পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

পরীক্ষাব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯২
সিলেবাস
পরীক্ষা - ৬ ফুল মডেল টেস্ট-২ [মার্কস-১০০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি

ব্যাংক নিয়োগ বিষয়ভিত্তিক প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৯২ প্রশ্ন

.
উইলিয়ম কেরী রচিত গ্রন্থ কোনটি?
  1. Bengali Grammar in the English Language
  2. A Grammar of the Bengali Language
  3. A Grammar of the Bengali Language, Adapted to the Young in Easy Questions and Answers
  4. A Grammar of the Bengal Language
ব্যাখ্যা
• উনিশ শতকের প্রথমেই রচিত হয় উইলিয়ম কেরীর বাংলা ব্যাকরণ "A Grammar of the Bengali Language" (১৮০১)। হ্যালহেডের ব্যাকরণের অনুকরণে কেরীর গ্রন্থটি প্রণীত, তবে হ্যালহেড যেসব বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করেননি, যেমন বিশেষ্য, ক্রিয়াপদ বা পার্টিকেল ব্যবহারের ক্ষেত্র, কেরী তাঁর রচনায় ওই সব ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

অন্যদিক, 
• রেভারেন্ড জেমস কীথ (১৭৮৪-১৮২৩) বাংলা ভাষায় প্রণীত ও মুদ্রিত প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা। জেমস কীথের বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৮২০ সালে।
গ্রন্থটির পুরো নাম "A Grammar of the Bengali Language, Adapted to the Young in Easy Questions and Answers" 

• বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ রচয়িতা (Nathaniel Brassey Halhed:১৭৫১-১৮৩০)। তাঁর A Grammar of the Bengal Language প্রকাশিত হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে। হ্যালহেড ভাল সংস্কৃত জানতেন এবং তিনি বিশ্বাস করতেন, বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত থেকে। তাই তাঁর ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণের প্রভাব লক্ষণীয়।

• গৌড়ীয় ব্যাকরণ  বাঙালি রচিত প্রথম বাংলা  ব্যাকরণ। রচয়িতা রাজা  রামমোহন রায়, প্রকাশিত ১৮৩৩ খ্রিস্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ। এর আগে তিনি ইংরেজিতে 'Bengali Grammar in the English Language' নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন। 

উৎস: বাংলাপিডিয়া।
.
ভিন্ন সমার্থক শব্দ কোনটি?
  1. অভ্র
  2. অর্ণব
  3. বারীন্দ্র
  4. নীলাম্বু
ব্যাখ্যা
• 'আকাশ' এর সমার্থক শব্দ:
অম্বর, ব্যোম, খ, গগন, অন্তরিক্ষ, শূন্যলোক, আসমান, অভ্র, নীলিমা, শূন্য, নতা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খলোক, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভোমন্ডল, নতস্তল, নভস্থল।

অন্যদিকে, 
• 'সমুদ্র/সাগর' এর সমার্থক শব্দ:
সাগর, সায়র, অর্ণব, সিন্ধু, দরিয়া, জলধি, বারিধি, অম্মুধি, অম্মুনিধি, অম্লোধি, অভ্যেনিধি, পাথার, পারাবার, জলনিধি, প্রচেতা, জলেন্দ্র, অকূল, অকূলপাথার, জলেশ্বর, জলারণ্য, জলধর, নদীকান্ত, রত্নাকর, রত্নগর্ভ, নীলাম্বু, ধরণীপ্লব, ঊর্মিমালী, মকরালয়, মকরাকর, নীরধি, তোয়নিধি, পয়োধি, জলাধিপ, বারিধর, বারিনিধি, বারীন্দ্র, বারীশ, ইরাবান, দ্বীপী।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি মধ্যযুগের সাহিত্যধারার অন্তর্ভুক্ত-
  1. প্রহসন
  2. পত্রসাহিত্য
  3. সুফী সাহিত্য
  4. ভ্রমণসাহিত্য
ব্যাখ্যা
• মধ্যযুগের সাহিত্যের খসড়া চিত্র:
মধাযুগের বাংলা সাহিত্যের পরিধি যেমন বিস্তৃত, তেমনি ভার বিষয়বস্তুও বৈচিত্র্যপূর্ণ। ড. আহমদ শরীফ মধ্যযুগের সাহিত্যের একটা খসড়াচিত্র তৈরি করে বিভিন্ন কবির যে উল্লেখ করেছেন তা থেকে মধ্যযুগের বৈচিত্র্যপূর্ণ সাহিত্য সম্পর্কে নিম্নরূপ ধারণা করা যায়:

• বৌদ্ধ সাহিত্য নাথ ও সহজিয়া সাহিত্য। 
• ধর্মমঙ্গল। 
• প্রণয়োপাখ্যান। 
• রামায়ণ। 
• মহাভারত ও ভাগবত বা বা কৃষ্ণমঙ্গল। 
• মুসলিম ধর্মসাহিত্য। 
• বৈষ্ণব পদাবলি ও শাক্ত পদাবলি। 
• জীবনী সাহিত্যলৌকিক দেবতা ও পাঁচালী। 
• সুফী সাহিত্য। 
• লোকসাহিত্য। 
• জঙ্গনামা বা যুদ্ধকাব্য। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
.
'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সাধু
  2. আনাড়ি
  3. ঠুনকো
  4. ঠগ
ব্যাখ্যা
• 'ঝানু' শব্দের বিপরীতার্থক শব্দ - আনাড়ি। 

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো-
ঝুনা - কাঁচা/কচি। 
ঝটিতি - বিলম্ব। 
ঝলমলে - মিটমিটে/ম্যাড়মেড়ে। 
ঝঞ্ঝাট - নির্ঝঞ্ঝাট। 
ঝাল - মিষ্টি। 
ঠকা- জেতা। 
ঠান্ডা - গরম। 
ঠুনকো - মজবুত। 
ঠগ - সাধু।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
বহুব্রীহি সমাস নয় কোনটি?
  1. দিগম্বর
  2. তরঙ্গিণী
  3. গায়ে-হলুদ
  4. প্রবচন
ব্যাখ্যা
• প্রাদি সমাস:
প্রাদি প্র-আদি, অর্থাৎ প্র ইত্যাদি। প্র একটি উপসর্গ। প্র, প্রতি, অনু ইত্যাদি উপসর্গের সঙ্গে যদি কৃদন্ত পদ্ম বা নামপদের সমাস হয়, তবে তাকে প্রাদি সমাস বলে।
যেমন:
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন।

এরূপ
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ,
- প্র (প্রকৃষ্টরূপে) ভাত (আলোকিত) = প্রভাত ইত্যাদি।

-------------------------
• অলুক বহুব্রীহি সমাস:
পূর্বপদের বিভক্তি লোপ না পেয়ে যে বহুব্রীহি সমাস হয় তাকে অলুক বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি,
- গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে-হলুদ।

এরকম: কথায় পটু, মাথায় ছাতা, চশমা-নাকে, মুখে-মধু, হাতেখড়ি, পায়ে-বেড়ি ইত্যাদি।

• ব্যধিকরণ বহুব্রীহি সমাস:
পর পর অন্বিত দুটি বিশেষ্য পদে ব্যধিকরণ বহুব্রীহি সমাস হয়; অর্থাৎ বহুব্রীহি সমাসের পূর্বপদ ও পরপদ বিশেষ্য-বিশেষ্য হলে এবং এর যেকোনো একটি পদ ব্যাসবাক্যে অধিকরণ সম্পর্ক বোঝালে তাকে ব্যধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
তরঙ্গ আছে যার = তরঙ্গিণী;
তর্ক শাস্ত্রে জ্ঞান আছে যাঁর = তার্কিক;
দিক অম্বর যার = দিগম্বর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আমাকে এখন যেতে হবে।'- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা
• ভাববাচ্য:
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।
যেমন:
- আমার খাওয়া হলো না।
- আমাকে এখন যেতে হবে।
- এ পথে চলা যায় না।
- এ রাস্তা আমার চেনা নেই।
- এ ব্যাপারে আমাকে দায়ী করা চলে না।
- তোমার দ্বারা এ কাজ হবে না।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
.
অন্যোন্য সমীভবনের উদাহরণ কোনটি?
  1. পক্ব > পক্ক
  2. সত্য > সচ্চ
  3. বড় > বড্ড
  4. তৎ + হিত > তদ্ধিত
ব্যাখ্যা
• সমীভবন:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন: জন্ম > জন্ম, কাঁদনা > কান্না।

• প্রগত সমীভবন: পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: চক্র > চক্ক, পক্ব > পক্ক।

• পরাগত সমীভবন: পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনির পরিবর্তন।
যেমন: তৎ + জন্য > তজ্জন্য, তৎ + হিত > তদ্ধিত।

• অন্যোন্য সমীভবন: যখন পরস্পরের প্রভাবে দুটি ধ্বনিই পরিবর্তিত হয়।
যেমন: সত্য > সচ্চ, চিকিৎসা > চিকিচ্ছা, উৎশ্বাস > উচ্ছ্বাস।

অন্যদিকে, 
• বড় > বড্ড - দ্বিত্ব ব্যাঞ্জন ধ্বনি পরিবর্তনের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ক্রিয়ার দ্বিরুক্তি যোগে গঠিত বিশেষণের দৃষ্টান্ত কোনটি?
  1. কাঁদো কাঁদো
  2. ভনভনে
  3. খুকখুক
  4. ঠকঠক
ব্যাখ্যা
• ক্রিয়াজাত বিশেষণ:
এ ধরণের বিশেষণ ধাতুর বা ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ প্রত্যয় বা ধাতু প্রত্যয় যোগ করে গঠিত হয়। একে কৃদন্ত বিশেষণও বলা হয়।
যেমন:
- চলন্ত ট্রেন। 
- পঠিত গ্রন্থ। 

ক্রিয়াপদের দ্বিত্ব ঘটিয়েও বিশেষণ করা যায়।
যেমন: যায় যায় অবস্থা, খাই খাই স্বভাব, কাঁদো কাঁদো চেহারা। 

অন্যদিকে, 
ধ্বন্যাত্মক শব্দজাত বিশেষণ:
ধ্বন্যাত্মক শব্দ সরাসরি কিংবা অন্ত্যপ্রত্যয়যুক্ত হয়ে এ ধরনের বিশেষণ গঠন করে।
যেমন: খুকখুক কাশি, ভনভনে মাছি, ঠকঠক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
মীর মশাররফ হোসেনের সঙ্গে প্রাসঙ্গিক নয় যে ধরনের সাহিত্যকর্ম-
  1. প্রবন্ধ
  2. প্রহসন
  3. ছোটোগল্প
  4. আত্মজীবনীমূলক রচনা
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেনের সঙ্গে প্রাসঙ্গিক সাহিত্যকর্ম নয়- ছোটোগল্প। 

------------------------
•  মীর মশাররফ হোসেন:

- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু।
- গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক 'কাঙাল হরিনাথ' ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- মীর মশাররফ হোসেন আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফের প্রকাশিত পঁচিশটি গ্রন্থের মধ্যে সপ্তম গ্রন্থ 'সংগীত লহরী- ১ম খণ্ড'। গ্রন্থটি তাঁর রসনন্দিত অনুভবের যত্নময় প্রকাশনা যেন! প্রাঞ্জল, মাধুরীমণ্ডিত এ গ্রন্থের সকল গান। কিন্তু, এগুলোর সুরারোপিত গীত-অবয়ব কালের গর্ভে নিঃশেষিত আজ!
- উদার দৃষ্টিকোণ থেকে ‘গোকুল নির্মূল আশঙ্কা’ প্রবন্ধ লিখে তিনি স্বসমাজ কর্তৃক নিগৃহীত হন। 

তাঁর রচিত সাহিত্যকর্মগুলো হলো:
• নাটক:
- বসন্তকুমারী,
- জমীদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

• প্রহসন:
- টালা অভিনয়,
- এর উপায় কি,
- ফাঁস কাগজ,
- ভাই ভাই এইতো চাই।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• গানের সংকলন:
- 'সংগীত লহরী- ১ম খণ্ড'। 

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা,
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম।
১০.
'ত্যাগ' এর ধাতু অংশ হলো-
  1. √ত্যয্‌
  2. √ত্যজ্
  3. √ত্যগ্‌
  4. √ত্যঞ্‌
ব্যাখ্যা
• ঘঞ-প্রত্যয় [(কৃদন্ত বিশেষ্য গঠনে), ঘৃ এবং ঞ ইৎ, 'অ' থাকে]:
- √বস্ + ঘঞ্‌ = বাস,
- √যুজ্ + ঘঞ্‌ = যোগ,
- √ক্রুধ্‌ + ঘঞ্‌ = ক্রোধ,
- √খুদ্‌ + ঘঞ্‌ = খেদ,
- √ভিদ্‌ + ঘঞ্‌ = ভেদ।

বিশেষ নিয়ম: √ত্যজ্ + ঘঞ্‌ = ত্যাগ, √পচ্ + ঘঞ্‌ = পাক, শুচ্ + ঘঞ্‌ = শোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১১.
মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে শওকত ওসমান রচিত কোন উপন্যাসে?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. বন্দি শিবির থেকে
  3. পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা
  4. ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
• 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাস:
- শওকত ওসমানের 'জাহান্নম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত উপন্যাস।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।

