পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ জানুয়ারি, ২০২৩সময়20 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: স্প্রেম্যান (গ্রেড-১৯) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৪.০১.২০২২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১১ জানুয়ারি, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
জিবুতি’র পর আফ্রিকা মহাদেশে কোন রাষ্ট্রে চীন সেনা ঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে?
  1. ক) নিরক্ষীয় গিনি
  2. খ) রুয়ান্ডা
  3. গ) কেনিয়া
  4. ঘ) বেনিন
সঠিক উত্তর:
ক) নিরক্ষীয় গিনি
উত্তর
সঠিক উত্তর:
ক) নিরক্ষীয় গিনি
ব্যাখ্যা
- প্রথমবারের মতো চীন সামরিক ঘাঁটি গড়তে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে। 
- মধ্য আফ্রিকার দেশ ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করা হবে।
- এটি আফ্রিকা মহাদেশে জিবুতির পর দ্বিতীয় সামরিক ঘাটি।
- এদিকে চীন যদি ইকোয়েটোরিয়াল গিনিতে এই সামরিক ঘাঁটির প্রতিষ্ঠা করে তাহলে চীনা যুদ্ধজাহাজ পুনঃঅস্ত্র গ্রহণ করতে সক্ষম হবে এবং সে সমস্ত অস্ত্র মার্কিন পূর্ব উপকূলের ঠিক বিপরীতে মোতায়েন হবে।

 উৎস: সময় নিউজ
.
’পরীক্ষায় সফল হও’ এটি কোন ধরনের বাক্য?
  1. ক) বিবৃতিমূলক
  2. খ) আদেশমূলক
  3. গ) বিস্ময়সূচক
  4. ঘ) ইচ্ছাসূচক
সঠিক উত্তর:
ঘ) ইচ্ছাসূচক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইচ্ছাসূচক
ব্যাখ্যা
যে বাক্যে শুভ প্রার্থনা, আশিস, আকাঙ্ক্ষা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইচ্ছাসূচক বাক্য বলে।
যেমন-
তোমার মঙ্গল হোক।
পরীক্ষায় সফল হও।
খোদা তোমার মঙ্গল করুন ইত্যাদি

উৎস- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'Promises should be kept' make the sentences in passive form.
  1. ক) He should keep his promises.
  2. খ) One should keep his promises.
  3. গ) You should keep your promises.
  4. ঘ) One should keep one's promises.
সঠিক উত্তর:
ঘ) One should keep one's promises.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) One should keep one's promises.
ব্যাখ্যা
• বাক্যে ক্রিয়ার কর্তা দেয়া না থাকলে passive থেকে active করার সময় একটি সুবিধাজনক কর্তা যেমন - someone, somebody, people, one ইত্যাদি ধরে নিতে হবে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যের সঠিক passive form হচ্ছে -
- One should keep one’s promise.
.
A synonym for 'Synergy' is -
  1. ক) Alliance
  2. খ) Conflict
  3. গ) Autonomy
  4. ঘ) Antagonism
সঠিক উত্তর:
ক) Alliance
উত্তর
সঠিক উত্তর:
ক) Alliance
ব্যাখ্যা
Synergy - combined action or operation/ সম্মিলিত কোনো কাজ 

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Alliance - মৈত্রী/ বন্ধন
খ) Conflict - দ্বন্দ্ব; সংঘাত; যুদ্ধ; প্রতিদ্বন্দ্বীদের সংঘর্ষ।
গ) Autonomy - স্বায়ত্তশাসন
ঘ) Antagonism - সক্রিয় বিরোধিতা; এরকম বিরোধিতার দৃষ্টান্ত
সুতরাং, বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর  মধ্যে  Alliance শব্দটি Synergy এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - Alliance.

