাবটি অনুমোদন করেছেন।

কর্মবাচ্য:

- যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে।
- যেমন:
- আলেকজান্ডার কর্তৃক পারস্য দেশ বিজিত হয়।
- চোরটা ধরা পড়েছে।
- আসামিকে জরিমানা করা হয়েছে।
- সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়নি।
- সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদিত হয়েছে।

ভাববাচ্য:
- যে বাক্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন: 
- আমার খাওয়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- তোমার দ্বারা এই কাজ হবে না।
- কোথায় থাকা হয়।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'মহকুমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. তুর্কি
  2. আরবি
  3. ফারসি
  4. ফরাসি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
মহকুমা (বিশেষ্য),
- আরবি শব্দ,
অর্থ:
- জেলার একটি প্রশাসনিক অংশ। 
- বিচারালয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'The Spirit of Islam' বইটির লেখক-
  1. সৈয়দ আমির আলী
  2. মীর মশাররফ হোসেন
  3. গোলাম মোস্তফা
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
সৈয়দ আমির আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আমির আলী
ব্যাখ্যা
সৈয়দ আমির আলী:
- তিনি আইনজীবী, ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস ও সমাজ বিষয়ক লেখক ছিলেন।
- তিনি ১৮৪৯ সালের ৬ এপ্রিল উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৮৬৭ সালে স্নাতক ও ১৮৬৮ সালে ইতিহাসে সম্মানসহ এম.এ ডিগ্রি লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগুলির মধ্যে:
 
- এ ক্রাই ফ্রম দি ইন্ডিয়ান মোহামেডানস,
- দি রিয়েল স্ট্যাটাস অব উইমেন ইন ইসলাম।

গ্রন্থপঞ্জি:
- American Journal of Islamic Social Sciences,
- The Failure of Islamic Modernism?,
- Syed Ameer Ali’s Interpretation of Islam,
- The Spirit of Islam.

উৎস: বাংলাপিডিয়া।
.
'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' কে রচনা করেন?
  1. ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
  2. ড. মুনীর চৌধুরী
  3. ড. মুহাম্মদ এনামুল হক
  4. মোহাম্মদ নজিবর রহমান
সঠিক উত্তর:
ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মাদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
আঞ্চলিক ভাষার অভিধান:
- বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ।
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।
- বাংলা ভাষার বিভিন্ন আঞ্চলিক রূপ নিয়ে প্রথম গবেষণার পরিচয় পাওয়া যায় গ্রিয়ারসনের The Linguistic Survey of India (১৯০৩-১৯২৮) নামক গ্রন্থে।

ড. মুহাম্মাদ শহীদুল্লাহ:

- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন।
- ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান। প্যারিস বিশ্ববিদ্যালয়ে তিনি বৈদিক ভাষা, বৌদ্ধ সংস্কৃত, তুলনামূলক ভাষাতত্ত্ব, তিববতি ও প্রাচীন পারসিক ভাষা এবং জার্মানির ফ্রাইবুর্গ বিশ্ববিদ্যালয়ে প্রাচীন খোতনি, প্রাচীন ভারতীয় বৈদিক সংস্কৃত ও প্রাকৃত ভাষা শেখেন।
- ১৯২৮ সালে তিনি বাংলা ভাষার প্রাচীন নিদর্শন চর্যাপদাবলি বিষয়ে গবেষণা করে প্যারিসের সোরবোন বিশ্ববিদ্যালয় থেকে ভারতীয় মুসলমানদের মধ্যে প্রথম ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

উৎস: 
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
  1. আধ্যাত্নিকা
  2. সীতারাম
  3. মদ খাওয়া বড় দায়-জাত থাকার কি উপায়
  4. কুহেলিকা
সঠিক উত্তর:
সীতারাম
উত্তর
সঠিক উত্তর:
সীতারাম
ব্যাখ্যা
সীতারাম:
- 'সীতারাম' (১৮৮৭) বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস।
- সীতারাম একটি ঐতিহাসিক চরিত্র।
- উপন্যাসে ঐতিহাসিক কিছু ঘটনাও আছে।
- মূলত এটি এক ব্যক্তির পারিবারিক জীবনের এবং আদর্শের ট্র্যাজেডি।
- বঙ্কিমের ধর্মচিন্তা এই উপন্যাসের গঠনকে নিয়ন্ত্রিত করেছে।
- তবে চরিত্রসৃষ্টির নৈপুণ্য এবং কাহিনির বর্ণনা কুশলতায় বঙ্কিমের প্রতিভার ছাপ স্পষ্ট।
- তাঁর 'আনন্দমঠ', 'দেবী চৌধুরাণী' ও 'সীতারাম'কে 'ত্রয়ী উপন্যাস' বলা হয়।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:

- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার নৈহাটির কাছাকাছি কাঁঠালপাড়া গ্রামে ১৮৩৮ সালের ২৬ জুন জন্মগ্রহণ করেন।
- পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম দিকে ছিলেন ব্রিটিশ উপনিবেশিক সরকারের একজন কর্মকর্তা ছিলেন।
-  ১৮৫৮ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন।
-  তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্রাজুয়েট। 
-  কর্মজীবনে তিনি প্রথম ভারতীয় ও বাঙালি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন।


অন্যদিকে:
• 'আধ্যাত্নিকা' উপন্যাসটি হলো প্যারীচাঁদ মিত্রের।
• 'কুহেলিকা' উপন্যাসটি হলো কাজী নজরুল ইসলাম।
• 'মদ খাওয়া বড় দায়-জাত থাকার কি উপায়' প্যারীচাঁদ মিত্রের একটি প্রহসন।

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
১১.
Which one of the following is the analogy of BENCH : STOOL?
  1. Yardstick : Foot rule
  2. Room : Veranda
  3. Table : Cupboard
  4. Cup : Saucer
সঠিক উত্তর:
Yardstick : Foot rule
উত্তর
সঠিক উত্তর:
Yardstick : Foot rule
ব্যাখ্যা
Bench (noun) - বেঞ্চি; Stool (noun) - বসার টুল বা চৌকি।
সম্পর্ক: Bench এবং Stool দুইটিই বসার জন্য ব্যবহৃত হয়।

অপশনসমূহ,
Room - কক্ষ; Veranda - বারান্দা।
Table - টেবিল; Cupboard - রান্নার কাজে বা আহারে ব্যবহৃত তৈজসপত্র রাখার তাকওয়ালা কুলুঙ্গি বা দরজাসহ আলমারি।
Cup - পেয়ালা; Saucer - পিরিচ।
Yardstick - গজকাঠি; Foot rule - ১২ ইঞ্চি লম্বা রুলার।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়,
ক) Yardstick : Foot rule সঠিক, কেননা Yardstick এবং Foot rule দুইটাই দৈর্ঘ্য পরিমাপের কাজে ব্যবহৃত হয়। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
The word 'Continence' is same as -
  1. Indulgence
  2. Liberation
  3. Unconstraint
  4. Abstinence
সঠিক উত্তর:
Abstinence
উত্তর
সঠিক উত্তর:
Abstinence
ব্যাখ্যা
Continence (noun): 
English Meaning:  
- The ability to control movements of the bowels and bladder.
- The control of your feelings, especially your desire to have sex.
Bangla Meaning:  আত্মসংযম; মিতাচার; আবেগ এবং রিপুর উপর নিয়ন্ত্রণক্ষমতা।

• Synonyms: Self-control (আত্ম নিয়ন্ত্রন), Restraint from sexuality (যৌন কর্ম থেকে বিরত থাকা), Virginity (কুমারত্ব), Chastity(সতীত্ব), Abstinence (বিরত থাকা)।
• Antonyms: Unconstraint (বন্ধনহীন), Indulgence (ভোগবাদীতা), Liberation (স্বাধীনতা), Freedom (মুক্তি), Drunkenness(মাতলামী)। 

Other Forms: 
- Continent (adjective) সংযত; মিতাচারী; সংযমী। 
- Continent (Noun) মহাদেশ; যেমন এশিয়া, আফ্রিকা ইত্যাদি। 
Example Sentence: 
1. Many health authorities employ a continence adviser.
2. Experiencing a moment of unusual continence, I refrained from returning her gratuitous insult.