- এই উপন্যাসে মুক্তিযুদ্ধের শরণার্থী অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে, যেখানে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে। এই উপন্যাসটি প্রকাশ পেলে বাংলাদেরশের স্বাধীনতা কামী শরণার্থী বাঙালীরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে উঠেন।

- প্রচলিত ধারার উপন্যাসের মতো এই উপন্যাসের নায়ক কোন ব্যক্তি নয়, নায়ক হলো সময় বা যুদ্ধকাল।
- যে সময় সোনার বাংলাকে শ্মশানে পরিণত করেছিল পাকিস্তানিরা, সে সময় শিল্পীর কণ্ঠে ভেসে ওঠে এমন গান: সোনায় মোড়ানো বাংলাকে আমার শ্মশান বানালো কে? ইয়াহিয়া তোমার আসামির মতো জবাব দিতে হবে।
- উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা। এই উপন্যাসে যুদ্ধকালে পলায়নপর মধ্যবিত্তের চিত্র অঙ্কিত হয়েছে।

উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- গাজী রহমান,
- এডভোকেট রেজা আলী,
- বামপন্থী নেতা কিরণ রায় প্রমুখ।

-------------------
• তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- জলাংগী।

অন্যদিকে, 
---------------
• শামসুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন। সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।'বন্দি শিবির থেকে' কাব্যের অধিকাংশ কবিতা মুক্তিযুদ্ধকালে অবরুদ্ধ বাংলাদেশে এপ্রিল- ডিসেম্বর, ১৯৭১ সময়ে রচিত। কবিতাগুলো 'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থে সংকলিত হয়ে ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।

• 'পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা' শওকত ওসমান রচিত নাটক। 

• শওকত ওসমানের 'ক্রীতদাসের হাসি' (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া এবং 'জাহান্নম হইতে বিদায়' উপন্যাস।
১২.
গদ্যে প্রথম বিরামচিহ্নের ব্যবহার করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. রামমোহন রায়
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন সংস্কৃত পণ্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী। তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে কলকাতার 'সংস্কৃত কলেজ' থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়। তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন।
অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।

- তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করেছিলেন। বাংলা ভাষাকে যুক্তিগ্রাহ্য ও সকলের বোধগম্য করে তুলেছিলেন। বিদ্যাসাগর বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার।
তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।

- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- 'প্রভাবতী সম্ভাষণ' বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য রচনা। ব্রজবিলাস ও রত্নপরীক্ষা গ্রন্থ দুটির রচয়িতাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো:
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
'মুষলধারে বৃষ্টি পড়ছে।'- এখানে 'বৃষ্টি' কোন কারক?
  1. কর্তৃ কারক
  2. কর্ম কারক
  3. করণ কারক
  4. অপাদান কারক
ব্যাখ্যা
• কর্তৃকারকের প্রকারভেদ:
কর্তৃকারক বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী চার প্রকারের হয়ে থাকে। যথা:

১. মুখ্য কর্তা: যে নিজে নিজেই ক্রিয়া সম্পাদন করে সে মুখ্য কর্তা।
যেমন:
- ছেলেরা ফুটবল খেলছে।
- মুষলধারে বৃষ্টি পড়ছে।

২. প্রযোজক কর্তা: মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে তা সম্পন্ন করায়, তখন তাকে প্রযোজক কর্তা বলে।
যেমন: শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন।

৩. প্রযোজ্য কর্তা: মূল কর্তার করণীয় কার্য যাকে দিয়ে সম্পাদিত হয়, তাকে প্রযোজ্য কর্তা বলা হয়। ওপরের বাক্যে 'ছাত্র' প্রযোজ্য কর্তা।
তদ্রুপ - রাখাল (প্রযোজক) গরুকে (প্রযোজ্য কর্তা) ঘাস খাওয়ায়।

৪. ব্যতিহার কর্তা: কোনো বাক্যে যে দুটো কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করে, তাদের ব্যতিহার কর্তা বলে।
যেমন:
বাঘে-মহিষে এক ঘাটে জল খায়।
রাজায়-রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৪.
নিচের কোনটি অনুসর্গ?
  1. কম
  2. সহ
  3. বাজে
  4. সাব
ব্যাখ্যা
অনুসর্গের প্রয়োগ-
• বিনা/বিনে: কর্তৃ কারকের সঙ্গে - তুমি বিনা (বিনে) আমার কে আছে?
• বিনি: করণ কারকের সঙ্গে - বিনি সুতায় গাঁথা মালা।
• বিহনে: উদ্যম বিহনে কার পুরে মনোরথ?

সহ: সহগামিতা অর্থে - তিনি পুত্রসহ উপস্থিত হলেন।
• সহিত: সমসূত্রে অর্থে - শত্রুর সহিত সন্ধি চাই না।
• সনে: বিরুদ্ধগামিতা অর্থে - 'দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।'
• সঙ্গে: তুলনায় - মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না।

• অবধি : পর্যন্ত অর্থে - সন্ধ্যা অবধি অপেক্ষা করব।

• পরে: স্বল্প বিরতি অর্থে এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।
• পর: দীর্ঘ বিরতি অর্থে- শরতের পরে আসে বসন্ত।

অন্যদিকে, 
- আরবি উপসর্গ:আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- ইংরেজি উপসর্গ:হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৫.
'শিক্ষক' শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি?
  1. শিকখ্‌ক
  2. শিক্‌ষক্‌
  3. শিক্‌ক্ষক্‌
  4. শিক্‌খক্‌
ব্যাখ্যা
• শিক্ষক,
- উচ্চারণ: শিক্‌খক্‌। 
- বিশেষ্য ও বিশেষণ উভয় পদ হিসেবে ব্যবহৃত হয়। 
- প্রকৃতি-প্রত্যয়: শিক্ষ + ণিচ্ + অক।
অর্থ:
- শিক্ষাদাতা; অধ্যাপক; উপদেষ্টা; গুরু।

• 'শিক্ষক' শব্দের স্ত্রীবাচক শব্দ- শিক্ষিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
১৬.
জটিল বাক্য কোনটি?
  1. এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।
  2. লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই।
  3. মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
  4. তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।
ব্যাখ্যা
• জটিল বাক্য:
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবুও, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন:
- যে রক্ষক, সে ভক্ষক।
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।

• বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য:
যে আশ্রিত খণ্ডবাক্য প্রধান খণ্ডবাক্যের অন্তর্গত কোনো বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ এবং অবস্থা প্রকাশ করে, তাকে বিশেষণ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য বলে।
যথা:
- লেখাপড়া করে যেই, গাড়ি ঘোড়া চড়ে সেই। (আশ্রিত বাক্যটি 'সেই' সর্বনামের অবস্থা প্রকাশ করছে)।

তদ্রুপ-
- 'খাঁটি সোনার চাইতে খাঁটি, আমার দেশের মাটি।'
- 'ধনধান্য পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।'
- 'যে এ সভায় অনুপস্থিত, সে বড় দুর্ভাগা।'

অন্যদিকে, 
-----------------
- এখন থেকেই তোমার পড়া উচিত, তবেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে।
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে।
- তিনি আমাকে পাঁচটি টাকা দিলেন এবং বাড়ি যেতে বললেন।

[উপরে প্রদত্ত বাক্যগুলো যৌগিক বাক্য।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১৭.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় কী বলে?
  1. ইতীহাসকার
  2. ইতিহাসসজ্ঞ
  3. ইতিহাসবেত্তা
  4. ইতিহাসবীৎ
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এক কথায় বলে - ইতিহাসবেত্তা।

অপশনে প্রদত্ত অন্যান্য বানানের সুদ্ধরূপ হলো-
• 'ইতিহাসকার' অর্থ- ইতিহাস রচয়িতা, ইতিবৃত্তকার।
• 'ইতিহাসজ্ঞ' অর্থ- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ, পুরাতত্ত্ববিদ।
• 'ইতিহাসবিৎ' অর্থ- ইতিহাসজ্ঞ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ধূলিসাৎ
  2. অণ্বেষণ
  3. উত্থ্যান
  4. তত্তজ্ঞান
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ধূলিসাৎ। 
- বিশেষণ পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- মাটিতে পরিণত,
- ধুলায় পর্যবসিত,
- সম্পূর্ণ বিনষ্ট।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• অণ্বেষণ - অন্বেষণ। 
• উত্থ্যান - উত্থান। 
• তত্তজ্ঞান - তত্ত্বজ্ঞান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯.
'অরণ্যে রোদন' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. নিষ্ফল আবেদন
  2. কঠিন পরীক্ষা
  3. ভীষণ বিপদ
  4. ভাগ্যের নিষ্ঠুরতা
ব্যাখ্যা
• 'অরণ্যে রোদন' বাগ্‌ধারার অর্থ - নিষ্ফল আবেদন। 
- বাক্য: কৃপণের নিকট চাঁদা চাওয়া অরণ্যে রোদন মাত্র।

অন্যদিকে, 
• 'অগ্নিপরীক্ষা' অর্থ - কঠিন পরীক্ষা। 
• 'অকূল পাথার' অর্থ - ভীষণ বিপদ। 
• 'অদৃষ্টের পরিহাস' অর্থ - ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২০.
প্রমথ চৌধুরী সাহিত্যের কোন শাখায় চলিতরীতির প্রবর্তন করেন?
  1. কাব্য
  2. নাটক
  3. গদ্য
  4. ছোটগল্প
ব্যাখ্যা
• প্রমথ চৌধুরী:
- বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- প্রমথ চৌধুরী রচিত প্রথম গদ্য রচনা 'বীরবলের হালখাতা'। এটি তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'কৃষ্টি' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. কৃষ্‌ + তি
  2. কৃষ্‌ + টি
  3. কৃ + ষ্‌টি
  4. কৃষ্‌ + ঠি
ব্যাখ্যা
• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
ষ্‌ এর পরে ত্ বা থ থাকলে, যথাক্রমে ত্ এবং থ্ স্থানে ট ও ঠ হয়।
যেমন:
- কৃষ্‌ + তি = কৃষ্টি;
- ষম্ + থ্ = ষষ্ঠ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২২.
'ধোপা' শব্দের শুদ্ধ নারীবাচক শব্দ কোনটি?
  1. ধোপিনী
  2. ধোপানি
  3. ধোপী
  4. ধোপাইন
ব্যাখ্যা
নী/নি -প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
• কামার - কামারনী,
• জেলে - জেলেনী,
• কুমার - কুমারনী,
ধোপা -ধোপানি ,
• মজুর - মজুরনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৩.
'উকিল' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. উর্দু
  3. তুর্কি
  4. আরবি
ব্যাখ্যা
• উকিল,
- বিশেষ্য পদ। 
- এটি আরবি ভাষার শব্দ। 
অর্থ:
- আইন ব্যবসায়ী,
- ব্যবহারজীবী,
- প্রতিনিধি।

এরূপ আরবি ভাষার কিছু শব্দ হলো- এজলাস, আদালত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
I can give you no assurance _____ help.
  1. about
  2. for
  3. of
  4. with
ব্যাখ্যা
• Complete sentence: I can give you no assurance of help.
- Bangla meaning: আমি আপনাকে সাহায্যের কোনো নিশ্চয়তা দিতে পারব না।

• Assurance of something
- English Meaning: A promise or pledge of support; confidence or certainty in one's own abilities.
- Bangla Meaning: আত্মপ্রত্যয়; আত্মবিশ্বাস; নিশ্চয়তা।

- অর্থাৎ, কোনো কিছুর নিশ্চয়তা; প্রতিশ্রুতি অর্থে Assurance এর সাথে of বসে।

• More examples:
- He gave an assurance of his support.
- There was no assurance of success.
২৫.
Identify the correct sentence:
  1. Between you and I, I confirmed that he will come.
  2. Between you and me, I confirm that he will come.
  3. Between you and me, I confirmed that he will be come.
  4. Between I and you, I confirm that he come.
ব্যাখ্যা
• Correct sentence: Between you and me, I confirm that he will come.

• সাধারণত বাক্যে Preposition এর পরে pronoun এর objective form (me, you, him, her, them) বসে।
- উল্লিখিত অপশন গুলোর মধ্যে- you and me হচ্ছে objective pronoun.
- বাক্যে একাধিক object form থাকলে দোষ বা অপরাধ স্বীকার করা ছাড়া সব ক্ষেত্রে (231- order) নিয়মে বসে।
- অর্থাৎ, প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।

- Sequence of tense অনুযায়ী, principal clause এর verb টি present/future tense এ থাকলে sub-ordinate clause যেকোনো tense এ হতে পারে।
- আবার principal clause এর verb টি past tense এ থাকলে sub-ordinate clause -এর verb টিও past tense এ হবে।
- সাধারণত, that, which, where, when, how, though, although ইত্যাদি দ্বারা sub-ordinate clause টি শুরু হয়।
- তাই অপশন গ) তে ‘I confirm’ থাকায় that এর পরের অংশেও past tense হবে।

- সুতরাং নিয়মানুযায়ী, সঠিক বাক্যটি হলো: Between you and me, I confirm that he will come.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
২৬.
Beijing and Washington have finally come to an agreement.
This is an example of-
  1. Euphemism
  2. Metaphor
  3. Metonymy
  4. Aphorism
ব্যাখ্যা
• Beijing and Washington have finally come to an agreement.
- This is an example of- গ) Metonymy

• Metonymy:
- The word metonymy is derived from the Greek phrase "metōnymía", meaning “a change of name.”
- A figure of speech that replaces words with related or associated words.
- A word or expression that refers to something using the name of one of its qualities or features.
- অর্থাৎ, এটি একটি অলঙ্কার যেটিতে কোনো শব্দকে তার সংশ্লিষ্ট বা সম্পর্কিত শব্দ দ্বারা প্রতিস্থাপন করা হয়।

- যেমন: Beijing and Washington have finally come to an agreement.
- প্রদত্ত বাক্যে বলা হয়েছে. বেইজিং ও ওয়াশিংটন অবশেষে একটি চুক্তিতে পৌঁছেছে।
- এই বাক্যে "Beijing" এবং "Washington" আসলে চীন ও যুক্তরাষ্ট্রের সরকারকে বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- এটি Metonymy -এর একটি উদাহরণ, যেখানে রাজধানীর নাম ব্যবহার করে সরকার বোঝানো হয়েছে।

• অন্যদিকে,
• Euphemism:
- A Euphemism is an inoffensive word or phrase substituted for one considered offensive or hurtful, especially one concerned with religion, sex, death, or excreta.
- ইংরেজি সাহিত্যে 'Euphemism' শব্দের অর্থ সুভাষণ, কোমল প্রকাশ (inoffensive expression).
- অর্থাৎ, অস্বাভাবিক বা কঠোর বা কর্কশ শব্দের বদলে কোমল, মৃদু বা শ্রুতিমধুর শব্দের ব্যবহার।
- যেমন: 'Kick the bucket' is an euphemism that describes the death of a person.

