পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭১
সিলেবাস
[বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক নিয়োগ প্রস্তুতি - ২০২৩] ফুল মডেল টেস্ট – ৪ (১০০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৭১ প্রশ্ন

.
কোন ভাষাকে বাংলা ভাষার নিকটতম আত্মীয় বলা হয়?
  1. ক) অহমিয়া
  2. খ) সংস্কৃত
  3. গ) ওড়িয়া
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
• বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।

• পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান,ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি, সিংহলি প্রভৃতি ভাষার মতো  বাংলা ভাষায় ইন্দো-ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া।

• ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করেতে হয়েছে, সেগুলো হলো: ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয় → ভারতীয় আর্য → প্রাকৃত → বাংলা।

• আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলাভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
সন্ধির ক্ষেত্রে কোনটি মিথ্যা?
  1. সন্ধিতে প্রত্যেক শব্দের অর্থ বজায় থাকে।
  2. সন্ধিতে ধ্বনি লোপ পায় না।
  3. সন্ধিতে পদ থেকে বিভক্তি লোপ পায়না, সংকুচিত হয়।
  4. সন্ধিতে শব্দগুলো ক্রম পরিবর্তিত না হয়ে যুক্ত হয়।
ব্যাখ্যা
• পাশাপাশি ব্যবহৃত দুটি ধ্বনির বা বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন- দিক্‌ + অন্ত = দিগন্ত, পরি + ছেদ = পরিচ্ছেদ।
সন্ধির বৈশিষ্ট্য:
- সন্ধিতে প্রত্যেক শব্দের অর্থ বজায় থাকে।
- সন্ধির মিলন মূলত উচ্চারণগত বা ধ্বনির মিলন।
- সন্ধিতে পদ থেকে বিভক্তি লোপ পায় না, সংকুচিত হয়।
- সন্ধিতে শব্দগুলো ক্রম পরিবর্তিত না হয়ে যুক্ত হয়।
- সন্ধি দুই বর্ণের মধ্যে যোগ চিহ্ন (+) ব্যবহার করে দেখাতে হয়।
- সন্ধিতে কয়েকটি পদ মিলে একাকার হয়ে যায়। যেমন- আদি + অন্ত = আদ্যন্ত।
- সন্ধিতে ধ্বনি লোপ পায়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটির বিরতিকাল ১ বলার দ্বিগুণ সময়?
  1. কোলন
  2. সেমিকোলন
  3. কমা
  4. ড্যাস
ব্যাখ্যা
• যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
• কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
• সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
• প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
• বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
• কোলন - এক সেকেন্ড।
• ড্যাস - এক সেকেন্ড।
• কোলন ড্যাস - এক সেকেন্ড।
• হাইফেন - থামার প্রয়োজন নেই।
• ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
• একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
• ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
•  ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘বনমালী’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন রচনার অন্তর্ভুক্ত?
  1. হৈমন্তী
  2. দেনাপাওনা
  3. ল্যাবরেটরি
  4. শেষকথা
ব্যাখ্যা
• 'হৈমন্তী’ ছোটগল্প:
- ‘হৈমন্তী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প।
- 'হৈমন্তী' গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির। 
- 'হৈমন্তী' ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।
- উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ। 

• গল্পের কিছু বিখ্যাত উক্তি:
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ইত্যাদি।

• রবীন্দ্রনাথ ঠাকুর:
- বাংলা ছোট গল্পের জনক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১১৯ টি ছোট গল্প রচনা করেন।
- তার রচিত প্রথম ছোট গল্প - ভিখারিনী।
- ‘ভারতী’ পত্রিকার ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭ খ্রিষ্টাব্দ) শ্রাবণ-ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয় - রবীন্দ্রনাথের ভিখারিনী গল্পটি। এখন পর্যন্ত যতদূর জানা যায়, এটিই তাঁর লেখা প্রথম গল্প, যা কোনো সাময়িকপত্রে প্রকাশিত হয়েছিল।
- এই গ্রন্থ প্রকাশের মাধ্যমে মাত্র ষোলো বছর বয়েসেই রবীন্দ্রনাথ ছোট গল্পকার হিসাবে পরিচিতি লাভ করেন।
- রবীন্দ্রনাথের ছোটগল্পের সংকলনের নাম - গল্পগুচ্ছ।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহারা,
- কঙ্কাল।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প: 
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প: 
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘হৈমন্তী’ ছোটগল্প- রবীন্দ্রনাথ ঠাকুর।
.
'বাগদান' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) বাগ + দান
  2. খ) বাগ্‌ + আন
  3. গ) বাক্‌ + দান
  4. ঘ) বাক্ক + দান
ব্যাখ্যা
• ব্যঞ্জন+ব্যঞ্জন:
ব্যঞ্জনসন্ধিতে একটি ধ্বনির প্রভাবে পার্শ্ববর্তী ধ্বনি পরিবর্তিত হয়ে যায়।
যেমন:
- চলৎ + চিত্র = চলচ্চিত্র (এখানে চ-এর প্রভাবে ত হয়েছে চ)।
- বিপদ্‌+জনক = বিপজ্জনক (এখানে জ-এর প্রভাবে দ হয়েছে জ)।
- উৎ+লাস = উল্লাস (এখানে ল-এর প্রভাবে ত হয়েছে ল)।
- বাক্‌+দান = বাগদান (এখানে ঘােষধ্বনি দ-এর প্রভাবে ক হয়েছে গ)।
- তৎ+মধ্যে = তন্মধ্যে (এখানে নাসিক্য ধ্বনি ম-এর প্রভাবে ত হয়েছে ন)।
- শম্+কা = শঙ্কা (এখানে কণ্ঠ্যধ্বনি ক-এর প্রভাবে ম হয়েছে ঙ)।
- সম্+চয় = সঞ্চয় (এখানে তালব্যধ্বনি চ-এর প্রভাবে ম হয়েছে ঞ)।
- সম্+তাপ = সন্তাপ (এখানে দন্ত্যধ্বনি ত-এর প্রভাবে ম হয়েছে ন)।
- সম্+মান = সম্মান (এখানে ওষ্ঠ্যধ্বনি ম-এর প্রভাবে ম অপরিবর্তিত রয়েছে)।
- ষষ্‌+থ = ষষ্ঠ (এখানে মূর্ধন্যধ্বনি ষ-এর প্রভাবে থ হয়েছে ঠ)।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'চিনিপাতা' শব্দটি কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. দ্বিগু সমাস
  4. কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
⇒ বিভক্তি লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- দুঃখকে প্রাপ্ত = দুঃখপ্রাপ্ত।
- ছেলেকে ভুলানাে = ছেলেভুলানাে।

⇒ সন্নিহিত অনুসর্গ লােপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ:
- মধু দিয়ে মাখা = মধুমাখা।
- চিনি দিয়ে পাতা = চিনিপাতা।

⇒ কিছু ক্ষেত্রে বিভক্তি লােপ পায় না, এসব তৎপুরুষ সমাসের নাম অলুক তৎপুরুষ।
যেমন:
- গরুর গাড়ি = গরুরগাড়ি।
- তেলে ভাজা = তেলেভাজা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'তাড়াতাড়ি ঘুমিয়ে পড়' - বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. অনুজ্ঞা বর্তমান
  2. পুরাঘটিত বর্তমান
  3. ঘটমান বর্তমান
  4. সাধারন বর্তমান
ব্যাখ্যা
'তাড়াতাড়ি ঘুমিয়ে পড়' - বাক্যটি অনুজ্ঞা বর্তমান কালের উদাহরণ।

অনুজ্ঞা বর্তমান:
যে ক্রিয়া দিয়ে বর্তমান কালে বক্তার আদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, আশীর্বাদ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অনুজ্ঞা বর্তমান কাল বলে। যেমন –
- তাড়াতাড়ি ঘুমিয়ে পড়।
- সকলের মঙ্গল হোক। 

অন্যদিকে,
• সাধারন বর্তমান - আমি স্কুলে যাই।
• ঘটমান বর্তমান  - আমি স্কুলে যাচ্ছি।
• পুরাঘটিত বর্তমান - আমি অংকটি করেছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি ২০২২ সংস্করণ।
.
'ন্যায্য' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ন্যা + য
  2. ন্যায় + য্য
  3. ন্যায় + য
  4. নেয় + য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
ন্যায্য (বিশেষণ)
প্রকৃতি - প্রত্যয়: ন্যায় + য।

অর্থ:
- ন্যায়সংগত,
- যুক্তিসংগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি 'ন্যূন' শব্দের বিপরীত শব্দ?
  1. ক) অধিক
  2. খ) নিম্ন
  3. গ) নগণ্য
  4. ঘ) নূতন
ব্যাখ্যা
• 'ন্যূন' শব্দটির বিপরীতার্থক শব্দ অধিক।

• অন্যদিকে,
- নিম্ন শব্দটির বিপরীতার্থক শব্দ উচ্চ।
- নূতন শব্দটির বিপরীতার্থক শব্দ পুরাতন।
- নগণ্য শব্দটির বিপরীতার্থক শব্দ গন্য।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মাহমুদ ও ড. মোহাম্মদ আমীন।
১০.
‘ঊনআশি’ শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. ক) তৎসম
  2. খ) বাংলা
  3. গ) বিদেশি
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
• ‘ঊনআশি’ শব্দটি খাঁটি বাংলা উপসর্গ ‘ঊন’ যোগে গঠিত।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
- খাটি বাংলা উপসর্গ,
- সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
- বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ: বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ: আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১১.
'তার সঙ্গী-সাথী কেউ নেই' বাক্যে কোন অর্থে পদের দ্বিরুক্তি ঘটেছে?
  1. ক) ক্রিয়া বিশেষণ বােঝাতে
  2. খ) আধিক্য বােঝাতে
  3. গ) আগ্রহ বােঝাতে
  4. ঘ) অনুরূপ বোঝাতে
ব্যাখ্যা
পদের দ্বিরুক্তি:
বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
- বাংলা ভাষায় পদের দ্বিরুক্তির মাধ্যমে নিম্নলিখিত উপায়ে শব্দ গঠন করা হয়

বিশেষ্য পদের দ্বিরুক্তি:
বাংলা ভাষায় বিশেষ্য পদের দ্বিরুক্তি নিম্নলিখিত অর্থে হয়ে থাকে।

- আধিক্য বােঝাতে: রাশি রাশি ধান, থােকা থােকা জাম।
- সামান্য বােঝাতে: আমি আজ জ্বর জ্বর অনুভব করছি।
- পরম্পরতা বা ধারাবাহিকতা বােঝাতে: তুমি দিন দিন রােগা হয়ে যাচ্ছ। সে বাড়ি বাড়ি থেকে চাঁদা তুলছে।
- ক্রিয়া বিশেষণ বােঝাতে: সে ধীরে ধীরে যায়, ফিরে ফিরে তাকায়।
- অনুরূপ বােঝাতে: তার সঙ্গী-সাথী কেউ নেই।
- আগ্রহ বােঝাতে : সে মা মা বলে কাঁদছে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
'Excise' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অর্পিত দায়িত্ব
  2. খ) আবগারি
  3. গ) আবগারি শুল্ক
  4. ঘ) অতিরিক্ত কর্তব্য
ব্যাখ্যা
• 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।

এছাড়া,
'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর,
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক,
'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি  শুল্ক।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৩.
Choose the appropriate word to fill in the blank: The felon broke ____ from the jail.
  1. in
  2. down
  3. away
  4. out
ব্যাখ্যা
• Break away
- English meaning: to leave or to escape from someone / place.
- Bangla meaning: দলত্যাগ করা, হঠাৎ পালিয়ে যাওয়া, আচার বা আচরণ পরিবর্তন করা।

Complete Sentence: The felon broke away from the jail.
• বাংলা অর্থ: অপরাধীটি জেল থেকে পালিয়ে গিয়েছিল।

অন্যান্য অপশনে,
Break in - বলপূর্বক প্রবেশ করা।
Break down - ভেঙ্গে পড়া।
Break out -  প্রাদুর্ভাব হওয়া/ হঠাৎ ঘটা/পলায়ন করা।

Source: Accessible Dictionary
১৪.
Choose the appropriate words to fill in the blanks: I have ____ him to give __ all his bad habits.
  1. requested, for
  2. told, in
  3. requested, up
  4. said, back
ব্যাখ্যা
কাউকে অনুরোধ করার জন্য 'request someone to do something' ব্যবহৃত হয়।

Give up 
English meaning: To abandon (oneself) to a particular feeling, influence, or activity.
Bangla meaning: ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা ।

এখানে সঠিক উত্তর হবে - I have requested him to give up all his bad habits.
বাংলা অর্থ: আমি তাকে তার সব খারাপ অভ্যাস ত্যাগ করার জন্য অনুরোধ করেছি।
১৫.
Choose the pair of words that expresses a similar relationship to "Act : Stage".
  1. Swim : Pool
  2. Export : Import
  3. Successor : Predecessor
  4. Affluent : Impoverished
ব্যাখ্যা
Act - অভিনয়,
Stage - মঞ্চ।

Swim - সাঁতার কাটা,
Pool - সাঁতার কাটার জন্য শান বাঁধানো।

অভিনয় করা হয় মঞ্চে। একইভাবে সাঁতার কাটা হয় pool এ। 
তাই সঠিক উত্তর হবে - Swim : Pool.

অন্যান্য অপশনগুলো একে অপরের সাথে বিপরীত সম্পর্ক প্রকাশ করে।
Export -  রপ্তানি।
Import - আমদানি করা।
Successor - উত্তরাধিকারী।
Predecessor - পূর্বসূরি।
Affluent - বিত্তবান।
Impoverished - দরিদ্র।

Source: Accessible Dictionary
১৬.
A full purse never lacks _______.
  1. friends
  2. enemies
  3. neighbors
  4. relatives
ব্যাখ্যা
• A full purse never lacks friends - এটি একটি প্রবাদ বাক্য। 
English meaning: People crowd round a wealthy person.
Bangla Meaning: ভাত ছড়ালে কাকের অভাব হয় না।

Source: English & Bengali Online Dictionary & Grammar
১৭.
Choose the pair of words that expresses an opposite relationship.
  1. Child : Juvenile
  2. Ephemeral : Transient
  3. Excite : Calm
  4. Astute : Wisdom
ব্যাখ্যা
• Opposite relationship প্রকাশ করে এমন pair of words হচ্ছে Excite : Calm.

Excite = আন্দোলিত করা, উত্তেজিত করা। 
Calm = শান্ত, অনুত্তেজিত, স্থির।

অন্যদিকে,
বাকি অপশনগুলো একই/ similar relationship প্রকাশ করে।

• Child = মানবশিশু, বালক বা বালিকা।
• Juvenile = তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি।
  
• Ephemeral = স্বল্পজীবী, স্বল্পস্থায়ী।
• Transient = ক্ষণস্থায়ী।

• Astute = বিচক্ষণ, চতুর।
• Wisdom = জ্ঞানসম্পন্নতা, বিচক্ষণতা।

Source: Accessible Dictionary
১৮.
Which pair expresses similar relationship to "Light : Blind"?
  1. Speech : Dumb
  2. Study : Puzzle
  3. Letter : Dye
  4. Dessert : Desert
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অংশ -
Light - আলো।
Blind - অন্ধ।

অপশনে প্রদত্ত শব্দগুলো -
Speech - বাকশক্তি, বাচন, বাচনভঙ্গি।
Dumb - বোবা, মূক, বাকশক্তিহীন।

• Study - অধ্যয়ন, বিদ্যাভ্যাস।
• Puzzle - দুর্বোধ্য প্রশ্ন, বিমূঢ় অবস্থা।

• Letter - অক্ষর, বর্ণ, চিঠি।
• Dye - রং করা বা রঞ্জিত করা।

• Dessert - ভোজের শেষ পদ রূপে পরিবেশিত ফল, মিষ্টান্ন ইত্যাদি।
• Desert -  পরিত্যাগ করা, ছেড়ে পালানো, মরু, মরুভূমি।

Relationship: অন্ধ ব্যক্তি চোখে আলো দেখতে পায় না; তেমনি বোবা মানুষ কথা বলতে পারে না।

তাই সঠিক উত্তর হবে Speech : Dumb.
১৯.
Mamun said to Suman, "Good morning." - make it indirect.
  1. Mamun bade Suman good morning.
  2. Mamun said that Suman good morning.
  3. Mamun wished Suman good morning.
  4. Mamun wished to Suman that good morning.
ব্যাখ্যা
• Direct speech এ Good morning/ good evening/ good night থাকলে তা indirect করার সময়:
Subject + wish/wished + object + Good morning/ good evening/ good night হয়।

• তাই Structure অনুযায়ী Mamun wished Suman good morning হবে সঠিক উত্তর। 

Source:  Advanced Learner's Grammer & Composition by Chowdhury & Hossain.
২০.
Select the word/ phrase to complete the sentence: Tanisha went to college _____ she could learn something.
  1. in order that
  2. had to
  3. for
  4. as though
ব্যাখ্যা
বাক্যের structure অনুসারে শূন্যস্থানে একটা conjunction প্রয়োজন।
অপশন অনুসারে শূন্যস্থানে in order that বসালে বাক্যটি অর্থপূর্ণ হবে।

In order that (conjunction)
Bangla Meaning: যাতে করে।

Similar words: So that, In order to, So as, Because.

• সম্পূর্ণ বাক্য: Tanisha went to college in order that she could learn something.
বাংলা অর্থ: তানিশা কলেজে গিয়েছিল যাতে সে কিছু শিখতে পারে।

বাকি অপশনগুলোর অর্থ:
Had to - প্রয়োজন বাধ্যবাধকতা প্রকাশক।
For - উদ্দেশে, অভিমুখে, লক্ষ্যে, দিকে, জন্য।
As though - যেন।

বাকি অপশনগুলোর অর্থ Sentence এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২১.
Agnostic is -
  1. A person who has changed his faith.
  2. A person who lives an unconventional style of living.
  3. A person who is not sure about God’s existence.
  4. A person who leads an austere life.
ব্যাখ্যা
Agnostic (noun)
English Meaning: A person who is not sure about God’s existence.
বাংলা অর্থ: জড়বস্তু ছাড়া অন্য কিছু বা ঈশ্বর সম্বন্ধে কিছুই জানা সম্ভব নয় বলে যে ব্যক্তি বিশ্বাস করে, অজ্ঞেয়বাদী।

অন্যান্য অপশন, 
• Apostate - A person who has changed his faith (স্বমত বা স্বধর্ম বা স্বপক্ষত্যাগী ব্যক্তি)।
• Bohemian - A person who lives an unconventional style of living ( যাযাবর, ভবঘুরে, বেদে)।
• Ascetic - A person who avoids physical pleasures and living a simple life, often for religious reasons (আত্মনিরোধী, কঠোর, কঠোর তপশ্চর্যাপূর্ণ)।

Source: Merriam-Webster Dictionary & Accessible Dictionary.
২২.
The word ‘impossible’ is found only _____ the dictionary ______ fools.
  1. in, of
  2. in, by
  3. of, to
  4. by, of
ব্যাখ্যা
প্রথম শূন্যস্থানে পাওয়া যায় অর্থ বুঝাতে in বসবে।
এবং দ্বিতীয় শূন্যস্থানে fools এর সাথে সম্পর্ক বুঝাতে preposition হিসেবে of বসবে।

অর্থাৎ,
• The word ‘impossible’ is found only in the dictionary of fools. হবে সঠিক উত্তর।

Source: Advanced Learner's Grammer & Composition by Chowdhury & Hossain.
২৩.
The verb form of ‘prison’ is -
  1. Imprisonment
  2. Prisoner
  3. Imprison
  4. Prisonment
ব্যাখ্যা
• The verb form of ‘prison’ is imprison.

English meaning: To restrict, limit, or confine in any way/ To put or keep in jail.
Bangla meaning: কারারুদ্ধ করা/কয়েদ করা।

অন্যদিকে, 
Imprisonment - noun.
Prisoner - noun.
Prisonment বলে কোনো শব্দ নেই।

Source: Accessible Dictionary, Cambridge Dictionary.
২৪.
The idiom ‘bear away the bell’ means -
  1. Select
  2. Get first place
  3. Win a battle
  4. Come late
ব্যাখ্যা
Bear away the bell
English Meaning: to be the first.
Bangla Meaning: প্রথম হওয়া.

Sentence example: 
- I hope that he will bear away the bell in today’s competition.
বাংলা অর্থ: আমি আশা করি আজকের প্রতিযোগিতায় সে প্রথম হবে।

- I was happy to bear away the bell in the exam.
বাংলা অর্থ: আমি পরীক্ষাটিতে প্রথম হতে পেরে আনন্দিত হয়েছিলাম।

• তাই সঠিক উত্তর হবে Get first place.

Source: Advanced Learner's Grammer & Composition by Chowdhury & Hossain & English-Bangla Dictionary.
২৫.
Which of the following sentence is incorrect?
  1. I will not let you enter the classroom.
  2. Everybody love flowers.
  3. It is high time he changed his bad habits.
  4. I went to the library with a view to reading there.
ব্যাখ্যা
Every, each, one of থাকলে verb Singular হয়। 
প্রদত্ত বাক্যে Everybody থাকায় verb, love না হয়ে loves হবে। 

• সুতরাং, এখানে খ) অপশনের বাক্যটির সঠিক রূপ হবে - Everybody loves flowers.

অন্যান্য অপশনে প্রদত্ত বাক্যগুলো সঠিক।

Source:  Advanced Learner's Grammer & Composition by Chowdhury & Hossain.
২৬.
Substitute in one word: A person who presents a radio/television programme -
  1. Anchorman
  2. Choreographer
  3. Calligrapher
  4. Singer
ব্যাখ্যা
Anchorman (noun) 
English meaning: A person who reports the news and manages reports by others on a television or radio programme.
বাংলা অর্থ: বেতারকেন্দ্র বা টিভি স্টুডিওতে) একসঙ্গে কাজ করে এমন ব্যক্তিবৃন্দের কাজের সমন্বয়সাধনকারী।

• তাই সঠিক উত্তর হবে Anchorman. 

অন্যদিকে, 
Choreographer - A person who is skilled at combining movements into dances to be performed.
Calligrapher - A person who is skilled at the art of calligraphy (producing beautiful writing, often with a special pen or brush).
Singer - A person who sings.

Source: Cambridge Dictionary.
২৭.
Which of the following sentence contains a misspelled word?
  1. There must be a drive to reduce bureaucracy in the skills sector.
  2. There was a terrible threat of a cholara epidemic.
  3. We can also find these correspondences in other characteristics of sound, for example in intensities.
  4. The committee had arbitrary rules.
ব্যাখ্যা
There was a terrible threat of a cholara epidemic. এখানে misspelled word টি হলো cholara. 
এর সঠিক বানানটি হবে - cholera.

Meaning: Cholera is an infectious disease that causes severe watery diarrhea, which can lead to dehydration and even death if untreated.
বাংলা অর্থ: কলেরা হল একটি সংক্রামক রোগ যা মারাত্মক জলীয় ডায়রিয়ার কারণে হয়, যা চিকিত্সা না করলে ডিহাইড্রেশন এমনকি মৃত্যুও হতে পারে।

অন্যান্য অপশনে সকল বানান ঠিক আছে।
২৮.
The pleasures of reading vary according _____ the taste and temperament of each reader.
  1. in
  2. from
  3. to
  4. with
ব্যাখ্যা
According to = অনুসারে।

• Complete sentence: The pleasures of reading vary according to the taste and temperament of each reader.
বাংলা অর্থ: পড়ার আনন্দ প্রতিটি পাঠকের রুচি ও মেজাজ অনুযায়ী পরিবর্তিত হয়।

তাছাড়া,
• Accordingly (adverb) - I expect you to act accordingly.
• According as (conjunction) - He spends according as he earns.
• Accord (with) মিলে যাওয়া, সঙ্গতিপূর্ণ হওয়া, খাপ খাওয়া।
Example sentence: The views expressed in your essay do not accord with us.
বাংলা অর্থ: আপনার প্রবন্ধে প্রকাশিত মতামত আমাদের সাথে একমত নয়।
২৯.
If A's income is 25% less than that of B, then how much percent is B's income more than that of A?
  1. 33.33%
  2. 35%
  3. 25%
  4. 30.33%
ব্যাখ্যা
Question: If A's income is 25% less than that of B, then how much percent is B's income more than that of A?

Solution:
Let B's income 100
So, A’s income = 75
So, B’s income more than A in % = (25×100)/75
= 100/3
= 33.33%
৩০.
Previously the price of a watch was 420 taka. What is the current price of the watch if its price has been reduced by 25%?
  1. Tk. 110
  2. Tk. 250
  3. Tk. 315
  4. Tk. 310
ব্যাখ্যা
Question: Previously the price of a watch was 420 taka. What is the current price of the watch if its price has been reduced by 25%?

Solution:
25% reduced,
If previously the price is 100 now the price is 75 taka
∴ If previously the price is 420 now the price is (75 × 420)/100 taka
= 315 taka 
৩১.
To complete a certain construction job it takes 16 days for 48 workers. How many more workers are needed to complete the job in 12 days?
  1. 20
  2. 15
  3. 18
  4. 16
ব্যাখ্যা
Question: To complete a certain construction job it takes 16 days for 48 workers. How many more workers are needed to complete the job in 12 days?

Solution:
The work can be completed in 16 days by 48 workers
∴ The work can be completed in 12 days by (48 × 16)/12 workers
= 64 workers

More workers needed = 64 - 48 = 16
৩২.
The sum of 5 consecutive integers is 35. Which of the following is the highest integer among them?
  1. 5
  2. 7
  3. 9
  4. 10
ব্যাখ্যা
Question: The sum of 5 consecutive integers is 35. Which of the following is the highest integer among them?

Solution:
Let,
The first integer is x
ATQ
x + x + 1 + x + 2 + x + 3 + x + 4 = 35
⇒ 5x + 10 = 35
⇒ 5x = 25
∴ x = 5
∴ Highest integer is = x + 4 = 5 + 4 = 9.
৩৩.
Jobayer spent 2700 taka, which is 20 percent of his monthly salary. What is his monthly salary?
  1. 13500 taka
  2. 22500 taka
  3. 16500 taka
  4. 8000 taka
ব্যাখ্যা
Question: Jobayer spent 2700 taka, which is 20 percent of his monthly salary. What is his monthly salary?

Solution:
If 20% is equal to 2700 taka
Then 100% is equal to (2700 × 100)/20 taka
= 13500 taka
৩৪.
Four fifth of a number is 12 more than the two third of the number. The number is -
  1. 55
  2. 65
  3. 80
  4. 90
ব্যাখ্যা
Question: Four fifth of a number is 12 more than the two third of the number. The number is -

Solution:
Let,
The number is x.
ATQ
(4/5) × x = {(2/3) × x} + 12
⇒ (4x)/5 = (2x)/3 + 12
⇒ 3 × 4x = 5 × 2x + 180 [multiply with 15]
⇒ 12x = 10x + 180
⇒ 2x = 180
∴ x = 90
৩৫.
The length of the one side of a square is 4√2 cm. What is the length of the diagonal of the square?
  1. 4 cm
  2. 8 cm
  3. 32 cm
  4. 16√2 cm
ব্যাখ্যা
Question: The length of the one side of a square is 4√2 cm. What is the length of the diagonal of the square?

Solution:
Given that,
The length of the one side of a square is a = 4√2 cm.

∴ The length of diagonal of the square is a√2 = (4√2) × √2 cm
= 4 × 2 cm
= 8 cm
৩৬.
Robi is 10 years older than Kazi. However, 5 years ago Robi was twice as old as Kazi. How old is Kazi now?
  1. 5 years
  2. 10 years
  3. 12 years
  4. 15 years
ব্যাখ্যা
Question: Robi is 10 years older than Kazi. However, 5 years ago Robi was twice as old as Kazi. How old is Kazi now?

Solution:
Let, 
The age of Kazi is x years
∴ The age of Robi is x + 10 years
5 years ago the age of Kazi was x - 5 years
5 years ago the age of Robi was x +10 - 5 years = x + 5 years

ATQ,
2(x - 5) = x + 5
⇒ 2x - 10 = x + 5
⇒ x = 15

∴ The age of Kazi is 15 years
৩৭.
How much will you earn as interest if your deposit 1000 taka in a bank account for 2 years at 10% considering compound interest rate?
  1. 210 taka
  2. 200 taka
  3. 1200 taka
  4. 1210 taka
ব্যাখ্যা
Question: How much will you earn as interest if your deposit 1000 taka in a bank account for 2 years at 10% considering compound interest rate?

Solution:
Here,
P = 1000 Taka 
n = 2
r = 10% = 10/100 = 0.1 

∴ C = P(1 + r)n
= 1000 (1 + 0.1)2
= 1000 × 1.1 × 1.1 
= 1210 Taka

∴ Interest is = 1210 - 1000 Taka 
= 210 taka
৩৮.
The area of a rectangular field is 1000 square meters. If the width of the field is 25 meters, what is the perimeter of the field?
  1. 165 meters
  2. 135 meters
  3. 130 meters
  4. 100 meters
ব্যাখ্যা
Question: The area of a rectangular field is 1000 square meters. If the width of the field is 25 meters, what is the perimeter of the field?

Solution:
Given,
The area of a rectangular field is 1000 square meters.
The width of the field is 25 meters.

∴ The length of the field is 1000/25 meters = 40 meters

∴ The perimeter is 2( 40 + 25) meters
= 2 × 65 meters
= 130 meters
৩৯.
In the morning, Mr. Parimal was standing facing a pole. The shadow of the pole fell on his right side. What direction was Mr. Parimal facing?
  1. East
  2. West
  3. North
  4. South
ব্যাখ্যা
Question: In the morning, Mr. Parimal was standing facing a pole. The shadow of the pole fell on his right side. What direction was Mr. Parimal facing?

Solution:
In morning, the sun rises in east. And the shadow of the pole fell on his right side. So the right side of Mr. Parimal is west.
As his left side is east and right side is west so he is facing toward south.
৪০.
a + b + c + d = ?
  1. 160°
  2. 360°
  3. 320°
  4. 540°
ব্যাখ্যা
Question: a + b + c + d = ?

Solution:

We know that, 
Total amount of internal angles of pentagon is 540°
∴ 180° - a + 140° + 180° - b + 180° - c + 180° - d = 540°
⇒ 860° - a - b - c - d = 540°
⇒ a + b + c + d = 860° - 540° = 320°
৪১.
A dishonest trade mixes 2kg of vegetable ghee costing Tk. 45 a kg with 3kg of standard ghee costing TK. 70 per kg. He sells the mixed ghee at TK. 65 per kg. What is his percentage of profit?
  1. 8.33%
  2. 16.67%
  3. 25%
  4. 6%
ব্যাখ্যা
Question: A dishonest trade mixes 2kg of vegetable ghee costing Tk. 45 a kg with 3kg of standard ghee costing TK. 70 per kg. He sells the mixed ghee at TK. 65 per kg. What is his percentage of profit?

Solution:
Costing for ghee is (2 × 45 + 3 × 70) Taka
= 90 + 210 Taka
= 300 Taka

Selling Price = (2 + 3) × 65 taka 
= 5 × 65 Taka
= 325 Taka

∴ Profit 325 - 300 Taka 
= 25 Taka

∴ Percentage of profit = (25 × 100)/300 %
= 8.33%
৪২.
313 + 313 + 313 =?
  1. 339
  2. 314
  3. 913
  4. 340
ব্যাখ্যা
Question: 313 + 313 + 313 =?

Solution:
313 + 313 + 313
= 3 × 313
= 31 + 13
= 314
৪৩.
A train travels 720 km at a uniform speed. If the speed had been 5 km/hr more, it would have taken 2 hour less for the same journey. Find the speed of the train.
  1. 60 km/hr
  2. 50 km/hr
  3. 30 km/hr
  4. 40 km/hr
ব্যাখ্যা
Question: A train travels 720 km at a uniform speed. If the speed had been 5 km/hr more, it would have taken 2 hour less for the same journey. Find the speed of the train.

Solution:
Given distance = 720 km.
Let,
The speed of the train be x km/hr.
Speed when increased by 5 km/hr = (x + 5) km/hr
ATQ,
(720/x) - {720/(x + 5)} = 2
⇒ (360/x) - {360/(x + 5)} = 1 [Divided by 2]
⇒ [360x + 1800 - 360x]/{x(x + 5)} =1
⇒ 1800/(x2 + 5x) = 1
⇒ x2 + 5x = 1800
⇒ x2 + 5x - 1800 = 0
⇒ x2 + 45x - 40x - 1800 = 0
⇒ x(x + 45) - 40(x + 45) = 0
⇒ (x - 40)(x + 45) = 0
x = 40, - 45
Here we ignore the negative  value.

∴ The speed of the train is 40 km/hr.
৪৪.
A salesman receives daily wage of Tk. 450 and earns a commission of 10% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1200?
  1. Tk. 9000
  2. Tk. 8500
  3. Tk. 7500
  4. Tk. 6500
ব্যাখ্যা
Question: A salesman receives daily wage of Tk. 450 and earns a commission of 10% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1200?

Solution:
He has to earn only with commission (1200 - 450) Taka = 750 Taka

He earns 10 taka when sells 100 taka
∴ He earns 1 taka when sells 100/10 taka = 10 taka
∴ He earns 750 taka when sells 10 × 750 taka = 7500 taka
৪৫.
If P denotes +, Q denotes -, R denotes ÷ and S denotes ×, then what is the value of 18S36R12Q6P7?
  1. 115
  2. 55
  3. 25
  4. none
ব্যাখ্যা
Question: If P denotes +, Q denotes -, R denotes ÷ and S denotes ×, then what is the value of 18S36R12Q6P7?

Solution:
18S36R12Q6P7
=18 × 36 ÷ 12 - 6 + 7
= 18 × 3 - 6 + 7
= 54 - 6 + 7
= 61 - 6
= 55
৪৬.
Which deserts can be found between China and Mongolia?
  1. ক) Takla Makan Desert
  2. খ) Gobi Desert
  3. গ) Kalahari Desert
  4. ঘ) Sahara Desert
ব্যাখ্যা
- গোবী মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
- মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
- মরুভূমিটি আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট ।
- থর মরুভূমির অবস্থান : ভারত ও পাকিস্তান।

সূত্র: ব্রিটানিকা।
৪৭.
Which disease is the Dengvaxia vaccine for?
  1. ক) Coronavirus
  2. খ) Thalassemia
  3. গ) Cancer
  4. ঘ) Dengue
ব্যাখ্যা
• ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাসজনিত একটি রোগ।
- ব্রেক বোন ফিভার, ব্রেক হার্ট ফিভার অথবা সেভেন ডে ফিভার সব নামেই ডেঙ্গু জ্বর পরিচিত।
- ডেঙ্গুতে আক্রান্ত, অতঃপর শক সিনড্রোম ও হেমারেজিক অবস্থা, তারপর মৃত্যু।
- বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুতে সংক্রমণের সংখ্যা গত ২ দশকে আশঙ্কাজনকহারে বেড়েছে।
- ডেঙ্গু ইতোমধ্যেই ১০০টি দেশে মহামারি আকার ধারণ করেছে এবং প্রতি বছর নতুন নতুন অঞ্চলে এই ভাইরাসের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে।
- ২০১৫ সালে মেক্সিকো প্রথম সানোফি পাস্তুরের ডেঙ্গভ্যাক্সিয়া নামের ডেঙ্গু টিকা অনুমোদন করে।
- সানোফির তথ্য মতে, পূর্বে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন ৯ থেকে ৪৫ বছর বয়সী মানুষ এই টিকা গ্রহণ করতে পারবে।
- সেক্ষেত্রে এই টিকা দেওয়ার আগে অবশ্যই পরীক্ষাগারে পরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে টিকাগ্রহীতার আগে ডেঙ্গু সংক্রমণ হয়েছিল।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, এখন পর্যন্ত একটি মাত্র ডেঙ্গু টিকা ডেঙ্গভ্যাক্সিয়া অনুমোদন পেয়েছে এবং আরও প্রায় ৫টি ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে রয়েছে। 

সূত্র: ডেইলি স্টার।
৪৮.
Which one is used for determining longitude at sea?
  1. ক) Fathometer
  2. খ) Altimeter
  3. গ) Chronometer
  4. ঘ) Tachometer
ব্যাখ্যা
ক্রনোমিটার (Chronometer):
- সময় নির্ণায়ক যন্ত্রটির নাম হচ্ছে ক্রনোমিটার।
- বিশেষ করে সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে: 
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র ফ্যাদোমিটার।
- অ্যালটিমিটার- উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- ট্যাকোমিটার।

সূত্র: ব্রিটানিকা। 
৪৯.
Who is the present CGA of Bangladesh?
  1. ক) Asia Khatun
  2. খ) Fahmida Islam
  3. গ) Fowsiya Amin
  4. ঘ) Ayesha Siddiqa
ব্যাখ্যা
• নতুন হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা ইসলাম।
- তিনি এত দিন বাংলাদেশের উপ–মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
- স্বাধীনতার আগে ১৯৭০ সালে প্রথম নারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) ছিলেন সেলিমা আর আহমেদ।
- তবে স্বাধীনতার পর ফাহমিদা ইসলামই প্রথম নারী সিজিএ।
- ১৯৮৬ সালে এজি পদটিকেই সিজিএ করা হয় এবং ২০১৪ সালে পদটিকে করা হয় গ্রেড-১।

সূত্র: দৈনিক প্রথম আলো। 
৫০.
The First Atom Bomb was dropped in ______ .
  1. 1918
  2. 1939
  3. 1944
  4. 1945
ব্যাখ্যা
- ১৯৪৫ সালের ৬ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা শহরে লিটলবয় নামে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- এটিই ছিল পৃথিবীতে প্রথম পারমাণবিক অস্ত্রের ব্যবহার।
- তার তিনদিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
- এতে পারমাণবিক বোমার তেজস্ক্রিয়তায় লক্ষাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি শহর দুটি বসবাসের পরিত্যাক্ত হয়ে যায়।
- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান পারমাণবিক বোমা নিক্ষেপের নির্দেশ দেন।

সূত্র: হিস্টোরি ডটকম [লিংক]।
৫১.
What is the minimum age for becoming a voter in Bangladesh?
  1. ক) 21 years
  2. খ) 20 years
  3. গ) 18 years
  4. ঘ) 15 years
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর।
- সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
- বাংলাদেশ সংবিধানের ১২২ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ১৮ বছর।
- সংবিধানের ১২২(১) অনুচ্ছেদে বলা আছে 'প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার- এই নীতির ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।'
- তাই ভোটার হওয়ার নূন্যতম বয়স ১৮ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স ৩৫ বছর।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৫২.
The deepest river in the world is -
  1. ক) The Amazon
  2. খ) The Nile
  3. গ) The Mississippi-Missouri
  4. ঘ) Congo
ব্যাখ্যা
- বিশ্বের গভীরতম নদী হলো কঙ্গো (Congo ) নদী। 
- বিশ্বের ২য় শীর্ষ গভীরতম নদী হলো Yangtze নদী। 
  
বিশ্বের গভীরতম নদীর তালিকা :
1. Congo.  
2. Yangzte.    
3. Danube.   
4  Zambezi.    
5  Amazon.
 
উৎস: ওয়ার্ল্ড এটলাস [লিংক]। 
৫৩.
Who is the author of the Book 'Arthashastra'?
  1. ক) Kautilya
  2. খ) Max Weber
  3. গ) Aristotle
  4. ঘ) Adam Smith
ব্যাখ্যা
- প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য কর্তৃক রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র
- এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- কৌটিল্য চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত।
- তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।

সূত্র: বাংলাপিডিয়া। 
৫৪.
JANA is the news agency of -
  1. ক) Pakistan
  2. খ) vietnam
  3. গ) Libya
  4. ঘ) Saudi Arabia
ব্যাখ্যা
- JANA হচ্ছে লিবিয়ার সংবাদ সংস্থা।
- লিবিয়ান নিউজ এজেন্সি, যা LANA নামেও পরিচিত, লিবিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
- এটি ১৯৬৪ সালে একটি রাজকীয় ডিক্রি দ্বারা লিবিয়ান নিউজ এজেন্সি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, ১৯৬৯ সালে অভ্যুত্থান এবং লিবিয়ার রাজ্যের পতনের পরে ১৯৭০ সালে সংশোধন করা হয়েছিল এবং এর নাম পরিবর্তন করে আল-জামাহেরিয়া নিউজ এজেন্সি (JANA) রাখা হয়েছিল।


সূত্র: Libyan News Agency and  Media Landscapes Expert Analyses of the State of Media. (link)
৫৫.
Banga Bhanga was done in which year?
  1. ক) 1904
  2. খ) 1905
  3. গ) 1947
  4. ঘ) 1911
ব্যাখ্যা
- ভারতের বড়লাট লর্ড কার্জন ১৯০৫ খ্রিস্টাব্দে বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করেন।
- এই বিভক্তি ইতিহাসে বঙ্গভঙ্গ নামে পরিচিত। 
- কংগ্রেস ও হিন্দুরা বঙ্গভঙ্গের তীব্র বিরোধিতা করে এবং আন্দোলন শুরু করে।
- ফলে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
- ১৯১১ সালের ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন।
- এতে করে ১৯১২ সালে পুনরায় দুই বাংলা একত্রিত হয়।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৫৬.
The World's Diabetes Day is observed on-
  1. ক) 14th November
  2. খ) 12th November
  3. গ) 13th November
  4. ঘ) 10th November
ব্যাখ্যা
• বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক ১০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম ডায়াবেটিস।
- বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়।
- বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

সূত্র: UN ওয়েবসাইট। 
৫৭.
Which day was the 21st of February 1952?
  1. Thursday
  2. Friday
  3. Sanday
  4. Monday
ব্যাখ্যা
- ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন (বৃহষ্পতিবার)। 
- একুশে ফেব্রুয়ারির শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা একটি শহীদ মিনার নির্মাণ করেন (২৩ ফেব্রুয়ারি)। 
- শহীদ শফিউরের পিতা ২৪ তারিখে শহীদ মিনার উদ্বোধন করেন।
-  ভাষা আন্দোলনের অনুপ্রেরণা আমাদের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা। 
- ভাষা আন্দোলন থেকেই বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে।
- ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।  

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৫৮.
Which country uses Cordoba as a currency?
  1. ক) Nicaragua
  2. খ) Costa Rica
  3. গ) Honduras
  4. ঘ) Guatemala
ব্যাখ্যা
• কর্ডোবা হল নিকারাগুয়ার সরকারি মুদ্রা।

অন্যদিকে: 
- কোস্টারিকান কোলন (CRC) হল কোস্টারিকার মুদ্রা। 
- হন্ডুরাসের মুদ্রা হল লেম্পিরা (HNL)। 
- কুয়েটজাল হল গুয়াতেমালার মুদ্রা। 

সূত্র: ব্রিটানিকা ও ইনভেস্টোপিডিয়া।
৫৯.
Which one is different?
  1. ক) Ethiopia
  2. খ) Tanzania
  3. গ) Botswana
  4. ঘ) Belize
ব্যাখ্যা
• Belize মধ্য আমেরিকান দেশ। 

এছাড়া 
- Ethiopia, 
- Tanzania,
- Botswana. 
দেশ তিনটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। 

সূত্র: ব্রিটানিকা। 
৬০.
Pedagogy is related to -
  1. ক) Teaching
  2. খ) Economy
  3. গ) Treatment
  4. ঘ) Weapons
ব্যাখ্যা
- Pedagogy (Noun)
- English: The method and practice of teaching, especially as an academic subject or theoretical concept.
- Bangla Meaning: শিক্ষণবিজ্ঞান। 

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৬১.
Who is the first prime Minister of Bangladesh?
  1. ক) Sheikh Mujibur Rahman
  2. খ) Syed Nazrul Islam
  3. গ) Tajuddin Ahmad
  4. ঘ) Khondakar Mostaq Ahmad
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এটিই স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার।
- এই সরকার ১৭ই এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- এই সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নাম অনুসারে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। 

সরকার গঠন:
• রাষ্ট্রপতি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
• উপরাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: সৈয়দ নজরুল ইসলাম। 
• প্রধানমন্ত্রী: তাজউদ্দিন আহমেদ। 
• স্বরাষ্ট্র-ত্রাণ-পুনর্বাসন মন্ত্রী: এ এইচ এম কামরুজ্জামান। 
• অর্থ-বাণিজ্য মন্ত্রী: এম মনসুর আলী। 
• পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী: খন্দকার মুশতাক আহমেদ।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া। 
৬২.
Which currency is the most valuable in 2023?
  1. ক) US dollar
  2. খ) Euro
  3. গ) Bahraini dinar
  4. ঘ) Kuwaiti dinar
ব্যাখ্যা
কুয়েতি দিনার: 
- বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি মুদ্রা হলো কুয়েতি দিনার,
- যুক্তরাষ্ট্রের মুদ্রায় যার বিনিময় হার ৩ দশমিক ২৭ মার্কিন ডলার।
- কুয়েতের ভৌগলিক অবস্থান সৌদি আরব এবং ইরাকের মাঝে হওয়ায় দেশটিকে তেল রপ্তানিকারক হিসেবে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় পদমর্যাদায় অধিষ্ঠিত করেছে।
- ১৯৬০-এর দশকে প্রবর্তিত মুদ্রা দিনার সর্বপ্রথম ব্রিটিশ পাউন্ডের বিপরীতে ফিক্সড রেট করা হয়েছিল।
- এই কৌশলগত পদক্ষেপটি কুয়েতকে স্থিতিশীলতা বজায় রাখতে এবং একক মুদ্রামুখী ঝুঁকিগুলো হ্রাস করতে সাহায্য করে।
- বর্তমানে বাংলাদেশে ১ কুয়েতি দিনারের দাম ৩৫৩ দশমিক ৭০ টাকা।

সূত্র: দৈনিক যুগান্তর ও ADVISOR [লিংক]। 
৬৩.
Which of the following is the main regulator of the securities market in Bangladesh?
  1. Ministry of Finance
  2. Bangladesh Securities Exchange Commission
  3. Ministry of Commerce
  4. Bangladesh Bank
ব্যাখ্যা
- বাংলাদেশে শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা হলো BSEC (Bangladesh Securities Exchange Commission)।
- এটি ১৯৯৩ সালের ৮ জুন প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. শিবলী রুবায়েত উল ইসলাম।
BSEC এর অধীনে বাংলাদেশে স্টক এক্সচেঞ্জের সংখ্যা দুটো।

এগুলো হলো:
- DSE (Dhaka Stock Exchange)
- CSE (Chittagong Stock Exchange)।

সূত্র: BSEC ওয়েবসাইট।
৬৪.
The name of the central bank of Singapore is -
  1. central bank of Singapore
  2. Monetary Authority of Singapore
  3. State Bank of Singapore
  4. National Bank of Singapore
ব্যাখ্যা
• Singapore এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Monetary Authority of Singapore.

– India এর  কেন্দ্রীয় ব্যাংকের নাম Reserve Bank of India.
- Bangladesh এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bangladesh Bank.
- England এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Bank of England.
- Maldives এর কেন্দ্রীয় ব্যাংকের নাম Maldives Monetary Authority

উৎস : সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।
৬৫.
Trojan horse is one kind of-
  1. Hardware
  2. Spam
  3. Malware
  4. None of these
ব্যাখ্যা
ম্যালওয়্যার:
- ম্যালওয়্যার এর পূর্ণ শব্দরূপ হলাে Malicious Software. 
- কম্পিউটার ভাইরাস ছাড়া ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত সফটওয়্যারগুলাের মধ্যে রয়েছে- 
- অ্যাডওয়্যার (Adware), 
- স্পাইওয়্যার (Spyware), 
- ট্রোজান হর্স (Trojan Horse), 
- ওয়ার্ম (worms) প্রভৃতি। 

- আর্থিক প্রতারণা ও অবৈধ উপায়ে অর্থ আদায়ে ব্যবহৃত সফটওয়্যারগুলােকেও অ্যাডভান্স লেভেল ম্যালওয়্যার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
- যেমন: র‍্যানসমওয়্যার (Ransomware)।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি- ২, ৯ম-১০ম শ্রেণি (ভােকেশনাল, ২০২১ সংস্করণ)।
৬৬.
Which is called the base of database?
  1. ক) Field
  2. খ) Record
  3. গ) Data table
  4. ঘ) None of these
ব্যাখ্যা
• ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।

ডেটাবেজ (Database):
- ডেটা শব্দের অর্থ হচ্ছে উপাত্ত এবং বেজ শব্দের অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ।
- পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টি হচ্ছে ডেটাবেজ।
- ডেটাবেজের বিভিন্ন উপাদান হলো ডেটা, ফিল্ড, রেকর্ড, ডেটা টেবিল ইত্যাদি।

ডেটা: ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যা কিছু ইনপুট করি, তাই ডেটা।

ফিল্ড: ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়। ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
 
রেকর্ড: সম্পর্কযুক্ত ফিল্ডকে একত্রে রেকর্ড বলা হয়। অনেকগুলো ফিল্ডের ডেটার সমন্বয়ে গঠিত হয় একটি রেকর্ড।
 
ডেটা টেবিল: সমজাতীয় সকল ডেটাকে একটি টেবিলে সংরক্ষণ করে রাখা হয়। এক বা একাধিক রেকর্ড নিয়ে ডেটা টেবিল গঠিত হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৭.
How many types of bandwidth based on transfer speed?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথ ৩ কয়ভাগে ভাগ করা হয়
১। ন্যারো ব্যান্ড (Narrow Band)
২। ভয়েস ব্যান্ড (Voice Band) ও
৩। ব্রড ব্যান্ড (Broad Band)

ন্যারো ব্যান্ড:
ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 bps পর্যন্ত হয়ে থাকে । এ ডাটা স্থানান্তর গতিকে ন্যারো ব্যান্ড বা Sub Voice Band বলে। ধীর গতি ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন- টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে ব্যবহার করা হয়।

ভয়েস ব্যান্ড:
এই ব্যান্ডের ডাটা গতি 9600 bps পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয় তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইডথ ব্যবহার করা হয়।

ব্রড ব্যান্ড:
ব্রড ব্যান্ড উচ্চগতি সম্পন্ন ডাটা স্থানান্তর ব্যান্ডউইড্থ যার গতি কমপক্ষে এক মেগা বিট পার সেকেন্ড Mbps হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত কো-এক্সিয়াল ক্যাবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রড ব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
Which of the following is internal memory?
  1. CD-ROM
  2. Hard Disc
  3. Magnetic Tape
  4. Register
ব্যাখ্যা
ইন্টারনাল মেমরি (Internal Memory):
- কম্পিউটারের ইন্টারনাল মেমরি বলতে রেজিস্টার ও ক্যাশ মেমরিকে বোঝানো হয়।

রেজিস্টার (Register):
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

ক্যাশ মেমরি (Cache Memory):
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমরি ব্যবহার করা হয় তাকে ক্যাশ মেমরি বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য ক্যাশ মেমরি ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
The basic operations performed by a computer are-
  1. ক)  logical operation
  2. খ) storage and relative
  3. গ) arithmetic operation
  4. ঘ) All of them
ব্যাখ্যা
পার্সোনাল কম্পিউটারগুলোতে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিট এবং গাণিতিক/যুক্তি ইউনিটগুলো একই সংগে মাইক্রোপ্রসেসরে থাকে। ফলে আধুনিক কম্পিউটারে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট বলতে মাইক্রোপ্রসেসরকেই বুঝায়।

মাইক্রোপ্রসেসরের ক্ষমতা ও বৈশিষ্ট্যের উপর কম্পিউটারের ক্ষমতা ও বৈশিষ্ট্য নির্ভর করে।
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজগুলো হলো-
১. মেমোরি ও ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা আদান-প্রদান করে।
২. গাণিতিক/যুক্তির কাজ করা।
৩. কম্পিউটারের স্মৃতিতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
৪. স্মৃতি ও গাণিতিক/যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করা।

সূত্র: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭০.
Integrated Circuits (IC) are related to which generation of computers?
  1. Second Generation
  2. Third Generation
  3. Fourth Generation
  4. First Generation
ব্যাখ্যা
তৃতীয় প্রজন্ম (Third Generation,1965-1971):
- ১৯৬৫ সাল হতে ১৯৭১ সাল পর্যন্ত আবিষ্কৃত কম্পিউটারকে তৃতীয় প্রজন্মের কম্পিউটার হিসাবে ধরা হয়।
- একীভূত বর্তনী (Integrated Circuit), অর্ধপরিবাহী স্মৃতি, উন্নত কার্যকারিতা, নির্ভরশীলতা এই প্রজন্মের কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য।
- একীভূত বর্তনীতে অনেক ট্রানজিস্টর , অর্ধপরিবাহী ডায়োড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ থাকে। 
- কম্পিউটারের আকার আরও ছোট হয়, দাম কমে, কাজের ক্ষমতা বৃদ্ধি পায় এবং বিদ্যুৎ খরচ কমে যায়।
- এই প্রজন্মের কম্পিউটারের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে- অধিক সংখ্যক ইনপুট ও আউটপুট ডিভাইস সংযোজন, অধিক প্রক্রিয়াকরণ ক্ষমতা, সুর ও শব্দ সৃষ্টির ক্ষমতা, তারের সাহায্যে দূরবর্তী কোন কম্পিউটারের সাথে তথ্য আদান প্রদান ক্ষমতা ইত্যাদি।
- এই সময়ে মিনি কম্পিউটারের উদ্ভব ঘটে।
- এই প্রজন্মে উচ্চতর ভাষার প্রচলন এবং নির্বাহী পদ্ধতির উন্নয়ন ঘটে।
- IBM 360, IBM 370, GE 600 ইত্যাদি তৃতীয় প্রজন্মের কম্পিউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১.
The decimal equivalent of the binary number (110)2 is -
  1. 6
  2. 8
  3. 11
  4. 15
ব্যাখ্যা
(110)2
= 1 × 22 + 1 × 21 + 0 × 20 
= 4 + 2 + 0
= 6