Source: Bangla Academy Dictionary.
.
Find the correct analogy of 'Light: Blind'.
  1. ক) Voice : Vibration
  2. খ) Speech : Dumb
  3. গ) Tongue : Sound
  4. ঘ) None
সঠিক উত্তর:
খ) Speech : Dumb
উত্তর
সঠিক উত্তর:
খ) Speech : Dumb
ব্যাখ্যা
Light -  আলোকবিশিষ্ট; উজ্জ্বল, আলো।
Blind - অন্ধ; দৃষ্টিশক্তিহীন।

খ) অপশনে - 
Speech -  বাকশক্তি; বাচন; বাচনভঙ্গি।
Dumb -  বোবা; মূক; বাকশক্তিহীন।

- যিনি Blind তার চোখে Light থাকে নাক।
- তেমনিভাবে যিনি Dumb তার মুখে Speech থাকে না।
- সুতরাং, সঠিক উত্তর - speech: dumb
________________________________________________________________

• প্রশ্নে প্রদত্ত  অন্য অপশন গুলোর অর্থ - 
ক)
Voice - কণ্ঠনিঃসৃত ধ্বনি; কণ্ঠস্বর; গলা।
Vibration - স্পন্দ; স্পন্দন; পরিস্পন্দন; কম্পন; স্ফুরণ।
গ)
Tongue - জিহ্বা।
Sound -  শব্দ; ধ্বনি
.
নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
  1. ক) পরিস্কৃত
  2. খ) পতঞ্জলি
  3. গ) উত্থান
  4. ঘ) সংস্কৃত
সঠিক উত্তর:
খ) পতঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
খ) পতঞ্জলি
ব্যাখ্যা
• যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি ব্যঞ্জনসন্ধি বলে।
যেমন, পতৎ + অঞ্জলি = পতঞ্জলি

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধি বিচ্ছেদঃ
- বন + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোস্পদ,
- পর + পর = পরস্পর,
-ষট্ + দশ = ষোড়শ,
- এক + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি?
  1. ক) 2 : r
  2. খ) π : 2r
  3. গ) π : r
  4. ঘ) 2 : πr 
সঠিক উত্তর:
ক) 2 : r
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 : r
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল নিম্নের কোনটি?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক এবং
বৃত্তের ক্ষেত্রফল= πr2 বর্গ একক

বৃত্তের পরিধি : বৃত্তের ক্ষেত্রফল = 2πr :  πr2
= 2 : r
.
He lives ____ honest means.
  1. ক) by
  2. খ) on
  3. গ) within
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) by
উত্তর
সঠিক উত্তর:
ক) by
ব্যাখ্যা
• Live (verb intransitive), (verb transitive)
(১) জীবনধারণ করা; জীবনযাপন করা।
(২) বেঁচে থাকা; জীবিত থাকা; বাঁচা।
live by - কোন উপায়ে বেঁচে থাকা।
live on - বাঁচতে থাকা।
live through - অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে বেঁচে থাকা বা টিকে থাকা।
- তাই সঠিক উত্তর - by.
.
’মৈনাক’ ছদ্মনামে কে লিখতেন?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
  4. ঘ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) শামসুর রাহমান
ব্যাখ্যা
'মৈনাক' হচ্ছে কবি শামসুরর রাহমানের ছদ্মনাম। 
- এছাড়াও তিনি 'নেপথ্যে', 'জনান্তিকে' প্রভৃতি ছদ্মনামে কবিতা লিখেছেন। 
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি মজলুম আদিব ছদ্মনামে কবিতা লিখতেন। 
- তার ডাক নাম ছিল বাচ্চু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
বিদেশি ধাতু কোনটি?
  1. ক) গড়ু
  2. খ) বুধ্
  3. গ) ছাম্
  4. ঘ) ডর্
সঠিক উত্তর:
ঘ) ডর্
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডর্
ব্যাখ্যা
বিদেশি ধাতু = ডর্। এটি ভীত হওয়া অর্থে ব্যবহৃত হয়। 

• বাংলা ভাষার মৌলিক ধাতুকে তিন ভাগে ভাগ করা হয়েছে
১) খাটি বাংলা ধাতু
২) সংস্কৃত মূল ধাতু ও
৩) বিদেশি ধাতু

