পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes২৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৮
সিলেবাস
সংখ্যাগত দক্ষতা (Numerical Ability): সিরিজ, যৌক্তিক সংখ্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
১ থেকে ১০০ পর্যন্ত গুনলে কয়টি ৫ পাওয়া যাবে?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ২০
  4. ঘ) ২১
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত ৫,১৫,২৫,৩৫,৪৫,৫০,৫১,৫২,৫৩,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৫৯,৬৫,৭৫,৮৫,৯৫ এই সংখ্যাগুলোতে মোট ২০ টি ৫ পাওয়া যাবে। এখানে উল্লেখ্য ৫৫ তে দুইটি ৫ হিসেব করা হয়েছে।
.
What is the possible result of (8/35 ÷ 4/15)
  1. ক) 6/7
  2. খ) 7/6
  3. গ) 1/23
  4. ঘ) 3/4
ব্যাখ্যা
এখানে 8/35 ÷ 4/15 = 8/35 × 15/4 = 6/7.
.
172, 157, 142,........
  1. ক) 132
  2. খ) 128
  3. গ) 126
  4. ঘ) 124
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই। এখানে, 172 - 157 = 15, 157 - 142 = 15, তাহলে 142 - 15 = 127
.
0.3 × 0.006 × 0.007=?
  1. ক) 0.000345
  2. খ) 0.001367
  3. গ) 0.000367
  4. ঘ) 0.00000126
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে সঠিক উত্তর নেই। 0.3 × 0.006 × 0.007 = 0.0000126 (এখানে দশমিকের পরের সংখ্যা 3, 6 ও 7 এর গুণফল 126, যেহেতু দশমিকের পরে মোট সংখ্যা 7 টি, তাহলে ফলাফলে দশমিকের পর 126 তিনটি ঘর পূরণ করে, এর আগের বাকি চারটি ঘর শূন্য দিয়ে পূরণ করতে হয়)।
.
3, 10, 17, 24, 31,.....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা কি কি?
  1. ক) 45,38
  2. খ) 38,45
  3. গ) 35,42
  4. ঘ) 42,35
ব্যাখ্যা
এখানে 10 - 3 = 7, 17 - 10 = 7, 24 - 17 = 7, 31 - 24 = 7 অর্থাৎ পর পর দুটি সংখ্যার মাঝে পার্থক্য 7। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে (31 + 7) = 38 এবং (38 + 7) = 45.
.
1,4,9,16,25,?
  1. ক) 32
  2. খ) 36
  3. গ) 42
  4. ঘ) 39
ব্যাখ্যা

এখানে 1² = 1, 2² = 4, 3² = 9, 4² = 16, 5² = 25, তাহলে 6² = 36.

.
x-3 - 0.001=0 হলে , x2এর মান কত?
  1. ক) 100
  2. খ) 1/10
  3. গ) 10
  4. ঘ) 1/100
ব্যাখ্যা

x-3 - 0.001=0
বা, x-3 = 0.001
বা, 1/x³ = 1/1000
বা, (1/x)³ = (1/10)³
বা, 1/x = 1/10
বা, x = 10
সুতরাং x² = 10² = 100

.
0, 1, 1, 2, 3, ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 5
  4. ঘ) None of them
ব্যাখ্যা
পর পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, তবে তাদেরকে ফিবোনাক্বি সংখ্যা বলে। এখানে 0 + 1 = 1, 1 + 1 = 2, 1 + 2 = 3, তাহলে 2 + 3 = 5 হবে পরবর্তী সংখ্যাটি।
.
কোন সংখ্যার দ্বিগুণ এর সাথে ৩ যোগ করলে সংখ্যাটি থেকে ৭ বেশি হয়, সংখ্যাটি কত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৭
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
২ক + ৩ = ক + ৭
বা, ২ক - ক = ৭ - ৩
বা, ক = ৪

১০.
Find the missing number of the series: 81, 27, ?, 3, 1
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 12
  4. ঘ) 15
ব্যাখ্যা

34 = 81, 33 = 27, 32 = 9, 31 = 3, 30 = 1

১১.
৩ টি ধারাবাহিক সংখ্যার সমষ্টি ১২৩ হলে, ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুনফল কত?
  1. ক) ১৪৬৪
  2. খ) ১৬৪০
  3. গ) ৯০০
  4. ঘ) ৬২৫
ব্যাখ্যা

ধরি, সংখ্যা তিনটি যথাক্রমে x, x+1 ও x + 2
প্রশ্নমতে,
x + x +1 + x + 2 = 123
বা, 3x + 3 = 123
বা, 3x = 123 - 3
বা, 3x = 120
বা, x = 120/3 = 40
সুতরাং সংখ্যা তিনটি যথাক্রমে 40, 41 ও 42
তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুনফল = 40 × 41 = 1640.