• Metaphor:
- Metaphor is an implicit comparison between two different things.
- যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয় তাকে বলা হয় Metaphor.
- সাধারণত Metaphor দ্বারা এমন দুইটি জিনিসের মধ্যে তুলনা দেওয়া হয় যারা একই রকম বা সদৃশ নয় কিন্তু তাদের মধ্যে কিছু সাধারণ মিল থাকে।
- যেমন: Life is but a walking shadow.

• Aphorism:
- A terse, memorable expression of a universal truth.
- Aphorism is a short statement of a general truth, insight, or good advice.
- It’s roughly similar to a “saying.” Aphorisms often use metaphors or creative imagery to get their general point across.
- যেমন: To err is human, to forgive divine. হচ্ছে একটি universal truth যার অর্থ “মানুষ মাত্রেই ভুল” এবং “ক্ষমা করা স্বর্গীয়।

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
২৭.
The correct spelling is-
  1. Transperency
  2. Transparency
  3. Transperancy
  4. Transparancy
ব্যাখ্যা

• The correct spelling is - ক) Transparency

• Transparency (Noun)
- English Meaning: The quality of allowing light to pass through so that objects behind can be distinctly seen; the quality of being easy to perceive or detect.
- Bangla Meaning: স্বচ্ছতা; আলোকভেদ্যতা।

• Ex. Sentence: We expect transparency in grading from our teachers.
- Bangla Meaning: আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে গ্রেডিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা আশা করি।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.

২৮.
By next week, we ____ our homework.
  1. will be finish
  2. finished
  3. will have finished
  4. finish
ব্যাখ্যা
• Complete Sentence: By next week, we will have finished our homework.
- Bangla meaning: আগামী সপ্তাহের মধ্যে, আমরা আমাদের হোমওয়ার্ক শেষ করে ফেলব।

• Explantion:
- বাক্যে ভবিষ্যৎ সময় জ্ঞাপক শব্দ যেমন: By this time, By (time), By next (time, week, month, year) ইত্যাদি থাকলে verb এর future perfect tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

- প্রশ্নে উল্লিখিত বাক্যে By next week, থাকায়, নিয়মানুযায়ী অন্য অংশে future perfect tense (will have finished) হবে।

- সুতরাং, শূন্যস্থানে will have finished হবে।
২৯.
The charity of kind-hearted people saved many lives during the recent flood.
Here, 'charity' is-
  1. Common noun
  2. Abstract Noun
  3. Proper Noun
  4. Collective Noun
ব্যাখ্যা
• The charity of kind-hearted people saved many lives during the recent flood.
- Here, 'charity' is- Common noun.

- Charity মূলত একটি Abstract noun.
- কিন্তু charity এর পূর্বে article, The ব্যবহৃত হওয়ায় এখানে charity, Abstract noun না হয়ে Common noun হবে।

• Uncountable ও abstract noun এর আগে article ব্যবহার হয় না।
- তবে Abstract noun এর পূর্বে Article (the) বসিয়ে সেটিকে নির্দিষ্ট করলে তা Common noun এ পরিণত হয়।

- তাই প্রশ্নে উল্লিখিত charity -এর পূর্বে article 'The' থাকায় এটি common noun হবে।

• Abstract Noun:
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবণ দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- কিছু Abstract Noun হলো- Charity, honesty, justice, childhood, heroism, breadth, length, youth, slavery, bravery, etc.
৩০.
"A mass departure of people" is called-
  1. Immigration
  2. Exodus
  3. Torrent
  4. Influx
ব্যাখ্যা
• "A mass departure of people." is called - Exodus.

• Exodus (Noun)
- English Meaning: A Large scale departure of people; a mass departure of people.
- Bangla Meaning: বহুলোকের একত্রে বহির্গমন; অভিনিষ্ক্রমণ।

• Other options:
ক) Immigration (অভিবাসন) - The act of someone coming to live in a different country. 
গ) Torrent ( খরস্রোত; প্রবল ধারা) - A violent or forceful flow of fluid.
ঘ) Influx (অভ্যন্তরমুখী প্রবাহ; আগম) - The arrival of a large number of people or things.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩১.
Soldiers were deployed ___ the border of the country.
  1. at
  2. by
  3. on
  4. along
ব্যাখ্যা
• Complete sentence: Soldiers were deployed along the border of the country.
- Bangla meaning: সৈন্যদের দেশের সীমান্ত বরাবর মোতায়েন করা হয়েছিল।

• Along:
- In a line next to something long; from one part of a road, river, etc., to another.
- রাস্তা, নদী, বর্ডার, ইত্যাদির সীমানা বরাবর বোঝাতে Along ব্যবহৃত হয়।
- "Along" would suggest that the soldiers were strategically placed to cover the whole length of the border.
- যেহেতু, প্রশ্নে দেশের বর্ডারের সীমানা বরাবর সৈন্য মোতায়েন করা হয়েছিল, তাই 'deployed' এর পরে along হবে।

অন্যদিকে,
- বর্ডারের কোন নির্দিষ্ট স্থানে হলে 'deployed' এর পরে to বসে।
- "To" suggests that they were all sent to the same location, somewhere on the coast.
- যেমন: The government is deploying troops to the region.
 
Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩২.
Choose the correct sentence:
  1. Neither of those mattresses feel comfortable.
  2. Neither of those mattresses are feeling comfortable.
  3. Neither of those mattresses feels comfortable.
  4. Neither of those mattresses have felt comfortable.
ব্যাখ্যা
• Correct sentence: Neither of those mattresses feels comfortable.

• Each of, Either of, Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়ম:
- Neither + of + plural noun + singular verb.
- উল্লিখিত অপশনগুলোর মধ্যে, একমাত্র অপশন গ) তে Neither of এর পরে plural noun (those mattresses) এবং singular verb (feels) বসেছে।

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- গ) Neither of those mattresses feels comfortable.

• More Example:
- Neither of the students has completed the assignment yet.
৩৩.
William Shakespeare's 'Measure for Measure' is a-
  1. Problem play
  2. Historical play
  3. Tragedy
  4. Comedy
ব্যাখ্যা
• William Shakespeare's 'Measure for Measure' is a- ক) Problem play

• Measure for Measure:
- এটি William Shakespeare এর 5 act সম্বলিত একটি Dark Comedy.
- ১৬০৩-০৪ সালের দিকে লেখা এবং ১৬২৩ সালের  First Folio তে প্রকাশিত হয়।
- এটি একটি "Problem play" হিসেবে পরিচিত, কারণ এতে ট্র্যাজেডি ও কমেডির সংমিশ্রণ রয়েছে।
- William Shakespeare এর এই বিখ্যাত নাটকটি সামাজিক ন্যায়বিচার, নৈতিকতা এবং ক্ষমার বিষয়বস্তুকে কেন্দ্র করে রচিত।
- Measure for Measure" is generally considered a tragi-comedy due to its blend of serious and comic elements and its ambiguous resolution.

• Summary:
- "Measure for Measure" হলো William Shakespeare রচিত একটি নাটক। ভিয়েনার ডিউক তার ক্ষমতা ছেড়ে, Lord angelo নামে এক কঠোর শাসককে রেখে যান।
- Lord angelo কঠোরভাবে আইন প্রয়োগ করতে শুরু করে এবং Claudio নামক যুবককে অবৈধ সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেয়। Claudio এর বোন Isabella, Lord angelo -এর কাছে অনুরোধ জানায়।
- কিন্তু Lord angelo তাকে বলেছে, তার ভাইয়ের জীবন বাঁচাতে তাকে নিজের দেহ দিতে হবে।
- ডিউক ভিয়েনা গোপনে ফিরে এসে Lord angelo এর অসৎ আচরণ প্রকাশ করে এবং Claudio এর শাস্তি মওকুফ করেন।
- নাটকটি ন্যায়, সততা এবং ক্ষমতার অপব্যবহার নিয়ে মন্তব্য করে।

• Main characters:
- Isabella,
- Vincentio,
- Claudio,
- Lord Angelo,
- Juliet,
- MIstress Overdone, etc.

• William Shakespear রচিত কিছু Tragi-comedy:
- The Merchant of Venice,
- Measure for Measure,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida, etc.

Source:
1. Britannica.
2.  An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
৩৪.
Blasts _____ across Indian Kashmir last Friday.
  1. made out
  2. ran out
  3. rang out
  4. hang out
ব্যাখ্যা
• Complete sentence: Blasts rang out across Indian Kashmir last Friday.
- Bangla meaning: গত শুক্রবার ভারতীয় কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

• Ring out [phrasal verb]
- English Meaning: To be heard loudly and clearly; when a sound rings out, it is loud and clear.
- Bangla Meaning: জোরে এবং স্পষ্টভাবে শোনা যাওয়া শব্দ; উচ্চনাদে বাজানো; ঘণ্টা বাজাইয়া ঘোষণা করা।

• অন্যদিকে,
• Make out: To see and identify with difficulty or effort; make progress; to form an opinion or idea about.
- প্রমাণ করা; দেখিতে পাত্তয়া; খুঁজিয়া পাত্তয়া; প্রতিপাদন করা; বুঝতে পারা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

• Run out: To come to an end: expire; to become exhausted or used up.
- ফুরিয়ে যাওয়া; শেষ হয়ে যাওয়া; ঘাটতি পড়া; কমিয়া যাত্তয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।

• Hang out: To spend a lot of time in a place or with someone.
- সময় কাটানো; ঘুরে বেড়ানো অর্থে ব্যবহৃত হয়।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
The Word 'Conundrum is synonymous with the word:
  1. Enigma
  2. Subpoena
  3. Flamboyance
  4. Obviousness
ব্যাখ্যা
• The Word 'Conundrum is synonymous with the word 'Enigma'.

• Conundrum (noun)
- English Meaning: A problem that is difficult to deal with.
- Bangla Meaning: কঠিন প্রশ্ন; বাধা।

• Synonyms: Quandary (দ্বিধা; কিংকর্তব্যবিমূঢ়তা), Enigma (ধাঁধা/প্রহেলিকা) Mystery (অস্পষ্টতা; রহস্যময়তা),  Trouble (ঝামেলাপূর্ণ), Problem (সমস্যা; জটিলপ্রশ্ন).
• Antonyms: Obviousness (সুস্পষ্টতা), Sure thing (সঠিক, নিশ্চিত বিষয়), Certainty (নিশ্চিন্ততা), Solution (সমাধান), Simplicity (সরলতা).

• Other options:
- Subpoena - আদালতে হাজির হওয়ার জন্য লিখিত হুকুম; সপিনা; তলবনামা।
- Flamboyance - জাঁকজমক; ধুমধাম; সমারোহ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৬.
The idiom “In fits and starts” means-
  1. With attention to all aspects
  2. With irregular bursts of activity
  3. At regular intervals
  4. Proceeding or acting with great speed
ব্যাখ্যা
• “In fits and starts” means- খ) With irregular bursts of activity

• In /By fits and starts
- English Meaning: in an impulsive and irregular manner; with irregular bursts of activity; Irregularly.
- Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।

• Ex. Sentence: If you study by fits and starts, you will not progress.
- Bangla Meaning: যদি তুমি অনিয়মিতভাবে পড়াশোনা করো, তাহলে উন্নতি করবে না।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩৭.
Use the appropriate verb form:
The Spanish ____ Spanish.
  1. speak
  2. speaks
  3. is spoken
  4. spoken
ব্যাখ্যা
• Complete sentence: The Spanish speak Spanish.
- Bangla Meaning: স্প্যানিশরা স্প্যানিশ ভাষায় কথা বলে।

• Explanation:
- প্রদত্ত বাক্যে The Spanish দ্বারা Spanish জাতিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এটি plural noun, তাই verb টিও plural হবে।
- আবার, উল্লিখিত sentence টি active voice -এ আছে এবং এটি একটি present indefinite tense তাই, মূল verb এর present form বসবে।

- সুতরাং, শূন্যস্থানে সঠিক verb টি হবে- ক) speak
৩৮.
An antonym of 'Plethora' is-
  1. Bounty
  2. Plenitude
  3. Surplus
  4. Paucity
ব্যাখ্যা
• An antonym of 'Plethora' is 'Paucity'.