সংস্কৃত ধাতু - কৃ, গম্, ধৃ, গঠ্‌, স্থা ইত্যাদি।
বাংলা ধাতু - কাট্, আঁক্, কাঁদ্, নাচ্, কর্ ইত্যাদি৷
বিদেশি ধাতু - মাগ্‌ হের ভিজ্‌ বিগড়্‌ ঠেল্‌ ডাক্‌ ডর্‌ জম্‌ ফির্‌ চাহ্‌ ইত্যাদি৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১১.
'To fight shy of' means.
  1. ক) to adopt
  2. খ) to snatch
  3. গ) to quarrel
  4. ঘ) to avoid
সঠিক উত্তর:
ঘ) to avoid
উত্তর
সঠিক উত্তর:
ঘ) to avoid
ব্যাখ্যা
• Fight shy of

English Meaning: to try to avoid something.
Bangla Meaning: কোনোকিছু এড়িয়ে চলা

প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) to adopt -  নিজের বলে গ্রহণ ও ব্যবহার করা; পরিগ্রহণ/ অবলম্বন করা
খ) to snatch - কোন কিছু ছিনিয়ে আনা
গ) to quarrel - কারো সাথে  ঝগড়া; কলহ; বিবাদে লিপ্ত হওয়া।
ঘ) to avoid - কোনোকিছু এড়িয়ে চলা/ কাউকে এড়িয়ে চলা।

- সুতরাং বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - to avoid phrase টি 'To fight shy of' এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর - to avoid.

Source: Live MCQ Lecture.
১২.
’পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
  2. খ) আহমদ ছফা
  3. গ) আলি আহাদ
  4. ঘ) বদরুদ্দীন উমর
সঠিক উত্তর:
ঘ) বদরুদ্দীন উমর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বদরুদ্দীন উমর
ব্যাখ্যা
অধ্যাপক ও রাজনীতিক বদরুদ্দীন উমরের বিখ্যাত গ্রন্থ সংস্কৃতির সংকট।
তাঁর অন্যান্য গ্রন্থ হলো :
- সাম্প্রদায়িকতা
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা
- পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ
- যুদ্ধপূর্ব বাঙলাদেশ
- যুদ্ধোত্তর বাঙলাদেশ
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৩.
২৭ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP - 27) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) স্কটল্যান্ড
  2. খ) মিশর
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
খ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশর
ব্যাখ্যা
৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর। ( এখন পর্যন্ত এটিই সর্বশেষ সম্মেলন )
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

উল্লেখ্য যে, 
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১৪.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোন দেশের শান্তিরক্ষী সবচেয়ে বেশি নিয়োজিত?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
- বাংলাদেশ বর্তমানে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে ৯টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছে।
- শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে অতিসম্প্রতি বাংলাদেশ তার অবস্থান পুনরুদ্ধার করেছে।
- জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসাবে এ স্থান পুনরুদ্ধার নিঃসন্দেহে একটি ঈর্ষাজাগানিয়া মাইলফলক।

উৎস : যুগান্তর
১৫.
The play 'Hamlet' is written by -
  1. ক) W. Wordsworth
  2. খ) William Shakespeare
  3. গ) W. H. Auden
  4. ঘ) W. B. Yeats
সঠিক উত্তর:
খ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
খ) William Shakespeare
ব্যাখ্যা
• The play 'Hamlet' is written by - William Shakespeare.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় !৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি  জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ  করতে এবং জানতে পারে যে
তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
১৬.
Antonym of 'bizarre' is -
  1. ক) Messy
  2. খ) Normal
  3. গ) Flexible
  4. ঘ) Hannibal
সঠিক উত্তর:
খ) Normal
উত্তর
সঠিক উত্তর:
খ) Normal
ব্যাখ্যা
• Bizarre - অদ্ভুত; বিচিত্র; উদ্ভট।
প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 

