পরীক্ষা আর্কাইভ

২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

পরীক্ষাPSCতারিখ৩ সেপ্টেম্বর, ২০০৪সময়50 minutes৯০ বৈধ · ১০ অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার মূল প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

২৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

PSC · ৩ সেপ্টেম্বর, ২০০৪ · ১০০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কে রচনা করেন?
  1. সুকুমার সেন
  2. দীনেশচন্দ্র সেন
  3. মুহম্মদ শহীদুল্লাহ
  4. অসিতকুমার বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
• 'বঙ্গভাষা ও সাহিত্য':
- বঙ্গভাষা ও সাহিত্য (১৮৯৬) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হিসেবে স্বীকৃত।
- দীর্ঘ সময়ের গবেষণায় কুমিল্লা থেকে ১৮৯৬ সালে প্রকাশিত হয় তাঁর বঙ্গভাষা ও সাহিত্য শীর্ষক গ্রন্থটি।
- প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসের ওপর এটি একটি সুশৃঙ্খল ও ধারাবাহিক তথ্যসমৃদ্ধ গবেষণাগ্রন্থ যা রবীন্দ্রনাথ ঠাকুরসহ সমকালের পন্ডিতদের প্রশংসা লাভ করে।
- এ অসাধারণ গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যের ইতিহাস রচনায় দীনেশচন্দ্র সেন এ বিষয়ে পথিকৃৎ-এর সম্মান ও পান্ডিত্যের স্বীকৃতি লাভ করেন।

---------------------------
• দীনেশচন্দ্র সেন:
- দীনেশচন্দ্র সেন(১৮৬৬-১৯৩৯) শিক্ষাবিদ, গবেষক, লোক-সাহিত্যবিশারদ, বাংলা সাহিত্যের ইতিহাসকার।
- জন্ম মাতুলালয়ে, ১৮৬৬ সালের ৩ নভেম্বর মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে।
- ১৮৯৬ সালে দীনেশচন্দ্রের পুথিসংগ্রহ, পুথিপাঠ এর সময় তাঁর কর্মজীবনে এবং গবেষণার ক্ষেত্রে একটি নতুন পর্বের সূচনা হয়। তিনি উপাচার্য স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের আহবানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট হন।
- ১৯২০ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা ভাষা ও সাহিত্য’ নামে একটি নতুন বিভাগ খোলা হলে দীনেশচন্দ্র সেন এ বিভাগের প্রধান নিযুক্ত হন। বারো বছর তিনি যোগ্যতার সঙ্গে বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে ১৯৩২ সালে অবসর নেন।
- সৃজনশীল লেখক হিসেবেও দীনেশচন্দ্র সেন পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বাংলা সাহিত্য বিষয়ে গবেষণামূলক ও ইতিহাসধর্মী গ্রন্থ প্রণয়ন, পৌরাণিক আখ্যান রচনা, লোকসাহিত্য সম্পাদনা ও বাঙালির ইতিহাস প্রণয়নের পাশাপাশি তিনি রচনা করেন কবিতা, উপন্যাস ও গল্প। সব মিলে তাঁর গ্রন্থ সংখ্যা ৬০।
- সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য দীনেশচন্দ্র সেন ১৯২১ সালে ভারত সরকার কর্তৃক ‘রায়বাহাদুর’ উপাধি পান।

- দীনেশচন্দ্র সেন রচিত আরো উল্লেখযোগ্য কিছু গ্রন্থ হলো:
- History of bengali Language and Literature,
- বাংলার পুরনারী,
- প্রাচীন বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান,
- হিন্দু সমাজ ও বৈষ্ণব ধর্ম,
- রের কথা ও যুগসাহিত্য,
- রামায়ণী কথা,
- কৃত্তিবাসী রামায়ণ।

- এছাড়াও দীনেশচন্দ্র সেন সম্পাদনা করেন- মৈমনসিংহ গীতিকা এবং পূর্ববঙ্গ গীতিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. প্রমথ চৌধুরী
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
• 'বঙ্গদর্শন' পত্রিকা সম্পর্কিত বিস্তারিত আলোচনা:
- ১৮৭২ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 'বঙ্গদর্শন' পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
- উনিশ শতকের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষত বাংলা গদ্যের গঠনে এর অবদান অবিস্মরণীয়।
- পত্রিকাটি ১৮৭৬ পর্যন্ত মাত্র চার বছর প্রকাশিত হয়।
- বঙ্গদর্শনের ভাষা ছিল খুব উন্নত মানের সাধু বাংলা।
- সাহিত্য, সমাজ, বিজ্ঞান, রাজনীতি, ধর্মতত্ত্ব ও দর্শন সম্পর্কিত মূল্যবান প্রবন্ধ এবং উপন্যাস এতে প্রকাশিত হতো।
- বঙ্গদর্শনকে তখন শিক্ষিত বাঙালি সমাজের প্রথম মুখপত্র বলা হতো, কেননা বাঙালি জাতির আধুনিক চিন্তা ও মনন এর মাধ্যমেই প্রথম প্রকাশ লাভ করে।
- বঙ্গদর্শনের প্রধান লেখক বঙ্কিমচন্দ্র হলেও গঙ্গাচরণ, রামদাস সেন, অক্ষয় সরকার, চন্দ্রনাথ বসু প্রমুখ পন্ডিতও এতে নিয়মিত লিখতেন।
- বঙ্কিমচন্দ্রের পরে তাঁর ভাই সঞ্জীবচন্দ্র ও শ্রীশচন্দ্র স্বল্প সময় বঙ্গদর্শন সম্পাদনা করেন।
- ২০০০ সাল থেকে পশ্চিমবঙ্গের নৈহাটিস্থ বঙ্কিমভবন গবেষণাকেন্দ্র কর্তৃক বঙ্গদর্শন নবরূপে ষাণ্মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্য নিষিদ্ধ হয়?
  1. বিদ্রোহী
  2. আনন্দময়ীর আগমনে
  3. রক্তাম্বরধারিণী মা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

• অনেকে লিখে থাকেন ‘অগ্নি-বীণা’ ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল। এ তথ্য সত্য নয়। গ্রন্থটি কোনোদিন নিষিদ্ধ হয়নি।
- তবে এই গ্রন্থের অন্তর্ভুক্ত ‘রক্তাম্বর-ধারিণী মা’ কবিতাটি নিষিদ্ধ করা হয়েছিল।

[সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশন ‘ঘ’ গ্রহণ করা হলো।]

-----------------------------
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:

- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।

• অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো:
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।

.
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোটগল্পের নায়িকা?
  1. সমাপ্তি
  2. দেনা-পাওনা
  3. পোস্ট-মাস্টার
  4. মধ্যবর্তিনী
সঠিক উত্তর:
সমাপ্তি
উত্তর
সঠিক উত্তর:
সমাপ্তি
ব্যাখ্যা
• ‘সমাপ্তি’ ছোটগল্প:
- 'সমাপ্তি' রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি ছোটগল্প।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গল্পগুচ্ছ’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প।
- তাঁর সৃষ্ট 'মৃন্ময়ী' এই ছোটগল্পের চরিত্র।
- এই ছোটগল্পের বিখ্যাত উক্তি 'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'

অন্যদিকে,
- ‘পোস্টমাস্টার’ ছোটগল্পের চরিত্র হলো 'রতন'।
- ‘দেনা-পাওনা’ ছোটগল্পের চরিত্র হলো- নিরূপমা।

-------------------------
রবীন্দ্রনাথ ঠাকুরের মোট ৫টি গল্পগ্রন্থ রয়েছে। এগুলো হলো:
• গল্পগুচ্ছ,
• লিপিকা,
• সে,
• তিন সঙ্গী,
• গল্পসল্প।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ,
- নিশীতে,
- মণিহার,
- কঙ্কাল।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আধুনিক মনস্তত্ত্ব নিয়ে ছোটগল্প:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সমাজসমস্যামূলক ছোটগল্প:
- দেনাপাওনা,
- রামকানাইয়ের নির্বুদ্ধিতা,
- যজ্ঞেশ্বরের যজ্ঞ,
- অনধিকার প্রবেশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও সমাপ্তি ছোটগল্প।
.
'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. জহির রায়হান
  3. শহীদুল্লাহ কায়সার
  4. রশীদ করীম
সঠিক উত্তর:
রশীদ করীম
উত্তর
সঠিক উত্তর:
রশীদ করীম
ব্যাখ্যা
• উত্তম পুরুষ:
- রশীদ করীম রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের চরিত্রে মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব করেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।

-------------------
• রশীদ করীম:
- তিনি ১৪ই আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১), জনকণ্ঠ পুরস্কার (২০০১) লাভ করেন।
- তিনি ২০১১ সালের ২৬শে নভেম্বর মৃত্যুবরণ করেন।

• তাঁর রচিত উপন্যাস:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।

• প্ৰবন্ধ:
- আর এক দৃষ্টিকোণ,
- মনের গহীনে তোমার মুরতিখানি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কাশবনের কন্যা' কোন জাতীয় রচনা?
  1. নাটক
  2. উপন্যাস
  3. কাব্য
  4. ছোটগল্প
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• কাশবনের কন্যা:
- শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস ‘কাশবনের কন্যা’। 
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।

-------------------------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।

তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।

• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
কোনটি মুহম্মদ এনামুল হকের রচনা?
  1. ভাষার ইতিবৃত্ত
  2. আধুনিক ভাষাতত্ত্ব
  3. মনীষা মঞ্জুষা
  4. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
সঠিক উত্তর:
মনীষা মঞ্জুষা
উত্তর
সঠিক উত্তর:
মনীষা মঞ্জুষা
ব্যাখ্যা
• ‘মনীষা মঞ্জুষা’ ড. মুহম্মদ এনামুল হক রচিত সাহিত্য বিষয়ক একটি প্রবন্ধ।

অন্যদিকে,
• 'ভাষার ইতিবৃত্ত' রচনা করেন সুকুমার সেন।
• ‘আধুনিক ভাষাতত্ত্ব’ ড. আবুল কালাম মনজুর মোরশেদ রচিত ভাষা ও সাহিত্য বিষয়ক গ্রন্থ।
• আঞ্চলিক ভাষার অভিধান বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়।

-------------------------------
• মুহম্মদ এনামুল হক:
- মুহম্মদ এনামুল হক ছিলেন গবেষক, সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় তিনি অন্যতম প্রধান পন্ডিত ব্যক্তি।
- ১৯০২ সালের ২০ সেপ্টেম্বর বর্তমান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বখৎপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে এনামুল হক জন্মগ্রহণ করেন।
- এনামুল হকের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য হলো সত্যানুসন্ধান ও গবেষণা। 
- তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের লুপ্তপ্রায় পাণ্ডুলিপির সন্ধান দেন।
- অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে চেতনা জাগরণই তাঁর সাহিত্যসাধনার মূল প্রেরণা। সাহিত্যের ইতিহাস সন্ধানের ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।

তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য হলো:
- আরাকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য (গবেষণামূলক, আব্দুল করিম সাহিত্যবিশারদের সঙ্গে যৌথভাবে রচিত),
- বঙ্গে সূফীপ্রভাব (গবেষণামূলক), 
- বাঙলা ভাষার সংস্কার (ভাষাতত্ত্বমূলক),
- মুসলিম বাঙলা সাহিত্য (গবেষণামূলক) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং ‘মনীষা মঞ্জুষা’ গ্রন্থ।
.
বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. দেবেন্দ্রনাথ সেন
  4. মোহিতলাল মজুমদার
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত।

-------------------------------
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার। তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষার সনেট প্রবর্তক।
- তিনি অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

