পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
পরীক্ষা - ১৫ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: ফুল মডেল টেস্ট - ৯ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা] [মোট নম্বর - ৮০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
নিম্নের কোনটি হিন্দি শব্দ?
  1. দারচিনি
  2. দফারফা
  3. দাম
  4. দেখভাল
সঠিক উত্তর:
দেখভাল
উত্তর
সঠিক উত্তর:
দেখভাল
ব্যাখ্যা
• দেখভাল,
- হিন্দি ভাষার শব্দ।
অর্থ: দেখাশোনা, তত্ত্বাবধান।

⇒ কিছু হিন্দি শব্দ হলো: দুলকি, দিলরুবা, দাবা, দাপট, দাঙ্গা, দহলা, দশেরা, দরদাম।

অন্যদিকে,
- ‘দফারফা’ আরবি শব্দ।
- ‘দাম’ গ্রিক শব্দ।
- ‘দারচিনি’ ফারসি শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘জবাব দে’- এখানে ‘দে’ কোন ধাতুর দৃষ্টান্ত?
  1. সাধিত ধাতু
  2. সংযোগমূলক ধাতু
  3. মৌলিক ধাতু
  4. প্রযোজক ধাতু
সঠিক উত্তর:
সংযোগমূলক ধাতু
উত্তর
সঠিক উত্তর:
সংযোগমূলক ধাতু
ব্যাখ্যা
• সংযোগমূলক ধাতু:
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সাথে কর্‌, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাই সংযোগমূলোক ধাতু।
যেমন: যোগ (বিশেষ্য) + কর্‌(ধাতু) = 'যোগ কর' (সংযোগমূলোক ধাতু।
বাক্য: তিনের সঙ্গে পাঁচ যোগ করো।

এরূপ-
• হ-ধাতু যোগে : রড় হ, ভালো হ, রাজি হ, সুখী হ।
• দে-ধাতু যোগে: উত্তর দে, টাকা দে, জবাব দে।
• পা-ধাতু যোগে: ভয় পা, দুঃখ পা, লজ্জা পা।
• ছাড়-ধাতু যোগে: হাল ছাড়, গলা ছাড়, গলা ছাড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
‘বুলবুলিতে ধান খেয়েছে।’- বাক্যে ব্যবহৃত 'বুলবুলিতে' কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে ২য়া বিভক্তি
  2. কর্তৃকারকে ৭মী বিভক্তি
  3. করণ কারকে শূণ্য বিভক্তি
  4. অপাদান কারকে ৭মী বিভক্তি
সঠিক উত্তর:
কর্তৃকারকে ৭মী বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃকারকে ৭মী বিভক্তি
ব্যাখ্যা
⇒'বুলবুলিতে ধান খেয়েছে' - বাক্যে 'বুলবুলিতে' কর্তৃকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।

• কর্তৃকারক:
বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্তৃকারক বলে। ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
- তবে কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না।

• কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ-
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তি।
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি।
- পাছে লােকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তি।
- ঘােড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Choose the meaning of the word 'Fatalist'.
  1. Someone who believes in taking risks without considering the consequences.
  2. A person who is optimistic and always looks for the bright side of life.
  3. An individual who accepts events as inevitable and believes in fate.
  4. A critical thinker who analyzes situations carefully before making decisions.
সঠিক উত্তর:
An individual who accepts events as inevitable and believes in fate.
উত্তর
সঠিক উত্তর:
An individual who accepts events as inevitable and believes in fate.
ব্যাখ্যা

Fatalist (noun): 
English Meaning - Someone who believes that people cannot change the way events will happen and that events, especially bad ones, cannot be avoided/ One who believes in fate. 
Bangla Meaning - নিয়তিবাদে বিশ্বাসী (ব্যক্তি)। 

Other options, 
Risk taker - Someone who believes in taking risks without considering the consequences.
Optimist - A person who is optimistic and always looks for the bright side of life.
Analyst - A critical thinker who analyzes situations carefully before making decisions.

