পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২৩ এপ্রিল, ২০২০সময়30 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) সহকারী পরিচালক ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-৯) Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২৩ এপ্রিল, ২০২০ · ৮০ প্রশ্ন

.
নিচের কোন শব্দযুগল বিপরীতার্থক?
  1. ক) মৃদু-সৌম্য
  2. খ) উন্মীলন-নিমীলন
  3. গ) অনৈক্য-বিভেদ
  4. ঘ) অনাবৃত-উন্মুক্ত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) উন্মীলন-নিমীলন
উত্তর
সঠিক উত্তর:
খ) উন্মীলন-নিমীলন
ব্যাখ্যা
এখানে উন্মীলন-নিমীলন শব্দ যুগল বিপরীতার্থক। উন্মীলন - opening (as of eyes); blooming; unfolding. নিমীলন - shutting the eyes.
Source:accessibledictionary.gov.bd
.
নিচের কোনটি ফারসি উপসর্গ?
  1. ক) বাজে
  2. খ) আম
  3. গ) হাফ
  4. ঘ) কম
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) কম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কম
ব্যাখ্যা
আম, খাস, লা, গর ইত্যাদি হলো আরবি উপসর্গ। কার, নিম, ফি, বদ, বে, কম, দর ইত্যাদি হলো ফারসি উপসর্গ। হর হলো হিন্দি-উর্দু উপসর্গ। দুর হলো তৎসম উপসর্গ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
রাতে তারা দেখা যায়-এ বাক্যে ‘রাতে’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ৭মী
  2. খ) কর্তায় ৭মী
  3. গ) অধিকরণে ৭মী
  4. ঘ) কর্মে ৭মী
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অধিকরণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণে ৭মী
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের সময় বা কাল বা আধারকে বলা হয় অধিকরণ কারক। যেমনঃ 'সে রোজ স্কুলে যায়', 'আমি বিকেলে খেলাধুলা করি', 'রাতে তারা দেখা যায়' বাক্যগুলোতে স্কুল (স্থান), বিকেল (সময়), রাত (সময়) হলো অধিকরণ কারক। অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি (এ, য়, তে) যুক্ত হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
নাতিশীতোষ্ণ – কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ
  2. খ) নঞ তৎপুরুষ
  3. গ) উপপদ তৎপুরুষ
  4. ঘ) অলুক তৎপুরুষ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) নঞ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) নঞ তৎপুরুষ
ব্যাখ্যা
না বাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।যেমনঃ অলৌকিক, অসাধ্য, নাতিশীতোষ্ণ ইত্যদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. ক) সোনার তরী
  2. খ) দ্রুতগামী
  3. গ) ভারপ্রাপ্ত
  4. ঘ) প্রাণপ্রিয়
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) সোনার তরী
উত্তর
সঠিক উত্তর:
ক) সোনার তরী
ব্যাখ্যা
সোনার-তরী = সোনার তরী, ঘোড়ার-ডিম = ঘোড়ার ডিম এগুলো অলুক তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘কৃপাণ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) দয়া
  2. খ) কিপটে লােক
  3. গ) বার্তা
  4. ঘ) তরবারি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) তরবারি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তরবারি
ব্যাখ্যা
কৃপাণ - a sword; a scimitar; তরবারি। কৃপণ - miserly; niggardly; parsimonious. কিপটে লোক। কৃপা - kindness; compassion; benignancy; দয়া।
Source:accessibledictionary.gov.bd
.
বাবা’- শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) তুর্কি
  2. খ) দেশি
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ক) তুর্কি
ব্যাখ্যা
তুর্কি শব্দ - কোর্মা, বাবুর্চি, উজবুক, কাঁচি, কাবু, কুলি, চাকর, চাকু, তোপ, দারোগা, বন্দুক, বাবা, মুচলেকা, বারুদ, কুর্নিশ, লাশ, রেনেসাঁ, চকমক, বেগম।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিনয়ী
  2. খ) মুখর
  3. গ) সম্মতি
  4. ঘ) চুপচাপ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মুখর
উত্তর
সঠিক উত্তর:
খ) মুখর
ব্যাখ্যা
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ মুখর। বিনয়ীশব্দের বিপরীত শব্দ অবিনয়। সম্মতি অসম্মতি(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মতি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)৷
Source:accessibledictionary.gov.bd
.
‘Defendant’ – শব্দের সঠিক পরিভাষা কী?
  1. ক) বাদী
  2. খ) সাক্ষী
  3. গ) বিবাদি
  4. ঘ) প্রমাণ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) বিবাদি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিবাদি
ব্যাখ্যা
defendant (noun) - প্রতিবাদী; বিবাদি। Plaintiff (noun) - বাদী; ফরিয়াদি।
Source:accessibledictionary.gov.bd
১০.
‘হাড়ে বাতাস লাগা’ -বাগধারাটির অর্থ কি?
  1. ক) মীমাংসা
  2. খ) সুন্দর মিল
  3. গ) সুযােগ নষ্ট করা
  4. ঘ) দুঃসংবাদ পাওয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
হাড়ে বাতাস লাগা (ক্রিয়া) - স্বস্তিবোধ করা; বিশ্রাম ও শান্তি ভোগ করা (ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে আমার হাড়ে বাতাস লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
Source:accessibledictionary.gov.bd
১১.
উত্থাপন’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) উঃ + স্থাপন
  2. খ) উৎ+ স্থাপন
  3. গ) উথ + স্তাপন
  4. ঘ) উঃ + থাপন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) উৎ+ স্থাপন
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ+ স্থাপন
ব্যাখ্যা
উত্থাপন শব্দটি বিশেষ নিয়মে সাধিত সন্ধি।এর সন্ধিবিচ্ছেদ হলো উৎ+ স্থাপন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১২.
কুহক’ শব্দের স্ত্রী-বাচক শব্দ কোনটি?
  1. ক) কুহকিনী
  2. খ) কুহিকা
  3. গ) কুহিকানী
  4. ঘ) কুহিকী
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) কুহকিনী
উত্তর
সঠিক উত্তর:
ক) কুহকিনী
ব্যাখ্যা
আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:
- ইন্দ্র - ইন্দ্রানী,
- মাতুল - মাতুলানী,
- শূদ্র - শূদ্রানী ইত্যাদি।

ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৩.
