পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২২ এপ্রিল, ২০২০সময়40 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) পদের নাম: জুনিয়র ফিল্ড অফিসার ২০১৯ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০১.১১.২০১৯ (গ্রেড--১৬) Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২২ এপ্রিল, ২০২০ · ৮০ প্রশ্ন

.
‘দেখিয়া’ শব্দের চলিত রূপ কোনটি?
  1. ক) দেখে
  2. খ) দেখিল
  3. গ) দেখিয়াছি
  4. ঘ) দেখাইয়া
  5. ঙ) কোনকিছু নয
ব্যাখ্যা
‘দেখিয়া’ শব্দের চলিত রূপ “দেখে”। এরকম আরো কিছু উদাহরনঃ করিয়া-করে; আসিয়া-এসে; হইলেন-হলেন; করিলেন-করলেন ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
হা-ঘরে বাগধারাটির অর্থ কি?
  1. ক) পেটুক
  2. খ) হতভাগ্য
  3. গ) ক্ষুধার্ত
  4. ঘ) গৃহহীন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
হাঘরে (বিশেষণ): গৃহহীন; আশ্রয়হীন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
.
পরাভব শব্দে ‘পরা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে
  1. ক) অভাব
  2. খ) আধি্ক্য
  3. গ) বিপরীত
  4. ঘ) বিকৃত
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ভব শব্দের অর্থ প্রাপ্তি; পরাভব শব্দের অর্থ পরাজয়, হার। অর্থাৎ পরাভব শব্দে ‘পরা’ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।
সূত্রঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
.
এক কথায় প্রকাশ করুনঃ ‘যে নারীর হাসি সুন্দর’।
  1. ক) সুস্মিতা
  2. খ) সুহাসিনী
  3. গ) সুহাসি
  4. ঘ) সুচিস্মিতা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
নারী সম্পর্কিত কিছু এক কথায় প্রকাশঃ
যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
যে নারী বীর = বীরাঙ্গনা।
যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।
.
কাজী নজরুল ইসলাম কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
  1. ক) ধূমকেতু
  2. খ) সওগাত
  3. গ) মােসলেম ভারত
  4. ঘ) সবুজপত্র
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা - ধূমকেতু ১৯২২ সালে প্রকাশিত হয়। ১৯২৫ সালে প্রকাশিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রধান পরিচালক ছিলেন কাজী নজরুল ইসলাম। এর আগে কমরেড মুজাফ্‌ফর আহমদ এর সাথে যৌথভাবে সম্পাদনা করেন - দৈনিক নবযুগ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
সন্ধি ব্যাকরণের কোন অংশে আলােচিত হয়?
  1. ক) ভাষাতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) রুপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এছাড়া, ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনি পরিবর্তন, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান প্রভৃতি ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী।
.
ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযােগী?
  1. ক) চলিত রীতি
  2. খ) আঞ্চলিক রীতি
  3. গ) কথ্য রীতি
  4. ঘ) সাধু রীতি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

সাধু ও চলিত রীতির পার্থক্যঃ
১. সাধু রীতি
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।
২. চলিত রীতি
(ক) চলিত রীতি পরিবর্তনশীল। একশ বছর আগে যে চলিত রীতি সে যুগের শিষ্ট ও ভদ্রজনের কথিত ভাষা বা মুখের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে।
(খ) এ রীতি তদ্ভব শব্দবহুল।
(গ) চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ-আলোচনা ও নাট্যসংলাপের জন্য বেশি উপযোগী।
(ঘ) সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রেও এমনটি ঘটে।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
নির্দিষ্ট পরিবেশে মানুষের কথা ও ভাবের প্রতীক কোনটি?
  1. ভাষা
  2. শব্দ
  3. ধ্বনি
  4. বাক্য
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
- দেশ, কাল ও পরিবেশভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে।
- বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে অবস্থান করে মানুষ আপন মনোভাব প্রকাশের উদ্দেশ্যে বিভিন্ন বস্তু ও ভাবের জন্য বিভিন্ন ধ্বনির সাহায্যে শব্দের সৃষ্টি করেছে।সেসব শব্দ মূলত নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক (Symbol) মাত্র।
- এ জন্যই আমরা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষার ব্যবহার দেখতে পাই।
- সে ভাষাও আবার বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উচ্চারিত হয়ে এসেছে।
- ফলে, এ শতকে মানুষ তার দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করে, হাজার বছর আগেকার মানুষের ভাষা ঠিক এমনটি ছিল না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"মহৌষধি" শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মহ + ওষধি
  2. খ) মহা + ওষধি
  3. গ) মহ + ঔষধি
  4. ঘ) মহা + ঔষধি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয় ; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন-
বন + ওষধি = বনৌষধি ;
মহা + ওষধি = মহৌষধি;
পরম + ঔষধ = পরমৌষধ;
মহা + ঔষধ = মহৌষধ ইত্যাদি।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণী।
১০.
এক কথায় প্রকাশ করুনঃ অনেক অভিজ্ঞতা আছে যার।
  1. ক) দূরদর্শী
  2. খ) অভিজ্ঞ
  3. গ) বহুদর্শী
  4. ঘ) ত্রিকালজ্ঞ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
অভিজ্ঞতার অভাব আছে যার- অনভিজ্ঞ।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১১.
‘চোখ পাকানাে’ বাগধারাটির সঠিক অর্থ কি?
  1. ক) ইঙ্গিত করা
  2. খ) ক্রোধ দেখানাে
  3. গ) সতর্ক করা
  4. ঘ) ফাঁকি দেয়া
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
চোখ পাকানো (ক্রিয়া) ক্রোধে চোখের তারা ঘুরানো; রেগে চোখ ঘুরানো।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১২.
‘Code’ শব্দের সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) নীতি
  2. খ) নিয়ম
  3. গ) সংকেত
  4. ঘ) বিধি
  5. ঙ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
‘Code’ শব্দের সঠিক পরিভাষা সংকেত, বিধি। দুটোই অপশনে থাকায় প্রশ্নটি বাতিল করা হল।
Code: আইনের সংকলনগ্রন্থ; কোনো সমাজ বা মানবগোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলি; গোপনীয়তা, সংক্ষেপ ইত্যাদি প্রয়োজনে ব্যবহৃত সংকেতাদি; সংকেতলিপি; গূঢ়লেখ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৩.
‘সুলতানার স্বপ্ন’– গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা?
  1. ক) কবি সুফিয়া কামাল
  2. খ) রােকেয়া সাখাওয়াত হােসেন
  3. গ) রাবেয়া খাতুন
  4. ঘ) সেলিনা হােসেন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেনের সৃজনশীল রচনার মধ্যে অন্যতম সুলতানার স্বপ্ন (১৯০৫), পদ্মরাগ (১৯২৪), অবরোধবাসিনী (১৯৩১) ইত্যাদি। উৎসঃ বাংলাপিডিয়া।
১৪.
কোন কবি ‘ছন্দের জাদুকর’ নামে পরিচিত?
  1. ক) সুকুমার রায়
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) আল মাহমুদ
  4. ঘ) ভারতচন্দ্র
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত “ছন্দের জাদুকর” এবং “ছন্দের রাজা” হিসেবে খ্যাত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৫.
নিচের কোন যতি চিহ্নের ক্ষেত্রে কোনাে বিরামের প্রয়ােজন হয় না?
  1. ক) কমা
  2. খ) কোলন
  3. গ) প্রশ্নবােধক চিহ্ন
  4. ঘ) ব্র্যাকেট
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