Source:
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

.
______ you consistently save money, you won't be able to afford that vacation.
  1. Since
  2. When
  3. Unless
  4. Whereas
সঠিক উত্তর:
Unless
উত্তর
সঠিক উত্তর:
Unless
ব্যাখ্যা

Unless (conjunction): 
- Unless অর্থ if ...... not (যদি না)। 
- Unless দ্বারা যে clause শুরু হয় সে clause এ 'not' ব্যবহৃত হয় না। 
- অপর clause টি বিপরীত অর্থ প্রকাশ করে।

Complete Sentence: Unless you consistently save money, you won't be able to afford that vacation.

Other options, 
Since (conjunction) - তারপর থেকে; তখন থেকে। 
When (conjunction) - সেই সময়ে; যখন।
Whereas (conjunction) - এই বিবেচনা করে; এই বিচার করে; যেহেতু। 

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. Accessible Dictionary by Bangla Academy. 

.
Change the speech -
The old professor said, "All living things eventually experience death."
  1. The old professor said that all living things eventually experience death.
  2. The old professor said that all living things eventually experienced death.
  3. The old professor said that all living things will eventually experience death.
  4. The old professor said that all living things eventually will experience death.
সঠিক উত্তর:
The old professor said that all living things eventually experience death.
উত্তর
সঠিক উত্তর:
The old professor said that all living things eventually experience death.
ব্যাখ্যা
• Reporting speech যদি কোন চিরন্তন সত্য (universal truth) বা অভ্যাসগত সত্য (habitual fact) প্রকাশ করে তাহলে reporting verb- এর tense যাই হোক না কেন, reported speech- এর verb- এর tense- এর কোন পরিবর্তন হবে না। 
- All living things eventually experience death. একটি চিরন্তন সত্য (universal truth). 

Direct Speech: The old professor said, "All living things eventually experience death."
Indirect Speech: The old professor said that all living things eventually experience death.

• এ ধরণের আরো কিছু উদাহরণ: 
Direct Speech: Mina said, "Every day I read newspapers." (অভ্যাসগত সত্য)
Indirect Speech: Mina said that every day she reads newspapers. 

Direct Speech: The professor said, "A hungry man wants food." (চিরন্তন সত্য)
Indirect Speech: The professor said that a hungry man wants food. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Which one is a common gender?
  1. Hero
  2. Wizard
  3. Book
  4. Monarch
সঠিক উত্তর:
Monarch
উত্তর
সঠিক উত্তর:
Monarch
ব্যাখ্যা
Common Gender:
- Noun পুংবাচক বা স্ত্রীবাচক উভয়কেই বুঝালে Common Gender হয়। যেমন: Parent, Child, Baby, Teacher, Student, Monarch, Neighbor etc. 
- Monarch (সম্রাট বা সম্রাজ্ঞী) → Common gender. 

Other options, 
Hero (Masculine) → Heroine (Feminine). 
Wizard (Masculine) → Witch (Feminine). 
Book → Neuter gender. 

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
.
Complete the sentence:
Hardly had we arrived at the station when _____________
  1. the weather suddenly turns cloudy.
  2. the weather suddenly turned cloudy.
  3. the weather suddenly had turned cloudy.
  4. the weather suddenly turning cloudy.
সঠিক উত্তর:
the weather suddenly turned cloudy.
উত্তর
সঠিক উত্তর:
the weather suddenly turned cloudy.
ব্যাখ্যা

• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়।

Complete Sentence - Hardly had we arrived at the station when the weather suddenly turned cloudy.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
Which is the correct spelling?
  1. Camoflage
  2. Camoflauge
  3. Camouflage
  4. Camoflaage
সঠিক উত্তর:
Camouflage
উত্তর
সঠিক উত্তর:
Camouflage
ব্যাখ্যা

Camouflage (noun): 
English Meaning - 1. Something that is meant to hide something, or behavior that is intended to hide the truth. 
2. To use leaves, branches, paints, or clothes to hide soldiers or military equipment so that they cannot be seen against the area around them. 

Bangla Meaning - (১) যা কোনো কিছুর উপস্থিতি বা স্বরূপ-উপলব্ধিতে ব্যাঘাত সৃষ্টি করে; কপটবেশ; কূটবেশ;
(২) (যুদ্ধে) শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য রং, জাল, গাছের ডাল ইত্যাদির সাহায্যে সৃষ্ট মিথ্যা প্রতিভাস; ধোঁকার টাটি; কূটাবরণ। 

Example Sentence - He believed that her kindness was merely a camouflage for her real intentions.

