পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
মানসিক দক্ষতা: টপিকসমূহ: মানসিক দক্ষতা: টপিকসমূহ: ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
'যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) খন্ড বাক্য
ব্যাখ্যা
জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন -
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
.
'বিহায়সে গমন করে যে' এর এক কথায় বলা হয়- 
  1. ক) বিহঙ্গ
  2. খ) কোচওয়ান
  3. গ) প্লবগ 
  4. ঘ) জঙ্গম 
ব্যাখ্যা
বিহায়সে গমন করে যে - বিহঙ্গ 
ঘোড়ার গাড়ির চালক- কোচওয়ান 
যা লাফিয়ে চলে- প্লবগ 
গমন করতে পারে যে - জঙ্গম 

উৎস: ভাষা- শিক্ষা,  ড. হায়াৎ মাহমুদ 
.
ঘড়ি : কাঁটা :: থার্মোমিটার : ? 
  1. ক) ফারেনহাইট
  2. খ) পারদ
  3. গ) তাপমাত্রা
  4. ঘ) অসুস্থতা
ব্যাখ্যা
ঘড়িতে যেমন সময় পরিমাপ করতে কাঁটা ব্যবহার হয়। তেমনি, থার্মোমিটারে তাপমাত্রা পরিমাপ করতে পারদ ব্যবহার হয়।
.
কলাপী : শিখী :: মৃগ : ?
  1. ক) অহি
  2. খ) হাতি
  3. গ) হরিণ
  4. ঘ) মৌমাছি
ব্যাখ্যা
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ 
'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ 
'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী  
'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল 
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]  
.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ক) বলাকা 
  2. খ) যোগাযোগ 
  3. গ) সোনার তরী
  4. ঘ) মানসী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ গুলো:
- মানসী 
- সোনার তরী 
- চিত্রা 
- ক্ষণিকা 
- বলাকা 
- শেষ লেখা 
- কল্পনা 

উপন্যাস:
- চোখের বালি 
- গোরা 
- মালঞ্চ 
- ঘরে- বাইরে 
- যোগাযোগ 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর] 
.
ক : চ : : ত : ?
  1. ক) দ
  2. খ) প
  3. গ) ন
  4. ঘ) গ
ব্যাখ্যা
'ক' বর্গীয় বর্ণের পর 'চ' বর্গীয় বর্ণ এবং 'ত' বর্গীয় বর্ণের পর 'প' বর্গীয় বর্ণ

ক বর্গীয় বর্ণ = ক, খ , গ, ঘ,ঙ
চ বর্গীয় বর্ণ = চ, ছ, জ, ঝ, ঞ
ট বর্গীয় বর্ণ = ট, ঠ, ড, ঢ, ণ  
ত বর্গীয় বর্ণ = ত, থ, দ, ধ, ন
প বর্গীয় বর্ণ =প, ফ, ব, ভ, ম 
.
কোনো বিশেষ উপলক্ষ্যে আপনার কোন বন্ধু বা বান্ধবী আপনাকে কিছু উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দিতে ভুলে গেলে আপনি কী করবেন?
  1. ক) উপহারের কথাটা মাথা থেকে বের করে দিবেন।
  2. খ) মনে কিছুই করবেন না ।
  3. গ) তার সাথে অভিমান করে কথা বলবেন না ।
  4. ঘ) তাকে একবার মনে করিয়ে দিবেন।
ব্যাখ্যা
কোনো বিশেষ উপলক্ষ্যে আপনার কোন বন্ধু বা বান্ধবী আপনাকে কিছু উপহার দেবে বলে প্রতিশ্রুতি দেয়। এরপর দিতে ভুলে গেলে তাকে একবার মনে করিয়ে দেওয়া উচিত হবে।
.
জাতিসঘের সদর দপ্তর নিউইয়র্ক অবস্থিত হলে বিশ্বব্যাংক এর সদরদপ্তর ______
  1. ক) জেনেভা
  2. খ) ব্রাসেলস
  3. গ) বন
  4. ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা
জাতিসঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
বিশ্বব্যাংক ও IMF - এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
.
জিসান রিফাতকে বললো 'আমার বাবার মায়ের মেয়ের একমাত্র ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল'. জিসান কার সাথে দেখা করেছিল?
  1. ক) বাবা
  2. খ) ভাই
  3. গ) দাদা
  4. ঘ) ভাতিজা
ব্যাখ্যা
প্ৰশ্ন: জিসান রিফাতকে বললো 'আমার বাবার মায়ের মেয়ের একমাত্র ভাইয়ের সাথে গতকাল দেখা হয়েছিল'. জিসান কার সাথে দেখা করেছিল?   

সমাধান: 
জিসানের বাবার মায়ের মেয়ে জিসানের ফুফু। 
 জিসানের ফুফুর একমাত্র ভাই জিসানের বাবা। 
অতএব, গতকাল জিসান তার বাবার সাথে দেখা হয়েছিলো।
১০.
বরেন্দ্রভূমি : রাজশাহী :: ভাওয়ালের গড় : ?
  1. ক) রংপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) গাজীপুর
  4. ঘ) সিলেট
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি
রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা ও দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে বরেন্দ্রভূমি গঠিত।