তাঁর রচিত কাব্য:
- তিলোত্তমাসম্ভব কাব্য
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য (পত্রকাব্য),
- চতুর্দশপদী কবিতাবলী।

মাইকেল মুধুসূধন দত্ত রচিত প্রহসনগুলো হলো:
- একেই কি বলে সভ্যতা,
- বুড়ো সালিকের ঘাড়ে রোঁ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
.
জসীমউদ্‌দীনের 'কবর' কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  1. তত্ত্ববোধিনী পত্রিকা
  2. ধুমকেতু
  3. কল্লোল
  4. কালি ও কলম
সঠিক উত্তর:
কল্লোল
উত্তর
সঠিক উত্তর:
কল্লোল
ব্যাখ্যা
'কবর' (কবিতা):
- 'কবর' কবিতাটি কবি জসীমউদ্‌দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় 'কল্লোল' পত্রিকায়।
- এটি মত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।

কবর
জসীমউদ্‌দীন
এই খানে তোর দাদির কবর ডালিম-গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।

----------------------
• জসীম উদ্‌দীন:
- জসীম উদ্‌দীন একজন প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসীম উদ্‌দীনকে 'পল্লিকবি' বলা হয়।

• কবি জসীম উদ্‌দীনের 'নিমন্ত্রণ' কবিতাটি 'ধানখেত' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৭ খ্রিষ্টাব্দে।

• ‘সুচয়নী’ জসীম উদ্‌দীন রচিত নির্বাচিত কবিতার সংকলন গ্রন্থ।
• জসীম উদ্‌দীন রচিত গানের সংকলনগুলো হলো:
- রঙ্গিলা নায়ের মাঝি,
- গাঙ্গের পাড়,
- জারিগান।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নক্সী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী?
  1. বৃহৎ
  2. বর্ধিষ্ণু
  3. বর্ধমান
  4. বৃদ্ধিপ্রাপ্ত
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।

অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
  1. নিদাঘ
  2. নশ্বর
  3. নষ্টমান
  4. বিনশ্বর
সঠিক উত্তর:
নশ্বর
উত্তর
সঠিক উত্তর:
নশ্বর
ব্যাখ্যা
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।

অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
  1. দ্বন্দ্ব সমাস
  2. রূপক সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. দ্বিগু সমাস
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
ব্যাখ্যা
• দ্বিগু সমাস:
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার/সমষ্টি বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন।
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ।

অথবা, সমাহার (সমষ্টি) বা মিলনার্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন:
- ত্রি (তিন) কালের সমাহার = ত্রিকাল;
- তে (তিন) মাথার সমাহার = তেমাথা;
- শত অব্দের সমাহার = শতাব্দী।

[লক্ষণীয়: পূর্বপদে সংখ্যাবাচক শব্দ থাকলে, ওই শব্দ দিয়ে যদি সমাহার বা সমষ্টি না বোঝায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তবে তা দ্বিগু সমাস নয়।]

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. তাহার জীবন সংশয়পূর্ন
  2. তাহার জীবন সংশয়ময়
  3. তাহার জীবন সংশয়াপূর্ণ
  4. তাহার জীবন সংশয়ভরা
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• সংশয় (বিশেষ্য):
১. সন্দেহ; দ্বিধা; দ্বৈধবোধ (সংশয় চিত্তের দুর্বলতা প্রকাশক)।
২. ভবিষ্যতের ব্যাপারে ভয় (জীবন সংশয়)।
৩. অনিশ্চয়তাবোধ (ভিতরে একটা শব্দ শুনিয়া কেমন যেন সংশয় হইল-শামসুর রাহমান)।

'সংশয়' শব্দটির বিশেষণরূপ = সংশয়িত, সংশয়াকুল, সংশয়পূর্ণ।
'সংশয়পূর্ণ' শব্দটির অর্থ - সন্দেহপূর্ণ বা দ্বিধাপূর্ণ।

সুতরাং, শুদ্ধ বাক্যটি হবে - তাহার জীবন সংশয়পূর্ণ।
এর দ্বারা গভীর অনিশ্চয়তা প্রকাশ পেয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো-
  1. চাঁদমুখের ন্যায়
  2. চাঁদের মত মুখ
  3. চাঁদ মুখ যার
  4. চাঁদরূপ মুখ
সঠিক উত্তর:
চাঁদের মত মুখ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদের মত মুখ
ব্যাখ্যা
• ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে,

উপমিত কর্মধারয় সমাস:
- যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয় পদের সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে।
- এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।
- চাঁদের মতো মুখ = চাঁদমুখ।

• অভিগম্য অভিধান অনুসারে,
চাঁদমুখ = চাঁদের ন্যায় সুন্দর মুখ বা মুখবিশিষ্ট; চাঁদবদন।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
- চাঁদের মতো মুখবিশিষ্ট = চাঁদমুখ।

• বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ।

[সুতরাং ‘চাঁদমুখ’ শব্দের অধিক গ্রহণযোগ্য ব্যাসবাক্য হলো ‘চাঁদের মত মুখ’/‘চাঁদের ন্যায় মুখ’।]
১৫.
'সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা'-এই বাক্যে 'ঔষধ' শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
  1. কর্ম কারকে শূন্য
  2. সম্প্রদানে সপ্তমী
  3. অধিকরণে শূন্য
  4. কর্তৃকারকে শূন্য
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য
উত্তর
সঠিক উত্তর:
কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা
• কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- কর্ম দুই প্রকার : মুখ্য কর্ম, গৌণ কর্ম।

যেমন:
- বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
- সাধারণত মুখ্য কর্ম বস্তুবাচক ও গৌণ কর্ম প্রাণিবাচক হয়ে থাকে।
- এছাড়াও সাধারণত কর্মকারকের গৌণ কর্মে বিভক্তি যুক্ত হয়, মুখ্য কর্মে হয় না।

• প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে একখানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়োগে)
- সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে' কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. অনুজ্ঞামূলক
সঠিক উত্তর:
জটিল
উত্তর
সঠিক উত্তর:
জটিল
ব্যাখ্যা
• জটিল বাক্য:
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হলে তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

• যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে। যেমন –

যেমন:
- যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। (বাক্যটিতে ‘যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ’ অপ্রধান খণ্ড বাক্য আর ‘তুমি প্রথম হবে’ অংশটি প্রধান খণ্ড বাক্য।)

- যে সত্যবাদি, তাকে সবাই ভালোবাসে। 
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
  1. বলাকা
  2. সোনারতরী
  3. চিত্রা
  4. পুনশ্চ
সঠিক উত্তর:
বলাকা
উত্তর
সঠিক উত্তর:
বলাকা
ব্যাখ্যা
• 'সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা' রবীন্দ্রনাথ ঠাকুরের 'বলাকা' কাব্যগ্রন্থের একটি কবিতা।

• 'বলাকা' কাবগ্রন্থ:
- বলাকা ১৯১৬ সালে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয়ক কাব্য।
- কাব্যটি রবীন্দ্র কবি মানসের বিবর্তন ধারাপথে আত্মপ্রকাশ করেছে।
- এ কাব্যের ভাষা তীক্ষ্ণ, দীপ্ত, শাণিত ও উজ্জ্বল।
- এ কাব্যের ছন্দের গতিময়তা ও ভাষার সংহতি এবং নবতর বক্তব্যকে রূপ দেওয়ার কারণে এর আঙ্গিক একটি বিশিষ্টরূপ লাভ করেছে।
- কাব্যটি রচনার পশ্চাতে তিনটি বিষয় কবিকে অনুপ্রাণিত করেছে;
ক. কবির ইউরোপ ভ্রমণ, খ. কবির নোবেল পুরস্কার লাভ, গ. সমকালীন বিশ্বপরিস্থিতি ও প্রথম মহাযুদ্ধ।


----------------------
সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা- কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর।

সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা
আঁধারে মলিন হল--যেন খাপে-ঢাকা
বাঁকা তলোয়ার;
দিনের ভাঁটার শেষে রাত্রির জোয়ার
এল তার ভেসে-আসা তারাফুল নিয়ে কালো জলে;
অন্ধকার গিরিতটতলে
দেওদার তরু সারে সারে;
মনে হল সৃষ্টি যেন স্বপ্নে চায় কথা কহিবারে,
বলিতে না পারে স্পষ্ট করি,
অব্যক্ত ধ্বনির পুঞ্জ অন্ধকারে উঠিছে গুমরি।

উৎস: সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, বলাকা- কাব্য; বাংলাপিডিয়া।
১৮.
বাংলা ছন্দ কত রকমের?
  1. এক রকমের
  2. দু রকমের
  3. তিন রকমের
  4. চার রকমের
সঠিক উত্তর:
তিন রকমের
উত্তর
সঠিক উত্তর:
তিন রকমের
ব্যাখ্যা
• বাংলা ছন্দ তিন রকমের।
যথা:
- অক্ষরবৃত্ত,
- মাত্রাবৃত্ত এবং
- স্বরবৃত্ত।

• অক্ষরবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।
- অক্ষরবৃত্ত ছন্দ বাংলা কাব্যের প্রধান ছন্দ।
- অক্ষরবৃত্ত ছন্দকে তানপ্রধান ছন্দও বলে।
- পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণীবিভাগ।

-------------------
• মাত্রাবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে এ ছন্দ 'তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'।
- যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।
- বাংলা সাহিত্যে এ ছন্দকে ধ্বনিপ্রধান, বিস্তারপ্রধান, সরল কলামাত্রিক ইত্যাদি নামেও অভিহিত করা হয়।

---------------------
• স্বরবৃত্ত ছন্দ:
বাংলা ভাষা ও বাঙালির ধ্বনি উচ্চারণ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছন্দ হচ্ছে স্বরবৃত্ত ছন্দ। এর কারণ, বাংলা শব্দ স্বভাবগতভাবেই হলন্ত বা ব্যঞ্জনান্ত উচ্চারণ প্রক্রিয়াবিশিষ্ট, যাকে রবীন্দ্রনাথ বলেছেন ‘হসন্তের ছাঁচ’। এ বৈশিষ্ট্য স্বরবৃত্ত ছন্দে রক্ষিত হয়েছে। চলিত বা প্রাকৃত বাংলার স্বভাব রক্ষা করে এ ছন্দের উদ্ভব ও বিকাশ ঘটেছে। ফলে এ ছন্দকে সাধু বাংলার বাইরে বাউল গানে, লোককথায় ও ছড়ায় খুঁজে পাওয়া যায়।

উচ্চারণে দ্রুততা ও সবলতা স্বরবৃত্ত ছন্দের প্রধান বৈশিষ্ট্য। প্রতি পর্বের প্রথমে প্রবল শ্বাসাঘাত যেমন এ ছন্দের দ্রুততার প্রধান কারণ, তেমনি শ্বাসাঘাতের শক্তিই একে করে তুলেছে সবল ও প্রাণবান। আবার স্বরবৃত্ত ছন্দের প্রধান পর্ব যেহেতু চার মাত্রার এবং তার পরেই থাকে একটি ক্ষুদ্র পর্ব, সেজন্যও এ ছন্দ দ্রুত উচ্চারিত হয়।

স্বরবৃত্ত ছন্দের বহুল প্রচলিত নাম ছড়ার ছন্দ, লৌকিক ছন্দ, লোকছন্দ, মেয়েলি ছন্দ। এটাকে প্রাকৃত বাংলা ছন্দও বলা হয়। প্রাচীন ছড়গুলো স্বরবৃত্তে রচিত। রবীন্দ্রনাথ ঠাকুর একে ছড়া ছন্দ বা লোকছন্দ বলেছেন। এর ভাব লঘু ও চপল।