Source: Cambridge Dictionary. 

১০.
The profits were dealt ____ among the investors.
  1. with
  2. out
  3. in
  4. of
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা

Deal out (phrasal verb):
English Meaning - To share something among a group of people.
Bangla Meaning - (অনেকের মধ্যে) বণ্টন করা; বাঁটা; বিলি করা। 
Example Sentence - Could you deal out the money?

Complete Sentence - The profits were dealt out among the investors. 

এছাড়াও, 
Deal with (ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time.
(ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.

Deal in something ব্যবসা/কারবার করা: He deals in writing materials; সময় ব্যয় করা: to deal in gossip and slander.

Source: 
1. Oxford Learner's Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১১.
"If music be the food of love, play on."
Who said this?
  1. William Shakespeare
  2. Christopher Marlowe
  3. P. B Shelly
  4. John Keats
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
"If music be the food of love, play on." This line opens 'Twelfth Night' of William Shakespeare.
- নাটকের শুরু হয় Duke Orsino উল্লেখিত এই লাইনটি দ্বারা.

Twelfth Night: 
- এটি Shakespeare এর একটি বিখ্যাত comedy. 
- ১৬০২-০৩ সালের দিকে লেখা এই comedy টি ১৬২৩ সালে Shakespeare এর  First Folio অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- এ নাটকের পটভূমি Illyria নামক কাল্পনিক অঞ্চলকে ঘিরে। 

Important Characters from Twelfth Night:
- Sebastian;
- Viola;
- Olivia;
- Malvolio.

• Famous quotes from Twelfth Night:
- “Some are born great, others achieve greatness.”
- “Be not afraid of greatness. Some are born great, some achieve greatness, and others have greatness thrust upon them.”
- “If music be the food of love, play on,
Give me excess of it; that surfeiting,
The appetite may sicken, and so die.”
- “Better a witty fool, than a foolish wit.”

Other comedies by William Shakespeare: 
- As you like it,
- All's well that ends well,
- A Mid Summer Night Dreams,
- The Tempest,
- The Taming of the Shrew,
- The Merchant of Venice,
- Much Ado About Nothing,
- Measure for Measure,
- The Comedy of Errors, ইত্যাদি।

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Spark Notes.
১২.
He traveled abroad for her vacation. Here the underlined word is -
  1. Noun
  2. Adjective
  3. Adverb
  4. Preposition
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
Abroad (adverb): 
English Meaning - In or to a foreign country or countries. 
Bangla Meaning - (১) বিদেশে; নিজের দেশের বাইরে: go abroad.
(২) সর্বত্র; দিকে দিকে: There is a new spirit abroad.
(৩) (প্রাচীন প্রয়োগ) বাইরে: The old man was abroad before sunrise.

• Adverb: 
- Adverb হলো এমন word যা কোন verb, adjective, বা অন্য কোন adverb কে বিশেষায়িত করে বা তার সাথে নতুন অর্থ যোগ করে। 
- 'How? When? Where?' প্রশ্নগুলোর জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে Adverb. 

He traveled abroad for her vacation. এই বাক্যে 'abroad' হচ্ছে Adverb of place. 

• Adverb of place: 
- এই জাতীয় adverb-গুলো ক্রিয়া সম্পাদিত হওয়ার স্থান (place) নির্দেশ করে। 
- 'where' বা 'কোথায়?' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে বলে adverb of place. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৩.
What ________ in the movie last night?
  1. did you watch
  2. do you watch
  3. had you watch
  4. had you watched
সঠিক উত্তর:
did you watch
উত্তর
সঠিক উত্তর:
did you watch
ব্যাখ্যা
• অতীত নির্দেশক কোন শব্দ বা phrase যেমন (yesterday, ago, long since, last night, last week, last month, last year, the day before yesterday ইত্যাদি) Past Indefinite Tense নির্দেশ করে।
- তাই নিয়ম অনুযায়ী এদের পর verb এর past form হয়। 
যেমন: I came home last night.

• আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

তাই, Complete Sentence - What did you watch in the movie last night?
১৪.
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ এবং ৩০ সেকেন্ড পর পর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?
  1. ২ মিনিট
  2. ৪ মিনিট
  3. ৫ মিনিট
  4. ৬ মিনিট
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর যথাক্রমে ১৫, ২০, ২৫ এবং ৩০ সেকেন্ড পর পর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?

সমাধান:
১৫, ২০, ২৫ ও ৩০ এর ল.সা.গু = ৩০০
∴ ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে = ৩০০ সেকেন্ড পর
= ৩০০/৬০ মিনিট
= ৫ মিনিট
১৫.
দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট?
  1. ২৫%
  2. ২০%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট?

সমাধান:
ধরি, তৃতীয় সংখ্যাটি = ১০০
২৫% কমে, দ্বিতীয় সংখ্যাটি = ১০০ - ২৫ = ৭৫
৪০% কমে, প্রথম সংখ্যাটি = ১০০ - ৪০ = ৬০
তাহলে,  প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় ছোট = ৭৫ - ৬০ = ১৫

∴ প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা ছোট = (১৫/৭৫) × ১০০
= ২০%
১৬.
(p/q) + (q/p) = 4 হলে (p2/q2) + (q2/p2) + 2 এর মান কত?
  1. 4
  2. 8
  3. 16
  4. 32
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
প্রশ্ন: (p/q) + (q/p) = 4 হলে (p2/q2) + (q2/p2) + 2 এর মান কত?

সমাধান:
(p2/q2) + (q2/p2) + 2
= (p/q)2 + 2 ⋅ (p/q) ⋅ (q/p) + (q/p)2
= {(p/q) + (q/p)}2
= 42
= 16
১৭.
একটি হেডফোন ৯০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। হেডফোনটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ১২০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৮০ টাকা
  4. ১৯০ টাকা
সঠিক উত্তর:
১৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি হেডফোন ৯০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। হেডফোনটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান:
১০% লাভে, বিক্রয়মূল্য = ৯০০ × (১১০/১০০)
= ৯৯০ টাকা

আবার, ১০% কমে ক্রয়মূল্য = ৯০০ × (৯০/১০০)
= ৮১০ টাকা

∴ লাভ = ৯৯০ - ৮১০ = ১৮০ টাকা
১৮.
একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9 হলে, ধারাটির সপ্তম পদ কত?
  1. 1/9
  2. 1/12
  3. 1/27
  4. 1/81
সঠিক উত্তর:
1/27
উত্তর
সঠিক উত্তর:
1/27
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে 27 ও 9 হলে, ধারাটির সপ্তম পদ কত?

সমাধান:
দেওয়া আছে,
১ম পদ, a = 27
দ্বিতীয় পদ = 9
∴ অনুপাত, r = 9/27 = 1/3

∴ সপ্তম পদ = ar7 - 1 = ar6
= 27 × (1/3)6
= 27/729
= 1/27
১৯.
তানভীরের আয় রাকিবের আয় অপেক্ষা ২৫% বেশি। রাকিবের আয় তানভীরের আয় অপেক্ষা শতকরা কত কম?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ১০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের আয় রাকিবের আয় অপেক্ষা ২৫% বেশি। রাকিবের আয় তানভীরের আয় অপেক্ষা শতকরা কত কম?

সমাধান:
ধরি,
রাকিবের আয় = ১০০ টাকা
তাহলে, তানভীরের আয় = ১০০ + ২৫ = ১২৫ টাকা

তানভীরের আয় ১২৫ টাকা হলে রাকিবের আয় কম হবে = ২৫ টাকা
∴ তানভীরের আয় ১ টাকা হলে রাকিবের আয় কম হবে = ২৫/১২৫ টাকা
∴ তানভীরের আয় ১০০ টাকা হলে রাকিবের আয় কম হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা বা ২০%
২০.
হিমেল তপুর চেয়ে ১০ বছরের বড়। ৫ বছর আগে হিমেলের বয়স তপুর বয়সের দ্বিগুণ ছিল। তপুর বর্তমান বয়স কত?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ১২ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: হিমেল তপুর চেয়ে ১০ বছরের বড়। ৫ বছর আগে হিমেলের বয়স তপুর বয়সের দ্বিগুণ ছিল। তপুর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, তপুর বর্তমান বয়স = ক বছর
হিমেলের বর্তমান বয়স = ক + ১০ বছর

