পরীক্ষা আর্কাইভ

জনতা ব্যাংক লিমিটেড - অফিসার (আরসি)

পরীক্ষাUnlistedতারিখ২৭ অক্টোবর, ২০২৩সময়50 minutes৯৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
জনতা ব্যাংক লিমিটেড পদের নাম: অফিসার (আরসি) (গ্রেড-১০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭ অক্টোবর, ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জনতা ব্যাংক লিমিটেড - অফিসার (আরসি)

Unlisted · ২৭ অক্টোবর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন?
  1. রামরাম বসু
  2. রামনারায়ন তর্করত্ন
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. রাজা রামমোহন রায়
ব্যাখ্যা
- বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ - গৌড়ীয় ব্যাকরণ।
- এর রচয়িতা রাজা রামমোহন রায়।

তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
• বেদান্তগ্রন্থ,
• বেদান্তসার,
• ভট্টাচার্যের সহিত বিচার,
• গোস্বামীর সহিত বিচার। 

মনে রাখতে হবে, 
প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন (পর্তুগিজ ভাষায়) - মনোএল দা আসুসাম্পসাঁউ (ভোকাবুলারিও এম ইদিওমা বেনগল্লা ই পোরতুগিজ)।
প্রথম বাংলা ব্যাকরণগ্রন্থ রচনা করেন (মূলত ইংরেজী ভাষায়) - নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড (এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ)।
বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ (বাংলায়) - গৌড়ীয় ব্যাকরণ (রামমোহন রায়)।

উৎস:  বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আচার ও বোতাম শব্দ দুটি কোন ভাষা হতে বাংলায় গৃহীত হয়েছে?
  1. ফরাসী ভাষা
  2. পর্তুগিজ ভাষা
  3. ওলন্দাজ
  4. ফার্সি ভাষা
ব্যাখ্যা
• আচার,
- পর্তুগিজ শব্দ। 
অর্থ: 
তৈল মসলা যোগে আম-লেবু-কুল-জলপাই প্রভৃতি ফলে প্রস্তুত মুখরোচক চাটনি।

• বোতাম (বিশেষ্য), 
- পর্তুগিজ শব্দ। 
অর্থ: 
জামা প্রভৃতির খোলা অংশ আটকাবার এক প্রকার গুটিকা। 

সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
.
দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজ করে কোনটি?
  1. ড্যাশ
  2. কমা
  3. দাঁড়ি
  4. কোলন
ব্যাখ্যা
⇒ ড্যাশ (-):
- সাধারণত দুটি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে-পরে ড্যাশ ব্যবহৃত হয়। 
যেমন: 
- বাংলাদেশ দল জয়লাভ করেছে – বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। 
- ঐ লোকটি – যিনি গতকাল এসেছিলেন – তিনি আমার মামা।

অন্যদিকে: 
⇒ কমা (,):
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। 
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। 
যেমন:
 - গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত – বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
 - নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
 - সুজন, দেখ তো কে এসেছে। 
- কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।

⇒ দাঁড়ি (।):
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। 
যেমন
- প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।
- যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।

⇒ কোলন (:):
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়।
যেমন -
- ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
- সভার সিদ্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাঁদা দিতে হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'মনীষা' এর সন্ধি বিচ্ছেদ -
  1. মন + ইষা
  2. মন + ঈষা
  3. মনস + ইষা
  4. মনস + ঈষা
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলাে সন্ধি কোনাে নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

•নিচে কতগুলো নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ দেয়া হলো: 
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = ষােড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক + দশ = একাদশ।
- পর্ + পর = পরস্পর
- আ + চর্য = আশ্চর্য,
- গাে + পদ = গােষ্পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
"তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি" - রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
  1. পূরবী
  2. আকাশ প্রদীপ
  3. সেঁজুতি
  4. শেষলেখা
ব্যাখ্যা
• 'শেষলেখা' কাব্যগ্রন্থ:
- 'তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' কবিতাটি রবীন্দ্রনাথের 'শেষ লেখা'(১৯৪১) কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 
- 'শেষলেখা' রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ কাব্যগ্রন্থ। 
- কাব্যগ্রন্থটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হয়।
- এ গ্রন্থের নামকরণ রবীন্দ্রনাথ নিজে করে যেতে পারেননি। 
- অধিকাংশ কবিতা জীবনের শেষ কয়েকদিনের রচনা। 

কবিতার অংশবিশেষ:
"তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি
বিচিত্র ছলনাজালে,
হে ছলনাময়ী।
মিথ্যা বিশ্বাসের ফাঁদ পেতেছ নিপুণ হাতে
সরল জীবনে।"

রবীন্দ্রনাথ ঠকুরের অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: 
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা, 
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
চন্ডীদাস বলেন "সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই" এটি কোন কালের বাক্য?
  1. সাধারণ অতীত
  2. সাধারণ বর্তমান
  3. পুরাঘটিত বর্তমান
  4. পুরাঘটিত অতীত
ব্যাখ্যা
• সাধারণ বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ :
ক. অনুমতি প্রার্থনায় (ভবিষ্যৎ কালের অর্থে) : এখন তবে আসি।
খ. প্রাচীন লেখকের উদ্ধৃতি দিতে (অতীত কালের অর্থে) : চণ্ডীদাস বলেন, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’।
গ. বর্ণিত বিষয় প্রত্যক্ষীভূত করতে (অতীতের স্থলে) : আমি দেখেছি, বাচ্চাটি রোজ রাতে কাঁদে।
ঘ. ‘নেই’, ‘নাই’ বা ‘নি’ শব্দযোগে অতীত কালের ক্রিয়ায় : তিনি গতকাল হাটে যাননি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অংশু' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ঝটিকা
  2. শিখা
  3. কর
  4. প্রভা
ব্যাখ্যা
⇒ ‘কিরণ’ শব্দের প্রতিশব্দ: রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্ত, জ্যোতি, অংশু।

অন্যদিকে,
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ঝটিকা (বাংলা শব্দ)
অর্থ: ঝড়, বাত্যা, ঝঞ্ঝা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
'গোড়া' ও গোঁড়া' শব্দের অর্থ যথাক্রমে -
  1. আদি ও অন্ত
  2. মূল অংশ ও রক্ষণশীল
  3. রক্ষণশীল ও মূল অংশ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• গোড়া (বিশেষ্য),
অর্থ: 
- মূল (গাছের গোড়া, কাজের গোড়া)।
- নৈকট্য; সন্নিধান (দোর-গোড়া)।
- ভিত্তি; ভিত্তিমূল (গোড়া পত্তন করা)।
- আদি; সূত্রপাত (গোড়া থেকে শুরু করা)।

• গোঁড়া(বিশেষণ);
অর্থ: 
- ধর্মমতে অন্ধবিশ্বাসী ও একগুঁয়ে,
- রক্ষণশীল মনোভাবাপন্ন; 
- প্রাচীনপন্থি; 

সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান। 
.
নিচের কোন বাগধারাটির সাথে 'বালির বাঁধ' বাগধারাটির মিল আছে?
  1. হাঁড়ি ঠেলা
  2. সাপে - নেউলে
  3. তাসের ঘর
  4. অমাবস্যার চাঁদ
ব্যাখ্যা
বালির বাঁধ, তাসের ঘর 'ক্ষণস্থায়ী বস্তু' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা।
'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী। 
'বালির বাঁধ' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী।

অন্যদিকে: 
 - ‘সাপে -  নেউলে’ বাগধারাটির অর্থ ‘ভীষণ শক্রতা’।
-  'অমাবস্যার চাঁদ'- বাগধারাটির অর্থ- দুর্লভ বস্তু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ। 
১০.
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
  1. বাক্য সংকোচনের জন্য
  2. বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
  3. বাক্যের সৌন্দর্যের জন্য
  4. বাক্যেকে অলংকৃত করার জন্য
ব্যাখ্যা
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) অনুসারে,
⇒ যতিচিহ্ন:

মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়। যতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরিতি চিহ্নও বলে। 

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
⇒ যতিচিহ্ন:
বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝার জন্য বাক্যে মধ্যে বা বাক্যের সমাপ্তিতে কিংবা আবেগ (হর্ষ, বিষাদ), জিজ্ঞাসা ইত্যাদি প্রকাশ করার উদ্দেশ্যে বাক্য গঠনে যেভাবে বিরতি দিতে হয় এবং লেখার সময় বাক্যের মধ্যে তা দেখানোর জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়, তা-ই যতি বা ছেদচিহ্ন।
১১.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়?
  1. একরাত্রি
  2. নষ্টনীড়
  3. সমাপ্তি
  4. অনির্বাণ
ব্যাখ্যা
• ‘অনির্বাণ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয়। 
-  এটি শচীন্দ্রনাথ বিশ্বাসের একটি সাহিত্যকর্ম। 

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিরালী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক। 
- রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস 'বৌ-ঠাকুরাণীর হাট ' (১৮৮৩)।
- কিন্তু প্রথম লেখা উপন্যাস 'করুণা'।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প: 
- একরাত্রি, 
- মহামায়া,
- সমাপ্তি, 
- দৃষ্টিদান,
- মাল্যদান,
- মধ্যবর্তিনী,
- শাস্তি,
- প্রায়শ্চিত্ত,
- মানভঞ্জন,
- দুরাশা',
- অধ্যাপক,
- নষ্টনীড়,
- স্ত্রীর পত্র,
- পাত্র ও পাত্রী,
- রবিবার,
- শেষকথা,
- 'ল্যাবরেটরি। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস মাহবুবুল আলম।
১২.
কোন বাক্যে 'কথা' শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত?
  1. সেঁজুতির সাথে আমার কথা নাই।
  2. লোকটির যেই কথা সেই কাজ।
  3. আমাদের পাড়ায় একটা স্কুল খোলার কথা চলছে।
  4. তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা।
ব্যাখ্যা
⇒ বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া-জাতীয় পদ রয়েছে যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এ জাতীয় বাক্যের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে এক একটা শব্দের অর্থ নির্ণিত হয়ে থাকে।