ক) Messy - নোংরা; বিশৃঙ্খলা
খ) Normal - নিয়মমাফিক; স্বাভাবিক; নৈয়মিক
গ) Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
ঘ) Hannibal - এর তেমন কোনো অর্থ পাওয়া যায় না, মূলত এটি একজন Carthaginian general এর নাম।

- সুতরাং, বোঝা যাচ্ছে, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Normal শব্দটি bizarre এর বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই সঠিক উত্তর -  Normal 

Source: Bangla Academy Dictionary.
১৭.
a : b = 3 : 6 এবং b : c = 12 : 16 হলে a : c = কত?
  1. ক) 6 : 16
  2. খ) 3 : 2
  3. গ) 2 : 3
  4. ঘ) 4 : 3
সঠিক উত্তর:
ক) 6 : 16
উত্তর
সঠিক উত্তর:
ক) 6 : 16
ব্যাখ্যা
প্রশ্ন: a : b = 3 : 6 এবং b : c = 12 : 16 হলে a : c = কত?

সমাধান: 
a : b = 3 : 6 = 6 : 12
b : c = 12 : 16 = 12 : 16

 a : c = 6 : 16
১৮.
একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে ২ হয়, সংখ্যাটি কত?
  1. ক) ০.৪০
  2. খ) ০.২০
  3. গ) ০.৪৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ক) ০.৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার দ্বিগুণের সাথে তিনগুণ যোগ করলে ২ হয়, সংখ্যাটি কত?

সমাধান: 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে
২ক + ৩ক = ২
৫ক = ২
ক = ২/৫
ক = ০.৪
১৯.
’সব ভালো যার শেষ ভাল তার’ কথাটি ইংরেজি অনুবাদ কোনটি?
  1. ক) All well ends well
  2. খ) All are well that are well
  3. গ) All one well when all finish well
  4. ঘ) All's well that ends well
সঠিক উত্তর:
ঘ) All's well that ends well
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All's well that ends well
ব্যাখ্যা
• ’সব ভালো যার শেষ ভাল তার’ মূলত একটি প্রবাদ বাক্য।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - All's well that ends well.

Source: Live MCQ Lecture.
২০.
কর্মধারয় সমাস কোনটি?
  1. ক) মুখচন্দ্র
  2. খ) মধুমাখা
  3. গ) কদাচার
  4. ঘ) মহারাজ
অনির্ধারিত
ব্যাখ্যা
একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি তুলে নেয়া হয়েছে। 

কর্মধারয় সমাসের কয়েকটি বিশেষ নিয়ম-
১) দুইটি বিশেষণ একই বিশেষ্য বোঝালে সেটি কর্মধারয় সমাস হয়। যেমন, যে চালাক সেই চতুর = চালাক-চতুর। এখানে পরবর্তী বিশেষ্যটি অপেক্ষাকৃত বেশি গুরুত্ব পাচ্ছে বলে এটি দ্বন্দ্ব সমাস হবে না।
২) দুইটি বিশেষ্য একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে সেটিও কর্মধারয় সমাস হয়। যেমন, যিনি জজ তিনিই সাহেব = জজসাহেব। যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি।
৩) কার্যে পরম্পরা বোঝাতে দুটি কৃদন্ত বিশেষণ বা ক্রিয়াবাচক বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়। যেমন, আগে ধোয়া পরে মোছা = ধোয়ামোছা। এখানে ‘মোছা’ কাজটি বেশি গুরুত্বপূর্ণ।
৪) পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে তা পুরুষবাচক হয়ে যাবে। যেমন, সুন্দরী যে লতা = সুন্দরলতা
৫) বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ পূর্বপদ হলে মহা হয়। মহৎ যে জ্ঞান = মহাজ্ঞান
৬) পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে ‘কু’, ‘কৎ’ হয়। যেমন, কু যে অর্থ = কদর্থ। অনুরূপভাবে,  কুৎসিত যার আচার = কদাচার। 
৭) পরপদে ‘রাজা’ থাকলে ‘রাজ’ হয়। যেমন, মহান যে রাজা = মহারাজ। 
৮) বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষ্য আগে এসে বিশেষণ পরে চলে যায়। যেমন, সিদ্ধ যে আলু = আলুসিদ্ধ।