১২.
লিজা ৩ দিনের বিশেষ অফার এ মোট ১৫০ টি মুরগি বিক্রি করলো,অফারের সময় প্রতিদিন আগের দিন থাকে ৩ টি বেশি মুরগি বিক্রি করলো। তৃতীয় দিনে কয়টি মুরগি বিক্রি করলো?
  1. ক) ৪৭
  2. খ) ৫৩
  3. গ) ৭৪
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা

ধরি, ১ম দিন মুরগি বিক্রি করলো = x টি
∴ ৩য় দিন মুরগি বিক্রি করলো = (x + 3) + 3 = (x + 6) টি
প্রশ্নমতে,
x + (x + 3) + (x + 6) = 150
বা, 3x + 9 = 150
বা, 3x = 141
বা, x = 47
∴ ৩য় দিন মুরগি বিক্রি করলো = (x + 3) + 3 = (x + 6) = 47 + 6 = 53 টি।

১৩.
1/5 of tk. 50 + 0.1 part of tk. 10=?
  1. ক) 11
  2. খ) 12
  3. গ) 13
  4. ঘ) 15
ব্যাখ্যা
1/5 of tk.50 + 0.1 part of tk. 10 = 10 + 1/10 of 10 = 10 + 1 = 11.
১৪.
একটি সংখ্যা ৭৪২ থেকে যত বড় ৮৩০ থেকে তত ছোট সংখ্যাটি কত?
  1. ক) ৬৫৬
  2. খ) ৮৫৬
  3. গ) ৭৮৬
  4. ঘ) ৭৯০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
x - 742 = 830 - x
বা, x + x = 830 + 742
বা, 2x = 1572
বা, x = 1572/2 = 786.

১৫.
৩০ কে অর্ধ ধারা ভাগ করে ১০ যোগ করলে সংখ্যা টি কত হবে?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৫০
  4. ঘ) ৭০
ব্যাখ্যা
(30 ÷ 0.5) + 10 = 60 + 10 = 70.
১৬.
an = bn, a = b এর শর্তগুলো কি কি?
  1. ক) a > 0
  2. খ) b > 0
  3. গ) n ≠ 0
  4. ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা

an = bn, a = b এর শর্তগুলো হলো a > 0, b > 0এবং n ≠ 0

১৭.
কোন সংখ্যার ৯ গুন থেকে ১৫ গুন ৫৪ বেশী?
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ৫
  4. ঘ) ৭
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে,
15x = 9x + 54
বা, 15x - 9x = 54
বা, 6x = 54
বা, x = 9

১৮.
একটি গাছের উচ্চতা ৬৪ মি.। প্রতি বছর গাছটি তার উচ্চতার ১/৮ অংশ বৃদ্ধি পায় ,২ বছর পর গাছটির উচ্চতা কত হবে?
  1. ক) ৯১মি.
  2. খ) ৮১মি.
  3. গ) ১১২মি.
  4. ঘ) ১২০মি.
ব্যাখ্যা

1 বছর পর গাছের উচ্চতা হবে = 64 + 64 এর 1/8 = 72মি.
∴ 2 বছর পর গাছের উচ্চতা হবে = 72 + 72 এর 1/8 = 81মি.

১৯.
√3 এবং 4 এর মধ্যে দুইটি মুলদ সংখ্যা নির্ণয় কর?
  1. ক) 2.866, 3.244
  2. খ) 3.0111 ,3.0222
  3. গ) 3.0673, 2.0673
  4. ঘ) কোনটিই নয়
অনির্ধারিত
ব্যাখ্যা
ক, খ এবং গ তিনটিই উত্তর হতে পারে। তাই, বাতিল করা হল। প্রশ্নটা অমুলদ হিসেবে করার কথা, সেক্ষেত্রে উত্তর ঘঃ কোনটিই নয় হতো।
২০.
an = 1 এর জন্য নিচের কোনটি প্রযোজ্য?
  1. ক) a = 0
  2. খ) a ≠ 0
  3. গ) a = i
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
২১.
5 + 8 + 11 + 14……….ধারাটির কোন পদ 383?
  1. ক) 122
  2. খ) 133
  3. গ) 125
  4. ঘ) 127
ব্যাখ্যা