নিচের কোন বানানে স্বভাবতই মূর্ধণ্য (ণ) হয়?
  1. ক) হরিণ
  2. খ) কারণ
  3. গ) অর্পণ
  4. ঘ) বাণ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) বাণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাণ
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই ণ হয়। যেমনঃ বাণিজ্য, লবণ, মণ, বাণ, পণ্য, গুণ, পণ, কল্যাণ ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৪.
কাঁদনা>কান্না – কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) অভিশ্রুতি
  2. খ) অপিনিহিতি
  3. গ) সমীভবন
  4. ঘ) বিষমীভবন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
গ) সমীভবন
ব্যাখ্যা
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প- বিস্তর সমতা লাভ করে৷ এ ব্যাপারকে বলা হয় সমীভবন। যেমন- জন্ম > জম্ম, কাঁদনা > কান্না ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৫.
নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে?
  1. ক) আমরা
  2. খ) হিমাচল
  3. গ) বেদখল
  4. ঘ) ঘড়ামি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) আমরা
উত্তর
সঠিক উত্তর:
ক) আমরা
ব্যাখ্যা
আমরা - আমি, তুমি ও সে। বাংলায় ‘আমরা’কে একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ হিসেবে গণ্য করা হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৬.
যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) কায়কোবাদ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ সাল থেকে বা উনিশ শতক থেকে। ১২০১ সাল বা তের শতক থেকে ১৮০০ বা আঠারো শতক পর্যন্ত হলো মধ্যযুগ। এর মধ্যে ১২০১ থেকে ১৩৫০ সাল হলো অন্ধকার যুগ। প্রাচীন যুগ ধরা হয় ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে। মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
১৭.
“বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে, মিথ্যাকে, মৃত্যুকে আকাইয়া পড়িয়া থাকে” – উক্তিটি কাজী নজরুল ইসলামের কোন রচনার অংশবিশেষ?
  1. ক) দুরন্ত পথিক
  2. খ) আঠাবাে বছর বয়স
  3. গ) ফলে মুসাফির
  4. ঘ) যৌবনের গান
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) যৌবনের গান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যৌবনের গান
ব্যাখ্যা
উক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত যৌবনের গান রচনার। এই রচনার আরও একটি উক্তিঃ বহু বৃদ্ধকে দেখিয়াছি যাঁহাদের বার্ধক্যের জীর্ণাবরণের তলে মেঘলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যৌবন।
Source: LiveMCQ Archive
১৮.
নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধায় রচিত?
  1. ক) বিন্দু বিসর্গ
  2. খ) অতসী মামী
  3. গ) মেজদিদি
  4. ঘ) সুতা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) অতসী মামী
উত্তর
সঠিক উত্তর:
খ) অতসী মামী
ব্যাখ্যা
অতসী মামী গল্পটির রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়। তার রচিত আরো কয়েকটি গল্পগ্রন্থ- অতসী মামী ও অন্যান্য গল্প, প্রাগৈতিহাসিক, মিহি ও মোটা কাহিনী, বৌ, সমুদ্রের স্বাদ, ভেজাল, আজ কাল পরশুর গল্প, ছোট বকুল্পুরের যাত্রী, আত্মহত্যার অধিকার।
Source: LiveMCQ Lecture
১৯.
কবি জসীমউদ্দীন রচিত বিখ্যাত ‘রূপাই’ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া?
  1. ক) রাখালী
  2. খ) নকশী কাঁথার মাঠ
  3. গ) বালুচর
  4. ঘ) ধানক্ষেত
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) নকশী কাঁথার মাঠ
উত্তর
সঠিক উত্তর:
খ) নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা
নকশী কাঁথার মাঠ তার সর্বশ্রেষ্ঠ কাব্য যা ১৯২৯ সালে প্রকাশিত হয়। বিখ্যাত 'রূপাই' কবিতাটি 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২০.
ঐতিহাসিক মৈমনসিংহ-গীতিকা’র সংগ্রাহক মূলত কে ছিলেন?
  1. ক) ড. দীনেশ চন্দ্র সেন
  2. খ) ডঃ সুনীতি কুমার বন্দ্যোপাধ্যায়
  3. গ) চন্দ্রকুমার দে
  4. ঘ) ড. মুহম্মদ শহীমুল্লাহ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) চন্দ্রকুমার দে
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দ্রকুমার দে
ব্যাখ্যা
ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা - দুটি গীতিকার অধিকাংশ পালাই চন্দ্রকুমার দে কর্তৃক সংগৃহীত। পরে ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় যথাক্রমে ১৯২৩ ও ১৯২৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য পূর্ববঙ্গ গীতিকা - মইষাল বন্ধু, ভেলুয়া, কমলারাণী, দেওয়ান ঈসা খাঁ, ফিরোজ খাঁ দেওয়ান, আয়না বিবি, শিলা দেবী, সোনারামের জন্ম, ভারাইয়া রাজা ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
২১.
Find the odd word from each list.
  1. ক) Dulcet
  2. খ) Mellifluous
  3. গ) Melodious
  4. ঘ) Raucous
  5. ঙ) Harmonious
সঠিক উত্তর:
ঘ) Raucous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Raucous
ব্যাখ্যা
Pleasingly smooth and musical to hear- Mellifluous, Dulcet; Honeyed; Euphonious; Harmonious. Raucous - making or constituting a disturbingly harsh and loud noise.
Source: Oxford
২২.
Find the odd word from each list.
  1. ক) Magnificent
  2. খ) Glorious
  3. গ) Splendid
  4. ঘ) Outstanding
  5. ঙ) Average
সঠিক উত্তর:
ঙ) Average
উত্তর
সঠিক উত্তর:
ঙ) Average
ব্যাখ্যা
Magnificent -extremely beautiful, elaborate, or impressive; glorious; marvellous; splendid; outstanding. Average - an amount, standard, level, or rate regarded as usual or ordinary.
Source: Oxford
২৩.
Find the odd word from each list.
  1. ক) Obscure
  2. খ) Limpid
  3. গ) Ambiguous
  4. ঘ) Vague
  5. ঙ) Wispy
সঠিক উত্তর:
খ) Limpid
উত্তর
সঠিক উত্তর:
খ) Limpid
ব্যাখ্যা
Obscure - not discovered or known about; uncertain; obscure; abstruse, wispy, vague; ambiguous. Limpid - Completely clear and transparent; translucent; pellucid.