যতি বা ছেদ চিহ্নের বিরতি কালঃ
কমা- ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
সেমিকোলন- ১ বলার দ্বিগুণ সময়।
দাঁড়ি বা পূর্ণচ্ছেদ- এক সেকেন্ড।
প্রশ্নবোধক চিহ্ন- এক সেকেন্ড।
বিস্ময় ও সম্বোধন চিহ্ন- এক সেকেন্ড।
কোলন- এক সেকেন্ড।
ড্যাস- এক সেকেন্ড।
কোলন ড্যাস- এক সেকেন্ড।
হাইফেন - থামার প্রয়োজন নেই।
ইলেক বা লোপ চিহ্ন- থামার প্রয়োজন নেই।
একক উদ্ধৃতি চিহ্ন- 'এক' উচ্চরণে যে সময় লাগে।
যুগল উদ্ধৃতি চিহ্ন- 'এক' উচ্চরণে যে সময় লাগে।
ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন)- থামার প্রয়োজন নেই।
ধাতু দ্যোতক চিহ্ন- থামার প্রয়োজন নেই।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৬.
‘তুরুপ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফরাসি
  2. খ) ওলন্দাজ
  3. গ) ফারসি
  4. ঘ) পর্তুগিজ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠ‌নের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে।
গুজরাটি শব্দঃ খদ্দর, হরতাল ৷
ওলন্দাজ শব্দঃ ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম) ৷
চীনা শব্দঃ চা, চিনি, লুচি।
ফরাসি শব্দঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৭.
কাজী নজরুল ইসলাম তার কোন কবিতার জন্য কারাবরণ করেন?
  1. ক) বিদ্রোহী
  2. খ) আনন্দময়ীর আগমনে
  3. গ) সংকল্প
  4. ঘ) সৃষ্টি সুখের উল্লাসে
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
আনন্দময়ীর আগমনে রচনার জন্য কাজী নজরুল ইসলাম ১৯২২ সালের ২৩ নভেম্বর কুমিল্লা থেকে গ্রেফতার হন। এটি ''দোঁলনচাপা'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৮.
নিচের কোনগুলো কণ্ঠধ্বনি?
  1. ক) ক, খ, গ, ঘ, ঙ
  2. খ) চ, ছ, জ, ঝ, ঞ
  3. গ) ট, ঠ, ড, ঢ, ণ
  4. ঘ) প, ফ, ব, ভ, ম,
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
উচ্চারণের স্থান অনুযায়ী ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠধ্বনি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
“নানান দেশের নানান ভাষা/বিনে স্বদেশি ভাষা, পুরে কি আশা” - পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) রামনিধি গুপ্ত
  4. ঘ) আব্দুল হাকিম
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
পঙ্‌ক্তিটি রামনিধি গুপ্ত রচিত স্বদেশী ভাষা কবিতার অন্তর্গত। এটি টপ্পা গান হিসাবে পরিচিত।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২০.
বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলা বর্ণমালার পরাশ্রয়ী বর্ণের সংখ্যা ৩টি, যথা: ং,ঃ,ঁ। এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসাবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণের দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সাথে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২১.
Questions 21 to 25: Fill in the blanks with the most appropriate words.
Most outdoor sports ______ a lot of energy.
  1. ক) Squander
  2. খ) Assume
  3. গ) Dispense
  4. ঘ) Consume
  5. ঙ) Preserve
ব্যাখ্যা
Squander: (সময় বা অর্থ) অপব্যয় করা।
Assume: অনুমান করা।
Dispense: ওষুধাদি তৈরি ও প্রদান করা।
Consume: নিঃশেষ করা; ব্যবহার করে ফুরিয়ে ফেলা।
Source: Bangla Academy Dictionary.
২২.
He asked ______ if he had gotten the job.
  1. ক) expectantly
  2. খ) expectedly
  3. গ) exceptionally
  4. ঘ) acceptedly
  5. ঙ) expertly
অনির্ধারিত
ব্যাখ্যা
Expectantly - প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে।
Expectedly -প্রত্যাশিতভাবে, প্রতীক্ষিতভাবে।
Exceptionally - অত্যন্ত, বিশেষভাবে।
Acceptedly - গৃহীতভাবে।
প্রশ্নোক্ত বাক্যের শূন্যস্থানে অর্থগত দিক থেকে অপশন (ক) এবং (খ) দুটোই সঠিক। বাক্যটির অর্থ- তিনি প্রত্যাশিতভাবে জিজ্ঞাসা করেছিলেন, তিনি চাকরিটি পেয়েছেন কি না।
২৩.
At last it was time for the ______ art competition.
  1. ক) long awaited
  2. খ) long waited
  3. গ) waited
  4. ঘ) weighted
  5. ঙ) long weighted
ব্যাখ্যা
Long awaited - দীর্ঘ প্রতীক্ষিত, দীর্ঘ প্রত্যাশিত।
Wait- অপেক্ষা করা।
Weighted - ভরযুক্ত, অধিকতর ভারী করা।
শূন্যস্থানে Long awaited বসালে বাক্যটির অর্থ হয়- অবশেষে এটা ছিল দীর্ঘ প্রতীক্ষিত শিল্প প্রতিযোগিতার সময়।
২৪.
His reputation was put at ______ after his business failed.
  1. ক) stark
  2. খ) stake
  3. গ) steak
  4. ঘ) sterk
  5. ঙ) streak
ব্যাখ্যা
At stake - বিপদাপন্ন, ঝুঁকিপূর্ণ।
প্রদত্ত বাক্যের শূন্যস্থানে Stake বসবে। বাক্যটির অর্থ - তার ব্যবসা ব্যর্থ হওয়ার পরে তার খ্যাতি ঝুঁকিতে পড়েছিল।
২৫.
He took a lot of care and _______ the table for his guests.
  1. ক) laid
  2. খ) lead
  3. গ) lied
  4. ঘ) led
  5. ঙ) lay
ব্যাখ্যা
Laid -রেখেছিল, স্থাপন করেছিল।
Lead - (v)নেতৃত্ব দেওয়া, (n)সীসা।
শূন্যস্থানে Laid বসালে বাক্যটির অর্থ- সে তার অথিতিদের অনেক যত্ন করেছিল এবং তাদের জন্য টেবিল রেখেছিল।
২৬.
Questions 26 to 30: For each of these sentences, identify which section is incorrect. If there is no incorrect section, mark option E.
Women are the pillars of society, particular of the societies with which we are concerned here.
  1. ক) are the
  2. খ) particular
  3. গ) with which
  4. ঘ) we
  5. ঙ) No Error