যেমন: 'কথা' শব্দের অর্থ মনের ভাব প্রকাশ করা, কোনো কিছু বলা।
• কিন্তু, “তুমি ধনীর ছেলে, তোমার সাথে কার কথা।” এই বাক্যে ‘কথা’ শব্দটি তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে,
- “সেঁজুতির সাথে আমার কথা নাই।” এ বাক্যে 'কথা' শব্দটি মনোমালিন্য বা অসৎভাব বোঝাতে প্রয়োগ হয়েছে।
- লোকটির যেই কথা সেই কাজ। - বাক্যে ‘কথা’ শব্দটি প্রতিশ্রুতি রক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে।
- আমাদের পাড়ায় একটা স্কুল খোলার কথা চলছে। - এ বাক্যে কথা শব্দটি পরিকল্পনা বা সম্ভবনা অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
মূলত কিসের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়?
  1. শ্বাস ত্যাগ
  2. শ্বাস গ্রহন
  3. চিৎকার করা
  4. গান গাওয়া
ব্যাখ্যা
• ধ্বনি: 
- ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। 
- ফুসফুসতাড়িত বাতাস গলনালি হয়ে মুখ ও নাক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় ধ্বনি উচ্চারিত হয়। 
- মূলত শ্বাস ত্যাগের মাধ্যমে ধ্বনি উৎপন্ন হয়। 

• আরো কিছু তথ্য: 
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। 
- এই বর্ণ কানে শােনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে।
- ভাষার সবগুলাে বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।

 উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।  
১৪.
কোনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
  1. আট কপালে
  2. উড়নচণ্ডী
  3. ছা-পোষা
  4. গোঁফ খেজুরে
ব্যাখ্যা
• 'আট কপালে' বাগধারার অর্থ - হতভাগ্য।
বাক্য: ছেলেটা এতিম, আটকপালে।

অন্যদিকে,
• 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
বাক্য: এমন উড়নচণ্ডী হলে দুদিনে টাকাকড়ি সব শেষ হবে।

• ‘ছা-পোষা’ বাগধারাটির অর্থ - অত্যন্ত গরিব।
বাক্য: আমার মতো ছাপোষা লোকের কোনো শখ থাকতে নেই।

• 'গোঁফ খেজুরে' বাগধারার অর্থ - নিতান্ত অলস।
বাক্য: গোঁফ খেজুরে লোক দিয়ে কোনো কাজই হয় না।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
'তিতাস একটি নদীর নাম', বাক্যে 'নদী' কোন প্রকার বিশেষ্য?
  1. জাতি বাচক
  2. নাম বাচক
  3. বস্তু বাচক
  4. সমষ্টি বাচক
ব্যাখ্যা
⇒ 'তিতাস একটি নদীর নাম।’-  বাক্যে ব্যবহৃত 'নদী' জাতিবাচক বিশেষ্যের উদাহরণ।

• বিশেষ্য পদ:

কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয়, তাকে বিশেষ্য পদ বলে। 
- বিশেষ্যের শ্রেণিবিভাগ বিশেষ্য পদ ছয় প্রকার। যথা-

১. সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য (Proper Noun): যে পদ দ্বারা ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, তাকে সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য বলে। যেমন-
• ব্যক্তির নাম: সারা, কনিকা, শিলা, মাসুদ, দেলোয়ার প্রভৃতি।
• ভৌগোলিক অস্থানের নাম: কিশোরগঞ্জ, পটুয়াখালী, ঢাকা, আমেরিকা, লন্ডন প্ৰভৃতি। 
• ভৌগোলিক সংজ্ঞা: (নদী, পর্বত, সমুদ্র ইত্যাদি): করতোয়া, মেঘনা, হিমালয়, আরব সাগর প্রভৃতি। 
• গ্রন্থের নাম: কৃষ্ণকুমারী, অগ্নি-বীণা, গীতাঞ্জলি, পথের দাবী, সঞ্চিতা, সঞ্চয়িতা, বিশ্বনবী প্রভৃতি।

২. জাতিবাচক বিশেষ্য (Common Noun): যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, গরু, পাখি, পর্বত, নদী, ইংরেজ প্রভৃতি। 

৩. বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য (Material Noun): যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। যথা— বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, পানি, লবণ প্রভৃতি। 

৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun): যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তা–ই সমষ্টিবাচক বিশেষ্য। যথা— সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun): যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যথা- যাওয়ার ভাব বা কাজ = গমন।
তদ্রুপ : ভোজন, শয়ন, দর্শন, দেখা, শোনা প্রভৃতি। 
আবার ধাতুর বা প্রাতিপদিকের পর ‘আই’ প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠিত হয়। √ চড়ু + আই = চড়াই, বড় + আই = বড়াই ইত্যাদি।

৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun): যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যথা- মধুর মিষ্টত্বের গুণ = মধুরতা। তদ্রুপ : সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ -
  1. সং + সার
  2. সাং + সার
  3. সম্ + সার
  4. সম + সার
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম: 
ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  
যেমন:
• সম্‌+ সার = সংসার;
• সম্‌+ বাদ = সংবাদ;
• সম্‌+ যম = সংযম;
• সম্‌+ রক্ষন = সংরক্ষণ;
• সম্‌+ লাপ = সংলাপ;
• সম্‌+ শয় = সংশয়;
• সম্‌+হার = সংহার ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
যা বাক্য ও মনের অগোচরে তাকে কি বলে?
  1. অনাস্বাদিতপূর্ব
  2. বিবমিষা
  3. মনসিজ
  4. অবাঙমানসগোচর
ব্যাখ্যা

• ‘বাক্য ও মনের অগোচর’ এক কথায় বলে - অবাঙ্মানসগোচর।

অন্যদিকে,
• ‘বমনের ইচ্ছা’ এক কথায় বলে - বিবমিষ।
• 'মনে যার জন্ম' এক কথায় বলে - মনসিজ।
• ‘স্বাদ গ্রহণ করা হয়নি এমন’ এক কথায় বলে - অনাস্বাদিত।

[‘ঘ’ অপশনে প্রদত্ত বানানটি ভুল। তবে কাছাকাছি উত্তর হিসেবে অপশন ‘ঘ’ গ্রহণ করা হয়েছে।]

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

১৮.
যা পূর্বে দেখা যায়নি - এক কথায় কি বলে?
  1. অদৃষ্ট
  2. অদৃষ্টপূর্ব
  3. অপূর্ব
  4. দৃষ্টপূর্ব
ব্যাখ্যা
• ‘পূর্বে যা দেখা যায় নি’ এক কথায় বলে - অদৃষ্টপূর্ব।

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যা পূর্বে ছিল এখন নেই’ এক কথায় বলে = ভূতপূর্ব।
• ‘যা পূর্বে ছিল না’ এক কথায় বলে = অভূতপূর্ব।
• ‘যা পূর্বে শোনা যায়নি’ এক কথায় বলে = অশ্রুতপূর্ব।
• ‘যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি’ এক কথায় বলে = অব্যক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদের কি বলে?
  1. সমাস
  2. বিভক্তি
  3. কারক
  4. সম্বন্ধ পদ
ব্যাখ্যা
• বাক্যের প্রতিটি পদের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের  বিভক্তি বলে। 

অন্যদিকে,
• বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদ একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে।
 যেমন:
- দোয়াত ও কলম = দোয়াতকলম।
- পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)।

• কারক বলতে মূলত ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ককে নির্দেশ করে।

• ক্রিয়াপদরে সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, তাকে সম্বন্ধ পদ বলে।
যেমন
-মতিনের ভাই বাড়ি যাবে।
[এখানে 'মতিনের' সঙ্গে 'ভাই' এর সর্ম্পক আছে, কিন্তু 'যাবে' ক্রিয়ার সাথে সম্বন্ধ নেই।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম কি?
  1. তৎসম শব্দ
  2. দেশী শব্দ
  3. বিদেশী শব্দ
  4. অর্ধতৎসম শব্দ
ব্যাখ্যা
⇒ তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়। 'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।

অন্যদিকে,
⇒ অর্ধ-তৎসম শব্দ: 
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে ব্যবহৃত হচ্ছে। সেগুলোকে অর্ধ-তৎসম শব্দ বলা হয়।
অর্ধ-তৎসম অর্থ আধা সংস্কৃত।

কয়েকটি উদাহরণ:
তৎসম ↔ অর্ধ-তৎসম,
জ্যোৎস্না ↔ জ্যোছনা,
শ্রাদ্ধ ↔ ছেরাদ্দ,
বৈষ্ণব ↔ বোষ্টম,
কুৎসিত ↔ কুচ্ছিত ইত্যাদি।

⇒ দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগােষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলােকে দেশি শব্দ বলা হয়।
যেমন: কুড়ি, কুলা, চুলা ইত্যািদি।

⇒ বিদেশি শব্দ:
ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
২১.
বাংলা সাহিত্যে আবু সায়ীদ আইয়ূব এর অবদানের প্রধান ক্ষেত্র কোনটি?
  1. কাব্য সাহিত্য
  2. উপন্যাস
  3. নাটক
  4. প্রবন্ধ
ব্যাখ্যা
• আবু সয়ীদ আইয়ুব:
- আবু সয়ীদ আইয়ুব (১৯০৬-১৯৮২)  বুদ্ধিজীবী ও দার্শনিক।
- কলকাতায় ওয়েলেসলি স্ট্রিটে পিতামহের বাড়িতে তাঁর জন্ম।
- বাংলা সাহিত্যে আবু সায়ীদ আইয়ুবের অবদানের প্রধান ক্ষেত্র হল প্রবন্ধ।
- তিনি বাংলা সাহিত্যে প্রবন্ধকে একটি গভীর ও পরিপূর্ণ রচনা রূপ দেন।
- তাঁর প্রবন্ধগুলিতে দার্শনিক চিন্তা, সমাজ-রাজনীতির বিশ্লেষণ এবং সাহিত্য-সংস্কৃতির গভীর পর্যবেক্ষণ পাওয়া যায়।
- রবীন্দ্রনাথ, গালিব প্রভৃতি কবিদের কাজ সম্পর্কে তাঁর গভীর বিশ্লেষণাত্মক প্রবন্ধগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- সাহিত্য চর্চাকে তিনি উন্নীত করে তুলেছেন তাঁর সূক্ষ্ম প্রবন্ধরচনার মাধ্যমে

তাঁর প্রবন্ধ:
- বুদ্ধিবিভ্রাট ও অপরোক্ষানুভূতি,
- সুন্দর ও বাস্তব,
- পথের শেষ কোথায়।

তাঁর প্রবন্ধগ্রন্থ:
- আধুনিকতা ও রবীন্দ্রনাথ।

- আবু সয়ীদ আইয়ুব ১৯৬৯ সালে ‘রবীন্দ্র পুরস্কার’, ১৯৭০ সালে দিল্লির ‘সাহিত্য আকাদেমি পুরস্কার’ এবং ১৯৭১ সালে বিশ্বভারতীর ‘দেশিকোত্তম’ উপাধি লাভ করেন।
-  ১৯৮০ সালে টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্র তত্ত্বনিধি’ উপাধি প্রদান করে। - ১৯৮২ সালের ২১ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
২২.
'ন্যাকামিটা এখন রাখ' বাক্যে 'ন্যাকামি' শব্দের সাথে 'টা' যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ পেয়েছে?
  1. সার্থকতা
  2. নিরর্থকতা
  3. ব্যর্থতা
  4. ভিন্নার্থকতা
ব্যাখ্যা
• পদাশ্রিত নির্দেশকের ব্যবহার:
(ক) ‘এক’ শব্দের সঙ্গে টা, টি, যুক্ত হলে অনির্দিষ্টতা বোঝায়। 
যেমন
- একটি দেশ, সে যেমনই হোক দেখতে। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়।
যেমন: তিনটি টাকা, দশটি বছর।

(খ) নিরর্থকভাবেও নির্দেশক টা, টি-র ব্যবহার লক্ষণীয়।
 যেমন:
- সারাটি সকাল তোমার আশায় বসে আছি।
- ন্যাকামিটা এখন রাখ।

(গ) নির্দেশক সর্বনামের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়।
যেমন:
- ওটি যেন কার তৈরি?
- এটা - নয় ওটা আন। 
- সেইটেই ছিল আমার প্রিয় কলম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
২৩.
'কোথায় থাকা হয়'? এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্মবাচ্যের
  2. ভাববাচ্যের
  3. কর্তৃবাচ্যের
  4. কর্তৃ-কর্ম বাচ্যের
ব্যাখ্যা
• ভাববাচ্য:
- যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে। যেমন -
- আমার যাওয়া হলো না।
- কোথা থেকে আসা হলো।
- কোথায় থাকা হয়?

এখানে ‘যাওয়া’, ‘আসা', ‘থাকা’ - এগুলো হলো ক্রিয়া-বিশেষ্য ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৪.
বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
  1. প্রাচীন যুগের
  2. মধ্য যুগের
  3. আদি যুগের
  4. আধুনিক যুগের
ব্যাখ্যা
- উনিশ শতকের (১৮০০ - ১৮৯৯) শুরুর দিকে বাংলা ভাষার গদ্য সাহিত্য রচনা শুরু হয়।
- এ সময়কে বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হিসেবে বিবেচনা করা হয়।
- বাংলা গদ্যকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাহিত্য গুণসম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তিনি বাংলা গদ্যের জনক।
- তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন। ১৮৪৭ সালে বিরাম চিহ্নের ব্যবহার শুরু হয়।
- বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া
২৫.
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি?
  1. বিশেষ্য ও সর্বনাম পদে
  2. ক্রিয়া ও সর্বনাম পদে
  3. বিশেষ্য ও ক্রিয়া পদে
  4. বিশেষ্য ও বিশেষণ পদে
ব্যাখ্যা
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (২০১৯)।
২৬.
I. Each sentence has four underlined parts having words or phrases marked a, b, c, d, identify one of the underlined parts that must be changed to make the sentence correct (Qs. 26-30)

26. She must (a) retyping the report (b) before she (c) hands it in (d) to the director of financing. 
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - (a) retyping.
- এখানে, retype বসলে বাক্যটি সঠিক হত।
- must হচ্ছে একটি Modal verb.
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।

• সুতরাং, সঠিক বাক্যটি - She must retype the report before she hands it in to the director of financing.
২৭.
Several people (a) have (b) apparent tried to change (c) the man's mind, but he refuses (d) to listen.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা

• উল্লেখিত প্রশ্নে ভুলটি হচ্ছে (b) apparent.
-"Apparent" হচ্ছে adjective.
-  কিন্তু এই বাক্যের verb word tried কে modify করার জন্য এখানে একটি adverb প্রয়োজন।
-তাই এখানে apparent এর স্থলে apparently বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- The adverb apparently modifies the verb try.

২৮.
Rasel designed a form of communication (a) enabling people (b) to convey and preserve their thoughts (c) to incorporate a series of dots which (d) were read by the finger tips.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে - (c) to incorporate.
- এখানে by incorporating বসালে বাক্যটি শুদ্ধ হবে।

• to incorporate - একত্রীভূত করতে (উদ্দেশ্য বুঝাতে)।
• by incorporating - অন্তর্ভুক্ত করে/করার মাধ্যমে।

যেহেতু, কয়েকটি বিন্দু একত্রীভূত করার মাধ্যমে রাসেল যোগাযোগের রূপটি তৈরি করেছিলেন তাই এখানে by incorporating হবে।
তার উদ্দেশ্য একত্রীভূত করা ছিল না তাই এখানে "To incorporate" বসালে বাক্যের অর্থ পূর্ণতা পায় না।

Correct sentence: Rasel designed a form of communication enabling people to convey and preserve their thoughts by incorporating a series of dots which were read by the finger tips.

Bangla Meaning: রাসেল একটি কয়েকটি বিন্দু একত্রীভূত করার মধ্যমে একটি যোগাযোগের রূপ তৈরি করেছিলেন যার মাধ্যমে মানুষ তাদের চিন্তাভাবনা প্রকাশ করতে এবং সংরক্ষণ করতে সমর্থ হয় যা আঙ্গুলের স্পর্শ দ্বারা পঠিত হতো।
২৯.
I (a) certainly appreciate (b) him (c) telling us about the delay in (d) delivering the materials because we had planned to begin work tomorrow.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
• বাক্যের ভুল অংশটুকু হচ্ছে him.
- এখানে him এর স্থলে his বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Correct sentence: "I certainly appreciate his telling us about the delay."

- এখানে, him হচ্ছে verb word appreciate এর object 
- However, in this context, a possessive pronoun is required to show that it's the act of "telling" that belongs to "him."
- Therefore, the possessive form "his" is needed to express that the action of telling is his action.
৩০.
(a) Contrary to what had previously been reported, the conditions (b) governing the truce between many countries (c) arranged by the United Nations
(d) has not yet been revealed.
  1. a
  2. b
  3. c
  4. d
ব্যাখ্যা
• Contrary to what had previously been reported, the conditions governing the truce between many countries arranged by the United Nations has not yet been revealed - এই বাক্যের ভুল অংশ টুকু হচ্ছে - has not yet been revealed.
-  কারণ, has not yet been revealed এর subject হচ্ছে The conditions.
- এবং the conditions হচ্ছে plural form এ আছে। 
- তাই has এর স্থানে have বসবে। 
Correct sentence: Contrary to what had previously been reported, the conditions governing the truce between many countries arranged by the United Nations have not yet been revealed.
৩১.
II. Each of the following consists of a related pair of words. Select the pair that best expresses the relationship similar to that expressed
in the pair in bold letters. (Qs. 31-34)

31. INDICTED : SENTENCED
  1. Impeached : Removed
  2. Arraigned : Tried
  3. Elected : Served
  4. Guilty: Punished
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
INDICTED -  (আইন সম্বন্ধীয়) (কাউকে) অভিযুক্ত করা।
SENTENCED - দণ্ড; দণ্ডাদেশ; দণ্ডাজ্ঞা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Impeached - প্রশ্ন তোলা; সন্দেহ উত্থাপন করা।
Removed -  সরানো; সরিয়ে নেওয়া হয়েছে এমন।

খ)
Arraigned - অভিযোগ দায়ের করা।
Tried - চেষ্টা করা

গ)
Elected -  নির্বাচিত, মনোনীত।
Served - দায়িত্ব পালন করা; সেবা করা।

ঘ)
Guilty - দোষী; অপরাধী।
Punished -  শাস্তি বা দণ্ড দেওয়া।

•  সঠিক analogy টি হচ্ছে - Guilty: Punished.
- INDICTED করলে বা হলে যেমন SENTENCED অর্থাৎ শান্সতি দেয়া হয়, তেমনি যে guilty তাকে punished করা হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
URGE : INSIST
  1. Pursue : Hound
  2. Refuse : Deny
  3. Expunge : Purge
  4. Request: Demand
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
- URGE - তাড়া করা/দেওয়া; তাড়ানো; ঠেলে নেওয়া।
- INSIST - জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা;/ জোরের সঙ্গে দৃঢ়কণ্ঠে ঘোষণা করা; সনির্বন্ধ বলা/প্রচার করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Pursue - ধরা বা হত্যা করতে পেছনে ছোটা।
Hound - শিকার বা দৌড়ের জন্য ব্যবহৃত কয়েক জাতের কুকুর; শিকারি কুকুর; ডালকুত্তা