Source: Oxford
২৪.
Find the odd word from each list.
  1. ক) Paltry
  2. খ) Significant
  3. গ) Negligible
  4. ঘ) Immaterial
  5. ঙ) Trivial
সঠিক উত্তর:
খ) Significant
উত্তর
সঠিক উত্তর:
খ) Significant
ব্যাখ্যা
Paltry - Very small or meagre; trifling; insignificant, negligible; trivial. Significant - sufficiently great or important to be worthy of attention; noteworthy; remarkable; eloquent.
Source: Oxford
২৫.
Find the odd word from each list.
  1. ক) Discord
  2. খ) Conflict
  3. গ) Friction
  4. ঘ) Dispute
  5. ঙ) Consent
সঠিক উত্তর:
ঙ) Consent
উত্তর
সঠিক উত্তর:
ঙ) Consent
ব্যাখ্যা
Discord - disagreement between people; dispute; strife; conflict; friction; hostility; disagreement.Consent - agreement; assent; concurrence; accord; permission.
Source: Oxford
২৬.
Question 26 to 30: Read the text below and decide which answer (A, B, C, D or E) best fits each gap.
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap (27) because centuries ago, it was the commercial (28) of today’s oil. The men who mined salt became wealthy and despite the risks, a job in the salt mine was highly (29).
Nowadays, the specific microclimates in disused mines have been (30) for the treatment of patients with respiratory illnesses. The silent, dark surroundings in a mine are considered (26) in encouraging patients to relax.
  1. ক) congenial
  2. খ) convivial
  3. গ) concomitant
  4. ঘ) conducive
  5. ঙ) contentious
সঠিক উত্তর:
ক) congenial
উত্তর
সঠিক উত্তর:
ক) congenial
ব্যাখ্যা
Congenial - pleasing or liked on account of having qualities or interests that are similar to one's own. এই পরিবেশ শ্বাসযন্ত্রের রোগীদের আরামের জন্য উপযোগী বুঝাতে Congenial ব্যবহৃত হয়েছে বাক্যে।
২৭.
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap (27) because centuries ago, it was the commercial (28) of today’s oil. The men who mined salt became wealthy and despite the risks, a job in the salt mine was highly (29).
Nowadays, the specific microclimates in disused mines have been (30) for the treatment of patients with respiratory illnesses. The silent, dark surroundings in a mine are considered (26) in encouraging patients to relax.
  1. ক) component
  2. খ) utility
  3. গ) material
  4. ঘ) commodity
  5. ঙ) constituent
সঠিক উত্তর:
ঘ) commodity
উত্তর
সঠিক উত্তর:
ঘ) commodity
ব্যাখ্যা
Commodity - a raw material or primary agricultural product that can be bought and sold, such as copper, salt or coffee. লবণ একধরনের পণ্য বুঝাতে Commodity ব্যবহার করতে হবে।
২৮.
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap (27) because centuries ago, it was the commercial (28) of today’s oil. The men who mined salt became wealthy and despite the risks, a job in the salt mine was highly (29).
Nowadays, the specific microclimates in disused mines have been (30) for the treatment of patients with respiratory illnesses. The silent, dark surroundings in a mine are considered (26) in encouraging patients to relax.
  1. ক) parallel
  2. খ) equivalent
  3. গ) contemporary
  4. ঘ) comparator
  5. ঙ) Match
সঠিক উত্তর:
খ) equivalent
উত্তর
সঠিক উত্তর:
খ) equivalent
ব্যাখ্যা
Equivalent - equal in value, amount, function, meaning, etc. Equivalent বাক্যে ব্যবহার করলে অর্থ হয় - তৎকালীন সময়ে লবণের মূল্য বা গুরুত্ব আজকের তেলের মত ছিলো।
২৯.
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap (27) because centuries ago, it was the commercial (28) of today’s oil. The men who mined salt became wealthy and despite the risks, a job in the salt mine was highly (29).
Nowadays, the specific microclimates in disused mines have been (30) for the treatment of patients with respiratory illnesses. The silent, dark surroundings in a mine are considered (26) in encouraging patients to relax.
  1. ক) covetous
  2. খ) condoned
  3. গ) conceded
  4. ঘ) commiserated
  5. ঙ) coveted
সঠিক উত্তর:
ঙ) coveted
উত্তর
সঠিক উত্তর:
ঙ) coveted
ব্যাখ্যা
Coveted - greatly desired or envied. তখনকার সময়ে লবণের খনিতে চাকরির খুব চাহিদা ছিলো বুঝাতে Coveted ব্যবহৃত হয়েছে।
৩০.
Geological deposits of salt were formed millions of years ago, when what is now land, lay under the sea. It is hard to believe that salt is now such a cheap (27) because centuries ago, it was the commercial (28) of today’s oil. The men who mined salt became wealthy and despite the risks, a job in the salt mine was highly (29).
Nowadays, the specific microclimates in disused mines have been (30) for the treatment of patients with respiratory illnesses. The silent, dark surroundings in a mine are considered (26) in encouraging patients to relax.
  1. ক) exploited
  2. খ) extende
  3. গ) extracted
  4. ঘ) exposed
  5. ঙ) extruded
সঠিক উত্তর:
ক) exploited
উত্তর
সঠিক উত্তর:
ক) exploited
ব্যাখ্যা
Exploited - make full use of and derive benefit from (a resource). শ্বাসযন্ত্রের রোগীদের জন্য অব্যবহৃত খনি কাজে লাগানো বুঝাতে exploited ব্যবহৃত হয়েছে বাক্যে।
৩১.
Questions 31 to 35: Choose the underlined part in each sentence that is incorrect. If the sentence is correct as it stands, mark E.
There is no mother but loves her child.
  1. ক) Is
  2. খ) no
  3. গ) but
  4. ঘ) child
  5. ঙ) No error
সঠিক উত্তর:
ঙ) No error
উত্তর
সঠিক উত্তর:
ঙ) No error
ব্যাখ্যা
The sentence is grammatically correct.
৩২.
I need to buy some equipment.
  1. ক) Need
  2. খ) Buy
  3. গ) Some
  4. ঘ) Equipment
  5. ঙ) No error
সঠিক উত্তর:
ঙ) No error
উত্তর
সঠিক উত্তর:
ঙ) No error
ব্যাখ্যা
The sentence is grammatically correct.
