পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৮০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮১
সিলেবাস
ফুল মডেল টেস্ট (IBA Pattern)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৮১ প্রশ্ন

.
মেথর শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. তামিল
  2. মুণ্ডারি
  3. সংস্কৃত
  4. ফারসি
  5. তুর্কি
ব্যাখ্যা
মেথর শব্দটি ফারসি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। ফারসি থেকে বাংলা ভাষায় আগত আরো কিছু শব্দ হলো হাঙ্গামা, নমুনা, জানোয়ার, জিন্দা, বদমাশ, দোকান, চশমা ইত্যাদি। তামিল ভাষার শব্দ হলো পেট। চুলা মুণ্ডারি ভাষার শব্দ। বাবা, খোকা, চাকু ইত্যাদি তুর্কি ভাষার শব্দ। ভবন সংস্কৃত শব্দ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম দশম শ্রেণী)
.
শব্দের যে ক্ষুদ্রতর অংশকে বিভক্ত করা যায় না, তাকে কি বলে?
  1. ক) অক্ষর
  2. খ) ধ্বনি
  3. গ) প্রকৃতি
  4. ঘ) প্রাতিপাদিক
  5. ঙ) বর্ণ
ব্যাখ্যা
শব্দের যে ক্ষুদ্রতর অংশকে আর বিভক্ত করা যায় না তাকে প্রকৃতি বলে। যেমনঃ হাত+ল= হাতল এর হাত হল প্রকৃতি। প্রকৃতি দুই প্রকার, যথাঃ নাম প্রকৃতি ও ধাতু। মানুষের বাক প্রতঙ্গ্যের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলা হয়। ধ্বনি নির্দেশক প্রতীক বা চিহ্নকে বর্ণ বলা হয়। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে। যেমনঃ হাত, বই, কলম ইত্যাদি। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
উচ্চারণস্থান অনুযায়ী কোনটি দন্ত্য বর্গীয় বর্ণ?
  1. ক) ল
  2. খ) ঢ়
  3. গ) ড়
  4. ঘ) শ
  5. ঙ) ষ
ব্যাখ্যা
উচ্চারণ স্থান অনুযায়ী দন্ত্য বর্গীয় বর্ণগুলো হলো ত থ দ ধ ন ল স। শ হলো তালব্য বর্ণ। ষ, ড়, ঢ় হলো পশ্চাৎ দন্তমূলীয় বা মূর্ধন্য বর্ণ৷ (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
ণ-ত্ব বিধান অনুসারে কোনটি ভুল?
  1. ক) কাণ্ড
  2. খ) গুণ
  3. গ) বাণিজ্য
  4. ঘ) গ্রন্থ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ণ-ত্ব বিধি তৎসম শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। কাণ্ড শব্দে ট-বর্গীয় সূত্রে ণ বসেছে। বাণিজ্য ও গুণ শব্দে স্বভাবতই ণ বসেছে। গ্রন্থ শব্দটি ত বর্গীয় হওয়ায় ন বসেছে। তাই সবগুলো শব্দই ণ-ত্ব বিধি অনুসারে সঠিক। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
তেহাই শব্দটি কি বাচক?
  1. ক) অঙ্কবাচক
  2. খ) গণনাবাচক
  3. গ) পূরণবাচক
  4. ঘ) তারিখবাচক
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
১, ২, ৩, ৪ ইত্যাদি হলো অঙ্কবাচক শব্দ। এক, দুই, তিন, চার, সিকি, পোয়া, তেহাই (তিন ভাগের এক ভাগ) ইত্যাদি হলো পরিমাণ বা গণনাবাচক শব্দ। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি হলো ক্রম বা পূরণবাচক শব্দ। পহেলা, দোসরা, তেসরা ইত্যাদি হলো তারিখবাচক শব্দ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ক) নামসই
  2. খ) টেকসই
  3. গ) ঝলক
  4. ঘ) বেতার
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
নামসই শব্দটি সহি বা স্বাক্ষর থেকে উদ্ভূত। ঝলক কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। বেতার নঞর্থক বহুব্রীহি সমাস। টেকসই শব্দি সই প্রত্যয়যোগে মতো অর্থে গঠিত। এূরপ জুতসই, মানানসই, চলনসই ইত্যাদি। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
.
'কানু ছাড়া গীত নাই' বাগধারাটির অর্থ কী?
  1. ক) একমাত্র অবলম্বন
  2. খ) অভাব
  3. গ) অযথা প্রশংসা করা
  4. ঘ) মন্থর গতি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কানু ছাড়া গীত নাই অর্থ একমাত্র অবলম্বন। মধ্যেযুগে বাংলা সাহিত্য ছিল ধর্মকেন্দ্রিক। সেটিকে নির্দেশ করে বলা হতো কানু (কৃষ্ণ) ছাড়া গীত নাউ। গদাই লস্করি চাল অর্থ মন্থর গতি। আমরা গাছি করা অর্থ অযথা প্রশংসা করা। হাড় হাভাতে অর্থ অভাব। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
.
আবাহন শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উত্তরণ
  2. খ) নির্গমন
  3. গ) বিসর্জন
  4. ঘ) অবরোহণ
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
আবাহন শব্দের বিপরীত শব্দ হলো বিসর্জন। উত্তরণ - অবতরণ। নির্গমন - বর্হিগমন। আরোহরণ- অবরোহণ। (সূত্রঃ বিষয় বাংলা : সৌমিত্র শেখর)
.
বাংলা ভাষায় একক লেখক রচিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) চর্যাপদ
  2. খ) সেকশুভোদয়া
  3. গ) শ্রীকৃষ্ণকীর্তন
  4. ঘ) শূন্যপুরান
  5. ঙ) মনসাবিজয়
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ চর্যাপদের রচয়িতা ২৩ জন মতান্তরে ২৪ জন। তবে একজন লেখক রচিত বাংলা সাহিত্যের প্রথম গ্রন্থ হলো বড়ু চন্ডিদাস রচিত শ্রীকৃষ্ণকীর্তন। এটিকে মধ্যযুগের প্রথম গ্রন্থ মনে করা হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের মতে এটি ১৩৫৮ খ্রিস্টাব্দের পূর্বে রচিত। শূন্যপুরান ও সেকশুভোদয়া হলো সংস্কৃত গদ্য-পদ্যে চরিত চম্পুকাব্য। মনসাবিজয় বিপ্রদাস পিপিলাই রচিত মনসামঙ্গল কাব্য। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১০.
মুক্তিযুদ্ধ নির্ভর গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) দোজখের ওম
  2. খ) খোঁয়ারি
  3. গ) অন্য ঘরে অন্য স্বরে
  4. ঘ) দুধেভাতে উৎপাত
  5. ঙ) জাল স্বপ্ন, স্বপ্নের জাল
ব্যাখ্যা
উল্লিখিত পাঁচটি গল্পগ্রন্থই আখতারুজ্জান ইলিয়াস রচিত। এর মধ্যে জাল স্বপ্ন, স্বপ্নের জাল হলো পাঁচটি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরবর্তী প্রেক্ষাপট নিয়ে রচিত। গল্পগুলো হলো- প্রেমের গপ্পো, ফোঁড়া, জাল স্বপ্ন-স্বপ্নের জাল, কান্না এবং রেইনকোট। আখতারুজ্জামান ইলিয়াস রচিত অপর একটি বিখ্যাত গল্প হলো মিলির হাতে স্টেনগান। খোয়াবনামা ও চিলেকোঠার সেপাই তার বিখ্যাত দুটি উপন্যাস। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১১.
'শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ' কার রচনা?
  1. ক) আবুল ফজল
  2. খ) আহমদ ছফা
  3. গ) আবুল মনসুর আহমেদ
  4. ঘ) শেখ হাসিনা
  5. ঙ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত প্রবন্ধ হলো শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাঙালি মুসলমানের মন ইত্যাদি। আবুল ফজল রচিত গ্রন্থ হলো শেখ মুজিব : তাকে যেমন দেখেছি। শেখ মুজিব আমার পিতা শেখ হাসিনার রচিত গ্রন্থ। শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথা হলো রাজবন্দীর রোজনামচা ও ভ্রমণ কাহিনী হলো পেশোয়ার থেকে তাসখন্দ। আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আবুল মনসুর আহমদ রচিত গ্রন্থ। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১২.