Source: Live MCQ lecture. 
১৩.
Which of the following options should be used to replace the underlined portion to correct the sentence:
'Ashfaq has the guts to rise from the occasion and come out successful.'
  1. to rise against
  2. to raise with
  3. to rise to
  4. in rising from
সঠিক উত্তর:
to rise to
উত্তর
সঠিক উত্তর:
to rise to
ব্যাখ্যা
Rise to the occasion/challenge (idiom): 
English Meaning - To show that you can deal with a difficult situation successfully. 
Bangla Meaning - অপ্রত্যাশিত অথবা কঠিন সমস্যা মোকাবিলায় সমর্থ হিসেবে প্রমাণ করা।
Example - In the exam, she rose to the occasion and wrote a brilliant essay.

Correct Sentence: Ashfaq has the guts to rise to the occasion and come out successful. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Choose the opposite word of 'Adamant'.
  1. Amenable
  2. Dogged
  3. Obdurate
  4. Unyielding
সঠিক উত্তর:
Amenable
উত্তর
সঠিক উত্তর:
Amenable
ব্যাখ্যা
Adamant (adjective): 
English Meaning: Determined not to change your mind or to be persuaded about something
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়। 

• Synonyms: Uncompromising (অটল), Unyielding (নাছোড়), Dogged (জেদী), Hard (কঠোর), Obdurate (একগুয়ে)। 
• Antonyms: Flexible (সহজে মেনে নেয় এমন), Compromising (আপোষকামী, আপোষ করা), Agreeable (সম্মত), Amenable (অমায়িক), Easy-going (সহজে মেনে নেয় এমন)। 

Other Forms: 
-  Adamance (Noun); - Adamantine (Adjective) অভেদ্য। 
Example Sentence:
1. He is a devoted doctor who is adamant to make the make the best out of hopeless cases.
2. We've tried to talk him into coming with us, but he's adamant about staying here.

Source: Live MCQ lecture. 
১৫.
Which of the following words is plural?
  1. Physics
  2. Ethics
  3. Scissors
  4. Electronics
সঠিক উত্তর:
Scissors
উত্তর
সঠিক উত্তর:
Scissors
ব্যাখ্যা
Scissors (কাচিঁ) হচ্ছে Pair noun.
- Pair noun সবসময় plural হয়।

• কিছু word দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। যেমন:
1) Names of subjects- Mathematics, Physics, Electronics etc.
2) Names of common diseases- Measles, Mumps, Rickets.
3) Names of some games- Billiards, Draughts.
4) The word ‘News’.
5) Ethics (নীতিবিদ্যা) singular হিসেবে বুবহৃত হয়।

Source:
1. Applied English Grammar & Composition by P. C. Das.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৬.
Which of the following is the correct analogy of Rehearsal : Performance?
  1. Entrapment : Game
  2. Engagement : Marriage
  3. Applause : Audience
  4. Antidote : Illness
সঠিক উত্তর:
Engagement : Marriage
উত্তর
সঠিক উত্তর:
Engagement : Marriage
ব্যাখ্যা
Rehearsal (noun) - নাটক প্রভৃতির পরীক্ষামূলক উপস্থাপনা; মহড়া। 
Performance (noun) - মঞ্চাভিনয়; প্রদর্শনী; কনসার্ট। 

• সম্পর্ক: Rehearsal এর পর Performance অনুষ্ঠিত হয়। 

অপশনসমূহ, 
ক) Entrapment - ফাঁদে ফেলা; Game - খেলা। 
খ) Engagement - বাগদান; Marriage - বিয়ে। 
গ) Applause - করতালি; Audience - শ্রোতৃমণ্ডলী। 
ঘ) Antidote - রোগ প্রতিষেধক ওষুধ; Illness - অসুখ।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে Engagement : Marriage. 
কারণ, Engagement এর পর Marriage সম্পন্ন হয়।
১৭.
Find out the synonym of 'Antipathy'.
  1. Aversion
  2. Affinity
  3. Rapport
  4. Liking
সঠিক উত্তর:
Aversion
উত্তর
সঠিক উত্তর:
Aversion
ব্যাখ্যা
Antipathy (noun): 
English Meaning: Strong dislike or opposition.
Bangla Meaning: (to/towards/against) (দুজনের মধ্যে 'between') [Uncountable noun] পারস্পরিক বিদ্বেষ; [Countable noun] যে ব্যক্তি বা বস্তু বিদ্বেষের পাত্র।

Synonyms: Hostility (বৈরভাব; শত্রুতা; বিপক্ষতা), Aversion (অপ্রিয় বস্তু বা ব্যক্তি), Hatred (ঘৃণা), Distaste (তীব্র অপছন্দ, বা ঘৃণা), Enmity(শত্রুতা)। 
Antonyms: Liking (পছন্দনীয়), Affinity (ঘনিষ্ঠ সম্বন্ধ; সাদৃশ্য; মিল), Rapport (সহানুভূতিপূর্ণ সম্পর্ক), Love (ভালোবাসা), Caring (যত্ন নেয়া)। 

Other Forms: 
- Antipathetic (adjective).
- Antipathetically (adverb).
Example Sentence: 
1. His letters show a deep and intense antipathy toward workers.
2. We should try to avoid antipathetic behavior in the workplace. 

Source: Live MCQ lecture. 
১৮.
Choose the opposite word of 'Presage'.
  1. Predict
  2. Dispute
  3. Foretell
  4. Signal
সঠিক উত্তর:
Dispute
উত্তর
সঠিক উত্তর:
Dispute
ব্যাখ্যা
Presage (verb): 
English Meaning: To predict, prophesy, or tell of future events
Bangla Meaning: পূর্বাভাস দেওয়া, পূর্বলক্ষণ হওয়া। 

• Synonyms: Anticipate (প্রত্যাশা করা), Predict (অনুমান করা), Forecast (ভবিষ্যতবাণী করা), Signal (সংকেত দেয়া), Foretell (গণনা করা)। 
• Antonyms: Doubt (সন্দেহ করা), Dispute (কোন কিছুর সত্যতা নিয়ে প্রশ্ন করা), Misjudge (ভূল ধারনা করা), Misinterpret (ভুল ব্যাখ্যা করা), Confuse (দ্বিধান্বিত করা)। 

Other Forms: 
- Presage (noun) পূর্বাভাস প্রদানকারী।  
- Presage (Verb)- Be a sign of something to come, especially something important or bad. 
Example Sentence: 
1. So I don't think today's high oil prices presage a recession.
2. Many investors are worried that the current slowdown could presage another recession.

