পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়35 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
পরীক্ষা – ১৮ টপিকসমূহ: ১. গণিত: ত্রিকোণমিতি সম্পর্কিত সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। ২. সাধারণ জ্ঞান: সাম্প্রতিক বিষয়াবলী (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী) ৩. বিজ্ঞান: প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান ... সংশ্লিষ্ট), মানবদেহ, স্বাস্থ্য, চিকিৎসা, সাধারণ রোগব্যাধি ইত্যাদি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
সম্প্রতি বাংলাদেশ কোন দেশের নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার' প্রদান করে?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিক প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার' প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- উল্লেখ্য যে, পাকিস্তানিদের অত্যাচারে প্রায় ১ কোটির ওপর শরণার্থী ভারতে আশ্রয় নেয়। সেই রিফিউজি ক্যাম্পে অত্যন্ত মানবেতর জীবনযাপন যখন তারা করতো তখন ছুটে এসেছিলেন টেড কেনেডি। 

- এছাড়াও তিনি সিনেটে (মার্কিন) এ বিষয়ে তিনি কথা তোলেন এবং আমেরিকা যে পাকিস্তানিদের পক্ষ নিয়েছে, অস্ত্র দিচ্ছে বা অর্থ দিচ্ছে তার বিরোধিতা করেন এবং তিনি দ্বার্থহীন কণ্ঠে বলেন, মুক্তিকামী বাঙালিদের পাশে আমেরিকার থাকা উচিত।
- এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র এর যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং বাংলা ট্রিবিউন।
.
পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. ক) টিনা বলিভিজ
  2. খ) দিনা বলুয়ার্তে
  3. গ) দিনা বলিভিজ
  4. ঘ) টিনা বলুয়ার্তে
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনা বলুয়ার্তে
ব্যাখ্যা
 • পেরুর প্রথম নারী প্রেসিডেন্ট – দিনা বলুয়ার্তে।
- পেরুর বামপন্থী প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলিওকে পরাজিত করে প্রেসিডেন্ট হয়েছেন দিনা বলুয়ার্তে।
- পেরুর বর্তমান প্রেসিডেন্ট ৬০ বছর বয়সী দিনা বলুয়ার্তে পেশায় একজন আইনজীবী। 
- ২০২৬ সালের জুলাই পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

উৎস:
লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং সময় নিউজ।
.
সম্প্রতি 'ধুমপান মুক্ত পরিবেশ' আইন পাশ করে -
  1. ক) সুইডেন
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) আইসল্যান্ড
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
খ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- 'ধুমপান মুক্ত পরিবেশ আইন পাশ করে নিউজিল্যান্ড।
-  ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্ম নেওয়া সবার কাছে তামাক বিক্রি নিষিদ্ধ করার আইন করছে দেশটি। 
- ২০২৫ সাল নাগাদ নিউজিল্যান্ড ধূমপানমুক্ত দেশ হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
- এক বছর আগে দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ৯ দশমিক ৪ শতাংশ ধূমপায়ী ছিল, যা এ বছর কমে ৮ শতাংশে নেমেছে।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং প্রথম আলো।
.
'অপারেশন রুট আউট' কিসের সাথে কিসের সাথে সম্পর্কিত?
  1. ক) পাকিস্তানের জাতিগত উচ্ছেদ
  2. খ) রোহিঙ্গাদের ক্যাম্পে হত্যা ও মাদক প্রতিরোধ
  3. গ) কুর্দিদের উচ্ছেদ সম্পর্কিত
  4. ঘ) পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ সম্পর্কিত
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গাদের ক্যাম্পে হত্যা ও মাদক প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
খ) রোহিঙ্গাদের ক্যাম্পে হত্যা ও মাদক প্রতিরোধ
ব্যাখ্যা