৩৩.
I would rather die than bribe.
  1. ক) Would
  2. খ) Rather
  3. গ) Than
  4. ঘ) Bribe
  5. ঙ) No error
সঠিক উত্তর:
ঙ) No error
উত্তর
সঠিক উত্তর:
ঙ) No error
ব্যাখ্যা
The sentence is grammatically correct. Had better, would rather, let, must ইত্যাদির পরে verb এর base form হয়।
৩৪.
The picture has hung on the wall.
  1. ক) Picture
  2. খ) Has
  3. গ) Hung
  4. ঘ) on
  5. ঙ) No error
সঠিক উত্তর:
খ) Has
উত্তর
সঠিক উত্তর:
খ) Has
ব্যাখ্যা
The sentence is grammatically incorrect. যে কাজ অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তা এখনো চলছে অথবা এর প্রভাব এখনো বিদ্যমান সেক্ষেত্রে Present Perfect Continuous Tense হয়। এক্ষেত্রে Auxiliary verb হচ্ছে has been এবং Nonprogressive verb হওয়ায় hung হবে।
৩৫.
I prefer tea than coffee in the morning.
  1. ক) Prefer
  2. খ) Than
  3. গ) In
  4. ঘ) Morning
  5. ঙ) No error
সঠিক উত্তর:
খ) Than
উত্তর
সঠিক উত্তর:
খ) Than
ব্যাখ্যা
দুইটা জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে কোনো একটা জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer to হবে। তাই এখানে b অপশনে than ভুল।
৩৬.
Questions 36 to 40: Select the word phrase you think is closest in meaning to the word words underlined.
It is raining cats and dogs.
  1. ক) lightly
  2. খ) on animals
  3. গ) at night
  4. ঘ) heavily
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) heavily
উত্তর
সঠিক উত্তর:
ঘ) heavily
ব্যাখ্যা
Cats and dogs - in great quantities ; heavily; very hard.
Source: Cambridge
৩৭.
The manager looked into the matter.
  1. ক) Lake decision
  2. খ) investigate
  3. গ) neglect
  4. ঘ) ignore
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) investigate
উত্তর
সঠিক উত্তর:
খ) investigate
ব্যাখ্যা
Looked into - to inquire into; investigate; examine.
Source: Cambridge
৩৮.
He could not deny that.
  1. ক) decide
  2. খ) accept
  3. গ) confusion
  4. ঘ) refuse
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঘ) refuse
উত্তর
সঠিক উত্তর:
ঘ) refuse
ব্যাখ্যা
Deny - state that one refuses to admit the truth or existence of.
Source: Cambridge
৩৯.
He has gone to the USA for good.
  1. ক) for higher study
  2. খ) forever
  3. গ) for traveling
  4. ঘ) for training
  5. ঙ) None
সঠিক উত্তর:
খ) forever
উত্তর
সঠিক উত্তর:
খ) forever
ব্যাখ্যা
For good - definitively; forever; permanently.
Source: Cambridge
৪০.
The machine is out of order.
  1. ক) new
  2. খ) good
  3. গ) modern
  4. ঘ) big
  5. ঙ) None
সঠিক উত্তর:
ঙ) None
উত্তর
সঠিক উত্তর:
ঙ) None
ব্যাখ্যা
Out of order - (of a device) not working properly or at all.
Source: Oxford
৪১.
২ক2 – ১৬ক + ৮ = ০.হলে ‘ক’ এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত?
  1. ক) - ৮
  2. খ) - ৪√৩
  3. গ) ৪√৩
  4. ঘ) ৮
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা
2x2 – 16x + 8 = ০
বা, x2– 8x + 4 = ০
উপরের সমীকরণকে, ax2 + bx + c এর সাথে তুলনা করলে x এর মান নির্ণয় করা যাবে।
আমরা জানি,
x = {-b±√(b2-4ac)}/2a
= [{-(-8)}±√{(-8)2-(4X1X4)}]/2X1
= 4±(√48/2)
এখানে x এর ধনাত্মক এবং ঋণাত্মক পৃথক দুটি মূল আসবে যা যোগ করলে পাই, 
>{4+(√48/2)} + {4-(√48/2)} =  8
৪২.
একটি ঝুড়িতে রাখা আম, কমলা ও লিচুর অনুপাত যথাক্রমে ৭:৩:২।ঝুড়ি থেকে কিছু আম সরানো হল এবং নতুন কিছু কমলা ও লিটু রাখা হল।এতে করে ঝুড়িতে আম, কমলা ও লিচুর নতুন অনুপাত যথাক্রমে ৯:৫:৪ হলো। ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সংখ্যা সর্বনিম্ন কত হতে পারে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৮ টি
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
আম : কমলা : লিচু ৭ : ৩ : ২ = ১২×৩
৯ : ৫ : ৪ =১৮ ×২
২১ : ৯ : ৬ =৩৬
১৮ : ১০ : ৮ =৩৬
∴ ঝুড়িতে পরবর্তীতে যোগ করা লিচুর সর্বনিম্ন সংখ্যা = ৮-৬ = ২টি
৪৩.
আবুলের সাপ্তাহিক বেতন ১৬ শতাংশ বৃদ্ধি পেলে, তিনি প্রতি মাসে ৮১২ টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন ১০ শতাংশ বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৭৭০ টাকা
  4. ঘ) ৭৮০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৭৭০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৭০ টাকা
ব্যাখ্যা

ধরি, আবুলের সাপ্তাহিক মূল বেতন ১০০ টাকা।
১৬% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন = ১০০+১৬ =১১৬ টাকা।
:.১০% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন =১১০ টাকা।
এখন,
সাপ্তাহিক বেতন ১১৬ টাকা হলে মাসিক উপার্জন ৮১২ টাকা।
সাপ্তাহিক বেতন ১ টাকা হলে মাসিক উপার্জন ৮১২/১১৬ টাকা।
সাপ্তাহিক বেতন ১১০ টাকা হলে মাসিক উপার্জন (৮১২X১১০)/১১৬ টাকা।
= ৭৭০ টাকা।

৪৪.
একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য ৩ মিটার হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ২৪
  2. খ) ৩৬
  3. গ) ৪৮
  4. ঘ) ৫৪
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৫৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪
ব্যাখ্যা
ঘনকের বাহুর দৈর্ঘ্য, a = 3
আমরা জানি, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2 = 54 বর্গমিটার৷
৪৫.
