পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
Bangla - 01: ধ্বনি, শব্দ, ধ্বনি পরিবর্তন, শব্দের উচ্চারণ, সন্ধি, শব্দ ও পদের গঠন, শব্দের উৎস, লিঙ্গ, দ্বিরুক্ত শব্দ, যুক্তবর্ণ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
তুর্কি ভাষা থেকে আগত বাংলা শব্দ -
  1. ক) লুঙ্গি
  2. খ) চাবি
  3. গ) বেগম
  4. ঘ) চোঙ্গা
সঠিক উত্তর:
গ) বেগম
উত্তর
সঠিক উত্তর:
গ) বেগম
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর উৎস:
বেগম - তুর্কি
লুঙ্গি - ফারসি [লুঙ্গি শব্দটি মাধ্যমিক ব্যাকরণ বইতে বার্মিজ শব্দ হিসাবে দেওয়া আছে যা ভুল। তবে অপশনে বার্মিজ থাকলে এবং ফারসি না থাকলে বার্মিজ উত্তর হবে]
চোঙ্গা - হিন্দি
চাবি - পর্তুগিজ 
 
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
.
'ষড়যন্ত্র' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
  1. ক) ষড় + যন্ত্র
  2. খ) ষ + যন্ত্র
  3. গ) ষড় + অন্ত্র
  4. ঘ) ষট্ + যন্ত্র
সঠিক উত্তর:
ঘ) ষট্ + যন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষট্ + যন্ত্র
ব্যাখ্যা
ব্যঞ্জন ধ্বনি সমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, ( য> জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি ( ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি ( র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি ( ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথাঃ
ক্ + দ = গ্ + দ        বাক্ + দান = বাগদান
ট্ + য = ড্ + য         ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র
ত্ + ঘ = দ্ + ঘ         উৎ + ঘাটন = উদঘাটন
ত্ + য = দ্ + য         উৎ + যোগ =উদ্যোগ
ত্ + র = দ্ + র         তৎ + রূপ = তদ্রূপ

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
.
'ভবন' কোন জাতীয় শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) অর্ধতৎসম
  3. গ) তদ্ভব
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা
তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সে সব শব্দকে বলা হয় তৎসম শব্দ।
তৎসম একটি পারিভাষিক শব্দ।
উদাহরণ
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ ২০১৯।]
.
'জমিদার' শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ক) জমিদারিনি
  2. খ) জমিদারনি
  3. গ) জমিদারনী
  4. ঘ) জমিদারের পত্নী
সঠিক উত্তর:
খ) জমিদারনি
উত্তর
সঠিক উত্তর:
খ) জমিদারনি
ব্যাখ্যা
- আনি,- ইনি,- নি প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক শব্দ তৈরি করা যায়।
- নি প্রত্যয়:
- কামার - কামারনি
- কুমার - কুমারনি
- গয়লা - গয়লানি
- জমিদার - জমিদারনি
- জেলে - জেলেনি

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ ]
.
'কর্তব্য' শব্দের উচ্চারণ কোনটি?
  1. ক) কর্‌তব্বো
  2. খ) কর্তব্‌বো
  3. গ) কর্‌তোব্‌বো
  4. ঘ) কর্‌তব্‌ব
সঠিক উত্তর:
গ) কর্‌তোব্‌বো
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্‌তোব্‌বো
ব্যাখ্যা
'কর্তব্য' শব্দের উচ্চারণ - কর্‌তোব্‌বো 
- 'কর্তব্য' শব্দের অর্থ করণীয়
- 'কর্তব্য' শব্দটি 'তৎসম বা সংস্কৃত' শব্দ। 
                        
[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
.
'কিন্তু' শব্দটির সন্ধি বিচ্ছেদ- 
  1. ক) কিন্‌ + তু
  2. খ) কি + ন্তু
  3. গ) কিম্ + তু
  4. ঘ) কি + নতু
সঠিক উত্তর:
গ) কিম্ + তু
উত্তর
সঠিক উত্তর:
গ) কিম্ + তু
ব্যাখ্যা
আগে ম্ এবং পরে ক্/খ্/গ্/ ঘ্ - এর যে কোনটি থাকলে ম্ স্থানে অনুস্বার ( ং) বা অঙ ( ঙ) হয়।
কিন্তু ম এর পর চ্ থেকে ম্ পর্যন্ত যে কোনো ধ্বনি থাকলে পূর্বপদের ম্- স্থানে ঐ বর্গের পঞ্চম ধ্বনি হয়। 
- যেমনঃ 
- সম্ + কীর্ণ = সংকীর্ণ 
- গম্ + তব্য = গন্তব্য 
- কিম্ + তু = কিন্তু 
- সম্ + ধান = সন্ধান 
- সম্ + বোধন = সম্বোধন 
- সম্ + মান = সম্মান