৫ বছর আগে তপুর বয়স ছিল = ক - ৫ বছর
৫ বছর আগে হিমেলের বয়স ছিল = ক + ১০ - ৫ = ক + ৫ বছর

প্রশ্নমতে,
ক + ৫ = ২ × (ক - ৫)
বা, ক + ৫ = ২ক - ১০
বা, ২ক - ক = ৫ + ১০
∴ ক = ১৫ বছর

অতএব, তপুর বর্তমান বয়স ১৫ বছর।
২১.
12 ⋅ 27a = 22 ⋅ 9a + 4 হলে a এর মান কত?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: 12 ⋅ 27a = 22 ⋅ 9a + 4 হলে a এর মান কত?

সমাধান:
12 ⋅ 27a = 22 ⋅ 9a + 4 
⇒ 4 × 3 × (33)a = 4 × (32)a + 4
⇒ 31 + 3a = 32a + 8
⇒ 1 + 3a = 2a + 8
∴ a = 7
২২.
কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ বর্গ সে.মি.
  2. ১২৮ বর্গ সে.মি.
  3. ৬৪ বর্গ সে.মি.
  4. ২৩২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১২৮ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস ১৬ সে.মি.। বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = ১৬ সে.মি.

তাহলে,
বৃত্তের ব্যাস হবে বৃত্তটির অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের কর্ণের সমান।

∴ ক্ষেত্রফল = (১/২) × (কর্ণ)
= (১/২) × ১৬ × ১৬
= ১২৮ বর্গ সে.মি.
২৩.
৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ১০ টাকা
  2. ১২ টাকা
  3. ১৫ টাকা
  4. ১৮ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকা ৩ বছরে সুদ-আসলে ৬৫০ টাকা হলে ১০০ টাকার ১ বছরের সুদ কত?

সমাধান:
সুদ = সুদাসল - আসল = ৬৫০ - ৫০০ = ১৫০ টাকা

এখানে,
৫০০ টাকার ৩ বছরের সুদ = ১৫০ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ১৫০/(৫০০ × ৩) টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫০ × ১০০)/(৫০০ × ৩) টাকা
= ১০ টাকা
২৪.
করিম একটি কাজের এক-তৃতীয়াংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিয়ে ৫দিন কাজ করে চলে গেল। অবশিষ্ট কাজ করিম ১২ দিনে শেষ করল। রহিম একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২৮ দিনে
  2. ২৬ দিনে
  3. ২৪ দিনে
  4. ৩০ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: করিম একটি কাজের এক-তৃতীয়াংশ ৮ দিনে করে চলে গেল। তারপর রহিম কাজে যোগ দিয়ে ৫দিন কাজ করে চলে গেল। অবশিষ্ট কাজ করিম ১২ দিনে শেষ করল। রহিম একা সম্পূর্ণ  কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
করিম ৮ দিনে করে কাজটির = ১/৩ অংশ
∴ করিম ১ দিনে করে কাজটির = ১/(৩ × ৮) অংশ
∴ করিম ১২ দিনে করে কাজটির = (১ × ১২)/(৩ × ৮) অংশ
= ১/২ অংশ

∴ করিমের মোট কাজের পরিমাণ = (১/৩) + (১/২) অংশ
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ

অবশিষ্ট কাজের পরিমাণ = ১ - (৫/৬) অংশ
= (৬ - ৫)/৬ অংশ
= ১/৬ অংশ

∴ রহিম ১/৬ অংশ কাজ করে = ৫ দিনে
∴ রহিম ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = ৫ × (৬/১) দিনে
= ৩০ দিনে
২৫.
2p2 - 5pq + 2q2 এর একটি উৎপাদক হবে-
  1. p + 2q
  2. 2p - q
  3. p + q
  4. pq
সঠিক উত্তর:
2p - q
উত্তর
সঠিক উত্তর:
2p - q
ব্যাখ্যা
প্রশ্ন: 2p2 - 5pq + 2q2 এর একটি উৎপাদক হবে-

