পরীক্ষা আর্কাইভ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

পরীক্ষাIBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৮
সিলেবাস
IBA প্যাটার্ন অনুসারে ৮০ মার্কের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মাসের ৪, ১৪ ও ২৪ তারিখে IBA প্যাটার্ন অনুসারে ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট

IBA ফ্যাকাল্টি ভিত্তিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৮ প্রশ্ন

.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'সূর্য'
  1. পূষা
  2. পয়োধি
  3. শশধর
  4. ইন্দু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পূষা
উত্তর
সঠিক উত্তর:
পূষা
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ: 
- অর্ক, পূষা, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

অন্যদিকে,
- ‘পয়োধি’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘চন্দ্র’ শব্দের সমার্থক শব্দ - শশধর, ইন্দু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'বৃক্ষ'
  1. কান্তার
  2. কুঞ্জ
  3. গুল্ম
  4. কানন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গুল্ম
উত্তর
সঠিক উত্তর:
গুল্ম
ব্যাখ্যা
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, গুল্ম, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'হাতি'
  1. বাজী
  2. তুরঙ্গ
  3. অশ্ব
  4. দ্বিরদ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দ্বিরদ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিরদ
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ: 
- গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি ইত্যাদি।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'পোয়া বারো'
  1. কথার মাঝে বিদ্রূপ করা
  2. অযাচিত মাতব্বরি করা
  3. মোসাহেবি করা
  4. অত্যধিক সুবিধে
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অত্যধিক সুবিধে
উত্তর
সঠিক উত্তর:
অত্যধিক সুবিধে
ব্যাখ্যা
• 'পোয়া বারো' বাগ্‌ধারার অর্থ - অত্যধিক সুবিধে

অন্যদিকে,
- 'পৌঁ-ধরা' বাগ্‌ধারার অর্থ - মোসাহেবি করা।
- 'ফোঁপরদালালি' বাগ্‌ধারার অর্থ - অযাচিত মাতব্বরি করা।
- 'ফোড়ন কাটা' বাগ্‌ধারার অর্থ - কথার মাঝে বিদ্রূপ করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
বাগ্‌ধারার অর্থ নির্ণয় করুন: 'ধোপদুরস্ত'
  1. তুচ্ছ জ্ঞান করা
  2. বাবুয়ানি
  3. তোষামুদে
  4. সুফল দেওয়া
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাবুয়ানি
উত্তর
সঠিক উত্তর:
বাবুয়ানি
ব্যাখ্যা
• 'ধোপদুরস্ত' বাগ্‌ধারার অর্থ - বাবুয়ানি

অন্যদিকে,
- 'ধামাধরা' বাগ্‌ধারার অর্থ - তোষামুদে।
- 'ধোপে টেকা' বাগ্‌ধারার অর্থ - সুফল দেওয়া।
- 'নকড়া ছকড়া করা' বাগ্‌ধারার অর্থ - তুচ্ছ জ্ঞান করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিম্নগামী
  2. অধোগামী
  3. কুপথগামী
  4. উদীয়মান
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উদীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উদীয়মান
ব্যাখ্যা
• 'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ - উদীয়মান

তাছাড়া,
- 'নিম্নগামী' শব্দের অর্থ - অধোগামী, কুপথগামী।
- 'অস্তগামী' শব্দের অর্থ - অস্তগমরত।
- 'উদীয়মান' শব্দের অর্থ - উদিত হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'আত্ম' এর বিপরীতার্থক শব্দ -
  1. অবাধ্য
  2. অনায়ত্ত
  3. পর
  4. স্বয়ং
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পর
উত্তর
সঠিক উত্তর:
পর
ব্যাখ্যা
• 'আত্ম' এর বিপরীতার্থক শব্দ - পর

অন্যদিকে, 
- 'আয়ত্ত' এর বিপরীতার্থক শব্দ - অনায়ত্ত।

উল্লেখ্য,
- 'অনায়ত্ত' শব্দের অর্থ - অবাধ্য।
- 'আত্ম' শব্দের অর্থ - স্বয়ং।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
শুদ্ধ বানান নির্ণয় করুন -
  1. আষ্টেপৃষ্টে
  2. আষ্টেপৃষ্ঠ
  3. আষ্ঠেপৃষ্ঠে
  4. আষ্টপৃষ্ঠ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আষ্টেপৃষ্ঠে'
- এটি ক্রিয়া বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- সারাদেহ জুড়ে, সর্বাঙ্গে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
অশুদ্ধ বানান নির্ণয় করুন -
  1. ঢেঁড়শ
  2. ডানপন্থি
  3. চামেলি
  4. পিওন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঢেঁড়শ
উত্তর
সঠিক উত্তর:
ঢেঁড়শ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - ঢেঁড়শ
- শব্দটির শুদ্ধ বানান - ঢ্যাঁড়শ। 
এর অর্থ:
- গ্রষ্মকালীন সবজি, ভিন্ডি।
 
অন্যদিকে,
- পিওন, চামেলি, ডানপন্থি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
"কথোপকথন" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. কথা + পকথন
  2. কথাঃ + উপকথন
  3. কথাঃ + পকথন
  4. কথা + ঊপকথন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ/আ, উ/ঊ ধ্বনির সন্ধি -অ/আ + উ/ঊ = ও ( ো):

যেমন:
- সূর্য + উদয় = সূর্যোদয়, 
- চল + ঊর্মি = চলোর্মি, 
- কথা + উপকথন = কথোপকথন
- মহা + উর্মি = মহোর্মি ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১১.
"যুগান্তর" শব্দটি কোন সমাস?
  1. অব্যয়ীভাব সমাস
  2. প্রাদি সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. নিত্য সমাস
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নিত্য সমাস
উত্তর
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদ গুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে।

যেমন:
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- কাল তুল্য সাপ = কালসাপ,
- দুই এবং নব্বই = বিরানব্বই
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- অন্য যুগ = যুগান্তর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
নিচের কোন শব্দটি বিদেশী তদ্বিত প্রত্যয়যোগে গঠিত?
  1. জয়
  2. বাবুআনা
  3. পাঠ
  4. ঘামাচি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাবুআনা
উত্তর
সঠিক উত্তর:
বাবুআনা
ব্যাখ্যা
বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:
 
আনা, আনি:
- বাবু + আনা = বাবুয়ানা
- সাহেবি + আনা = সাহেবিয়ানা, 
- নজর + আনা = নজরানা।
 
খানা:
- মুদি + খানা = মুদিখানা,
- ছাপা + খানা ছাপাখানা।
 
অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ(অচ্):
- √পঠ্ + অ = পাঠ,
- √জি + অ = জয়।
 
বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে শব্দ গঠন:
- ঘাম + আচি = ঘামাচি।
 
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১৩.
'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জগুপ্সা
  2. জিগমিষা
  3. জঙ্গম
  4. গেছো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জগুপ্সা
ব্যাখ্যা
• 'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জগুপ্সা

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'গমন করতে পারে যে' এর এক কথায় প্রকাশ -জঙ্গম।
- 'গাছে উঠতে পটু যে' এর এক কথায় প্রকাশ - গেছো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক, বাংলা অভিধান।
১৪.
'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ -
  1. মিতাহারী
  2. নাব্য
  3. নিদাঘ
  4. কুশীলব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কুশীলব
উত্তর
সঠিক উত্তর:
কুশীলব
ব্যাখ্যা
• 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব

অন্যদিকে,
- 'নিতান্ত দগ্ধ হয় যে সময়' এর এক কথায় প্রকাশ - নিদাঘ।
- 'নৌ চলাচলের যোগ্য' এর এক কথায় প্রকাশ - নাব্য।
- 'পরিমিত আহার করে যে' এর এক কথায় প্রকাশ - মিতাহারী।

উৎস: বাংলাবিদ ব্যাকরণ এবং বাংলা একাডেমি, আধুনিক, বাংলা অভিধান।
১৫.
'Coast' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উপকূল
  2. বিধি
  3. বাণিজ্যদূত
  4. উপনিবেশ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উপকূল
উত্তর
সঠিক উত্তর:
উপকূল
ব্যাখ্যা
• 'Coast' এর বাংলা পরিভাষা - উপকূল

অন্যদিকে,
- 'Code' এর বাংলা পরিভাষা - সংকেত / বিধি।
- 'Consul' এর বাংলা পরিভাষা - বাণিজ্যদূত।
- 'Colony' এর বাংলা পরিভাষা - উপনিবেশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
কোন শব্দটি ফারসি ভাষা হতে আগত?
  1. বেহালা
  2. এলাকা
  3. ছয়লাপ
  4. ডিপো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ছয়লাপ
উত্তর
সঠিক উত্তর:
ছয়লাপ
ব্যাখ্যা
'ছয়লাপ' শব্দটি ফারসি ভাষা হতে আগত শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

অন্যদিকে,
- 'বেহালা' - পর্তুগীজ শব্দ।
- 'এলাকা' - আরবি শব্দ।
- 'ডিপো' ফরাসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
'লহর' শব্দের অর্থ কী?
  1. কুসুম
  2. তরঙ্গ
  3. বারি
  4. অদ্রি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা
• 'লহর' শব্দের অর্থ - ঢেউ, তরঙ্গ, ধারা, সারি।