• Plethora (noun)
- English Meaning: An ample amount or number: abundance, profusion; a large or excessive amount of something.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (১) অতিপ্রাচুর্য; আতিশয্য। (২) (চিকিৎসাশাস্ত্র) রক্তে লালকণিকার আধিক্যজনিত রোগ; রক্তসিক্ত।

• Synonyms: Excess (অতিরিক্ত), Surfeit (অতিরিক্ত পরিমাণে কিছু), Plenitude (পরিপূর্ণতা; প্রাচুর্য; সম্পূর্ণতা), Overabundance (অতিপ্রাচুর্য), Profusion (প্রাচুর্য).
• Antonyms: Dearth (অভাব, অনটন, আকাল), Paucity (অনটন), Lack (অভাব ঘটা), Deficiency (ঘাটতি), Shortage (স্বল্পতা).

• Example Sentences: 
- The plethora of regulations is both contradictory and confusing.
- The Plethora of details about anything does not bring any good. 

• Other options:
- Bounty - অকৃপণ; দানশীলতা।
- Surplus - বাড়তি বা উদ্বৃত্ত; অতিরিক্ত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৯.
Change the narration: He said, "Let us meet at the cafe."
  1. He told us to meet at the cafe.
  2. He suggested that they should meet at the cafe.
  3. He proposed that we will meet at the cafe.
  4. He suggested that we could meet at the cafe.
ব্যাখ্যা
• Direct: He said, "Let us meet at the cafe."
• Indirect: He suggested that they should meet at the cafe.

• Let যুক্ত sentence এর Indirect করার নিয়ম:
- Let এরপর us থাকলে indirect করার সময় reporting verb টি পরিবর্তিত হয়ে propose/ suggest হয়। 
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- they/ we + should বসে।
- Reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত বসে।

• Note: Reporting verb এর subject/object টি first person হলে that এরপরে we বসে, অন্যান্য ক্ষেত্রে that এরপরে they বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৪০.
The boss refused our request ____ work early.
  1. leave
  2. for leaving
  3. to leave
  4. left
ব্যাখ্যা
• Complete sentence: The boss refused our request to leave work early.
- Bangla meaning: বস আমাদের তাড়াতাড়ি কাজ ছেড়ে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছেন।

• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হয়।
- অর্থাৎ, Verb + object + infinitive (to+verb) বসে।
- এসব Verb এর পরে Verb+ing ব্যবহার হয় না।

• তেমন কতগুলো Verb হচ্ছে:
- advise,
- allow,
- remind,
- request,
- arrange,
- agree,
- want,
- induce,
- invite,
- oblige,
- decide,
- command,
- demand,
- require,
- manage,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৪১.
Find the best linking word to join two parts: (a) You eat a huge plate of food for lunch. (b) I have just a sandwich.
  1. whereas
  2. even if
  3. whence
  4. otherwise
ব্যাখ্যা
• You eat a huge plate of food for lunch whereas I have just a sandwich.
- তুমি দুপুরের খাবারে অনেক বেশি পরিমাণে খাও যেখানে আমি শুধু একটি স্যান্ডউইচ খাই।

• Whereas (conjunction)
- English Meaning: compared with the fact that; but; while on the contrary.
- Bangla Meaning: যেখানে; পক্ষান্তরে; কিন্তু; বাস্তবিক; অপর পক্ষে।

- "Whereas" is a conjunction used to indicate a contrast or contrastive relationship between two clauses or ideas.
- অর্থাৎ, দুটি বিপরীত বা বৈপরীত্যপূর্ণ ধারণা/অবস্থা তুলনা করতে যেখানে/পক্ষান্তরে/অন্যদিকে অর্থে "Whereas" ব্যবহৃত হয়।

- সুতরাং, এই দুটি বাক্যাংশকে যুক্ত করতে "whereas" হলো সবচেয়ে উপযুক্ত linking word.

• অন্যদিকে,
- Even if: Used to say that if something is the case or not, the result is the same.
- অর্থাৎ, কোনো কিছু ঘটা/করা/হওয়া সত্বেও অন্য পরিস্থিতি একই থাকে সেক্ষেত্রে 'যদিও/তবুও' অর্থে Even if ব্যবহার করা হয়।
- যেমন: Even if you take a taxi, you'll still miss your train.

- Whence: (from) where; from or out of which place, source, or cause.
- অর্থাৎ, কোনো স্থান, উৎস, বা কারণ হতে, যেখান থেকে ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়।
- যেমন: It has been returned to the shop from whence it came.

- Otherwise: Used after an order or suggestion to show what the result will be if you do not follow that order or suggestion.
- অর্থাৎ, কোনো কিছু করা না হলে তার ফলাফল কি হবে তা প্রকাশ করতে "if not; or else - নয়তো; অথবা" অর্থে ব্যবহৃত হয়।
- যেমন: I'd better write it down, otherwise I'll forget it.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪২.
She gave him a piece of her mind. This sentence implies-
  1. She showed disinterest
  2. She rebuked him
  3. She felt interested
  4. She trusted him
ব্যাখ্যা
• She gave him a piece of her mind.
- This sentence implies- খ) She rebuked him

• Give someone a piece of your mind
- English Meaning: rebuke someone; to speak angrily or criticize someone strongly.
- Bangla Meaning: কাউকে তিরস্কার করা; কারোর সাথে কোন বিষয়ে রেগে কথা বলা।

• Example sentences:
- Some youths were making a noise, and she went out to give them a piece of her mind.
- I’d like to give her a piece of my mind.

Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Dictionary.
৪৩.
Choose the correct sentence:
  1. This evidence goes down with what one already knows.
  2. This evidence gives in with what one already knows.
  3. This evidence sets in with what one already knows.
  4. This evidence ties in with what one already knows.
ব্যাখ্যা
• Correct sentence: This evidence ties in with what one already knows.
- Bangla meaning: এই প্রমাণটি একজন যা আগে থেকেই জানে, তার সঙ্গে মিলে যায়।

• Tie (something) in with something
- English Meaning:
1. A connection between two things, businesses, etc.
2. To match or work well with something.
3. To bring into connection with something relevant.
- Bangla Meaning: মিলে যাওয়া; সামঞ্জস্যপূর্ণ; প্রাসঙ্গিক কিছুর সাথে সংযোগ স্থাপন করা।

• অন্যদিকে,
- "Goes down with" usually refers to falling ill
- যেমন: She went down with a fever.

- "Gives in with" - incorrect usage (properly: "gives in to"→ surrenders to).
- যেমন: He nagged me so much for a new bike that eventually I gave in.

- "Sets in with" - incorrect (properly: "sets in" → begins and continues).
- যেমন: The rain set in.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
৪৪.
The city, once vibrant and full of life, now lay in a state of quiet ____.
  1. exultation
  2. desolation
  3. felicity
  4. prosperity
ব্যাখ্যা
• Complete sentence: The city, once vibrant and full of life, now lay in a state of quiet desolation.
- Bangla meaning: এককালের প্রাণবন্ত শহরটি এখন নীরব জনশূন্য অবস্থায় পড়ে আছে।

• Options:
ক) Exultation (আনন্দোচ্ছ্বাস) → Means joy.
খ) desolation (নির্জনতা; উজাড় অবস্থা) → Means a state of emptiness or ruin, perfectly capturing the contrast with its past vibrancy.
গ) felicity (সুখ; পরিতৃপ্তি) → a feeling or state of well-being and contentment.
ঘ) Prosperity (সমৃদ্ধি) → Implies wealth/success. 

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- খ) desolation.
- এখানে, বাক্যের প্রথম অংশটুকু্র সাথে শেষের অংশ contradictory হওয়ায় "desolation" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪৫.
The difference between the present ages of Amit and Robin is 8 years. Four years ago, the ratio of their ages was 3 : 4 respectively. What is Robin's present age?
  1. 28 years
  2. 30 years
  3. 36 years
  4. 42 years
ব্যাখ্যা
Question: The difference between the present ages of Amit and Robin is 8 years. Four years ago, the ratio of their ages was 3 : 4 respectively. What is Robin's present age?

Solution:
Let, 4 years ago,
Amit's age was = 3x
Robin's age = 4x

ATQ,
(4x + 4) - (3x + 4) = 8
⇒ 4x + 4 - 3x - 4 = 8
∴ x = 8

Robin's present age = (4 × 8) + 4 = 36 years
৪৬.
If 5 spiders can catch five flies in five minutes, how many flies can 100 spiders catch in 100 minutes?
  1. 100
  2. 500
  3. 1000
  4. 2000
ব্যাখ্যা
Question: If 5 spiders can catch five flies in five minutes, how many flies can 100 spiders catch in 100 minutes?

Solution:
দেওয়া আছে,
৫ টি মাকড়সা ৫ মিনিটে ৫ টি পোকা ধরতে পরে
∴ ১ টি মাকড়সা ১ মিনিটে ৫/(৫ × ৫) টি পোকা ধরতে পরে
∴ ১০০ টি মাকড়সা ১০০ মিনিটে (৫ × ১০০ × ১০০)/(৫ × ৫) টি পোকা ধরতে পরে
= ২০০০ টি পোকা ধরতে পরে
৪৭.
Sara sells his goods 20% cheaper than Rahim and 25% dearer than Monir. How much of the goods of Monir are cheaper than Rahim's?
  1. 36%​
  2. 40%​
  3. 45%​
  4. 25%​
ব্যাখ্যা
Question: Sara sells his goods 20% cheaper than Rahim and 25% dearer than Monir. How much of the goods of Monir are cheaper than Rahim's?

Solution:
Let,
Rahim sells at 100 taka
Sara sells at 80 taka

∴ Monir sells at = 80/1.25 = 64 taka

The goods of Monir are cheaper than Rahim's = (100 - 64) = 36 taka

Percentage cheaper = (36/100 ​×100) = 36%​
৪৮.
A water tank can hold 500 liters of water. In the first 2 hours, water is filled at the rate of 60 liters per hour. What should be the filling rate in the remaining 4 hours to completely fill the tank?
  1. 78 liters/hour
  2. 89 liters/hour
  3. 95 liters/hour
  4. 102 liters/hour
ব্যাখ্যা
Question: A water tank can hold 500 liters of water. In the first 2 hours, water is filled at the rate of 60 liters per hour. What should be the filling rate in the remaining 4 hours to completely fill the tank?

Solution:
Water filled in the first 2 hours = (60 × 2) liters
= 120 liters

Water left to be filled = (500 − 120) liters
= 380 liters

Required filling rate for the next 4 hours = (380 ÷ 4) liters/hour
= 95 liters/hour
৪৯.
In a school library, there are 60 books in total. Among them, 18 books are science fiction. If a student picks one book at random, what is the probability that it is not a science fiction book?
  1. 3/10
  2. 7/10
  3. 3/13
  4. 10/13
ব্যাখ্যা
Question: In a school library, there are 60 books in total. Among them, 18 books are science fiction. If a student picks one book at random, what is the probability that it is not a science fiction book?

Solution:
Probability of picking a book that is a science fiction book = 18/60
= 3/10

Probability of picking a book that is not a science fiction book = (1 - 3/10)
= (10 - 3)/10
= 7/10
৫০.
A train 108 m long moving at a speed of 50 km/h crosses a train 112 m long coming from opposite direction in 6 seconds. The speed of the second train is-
  1. 108 km/h
  2. 95 km/h
  3. 89 km/h
  4. 82 km/h
ব্যাখ্যা
Question: A train 108 m long moving at a speed of 50 km/h crosses a train 112 m long coming from opposite direction in 6 seconds. The speed of the second train is-

Solution:
Distance covered = (108 + 112)
= 220 meter.
Time 6 seconds.

Relative speed = 220/6 = 110/3 m/s.
= (110 × 3600)/(3 × 1000) km/h
= 132 km/h

Now,
50 + Speed of second train = 132 km/h
∴ Speed of second train = (132 - 50) km/h
= 82 km/h
৫১.
What is the least multiple of 11 which leaves a remainder of 5 when divided by 6, 8, and 10?
  1. 605
  2. 585
  3. 550
  4. 525
ব্যাখ্যা
Question: What is the least multiple of 11 which leaves a remainder of 5 when divided by 6, 8, and 10?

Solution:
L.C.M. of 6, 8, and 10 is 120.
Let required number be 120k + 5 which is multiple of 11.

Least value of k for which (120k + 5) is divisible by 11 is k = 5 .
Required number = (120 × 5) + 5 = 605
৫২.
Two pipes can fill a tank in 18 and 27 minutes respectively and a waste pipe can empty 4 gallons per minute. All the three pipes working together can fill the tank in 12 minutes. The capacity of the tank is:
  1. 352 gallons.
  2. 385 gallons.
  3. 432 gallons.
  4. 472 gallons.
ব্যাখ্যা
Question: Two pipes can fill a tank in 18 and 27 minutes respectively and a waste pipe can empty 4 gallons per minute. All the three pipes working together can fill the tank in 12 minutes. The capacity of the tank is:

Solution:
Let
the capacity of the tank be x gallons.