Source: Live MCQ lecture.
১৯.
If 4y - 3x = 5, what is the smallest integer value of x for which y > 100?
  1. 395
  2. 134
  3. 132
  4. 131
সঠিক উত্তর:
132
উত্তর
সঠিক উত্তর:
132
ব্যাখ্যা
Question: If 4y - 3x = 5, what is the smallest integer value of x for which y>100?

Solution: 
4y - 3x = 5
⇒ 4y = 3x + 5
⇒ y = (3x + 5)/4 

(3x + 5)/4 > 100 
⇒ 3x + 5 > 400 
⇒ 3x > 395 
⇒ x > 395/3
⇒ x > 131.67 

The smallest integer value for x 132
২০.
What is the simple average of 330, 331 and 332?
  1. 331
  2. 13(328)
  3. 16(330)
  4. 13(329)
সঠিক উত্তর:
13(329)
উত্তর
সঠিক উত্তর:
13(329)
ব্যাখ্যা
Question: What is the simple average of 330, 331 and 332

Solution: 
the simple average of 330, 331 and 332 = (330 + 331 + 332)/3
= (330/3) + (331/3) + (332/3)
= 329 + 330 + 331
= 329 (1 + 3 + 32)
= 329 (1 + 3 + 9)
= 13(329)
২১.
  1. 144
  2. 142
  3. 136
  4. 138
সঠিক উত্তর:
142
উত্তর
সঠিক উত্তর:
142
ব্যাখ্যা
Question:

Solution: 
২২.
If log7(2) = m, then log49(28) is equal to-
  1. 2m + 1
  2. m
  3. (2m + 1)/2
  4. (m + 1)/2
সঠিক উত্তর:
(2m + 1)/2
উত্তর
সঠিক উত্তর:
(2m + 1)/2
ব্যাখ্যা
Question: If log7(2) = m, then log49(28) is equal to-

Solution: 
log7(2) = m
7m = 2
(7m)2 = 22 
49m = 4

log49(28)
= log49(4 × 7)
= log494 + log497
= log4949m + log49(49)1/2
= m + 1/2
= (2m + 1)/2
২৩.
ABC is a triangle in which ∠A = 90°. Let P be any point on side AC. If BC = 10 m, AC = 8 m, and BP = 9 m, then CP =?
  1. 3√5 m
  2. √5 m 
  3. 9 - 3√5 m 
  4. 8 - 3√5 m 
সঠিক উত্তর:
8 - 3√5 m 
উত্তর
সঠিক উত্তর:
8 - 3√5 m 
ব্যাখ্যা
Question: ABC is a triangle in which ∠A = 90°. Let P be any point on side AC. If BC = 10 m, AC = 8 m, and BP = 9 m, then CP =?

Solution: 

AB2 = 102 - 82 
= 100 - 64
= 36 
AB = √36 = 6m 

AP2 = 92 - 62 
= 81 - 36 
= 45 
AP = √45
= √(9 × 5)
= 3 √5 m

∴ CP = 8 - 3 √5 m
২৪.
A table fan is quoted for Tk. 1500. Saadman pays Tk. 1173 for it. If he gets a series of two discounts and the rate of the first discount is 15%, then the rate of the second discount is?
  1. 4%
  2. 6.67%
  3. 8%
  4. 12%
সঠিক উত্তর:
8%
উত্তর
সঠিক উত্তর:
8%
ব্যাখ্যা
Question: A table fan is quoted for Tk. 1500. Saadman pays Tk. 1173 for it. If he gets a series of two discounts and the rate of the first discount is 15%, then the rate of the second discount is?

Solution: 
After first discount = 1500 - 1500 × 15% 
= 1500 - 1500 × 15/100 
= 1500 -225
= 1275 taka

let second discount is x%

1275 - 1275 × x/100 = 1173 
⇒ 1275x/100 = 1275 - 1173 = 102
⇒ x = 102 × 100/1275
= 8
২৫.
A can do a piece of work in 15 days and the ratio of the efficiency of  A and B is 4 : 1. A, B and C together can complete the half of the work in 4 days. If they got the total wages of Tk. 5700, then what is the wage of C?
  1. Tk.1300
  2. Tk.1600
  3. Tk.1900
  4. Tk.2100
সঠিক উত্তর:
Tk.1900
উত্তর
সঠিক উত্তর:
Tk.1900
ব্যাখ্যা
Question: A can do a piece of work in 15 days and the ratio of the efficiency of  A and B is 4 : 1. A, B and C together can complete the half of the work in 4 days. If they got the total wages of Tk. 5700, then what is the wage of C?

Solution: 
A can do a piece of work in 15 days
the ratio of the efficiency of  A and B is 4 : 1

B alone complete the work = 4 × 15 = 60 days

A, B and C together can complete the work in = (4 × 2) = 8 days

C's work in one day = 1/8 – 1/15 – 1/60
 = 1/24

Ratio of work done by A, B and C = 1/15 : 1/60 : 1/24
= 8 : 2 : 5

C’s wages = 5/15 × 5700 = Tk.1900
২৬.
From two places, 60 km apart, Aman and Bijoy start towards each other at the same time and meet each other after 6 hour. If Aman traveled with 2/3 of his speed and Bijoy traveled with double of his speed, they would have met after 5 hours. The speed of Bijoy is:
  1. 6 km/hr
  2. 2.5 km/hr
  3. 3.5 km/hr
  4. 4 km/hr
সঠিক উত্তর:
4 km/hr
উত্তর
সঠিক উত্তর:
4 km/hr
ব্যাখ্যা
Question: From two places, 60 km apart, Aman and Bijoy start towards each other at the same time and meet each other after 6 hour. If Aman traveled with 2/3 of his speed and Bijoy traveled with double of his speed, they would have met after 5 hours. The speed of Bijoy is:

Solution: 
ধরি, আমানের বেগ x km/hr এবং বিজয়ের বেগ y km/hr.
6(x + y) = 60
⇒ x + y = 10
⇒ 2x + 2y = 20

5 (2x/3 + 2y) = 60 
⇒ 2x/3 + 2y = 12
⇒ 2x + 6y = 36

2x + 6y - 2x - 2y = 36 - 20
⇒ 4y = 16
∴ y = 16/4  
= 4 km/hr
২৭.
The average pocket money of 3 friends Sharifullah, Nawshad, Tuhin is Tk. 80 in a particular month. If Nawshad spends double and Tuhin spends triple of what Sharifullah spends during that month and if the average of their unspent pocket money is Tk. 60, then Tuhin spends -
  1. Tk. 10
  2. Tk. 12
  3. Tk. 30
  4. Tk. 36
সঠিক উত্তর:
Tk. 30
উত্তর
সঠিক উত্তর:
Tk. 30
ব্যাখ্যা
Question: The average pocket money of 3 friends Sharifullah, Nawshad, Tuhin is Tk. 80 in a particular month. If Nawshad spends double and Tuhin spends triple of what Sharifullah spends during that month and if the average of their unspent pocket money is Tk. 60, then Tuhin spends -

Solution: 
Total pocket money = 3 × 80 
= 240 tk

total unspent money = 3 × 60 
= 180 tk

Total spent money = 240 - 180 tk 
= 60 tk 

let, sharifullah spends x tk 
nawshad spends 2x tk
tuhin spends 3x tk

x + 2x + 3x = 60 
⇒ 6x = 60 
∴ x = 10 taka 

Tuhin spends = 3 × 10 taka 
= 30 taka
২৮.
Five children, Shihan, Masum, Jayed, Rana, and khairul, sit randomly in five chairs in a row. What is the probability that khairul and Masum don't sit next to each other?
  1. 1/5
  2. 2/5
  3. 3/5
  4. 1/2
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা
Question: Five children, Shihan, Masum, Jayed, Rana, and khairul, sit randomly in five chairs in a row. What is the probability that khairul and Masum don't sit next to each other?