- অক্টোবর ২০২২ সালে, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলমান অপরাধ হিসেবে মাদক ও মিশন কিলিং এর বিরুদ্ধে ৬টি ক্যাম্পে 'অপারেশন রুট আউট' নামে এক চিরুনি অভিযান চালানো হয়।
- এপিবিএন এই অপারেশন পরিচালনা করে।
- কক্সবাজারের এই সকল ক্যাম্পগুলোতে চলমান অপরাধকে রুখতে এই ধরনের কঠোর অপারেশন পরিচালনা করা হয়।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং সমকাল পত্রিকা।
.
'মুক্তিযোদ্ধা দিবস' পালিত হয়-
  1. ক) ১০ ডিসেম্বর
  2. খ) ৫ ডিসেম্বর
  3. গ) ১ ডিসেম্বর
  4. ঘ) ১১ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ১ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ ডিসেম্বর
ব্যাখ্যা
- বাংলাদেশে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয় ১ ডিসেম্বর।
এছাড়াও-
- সশস্ত্রবাহিনী দিবস: ২১ নভেম্বর
- জাতীয় ঐতিহাসিক দিবস: ৭ মার্চ
- বিজয় দিবস: ১৬ ডিসেম্বর
- জাতীয় দিবস: ২৬ মার্চ
.
কত সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
  1. ক) ২০২৬
  2. খ) ২০৩০
  3. গ) ২০৩১
  4. ঘ) ২০৪১
সঠিক উত্তর:
ঘ) ২০৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৪১
ব্যাখ্যা
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে ।

- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো:
১. স্মার্ট সিটিজেন,
২. স্মার্ট ইকোনোমি,
৩. স্মার্টগভর্নমেন্ট,
৪. স্মার্ট সোসাইটি।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, জানুয়ারি ২০২৩ এবং বণিকবার্তা।
.
বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ করে-
  1. ক) ২৯ ডিসেম্বর ২০২২
  2. খ) ৩০ ডিসেম্বর ২০২২
  3. গ) ৩১ ডিসেম্বর ২০২২
  4. ঘ) ৩১ ডিসেম্বর ২০২১
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১ ডিসেম্বর ২০২২
ব্যাখ্যা
- বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয়- ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে।
- দীর্ঘ ৮১ বছর চলার পর ২০২২ সালের ৩১শে ডিসেম্বর শেষ হলো বিবিসি বাংলার রেডিও সার্ভিস।
- বিবিসি বাংলা বেতারের যাত্রা শুরু হয়েছিল ১১ই অক্টোবর ১৯৪১ সালে।
- সর্বশেষ ডিজিটাল প্লাটফর্মের ওপর বেশি জোর দিয়ে বিবিসি বাংলার রেডিও সম্প্রচার বন্ধ হয়ে যায় ২০২২ সালের ৩১শে ডিসেম্বর।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, ফ্রেব্রুয়ারি ২০২৩ এবং বিবিসি।
.
ক্রোয়েশিয়া 'ইউরো'কে আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে গ্রহণ করে-
  1. ক) ১ জানুয়ারি ২০২৩
  2. খ) ৫ জানুয়ারি ২০২২
  3. গ) ৫ জানুয়ারি ২০২৩
  4. ঘ) ১১ জানুয়ারি ২০২৩
সঠিক উত্তর:
ক) ১ জানুয়ারি ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ জানুয়ারি ২০২৩
ব্যাখ্যা
- ক্রোয়েশিয়া ইউরো'কে মুদ্রা হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহন করে ১ জানুয়ারি ২০২৩ ।
- একইসাথে ক্রোয়েশিয়া পাসপোর্ট মুক্ত শেনগেন অঞ্চলের ২৭তম সদস্য দেশ। 
- দেশটির সরকারি নাম Republika Hrvatska 

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার এবং ভয়েস অব আমেরিকা
.
সর্বাধিক ভাষার দেশ হিসেবে স্বীকৃত -
  1. ক) টোঙ্গা
  2. খ) ভানুয়াতু
  3. গ) পাপুয়া নিউগিনি
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) পাপুয়া নিউগিনি
উত্তর
সঠিক উত্তর:
গ) পাপুয়া নিউগিনি
ব্যাখ্যা
- সবচেয়ে বেশি ভাষা যে দেশটিতে রয়েছে তার নাম পাপুয়া নিউগিনি।
- এদেশে মোট ভাষার সংখ্যা ৮৩৯ টি।
এছাড়াও-
• পাপুয়া নিউ গিনি পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র। 
• দেশটি অবস্থিত ওশেনিয়া মহাদেশে।
• দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি ২০২৩ এবং বাংলানিউজ২৪।
১০.
আর্জেন্টিনার পর কোন দেশ বাংলাদেশে দূতাবাস খোলার ঘোষণা দেয়?
  1. ক) বলিভিয়া
  2. খ) পেরু
  3. গ) মেক্সিকো
  4. ঘ) ক্রোয়েশিয়া
সঠিক উত্তর:
গ) মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
গ) মেক্সিকো
ব্যাখ্যা
- আর্জেন্টিনার পর এবার লাতিন আমেরিকার আরেক শক্তিশালী রাষ্ট্র মেক্সিকো বাংলাদেশে দূতাবাস খুলতে যাচ্ছে। 
- চলতি বছরের মাঝামাঝি এই দূতাবাস খুলবে বলে (৩ মার্চ) মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ঘোষণা দেয়।

উৎস:
লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩ এবং সময় নিউজ।
১১.
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সর্বশেষ এব ১৭৬ তম সদস্য রাষ্ট্র-
  1. ক) গাম্বিয়া
  2. খ) ভানুয়াতু
  3. গ) মোজাম্বিক
  4. ঘ) সলোমান দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
ক) গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) গাম্বিয়া
ব্যাখ্যা
- আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সর্বশেষ এব ১৭৬ তম সদস্য রাষ্ট্র- গাম্বিয়া।
-
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত এবং সামরিক উদ্দেশ্যে ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে।
-  এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
-
এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। 

উৎস: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২৩ এবং সময় নিউজ।

১২.
জীবদেহে কয় ধরণের বিভাজন দেখা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
জীবজগতে তিন প্রকারের কোষ বিভাজন দেখা যায়। যথা- 
ক) অ্যামাইটোসিস বা প্ৰত্যক্ষ কোষ বিভাজন,
(খ) মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজন 
(গ) মায়োসিস বা হ্রাসমূলক কোষ বিভাজন ।

অ্যামাইটোসিস কোষ বিভাজন : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম উভয়েই সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। এক্ষেত্রে নিউক্লিয়াসটি সরাসরি দুটি অংশে বিভক্ত হয়। 

মাইটোসিস কোষ বিভাজন : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃতকোষের নিউক্লিয়াস এবং ক্রোমোসোম উভয়েই একবার করে বিভক্ত হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলা হয় ।

মায়োসিস কোষ বিভাজন : যে কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোসোম মাত্র একবার এবং নিউক্লিয়াস পরপর দু'বার বিভক্ত
হয়, ফলে সৃষ্ট চারটি অপত্য কোষে ক্রোমোসোম সংখ্যা (n) মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার (2n) অর্ধেক হয়, তাকে মায়োসিস কোষ বিভাজন বলা হয়।
১৩.
অক্সিজেনের পারমাণবিক ভর ১৬, নিউট্রন সংখ্যা ৮, এর পারমাণবিক সংখ্যা কত?
  1. ক) ২৪
  2. খ) ১২
  3. গ) ৮
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
গ) ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮
ব্যাখ্যা
কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। হাইড্রোজেনের একটি পরমাণুতে একটি প্রোটন আছে। তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১। অক্সিজেনের একটি পরমাণুতে ৮টি প্রোটন আছে। তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮। 
 কোনো মৌলের পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সমষ্টিকে ভরসংখ্যা হিসাবে প্রকাশ করা হয়।

অর্থাৎ কোনো মৌলের ভরসংখ্যা = ঐ মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যা + নিউট্রনের সংখ্যা
যেমন অক্সিজেনের ভরসংখ্যা ১৬, নিউট্রন সংখ্যা ৮, তাহলে প্রোটন সংখ্যা ৮। প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে।
অতএব, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী
১৪.
চাঁদে এক বস্তুর ওজন ৬ কেজি, পৃথিবীতে ঐ বস্তুটির ওজন কত?
  1. ক) ১ কেজি
  2. খ) ৬ কেজি
  3. গ) ২৪ কেজি
  4. ঘ) ৩৬ কেজি
সঠিক উত্তর:
ঘ) ৩৬ কেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬ কেজি
ব্যাখ্যা
• বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণ g এর উপর নির্ভর করে। 
• চাঁদের অভিকর্ষজনিত ত্বরণের মান প্রায় পৃথিবীর ১/৬ ভাগ।
• সুতরাং চাঁদে ৬ নিউটন বস্তুর ওজন পৃথিবীতে হবে ৩৬ নিউটন (N)।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী
১৫.
নিচের কোনটি মৌলিক অণু?
  1. ক) NH3
  2. খ) HCl
  3. গ) S8
  4. ঘ) CH4
সঠিক উত্তর:
গ) S8
উত্তর
সঠিক উত্তর:
গ) S8
ব্যাখ্যা
• নিষ্ক্রিয় গ্যাস যেমন হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr) প্রভৃতি এক পরমাণুক অণু হিসেবে প্রকৃতিতে স্থায়ীভাবে অবস্থান করে। নিষ্ক্রিয় গ্যাস ব্যাতীত অন্যান্য মৌলের পরমাণুগুলো প্রকৃতিতে স্বাধীনভাবে অবস্থান করতে পারে না। অন্যান্য মৌলের পরমাণুগুলো অণু হিসেবে অবস্থান করে ।
• একই মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অণু গঠন করে। যেমন H2, O2, N2, Cl2, O2, P4, S8 ইত্যাদি।
• আবার ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু সংযুক্ত হয়ে যৌগের অণু গঠন করে। যেমন, H2O, NH3, CH4, NaCl, HCl, CO, প্রভৃতি যৌগের অণু। অণুর মধ্যে পরমাণুসমূহ এক বিশেষ আকর্ষন শক্তি দ্বারা যুক্ত থাকে। এ শক্তিই বন্ধন শক্তি।


উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৬.
জীববিজ্ঞানের জনক কে?
  1. ক) থিওফ্রাস্টাস
  2. খ) অ্যারিস্টটল
  3. গ) ঋষি অর্থবান
  4. ঘ) ডারউইন
সঠিক উত্তর:
খ) অ্যারিস্টটল
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যারিস্টটল
ব্যাখ্যা
বিজ্ঞানের যে কোনো শাখায় প্রথম বিজ্ঞান ভিত্তিক আলোচনা বা গবেষণার যিনি সূত্রপাত করেন তাকে বিজ্ঞানের ঐ শাখার জনক বলা হয়ে থাকে।

উদ্ভিদ ও প্রাণীর প্রকৃতি নিয়ে আলোচনার সূত্রপাত করেন গ্রীক দার্শনিক অ্যারিস্টটল (খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২), তাই অ্যারিস্টটল (Aristotle)-কে জীববিজ্ঞানের জনক বলা হয়। তবে এরও বেশ আগে ভারতীয় উপমহাদেশে ঋিষি অথবান, সুম্ভূত প্রভৃতি ব্যক্তিগণ উদ্ভিদ ও চিকিৎসা শাস্ত্রে উল্লেখযোগ্য অবদান রেখে ছিলেন।


উৎস:  বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৭.
নিচের কোনটি বিয়োজক?
  1. ক) গরু
  2. খ) ব্যাঙ
  3. গ) কচ্ছপ
  4. ঘ) ব্যাকটেরিয়া
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
বাস্তুতন্ত্রকে কার্যকরী রাখার জন্য এ সকল জীব যে ধরনের ভূমিকা রাখে তার উপর ভিত্তি করে এসব জীব উপাদানকে এ তিন ভাগে ভাগ করা হয়।
(ক) উৎপাদক,
(খ) খাদক এবং
(গ) বিয়োজক 

(ক) উৎপাদক : সবুজ উদ্ভিদ যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে তারা উৎপাদক নামে পরিচিত। 

(খ) খাদক বা ভক্ষক : যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসেবে ব্যবহার করে বা অন্য কোনো প্রাণী খেয়ে জীবন ধারণ করে তারাই খাদক বা ভক্ষক নামে পরিচিত। বাস্তুতন্ত্রে তিন ধরনের খাদক রয়েছে।

(গ) বিযোজক : এরা পচনকারী নামেও পরিচিত। পরিবেশে কিছু অণুজীব আছে, বিশেষ করে ব্যাকটেরিয়া ও ছত্রাক যারা মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহের উপর ক্রিয়া করে। এসময় মৃত উদ্ভিদ ও প্রাণীদেহে রাসায়নিক বিক্রিয়া ঘটে। ফলে মৃতদেহ ক্রমশ বিযোজিত হয়ে নানা রকম জৈব ও অজৈব দ্রব্যাদিতে রূপান্তরিত হয়। এসব দ্রব্যের কিছুটা ব্যাকটেরিয়া ও ছত্রাক নিজেদের খাদ্য হিসেবে গ্রহণ করে। মৃতদেহ থেকে তৈরি বাকি খাদ্য পরিবেশের মাটি ও বায়ুতে জমা হয়। যা উদ্ভিদ পুনরায় ব্যবহার করে। এভাবে প্রকৃতিতে অজীব ও জীব উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়া হয়ে বাস্তুসংস্থান সচল থাকে।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণী
১৮.
রক্তশুন্যতা রোগটি কোন ভিটামিনের অভাবে হয়?
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন কে
  3. গ) ভিটামিন বি৩
  4. ঘ) ভিটামিন বি১২
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন বি১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিটামিন বি১২
ব্যাখ্যা
রক্তশূন্যতা (Anemia) :
•রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াই রক্তাশূন্যতার প্রধান কারণ।
•খাদ্যের প্রধান উপাদান ভিটামিন বি১২ এর অভাবে এ রোগ দেখা যায়।
•বাংলাদেশ সাধারণত লৌহ ঘটিত আমিষের অভাবে এ রোগ দেখা যায়।
•শিশুদের ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন মহিলাদের ক্ষেত্রে এ রোগ বেশি সংঘটিত হয়।

উৎস: বিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৯.
নিম্নের কোন রোগটি আয়োডিনের অভাবে হয়?
  1. ক) রিকেটস
  2. খ) রাতকানা
  3. গ) গলগন্ড
  4. ঘ) রক্তশূন্যতা
সঠিক উত্তর:
গ) গলগন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) গলগন্ড
ব্যাখ্যা
গলগন্ড (Goitre) :
গলগন্ড থাইরয়েড গ্রন্থির একটি রোগ।
খাবারে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েডের গ্রন্থির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে গলগন্ডের সৃষ্টি করে। 
গলগন্ড দু'প্রকার। যথা—

(ক) সরল গলগন্ড : আয়োডিনের অভাবে থাইরয়েড গ্রন্থিদ্বয় অথবা যে কোনো একটি ফুলে যায়। ফলে গলার কিছু অংশ ফুলে নিচের দিকে ঝুলে পড়ে। এটিই সরল গলগন্ড নামে পরিচিত।
লক্ষণ- আলসেমি বা কুঁড়েমি, নিদ্রাহীনতা, শুকনো চামড়া, ঠান্ডা সহ্য করতে না পারা, মানসিক প্রতিবন্ধকতা, পড়াশুনায় অমনোযোগী হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ইত্যাদি গলগন্ড রোগ রোগের লক্ষণ।
প্রতিরোধ- যে অঞ্চলে এর প্রাদুর্ভাব দেখা দেবে সে অঞ্চলের খাওয়ার পানির সাথে অতি সামান্য মাত্রায় আয়োডিন মেশানো যেতে পারে । আয়োডিনযুক্ত লবণ ব্যবহার করা।

(খ) টক্সিক গলগন্ড : অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে এ রোগ দেখা দেয়।
লক্ষণ- হৃদস্পন্দন বৃদ্ধি, বুক ধড়পড় করা, ক্ষুধা বেড়ে যাওয়া ও অধিক ঘাম হওয়া ইত্যাদি।
প্রতিরোধ ব্যবস্থা- ডাক্তারের পরামর্শ অনুযায়ী রেডিওঅ্যাক্টিভ আয়োডিন ব্যবহার করার মাধ্যমে এ গ্রন্থির বৃদ্ধি রোধ করা যায়। আয়োডিনযুক্ত খাবার যেমন- সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ, ইত্যাদি খাওয়া।
২০.
নিম্নের কোন উদ্ভিদটির প্রজনন মূলের মাধ্যমে হয়?
  1. ক) পাথরকুচি
  2. খ) পিঁয়াজ
  3. গ) মিষ্টি আলু
  4. ঘ) রসুন
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
উত্তর
সঠিক উত্তর:
গ) মিষ্টি আলু
ব্যাখ্যা
যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে। প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার, যথা- অযৌন ও যৌন জনন ।