খ)
Refuse - প্রত্যাখ্যান/অগ্রাহ্য/অস্বীকার করা; অসম্মত হওয়া।
Deny -  সত্য বলে স্বীকার না-করা; অসত্য বলে ঘোষণা করা; অস্বীকার করা,প্রত্যাখ্যান করা।

গ)
Expunge - মুছে ফেলা; নিশ্চিহ্ন করা; লোপ করা; লিখিত প্রতিবেদন থেকে কোনো কিছু বাদ দেওয়া।
Purge -  বিশোধিত করা; শোধন করা।

ঘ)
Request -  অনুরোধ, কোনো কিছু চাওয়া হয়েছে এমন।
Demand -  চাহিদা; দাবি, /হুকুম/তলব করা।

• সঠিক analogy টি হচ্ছে - Request: Demand
- Urge হচ্ছে তাড়া করা/দেওয়া; তাড়ানো; ঠেলে নেওয়া এবং insist হচ্ছে জোর দিয়ে/দৃঢ়তা সহকারে বলা;
- Request -  অনুরোধ এবং Demand - দাবি করা।
- The analogy shows a relationship between two words, where the second word in each pair indicates a stronger, more forceful version of the first word.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
CARTOON : DRAWING
  1. Comic : Painting
  2. Laughter : Tears
  3. Crayon : Brush
  4. Caricature : Portrait
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
CARTOON - কৌতুকাত্মক বা ব্যঙ্গাত্মক চিত্রাঙ্কন; ব্যঙ্গচিত্র।
DRAWING - অঙ্কনবিদ্যা; পেনসিল ইত্যাদির সাহায্যে রেখা টেনে ছবি আঁকার পদ্ধতি; এভাবে আঁকা ছবি।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Comic -  হাস্যোদ্রেককর।
Painting - চিত্রকর্ম; চিত্র।

খ)
Laughter - হাস্য; সশব্দ হাসি
Tears - চোখের জল; অশ্রু।

গ)
Crayon - হালকা রঙের চকখড়ি।
Brush -  ব্রাশ; বুরুশ; ঝাড়ু; মার্জনী; সম্মার্জনী।

ঘ)
Caricature -  কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক।
Portrait -  প্রতিকৃতি, প্রতিমূর্তি, জীবন্ত বর্ণনা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Caricature : Portrait.
- Cartoon দ্বরা কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে DRAWING করা বোঝায়।
- তেমনি Caricature দ্বারাও কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা বস্তুকে ব্যঙ্গ করে Portrait বা আঁকা নির্দেশ করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
NOSE : FACE
  1. Ring : Finger
  2. Stem : Root
  3. Knob : Door
  4. Show : Foot
ব্যাখ্যা
 • প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
- NOSE - নাক; নাসা; নাসিকা; ঘ্রাণেন্দ্রিয়।
- FACE - মুখমণ্ডল; মুখ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
Ring - আংটি।
Finger - হাতের আঙুল

খ)
Stem - বৃক্ষের কাণ্ড; বোঁটা, পাতা, ফুল বা ফলের যে অংশ কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে।
Root - বৃক্ষাদির মূল; শিকড়।

গ)
Knob - দরজার গোলাকার হাতল; রেডিও বা টেলিভিশন সেটের নিয়ন্ত্রক চাবি।
Door - দরজা; দ্বার; দুয়ার; কপাট।

ঘ)
Show - প্রদর্শন
Foot -  পা, পদ, পাদ, চরণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হচ্ছে - Knob : Door.
- Face বা মুখমণ্ডলের উপরে যেমন nose থাকে, তেমনি দরজার উপরে knob থাকে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
III. In each of the following questions, choose from the options the best substitute (Qs.35-38).
35. Having no beginning or end to its existence.
  1. Eternal
  2. Obscure
  3. Universal
  4. Immeasurable
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 

ক) Eternal
English Meaning: having infinite duration : EVERLASTING
Bangla Meaning চিরন্তন; আদি-অন্তহীন: অবিরাম।

খ) Obscure
English Meaning: not discovered or known about; uncertain.
Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।

গ) Universal
English Meaning: relating to or done by all people or things in the world or in a particular group; applicable to all cases.
Bangla Meaning: সর্বজনীন; সার্বলৌকিক; বিশ্বজনীন।

ঘ) Immeasurable
English Meaning: too large, extensive, or extreme to measure.
Bangla Meaning: অমেয়; অপ্রমেয়; অপরিমেয়।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, 
• Having no beginning or end to its existence - Eternal.

Source: Oxford learner's Dictionary, Merriam Webster Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Life history of a person written by another
  1. Autobiography
  2. Biography
  3. Bibliography
  4. Memoir
ব্যাখ্যা
• 'An account of someone's life written by someone else' can be termed as Biography.
- Bangla meaning: জীবনী; জীবনইতিহস; বিভিন্ন ব্যক্তির জীবনকথাবিষয়ক সাহিত্যের বিশেষ শাখা।

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
Autobiography
English Meaning: An account of a person's life written by that person.
Bangla Meaning: আত্মজীবনী, আত্মচরিত।

Bibliography
English Meaning: A list of the books of a specific author or publisher, or on a specific subject.
Bangla Meaning: কোনো একজন লেখক বা নির্দিষ্ট বিষয়ের গ্রন্থ ও রচনার তালিকা।

Memoir
English Meaning: A historical account or biography written from personal knowledge.
Bangla meaning:  স্বীয় অভিজ্ঞতালব্ধ ঘটনাবলির লিখিত বিবরণ; স্মৃতিকথা, আত্মজীবনী; কোনো বিষয়ে স্বীয় পর্যবেক্ষণের লিখিত বিবরণ।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Language difficult to understand because of bad form
  1. Rhetoric
  2. Jargon
  3. Pedantic
  4. Verbatim
ব্যাখ্যা

• Language difficult to understand because of bad form - Jargon.
- Bangla Meaning: পারিভাষিক বা বিশিষ্টার্থক শব্দে পূর্ণ ভাষা; বিভাষা।

• অন্য অপশন গুলোর ধ্যে -
ক) Rhetoric
English Meaning: The art of effective or persuasive speaking or writing, especially the exploitation of figures of speech and other compositional techniques.
Bangla meaning: অলংকারবহুল (ও আন্তরিকতাবিহীন) ভাষা।

গ) Pedantic
English Meaning: Excessively concerned with minor details or rules; overscrupulous.
Bangla meaning:  পণ্ডিতি মনোভাবসুলভ।

ঘ) Verbatim
English Meaning: In exactly the same words as were used originally.
Bangla meaning: অক্ষরে অক্ষরে; আক্ষরিক।

• Jargon refers to language that is difficult to understand due to obscure or overly technical terminology.
- Of the options provided, jargon is the best concise answer for language that is hard to comprehend because of poor structure or form.

Source: Accessible Dictionary by Bangla Academy and oxford learners Dictionary.

৩৮.
A person with a beautiful and elegant handwriting
  1. Calligrapher
  2. Collier
  3. Choreographer
  4. Cartographer
ব্যাখ্যা
• A person with beautiful and elegant handwriting - Calligrapher. 
Bangla Meaning: খোশনবিশ হাতের লেখা; সুদর্শন স্বাক্ষরকারী

• অন্য অপশন গুলোর মধ্যে - 
খ) Collier
English meaning:  coal miner, a ship carrying coal.
Bangla Meaning: কয়লাখনির শ্রমিক, কয়লাবাহী জাহাজ।

গ) Choreographer
English meaning: a person who composes the sequence of steps and moves for a performance of dance.
Bangla Meaning: নৃত্য পরিকল্পনাকার

ঘ) Cartographer
English meaning:  A person who makes maps.
Bangla Meaning: মানচিত্রকর।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৯.
IV. Choose the word which is opposite in meaning to the given word (Qs. 39-42)
39. Forbid
  1. Provoke
  2. Appreciate
  3. Celebrate
  4. Permit
ব্যাখ্যা
• Forbid - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Provoke - ক্রুদ্ধ/ক্ষুব্ধ করা; রাগানো; খ্যাপানো; চটানো।
খ) Appreciate - সঠিকভাবে মূল্যায়ন করা।
গ) Celebrate - উদযাপন করা।
ঘ) Permit - অনুমতি দান করা; বাধা সৃষ্টি না-করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Permit শব্দটি Forbid - এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪০.
Ostentatious
  1. Awkward
  2. Bankrupt
  3. Ignorant
  4. Unpretentious
ব্যাখ্যা
• Ostentatious - লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Awkward - ব্যবহারোপযোগী করে নির্মিত নয় এমন; বেঢপ; বেমানান; বিরূপ; অদক্ষ; আনা।
খ) Bankrupt - আদালত কর্তৃক ঋণ পরিশোধে অসমর্থ বলে ঘোষিত ব্যক্তি, যার বিষয়সম্পত্তি তার পাওনাদারদের মধ্যে বণ্টন করে দেওয়া হয়; দেউলিয়া।
গ) Ignorant - অজ্ঞ; অবিদ্য; অনবহিত।
ঘ) Unpretentious - নিরহঙ্কার, বিনয়ী।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Unpretentious শব্দটি Ostentatious - এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
৪১.
Defiance
  1. Dismay
  2. Suspicion
  3. Obedience
  4. Anxiety
ব্যাখ্যা
• Defiance - প্রকাশ্যে অবাধ্যতা বা প্রতিরোধ; বিরুদ্ধাচরণ; স্পর্ধা; অবজ্ঞা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Dismay - হতাশার অনুভূতি বা আতঙ্ক।
খ) Suspicion -  সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা।
গ) Obedience - আজ্ঞানুবর্তী; বাধ্য।
ঘ) Anxiety -  ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Obedience শব্দটি Defiance- এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy
৪২.
Intricate
  1. Foolish
  2. Simple
  3. Straight forward
  4. Easy
অনির্ধারিত
ব্যাখ্যা
• Intricate
English Meaning: very complicated or detailed.
Bangla meaning:- জটিল; কুটিল; দুর্গম; দুর্বোধ্য; কূট।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Foolish - বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ; হাস্যকর; অসঙ্গত; নির্বোধ; হাবা; বোকা।
খ) Simple - অবিমিশ্র; অবিভক্ত; অল্পসংখ্যক অংশসংবলিত, সহজসাধ্য বা সহজবোধ্য; সহজ; নির্ঝঞ্ঝাট
গ) Straight forward - সৎ; সংগোপন নয় এমন: সহজবোধ্য; সহজসাধ্য।
ঘ) Easy -  অনায়াস; সহজ; স্বচ্ছন্দ; অবাধ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, অপশনে উল্লেখিত Simple,  Straight forward এবং Easy তিনটিই Intricate এর বিপরীত অর্থ প্রকাশ করছে। 
- অপশনে একাধিক উত্তর থাকায় উত্তর নেওয়া সম্ভব হয় নি

