পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
ADB, African Union, AIIB, Amnesty Int., APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, Boy's Scout, BRICS, CARE, CIRDAP, D-8, ECO, EU, G-20, G-77, G-8, GCC, Green Peace, ICC, IDB, INTERPOL, Lion's Club, NAFTA, NATO, OECD, OIC, OPEC, Red Croos, Rotary Internationl, SAARC, Warshaw Pact, কমনওয়েলথ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
আরব লীগের সদস্য নয়-
  1. ক) কাতার
  2. খ) মিশর
  3. গ) তিউনেশিয়া
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ঘ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরান
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ৭টি। যথা: সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর। বর্তমান সদস্য ২২ টি। এর মধ্যে সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে। বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত। (সূত্রঃ আরব লীগ ওয়েবসাইট)
.
BENELUX এর অন্তর্ভুক্ত নয়-
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) বেলজিয়াম
  3. গ) লুক্সেমবার্গ
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট যা বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের মধ্যে সাক্ষরিত চুক্তির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালে এবং বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালে। (সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
.
১১তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) ব্রাসিলিয়া
  2. খ) কেপটাউন
  3. গ) ভ্লাদিভসটক
  4. ঘ) সাংহাই
সঠিক উত্তর:
ক) ব্রাসিলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রাসিলিয়া
ব্যাখ্যা
২০১৯ সালের ১৩-১৪ নভেম্বর ১১তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায়। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে ব্রিকস গঠিত। ২০০৮ সালের ১৬ মে ব্রিকস আত্মপ্রকাশ করে। ব্রিকস প্রতিষ্ঠিত ব্যাংক হলো নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। (সূত্রঃ ব্রিকস ওয়েবসাইট)
.
কেয়ার (CARE) কোন দেশ ভিত্তিক সাহায্য সংস্থা?
  1. ক) কানাডা
  2. খ) ব্রিটেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
CARE (Co-operation for Assistance and Relief Everywhere) যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের অন্যতম বৃহত্তম মানবকল্যাণধর্মী সাহায্য সংস্থা। এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত। (সূত্রঃ কেয়ার ওয়েবসাইট)
.
ডি-৮ ভুক্ত নয় কোন দেশটি?
  1. ক) ইরান
  2. খ) মালয়েশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিসর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। (সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
.
ওপেক এর সদস্য নয় কোন দেশটি?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) লিবিয়া
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ওপেক হলো বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। ওপেক এর বর্তমান সদস্য ১২টি।
এগুলো হলোঃ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা, আলজেরিয়া, নাইজেরিয়া, লিবিয়া, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্র।
১ জানুয়ারী ২০২০ ইকুয়েডর ওপেক ত্যাগ করে। তার পূর্বে ২০১৯ সালের জানুয়ারিতে কাতার ওপেক ত্যাগ করে। ১ জানুয়ারি ২০২৪ অ্যাঙ্গোলা ওপেক ত্যাগ করে। 

(সূত্রঃ ওপেক ওয়েবসাইট)
.
ওআইসি সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াদ
  2. খ) জেদ্দা
  3. গ) কায়রো
  4. ঘ) রাবাত
সঠিক উত্তর:
খ) জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
খ) জেদ্দা
ব্যাখ্যা
১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ইসলামি সম্মেলন সংস্থা (ওআইসি) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায়। ওআইসি সদস্য ৫৭ টি। বাংলাদেশ ১৯৭৪ সালে লাহোর সম্মেলনে ওআইসি সদস্যপদ লাভ করে। ওআইসির অফিসিয়াল ভাষা ৩টি যথাঃ আরবি, ইংরেজি এবং ফরাসি। বর্তমান মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিন। (সূত্রঃ ওআইসি ওয়েবসাইট)
.
গ্রীনপিস কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংস্থা?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) বেলজিয়াম
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ড
ব্যাখ্যা
গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা। এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত। ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরিক্ষার প্রতিবাদে গ্রীনপিস জন্মলাভ করে। নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে। (সূত্রঃ গ্রীনপিস ওয়েবসাইট)
.
কোনটি সমাজতান্ত্রিক দেশগুলোর সামরিক জোট?