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' উক্তিটির রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) প্রমথ চৌধূরী
  3. গ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. ঘ) শামসুর রহমান
  5. ঙ) রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে এই বিখ্যাত উক্তিটি সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের। তার বিখ্যাত ভ্রমণকাহিনী পালামৌ গ্রন্থে এ উক্তিটি উদ্বৃত্ত করা হয়েছে। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৩.
কবি শামসুর রহমানের কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি
  2. খ) মায়া কাজল
  3. গ) আমার প্রতিদিনের শব্দ
  4. ঘ) উচ্ছ্বাস
  5. ঙ) পরাণের গহীন ভিতর
ব্যাখ্যা
কবি শামসুর রহমান রচিত কাব্যগ্রন্থ সমূহের মধ্যে আদিগন্ত নগ্ন প্রতিধ্বনি, এক ফোঁটা কেমন অনল, নিরালোকে দিব্যরথ, ফিরিয়ে নাও ঘাতক কাটা, প্রতিদিন ঘরহীন ঘরে, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে ইত্যাদি। মায়া কাজল, আমার প্রতিদিনের শব্দ, উচ্ছ্বাস এবং পরাণের গহীন ভিতর কাব্যগ্রন্থগুলো যথাক্রমে সুফিয়া কামাল, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী এবং সৈয়দ সামশুল হক রচিত। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৪.
'যৈবতী কন্যার মন' নাটকটি কার?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) ডিএল রায়
  3. গ) সেলিম আল দীন
  4. ঘ) সৈয়দ শামসুল হক
  5. ঙ) সৈয়দ ওয়ালী উল্লাহ
ব্যাখ্যা
বাংলাদেশের শ্রেষ্ঠ নাট্যকার বলে বিবেচিত সেলিম আল দীন রচিত বিখ্যাত নাটকগুলো হলো-যৈবতী কন্যার মন, মুনতাসীর ফ্যান্টাসি, কীত্তনখোলা, কেরামতমঙ্গল, হাতহদাই, নিমজ্জন ইত্যাদি। বুদ্ধদেব বসু'র নাটক হলো মায়া মালঞ্চ, তপস্বী ও তরঙ্গিনী। ডিএল রায় রচিত নাটক শাজাহান। সৈয়দ ওয়ালি উল্লাহ রচিত সুড়ঙ্গ, উজানে মৃত্যু, বহিপীর, তরঙ্গভঙ্গ। গণনায়ক ও এখানে এখন সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৫.
রঙ্গপুর বার্তাবহ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) হরিনাথ মজুমদার
  3. গ) গুরুচরণ শর্মা রায়
  4. ঘ) দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়
  5. ঙ) অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
বাংলাদেশ ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো রঙ্গপুর বার্তাবহ। এটি ১৮৪৭ সালে প্রকাশিত হয়। এর সম্পাদক ছিলেন গুরুচরণ রায় শর্মা। কৃষ্ণচন্দ্র মজুমদার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র ঢাকা প্রকাশের (১৮৬১) সম্পাদক। হরিনাথ মজুমদার গ্রামবার্তা প্রকাশিকা (১৮৬৩) পত্রিকার সম্পাদক। ইয়ং বেঙ্গল আন্দোলনের মুখপাত্র জ্ঞানান্বেষণ (১৮৩১) পত্রিকার সম্পাদক ছিলেন। অক্ষয়কুমার দত্ত ১৮৪৩ সালে প্রকাশিত ব্রাহ্মসমাজের মুখপাত্র তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
১৬.
নিচের কোন উপজাতীয় ভাষাদ্বয়ের নিজস্ব বর্ণমালা আছে?
  1. ক) মণিপুরী ও চাকমা
  2. খ) সাঁওতালী ও চাকমা
  3. গ) চাকমা ও মগ
  4. ঘ) হাজং ও সাওতালী
  5. ঙ) হাজং ও চাকমা
ব্যাখ্যা
বাংলাদেশে ৫০ টি উপজাতি বসবাস করলেও এদের সকলের নিজস্ব ভাষা নেই। কোচ, রাজবংশী, হাড়ি, পাতোর, বেদে সহ অনেকগুলো উপজাতীরই নিজস্ব ভাষা নেই। এরা বাংলা ভাষায় কথা বলে। বাংলাদেশে উপজাতী ভাষার সংখ্যা ত্রিশটির অধিক। এদের মধ্যে একমাত্র চাকমা এবং মগ ভাষার নিজস্ব বর্ণমালা রয়েছে। পার্বত্য চট্টগ্রামে মোট ১১ টি উপজাতি বসবাস করে। (সূত্রঃ বাংলাপিডিয়া এবং বান্দরবান জেলা ওয়েবসাইট)
১৭.
'জয় বাংলা, বাংলার জয়' গানটির গীতিকার কে?
  1. ক) সিকান্দার আবু জাফর
  2. খ) গোবিন্দ হালদার
  3. গ) নজরুল ইসলাম বাবু
  4. ঘ) গাজী মাজহারুল আনোয়ার
  5. ঙ) ফজলে এ খোদা
ব্যাখ্যা
জয় বাংলা বাংলার জয় গানটির রচয়িতা বা গীতিকার হলেন গাজী মাজহারুল আনোয়ার। গোবিন্দ হালদার একটি ফুলকে বাচাবো বলে, এক সাগর রক্তের বিনিময়ে, পূর্বদিগন্তে সূ্র্য উঠেছে প্রভৃতি গানের রচয়িতা। সব কটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু। জনতার সংগ্রাম চলবেই গানটি সিকান্দার আবু জাফর রচিত। সালাম সালাম হাজার সালাম গানটি ফজলে এ খোদা রচিত। (সূত্রঃ মুক্তিযুদ্ধে সাংস্কৃতিক প্রণোদনা : গান, দৈনিক ভোরের কাগজ - ৩০ মে ২০১৯)
১৮.
বাংলাদেশে প্রথম ইভিএম দিয়ে নির্বাচন হয় কোথায়?
  1. ক) রংপুর সিটি কর্পো. নির্বাচনে
  2. খ) ঢাকা ক্লাব নির্বাচনে
  3. গ) ঢাকা অফিসার্স ক্লাব নির্বাচনে
  4. ঘ) চট্টগ্রাম সিটি কর্পো. নির্বাচনে
  5. ঙ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল নির্বাচনে
ব্যাখ্যা
ইভিএম হলো নির্বাচনে ভোটগ্রহণ ও গণনায় মেশিন ইলেক্ট্রনিক যন্ত্রের প্রয়োগ। বিশ্বে ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রে প্রথম ইভিএম ব্যবহৃত হয়। বাংলাদেশে ২০০৭ সালে প্রথম ঢাকা অফিসার্স ক্লাব নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়। এরপর ২০১০ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবং পরবর্তীতে রংপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়। সর্বশেষ জাতীয় নির্বাচনে ৬ টি আসনে এবং সদ্য সমাপ্ত চট্টগ্রাম উপনির্বাচনে ইভিএম ব্যবহৃত হয়। (সূত্রঃ দৈনিক যুগান্তর, ০২ সেপ্টেম্বর ২০১৮)
১৯.
নিচের কে ১৯৭৬ সালে প্রথম একুশে পদকে ভূষিত হননি?
  1. ক) আব্দুল কাদির
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মুহম্মদ কুদরত এ খুদা
  4. ঘ) তফাজ্জল হোসেন মানিক মিয়া
  5. ঙ) এবিএম মুসা
ব্যাখ্যা
১৯৭৬ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান একুশে পদক প্রবর্তন করেন। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার। জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে এ পদক দেওয়া হয়। প্রথম বছর সাহিত্য, সাংবাদিকতা এবং শিক্ষায় মোট নয়জনকে একুশে পদক প্রদান করা হয়৷ পদক প্রাপ্তরা হলেনঃ সাহিত্যে আবদুল কাদির, কাজী নজরুল ইসলাম, কবি জসীম উদদীন এবং সুফিয়া কামাল। সাংবাদিকতায় আবুল কালাম শামসুদ্দিন, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও আবদুস সালাম। শিক্ষায় মুহম্মদ কুদরত এ খুদা ও মুহম্মদ মনসুর উদ্দিন। (সূত্রঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আর্কাইভ)
২০.
সংবিধানে ধর্মীয় স্বাধীনতার বিধান কত নং অনুচ্ছেদে বর্ণনা করা হয়েছে?
  1. ক) ১১
  2. খ) ১৩
  3. গ) ৪০
  4. ঘ) ৪১
  5. ঙ) ৪৩
ব্যাখ্যা
