পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১৪ টপিক - ১: গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি ও সম্মেলন (নিরাপত্তা ও পরিবেশ বিষয়ক)। [২০ নম্বর] টপিক - ২: নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের সংজ্ঞা, উৎপত্তি ও উপাদান । [২০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
LDC ভুক্ত দেশ সমূহের ৫ম সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) কাতার
সঠিক উত্তর:
ঘ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাতার
ব্যাখ্যা
LDCs এর পূর্ণরূপ হলো Least Developed Countries.
- LDC হলো জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ১৯৭১ সালে তৈরিকৃত বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশসমূহের একটি তালিকা।
- বাংলাদেশ ১৯৭৫ সালে LDC তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- বর্তমানে LDC তালিকায় ৪৬টি দেশ রয়েছে।

LDC ভুক্ত দেশ সমূহের পঞ্চম সম্মেলন:
- জাতিসংঘের উদ্যোগে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম LDC সম্মেলন (5th United Nations Conference on the Least Developed Countries-LDC5) ২০২৩ সালের ৫-৯ মার্চ কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে দোহা প্ল্যান অব একশন : ২০২২-২০৩১ গৃহীত হয়।
- সম্মেলনে সদস্য দেশসমূহকে ২০৩০ সালের মধ্যে SDG অর্জনের উপর জোর দেওয়া হয়।


উল্লেখ্য,
- বাংলাদেশ ২০১৮ সালে প্রথমবারের মতো LDC তালিকা থেকে উত্তরণের যোগ্যতা অর্জন করে। অর্জিত লক্ষ্যসমূহ ২০২১ সাল পর্যন্ত অক্ষুন্ন থাকায় ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
সম্মেলনের লিঙ্ক: [Link]
.
সর্বশেষ কমনওয়েলথ সম্মেলন (২৬তম) কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) এডিনবার্গ, স্কটল্যান্ড
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) কিগালি, রুয়ান্ডা
  4. ঘ) কলম্বো, শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
গ) কিগালি, রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিগালি, রুয়ান্ডা
ব্যাখ্যা
Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর - মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য সংখ্যা - ৫৬টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।

- কমনওয়েলথ -এর ২৬তম সম্মেলন - ২০ - ২৫ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
- ২৭তম সম্মেলন ২০২৪ সালে অনুষ্ঠিত হবে। তবে ভ্যানু এখনো নির্ধারিত হয় নি।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
.
রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) রাশিয়ায়
  2. খ) ভারতে
  3. গ) ইরাকে
  4. ঘ) ইরানে
সঠিক উত্তর:
ঘ) ইরানে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরানে
ব্যাখ্যা
• রামসার কনভেনশন ইরানে অনুষ্ঠিত হয়। 

ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- বাংলাদেশ ও রামসার: বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে৷
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও - টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট। 
.
জি-২০ এর পরবর্তী সম্মেলন (১৮-তম) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়া দিল্লী, ভারত
  2. খ) বালি, ইন্দোনেশিয়া
  3. গ) রিয়াদ, সৌদি আরব
  4. ঘ) ইস্তাম্বুল, তুরস্ক
সঠিক উত্তর:
ক) নয়া দিল্লী, ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) নয়া দিল্লী, ভারত
ব্যাখ্যা
Group - ২০ বা G-20:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।

সম্মেলনসমূহ:
- জি-২০ এর সর্বশেষ সম্মেলন (১৭তম) ১৫ - ১৬ নভেম্বর, ২০২২ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়।
- সংস্থাটির পরবর্তী সম্মেলন (১৮তম) ৯ - ১০ সেপ্টেম্বর, ২০২৩ সালে ভারতের নয়া দিল্লীতে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: জি-২০ ওয়েবসাইট।