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যের অপশন (খ) তে Particular এর জায়গায় Particularly হলে, বাক্যটি সঠিক হতো। বাক্যটির অর্থ - নারীরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষভাবে সমাজের যে অংশটি নিয়ে আমরা উদ্বিগ্ন।
২৭.
People, who keep their eye at the ball, can maintain good concentration at work.
  1. ক) who
  2. খ) their
  3. গ) at the ball
  4. ঘ) at work
  5. ঙ) No Error
ব্যাখ্যা
Keep an eye on - চোখ রাখা নজর দেওয়া। প্রদত্ত বাক্যে অপশন (গ) তে at the ball এর জায়গায় on the ball থাকলে বাক্যটি সঠিক হতো।
২৮.
Females are viewed as inferior to males in nations ruled by patriarchy.
  1. ক) are
  2. খ) as
  3. গ) to males in
  4. ঘ) ruled by
  5. ঙ) No Error
ব্যাখ্যা
বাক্যটিতে কোন ভুল নেই। বাক্যটির অর্থ- পুরুষতন্ত্র দ্বারা শাসিত দেশগুলিতে নারীদেরকে পুরুষের চেয়ে নিকৃষ্ট বলে মনে করা হয়।
২৯.
The athlete’s movements was restrained fluid and seemingly effortless to the viewer.
  1. ক) The athlete’s
  2. খ) was restrained
  3. গ) seemingly
  4. ঘ) to the
  5. ঙ) No error
অনির্ধারিত
ব্যাখ্যা
বাক্যটিতে দুইটি ভুল আছে।
প্রথমত, Was এর পরিবর্তে Were বসবে, কারণ Plural noun সবসময় Plural verb গ্রহণ করে।
দ্বিতীয়ত, restrained এর পর কমা (,) বসবে, কারন কমা না ব্যবহার করলে বাক্যটির অর্থ যথার্থ হয় না।
কমা ছাড়া বাক্যটির অর্থ- অ্যাথলিটের আন্দোলনগুলো তরলকে সীমাবদ্ধ করে এবং দর্শকের কাছে আপাতদৃষ্টিতে উদ্যমবিহীন ছিল।
কমা সহ বাক্যটির অর্থ- অ্যাথলিটের আন্দোলনগুলো সংযত, পরিবর্তনশীল এবং দর্শকের কাছে আপাতদৃষ্টিতে উদ্যমবিহীন ছিল।
তাই সঠিক বাক্যটি হবে- The athlete’s movements were restrained, fluid and seemingly effortless to the viewer.
৩০.
In the agrarian industry, the farmers nurture the land because it is the source of their incomes.
  1. ক) In the
  2. খ) farmers nurture
  3. গ) it is
  4. ঘ) of
  5. ঙ) No Error
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যে In the এর পরিবর্তে শুধু In বসলে বাক্যটি সঠিক হতো।
৩১.
Choose the correctly spelled word.
  1. ক) Ceasless
  2. খ) Ceasseless
  3. গ) Ceaseless
  4. ঘ) Ceasceles
  5. ঙ) None
ব্যাখ্যা
Ceaseless (adjective) অন্তহীন।
৩২.
Choose the correctly spelled word.
  1. ক) Douber
  2. খ) Daubar
  3. গ) Dauber
  4. ঘ) Daughber
  5. ঙ) None
ব্যাখ্যা
Dauber (noun) আনাড়ি আঁকিয়ে।
৩৩.
Choose the correctly spelled word.
  1. ক) Houghty
  2. খ) Haughty
  3. গ) Houghtty
  4. ঘ) Hautty
  5. ঙ) None
ব্যাখ্যা
Haughty (adjective) উদ্ধত; অহংকারী।
৩৪.
Choose the correctly spelled word.
  1. ক) Decisive
  2. খ) Dicisive
  3. গ) Desicive
  4. ঘ) Decicive
  5. ঙ) None
ব্যাখ্যা
Decisive (adjective) নিশ্চায়ক; নিষ্পত্তিকারক; চূড়ান্ত।
৩৫.
Choose the correctly spelled word.
  1. ক) Bitchcomber
  2. খ) Beachcomber
  3. গ) Beaccomber
  4. ঘ) Bichcomber
  5. ঙ) None
ব্যাখ্যা
Beachcomber (noun) a person who walks along beaches looking for objects of value or interest. Source: Cambridge Dictionary.
৩৬.
What kind of Noun is the word ‘Boy’?
  1. ক) Material
  2. খ) Proper
  3. গ) Common
  4. ঘ) Collective
  5. ঙ) None
ব্যাখ্যা
A common noun is a non-specific person, place, or thing.
The words boy, girl and country are examples of common nouns. These words are non-specific nouns and can be referring to any boy, any girl, or any country.
৩৭.
Shihab always runs quite fast. Here ‘always’ is a/an
  1. ক) Preposition
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
  5. ঙ) None
ব্যাখ্যা
Adverbs of frequency: often, rarely, never, always, usually,etc.
৩৮.
Which of the following is not a plural form of ‘Buffalo’?
  1. ক) Buffaloss
  2. খ) Buffalos
  3. গ) Buffaloes
  4. ঘ) Buffalo
  5. ঙ) None
ব্যাখ্যা
Buffalo (noun) (plural buffalos, buffaloes, buffalo) মহিষ; মোষ; উত্তর আমেরিকার বাইসন।
Source: Bangla Academy Dictionary & Cambridge Dictionary.
৩৯.
What is the correct passive form of “I saw him go to the garden”?
  1. ক) He was seen go to the garden.
  2. খ) He was seen to go to the garden
  3. গ) He was been seen to go to the garden
  4. ঘ) He went to the garden was seen.
  5. ঙ) None
ব্যাখ্যা
কিছু verb আছে যাদের পরে সাধারণত to ঊহ্য (অনুক্ত কিন্তু অনুমেয়) থাকে। এদেরকে bare infinitive বলে। কিন্তু passive voice এ এদের পরে to বসে। যেমন- bid, let, make, see, hear, need, dare ইত্যাদি।
৪০.
What is the adjective form of the word 'Obligate'?
  1. ক) Obligato
  2. খ) Obligation
  3. গ) Obligatory
  4. ঘ) Obligate
  5. ঙ) None
ব্যাখ্যা
Obligatory (adjective) আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক; আবশ্যকরণীয়।
৪১.
কোন সংখ্যার তিন-অষ্টমাংশ সাথে এর দ্বিগুণের দুই-পঞ্চমাংশ যােগ করলে যা হয় তা মূল সংখ্যাটির থেকে 21 বেশি। সংখ্যাটির তিন-পঞ্চমাংশ কত?
  1. ক) ১৫০
  2. খ) ১২০
  3. গ) ১০০
  4. ঘ) ৭২
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