স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য
- দ্রুত লয়ের ছন্দ।
- এই ছন্দের মূল পর্ব বা পূর্ণ পর্ব চার মাত্রাবিশিষ্ট।
- মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর উভয়ই একমাত্র বিশিষ্ট,পর্বগুলো ছোট ৪ মাত্রা বিশিষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. দন্দ
  2. দ্বন্দ
  3. দ্বন্দ্ব
  4. দন্ব
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
উত্তর
সঠিক উত্তর:
দ্বন্দ্ব
ব্যাখ্যা
• 'দ্বন্দ্ব' বানানটি শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
'দ্বন্দ্ব' শব্দের অর্থ:
- বিরোধ (দ্বন্দ্ব-কলহে উভয় পক্ষের ক্ষতি)।
- কলহ; ঝগড়া; বিবাদ।
- দ্বিধা।
- মল্লযুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো-
  1. অন্ত্যমিল আছে
  2. অন্ত্যমিল নেই
  3. চরণের প্রথমে মিল থাকে
  4. বিশ মাত্রার পর্ব থাকে
সঠিক উত্তর:
অন্ত্যমিল নেই
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যমিল নেই
ব্যাখ্যা
• অমিত্রাক্ষর ছন্দ:
- 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো এর অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাস নেই।
- অমিত্রাক্ষর ছন্দ ইংরেজি হচ্ছে Blank verse।
- উনিশ শতকে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তনের মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্তের হাতে এ ছন্দের সুরমুক্তি ঘটে।
- অর্থাৎ, 'অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা অক্ষরবৃত্ত ছন্দের নব সংস্করণ।
- তিনি 'পদ্মাবতী' নাটকে (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে) প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন।
- উৎপত্তির বিচারে যে ছন্দটিকে খাঁটি বাংলা অর্থাৎ 'তদ্ভব ছন্দ' নামে আখ্যায়িত করা হয়, তাকেই প্রচলিত ভাষায় বলা হয় অক্ষরবৃত্ত ছন্দ।
- অক্ষরবৃত্ত ছন্দ বাংলা কাব্যের প্রধান ছন্দ।
- অক্ষরবৃত্ত ছন্দকে তানপ্রধান ছন্দও বলে।
- পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দের ৮/৬ মাত্রার বৈশিষ্ট্যপূর্ণ একটি শ্রেণিবিভাগ।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলাপিডিয়া; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
  1. মহানন্দা
  2. ভৈরব
  3. কুমার
  4. বড়াল
সঠিক উত্তর:
মহানন্দা
উত্তর
সঠিক উত্তর:
মহানন্দা
ব্যাখ্যা
পুনর্ভবা, নাগর ও টাঙ্গন মহানন্দার উপনদী।

• মহানন্দা (Mahananda):
- হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদী উৎপত্তি হয়েছে।
- ভারতের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে। অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে পুনরায় প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার মিলিত হয়েছে।
- পুনর্ভবা, নাগর ও টাঙ্গন এর উপনদী।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
২২.
প্রাচীন 'পুণ্ড্রনগর' কোথায় অবস্থিত?
  1. ময়নামতি
  2. বিক্রমপুর
  3. মহাস্থানগড়
  4. পাহাড়পুর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
উত্তর
সঠিক উত্তর:
মহাস্থানগড়
ব্যাখ্যা
মহাস্থানগড়:
- মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি।
- পূর্বে এর নাম ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।
- এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল।
- এখানে মৌর্য, গুপ্ত, পাল, সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া গিয়েছে।
- এর অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায়।
- বগুড়া শহর থেকে উত্তরে মহাস্থান গড় অবস্থিত।
- মহাস্থানগড় বগুড়ায় জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত।
- সেন বংশের শেষ রাজা লক্ষ্মণ সেন যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল।
- মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৩.
উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
  1. ড. রমেশচন্দ্র মজুমদার
  2. ড. মাহমুদ হাসান
  3. ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  4. স্যার এ এফ রহমান
সঠিক উত্তর:
স্যার এ এফ রহমান
উত্তর
সঠিক উত্তর:
স্যার এ এফ রহমান
ব্যাখ্যা
উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন - স্যার এ. এফ. রহমান।

• ঢাকা বিশ্ববিদ্যালয়:
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।
- উপ-মহাদেশীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর হলেন স্যার এ. এফ. রহমান।

উৎস: বাংলাপিডিয়া ও স্যার এ. এফ. রহমান হল ওয়েবসাইট, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৪.
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৩ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত।
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।

সূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
২৫.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো)
সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
  1. মালদ্বীপ
  2. শ্রীলংকা
  3. নেপাল
  4. ভুটান
অনির্ধারিত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

[প্রশ্নে অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। ]

- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একমাত্র আফগানিস্তানে বাংলাদেশের কোন দূতাবাস নেই।
- বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
- এছাড়া আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
- বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস আছে।

সূত্র: প্রথম আলো পত্রিকা, ২৩ অক্টোবর ২০২৩।
২৬.
কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
  1. মারমা
  2. খাসিয়া
  3. সাঁওতাল
  4. গারো
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।
- সাঁওতাল এবং মারমা উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।

অন্যদিকে,
- বাংলাদেশে বসবাসকারী উপজাতিসমূহের মধ্যে খাসিয়া এবং গারো সম্প্রদায়ের পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক। 
- গারো  বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
-টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় এদের বাস।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়, ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে।

উৎস: বাংলাপিডিয়া।
২৭.
নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
  1. ফা-হিয়েন
  2. ইবনে বতুতা
  3. মার্কো পোলো
  4. হিউয়েন সাং
সঠিক উত্তর:
ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
ইবনে বতুতা
ব্যাখ্যা
সোনারগাঁও:
- ১৩৩৫ থেকে ১৫৩৫ খ্রিস্টাব্দ পর্যন্ত সোনারগাঁও কখনো বাংলার রাজধানী আবার কখনো পূর্ব বাংলার প্রাদেশিক রাজধানী হিসেবে পরিচিত ছিল।
- মরক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪৬ খ্র্রিস্টাব্দে সোনারগাঁও ভ্রমণ করেন।
- পানামের জমিদারেরা ব্রিটিশ বিরোধী স্বদেশী-আন্দোলন ও মহাত্মা গান্ধীর অহিংস-আন্দোলনে অংশগ্রহণ করে।
- ১৯৬৪ সালের সাম্প্রদায়িক মোহাজের সমস্যা সোনারগাঁওয়ের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা।

সূত্র - বাংলাপিডিয়া।
২৮.
বাংলাদেশে বর্তমানে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• স্থানীয় সরকার ব্যবস্থা:
- বাংলাদেশে পল্লী এলাকায় তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে
 তিনটি স্তর হচ্ছে - 

→ ইউনিয়ন পরিষদ,
→ উপজেলা পরিষদ এবং
→ জেলা পরিষদ।

তাছাড়া শহর অঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু রয়েছে যথা:
→ সিটি কর্পোরেশন,
→ পৌরসভা।

সূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো)
বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
  1. বেগম খালেদা জিয়া
  2. শেখ হাসিনা
  3. জমির উদ্দীন সরকার
  4. আবদুল হামিদ
সঠিক উত্তর:
আবদুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
আবদুল হামিদ
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্যদের শপথনামা সংবিধানের ‘তৃতীয় তফসিল’ – এ লিপিবদ্ধ রয়েছে।
- সে অনুযায়ী প্রত্যেক নির্বাচিত ব্যক্তি বিদায়ী স্পিকার বা তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সামনে শপথ গ্রহণ এবং শপথ নামায় স্বাক্ষর করেন। 
- সংসদ সদস্যগণ বিদায়ী স্পিকারের কাছে শপথ গ্রহণ করবেন। 
- যেহেতু আবদুল হামিদ নিজেই বিদায়ী স্পিকার ছিলেন।
- তাই তিনি অষ্টম জাতীয় সংসদে নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। 
- একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেছেন।
 
সূত্র: দৈনিক পত্রিকাসমূহ। 
৩০.
বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
  1. ১৯৯৯
  2. ২০০০
  3. ২০০১
  4. ২০০২
সঠিক উত্তর:
২০০০
উত্তর
সঠিক উত্তর:
২০০০
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯৬ সালে সিটিবিটিতে স্বাক্ষর করে।
- বাংলাদেশ ২০০০ সালে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।
৩১.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো)
সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
  1. নোয়াখালী
  2. কুমিল্লা
  3. রংপুর
  4. সিলেট
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
তিতাস উপজেলা: 
- তিতাস উপজেলা ২০০৪ সালে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা থেকে ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে।
- এর নামকরণ হয়েছে এলাকার মধ্য দিয়ে প্রবাহিত তিতাস নদীর নাম অনুসারে।
- তিতাস উপজেলার মোট আয়তন ১০৭.১৯ বর্গ কিলোমিটার।
- এটি কুমিল্লা সদর থেকে ৫৮ কিলোমিটার এবং ঢাকা থেকে ৫৫ কিলোমিটার দূরে অবস্থিত।
- উপজেলাটি ২৩ ডিগ্রী ৪০ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত।
- তিতাস উপজেলার চারপাশে রয়েছে হোমনা, দাউদকান্দি, মুরাদনগর এবং মেঘনা উপজেলা।
 
সূত্র: তিতাস উপজেলা ওয়েবসাইট। 
৩২.
বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
  1. ৫৭ জন
  2. ৬০ জন
  3. ৬২ জন
  4. ৬৫ জন
সঠিক উত্তর:
৬০ জন
উত্তর
সঠিক উত্তর:
৬০ জন
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় সংসদে ৬০ জন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়।

কোরাম:
- বাংলাদেশের সংবিধানের ৭৫নং অনুচ্ছেদে কোরাম সম্পর্কে বলা হয়েছে।
- সংবিধান অনুযায়ী কমপক্ষে ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কাজ চলবে অর্থাৎ ৬০ জন সদস্যের উপস্থিতিতে জাতীয় সংসদের কোরাম হবে।
- জাতীয় সংসদের বৈঠক চলাকালে কোনো সময়ে উপস্থিত সংসদ সংখ্যা ৬০ জনের কম বলে যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয় তাহলে তিনি অনূন্য ৬০ জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখবেন কিংবা মুলতবি করবেন।

উল্লেখ্য,
- কোরাম বলতে বুঝায় একটি বৈধ সভার শুরু হতে শেষ পর্যন্ত ভোটদানের অধিকারী সদস্যের একটি নূন্যতম সংখ্যাগরিষ্ঠ দল বা প্রতিনিধি উপস্থিত থাকা এবং নূন্যতম এই সংখ্যা সংগঠনের আইন নিয়ম দ্বারা পূর্বেই নির্ধারিত করে দেওয়া।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৩.
বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
  1. টঙ্গি
  2. কোনাবাড়ি
  3. যশোর
  4. গাজীপুর
সঠিক উত্তর:
কোনাবাড়ি
উত্তর
সঠিক উত্তর:
কোনাবাড়ি
ব্যাখ্যা
শিশু উন্নয়ন কেন্দ্র (সংশোধন প্রতিষ্ঠান): 
- শিশু আইন ২০১৩ অনুযায়ী আইনের সাথে সংঘর্ষে জড়িত বা সংস্পর্শে আসা শিশু বা অভিবাবক কর্তৃক প্রেরীত শিশুদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে একীভূত করার লক্ষ্যে শিশু উন্নয়ন কেন্দ্র পরিচারিত হচ্ছে।
- এই কেন্দ্রগুলির লক্ষ্য হল শিশুদের উন্নয়ন ও স্বাভাবিক জীবনে পুনঃএকীভূত করা।
- কেন্দ্রগুলিতে কেইস ওয়ার্ক, গাইডেন্স, কাউন্সেলিং এর মাধ্যমে শিশুদের মানসিক উন্নয়ন করা হয়।
- বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি গাজীপুরের কোনাবাড়িতে অবস্থিত।
- বাংলাদেশে ৩টি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। 
 