Solution:
Total possibilities = 5! = 120
 events where  khairul and Masum sit next to each other= 4! × 2! 
= 24 × 2
= 48

probability that they sit next to each other= 48/120
= 2/5

∴ probability that khairul and Masum don't sit next to each other = 1 - 2/5
= (5 - 2)/5
= 3/5
২৯.
Which Indian state faced racial violence recently?
  1. Assam
  2. Meghalaya
  3. Nagaland
  4. Manipur
সঠিক উত্তর:
Manipur
উত্তর
সঠিক উত্তর:
Manipur
ব্যাখ্যা
মণিপুরে জাতিগত দাঙ্গা:
- ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে মে মাসে জাতিগত দাঙ্গা শুরু হয়।
- মণিপুরের সংখ্যাগুরু হিন্দু মেইতেই জনগোষ্ঠী এবং পাহাড়ি অঞ্চলে বসবাসকারী খ্রিস্টান নাগা ও কুকি উপজাতির মধ্যে এই সহিংসতার সূত্রপাত।
- কয়েক বছর ধরেই মেইতেইরা তাদের তপশিলি উপজাতি (এসটি) হিসাবে শ্রেণীভুক্ত করার দাবী জানিয়ে আসছিলো।
- কিন্তু রাজ্যের অন্য উপজাতিগুলোর মধ্যে এতে উদ্বেগ সৃষ্টি হয় যে মেইতেইদেরকে এসটি মর্যাদা দেওয়া হলে তাদের চাকরির জন্য তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

উৎস: বিবিসি নিউজ বাংলা। [লিঙ্ক]
৩০.
Bangabandhu Tunnel will be inaugurated on-
  1. 18 October
  2. 28 October
  3. 18 November
  4. 28 November
সঠিক উত্তর:
28 October
উত্তর
সঠিক উত্তর:
28 October
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল:
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল আগামী ২৮ অক্টোবর উদ্বোধন করা হবে।
- সেদিন এই টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- চীনের সাংহাই শহরের আদলে বন্দরনগরী চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের উদ্যোগ নেয় সরকার।
- এরই অংশ হিসেবে ২০১৫ সালে প্রকল্পের কাজ শুরু হয়।
- এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা প্রান্তকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযুক্ত করেছে।

উৎস: দৈনিক জনকণ্ঠ। [লিঙ্ক]
৩১.
Which of the following is a Central American Country?
  1. Belize
  2. Suriname
  3. Mexico
  4. Guyana
সঠিক উত্তর:
Belize
উত্তর
সঠিক উত্তর:
Belize
ব্যাখ্যা
মধ্য আমেরিকা:
- উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী ৭ টি দেশ নিয়ে মধ্য আমেরিকা গঠিত।
- দেশগুলো হলো বেলিজ, হন্ডুরাস, গুয়াতেমালা, এল সাল্ভাদর, পানামা, কোস্টারিকা এবং নিকারাগুয়া।
- এটি ভৌগোলিক ভাবে উত্তর আমেরিকার অংশ।
- এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে।
এছাড়া,
- গায়ানা ও সুরিনাম দক্ষিণ আমেরিকাতে অবস্থিত।
- মেক্সিকো উত্তর আমেরিকাতে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৩২.
Which of the following is not a landlocked country?
  1. Czech Republic
  2. Romania
  3. Hungary
  4. Belarus
সঠিক উত্তর:
Romania
উত্তর
সঠিক উত্তর:
Romania
ব্যাখ্যা
স্থলবেষ্টিত দেশ:
- যে সকল দেশের চারপাশে স্থলভাগ অর্থাৎ কোনো সমুদ্র উপকূল নেই সেসকল দেশ সমূহকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
- বিশ্বে বেশ কয়েকটি স্থলবেষ্টিত দেশ রয়েছে।
- হাঙ্গেরি, বেলারুশ, চেক প্রজাতন্ত্র, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, কসোভো, সার্বিয়া, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি, সান ম্যারিনো, অ্যান্ডোরা, উত্তর মেসিডোনিয়া, স্লোভাকিয়া, লিচেনস্টেইন ও মলদোভা এই ১৫ টি ইউরোপের স্থলবেষ্টিত দেশ।
- রোমানিয়া স্থলবেষ্টিত দেশ নয়, এটি কৃষ্ণ সাগরের তীরে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]
৩৩.
Which of the following district is in vulnerable to Flash flood?
  1. Kurigram
  2. Moulavibazar
  3. Sirajganj
  4. Gaibandha
সঠিক উত্তর:
Moulavibazar
উত্তর
সঠিক উত্তর:
Moulavibazar
ব্যাখ্যা
বন্যার প্রকারভেদ: সাধারণত বন্যা চার প্রকারের হয়ে থাকে।
যথা-মৌসুমী বন্যা, আকস্মিক বন্যা, উপকূলীয় বন্যা এবং নগর বন্যা।
১। মৌসুমী বন্যা: বর্ষা মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে মৌসুমী বন্যা বলে।
- কৃষি নির্ভর বাংলাদেশে মৌসুমী বন্যা তেমন ক্ষতি করে না, বরং ফসল উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখে।
- তবে মাঝে মাঝে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে যা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। 
২। আকস্মিক বন্যা: বর্ষা মৌসুম ব্যতীত অন্য যে কোনো মৌসুমী আকস্মিক বৃষ্টিপাত বা পাহাড়ি ঢলের ফলে যে বন্যার সৃষ্টি হয়, তাকে আকস্মিক বন্যা বলে।
- বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ প্রভৃতি জেলায় আকস্মিক বন্যা হতে দেখা যায়। 
- বোরো মৌসুমে এ ধরনের বন্যা হলে ফসলের ব্যাপক ক্ষতি হয়।
৩। উপকূলীয় বন্যা: উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, সুনামি বা জোয়ার-ভাটাজনিত কারণে যে বন্যা সৃষ্টি হয়, তাকে উপকূলীয় বন্যা বলে।
৪। নগর বন্যা: নগর এলাকায় সুষ্ঠু ও পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দেয়। এ ধরনের বন্যাকে নগর বন্যা বলে। ঢাকা ও চট্টগ্রামসহ বেশ কয়েকটি বড় শহরে এ ধরনের বন্যা দেখা দেয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
Which of the following notes are the first paper note of independent Bangladesh?
  1. 1 & 10
  2. 1 & 5
  3. 1 & 2
  4. 1 & 100
সঠিক উত্তর:
1 & 100
উত্তর
সঠিক উত্তর:
1 & 100
ব্যাখ্যা
- বাংলাদেশে প্রথম কাগুজে নোট চালু করা হয়েছিল ১৯৭২ সালের ৪ মার্চ।
- ওই দিন প্রথম ১ টাকা ও ১০০ টাকার নোট চালু করা হয়।
- এর আগপর্যন্ত লেনদেনে পাকিস্তানি রুপি ব্যবহার করা হতো। কেউ কেউ ভারতীয় রুপিও গ্রহণ করতেন।
- স্বাধীন দেশের মুদ্রার নামকরণ করা হয় টাকা।
- তবে তখনো পাকিস্তানি রুপির প্রচলন বাংলাদেশে ছিল। মূলত অন্তর্বর্তী হিসেবে তা চালু ছিল।
- পর্যায়ক্রমে তা বাতিল বা অচল করা হয়েছিল।
- যেমন প্রথমে ৫০ রুপি মূল্যমানের পাকিস্তানি নোটটি অচল ঘোষণা করা হয়েছিল ১৯৭২ সালের ৫ মার্চ।
- পরে একই বছরের ৬ জুন রাষ্ট্রপতির আদেশবলে ৫ ও ১০ রুপির পাকিস্তানি নোট বাতিলের ঘোষণা দেওয়া হয়।
- তবে তা কার্যকর করা হয় ৮ জুন থেকে।
- আর ১৯৭৩ সালের ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানি ১ ও ২ রুপির নোট অচল ঘোষণা করা হয়।
- বাংলাদেশ প্রথম নিজস্ব কাগুজে নোট পায় স্বাধীনতার তিন মাসের মধ্যে।
- তখন জরুরি ভিত্তিতে ভারতের সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে ১ ও ১০০ টাকা মূল্যমানের নোট ছাপিয়ে আনা হয়।
- আর ১৯৭২ সালের ৪ মার্চ তা বাংলাদেশের নিজস্ব মুদ্রা হিসেবে অবমুক্ত করা হয়েছিল।
- এসব নোটে স্বাধীন বাংলাদেশের মানচিত্র মুদ্রিত ছিল। এরপর ১৯৭২ সালের ২ মে ১০ টাকা মূল্যমানের নোট এবং ২ জুন বাজারে আসে ৫ টাকা মূল্যমানের নোট।
- সে সময় ১ মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যমান সাড়ে ৭ টাকা থেকে ৮ টাকার মধ্যে নির্ধারণ করা হয়।