(3x/8)+(2x×(2/5)) = x+21
Or, (15x+32x)/40 = x+21
Or, 47x-40x = 840
Or, 7x = 840
Or, x = 120
সংখ্যাটির তিন-পঞ্চমাংশ= (3/5)×120 = 72

৪২.
সনি ও পমি একত্রে একটি কাজ 12 দিন করতে পারে। সনি একা কাজটি 16 দিনে করতে পারে। একা কাজটি করতে পমির সনি অপেক্ষা কতদিন বেশি লাগবে?
  1. ক) ১৮ দিন
  2. খ) ৩২ দিন
  3. গ) ৪৮ দিন
  4. ঘ) ৬০ দিন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, পমি একা কাজটি করতে পারবে x দিনে।
প্রশ্নমতে,
1/16+1/x = 1/12
Or, 1/x = 1/12-1/16
Or, 1/x = 1/48
Or, x = 48
So, বেশি সময় লাগবে = 48-16 = 32 দিন

৪৩.
একটি বাক্সে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রা যথাক্রমে 1:2:5 অনুপাতে আছে। যদি সর্বমােট 33 টাকা হয়ে থাকে, তাহলে শুধু 50 পয়সার মুদ্রা মিলিয়ে সেখানে কত টাকা আছে?
  1. ক) ১২ টাকা
  2. খ) ১৫ টাকা
  3. গ) ১১ টাকা
  4. ঘ) ১০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, 50 পয়সার মুদ্রা সংখ্যা = x টি।
প্রশ্নমতে,
0.5x+ 0.25×2x+0.1×5x = 33
Or, 0. 5x+ 0.5x+0.5x = 33
Or, 1.5 x = 33
Or, x = 22
সুতরাং, শুধু 50 পয়সার মুদ্রা মিলিয়ে সেখানে = 0.5×22 = 11 টাকা আছে।

৪৪.
দুই বোনের বর্তমান বয়সের অনুপাত 4:3। ছয় বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। 6 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ৪০
  4. ঘ) ৪৮
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