যথা: 
- শিশু উন্নয়ন কেন্দ্র - টংগী, গাজীপুর (বালক) 
- শিশু উন্নয়ন কেন্দ্র - কোনাবাড়ী, গাজীপুর (বালিকা) 
- শিশু উন্নয়ন কেন্দ্র - পুলেরহাট, যশোর (বালক) 

সূত্র: সমাজসেবা অধিদপ্তর। 
৩৪.
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
  1. রাজশাহী
  2. পাবনা
  3. বগুড়া
  4. সিরাজগঞ্জ
সঠিক উত্তর:
বগুড়া
উত্তর
সঠিক উত্তর:
বগুড়া
ব্যাখ্যা
বাঙ্গালী নদী:
- রংপুর জেলায় ঘাঘট নদীর অব্যাহত প্রবাহ।
- নদীটি পূর্ব প্রান্তে যমুনা নদীর সঙ্গে এবং পশ্চিমে রামনগরে কাটাখালির মাধ্যমে করতোয়া নদীর সঙ্গে সংযুক্ত।
- বাঙ্গালী নদী দক্ষিণে প্রবাহিত হওয়ার সময় যমুনা নদী থেকে বেরিয়ে আসা বাউলাই নদীকে উপনদী হিসেবে গ্রহণ করেছে।
- আরও দক্ষিণে প্রবাহিত হওয়ার পর নদীটি দুই ভাগে বিভক্ত হয়ে পশ্চিম শাখা হলহলিয়া এবং পূর্ব শাখা বাঙ্গালী নামেই প্রবাহিত হয়।
- বগুড়া জেলার ধুনট উপজেলার উত্তরে যমুনার উপনদী মানস-মধুখালী বাঙ্গালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে।
- এই প্রবাহ কয়েক কিলোমিটার প্রবাহিত হওয়ার পর পুনরায় বিভক্ত হয়ে একটি শাখা ইছামতি নাম ধারণ করে সিরাজগঞ্জে দক্ষিণমুখী হয়ে প্রবাহিত হয়েছে।
- অপর শাখাটি দক্ষিণ-পশ্চিম অভিমুখে প্রবাহিত হয়ে ধুনটের পশ্চিমে হলহলিয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং আরও দক্ষিণে খানপুরের কাছে করতোয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে।
- মিলিত প্রবাহ ফুলঝর নামে প্রবাহিত হয়ে হুরাসাগর থেকে আগত আত্রাই-বড়াল নদীর সঙ্গে যুক্ত হয়েছে।
- অপরদিকে ইছামতি কাজীপুর উপজেলায় যমুনার কাজীপুর উপনদীর সঙ্গে মিলিত হয়ে মিলিত প্রবাহটি নলকা নামক স্থানে ফুলঝর নদীতে পতিত হয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।
৩৫.
'সাবমেরিন কেবল' প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
  1. অর্থ
  2. ডাক ও টেলিযোগাযোগ
  3. বিজ্ঞান ও প্রযুক্তি
  4. পররাষ্ট্র
সঠিক উত্তর:
ডাক ও টেলিযোগাযোগ
উত্তর
সঠিক উত্তর:
ডাক ও টেলিযোগাযোগ
ব্যাখ্যা
- বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
- এটি বাংলাদেশে সাবমেরিন ক্যাবল এর চালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে এবং
- বাংলাদেশকে আন্তর্জাতিক তথ্য সুপারহাইওয়ে এর সাথে সংযুক্ত রেখেছে। 
- বিএসসিপিএলসি ২৪ জুন ২০০৮ সালে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে নিবন্ধিত হয় এবং ০১ জুলাই ২০০৮ তারিখে কার্যক্রম শুরু করে।
- বিএসসিপিএলসি ২০১২ সালে ঢাকা ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে তালিকাভুক্ত হয় এবং আইআইজি লাইসেন্স প্রাপ্ত হয়ে আইপি ট্রানজিট সেবা প্রদান শুরু করে।
- বাংলাদেশ SEA-ME-WE-5 সাবমেরিন ক্যাবল কনসোর্টিয়ামের সাথে চুক্তি করে এবং ২০১৭ সালে বাণিজ্যিকভাবে সেবা প্রদান শুরু করে।
- এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের আয়ুষ্কাল ২০৩০ সালে নিঃশেষ হবে, তাই বাংলাদেশ SEA-ME-WE-6 কনসোর্টিয়ামের সাথে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপনের কাজ করছে।
 
সূত্র: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ওয়েবসাইট। 
৩৬.
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো)
২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
  1. থাইল্যান্ড
  2. মিয়ানমার
  3. ভিয়েতনাম
  4. ভুটান
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। এটি এখন আর গুরুত্বপূর্ণ নয় তাই প্রশ্নটি বাতিল করা হলো। 
৩৭.
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?
  1. ১ জুলাই, ১৯৯১
  2. ১ জুলাই, ১৯৯৩
  3. ১ জুলাই, ১৯৯৫
  4. ১ জানুয়ারি, ১৯৯৬
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
ব্যাখ্যা
• মূল্য সংযোজন কর (VAT):
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।

সূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৩৮.
বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
  1. জাইকা
  2. ইউএনডিপি
  3. বিশ্বব্যাংক
  4. আইএমএফ
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
বিশ্বব্যাংক
ব্যাখ্যা
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম।
- এটি ১৯৭৪ সালে গঠিত হয়।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা হলো- বিশ্বব্যাংক।
- শুরুতে এটির নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় 'বাংলাদেশ উন্নয়ন ফোরাম'।
- প্রথমদিকে এই সংস্থার বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: ইআরডি ওয়েবসাইট।
৩৯.
কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
  1. ত্রিপুরা
  2. মিজোরাম
  3. মনিপুর
  4. মেঘালয়
সঠিক উত্তর:
মিজোরাম
উত্তর
সঠিক উত্তর:
মিজোরাম
ব্যাখ্যা
কর্ণফুলী নদী:
- কর্ণফুলী নদী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী।
- এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
- এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দরচট্টগ্রাম বন্দর অবস্থিত।
- এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
- এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী।
- এটি বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী।
- প্রধান উপনদী হলো কাসালং, হালদা, বোয়ালখালী।
- কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪০.
ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
  1. ২০০০
  2. ২০০১
  3. ১৯৯৯
  4. ১৯৯৮
সঠিক উত্তর:
২০০০
উত্তর
সঠিক উত্তর:
২০০০
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

উৎস: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট & প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪১.
√২ সংখ্যাটি কি সংখ্যা?
  1. একটি স্বাভাবিক সংখ্যা
  2. একটি পূর্ণ সংখ্যা
  3. একটি মূলদ সংখ্যা
  4. একটি অমূলদ সংখ্যা
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √২ সংখ্যাটি কী সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
৪২.
১ মিটার কত ইঞ্চির সমান?
  1. ৩৯.৪৭
  2. ৩৭.৩৯
  3. ৩৯.৩৭
  4. ৩৭.৪৯
সঠিক উত্তর:
৩৯.৩৭
উত্তর
সঠিক উত্তর:
৩৯.৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সে.মি.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ১০০ সেন্টিমিটার 
১ মিটার = ১০০০ মিলিমিটার
১ কিলোমিটার = ১০০০ মিটার
৪৩.
x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান-
  1. 2
  2. 4
  3. 0
  4. 6
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে x3 + 1/x3 এর মান-

সমাধান:
দেওয়া আছে
x + 1/x = √3

প্রদত্ত রাশি = x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.1/x(x + 1/x)
= (√3)3 - 3√3
= 3√3 - 3√3
= 0
৪৪.
৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
  1. ৮১ দিন
  2. ৯ দিন
  3. ২৪৩ দিন
  4. ২৭ দিন
সঠিক উত্তর:
২৪৩ দিন
উত্তর
সঠিক উত্তর:
২৪৩ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?

সমাধান:
১/২৭ অংশ কাজ করে ৩ দিনে
∴ ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২৭ × ৩) দিনে
= ৮১ দিনে।

সুতরাং, তিন গুণ কাজ করে = (৮১ × ৩) দিনে
= ২৪৩ দিনে
৪৫.
x2 - 11x  + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু. কত?
  1. x - 5
  2. x - 6
  3. x2 + x + 3
  4. x2 - x + 3
সঠিক উত্তর:
x - 5
উত্তর
সঠিক উত্তর:
x - 5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 11x  + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = x2 - 11x + 30
= x2 - 5x - 6x + 30
= x(x - 5) - 6(x - 5)
= (x - 5)(x - 6)

২য় রাশি = x3 - 4x2 - 2x - 15
ধরি
f(x) = x3 - 4x2 - 2x - 15
বা, f(5) = 53 - 4 × 52 - 2 × 5 - 15
বা, f(5) = 125 - 100 - 10 - 15
বা, f(5) = 125 - 125
∴ f(5) = 0

(x - 5), f(x) এর একটি উৎপাদক।
f(x) = x3 - 4x2 - 2x - 15
= x3 - 5x2 + x2 - 5x + 3x - 15
= x2(x - 5) + x (x - 5) + 3(x - 5)
= (x - 5)(x2 + x + 3)

নির্ণেয় গসাগু = (x - 5)
৪৬.
1 + 2 + 3 + 4 +.................+ 99 = কত?
  1. 4650
  2. 4750
  3. 4850
  4. 4950
সঠিক উত্তর:
4950
উত্তর
সঠিক উত্তর:
4950
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 2 + 3 + 4 + ……………. + 99 = কত? 

সমাধান:
n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + 1)/2

∴  99 স্বাভাবিক সংখ্যার সমষ্টি = 99(99 + 1)/2
= (100 × 99)/2
= 50  × 99
= 4950
৪৭.
log2+ log4 + log8 + .............. ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
  1. 45log2
  2. 55log2
  3. 65log2
  4. 75log2
সঠিক উত্তর:
55log2
উত্তর
সঠিক উত্তর:
55log2
ব্যাখ্যা
প্রশ্ন: log2+ log4 + log8 + .............. ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?

সমাধান:
log2 + log4 + log8 + ............... + প্রথম দশটি পদের সমষ্টি
= log2 + log4 + log8 + ............... + প্রথম দশটি পদের সমষ্টি
= log21 + log22 + log23 +............... + প্রথম দশটি পদের সমষ্টি
= 1 log2 + 2 log2 + 3 log2 +  ............... + প্রথম দশটি পদের সমষ্টি
= log2 (1 + 2 + 3 + 4 + ............... + 10)
= log2 {10(10 + 1)/2}
= log2 (5 × 11)
= log2 × 55
= 55 log2
৪৮.
একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?
  1. 14 মিটার
  2. 16 মিটার
  3. 18 মিটার
  4. 20 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30° কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙ্গে ছিল?

সমাধান:

ধরি,
খুটিটি x মিটার উচুতে ভেঙ্গেছিল।
∴ অপর ভাঙ্গা অংশের দৈর্ঘ্য = (48 - x) মিটার
sinθ = x/(48 - x)
sin30° = x/(48 - x)
বা, 1/2 = x/(48 - x)
2x = 48 - x
2x + x = 48
3x = 48
∴ x = 16
৪৯.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?
  1. 98 মিটার
  2. 96 মিটার
  3. 94 মিটার
  4. 92 মিটার
সঠিক উত্তর:
96 মিটার
উত্তর
সঠিক উত্তর:
96 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে, পরিসীমা কত?