অন্যদিকে, 
মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র = উপমিত কর্মধারয় সমাস। 
‘মধুমাখা’ এর ব্যাসবাক্য ‘মধু দ্বারা মাখা’ অর্থাৎ এটি তৃতীয়া তৎপুরুষ সমাস। 

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২১.
যে দুটি দেশের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে, সে দেশ দুটির নাম কি?
  1. ক) ভারত ও মিয়ানমার
  2. খ) ভারত ও ভুটান
  3. গ) ভারত ও নেপাল
  4. ঘ) ভারত ও চীন
সঠিক উত্তর:
ক) ভারত ও মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত ও মিয়ানমার
ব্যাখ্যা
বাংলাদেশের সাথে ২টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
- একটি ভারত এবং অপরটি মিয়ানমার।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- মিয়ানমারের সাথে সীমান্ত থাকা জেলাগুলো হলো - কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান।
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
২২.
a + b = √16 এবং a - b = √9 হলে 4ab এর মান কত?
  1. ক) 12
  2. খ) 7
  3. গ) 10
  4. ঘ) 15
সঠিক উত্তর:
খ) 7
উত্তর
সঠিক উত্তর:
খ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = √16  এবং a - b = √9 হলে 4ab এর মান কত?

সমাধান:
দেয়া আছে 
a + b = √16
a - b = √9

4ab = (a + b)2 - (a - b)2
        = (√16)2 - (√9)2
         = 16 - 9
         = 7
২৩.
৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৩৬০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ০ ডিগ্রি
সঠিক উত্তর:
ঘ) ০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ ডিগ্রি কোণের পূরক কোণের মান কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ। 
৯০° এর পূরক কোণ =( ৯০° - ৯০°) = ০°
২৪.
নিউজিল্যান্ড বিপক্ষে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট বিজয়ে ম্যাচে সেরা নির্বাচিত হন কোন খেলোয়ার?
  1. ক) এবাদত হোসেন
  2. খ) মমিনুল হক
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) লিটন দাস
সঠিক উত্তর:
ক) এবাদত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ক) এবাদত হোসেন
ব্যাখ্যা
- ৫ জানুয়ারি ২০২২ সালে মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে জয় পায় বাংলাদেশ।
- ম্যাচ সেরা নির্বাচিত হন এবাদত হোসেন চৌধুরী।

উৎসঃ বিবিসি
২৫.
কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?
  1. ক) ১৫
  2. খ) ২০
  3. গ) ৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: কতজন লোককে ১২৫ টি কমলা এবং ১৪৫ কলা সমানভাবে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু হবে নির্ণেয় লোক সংখ্যা। 
১২৫ ও ১৪৫ এর গ.সা.গু = ৫

অর্থাৎ, ৫ জন এর মাঝে সমান ভাবে ভাগ করা যাবে ।
২৬.
একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভূজ c হলে নীচের কোনটি সঠিক
  1. ক) c= a2 + b2 
  2. খ) c= √(a2 + b2
  3. গ) a= b2 + c2 
  4. ঘ) b= a2 + c2 
সঠিক উত্তর:
ক) c= a2 + b2 
উত্তর
সঠিক উত্তর:
ক) c= a2 + b2 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভূজ c হলে নীচের কোনটি সঠিক ?