Let, present ratio 4x:3x
6 years ago,
4x-6:3x-6 = 5:3
Or, 4x-6/3x-6 = 5/3
Or, 12x-18 = 15x-30
Or, x = 4
So, their present age = 16 year & 12 year.
After six years, their age will be = (16+6) year & (12+6) year.
∴ Sum of their age = 22+18 = 40

৪৫.
তিনটি সংখ্যার গুণফল 972। ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার এক-তৃতীয়াংশ এবং মধ্যম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা 3/2 গুন। সংখ্যা তিনটির যােগফল কত?
  1. ক) 32
  2. খ) 36
  3. গ) 34
  4. ঘ) 33
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, বৃহত্তম সংখ্যা = x
ক্ষুদ্রতম সংখ্যা = x/3
মধ্যম সংখ্যা = (x/3)×(3/2) = x/2
প্রশ্নমতে, x × (x/2) × (x/3) = 972
Or, x3/6 = 972
Or, x3 = 972×6 = 5832
Or, x = 18
সুতরাং, সংখ্যা তিনটির যোগফল = 18+9+6 = 33

৪৬.
একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর আয়তন কত?
  1. ক) ৪৯ ঘন সে.মি.
  2. খ) ৩৪৩ বর্গ সে.মি.
  3. গ) ৭২৯ ঘন সে.মি.
  4. ঘ) ৩৪৩ ঘন সে.মি.
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ঘনকের আয়তন = ভূমির ক্ষেত্রফল × উচ্চতা = a2.a = a3 = 73 = 343 ঘন সে.মি.
৪৭.
একটি দেশের জনসংখ্যা 1980 হতে 2010 সালের মধ্যে প্রতি 10 বছরে দ্বিগুণ হলে এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার কত?
  1. ক) 300%
  2. খ) 700%
  3. গ) 800%
  4. ঘ) 1000%
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

জনসংখ্যা = x
2010 - 1980 = 30 বছর
প্রতি 10 বছরে দ্বিগুণ হয়। অর্থাৎ,
১ম 10 বছরে হয় 2x
২য় 10 বছরে হয় 4x
৩য় 10 বছরে হয় 8x
জনসংখ্যা বৃদ্ধি পায় = 8x – x = 7x
সুতরাং জনসংখ্যা বৃদ্ধির শতকরা হার = (7x × 100)/x = 700.

৪৮.
জলিল মিয়া পাঁচ সপ্তাহে 380 টাকা সঞ্চয় করলে একই হারে তিনি কত সপ্তাহে এই টাকার 2.6 গুণ সঞ্চয় করবেন?
  1. ক) 18 সপ্তাহে
  2. খ) 11 সপ্তাহে
  3. গ) 12 সপ্তাহে
  4. ঘ) 13 সপ্তাহে
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

তিনি সপ্তাহে সঞ্চয় করেন = 380/5= 76 টাকা
76 টাকা সঞ্চয় করেন = 1 সপ্তাহে
1 টাকা সঞ্চয় করেন = 1/76 সপ্তাহে
∴ (380×2.6) টাকা সঞ্চয় করেন = (380×2.6)/76 = 13 সপ্তাহে।

৪৯.
মামুন সবুজ একটি অংশীদারি ব্যবসায় 2:1 অনুপাতে বিনিযোগ করে। বছর শেষে তারা তাদের মুনাফা থেকে 900 টাকা গরিবদের দান করে দেয় এবং অবশিষ্ট মুনাফা মূলধন অনুপাতে ভাগ করে নেয়। সবুজের মুনাফা 2000 টাকা হলে, মােট মুনাফা কত?
  1. ক) 2900 টাকা
  2. খ) 6000 টাকা
  3. গ) 6900 টাকা
  4. ঘ) 7200 টাকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

মামুনঃসবুজ = 2:1 = x : 2000 = 4000 : 2000
মােট মুনাফা, 4000+2000+900 = 6900 টাকা।

৫০.
একটি মােটর সাইকেলের পিছনের চাকা প্রতি মিনিটে ৬০ বার ঘােরে এবং প্রতিবার ঘুরলে ১২০ সেন্টিমিটার পথ অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার পথ অতিক্রম করবে?
  1. ক) ৪৩২০০০ মি.
  2. খ) ৪৩২০০ মি.
  3. গ) ৪৩২০ মি.
  4. ঘ) ৪৩২ মি.
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
60×120×60 = 3600×120 = 432000 c.m. = 4320 m.
৫১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫% বাড়ানাে হলে ও প্রস্থ ২০% বাড়ানাে হলে এর ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে?
  1. ক) ২৫ % বাড়বে
  2. খ) ৫০% বাড়বে
  3. গ) ১৫০% বাড়বে
  4. ঘ) ২০০% বাড়বে
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

Let, Length = x, Breadth = Y
Area = XY
after increasing, The area= 1.25×1.2×XY= 1.5 XY
percentage of increasing= 0.5×100= 50%
Shortcut: 25 + 20 + (25X20)/100 = 50%

৫২.
কোন হােস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনের খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হােস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে?
  1. ক) ৩৩দিন
  2. খ) ২২ দিন
  3. গ) ২৪ দিন
  4. ঘ) ২৮ দিন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

মোট ছাত্রী = ৬৬ - ৩০ = ৩৬ জন।
মোট দিন = ২৬ - ৮ = ১৮ দিন।
৬৬ জন ছাত্রীর খাবার আছে ১৮ দিনের।
১ ছাত্রীর খাবার আছে ৬৬ X ১৮ দিনের।
৩৬ ছাত্রীর খাবার আছে (৬৬ X ১৮)/৩৬ দিনের।
= ৩৩ দিনের।

৫৩.
নল ক দ্বারা একটি ট্যাংক ২৮ মিনিটে পূর্ণ হয়। নল খ দ্বারা ট্যাংকটি ১৪ মিনিটে পূর্ণ হয়। নল গ দ্বারা ট্যাংকটি ৪২ মিনিটে খালি হয়। তিনটি নল একসাথে খুলে দেওয়া হলে, ট্যাংকি পূর্ণ হতে কত মিনিট লাগবে?
  1. ক) ২১
  2. খ) ১৮
  3. গ) ১২
  4. ঘ) ৯
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

1/28+1/14 – 1/42
= (3+6-2)/84
= 7/84
= 1/12
So, Reacquired time 12 min.