সমাধান:
ধরি,
আয়তাকার ঘরের বিস্তার = x মিটার
∴ আয়তাকার ঘরের দৈর্ঘ্য = 2x মিটার

প্রশ্নমতে,
2x × x = 512
⇒ x2 = 512/2
⇒ x2 = 256
∴ x = 16

দৈর্ঘ্য = (16 × 2) মিটার
= 32 মিটার

আয়তাকার ঘরের পরিসীমা = 2(32 + 16) মিটার
= 2 × 48 মিটার
= 96 মিটার
৫০.
y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?
  1. একটি সমকোণী ত্রিভুজ
  2. একটি সমবাহু ত্রিভুজ
  3. একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  4. একটি বিষমবাহু ত্রিভুজ
সঠিক উত্তর:
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি?

সমাধান:
y = 3x + 2……..(i)
y = - 3x + 2…….(ii)
y= - 2……(iii)

এখানে,
(i) ও (ii) নং সমীকরণের ঢাল যথাক্রমে 3 ও -3, যাদের পরমমান সমান।
সুতরাং এই রেখা দুটি সমান।
কিন্তু (iii) নং রেখাটি (i) ও (ii) নং হতে ভিন্ন।
তাই সমীকরণগুলো দ্বারা গঠিত চিত্রটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ।

বিকল্প:
(i) ও (ii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (0, 2) 
(i) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (- 4/3, - 2) 
(ii) ও (iii) সরলরেখা দুইটির ছেদবিন্দু (4/3, - 2) 

(0, 2) ও (- 4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(0, 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √160/3
(- 4/3, - 2) ও (4/3, - 2) বিন্দু দুইটির দূরত্ব = √208/3

y = 3x + 2, y = - 3x + 2 এবং y = - 2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি সমদ্বিবাহু ত্রিভুজ।
৫১.
X + Y = 6 এবং XY = ৪ হলে (X - Y)2 এর মান কত?
  1. 4
  2. 6
  3. 8
  4. 12
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: X + Y = 6 এবং XY = ৪ হলে (X - Y)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
X + Y = 6 
XY = ৪

আমরা জানি
(X - Y)2 = (X + Y)2 - 4XY
(X - Y)2 =62 - 4 × 8
(X - Y)2 = 36 - 32
(X - Y)2 = 4
৫২.
৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?
  1. ৫০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৪৫০ টাকা
  4. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে?

সমাধান:
১০০ টাকায় ১ বছর বা ১২ মাসের সুদ ৬ টাকা
১ টাকায় ১ মাসের সুদ ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০০০০ টাকায় ৯ মাসের সুদ (৬ × ১০০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০ টাকা
৫৩.
যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?
  1. ১২
  2. ১০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ১৫টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় তবে ১৫টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

সমাধান:
১০০টি পোষাকের মধ্যে শার্ট ৪০টি
∴১৫টি পোষাকের মধ্যে শার্ট (৪০ × ১৫)/১০০টি
= ৬টি

∴ শার্ট নয় = (১৫ - ৬)টি
= ৯টি
৫৪.
জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দিল্লি
  2. কায়রো
  3. বেলগ্রেড
  4. জাকার্তা
সঠিক উত্তর:
বেলগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
বেলগ্রেড
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম শীর্ষ সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

⇒ ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময়কার পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

উল্লেখ্য,
- ১৯৫৫ সালে বান্দুং (ইন্দোনেশিয়া) সম্মেলনের মাধ্যমে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম (NAM) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬১ সালে সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- দ্বিতীয় সম্মেলন ১৯৬৪ সালে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।

এছাড়াও,
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।

উৎস: NAM ওয়েবসাইট।
৫৫.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক ও ভূমধ্যসাগর
  3. ভারত ও প্রশান্ত মহাসাগর
  4. প্রশান্ত ও ভূমধ্যসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
পানামা খাল প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে।

পানামা খাল:
- প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- এই খালটি তৈরি করা হয়েছিলো ১৯১৪ সালে।
- তৈরি করেছিলো যুক্তরাষ্ট্র।
- এ খালের মালিকানা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ছিল।
- এরপর তা পানামা রাষ্ট্রের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ,
- এশিয়া থেকে আমেরিকা পর্যন্ত পণ্য আমদানি-রফতানির অন্যতম প্রধান সমুদ্রপথ পানামা খাল।

উৎস: Britannica.
৫৬.
কে লৌহমানবী বলে পরিচিত?
  1. ইন্দিরা গান্ধী
  2. বেগম খালেদা জিয়া
  3. আংসান সুকী
  4. মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার লৌহমানবী বলে পরিচিত।

মার্গারেট থ্যাচার:
- ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার।
- মে, ১৯৭৯-এর নির্বাচনের মধ্যে দিয়ে পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনিই একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- থ্যাচার ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
- মার্গারেট থ্যাচার পরিচিত ছিলেন 'আয়রন লেডি' বা 'লৌহ মানবী' নামে।

উল্লেখ্য,
- বিংশ শতাব্দীর দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী শেষতক তার নিজের রাজনৈতিক দল কনজার্ভেটিভ পার্টির সদস্যদের চাপে পড়ে বাধ্য হন পদত্যাগ করতে।
- অবসর জীবনে মার্গারেট প্রতিষ্ঠা করেন থ্যাচার ফাউন্ডেশন- গণতন্ত্রের প্রচার-প্রসার ঘটানোই ছিল যার উদ্দেশ্য।

উৎস: Britannica.
৫৭.
আবু গারিব বলতে কি বোঝায়?
  1. একজন বিখ্যাত দার্শনিক
  2. একটি যাদুঘর
  3. একটি জেলখানা
  4. একজন বৈজ্ঞানিক
সঠিক উত্তর:
একটি জেলখানা
উত্তর
সঠিক উত্তর:
একটি জেলখানা
ব্যাখ্যা
আবু গারিব বলতে বোঝায় একটি জেলখানা। 

আবু গারিব:
- আবু গারিব একটি জেলখানা।
- এটি ইরাকের বাগদাদে অবস্থিত।

উল্লেখ্য,
- সাদ্দাম হোসেনের রাষ্ট্রপতির থাকাকালীন (১৯৭৯-২০০৩) এখানে বিপুল সংখ্যক রাজনৈতিক বন্দীকে আটক রাখা হয়।
- এটি তখন নির্যাতনের জন্য কুখ্যাত হয়ে ওঠে।
- মার্কিন এবং মিত্র বাহিনীর দ্বারা ইরাকে আক্রমণের পর ২০০৩ সালের আগস্টে এটি মার্কিন সেনাবাহিনী দ্বারা পুনরায় চালু করা হয়েছিল।

উৎস: Britannica.
৫৮.
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
  1. পেলে
  2. জিদান
  3. বেকেনবাওয়ার
  4. ম্যারাডোনা
সঠিক উত্তর:
পেলে
উত্তর
সঠিক উত্তর:
পেলে
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। 

- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।

উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।

উৎস: Goal.com
৫৯.
ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. রোম
  4. জেনেভা
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
ইউনেস্কোর প্রধান কার্যালয় ফ্রান্সের প্যারিসে অবস্থিত।

UNESCO:
- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা ঘোষণা করে ইউনেস্কো।
- বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধবিহার, ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো। 

উৎস: UNESCO ওয়েবসাইট।
৬০.
রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
  1. ইয়াসির আরাফাত
  2. কফি আনান
  3. ওসামা বিন লাদেন
  4. অ্যারিয়েল শ্যারন
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
উত্তর
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
ব্যাখ্যা
রাষ্ট্রপ্রধান না হয়েও ইয়াসির আরাফাত রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন। 

ইয়াসির আরাফাত:
- মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের মহান নেতা ইয়াসির আরাফাত।
- ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাতের জন্ম ১৯২৯ সালে মিসরের কায়রোতে। 
- তিনি ১৯৬৯-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর চেয়ারম্যান এবং ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির (PA) সভাপতি ছিলেন।
- ১৯৯৩ সালে তিনি ইসরায়েলি সরকারের সাথে শান্তি চুক্তিতে পিএলওকে নেতৃত্ব দেন।
- ১৯৯৪ সালে আরাফাত এবং ইজহাক রাবিন এবং ইসরায়েলের শিমন পেরেস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ ১৯৫০ সালে ফিলিস্তিনকে মুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে যোগ দেন রাজনীতিতে।
- ১৯৫৯ সালে কুয়েতে নির্বাসিতকালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তির সংগঠন ‘ফাতাহ’ গঠন করেন।
- পরবর্তী সময়ে এই সংগঠনের নাম হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।
- ১৯৬৭-৬৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধে সম্মুখসারিতে থেকে যুদ্ধ করেন ইয়াসির আরাফাত।
- ১৯৬৯ সালে তিনি নির্বাচিত হন পিএলওর চেয়ারম্যান হিসেবে।
- ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইয়াসির আরাফাত নিজের অবস্থান পরিবর্তন করেন।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্পডেভিড সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।
- এই সময় হামাস ও অন্যান্য সংগঠনের উত্থান ঘটে, যারা ইয়াসির আরাফাতের ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- ইসরায়েলি সেনাবাহিনী ২০০২ সাল থেকে ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সদর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য,
- জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী তাঁকে গৃহবন্দী করে রাখে।
- গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

অন্যদিকে,
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান। তিনি ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।
- ওসামা বিন লাদেন ছিলেন জঙ্গি ইসলামি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা। তিনি যুক্তরাষ্ট্রের ওপর ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার প্রধান হোতা।
- অ্যারিয়েল শ্যারন ছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ২০০১ সালে এরিয়েল শ্যারন প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

উৎস: Britannica.
৬১.
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা কে?
  1. সালমান রুশদী
  2. কুলদ্বীপ নায়ার
  3. হ্যান্স রিক্স
  4. হিলারি ক্লিনটন
সঠিক উত্তর:
হ্যান্স রিক্স
উত্তর
সঠিক উত্তর:
হ্যান্স রিক্স
ব্যাখ্যা
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা হ্যান্স রিক্স।

হ্যান্স রিক্স: 
- সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হ্যান্স ব্লিক্স।
- একজন কূটনীতিক, রাজনীতিবিদ এবং লেখক হিসেবে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। 
- ১৯৬৩-৭৬ সাল পর্যন্ত, ডক্টর ব্লিক্স সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান ছিলেন।
- ১৯৬১-৮১ সাল পর্যন্ত, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সুইডেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক ছিলেন।
- তার রচিত গ্রন্থ: ডিজ আর্মিং ইরাক।

উৎস: Britannica.
৬২.
এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?
  1. চারজন
  2. পাঁচজন
  3. ছয়জন
  4. সাতজন
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

এ উপমহাদেশ থেকে এ যাবৎ ১২ জন নোবেল পুরস্কার পেয়েছেন।

নোবেল পুরস্কার:
- বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার।
- এটি নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়।
- শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়ে।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি এই পুরস্কার প্রদান করে।
- এটি নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি।
- সাহিত্য, চিকিৎসা, পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন।
- সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এ পক্ষ থেকে।