সংবিধানের ১২ ও ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিধান রয়েছে। ১১ নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার, ১৩ নং অনুচ্ছেদে মালিকানার নীতি, ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং ৪৩ নং অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ বিষয়ে বিধান রয়েছে। (সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
২১.
বাইক্কা বিলের অবস্থান কোথায়?
  1. ক) সিলেট
  2. খ) মৌলভীবাজার
  3. গ) খুলনা
  4. ঘ) যশোর
  5. ঙ) চাঁদপুর
ব্যাখ্যা
বাইক্কা বিল মৌলভীবাজার উপজেলার শ্রীমঙ্গলে অবস্থিত। এটি হাইল হাওরের একটি প্রধান অংশ। বর্তমানে এটি মৎস্য ও পাখির অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। যশোরে ভবদহ বিল অবস্থিত। খুলনায় চান্দা ও বাঘিয়া বিল অবস্থিত। সিলেটে চাতলা, বালিজুড়ি ও মায়াজুড়ি বিল অবস্থিত। (সূত্রঃ সিলেট, মৌলভীবাজার জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া)
২২.
ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয় কবে?
  1. ক) ১২ ফেব্রুয়ারী ১৯৯৬
  2. খ) ১২ জুন ১৯৯৬
  3. গ) ১২ অক্টোবর ১৯৯৬
  4. ঘ) ১২ নভেম্বর ১৯৯৬
  5. ঙ) ১২ ডিসেম্বর ১৯৯৬
ব্যাখ্যা
ইনডেমনিটি হলো দায়মুক্তি অর্থাৎ বঙ্গবন্ধু হত্যার দায় থেকে হত্যাকারীদের মুক্তি দান। ১৯৭৫ সালের ২৬ সেপ্টেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ জারী করা হয় যা ১৯৭৯ সালের ৯ জুলাই সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে সংবিধানে সন্নিবেশিত হয়। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকারের সময় ১২ নভেম্বর ইনডেমনিটি অধ্যাদেশ রহিত করা হয়। (সূত্রঃ দৈনিক জনকণ্ঠ, ২৬ সেপ্টেম্বর ২০১৯)
২৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন কবে?
  1. ক) ১ জানুয়রী ১৯৬৫
  2. খ) ২৩ মার্চ ১৯৬৫
  3. গ) ১ মার্চ ১৯৬৬
  4. ঘ) ২৩ জুন ১৯৬৬
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩ শে জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠালগ্নে বঙ্গবন্ধু আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ১৯৫৩ সালের ৯ জুলাই সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৬৬ সালের ১ মার্চ পর্যন্ত তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে সভাপতির দায়িত্ব গ্রহণ করে। ১৯৭৪ সাল পর্যন্ত তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। (সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশ আওয়ামীলীগ ওয়েবসাইট)
২৪.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কবে গঠিত হয়?
  1. ক) ১৯৯১ সালে
  2. খ) ১৯৯৫ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০১ সালে
  5. ঙ) ২০০৩ সালে
ব্যাখ্যা
২০০১ সালের ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠন করে। এই মন্ত্রণালয়ের প্রথম মন্ত্রী ছিলেন রেদোয়ান আহমেদ। বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলো আ ক ম মোজাম্মেল হক। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এই মন্ত্রণালয়ের অধীন। (সূত্রঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
২৫.
মিশরীয় সভ্যতার ব্যাপ্তীকাল ছিল-
  1. ক) ৩৫০০ বছর
  2. খ) ৩০০০ বছর
  3. গ) ২৫০০ বছর
  4. ঘ) ২০০০ বছর
  5. ঙ) ১৫০০ বছর
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতার ব্যাপ্তীকাল ২৫০০ বছরেরও অধিক সময় ধরে। মিশরে প্রথম রাজবংশের উদ্ভব হয় খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে। ৫২৫ খ্রিস্ট পূর্বাব্দে মিশর পারস্য সাম্রাজ্যের অধীন হলে মিশরীয় সভ্যতার পতন হয়। মিশরীয়দের সূর্যদেবতা রে নামে পরিচিত। তাদের চিত্রভিত্তিক লিখন পদ্ধতি হায়রোগ্লিফিক নামে পরিচিত। (সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও প্রাচীন সভ্যতা : নবম-দশম শ্রেণী)
২৬.
ইরানি আল কুদস ফোর্সের বর্তমান প্রধান কে?
  1. ক) ইসমাইল হানিয়া
  2. খ) কাশেম সুলাইমানি
  3. গ) ইমাইল ঘানি
  4. ঘ) খালেদ মেশাল
  5. ঙ) হাসান নাসরুল্লাহ
ব্যাখ্যা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অধীন কুদস বাহিনী ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এই বাহিনী ইরানের বাহিরে দেশের স্বার্থ রক্ষায় কাজ করে। এই বাহিনী সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনীর নিকট জবাবদিহি করে। আল কুদস বাহিনীর দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসা কাশেম সুলাইমানি সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার পর বাহিনীটির নতুন প্রধান নিযুক্ত করা হয় ইসমাইল ঘানি কে। (সূত্রঃ বিবিসি নিউজ ও আল জাজিরা)
২৭.
বিশ্ব প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) অটোয়া
  3. গ) ব্লুমফন্টেইন
  4. ঘ) গ্ল্যান্ড
  5. ঙ) বন
ব্যাখ্যা
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয় বিশ্ব প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN)। এই সংস্থার সদর দপ্তর স্থাপন করা হয় সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। রাষ্ট্র এবং সরকারি বেসরকারি সংস্থা মিলে এই সংস্থার বর্তমান সদস্য প্রায় ১৩০০। এর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১১ থেকে ১৯ জুন ফ্রাসের মার্সিলি শহরে। (সূত্রঃ IUCN ওয়েবসাইট)
২৮.
ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি সম্প্রতি কোন দেশটিকে চার বছরের জন্যে বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করে?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) জিম্বাবুয়ে
  3. গ) ইরান
  4. ঘ) ফিলিপাইন
  5. ঙ) রাশিয়া
ব্যাখ্যা
৯ ডিসেম্বর ২০১৯ সুইজারল্যান্ডের লুজানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সি (WADA)'র কার্যনির্বাহী বৈঠকে রাশিয়াকে আগামী চার বছরের জন্যে আন্তর্জাতিক ক্রীড়া আসরে নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে রাশিয়া অংশগ্রহণ করতে পারবে না। দেশটির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এর অ্যাথলেটদের ডোপিং নেওয়ার অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। (সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১০ ডিসেম্বর ২০১৯)
২৯.
মানব উন্নয়ন প্রতিবেদন- ২০১৯ এ সর্বনিম্ন দেশ কোনটি?
  1. ক) চাঁদ
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
  4. ঘ) নাইজার
  5. ঙ) ইয়েমেন
ব্যাখ্যা
