পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়42 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা - ১২: বিষয়: গাণিতিক যুক্তি সিলেবাস ১. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ২. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ৩. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। উৎস: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে উচ্চ মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
{x ∈ N : x ≤ 20 এবং x, 5 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি? 
  1. {5, 10, 15}
  2. {5, 10, 20}
  3. {10, 15, 20}
  4. {5, 10, 15, 20}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N : x ≤ 20 এবং x, 5 এর গুণিতক} হলে, A সেটের তালিকা পদ্ধতি কোনটি?

সমাধান:
x এর মান 20 অপেক্ষা ছোট বা সমান এবং 5 এর গুণিতক।
5 এর গুণিতক সমূহ:
1 × 5 = 5
2 × 5 = 10
3 × 5 = 15
4 × 5 = 20
5 × 5 = 25
∴ নির্ণেয় সেট = {5, 10, 15, 20}

.
log√55 - log√327 + log√216 এর মান কত? 
  1. 12
  2. 4
  3. 6
  4. 2
ব্যাখ্যা

প্রশ্ন: log√55 - log√327 + log√216 এর মান কত?

সমাধান:
= log√55 - log√327 + log√216
= log√5(√5)2 - log√3(√3)6 + log√2(√2)8
= 2log√5√5 - 6log√3√3 + 8log√2√2
= 2 - 6 + 8
= 4

.
3 + 7 + 11 + … + 91 ধারাটির পদসংখ্যা কত?
  1. 31টি 
  2. 23টি 
  3. 22টি 
  4. 20টি 
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 7 + 11 + … + 91 ধারাটির পদসংখ্যা কত?

সমাধান:
3 + 7 + 11 + … + 91

এখানে,
প্রথম পদ = 3
শেষ পদ = 91
সাধারণ অন্তর = 7 - 3 = 4

∴ পদসংখ্যা = {( শেষ পদ - প্রথম পদ )/ সাধারণ অন্তর } + 1
= {(91 - 3)/4} + 1
= 22 + 1
= 23

∴ ধারাটির পদসংখ্যা 23টি 

আবার,
প্রথম পদ, a = 3
সাধারণ অন্তর, d = 4
∴ n তম পদ = a + (n -1)d
= 3 + (n - 1)4
 
ATQ, 
3 + (n - 1)4 = 91
⇒ n - 1 = 88/4
⇒ n = 22 + 1
∴ n = 23

∴ ধারাটির পদসংখ্যা 23টি 

.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক ৪। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির ৪ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২৪
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক ৪। সংখ্যাটির দুই অঙ্কের যোগফল সংখ্যাটির ৪ ভাগের ১ ভাগ। সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
একক স্থানীয় অঙ্ক ৪

ধরি,
সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = x

অতএব,
সংখ্যাটি = ১০x + ৪

প্রশ্নমতে,
⇒ x + ৪ = (১০x + ৪)/৪
⇒ ৪(x + ৪) = ১০x + ৪
⇒ ৪x + ১৬ = ১০x + ৪
⇒ ১০x - ৪x = ১৬ - ৪
⇒ ৬x = ১২
⇒ x = ১২/৬ = ২

∴ সংখ্যাটি = ১০ × ২ + ৪ = ২৪

.
পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন:
- 18 < x < - 6 
  1. |x + 10| < 5
  2. |x + 11| < 6
  3. |x + 12| < 6
  4. |x + 5| < 8
ব্যাখ্যা

প্রশ্ন: পরমমান চিহ্ন ব্যবহার করে নিম্নের অসমতাটি প্রকাশ করুন:
- 18 < x < - 6

সমাধান:
- 18 < x < - 6
∴ গড় = {(- 18) + (- 6)}/2
= - 24/2
= - 12

∴ - 18 + 12 < x + 12 < - 6 + 12
⇒ - 6 < x + 12 < 6
⇒ |x + 12| < 6

.
৮ জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে? 
  1. ৫০২০ উপায়ে
  2. ২০৪০ উপায়ে
  3. ৫০৪০ উপায়ে
  4. ১০৪০ উপায়ে
ব্যাখ্যা