ধরি, n তম পদ = 383
এখানে a = 5, d = 8 - 5 = 3
প্রশ্নমতে,
a + (n - 1)d = 383
বা, 5 + (n - 1)×3 = 383
বা, (n - 1)×3 = 383 - 5
বা, (n - 1) = 378/3
বা, n - 1 = 126
∴ n = 127

২২.
7 + 12 + 17……….ধারাটির 30 তম পদের সমষ্টি কত?
  1. ক) 2385
  2. খ) 2580
  3. গ) 1256
  4. ঘ) 2140
ব্যাখ্যা

এখানে a = 7, d = 12 - 7 = 5
∴ 30 তম পদের সমষ্টি = (n/2){2a + (n - 1)d} = (30/2){2×7 + (30 - 1)×5} = 2385.

২৩.
মনি তার বেতন থেকে প্রথম মাসে ১২০০ টাকা সঞ্চয় করে, পরবর্তী মাসগুলোতে পূর্ববর্তী মাস থেকে ১০০ টা বেশি সঞ্চয় করে। প্রথম ১০ মাসে মোট কত টাকা সঞ্চয় করে?
  1. ক) ১২৫০০
  2. খ) ১৩৫০০
  3. গ) ১৬৫০০
  4. ঘ) ১৯৫০০
ব্যাখ্যা
লাইভ পরীক্ষায় প্রশ্নে কিছুটা ভাষাগত সমস্যা ছিল। এখন ঠিক করা হয়েছে।

মনির সঞ্চয় অনুযায়ী ধারাটি হয়, 1200 + 1300 + 1400 +...........
এখানে a = 1200, n = 10 এবং d = 100
∴ মোট সঞ্চয় = (n/2){2a + (n - 1)d} = (10/2){2×1200 + (10 - 1)×100} = 16500.

২৪.
১২ + ২৪ + ৪৮ +......+ ৭৬৮ ধারাটির সমষ্টি কত?
  1. ক) ১৩২৪
  2. খ) ১৫২৪
  3. গ) ১৭২৪
  4. ঘ) ১৯২৪
ব্যাখ্যা

এখানে a = 12, r = 24/12 = 2 > 1.
আমরা জানি,
n তম পদ = arn-1
বা, 768 = 12×(2)n - 1
বা, 64 = (2)n - 1
বা, (2)6 = (2)n - 1
বা, n - 1 = 6
বা, n = 7
সুতরাং সমষ্টি = {a(rn - 1)}/(r - 1) = {12×(27 - 1)}/(2 - 1) = 1524

২৫.
3/11 কে 3 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করুন?
  1. ক) 0.142
  2. খ) 0.332
  3. গ) 0.272
  4. ঘ) 0.424
ব্যাখ্যা
3/11 = 0.272727272727273 হতে লেখা যায় 3/11 = 0.272
২৬.
নিচের কোনটি ফিবোনাক্বি সংখ্যার সিরিজ?
  1. ক) ৫, ৮, ১৩
  2. খ) ২, ৩, ৭
  3. গ) ১, ৩, ৫
  4. ঘ) ৪, ৯, ১৬
ব্যাখ্যা
পর পর দুটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যা হয়, তবে তাদেরকে ফিবোনাক্বি সংখ্যা বলে। এখানে 5 + 8 = 13.
২৭.
মৌলিক সংখ্যা কোন গুলো?
  1. ক) ১, ৩, ৭
  2. খ) ২, ১১, ২১
  3. গ) ২, ৭, ১৩
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
১, ৩, ৭ এ ১ মৌলিক সংখ্যা নয় এবং ২, ১১, ২১ এ ২১ মৌলিক সংখ্যা নয়, ২, ৭, ১৩ সবকয়টি মৌলিক সংখ্যা।
২৮.
10, 20, 30,.......240 ধারাটিতে মোট কয়টি পদ আছে?
  1. ক) 22
  2. খ) 24
  3. গ) 26
  4. ঘ) 28
ব্যাখ্যা
পদ সংখ্যা = (240 - 10)/10 + 1 = 23 + 1 = 24 টি।