অন্যদিকে,
- 'পানি' শব্দের সমার্থক শব্দ - বারি।
- 'পাহাড়' শব্দের সমার্থক শব্দ- অদ্রি।
- 'ফুল' শব্দের সমার্থক শব্দ- কুসুম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
গোবিন্দদাসকে ‘কবিরাজ’ উপাধি প্রদান করেন কে?
  1. শ্রীজীব গোস্বামী
  2. বিপ্রদাস পিপিলাই
  3. শ্রীজীব আচার্য
  4. বিদ্যাপতি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শ্রীজীব গোস্বামী
উত্তর
সঠিক উত্তর:
শ্রীজীব গোস্বামী
ব্যাখ্যা
গোবিন্দদাস:
- তিনি বৈষ্ণব পদকর্তা ছিলেন।
- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকট তেলিয়াবুধুরি গ্রামে তাঁর জন্ম।
- শ্রীচৈতন্য ও চৈতন্যোত্তরকালে যে কয়জন কবি বৈষ্ণবপদ রচনা করে খ্যাতি অর্জন করেন, তাঁদের মধ্যে গোবিন্দদাস অন্যতম।
- গোবিন্দদাসের কাব্যগুরু ছিলেন মিথিলার কবি বিদ্যাপতি।
- বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন গোবিন্দদাস।
- শ্রীজীব গোস্বামী গোবিন্দদাসকে ‘কবীন্দ্র’ এবং ‘কবিরাজ’ উপাধিও প্রদান করেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ নয়?
  1. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত
  2. ভাষা ও সাহিত্য
  3. ব্যাকরণ মঞ্জুরি
  4. বাংলা সাহিত্যের কথা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ব্যাকরণ মঞ্জুরি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকরণ মঞ্জুরি
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- তিনি একাধারে শিক্ষাবিদ, সাহিত্যিক ও ভাষাতত্ত্ববিদ ছিলেন।
- তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এম.এ (১৯১২) পাস করেন। দুবছর পর তিনি বি.এল (১৯১৪) ডিগ্রিও অর্জন করেন। এবং ১৯২৬ সালে শহীদুল্লাহ্ উচ্চশিক্ষা গ্রহণের জন্য ইউরোপ যান।
- মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন বহুভাষাবিদ এবং ভাষাবিজ্ঞানের ক্ষেত্রে তিনি স্বচ্ছন্দে বিচরণ করেছেন।
- তিনি ১৮টি ভাষা জানতেন; ফলে বিভিন্ন ভাষায় সংরক্ষিত জ্ঞানভান্ডারে তিনি সহজেই প্রবেশ করতে পেরেছিলেন।

তার উল্লেখযোগ্য রচনা:
- বাংলা সাহিত্যের কথা,
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত।

অন্যদিকে,
মুহম্মদ এনামুল হক রচিত গ্রন্থ - ব্যাকরণ মঞ্জুরি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
Choose the correct spelling.
  1. Gobblesybook
  2. Gobledygook
  3. Gobbledgook
  4. Gobbledygook
  5. Gobbledbook
সঠিক উত্তর:
Gobbledygook
উত্তর
সঠিক উত্তর:
Gobbledygook
ব্যাখ্যা
• Gobbledygook:
English meaning: complicated language that is difficult to understand, especially when used in official documents/ language that sounds important and official but is difficult to understand.
Bangla meaning: অর্থহীন লম্বা চওড়া কথা; বাগাড়ম্বর; বিশেষজ্ঞের ব্যবহৃত দুর্বোধ্য বা চটকদার ভাষা।

Example:
- This computer manual is gobbledygook.
- It's all gobbledegook to me.

Source: Cambridge, Oxford & Accessible Dictionary.
২১.
Choose the correct spelling.
  1. Pulchritudinous
  2. Pulchiritudinous
  3. Pulchritedinous
  4. Pulchritudinious
  5. Pulcheritudinious
সঠিক উত্তর:
Pulchritudinous
উত্তর
সঠিক উত্তর:
Pulchritudinous
ব্যাখ্যা
• Pulchritudinous:
English meaning: (especially of a woman) beautiful.
Bangla meaning: সুন্দর। 

Example:
- Last year a pulchritudinous gal from Ohio won the competition.
- Her pulchritudinous likeness adorns everything from bestselling books to ski boards.

Source: Cambridge Dictionary.
২২.
Choose the correct spelling.
  1. Sesquipedelian
  2. Sequipedalian
  3. Sesquipedalian
  4. Sesqueipedalian
  5. Sequeipedalian
সঠিক উত্তর:
Sesquipedalian
উত্তর
সঠিক উত্তর:
Sesquipedalian
ব্যাখ্যা
• Sesquipedalian:
English meaning: (of a word) long.
Bangla meaning: (শব্দ) বহু অক্ষরবিশিষ্ট; (লাক্ষণিক) ক্লান্তিকর; অনন্তপ্রবাহী।

Example: 
- Stop using sesquipedalian words, please.
- The study is loaded with technical terminology and sesquipedalian neologisms.
 
Source: Cambridge & Accessible Dictionary.
২৩.
Choose the correct spelling.
  1. Antidiluvian
  2. Antediluvian
  3. Antedeluvian
  4. Antemdiluvian
  5. Antediluviean
সঠিক উত্তর:
Antediluvian
উত্তর
সঠিক উত্তর:
Antediluvian
ব্যাখ্যা
• Antediluvian: [adjective]
English meaning: extremely old-fashioned.
Bangla meaning: (বাইবেলের Genesis পর্বে বর্ণিত) মহাপ্লাবনপূর্ব কালের উপযোগী বা মহাপ্লাবনপূর্ব-কাল সম্পর্কিত; সেকেলে; অপ্রচলিত।

Example: 
- My mother has some hopelessly antediluvian ideas about the role of women.

Source: Cambridge & Accessible Dictionary.
২৪.
Choose the correct spelling.
  1. Triskaidekeaphobia
  2. Triskaidekophobia
  3. Triskaidikaphobia
  4. Triskeidekaphobia
  5. Triskaidekaphobia
সঠিক উত্তর:
Triskaidekaphobia
উত্তর
সঠিক উত্তর:
Triskaidekaphobia
ব্যাখ্যা
• Triskaidekaphobia:
English meaning: the superstition (= belief that is not based on reason or scientific knowledge, but is connected with old ideas about luck, magic, etc.) that the number 13 is unlucky.
Bangla meaning: সংখ্যা ১৩ অশুভ বলে যে কুসংস্কার আছে তা মানা।

Example: 
- Triskaidekaphobia - fear of the number 13 - appears to be less strong than it was, as developers no longer tend to build tall buildings without a floor 13.
- I’m not at all superstitious: I walk under ladders, step on cracks in the pavement, and reject triskaidekaphobia.

Source: Cambridge Dictionary.
২৫.
Rearrange the sentence from 26-30.
1. Western civilization is
P : in its character that
Q : national culture by affecting
R : it is bound to influence every
S : so powerful and so uniform
6 : its external way of life.

The Proper sequence should be:
  1. PRSQ
  2. QSRP
  3. RQSP
  4. SPRQ
  5. None of these
সঠিক উত্তর:
SPRQ
উত্তর
সঠিক উত্তর:
SPRQ
ব্যাখ্যা
• The Proper sequence should be: SPRQ.

Complete sentence: Western civilization is so powerful and so uniform in its character that it is bound to influence every national culture by affecting its external way of life.

Bangla: পশ্চিমা সভ্যতা এতই শক্তিশালী এবং এর চরিত্রে এতই ঐক্যবদ্ধ যে এটি প্রতিটি জাতীয় সংস্কৃতিকে তার বাহ্যিক জীবনযাত্রার মাধ্যমে প্রভাবিত করতে বাধ্য।
২৬.
1 : In the coming session,
P : of our computer management services
Q : to make them
R : more useful, efficient and cost-effective
S : we are undertaking a thorough review
6 : for your needs

The Proper sequence should be:
  1. PQRS
  2. QRSP
  3. SPQR
  4. RSPQ
  5. None
সঠিক উত্তর:
SPQR
উত্তর
সঠিক উত্তর:
SPQR
ব্যাখ্যা
• The Proper sequence should be: SPQR.

Complete sentence: In the coming session, we are undertaking a thorough review of our computer management services to make them more useful, efficient and cost-effective for your needs.

Bangla: আগামী সেশনে, আমরা আমাদের কম্পিউটার ব্যবস্থাপনা সেবাগুলির একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা পরিচালনা করতে যাচ্ছি, যাতে সেগুলি আপনার প্রয়োজনের জন্য আরও উপকারী, কার্যকরী এবং খরচ সাশ্রয়ী হতে পারে।

২৭.
1 : The social groups in power
P : especially when these happen to depend upon the state
Q : have always manipulated the education system
R : for their very existence
S : to strengthen and perpetuate
6 : their own privileged position.

The Proper sequence should be:
  1. QPRS
  2. QRPS
  3. PQSR
  4. SPQR
  5. None of these
সঠিক উত্তর:
QPRS
উত্তর
সঠিক উত্তর:
QPRS
ব্যাখ্যা
• The Proper sequence should be: QPRS.

Complete sentence: The social groups in power have always manipulated the education system especially when these happen to depend upon the state for their very existence to strengthen and perpetuate their own privileged position.

Bangla:  
শক্তির অধিকারী সামাজিক গোষ্ঠীগুলি সবসময় শিক্ষা ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, বিশেষ করে যখন তারা রাষ্ট্রের উপর তাদের অস্তিত্বের জন্য নির্ভরশীল থাকে, যাতে তাদের নিজস্ব বিশেষাধিকার অবস্থানকে শক্তিশালী এবং স্থায়ী করা যায়।

২৮.
1 : Though the exact dimensions
P : involved in the rocket
Q : and the precise amounts
R : it is clear that such a large scale operation
S : are yet to be ascertained
6 : could not have been possible without the connivance of officials at various levels.

The Proper sequence should be:
  1. PSRQ
  2. QPSR
  3. SPRQ
  4. SPQR
  5. None
সঠিক উত্তর:
QPSR
উত্তর
সঠিক উত্তর:
QPSR
ব্যাখ্যা
• The Proper sequence should be: QPSR.

Complete sentenec: Though the exact dimensions and the precise amounts involved in the rocket are yet to be ascertained it is clear that such a large scale operation could not have been possible without the connivance of officials at various levels.