সমাধান:
2p2 - 5pq + 2q2 
= 2p2 - 4pq - pq + 2q2
= 2p(p - 2q) - q(p - 2q)
= (p - 2q)(2p - q)
২৬.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ২ কি.মি. এবং স্রোতের বেগ ৩ কি.মি. হলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কি.মি.?
  1. ১২
  2. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে নৌকার বেগ ঘন্টায় ২ কি.মি. এবং স্রোতের বেগ ৩ কি.মি. হলে, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ ঘন্টায় কত কি.মি.?

সমাধান:
আমরা জানি,
প্রতিকূলের গতিবেগ = নৌকার বেগ - স্রোতের বেগ
বা, ২ = নৌকার বেগ - ৩
∴ নৌকার বেগ = ২ + ৩ = ৫ কি.মি.

∴ অনুকূলের গতিবেগ = নৌকার বেগ + স্রোতের বেগ
= ৫ + ৩
= ৮ কি.মি./ঘন্টা
২৭.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?
  1. 36
  2. 48
  3. 56
  4. 72
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সে.মি. হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি.?

সমাধান:
ধরি,
সমদ্বিবাহু ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে,
a2 + a2 = 122
⇒ 2a2 = 144
⇒ a2 = 144/2
⇒ a2 = 72

∴ সমদ্বিবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল = (1/2) × a2
= (1/2) × 72
= 36 বর্গ সে.মি.
২৮.
একটি পিলারের ১/৩ অংশ সবুজ, ১/৪ অংশ লাল ও ২/৫ অংশ নীল রং করা হলো। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, সম্পূর্ণ পিলারটির দৈর্ঘ্য কত?
  1. ৬০ মিটার
  2. ১৮০ মিটার
  3. ২৪০ মিটার
  4. ৩৬০ মিটার
সঠিক উত্তর:
৩৬০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পিলারের ১/৩ অংশ সবুজ, ১/৪ অংশ লাল ও ২/৫ অংশ নীল রং করা হলো। অবশিষ্ট অংশ ৬ মিটার হলে, সম্পূর্ণ পিলারটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
পিলারটির সবুজ, লাল ও নীল রং করা আছে = (১/৩) + (১/৪) + (২/৫) অংশ
= (২০ + ১৫ + ২৪)/৬০
= ৫৯/৬০ অংশ

অবশিষ্ট অংশ = ১ - (৫৯/৬০) = ১/৬০ অংশ

প্রশ্নমতে, ১/৬০ অংশ = ৬ মিটার
∴ ১ (সম্পূর্ণ অংশ) = ৩৬০ মিটার
২৯.
ক্রিকেট খেলায় রাসেল, সাজ্জাদ ও মারুফ ১৭১ রান করলো। রাসেল ও সাজ্জাদের এবং সাজ্জাদ ও মারুফের রানের অনুপাত ৩ : ২ হলে, রাসেল সাজ্জাদের চেয়ে কত রান বেশি করেছে?
  1. ১৭ রান
  2. ২১ রান
  3. ২৭ রান
  4. ৩২ রান
সঠিক উত্তর:
২৭ রান
উত্তর
সঠিক উত্তর:
২৭ রান
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রিকেট খেলায় রাসেল, সাজ্জাদ ও মারুফ ১৭১ রান করলো। রাসেল ও সাজ্জাদের এবং সাজ্জাদ ও মারুফের রানের অনুপাত ৩ : ২ হলে, রাসেল সাজ্জাদের চেয়ে কত রান বেশি করেছে?