Then,
First pipe fills = x/18​ gallons per minute
Second pipe fills = x/27 gallons per minute
Waste pipe empties = 4 gallons per minute

All three working together fill the tank in 12 minutes,

ATQ,
x/18 + x/27 - 4 = x/12
⇒ x/18 + x/27 - x/12 = 4
⇒ (6x + 4x - 9x)/108 = 4
⇒ x/108 = 4
∴ x = 432

∴ Capacity of the tank = 432 gallons.
৫৩.
Three-fifth of one-third of four-ninth of a number is 16. What is one-fourth of that number?
  1. 72
  2. 45
  3. 86
  4. 55
ব্যাখ্যা
Question: Three-fifth of one-third of four-ninth of a number is 16. What is one-fourth of that number?

Solution:
Let
the number is A

ATQ,
A × (4/9) × (1/3) × (3/5) = 16
⇒ 12A/135 = 16
⇒ 12A = 16 × 135
⇒ A = (16 × 135)/12
∴ A = 180

∴ One-fourth of that number is = 180/4 = 45
৫৪.
Complete the following series:
130, 222, ?, 520
  1. 510
  2. 484
  3. 441
  4. 350
ব্যাখ্যা
Question: Complete the following series:
130, 222, ?, 520

Solution:
130 = 53 + 5,
222 = 63 + 6,
?
520 = 83 + 8,

As the following series we get:
73 + 7 = 343 + 7 = 350,
So missing number is 350.
৫৫.
The radius of a wheel is 14 cm. How many revolutions will it make in travelling 22 kilometers?
  1. 25000
  2. 20000
  3. 10000
  4. 50000
ব্যাখ্যা
Question: The radius of a wheel is 14 cm. How many revolutions will it make in travelling 22 kilometers?

Solution:
We know,
Circumference of the wheel = 2πr = 2 × (22/7) × 14 = 88 cm

∴ Total distance to be travelled = 22 km = 22 × 1000 × 100 = 2200000 cm

∴ Number of revolutions = 2200000/88 = 25000
৫৬.
log2√10 - log2√(5/2) = ?
  1. 2/5
  2. 0
  3. 1
  4. √2/5
ব্যাখ্যা
Question: log2√10 - log2√(5/2) = ?

Solution:
log2√10 - log√(5/2)
= log2(10)(1/2) - log2(5/2)(1/2)
= (1/2)log2(10) - (1/2)log2(5/2)
= (1/2)[log2(5 × 2) - log2(5/2)]
= (1/2)[log25 + log22 - (log25 - log22)]
= (1/2)[log25 + 1 - log2(5) + 1]
= (1/2) × 2
= 1
৫৭.
The cost of 8 pens and 4 notebooks is equal to the cost of 12 pens and 2 notebooks. Find the ratio between the cost of 1 pen and the cost of 1 notebook.
  1. 3 : 5
  2. 1 : 2
  3. 1 : 4
  4. 2 : 5
ব্যাখ্যা
Question: The cost of 8 pens and 4 notebooks is equal to the cost of 12 pens and 2 notebooks. Find the ratio between the cost of 1 pen and the cost of 1 notebook.

Solution:
Let,
The price of 1 pen = x taka
The price of 1 notebook = y taka

ATQ,
8x + 4y = 12x + 2y
⇒ 12x - 8x = 4y - 2y
⇒ 4x = 2y
⇒ x/y = 2/4
⇒ x/y = 1/2
∴ x : y = 1 : 2
৫৮.
What is the compound amount on Tk. 2500 for 2 years at rate of interest 4% per annum?
  1. 2890
  2. 2850
  3. 2750
  4. 2704
ব্যাখ্যা
Question: What is the compound amount on Tk. 2500 for 2 years at rate of interest 4% per annum?

Solution:
Given,
Principal (P) = Tk. 2500
Rate of interest(r) = 4% = 4/100 = 1/25
Time (n) = 2 years

We know,
A = P(1 + r)n
= 2500 × (1 + 1/25)2
= 2500 × (26/25)2
= (2500 × 26 × 26)/(25 × 25)
= 2704
৫৯.
Speed of a boat along and against the current are 14 kms/hr and 8 kms/hr respectively. If there is no current how much time will the boat take to travel 22km?
  1. 2 hours
  2. 3 hours
  3. 3.5 hours
  4. 4 hours
ব্যাখ্যা
Question: Speed of a boat along and against the current are 14 kms/hr and 8 kms/hr respectively. If there is no current how much time will the boat take to travel 22km?

Solution:
Let,
Speed of the boat in still water = S km/h
Speed of the current = W km/h

According to the question,
S + W = 14  …… (i) (Downstream speed)
S − W = 8    …… (ii) (Upstream speed)

Adding equations (i) and (ii):
(S + W) + (S − W) = 14 + 8
⇒ 2S = 22
⇒ S = 11 km/h

So, the boat’s speed in still water is 11 km/h.

Time to travel 22 km in still water = Distance/Speed = 22 / 11 = 2 hours
৬০.
A relief truck carries enough food to feed 180 women or 270 children. If 90 children have already been fed, how many women can be fed with the remaining food?
  1. 90 women
  2. 100 women
  3. 120 women
  4. 130 women
ব্যাখ্যা
Question: A relief truck carries enough food to feed 180 women or 270 children. If 90 children have already been fed, how many women can be fed with the remaining food?

Solution:
Total food = for 270 children
Already taken = 90 children

Remaining = (270 − 90) = 180 children

ATQ,
270 children = 180 women
1 children = 180/270 women
180 children = (180 × 180)/270 women
= 120 women
৬১.
Rafi earns Tk. 150 for each t-shirt he sells, and he gets a bonus of Tk. 30 for each t-shirt sold beyond 80. If Rafi earned a total of Tk. 19200, how many t-shirts did he sell?
  1. 120
  2. 150
  3. 135
  4. 165
ব্যাখ্যা
Question: Rafi earns Tk. 150 for each t-shirt he sells, and he gets a bonus of Tk. 30 for each t-shirt sold beyond 80. If Rafi earned a total of Tk. 19200, how many t-shirts did he sell?

Solution: 
Earnings from the first 80 t-shirts = Tk. (150 × 80)
= Tk. 12,000

Remaining amount = Tk. (19200 - 12000)
= Tk. 7200

For each t-shirt beyond 80, Rafi earns (150 + 30) = Tk. 180

Number of t-shirts sold beyond 80 = 7200/180 = 40

Total t-shirts sold = (80 + 40)
= 120
৬২.
A can complete a work in 12 days, and B can do the same work in 18 days. If they work together for 3 days, what fraction of the work is left?
  1. 5/12 part
  2. 4/11 part
  3. 3/11 part
  4. 7/12 part
ব্যাখ্যা
Question: A can complete a work in 12 days, and B can do the same work in 18 days. If they work together for 3 days, what fraction of the work is left?

Solution:
Given,
A can do the work in 12 days 
A’s 1 day work = 1/12 part

B can do the work in 18 days
B’s 1 day work = 1/18 part

A and B's 1 day work = (1/12 + 1/18) part
= (3 + 2)/36 part
= 5/36 part

∴ Work done in 3 days = {(5/36) × 3} part
= 5/12 part

∴ Remaining work = (1 - 5/12) part
= 7/12 part
৬৩.
In a row of students, a student is 10th from the left and 12th from the right. How many students are there in the row?
  1. 22
  2. 23
  3. 20
  4. 21
ব্যাখ্যা
Question: In a row of students, a student is 10th from the left and 12th from the right. How many students are there in the row?

Solution:
Total number of students = 10 + 12 - 1
= 21
৬৪.
A sum of tk. 558 is to be divided among A, B and C such that 2 times A's share, 3 times B's share and 5 times C's share are all equal. The share of C is
  1. 135
  2. 122
  3. 108
  4. 102
ব্যাখ্যা
Question: A sum of tk. 558 is to be divided among A, B and C such that 2 times A's share, 3 times B's share and 5 times C's share are all equal. The share of C is

Solution:
Let,
2A = 3B = 5C = x
∴ A = x/2 , B = x/3 , C = x/5

A : B : C = x/2 : x/3 : x/5
To eliminate the fractions, find the LCM of 2, 3, and 5, which is 30.

Multiply each term by 30 to get:
A : B : C = 30x/2 : 30x/3 : 30x/5
= 15x : 10x : 6x

So, the ratio of A : B : C is = 15 : 10 : 6.

The total parts = (15 + 10 + 6) = 31 parts.

The share of C is = (558 × 6)/31
= 108
৬৫.
What is the length (in kilometer) of the Jamuna Rail Bridge?
  1. 4.8
  2. 4.95
  3. 5.8
  4. 6.25
ব্যাখ্যা
যমুনা রেলসেতু:
- যমুনা সেতু দেশের দীর্ঘতম রেলসেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মিত হচ্ছে।
- ডব্লিউডি-১ ও ডব্লিউডি-২ নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে।
- ডব্লিউডি-১ প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি, টোআ করপোরেশন ও জেইসি (ওটিজে) জয়েন্ট ভেঞ্চার।
- ডব্লিউডি-২ প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের আইএইচআই ও এসএমসিসি জয়েন্ট ভেঞ্চার।

উৎস: i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
৬৬.
How many members does the Commonwealth Association have? [May, 2025]
  1. 54
  2. 55
  3. 56
  4. 58
ব্যাখ্যা
Commonwealth:
- Commonwealth মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- এক সময় যে সকল অঞ্চল বা জনপদগুলো ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়ে পরবর্তীতে ব্রিটিশ শাসন ও শোষণের হাত থেকে মুক্ত হয়ে বিশ্বের মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সেসব রাষ্টের প্রতিষ্ঠান হচ্ছে কমনওয়েলথ।
- ব্রিটেনের রাজা বা রানী হলেন এ সংস্থার প্রধান।
- এর সিদ্ধান্ত গৃহীত হয় সর্বসম্মতিক্রমে।
- এ সংস্থার মূল লক্ষ্য হল কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা সমৃদ্ধি করা।

⇒ প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালে।
- বর্তমান সদস্য ৫৬টি।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বর্তমান মহাসচিব: শার্লি আয়োরকর বোচওয়ে (৭ম)।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৬৭.
Who is the current vice president of the United States? [May, 2025]
  1. Marco Rubio
  2. Janet Louise Yellen
  3. JD Vance
  4. Scott Bessent
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).
৬৮.
The smallest bones in the human body is found in the -
  1. Knees
  2. Fingers
  3. Feet
  4. Ears
ব্যাখ্যা
মানবদেহের সবচেয়ে ছোট হাড়টি পাওয়া যায় - কানে।

স্টেপিস:
- মানবদেহে ২০৬ টি অস্থি বিদ্যমান।
- মানুষের দেহে সবচেয়ে ছোট অস্থি হলো কানের ভেতরের অস্থি স্টেপিস।

⇒ মানুষের কানে ৩টি অস্থি রয়েছে।
- এগুলো হলো: মেলিয়াস, ইনকাস, স্টেপিস।
- এটি মধ্যকর্ণে অবস্থিত।

অন্যদিকে,
- ফিমার হচ্ছে মানবদেহে সবচেয়ে বড় অস্থি। এটি দেহের সবচেয়ে লম্বা, ভারী ও শক্ত অস্থি।

উৎস: i) প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
ii) Healthline.
৬৯.
Mexico is a member of which of the following regional agreements?
  1. COMESA
  2. USMCA
  3. AFTA
  4. RCEP
ব্যাখ্যা
মেক্সিকো নিম্নলিখিত কোন আঞ্চলিক চুক্তির সদস্য?-USMCA.

মেক্সিকো:
- মেক্সিকো উত্তর আমেরিকায় অবস্থিত।
- এটি লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ।
- মুদ্রা: মেক্সিকান পেসো (MXN)।
- রাজধানী: মেক্সিকো সিটি।
- মেক্সিকো উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি (NAFTA) এবং পরবর্তীতে USMCA-এর সদস্য, যা যুক্তরাষ্ট্র ও কানাডার সাথে বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করেছে।

উল্লেখ্য,
• NAFTA:
- NAFTA-এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- চুক্তিটি স্বাক্ষরিত হয়: ১৭ ডিসেম্বর, ১৯৯২।
- চুক্তিটি কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৯৪।

⇒ NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA (The United States-Mexico-Canada Agreement ) চুক্তি স্বাক্ষরিত হয়।
- USMCA চুক্তিটি কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

অন্যদিকে,
- RCEP (Regional Comprehensive Economic Partnership) হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্র।
- COMESA হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্যিক ব্লক। এটি বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
- AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মুক্ত বাণিজ্য গোষ্ঠী।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
৭০.
The main function of the Security Exchange Commission is -
  1. Regulation
  2. Trade analysis
  3. Automation
  4. Authorization
ব্যাখ্যা
সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ হল - নিয়ন্ত্রণ।

BSEC:
- BSEC-এর পূর্ণরূপ: Bangladesh Securities and Exchange Commission.
- বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসইসি।
- ৮ জুন, ১৯৯৩ তারিখে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ -এর অধীনে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা হিসাবে বিএসইসি প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থা সরকারের সহযোগিতায় তার কর্মপরিধির আওতায় পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন তথা একটি স্বয়ংক্রিয়, টেকসই ও উন্নত পুঁজিবাজার প্রতিষ্ঠার প্রয়াস অব্যাহত রেখেছে।
- কমিশনের উদ্দেশ্য হলো গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা।
- কমিশন একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার নিয়ে গঠিত এবং চেয়ারম্যান কমিশনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত।
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