ইউএনডিপি প্রকাশিত ২৯ তম মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৯ এ ০.৩৭৭ স্কোর নিয়ে সর্বনিম্ন দেশ হলো নাইজার৷ তার পরেই রয়েছে, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, শাদ, দক্ষিণ সুদান ও বুরুন্ডি। তালিকায় ০.৯৫৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে নরওয়ে। ০.৬১৪ স্কোর নিয়ে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশ ১৩৫ তম। (সূত্রঃ ইউএনডিপি ওয়েবসাইট)
৩০.
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন?
  1. ক) ৩ ডিসেম্বর ২০১৯
  2. খ) ১০ ডিসেম্বর ২০১৯
  3. গ) ১৩ ডিসেম্বর ২০১৯
  4. ঘ) ১৮ ডিসেম্বর ২০১৯
  5. ঙ) ২২ ডিসেম্বর ২০১৯
ব্যাখ্যা
চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিশংসনের মুখোমুখি হওয়া ডোনাল্ড ট্রাম্প ১৮ ডিসেম্বর ২০১৯ মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কাজে বাধাঁ দেওয়ার অভিযোগ আনা হয়। দুই অভিযোগে ভোটাভুটিতে ২৩০-১৯৭ এবং ২২৯-১৯৮ ভোট পড়ে। এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তার বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হবে। তার ক্ষমতার মেয়াদ রয়েছে ২০২১ সালের ২০ জানুয়ারী পর্যন্ত। (সূত্রঃ সিএনএন ও বিবিসি)
৩১.
ভারতের আলোচিত গুজরাত দাঙ্গা সংগঠিত হয় কবে?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
  5. ঙ) ২০০৩ সালে
ব্যাখ্যা
২০০২ সালে ভারতের গুজরাটের গোধরায় ট্রেনে আগুন লেগে হিন্দু পূন্যার্থী নিহত হওয়ার জের ধরে গুজরাট জুড়ে ভয়াবহ দাঙ্গা দেখা দেয়। এতে প্রায় ১০০০ অধিক মানুষ নিহত হয় যার অধিকাংশই ছিল মুসলমান। এ ঘটনা তদন্তে সাবেক বিচারপতি জিটি নানাবতীকে প্রধান করে একটি তদন্ত কমিশন গঠন করা হয়। এই কমিশনের রিপোর্ট সম্প্রতি গুজরাটের বিধান সভায় তোলা হয় য়েখানে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী বর্তমান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নির্দোষ হিসেবে অব্যহতি দেয়া হয়। রিপোর্টে পুলিশের ব্যর্থতার উপর দায় চাপানো হয়। (সূত্রঃ দৈনিক যুগান্তর, ১১ ডিসেম্বর ২০১৯)
৩২.
সুয়েজ খাল কোন কোন দেশকে বিচ্ছিন্ন করেছে?
  1. ক) মিশর ও সৌদি আরব
  2. খ) মিশর ও ইসরাইল
  3. গ) মিশর থেকে মিশর
  4. ঘ) মিশর ও জর্দান
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
১৮৬৯ সালে সুয়েজ খাল খনন করা হয়। এটি ভূমধ্য সাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে। অন্যদিকে এই খাল মিশরের মূল ভূখন্ড থেকে সিনাই উপদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ সুয়েজ খাল মিশর থেকে মিশরকেই পৃথক করেছে। মিশর ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণ করে। এটির দৈর্ঘ্য ১৯৩ কিলোমিটার। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৩.
কোনটিতে ক্যালরি বেশি থাকে?
  1. ক) আমিষ
  2. খ) শর্করা
  3. গ) স্নেহ
  4. ঘ) ক + খ
  5. ঙ) সবগুলোতে সমান
ব্যাখ্যা
ক্যালরি হচ্ছে শক্তির একক। এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়, তাকে খাদ্যের ক্যালরি বলে। স্নেহ জাতীয় পদার্থে সবচেয়ে বেশি ক্যালরি থাকে। প্রতিগ্রাম স্নেহে ক্যালরির পরিমাণ ৯ কিলো ক্যালরি। অন্যদিকে আমিষ ও শর্করাতে এর পরিমাণ ৪ কিলো ক্যালোরি। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৪.
কত বছর বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধি ঘটে?
  1. ক) ১৮-২২
  2. খ) ১৯-২৩
  3. গ) ২০-২৪
  4. ঘ) ২২-২৬
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
শিশু জন্মের পর থেকেই তার বৃদ্ধি ঘটতে থাকে। এই বৃদ্ধি শৈশব, কৈশোর পেরিয়ে যৌবন পর্যন্ত চলে। তবে সাধারণত ২০ থেকে ২৪ বয়স পর্যন্ত মানবদেহের বৃদ্ধি অর্থাৎ তার উচ্চতা বৃদ্ধি পায়। এরপর আর উচ্চতা বৃদ্ধি পায় না। ওজন হ্রাস-বৃদ্ধি আমৃত্যু চলতে পারে।
৩৫.
লেন্সের ক্ষমতার একককে কি বলে?
  1. ক) ডায়াপ্টার
  2. খ) সিমেন্স
  3. গ) ক্যান্ডেলা
  4. ঘ) বেকরেল
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুটি গোলীয় পৃষ্ঠ দিয়ে সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। লেন্স দু-প্রকার। যথা- উত্তল বা অভিসারী লেন্স এবং অবতল বা অপসারী লেন্স। লেন্সের ক্ষমতা বলতে আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী বা অপসারী করার প্রক্রিয়াকে নির্দেশ করে। লেন্সের ক্ষমতার প্রচলিত একক হলো ডায়াপ্টার। এসআই একক হলো রেডিয়ান/মিটার। লেন্সের ক্ষমতার মান ধনাত্মক কিংবা ঋণাত্মক উভয় প্রকার হতে পারে। সিমেন্স, ক্যান্ডেলা এবং বেকরেল যথাক্রমে পরিবাহিতা, দীপন তীব্রতা এবং তেজস্ক্রিয়তার একক। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৬.
মাটির pH মান কত?
  1. ক) ৩-৫
  2. খ) ৪-৬
  3. গ) ৪-৮
  4. ঘ) ৫-১০
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
pH হলো এমন একটি সূচক যেটির মান নির্দেশ করে কোন কিছু ক্ষারীয় নাকি এসিটিক নাকি নিরপেক্ষ। pH এর মান ৭ হলে তা নিরপেক্ষ বিবেচিত হয়। কোন কিছু pH মান ৭ অপেক্ষা বেশি হলে তা ক্ষারীয় এবং ৭ থেকে কম হলে অম্লীয় বা এসিডীয় । মাটির pH মান ৪-৮ হয়ে থাকে। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৭.
ক্রোমোজমে কোনটি থাকে না?
  1. ক) ডিএনএ
  2. খ) আরএনএ
  3. গ) প্রোটিন
  4. ঘ) লিপিড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ক্রোমোজম নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে অবস্থিত একপ্রকার ক্রোমাটিন ফাইবার বা তন্তু। ক্রোমোজম নিউক্লিক এসিড তথা ডিএনএ ও আরএনএ, প্রোটিন এবং অল্প পরিমাণ লিপিড, ক্যালসিয়াম, আয়রন ও ম্যাগনেসিয়াম আয়ন দ্বারা গঠিত। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৮.
CFL এর পূর্ণরূপ কী?
  1. ক) Cristal Fluroscent Lamp
  2. খ) Clear Fluroscent Light
  3. গ) Compact Fluroscent Lamp
  4. ঘ) Compact Fluroscent Light
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
এনাজি সেভিং বাল্ব হিসেবে পরিচিত CFL প্রযুক্তির পূর্ণরূপ হলো Compact Fluroscent Lamp. এই লাইট প্রচলিত লাইটের তুলনায় ২০%-৮০% বিদ্যুৎ সাশ্রয় করে। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৩৯.
শরীরের ভেতরের কোন অঙ্গ বা গহ্বরকে বাহির থেকে সরাসরি দেখা প্রক্রিয়াকে বলে?
  1. ক) এনজিওগ্রাম
  2. খ) সিটি স্ক্যান
  3. গ) এমআরআই
  4. ঘ) এন্ডোস্কপি
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
চিকিৎসার প্রয়োজনে অনেক সময় শরীরের অভ্যন্তরের ফাঁপা অঙ্গ সরাসরি দেখার প্রয়োজন হয়। একে এন্ডোস্কপি বলে। এক্ষেত্রে অপটিক্যাল ফাইবারের দুটি তন্তু ব্যবহার করা হয়। একটি তন্তু দিয়ে আলো ফেলা হয় এবং অপর একটি তন্তু দিয়ে সিসিডি ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়। এন্ডোস্কপি'র সাহায্যে ফুসফুস, পাকস্থলি, ক্ষুদ্রান্ত ও বৃগদান্ত্র, মূত্রনালির অভ্যন্তরভাগ, নাক, কান, লিভার ইত্যাদি অঙ্গের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করা যায়। এর সাহায্যে অনেক ক্ষেত্রে সার্জারিও করা হয়। (সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৪০.
ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড কোন কোডের অনুরূপ?
  1. ক) ইবিসিডিক কোড
  2. খ) বিসিডি কোড
  3. গ) আসকি কোড
  4. ঘ) সুজুকি কোড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
আসকি কোড ১৯৬৫ সালে উদ্ভাবিত হয়। আসকি-৭ দ্বারা ১২৮টি ও আসকি-৮ দ্বারা ২৫৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্টি করা যায়। কিন্তু চাইনিজ, কোরিয়ান ও জাপানিজ সহ আরো কিছু ভাষা আসকি কোড দ্বারা কোডভুক্ত করা সম্ভব ছিল না। এ সমস্যা সমাধানে ১৯৯১ সালে ইউনিকোড উদ্ভাবিত হয় যা দ্বারা ৬৫,৫৩৬ টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা সম্ভব হয়। ফলে বিশ্বের ছোট বড় সকল ভাষা কোডভুক্ত করা সম্ভব হয়। ইউনিকোডের প্রথম ২৫৬ টি কোড আসকি-৮ কোডের ২৫৬ টি কোডের অনুরূপ। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, প্রকৌশলী মুজিবুর রহমান)
৪১.
কোন ডকুমেন্টের সেন্ট্রাল এলাইনের জন্যে কী-বোর্ডের শর্টকার্ড কী কোনটি?
  1. ক) Ctrl R
  2. খ) Ctrl L
  3. গ) Ctrl E
  4. ঘ) Ctrl C
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
কোন ডকুমেন্টের মাঝখানে বা সেন্ট্রাল এলাইন করার জন্যে Ctrl E শর্টকার্ট কী ব্যবহার করতে হয়। বাম ও ডান দিকে এলাইন করার জন্যে যথাক্রমে Ctrl L ও Ctrl R চাপতে হয়। জাস্টিফাইড এলাইনের জন্যে Ctrl J চাপতে হয়। Ctrl C দ্বারা কোন ডকুমেন্ট কপি করা বুঝায়। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৪২.
উচ্চারণভিত্তিক বাংলা লেখনির সফটওয়্যার কোনটি?
  1. ক) বিজয়
  2. খ) অভ্র
  3. গ) প্রবর্তনা
  4. ঘ) লেখনি
  5. ঙ) প্রশিকা
ব্যাখ্যা
উচ্চারণভিত্তিক বাংলা লেখার সফটওয়্যার হলো অভ্র। এটি ২০০৭ সালে বাজারে আসে এবং দ্রুত জনপ্রিয়তা লাভ করে। অভ্র ইউনিকোডভিত্তিক সফটওয়্যার। বাংলা কী বোর্ডের লে আউট ১৯৬৫ সালে প্রথম মুনীর চৌধূরী তৈরি করেন। এর সূত্র ধরেই ১৯৮৫ সালে শহীদ লিপি নামে প্রথম বাংলা লেখার সফটওয়্যার উদ্ভাবিত হয়। পরবর্তী সময়ে আসে বর্তমানে সর্বাধিক প্রচলিত বিজয় সফটওয়্যার। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৪৩.
ছবি ছাপানোর জন্যে বহুল ব্যবহৃত প্রিন্টার কোনটি?
  1. ক) ডট ম্যাট্রিক্স প্রিন্টার
  2. খ) ইঙ্কজেট প্রিন্টার
  3. গ) লেজার প্রিন্টার
  4. ঘ) সবগুলো
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
ইঙ্কজেট প্রিন্টার একটি স্বল্প দামের প্রিন্টার। এতে তরল কালি ব্যবহার করা হয়। এটিতে ছাপার কাজ খবুই নিখুত হয়ে থাকে। সেজন্যে ছবি ছাপার জন্যে ইঙ্কজেট প্রিন্টার সর্বাধিক ব্যবহৃত হয়। লেজার প্রিন্টারে ছাপা উন্নত মানের হলেও এটির ব্যবহার ইঙ্কজেট প্রিন্টারের তুলনায় কম। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : সপ্তম শ্রেণী)
৪৪.
চতুর্থ প্রজন্মের ভাষা কোনটি?
  1. ক) জাভা
  2. খ) ওরাকল
  3. গ) সি
  4. ঘ) ফোরট্রান
  5. ঙ) এসকিউএল
ব্যাখ্যা
অতি উচ্চতর ভাষাকে চতুর্থ স্তরের ভাষা বলা হয়। এসব ভাষা ব্যবহার যেমন সহজ তেমনি এদের ফাংশনও অনেক বেশি। তবে এদের প্রসেসিং এর জন্যে বেশি ক্ষমতার প্রয়োজন। এসকিউএল, নোম্যাড, ফোকাস, আরপিজি থ্রি, ইটেলেক্ট বিপিএম হলো চতুর্থ প্রজন্মের ভাষা। অন্যদিকে সি হলো মধ্যম স্তরের ভাষা। জাভা, ওরাকল ও ফোরট্রান হলো তৃতীয় প্রজন্ম বা উচ্চতর স্তরের ভাষা। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী - প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৫.
কোনটি মৌলিক লজিক গেইট নয়-
  1. ক) অর গেইট
  2. খ) নর গেইট
  3. গ) অ্যান্ড গেইট
  4. ঘ) নট গেইট
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
লজিক গেইট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কোন যুক্তির ভিত্তিতে একটি মাত্র আউটপুট প্রদান করে। লজিক গেইটে ব্যবহৃত দুটি ইনপুট হলো 1 এবং 0 । মৌলিক লজিক গেইট তিনটি। যথা- অর গেইট, অ্যান্ড গেইট এবং নট গেইট। নর গেইট হলো অর গেইটের বিপরীত। (সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী - প্রকৌশলী মুজিবুর রহমান)
৪৬.
বিশ্বের প্রথম কেjfয়ান্টম কম্পিউটার তৈরির ঘোষণা দেয় কোন প্রতিষ্ঠান?
  1. ক) আইবিএম
  2. খ) অ্যাপল
  3. গ) ওরাকল কর্পোরেশন
  4. ঘ) গুগল
  5. ঙ) মাইক্রোসফট
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরির ঘোষণা দিয়েছে গুগল। গত ২৩ অক্টোবর ২০১৯ গুগল কোয়ান্টাম কম্পিউটার সম্পর্কে তথ্য প্রকাশ করে। গুগলের কোযান্টা কম্পিউটার তৈরির সম্পর্কিত নিবন্ধ প্রকাশিত হয় নেচার সাময়িকীতে। প্রচলিত কম্পিউটার অপেক্ষা কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা অনেক বেশি।কোয়ান্টাম কম্পিউটারের মৌলিক একক হলো কিউবিটস। (সূত্র: প্রথম আলো)
৪৭.
অনলাইন মার্কেটপ্লেস 'Rakuten' কোন দেশভিত্তিক?
  1. ক) স্পেন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
  5. ঙ) ব্রিটেন
ব্যাখ্যা
Rakuten হলো জাপান ভিত্তিক বিশ্বের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস। এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটির বর্তমান চেয়ারম্যান ও সিইও হিরোশি মিকিতানি। এর সদর দপ্তর জাপানের টোকিও তে অবস্থিত। এটি বিশ্বের ৩০ টি দেশ ও অঞ্চলে বিস্তৃত। এর বর্তমান গ্রাহক সংখ্যা প্রায় ১৩০ কোটি। এটির বর্তমান মোট সম্পদের পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ইউএস ডলার। (সূত্রঃ Rakuten ওয়েবসাইট)
৪৮.
উইচ্যাট সামাজিক যোগাযোগ মাধ্যমের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) শেনজেন
  2. খ) সিলিকন ভ্যালি
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) টোকিও
  5. ঙ) বেইজিং
ব্যাখ্যা
উইচ্যাট হলো চীনের সংক্ষিপ্ত টেক্সট ও ভয়েস মেসেজ আদানপ্রদানকারী সামাজিক যোগাযোগ মাধ্যম। এটিকে চীনের ফেইসবুক বলা হয়। এটি ২০১১ সালের ২১ জুন আত্মপ্রকাশ করে। এর সদর দপ্তর সিঙ্গাপুরে অবস্থিত। এছাড়াও শেনজেন এবং আমস্টারডামে এটির অফিস রয়েছে। এটির মালিকানা চীনা টেনসেন্ট কোম্পানি। চীনে ফেইসবুক, ইউটিউভ, টুইটার সহ পশ্চিমা সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ। (সূত্রঃ উইচ্যাট)
৪৯.
Which of the following is a prime number?
  1. ক) 143
  2. খ) 289
  3. গ) 117
  4. ঘ) 359
  5. ঙ) None of them
ব্যাখ্যা