সমাধান;
দেওয়া আছে,
রাসেল : সাজ্জাদ = ৩ : ২
সাজ্জাদ : মারুফ = ৩ : ২
∴ রাসেল : সাজ্জাদ : মারুফ = (৩ × ৩) : (৩ × ২) : (২ × ২)
= ৯ : ৬ : ৪

অনুপাতগুলোর যোগফল = ৯ + ৬ + ৪ = ১৯
রাসেল রান করেছে = ১৭১ × (৯/১৯) = ৮১ রান
সাজ্জাদ রান করেছে = ১৭১ × (৬/১৯) = ৫৪ রান

∴ রাসেল সাজ্জাদের চেয়ে রান বেশি করেছে = ৮১ - ৫৪ = ২৭ রান
৩০.
3টা 20মিনিটে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
  1. 20°
  2. 30°
  3. 36°
  4. 40°
সঠিক উত্তর:
20°
উত্তর
সঠিক উত্তর:
20°
ব্যাখ্যা
প্রশ্ন: 3টা 20মিনিটে একটি ঘড়ির মিনিটের কাটা ও ঘন্টার কাটাদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = |{(11 × M) - (6O × H)}/2| [এখানে, M = 20 মিনিট, H = 3 ঘণ্টা ]
= |{(11 × 20) - (6O × 3)}/2|
= 20°
৩১.
'বৈদেশিক মুদ্রা' ঐতিহাসিক ছয় দফার কততম দফায় অন্তর্ভুক্ত ছিল?
  1. দ্বিতীয় দফা
  2. তৃতীয় দফা
  3. চতুর্থ দফা
  4. পঞ্চম দফা
সঠিক উত্তর:
পঞ্চম দফা
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম দফা
ব্যাখ্যা
ছয় দফা:

- প্রথম দফা (শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি)।
- দ্বিতীয় দফা (কেন্দ্রিয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা)।
- তৃতীয় দফা (মুদ্রা ও অর্থবিষয়ক)।
- চতুর্থ দফা (রাজস্ব ও শুল্কনীতি বিষয়ক)।
- পঞ্চম দফা (বৈদেশিক মুদ্রা ও বাণিজ্য)।
- ষষ্ঠ দফা (প্রতিরক্ষা বিষয়ক)।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক এবং বাংলাপিডিয়া।
৩২.
'অপারেশন কিলো ফ্লাইট' পরিচালনা করে -
  1. মুক্তিবাহিনী
  2. নৌ বাহিনী
  3. বিমান বাহিনী
  4. মিত্র বাহিনী
সঠিক উত্তর:
বিমান বাহিনী
উত্তর
সঠিক উত্তর:
বিমান বাহিনী
ব্যাখ্যা
অপারেশন কিলো ফ্লাইট:

- অপারেশন কিলো ফ্লাইট নামের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিবাহিনীর বিমান উইং এবং বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম ও গোড়াপত্তনের ইতিহাস।
- ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরিত্যক্ত এক বিমানঘাঁটিতে জন্ম হয়েছিল যে ইতিহাসের, সেই ইতিহাস শত্রুর চোখে চোখ রেখে লড়াইয়ের এক অবিস্মরণীয় অধ্যায়।
- অপারেশন কিলো ফ্লাইট মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর অপারেশনগুলোর সমন্বিত সাংকেতিক নাম।
- এই কিলো ফ্লাইটের মাধ্যমে পাকিস্তানি বাহিনীকে ছিন্নবিচ্ছিন্ন করে দিয়েছিলেন দুঃসাহসিক বিমান যোদ্ধারা।
- ফলে ঘুরে দাঁড়ানোর শেষ সম্ভাবনাটিও চিরতরে হারিয়ে ফেলেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।

তথ্যসুত্র - ডেইলি স্টার, ৯ ডিসেম্বর ২০২২।
৩৩.
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কত?
  1. ৩২ জন
  2. ৩৩ জন
  3. ৩৪ জন
  4. ৩৫ জন
সঠিক উত্তর:
৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৪ জন
ব্যাখ্যা
সংবিধান প্রণয়ন কমিটির সদস্য:

- ১১ এপ্রিল, ১৯৭২ সালে খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
- এই কমিটির মোট সদস্য ছিল ৩৪ জন।
- আওয়ামী লীগ ছাড়া একমাত্র সদস্য ছিলেন ন্যাপের সুরঞ্জিত সেনগুপ্ত।
- এই কমিটির প্রধান বা সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
- সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান।