পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes১৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিক - কম্পিউটার ১. কম্পিউটার পেরিফেরালস: ইনপুট, আউটপুট ও স্টোরেজ ডিভাইসসমূহ - কি-বোর্ড, মাউস, ওসিআর (OCR) ইত্যাদি। ২. কম্পিউটারের অঙ্গ-সংগঠন: সিপিইউ, হার্ড ডিস্ক, ALU, BIOS, পাওয়ার সিস্টেম ইত্যাদি। ৩. কম্পিউটারের পারঙ্গমতা ও দৈনন্দিন জীবনে কম্পিউটারের ব্যবহার: কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি। ৪. কম্পিউটারের সংখ্যা পদ্ধতি ও কোড, ডিজিটাল লজিক ইত্যাদি। ------------- নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
(110110)2 এর সমতুল্য দশমিক সংখ্যা কোনটি?
  1. 48
  2. 54
  3. 44
  4. 50
সঠিক উত্তর:
54
উত্তর
সঠিক উত্তর:
54
ব্যাখ্যা
প্রশ্ন: (110110)2 এর সমতুল্য দশমিক সংখ্যা কোনটি?

সমাধান: 
110110 = (1 × 25) + (1 × 24) + (0 × 23) + (1 × 22) + (1 × 21) + (0 × 20)
= 32 + 16 + 4 + 2
= 54
.
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. OMR
  2. MICR
  3. OCR
  4. সবগুলো
সঠিক উত্তর:
OCR
উত্তর
সঠিক উত্তর:
OCR
ব্যাখ্যা
মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহার করা হয়।

ওসিআর (OCR):

- OCR মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। 
- OCR-এর পূর্ণরূপ Optical Character Reader/Recognition.
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে। 
- মুদ্রিত লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য OCR ব্যবহৃত হয়।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
47 এর বিসিডি কোড কত?
  1. 01100101
  2. 01000111
  3. 01100010
  4. 01110101
সঠিক উত্তর:
01000111
উত্তর
সঠিক উত্তর:
01000111
ব্যাখ্যা
 বিসিডি কোড:
- বিসিডি (BCD) শব্দের পূর্ণরূপ হলো বাইনারি কোডেড ডেসিমেল (Binary Coded Decimal)।
- দশমিক (Decimal) সংখ্যার প্রতিটি অঙ্ককে বাইনারিতে রূপান্তরই হলো বিসিডি কোড।
- এই পদ্ধতিতে দশমিক সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত মোট দশটি অংককে সমতুল্য 4 বিট বাইনারি সংখ্যায় রূপান্তর করা হয়।
- 4 বিট দ্বারা 24 অর্থাৎ 16 ভিন্ন অবস্থা নির্দেশ করা যায়। তাই 16টি অবস্থা ব্যবহার করে কয়েক প্রকার BCD কোড গঠন করা সম্ভব।
- এর মধ্যে BCD 8421 কোড বিশেষভাবে উল্লেখযোগ্য এবং বহুল ব্যবহৃত। 

4 এর বিসিডি 0100
7 এর বিসিডি 0111
∴ 47 এর বিসিডি 01000111

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোনটি সিপিইউ-এর অংশ নয়?
  1. ALU
  2. Mouse
  3. Control Unit
  4. Register
সঠিক উত্তর:
Mouse
উত্তর
সঠিক উত্তর:
Mouse
ব্যাখ্যা
তিনটি প্রধান অংশ নিয়ে CPU গঠিত -
- ALU (Arithmetic Logic Unit),
- Control Unit এবং
- Memory/Register.
- ডেটা কোথায় যাবে, কি করবে, কখন যাবে এইসব জিনিস নিয়ন্ত্রণ করে কন্ট্রোল ইউনিট।
- রেজিস্টার অস্থায়ীভাবে ডেটা সংরক্ষণ করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
RISC এর পূর্ণরূপ কী?
  1. Relocated Instruction Set Computing
  2. Reduced Instruction Service Computing
  3. Reduced Instruction Set Computing
  4. Reduced Instruction Set Code
সঠিক উত্তর:
Reduced Instruction Set Computing
উত্তর
সঠিক উত্তর:
Reduced Instruction Set Computing
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর কে সাধারন ভাবে ৩ ভাগে ভাগ করা যায়:

1) CISC Processor: Complex Instruction Set Computing. তুলনামূলক কঠিন ইনস্ট্রাকশন ব্যবহার করা হয়। এসেম্বলি ভাষায় প্রোগ্রাম করার জন্য বেশি উপযোগী। যেমন: Intel Pentium, AMD ইত্যাদি।

2) RISC Processor: Reduced Instruction Set Computing. সরল ও ছোট প্রোগ্রাম এর জন্য ব্যবহৃত হয়। উচ্চতর ভাষায় প্রোগ্রামিং এর জন্য বেশি উপযোগী। যেমন: Motorola Power PC - 601, DEC Alpha- 21064 ইত্যাদি।

3) Special Purpose Processor: বিশেষ কোনো কাজের উদ্ধেশ্যে বা মূল কম্পিউটারের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহৃত প্রসেসরগুলোকেই Special Purpose Processor.

উৎস: ব্রিটানিকা।
.
নিচের কোনটি ম্যাগনেটিক মেমরি?
  1. Hard Disk
  2. ROM
  3. RAM
  4. DVD
সঠিক উত্তর:
Hard Disk
উত্তর
সঠিক উত্তর:
Hard Disk
ব্যাখ্যা
উপাদান ভিত্তিক বিভিন্ন স্টোরেজ মিডিয়া:
অর্ধপরিবাহী মেমরি: ROM, RAM, Flash disk, Pendrive.
ম্যাগনেটিক মেমরি: Hard Disk, Floppy Disk, Magnetic Tape, Megnatic Stripes, Tape Drive.
অপটিক্যাল মেমরি: CD, DVD, Blue-ray Disk, Versatile Digital Disk, WORM.

উৎস: ব্রিটানিকা, geeksforgeeks.
.
কোনটি ডিসকেট নামে পরিচিত?
  1. হার্ড ডিস্ক
  2. ফ্লপি ডিস্ক
  3. ফ্লাস ড্রাইভ
  4. এস এস ডি
সঠিক উত্তর:
ফ্লপি ডিস্ক
উত্তর
সঠিক উত্তর:
ফ্লপি ডিস্ক
ব্যাখ্যা
ফ্লপি ডিস্ক: 
- অ্যালান শুগার্ট ফ্লপি ডিস্ক অবিস্কার করেন।
- এটি ডিসকেট নামেও পরিচিত।
- এটি চৌম্বকীয় স্টোরেজ মাধ্যম।
- এটি এক ধরনের সহায়ক স্মৃতি।
- প্লাস্টিকের উপর চৌম্বকের প্রলেপ দিয়ে তৈরী করা হয়।
- এর ধারণ ক্ষমতা মাত্র ১.৪৪ মেগাবাইট।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'Boot Process' নিয়ন্ত্রণ করে কোনটি?
  1. Motherboard
  2. CPU
  3. BIOS
  4. RAM
সঠিক উত্তর:
BIOS
উত্তর
সঠিক উত্তর:
BIOS
ব্যাখ্যা
BIOS:
- BIOS এর পূর্ণরূপ হলো- Basic Input/Output System.
- কম্পিউটার Boot হওয়ার পরপরই যে প্রোগ্রামটি প্রথম Run হয় সেটি হল BIOS.
- অর্থাৎ, BIOS এর প্রাথমিক কাজ হচ্ছে Boot process নিয়ন্ত্রণ করা।
- এটি System BIOS, ROM BIOS, PC BIOS হিসেবে পরিচিত।
- কম্পিউটারের মাদারবোর্ডের ফার্মওয়্যার চিপের মধ্যে থাকা কতগুলো নির্দেশনার সমষ্টি হল BIOS.
- BIOS মাধ্যমে কম্পিউটারের সিস্টেম কনফিগারেশন নির্ধারণ করা হয়।

উৎস: ব্রিটানিকা।
.
সরবরাহ লাইনে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াকে কী বলে?
  1. ব্রাউন আউট
  2. ব্লাক আউট
  3. ট্রানসিয়েন্ট
  4. নয়েজ
সঠিক উত্তর:
ব্রাউন আউট
উত্তর
সঠিক উত্তর:
ব্রাউন আউট
ব্যাখ্যা
- ব্লাক আউট (Black Out): হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে ব্লাক আউট বলে। সাধারণত প্রচণ্ড ঝড়, তুফান, বজ্রপাত প্রভৃতি কারণে ব্লাক আউট হতে পারে। ব্লাক আউটের কারণে কম্পিউটারের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই ঝড়, তুফান ও বজ্রপাতের সময় কম্পিউটার বন্ধ রাখা উচিত।

- ব্রাউন আউট (Brown Out): পরিকল্পিত বা অপরিকল্পিত কোনো কারণে সরবরাহ লাইনে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়াকে ব্রাউন আউট বলা হয়। সাধারণত অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা মেটানোর অক্ষমতার কারণে এ ঘটনা ঘটে। এক্ষেত্রে কম্পিউটার বন্ধ রাখা উচিত।

- ট্রানসিয়েন্ট (Transient): বিদ্যুৎ সরবরাহ লাইন সৃষ্ট ভোল্টেজ বা কারেন্টের অপেক্ষাকৃত বড় ধরনের স্পাইককে ট্রানসিয়েন্ট বলা হয়। অনেক ট্রানসিয়েন্ট পাওয়ার সাপ্লাই দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে নিঃশেষ হয় কিন্তু অনেক ট্রানসিয়েন্ট এ বাধা অতিক্রম করে কম্পিউটারের ভেতরের অনেক বর্তনীসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট করে দিতে পারে।

- নয়েজ (Noise): সাধারণত প্রিন্টারের শব্দ, স্পিকারের উচ্চমাত্রার শব্দ, পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদি থেকে নয়েজ সৃষ্টি হয়ে থাকে। প্রিন্টার, ডিস্ক ড্রাইভ, স্পিকার ইত্যাদির নয়েজকে শাব্দিক নয়েজ এবং পাওয়ার সাপ্লাই, কুলিং ফ্যান ইত্যাদির নয়েজকে সিস্টেম নয়েজ বলা হয়। এ ধরনের নয়েজ কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যারের ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

উৎস: ব্রিটানিকা।
১০.
UPS এর পূর্ণরূপ কী?
  1. Unidentified Power Supply
  2. Uninterrupted Power Support
  3. Uninterrupted Power Supply
  4. Unidentified Power Support
সঠিক উত্তর:
Uninterrupted Power Supply
উত্তর
সঠিক উত্তর:
Uninterrupted Power Supply
ব্যাখ্যা
 ইউপিএস (UPS):
- UPS- এর পূর্ণ অর্থ হচ্ছে Uninterrupted Power Supply.
- এটি এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র, যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারে।
- সাধারণত কোনো কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে কিছু সময় এর জন্য কম্পিউটারকে সচল রাখার জন্য কম্পিউটারে ইউপিএস (UPS) ব্যবহার করা হয়।
- ইউপিএস যন্ত্রটি সরাসরি বিদ্যুৎ লাইনের সাথে সংযুক্ত থাকে এবং এর আউটপুট লাইনের সাথে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই ইউনিট সংযুক্ত থাকে। ফলে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে ইউপিএস (UPS) থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
- প্রকারভেদে UPS পাঁচ মিনিট, দশ মিনিট বা কয়েক ঘণ্টা পর্যন্ত ক্রমাগত বিদ্যুৎ সরবরাহ করতে পারে।
- কম্পিউটার, প্রিন্টার, প্লটার, রেফ্রিজারেটর, টিভি ইত্যাদিতে UPS ব্যবহার করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেট অনলাইন প্লাটফর্ম কোনটি?
  1. আমাদের কৃষক
  2. ফুড ফর নেশন
  3. কৃষি কথা
  4. কৃষকের জানালা
সঠিক উত্তর:
ফুড ফর নেশন
উত্তর
সঠিক উত্তর:
ফুড ফর নেশন
ব্যাখ্যা
বাংলাদেশের কৃষিক্ষেত্রে কম্পিউটার ও তথ্য প্রযুক্তির ব্যবহার:
- কৃষি কথা: কৃষি মন্ত্রণালয় থেকে প্রকাশিত মাসিক ম্যাগাজিন।
- কৃষি কল সেন্টার কোড: ১৬১২৩
- ফুড ফর নেশন: বাংলাদেশের প্রথম উন্মুক্ত কৃষি মার্কেট অনলাইন প্লাটফর্ম
- কৃষক বন্ধু ফোন সেবা: ৩৩৩১ নম্বরে কল করে নিকটস্থ কৃষি অফিস থেকে সকল ধরনের কৃষি সেবা পাওয়া যায়।
- কৃষকের জানালা অ্যাপস: ফসলের সকল সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান দেয়া হয়।

