পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাবিসিএস জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
রিভিশন পরীক্ষা - ১০ টপিক: পরীক্ষা ৬ - ৯ পর্যন্ত
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন - রিভিশন

বিসিএস জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
কোনটি প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি?
  1. ঘূর্ণায়মান
  2. গণ্যনীয়
  3. পূজ্য
  4. জ্ঞানবান
ব্যাখ্যা
• প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি - গণ্যনীয়
- 'গণ্যনীয়' শব্দের শুদ্ধ প্রয়োগ - গণনীয়।

অন্যদিকে,
- ঘূর্ণায়মান,
- পূজ্য,
- জ্ঞানবান।
উপরিউক্ত শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'কৃপা' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √কৃপ্‌ + আ + অ
  2. √কৃপ্‌ + অ
  3. √কৃপ্‌ + অ + আ
  4. √কৃপ্‌ + আ
ব্যাখ্যা
• সংস্কৃত কৃৎ প্রত্যয়:
- অ(অঙ্‌) + স্ত্রী প্রত্যয় (আ) যোগে গঠিত কিছু শব্দ হলো:

যেমন:
- শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা,
- √ব্যথ্‌ + অ + আ = ব্যথা,
- √কৃপ্‌ + অ + আ = কৃপা,
- সম্‌ + √জ্ঞা + অ + আ = সংজ্ঞা,

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'শিবরাত্রির সলতে' বাগ্‌ধারার অর্থ -
  1. অহঙ্কার
  2. একমাত্র সন্তান
  3. নির্ভীক
  4. কদাচিৎ
ব্যাখ্যা
• 'শিবরাত্রির সলতে' বাগ্‌ধারার অর্থ - একমাত্র সন্তান বা বংশধর।

অন্যদিকে,
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ।
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক।
- ‘পায়া ভারি’ বাগধারা টির অর্থ - অহঙ্কার।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কত সালে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন?
  1. ১৮০০ সালে
  2. ১৮০২ সালে
  3. ১৮০১ সালে
  4. ১৮০৫ সালে
ব্যাখ্যা
ফোর্ট উইলিয়াম কলেজ:
- লর্ড ওয়েলেসলী ১৮০০ সালে কলকাতায় ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেন।
- ১৮০১ সালের মে মাসে উইলিয়াম কেরী ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নিযুক্ত হন।
- পরবর্তীতে ১৮০৫ সালের মধ্যে কলেজে মোট ১২টি অনুষদ খোলা হয়।
- ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেন।

ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিতগণ হলেন:
- উইলিয়াম কেরী,
- রামরাম বসু,
- গোলকনাথ শর্মা,
- মৃত্যুঞ্জয়‌ বিদ্যালঙ্কার,
- তারিণীচরণ মিত্র,
- রাজীবলােচন,
- চণ্ডীচরণ মুনশী,
- হরপ্রসাদ রায় ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
'পুষ্পসৌরভ' শব্দটি কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
  1. সপ্তমী
  2. চতুর্থী
  3. তৃতীয়া
  4. ষষ্ঠী
ব্যাখ্যা
ষষ্ঠী তৎপুরুষ সমাস:
- পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর লোপ হয়ে যে সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।

যেমন:
- পুষ্পের সৌরভ =পুষ্পসৌরভ,
- ছাগীর দুগ্ধ - ছাগদুগ্ধ,
- গৃহের কর্তা - গৃহকর্তা,
- অশ্বের পদ - অশ্বপদ ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত?
  1. কাজি
  2. চেহারা
  3. গির্জা
  4. দারোগা
ব্যাখ্যা
• 'গির্জা' শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- খ্রিষ্টধর্মাবলম্বীদের উপাসনালয়।

অন্যদিকে,
ফারসি শব্দ - দারোগা, চেহারা, কাজি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
জীবনীকাব্য 'চৈতন্যভাগবত' গ্রন্থটি রচনা করেন কে?
  1. বৃন্দাবন দাস
  2. বিপ্রদাস পিপিলাই
  3. নরহরি চক্রবর্তী
  4. ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যা
বৃন্দাবন দাস ও জীবনীকাব্য:
- বাংলা সাহিত্যে জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত হয়ে আছেন বৃন্দাবন দাস।
- বাংলা ভাষায় রচিত শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনীকাব্য বৃন্দাবন দাস রচিত 'চৈতন্যভাগবত'
- তাঁর কাব্য প্রথমত 'চৈতন্যামঙ্গল' নামে পরিচিত ছিল।
- পরে এ কাব্যে ভাগবতের প্রভাব ও লীলা পর্যায় দেখে এর নাম চৈতন্যভাগবত রাখা হয়।
- কাব্যটির রচনাকাল সম্ভবত ১৫৪৮ সাল।

উৎস: বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি অশুদ্ধ বানান?
  1. পূণ্য
  2. ভুবন
  3. শূন্য
  4. ত্রিভুজ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - পূণ্য
- এর শুদ্ধ বানান - পুণ্য।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সৎকর্মের ফল,
- সওয়াব।