একটি ঘড়িতে যখন সকাল ১০টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৯৬
  2. খ) ১০২
  3. গ) ১২৪
  4. ঘ) ১২৬
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ১২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২৬
ব্যাখ্যা
শর্টকাট টেকনিক =|(11×M - 6O×H)÷2|= |(11×12 - 6O×10)÷2| = 234°
180° এর চেয়ে বড় হলে ৩৬০° থেকে বিয়োগ করে মধ্যবর্তী কোনের মান নির্ণয় করা যায়।
ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে কোণ উৎপন্ন হয় (360-234)° = 126°
৪৬.
একটি ক্লাসের n সংখ্যক ছাত্রের ৫০% বাংলা বিষয়ে পাশ করেছে। অন্য একটি ক্লাসের ১০০ জন ছাত্রের ৬০% বাংলা বিষয়ে পাশ করেছে। দুই ক্লাসের মােট ৫৫% ছাত্র বাংলা বিষয়ে পাশ করলে, দুই ক্লাসের মোট ছাত্রসংখ্যা কত?
  1. ক) ৫০
  2. খ) ১০০
  3. গ) ১৫০
  4. ঘ) ২০০
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০
ব্যাখ্যা
প্রশ্নমতে, n/2+60 = 55%(n+100)
বা, .50n+60 = .55n+55
বা, 0.05n = 5
বা, n = 100 জন৷
সুতরাং ক্লাসের মোট ছাত্র সংখ্যা ১০০+১০০=২০০ জন৷
৪৭.
x এর সকল মানের জন্য (ax+২)(bx+৭) = ১৫x2+cx+১৪ এবং a+b=৮ হলে, c এর মান কত হতে পারে?
  1. ক) ৩ ও ৫
  2. খ) ৬ ও ৩৫
  3. গ) ১০ ও ২
  4. ঘ) ৩১ ও ৪১
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৩১ ও ৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩১ ও ৪১
ব্যাখ্যা
(ax+2)(bx+7) = 15x2+cx+14
বা, abx2+7ax+2bx+14 = 15x2+cx+14
বা, abx2 +x(7a+2b)+14=15x2+cx+14
উভয় পাশ থেকে তুলনা করে পাই, ab=15….(i) (7a+2b) =c…..(ii), a+b=8 বা, a = 8-b….(iii)
a এর মান (i) নং এ বসিয়ে পাই,
b(8-b) = 15
বা, b2-8b+15=0
বা, b2-5b-3b+15=0
বা, (b-5)(b-3)=0
b এর মান 5 হলে (iii) নং এ a এর মান পাওয়া যায় 3
এবং b এর মান 3 হলে (iii) নং এ a এর মান পাওয়া যায় 5
a=3,b=5 হলে (ii) নং থেকে c এর মান পাবো 31
a=5,b=3 হলে (ii) নং থেকে c এর মান পাবো 41
৪৮.
একটি খাবারের দােকানে দুই ধরনের খাবার পাওয়া যায় যার মূল্য ৬৫ টাকা ও ২০ টাকা। একদিনে দুই ধরনের মােট ২০৯টি খাবার বিক্রি করে ৮৩৬৫ টাকা পাওয়া গেলে, ৬৫ টাকা মুল্যের খাবার কয়টি বিক্রি হয়েছিল?
  1. ক) ৭৭
  2. খ) ৯৩
  3. গ) ৯৯
  4. ঘ) ১০৫
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ৯৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৩
ব্যাখ্যা
ধরি, ৬৫ টাকা মূলে বিক্রি হয়েছিল ক টি খাবার
অর্থাৎ, ২০ টাকা মূলে বিক্রি হয়েছিল (২০৯ - ক) টি খাবার
প্রশ্নমতে,
বা, ৬৫ ক + (২০৯ -ক)২০ = ৮৩৬৫
বা, ৬৫ ক + ৪১৮০-২০ক = ৮৩৬৫
বা, ৪৫ক = ৮৩৬৫ -৪১৮০
বা, ৪৫ক = ৪১৮৫
বা, ক = ৪১৮৫/৪৫
অতএব, ক = ৯৩
সুতরাং ৬৫ টাকা মূল্যে ৯৩ টি খাবার বিক্রি হয়েছিল।
৪৯.
আসাদ ৩০০ টাকা কেজি দরে খেজুর বিক্রি করে। আসাদের ত্রুটিপূর্ণ পাল্লা ৯০০ গ্রামকে ১ কেজি দেখায়। রমজান মাসে ১০% মূল্যহ্রাসে খেজুর বিক্রি করে আসাদ কোন লাভ বা লােকসান না করলে, খেজুরের ক্রয়মূল্য কত টাকা?
  1. ক) ২৮৮
  2. খ) ২৭৬
  3. গ) ২৬৭
  4. ঘ) ২৪৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ২৪৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪৩
ব্যাখ্যা
দেওয়া আছে, বিক্রয়মূল্য = ৩০০ টাকা
১০% কমে বিক্রয় করলে বিক্রয়মূল্য হলো ৩০০-৩০০×১০% = ২৭০ টাকা৷
অর্থাৎ, ১০০০ গ্রামের বিক্রয়মূল্য ২৭০ টাকা।
অতএব, ৯০০ গ্রামের বিক্রয়মূল্য (২৭০×৯০০)/১০০০ = ২৪৩ টাকা৷
যেহেতু ১০% মূল্য হ্রাসে খেজুর
বিক্রি করে আসাদের লাভ বা লোকশান হয় নাই,
সেহেতু ক্রয়মূল্য=বিক্রয়মূল্য।
অতএব, খেজুরের ক্রয়মূল্য = ২৪৩ টাকা
৫০.
সজীব কার বাসা থেকে ৪ কিলোমিটার দূরে দোকানে গিয়ে ফেরত আসল। যাবার পথে তার ৫০ মিনিট সময় লাগলেও ফেরত আসার সময় তার গতি ১০% কমে গেলে, দোকানে আসা-যাওয়াতে সজীবের মােট কত মিনিট লাগল?