ভারতীয় উপমহাদেশ থেকে নোবেল পুরস্কার পেয়েছেন:
- ভারতীয় উপমহাদেশ থেকে এখন পর্যন্ত ১২ জন ব্যক্তি নোবেল পুরুষ্কার পেয়েছেন।
- তারা হলেন:
1. রবীন্দ্রনাথ ঠাকুর - সাহিত্যে (১৯১৩),
2. সিভি রমন - পদার্থবিদ্যায় (১৯৩০),
3. হর গোবিন্দ খুরানা - চিকিৎসায় (১৯৬৮),
4. মাদার টেরেসা- শান্তিতে (১৯৭৯),
5. আবদুস সালাম - পদার্থবিজ্ঞানে (১৯৭৯), 
6. সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর - পদার্থবিজ্ঞানে (১৯৮৩),
7. অমর্ত্য সেন- 1998  অর্থনীতিতে (১৯৯৮),
8. ড. মুহাম্মদ ইউনূস - শান্তিতে (২০০৬), 
9. ভেঙ্কটরামন রামকৃষ্ণন - রসায়নে (২০০৯),
10. মালালা ইউসুফজাঈ - শান্তিতে (২০১৪),
11. কৈলাশ সত্যার্থী- শান্তি (২০১৪),
12. অভিজিৎ বন্দ্যোপাধ্যায় - অর্থনীতিতে (২০১৯)। 

উৎস: Nobel Prizes ওয়েবসাইট।
৬৩.
নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. মি. কইরালা
  2. মি. থাপা
  3. মি. রানা
  4. মি. দেউবা
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম পুষ্পকমল দাহাল প্রচণ্ড।

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: পুষ্পকমল দাহাল প্রচণ্ড।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।

উল্লেখ্য, 
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: Britannica.
৬৪.
ইরাকে কখন মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়?
  1. ২০০৩ সালের ১৮ মার্চ
  2. ২০০৩ সালের ২০ মার্চ
  3. ২০০৩ সালের ২২ মার্চ
  4. ২০০৩ সালের ২৪ মার্চ
সঠিক উত্তর:
২০০৩ সালের ২০ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালের ২০ মার্চ
ব্যাখ্যা
২০০৩ সালের ২০ মার্চ ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়।

ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান:
- ২০০৩ সালের ১৯ মার্চ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বাহিনী হামলা চালায় ইরাকে।
- শুরু হয় ইরাক যুদ্ধ।
- পরদিন থেকে অর্থাৎ ২০০৩ সালের ২০ মার্চ দেশটিতে স্থল অভিযান শুরু করে পশ্চিমা বাহিনী।
- মাসখানেকের বেশি চলে সর্বাত্মক যুদ্ধ।
- ইঙ্গ–মার্কিন বাহিনীর সঙ্গে এ অভিযানে যুক্ত হন পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সেনারা।

উল্লেখ্য,
- তখন ইরাকের নেতা ছিলেন সাদ্দাম হোসেন।
- যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য অভিযোগ করে, প্রেসিডেন্ট সাদ্দাম ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) মজুত গড়ে তুলেছেন।
- সেই সঙ্গে আল–কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
- তাই সাদ্দামের বিরুদ্ধে শুরু হয় ইঙ্গ–মার্কিন বাহিনীর যুদ্ধ।
- ২০০৩ সালের ১ মে জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন।
- তবে তিনি জানান যে যুদ্ধ শেষ হলেও পশ্চিমা সেনারা ইরাক ছাড়বে না। 
- ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনারা অবস্থান করেন।

উৎস: United States Navy (.mil) ওয়েবসাইট।
৬৫.
বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. গিনি
  2. ঘানা
  3. সেনেগাল
  4. মরক্কো
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

বর্তমানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক।

জাতিসংঘ:

- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫।
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫।
- স্বাক্ষরের স্থান: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি।
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি: ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

উল্লেখ্য,
- আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নবম মহাসচিব।
- তিনি ইউরোপ মহাদেশের দেশ পর্তুগাল-এর নাগরিক।
- তিনি ১ জানুয়ারি, ২০১৭ সালে দায়িত্বভার গ্রহণ করেন।
- জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হয় নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
- জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল ৫ বছর।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬৬.
বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
  1. লাইবেরিয়া
  2. হংকং
  3. পূর্ব তিমুর
  4. তাইওয়ান
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

বিশ্বের নতুনতম রাষ্ট্র দক্ষিণ সুদান।

দক্ষিণ সুদান:
- দক্ষিণ সুদান উত্তরপূর্ব আফ্রিকার একটি দেশ।
- ২০১১ সালের ৯ জুলাই স্বাধীনতা অর্জন করে দক্ষিণ সুদান।
- এটি আফ্রিকার ৫৪তম রাষ্ট্র।
- রাজধানী: জুবা।
- ধর্ম: খ্রিস্টধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস, ইসলাম।
- মুদ্রা: দক্ষিণ সুদান পাউন্ড।
- ভাষা: ইংরেজি ও আরবি।
- বর্তমান রাষ্ট্রপতি: সালভা কির মায়ার্ডিত।
- দেশের বড় নৃ-গোষ্ঠী হলো দিনকা, নুয়ের ও শিল্লুক।
- দক্ষিণ সুদানের অর্থনীতি মূলত তেল ও কৃষির উপর নির্ভরশীল।
- জাতিসংঘ স্বীকৃত ১৯৩তম দেশ দক্ষিণ সুদান। 

উল্লেখ্য,
- ১৯৫৬ সালে মিশরের কাছ থেকে স্বাধীন হবার পরপরই গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে সুদান।
- গৃহযুদ্ধের জের ধরে ১৯৭২ সালে একটি স্বায়ত্বশাসিত অঞ্চল গঠিত হয় তৎকালীন সুদানের দক্ষিণ অঞ্চলে।
- কিন্তু এই অবস্থা টিকে ছিল ১৯৮৩ সাল পর্যন্ত।
- এরপর শুরু হয় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ।
- স্বায়ত্তশাসনের দাবি পরিণত হয় স্বাধীনতার দাবিতে।
- ২০০৫ সালের শান্তি চুক্তির সূত্রে ২০১১ সালে ৯ - ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় গণভোট।
- শতকরা ৯৮ ভাগের বেশি মানুষের ভোটে অর্জিত হয় দক্ষিণ সুদানের স্বাধীনতা। 

উৎস: Britannica.
৬৭.
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. মিশর
  3. লেবানন
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয় সংযুক্ত আরব আমিরাত। 

আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন। 
- বর্তমান সদস্য: ২২টি।
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।

উৎস: Arab League ওয়েবসাইট।
৬৮.
কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. পেরু
  4. পানামা
অনির্ধারিত
ব্যাখ্যা
সবগুলো ল্যাটিন দেশই আমেরিকার অন্তর্ভুক্ত। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

ল্যাটিন আমেরিকা:
- ল্যাটিন আমেরিকা সাধারণত মেক্সিকো, মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ছাড়াও দক্ষিণ আমেরিকার সমগ্র মহাদেশ নিয়ে গঠিত।
- এখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্ভূত রোমান্স ভাষাসমূহে কথা বলে।
- রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায়।

উল্লেখ্য,
- ল্যাটিন আমেরিকার দেশগুলি:
• উত্তর ও মধ্য আমেরিকা: বেলিজ, কোস্টারিকা, এল সালভাদর, গুয়াতেমালা, হন্ডুরাস, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা।
• দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গায়ানা ( ফ্রান্স বিভাগ ), গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনিজুয়েলা।
• ক্যারিবিয়ান দেশ: কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি।

উৎস: Britannica.
৬৯.
ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
  1. প্যারিস
  2. লিও
  3. ভার্সাই
  4. মাসাই
সঠিক উত্তর:
লিও
উত্তর
সঠিক উত্তর:
লিও
ব্যাখ্যা
ইন্টারপোল সংস্থার সদর দপ্তর ফ্রান্সের লিও শহরে।

ইন্টারপোল (Interpol):
- Interpol এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- সর্বশেষ সদস্য: পালাউ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ করে: ১৪ অক্টোবর, ১৯৭৬।

উৎস: Interpol ওয়েবসাইট।
৭০.
মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৯১ সালে
  4. ২০০৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যে ১৯৭৩ সালে প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল।

তেল অস্ত্র:

- ১৯৭৩ সালের আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
- তারা তখন তেলের উৎপাদন কমিয়ে দেয় এবং তেলের দাম বাড়িয়ে দেয়।
- তারা ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দেয়।
- ১৯৭৩ সালে ইরাকের তেল সংক্রান্ত ফেডারেল আন্ডার সেক্রেটারি ছিলেন ড. ফাদিল চালাবি। 
- তিনি বৈঠকে সিদ্ধান্ত নেয়, তেল উৎপাদনকারী দেশগুলো একতরফাভাবে তেলের দাম নির্ধারণ করবে।
- এতে তেল কোম্পানিগুলোর কোন ভুমিকাই থাকবে না।

⇒ তেল অবরোধ:
- বড় বড় তেলক্ষেত্রগুলো ছিল সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত এসব মধ্যপ্রাচ্যের দেশে।
- কিন্তু সেই তেল উত্তোলন করছিল সেই বড় পশ্চিমা কোম্পানিগুলো, তেলের দামও নির্ধারণ করছিল তারাই।
- আরব-ইসরায়েল যুদ্ধে যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে বিমানযোগে অস্ত্র পাঠাতে শুরু করলো তখন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো পাল্টা অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল তেলকেই।
- তারা কমিয়ে দিল তেলের উৎপাদন, বাড়িয়ে দিল তেলের দাম, আর ইসরায়েলকে সামরিক সহায়তাদানকারী সব দেশে তেল সরবরাহ কমিয়ে দিল।
- ১৯৭৩ সালে তেল রপ্তানিকারী আরব দেশগুলো যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।
- তারা ঠিক করলো, তেল উৎপাদনকারী দেশগুলোই তেলের দাম নির্ধারণ করবে।
- আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছিল।
- এর পরিণামে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গিয়েছিল কয়েকগুণ।
- এর সুদুরপ্রসারী প্রভাব পড়েছিল বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে।
- এভাবেই আরবরা তেল অবরোধ করে।

উৎস: i) World Atlas.
          ii) BBC.
৭১.
'বান্দুং' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. যুগোস্লাভিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
'বান্দুং' শহরটি ইন্দোনেশিয়াতে অবস্থিত।

বান্দুং শহর:
- বান্দুং হলো ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর।
- শহরটি জাভা দ্বীপ এর পশ্চিম অবস্থিত।

উল্লেখ্য,
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।

উৎস: Britannica.
৭২.
'কার্টাগেনা' প্রটোকল হচ্ছে?
  1. জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
  2. ইরাক পুনর্গঠন চুক্তি
  3. যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
  4. শিশু অধিকার চুক্তি
সঠিক উত্তর:
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যা
'কার্টাগেনা' প্রটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি।

কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।
- কার্টাগেনা প্রোটকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে। তাই শহরের নামানুসারে এর নাম কার্টাগেনা প্রটোকল।
- কার্টাগেনা প্রোটকল গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
৭৩.
এ বছর তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. পাকিস্তান
  4. সুইজারল্যান্ড
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল। অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

WHO Framework Convention on Tobacco Control:
- তামাক নিয়ন্ত্রণে WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন।
- WHO ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (WHO FCTC) হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার পৃষ্ঠপোষকতায় আলোচিত প্রথম আন্তর্জাতিক চুক্তি।
- গৃহীত হয়: ২১ মে, ২০০৩ (সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত ৫৬তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে)।
- কার্যকর হয়: ২৭ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরকারী দেশ: ১৬৮টি। 
- পক্ষ: ১৮৩টি।

উল্লেখ্য,
- তামাকমুক্ত বিশ্ব গড়ে তুলতে WHO FCTC-এর ১৮৩টি দেশের নেতারা ফেব্রুয়ারি, ২০২৪-এ পানামায় সম্মিলিত হয়েছেন।
- এটি  WHO FCTC-এর ১০ম কনফারেন্স অফ দ্য পার্টিস (COP10)।
- WHO FCTC-এর প্রধান: ডাঃ আদ্রিয়ানা ব্লাঙ্কো মারকুইজো।

উৎস: WHO ওয়েবসাইট।
৭৪.
Stockings are _____ socks.
  1. long
  2. small
  3. big
  4. short
সঠিক উত্তর:
long
উত্তর
সঠিক উত্তর:
long
ব্যাখ্যা
• Stockings are long socks.