অন্যদিকে,
ভুবন, শূন্য, ত্রিভুজ - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
আত্মজীবনীমূলক গ্রন্থ 'জীবনস্মৃতি' রচনা করেন কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. হুমায়ূন আহমেদ
  3. আবুল কালাম শামসুদ্দীন
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
জীবনস্মৃতি:
- রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থ। ১৯১২ সালে প্রকাশিত হয়।
- বাল্মীকিপ্রতিভা রচনার সময় থেকে কবি সম্পূর্ণভাবে গান ও কাব্য রচনায় মনোনিবেশ করেন।
- তিনি রচনা করেন সন্ধ্যাসংগীত (১৮৮২) ও প্রভাতসংগীত (১৮৮৩)। এ সময়ের অনুভূতি কবির জীবনে একটি স্মরণীয় ঘটনা; জীবনস্মৃতিতে তিনি তা ব্যক্ত করেছেন।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০.
'গঙ্গা' উপন্যাসের পটভূমি প্রধানত কী বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে?
  1. রাজনীতি
  2. জেলেজীবন
  3. শহুরে জীবন
  4. কৃষিজীবন
ব্যাখ্যা
'গঙ্গা' উপন্যাস:
- 'গঙ্গা' উপন্যাসটি সমরেশ বসুর অন্যতম শ্রেষ্ঠ রচনা। এটি ১৯৫৭ সালে প্রকাশিত।
- গঙ্গার পটভূমি একটাই, জল-জাল-জেলে; বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের (মাছমারা) জীবনসংগ্রামের কাহিনি। গঙ্গা উপন্যাসের চরিত্রগুলো সামনে অতটা উজ্জ্বল হয়ে ধরা দেয়নি।
- সমরেশ বসুর মূল বিষয় চরিত্র চিত্রণ নয়, মূল বিষয় জেলেজীবন।
- জেলেজীবনের সংগ্রাম চিত্রণ করতে যা যা প্রয়োজন, তা করেছেন। চরিত্রের ক্ষেত্রেও তাই।
- এখানে মোটা দাগে যারা রয়েছে: সাইদার নিবারণ, নিবারণের ছোট ভাই পাঁচু ও ছেলে বিলাস, বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল; অপরদিকে অমর্তের বউ, দামিনী, হিমি, হিমির সখী আতর, মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ।
- আপাতদৃষ্টিতে এই উপন্যাসের নায়ক-নায়িকা হলো বিলাস ও হিমি। কিন্তু সব চরিত্র যার ছায়া অবলম্বনে, তিনি হলো নিবারণ। সেদিক থেকে নিবারণ হলো কেন্দ্রীয় চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১১.
'জিগীষা' শব্দ দিয়ে কী বোঝায়?
  1. শ্রবণ করার ইচ্ছা
  2. জয়ের ইচ্ছা
  3. বেঁচে থাকার ইচ্ছা
  4. হনন করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'জয়ের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা

অন্যদিকে,
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা।
- হনন (হত্যা) করার ইচ্ছা - জিঘাংসা।
- শ্রবণ (শোনার) করার ইচ্ছা - শ্রবণেচ্ছা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলা একাডেমী অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ- নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১২.
ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' রচনা করেন কে?
  1. আখতারুজ্জামান ইলিয়াস
  2. হাসান হাফিজুর রহমান
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. মাহবুবুল আলম চৌধুরী
ব্যাখ্যা
'স্মৃতিস্তম্ভ' কবিতা:
- 'স্মৃতিস্তম্ভ' কবিতাটি আলাউদ্দিন আল আজাদ এর 'মানচিত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।
-‌ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত এই কবিতাটি।

স্মৃতিস্তম্ভ কবিতার কয়েকটি লাইন নিম্নরূপ:

স্মৃতির মিনার ভেঙেছে তোমার? ভয় কি বন্ধু, আমরা এখনো
চারকোটি পরিবার
খাড়া রয়েছি তো ! যে-ভিত কখনো কোনো রাজন্য
পারেনি ভাঙতে

আলাউদ্দিন আল আজাদ:
- আলাউদ্দিন আল আজাদ একজন শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক।
- তিনি ১৯৩২ সালের ৬ মে , নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে জন্ম গ্রহণ করেন।
- আলাউদ্দিন আল আজাদ রচিত কবিতা 'স্মৃতিস্তম্ভ' মানচিত্র কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

উৎস: স্মৃতিস্তম্ভ, আলাউদ্দিন আল আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
মৌলিক ব্যঞ্জনধ্বনি কয়টি?
  1. ৩৭টি
  2. ৩০টি
  3. ৩২টি
  4. ২৫টি
ব্যাখ্যা
মৌলিক ধ্বনি:
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলােকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], উ]।
- মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প], [ফ], [ব], [ভ], [থ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ], [চ], [ছ], [জ], [ঝ], [ক], [খ], [গ], [ঘ], [ম],[ন],[ঙ] [স্], [শ], [হ্], [ল], [র], [ড়], [ঢ়]। এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৪.
চর্যাপদের পদগুলো কোন ছন্দে রচিত?
  1. মহাকাব্যিক ছন্দ
  2. পদাবলী ছন্দ
  3. মাত্রাবৃত্ত ছন্দ
  4. ত্রিনয়নী ছন্দ
ব্যাখ্যা
চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। চর্যাপদের বিষয়বস্তু বৌদ্ধ ধর্ম মতে সাধনভজনের তত্ত্ব প্রকাশ।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক নেপালের রয়েল লাইব্রেরি থেকে, ১৯০৭ সালে আবিষ্কৃত হয় বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ।
- চর্যাপদের ভাষাকে বলা হয় 'সন্ধ্যা' বা 'সান্ধ্য ভাষা'। এ ভাষা কোথাও স্পষ্ট, কোথাও অস্পষ্ট। তাই একে 'আলো-আঁধারি' ভাষাও বলা হয়।
- চর্যাপদের পদগুলো প্রাচীন কোন ছন্দে রচিত তা আজ বলা সম্ভপর নয়৷ তবে আধুনিক ছন্দের বিচারে এগুলো মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য৷

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৫.
'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো' - বাক্যদ্বয়ের রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে।
সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো' - বাক্যদ্বয় 'রবীন্দ্রনাথ ঠাকুরের' 'যোগাযোগ' উপন্যাস থেকে নেওয়া হয়েছে।

'যোগাযোগ' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগ উপন্যাস প্রথমে তিন পুরুষ নামে বিচিত্রা মাসিক পত্রিকায় প্রকাশিত হয়। পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
- নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদনের ব্যক্তিত্বের তীব্র বিরোধ উপন্যাসের কেন্দ্র।
- শেষ পর্যন্ত স্বামীর কাছে কুমুদিনীর দ্বিধান্বিত সমর্পণে কাহিনির সমাপ্তি হলেও কুমুদিনীর মধ্যে এক বিদ্রোহী নারীর রূপ স্পষ্ট হয়।

উৎস: যোগাযোগ উপন্যাস, বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
"Ophelia and Gertrude" are characters from -
  1. Macbeth
  2. Hamlet
  3. As You Like It
  4. The Tempest
ব্যাখ্যা
"Ophelia and Gertrude" are characters from - Hamlet.