উৎস: BSEC ওয়েবসাইট। [link]
৭১.
The Social Development Foundation (SDF) of Bangladesh was founded in -
  1. 2000
  2. 2002
  3. 2008
  4. 2010
ব্যাখ্যা
বাংলাদেশের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (SDF) প্রতিষ্ঠিত হয় -২০০০ সালে।

The Social Development Foundation (SDF):
- বাংলাদেশ সরকার কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বায়ত্তশাসিত এবং 'অলাভজনক' সংস্থা হিসেবে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি ২৮ জুলাই, ২০০১ সালে কোম্পানি আইন-১৯৯৪ এর অধীনে নিবন্ধিত হয়।

⇒ গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জন্য অধিকতর সামাজিক ও অবকাঠামোগত সুবিধা সৃষ্টি, স্থানীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনে এসডিএফ প্রতিষ্ঠিত হয়।
- সুবিধাবঞ্চিত দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং তাঁদের জীবন মানের উন্নয়ন সাধন করা এসডিএফ-এর মূল লক্ষ্য।
- গ্রাম পর্যায়ে গ্রামীণ সংগঠন গঠনের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারকে সহযোগিতা করাই এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য।
- দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার নিমিত্ত "সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সরকারের সহায়ক হিসেবে এসডিএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- বর্তমানে বাংলাদেশ সরকারের "টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের সহায়ক হিসেবে এসডিএফ কাজ করছে।
- বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ।

উৎস: The Social Development Foundation ওয়েবসাইট। [link]
৭২.
What is the goal number 5 of the SDG 2030 Agenda?
  1. Zero hunger
  2. Quality Education
  3. Gender equality
  4. No poverty
ব্যাখ্যা
SDG 2030 এজেন্ডার ৫ নম্বর লক্ষ্য কী? - লিঙ্গ সমতা।

SDG:
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে Sustainable Development Goals (এসডিজি) গ্রহণ করে।
- এসডিজি-এর মূলনীতি: Leaving no one behind.
- এসডিজিতে ১৭টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়।
- মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।

⇒ এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা হলো:
১. দারিদ্র্য বিলোপ;
২. ক্ষুধা মুক্তি;
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ;
৪. মানসম্মত শিক্ষা;
৫. লিঙ্গ সমতা;
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন;
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি;
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো;
১০.অসমতার হ্রাস;
১১. টেকসই নগর ও জনপদ;
১২. পরিমিত ভোগ ও উৎপাদন;
১৩. জলবায়ু কার্যক্রম;
১৪. জলজ জীবন;
১৫. স্থলজ জীবন;
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান;
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: UNDP ওয়েবসাইট।
৭৩.
Recently who was granted Honorary Citizenship of Bangladesh? [May, 2025]
  1. Baroness Rosie Winterton
  2. Dr. Edric Baker
  3. Kihak Sung
  4. Ban Ki-moon
ব্যাখ্যা
সম্প্রতি কাকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে? - কিহাক সাং।

সম্মানসূচক নাগরিকত্ব:
- সম্প্রতি ইয়াংওয়ানের চেয়ারম্যান কিহাক সাংকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে।

- বাংলাদেশ মুক্তিযুদ্ধ, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অবদানের স্বীকৃতি দিতে বিদেশি বন্ধুদের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে আসছে।
- ৯ এপ্রিল, ২০২৫ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেছে বাংলাদেশ।
- কিহাক সাং তাঁর ৭৮ বছরের জীবনের অর্ধেকের বেশি সময় ধরে জড়িয়ে আছেন বাংলাদেশের সঙ্গে।

⇒ সরকারের নির্দেশনা অনুসারে বিদেশি নাগরিকদের সম্মানসূচক নাগরিকত্ব দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ।
- একজন বাংলাদেশি নাগরিক যে আইনি ও রাজনৈতিক অধিকার ভোগ করেন, সেটা সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা পাবেন না।
- এমন নাগরিকত্ব পাওয়া ব্যক্তিরা ভোট দেওয়া বা ভোটে প্রার্থী হতে পারবেন না। তাঁরা ‘অন অ্যারাইভাল’ ভিসা সুবিধা পাবেন।

এছাড়াও,
- মোহাম্মদ আলী, অমর্ত্য সেন, ডা. এড্রিক বেকার (২০১১), ফাদার মারিনো রিগন, গর্ডন গ্রিনিজ-তাদেরকে বাংলাদেশি পাসপোর্ট ও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়।

উৎস: প্রথম আলো।
৭৪.
The Nobel Prize in Economic Sciences is funded by -
  1. Norges Bank
  2. Sveriges Riksbank
  3. Bank Norwegian
  4. Skandinaviska Enskilda Banken
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য,
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

• Nobel Prize in Economic Sciences:
- ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক (Sveriges Riksbank) অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
- এই পুরস্কারটিও রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সে নির্ধারণ করে।
- ১৯৬৯ সালে প্রথমবার এই পুরস্কার Ragnar Frisch এবং Jan Tinbergen-কে প্রদান করা হয়।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৭৫.
Which instrument is used to see objects at the surface of water from a submarine under water?
  1. Telescope
  2. Spectroscope
  3. Periscope
  4. Kaleidoscope
ব্যাখ্যা

পানির নিচে থাকা সাবমেরিন থেকে পানির পৃষ্ঠে থাকা বস্তু দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? - পেরিস্কোপ।

পেরিস্কোপ:
- পেরিস্কোপ হলো কোনো লুক্কায়িত স্থান থেকে পর্যবেক্ষণের জন্য যন্ত্রবিশেষ।
- এর সরলতম আকারে এটি ৪৫ ডিগ্রী কোনে প্রতি প্রান্তে পরস্পরের সাথে সমান্তরালে স্তাপিত দর্পণসহ একটি নল দ্বারা গঠিত।
- পেরিস্কোপ আলোর প্রতিফলন এবং ব্যতিচার নীতির উপর তৈরি হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে পর্যবেক্ষণের উদ্দেশ্যে পরীক্ষায় ব্যবহার করা হতো।
- এটি সাধারণত পানির নিচে বা কোন অবরুদ্ধ স্থানে থাকা জিনিস দেখতে ব্যবহৃত হয়।
- পেরিস্কোপের মাধ্যমে একটি নাবিক বা ব্যবহারকারী সাবমেরিন বা অন্যান্য যানের উপরিভাগের দৃশ্য দেখতে পারে।

উল্লেখ্য,
- সর্বপ্রথম পেরিস্কোপ ব্যবহৃত হয় সাবমেরিনে বা ডুবজাহাজে।
- মূলত ডুবজাহাজ থেকে বাইরের অবস্থা দেখার লক্ষ্যেই মারি-ডেভি তার নৌ-পেরিস্কোপটি উদ্ভাবন করেন।
- গবেষণা, অভিযান কিংবা অনুসন্ধানেও এর ব্যাপক ব্যবহার রয়েছে।

অন্যদিকে,
- Spectroscope: একটি স্পেকট্রোমিটার একটি বৈজ্ঞানিক যন্ত্র, যা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশনের বর্ণালী বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়।
- Telescope: টেলিস্কোপ হল এমন একটি যন্ত্র যা দূরবর্তী বস্তুকে তাদের নির্গমন, শোষণ বা ইলেক্ট্রোম্যাগনেটিক বিকিরণের প্রতিফলন দ্বারা পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হয়।
- Kaleidoscope: ক্যালিডোস্কোপ হল একটি অপটিক্যাল যন্ত্র যেখানে দুই বা ততোধিক প্রতিফলিত পৃষ্ঠ (বা আয়না) একটি কোণে একে অপরের দিকে কাত হয়ে থাকে, যাতে এই আয়নার এক প্রান্তে এক বা একাধিক (অংশ) বস্তুগুলিকে নিয়মিত প্রতিসম প্যাটার্ন হিসাবে দেখানো হয়.

উৎস: i) Britannica.
ii) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট।

৭৬.
'Helvetia' is the ancient name of -
  1. Switzerland
  2. Greece
  3. France
  4. Portugal
ব্যাখ্যা
'হেলভেটিয়া' যে দেশের প্রাচীন নাম - সুইজারল্যান্ড।

সুইজারল্যান্ড:
- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- সুইজারল্যান্ড দক্ষিণ-মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত পার্বত্য দেশ। 
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- প্রাচীনকালে সুইজারল্যান্ডকে হেলভেটিয়া নামে ডাকা হতো।
- দেশটির সরকারি ল্যাটিন নাম কনফোডেরাটিও হেলভেটিকা।

উৎস: Britannica.
৭৭.
'All powers in the Republic belong to the people'. It is mentioned in our constitution on -
  1. Article 2
  2. Article 4 A
  3. Article 7 (1)
  4. Article 7 A
ব্যাখ্যা
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতা জনগণের'। আমাদের সংবিধানে - ধারা ৭ (১) এ এটি উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগ:
- অনুচ্ছেদ ১: প্রজাতন্ত্র।
- অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ২ক: রাষ্ট্রধর্ম।
- অনুচ্ছেদ ৩: রাষ্ট্রভাষা- প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
- অনুচ্ছেদ ৪: জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক।
- অনুচ্ছেদ ৪ক: জাতির পিতার প্রতিকৃতি।
- অনুচ্ছেদ ৫: রাজধানী।
- অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
- অনুচ্ছেদ ৭: সংবিধানের প্রাধান্য।
- অনুচ্ছেদ ৭ক:সংবিধান বাতিল, স্থগিতকরণ, ইত্যাদি অপরাধ।
- অনুচ্ছেদ ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য।

⇒ অনুচ্ছেদ ৭(১): সংবিধানের প্রাধান্য
- প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে (All powers in the Republic belong to the people, and their exercise on behalf of the people shall be effected only under, and by the authority of, this Constitution.)।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৭৮.
Which of the following is not a novel based on the Liberation War?
  1. Arek Falgun
  2. Aguner Poroshmoni
  3. Rifle Roti Aurat
  4. Hangor Nodi Grenade
ব্যাখ্যা
আরেক ফাল্গুন:
- আরেক ফাল্গুন জহির রায়হানের লেখা ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি উপন্যাস।
- ভাষা আন্দোলন ভিত্তিক রচিত সাহিত্যকর্ম গুলোর মধ্যে অন্যতম সেরা সাহিত্য হিসেবে বিবেচনা করা হয় এই বইটিকে।
- সিপাহী বিদ্রোহের নির্মম স্মৃতি বিজরিত ভিক্টোরিয়া পার্কের বর্ননা দিয়ে ঔপন্যাসিক উপন্যাসের সূচনা করেন।
- এই উপন্যাসের কাহিনীর স্থিতিকাল মাত্র তিনদিন দুই রাত।
- 'আরেক ফাল্গুন' উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৬৯ সালে।

অন্যদিকে,
- 'রাইফেল রোটি, আওরাত' মুক্তিযুদ্ধের প্রথম উপন্যাস।
- আগুনের পরশমণি বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর একটি বাংলাদেশী স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- হাঙর নদী গ্রেনেড বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধের পটভূমিতে উপন্যাস।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) প্রথম আলো।
৭৯.
Open Market operation is used to control -
  1. Export
  2. Import
  3. Labour Supply
  4. Money Supply
ব্যাখ্যা

Open Market operation নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয় - অর্থ সরবরাহ (Money Supply)।
Open market operations are a key tool central banks use to control money supply and interest rates.

খোলা বাজার পদ্ধতি (Open market operation):
- কেন্দ্রীয় ব্যাংক আর্থিক বাজারে বিশেষ করে বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকট সিকিউরিটি ক্রয়-বিক্রয় করে অর্থ সরবরাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে, যা খোলা বাজার পদ্ধতি নামে পরিচিত।
- খোলা বাজার পদ্ধতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সরাসরি সরবরাহকৃত মুদ্রার সংখ্যা (Monetary base) নিয়ন্ত্রন করে।
- আর্থিক বাজারে কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটি বিক্রয় করে বাজার হতে অর্থ তুলে নেয় ফলে অর্থ সরবরাহের পরিমাণ হ্রাস পায়।
- বিপরীতক্রমে বাজার হতে সিকিউরিটি পুনরায় ক্রয় করলে কেন্দ্রীয় ব্যাংকের নিকট হতে অর্থ বাজারে চলে যায় এবং বাজারে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায়।
- অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটি ক্রয় করলে মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় এবং কেন্দ্রীয় ব্যাংক সিকিউরিটি বিক্রয় করলে মুদ্রা সরবরাহ হ্রাস পায়।
- এ পদ্ধতি মুদ্রা সরবরাহ নিয়ন্ত্রণের প্রত্যক্ষ পদ্ধতি।

উৎস: Investopedia.