সমাধান: 
সমকোণী ত্রিভুজের ভূমি a, উচ্চতা b এবং অতিভূজ c

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের অতিভুজ2 = ভূমি2 + লম্ব2
c2 = a2 + b2
২৭.
এসডিজি এর কত নং অভীষ্টে ক্ষুধা নিরসনের কথা বলা হয়েছে?
  1. ক) অভীষ্ট - ২
  2. খ) অভীষ্ট - ৪
  3. গ) অভীষ্ট - ১
  4. ঘ) অভীষ্ট - ৩
সঠিক উত্তর:
ক) অভীষ্ট - ২
উত্তর
সঠিক উত্তর:
ক) অভীষ্ট - ২
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) হলো জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত একটি বৈশ্বিক কর্ম পরিকল্পনা। ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ইউনাইটেড নেশন্স সাসটেইনেবল ডেভেলপমেন্ট সামিটে এসডিজি গৃহীত হয়।
এসডিজি এর প্রধান লক্ষ্যমাত্রা ১৭টি। এসডিজি এর লক্ষ্যমাত্রাসমূহ অর্জনের সময়সীমা ২০১৬-২০৩০ খ্রিস্টাব্দ।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
২৮.
‘ফ্লুরোনা‘ কিসের নাম?
  1. ক) এক প্রকার ভাইরাস
  2. খ) ইতালির একটি শহরের নাম
  3. গ) ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
  4. ঘ) এক জাতীয় গোলাপ ফুল
সঠিক উত্তর:
গ) ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্লু ও করোনা ভাইরাসের সম্মিলিত লক্ষণ
ব্যাখ্যা
- কারোর যদি একই সঙ্গে সাধারণ ফ্লু ও করোনা—এই দুইয়ের উপসর্গ থাকে তাহলে তাকে বলা হচ্ছে ফ্লুরোনা। - এর লক্ষণগুলো হলো জ্বর, কাশি, ক্লান্তি, সর্দি, গলা ব্যথা ইত্যাদি।
- তবে এটি করোনাভাইরাসের নতুন কোনো ভ্যারিয়েন্ট বা রূপ নয়। একে অনেকে ডাবল সংক্রমণও বলছেন।

উৎস : কালের কন্ঠ
২৯.
‘আলপিন‘ কোন ভাষার শব্দ?
  1. ক) ওলন্দাজ
  2. খ) গুজরাটি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
‘আলপিন‘ পর্তুগিজ ভাষার শব্দ। 

আলপিন (বিশেষ্য) 
- পর্তুগিজ শব্দ 
অর্থ: কাগজ প্রভৃতি গেঁথে রাখার জন্য ব্যবহৃত ইস্পাতের সরু ও মসৃণ কাঁটা যার এক প্রান্ত সূচালো এবং অন্য প্রান্ত ভোঁতা ও গোলাকার, পিন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩০.
ইউক্রেন ইস্যুতে ১০ জানুয়ারি, ২০২২ যুক্তরাষ্ট্র ও রাশিয়া কোথায় বৈঠক বসেছিল?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) ভিয়েত, ইউক্রেন
  3. গ) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. ঘ) মস্কো, রাশিয়া
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- গত ১০ জানুয়ারি ২০২২ সালে ইউক্রেনে যেকোনও মুহূর্তে মস্কো আগ্রাসন চালাতে পারে- এমন আশঙ্কায় সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠকে বসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ এই আলোচনায় বসেন।

উৎস: দৈনিক ইনকিলাব। 
৩১.
যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ক) ৬০.৫%
  2. খ) ৩৭.৫%
  3. গ) ৪০.৫%
  4. ঘ) ৫০%
সঠিক উত্তর:
খ) ৩৭.৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৭.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি বাস ভাড়া ৬০% বৃদ্ধি পায় তবে বাসে যাতায়াত শতকরা কতভাগ কমালে ব্যয় বৃদ্ধি পাবে না?

সমাধান: 

 ৬০% বৃদ্ধিতে 
বাস ভাড়া = ১০০ + ১০০ এর ৬০% 
= ১০০ + ১০০ এর ৬০/১০০
= ১০০ + ৬০
= ১৬০ টাকা 

১৬০ টাকার স্থলে খরচ করতে হবে ১০০ টাকা 
১ টাকার স্থলে খরচ করতে হবে ১০০/১৬০ টাকা 
১০০ টাকার স্থলে খরচ করতে হবে (১০০ × ১০০)/১৬০ টাকা 
= ৬২.৫