Bangla: যদিও রকেটে সম্পর্কিত সঠিক মাত্রা এবং নির্দিষ্ট পরিমাণ এখনও নির্ধারিত হয়নি, তবে এটি স্পষ্ট যে, এই ধরনের একটি বৃহৎ পরিসরের অপারেশন সম্ভব ছিল না যদি না বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সহায়তা ও সহযোগিতা না থাকত।
২৯.
Village and small industries while requiring limited capital
P. can provide
Q a variety of goods for consumption
R. and produce
S. employment to large numbers

The Proper sequence should be:
  1. QPRS
  2. PRQS
  3. SRQP
  4. PSRQ
  5. None
সঠিক উত্তর:
PSRQ
উত্তর
সঠিক উত্তর:
PSRQ
ব্যাখ্যা
• The Proper sequence should be: PSRQ.

Complete sentence: Village and small industries while requiring limited capital, can provide employment to large numbers and produce a variety of goods for consumption.

Bangla: গ্রামাঞ্চল এবং ছোট শিল্পগুলি সীমিত পুঁজির প্রয়োজন হলেও, এগুলি ভোগের জন্য বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করতে পারে এবং বৃহৎ সংখ্যক মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করতে পারে।
৩০.
Territorials are, of course, extremely ___________ people, but after a spell in the drill hall they sometimes like to have a pint of beer.
  1. abstemious
  2. hedonistic
  3. blithe
  4. abrasive
  5. apprentice
সঠিক উত্তর:
abstemious
উত্তর
সঠিক উত্তর:
abstemious
ব্যাখ্যা
Options,

ক) abstemious:
- বিশেষত পানাহারে সংযত; মিতাহারী; সংযমী।

খ) hedonistic:
- আনন্দবাদী

গ) blithe:
- হাসিখুশি; প্রফুল্ল; আনন্দিত।

ঘ) abrasive:
- কিছু ঘষে তুলে ফেলার জন্য বা মসৃণ করার জন্য ব্যবহৃত কঠিন কোনো পদার্থ; ঘর্ষক।

ঙ) apprentice:
- শিক্ষানবিশ।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে abstemious বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Territorials are, of course, extremely abstemious people, but after a spell in the drill hall they sometimes like to have a pint of beer.

Bangla meaning: টেরিটোরিয়ালরা, অবশ্যই, অত্যন্ত সংযমী মানুষ, তবে ড্রিল হল-এ কিছুক্ষণ কাটানোর পর তারা মাঝে মাঝে এক পিন্ট বিয়ার খেতে পছন্দ করে।
৩১.
Addition of minocycline to cultures reduced but did not completely __________ activation of this pathway.
  1. provoke
  2. exonerate
  3. inhibit
  4. bolster
  5. concede
সঠিক উত্তর:
inhibit
উত্তর
সঠিক উত্তর:
inhibit
ব্যাখ্যা
Options,
ক) provoke:
- ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।

খ) exonerate:
- মুক্তি দেওয়া।

গ) inhibit:
- বাধাগ্রস্ত; প্রতিনিবৃত্ত করা; সংযত/নিয়ত/দমিত করা।

ঘ) bolster:
- ব্যক্তি; উদ্দেশ্য বা তত্ত্বের প্রতি প্রয়োজনীয় সমর্থন এবং উৎসাহ দেওয়া।

ঙ) concede:
- মেনে নেওয়া; স্বীকার করা; অনুমতি দেওয়া।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে inhibit বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: Addition of minocycline to cultures reduced but did not completely inhibit activation of this pathway.

Bangla:  
সংস্কৃতিতে মিনোসাইক্লিন যোগ করলে এই পথের সক্রিয়তা হ্রাস পায়, কিন্তু এটি সম্পূর্ণভাবে বন্ধ করতে সক্ষম হয় না।
৩২.
I saw the cat's __________ eyes in my car's headlights.
  1. loquacious
  2. equivocate
  3. magnanimous
  4. laudable
  5. luminous
সঠিক উত্তর:
luminous
উত্তর
সঠিক উত্তর:
luminous
ব্যাখ্যা
Options,
ক) loquacious:
- বাচাল; কথাপ্রিয়।

খ) equivocate:
-  দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।

গ) magnanimous:
- মহানুভব।

ঘ) laudable:
- প্রশংসার যোগ্য; প্রশংসাজনক।

ঙ) luminous:
- আলোকোজ্জ্বল; উজ্জ্বল।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে luminous বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: I saw the cat's luminous eyes in my car's headlights.

Bangla: আমি আমার গাড়ির হেডলাইটে বিড়ালের দীপ্তিময় চোখ দেখেছিলাম।
৩৩.
While many people considered Peter to be a greedy __________, his closest friends knew that he had the virtue of great liberality.
  1. entrepreneur
  2. miser
  3. debunk
  4. libertarian
  5. obsolete
সঠিক উত্তর:
miser
উত্তর
সঠিক উত্তর:
miser
ব্যাখ্যা
Options,
ক) entrepreneur:
- উদ্যোক্তা; শিল্প/বাণিজ্য সংগঠক।

খ) miser:
- কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস।

গ) debunk: 
- অমূলক অনুভূতি, ঐতিহ্যপরম্পরা ইত্যাদি ছিন্ন করে আসল সত্য প্রকটিত করা; খোলসমুক্ত করা; খোলস ভাঙা।

ঘ) libertarian:
- স্বাধীনতাবাদী

ঙ) obsolete:
- অপ্রচলিত; সেকেলে।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে miser বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: While many people considered Peter to be a greedy miser, his closest friends knew that he had the virtue of great liberality.

Bangla: যদিও অনেক মানুষ পিটারকে একজন লোভী কৃপণ বলে বিবেচনা করত, তার সবচেয়ে কাছের বন্ধুরা জানতো যে তার মধ্যে মহান উদারতার গুণ ছিল।
৩৪.
That it should be a garden of remembrance seemed to me to be a right, proper and _________ use of a religious site.
  1. denigrate
  2. innocuous
  3. indigence
  4. assiduous
  5. reverent
সঠিক উত্তর:
reverent
উত্তর
সঠিক উত্তর:
reverent
ব্যাখ্যা
• Denigrate
English Meaning: To say that someone or something is not good or important.
Bangla Meaning: মানহানি/কালিমালেপন করা।

• Innocuous
English Meaning: Completely without harm.
Bangla Meaning: অনপকারী; নির্বিষ: innocuous snakes/drugs.

• Indigence
English Meaning: A state of extreme poverty. 
Bangla Meaning: দারিদ্র, নির্ধনতা, অকিঞ্চনত্ব।

• Assiduous
English Meaning: Showing hard work, care, and attention to detail.
Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies.

• Reverent
English Meaning: Showing great respect and admiration.
Bangla Meaning: শ্রদ্ধাভাবাপন্ন; শ্রদ্ধান্বিত; শ্রদ্ধাশীল।

অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, শুন্যস্থানে Reverent বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Complete sentence: That it should be a garden of remembrance seemed to me to be a right, proper and reverent use of a religious site.

Bangla: এটি একটি স্মৃতির উদ্যান হওয়া উচিত ছিল, আমার মতে, এটি একটি ধর্মীয় স্থলের সঠিক, উপযুক্ত এবং শ্রদ্ধাশীল ব্যবহার।

Source: Live MCQ Lecture.
৩৫.
"Cook the books' means -
  1. In conflict with someone
  2. To deal with usually skillfully or efficiently.
  3. To alter facts or figures dishonestly
  4. To be very expensive
  5. To express regret about something that has already happened
সঠিক উত্তর:
To alter facts or figures dishonestly
উত্তর
সঠিক উত্তর:
To alter facts or figures dishonestly
ব্যাখ্যা
• Cook the books
English Meaning: alter facts or figures dishonestly or illegally.
Bangla Meaning: কারচুপি করা।

Ex. Sentence: He was an accountant, he could have cooked the books and made himself a lot more money.
Bangla Meaning: সে একজন হিসেব রক্ষক ছিলো, চাইলেই সে কারচুপির মাধ্যমে অনেক টাকা আয় করতে পারতো।

Source: Live MCQ Lecture.
৩৬.
Synonym of 'Exculpate' -
  1. Absolve
  2. Vidicate
  3. Release
  4. Convict
  5. A & B & C
সঠিক উত্তর:
A & B & C
উত্তর
সঠিক উত্তর:
A & B & C
ব্যাখ্যা
• Exculpate (Verb transitive)
English Meaning: Show or declare that (someone) is not guilty of wrongdoing.
Bangla Meaning: (from) অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া।

Synonyms: Release (মুক্তি/অব্যাহতি দেওয়া), Liberate (মুক্ত করা), Free (ছেড়ে দেওয়া), Absolve, (দায় মুক্তি দেয়া) Vidicate (নির্দোষ প্রমাণ করা)।
Antonyms: Criminate (অভিযুক্ত করা), Incriminate (দোষী/দোষারোপ করা), Accuse (অভিযুক্ত করা), Blame (দোষারোপ করা), Convict (অপরাধী সাব্যস্ত করা)। 

Example Sentence: 
1. The mother in her evidence tried hard to exculpate the father from any responsibility.
2. The court exculpated him after a thorough investigation.

Source: Live MCQ Lecture.
৩৭.
২২৩৬ টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন A, C থেকে ২৫% বেশি এবং C, B থেকে ২৫% কম পায়। তাহলে A কত টাকা পাবে?
  1. ৮০০ টাকা
  2. ৬২৮ টাকা
  3. ৬৯০ টাকা
  4. ৭৮০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
৭৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২২৩৬ টাকা A, B ও C এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যেন A, C থেকে ২৫% বেশি এবং C, B থেকে ২৫% কম পায়। তাহলে A কত টাকা পাবে?