উৎস: দৈনিক প্রথম আলো। [লিঙ্ক]
৩৫.
Which one is the Universal Solvent?
  1. Acid
  2. Alcohol
  3. Water
  4. Benzene
সঠিক উত্তর:
Water
উত্তর
সঠিক উত্তর:
Water
ব্যাখ্যা
- যে পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে, তাকে সার্বজনীন দ্রাবক বলা হয় ।
- তাছাড়া যেসব জৈব যৌগে পোলারিটি রয়েছে এরাও সহজে পানিতে দ্রবীভূত হয়।
- পানি জৈব ও অজৈব উভয় ধরনের যৌগকে দ্রবীভূত করে বলে একে সার্বজনীন দ্রাবক বলা হয়।

উৎস: সাধারণ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণী, NCTB।
৩৬.
Who is the current Fastest Man in the world?
  1. Usain Bolt
  2. Noah Lyles
  3. Marcell Jacobs
  4. Fred Kerley
সঠিক উত্তর:
Noah Lyles
উত্তর
সঠিক উত্তর:
Noah Lyles
ব্যাখ্যা
- আগস্টে বুদাপেস্টে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়েছেন নোয়াহ লাইলস।
- মার্কিন এই স্প্রিন্টার ৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে ফাইনাল জিতে দ্রুততম মানবের খেতাব পেয়েছেন। 
- তিনি পেছনে ফেলেছেন লেৎসিলে তোবোগো ও ঝারনেল হিউজকে।
-  দুজনই সময় নিয়েছেন ৯.৮৮ সেকেন্ড।
- ১০০ মিটার জয়ে ফেবারিট ছিলেন লাইলসের মার্কিন সতীর্থ ফ্রেড  কার্লি।
- ২০২২ এর ইউজিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দ্রুততম মানবের খেতাব জিতেছিলেন তিনি।
- ছিলেন গত অলিম্পিকের স্বর্ণ জয়ী মার্চেল ইয়াকবসও।
- কিন্তু সবাইকে বিস্মিত করে বুদাপেস্টে কার্লি ও ইয়াকবস ফাইনালেই উঠতে পারেননি।

উৎস: সময় নিউজ। [লিঙ্ক]
৩৭.
The Cabinet of 'United Front' was formed on-
  1. 1 April 1954
  2. 2 April 1954
  3. 3 April 1954
  4. 4 April 1954
সঠিক উত্তর:
3 April 1954
উত্তর
সঠিক উত্তর:
3 April 1954
ব্যাখ্যা
- পাকিস্তান রাষ্ট্রের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালে।
- এ নির্বাচনে মুসলিম লীগ বিরোধী দলগুলো যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে অবতীর্ণ হয় এবং মুসলিম লীগকে শোচনীয়ভাবে পরাজিত করে বিজয় অর্জন করে।
- যুক্তফ্রন্ট ১৯৫৪ সালের ৩ এপ্রিল মন্ত্রিসভা গঠন করে। কিন্তু  পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় ১৯৫৪ সালে ১৫ মে।
- শেরে বাংলা একে ফজলুল হক ছিলেন মূখ্যমন্ত্রী।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। 
- কিন্তু একমাস যেতে না যেতেই ৩০ মে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষণা করে পূর্ববাংলায় গভর্নরের শাসন চালু করেন। যুক্তফ্রন্ট সরকার ব্যর্থ হলেও নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ও যুক্তফ্রন্টের বিজয় বাঙালিদের মনে জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি করে এবং পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনে উৎসাহ প্রদান করে।

উৎস: ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং পত্রিকা রিপোর্ট।
৩৮.
What is the capital of Armenia?
  1. Sofia
  2. Yerevan
  3. Zagreb
  4. Sarajevo
সঠিক উত্তর:
Yerevan
উত্তর
সঠিক উত্তর:
Yerevan
ব্যাখ্যা
- আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভেন।
- এটি রাজদান নদীর তীরে অবস্থিত।
এছাড়া, 
- সোফিয়া বুলগেরিয়ার রাজধানী।
- জাগরেব ক্রোয়েশিয়ার রাজধানী এবং
- সারায়েভো বসনিয়ার রাজধানী।