• Hamlet in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী। 
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.

• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
- 'There is divinity that shapes our end'.

Source: Britannica.
১৭.
She was so relieved that he had come home safely. Here 'home' is -
  1. Adverb
  2. Preposition
  3. Verb
  4. Adjective
ব্যাখ্যা
She was so relieved that he had come home safely. Here 'home' is - Adverb.

এখানে "home" একটি adverb হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি "come" verb কে বর্ণনা করছে, অর্থাৎ সে কোথায় এসেছে (বাড়ি)।

home: [adverb]
English meaning: to or at the place where you live.
Bangla meaning: বাড়িতে; বাড়ির দিকে

Example:
- Come on, it's time to go home.
- What time did you get home last night?
- She was so relieved that he had come home safely.

Source: Oxford Dictionary.
১৮.
The word "Sovereign" means:
  1. A scientific term related to energy
  2. A type of rare gemstone
  3. A historical novel about medieval times
  4. A king or queen
ব্যাখ্যা
• Sovereign: 
English meaning: a king or queen.
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট।

Example:
The Tongan sovereign is head of state and exercises executive power.

Source: Cambridge Dictionary.
১৯.
Mare is _____ gender.
  1. Masculine
  2. Feminine
  3. Common
  4. none
ব্যাখ্যা
Mare - (ঘোটকী) (feminine gender)
-এর masculine gender হচ্ছে  Horse (ঘোটক) এর feminine gender.
২০.
The word 'Appal' is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
• Appal (verb)
English Meaning: to make somebody feel extremely shocked and feel very strongly that something is bad.
Bangla Meaning: আতঙ্কিত করা; বিতৃষ্ণ করা; মর্মাহত করা।
Example sentence:The whole nation was appalled at the massacre of innocent children.

Example:
- The thought of having to do it all again appals me.

Source: Oxford Dictionary.
২১.
'Man and Superman' written by G.B. Shaw is ______ act play.
  1. one
  2. two
  3. four
  4. five
ব্যাখ্যা
• The play 'Man and Superman' is written by - G.B Shaw.
- 4 acts বিশিষ্ট এই play টি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- Basic to Man and Superman, which Shaw subtitled A Comedy and A Philosophy, is his belief in the conflict between man as spiritual creator and woman as guardian of the biological continuity of the human race. 
- The play incorporates Shaw’s concept of the “life force” and satirizes the relationship between the sexes

• Important characters of Man and Superman:
- John Tanner,
- Hector Malone,
- Ann Whitefield,
- Mendoza,
- Roebuck Ramsden,
- Octavius Robinson,
- Violet Robinson,
- Susan Ramsden etc.

• George Bernard Shaw (1856-1950):
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman; Encyclopedia Britannica
২২.
You had better _____ today.
  1. stay
  2. to stay
  3. stayed
  4. staying
ব্যাখ্যা
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।

• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.

Complete sentence- You had better stay today.
২৩.
"Gerontion" is a poem by-
  1. P.B. Shelley
  2. T.S. Eliot
  3. Robert Browning
  4. W.B.Yeats
ব্যাখ্যা
• T. S. Eliot wrote the poem 'Gerontion'.
- যুদ্ধের পাশাপাশি এর মূল বিষয়বস্তু হচ্ছে ধর্ম এবং রাজনৈতিক অভ্যুত্থান  
- The poem deals with war as a major theme as well as religion and political upheaval.
- কবিতাটি 1919 সালে সংঘটিত বিভিন্ন ঘটনাবলী এবং এসকল বিষয়ে কবির নিজস্ব বিশ্ব, যুদ্ধ, ধর্ম এবং রাজনীতির একটি জটিল দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে।
- It an eight-stanza poem that’s divided into uneven sets of lines.

• T.S Eliot কে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক বিবেচেনা করা হয়।
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

• Best works:
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- Ash Wednesday etc.

• His well known plays:
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Trail of a Judge etc.

Source: Britannica and An ABC of English Literature, Dr M Mofizar Rahman and poemanalysis.com
২৪.
Silver is a-
  1. Abstract Noun
  2. Common Noun
  3. Proper Noun
  4. Materiel noun
ব্যাখ্যা
• Materiel noun
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
২৫.
Bangladesh will win ____ 30 countries.
  1. in
  2. of
  3. between
  4. among
ব্যাখ্যা
• দুইটি জিনিসর মধ্যে তুলনা বুঝাতে between, দুইয়ের অধিক বোঝাতে / তুলনা করতে among বসে। যেমন: 
- Distribute these mangoes between Arif and Babu.
- Bangladesh will win among 30 countries.
২৬.
Education is enlightening. Here 'enlightening' is:
  1. finite verb
  2. infinitive
  3. gerund
  4. participle
ব্যাখ্যা
• Education is ‘enlightening, here ‘enlightening is - A participle.

• প্রদত্ত বাক্যে ‘enlightening’ শব্দটি noun ‘Education’ কে modify করছে, অর্থাৎ adjective এর কাজ করছে।
- Verb + ing যখন adjective এর কাজ করে তখন তাকে participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
২৭.
Synonym of 'Misanthropist' -
  1. Cynic
  2. Grouch
  3. Recluse
  4. All of these
ব্যাখ্যা
• Misanthropist (noun)

English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

Synonyms: Cynic (চিরবিষণ্ণ), Grouch (আকস্মিক বদমেজাজ), Recluse (একান্তবাসী; সন্ন্যাসী).
Antonyms: Optimist (শুভবাদী বা আশাবাদী ব্যক্তি), Positivist (প্রত্যক্ষবাদী), Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি).
২৮.
I gave____ to the theatre when I moved out of London.
  1. up to going
  2. up going
  3. up to go
  4. up go
ব্যাখ্যা
• সাধারণত দুটি verb পাশাপাশি থাকলে verb + ing যুক্ত হয়।
- এছাড়াও preposition এর পর-বাক্যে verb+ ing যুক্ত word বা gerund বসে। 

Complete sentence: I gave up going to the theatre when I moved out of London.