সমাধান:
মনে করি, A পায় = x টাকা
যেহেতু, A এর টাকা = C এর ১২৫% টাকা
∴ C পায় = {(x/১২৫) × ১০০} = ৪x/৫ টাকা

আবার, C পায় = B এর (১০০ - ২৫)% 
⇒ ৪x/৫ = B এর ৭৫%
⇒ ৪x/৫ = B × (৭৫/১০০)
⇒ B = {(৪x/৫) × (১০০/৭৫)}
⇒ B = (৮০x/৭৫) = (১৬x/১৫) টাকা

প্রশ্নমতে,
x + (৪x/৫) + (১৬x/১৫) = ২২৩৬
⇒ (৯x/৫) + (১৬x/১৫) = ২২৩৬
⇒ (২৭x + ১৬x)/১৫ = ২২৩৬
⇒ ৪৩x/১৫ = ২২৩৬
⇒ x = (২২৩৬ × ১৫)/৪৩
∴ x = ৭৮০

সুতরাং, A পায় ৭৮০ টাকা।
৩৮.
যদি কখ <০ এবং খ > ০ হয়, তাহলে নিচের কোনটি সত্য নয়?
  1. (২খ + ৩) × (ক + ২) > ৬
  2. (২খ + ৩খ) × (২ - ক) > ৬
  3. (২ক + ১) × (২ - ক) < ৬
  4. (২ক - ১) × (২ + ক) < ৬
  5. খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
(২খ + ৩) × (ক + ২) > ৬
উত্তর
সঠিক উত্তর:
(২খ + ৩) × (ক + ২) > ৬
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কখ <০ এবং খ > ০ হয়, তাহলে নিচের কোনটি সত্য নয়?

সমাধান:
দেওয়া আছে,
কখ <০ এবং খ > ০ হলে, খ এর মান ০ অপেক্ষা বড় এবং ক এর মান ০ অপেক্ষা ছোট হবে।

ধরি,
ক = - ১
খ = ১

এখন,
(২খ + ৩খ) × (২ - ক) > ৬
⇒ (২ + ৩) × {২ - (- ১)} > ৬
⇒ ৫ × ৩ > ৬
∴ ১৫ > ৬, ইহা সত্য

(২খ + ৩) × (ক + ২) > ৬
⇒ (২ + ৩) × {(- ১) + ২} > ৬
⇒ ৫ × ১ > ৬
৫ > ৬, ইহা সত্য নয়

(২ক + ১) × (২ - ক) < ৬
⇒ {২ (- ১)} + ১} × {২ - (- ১)} < ৬
⇒ (- ২ + ১) × (২ + ১) < ৬
⇒ - ১ × ৩ < ৬
∴ - ৩ < ৬, ইহা সত্য

(২ক - ১) × (২ + ক) < ৬
⇒ {২ × (- ১) - ১} × (২ + (- ১)} < ৬
⇒ (- ২ - ১) × ১ < ৬
⇒ - ৪ < ৬, ইহা সত্য
৩৯.
একটি বিমানের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ৪০০ আসন আছে। প্রথম শ্রেণির একটি টিকিটের দাম ১০,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকিটের দাম ৮,০০০ টাকা। সবগুলো টিকিটের বিক্রয়মূল্য ৩,৫০০,০০০ টাক হলে, প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?
  1. ১২০টি
  2. ১২৫টি
  3. ১৪৫টি
  4. ১৫০টি
  5. ১৫৫টি
সঠিক উত্তর:
১৫০টি
উত্তর
সঠিক উত্তর:
১৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিমানের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ৪০০ আসন আছে। প্রথম শ্রেণির একটি টিকিটের দাম ১০,০০০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকিটের দাম ৮,০০০ টাকা। সবগুলো টিকিটের বিক্রয়মূল্য ৩,৫০০,০০০ টাক হলে, প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?

সমাধান:
ধরি,
প্রথম শ্রেণির আসন সংখ্যা = ক টি
দ্বিতীয় শ্রেণির আসন সংখ্যা = ৪০০ - ক টি

প্রশ্নমতে,
১০০০০ক + ৮০০০(৪০০ - ক) = ৩,৫০০,০০০
⇒ ১০০০০ক + ৩২০০০০ - ৮০০০ক = ৩,৫০০,০০০
⇒ ২০০০ক = ৩,৫০০,০০০ - ৩২০০০০
⇒ ২০০০ক = ৩০০০০
⇒ ক= ৩০০০০/২০০০
∴ ক = ১৫০

∴ প্রথম শ্রেণির আসন সংখ্যা ১৫০টি
৪০.
একটি পণ্য ২০% লাভে বিক্রি করা হয়েছে। যদি ক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় এবং বিক্রয়মূল্য ২৬ টাকা বাড়ানো হয়, তাবে লাভের হার ৫% কমে যায়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০ টাকা
  2. ৪৬৬ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৫০০ টাকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ২০% লাভে বিক্রি করা হয়েছে। যদি ক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় এবং বিক্রয়মূল্য ২৬ টাকা বাড়ানো হয়, তাবে লাভের হার ৫% কমে যায়। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
ক্রয়মূল্য = ক টাকা

২০% লাভে বিক্রয়মূল্য = (ক × ১২০)/১০০ = (১২০ক/১০০) = ৬ক/৫ টাকা

দেওয়া আছে,
ক্রয়মূল্য ১০% বৃদ্ধি করা হয় এবং বিক্রয়মূল্য ২৬ টাকা বাড়ানো হয়
∴ নতুন ক্রয়মূল্য = (ক × ১১০)/১০০ = (১১০ক/১০০) = ১১ক/১০ টাকা
নতুন বিক্রয়মূল্য = {(৬ক/৫) + ২৬} টাকা
= (৬ক + ১৩০)/৫ টাকা

∴ লাভ = [{(৬ক + ১৩০)/৫} - (১১ক/১০)] টাকা
= (১২ক + ২৬০ - ১১ক)/১০ টাকা
= (ক + ২৬০)/১০ টাকা
= {(ক/১০) + ২৬} টাকা

প্রশ্নমতে,
{(ক/১০) + ২৬} × (১০/১১ক) × ১০০ = ১৫
⇒ ১০০(ক + ২৬০) =  ১৬৫ক
⇒ ১০০ক + ২৬০০ = ১৬৫ক
⇒ ৬৫ক = ২৬০০
⇒ ক = ৪০০

সুতরাং, ক্রয়মূল্য ৪০০ টাকা
৪১.
এক ব্যক্তি ৬০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের এক তৃতীয়াংশ দূরত্ব তিনি ৩০ কি.মি./ঘণ্টা এবং বাকী দুই তৃতীয়াংশ দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?
  1. ২০০০ কি.মি.
  2. ২১৬০ কি.মি.
  3. ২২২০ কি.মি.
  4. ২২৪৮ কি.মি.
  5. ২৪০০ কি.মি.
সঠিক উত্তর:
২১৬০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২১৬০ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৬০ ঘণ্টায় একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেন। যাত্রাপথের এক তৃতীয়াংশ দূরত্ব তিনি ৩০ কি.মি./ঘণ্টা এবং বাকী দুই তৃতীয়াংশ দূরত্ব ৪০ কি.মি./ঘণ্টা গতিতে চলেন। মোট দূরত্ব কত ছিল?

সমাধান:
ধরি,
দূরত্ব = ক কি.মি.
ব্যক্তিটি ৬০ ঘণ্টায় ক দূরত্ব অতিক্রম করেন।
যাত্রাপথের এক তৃতীয়াংশ দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = (ক/৩)/৩০
= ক/৯০ ঘণ্টা

যাত্রাপথের বাকি অর্ধেক দূরত্ব অতিক্রম করতে সময় লাগে = (২ক/৩)/৪০
= ২ক/১২০ ঘণ্টা
= ক/৬০

প্রশ্নমতে,
(ক/৯০) + (ক/৬০) = ৬০
⇒ (২ক + ৩ক)/১৮০ = ৬০
⇒ ৫ক = ৬০ × ১৮০
⇒ ক = ১০৮০০/৫
∴ ক = ২১৬০ কি.মি.
৪২.
স্কীম A থেকে স্কীম B তে তিনগুণ বিনিয়োগ করা হলো। বার্ষিক ৮% সরল সুদে ৪ বছরের জন্য A তে এবং বার্ষিক ১৩% হারে ২ বছরের জন্য B তে বিনিয়োগ করা হলো। দুইটি স্কীম থাকে বার্ষিক সুদ আয় ১৩২০ টাকা। স্কীম A তে কত টাকা বিনয়োগ করা হলো?
  1. ৯৮৮ টাকা
  2. ১০৪০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ৮০০ টাকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: স্কীম A থেকে স্কীম B তে তিনগুণ বিনিয়োগ করা হলো। বার্ষিক ৮% সরল সুদে ৪ বছরের জন্য A তে এবং বার্ষিক ১৩% হারে ২ বছরের জন্য B তে বিনিয়োগ করা হলো। দুইটি স্কীম থাকে বার্ষিক সুদ আয় ১৩২০ টাকা। স্কীম A তে কত টাকা বিনয়োগ করা হলো?

সমাধান:
ধরি,
A তে বিনিয়োগের পরিমাণ = ক টাকা
B তে বিনিয়োগের পরিমাণ = ৩ক টাকা

প্রশ্নমতে,
{(ক × ৪ × ৮)/১০০} + {(৩ক × ২ × ১৩)/১০০} = ১৩২০
⇒ (৩২ক/১০০) + (৭৮ক/১০০) = ১৩২০
⇒ (৩২ক + ৭৮ক)/১০০ = ১৩২০
⇒ (১১০ক/১০০) = ১৩২০
⇒ ক = (১৩২০ × ১০০)/১১০
∴ ক = ১২০০
৪৩.
একটি সভাতে মহিলা ও পুরুষের অনুপাত ৫ : ৪। যদি আরও ৩৬ জন পুরুষ সভাতে যোগ দেয় তাহলে অনুপাতটি উল্টে যাবে। সভাতে কতজন মহিলা ছিল?
  1. ৬০ জন
  2. ৬৪ জন
  3. ৭৮ জন
  4. ৮০ জন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৮০ জন
উত্তর
সঠিক উত্তর:
৮০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভাতে মহিলা ও পুরুষের অনুপাত ৫ : ৪। যদি আরও ৩৬ জন পুরুষ সভাতে যোগ দেয় তাহলে অনুপাতটি উল্টে যাবে। সভাতে কতজন মহিলা ছিল?