• Stockings
English Meaning: A long sock worn by men.
Bangla Meaning: নাইলন, সুতি, রেশম বা উলের তৈরি আঁটসাঁট হাঁটু পর্যন্ত লম্বা মোজা।

• Long - লম্বা; দীর্ঘ।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
খ) small - ক্ষুদ্র; ছোট; অল্প।
গ) big - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
ঘ) short - হ্রস্ব; খাটো; খর্ব; ছোট; বেটে; অনুচ্চ; অল্প; স্বল্পস্থায়ী; স্বল্পায়ু।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
৭৫.
Many students will now be starting to ____ about their exams result.
  1. worry
  2. reflect
  3. inquire
  4. comment
সঠিক উত্তর:
worry
উত্তর
সঠিক উত্তর:
worry
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) worry - কষ্ট পাওয়া; দুশ্চিন্তিত হওয়া; ক্রমাগত মানসিক অস্বস্তি বা সংকটে ভোগা; অশান্তিতে থাকা; উদ্বিগ্ন বোধ করা; পীড়িত বোধ করা।
খ) reflect - প্রতিফলিত/প্রতিবিম্বিত করা।
গ) inquire - প্রশ্ন/জিজ্ঞাসা/অনুসন্ধান করা; জানতে চাওয়া।
ঘ) comment - মন্তব্য; টীকা; সমালোচনা।

• শব্দগুলোর অর্থ অনুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে worry শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: Many students will now be starting to worry about their exams result.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৬.
She told me his name after he ___.
  1. left
  2. had left
  3. has left
  4. has been leaving
সঠিক উত্তর:
had left
উত্তর
সঠিক উত্তর:
had left
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে had left.
- Complete sentenve: She told me his name after he had left.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে, After এর পূর্বে  যেহেতু past Indefinite রয়েছে তাই পরের অংশ Past Perfect tense হবে।

• After এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
- আর After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।

• Structure:
- Past Indefinite + after + Past Perfect.
- After + Past Perfect + Past Indefinite.
- Present Indefinite বা Future Indefinite + after + Present Perfect tense.

Examples:
- The train left after he had reached the station.
- I come after he has come.
- I will come after you will come.
৭৭.
Climate is a ___ of the environment.
  1. state
  2. situation
  3. rank
  4. size
সঠিক উত্তর:
state
উত্তর
সঠিক উত্তর:
state
ব্যাখ্যা
• Climate হলো একটি এলাকার কয়েক বছরের গড় আবহাওয়ার অবস্থা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) state- অবস্থা।
খ) situation- অবস্থান।
গ) rank- সারি, ক্রম।
গ) size- আকার।

• state, situation একই অর্থ বোঝালেও দুটোর মধ্যে পার্থক্য আছে।

• state এর অর্থ রূপ।
যেমনঃ The water can exist in three state- ice, liquid, gas.

• situation বসে চারপাশে কি ঘটছে বা পরিস্থিতি বোঝাতে।
যেমনঃ The political situation of our country is not satisfactory.

• সুতরাং সঠিক উত্তর হবে- state.
- Complete sentence: Climate is a state of the environment.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৭৮.
I finally killed the fly ___ a rolled up newspaper.
  1. by
  2. with
  3. through
  4. from
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete sentence: I finally killed the fly with a rolled-up newspaper.

• Preposition এর নিয়মানুযায়ী,
- কোন কিছু দ্বারা হত্যা করা বোঝালে kill এর সাথে with preposition  ব্যবহৃত হয়।
- We use with to refer to what we use to do something:

For example:
- I killed the fly with a rolled-up paper.
- They opened the package with a knife.
- I’ll tie it with some tape to keep it closed.
- He cleaned the table with a cloth he found in the kitchen.
৭৯.
We must look pleased or else he'll be -
  1. dissatisfied
  2. cross
  3. happy
  4. delighted
সঠিক উত্তর:
dissatisfied
উত্তর
সঠিক উত্তর:
dissatisfied
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) dissatisfied - অসন্তুষ্ট ; অতৃপ্ত।
খ) cross - পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।
গ) happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত।
ঘ) delighted - (পরম) আনন্দিত হওয়া; প্রীত হওয়া।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে, শূন্যস্থানে dissatisfied শব্দটি বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: We must look pleased or else he'll be dissatisfied.
- আমাদের খুশি দেখাতে হবে, নইলে সে অসন্তুষ্ট হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮০.
The man died __ over eating.
  1. by
  2. of
  3. for
  4. from
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Die from - একটি Phrasal Verb.
- কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
- Example: The man died from over eating.

• অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
• Die of অর্থ হচ্ছে রোগে মারা যাওয়া।
Example: The man died of cholera.

• Die for - দেশের জন্যে আত্মত্যাগ করা।
Example: He died for his country.

• Die off - তাড়াতাড়ি মরা বা অধিক পরিমাণে মরা।
Example: The cattle were dying off because of the drought.
৮১.
He advised me __ smoking.
  1. giving up
  2. to give up
  3. in giving up
  4. from giving up
সঠিক উত্তর:
to give up
উত্তর
সঠিক উত্তর:
to give up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to give up
- Complete Sentence: He advised me to give up smoking.

• কিছু কিছু শব্দের পর object আসলে সবসময় to-infinitive হয়।
- যথা -Advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object থাকলে gerund না বসে infinitive বসে।
• যেমন-
- Rahim reminded me to take medicine.
- She advised me to give up smoking.
- The manager allowed us to leave work early.
- He forbade his students to use their phones during class.
- The park permits visitors to bring their food.
- She encouraged her friend to pursue her dreams.
 
• তবে Advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object না এসে সরাসরি verb আসলে তখন verb+ ing হবে।
• যেমন-
- They allow fishing here.
- I would advise taking out some Insurance.
৮২.
The expression 'after one's own heart' means ___.
  1. To be in low spirit
  2. With complete devotion
  3. To one's own liking
  4. To be in high spirit
সঠিক উত্তর:
To one's own liking
উত্তর
সঠিক উত্তর:
To one's own liking
ব্যাখ্যা
• The idiom "After one's own heart" means - To one's own liking.

• After one's own heart (idiom)
English Meaning: used to say that someone has likes and dislikes similar to one's own.
Bangla Meaning: মনের মতো।

Example Sentence:
1. His dedication to environmental conservation is after my own heart; she spends every weekend planting trees and cleaning up local parks.
2. As a lover of art and literature, her decision to spend her vacation visiting museums and bookstores is truly after my own heart.

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৩.
The day of my sister's marriage is drawing near' The underlined word is a/an
  1. adjective
  2. verb
  3. preposition
  4. adverb
সঠিক উত্তর:
adverb
উত্তর
সঠিক উত্তর:
adverb
ব্যাখ্যা
• The day of my brother's marriage is drawing near - এই বাক্যটিতে near শব্দটি adverb. 
- কারণ, ইহা drawing verb কে modify করেছে।

• Adverb: 
- যে Word কোনো Verb কেমন করে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে,  অথবা কোনো Adjective ও অন্য Adverb -এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।

Reference: Oxford Practice Grammar, John Eastwood.
৮৪.
Which of the following sentences is the correct one?
  1. My father was in hospital during six weeks in summer
  2. In summer during six weeks my father was in hospital
  3. My father was in a hospital during six weeks in summer
  4. My father was in hospital for six weeks during the summer
সঠিক উত্তর:
My father was in hospital for six weeks during the summer
উত্তর
সঠিক উত্তর:
My father was in hospital for six weeks during the summer
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - My father was in hospital for six weeks during the summer.

- এধরণের বাক্য গঠনের ক্ষেত্রে for + Period of time এবং during + the name of the period এভাবে বসে। 
- এখানে six weeks দ্বারা  Period of time বোঝাচ্ছে এবং the summer দ্বারা the name of the period  বোঝাচ্ছে।
- তাই  six weeks এর পূর্বে for এবং the summer এর পূর্বে during বসবে।
৮৫.
He intends to ___ in the country for two months.
  1. live
  2. stay
  3. stop
  4. halt
সঠিক উত্তর:
stay
উত্তর
সঠিক উত্তর:
stay
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) live (in/at): বাস করা।(দ্বারা দীর্ঘস্থায়ী বসবাস বুঝায়।)
খ) stay: থাকা; অবস্থান করা বা অনুরূপভাবে কোনো স্থানে সাময়িকভাবে বা অনুরূপভাবে কোনো শর্তের অনুগত থাকা
গ) stop: গতিরোধ; বিরাম
ঘ) halt: সাময়িক নিবৃত্তি; বিরতি।

• যেহেতু, "২ মাস অবস্থান করা" বোঝানো হচ্ছে, তার মানে এটি একটি সাময়িকভাবে নির্দিষ্ট সময় বোঝানো হচ্ছে তাই এখানে stay ব্যবহারই অধিক যুক্তিযুক্ত।
- Complete sentence: He intends to stay in the country for two months.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৬.
What are you so angry___?
  1. about
  2. at
  3. with
  4. for
সঠিক উত্তর:
about
উত্তর
সঠিক উত্তর:
about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about.
- Complete sentence: What are you so angry about?
- Bangla Meaning: তোমার এত রাগ কিসের?

• Having a strong feeling against someone who has behaved badly, making you want to shout at them or hurt them.
- কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।

Source: Cambridge Dictionary.
৮৭.
The parents became extremely__when their son had not returned by eleven o'clock.
  1. angry
  2. annoyed
  3. disturbed
  4. anxious
সঠিক উত্তর:
anxious
উত্তর
সঠিক উত্তর:
anxious
ব্যাখ্যা
• Complete Sentence: A parent become extremely anxious when their son had not returned by eleven O'clock.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- anxious - চিন্তিত; উদ্বিগ্ন।
- angry - উত্তেজিত; রাগী।
- annoyed - বিরক্ত।
- disturbed - বিরক্ত; সংবিগ্ন।

• সুতরাং, বুঝা যাচ্ছে, বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে - anxious বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complet sentence: The parents became extremely anxious when their son had not returned by eleven o'clock.
- Bangla Meaning: এগারোটা নাগাদ ছেলে ফিরে না আসায় বাবা-মা চরম উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৮৮.
'I ___ remember the holiday I spent in your home', she said.
  1. ever
  2. hardly
  3. usually
  4. always
সঠিক উত্তর:
always
উত্তর
সঠিক উত্তর:
always
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -  always.
-Complete sentence: "I always remember the holiday I spent in your home."