• Give up doing something
- I gave up going to the theatre when I moved out of London.
- He gave up playing football when he got married.
- Why don’t you give up smoking?
- I gave up playing cricket when I got a job.
২৯.
What is the meaning of the word "Resentment"?
  1. A strong desire for success
  2. Bitter indignation at unfair treatment
  3. Deep concentration and focus
  4. None of these
ব্যাখ্যা
• Resentment (noun) 
English Meaning: Bitter indignation at having been treated unfairly.
Bangla Meaning: অসন্তুষ্টি; বিরতি; অপমানবোধ।

Example:
- She could not conceal the deep resentment she felt at the way she had been treated.
৩০.
Just imbibe what the person says and take it into your system. Here 'imbibe' is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Preposition
ব্যাখ্যা
• Imbibe (verb)
English Meaning: to drink, especially alcohol; to receive and accept information, etc.
Bangla meaning:  পান/হজম করা; শুষে নেওয়া; আত্মসাৎ করা।

• Example:
- Have you been imbibing again?
- Just imbibe what the person says and take it into your system.
৩১.
Paradise Lost is written by -
  1. Geoffrey Chaucer
  2. William Blake
  3. William Wordsworth
  4. John Milton
ব্যাখ্যা
• Paradise Lost:
- Neo-classical period এর অন্যতম সাহিত্যিক John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost or 'Paradise Lost' attempted to - Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খণ্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
৩২.
O’Henry is a/an _____ author.
  1. French
  2. Irish
  3. American
  4. Scottish
ব্যাখ্যা
• O’Henry (1862-1910): 
• 'William Sydney Porter' is the full name of great American short story writer O' Henry.
- তিনি হচ্ছেন একজন American short-story writer whose tales romanticized the commonplace - বিশেষ করে New York City এর সাধারণ মানুষের জীবন।
- তিনি Modern Period এর একজন বিখ্যাত লেখক এবং তাঁর pseudonym O' Henry নামেই বেশি পরিচিত।

• His famous works:
- Heart of the West,
- The Gift of the Magi,
- Sixes and Sevens,
- Roads of Destiny,
- Cabbage and Kings,
- The Four million,
- The Voice of the city etc.

Source: Britannica and Live MCQ Lecture.
৩৩.
কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 
  1. ১৩৭
  2. ১৪৪
  3. ২৪৮
  4. ১৫১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৭ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে? 

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৭ কম । 
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪ 

∴ নির্ণেয় লঘিষ্ট সংখ্যা = (১৪৪ - ৭) 
= ১৩৭  ।
৩৪.
২০২৫ সালের ২ মে শুক্রবার ছিল। ঐ বছরের ৮ অক্টোবর কী বার হবে? 
  1. সোমবার
  2. বুধবার
  3. রোববার
  4. মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৫ সালের ২ মে শুক্রবার ছিল। ঐ বছরের ৮ অক্টোবর কী বার হবে? 

সমাধান: 
মে মাসে মোট = ৩১ দিন
∴ মে-তে বাকি দিন = ৩১ − ২ = ২৯ দিন 

অন্য মাসে দিন থাকে- 
জুন → ৩০ দিন
জুলাই → ৩১ দিন
আগস্ট → ৩১ দিন
সেপ্টেম্বর → ৩০ দিন
অক্টোবর → ৮ দিন 
∴ মোট দিন = ২৯ + ৩০ + ৩১ + ৩১ + ৩০ + ৮ = ১৫৯দিন 

১৫৯ দিন পরের বার নির্ণয়: 
১৫৯ ÷ ৭ = ২২ সপ্তাহ এবং বাকি থাকে = ৫ দিন 
∴ ২ মে শুক্রবার ছিল, তাহলে ৫ দিন পর: 
শুক্রবার → শনিবার → রোববার → সোমবার → মঙ্গলবার → বুধবার। 

∴ ৮ অক্টোবর হবে = বুধবার।
৩৫.
a + b + c = 13, a2 + b2 + c2 = 33 হলে ab + bc + ca এর মান কত?
  1. 46
  2. 58
  3. 68
  4. 56
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 13, a2 + b2 + c2 = 33 হলে ab + bc + ca এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 13 
a2 + b2 + c2 = 33 

আমরা জানি  
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2+ b2 + c2
বা, 2(ab + bc + ca) = (13)2 - 33
বা, 2(ab + bc + ca) = 169 - 33 
বা, 2(ab + bc + ca) = 136
বা, (ab + bc + ca) = 136/2
∴ (ab + bc + ca) = 68 
৩৬.
শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৬০,০০০ টাকা হলে মূলধন কত? 
  1. ৩০,০০০ টাকা 
  2. ২৫,০০০ টাকা 
  3. ৩৫,০০০ টাকা 
  4. ২০,০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৬০,০০০ টাকা হলে মূলধন কত? 

সমাধান: 
১০০ টাকায় ১ বছরের সুদ = ৫ টাকা 
∴ ১০০ টাকায় ২০ বছরের সুদ = (৫ × ২০) টাকা 
= ১০০ টাকা 

সুদে আসলে = (১০০ + ১০০) টাকা 
= ২০০ টাকা 

সুদাসল ২০০ টাকা হলে আসল = ১০০ টাকা  
∴ সুদাসল ১ টাকা হলে আসল = ১০০/২০০ টাকা 
∴ সুদাসল ৬০০০০ টাকা হলে আসল = (১০০ × ৬০০০০)/২০০ টাকা 
= ৩০,০০০ টাকা 

∴ মূলধন = ৩০,০০০ টাকা।
৩৭.
'মেঘ' এর  সমার্থক শব্দ কোনটি? 
  1. নভঃ
  2. অম্বুদ
  3. অম্বু
  4. অম্বর
ব্যাখ্যা
প্রশ্ন: 'মেঘ' এর  সমার্থক শব্দ কোনটি? 