খরচ কমাতে হবে = (১০০ - ৬২.৫)%
= ৩৭.৫ % 
৩২.
অর্থনৈতিক সমীক্ষা - ২০২১ অনুযায়ী বাংলাদেশের নাগরিকদের গড় আয়ুকাল কত?
  1. ক) ৭১.৫ বছর
  2. খ) ৭০.৫ বছর
  3. গ) ৭৩.৮ বছর
  4. ঘ) ৭২.৮ বছর
সঠিক উত্তর:
ঘ) ৭২.৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭২.৮ বছর
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১ অনুসারে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল:
- জাতীয় : ৭২.৮ বছর
- পুরুষ : ৭১.২ বছর
- নারী : ৭৪.৫ বছর।

উল্লেখ্য,
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, 
• গড় আয়ু - ৭২.৮ বছর। 
• পুরুষ - ৭১.২ বছর। 
• নারী - ৭৪.৫ বছর।   


(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২১,২০২২ এবং বিবিএস SVRS রিপোর্ট-২০২০)
৩৩.
২০২১-২২ অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত?
  1. ক) ৬,০৩,৬৮১ কোটি টাকা
  2. খ) ৫,৬৪,৬৮১ কোটি টাকা
  3. গ) ৬,৬৪,৬৮১ কোটি টাকা
  4. ঘ) ৫,০৩,৬৮১ কোটি টাকা
সঠিক উত্তর:
ক) ৬,০৩,৬৮১ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬,০৩,৬৮১ কোটি টাকা
ব্যাখ্যা
চলতি ২০২১-২০২২ অর্থবছরের বাজেট:
- মোট বাজেট : ৬,০৩,৬৮১ কোটি টাকা
- মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা : ৩,৮৯,০০০ কোটি টাকা
- এনবিআর আহরিত কর রাজস্বের লক্ষ্যমাত্রা : ৩,৩০,০০০ কোটি টাকা।
- এনবিআর বহির্ভূত কর রাজস্ব : ১৬,০০০ কোটি টাকা।
- মোট কর রাজস্ব : ৩,৪৬,০০০ কোটি টাকা
- করবহির্ভূত রাজস্ব : ৪৩,০০০ কোটি টাকা

(তথ্যসূত্র: অর্থ বিভাগ ওয়েবসাইট)
৩৪.
কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ?
  1. ক) দুধভাতে উৎপাত
  2. খ) নামহীন গোত্রহীন
  3. গ) অবিনাশী আয়োজন
  4. ঘ) অরক্ষিত জনপদ
সঠিক উত্তর:
খ) নামহীন গোত্রহীন
উত্তর
সঠিক উত্তর:
খ) নামহীন গোত্রহীন
ব্যাখ্যা
• 'নামহীন গোত্রহীন' হাসান আজিজুল হক রচিত একটি গল্পগ্রন্থ।
- কোনটি মুক্তিযুদ্ধের প্রভাবে রচিত গল্পগ্রন্থ
• তাঁর রচিত অন্যান্য গল্পগ্রন্থঃ
- আত্মজা ও একটি করবী গাছ,
- পাতালে হাসপাতালে,
- সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।
• একাত্তর: করতলে ছিন্নমাথা তাঁর মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ।
• তাঁর রচিত উপন্যাসঃ
- আগুনপাখি,
- সাবিত্রী উপাখ্যান,
- শামুক,
- শিউলি,
- বৃত্তায়ন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
Select the correct sentence?
  1. ক) He resembles as his father.
  2. খ) He resembles to his father.
  3. গ) He resembles his father.
  4. ঘ) He resembles like his father.
সঠিক উত্তর:
গ) He resembles his father.
উত্তর
সঠিক উত্তর:
গ) He resembles his father.
ব্যাখ্যা
Resemble:
- এটা একটা Transitive verb. 
- According to Merriam Webster Dictionary, এর অর্থ:  to be like or similar to অথবা to represent as like. 
- বাংলায়, অনুরুপ হওয়া বা সদৃশ হওয়া। 
- উল্লেখ্য যে , - The verb resemble does not take a preposition before its object.
- অর্থাৎ Resemble, verb টির তার object বোঝানোর জন্য কোন Preposition এর দরকার পড়ে না।
- সুতরাং সঠিক উত্তর হবে - He resembles his father.
-  Bangla Meaning: সে তার বাবার মতই দেখতে। 