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
.
ক, খ, গ, ঘ, ঙ - এর উচ্চারণ স্থান হলো-
  1. ক) অগ্রতালু
  2. খ)  জিহ্বামূল
  3. গ) অগ্র দন্তমূল  
  4. ঘ) পশ্চাৎমূল
সঠিক উত্তর:
খ)  জিহ্বামূল
উত্তর
সঠিক উত্তর:
খ)  জিহ্বামূল
ব্যাখ্যা
নিম্নে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জনধ্বনির বিভাজন দেখানো হলোঃ

উচ্চারণ স্থান 
         ব্যঞ্জনধ্বনি সমূহ
জিহ্বামূল                 ক খ গ ঘ ঙ
অগ্রতালু                  ট ঠ ড ঢ ণ ষ র ড় ঢ়
অগ্র দন্তমূল             ত থ দ ধ ন ল স
ওষ্ঠ                          প ফ ব ভ ম
 
 [উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ ]
.
কোনটি দেশি শব্দ?
  1. ক) তোপ
  2. খ) টোপর
  3. গ) চেট্টি
  4. ঘ) তরকা
সঠিক উত্তর:
খ) টোপর
উত্তর
সঠিক উত্তর:
খ) টোপর
ব্যাখ্যা
দেশি শব্দ হচ্ছে:
- চুলা,
- কুলা,
- গঞ্জ,
- টোপর,
- ডাব,
- ডাগর,
- ঢেঁকি ইত্যাদি।

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ ]
.
'নক্ষত্র' শব্দের উচ্চারণ কেমন?
  1. ক) নক্‌খত্‌ত্র
  2. খ) নক্‌খোত্‌ত্র
  3. গ) নক্খত্‌ত্রো
  4. ঘ) নোক্‌খোত্‌ত্রো
সঠিক উত্তর:
ঘ) নোক্‌খোত্‌ত্রো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নোক্‌খোত্‌ত্রো
ব্যাখ্যা
'নক্ষত্র' (বিশেষ্য) শব্দের উচ্চারণ = নোক্‌খোত্‌ত্রো
'নক্ষত্র' এর অর্থ তারা, তারকা।
'নক্ষত্র' তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
১০.
একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে-
  1. ক) অপিনিহিতি
  2. খ) আদি স্বরাগম
  3. গ) প্রগত স্বরসঙ্গতি
  4. ঘ) অসমীকরণ
সঠিক উত্তর:
ঘ) অসমীকরণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসমীকরণ
ব্যাখ্যা
অপিনিহিতিঃ
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন- আজি > আইজ, সাধু > সাউধ, মারি > মাইর ইত্যাদি।

আদি স্বরাগমঃ
উচ্চারণের সুবিধার জন্য শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে আদি স্বরাগম বলে।
যেমন- স্কুল > ইস্কুল, স্টেশন > ইস্টিশন, স্পর্ধা > আস্পর্ধা ইত্যাদি।

অসমীকরণ (Dissimilation):
একই স্বরধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ।
যেমনঃ টপ + টপ >টপাটপ, ধপ + ধপ > ধপাধপ, ফট + ফট > ফটাফট। ইত্যাদি।

প্রগত স্বরসঙ্গতিঃ

আদি স্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে।
যেমনঃ মুলা > মুলো, শিকা > শিকে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।
 
১১.
নিচের কোনটি পদের অংশ নয়?
  1. ক) প্রত্যয়
  2. খ) বচন
  3. গ) নির্দেশক
  4. ঘ) বলক
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যয়
ব্যাখ্যা
শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
বাক্যের মধ্যে পদগুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত।
পদের অংশ
- বিভক্তি,
- নির্দেশক,
- বচন,
- বলক

শব্দের অংশ
- উপসর্গ ও
- প্রত্যয়

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২১]
 
১২.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ভ্ + র + উ = ভ্রূ
  2. খ) ভ্ + র্ + উ = ভ্রূ
  3. গ) ভ্ + র্ + ঊ = ভ্রূ
  4. ঘ) ভ্ +ঊ + র্  = ভ্রূ
সঠিক উত্তর:
গ) ভ্ + র্ + ঊ = ভ্রূ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্ + র্ + ঊ = ভ্রূ
ব্যাখ্যা
'ভ্রূ'  এর সঠিক রূপ হলো ভ্ + র্ + ঊ