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.Link
৪৩.
Choose the word which is nearest in meaning to the given word (Qs.43-46).
 43. Indolence
  1. Leniency
  2. Relaxation
  3. Laziness
  4. Stagnation
ব্যাখ্যা
• Indolence -  আলসা; শ্রমবিমুখতা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Leniency - উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল।
খ) Relaxation - শ্লথন; শমন।
গ) Laziness - আলস্য, অলসতা।
ঘ) Stagnation - স্থির বা নিশ্চল।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  Laziness শব্দটি Indolence এর কাছাকাছি অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৪.
Jeopardy
  1. Magic
  2. Adventure
  3. Enmity
  4. Danger
ব্যাখ্যা
• Jeopardy - বিপদ; ঝুঁকি; ক্ষতি

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Magic - জাদুটোনা; মন্ত্র।
খ) Adventure - অদ্ভুত বা অস্বাভাবিক ঘটনা, বিশেষত কোনো রোমাঞ্চকর বা বিপদসংকুল যাত্রা বা কর্মকাণ্ড।
গ) Enmity - শত্রুতা।
ঘ) Danger - বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Danger শব্দটি Jeopardy এর কাছাকাছি অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৫.
Paramount
  1. Prestigious
  2. Supreme
  3. Valuable
  4. Urgent
ব্যাখ্যা
• Paramount - সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Prestigious - মর্যাদাজনক; মর্যাদাকর।
খ) Supreme - সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Valuable - মূল্যবান; মহার্ঘ; দামি; অতিমূল্যবান।
ঘ) Urgent - জরুরি; অত্যাবশ্যক; অপরিহার্য; আশু কর্তব্য।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Supreme শব্দটি Paramount এর কাছাকাছি অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
Panoramic
  1. Limited
  2. Bird's Eye
  3. Narrow
  4. Restricted
ব্যাখ্যা
• Panoramic
English Meaning: a view of a wide area:
Bangla Meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য। 

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।
খ) Bird's Eye - উপর থেকে এক নজরে দেখা/ এক নজরে দেখে ধারণা করা। (the ability to look at something from a very high place so that you see a large area below you:)
গ) Narrow -  সংকীর্ণ; অপ্রশস্ত; সরু; চাপা; অনায়ত।
ঘ) Restricted -  সীমিত করা; সীমাবদ্ধ রাখা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Bird's Eye শব্দটি Panoramic এর কাছাকাছি অর্থ প্রকাশ করছে।
- Panoramic means having a wide, expansive view of an area.
- Bird's eye also refers to having a broad, wide-angle perspective from an elevated vantage point.
- So bird's eye is the option with the meaning closest to panoramic.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৪৭.
VI. Select the most effective prepositions from the given words to fill in the blank to make the sentence meaningfully complete (Qs. 47-50).
47. We pondered deeply _________ the best course of action to be taken.
  1. About
  2. Over
  3. Upon
  4. As to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - over.
Complete sentence: We pondered deeply over the best course of action to be taken.

• Ponder on/ over
- Bangla Meaning: বিবেচনা করা; ভেবে দেখা।
- English Meaning: to think about.

• Ponder এর পর on/ over উভয়ই ব্যবহৃত হয় এবং একই অর্থ প্রকাশ করে থাকে।
 - Appropriate preposition এর ক্ষেত্রে,
- 'গভীরভাবে চিন্তা করা' অর্থ বোঝাতে Ponder এর পরে over বসে।
- তাই শূন্যস্থানে over বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।
- অপশনে over থাকায় আমরা ponder over ব্যবহার করেছি।
৪৮.
The man who connives _______ the faults of his children is their worst enemy.
  1. With
  2. At
  3. Of
  4. On
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -at.
- Complete sentence: The man who connives at the faults of his children is their worst enemy.

• Connive at
- (দোষাদির প্রতি) চোখ বুজে থাকা; দেখেও না-দেখার ভান করা; প্রতিবাদ করা উচিত জেনেও প্রতিবাদ না-করা; উপেক্ষা করা (এমনভাবে, যাতে নীরব সম্মতিই প্রকটিত হয়) - অর্থে convive এর পর appropriate preposition হিসাবে at বসে।
Example: He connived at the stealing of important documents from the office.
৪৯.
A great writer adopts a style appropriate ________ his subject.
  1. To
  2. By
  3. With
  4. Over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর -to.
- Complete sentence: A great writer adopts a style appropriate to his subject.

• Appropriate (adjective) appropriate (for/to something):

English Meaning: Suitable or right for a particular situation or occasion.
Bangla Meaning: যথাযথ; যথোচিত; মানানসই:

Example: His style of writing is not appropriate to his subject.
৫০.
The passengers were very happy _______ the friendly and warm treatment given to them.
  1. By
  2. About
  3. From
  4. To
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -about.
- Complete sentence: The passengers were very happy about the friendly and warm treatment given to them.

• happy about/with Are you happy about/with (= satisfied with) 
- কোনো কিছু নিয়ে আত্মতুষ্ট; আত্মতৃপ্ত এরূপ অর্থ প্রকাশে happy about ব্যবহৃত হয়।
৫১.
If 4x + y = 1 and 4x - y = 4, then the values of x and y respectively are-
  1. - 1/2 and 1/2
  2. - 1/2 and - 1/2
  3. 1/2 and - 1/2
  4. 1/2 and 1/2
ব্যাখ্যা
Question: If 4x + y = 1 and 4x - y = 4, then the values of x and y respectively are-

Solution: 
4x + y = 1
⇒ 4x + y = 40 
⇒  x + y = 0 

4x - y = 4
⇒4x - y = 41
⇒ x - y = 1

x + y + x - y = 1 
⇒ 2x = 1
∴ x = 1/2 

1/2 - y = 1
⇒ y = (1/2) - 1
y = (1 - 2)/2
= - 1/2
৫২.
√(4/3) - √(3/4) = ?
  1. (4√3)/6
  2. 1/(2√3)
  3. 1
  4. - 1/(2√3)
ব্যাখ্যা
Question: √(4/3) - √(3/4) = ?

Solution: 
√(4/3) - √(3/4)
= (2/√3) - (√3/2)
= (2 × 2) - (√3 × √3)/2√3
= (4 - 3)/2√3
= 1/2√3
৫৩.
The ages of Sabiha and Suriya are in the ratio of 7 : 3 respectively. After 6 years, the ratio of their ages will be 5 : 3. What is the difference in their ages?
  1. 6 years
  2. 8 years
  3. 10 years
  4. 12 years
ব্যাখ্যা
Question:  The ages of Sabiha and Suriya are in the ratio of 7 : 3 respectively. After 6 years, the ratio of their ages will be 5 : 3. What is the difference in their ages?

Solution: 
Let, their ages are 7x, 3x 

ATQ, 
(7x + 6)/(3x + 6) = 5/3
⇒ 3(7x + 6) = 5(3x + 6)
⇒ 21x + 18 = 15x + 30 
⇒ 21x - 15x = 30 - 18 
⇒ 6x = 12 
∴ x = 2 

 The difference in their ages is = 7x - 3x 
= 4x
= 4 × 2
= 8 years
৫৪.
A scored 30% marks and failed by 15 marks. B scored 40% marks and obtained 35 marks more than those required to pass. The pass percentage is-
  1. 33%
  2. 38%
  3. 43%
  4. 46%
ব্যাখ্যা
Question: A scored 30% marks and failed by 15 marks. B scored 40% marks and obtained 35 marks more than those required to pass. The pass percentage is-

Solution: 
Let, total mark is x 

Now
0.3x + 15 = 0.4x - 35 
⇒ 0.4x - 0.3x = 35 + 15 
⇒ 0.1x = 50 
⇒ x = 50/0.1
∴ x = 500 

Pass mark = 0.3 × 500 + 15
= 150 + 15
= 165

Pass percentage = (165/500) × 100% 
= 33%
৫৫.
A, B and C are partners in a business. Their shares are in the proposition of (1/3) : (1/4) : (1/5). A withdraws half of his capital after 15 months and after another 15 months, a profit of Tk. 4340 is divided. The share of C is -
  1. Tk. 1240
  2. Tk. 1250
  3. Tk. 1300
  4. Tk. 1400
ব্যাখ্যা
Question:  A, B and C are partners in a business. Their shares are in the proposition of (1/3) : (1/4) : (1/5). A withdraws half of his capital after 15 months and after another 15 months, a profit of Tk. 4340 is divided. The share of C is -

Solution: 
Ratio of initial investments = 1/3 : 1/4 : 1/5
= 20 : 15 : 12

Let their initial investments be 20x, 15x and 12x respectively.