সমাধান: 
- 'মেঘ' এর  সমার্থক শব্দ হচ্ছে- অম্বুদ । 

• আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
- অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ, শূণ্যলোক, আসমান, দ্যূলোক, অভ্র, নীলিমা, শূণ্য, নভঃ, অনন্ত, সুরপথ, অম্বরতল,খলোক, ইত্যাদি।

• ‘জল’ শব্দের সমার্থক শব্দ:
- অম্বু, জীবন, নীর, পানি, সলিল, উদক, বারি, অপ, তোয়, অর্ণঃ।

• 'মেঘ' এর  সমার্থক শব্দ: 
- বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

উৎস: বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৮.
৬ জন পুরুষ ও ৫ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
  1. ৪৫
  2. ৯০
  3. ৮৬
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ ও ৫ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?

সমাধান: 
৬ জন পুরুষ এবং ৫ জন মহিলা থেকে ১ জন পুরুষ এবং ২ জন মহিলা নিয়ে কমিটি গঠনের উপায়, 
= C × C
= ৬ × ১০
= ৬০ ।
৩৯.
পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 
  1. ভাই
  2. পিতা
  3. শ্বশুর
  4. চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন। তারা হলেন ক, খ, গ, ঘ, ঙ। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী? 

সমাধান: 
ক হলেন গ এর মা; 
এবং খ হচ্ছেন বাবা 
আবার, 
গ হচ্ছে ঙ এর স্ত্রী।
অর্থাৎ, গ - ক ও খ এর মেয়ে। আর ঙ তাদের মেয়ে-জামাই। 

তাহলে, খ (বাবা) হচ্ছেন ঙ এর শ্বশুর।
৪০.
পনির ও মনিরের আয়ের অনুপাত ৪ : ৩ এবং মনির ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ২৪০ টাকা হলে, রবিনের আয় কত?
  1. ৭২ টাকা
  2. ৯৬ টাকা
  3. ১২৪ টাকা
  4. ১৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পনির ও মনিরের আয়ের অনুপাত ৪ : ৩ এবং মনির ও রবিনের আয়ের অনুপাত ৫ : ৪। পনিরের আয় ২৪০ টাকা হলে, রবিনের আয় কত? 

সমাধান: 
পনির : মনির = ৪ : ৩ = ২০ : ১৫
মনির : রবিন = ৫ : ৪ = ১৫ :  ১২ 
∴ পনির : মনির : রবিন = ২০ : ১৫ : ১২ 

ধরি, 
পনিরের আয় = ২০ক  টাকা 
মনিরের আয় = ১৫ক  টাকা 
রবিনের আয় = ১২ ক  টাকা 

প্রশ্নমতে, 
২০ক = ২৪০
বা, ক = ২৪০/২০
∴ ক = ১২

∴ রবিনের আয় = (১২ × ১২) টাকা 
= ১৪৪ টাকা  ।
৪১.
একটি সমান্তর অনুক্রমে ৫ম পদটি 24 এবং প্রথম ৫টি পদের যোগফল 100 হলে প্রথম পদটি কত?
  1. 16
  2. 10
  3. 12
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর অনুক্রমে ৫ম পদটি 24 এবং প্রথম ৫টি পদের যোগফল 100 হলে প্রথম পদটি কত?

সমাধান: 
মনে করি, 
প্রথম পদ = a 

দেওয়া আছে,  
৫ম পদ = 24
∴ a + (5 - 1)d = 24
⇒ a + 4d = 24 .............. (1) 

এখন, 
৫টি পদের যোগফল = 100
⇒ (5/2){2a + (5 - 1)d} = 100 
⇒ (5/2){2a + 4d} = 100 
⇒ 2a + 4d = 40 ............... (2) 

এখন, 
(2) নং – (1) × 2 নং হতে পাই, 
2a + 4d − 2(a + 4d) = 40 − 24 × 2 
বা, 2a + 4d - 2a - 8d = 40 - 48 
বা, 4d - 8d = - 8 
বা, - 4d = - 8 
বা, d = - 8/- 4
∴ d = 2 

এখন d = 2 (1) নং সমীকরণে বসাই, 
a + 4 × 2 = 24
⇒ a + 8 = 24
⇒ a = 24 - 8
⇒ a = 16 

∴ প্রথম পদ = 16  ।
৪২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ২৪ বর্গএকক
  2. ৪৮ বর্গএকক
  3. ৩৬ বর্গএকক
  4. ৬০ বর্গএকক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ একক এবং অপর প্রত্যেক বাহুদ্বয় ১০ একক। ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু a এবং ভূমি b একক হলে, 
ক্ষেত্রফল = (b/৪)√(৪a2 - b2) বর্গএকক 

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য = ১০ একক
এবং ভূমির দৈর্ঘ্য = ১৬ একক 
এখানে, a = ১০ একক, b= ১৬ একক

সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 
(১৬/৪)√(৪ × ১০ - ১৬) বর্গএকক
= ৪√(৪ × ১০০- ২৫৬) বর্গএকক
= ৪√(৪০০ - ২৫৬) বর্গএকক
= ৪√১৪৪ বর্গএকক
= ৪ × ১২ বর্গএকক
= ৪৮ বর্গএকক  

∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = ৪৮ বর্গএকক ।
৪৩.
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 12} হলে P ∩ Q = কত?
  1. {1, 2, 4} 
  2. {4, 6, 9} 
  3. {3, 6, 12} 
  4. {3, 6, 9, 12} 
ব্যাখ্যা
প্রশ্ন: P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং Q = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 12} হলে P ∩ Q = কত?

সমাধান: 
এখানে,
P = {x : x, 12 এর গুণনীয়কসমূহ} 
12 এর গুণনীয়কসমূহ 1, 2, 3, 4, 6, 12 
∴ P = {1, 2, 3, 4, 6, 12} 

আবার, 
Q = {x : x, 3 এর গুনিতক এবং x ≤ 12} 
3 এর গুনিতক 3, 6, 9, 12 
∴ Q = {3, 6, 9, 12} 

∴ P ∩ Q = {1, 2, 3, 4, 6, 12} ∩ {3, 6, 9, 12}
= {3, 6, 12}  । 
৪৪.
কোন সংখ্যার (২/৯) অংশ ৬৪ এর সমান?
  1. ২৪৮
  2. ৩২৪
  3. ২৯৬
  4. ২৮৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার (২/৯) অংশ ৬৪ এর সমান? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ২/৯ = ৬৪ 
বা, ২ক/৯ = ৬৪ 
বা, ২ক = ৬৪ × ৯ 
বা, ক = (৬৪ × ৯)/২ 
∴ ক = ২৮৮  

∴ সংখ্যাটি = ২৮৮ ।
৪৫.
নিচের কোনটি ভিটামিন-সি-এর উৎস নয়?
  1. ডিমে
  2. কলিজায়
  3. বাঁধাকপিতে
  4. পেয়ারায়
ব্যাখ্যা
ভিটামিন সি: 
- ভিটামিন-সি এর অপর নাম অ্যাসকরবিক এসিড। 
- পেয়ারা, বাতাবী লেবু, কামরাঙা, কমলা, আমড়া, বাঁধাকপি, টমেটো, আনারস, কাঁচামরিচ, তাজা শাকসব্জি ইত্যাদিতে ভিটামিন সি থাকে। 
- সবুজ শাক-সবজি ও ফল যেমন- বাঁধাকপি, ফুলকপি, পালং শাক ইত্যাদিতে ভিটামিন-সি পাওয়া যায়। 
- সবচেয়ে বেশি ভিটামিন-সি সমৃদ্ধ ফল আমলকি। 
ডিম ও দুধে ভিটামিন-সি ছাড়া সকল ভিটামিন রয়েছে। 
 
অন্যদিকে, 
- দুধ, মাখন, চর্বি, ডিম, গাজর, আম, কাঁঠাল, রঙিন শাকসবজি, মলা মাছ ইত্যাদিতে ভিটামিন এ থাকে। 
- ঈস্ট, ঢেঁকিছাঁটা চাল, আটা, অঙ্কুরিত ছোলা, মুগডাল, মটর, ফুলকপি, চিনাবাদম, শিমের বীচি, কলিজা, হৃদপিন্ড, দুধ, ডিম, মাংস, সবুজ শাকসব্জি ইত্যাদিতে ভিটামিন বি থাকে। 
- ডিম, দুধ, কলিজা, দুগ্ধজাত দ্রব্য, মাছের তেল, ভোজ্য তেল ইত্যাদিতে ভিটামিন ডি থাকে। 
 
উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
কোন শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না?
  1. সৌর শক্তি
  2. প্রাকৃতিক গ্যাস 
  3. বায়োগ্যাস
  4. বায়ুপ্রবাহ
ব্যাখ্যা
শক্তির উৎস: 
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার। 
যথা- 
১। নবায়নযোগ্য শক্তির উৎস: 
- বর্তমানে পৃথিবীর সব মানুষ যে পরিমাণ শক্তি ব্যবহার করে তার পাঁচ ভাগের এক ভাগ হচ্ছে নবায়নযোগ্য শক্তি। 
- নবায়নযোগ্য শক্তি হলো এমন এক শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎসটি নিঃশেষ হয়ে যায় না। 
- নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়। 
যেমন- সমুদ্রস্রোত, বায়োগ্যাস,  বায়ুপ্রবাহ, সৌর শক্তি, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি নবায়নযোগ্য শক্তির উৎস। 
 
২। অনবায়নযোগ্য শক্তির উৎস: 
- অন্যদিকে অনবায়নযোগ্য শক্তিকে পুনরায় ব্যবহার করা যায় না। 
- প্রকৃতিতে অনবায়নযোগ্য শক্তির উৎস সীমিত। 
- আমাদের দেশে চাহিদার তুলনায় অনবায়নযোগ্য শক্তির মজুদের পরিমাণ খুব বেশি নয়। 
- অনবায়নযোগ্য শক্তির উৎপাদনের খরচ বেশি এবং এটি অনেক ক্ষেত্রে পরিবেশ বান্ধব নয়। 
যেমন- কয়লা, খনিজ তেল, নিউক্লিয় শক্তি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি অনবায়নযোগ্য শক্তির উৎস। 
 
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
নিচের কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান তিনটি সার্ভিস মডেলের অন্তর্ভুক্ত নয়? 
  1. IaaS
  2. SaaS
  3. CaaS
  4. PaaS
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল: 
- ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-IaaS): 
- ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালানোর জন্য ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। 

২. প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। 

৩. সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS): 
- ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের তৈরিকৃত এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
রেকটিফাইড স্পিরিটের সাথে কী উপাদান যোগ করা হলে এটি পানের অযোগ্য হয়ে যায়? 
  1. গ্লুকোজ
  2. ফসফেট
  3. অ্যামোনিয়া
  4. মিথানল
ব্যাখ্যা
অ্যালকোহল: 
- অ্যালকোহল বলতে সাধারণভাবে ইথানলকে বোঝায়। 
- স্টার্চ থেকে গাঁজন ক্রিয়ার মাধ্যমে ইথানল উৎপাদন করা হয়। 
- এটি একটি শক্তিশালী জৈব দ্রাবক। 
- ৯৫.৬% ইথানল ও ৪.৪% পানির মিশ্রণকে রেকটিফাইড স্পিরিট বলে। 
- রেকটিফাইড স্পিরিটকে হোমিও ওষুধে ব্যবহার করা হয়। 
- ইথানলকে পারফিউম, কসমেটিক্স, ফার্মাসিউটিক্যাল শিল্পে ব্যাপক ভাবে ব্যবহার করা হয়। 
- ইথানল পানীয় হিসেবেও ব্যবহৃত হয়। 
- পানীয় হিসেবে ইথানলকে ব্যবহার না করার জন্য রেটিফাইড স্পিরিটের সাথে সামান্য মিথানল যোগ করে দেয়া হয়। 
- রেকটিফাইড স্পিরিটের সাথে মিথানল যুক্ত থাকলে এটি সম্পূর্ণভাবে পানের অযোগ্য হয়, এ মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে। 
- ঔষধ শিল্পে ও খাদ্য শিল্পে ব্যবহৃত অ্যালকোহলের মধ্যে মিথানল যোগ করা হয় না। 
- ইথানলকে মোটর ইঞ্জিনের জ্বালানী হিসেবেও ব্যবহার করা যায়। 
- পেট্রোলিয়াম জাতীয় উপাদানের সাথে প্রায় ৩০% ইথানল যোগ করে এ ধরনের জ্বালানী তৈরী করা হয়। এভাবে ব্যবহৃত অ্যালকোহলকে পাওয়ার অ্যালকোহল বলে।
- অ্যালকোহলকে জ্বালানী হিসেবে ব্যবহার করলে জীবাশ্ম জ্বালানীর উপর চাপ কম পড়ে। তাছাড়া এটি পরিবেশ বান্ধব। 

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
কম্পিউটারের এন্টিভাইরাস সফটওয়্যার কোনটি?
  1. এভিজি
  2. অ্যাভাস্ট
  3. কোবরা
  4. সবগুলোই
ব্যাখ্যা
এন্টিভাইরাস: 
- এন্টিভাইরাস বলতে সাধারণভাবে কম্পিউটারের ভাইরাস রোধ করার জন্য ব্যবহৃত একধরনের প্রোগ্রামকে বোঝায়। 
- এটি কম্পিউটারের সংরক্ষণ এলাকা বা হার্ডডিস্ক বা যে কোন রিমুভেবল ডিস্ক হতে ভাইরাস সনাক্তকরণ, প্রতিরোধ ও প্রতিকার করতে পারে। 
- এন্টিভাইরাস হলো সেই সফটওয়্যার যা ম্যালওয়‍্যারের সাথে সম্পৃক্ত সফটওয়‍্যারকে কম্পিউটারে অনুপ্রবেশে বাধা প্রদান করে। 
- ব্রাউজারের দুর্বলতা, প্লাগইনস, বিভিন্ন প্রকার লেনদেনে এবং অপারেটিং সিস্টেম প্রভৃতির জন্য এন্টিভাইরাস সফটওয়্যার থাকা প্রয়োজন। 
- আবার ব্যবহারকারী যদি অনলাইনে লেনদেন করেন তাহলে তার পিসিতে এন্টিভাইরাস থাকা অবশ্যই প্রয়োজন, এখন অনেক এন্টিভাইরাস সফটওয়্যার লেনদেনের সিকিউরিটি দিয়ে থাকে। 
- কয়েকটি এন্টিভাইরাস প্রোগ্রামের নিচে দেয়া হলো- 
• কাসপারস্কি, 
• ম্যাকফি, 
• নরটন, 
• পিসিসিলিন, 
এভিজি
অ্যাভাস্ট
• ই-সেট, 
• ই-স্ক্যান, 
কোবরা ইত্যাদি। 

উৎস: শিক্ষায় আইসিটি, বিএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশবিদ্যালয়।
৫০.
সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কোনটি তৈরি করে? 
  1. কার্বোহাইড্রেট
  2. ভিটামিন
  3. লিপিড
  4. অ্যামাইনো অ্যাসিড
ব্যাখ্যা
সালোকসংশ্লেষণ: 
- যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তাকে বলা হয় সালোকসংশ্লেষণ। 
- এটি একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। 
- উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্লাস্টিডে ঘটে। 
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য প্রস্তুত করে। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সূর্যালোক ও ক্লোরোফিল থাকতে হবে। 
- পানি, আলো, কার্বন-ডাই-অক্সাইড, ক্লোরোফিল হলো তার প্রধান উপকরণ। 
- সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বোহাইড্রেট, পানি ও অক্সিজেন তৈরি করে। 
- পাতার মেসোফিল টিস্যু সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কাবন ডাইঅক্সাইড বিজারিত হয়। তাই একে একটি জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। 
- জলজ উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। 
- লাল আলোতে সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নিচের কোন ডিভাইসে একই সময়ে ডেটা পাঠানো ও গ্রহণ করা যায়? 
  1. টিভি
  2. ওয়াকিটকি
  3. রেডিও
  4. মোবাইল ফোন
ব্যাখ্যা
ডেটা ট্রান্সমিশন মোড: 
- উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে বিবেচনা করে ডেটা পাঠানোর পদ্ধতিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। 
- ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। 
যথা- 
১। সিমপ্লেক্স: 
- শুধুমাত্র একদিকে ডেটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। 
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডেটা পাঠাতে পারে না। 
উদাহরণ- রেডিও, টিভি। 

২। হাফ-ডুপ্লেক্স: 
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডেটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। 
উদাহরণ- ওয়াকিটকি। 

৩। ফুল-ডুপ্লেক্স: 
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে। 
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডেটা প্রেরণ করার সময় ডেটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে। 
উদাহরণ- টেলিফোন, মোবাইল। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
নিচের কোনটি প্রকৃত মাল্টি-ইউজার সার্ভারভিত্তিক অপারেটিং সিস্টেম?
  1. Unix
  2. PC-DOS
  3. CP/M
  4. Mac OS
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম: 
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে। 
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। 

সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম: 
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে। 
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়। 
যেমন- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি। 

মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম: 
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে। 
যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি। 
- XENIX হলো UNIX অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ। 

বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম: 
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। 
- ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। 
যেমন- Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম: 
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে। 
যেমন- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
পাল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কে?
  1. মহীপাল
  2. গোপাল
  3. ধর্মপাল
  4. দেবপাল
ব্যাখ্যা
ধর্মপাল:
- ধর্মপাল হচ্ছেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা।
- তিনি প্রায় ৪০ বছর রাজত্ব করেন।
- বাংলার ইতিহাসে ধর্মপালই প্রথম রাজা যিনি সর্বপ্রথম উত্তর ভারতীয় রাজনীতিতে স্বল্পকালের জন্য হলেও কিছু সাফল্য অর্জন করেন। ধর্মপালের সময়ে বাংলা নতুন শক্তি ও উদ্দীপনার প্রতীক হয়েছিল।
- ধর্মপাল বৌদ্ধ ছিলেন এবং তিনি অনেক বিহারের প্রতিষ্ঠাতা।
- তিনি রাজশাহী বিভাগের বর্তমান নওগাঁ জেলার পাহাড়পুরে সোমপুর মহাবিহার প্রতিষ্ঠা করেন।
- বরেন্দ্র অঞ্চলের কেন্দ্রস্থলে প্রতিষ্ঠিত এই বৌদ্ধ ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানটি সমগ্র ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। এই জন্যে এটি মহাবিহার নামে পরিচিত।
- পালবংশের অন্যতম রাজা দেবপাল ছিলেন ধর্মপালের পুত্র।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
  1. ২নং সেক্টর
  2. ৩নং সেক্টর
  3. ৪নং সেক্টর
  4. ৫নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ: ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল: ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান: ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর: ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ: ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন: ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান: কোনো সেক্টরের অধীনে ছিলেন না।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৫৫.
'কনস্টান্টিনোপল' কোন সভ্যতার রাজধানী ছিল?
  1. রোমান
  2. ইনকা
  3. মায়া
  4. বাইজেন্টাইন
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
৫৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার ১০.৫২%।

• এশিয়া,
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে।
- জাপানে রপ্তানি হার ৩.৪০%।

• অঞ্চল,
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র - জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৫৭.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে কী হয়?
  1. ধনী-গরিব ব্যবধান বৃদ্ধি পায়
  2. দুর্নীতি দূর হয়
  3. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
  4. কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়
ব্যাখ্যা
সুশাসন:
- ১৯৯০-এর দশক থেকেই শাসন প্রত্যয়টি বিশ্বব্যাপী নতুন করে গুরুত্ব পেতে শুরু করেছে।
- বৃহত্তর অর্থে নাগরিকদের কল্যাণের উদ্দেশ্য ভালোভাবে শাসন পরিচালনার নামই সুশাসন।
- জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি ও তার বাস্তবায়নকেই সুশাসনের আওতায় ভাবা যায়।

⇒ অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন:
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়।
- এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়।
- কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
- অর্থনীতির সাথে সরাসরি বিনিয়োগের সাথে সম্পর্ক আছে।
- তাই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো. মোজাম্মেল হক।
৫৮.
জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
  1. স্পীকার
  2. ডেপুটি স্পীকার
  3. চিফ হুইপ
  4. প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় সংসদ:
- স্পীকার সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা।
- জাতীয় সংসদের বৈঠকে স্পীকার সভাপতিত্ব করেন।
- সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকে সংসদ-সদস্যদের মধ্য থেকে একজন স্পীকার ও একজন ডেপুটি স্পীকার নির্বাচন করা হয়।
- স্পীকারের প্রধান দায়িত্ব সংসদে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং এর মর্যাদা সংরক্ষণ করা।
- স্পীকারকে নিরপেক্ষ হতে হয় এবং সংসদে সংখ্যালঘিষ্ঠ দলের সদস্যদের অধিকার সংরক্ষণের দায়িত্ব পালন করতে হয়।
- সংসদের অধিবেশন চলাকালে স্পীকারের সিদ্ধান্ত ও রুলিং অবশ্য পালনীয়।
- সংসদে শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে স্পীকার যেকোন সদস্যকে বহিষ্কার করতে পারেন।
- স্পীকার সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ করেন।
- বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অনুপস্থিতি বা তাঁর অসামর্থ্যের ক্ষেত্রে স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৯.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ঝিনাইদহ
  2. দিনাজপুর
  3. ঠাকুরগাঁও
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী:
শীর্ষ জেলা:
- ধান উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

শীর্ষ বিভাগ:
- ধান উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- গম উৎপাদনে শীর্ষ বিভাগ রাজশাহী।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।
- পাট উৎপাদনে শীর্ষ বিভাগ ঢাকা।
- তুলা উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- চা উৎপাদনে শীর্ষ বিভাগ সিলেট।
- তামাক উৎপাদনে শীর্ষ বিভাগ খুলনা।
- আলু উৎপাদনে শীর্ষ বিভাগ রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
৬০.
ABM চুক্তি স্বাক্ষরের স্থান কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
ব্যাখ্যা
Anti-Ballistic Missile Treaty:
- ABM - এর পূর্ণরূপ Anti Ballistic Missile Treaty (ABM Treaty)।
- এটি একটি ক্ষেপনাস্ত্র সীমিতকরণ দ্বিপাক্ষিক চুক্তি।
- যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি Treaty on the Limitation of Anti- Ballistic Missile Systems নামেও পরিচিত।
- স্বাক্ষরের তারিখ - ২৬ মে, ১৯৭২ সাল।
- কার্যকরের তারিখ - ৩ অক্টোবর, ১৯৭২ সাল।
- স্বাক্ষরের স্থান - মস্কো, রাশিয়া।
- বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
- চুক্তি বাতিল - ২০০২ সাল।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও হিস্টরি কম।
৬১.
IUCN এর কাজ কোনটি?
  1. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  2. মানবাধিকার সংরক্ষণ করা
  3. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
  4. সাংস্কৃতিক ঐহিত্য সংরক্ষণ
ব্যাখ্যা
IUCN:
- বিশ্ব জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)।
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সালে।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- উদ্দেশ্য: বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।

তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।