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
- ক্ + ত = ক্ত,
- ক্ + ম = ক্ম,
- ক্ + র = ক্র,
- ক্ + ষ = ক্ষ,
- ক্ + স = ক্স,
- ঙ্ + ক = ঙ্ক ইত্যাদি।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।]
১৩.
'ঐ' যৌগিক স্বরধ্বনিটিকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যায়?
  1. ক) এ + ঐ
  2. খ) অ + ই
  3. গ) অ + উ
  4. ঘ) এ + ই
সঠিক উত্তর:
খ) অ + ই
উত্তর
সঠিক উত্তর:
খ) অ + ই
ব্যাখ্যা
ঐ:
এ ধ্বনিটি একটি যৌগিক স্বরধ্বনি। 
অ এবং ই - এ দুটো স্বরের মিলিত ধ্বনিতে ঐ-ধ্বনির সৃষ্টি হয়।
যেমন-
- ক + অ + ই = কই, কৈ
- ব্ + ই + ধ = বৈধ ইত্যাদি।
এরূপ - বৈদেশিক, ঐক্য, চৈতন্য

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ ]
১৪.
তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ, - বাড়ি বাড়ি কোন অর্থ প্রকাশ করছে?
  1. ক) ধারাবাহিকতা
  2. খ) ভাবের গভীরতা
  3. গ) সামান্যতা
  4. ঘ) আগ্রহ
সঠিক উত্তর:
ক) ধারাবাহিকতা
উত্তর
সঠিক উত্তর:
ক) ধারাবাহিকতা
ব্যাখ্যা
দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
বাংলা ভাষার কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
যেমন- আমার জ্বর জ্বর লাগছে অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

বিশেষ্য শব্দযুগলের বিশেষণরূপে ব্যবহার
- আধিক্য বোঝাতে: রাশি রাশি ধান, ধামা ধামা ধান
- সামান্য বোঝাতে: আমি জ্বর জ্বর বোধ করছি।
- ধারাবাহিকতা বোঝাতে: তুমি বাড়ি বাড়ি হেঁটে চাঁদা তুলেছ।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯]
 
১৫.
'উত্থিত' শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
  1. ক) থ্ + ত
  2. খ) ত্ + থ
  3. গ) হ্ + থ
  4. ঘ) ত্ + ত
সঠিক উত্তর:
খ) ত্ + থ
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্ + থ
ব্যাখ্যা
উত্থিত শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ
   - ত্ + থ = ত্থ

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণঃ
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম,
- জ্ঞ = জ + ঞ,
- ষ্ণ = ষ + ণ।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]
১৬.
শিকা > শিকে, তুলা > তুলো - কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ক) পরাগত স্বরসঙ্গতি
  2. খ) মধ্যগত স্বরসঙ্গতি
  3. গ) প্রগত স্বরসঙ্গতি
  4. ঘ) অন্যোন্য স্বরসঙ্গতি
সঠিক উত্তর:
গ) প্রগত স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রগত স্বরসঙ্গতি
ব্যাখ্যা
প্রগত:
আদিস্বর অনুযায়ী অন্ত্যস্বর পরিবর্তিত হলে প্রগত স্বরসঙ্গতি হয়।
যেমনঃ
- মুলা > মুলো,
- শিকা > শিকে
- তুলা > তুলো

পরাগত:
অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়।
যেমন-
- আখো > আখুয়া> এখো
- দেশি > দিশি

মধ্যগত:
আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়।
যেমন-
বিলাতি > বিলিতি

অন্যোন্য:
আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়।
যেমন-
মোজা > মুজো

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯] 
 
১৭.
'রাজা-বাদশা' শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত? 
  1. ক) ফারসি ও আরবি
  2. খ) তৎসম ও ফারসি
  3. গ) আরবি ও তুর্কি
  4. ঘ) তৎসম ও হিন্দি
সঠিক উত্তর:
খ) তৎসম ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎসম ও ফারসি
ব্যাখ্যা
কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদৈত্ব সৃষ্টি হয়।
'রাজা-বাদশা' একটি মিশ্র শব্দ

 'রাজা' শব্দটি 'তৎসম' বা সংস্কৃত শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে।
'বাদশা' শব্দটি 'ফারসি' শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে।

এখানে রাজা-বাদশা শব্দটি 'তৎসম ও ফারসি' ভাষার শব্দের সমন্বয়ে গঠিত। 
 
[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি অভিধান।]
১৮.
'গুরু' কোন ধরণের শব্দ?
  1. ক) পুং লিঙ্গ বাচক
  2. খ) উভয় লিঙ্গ বাচক
  3. গ) স্ত্রী লিঙ্গ বাচক
  4. ঘ) ক্লীব লিঙ্গ বাচক
সঠিক উত্তর:
খ) উভয় লিঙ্গ বাচক
উত্তর
সঠিক উত্তর:
খ) উভয় লিঙ্গ বাচক
ব্যাখ্যা
কতগুলো বাংলা শব্দ পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়।
যেমন-
- জন,
- পাখি,
- শিশু,
- সন্তান,
- শিক্ষিত,
- গুরু ইত্যাদি

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০১৯]