A : B : C = (20x × 15) + (10x × 15): (15x × 30) : (12x × 30)
= 450x : 450x : 360x
= 5 : 5 : 4

Sum of the ratio = 5 + 5 + 4 = 14.

C's share = 4340 × (4/14)
= 1240 Tk.
৫৬.
Two coins are tossed. What is the probability of getting at most one head?
  1. 1/2
  2. 1/4
  3. 3/4
  4. 1/6
ব্যাখ্যা
Question:  Two coins are tossed. What is the probability of getting at most one head?

Solution:
Total cases = {HH, HT, TH, TT} = 4
Favorable cases = {TT, HT, TH} = 3

∴ Required Probability = 3/4
৫৭.
A train with a length of 150m long, takes 30 seconds to cross a 500m long bridge. How much time will the train take to cross a 370m long platform?
  1. 18 sec
  2. 24 sec
  3. 30 sec
  4. 36 sec
ব্যাখ্যা
Question:  A train with a length of 150m long, takes 30 seconds to cross a 500m long bridge. How much time will the train take to cross a 370m long platform?

Solution:
Length of the train = 150 m
Length of the bridge = 500 m
∴ Total length = (500 + 150)m
= 650m

∴ Speed of the train =650/30 ​m/sec
= 65/3 m/sec

Now total length of the train and new bridge = (370 + 150)m
= 520m

∴ Time taken = (520 × 3​)/65 sec
= 24 sec
৫৮.
A boat covers 143 km upstream in 13 hours and the same distance downstream in 11 hours. What is the speed (in km/hr) of the boat in still (without stream) water?
  1. 10 km/hr
  2. 12 km/hr
  3. 14 km/hr
  4. 8 km/hr
ব্যাখ্যা
Question:  A boat covers 143 km upstream in 13 hours and the same distance downstream in 11 hours. What is the speed (in km/hr) of the boat in still (without stream) water?

Solution:
Let,
the speed (in km/hr) of the boat in still (without stream) water is x km/hr and speed of stream is y km/hr 
Now
143/(x - y) = 13 
⇒ 13 (x - y) = 143 
⇒ x - y = 11..........(1)

143/(x + y) = 11 
⇒ 11 (x + y) = 143 
⇒ x + y = 13..........(2)
(1) + (2) ⇒
x - y + x + y = 13 + 11 
⇒ 2x = 24 
∴ x = 12 km/hr  
৫৯.
A student walks from his house at a speed of (5/2) km per hour and reaches his school 6 minutes late. The next day he increases his speed by 1 km per hour and reaches 6 minutes before school time. How far is the school from his house?
  1. 5/4 km
  2. 7/4 km
  3. 9/4 km
  4. 11/4 km
ব্যাখ্যা
Question: A student walks from his house at a speed of (5/2) km per hour and reaches his school 6 minutes late. The next day he increases his speed by 1 km per hour and reaches 6 minutes before school time. How far is the school from his house?


Solution:
Let, the school is at x kilometer distance , usual time is t km/hr

Now
x/(5/2) = t + (6/60)
⇒ 2x/5 = t + (1/10)
⇒ 4x = 10t + 1 
⇒ 4x - 10t = 1
⇒ 28x - 70t = 7 [multiplying by 7]

Again
x/{(5/2) + 1} = t - 6/60 
⇒ 2x/7 = t - (1/10)
⇒ 20x = 70t - 7  [multiplying by 70]
⇒ 20x - 70t = - 7

28x - 70t - 20x + 70t = 7 + 7
⇒ 8x = 14
⇒ x = 14/8 = 7/4

The school is 7/4 km far from his house. 
৬০.
A man buys an article for 10% less than its value and sells it for 10% more than its value. His gain or loss percentage is-
  1. No profit, no loss
  2. 20% profit
  3. Less than 20% profit
  4. More than 20% profit
ব্যাখ্যা
Question: A man buys an article for 10% less than its value and sells it for 10% more than its value. His gain or loss percentage is-

Solution: 
Let, value of article is x taka 

Buying price = x - 0.1x 
= 0.9x taka 

Selling price = x + 0.1x 
= 1.1x taka 

Profit = 1.1x - 0.9x = 0.2x taka 

Profit percentage = (0.2x/0.9x) × 100% 
= (200/9)%
= 22.22%
৬১.
A reservoir has two pipes, A and B. A can fill the reservoir 5 hours faster than B. If both together fill the reservoir in 6 hours, the reservoir will be filled by A alone in-
  1. 8 hours
  2. 10 hours
  3. 11 hours
  4. 12 hours
ব্যাখ্যা
Question: A reservoir has two pipes, A and B. A can fill the reservoir 5 hours faster than B. If both together fill the reservoir in 6 hours, the reservoir will be filled by A alone in-

Solution: 
Let, A alone can fill the reservoir in x hours 
B can fill in x + 5 hours 

Both complete in 1 hour = (1/x) + (1/ x + 5)
= (2x + 5)/(x2 + 5x)

Now
1/{(2x + 5)/(x2 + 5x)} = 1/6
 (x2 + 5x)/(2x + 5) = 6 
⇒ x2 + 5x = 12x + 30 
⇒ x2 - 7x - 30 = 0
⇒ x2 - 10x + 3x - 30 = 0 
⇒ x (x - 10) + 3 (x - 10) = 0
⇒ (x - 10) (x + 3) = 0 
∴ x = 10 or, x = -3 , negative value not possible 

A alone can fill the reservoir in 10 hours
৬২.
What is the average of odd numbers from 1 to 40?
  1. 20
  2. 21
  3. 31
  4. 41
ব্যাখ্যা
Question: What is the average of odd numbers from 1 to 40?

Solution: 
sum of odd numbers  from 1 to 40 = 1 + 3 + 5 + ... + 39 
= 20 (1 + 39)/2
= 20 × 40/2
= 400 

Average = 400/20 
= 20 
৬৩.
How many different numbers of two digits can be formed with the digits 1, 2, 3, 4, 5, 6; no digit being repeated?
  1. 40
  2. 30
  3. 35
  4. 45
ব্যাখ্যা
Question:  How many different numbers of two digits can be formed with the digits 1, 2, 3, 4, 5, 6; no digit being repeated? 

Solution: 
different numbers of two digits can be formed = 6 × 5
= 30 
৬৪.
If the area of a triangle with base x is equal to the area of a square with side x, then the altitude of the triangle is -
  1. x/2
  2. x
  3. 2x
  4. 3x
ব্যাখ্যা
Question:  If the area of a triangle with base x is equal to the area of a square with side x, then the altitude of the triangle is -
 
Solution: 
Let, altitude of triangle is h 

Now
(1/2) × x × h = x2 
⇒ h = 2x
৬৫.
If the radius of a circle is reduced by 40%, its circumference is reduced by-
  1. 60%
  2. 40%
  3. 35%
  4. 30%
ব্যাখ্যা
Question:  If the radius of a circle is reduced by 40%, its circumference is reduced by-

Solution: 
If radius of a circle is r, circumference 2πr where 2π is constant 
So, if radius is changed, the circumference will change by the same amount.

The radius of a circle is reduced by 40%,then its circumference is reduced by 40%
৬৬.
The complement of an angle exceeds the angle by 60°. Then the angle is equal to -
  1. 15°
  2. 25°
  3. 30°
  4. 35°
ব্যাখ্যা
Question: The complement of an angle exceeds the angle by 60°. Then the angle is equal to -

Solution: 
Let, the angle be x 
complement of the angle 90 - x 

ATQ, 
90 - x = x + 60°
⇒ 2x = 90 - 60 
⇒  x = 30/2 = 15°
৬৭.
If in ΔABC, AB = 6cm, BC = 12cm and CA = 6√3cm, then the measure of ∠A is-
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
ব্যাখ্যা
Question: If in ΔABC, AB = 6cm, BC = 12cm and CA = 6√3cm, then the measure of ∠A is-

Solution: 


62 + (6√3)2 = 36 + 108 = 144 = 12

ইহা একটি সমকোণী ত্রিভুজ। ∠A হচ্ছে সমকোণ। 
∠A = 90°
৬৮.
If x + 1/x = 2, then x3 + 1/x3 is equal to-
  1. 64
  2. 14
  3. 8
  4. 2
ব্যাখ্যা
Question:  If x + 1/x = 2, then x3 + 1/x3 is equal to-

Solution: 
x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x) (x + 1/x)
= 23 - 3 × 2
= 8 - 6 
= 2
৬৯.
An investor earns 3% return on (1/4)th of his capital, 5% on (2/3)rd and 11% on the reminder. What is the average rate of return he earns on his total capital?
  1. 5%
  2. 5.5%
  3. 10%
  4. 10.5%
ব্যাখ্যা
Question: An investor earns 3% return on (1/4)th of his capital, 5% on (2/3)rd and 11% on the reminder. What is the average rate of return he earns on his total capital?

Solution: 
Let, the capital be x taka 

Earns on 3% rate = (x/4) × 3/100 = 3x/400 
Earns on 5% interest = (2x/3) × 5/100 = x/30 

Remainder = x - (x/4) - (2x/3) 
= x{1 - (11/12)}
= x/12

Earns on 11% interest = (x/12) × (11/100)
= 11x/1200

Total return = (3x/400) + (x/30) + (11x/1200)
= (9x + 40x + 11x)/1200
= 60x/1200 
= x/20 

The average rate of return he earns on his total capital = {(x/20)/x} × 100% 
= 5%
৭০.
If x is an integer, then which of the following statements about x2 - x - 1 is true?
  1. It is always odd
  2. It is always even.
  3. It is always positive.
  4. It is even when x is even and odd when x is odd
ব্যাখ্যা
Question: If x is an integer, then which of the following statements about x2 - x - 1 is true?