৮০.
‘CEDAW' is an UN convention related to the -
  1. Rights of children
  2. Rights of marginalized people
  3. Rights of women
  4. Rights of indigenous peoples
ব্যাখ্যা
CEDAW:
- CEDAW-এর পূর্ণরূপ: Convention on the Elimination of All Forms of Discrimination Against Women.
- নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা CEDAW।
- গৃহীত হয়: ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে।
- কার্যকর হয়: ৩ সেপ্টেম্বর, ১৯৮১।
- বর্তমান চেয়ারপারসন: আনা পেলেজ নারভেজ।

⇒ CEDAW সনদে মোট ৩০টি অনুচ্ছেদ আছে। অনুচ্ছেদ ৩ ভাগে বিভক্ত। যথা:
- প্রথম ভাগ (১-১৬): নারী পুরুষের সমতা সর্ম্পকিত,
- দ্বিতীয় ভাগ (১৭-২২): এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক,
- তৃতীয় ভাগ (২৩-৩০): প্রশাসনিক বিষয়।

⇒ CEDAW কমিটিতে সারা বিশ্ব থেকে নারী অধিকার সংক্রান্ত ২৩ জন বিশেষজ্ঞ রয়েছে।
- এই কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।

আন্তর্জাতিক CEDAW দিবস:
- ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক CEDAW দিবস।

উৎস: UN ওয়েবসাইট।
৮১.
Saint Martin Island of Bangladesh is a -
  1. Village
  2. Union
  3. Upazila
  4. District
ব্যাখ্যা
সেন্ট মার্টিন দ্বীপ একটি -ইউনিয়ন।

সেন্টমার্টিন দ্বীপ:

- সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত।
- এটি একটি প্রবালদ্বীপ।
- এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত।
- জনসংখ্যায় বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কক্সবাজার জেলার সেন্টমার্টিন।
- প্রচুর নারিকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়ে থাকে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮২.
The driest place on earth is -
  1. Sahara Desert
  2. Atacama Desert
  3. Sonoran Desert
  4. Arabian Desert
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হল - আতাকামা মরুভূমি।

আতাকামা মরুভূমি (Atacama Desert):
- পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থান হল চিলির আতাকামা মরুভূমি।

⇒ আতাকামা মরুভূমি চিলির উত্তরাঞ্চলে অবস্থিত।
- এটি একটি মালভূমি।
- এটি আন্দিজ পর্বতমালার পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ৬০০ মাইল বিস্তৃত অংশ দখল করে আছে।
- এই অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত মাত্র ১০-১৫ মিলিমিটার (০.৪-০.৬ ইঞ্চি)।
- আতাকামা মরুভূমি পৃথিবীর অন্যতম শুষ্ক অঞ্চল, এবং এর প্রধান কারণ হলো এটি দুইটি পর্বতমালার মাঝে অবস্থিত, যা আর্দ্র বায়ু প্রবাহকে বাধা দেয়, ফলে একটি "দ্বৈত বৃষ্টি-ছায়া" (double rain shadow) সৃষ্টি হয়। আন্দিজ পর্বতমালা পূর্ব দিক থেকে আগত আর্দ্র বায়ু প্রবাহকে বাধা দেয়। পশ্চিম দিকে, প্রশান্ত মহাসাগর থেকে আগত আর্দ্র বায়ু চিলির উপকূলীয় পর্বতমালার কারণে আটকে যায়, ফলে এই বায়ু মরুভূমিতে পৌঁছাতে পারে না।

উল্লেখ্য,
- সবচেয়ে শুষ্কতম ঠান্ডা মরুভূমি হলো অ্যান্টার্কটিকার ম্যাকমুরডো শুষ্ক উপত্যকা (McMurdo Dry Valleys)।
- বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি - সাহারা মরুভূমি, বছরে গড়ে ১০০-২৫০ মিলিমিটার (৪-১০ ইঞ্চি) বৃষ্টিপাত হয়।
 
উৎস: i) Worldatlas. [link]
ii) Guinnes World Record. [link]
৮৩.
What is the most widely used protocol for receiving email from a remote server to a local client?
  1. POP3
  2. SMTP
  3. HTTP
  4. None of the above
ব্যাখ্যা
⚪ অপশন আলোচনা:
ক) POP3 (Post Office Protocol version 3) – সঠিক উত্তর।
- POP3 একটি পুরনো কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত ইমেইল প্রোটোকল যা লোকাল কম্পিউটারে ইমেইল ডাউনলোড করে নেয়।
- ইমেইলগুলো একবার লোকাল কম্পিউটারে চলে এলে, তা সাধারণত সার্ভার থেকে মুছে ফেলা হয় (যদিও কিছু সেটিংসের মাধ্যমে রাখা যায়)।
- এটি তখনকার সময়ের জন্য ভালো সমাধান ছিল যখন ইন্টারনেট সংযোগ সীমিত ছিল।

খ) SMTP (Simple Mail Transfer Protocol)
- SMTP মূলত ইমেইল পাঠানোর (sending) জন্য ব্যবহৃত হয়, গ্রহণ করার জন্য নয়।
- উদাহরণ: আপনি Gmail থেকে কারো কাছে ইমেইল পাঠালে, সেই প্রক্রিয়ায় SMTP ব্যবহৃত হয়।
- তাই প্রশ্নে যেহেতু “receiving email” বলা হয়েছে, SMTP প্রাসঙ্গিক নয়।

গ) HTTP (HyperText Transfer Protocol)
- এটি হলো একটি ওয়েব প্রোটোকল, যার মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি।
- আপনি যদি Gmail বা Yahoo Mail ওয়েব ব্রাউজারে ব্যবহার করেন, তখন HTTP/HTTPS এর মাধ্যমে আপনি ইমেইল পড়েন, কিন্তু এটি আসলে ইমেইল রিসিভ করার জন্য প্রটোকল নয়।
- ইমেইল সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য এটি আদর্শ নয়।

⚪ ই-মেইল:
- প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক পত্রালাপের সূচনার মাধ্যমে।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হবে।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত হয়।
- bjme@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

বিভিন্ন প্রটোকল সম্পর্কে আলোচনা:
⚪ POP:
- POP এর পূর্ণরূপ: Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

⚪ SMTP:
- SMTP এর পূর্ণরূপ: Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।

⚪ IMAP:
- IMAP এর পূর্ণরূপ: Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৮৪.
What type of operating system is used in mobile phones?
  1. Batch OS
  2. Network OS
  3. Real-time OS
  4. Embedded OS
ব্যাখ্যা
⚪ মোবাইল ফোনের জন্য ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলোর (যেমন Android, iOS) ভিত্তি হচ্ছে Embedded OS, কারণ এগুলো ডিভাইস নির্ভর এবং নির্দিষ্ট হার্ডওয়্যারের সাথে সংযুক্ত থাকে।

⚪ অপশন আলোচনা:
- Embedded OS (এম্বেডেড অপারেটিং সিস্টেম) – সঠিক উত্তর
- মোবাইল ফোনে সাধারণত এম্বেডেড অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়।
- এটি একটি বিশেষ উদ্দেশ্যে নির্মিত অপারেটিং সিস্টেম, যা নির্দিষ্ট হার্ডওয়্যার ডিভাইসে এম্বেড করা থাকে।
- Android, iOS ইত্যাদি মোবাইল OS-গুলিকে embedded OS ধরণের অংশ হিসেবে ধরা হয়, কারণ তারা মোবাইল হার্ডওয়্যারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে।

-  Real-time OS (রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম):
- এটি এমন এক ধরনের OS, যেখানে দ্রুত ও নির্ভরযোগ্য প্রতিক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন: রোবটিক্স, মেডিকেল ডিভাইস, মিলিটারি সিস্টেম ইত্যাদিতে ব্যবহৃত হয়।
- মোবাইল ফোনে সাধারণত এই ধরনের OS প্রয়োজন হয় না, কারণ মোবাইল অ্যাপ্লিকেশনগুলোতে real-time response দরকার পড়ে না।

- Network OS (নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম):
- Network OS এমন একটি সিস্টেম যা নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটার ও ডিভাইসগুলো পরিচালনার জন্য ব্যবহৃত হয়।
- উদাহরণ: Novell NetWare, Windows Server ইত্যাদি।
- এটি মূলত সার্ভার ও নেটওয়ার্ক পরিচালনার জন্য ব্যবহৃত হয়, মোবাইল ফোনে নয়।

- Batch OS (ব্যাচ অপারেটিং সিস্টেম):
- Batch OS এমন একটি প্রাচীন পদ্ধতির OS, যেখানে একসাথে অনেকগুলো কাজ (job) ব্যাচ আকারে প্রসেস করা হয়।
- এটি মূলত মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হতো, বর্তমানে আর তেমন ব্যবহৃত হয় না এবং মোবাইলে তো নয়ই।

⚪ অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।

⚪ বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:
⚪ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।

⚪ সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেমের উদাহরণ:
- CP/M, Android, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

⚪ মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- যেমন- Windows NT Server, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।
- XENIX হলো UNIX অপারেটিং সিস্টেমের একটি সংস্করণ।

⚪ বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম:
- এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস।
- ডিস্ক ফর্মেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়।
- Linux, Unix, MS-DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ।

⚪ চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫.
What is the primary function of Kaspersky Antivirus?
  1. Detect and remove malware
  2. Design websites
  3. Create backup files
  4. Monitor hardware performance
ব্যাখ্যা
⚪ অপশন আলোচনা:
ক) Detect and remove malware – সঠিক উত্তর।
- Kaspersky Antivirus একটি সিকিউরিটি সফটওয়্যার, যার মূল কাজ হলো:
- ভাইরাস, স্পাইওয়্যার, ট্রোজান, ওয়ার্ম, র‍্যানসমওয়্যার ইত্যাদি ম্যালওয়্যার সনাক্ত করা এবং মুছে ফেলা।
- এটি রিয়েল-টাইম প্রোটেকশন প্রদান করে এবং আপনার কম্পিউটার/ডিভাইসকে নিরাপদ রাখে।
- এটি ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল স্ক্যানিং, এবং সফটওয়্যার ইনস্টলেশনের সময় হুমকি প্রতিরোধ করে।

খ) Design websites:
- ওয়েবসাইট ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়:
- HTML, CSS, JavaScript, WordPress, Adobe XD ইত্যাদি টুল ও প্রযুক্তি।

গ) Create backup files:
- ব্যাকআপ ফাইল তৈরি করার কাজ সাধারণত:
- Backup software (যেমন Acronis, EaseUS, Windows Backup) করে।

ঘ) Monitor hardware performance:
- হার্ডওয়্যার পারফরম্যান্স মনিটর করার জন্য ব্যবহার হয়:
- Task Manager, HWMonitor, MSI Afterburner, Speccy ইত্যাদি টুল।

⚪ এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

⚪ উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- AVG,
- AVAST,
- Norton,
- Panda,
- Avira,
- McAfee,
- Cobra,
- Kaspersky ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৮৬.
What does CSS stand for?
  1. Colorful Style Syntax
  2. Creative Style System
  3. Cascading Style Sheets
  4. Computer Style Sheets
ব্যাখ্যা
⚪ CSS:
- CSS এর পূর্ণরূপ হলো Cascading Style Sheets.
- CSS, HTML এর ডকুমেন্টের স্টাইল বর্ণনা করে।
- কীভাবে HTML উপাদানগুলি স্ক্রিন, বা অন্য মিডিয়ায় প্রদর্শিত হবে তা CSS দ্বারা নির্ধারণ করা যায়।

⚪ HTML:
- HTMLএর পূর্ণরূপ হচ্ছে Hypertext Markup Language.
- HTML ওয়েবসাইট এবং ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহার হয়।
- এর মাধ্যমে আমরা টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও ইত্যাদি কনটেন্ট সুন্দরভাবে বিন্যাস করতে পারি।

সূত্র: ব্রিটানিকা।
৮৭.
Virtual reality primarily aims to create what kind of visual experience?
  1. Immersive and realistic 3D images
  2. Monochrome visualizations
  3. Passive video playback
  4. Abstract 2D symbols
ব্যাখ্যা
ক) Immersive and realistic 3D images - সঠিক উত্তর।
- Virtual Reality (VR) এর মূল লক্ষ্য হলো:
- ব্যবহারকারীকে একটি সম্পূর্ণ কল্পিত ৩ডি পরিবেশে নিমগ্ন করা, যেখানে সে চারপাশে তাকিয়ে, হাঁটাহাঁটি করে বা কাজ করতে পারে।
- এটি বাস্তব জগতের মতো অনুভূতি তৈরি করে, যেন আপনি সত্যিকারের কোনো জায়গায় আছেন।
- এটি ভিজ্যুয়াল, অডিও ও কখনো হ্যাপটিক (স্পর্শ অনুভূতি) সিমুলেশন করে।
- উদাহরণ: VR হেডসেটে আপনি একটি ভার্চুয়াল রুমে হাঁটছেন, গাছপালা বা ভবন দেখে বাস্তব মনে হচ্ছে - এটাই immersive 3D experience।

⚪ ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- ভার্চুয়াল রিয়েলিটিতে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্তিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথাইয় হেড মাউন্টেড ডিসপ্লে (HDM), হাতে একটি ডাটা গ্লোভ (Data Glove) বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) পড়তে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৮.
Ada Lovelace is recognized as the first computer programmer for her work on which early mechanical computer?
  1. The Colossus
  2. The Turing Machine
  3. The Difference Engine
  4. The Analytical Engine
ব্যাখ্যা
⚪ The Analytical Engine ছিল একটি প্রস্তাবিত (কিন্তু সম্পূর্ণ নির্মিত নয়) যান্ত্রিক কম্পিউটার, যেটি ১৮৩০-এর দশকে Charles Babbage ডিজাইন করেন।
- Ada Lovelace এই যন্ত্রের জন্য একটি গাণিতিক অ্যালগরিদম লিখেছিলেন, যা ইতিহাসে প্রথম কম্পিউটার প্রোগ্রাম হিসেবে বিবেচিত।

⚪ প্রথম কম্পিউটার প্রোগ্রামার:
• ডিফারেন্স ইঞ্জিনের পরিকল্পনা:
- ১৭৮৬ সালে, জার্মানির মুলার 'ডিফারেন্স ইঞ্জিন' নামে একটি ক্যালকুলেটর বা গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন।