মধুপুর ও ভাওয়ালের গড়
উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র হতে দক্ষিণে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এ উচ্চভূমি বিস্তৃত। এ অঞ্চলটি টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলার ভাওয়ালের গড় নিয়ে গঠিত।
১১.
মারে ঠাকুর না মারে_____
  1. ক) কুকুর
  2. খ) বিড়াল
  3. গ) শিয়াল
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
'সবলকে সমীহ ও দুর্বলের প্রতি নির্মম' অর্থে ব্যবহৃত প্রবাদ-প্রবচন = মারে ঠাকুর না মারে কুকুর।
১২.
দীপক শফিককে বলল, 'ফুটবল খেলা ছেলেটা আমার মায়ের স্বামীর মেয়ের দুই ভাইয়ের ছোট।' ফুটবল খেলা ছেলেটির সাথে দীপকের সম্পর্ক কেমন?
  1. ক) বাবা
  2. খ) চাচা
  3. গ) ভাই
  4. ঘ) ছেলে
ব্যাখ্যা
প্রশ্ন: দীপক শফিককে বলল, 'ফুটবল খেলা ছেলেটা আমার মায়ের স্বামীর মেয়ের দুই ভাইয়ের ছোট।' ফুটবল খেলা ছেলেটির সাথে দীপকের সম্পর্ক কেমন?

সমাধান: 
দীপকের মায়ের স্বামী হলো দীপকের বাবা। 
দীপকের বাবার মেয়ে মানে দীপকের বোন। 
ছেলেটি দীপকের বোনের দুই  ভাইয়ের ছোট মানে হলো ছেলেটি দীপকের ভাই। 
১৩.
পদ্মা ও যমুনা মিলনস্থান যদি গোয়ালন্দ তাহলে পদ্মা ও মেঘনার মিলনস্থান কোনটি হবে?
  1. ক) আজমিরীগঞ্জ
  2. খ) চাঁদপুর
  3. গ) বগুড়া
  4. ঘ) খুলনা
ব্যাখ্যা
নদীর মিলিত স্থান :
- পদ্মা + যমুনা = গোয়ালন্দ
- পদ্মা + মেঘনা = চাঁদপুর,
- সুরমা + কুশিয়ারা = আজমিরীগঞ্জ (কালনী নাম),
- পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরববাজার,
- যমুনা + বাঙ্গালী = বগুড়া,
- রুপসা + ভৈরব = খুলনা।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
A a s e p e p বর্ণগুলো সাজিয়ে গঠিত অর্থবোধক শব্দটি হলো-
  1. ক) Apeapse
  2. খ) Apeapse
  3. গ) Appease
  4. ঘ) Aeasepp
ব্যাখ্যা
Appease (verb transitive): 
English Meaning: (in arguments or war) To prevent further disagreement by giving to the other side something that they have demanded.
Bangla Meaning: শান্ত বা প্রশমিত করা; মেটানো: appease somebody’s anger/hunger.
Synonyms: Conciliate (ঠাণ্ডা করা), Tranquillize (উত্তেজনা কমানো; প্রশান্ত করা), Satisfy (সন্তুষ্ট করা).
Antonyms: Provoke (রাগানো; খ্যাপানো), Inflame (উত্তেজিত/ক্রুদ্ধ করা বা হওয়া), Frustrate (ব্যর্থ করা).
Other Forms: Appeasement [Uncountable noun] শান্ত বা প্রশমিতকরণ: policy of appease.
Example Sentence: ‘The only thing that it can do now to appease the people would be to resign.’Source: Live MCQ Lecture
১৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) চ
  2. খ) স
  3. গ) ত
  4. ঘ) ঢ
ব্যাখ্যা
'ঢ' মহাপ্রাণ ব্যঞ্জন বাকিরা অল্পপ্রাণ ব্যঞ্জন বর্ণ। 

অল্পপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স ,ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।  

মহাপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণে সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন- ফ, ভ , থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ ইত্যাদি

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
১৬.
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে চাকাটি বড়টির চেয়ে _____ ঘুরবে। 
  1. ক) সমান গতিতে
  2. খ) দ্রুত গতিতে
  3. গ) ধীর গতিতে
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
সংযুক্ত অবস্থায় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে চাকাটি বড়টির চেয়ে দ্রুত গতিতে ঘুরবে।
১৭.
'য়ে ম ত না' এর সাথে নিচের কোনটি যোগ করে সাজিয়ে একটি দেশের নাম পাওয়া যাবে? 
  1. ক) না
  2. খ) ভি
  3. গ) ল
  4. ঘ) ন্ড
ব্যাখ্যা
'য়ে ম ত না' এর সাথে 'ভি' যোগ করে সাজিয়ে একটি দেশের নাম পাওয়া যাবে।
দেশটির নাম হলো = ভিয়েতনাম 
১৮.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) উদ্ধত - বিনীত
  2. খ) সৌম্য - উগ্র
  3. গ) ঊর্মি - তরঙ্গ 
  4. ঘ) খাতক - মহাজন
ব্যাখ্যা
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'খাতক'-এর বিপরীত শব্দ মহাজন

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
১৯.
আপনি কেনাকাটা করতে বাড়ি থেকে বের হলেন। আপনার সামনে একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হওয়ার চেষ্টা করছে। আপনি তখন কি করবেন?
  1. ক) অন্ধ ব্যক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করবেন।
  2. খ) তাকে পাশ কাটিয়ে চলে যাবেন।
  3. গ) অন্ধ ব্যক্তিটিকে রাস্তা পার না হবার জন্য পরামর্শ দিবেন।
  4. ঘ) আপনি কেনাকাটা করার জন্য দ্রুত চলে যাবেন।
ব্যাখ্যা
অন্ধ ব্যক্তিটিকে হাত ধরে রাস্তা পারাপারে সহায়তা করা উচিত হবে।