  1. ক) ৯৭
  2. খ) ১০০
  3. গ) ১০৫
  4. ঘ) ১০৬
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
৪ কি.মি. = ৪০০০ মিটার৷ তাহলে সজীবের গতি ৪০০০/৫০ = ৮০ মিটার/মিনিট
১০% গতি কমলে আসার সময়ের গতি ৭২ মিটার/মিনিট
তাহলে আসার সময় লেগেছিলো ৪০০০/৭২ = ৫৫.৫৫ মিনিট
সুতরাং, যেতে আসতে সময় লেগেছিলো ৫০+৫০.৫৫ =১০৫.৫৫ মিনিট৷
৫১.
১৮০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৫৪ কিলােমিটার/ঘণ্টা বেগে ৭২০ মিটার দীর্ঘ একটি টানেলে প্রবেশ করলে, টানেলটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
  1. ক) ১৭ সেকেন্ড
  2. খ) ৪৮ সেকেন্ড
  3. গ) ৬০ সেকেন্ড
  4. ঘ) ৮০ সেকেন্ড
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ সেকেন্ড
ব্যাখ্যা
ট্রেনটিকে অতিক্রম করতে হবে ১৮০+৭২০ = ৯০০ মিটার৷
ট্রেনটির গতিবেগ ৫৪০০০/৩৬০০ = ১৫ মিটার/সেকেন্ড
৯০০ মিটার অতিক্রম করতে লাগবে ৯০০/১৫ = ৬০ সেকেন্ড৷
৫২.
³√2:³√4 = 7:___?
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 7.³√2
  4. ঘ) 7√2
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 7.³√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 7.³√2
ব্যাখ্যা
³√2:³√4 = 7:x
বা, ³√2/³√4 = 7/x
বা, x = (7.³√4)/³√2
বা, x = (7.³√2.³√2)/³√2
বা, x = 7.³√2
৫৩.
দুটি ছক্কা একসাথে ফেলে প্রাপ্ত সংখ্যা দুটি যােগ করলে যােগফল ১০ হবার সম্ভাবনা কত?
  1. ক) ১/৩৬
  2. খ) ১/১৮
  3. গ) ১/৯
  4. ঘ) ১/৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দুটি ছক্কা থেকে দশ হতে হলে ছক্কার মান হতে হয় ৪+৬, ৫+৫, ৬+৪। অর্থাৎ, দুটি ছক্কার ৬ x ৬ = ছয়ত্রিশ রকম ফলাফলের মধ্যে তিনবার দুটি ছক্কার যোগফল দশ আসার সম্ভাবনা আছে। তাহলে এর সম্ভাব্যতা ৩/৩৬।
৫৪.
যদি একটি সংখ্যা ক এর ১২০% অপর একটি সংখ্যা খ এর ৮০% হয় তাহলে (ক+খ) এর মান কত?
  1. ক) ১.৫ক
  2. খ) ২ক
  3. গ) ২.৫ক
  4. ঘ) ৩ক
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ২.৫ক
উত্তর
সঠিক উত্তর:
গ) ২.৫ক
ব্যাখ্যা
প্রশ্নমতে, (১২০/১০০)ক = (৮০/১০০)খ
বা, ১২ ক = ৮খ
বা, ৩ক =২খ
বা, খ=১.৫ ক
তাহলে ক+খ = ক+১.৫ক = ২.৫ ক
৫৫.
৬ জন লোক ও ৮ জন বালক একটি কাজ ১০ দিনে শেষ করতে পারে। যদি ঐ একই কাজ ২৬ জন লােক ও ৪৮ জন বালক ২ দিনে শেষ করতে পারে তাহলে ১৫ জন লোক ও ২০ জন বালক ঐ কাজ কত দিনে শেষ করবে?
  1. ক) ৪ দিন
  2. খ) ৫ দিন
  3. গ) ৬ দিন
  4. ঘ) ৭ দিন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪ দিন
ব্যাখ্যা
প্রশ্নমতে, (6M+8B)×10 = (26M+48B)×2
বা, 30M + 40B = 26M + 48B
বা, 4M = 8B
অর্থাৎ, ১ জন লোক দুইজন বালকের সমান কাজ করতে পারে৷
১২+৮ = ২০ জন বালক ১ টি কাজ করে ১০ দিনে
তাহলে ১ জন বালক কাজটি করবে ২০×১০ =২০০ দিনে
তাহলে, ৩০+২০ জন বালক কাজটি করতে পারে ২০০/৫০ = ৪ দিনে৷
৫৬.
সেলিম ৬% সরল সুদে ব্যাংকে ১০০০০ টাকা বিনিয়ােগ করে। তবে কত টাকা ৮% সরল সুহল বিনিয়োগ করলে সে মোটের উপর ৭% হারে সুদ পাৰে?
  1. ক) ১৮৫০০ টাকা
  2. খ) ১৮৭৫০ টাকা
  3. গ) ১৯০০০ টাক
  4. ঘ) ১৯৩৫০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দেওয়া আছে, ৬% হারে বিনিয়োগ করে ১০০০০ টাকা, ৮% হারে বিনিয়োগ করে x টাকা৷
প্রশ্নমতে, {(6/100)×10000}+{(8/100)×X} = 7/10(10000+x)
বা, 60000+8X = 70000 + 7X
বা, X = 10000 টাকা
৫৭.
ত্রিভুজের তিন বাহুর মৈথ্য যথাক্রমে ৬, ৮ ও ১০ মিটার হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দু দুটির দূরত্ব কত মিটার?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বৃহত্তম বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার এবং ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য ৬ মিটার৷
বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর মধ্যবিন্দুর দুরত্ব সবসময় দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে।
অর্থাৎ, ৪ মিটার যা অপশনে নেই৷
৫৮.
আবুর মাসিক আয় বাবুর মাসিক আয় থেকে ৪০% বেশি এবং রনির মসিক আয়ের ৭/৮ অংশ। বাবুর মাসিক আয় ৫০০০ টাকা হলে তাদের তিনজনের মােট মাসিক আয় কত?
  1. ক) ১৮০০০ টাকা
  2. খ) ১৯০০০ টাকা
  3. গ) ১৯৫০০ টাকা
  4. ঘ) ২০০০০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ২০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্নমতে, আবুর মাসিক আয় = 140x
বাবুর মাসিক আয় = 100x
বদির মাসিক আয় = 140X×(8/7) = 160X
বাবুর আয় 5000 টাকা হলে, X = 50
তাহলে তাদের সম্মিলিত মাসিক আয়, 140×50+100×50+160×50=20000 টাকা
৫৯.