Source: Cambridge Dictionary Grammar Reference.
৩৬.
কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয়?
  1. ক) মহাপ্রাণ ধ্বনি
  2. খ) ঘোষ ধ্বনি
  3. গ) অঘোষ ধ্বনি
  4. ঘ) অল্পপ্রাণ ধ্বনি
সঠিক উত্তর:
খ) ঘোষ ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোষ ধ্বনি
ব্যাখ্যা
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়।
যেমন-
ঘোষ ও অঘোষ ব্যঞ্জন।

ঘোষ ব্যঞ্জনঃ যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

অঘোষ ব্যঞ্জনঃ যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা- প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৩৭.
৬০ কোন সংখ্যার ৮০% ?
  1. ক) ৮০
  2. খ) ৪৮
  3. গ) ৭৫
  4. ঘ) ১২০
সঠিক উত্তর:
গ) ৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ কোন সংখ্যার ৮০% ?

সমাধান: 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
ক এর ৮০% = ৬০
ক এর ৮০/১০০ = ৬০
৪ক/৫ = ৬০
ক = (৬০ × ৫)/৪
ক = ৭৫
৩৮.
‘ব্যাপ্তি‘ অর্থে সম্বন্ধ কোনটি?
  1. ক) রাজার রাজ্য
  2. খ) বাটির দুধ
  3. গ) দেশের লোক
  4. ঘ) রোজার ছুটি
সঠিক উত্তর:
ঘ) রোজার ছুটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোজার ছুটি
ব্যাখ্যা
সম্বন্ধ পদ বহু প্রকারের হতে পারে।
যেমন:
অধিকরণ সম্বন্ধ : রাজার রাজ্য, প্রজার জমি।
কার্যকারণ সম্বন্ধ : অগ্নির উত্তাপ, রোগের কষ্ট।
হেতু সম্বন্ধ : ধনের অহংকার, রূপের দেমাক।
ব্যাপ্তি সম্বন্ধ : রোজার ছুটি, শরতের আকাশ।
অভেদ সম্বন্ধ : জ্ঞানের আলোক, দুঃখের দাহন।
উপমান-উপমেয় সম্বন্ধ : ননীর পুতুল, লোহার শরীর।
নির্ধারক সম্বন্ধ : সবার সেরা, সবার ছোট।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি।
৩৯.
Choose the correct spelling -
  1. ক) Sovereignity
  2. খ) Soverenity
  3. গ) Sovreignty
  4. ঘ) Soverinty
অনির্ধারিত
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে প্রতিটি বানান ভুল থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি।
- The correctly spelt word is Sovereignty.
- Sovereignty (noun) সার্বভৌম ক্ষমতা।

Source: Bangla Academy Dictionary.
৪০.
এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত?
  1. ক) ৩,০০০ টাকা
  2. খ) ৫০০ টাকা
  3. গ) ২,৫০০ টাকা
  4. ঘ) ১,৫০০ টাকা
সঠিক উত্তর:
গ) ২,৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ২,৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুইন্টাল চালের দাম ২,০০০ টাকা। কেজি প্রতি ৫ টাকা বাড়লে বর্তমানে ১ কুইন্টাল চালের দাম কত?

সমাধান : 
আমরা জানি,
১ কুইন্টাল = ১০০ কেজি

১ কেজি চালের দাম বাড়ে = ৫ টাকা 
১০০ কেজি চালের দাম বাড়ে = (৫ × ১০০) টাকা 
= ৫০০ টাকা 

বর্তমানে ১ কুইন্টাল চালের দাম = (২০০০ + ৫০০) টাকা = ২৫০০ টাকা