সমাধান:
ধরি,
সভাতে মহিলা ও পুরুষের সংখ্যা যথাক্রমে ৫ক এবং ৪ক।

প্রশ্নমতে,
৫ক/(৪ক + ৩৬) = ৪/৫
⇒ ২৫ক = ১৬ক + ১৪৪
⇒ ২৫ক - ১৬ক  = ১৪৪
⇒ ৯ক = ১৪৪
⇒ ক = ১৪৪/৯
∴ ক = ১৬

∴ মহিলার সংখ্যা ছিল = (৫ × ১৬) = ৮০ জন
৪৪.
যদি a2 - √11a + 1 = 0 হয়, তবে a2 + a- 2 এর মান কত?
  1. 3
  2. 6
  3. 7
  4. 9
  5. 0
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a2 - √11a + 1 = 0 হয়, তবে a2 + a- 2 এর মান কত?

সমাধান:
a2 - √11a + 1= 0
⇒ a2 + 1 = √11a
⇒ (a2/a) + (1/a) = √11a/a
⇒ a + (1/a) = √11

প্রদত্ত রাশি = a2 + a- 2
= a2 + (1/a2)
= {a + (1/a)}2 - 2 ⋅ a ⋅ (1/a)
= (√11)2 - 2
= 11 - 2
= 9
৪৫.
নৌকার গতিবেগ ঘণ্টায় ২০ কি.মি. ও স্রোতের গতিবে ঘণ্টায়  ৫ কি.মি. হলে, নদীপথে ৭৫ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৭ ঘণ্টা
  3. ৮ ঘণ্টা
  4. ৯ ঘণ্টা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৮ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: নৌকার গতিবেগ ঘণ্টায় ২০ কি.মি. ও স্রোতের গতিবে ঘণ্টায়  ৫ কি.মি. হলে, নদীপথে ৭৫ কি.মি. যেয়ে আবার ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
স্রোতের অনুকূলে,
নৌকার গতিবেগ = (২০ + ৫) কি.মি./ঘণ্টা
= ২৫ কি.মি./ঘণ্টা
∴ ৭৫ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৭৫/২৫ ঘন্টা = ৩ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে,
নৌকার গতিবেগ = (২০ - ৫) কি.মি./ঘণ্টা
= ১৫ কি.মি./ঘন্টা।
∴ ৭৫ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৭৫/১৫ ঘন্টা = ৫ ঘণ্টা

∴ নির্ণেয় সময় = ৩ + ৫ ঘণ্টা
= ৮ ঘণ্টা
৪৬.
একটি সিলিন্ডারের উচ্চতা ১৯ সে.মি. এবং ভূমির ব্যাস ১৪ সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত?
  1. ২০০০ ঘন সে.মি.
  2. ২২২১ ঘন সে.মি.
  3. ২৫৯৬ ঘন সে.মি.
  4. ২,৭৫০ ঘন সে.মি.
  5. ২,৯২৬ ঘন সে.মি.
সঠিক উত্তর:
২,৯২৬ ঘন সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২,৯২৬ ঘন সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সিলিন্ডারের উচ্চতা ১৯ সে.মি. এবং ভূমির ব্যাস ১৪ সে.মি.। সিলিন্ডারটির আয়তন কত?

সমাধান:
এখানে,
সিলিন্ডারটির উচ্চতা, h = ১৯ সে.মি.
এবং ভূমির ব্যাস = ১৪ সে.মি.

∴ ভূমির ব্যসার্ধ, r = (১/২) × ব্যাস
= (১/২) × ১৪ সে.মি.
= ৭ সে.মি.

∴ সিলিন্ডারটির আয়তন = πr2h
= (২২/৭) × ৭ × ১৯ ঘন সে.মি.
= (২২/৭) × ৪৯ × ১৯ ঘন সে.মি.
= ২২ × ৭ × ১৯ ঘন সে.মি.
= ২,৯২৬ ঘন সে.মি.
৪৭.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার সাত গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণ যোগ করলে ৯৪ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?
  1. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার সাত গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণ যোগ করলে ৯৪ হয়। প্রথম বিজোড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি = ক
তাহলে, পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যা = (ক + ২)

প্রশ্নমতে,
৭ক + ৫(ক + ২) = ৯৪
⇒ ৭ক + ৫ক + ১০ = ৯৪
⇒ ১২ক = ৯৪ - ১০
⇒ ১২ক = ৮৪
∴ ক = ৭
৪৮.
সুমন একটি কাজ ১৫ দিনে করতে পারে এবং রাজু একই কাজ ২৫ দিনে করতে পারে। সুমন ও রাজু একত্রে ৬ দিন কাজ করার পর সুমন চলে গেল। বাকি কাজ রাজু একা কত দিনে সম্পন্ন করতে পারবে?
  1. ৫ দিন
  2. ৭ দিন
  3. ৯ দিন
  4. ১২ দিন
  5. ১৫ দিন
সঠিক উত্তর:
৯ দিন
উত্তর
সঠিক উত্তর:
৯ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: সুমন একটি কাজ ১৫ দিনে করতে পারে এবং রাজু একই কাজ ২৫ দিনে করতে পারে। সুমন ও রাজু একত্রে ৬ দিন কাজ করার পর সুমন চলে গেল। বাকি কাজ রাজু একা কত দিনে সম্পন্ন করতে পারবে?

সমাধান:
সুমন ১ দিনে করে = ১/১৫ অংশ কাজ
রাজু ১ দিনে করে = ১/২৫ অংশ কাজ

সুমন ও রাজু একত্রে,
১ দিনে করে = (১/১৫) + (১/২৫) অংশ কাজ
= (৫ + ৩)/৭৫ অংশ কাজ
= ৮/৭৫ অংশ কাজ
∴ ৬ দিনে করে = (৬ × ৮)/৭৫ অংশ কাজ
= ৪৮/৭৫ অংশ কাজ

∴ বাকী কাজ = ১ - (৪৮/৭৫) অংশ কাজ
= ২৭/৭৫ অংশ কাজ

রাজু ১ অংশ কাজ করে = ২৫ দিনে
রাজু ২৭/৭৫ অংশ কাজ করে = (২৫ × ২৭)/৭৫ দিনে
= ৯ দিনে

∴ বাকি কাজ রাজু একা সম্পন্ন করতে পারবে = ৯ দিনে।
৪৯.
7 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 7√3 হলে, সূর্যের উন্নতি কোণ কত?
  1. 20°
  2. 30°
  3. 45°
  4. 60°
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
30°
উত্তর
সঠিক উত্তর:
30°
ব্যাখ্যা
প্রশ্ন: 7 মিটার উঁচু খুঁটির ছায়ার দৈর্ঘ্য 7√3 হলে, সূর্যের উন্নতি কোণ কত?

সমাধান:

খুঁটির দৈর্ঘ্য AB = 7 মিটার
ছায়ার দৈর্ঘ্য BC = 7√3
সূর্যের উন্নতি কোণ ∠ACB = θ = ?

এখন,
ΔABC এ
tanθ = AB/BC
⇒ tanθ = 7/(7√3)
⇒ tanθ = 1/√3
⇒ tanθ = tan30°
⇒ θ = 30°
৫০.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিলো ৫ : ১ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ৫৫ বছর
  2. ৬৮ বছর
  3. ৬১ বছর
  4. ৬৪ বছর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৬১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিলো ৫ : ১ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
এক বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে = ৫ক ও ক বছর
পিতার বর্তমান বয়স = (৫ক + ১) বছর
পুত্রের বর্তমান বয়স = (ক + ১) বছর

প্রশ্নমতে,
(ক + ১) + (৫ক + ১) = ৭৪
⇒ ৬ক + ২ = ৭৪
⇒ ৬ক = ৭৪ - ২
⇒ ৬ক = ৭২
∴ ক = ১২

সুতরাং, পিতার বর্তমান বয়স = (৫ × ১২ + ১)
= ৬১ বছর
৫১.
একজন শিক্ষার্থী বিদ্যালয়ের তিনটি পরীক্ষায় ইংরেজিতে গড়ে ৬২ নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তাঁর নম্বরের গড় ৬৫ হবে?
  1. ৭০ নম্বর
  2. ৭৪ নম্বর
  3. ৮১ নম্বর
  4. ৮৫ নম্বর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৭৪ নম্বর
উত্তর
সঠিক উত্তর:
৭৪ নম্বর
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষার্থী বিদ্যালয়ের তিনটি পরীক্ষায় ইংরেজিতে গড়ে ৬২ নম্বর পেয়েছে। বার্ষিক পরীক্ষায় কত নম্বর পেলে তাঁর নম্বরের গড় ৬৫ হবে?

সমাধান:
তিনটি পরীক্ষায় গড় নম্বর = ৬২
∴ তিনটি পরীক্ষায় মোট নম্বর = (৬২ × ৩)
= ১৮৬

ধরি,
বার্ষিক পরীক্ষায় ক নম্বর পেলে তাঁর নম্বরের গড় ৬৫ হবে।

প্রশ্নমতে,
(১৮৬ + ক)/৪ = ৬৫
⇒ ১৮৬ + ক = ২৬০
⇒ ক = ২৬০ - ১৮৬
∴ ক = ৭৪
৫২.
একটি সংখ্যাকে ৮৪০ এবং ৭৬০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের তিনগুণ হয় এবং ভাগশেষ ৪৫ পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩৮৪,০৪৫
  2. ৫৬০০১
  3. ৬৫৭১৯০
  4. ২৬৮২২
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৩৮৪,০৪৫
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪,০৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৮৪০ এবং ৭৬০ এর যোগফল দ্বারা ভাগ করলে ভাগফল, দুটি সংখ্যার পার্থক্যের তিনগুণ হয় এবং ভাগশেষ ৪৫ পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
যোগফল = (৮৪০ + ৭৬০) = ১৬০০
 পার্থক্য = (৮৪০ - ৭৬০) = ৮০

∴ ভাগফল = (৩ × ৮০) = ২৪০

এখন,
 সংখ্যাটি = (২৪০ × ১৬০০) + ৪৫
= ৩৮৪,০০০ + ৪৫
= ৩৮৪,০৪৫
৫৩.
একটি ত্রিভুজাকৃতি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ২৫ মি., ২০ মি., ১৫ মি.। প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসেবে ঐ জমিতে ঘাস লাগাতে কত টাকা লাগবে?
  1. ২৯০ টাকা
  2. ৩৩৮ টাকা
  3. ৩৭৫ টাকা
  4. ৩৯৯ টাকা
  5. ৪১০ টাকা
সঠিক উত্তর:
৩৭৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে ২৫ মি., ২০ মি., ১৫ মি.। প্রতি বর্গমিটার ২.৫০ টাকা হিসেবে ঐ জমিতে ঘাস লাগাতে কত টাকা লাগবে?