একটি কুরিয়ার সার্ভিস প্রথম ১০ কেজি পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে ৫ টাকা এবং ১০ কেজির উপরে প্রতি কেজিতে ৩ টাকা ফি নেয়।২৭ কেজি পণ্য পরিবহনের ফি কত হবে?
  1. ক) ৬৮ টকা
  2. খ) ৮০ টাকা
  3. গ) ৮৪ টাকা
  4. ঘ) ৮৮ টাকা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
মোট পরিবহন খরচ =(10×5 +17×3)=101 টাকা
৬০.
‘Q’ এর মান কত হলে 4Y2– QY + 16 একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) ৪
  3. গ) 12
  4. ঘ) 16
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) 16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 16
ব্যাখ্যা
4Y2– QY + 16
= (2Y)2 - 2.2y.4 + 42
= (2Y)2 - 16Y+ 42
অর্থাৎ,Q এর মান 16 হলে পূর্ণবর্গ পাওয়া যাবে৷
৬১.
‘দােয়েল চত্ত্বর’ স্থাপত্যের স্থপতি কে?
  1. ক) নিতুন কুণ্ডু
  2. খ) আজিজুল জলিল পাশা
  3. গ) শামীম শিকদার
  4. ঘ) হামিদুজ্জামান খান
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) আজিজুল জলিল পাশা
উত্তর
সঠিক উত্তর:
খ) আজিজুল জলিল পাশা
ব্যাখ্যা
স্থপতি আজিজুল জলিল পাশা দোয়েল পাখিকে নগরবাসীর স্মরণে রাখতে ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে তৈরি করেন 'দোয়েল চত্বর'। আর এটি তৈরি করতে আর্থিক সহায়তা দেয় তৎকালীন রাষ্ট্রায়ত্ত উত্তরা ব্যাংক- যা বর্তমানে উত্তরা ব্যাংক লিমিটেড নামে পরিচিত।
উৎসঃ দৈনিক যুগান্তর
৬২.
স্বাধীনতার ঘােষণাপত্র সংবিধানের কততম সংশােধনীতে সংযোজিত হয়?
  1. ক) একাদশ
  2. খ) ত্রয়ােদশ
  3. গ) চতুর্দশ
  4. ঘ) পঞ্চদশ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) পঞ্চদশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পঞ্চদশ
ব্যাখ্যা
স্বাধীনতার ঘোষণাপত্র ২০১১ সালে পঞ্চদশ সংশোধনী দ্বারা গৃহীত হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধান : আরিফ খান
৬৩.
বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ গ্রহণ করে নিচের কোন সংস্থাটি থেকে?
  1. ক) আন্তর্জাতিক তহবিল (IMF)
  2. খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
  3. গ) এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)
  4. ঘ) আন্তহিক পুজি বিনিয়ােগ সংস্থা (IFC)
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
উত্তর
সঠিক উত্তর:
খ) আন্তর্জাতিক উন্নয়ন সমিতি (IDA)
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়।
উৎসঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট
৬৪.
বার্ডি ও বগি শব্দ দুটি কোন খেলার সাথে সম্পর্কযুক্ত?
  1. ক) ফুটবল
  2. খ) রাগবি
  3. গ) গলফ
  4. ঘ) লন টেনিস
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) গলফ
উত্তর
সঠিক উত্তর:
গ) গলফ
ব্যাখ্যা
বার্ডি ও বগি শব্দ দুটি গলফ খেলার সাথে সম্পর্কযুক্ত।
৬৫.
বাংলাদেশ পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে?
  1. ক) UNESCO
  2. খ) WMO
  3. গ) UNDP
  4. ঘ) WIPO
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) WIPO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) WIPO
ব্যাখ্যা

WIPO এর পূর্ণরূপ World Intellectual Property Organization বা বিশ্ব মেধাস্বত্ব সংস্থা। বিশ্বের সকল দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও কার্যকর মেধাস্বত্ব পদ্ধতির (IP system) উন্নয়ন করা - এই সংস্থার মূল লক্ষ্য। এই সংস্থার উদ্ভাবিত পদ্ধতি কার্যকরের মাধ্যমে বিশ্বের সকল দেশের আর্থ -সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য এটি কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ WIPO থেকে পাট ও ছত্রাকের জীবন রহস্য উন্মোচনের স্বীকৃতি লাভ করেছে। যেমন,
Applicants
BANGLADESH JUTE RESEARCH INSTITUTE
Inventors
ALAM, MAQSUDUL and Others
অনেকগুলো পেটেন্টের একটি - POLYNUCLEOTIDES ENCODING ENZYMES FROM THE JUTE LIGNIN BIOSYNTHETIC PATHWAY
সুত্রঃ patentscope.wipo.int

৬৬.
দেশের প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি) টার্মিনাল কোথায় স্থাপিত হয়েছে?
  1. ক) মংলা
  2. খ) মহেশখালী
  3. গ) সোনাদিয়া
  4. ঘ) চট্টগ্রাম বন্দর
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
খ) মহেশখালী
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এল এন জি) টার্মিনাল মহেশখালীতে স্থাপিত হয়েছে।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৬৭.
সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) মুম্বাই
  2. খ) লাহোর
  3. গ) কাঠমান্ডু
  4. ঘ) শ্রীলঙ্কা
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
২০১৬ সালে সার্কের বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (SAARC Disaster Management Centre (SDMC) ৪টি আঞ্চলিক সংস্থার সমন্বয়ে পুণঃপ্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর - গুজরাট, ভারত।
৪টি আঞ্চলিক সংস্থা হচ্ছে -
১) সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (নয়া দিল্লী),
২) সার্ক আবহাওয়া কেন্দ্র (ঢাকা),
৩) সার্ক বন কেন্দ্র (থিম্পু) ও
৪) সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্র (মালে)।
উল্লেখ্য, বর্তমানে উপরের ৪টি সংস্থাই বিলুপ্ত (২০১৬ সাল থেকে)।
উৎসঃ Live MCQ content (Upcoming) ও সার্ক ওয়েবসাইট।
৬৮.
জাতীয় মূল্য সংযোজন কর দিবস কবে উদযাপিত হয়?