Solution: 
If x = 1,
x2 - x - 1 = 12 - 1 - 1 = - 1
so, the value can be negative. 

x = even,
x2 will be even,
x2 - x will also be even,
x2 - x - 1 will be odd.

x = odd,
x2 will be odd,
x2 - x will also be even,
x2 - x - 1 will be odd.

So, It is always odd. 
৭১.
The Final of FIFA World Cup 2022 was played at ______________ Stadium.
  1. Lusail
  2. Ahmad bin Ali
  3. Al Bayt
  4. None of these
ব্যাখ্যা
• ফিফা বিশ্বকাপ:
- ২০২২ ফিফা বিশ্বকাপে কাতার এবং ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ আল খোরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০২২ সালের ১৮ই ডিসেম্বর  লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে আর্জেন্টিনা ও ফ্রান্স প্রতিদ্বন্দ্বিতা করে।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

অন্যদিকে-
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৭২.
Who formulates 'Monetary Policy' in Bangladesh and how many times in a year?
  1. Bangladesh Bank, once a year
  2. Ministry of Finance, once a year
  3. Bangladesh Bank, twice a year
  4. Ministry of Finance, twice a year
ব্যাখ্যা
মুদ্রানীতি:
- বাংলাদেশে মুদ্রানীতি ঘোষণা করে থাকে বাংলাদেশ ব্যাংক।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি প্রণয়ন করার সিদ্ধান্ত নিয়েছে

অন্যদিকে,
- আগামী বছরের জানুয়ারিতে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি প্রণয়নের কাজ শুরুর অংশ হিসেবে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
- ২০০৬ সাল থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছিল। ২০১৯ সাল থেকে সাবেক গভর্নর ফজলে কবির বছরে একবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেন।
- তবে ২০০৬-২০১৯ সময়ে বছরে ছয় মাস অন্তর দুইটি করে মুদ্রানীতি ঘোষণা করা হয়।
- মুদ্রানীতি হলো মুদ্রার গতিবিধির প্রক্ষেপণ। এটি অভ্যন্তরীণ ঋণ ও মুদ্রা সরবরাহের সাথে সম্পর্ক যুক্ত।
- দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, অর্থনৈতিক গতিশীলতা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে মুদ্রানীতি সহায়তা করে।

উৎস:  বাংলাদেশ ব্যাংক এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৩.
'Capitalism' refers to-
  1. The use of market
  2. Government ownership of capital goods
  3. Private ownership of capital goods
  4. Private ownership of homes and cars
ব্যাখ্যা
পুঁজিবাদ:
- পুঁজিবাদ প্রকৃতপক্ষে এক প্রকার অর্থনৈতিক ব্যবস্থা যা' সমাজতন্ত্রবাদ নামক মতবাদের বিপরীত। 
- এ অর্থব্যবস্থার মূল কথা হল, ব্যক্তি তার উপার্জিত ধনসম্পদের একচেটিয়া মালিক। 
- রাষ্ট্রীয় বিধি বিধানের মধ্যে থেকে সে অবাধে ধনসম্পদ উপার্জন করতে পারে এবং তার পছন্দমত ক্ষেত্রে ও পন্থায় তা ভোগ-ব্যবহার ও বিনিয়োগ করতে পারে। রাষ্ট্র এ ক্ষেত্রে ব্যক্তির স্বাধীনতা ততদূর পর্যন্ত নিশ্চিত করবে যতদূর পর্যন্ত ভোগ করলে অন্যের অধিকারের সীমায় অনুপ্রবেশ ঘটবে না।
-  পুঁজিবাদ শব্দটির সাথে স্বার্থপরতা, শোষণ, অসাম্য, সাম্রাজ্যবাদ এবং যুদ্ধ - এর মিল দেখা যায়। 
- এ মতবাদের ফলে সমাজে ধনবন্টনের ক্ষেত্রে একপ্রকার বৈষম্য বিরাজ করে, সর্বদাই সম্পদশালী তার পুঁজিকে সম্প্রসারিত করার জন্য শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের আয় ও উপার্জন নানা প্রক্রিয়ার কুক্ষিগত করে থাকে।
-  পুঁজিবাদ এমন এক ব্যবস্থা যাতে উৎপাদন ও বন্টনের সকল উপাদান ব্যক্তি, গোষ্ঠী, কোম্পানী, সমবায় ইত্যাদির নিয়ন্ত্রণে থাকে এবং রাষ্ট্রশক্তিকে করায়ত্ত করে তারা এসব উপাদানের উপর পূর্ণ কর্তৃত্ব প্রয়োগের মাধ্যমে এ সব উপাদান হতে অর্জিত সম্পদ নিজেদের কল্যাণে ব্যয় করতে উদ্যোগী হয়।
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রতত্ত্ব; এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
RTGS stands for-
  1. Real Time Goods Settlement
  2. Real Time Gross Standardize
  3. Real Time Gross Settlement
  4. Real Time Goods Standardize
ব্যাখ্যা
RTGS:
- RTGS এর পূর্ণরূপ - Real Time Gross Settlement.
- নিরাপদ, সুরক্ষিত এবং দক্ষ আন্তঃব্যাংক পেমেন্ট সিস্টেমকে সহজতর করার জন্য, বাংলাদেশ ব্যাংক তার ডিজিটালাইজেশন উদ্যোগের অংশ হিসাবে ২৯ অক্টোবর ২০১৫ তারিখে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (BD-RTGS) সিস্টেম চালু করেছে। 
 - RTGS হল একটি ইলেকট্রনিক সেটেলমেন্ট সিস্টেম যেখানে একটি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্কে রিয়েল-টাইমে তহবিল স্থানান্তর করা হয়।
 
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
৭৫.
MICR refers to-
  1. Magnetic Information Character Recognition
  2. Magnetic Ink Character Recognition
  3. Magnetic Icon Character Recognition
  4. Magnetic Ink Code Recognition
ব্যাখ্যা
MICR:
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান এবং investopedia.com।
৭৬.
'Capital punishment' means -
  1. Death penalty
  2. Misery
  3. Financial penalty
  4. Imprisonment
ব্যাখ্যা
• capital punishment
- English meaning: a punishment by death or death penalty as ordered by a legal system.
- Bangla Meaning: মৃত্যুদণ্ডে দণ্ডিত করা.

Ex. sentence: The killer received capital punishment.
- Bangla Meaning: খুনিটি মৃত্যুদণ্ড পেলো।

Sources: Live MCQ Lecture and Cambridge Dictionary.
৭৭.
Recently Bangladesh Bank has increased its policy rate by.....
  1. 50 Basis points
  2. 75 basis points
  3. 100 basis points
  4. None of these
ব্যাখ্যা
 মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ:
- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক পলিসি রেট দশমিক ৭৫ শতাংশীয় পয়েন্ট বাড়িয়ে ৭ দশমিক ২৫ শতাংশ করেছে।
- বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে রেপো রেটে অর্থ ঋণ নেয়।
- তাই রেপো রেট বাড়ালে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ও আমানতের সুদের হারও বেড়ে যায়।
- নীতি সুদহার বৃদ্ধির ফলে স্ট্যান্ডিং ল্যান্ডিং ফ্যাসিলিটি ৮ দশমিক ৫০ শতাংশ থেকে ৯ দশমিক ২৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিট ৪ দশমিক ৫০ শতাংশ থেকে বেড়ে ৫ দশমিক ২৫ শতাংশ হবে।

উৎস: বাংলাদেশ ব্যাংক এবং ডেলি স্টার পত্রিকা রিপোর্ট।
৭৮.
The name of the current Chief of Army Staff of Bangladesh is-
  1. SM Shafiuddin Ahmed
  2. Aziz Ahmed
  3. SM Saifuddin Ahmed
  4. Kazi Habibul Awal
ব্যাখ্যা
সেনাপ্রধান:
- বাংলাদেশের ১৭তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
- আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।
- যা ২৪ জুন ২০২১ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কার্যকর হয়।
- এস এম শফিউদ্দিন আহমেদ ২৩ ডিসেম্বর ১৯৮৩ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৪র্থ ব্যাটালিয়নের আওতাধীন, নবম বাংলাদেশ মিলিটারি একাডেমি দীর্ঘমেয়াদি কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।
- এস এম শফিউদ্দিন আহমেদ ২০১৯ সালের ২৫ আগস্ট লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি লাভ করেন।

উৎস: Bangladesh Army website & বাংলা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৭৯.
Moungi Bawendi, Louis Brus, and Alexei Ekimov won the Nobel in Chemistry in 2023 in the area of-
  1. Development of click chemistry and bioorthogonal chemistry
  2. The discovery and synthesis of quantum dots
  3. Development bioorthogonal chemistry
  4. None of these
ব্যাখ্যা
২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার:
- রসায়ন: মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- 'কোয়ান্টাম ডট আবিষ্কার ও সংশ্লেষণ'র জন্য এই তিন বিজ্ঞানীকে চলতি বছর রসায়নে নোবেল দেওয়া হলো।
- প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবার থেকে শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। 

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৮০.
The name of the designer of the three-story Third Terminal of Hazrat Shahjalal International Airport is.......
  1. Zaha Hadid
  2. Frank Lloyd Wright
  3. Rohani Baharin
  4. None of them
ব্যাখ্যা
তৃতীয় টার্মিনাল:
- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ ডিসেম্বর ২০১৯ সালে শুরু হয়েছিল।
- ৭ অক্টোবর ২০২৩ তারিখে, টার্মিনালটি আংশিকভাবে উদ্বোধন করা হয়েছিল, যার ৯০ শতাংশ শারীরিক কাজ সম্পন্ন হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং টার্মিনালটি ২০২৪ সালের মে থেকে সম্পূর্ণরূপে চালু হবে বলে আশা করা হচ্ছে।
- তৃতীয় টার্মিনাল ভবনের স্থপতি সিঙ্গাপুরের রোহানি বাহারিন