Clearly, 143 is divisible by 11. So, 143 is not prime.
289 is disible by 17. So, 289 is not prime.
117 is divisible by 3. So, 117 is not prime.
359 < (20)² and prime numbers less than 20 are 2, 3, 5, 7, 11, 13, 17, 19.
and, 359 is not exactly divisible by any of them. Hence, 359 is a prime number.

৫০.
If x/y = (a+2)/(a−2), then (x²−y²)/(x²+y²) is equal to-
  1. ক) 8a/(a²+4)
  2. খ) 4a/(a²-4)
  3. গ) 4/a²
  4. ঘ) 8/a²
  5. ঙ) 4a/(a²+4)
ব্যাখ্যা
(x²-y²)/(x²+y²) = (x²/y²)-1/(x²/y²)+1
= (x/y)-1/(x/y)²+1
= ((a+2)/(a-2))²-1/((a+2)/(a-2))²+1
= ((a+2)²-(a-2)²)/((a+2)²+(a-2)²)
= (4×a×2)/2(a²+4)
= 4a/(a²+4)
৫১.
The sum of the weights of A and B is 80 kg. Half of the weight of A is equal to 56 times the weight of B. Find the weight of B.
  1. ক) 20 kg
  2. খ) 30 kg
  3. গ) 40 kg
  4. ঘ) 60 kg
  5. ঙ) 50 kg
অনির্ধারিত
ব্যাখ্যা
৫/৬ কে ৫৬ লেখা ছিল। তাই, বাতিল করা হল। উত্তর ও ব্যাখ্যা ঠিক আছে।
(1/2)A = (5/6)B ⇒ A = (2×(5/6))B = (5/3)B
∴ A+B = 80 ⇒ (5/8)B+B = 80 ⇒ (8/3)B = 80.
⇒ B = (80×3)/8 = 30 kg.
৫২.
If x is a positive number, then which of the following fractions has the greatest value?
  1. ক) x/x
  2. খ) x/(x+1)
  3. গ) (x+1)/x
  4. ঘ) (x+2)/(x+3)
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Clearly, (x+1)/x is the only fraction in which the numerator is greater than the denominator. So, it is the greatest fraction.
৫৩.
A, B, C and D are four consecutive even numbers respectively and their average is 65. What is the product of A and D?
  1. ক) 3968
  2. খ) 4092
  3. গ) 4216
  4. ঘ) 4352
  5. ঙ) None of these
ব্যাখ্যা