অযৌন জনন : যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন। নিম্নশ্রেণির জীবে অযৌন জননের প্রবণতা বেশি। অযৌন জনন প্রধানত দুই ধরনের, যথা- স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন।

(ক) স্পোর উৎপাদন : প্রধানত নিম্নশ্রেণির উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়। উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে। এদের অণুবীজথলি বলে। একটি অণুবীজথলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে। তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজ থাকতে পারে। অণুবীজ থলির বাইরেও উৎপন্ন হয়। এদের বহিঃঅণুবীজ বলে। বহিঃঅণুবীজের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে। Mucor এ থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়। Penicillium কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে।

(খ) অঙ্গজ জনন : কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে। এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে। প্রাকৃতিক অঙ্গজ জনন : বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়,
যেমন-
দেহের খণ্ডায়ন : সাধারণত নিম্নশ্রেণির উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়। Spirogyra, Mucor ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খন্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে ৷

মূলের মাধ্যমে : কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়, যেমন—পটল, সেগুন ইত্যাদি। কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসাল হয়। এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়, যেমন— মিষ্টি আলু।

 রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে :  কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না। এরা পরিবর্তিত কাণ্ড । বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয়ে অথবা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়। যেমন: পিঁয়াজ, আদা, রসুন ইত্যাদি।

পাতার মাধ্যমে: কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, যেমন: পাথরকুচি।

উৎস: জীববিজ্ঞান, অষ্টম শ্রেণী
২১.
উদ্ভিদে ক্লোরোসিস দেখা দেয় কোনটির অভাবে?
  1. ক) নাইট্রোজেন
  2. খ) ফসফরাস
  3. গ) বোরন
  4. ঘ) পটাশিয়াম
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) নাইট্রোজেন
ব্যাখ্যা
নাইট্রোজেন (N):
•নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে।
•ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে যায়। তার কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা •পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' (chlorosis) বলে। 

ফসফরাস (P):
 •ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়।
 •পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে। উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খর্বাকার হয়। 

পটাশিয়াম (K):
পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
•বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদবর্ণ ধারণ করে।
•পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে।
•উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়।

ক্যালসিয়াম (Ca): ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। পাতা কুঁকড়ে যায়, ফুল | ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে।

ম্যাগনেসিয়াম (Mg): ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোকসংশ্লেষণের হার কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয় ।

লৌহ (Fe): লৌহের অভাবে প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়, তবে পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানেই প্রথম হালকা হয় এবং ক্লোরোসিস হয় । | কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। কাণ্ড দুর্বল এবং ছোট হয়।

 উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী
২২.
কোন রোগটি এন্ডোসকপি বা বেরিয়াম এক্স-রে র মাধ্যমে নির্ণয় করা হয়?
  1. ক) গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার
  2. খ) অজীর্ণতা
  3. গ) কোষ্ঠকাঠিন্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার
ব্যাখ্যা
গ্যাস্ট্রিক ও পেপটিক আলসার (Gastric and Peptic ulcer) :
আলসার বলতে যেকোনো এপিথেলিয়াম বা আবরণী টিস্যুর একধরনের ক্ষত বোঝায়।
•পেপটিক আলসার বলতে খাদ্যনালির কোনো অংশের আলসার বোঝায়। 
•চিকিৎসাবিজ্ঞানী রবিন ওয়ারেন (1951-বর্তমান) ও ব্যারি মার্শালের (1937-বর্তমান) গবেষণায় জানা গেছে, খাদ্যে অনিয়ম, ভাজাপোড়া •খাবার খাওয়া, বিষণ্ণতা বা উৎকণ্ঠা ইত্যাদি পেপটিক আলসারের নিয়ামক হলেও অন্যতম প্রধান কারণ Helicobacter pylori (সংক্ষেপে H. pylori) নামের একটি ব্যাকটেরিয়া। এজন্য তাঁরা 2005 সালে যৌথভাবে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 
এন্ডোসকপি (Endoscopy) বা বেরিয়াম এক্স-রের মাধ্যমে এ রোগ নির্ণয় করা যায়।

 উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণী
২৩.
সেমিকন্ডাক্টর কয় প্রকারের হয়ে থাকে ?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
সেমিকন্ডাক্টর ২ প্রকারে হয়ে থাকে । 
১। ইন্ট্রিন্সিক বা অন্তর্জাত সেমিকন্ডাক্টর : এ সকল সেমিকন্ডাক্টর এ কোন অপদ্রব্য মেশানো হয় না।
২। এক্সট্রিন্সিক বা বহির্জাত সেমিকন্ডাক্টর : এ সকল সেমিকন্ডাক্টর অতিসামান্য অপদ্রব্য নিয়ন্ত্রিত পরিমাণে মেশানো হয় । পর্যায় সারণির ৩য় বা পঞ্চম সারির মৌল অপদ্রব্য হিসেবে মেশানো হয়।
২৪.
0 ≤ θ ≤ π/3 হলে, cosθ এর সর্বোচ্চ মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 0 ≤ θ ≤ π/3 হলে, cosθ এর সর্বোচ্চ মান কত?

সমাধান:
 0 ≤ θ ≤ π/3 হলে,
cos0 =1
cos( π/3) = 1/2

অর্থাৎ, 0 ≤ θ ≤ π/3 এর জন্য 1/2 ≤ cosθ ≤ 1

∴ cosθ এর সর্বোচ্চ মান 1
২৫.
cot135° এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) - 1
  4. ঘ) 1/√3
সঠিক উত্তর:
গ) - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: cot135° এর মান কত?

সমাধান: 
cot135°
= cot (90° + 45°)
= - tan45°
= - 1
২৬.
একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৭ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
ক) ৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য ৫ মিটার হলে, ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:

সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে লম্ব ও ভূমির মান সমান। 
∴ ভূমির দৈর্ঘ্য হবে ৫ মিটার
২৭.
নিম্নের চিত্রে BC এর মান কত?

  1. ক) 25 একক
  2. খ) 5 একক
  3. গ) 16 একক
  4. ঘ) 4 একক
সঠিক উত্তর:
খ) 5 একক
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 একক
ব্যাখ্যা
সমাধান:

AC2 = AB2 + BC2
⇒ 132 = 122 + BC2
⇒ BC2 = 132 - 122 = 169 - 144 = 25
⇒ BC = √25 = 5 একক
২৮.
cos(- 60°) এর মান কত?
  1. ক) - 1/2
  2. খ) 1/2
  3. গ) -1/√2
  4. ঘ) 1/√2
সঠিক উত্তর:
খ) 1/2
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: cos(- 60°) এর মান কত?

সমাধান:
cos(- 60°)
= cos60°
= 1/2
২৯.
secθ = 5/4 হলে, cos2θ - sin2θ =?
  1. ক) 25/7
  2. খ) 9/25
  3. গ) 7/25
  4. ঘ) 4/3
সঠিক উত্তর:
গ) 7/25
উত্তর
সঠিক উত্তর:
গ) 7/25
ব্যাখ্যা
প্রশ্ন: secθ = 5/4 হলে, cos2θ - sin2θ =?

সমাধান:
secθ  = অতিভুজ/ভুমি = 5/4
অতিভুজ = 5 একক
ভূমি = 4 একক

অতিভুজ = লম্ব + ভুমি
⇒ লম্ব = অতিভুজ - ভুমি
⇒ লম্ব = 52 - 42 = 25 - 16 = 9

লম্ব = √9 = 3 একক

∴ sinθ = লম্ব/অতিভুজ = 3/5

secθ = 5/4
∴ cosθ =4/5

 ∴ cos2θ - sin2θ = (4/5)2 - (3/5)2
= (16/25) - (9/25)
= 7/25
৩০.
sin245° - cos245° এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
প্রশ্ন: sin245° - cos245° এর মান কত?