৫৪.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে 12 বছরে সুদে-আসলে দ্বিগুণ হয়। এই হার সুদে একই পরিমাণ মূলধন কত বছরে সুদে-আসলে চারগুণ হবে?
  1. ক) ৪৮ বছরে
  2. খ) ৩৬ বছরে
  3. গ) ৩০ বছরে
  4. ঘ) ২৪ বছর
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রথম ক্ষেত্রে,
সুদের হার = (সুদেমূলে যতগুণ – ১) / সময় x ১০০
= {(২-১)/১২}x ১০০
= ১০০/১২
২য় ক্ষেত্রে,
সময় = (সুদেমূলে যতগুণ – ১) / সুদের হার x ১০০
= ৩/((১০০/১২) x ১০০)
= (৩৬x১০০)/১০০
= ৩৬ বছর

৫৫.
পানির উপর ৩০% কর বাড়ানাে হলে একটি পরিবার এর ব্যবহার ৩০% কমিয়ে দিল। ওই পরিবারের জন্য পানির খরচ শতকরা কত কমলাে বা বাড়লো?
  1. ক) ৯% বাড়ল
  2. খ) ৭.৭৫% কমলাে
  3. গ) ৯% কমলাে
  4. ঘ) ৮.২৫% বাড়ল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
30-30+ {30×( – 30)}/100 = -900/100= -9% কমে গেলো।
৫৬.
একটি ত্রিভুজের বাহুগুলাের অনুপাত 5 : 12 : 13 এবং এর পরিসীমা 195 সে. মি। বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের সমষ্টি কত?
  1. ক) 110.5 সেমি,
  2. খ) 117 সে.মি.
  3. গ) 119 সে.মি.
  4. ঘ) 122.5 সে.মি.
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

5x+12x+13x = 195
Or, 30x = 195
Or, x= 195/30
Or, x = 6.5
বাহুত্রয় যথাক্রমে- 32.5, 78, 84.5
বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহুর যোগফল= 32.5+84.5= 117 cm

৫৭.
চ স্থান হতে ছ স্থানের দূরত্ব 20 মাইল এবং ছ স্থান হতে জ স্থানের দূরত্ব 12 মাইল। চ হতে জ এর দূরত্ব নির্দেশক ক হলে নিচের কোনটি সঠিক ভাবে ক এর মান নির্দেশ করে?
  1. ক) 8 ≤ ক ≤ 20
  2. খ) 8 ≤ ক ≤ 32
  3. গ) 12 ≤ ক ≤ 20
  4. ঘ) 12 ≤ ক ≤ 32
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ক এর সর্বোচ্চ মান হতে পারে = ২০+১২ = ৩২ মাইল।
এবং ক এর সর্বনিম্ন মান হতে পারে = ২০-১২ = ৮ মাইল।
সুতরাং ক এর মান নির্দেশক = ৮≤ক≤৩২।

৫৮.
৫, ৯, ক এবং খ এর গড় ১৪ হলে (ক+৭) এবং (খ-৩) এর গড় কত?
  1. ক) ২৩
  2. খ) ২৮
  3. গ) ৪৬
  4. ঘ) ৫৬
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ক+খ = ৫৬-১৪ = ৪২
এখন, (ক+৭+খ-৩)/২ = (৪২+৭-৩)/২ = ৪৬/২ = ২৩
৫৯.
একটি স্কুলের 40% ছাত্র। ছাত্রদের 30% এবং ছাত্রীদের 20% বিতর্ক ক্লাবে যােগ দিলে মােট ছাত্রছাত্রীর কত শতাংশ বিতর্ক ক্লাবে যােগ দিল?
  1. ক) ১২%
  2. খ) ২৪%
  3. গ) ২৬%
  4. ঘ) ৫০%
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, মোট ছাত্র-ছাত্রী ১০০ জন।
৪০% ছাত্র হলে ছাত্রী ৬০%।
ছাত্র অংশ নেয় ৪০×৩০%= ১২ জন।
ছাত্রী অংশ নেয় ৬০×২০%= ১২ জন।
∴ শতকরা মোট অংশগ্রহণকারী ছাত্র ছাত্রী ২৪%।

৬০.
যদি (ক+ক) = (খ+খ+খ) এবং (ক+খ) = ৫ হয় তবে (ক+ খ২ ) এর মান কত?
  1. ক) ১২
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ক = ৩ এবং খ = ২ হলে,
ক+ক = খ+খ+খ অর্থাৎ, ৬ = ৬ হয়। এবং ক+খ = ৩+২ = ৫ হয়।
এখন, ক+ খ২ = ৯+৪ = ১৩।

৬১.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক?
  1. ক) ওয়েস্ট ইন্ডিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইংল্যান্ড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। সূত্রঃ আইসিসি।
৬২.
মেক্সিকো কোন মহাদেশের অন্তর্ভূক্ত?
  1. ক) ইউরোপ
  2. খ) এশিয়া
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
উত্তর আমেরিকার একটি দেশ মেক্সিকো। দেশটির উত্তর সীমান্তে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থিত। সূত্রঃ ব্রিটানিকা।
৬৩.
এশিয়া ও ইউরােপকে নিচের কোন প্রণালি পৃথক করেছে?
  1. ক) পক
  2. খ) জিব্রাল্টার
  3. গ) বেরিং
  4. ঘ) দার্দানেলিস
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

দার্দানেলিস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে (separates Asian Turkey from European Turkey) এবং ইজিয়ান সাগরের সাথে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে (connects the Aegean Sea to the Sea of Marmara)। সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস।
এছাড়াও,
বসফরাস প্রণালী এশিয়া ও ইউরােপকে পৃথক করেছে (separating parts of Asian Turkey (Anatolia) from European Turkey) এবং কৃষ্ণ সাগরকে মারমারা উপসাগরের সাথে যুক্ত করেছে (uniting the Black Sea and the Sea of Marmara)। সূত্রঃ ব্রিটানিকা

৬৪.
সিয়াচেন হিমবাহ কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
  1. ক) ভারত ও চীন
  2. খ) ভারত ও পাকিস্তান
  3. গ) চীন ও পাকিস্থান
  4. ঘ) চীন ও নেপাল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সিয়াচেন হিমবাহ, বিশ্বের দীর্ঘতম পর্বত হিমবাহগুলির মধ্যে একটি, যা ভারত ও পাকিস্তান সীমান্তে অবস্থিত। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। সূত্রঃ ব্রিটানিকা।
৬৫.
দূষণ ও দখলের হাত থেকে রক্ষা করতে আদালত সম্প্রতি কোন নদীটিকে জীবন্ত সত্তা’ ঘােষণা করে রায় দিয়েছে?
  1. ক) বুড়িগঙ্গা
  2. খ) তুরাগ
  3. গ) পদ্মা
  4. ঘ) মেঘনা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সম্প্রতি বাংলাদেশের তুরাগ নদীকে আদালত কর্তৃক জীবন্ত-সত্তা (Legal Person) ঘোষণা করা হয়েছে। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৬৬.
পদ্মা সেতু নিচের কোন দুইটি জেলাকে যুক্ত করবে?
  1. ক) শরিয়তপুর ও ফরিদপুর
  2. খ) নৱসিংদী ও মুন্সিগঞ্জ
  3. গ) খুলনা ও সাতক্ষীরা
  4. ঘ) মাদারীপুর ও মুন্সিগঞ্জ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে লৌহজং, মুন্সিগঞ্জের সাথে শরিয়তপুর ও মাদারীপুর যুক্ত হবে, ফলে দেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযোগ ঘটবে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৬৭.
নিচের কোন ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক গােষ্ঠীর জনগণ পূর্বে ‘মগ’ নামে পরিচিত ছিল?
  1. ক) চাকমা
  2. খ) মারমা
  3. গ) খিয়াং
  4. ঘ) রাখাইন
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা মগ বা মগধী নামেও পরিচিত। আঠারো শতকের শেষে এরা আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে। বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে-ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যায়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে। উৎসঃ সরকারী ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৬৮.
নিচের কোন প্রতিষ্ঠানটি ‘ভৌগােলিক নির্দেশক পণ্য’ এর স্বীকৃতি দেয়?
  1. ক) ইউনেস্কো
  2. খ) আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা
  3. গ) বিশ্ব বাণিজ্য সংস্থা
  4. ঘ) বিশ্বব্যাংক
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
জিআই সনদ প্রথমে দেয় সরকারের পক্ষে রাষ্ট্রীয় একটি সংস্থা এবং তারপর আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা। আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা হলো ‘ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও)’। ডব্লিউআইপিও থেকে বাংলাদেশের জিআই পণ্য নিবন্ধন দেয়ার দায়িত্ব দেয়া হয়েছে শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থা ‘পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)’-কে।
বাংলাদেশে প্রথম জিআই পণ্য হিসেবে ২০১৬ সালে জামদানি শাড়ি, দ্বিতীয় জিআই পণ্য হিসেবে ২০১৭ সালে ইলিশ এবং সর্বশেষ ২০১৯ সালে ক্ষীরশাপাতি আম বা হিমসাগর আম স্বীকৃতি পায়।
৬৯.
নিচের কোন দেশটি থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) কাতার
  4. ঘ) সৌদি আৱৰ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের রেমিট্যান্স সবচেয়ে বেশি আসে মধ্যপ্রাচ্য থেকে। এক্ষেত্রে সৌদি আরব প্রথম স্থানে এবং সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় অবস্থানে রয়েছে। এর পরেই আছে মার্কিন যুক্তরাষ্ট্র।
সূত্রঃ বিবিসি নিউজ।
সতর্কীকরণঃ এটা পরিবর্তনশীল তথ্য। যে কোন সময় এই তথ্য পরিবর্তিত হতে পারে। এ জাতীয় সকল পরিবর্তনশীল তথ্যের আপডেট পেতে প্রতি মাসের লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার পড়ুন।
৭০.
নিচের কোন দেশটি কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে আছে?
  1. ক) ব্রাজিল
  2. খ) চীন
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) কলম্বিয়া
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কফি উৎপাদন ও রপ্তানিতে বিশ্বে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। ২০১৮ সালে বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ কফি উৎপাদন করেছিল দেশটি। উৎসঃ বণিকবার্তা।
৭১.
ক্যাসাব্লাঙ্কা সমুদ্র বন্দরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) জর্জন
  2. খ) মিশর
  3. গ) মরক্কো
  4. ঘ) সুদান
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
মরক্কোর সবচেয়ে দর্শনীয় এক শহর ক্যাসাব্লাঙ্কা। এটি মরক্কোর প্রধান সমুদ্র বন্দর। এতে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ অবস্থিত। উৎসঃ ব্রিটানিকা।
৭২.
বলিশিরা ভ্যালী কোথায় অবস্থিত?
  1. ক) রাঙামাটি
  2. খ) মৌলভীবাজার
  3. গ) বান্দরবান
  4. ঘ) খাগড়াছড়ি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বলিশিরা ভ্যালি মৌলভীবাজার জেলায়; মাইনমুখী ভ্যালি রাঙামাটি জেলায় এবং হালদা ভ্যালি খাগড়াছড়ি জেলায় অবস্থিত। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৭৩.
মিয়ানমার এর সাথে বাংলাদেশের কতটি জেলার সীমান্ত আছে?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) চারটি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি। তার মধ্যে -
- ভারতের সাথে ৩০টি জেলার এবং
- মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার ২টি দেশের সাথেই সীমান্ত রয়েছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ
৭৪.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সৱকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) সৈয়দ নজরুল ইসলাম
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। ১০ এপ্রিল ১৯৭১সালে গঠিত মুজিবনগর সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ শপথ গ্রহণ করেন ১৭ এপ্রিল ১৯৭১ সালে। সূত্রঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৫.
আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কবে জারি করা হয়?
  1. ১০ এপ্রিল ১৯৭১
  2. ১৭ এপ্রিল ১৯৭১
  3. ৭ মার্চ ১৯৭১
  4. ২৬ মার্চ ১৯৭১
  5. কোনটিই নয়
ব্যাখ্যা