  1. ক) সিয়াটো
  2. খ) সেন্টু
  3. গ) আনজুস
  4. ঘ) ওয়ারশ প্যাক্ট
সঠিক উত্তর:
ঘ) ওয়ারশ প্যাক্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো ১৯৫৫ সালের ২৪ ফেব্রুয়ারি ওয়ারশ প্যাক্ট নামে সামরিক জোট গঠন করে। এর উদ্দেশ্য ছিলো পুঁজিবাদী দেশগুলোর আগ্রাসন প্রতিহত করা। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সাথে ১৯৯১ সালের ১ জুলাই ওয়ারশ প্যাক্ট বিলুপ্ত ঘটে। সিয়াটো ও সেন্টু হলো স্নায়ুযুদ্ধ চলাকালে মার্কিন সমর্থনপুষ্ট পুঁজিবাদী দেশগুলোর আঞ্চলিক সামরিক জোট। আনজুস যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সমন্বয়ে গঠিত সামরিক জোট। (সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১০.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কবে থেকে দুর্নীতি ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করছে?
  1. ক) ১৯৯১ সাল
  2. খ) ১৯৯৩ সাল
  3. গ) ১৯৯৪ সাল
  4. ঘ) ১৯৯৫ সাল
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৫ সাল
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বার্লিনভিত্তিক একটি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা। এটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন। এটি ১৯৯৫ সাল থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে আসছে। দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ শীর্ষদেশ ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন দেশ সোমালিয়া। বাংলাদেশ ১৪৬তম। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
১১.
ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ৪ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৫ টি
সঠিক উত্তর:
গ) ১২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এটি মূলত স্নায়ুযুদ্ধকালীন সময়ে কমিউনিজমের বিস্তার রোধে গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। পরবর্তীতে বিভিন্ন সময়ে এতে আরও ১৮ টি দেশ যোগ দেয়। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ৩০টি। সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)। আলবেনিয়া ও তুরস্ক ন্যাটোভুক্ত মুসলিম দেশ। ন্যাটো সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর প্রতিষ্ঠাকালীন প্রথম সদর-দপ্তর ছিলো - লন্ডনে। পরে ১৯৫২ সালে সদর দপ্তর প্যারিসে স্থানান্তর করা হয়। ১৯৬৭ সালে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস -এ এর স্থায়ী সদরদপ্তর গঠিত ও স্থানান্তরিত হয়। বর্তমান (২০২০) মহাসচিব জেনস স্টলটেনবার্গ। সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট।
১২.
কমনওয়েলথ দিবস পালিত হয়-
  1. ক) মার্চের দ্বিতীয় সোমবার
  2. খ) মে’র প্রথম মঙ্গলবার
  3. গ) আগস্টের প্রথম রবিবার
  4. ঘ) অক্টোবরের প্রথম সোমবার
সঠিক উত্তর:
ক) মার্চের দ্বিতীয় সোমবার
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্চের দ্বিতীয় সোমবার
ব্যাখ্যা
ব্রিটেনের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। মে’র প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি বা অ্যাজমা দিবস, আগস্টের প্রথম রবিবার বিশ্ব বন্ধু দিবস এবং অক্টোবরের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালন করা হয়।(সূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৩.
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) সাবের হোসেন চৌধূরী
  2. খ) গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন
  3. গ) আবদেল ওয়াহেদ রাদি
  4. ঘ) নাজমা হেপতুল্লাহ
সঠিক উত্তর:
খ) গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন
ব্যাখ্যা
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বব্যাপী সংসদীয় কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তি স্থাপনের উদ্দেশ্যে আইপিইউ এর আত্মপ্রকাশ ঘটে। এর সদস্য সংখ্যা ১৭৯। বর্তমান সভাপতি মেক্সিকান সাংসদ গ্যাব্রিয়েল ক্যুভাস ব্যারন। তিনি ২০১৭-২০২০ মেয়াদে আইপিইউ’র সদ্যসাবেক প্রেসিডেন্ট বাংলাদেশের সাবের হোসেন চৌধূরী (২০১৪-২০১৭) এর স্থলাভিষিক্ত হন। (সূত্র: আইপিইউ ওয়েবসাইট)