Let x, x + 2, x + 4 and x + 6 represent numbers A, B, C and D respectively.
Then, (x+(x+2)+(x+4)+(x+6))/4 = 65
⇒ 4x+12 = 260
⇒ 4x = 248 ⇒ x = 62
So, A = 62, B = 64, C = 66, D = 68
∴ A × D = 62 × 68 = 4216.

৫৪.
Three fourth of a number is 60 more than it sone-third.the number is-
  1. ক) 84
  2. খ) 93
  3. গ) 108
  4. ঘ) 144
  5. ঙ) None of these
ব্যাখ্যা
Let the number be x.
Then, (3/4)x-(1/3)x = 60
⇔ (5x/12) = 60
x = (60×12)/5 = 144.
৫৫.
The age of a mother today is thrice that of her daughter. After 12 years , the age of the mother will be twice that of her daughter. The present age of the daughter is = ?
  1. ক) 12 Years
  2. খ) 14 Years
  3. গ) 16 Years
  4. ঘ) 18 Years
  5. ঙ) 20 Years
ব্যাখ্যা

Let the daughter's age be x years.
Then, mother age = 3x years
3x + 12 = 2 (x + 12)
⇒ 3x + 12 = 2x + 24
⇒ x = 12
Present age of daughter = 12 years

৫৬.
A number is increased by 20% and then again by 20%. By what percent should the increased number be reduced so as to get back the original number?
  1. ক) 19(11/31)%
  2. খ) 30(5/9)%
  3. গ) 40%
  4. ঘ) 44%
  5. ঙ) 55%
ব্যাখ্যা

Let original number = 100.
New number = 120% of 120% of 100 = (120/100)×(120/100)×100 = 144
Decrease on 144 = 44. Decrease on 100 = ((44/144)×100)% = 30(5/9)%.

৫৭.
A person buys an article for Tk p and sells it for Tk q thereby gaining r% . The selling price in terms of cost price may be written as-
  1. ক) pr/100
  2. খ) r(100+p)/100
  3. গ) p(100+r)/100
  4. ঘ) p(100-r)/100
  5. ঙ) None of these
ব্যাখ্যা

C.P. = Tk p. Gain = r%.
∴ S.P. = q = (100+r)% of Tk p = p(100+r)/100

৫৮.
Anni works in her office for 6 hours and Jessy works in her office for 7 hours 30 minutes. Find the ratio of their working hours.
  1. ক) 3:5
  2. খ) 4:5
  3. গ) 6:7
  4. ঘ) 5:4
  5. ঙ) 5:6
ব্যাখ্যা

Working hours of Anni = 6 hours.
Working hours of Jessy = 7 hours 30 minutes = 7(1/2) hours.
Required ratio = 6 : 7(1/2) = 6 : 15/2 = 12 : 15 = 4 : 5.

৫৯.
If x men, working x hours per day, can do x units of work in x days, then y mens, working y hours per day would be able to complete how many units of work in y days?
  1. ক) x²/y³
  2. খ) x³/y²
  3. গ) y²/x³
  4. ঘ) y³/x²
  5. ঙ) x²/y²
ব্যাখ্যা

Let the required number of units of work be z

More men, More work (Direct proportion)
More working hours, More work (Direct proportion)
More days, More work (Direct proportion)


Men x:y, Hours per day x:y & Days x:y }::x:z
∴ x × x × x × z = y × y × y × x ⇔ z = y³/x²

৬০.
A boat covers 24 km upstream and 36 km downstream in 6 hours, while it covers 36 km upstream and 24 km downstream in 6(1/2) hours. The speed of the current is?
  1. ক) 1 km/hr
  2. খ) 2 km/hr
  3. গ) 1.5 km/hr
  4. ঘ) 2.5 km/hr
  5. ঙ) 3 km/hr
ব্যাখ্যা

let speed of boat in still water = x km/h
Speed of stream current = y km/h
According to question(ATQ),
24/(x−y)+36/(x+y) = 6 h ........... (i)
36/(x−y)+24/(x+y) = 13/2 h.............(ii)

In these type of questions, make factor of 24 and 36 and choose the common valueswhich satisfy the above equations.

24 = 2, 3, 4, 6, 8, 12
36=3, 4, 9, 12
Choose the common factor i.e.

Put this value in equation (i)
24/(x−y)+(36/12) = 6
⇒ 24/(x−y)+3 = 6
⇒ x−y = 8
∴ x+y = 12
∴ x = 10, y = 2
Speed of the current, y = 2 km/h

৬১.
The area of a circle inscribed in an equilateral triangle is 154 cm2. Find the perimeter of the triangle :
  1. ক) 71.5 cm
  2. খ) 71.7 cm
  3. গ) 72.3 cm
  4. ঘ) 70.1 cm
  5. ঙ) 72.7 cm
ব্যাখ্যা

Radius of incircle = a/2√3.
Area of incircle = (π×a²)/12 cm²
∴ πa²/12 = 154
⇒ a² = (154×12×7)/22
⇒ a = 14√3
∴ Perimeter of the triangle = (3×14√3) cm
= (14×1.732) cm = 72.7 cm (approx.)