উৎস: ওয়ার্ল্ড এটলাস। [লিঙ্ক]
৩৯.
Vitamin B2 is also known as-
  1. Riboflavin
  2. Thiamin
  3. Niacin
  4. Pyridoxin
সঠিক উত্তর:
Riboflavin
উত্তর
সঠিক উত্তর:
Riboflavin
ব্যাখ্যা
ভিটামিন B কমপ্লেক্স:
- পানিতে দ্রবণীয় ১২টি ভিটামিন B রয়েছে।
- ভিটামিনের এই গুচ্ছকে ভিটামিন B কমপ্লেক্স বলা হয়।
- দেহের স্বাভাবিক সুস্থতার জন্য খাবারে ভিটামিন B কমপ্লেক্স খুবই গুরুত্বপূর্ণ।
- দেহের বৃদ্ধি, স্নায়ু ও মস্তিষ্কের কাজ, দেহকোষে বিপাকীয় কাজ, প্রজনন ইত্যাদি সম্পন্ন করার জন্য খাদ্যে ভিটামিন B
কমপ্লেক্সের উপস্থিতি অতি আবশ্যক।
- ভিটামিন B1, থায়ামিন নামে পরিচিত।
- ভিটামিন B2 রাইবোফ্ল্যাভিন নামে পরিচিত।
- ভিটামিন B3 নিয়াসিন বা নিকোটিনিক এসিড নামে পরিচিত।
- ভিটামিন B6 পিরিডক্সিন নামে পরিচিত।
- ভিটামিন B12 কোবালামিন বা সায়ানোকোবালামিন নামে পরিচিত।

উৎস: বিজ্ঞান, নবম - দশম শ্রেণী, NCTB।
৪০.
Who was the president of USA during the liberation war of Bangladesh?
  1. Henry Kissinger
  2. Jimmy Carter
  3. Richard Nixon
  4. Ronal Reagan
সঠিক উত্তর:
Richard Nixon
উত্তর
সঠিক উত্তর:
Richard Nixon
ব্যাখ্যা
বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বাংলাদেশের বিবেচনায় খুব হতাশাব্যঞ্জক।
- মার্কিন যুক্তরাষ্ট্র ছিল অখন্ড পাকিস্তান নীতিতে বিশ্বাসী।
- কিন্তু মার্কিন কংগ্রেসে বাংলাদেশের সমর্থন ছিল খুবই শক্তিশালী এমনকি মার্কিন প্রশাসনের সর্বোচ্চ স্তর ব্যতীত সরকারের অন্যান্য স্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ছিল ব্যাপক সমর্থন।
- পত্র-পত্রিকা ও প্রচার মাধ্যম এবং জনমনে মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন ছিল প্রশ্নাতীত।
- আমেরিকার বাঙালি মহলও সর্বতোভাবে মুক্তিযুদ্ধে নানা ধরনের সহায়তা করে।
- এমনকি পাকিস্তানের কূটনৈতিক মিশনগুলোতে কর্মরত বাঙালিরা এক পর্যায়ে বাংলাদেশের পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করে।
- যুক্তরাষ্ট্রের প্রায় সর্বত্র আমেরিকানরা বাঙালিদের বন্ধু অথবা সাহায্য সমিতি প্রতিষ্ঠা করে জনমত গঠন করে ও প্রবাসী বাংলাদেশ সরকার এবং শরণার্থী কেন্দ্রে বাঙালিদের নানা ধরনের সাহায্য করে।
- প্রেসিডেন্ট নিক্সন ও পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার সহ মার্কিন প্রশাসনের নীতি নির্ধারক মহল ব্যতীত পাকিস্তানের বর্বর হামলা ও অমানবিক কর্মকান্ডের সমর্থন আমেরিকার কোথাও তেমন দেখা যায়নি।
- মুক্তিযুদ্ধকালীন পুরো নয় মাস নিক্সন প্রশাসন পাকিস্তানের জন্য নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সমর্থন যুগিয়েছিল।

উৎস: ইতিহাস-৩, বিএ/বিএসএস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৪১.
Who scored the fastest century for Bangladesh in ODI cricket?
  1. Mushfiqur Rahim
  2. Shakib Al Hasan
  3. Tamim Iqbal
  4. Litton Das
সঠিক উত্তর:
Mushfiqur Rahim
উত্তর
সঠিক উত্তর:
Mushfiqur Rahim
ব্যাখ্যা
- ২০ মার্চ ২০২৩ তারিখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৪৯ রান করে বাংলাদেশ। 
- ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
- বাংলাদেশকে চূড়ায় তুলে ৬০ বলে ১০০ রান করে অপরাজিত ছিলেন মুশফিক।
- এটিই ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বলে করা শতক।
- এর আগে ২০০৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করে রেকর্ডটা এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে।

উৎস: দি ডেইলি স্টার। [লিঙ্ক]
৪২.
Which of the following is not a Folded mountain?
  1. Himalaya
  2. Black Hills
  3. Rocky
  4. Alps
সঠিক উত্তর:
Black Hills
উত্তর
সঠিক উত্তর:
Black Hills
ব্যাখ্যা
ভঙ্গিল পর্বত (FoldedMountains):
- অগভীর সমুদ্রের তলদেশে সঞ্চিত পাললিক শিলাস্তরে আনুভূমিক আলোড়ন বা সংকোচনের ফলে শিলাস্তর কুঞ্চিত হয়ে ঢেউয়ের আকারে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়।
- পর্বতের মধ্যে ভঙ্গিল পর্বতের উৎপত্তি সবচেয়ে জটিল। এ ধরনের পর্বতের বিস্তার অন্যান্য ধরনের পর্বতের চাইতে বেশি।
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যসমূহ নিম্নরূপ- 
১. দুটি পরস্পরমুখী প্লেট সীমানায় সংকোচনজনিত চাপে পাললিক শিলাস্তরে ভাঁজ সৃষ্টি হয়ে ভঙ্গিল পর্বত গঠিত হয়ে থাকে।
২. ভঙ্গিল পর্বতের শিলা কাঠামো ভাঁজ ও চ্যুতিযুক্ত।
৩. সাধারণত ভঙ্গিল পর্বত পাললিক শিলা দ্বারা গঠিত। তবে উৎপত্তির বিভিন্ন পর্যায়ে আগ্নেয় ও রূপান্তরিত শিলাও দেখা যায়।
উদাহরণ: এশিয়ার হিমালয়, দক্ষিন আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি এবং ইউরোপের আল্পস্।
- ব্ল্যাক হিলস হলো উত্থিত ক্ষয়জাত পর্বত।

উৎস: ভূগোল ও পরিবেশ-২, বিএ/বিএসএস প্রোগ্রাম এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৪৩.
Hoplology' is the study of what?
  1. Weapons
  2. Fire
  3. Animal
  4. Weather
সঠিক উত্তর:
Weapons
উত্তর
সঠিক উত্তর:
Weapons
ব্যাখ্যা
- Hoplology - The study of weapons or armor. 

অন্যদিকে: 
- The study of weather is called meteorology. 