• এই বাক্য গঠনটি ইঙ্গিত করে যে বক্তা তার শ্রোতার বাড়িতে কাটানো ছুটির দিনগুলোর স্থায়ী, ইতিবাচক, এবং প্রবল স্মৃতি বহন করেন।
"Always" (সবসময়) শব্দটি সময়ের সাথে সাথে স্মৃতির অব্যাহত এবং ধারাবাহিকতার প্রকাশ করে।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) ever - আদৌ; যদি।
খ) hardly - নামেমাত্র; সবেমাত্র; বড় একটা নয়; পুরোপুরি নয়।
গ) usually - সচরাচর; সাধারণত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৯.
He knew it was a very ___ operation but he was determined to carry it out.
  1. difficult
  2. dangerous
  3. risky
  4. troublesome
সঠিক উত্তর:
risky
উত্তর
সঠিক উত্তর:
risky
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) difficult - কঠিন; দুঃসাধ্য; শ্রমসাধ্য
খ) dangerous - বিপজ্জনক; বিপৎসংকুল।
গ) risky - ঝুঁকিপূর্ণ।
ঘ) troublesome -  পীড়াদায়ক; ক্লেশজনক; বিরক্তিজনক; জ্বালাতনকর

• Operation কঠিন বা বিপজ্জনক অর্থ প্রকাশ করে না।
- কিন্তু operation ঝুঁকিপূর্ণ হয়।
- তাই উত্তর risky হবে।

Source: Accessible Dictionary Bangla Academy.
৯০.
Misanthropist means-
  1. One who flirts with ladies
  2. A person of narrow views
  3. A hater of mankind
  4. One who believe that God is in everything
সঠিক উত্তর:
A hater of mankind
উত্তর
সঠিক উত্তর:
A hater of mankind
ব্যাখ্যা
• Misanthropist (noun)

English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

Synonyms: Cynic (চিরবিষণ্ণ), Grouch (আকস্মিক বদমেজাজ), Recluse (একান্তবাসী; সন্ন্যাসী).
Antonyms: Optimist (শুভবাদী বা আশাবাদী ব্যক্তি), Positivist (প্রত্যক্ষবাদী), Sentimentalist (ভাবপ্রবণ ব্যক্তি).

• Other Forms: 
- Misanthropic  (adjective) নরবিদ্বেষী।
- Misanthropy  (noun) [uncountable noun] নরবিদ্বেষ; নৃবিদ্বেষ; মানববৈরভাব।

অন্য অপশনগুলোর মধ্যে - 
• A person of narrow views - prejudiced.
• One who flirts with ladies - womanizer.
• One who believe that God is in everything - pantheist.

Source: Live MCQ Lecture.
৯১.
First language means the ___ language.
  1. important
  2. main
  3. natural
  4. official
সঠিক উত্তর:
natural
উত্তর
সঠিক উত্তর:
natural
ব্যাখ্যা
• First language means natural language.
• শিশু প্রাকৃতিকভাবেই যে ভাষায় প্রথম কথা বলে সেটাই First Language.

 • First language
- English meaning: The language that someone learns to speak first.
- Bangla meaning: মাতৃভাষা.
- Example: Human beings learn to speak (or sign) at least a first language without classroom instruction.
৯২.
Shaheen would never have taken the job if __ what great demand it would make on his time.
  1. he knew
  2. he had been knowing
  3. he had known
  4. he was knowing
সঠিক উত্তর:
he had known
উত্তর
সঠিক উত্তর:
he had known
ব্যাখ্যা
• শূন্যস্থানে  সঠিক উত্তর - he had known
- Complete sentence: Shaheen would never have taken the job if he had known what great demand it would make on his time.
• বাক্যটি Third conditional এর উদাহরণ।

 • 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If-এর পর Past Perfect Tense থাকলে পরবর্তী Sentence টিতে Past Perfect Conditional বসে।
- অর্থাৎ, would have/could have + verb-এর Past Participle form হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional.
 -Example: If you had come, I would have gone there.

• অথবা, 
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- Had I known about the traffic, I would have left earlier.
৯৩.
She has __ her hair a beautiful shade of brown.
  1. colored
  2. given
  3. dried
  4. dyed
সঠিক উত্তর:
dyed
উত্তর
সঠিক উত্তর:
dyed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - dyed.
- Complete sentence: She has dyed her hair a beautiful shade of brown.

• Dye/color + sth- কোন কিছু রং করা। চুল রং করার ক্ষেত্রে verb হিসেবে dye হয়।
- She has dyed her hair a beautiful shade of brown.
Example:  Priscilla’s hair was dyed jet black.

Source: Longman Dictionary of Contemporary English
৯৪.
প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক-
  1. কম হয়
  2. বেশি হয়
  3. ঠিক থাকে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বেশি হয়
উত্তর
সঠিক উত্তর:
বেশি হয়
ব্যাখ্যা
- প্রেসার কুকারে পানির স্ফুটনাংক স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। 
- স্থির আয়তনে প্রেসার কুকারে উচ্চ চাপের সৃষ্টি হয়, এতে পানির স্ফুটনাংক বেড়ে যায়। 
- প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কারণ, কুকারের ভেতরের পানি ফুটন্ত অবস্থায় বাষ্পে পরিণত হয়েই বাইরে আসতে পারে না। 
- ফলে উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়, এতে বাড়তি তাপ সৃষ্টি হয়ে রান্না হয় তাড়াতাড়ি। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৫.
কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
  1. ০° সেন্টিগ্রেড
  2. ১০° সেন্টিগ্রেড
  3. ৪° সেন্টিগ্রেড
  4. ১০০° সেন্ট্রিগ্রেড
সঠিক উত্তর:
৪° সেন্টিগ্রেড
উত্তর
সঠিক উত্তর:
৪° সেন্টিগ্রেড
ব্যাখ্যা
- পানির ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে। 
- ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি। 
- ০°C তাপমাত্রায় পানি বরফে পরিণত হয়। 
- ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। 
- এই তাপমাত্রায় পানির ঘনত্ব ১গ্রাম/সি.সি. বা ১০০০ কেজি/মিটার৩। 
- ১ কিউবিক মিটার পানির ভর হলো ১০০০ কেজি। 
- প্রমাণ চাপে অর্থাৎ ৭৬০ মি মি পারদ চাপে পানি ১০০° সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। 

উৎস: 
১. বিজ্ঞান, নবম-দশম শ্রেণি। 
২. বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৬.
CNG-এর অর্থ-
  1. কার্বনমুক্ত নতুন পরিবেশ-বান্ধব তেল
  2. নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
  3. সীসামুক্ত পেট্রোল
  4. কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
সঠিক উত্তর:
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
উত্তর
সঠিক উত্তর:
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যা
সিএনজি: 
- সিএনজি (CNG) এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস। 
- সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে Compressed Natural Gas. 
- প্রাকৃতিক গ্যাসকে অতি উচ্চ চাপে সংকুচিত করা হলে প্রাপ্ত নমুনাকে CNG বলে। 
- এটি পরিবেশ বান্ধব জ্বালানি। 
- বাংলাদেশ সরকার পরিবেশ দূষণ রোধকল্পে যাবাহনসমূহকে সিএনজিতে রূপান্তরের প্রক্রিয়াকে উৎসাহিত করতে ২০০১ সালে সিএনজি থ্রাস্ট সেক্টর হিসেবে ঘোষণা করে। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?
  1. নেফ্রোন
  2. নিউরন
  3. থাইমাস
  4. মাস্ট সেল
সঠিক উত্তর:
নিউরন
উত্তর
সঠিক উত্তর:
নিউরন
ব্যাখ্যা
স্নায়ু টিস্যু: 
- স্নায়ুতন্ত্র এক বিশেষ ধরনের টিস্যু দ্বারা গঠিত, এ বিশেষ ধরনের টিস্যুকে বলা হয় স্নায়ু টিস্যু। 
- এরা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে দেহের ভেতরে পরিবাহিত করতে পারে এবং সে অনুযায়ী উপযুক্ত উদ্দীপনা সৃষ্টি করতে পারে। 
- স্নায়ু টিস্যু যে বিশেষ কোষ দ্বারা গঠিত তাকে স্নায়ু কোষ বা নিউরন বলা হয়। 
- নিউরন হলো স্নায়ু তন্ত্রের গাঠনিক একক। 
- নিউরন হলো ভ্রূণীয় এক্টোডার্ম জাত। 
- নিউরন বিভিন্ন ধরনের বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা ও স্নায়ু তাড়না গ্রহণ করতে পারে এবং দেহের অভ্যন্তরে তা পরিবহন করতে পারে।
অর্থাৎ, নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে নিউরন বলে। 
- একটা পরিণত নিউরনের তিনটি অংশ থাকে। 
যথা- কোষদেহ, ডেনড্রাইট এবং অ্যাক্রন। 
- নিউরনের সাইটোপ্লাজমে সক্রিয় সেন্ট্রিয়োল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। 
- নিউরন কোষ দেহ থেকে একাধিক শাখা কোষ বের হয়, এরা উদ্দীপনা বা স্নায়ু তাড়না নিউরনের (সেনসরি নিউরন) দেহের দিকে পরিবাহিত করে, সাধারণত এরা অ্যাক্ট্রন এর বিপরীত দিকে হয় এবং সংখ্যায় এক বা একাধিক থাকে। 
- নিউরনের কোষ দেহ থেকে একটা লম্বা তন্তু স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনের ডেনড্রাইটের দিকে পরিবহন করে, একটা নিউরনে একমাত্র অ্যাক্রন থাকে। 
- পর পর দু'টো নিউরনের প্রথমটার অ্যাক্ট্রন এবং পরেরটার ডেনড্রাইটের মধ্যে একটা স্নায়ু সন্ধি গঠিত হয়, একে সাইন্যাপস বা সিনাপস বলা হয়। 
- সিনাপস এর মধ্য দিয়েই একটা নিউরন থেকে স্নায়ু উদ্দীপনা পরবর্তী নিউরনে প্রবাহিত হয়, স্নায়ু তন্ত্রে এরা অবস্থান করে। 
- প্রাণীর স্নায়ু তন্ত্রে অসংখ্য নিউরন থাকে। 
- স্নায়ু তন্ত্র উদ্দীপনা গ্রহণ করে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে এবং তা বাস্তবায়ন করে, উচ্চতর প্রাণীতে স্মৃতি সংরক্ষণ করে ও দেহের বিভিন্ন অঙ্গের কাজ নিয়ন্ত্রণ করে। 

উৎস: জীববিজ্ঞাব, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
  1. শূন্যতায়
  2. লোহা
  3. পানি
  4. বাতাস
সঠিক উত্তর:
লোহা
উত্তর
সঠিক উত্তর:
লোহা
ব্যাখ্যা
- লোহা'র মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। 

শব্দের বেগ: 
- কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়। 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। 
- তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 
- শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি (যেমন- ইস্পাত, লোহা) হয়। 
- তরল পদার্থের গতি কঠিন পদার্থের চেয়ে কম (যেমন- পানি) হয়। 
- বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। 
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৯৯.
সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?
  1. ৬০১৭
  2. ৪১০০
  3. ৫৫৭৫
  4. ৬৯০০
সঠিক উত্তর:
৬০১৭
উত্তর
সঠিক উত্তর:
৬০১৭
ব্যাখ্যা
সুন্দরবন: 
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি। 
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার। 
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ। 
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে। 
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো - সুন্দরী। 
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন। 
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য। 

উৎস: বনবিভাগ ওয়েবসাইট।
১০০.
রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
  1. অক্সিজেন পরিবহন করা
  2. রোগ প্রতিরোধ করা
  3. রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
  4. উল্লিখিত সব কয়টিই
সঠিক উত্তর:
অক্সিজেন পরিবহন করা
উত্তর
সঠিক উত্তর:
অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যা
- রক্তে হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহনে সাহায্য করা। 
- হিমোগ্লোবিনের প্রধান কাজ ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে তা শরীরের বিভিন্ন কোষে ছড়িয়ে দেয়া। 
- এর ফলে জীবিত কোষগুলো ভালোভাবে কাজ করতে পারে। 
- এছাড়া হিমোগ্লোবিন কোষ থেকে কার্বন ডাই-অক্সাইড বের করে দেয়। 
- হিমোগ্লোবিন বর্ণহীন রক্তকে লাল করে থাকে। 

উৎস: National Library of Medicine Website [লিঙ্ক]।