প্রশ্ন: ৮ জন ব্যাক্তিকে একটি গোল টেবিলে কতভাবে বসানো যাবে?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক ব্যক্তিকে একটি গোল টেবিলে বসানো যাবে = (n - 1)!
৮ জনকে গোল টেবিলে বসানো যাবে = (৮ - ১)!
= 7!
= ৭ × ৬ × ৫ × ৪ × ৩ × ২ × ১
= ৫০৪০ উপায়ে

.
নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 30 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60
  1. 16
  2. 24
  3. 20
  4. 26
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের উপাত্তগুলো মানের উর্ধ্বক্রমে সাজানো আছে। যদি উপাত্তগুলোর মধ্যক 30 হয় তাহলে x এর মান নির্ণয় করুন।
18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60

সমাধান:

18, 22, x, 28, x + 6, 38, 40, 50, 60
এখানে মোট ৯টি উপাত্ত রয়েছে যা বিজোড় সংখ্যক।
∴ মধ্যক হবে (৯ + ১)/২ = ৫ তম পদ

∴ মধ্যক = x + 6

প্রশ্নমতে,
x + 6 = 30
∴ x = 24

.
a = 3 এবং b = 2 হলে, 8a3 - 6a2b + 4ab2 - 7b3 এর মান কত? 
  1. 100
  2. 120
  3. 300
  4. 1500
ব্যাখ্যা

প্রশ্ন: a = 3 এবং b = 2 হলে, 8a3 - 6a2b + 4ab2 - 7b3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a = 3 এবং b = 2

প্রদত্ত রাশি
= 8a3 - 6a2b + 4ab2 - 7b3
= 8 × 33 - 6 × 322 + 4 × 3 × 22 - 7  × 23
= 216 - 108 + 48 - 56
= 264 - 164
= 100

.
দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত? 
  1. ১/১২
  2. ১/১১
  3. ১/৯
  4. ১/১০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি ছক্কা নিরপেক্ষভাবে একসাথে নিক্ষেপ করা হলে যে সংখ্যা দুইটি উঠবে তাদের গুণফল ১২ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপে মোট ঘটনা = ৬ = ৩৬ টি
দুটির সংখ্যার গুণফল ১২ হওয়ার অনুকূল ঘটনা = (৬, ২), (২, ৬), (৩, ৪), (৪, ৩)  = ৪ টি

∴ সম্ভাবনা = ৪/৩৬
= ১/৯

১০.
2, 4, 5, 7 এবং 9 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে দুই অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে? 
  1. 10
  2. 20
  3. 30
  4. 40
ব্যাখ্যা

প্রশ্ন: 2, 4, 5, 7 এবং 9 অংকগুলোর প্রতিটি একবার নিয়ে দুই অংকের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?

সমাধান:
মোট অংক 5টি।
যেহেতু দুই অংকের সংখ্যা গঠন করতে হবে, তাই প্রতিবার 2টি অংক নিয়ে গঠিত সংখ্যা
5P2 = 5!/(5 - 2)!
= 5 × 4 × 3!/3!
= 20

১১.
নিচের কোনটি (a2 - 11a + 30) এবং (a2 - 8a + 15) এর একটি সাধারণ উৎপাদক?
  1. (a - 3)
  2. (a - 5)
  3. (a - 6)
  4. (a - 2)
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি (a2 - 11a + 30) এবং (a2 - 8a + 15) এর একটি সাধারণ উৎপাদক?

সমাধান:
(a2 - 11a + 30)
= a2 - 5a -6a +30
= a(a - 5) - 6(a - 5)
= (a - 5)(a - 6)

আবার, 
(a2 - 8a + 15)
= a2 - 3a - 5a + 15
= a(a - 3) - 5(a - 3)
= (a - 3)(a - 5)

∴  সাধারণ উৎপাদক (a - 5).

১২.
  1. 30
  2. 25
  3. 40
  4. 36
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান:

১৩.
একটি থলেতে 6 টি নীল মার্বেল, 4 টি সবুজ মার্বেল এবং 5 টি কালো মার্বেল আছে। থলে থেকে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত? 
  1. 3/15
  2. 4/11
  3. 4/15
  4. 1/3
ব্যাখ্যা

প্রশ্ন: একটি থলেতে 6 টি নীল মার্বেল, 4 টি সবুজ মার্বেল এবং 5 টি কালো মার্বেল আছে। থলে থেকে দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলে মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট মার্বেল আছে = (6 + 4 + 5) টি = 15 টি
সবুজ মার্বেল আছে = 4 টি

∴ মার্বেলটি সবুজ হওয়ার সম্ভাবনা = 4/15

১৪.
কোনো সংখ্যার ৫০% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?
  1. ১২০
  2. ১৫০
  3. ১৩০
  4. ১৪০
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ৫০% এর সাথে ৭৫ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তাহলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

তাহলে,
৫০% of x + ৭৫ = x
⇒ (৫০/১০০) x + ৭৫ = x
⇒ (১/২) x + ৭৫ = x
⇒ ৭৫ = x – (১/২) x
⇒ ৭৫ = (১/২) x
⇒ x = ৭৫ × ২
⇒ x = ১৫০

১৫.
a + b = 7 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?
  1. 9
  2. 39
  3. 29
  4. 19
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 7 এবং a - b = 3 হলে, a2 + b2 এর মান কত?

সমাধান:
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2
বা, 2(a2 + b2) = (7)2 + (3)2
বা, 2(a2 + b2) = 49 + 9
বা, 2(a2 + b2) = 58
বা, a2 + b2 = 58/2
∴ a2+ b2 = 29

১৬.
নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 − 4 = 0}  
  1. {2, 4}
  2. {3}
  3. {2}
  4. {2, 3}
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন:
A = {x : x একটি স্বাভাবিক সংখ্যা এবং x2 − 4 = 0} 

সমাধান: 
x2 - 4 = 0 
বা, x2 = 4
বা, x = √4 
∴ x = ± 2 
কিন্তু x স্বাভাবিক সংখ্যা তাই ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। 
∴ x = 2 

∴ নির্ণেয় সেট: {2}

১৭.
যদি 3x + y = 7 এবং 2x + 3y > 12 হয়, তবে-
  1. x < 1/7
  2. x < 9/7
  3. x < 2/7
  4. x < 5/7
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 3x + y = 7 এবং 2x + 3y > 12 হয়, তবে-

সমাধান:
3x + y = 7,
∴ y = 7 - 3x

Now substitute in the inequality:
2x + 3y > 12
⇒ 2x + 3(7 - 3x) > 12
⇒ 2x + 21 - 9x > 12
⇒ -7x + 21 > 12
⇒ -7x > 12 - 21
⇒ -7x > -9
∴ x < 9/7

১৮.
logx √512 = 3/2 হলে, x এর মান কত?
  1. 6
  2. 8
  3. 27
  4. 64
ব্যাখ্যা

প্রশ্ন: logx √512 = 3/2 হলে, x এর মান কত?

সমাধান:
logx √512 = 3/2
⇒ (1/2) logx 512 = 3/2
⇒ logx 512 = 3
⇒ x3 = 512
⇒ x3 = 83
∴ x = 8

১৯.
a + b + c = 13 এবং a2 + b2 + c2 = 51 হলে, ab + bc + ca = কত?  
  1. 62
  2. 38
  3. 59
  4. 56
ব্যাখ্যা

প্রশ্ন: a + b + c = 13 এবং a2 + b2 + c2 = 51 হলে, ab + bc + ca = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 13
এবং a2 + b2 + c2 = 51

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca 
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2
বা, 2(ab + bc + ca) = (13)2 - 51 
বা, 2(ab + bc + ca) = 169 - 51 
বা, 2(ab + bc + ca) = 118
বা, (ab + bc + ca) = 118/2 
∴ ab + bc + ca = 59

২০.
নিম্নের উপাত্তগুলো দেওয়া হলো-
6, 4, 9, 2, 11, 7, 5, 9, 3, 14, 9, 1, 8, 10, 12, 15, 13, 9, 16, 17
প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
  1. 14
  2. 10
  3. 8
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের উপাত্তগুলো দেওয়া হলো-
6, 4, 9, 2, 11, 7, 5, 9, 3, 14, 9, 1, 8, 10, 12, 15, 13, 9, 16, 17
প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক কত?
 
সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে ক্রমানুসারে সাজাই-
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9, 9, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17

এখানে লক্ষ্য করি,
9 সংখ্যাটি সবচেয়ে বেশি সংখ্যক বার (৪ বার) উপস্থিত আছে।

অতএব,
প্রদত্ত উপাত্তগুলোর প্রচুরক = 9

২১.
x-2 = 1/4 হলে 13x এর মান নির্ণয় কর?
  1. 1
  2. 130
  3. 169
  4. 13
ব্যাখ্যা

প্রশ্ন: x-2 = 1/4 হলে 13x এর মান নির্ণয় কর?

সমাধান:
x-2 = 1/4
বা, 1/x2 = 1/4
বা, x2 = 4
বা, x = 2

13x এর মান 132 = 169

২২.
যদি |x + ৩| ≤ ৮ হয়, তবে x এর সর্বনিম্ন মান কত?
  1. - ৮
  2. - ১১
  3. - ১০
  4. - ৬
ব্যাখ্যা

প্রশ্ন: যদি |x + ৩| ≤ ৮ হয়, তবে x এর সর্বনিম্ন মান কত?

সমাধান:
| x + ৩ | ≤ ৮
বা, - ৮ ≤ x + ৩ ≤ ৮
বা, - ৮ - ৩ ≤ x + ৩ - ৩ ≤ ৮ - ৩
বা, - ১১ ≤ x ≤ ৫
এখানে,
x এর সর্বনিম্ন মান = - ১১
এবং x এর সর্বোচ্চ মান = ৫

২৩.
১ হতে ২৭ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?  
  1. ১২
  2. ১০
  3. ১৪
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হতে ২৭ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির পদগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫, ............... ২৭ 
এটি একটি সমান্তর ধারা, 
∴ ধারাটির প্রথম পদ = ১ 
ধারাটির শেষ পদ = ২৭ 

∴ নির্ণেয় গড় = (শেষ পদ + প্রথম পদ)/২ 
= (২৭ + ১)/২ 
= ২৮/২ 
= ১৪

২৪.
x + (3/x) = 5 হলে x3 + (27/x3) = কত?  
  1. 50
  2. 120
  3. 60
  4. 80
ব্যাখ্যা

প্রশ্ন: x + (3/x) = 5 হলে x3 + (27/x3) = কত? 

সমাধান: 
প্রদত্ত রাশি = x3 + (27/x3
= {x + (3/x)}3 - 3.x.3/x {x + (3/x)} 
= (5)3 - 9 × 5 
= 125 - 45 
= 80

২৫.
A = {21, 22, 23, 24, 25} হলে, এর প্রকৃত উপসেট কয়টি? 
  1. 28
  2. 29
  3. 30
  4. 31
ব্যাখ্যা

প্রশ্ন: A = {21, 22, 23, 24, 25} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, 
A সেটের মোট উপাদান = 5 
A সেটের সর্বমোট উপসেট = 25 = 32 

∴ প্রকৃত উপসেট = 32 - 1 
= 31 

২৬.
একটি মুদ্রা পরপর ৩ বার নিক্ষেপ করা হলো। এই পরীক্ষায় ঠিক একবার হেড (H) এবং বাকি দুইবার টেইল (T) আসার সম্ভাবনা কত? 
  1. ৫/৮ 
  2. ৩/৮ 
  3. ১/৮ 
  4. ৭/৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা পরপর ৩ বার নিক্ষেপ করা হলো। এই পরীক্ষায় ঠিক একবার হেড (H) এবং বাকি দুইবার টেইল (T) আসার সম্ভাবনা কত?

সমাধান: 
তিন বার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র হবে = {HHH, HHT, HTH, THH, TTH, THT, HTT, TTT} 
∴ মোট সম্ভাব্য ফলাফল = ৮ টি 

এখানে, 
শুধুমাত্র একটি হেড আসে এমন ঘটনা = (HTT, THT, TTH} 
∴ মোট অনুকূল ফলাফল = ৩ টি 

∴ একবার হেড (H) এবং বাকি দুইবার টেইল (T) আসার সম্ভাবনা = অনুকূল ফলাফল​/মোট সম্ভাব্য ফলাফল 
= ৩/৮ 

২৭.
কোন সংখ্যার 7 গুণ থেকে 3 গুণ বিয়োগ করলে 40 হয়? 
  1. 12
  2. 11
  3. 10
  4. 15
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার 7 গুণ থেকে 3 গুণ বিয়োগ করলে 40 হয়? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
7x - 3x = 40
বা, 4x = 40
বা, x = 40/4
∴ x = 10 

∴ সংখ্যাটি = 10

২৮.
৫ জন পুরুষ ও ৪ জন মহিলা থেকে কতভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ জন মহিলা থাকবে? 
  1. ১০
  2. ২০
  3. ১৮
  4. ১৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ জন পুরুষ ও ৪ জন মহিলা থেকে কতভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ জন মহিলা থাকবে?

সমাধান: 
৫ জন পুরুষ হতে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ বেছে নেয়ার উপায় = C  = ৫ 
৪ জন মহিলা হতে ন্যূনতম পক্ষে ১ জন মহিলা বেছে নেয়ার উপায় = C = ৪ 

∴ ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মোট উপায় = ৫ × ৪ = ২০

২৯.
দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের অর্ধেক। সংখ্যাদ্বয়ের অনুপাত কত? 
  1. 5 : 1 
  2. 3 : 2 
  3. 3 : 1 
  4. 1 : 3 
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার বিয়োগফল তাদের যোগফলের অর্ধেক। সংখ্যাদ্বয়ের অনুপাত কত?

সমাধান: 
মনে করি, 
সংখ্যাদ্বয় যথাক্রমে x এবং y, যেখানে x > y

শর্তমতে, 
x - y = (x + y)/2 
বা, 2x - 2y = x + y 
বা, 2x - x = y + 2y 
বা, x = 3y
বা, x/y = 3/1
∴ x : y = 3 : 1 

৩০.
2log2x - log2(x - 4) = 4 সমীকরণের সমাধান কোনটি?
  1. 8
  2. 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: 2log2x - log2(x - 4) = 4 সমীকরণের সমাধান কোনটি?

সমাধান:
2log2x - log2(x - 4) = 4
⇒ log2x2 - log2(x - 4) = 4
⇒ log2 [x2/(x - 4)] = 4
⇒ x2/(x - 4) = 24 = 16
⇒ x2 = 16(x - 4)
⇒ x2 = 16x - 64
⇒ x2 - 16x + 64 = ০
⇒ (x - 8)2 = ০
⇒ x = 8

৩১.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৮। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪২ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 
  1. ৪০
  2. ৫০
  3. ৫২
  4. ৬০
ব্যাখ্যা

প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৮। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪২ হলে, তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ৩৮
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩৮ × ২)
= ৭৬ 

আবার, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৪২
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৪২ × ৩)
= ১২৬ 

∴ তৃতীয় সংখ্যাটি = (১২৬ - ৭৬) 
= ৫০ 

৩২.
a2 + 9a + x যদি a - 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে x এর মান কত?  
  1.  - 30
  2.  - 36 
  3.  - 69
  4.  - 60
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + 9a + x যদি a - 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত রাশিটি a - 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে a - 3 রাশিটির একটি উৎপাদক এবং a = 3 এর জন্য রাশিটির মান শূন্য হবে। 
অর্থাৎ, a2 + 9a + x = 0 

∴ f(3) = (3)2 + 9 × 3 + x = 0 
বা, 9 + 27 + x = 0 
বা, 36 + x = 0 
∴ x = - 36 

৩৩.
একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি 6 এবং পঞ্চম পদটি 48 হলে, সধারণ অনুপাত কত? 
  1. 3
  2. 4
  3. 2
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি 6 এবং পঞ্চম পদটি 48 হলে, সধারণ অনুপাত কত?

সমাধান: 
ধরি,
গুণোত্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অনুপাত = r 

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = a × rn - 1 
∴ ২য় পদ = a × r2 - 1 = 6
বা, ar = 6 .......... (i)

আবার, 
৫ম পদ = a × r5 - 1 = 48
∴ ar4 = 48 ...........(¡¡)

(ii) ÷ (i) নং হতে পাই, 
ar4/ar = 48/6
বা, r3 = 8 
বা, r3 = 23
∴ r = 2 

∴ সাধারণ অনুপাত = 2 

৩৪.
একটি খামারে কিছু মুরগি ও গরু রয়েছে। তাদের মাথার সংখ্যা ৫০ এবং মোট পায়ের সংখ্যা ১৪০। খামারে কতগুলো মুরগি রয়েছে?
  1. ৫০ টি 
  2. ৩০ টি 
  3. ৪০ টি 
  4. ৩৫ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে কিছু মুরগি ও গরু রয়েছে। তাদের মাথার সংখ্যা ৫০ এবং মোট পায়ের সংখ্যা ১৪০। খামারে কতগুলো মুরগি রয়েছে?

সমাধান:
যেহেতু গরু ও মুরগির একটি করে মাথা থাকে তাই গরু ও মুরগির মোট সংখ্যা হবে = ৫০

ধরি,
খামারে গরুর সংখ্যা  = ক টি 
মুরগির সংখ্যা = (৫০ - ক) টি 
আমরা জানি,
গরুর পায়ের সংখ্যা = ৪ টি এবং মুরগির পায়ের সংখ্যা = ২ টি 
প্রশ্নমতে,
৪ক + ২(৫০ - ক) = ১৪০
⇒ ৪ক + ১০০ - ২ক = ১৪০
⇒ ২ক + ১০০ = ১৪০
⇒ ২ক = ১৪০ - ১০০
⇒ ২ক = ৪০
⇒ ক = ৪০/২
⇒ ক = ২০

∴ খামারে গরুর সংখ্যা = ২০ টি 
এবং মুরগির সংখ্যা = (৫০ - ২০) = ৩০ টি 

৩৫.
|x + 2| < 6 অসমতাটির সমাধান কোনটি?  
  1. {x ∈ R: - 3 < x < 1}
  2. {x ∈ R:  8 < x < 10}
  3. {x ∈ R: - 6 < x < 4}
  4. {x ∈ R: - 8 < x < 4}
ব্যাখ্যা

প্রশ্ন: |x + 2| < 6 অসমতাটির সমাধান কোনটি? 

সমাধান:
প্রদত্ত অসমতাটি হলো,
|x + 2| < 6
⇒ - 6 < x + 2 < 6
⇒ (- 6 - 2) < (x + 2 - 2) < (6 - 2) [উভয়পক্ষে (- 2) যোগ করে]
⇒ - 8 < x < 4

∴ অসমতাটির সমাধান, S = {x ∈ R: - 8 < x < 4}

৩৬.
log8 + log64 + log512 +............ ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত?  
  1. 14 log8
  2. 30 log8
  3. 39 log8
  4. 78 log8
ব্যাখ্যা

প্রশ্ন: log8 + log64 + log512 +............ ধারাটির প্রথম 12 টি পদের সমষ্টি কত? 

সমাধান:
দেওয়া আছে,
log8 + log64 + log512 +...........
= log81 + log82+ log83 +...........
= log8 + 2 log8 + 3 log8 +...........
=( 1 + 2 + 3 +.....) log8

এখন, 1 + 2 + 3 +..... ধারাটির 12 টি পদের সমষ্টি, 
= n(n + 1)/2
= {12 × (12 + 1)}/2
= (12 × 13)/2
= 156/2
= 78

সুতরাং প্রদত্ত ধারাটির সমষ্টি = 78 log8

৩৭.
A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 11} হলে (A - B) = ?
  1. {7, 8, 9, 10}
  2. {7, 8, 10}
  3. {8, 9, 10}
  4. {7, 9, 10}
ব্যাখ্যা

প্রশ্ন: A = {x ∈ N এবং 7 ≤ x < 11} এবং B = {x ∈ N এবং x মৌলিক সংখ্যা < 11} হলে (A - B) = ?

সমাধান:
দেওয়া আছে,
A = {x : 7 ≤ x < 11}
B = {x : x মৌলিক সংখ্যা < 11}

এখন, 
A = {x : 7 ≤ x < 11}
= {7, 8, 9, 10}
এবং
B = {x : x মৌলিক সংখ্যা < 11}
= {2, 3, 5, 7}

A - B = {x : x ∈ A এবং x ∉ B}
= {7, 8, 9, 10} - {2, 3, 5, 7}
= {8, 9, 10}

৩৮.
MATH শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়? 
  1. 40
  2. 48
  3. 24
  4. 28
ব্যাখ্যা

প্রশ্ন: MATH শব্দটির বর্ণগুলোকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
MATH শব্দটিতে মোট বর্ণসংখ্যা = 4 টি 
বর্ণগুলো একটি করে আছে। 

∴ মোট বিন্যাস সংখ্যা = 4!
= 4!
= 24

৩৯.
৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত? 
  1.  ৫/১৩
  2.  ১০/১৩
  3.  ১২/১৩
  4.  ১১/১৩
ব্যাখ্যা

প্রশ্ন: ৫২টি তাসের একটি প্যাকেট থেকে নিরপেক্ষভাবে একটি তাস নির্বাচন করা হলো, তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
মোট তাস সংখ্যা = ৫২ টি
এর মধ্যে, টেক্কা = ৪ টি

∴ তাসটি টেক্কা হওয়ার সম্ভাবনা = ৪/৫২
= ১/১৩

∴ তাসটি টেক্কা না হওয়ার সম্ভাবনা = ১ - (১/১৩)
= (১৩ - ১)/১৩
= ১২/১৩

৪০.
10 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে? 
  1. 30
  2. 26
  3. 28
  4. 40
ব্যাখ্যা

প্রশ্ন: 10 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই কতভাবে বাছাই করা যাবে যেখানে 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে?

সমাধান:
যেহেতু 2 টি বই সর্বদা বাছাই এর বাইরে থাকবে তাই মোট সংখ্যা হবে = (10 - 2) = 8 টি

এখন,
8 টি বইয়ের মধ্য থেকে 6 টি বই বাছাই করার উপায় সংখ্যা,
= 8C6 
= 8!/{6! × (8 - 6)!}
= 8!/(6! × 2!)
= (8 × 7 × 6!)/(6! × 2!)
= (8 × 7)/2
= 28