উৎস: Collins Dictionary.
৪৪.
Bangabandhu Sheikh Mujibur Rahman was elected President of Awami League in-
  1. 1954
  2. 1957
  3. 1966
  4. 1969
সঠিক উত্তর:
1966
উত্তর
সঠিক উত্তর:
1966
ব্যাখ্যা
- ১৯৪৮ সালে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠনে প্রধান সংগঠকদের একজন ছিলেন শেখ মুজিব। 
- ১৯৪৯ সালে কারাগারে অন্তরীণ থাকা অবস্থায় নবগঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে শেখ মুজিবের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। 
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। 
- ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি নির্বাচিত হন। 
- দলকে ধর্মনিরপেক্ষ চরিত্র দেওয়ার জন্য ১৯৫৫ সালে বঙ্গবন্ধুর উদ্যোগে দলের নাম হতে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৫.
1000 Taka Note was introduced to the market in-
  1. 2007
  2. 2008
  3. 2009
  4. 2010
সঠিক উত্তর:
2008
উত্তর
সঠিক উত্তর:
2008
ব্যাখ্যা
• মুদ্রা চালু:
- ১৯৭২ সালে ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট প্রচলন হয়।
- ১৯৭৫ সালে : ৫০ টাকার নোট,
- ১৯৭৭ সালে : ৫০০ টাকার নোট,
- ১৯৮০ সালে : ২০ টাকার নোট,
- ১৯৮৯ সালে : ২ টাকার নোট,
- ২০০৮ সালে : ১০০০ টাকার নোট,
- ২০২০ সালে : ২০০ টাকার নোট।

উৎস: প্রথম আলো এবং জাতীয় তথ্য বাতায়ন।
৪৬.
ACU stands for-
  1. Anti Corruption Unit
  2. Asian Crime Unit
  3. Asian Clearing Union
  4. Asian Cooperation Union
সঠিক উত্তর:
Asian Clearing Union
উত্তর
সঠিক উত্তর:
Asian Clearing Union
ব্যাখ্যা
Asian Clearing Union:
- ইউনাইটেড নেশনস ইকনমিক কমিশন ফর এশিয়া অ্যাণ্ড প্যাসিফিক (ইএসসিএপি) এর উদ্যোগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ৯ই ডিসেম্বর, ১৯৭৪ সালে  স্থাপিত হয়.
- আঞ্চলিক লেনদেনে সহযোগিতা সুনিশ্চিত করার পদক্ষেপ হিসাবে।
- আকু হচ্ছে একাধিক পক্ষের ভিত্তিতে সদস্য দেশগুলির অর্থ বিনিময়ের পদ্ধতি।
- ইরান, ভারত, বাংলাদেশ, ভূটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারের কেন্দ্রীয় ব্যাংকগুলি ও অর্থনৈতিক কর্তৃপক্ষ আকুর সদস্য।
- এর সদর দপ্তর ইরানে।

উৎস: আকু এর ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৭.
'Genocide Museum' is located in-
  1. Mujibnagar
  2. Mirpur
  3. Khulna
  4. Rajshahi
সঠিক উত্তর:
Khulna
উত্তর
সঠিক উত্তর:
Khulna
ব্যাখ্যা
গণহত্যা জাদুঘর:
- একাত্তরের মুক্তিযুদ্ধে গণহত্যা-নির্যাতনের স্মৃতিকে জনমানসে তুলে ধরতে ২০১৪ সালে খুলনায় বেসরকারি উদ্যোগে সরকারি সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর', সংক্ষেপে যেটি ‘গণহত্যা জাদুঘর' নামে পরিচিত।
- এই গণহত্যা জাদুঘর দক্ষিণ এশিয়ার একমাত্র জাদুঘর যারা একাত্তরের নির্মমতার স্মৃতি সংরক্ষণ, প্রদর্শন ও একাত্তরে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে চলেছে। 
- একাত্তরের গণহত্যায় শহিদদের নানা স্মৃতি স্মারক –এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ভয়াবহ গণহত্যা এখানে তুলে ধরা হয়েছে।
- জাদুঘরের দেয়ালজুড়ে একাত্তরের আলোকচিত্র আর শিল্পকর্মে ফুটে উঠেছে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগ, নির্যাতন আর গণহত্যার নির্মমতা।
- ১১ সদস্যের ট্রাস্টি বোর্ডের অধীনে এটি পরিচালিত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম - দশম শ্রেণী, NCTB। 
৪৮.
Which one is used in Bluetooth technology?
  1. Radio wave
  2. Microwave
  3. Infrared
  4. Laser Light
সঠিক উত্তর:
Radio wave
উত্তর
সঠিক উত্তর:
Radio wave
ব্যাখ্যা
- ব্টুলুথ হল একটি ওয়্যারলেস ডেটা ট্রান্সফার কৌশল যার মাধ্যমে কিছু দূরত্বের মধ্যে বিনা তার যোগ করে data আদান-প্রদান করতে সাহায্য করে।
- এই Bluetooth এর মাধ্যমে যেকোন ডেটা বা ফাইল সহজে তার ছাড়াই এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানো যায়।
- এই প্রযুক্তি রেডিও তরঙ্গ ব্যবহার করবার মাধ্যমে ডেটার আদান-প্রদান করে।
- জুলাই, ১৯৯৯ সালে ব্লুটুথ প্রযুক্তি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। 

ব্লুটুথ এর সুবিধাসমূহ-
১. কাছাকাছি দুটি ডিভাইসের মধ্যে ডেটা স্থানান্তরে ব্যবহৃত হয়।
২. ৪ গিগাহার্টজ ফ্রিক্যুয়েন্সিতে সিগন্যাল আদান-প্রদান করে।
৩. মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা এবং ভিডিও গেইম কনসোলগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করতে এবং তথ্য বিনিময় করতে ব্লুটুথ ব্যবহৃত হয়।

সূত্র: www.bluetooth.com.
৪৯.
The brain of a computer is -
  1. Memory
  2. Keyboard
  3. Microprocessor
  4. Operating System
সঠিক উত্তর:
Microprocessor
উত্তর
সঠিক উত্তর:
Microprocessor
ব্যাখ্যা
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ। একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

মাইক্রোপ্রসেসরের কাজ- 
১. কম্পিউটারের সকল অংশের নিয়ন্ত্রণ ও সময় নির্ধারণ সংকেত প্রদান করা ।
২. বাসের সাহায্যে কম্পিউটারের সকল অংশের সাথে যোগাযোগ বজায় রাখা ।
৩. মেমরি ও ইনপুট-আউটপুট ডিভাইসের মধ্যে ডেটার আদান-প্রদান করা ।
৪. ইনস্টাকশন এনকোড ও ডিকোড করা।
৫. গাণিতিক ও যুক্তিমূলক কাজ বা সিদ্ধান্তমূলক কাজ করা ।
৬. মেমরিতে সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহ করা।
৭. প্রক্রিয়াকরণের পর প্রাপ্ত হিসাবের ফলাফল প্রদর্শন করা।
৮. সহায়ক স্মৃতিতে নির্দেশনা ও ডেটা মজুদ করে রাখা ।
৯. ইনপুট ও আউটপুট অংশগুলোর সাথে সমন্বয় সাধন করা; ইত্যাদি। 