সমাধান:
sin45° = 1/√2
cos45° = 1/√2

∴sin245° - cos245° 
= (1/√2)2 - (1/√2)2
= (1/2) - (1/2)
= 0
৩১.
নিচের কোনটি সঠিক?
  1. ক) sin(- θ) = - sinθ
  2. খ) cos(- θ) = - cosθ
  3. গ) tan(- θ) = tanθ
  4. ঘ) cosec(- θ) = cosecθ
সঠিক উত্তর:
ক) sin(- θ) = - sinθ
উত্তর
সঠিক উত্তর:
ক) sin(- θ) = - sinθ
ব্যাখ্যা
সমাধান:
বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে,
⇒ sin(-θ) = -sinθ
⇒ cos(-θ) = cosθ
⇒ tan(-θ) = -tanθ
⇒ cosec(-θ) = -cosecθ
⇒ sec(-θ) = secθ
⇒ cot(-θ) = -cotθ
৩২.
cosθ.cotθ = ?
  1. ক) sinθ
  2. খ) cosecθ - sinθ
  3. গ) cosecθ + sinθ
  4. ঘ) cosecθ
সঠিক উত্তর:
খ) cosecθ - sinθ
উত্তর
সঠিক উত্তর:
খ) cosecθ - sinθ
ব্যাখ্যা
প্রশ্ন: cosθ.cotθ = ?

সমাধান:
cosθ.cotθ
= cosθ.(cosθ/sinθ)
= cos2θ/sinθ
= (1 - sin2θ)/sinθ [sin2θ + cos2θ = 1]
= cosecθ - sinθ
৩৩.
যদি A = 60° হয়, তবে 2tanA/(1 - tan2A) এর মান কত?
  1. ক) √3
  2. খ) 1/√3
  3. গ) -√3
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) -√3
উত্তর
সঠিক উত্তর:
গ) -√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = 60° হয়, তবে 2tanA/(1 - tan2A) এর মান কত?

সমাধান:
2tanA/(1 - tan2A) 
= 2tan60°/ {1 - (tan120°)2}
= 2tan60°/ {1 - (tan(90 + 30)°)2}
= 2tan60°/ {1 - (-cot30°)2}
= 2√3/{1 - (√3)2}
= 2√3/(1 - 3)
= 2√3/-2
= -√3
৩৪.
xcos30° = ycosec45° হলে x2 : y2 =?
  1. ক) 3 : 8
  2. খ) 1 : 8
  3. গ) 8 : 3
  4. ঘ) 1
সঠিক উত্তর:
গ) 8 : 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 8 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: xcos30° = ycosec45° হলে x2 : y2 =?

সমাধান:
xcos30° = ycosec45° 
⇒ x/y = cosec45° / cos30°
⇒ x/y = √2 / (√3/2)
⇒  x/y = 2√2 / √3
⇒  x2/y2 = (2√2)2 / (√3)2 = 8/3
৩৫.
cos(nπ)/4 অনুক্রমটির চতুর্থ পদের মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) - 1
  4. ঘ) - 1/2
সঠিক উত্তর:
গ) - 1
উত্তর
সঠিক উত্তর:
গ) - 1
ব্যাখ্যা
প্রশ্ন: cos(nπ)/4 অনুক্রমটির চতুর্থ পদের মান কত?

সমাধান: 
n = 4 হলে,
cos(nπ)/4
= cos(4π)/4
= cosπ
= - 1
৩৬.
উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
খ) 45°
উত্তর
সঠিক উত্তর:
খ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: উন্নতি কোণ কত হলে খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে?

সমাধান:

ধরি, খুঁটিটির দৈর্ঘ্য AB, ছায়ার দৈর্ঘ্য BC, উন্নতি কোণ θ
AB = BC

চিত্র হতে,
tanθ = AB/BC = 1
⇒ tanθ = tan45°
⇒ θ = 45°

অর্থাৎ, উন্নতি কোণ  45° হলে, খুঁটির দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান হবে।
৩৭.
A এর মান কত হলে cos6A এর মান শুন্য হবে?
  1. ক) 0°
  2. খ) 15°
  3. গ) 30°
  4. ঘ) 45°
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: A এর মান কত হলে cos6A এর মান শুন্য হবে?

সমাধান:
cos6A = 0
⇒ cos6A = cos90°
⇒ 6A = 90°
⇒ A = 15°

=================
cos6A = 0
⇒ cos6A = cos270°
⇒ 6A = 270°
⇒ A = 45°

অর্থাৎ A = 15° এবং 45° এর জন্য cos6A এর মান শুন্য হবে।

[অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]