সমাধান:
ত্রিভুজের পরিসীমা ২S হলে,
আমরা জানি,
ত্রিভুজের পরিসীমা ২S = (a + b + c)
⇒ S = (a + b + c)/২
⇒ S = (২৫ + ২০ + ১৫)/২
⇒ S = ৬০/২
∴ S = ৩০

আমরা জানি,
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = √S(S - a)(S - b)(S - c)
= √৩০(৩০ - ২৫)(৩০ - ২০)(৩০ - ১৫) বর্গ মি.
= √৩০ × ৫ × ১০ × ১৫ বর্গ মি.
= √২২,৫০০ বর্গ মি.
= ১৫০ বর্গ মি.

১ বর্গ মি. ঘাস লাগাতে খরচ হয় = ২.৫০ টাকা
∴ ১৫০ বর্গ মি. ঘাস লাগাতে খরচ হয় = (১৫০ × ২.৫০) টাকা
= ৩৭৫ টাকা

∴ ঐ জমিতে ঘাস লাগাতে খরচ হবে ৩৭৫ টাকা।
৫৪.
বার্ষিক ১০% সুদে ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ১০২ টাকা
  2. ১০৫ টাকা
  3. ১০৬ টাকা
  4. ২০০ টাকা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% সুদে ৫০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr
= ৫০০ × ২ × (১০/১০০)
= ১০০

আবার,
চক্রবৃদ্ধি মুনাফা = p(1 + r)n - p
= ৫০০{১ + (১০/১০০)} - ৫০০
= ৫০০{১ + (১/১০)} - ৫০০
= ৫০০(১১/১০) - ৫০০
= ৫০০{(১২১/১০০) - ১}
= ৫০০{(১২১ - ১০০)/১০০}
= (৫০০ × ২১)/১০০
= ১০৫

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১০৫ টাকা
৫৫.
log10{(x + y)/4} = (1/2)(log10x + log10y) হলে (x/y) + (y/x) এর মান কত?
  1. 7
  2. 12
  3. 9
  4. 13
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: log10{(x + y)/4} = (1/2)(log10x + log10y) হলে (x/y) + (y/x) এর মান কত?

সমাধান:
log10{(x + y)/4} = (1/2)(log10x + log10y)
⇒ log10{(x + y)/4} = (1/2)log10(xy)
⇒ log10{(x + y)/4} = log10(xy)(1/2)
⇒ (x + y)/4 = (xy)(1/2)
⇒ {(x + y)/4}2 = {(xy)(1/2)}2
⇒(x + y)2/16 = xy
⇒ x2 + 2xy + y2 = 16xy
⇒ x2 + y2 = 16xy - 2xy
⇒ x2 + y2 = 14xy
⇒ (x2/xy) + (y2/xy) = 14
∴ (x/y) + (y/x) = 14
৫৬.
একজন ব্যবসায়ী তার দোকানের ৮০% কাপড় ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% কাপড় ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?
  1. ১২% লাভ
  2. ১২% ক্ষতি
  3. ১৬% লাভ
  4. ১৬ ক্ষতি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১২% লাভ
উত্তর
সঠিক উত্তর:
১২% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী তার দোকানের ৮০% কাপড় ২০% লাভে বিক্রি করে এবং বাকি ২০% কাপড় ২০% ক্ষতিতে বিক্রি করলে মোটের উপর তার কত টাকা লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
ধরি,
মোট কাপড় = ১০০
প্রতিটির ক্রয়মূল্য = ১০০
গড় বিক্রয়মূল্য = ক

২০% লাভে বিক্রয়মূল্য = ১২০ টাকা
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৮০ টাকা

এখন,
(৮০ × ১২০) + (২০ × ৮০) = (১০০ × ক)
⇒ ৯৬০০ + ১৬০০ = ১০০ক
⇒ ১০০ক = ১১২০০
∴ ক = ১১২ টাকা

গড়ে লাভ = (১১২ - ১০০) = ১২ টাকা
∴ শতকরা লাভ = (১২ × ১০০)/১০০ = ১২%
৫৭.
বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচকে কততম স্থানে রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৬৯তম
  2. ৭৯তম
  3. ৮৯তম
  4. ৯৯তম
  5. ১০৯তম
সঠিক উত্তর:
১০৯তম
উত্তর
সঠিক উত্তর:
১০৯তম
ব্যাখ্যা
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট সূচক (Travel and Tourism Development Index 2024):
- ২১ মে প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স ২০২৪-এ বাংলাদেশ ১১৯টি অর্থনীতির মধ্যে ১০৯তম স্থানে রয়েছে।
- এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ১৯টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে।
- উচ্চ আয়ের দেশগুলো, যেমন যুক্তরাষ্ট্র, স্পেন এবং জাপান, শীর্ষস্থান ধরে রেখেছে।
- কোভিড-১৯ পরবর্তী ভ্রমণ বিধিনিষেধ উঠে যাওয়ায় আন্তর্জাতিক পর্যটন এবং ভ্রমণ খাতের অবদান পূর্ব-মহামারি স্তরে ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ এশিয়ার পারফরম্যান্স: 
- বাংলাদেশ ৭-এর মধ্যে ৩.১৯ স্কোর করেছে, যা দক্ষিণ এশিয়ার ৫ দেশের মধ্যে সর্বনিম্ন।
- ভারতের অবস্থান ৩৯তম (স্কোর: ৪.২৫)।
- শ্রীলঙ্কা ৭৬তম (৩.৬৯), পাকিস্তান ১০১তম (৩.৪১), এবং নেপাল ১০৫তম (৩.৩৪)।

বাংলাদেশের পারফরম্যান্স: 
- ৬৮তম স্থানে ট্রাভেল ও ট্যুরিজম সম্পদ (স্কোর: ১.৯৫)।
- স্থায়িত্বের মাত্রায় ১১৯তম (স্কোর: ৩.২৪), যা পরিবেশগত এবং ট্যুরিজম চাহিদার স্থায়িত্বের চ্যালেঞ্জ প্রকাশ করে।
- সক্ষম পরিবেশে ৯৯তম (স্কোর: ৩.৯৩)।
- নীতি এবং সক্ষমতায় ১১০তম (স্কোর: ৩.৫৩)।
- অবকাঠামো ও পরিষেবায় ৮০তম (স্কোর: ২.৮০)।
- বাংলাদেশ মূল্য প্রতিযোগিতা, গ্রাউন্ড এবং পোর্ট অবকাঠামো এবং নিরাপত্তা ও সুরক্ষায় ইতিবাচক ফলাফল করেছে।
- তবে খোলামেলা ভ্রমণ, পরিবেশগত স্থায়িত্ব এবং মানব সম্পদ স্তম্ভে দুর্বল পারফরম্যান্স করেছে।

উৎস: The Business Standard.
WEF ওয়েবসাইট।
৫৮.
কোন দেশ মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবের (outbreak) সমাপ্তি ঘোষণা করেছে? [জানুয়ারি, ২০২৫]
  1. রুয়ান্ডা
  2. উগান্ডা
  3. জিবুতি
  4. মরক্কো
  5. সুদান
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা
- ২০ ডিসেম্বর ২০২৪-এ রুয়ান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় মারবার্গ ভাইরাস রোগের (MVD) প্রাদুর্ভাবের (outbreak) সমাপ্তি ঘোষণা করে।
- WHO-এর সুপারিশ অনুযায়ী এই ঘোষণা দেওয়া হয়।
- ৭ নভেম্বর শেষ নিশ্চিত কেসের দ্বিতীয় নেতিবাচক পিসিআর পরীক্ষার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
- প্রাদুর্ভাবটি ২৭ সেপ্টেম্বর ২০২৪-এ ঘোষণা করা হয়েছিল।
- ১৯ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, ৬৬টি নিশ্চিত কেস এবং ১৫টি মৃত্যু (মৃত্যুর হার ২৩%) রিপোর্ট করা হয়েছে।
- ৫১ জন রোগী সফলভাবে সুস্থ হয়েছেন।
- সর্বশেষ নিশ্চিত কেসটি রিপোর্ট করা হয় ৩০ অক্টোবর ২০২৪-এ।
- WHO এবং ডেভেলপমেন্ট পার্টনাররা প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকারকে সহায়তা করেছে।
- প্রাদুর্ভাব শেষ হলেও ভাইরাসের পুনঃউত্থানের ঝুঁকি এখনও রয়ে গেছে।

মারবার্গ ভাইরাস রোগ:
- মারবুর্গ ভাইরাস রোগ একটি গুরুতর এবং প্রায়ই প্রাণঘাতী রোগ।
- এটি পূর্বে মারবুর্গ হেমোরেজিক ফিভার নামে পরিচিত ছিল। 
- এটি মারবার্গ ভাইরাস দ্বারা সৃষ্ট, যা ফলের বাদুড় (Fruit Bat) থেকে মানুষের মধ্যে সংক্রামিত হয়।
- এই রোগটি উচ্চ মৃত্যুর হার দ্বারা চিহ্নিত করা হয়, গড় প্রায় ৫০%।