স্বাধীনতার ঘোষণাপত্র:
১০ এপ্রিল, ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করার মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রী হিসেবে ঘোষণা করা হয় এবং ১৭ এপ্রিল ১৯৭১ সালে মুজিবনগর সরকার শপথ নেওয়ার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্রে প্রদত্ত ক্ষমতাবলে একই দিনে আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ নামে একটি আদেশ জারি করেন। স্বাধীনতা ঘোষণাপত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৯৭১ সালের ২৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে যে সকল আইন চালু ছিল, তা রক্ষার্থে এটা করা হয়।
অর্থাৎ ২৬ মার্চ থেকে এটি বলবৎ হয়।

- স্বাধীনতার ঘোষণাপত্র লিপিবদ্ধ করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম।
- ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
- ১০ এপ্রিল ১৯৭১ স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় এবং
- ১৭ এপ্রিল অধ্যাপক ইউসুফ আলী আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা পত্র পাঠ করেন।

- ৬ষ্ঠ তফসিলে ২৬ মার্চের স্বাধীনতার ঘোষনাপত্র সংযুক্ত করা হয় ।

সূত্র:- বাংলাপিডিয়া।

৭৬.
বাংলাদেশকে স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) ইরাক
  4. ঘ) ভারত
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ভুটান আগে নাকি ভারত আগে?
এই প্রশ্ন নিয়ে আগেও অনেক বিতর্ক হয়েছে। তাই, আর কথা বাড়িয়ে লাভ নেই। ব্যাপারটা একেকজন একেকভাবে দেখেন। আমরা প্রধানমন্ত্রী আর পররাষ্ট্র সচিব যা বলেছেন সে অনুযায়ী উত্তর নিয়েছি। আপনারা নিজেদের বিবেচনা থেকে সঠিক উত্তর ধরে নিন।
প্রথম স্বীকৃতিঃ ভুটান
দ্বিতীয় স্বীকৃতিঃ ভারত
পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, ভুটানই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি তারবার্তার মাধ্যমে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল। --- একান্ত আলাপ শেষে দ্বিপক্ষীয় বৈঠকের শুরুতে শেখ হাসিনা বলেন, ‘ভুটান সব সময় আমাদের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে। কেননা, প্রথম রাষ্ট্র হিসেবে ৬ ডিসেম্বর ১৯৭১ সালে ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দেয়।’ মূলত ওই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই শেখ হাসিনা ৬ ডিসেম্বরকে বাংলাদেশে ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য বেছে নেন। উৎসঃ ৯ ডিসেম্বর, ২০১৪, প্রথম আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকা।

৭৭.
বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়?
  1. ক) ২৯ মার্চ ১৯৭২
  2. খ) ১৬ এপ্রিল ১৯৭২
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯৭১
  4. ঘ) ১৬ ডিসেম্বর ১৯৭২
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। এর থেকে বর্তমান পর্যন্ত মোট ১৭ বার বাংলাদেশের সংবিধান সংশোধিত হয়েছে। ১৯৭৩ সালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে প্রথম সংশোধনী গৃহিত হয়। সর্বশেষ ২০১৮ সালে সংবিধানের ১৭তম সংশোধনী গৃহিত হয়। সূত্রঃ আইন মন্ত্রণালয়।
৭৮.
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?
  1. ক) বাংলার মানুষের কথা
  2. খ) বাংলার ইতিহাসের কথা
  3. গ) বাংলার প্রকৃতির কথা
  4. ঘ) বাংলার সংস্কৃতির কথা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
জাতীয় সংগীত সম্পর্কে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘এই গানে দেশের বন্দনা, ঋতু ও ভূ-প্রকৃতির বর্ণনা, দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে’। সূত্রঃ প্রথম আলো।
৭৯.
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি?
  1. ক) ঢাকা
  2. খ) কুমিল্লা
  3. গ) দিনাজপুর
  4. ঘ) রাঙ্গামাটি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড়/বৃহত্তম জেলা রাঙ্গামাটি এবং সবচেয়ে ছোট/ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ। উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন।
৮০.
নিচের কোন ভৌগােলিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে?
  1. ক) কর্কটক্রান্তি রেখা
  2. খ) মকরক্রান্তি রেখা
  3. গ) বিষুবরেখা
  4. ঘ) আর্কটিক সার্কেল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের ঠিক মাঝ বরাবর অতিক্রম করেছে। এই রেখা কুমিল্লা, মুন্সিগঞ্জ, মাগুরা ও ঝিনাইদহের উপর দিয়ে অতিক্রম করেছে।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।