৬২.
Find out the wrong number: 13 6 8 13.5 29 75 228
  1. ক) 75
  2. খ) 29
  3. গ) 5
  4. ঘ) 8
  5. ঙ) 6
ব্যাখ্যা

The pettern is followed by-
13×0.5+0.5 = 7 ≠ 6
7×1+1 = 8
8×1.5+1.5 = 13.5
13.5×2+2 = 29
29×2.5+2.5 = 75
75×3+3 = 228
Hence, 6 is wrong number and correct number is 7.

৬৩.
Questions 81-85 : Read each sentence to find out whether there is any grammatical error or idiomatic error in it. If there is no error, choose ‘No error’.
Some Italian scholars stressed the study of grammar, rhetoric, learning about history and poetry.
  1. ক) Some
  2. খ) stressed
  3. গ) the study of
  4. ঘ) learning about history
  5. ঙ) no error
ব্যাখ্যা
Here, “learning about history” should be “history”. History is parallel structure: noun, noun, noun.
Source: Cliffs TOEFL
৬৪.
A short time before her operation last month, Mrs Carlyle dreams of her daughter who lives overseas.
  1. ক) A short time
  2. খ) last
  3. গ) dreams
  4. ঘ) lives overseas
  5. ঙ) no error
ব্যাখ্যা
It should be dreamed. Use past time because it happened last month.
Source: Cliffs TOEFL
৬৫.
In the distance could be seen the sleepy little village with their closely clustered adobe houses and red, clay-tile roofs.
  1. ক) could be seen
  2. খ) sleepy
  3. গ) their
  4. ঘ) closely clustered adobe houses
  5. ঙ) no error
ব্যাখ্যা
Here, “their” should be “its”. Village is singular, so the possessive pronoun must also be singular.
Source: Cliffs TOEFL
৬৬.
The teacher repeated the assignment again for the students, since they had difficulty understanding what to do after he had explained it the first time.
  1. ক) The
  2. খ) again
  3. গ) since they
  4. ঘ) had explained
  5. ঙ) no error
ব্যাখ্যা
It is redundant to say repeat again. The correct sentence will be: The teacher repeated the assignment for the students, since they had difficulty understanding what to do after he had explained it the first time.
Source: Cliffs TOEFL
৬৭.
When you come after class this afternoon, we discussed the possibility of your writing a research paper.
  1. ক) When
  2. খ) discussed
  3. গ) the
  4. ঘ) your
  5. ঙ) no error
ব্যাখ্যা
It should be “will discuss”. The correct sequence of tenses is “come …... will discuss”.
Source: Cliffs TOEFL
৬৮.
Find the correctly spelt word.
  1. ক) Conglomurate
  2. খ) Coeglomerate
  3. গ) Conglomerate
  4. ঘ) Conglumerate
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Conglomerate- মিশ্রিত।
৬৯.
Find out the incorrect spelling.
  1. ক) Vacancy
  2. খ) Tuition
  3. গ) Umptun
  4. ঘ) Superstitious
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Umpteen- অসংখ্য।
৭০.
Find the correctly spelt word.
  1. ক) Recontciliation
  2. খ) Reconcilliation
  3. গ) Reconcilaition
  4. ঘ) Reconciliation
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Reconciliation- মীমাংসা।
৭১.
Find out the incorrect spelling.
  1. ক) Resistance
  2. খ) Manuver
  3. গ) Righteous
  4. ঘ) Precedence
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Maneuver - রণকৌশল।
৭২.
Find the correctly spelt word.
  1. ক) Surveillance
  2. খ) Surveilance
  3. গ) Survaillance
  4. ঘ) Surviliance
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Surveillance- পাহারা ।
৭৩.
Questions 91-95 : Choose the answer that best expresses the opposite meaning of the given word.
CELEBRITY
  1. ক) Heavyweight
  2. খ) Notoriety
  3. গ) Notability
  4. ঘ) Eminence
  5. ঙ) None of them
ব্যাখ্যা
Celebrity- প্রসিদ্ধ ব্যক্তি, Notoriety- কুখ্যাতি ।
৭৪.
ENUNCIATE
  1. ক) profess
  2. খ) mutter
  3. গ) utter
  4. ঘ) promulgate
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Enunciate- সুস্পষ্টভাবে বলা, Mutter- বিড়বিড় করে বলা ।
৭৫.
JUVENILE
  1. ক) minor
  2. খ) pubescent
  3. গ) mature
  4. ঘ) infantile
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Juvenile- তরুণ, Mature- পরিপক্ব ।
৭৬.
SHRIVEL
  1. ক) bloom
  2. খ) wither
  3. গ) shrink
  4. ঘ) truncate
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Shrivel- কুঞ্চিত করা, Bloom- পূর্ণ বিকশিত করা ।
৭৭.
Questions 96-100 : Identify the missing word/phrase from the given choices.
When the boys were ice skating, they the thin ice and fell into the deep water.
  1. ক) slip on
  2. খ) slipped on
  3. গ) had slept on
  4. ঘ) had slept to
  5. ঙ) none of them
ব্যাখ্যা
The correct sequence of tenses is were…… slipped. When the boys were ice skating, they slipped on the thin ice and fell into the deep water.
Source: Cliffs TOEFL
৭৮.
When the tank car the toxic gas derailed, the firemen tried to isolate the village from all traffic.
  1. ক) carries
  2. খ) carried
  3. গ) carrying
  4. ঘ) had carried
  5. ঙ) none of them
ব্যাখ্যা
Use the present participle because the subject (the tank car) was involved in the action. When the tank car carrying the toxic gas derailed, the firemen tried to isolate the village from all traffic.
Source: Cliffs TOEFL
৭৯.
If motorists do not observe the traffic regulations, they will be stopped, ticketed and .
  1. ক) have to pay a fine
  2. খ) must to pay a fine
  3. গ) should to pay a fine
  4. ঘ) ought to pay a fine
  5. ঙ) none of them
ব্যাখ্যা
It should be “fined”. For parallel structure, all past participles are required. If motorists do not observe the traffic regulations, they will be stopped, ticketed and fined.
Source: Cliffs TOEFL
৮০.
Fred, who usually conducts the choir rehearsals, did not show up last night because he an accident on this way to the practice.
  1. ক) had
  2. খ) had been
  3. গ) had had
  4. ঘ) had been being
  5. ঙ) none of them
ব্যাখ্যা
It should be “had had”. The past perfect should be used; the accident happened first. Fred, who usually conducts the choir rehearsals, did not show up last night because he had had an accident on this way to the practice.
Source: Cliffs TOEFL
৮১.
Having finished his term paper before the deadline, to the professor before the class.
  1. ক) it was delivered
  2. খ) it delivered
  3. গ) he had delivered
  4. ঘ) he delivered it
  5. ঙ) none of them
ব্যাখ্যা
A person is the subject of the verb having finished, and thus that person’s name must appear immediately after the comma. Having finished his term paper before the deadline, he delivered it to the professor before the class.
Source: Cliffs TOEFL