উৎস: WHO ওয়েবসাইট।
Rwanda Biomedical Centre.
৫৯.
যুক্তরাষ্ট্র কোন সালের মধ্যে কার্বন নিঃসরণ ২০০৫ সালের তুলনায় ৬১-৬৬% কমানোর প্রতিশ্রুতি দিয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ২০২৫ সাল
  2. ২০৩০ সাল
  3. ২০৩৫ সাল
  4. ২০৪০ সাল
  5. ২০৪৫ সাল
সঠিক উত্তর:
২০৩৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০৩৫ সাল
ব্যাখ্যা
- ২০২৪ সালের ১৩ নভেম্বর বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বৈঠক করেন।
- ২০ ডিসেম্বর ২০২৪-এ বাইডেন প্রশাসন প্যারিস চুক্তির আওতায় একটি নতুন কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনা জমা দেয়।
- যুক্তরাষ্ট্র ২০৩৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২০০৫ সালের তুলনায় ৬১-৬৬% কমানোর প্রতিশ্রুতি দিয়েছে
- পরিকল্পনাটি ২০৫০ সালের মধ্যে নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্য নির্দেশ করে।
- রাষ্ট্রপতি বিডেন ২০৩০ সালের মধ্যে ২০০৫ সালের বেসলাইন থেকে মার্কিন গ্রিনহাউস গ্যাস নির্গমন ৫০-৫২ শতাংশ হ্রাস করার লক্ষ্য নিয়ে একটি nationally determined contribution (NDC) জমা দিয়েছিলেন।
- বাইডেন প্রশাসন COP28 সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে দূরে সরে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
- প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এই পরিকল্পনার ভবিষ্যৎ অনিশ্চিত। তিনি প্যারিস চুক্তি থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছেন।
- যুক্তরাষ্ট্রের ক্লাইমেট অ্যালায়েন্স ২০৩৫ সালের মধ্যে ৬০% নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
- বাইডেনের আইন, যেমন ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট, পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
- ওক্সফামের আশফাক খলফান যুক্তরাষ্ট্রের উদ্যোগকে "ন্যূনতম প্রচেষ্টা" বলে সমালোচনা করেছেন।
- ব্রাসেলসের থিঙ্ক ট্যাঙ্কের লিন্ডা কালচার এই পরিকল্পনাকে বাইডেন প্রশাসনের জন্য "উচিত বিদায়ী উপহার" হিসেবে বর্ণনা করেছেন।

উৎস: euronews. 
The White House ওয়েবসাইট।
৬০.
১৮ নভেম্বর ২০২৪ ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান 'মুডিস' বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? [জানুয়ারি, ২০২৫]
  1. Aa3
  2. Baa1
  3. Ba2
  4. B2
  5. Ba3
সঠিক উত্তর:
B2
উত্তর
সঠিক উত্তর:
B2
ব্যাখ্যা
- মার্কিন রেটিং এজেন্সি মুডিস বাংলাদেশের ঋণমান 'বি-ওয়ান' থেকে কমিয়ে 'বি-টু'তে এনেছে। [নভেম্বর ১৮, ২০২৪]
- এর ফলে পূর্বাভাসের অবনতি ঘটেছে।
- অর্থাৎ, এ পূর্বাভাস 'স্থিতিশীল' থেকে 'নেতিবাচক' অবস্থায় চলে গেছে।
- বাংলাদেশের রেটিং কমানো প্রসঙ্গে সংস্থাটি বলছে, 'সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর সরকার পরিবর্তনের ফলে উচ্চ রাজনৈতিক ঝুঁকি, নিম্ন প্রবৃদ্ধি সরকারের তারল্যের ঝুঁকি, বৈশ্বিক ভঙ্গুরতা এবং ব্যাংকিং খাতের ঝুঁকি বাড়িয়েছে।'
- বিশ্বের প্রধান তিনটি ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠানের একটি মুডিস।
- ২০২৪ সালের ৩১ মে প্রতিষ্ঠানটি সর্বশেষবার বাংলাদেশের ঋণমান কমিয়েছিল।
সেবার তারা ঋণমান এক ধাপ কমিয়ে বিএ৩ থেকে বি১-এ নামায়। 
এর কারণ হিসেবে মুডিস জানিয়েছিল, বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বাংলাদেশে উঁচু মাত্রার দুর্বলতা ও তারল্যের ঝুঁকি রয়েছে।

উৎস: The Daily Star
প্রথম আলো।
৬১.
'নাজকা লাইনস' কোন দেশে অবস্থিত?
  1. পেরু
  2. চিলি
  3. বলিভিয়া
  4. সামোয়া
  5. ব্রাজিল
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
নাজকা লাইনস (Nazca Lines):
- নাজকা লাইনস দক্ষিণ পেরুর নাজকা শহরের উত্তর-পশ্চিমে পান্পা কলোরাডা অঞ্চলে অবস্থিত।

- এটি মাটিতে খোদাই করা বিশাল আকারের চিত্র বা রেখার সমষ্টি।
- নাজকা লাইনস প্রায় ১৯০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- এগুলো ২০০০ বছরেরও বেশি পুরনো এবং নাজকা সংস্কৃতি (খ্রিষ্টপূর্ব ২০০–খ্রিষ্টাব্দ ৬০০) দ্বারা নির্মিত।
- এর মধ্যে কিছু রেখা প্রাচীন প্যারাকাস সংস্কৃতির কাজ বলে ধারণা করা হয়।
- নাজকা লাইনসে প্রাণী ও উদ্ভিদের চিত্র বেশি দেখা যায়।
- নাজকা লাইনসের অর্থ এখনও রহস্যজনক।
- ১৯৪১ সালে পল কসোক এগুলোকে জ্যোতির্বৈজ্ঞানিক উদ্দেশ্যে তৈরি বলে ধারণা দেন।
- মারিয়া রাইখে এগুলোকে বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার হিসেবে ব্যাখ্যা করেন।
- তবে, ১৯৬৭ সালে জেরাল্ড হকিন্স এর সাথে মহাজাগতিক পরিবর্তনের কোনো সম্পর্ক পাননি।
- ১৯৯৭ সালে নাজকা-পালপা প্রজেক্টের মাধ্যমে এগুলো বিশ্লেষণ করা হয়।
- গবেষণায় চিহ্নিত হয়, এগুলোর প্ল্যাটফর্মগুলি ধর্মীয় বা আনুষ্ঠানিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
- একটি প্ল্যাটফর্মে থর্নি অয়েস্টার খুঁজে পাওয়া গেছে, যা পানি সম্পর্কিত ধর্মীয় অনুষ্ঠানের ইঙ্গিত দেয়।
- শুষ্ক আবহাওয়া এবং বায়ুপ্রবাহের কারণে নাজকা লাইনস প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়েছে।
- ১৯৯৪ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।

উল্লেখযোগ্য চিত্রগুলো হলো:
- বানর (১১০ মিটার)
- হত্যাকারী তিমি (৬৫ মিটার)
- কন্ডর পাখি (১৩৫ মিটার)
- মাকড়সা (৪৬ মিটার)
- পাখি (হামিংবার্ড ৫০ মিটার)
- বিভিন্ন গাছ ও ফুল
- জ্যামিতিক আকার যেমন ত্রিভুজ, ট্র্যাপিজয়েড ও সর্পিল রেখা।

উৎস: Britannica.
৬২.
দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (CEC) হিসেবে নিয়োগ পান কে? [জানুয়ারি, ২০২৫]
  1. কে এম নুরুল হুদা
  2. কাজী হাবিবুল আউয়াল
  3. এ এম এম নাসির উদ্দীন
  4. কাজী রকিবুদ্দিন আহমদ
  5. ডঃ এ.টি.এম. শামসুল হুদা
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
ব্যাখ্যা
বাংলাদেশ নির্বাচন কমিশন: 
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে।
- একাধিক নির্বাচন কমিশনারকে নিয়ে নির্বাচন কমিশন গঠিত হলে প্রধান নির্বাচন কমিশনার কমিশনের সভাপতিরূপে কাজ করবেন।
- সংবিধানের বিধানবলী সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও কোন নির্বাচন কমিশনারের মেয়াদ তাঁর কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এ নির্বাচন কমিশনের দায়িত্ব বর্ণিত হয়েছে।
- দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন থাকবেন এবং কেবল সংবিধান ও আইনের অধীন হবেন।
- নির্বাচন কমিশন দায়িত্ব পালনে সহায়তা করা সকল কর্তৃপক্ষের কর্তব্য।
- দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (CEC) হিসেবে নিয়োগ পান এ এম এম নাসির উদ্দীন।

নির্বাচন কমিশনের দায়িত্ব হল -
- রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা,
- নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ,
- নির্বাচনী এলাকার সীমানা পুনঃনির্ধারণ,
- আইন কর্তৃক নির্ধারিত অন্যান্য নির্বাচন পরিচালনা (এর মধ্যে সকল স্থানীয় সরকার পরিষদ যেমনঃ ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পার্বত্য জেলা পরিষদ অর্ন্তভুক্ত) এবং
- আনুষাঙ্গিক কার্যাদির সুষ্ঠু সম্পাদন।

উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৬৩.
IUCN রেড লিস্টে কত শতাংশ রিফ তৈরির প্রবাল প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে? [জানুয়ারি, ২০২৫]
  1. ৪ শতাংশ
  2. ১৪ শতাংশ
  3. ২৪ শতাংশ
  4. ৩৪ শতাংশ
  5. ৪৪ শতাংশ
সঠিক উত্তর:
৪৪ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৪৪ শতাংশ
ব্যাখ্যা
- IUCN জানিয়েছে, ৪৪% রিফ তৈরির প্রবাল প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
- COP29 জলবায়ু সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়।
- IUCN রেড লিস্টে ৮৯২ উষ্ণ জলের রিফ তৈরির প্রবালের সংরক্ষণ অবস্থা পুনর্মূল্যায়ন করা হয়েছে।
- বিশ্লেষণে দেখা গেছে, ৪৪% প্রজাতি হুমকির মুখে।
- ২০০৮ সালের মূল্যায়নে এক-তৃতীয়াংশ প্রবাল প্রজাতি হুমকির মুখে ছিল।
- রিফ তৈরির প্রবাল প্রজাতির জন্য জলবায়ু পরিবর্তন প্রধান হুমকি।
- মূল্যায়নে গ্লোবাল কোরাল রিফ মনিটরিং নেটওয়ার্কের (GCRMN) সাম্প্রতিক প্রতিবেদন বিবেচনা করা হয়েছে।
- আইপিসিসি (IPCC) এর ডেটা ব্যবহার করে ভবিষ্যৎ উষ্ণায়ন এবং ব্লিচিং ঘটনার পূর্বাভাস নেওয়া হয়েছে।
- জলবায়ু পরিবর্তন এবং তীব্র ব্লিচিংয়ের পাশাপাশি প্রবালগুলো দূষণ, কৃষিজ অপস্রবণ, রোগ এবং নির্বিচার মাছ ধরার মতো হুমকির মুখে রয়েছে।