সূত্র: ৯৩ পৃষ্ঠা, মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
Which one of the following symptom may indicate that your computer system is affected by Virus?
  1. Disk access time is faster
  2. No program takes too long to run.
  3. Not showing bad sectors on hard disk.
  4. Shows less memory space than the actual memory space
সঠিক উত্তর:
Shows less memory space than the actual memory space
উত্তর
সঠিক উত্তর:
Shows less memory space than the actual memory space
ব্যাখ্যা
• ভাইরাস আক্রান্ত কম্পিউটার এর লক্ষণ: 
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- সিডি, পেনড্রাইভ বা অন্য কোনোভাবে ভাইরাসযুক্ত একটি ফাইল কম্পিউটারে চালালে ভাইরাসটি সংশ্লিষ্ট কম্পিউটারের মেমোরিতে রয়ে যায়।
- ফলে সংক্রমিত ফাইলটি বন্ধ করলেও কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়।
- এভাবে মেমোরিতে অবস্থানকারী ভাইরাস পরবর্তীতে কম্পিউটারের অন্যান্য প্রোগ্রাম ও ফাইলকে আক্রমণ করে।
- সাধারণত নির্দিষ্ট কোন লক্ষণ দ্বারা ভাইরাস সনাক্ত করা যায় না। কম্পিউটার বা আইসিটি যন্ত্রে নিচের লক্ষণ দেখা গেলে বুঝতে হবে কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। যেমন:
১. কোন প্রোগ্রাম রান করতে বেশি সময় নেয়া।
২. কোন ফাইল ওপেন করতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগা।
৩. কম্পিউটার এর মেমোরি কম দেখানো।
৪. সিস্টেম এর সময় ও তারিখ অপ্রত্যাশিতভাবে পরিবর্তন হওয়া।
৫. নতুন প্রোগ্রাম ইন্সটল করার সময় অনেক বেশি সময় নেয়া।
৬. চলমান কাজের ফাইলগুলো বেশি জায়গা দখল দেখানো।
৭. অপ্রত্যাশিত কোন ম্যাসেজ বা বার্তা প্রদর্শন করা।
৮. হার্ড ডিস্কে ব্যাড সেক্টর দেখানো।
৯. ফোল্ডার অপশন হাইড হওয়া।
১০. সিস্টেম এর ফাইল নষ্ট হওয়া।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
The process of loading the Operating System in the memory is known as
  1. Debugging
  2. Booting
  3. Trouble Shooting
  4. Loading
সঠিক উত্তর:
Booting
উত্তর
সঠিক উত্তর:
Booting
ব্যাখ্যা
বুটিং:
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- অর্থাৎ বুটিং একটি স্বয়ক্রিয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
Which programming language is 'high-level' language?
  1. Machine language
  2. Assembly language
  3. BASIC
  4. None of these
সঠিক উত্তর:
BASIC
উত্তর
সঠিক উত্তর:
BASIC
ব্যাখ্যা
প্রোগ্রামের ভাষা:
- প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা ও
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা।

নিম্ন স্তরের ভাষা:
- নিম্ন স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা:
১. মেশিন ভাষা ও
২. অ্যাসেম্বলি ভাষা।

উচ্চ স্তরের ভাষা:
- উচ্চ স্তরের ভাষা মানুষের ভাষার (যেমন- ইংরেজি ভাষা) সাথে মিল রেখে তৈরি করা হয়েছে।
- উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে: BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
Which of the following is not correct regarding X-OR gate?
  1. If the inputs are 0, 0 the output will be 0.
  2. If the inputs are 1, 0 the output will be 1.
  3. If the inputs are 0, 1 the output will be 1.
  4. If the inputs are 1, 1 the output will be 1.
সঠিক উত্তর:
If the inputs are 1, 1 the output will be 1.
উত্তর
সঠিক উত্তর:
If the inputs are 1, 1 the output will be 1.
ব্যাখ্যা
এক্স-অর গেইট [Exclusive OR (X-OR) Gate]:
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (X-OR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- X-OR গেইটে দুটি ইনপুট একই মানের জন্য আউটপুট ০ এবং ভিন্ন মানের জন্য আউটপুট ১ হয়।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
Which of the following memory has more capacity?
  1. Optical Disk
  2. Magnetic Disk
  3. Cache Memory
  4. Register
সঠিক উত্তর:
Magnetic Disk
উত্তর
সঠিক উত্তর:
Magnetic Disk
ব্যাখ্যা
যখন বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রথম চালু করা হয়, তখন অপটিক্যাল ডিস্ক একই আকারের ম্যাগনেটিক ডিস্কের তুলনায় অধিক মেমোরি ধারণ করতে পারত। বর্তমানে, ম্যাগনেটিক ডিস্কের ক্রমাগত উন্নতির ফলে অপটিক্যাল ডিস্কের তুলনায় এর ধারণ ক্ষমতা অনেক বৃদ্ধি পেয়েছে। তাই, ম্যাগনেটিক ডিস্ক হবে সঠিক উত্তর। 
===========================

স্টোরেজ হায়ারর্কিস (Storage Hierarchies) বা মেমরির ধারণক্ষমতার ক্রম:

কম্পিউটারে বিভিন্ন রকমের মেমরি ব্যবহার করা হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রযুক্তির মেমরি ব্যবহার করা হলেও মেমরি তৈরির সময় তিনটি বিষয় লক্ষ রাখা হয়।
যথা-
১. মূল্য (Cost)।
২. ধারণক্ষমতা (Capacity), 
৩. অ্যাকসেস টাইম (Access Time). 

উপরোক্ত বিষয়সমূহ বিবেচনা করলে নিম্নোক্ত সম্পর্কগুলো পাওয়া যায়—
১. অ্যাকসেস টাইম কম হলে প্রতি বিট তৈরিতে খরচ বেশি লাগবে এবং ধারণক্ষমতা কম হবে।
২. ধারণক্ষমতা বেশি হলে প্রতি বিট তৈরিতে খরচ কম হয়।
৩. ধারণক্ষমতা বেশি হলে অ্যাকসেস টাইম বেশি হবে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
What is the full form of PHP?
  1. Powerful High-level Programming
  2. Powered Home Page
  3. Hypertext Preprocessor
  4. Hypertext Performing
সঠিক উত্তর:
Hypertext Preprocessor
উত্তর
সঠিক উত্তর:
Hypertext Preprocessor
ব্যাখ্যা
- Full form of PHP is Hypertext Preprocessor and earlier it was abbreviated as Personal Home Page.
- It is a general-purpose programming language used to design a website or web application.
- It is the server-side scripting language embedded with HTML to develop Static website, Dynamic website, or Web applications.
- It was created by Rasmus Lerdorf in 1994.
- The syntax of PHP is similar to C, C++, and Java. 

Source: www.geeksforgeeks.org.
৫৬.
The act of stealing another's work and publishing it under your own name is Known as -
  1. Hacking
  2. Plagiarism
  3. Phishing
  4. Sneaking
সঠিক উত্তর:
Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
Plagiarism
ব্যাখ্যা
বিভিন্ন ধরণের সাইবার অপরাধ:
প্লেজিয়ারিজম (Plagiarism): অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করারই হল প্লেজিয়ারিজম। 

ফ্রেকিং (Phreaking): বিভিন্ন টেলিকমিউনিকেশন সিস্টেমকে হ্যাক করে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার প্রক্রিয়াকে ফ্রেকিং বলে।

হ্যাকিং (Hacking): কোনো কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক, ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার (Access) লাভ করার উপায়কে হ্যাকিং বলে। যে সব ব্যক্তি/ব্যক্তিবর্গ এ ধরনের কর্মে/ অপকর্মের সাথে জড়িত থাকে তাদের হ্যাকার বলে।

ফিশিং (Phishing): ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

ভিশিং (Vishing): মোবাইল, টেলিফোন, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

স্প্যামিং (Spamming): অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে। এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।

স্পুফিং (Spoofing): নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

স্নিকিং (Sneaking): গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।