উৎস: প্রথম আলো, কৃষি মন্ত্রণালয়ের সাইট, অর্থ মন্ত্রণালয়ের সাইট।
১২.
যোগাযোগ ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার নিচের কোনটি?
  1. অনলাইন ভর্তি
  2. জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়
  3. ড্রোন হামলা
  4. টেলিমেডিসিন সেবা
সঠিক উত্তর:
জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়
উত্তর
সঠিক উত্তর:
জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়
ব্যাখ্যা
বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার: 
যোগাযোগ ক্ষেত্রে:
- অনলাইন টিকেট ক্রয়,
- দ্রুতগতির কম্পিউটারাইজড ট্রেন,
- র‍্যাপিড পাস কার্ড,
- স্মার্ট বাস, ট্রাক,
- জাহাজ, উড়োজাহাজ এর অবস্থান নির্ণয়।

স্বাস্থ্য ক্ষেত্রে: 
- রোগ নির্ণয়,
- ঔষুধ গবেষণা,
- টেলিমেডিসিন সেবা।

সামরিক ক্ষেত্রে: 
- ক্ষেপণাস্ত্র নিক্ষেপ,
- ড্রোন হামলা।

শিক্ষাক্ষেত্রে: 
- অনলাইনে ক্লাস,
- অনলাইন এডুকেশন সাইট,
- অনলাইন ফলাফল,
- অনলাইন ভর্তি।

খেলাধূলা: 
- লাইভ স্কোর,
- পুনরায় রিপ্লে দেখা,
- রেকর্ড স্টোর করে রাখা।

উৎস: কম্পিউটার শিক্ষা, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১৩.
বুলিয়ান বিনিময় উপপাদ্য কোনটি?
  1. A + 1 = 1
  2. A.B = B.A
  3. A(B + C) = A.B + A.C
  4. A.1 = A
সঠিক উত্তর:
A.B = B.A
উত্তর
সঠিক উত্তর:
A.B = B.A
ব্যাখ্যা
বুলিয়ান উপপাদ্য: 
- সাধারণত বুলিয়ান উপপাদ্যের সাহায্যে বুলিয়ান অ্যালজাবরার সমস্যা সমাধান করা হয়।



উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
এমবেডেড সিস্টেমে কোনটি ব্যবহৃত হয়?
  1. মাইক্রোচিপ
  2. মাইক্রোপ্রসেসর
  3. মাইক্রোকন্ট্রোলার
  4. মাইক্রোকম্পিউটার
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) মাইক্রোপ্রসেসর ও গ) মাইক্রোকন্ট্রোলার। 
এমবেডেড সিস্টেমে মাইক্রোপ্রসেসর ও মাইক্রোকন্ট্রোলার উভয়ই ব্যবহৃত হতে পারে। 
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
======================= 

 এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড সিস্টেমে ব্যবহৃত Components হলো- Power supply, Microcontroller/micrprocessor, ROM/RAM, Timer, Counter ইত্যাদি। 

মাইক্রোকন্ট্রোলার:
- CPU, Memory, Input/Output ডিভাইস দ্বারা গঠিত যা একতি চিপের মধ্যে অবস্থান  করে।
- Internal Computer Bus ব্যবহার করে সকল কার্যক্রম সম্পাদন করে।

উৎস: ব্রিটানিকা।