• চার্লস ব্যাবেজের অবদান:
- ১৮১২ সালে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ আরও উন্নত একটি ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা করেন।
- চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়।

• অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা:
- ১৮৩৩ সালে, ব্যাবেজ 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামে একটি নতুন যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এবং তার নকশা প্রস্তুত করেন।

• অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের বৈশিষ্ট্য:
- ব্যাবেজ তাঁর মেশিনে আধুনিক কম্পিউটারের মতো নিয়ন্ত্রণ অংশ, গাণিতিক অংশ, স্মৃতি অংশ, গ্রহণ মুখ এবং নির্গমন মুখ চিহ্নিত করেন।
- এই যন্ত্রে সাধারণ অ্যাসেম্বলি ভাষার মতো প্রোগ্রাম ব্যবহার করা হতো।

⚪ অগাস্টা এডা বায়রনের অবদান:
- অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের পরিকল্পনা ও উন্নয়নে ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা অগাস্টা এডা বায়রনের (Augusta Ada Byron) অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

• এডা লাভলেস:
- এডা লাভলেস (Ada Lovelace) অ্যানালাইটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রাম রচনা করেন এবং তিনি পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে পরিচিত হন।

• এডা লাভলেসের নামানুসারে প্রোগ্রামিং ভাষা:
- আধুনিক প্রোগ্রামিং ভাষা "এডা" তাঁর নামানুসারে রাখা হয়।

উৎস:
১. মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৮৯.
Which of the following gates can be used to implement all other gates?
  1. XOR Gate
  2. NAND Gate
  3. OR Gate
  4. AND Gate
ব্যাখ্যা
⚪ NAND গেইট হচ্ছে ইউনিভার্সাল গেইট। NAND গেইট দিয়ে NOT, AND, OR গেইট ডিজাইন করা যায়।

⚪ সার্বজনীন গেইট:
- যে গেইট এর সাহায্যে মৌলিক গেইটসহ (AND, OR, NOT) যেকোনো গেইট এবং যেকোনো সার্কিট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেইট বলে।
- NAND ও NOR গেইটকে সার্বজনীন গেইট বলা হয়।
- কারণ, শুধুমাত্র NAND গেইট বা শুধুমাত্র NOR গেইট দিয়ে মৌলিক গেইটসহ যেকোনো লজিক গেইট বা সার্কিট বাস্তবায়ন করা যায়।

অন্যদিকে,
⚪ মৌলিক লজিক গেইট:
- OR Gate,
- AND Gate,
- NOT Gate.

⚪ বিশেষ লজিক গেইট:
- XOR Gate,
- XNOR Gate.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯০.
Who is the founder of Starlink's parent company, SpaceX?
  1. Bill Gates
  2. Richard Branson
  3. Elon Musk
  4. Jeff Bezos
ব্যাখ্যা
⚪ Elon Musk হলেন SpaceX (Space Exploration Technologies Corp.)-এর প্রতিষ্ঠাতা, যিনি এই কোম্পানি ২০০২ সালে প্রতিষ্ঠা করেন।
- Starlink হলো SpaceX-এর একটি প্রকল্প, যার উদ্দেশ্য হলো:
- বিশ্বের যেকোনো প্রান্তে উচ্চ-গতির ইন্টারনেট পৌঁছে দেওয়া।
- এটি হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করে।
- Elon Musk-ই এই প্রকল্পের মূল উদ্যোক্তা এবং বাস্তবায়নকারী।

⚪ Starlink (স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক):
- স্টারলিংক হলো আমেরিকান মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স দ্বারা উন্নত একটি স্যাটেলাইট নেটওয়ার্ক, যা ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে।
- জুন ২০২৪ পর্যন্ত ৬,০০০-এর বেশি স্যাটেলাইট সক্রিয় রয়েছে, যা বিশ্বের মোট সক্রিয় স্যাটেলাইটের অর্ধেকেরও বেশি।
- এটি একটি মেগাকনস্টেলেশন, বা স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক।
- মে ২০২৪ পর্যন্ত ৩ মিলিয়নেরও বেশি গ্রাহক স্টারলিংক পরিষেবা ব্যবহার করছে।
- স্টারলিংক দ্রুতগামী এবং নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা প্রদানের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংযোগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করছে।

উৎস: Britannica.
৯১.
In which topology does the central device act as a mediator for communication between nodes?
  1. Hybrid Topology
  2. Tree Topology
  3. Star Topology
  4. Bus Topology
ব্যাখ্যা
⚪ গ) Star Topology – সঠিক উত্তর।
- এই টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস (যেমন সুইচ বা হাব) থাকে, যেটি প্রতিটি নোড (কম্পিউটার, প্রিন্টার ইত্যাদি)-এর সাথে আলাদা করে যুক্ত থাকে।
- নোডগুলো একে অপরের সাথে সরাসরি সংযুক্ত নয়, বরং কেন্দ্রীয় ডিভাইসের মাধ্যমে যোগাযোগ করে।
- যদি একটি কম্পিউটার অন্যটির সঙ্গে ডেটা পাঠাতে চায়, তাহলে সেটি প্রথমে সেন্ট্রাল ডিভাইসে যাবে, তারপর সেখানে থেকে টার্গেট ডিভাইসে পৌঁছাবে।
- এটি এমন একটি ব্যবস্থা যেখানে সেন্ট্রাল ডিভাইস “মধ্যস্থতাকারী” (mediator) হিসেবে কাজ করে।

⚪ অপশন আলোচনা;
- ক) Hybrid Topology:
- এটি হলো একাধিক টপোলজির সংমিশ্রণ (যেমন: স্টার + বাস অথবা স্টার + রিং)।
- এখানে কোনো নির্দিষ্ট সেন্ট্রাল ডিভাইস সবসময় যোগাযোগের নিয়ন্ত্রক নয়।
- এটি একটি জটিল ও বৃহৎ নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়।

- খ) Tree Topology:
- Tree topology হল মূলত Star এবং Bus টপোলজির মিশ্রণ।
- এতে একটি হায়ারার্কিক্যাল (ধারাবাহিক) কাঠামো থাকে।
- একাধিক স্তরের কেন্দ্রীয় ডিভাইস থাকতে পারে, কিন্তু প্রতিটি স্তরে একক কেন্দ্রীয় ডিভাইস দ্বারা সব নোড নিয়ন্ত্রিত হয় না।

- ঘ) Bus Topology:
- এই টপোলজিতে সব ডিভাইস একটি সাধারণ কেবল (ব্যাকবোন) বা বাস লাইনের সাথে যুক্ত থাকে।
- কোনো কেন্দ্রীয় ডিভাইস থাকে না।
- সব ডিভাইস একে অপরের সঙ্গে একই লাইনে তথ্য আদান-প্রদান করে।

⚪ টপোলজি:
- দুই বা ততোধিক কম্পিউটারকে ক্যাবল, হাব, সুইচ ইত্যাদি দ্বারা নেটওয়ার্কের আওতাভূক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের ডিজাইন এবং ব্যবস্থাপনাকে নেটওয়ার্ক টপোলজি বলে।

⚪ নেটওয়ার্কে ব্যবহৃত উল্লেখযোগ্য কয়েকটি টপোলজি:
১. বাস টপোলজি
২. রিং টপোলজি
৩. স্টার টপোলজি
৪. ট্রি টপোলজি
৫. মেস টপোলজি এবং
৬. হাইব্রিড টপোলজি।

⚪ স্টার টপোলজি:
- স্টার টপোলজি একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে অন্যান্য কম্পিউটারগুলো সংযুক্ত করে।
- স্টার টপোলজিতে একটি কেন্দ্রীয় ডিভাইস থাকে যার মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করে।
- কেন্দ্রীয় ডিভাইসটি হতে পারে একটি হাব বা সুইচ।
- হাব বা সুইচের মাধ্যমে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে।
- ডাটা চলাচলও নিয়ন্ত্রণ করে হাব বা সুইচ।
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের জন্য প্রথমে কেন্দ্রীয় ডিভাইসে প্রেরণ করতে হয়।
- এরপর কেন্দ্রীয় ডিভাইস ডাটা গ্রহণকারী কম্পিউটারে ডাটা পাঠিয়ে দেয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯২.
Which cloud deployment model is best for organizations requiring control over infrastructure and data security?
  1. Public Cloud
  2. Private Cloud
  3. Hybrid Cloud
  4. Community Cloud
ব্যাখ্যা
⚪ খ) Private Cloud – সঠিক উত্তর।
- Private Cloud হলো একটি ক্লাউড পরিবেশ যা শুধুমাত্র একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থার জন্য নির্ধারিত থাকে।
- এটি হয়:
- প্রতিষ্ঠানের নিজস্ব ডেটা সেন্টারে পরিচালিত,
- অথবা কোনো নির্ভরযোগ্য থার্ড পার্টি দ্বারা বিশেষভাবে নিয়ন্ত্রিত পরিবেশে হোস্ট করা হয়।
- এখানে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে — কীভাবে ডেটা সংরক্ষণ, ব্যবহার ও সুরক্ষিত হবে তা নিজেরাই ঠিক করতে পারে।
- তাই ডেটা নিরাপত্তা ও ইন্ট্রাস্ট্রাকচারের ওপর সর্বোচ্চ নিয়ন্ত্রণ দরকার হলে Private Cloud সেরা বিকল্প।

⚪ ক্লাউড কম্পিউটিং (Cloud Computing): 
- তথ্য প্রযুক্তির উৎকর্ষের দরুন আজকের যুগে ঘরের কোণে বসে নিজস্ব ছোট্ট কম্পিউটারে ইন্টারনেট সংযোগের মাধ্যমে একটি বিশালাকার কম্পিউটারকে ভাড়ার মাধ্যমে যথেচ্ছা ব্যবহার করা যায় এবং যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সেই কম্পিউটারে সংরক্ষণও করা যায়, এই বিশালাকার কম্পিউটারের ধারণাটিই ক্লাউড কম্পিউটিং। 
- আধুনিক তথ্য প্রযুক্তিগত সবকিছুই চলছে এই ক্লাউড কম্পিউটিং ধারণার উপর ভিত্তি করে, 'ক্লাউড' শব্দটি রূপক অর্থে ব্যবহৃত। 
- ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যে কোনো ব্যবহারকারী পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিশাল তথ্যভান্ডার দীর্ঘ মেয়াদে ব্যবহার এবং সংরক্ষণ করতে পারেন। 

- বিনামূল্যের এবং অর্থের বিনিময়ে উভয় প্রকার সার্ভিস ক্লাউড কম্পিউটিংয়ের অন্তর্গত। এক্ষেত্রে কম্পিউটার রিসোর্স যেমন- হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ইত্যাদি সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে থাকে, ক্রেতা বা ব্যবহারকারী নিজস্ব কম্পিউটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সার্ভিসদাতা সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে প্রয়োজনীয় কম্পিউটিংয়ের কাজ সমাধা করে থাকে। 
- ক্লাউড কম্পিউটিংকে সমন্বিত টেকনোলজি হিসেবে গণ্য করা হয়, যার দ্বারা ব্যবহারকারী এবং সার্ভিস প্রদানকারী উভয়ই ব্যাবসায়িকভাবে লাভবান হয়ে থাকেন। 
- ক্লাউড কম্পিউটিং পদ্ধতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়।

যথা-
১। প্রাইভেট ক্লাউড (Private Cloud): 
- একক প্রতিষ্ঠান নিজস্ব মালিকানা ও ব্যবস্থাপনায় কিংবা থার্ড পার্টির ব্যবস্থাপনায় পরিচালিত হয় যাতে অভ্যন্তরীণ বা বাহ্যিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে, এ ধরনের ক্লাউডকে প্রাইভেট ক্লাউড বলে। 
- এ সব পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল, তবে অনেক বড় প্রতিষ্ঠানের অনেক শাখায় ডেটা সেন্টার না বসিয়ে একটিমাত্র ক্লাউড ডেটা সেন্টার স্থাপন করলে প্রতিষ্ঠানটির জন্য সাশ্রয়ী হয়। 

২। পাবলিক ক্লাউড (Public Cloud): 
- জনসাধারণের জন্য উন্মুক্ত ক্লাউডকে পাবলিক ক্লাউড বলে। 
- ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত সকলের বিনামূল্যে বা স্বল্প ব্যয়ে ব্যবহারের জন্য উন্মুক্ত অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স ইত্যাদির সার্ভিসযুক্ত ক্লাউড-ই পাবলিক ক্লাউড। 
- Amazon, Microsoft এবং Google ইত্যাদি তাদের নিজস্ব ডেটা সেন্টারে পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করার মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে থাকে। 

৩। হাইব্রিড ক্লাউড (Hybrid Cloud): 
- দুই বা ততোধিক ধরনের ক্লাউডের (প্রাইভেট, পাবলিক বা কমিউনিটি) সংমিশ্রণই হলো হাইব্রিড ক্লাউড। 
- বিভিন্ন ধরনের ক্লাউড পৃথক বৈশিষ্ট্যের হলেও এক্ষেত্রে একই সাথে সংঘবদ্ধভাবে কাজ করে। 
- ক্লাউড সার্ভিসের ক্ষমতাবৃদ্ধির জন্য একাধিক ক্লাউডকে একীভূত করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।