উৎস: IUCN ওয়েবসাইট।
৬৪.
জাতিসংঘের মরুকরণ মোকাবিলার কনভেনশনের (UNCCD) ষোড়শ কনফারেন্স অব পার্টিজ (COP16) কোন দেশে আয়োজিত হয়?
  1. ভারত
  2. সৌদি আরব
  3. ওমান
  4. কাতার
  5. ফ্রান্স
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
জাতিসংঘের মরুকরণ মোকাবিলার কনভেনশন (UNCCD): 
- জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) 1994 সালে গৃহীত হয়।
- এটি মরুকরণ, খরা এবং ভূমি অবক্ষয়ের সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক উদ্যোগ।
- এর লক্ষ্য হচ্ছে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
- ২ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪, সৌদি আরবের রিয়াদে UNCCD COP-16 অনুষ্ঠিত হয়।
- এটি ভূমি সংরক্ষণ ও খরা মোকাবিলায় বৈশ্বিক প্রতিশ্রুতি চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- গৃহীত: ১৯৯৪ সালে ।
- কার্যকর হয়: ১৯৯৬ সালে ।
- ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন)।

উদ্দেশ্য:
- মরুকরণ ও ভূমি অবক্ষয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া।
- পরিবেশ পুনরুদ্ধার এবং মানুষের জীবিকা উন্নত করা।
- খরা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি।

উৎস: UNCCD অফিসিয়াল ওয়েবসাইট। 
৬৫.
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন (ISSA) কোন সংস্থার অধীনে প্রতিষ্ঠিত হয়?
  1. UNDP
  2. WBG
  3. ILO
  4. IMO
  5. IMF
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন - International Social Security Association (ISSA):
- বিশ্বব্যাপী সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভাগ এবং সংস্থাগুলোর জন্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংগঠন।
- ১৯২৭ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-র আওতায় প্রতিষ্ঠিত।
- বর্তমানে ISSA-এর ১৬০টি দেশের ৩২০টিরও বেশি সদস্য প্রতিষ্ঠান রয়েছে।
- ISSA সামাজিক সুরক্ষার উন্নয়নে বৈশ্বিক নেতৃত্ব দিচ্ছে এবং সিস্টেমগুলোর কার্যকারিতা ও স্থায়িত্ব বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উদ্দেশ্য ও ভূমিকা:
- সামাজিক সুরক্ষা ব্যবস্থাপনায় উৎকর্ষতা নিশ্চিত করা।
- পেশাদার গাইডলাইন, বিশেষজ্ঞ জ্ঞান, সেবা এবং সহায়তার মাধ্যমে সদস্যদের কার্যকর ও উদ্ভাবনী সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং নীতি বিকাশে সহায়তা করা।

মূল কার্যক্রম:
- ISSA সদস্যদের জন্য একটি বিশেষ কমিউনিটি প্রদান করে।
- ইভেন্ট এবং বিশেষজ্ঞ নেটওয়ার্কের মাধ্যমে সহযোগিতা এবং বিনিময়কে উৎসাহিত করে।
- পেশাদার মানদণ্ড উন্নয়ন, গবেষণা ও বিশ্লেষণ পরিচালনা।
- ১৭৭টি দেশের সামাজিক সুরক্ষা ব্যবস্থার উপর তথ্য সরবরাহ এবং ভালো চর্চাগুলো চিহ্নিত করা।
- সামাজিক সুরক্ষা প্রশাসনের জন্য বাস্তব সেবা এবং সহায়তা প্রদান।
- প্রশাসনকে শক্তিশালী করতে, ঝুঁকি পূর্বাভাসে, এবং পরিবর্তন পরিচালনায় উদ্ভাবনী দৃষ্টিভঙ্গি সহজতর করা।
- সর্বজনীন সামাজিক সুরক্ষার জন্য বৈশ্বিক উদ্যোগকে সমর্থন করা।

উৎস: ISSA ওয়েবসাইট। 
৬৬.
থ্রি জিরো তত্ত্বের ৪ মহাশক্তি নয় কোনটি?
  1. শূন্য নিট কার্বন নির্গমন
  2. তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগান
  3. প্রযুক্তির শক্তি ব্যবহার
  4. ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর
  5. সুশাসন নিশ্চিত করা
সঠিক উত্তর:
শূন্য নিট কার্বন নির্গমন
উত্তর
সঠিক উত্তর:
শূন্য নিট কার্বন নির্গমন
ব্যাখ্যা
'থ্রি জিরো' তত্ত্ব:  
- 'থ্রি জিরো' বা 'তিন শূন্য' তত্ত্ব একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব 'মোকাবিলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে।
- এই তত্ত্বের মাধ্যমে ড. ইউনূস একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণা তুলে ধরেছেন, যেখানে অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে চলবে।
- তত্ত্বটি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। সেগুলো হলো-
১. শূন্য দারিদ্র্য (Zero Poverty),
২. শূন্য বেকারত্ব (Zero Unemployment) এবং
৩. শূন্য নিট কার্বন নির্গমন (Zero Net Carbon Emissions)।

থ্রি জিরো তত্ত্বের ৪ মহাশক্তি: 
থ্রি জিরো পরিকল্পনা অর্জনের জন্য চারটি জিনিসের প্রয়োজন। এগুলো হলো-
- তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগান
- প্রযুক্তির শক্তি ব্যবহার
- ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর
- সুশাসন নিশ্চিত করা।

উৎস: daily sun.
৬৭.
যুদ্ধে 'দাহিয়া ডকট্রিন' প্রয়োগ করে কোন দেশ?
  1. রাশিয়া
  2. আমেরিকা
  3. লেবানন
  4. ইসরাইল
  5. ইরান
সঠিক উত্তর:
ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
ইসরাইল
ব্যাখ্যা
দাহিয়া ডকট্রিন: 
- যুদ্ধে 'দাহিয়া ডকট্রিন' প্রয়োগ করে ইসরাইল। 

- ‘দাহিয়া ডকট্রিনের’ প্রবর্তক ইসরায়েলি সামরিক বাহিনীর তৎকালীন নর্দান কমান্ডের প্রধান জেনারেল গাদি আইজেনকট।
- অবসরে যাওয়ার আগে তিনি ২০১৯ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হয়েছিলেন।
- বেসামরিক স্থাপনায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ নতুন কিছু নয়।
- বরং নিজেদের যুদ্ধনীতির অংশ হিসেবেই ইহুদি রাষ্ট্রটি এমন ধ্বংসযজ্ঞ চালিয়ে থাকে।
- তাদের এই যুদ্ধনীতি ‘দাহিয়া (দাহিয়েহ) ডকট্রিন’ হিসেবে পরিচিত।
- এই যুদ্ধনীতি ইসরায়েল প্রথম গাজায় প্রয়োগ করেনি।
- এই যুদ্ধনীতি প্রথম প্রয়োগ করা হয়েছিল লেবাননে,
- দাহিয়া শব্দটি এসেছে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের দাহিয়া এলাকার নাম থেকে।
- এলাকাটি দাহিয়েহ নামেও পরিচিত।
- দাহিয়াতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদর দপ্তর।
- ইসরায়েলি সামরিক বাহিনী ২০০৬ সালের যুদ্ধে দাহিয়াকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়।
- ২০২৪ সালের অক্টোবরের শুরু থেকে সেই লেবাননে আবার কুখ্যাত এই যুদ্ধনীতি প্রয়োগ শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
- ইতিমধ্যে লেবাননের দক্ষিণাঞ্চল এবং দেশটির রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠের বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল।

উৎস: প্রথম আলো (১৫ নভেম্বর ২০২৪)
৬৮.
DNS (ডোমেইন নেম সিস্টেম) কী?
  1. একটি ওয়েব ব্রাউজার
  2. একটি সিস্টেম যা ইন্টারনেট ঠিকানা রূপান্তর করে
  3. একটি ডেটাবেস সিস্টেম যা ইউজারদের তথ্য সংরক্ষণ করে
  4. একটি সাইবার সিকিউরিটি সিস্টেম
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
একটি সিস্টেম যা ইন্টারনেট ঠিকানা রূপান্তর করে
উত্তর
সঠিক উত্তর:
একটি সিস্টেম যা ইন্টারনেট ঠিকানা রূপান্তর করে
ব্যাখ্যা
DNS (Domain Name System):
- ইন্টারনেটে ব্যবহারকারীদের ডোমেইন নাম (যেমন: www.example.com) এবং আইপি ঠিকানার মধ্যে রূপান্তর করার জন্য ব্যবহৃত একটি সিস্টেম।
- এটি ব্যবহারকারীদের জন্য ওয়েবসাইট ব্রাউজ করা সহজ করে, কারণ তাদের জটিল আইপি ঠিকানা মনে রাখার প্রয়োজন হয় না।
- DNS সার্ভার এই নামগুলো সংশ্লিষ্ট আইপি ঠিকানায় রূপান্তর করে, যা নেটওয়ার্কের ডিভাইসগুলো যোগাযোগ করতে ব্যবহৃত করে।

উৎস: ICANN ওয়েবসাইট।