  1. ক) ১৫ নভেম্বর
  2. খ) ৩০ নভেম্বর
  3. গ) ১৬ ডিসেম্বর
  4. ঘ) ১০ ডিসেম্বর
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ১০ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০ ডিসেম্বর
ব্যাখ্যা
১০ ডিসেম্বর জাতীয় মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিবস।বাংলাদেশে ১৯৯১ সালে মূসক প্রবর্তিত হওয়ার পর এ বিষয়ে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য ২০১১ সাল থেকে ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন করা হচ্ছে।
উৎসঃ বাংলাপিডিয়া
৬৯.
আমাজন বনভূমি কোন ধরণের বনভুমি?
  1. ক) ম্যানগ্রোভ বনাঞ্চল
  2. খ) গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
  3. গ) ঘনবর্ধন বনাঞ্চল
  4. ঘ) উপক্রান্তীয় ঘনবর্ধন বনাঞ্চল
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল
ব্যাখ্যা
আমাজন পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট। এটি মূলত গ্রীষ্মমণ্ডলীয় ঘনবর্ধন বনাঞ্চল। এর আয়তন প্রায় ২.৬ মিলিয়ন বর্গ মাইল। এটি ৯ টি দেশ যথা- ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম ও ফ্রে গায়ানা জুড়ে বিস্তৃত।
উৎস: ওয়ার্ল্ডওয়াইল্ডলাইফ সংস্থার ওয়েবসাইট
৭০.
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়?
  1. ক) ১১নং
  2. খ) ১৩ নং
  3. গ) ৪১ নং
  4. ঘ) ৪০ নং
  5. ঙ) ৪৩ নং
সঠিক উত্তর:
গ) ৪১ নং
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪১ নং
ব্যাখ্যা
সংবিধানের ১২ ও ৪১ নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত বিধান রয়েছে।১১ নং অনুচ্ছেদে গণতন্ত্র ও মানবাধিকার, ১৩ নং অনুচ্ছেদে মালিকানার নীতি, ৪০ নং অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা এবং ৪৩ নং অনুচ্ছেদে গৃহ ও যোগাযোগের রক্ষণ বিষয়ে বিধান রয়েছে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৭১.
নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ক) সামােয়া
  2. খ) নাউরু
  3. গ) ফিজি
  4. ঘ) লাওস
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ফিজি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফিজি
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর-পূর্ব ভাগে অবস্থিত দ্বীপসমূহের সমষ্টি মেলোনেশিয়া নামে পরিচিত। চারটি স্বাধীন রাষ্ট্র যথা- পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও ফিজি নিয়ে মেলোনেশিয়া অবস্থিত।
Source: Britannica.com
৭২.
শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ এ কোন দেশটি একবার যোগদান করে পরে আবার বের হয়ে যায?
  1. ক) কানাডা
  2. খ) জাপান
  3. গ) জার্মানি
  4. ঘ) রাশিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়া
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান।
Source: Britannica.com
৭৩.
এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের পল্লী উন্নয়নে গঠিত সংগঠন CIRDAP নিচের কোন প্রতিষ্ঠানটির উদ্যোগে গঠিত হয়?
  1. ক) GATT
  2. খ) UNDP
  3. গ) UNESCO
  4. ঘ) FAO
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) FAO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) FAO
ব্যাখ্যা
CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা(FAO)র উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫টি। এগুলো হলো: বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার ও ফিজি।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট
৭৪.
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণের জন্য নিচের কোন সনদ স্বাক্ষরিত হয়?
  1. ক) কিয়টা প্রটােকল
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) কার্টাগেনা প্রটোকল
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি। যা ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় গৃহীত হয় এবং ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর কার্যকর হয়।
Source: Britannica.com
৭৫.
প্রাচীনকালে বাণিজ্যে ব্যবহৃত সিল্ক রুটের পূর্ব প্রান্ত কোথায় এসে শেষ হয়েছে?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) মঙ্গোলিয়া
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
The easternmost point of the northern route was Chang’an, an important city in central China. Chang’an was the capital for more than ten different Chinese dynasties.
Source: silk-road.com
৭৬.
সাবেক সােভিয়েত ইজনিয়ন হতে আলাদা হওয়া মুসলিম প্রজাতন্ত্র কোনটি?
  1. ক) সার্বিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) জর্জিয়া
  4. ঘ) তাজিকিস্তান
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তাজিকিস্তান
ব্যাখ্যা
সাবেক সােভিয়েত ইজনিয়ন হতে আলাদা হওয়া দেশ তাজিকিস্তান। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে। তাজকিস্তানের রাষ্ট্রধর্ম ইসলাম।
Source: Worldatlas
৭৭.
ঐতিহাসিক ফ্রিডম স্কয়ার কোন শহরে অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক সিটি
  2. খ) কায়রো
  3. গ) ইস্তান্বুল
  4. ঘ) বাকু
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) বাকু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাকু
ব্যাখ্যা
Freedom square (also known as Azadliq Square) is situated in Baku, the capital city of Azerbaijan.
Source:nationalgeographic.co.uk
৭৮.
নিচের কোনটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম?
  1. ক) Ubuntu
  2. খ) Mac OS
  3. গ) iOS
  4. ঘ) A, C দুটোই
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) Ubuntu
উত্তর
সঠিক উত্তর:
ক) Ubuntu
ব্যাখ্যা
Linux, Ubuntu, FreeBSD, GhostBSD, Android ইত্যাদি উন্মুক্ত অপারেটিং সিস্টেম।
৭৯.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে দলীয় সর্বনিম্ন রান করেছে কোন দেশ?
  1. ক) আফগানিস্তান
  2. খ) পাকিস্তান
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) আয়ারল্যান্ড
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
The lowest team total in the World Cup is 36 runs, posted by Canada against Sri Lanka at Paarl in the 2003 Cricket World Cup. This is also the lowest ever total in a One Day International match.
Source:ICC
৮০.
নিচের কোন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা অস্কার পুরস্কার লাভ করেছেন?
  1. ক) তারেক মাসুদ
  2. খ) মোস্তফা সালােয়ার ফারুকী
  3. গ) সত্যজিৎ রায়
  4. ঘ) মাের্শেদুল ইসলাম
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
সত্যজিৎ রায় অস্কার লাভ করেছেন তবে উনার জাতীয়তা বাংলাদেশী না হওয়ায় প্রশ্নের উত্তর হবে কেউই না।