এছাড়াও,
- প্রকল্পের নকশা অনুসারে, টার্মিনালের সুবিধার মধ্যে রয়েছে, ২৬টি বোর্ডিং সেতু যার মধ্যে ১২টি প্রথম পর্যায়ে নির্মিত হবে এবং পরবর্তী পর্যায়ে অতিরিক্ত ১৪টি সেতু নির্মাণ করা হবে, ১৬টি কনভেয়ার বেল্ট, ১৫টি স্বয়ংসম্পূর্ণ সহ ১১৫টি চেক-ইন কাউন্টার।
- চেক-ইন কিয়স্ক, ৬৪টি প্রস্থান ইমিগ্রেশন ডেস্ক, ৫৯টি আগমন ইমিগ্রেশন, ৩টি ভিআইপি ইমিগ্রেশন ডেস্ক এবং ১০টি স্বয়ংক্রিয় 'ই-গেট' প্রস্থান করার সময় যাত্রীদের সুবিধার্থে ১২টি ওয়াক্যালেটর,৩৫টি এসকেলেটর এবং ৪৩টি লিফট থাকবে।

উৎস: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ওয়েবসাইট এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।
৮১.
The names of trio who won Nobel prize in physics for creating altra-short pulse of light are-
  1. Alain Aspect, John F. Clauser and Anton Zeilinger
  2. Pierre Agostini, Ferenc Krausz and Anne L'Huillier
  3. Pierre Agostini, Ferenc Krausz and Anton Zeilinger
  4. None of them
ব্যাখ্যা
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- ইলেকট্রন গতিবিদ্যার গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে।

নোবেল পুরস্কার ২০২৩: 
- ২০২৩ সালে যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেলেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- রসায়নশাস্ত্রে ২০২৩ সালের নোবেল পুরস্কার পেলেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন। 

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৮২.
In Asian Games 2023, Bangladesh did win how many medals?
  1. One Silver and One Bronze
  2. Two Bronzes
  3. Two Silvers
  4. One Gold and One silver
ব্যাখ্যা
২০২৩ এশিয়ান গেমস:
- নির্ধারিত তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৩ - ৮ অক্টোবর ২০২৩।
- আয়োজক দেশ: চীন।
- স্থান: হ্যাংজু অলিম্পিক স্পোর্টস এক্সপো সেন্টার।

• এশিয়ান গেমসের পদক তালিকা:
- China -  Gold - 201, Silver - 111, Bronze -71.
- Japan -   Gold - 52, Silver - 67, Bronze -  69.
- Bangladesh -  Gold - 0,  Silver - 0,  Bronze -  2. 

উৎস: অলিম্পিক গেমস ওয়েবসাইট , এবং Hindustan times [লিঙ্ক]
৮৩.
Which one of the following books is written by Syed Mujtaba Ali?
  1. Chacha Kahini
  2. Badhon Hara
  3. Deshe Bideshe
  4. a & c
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলী'র 'দেশে বিদেশে' ভ্রমণকাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা। 

সৈয়দ মুজতবা আলী: 
- সৈয়দ মুজতবা আলী একজন বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি  কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।  
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ। 
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনীটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

এছাড়াও,
- অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন ইত্যাদি সৈয়দ মুজতবা আলী রচিত উপন্যাস।
- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, বড়বাবু, কত না অশ্রুজল, চাচা কাহিনী এগুলো তাঁর রচিত রম্যরচনা।

- বাধনহারা - কাজী নজরুল ইসলাম ইসলাম কর্তৃক রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮৪.
Amar Sonar Bangla 'My Golden Bengal' is the national anthem of Bangladesh, written by Nobel Laureate Rabindranath Tagore in which year?
  1. 1913
  2. 1911
  3. 1905
  4. None of these
ব্যাখ্যা
 জাতীয় সঙ্গীত: 
- 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' এই গানটির প্রথম ১০ চরন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত।
- এটি প্রথম ১৯০৫ (১৩১২) সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
- এই গানের সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এবং এতে বাউল গগন হরকরার সুরের প্রভাব রয়েছে।

অন্যদিকে,
- বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে গানটি রচিত হয়েছিল।
- পল্টন ময়দানে ঘোষিত স্বাধীনতার ইসতেহারে (১৯৭১ সালের ৩ মার্চ) জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করা হয়।
- ১৩ জানুয়ারি, ১৯৭২ মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
- সংবিধানের ৪ (১) অনুচ্ছেদে 'আমার সোনার বাংলা' গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়েছে।
- এটি মূলত ২৫ চরণ বিশিষ্ট একটি কবিতা। এ কবিতার প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
৮৫.
How many woman freedom fighters received the 'Bir Protik' award for their contribution to the liberation war of Bangladesh?
  1. 5
  2. 3
  3. 2
  4. 6
ব্যাখ্যা
তারামন বিবি ও ডা. সেতারা বেগম:
- বাংলাদেশের দুইজন 'বীরপ্রতীক' খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার একজন কুড়িগ্রামের তারামন বিবি।
- তারামন বিবির আসল নাম ছিল তারাবানু। 
- মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ১৩ বছর।
- মুক্তিযুদ্ধের সময় তিনি কুড়িগ্রাম জেলায় নিজ গ্রাম শংকর মাধবপুরে ছিলেন।
- মুক্তিযুদ্ধে বিজয়ের পরে ১৯৭৩ সালে বঙ্গবন্ধু সরকার তাকে স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করে। 
- তিনি ২০১৮ সালের ১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য অন্য আরেকজন মহিলা মুক্তিযুদ্ধাকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়।
- তিনি হলেন- ডা. সেতারা বেগম
- ডা. সেতারা বেগম ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে ২নং সেক্টরের অধীনে যুদ্ধ করেন।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং ডেইলি স্টার পত্রিকা।
৮৬.
Poet and politician Pablo Neruda was born in which country?
  1. Argentina
  2. Chile
  3. Mexico
  4. None of these
ব্যাখ্যা
পাবলো নেরুদা:
- পাবলো নেরুদা, আসল নাম নেফতালি রিকার্ডো রেয়েস বাসোআল্টো,
- জন্ম ১২জুলাই, ১৯০৪ সালে, প্যারাল, চিলি।
- মৃত্যু ২৩ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে, সান্তিয়াগোতে।
- তিনি ছিলেন একজন চিলির কবি, কূটনীতিক, এবং রাজনীতিবিদ।
- ১৯৫০ খ্রিস্টাব্দে ‘আন্তর্জাতিক শান্তি পুরস্কার' লাভ করেন।
- ১৯৭১ খ্রিস্টাব্দে সাহিত্যে ‘নোবেল পুরস্কার’ এ ভূষিত হন।

পাবলো নেরুদার সাহিত্যসৃষ্টি:
- Twilight (১৯১৯) (কবির প্রথম গ্রন্থ),
- Twenty Love Poems and a Song of Despair,
-  The Attempt of the Infinite Man।

কাব্যগ্রন্থ:
- গোধূলিলগ্ন, ক্ষুদ্র মানুষের ঝুঁকি, মর্ত্যরে অধিবাসী ১ ও ২, তৃতীয় অধিবাসী, হে স্পেন আমার হৃদয়, মাচ্চু-পিচ্চুর শিখরে, মুক্তিযোদ্ধা, এই প্রান্তরের নাম হুয়ান, হে মহাসমুদ্র, আমি আছি, প্রজ্বলিত তরবারি, অনুর্বর ভূখন্ড, সমুদ্রের ঘণ্টাধ্বনি ইত্যাদি।

উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট এবং সমকাল পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৮৭.
In which year, Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman received the Julio-Curie award?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. None of these
ব্যাখ্যা
জুলিও কুরি শান্তি পদক:
- শান্তিতে অবদানের স্বীকৃতি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'বিশ্ব শান্তি পরিষদ' জুলিও কুরি শান্তি পদকে ভূষিত করে।
- ১৯৭২ সালের ১০ অক্টোবর চিলির সান্টিয়াগো শহরে অনুষ্ঠিত বিশ্ব শান্তি পরিষদের সভায় বঙ্গবন্ধুকে ১৯৫০ সালে প্রবর্তিত জুলিও কুরি শান্তি পদকের জন্যে মনোনীত করা হয়।
- ১৯৭৩ সালের ২৩শে মে ঢাকায় বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত একটি অনুষ্ঠানে এর তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুর হাতে জুলিও কুরি শান্তি পদক তুলে দেন।

উৎস: কারাগারের রোজনামচা ও আওয়ামী-লীগ ওয়েবসাইট।
৮৮.
The National Seed Board has recently approved two new rice varieties developed by the Bangladesh Rice Research Institute. These are -
  1. Brri 103 and 104
  2. Brri-104 & 105
  3. Brri-105 & Brri 106
  4. None of these
ব্যাখ্যা
নতুন ধানের জাত:
- নতুন এ দুটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা Bangladesh Rice Research Institute (BRRI) ।
- এ দুটি জাত বোরো মৌসুমে চাষের উপযোগী। 
- জাতীয় বীজ বোর্ডের ১০৯তম সভায় ব্রি-১০৫ ও ব্রি-১০৬ নামের ওই নতুন দুটি জাত অনুমোদন পায়।
- ফলে ব্রি উদ্ভাবিত সর্বমোট ধানের জাত সংখ্যা দাঁড়িয়েছে ১১৩টি।

এছাড়াও,
- নতুন উদ্ভাবিত জাতের মধ্যে ব্রি ধান১০৫ হল বোরো মৌসুমের একটি কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) সম্পন্ন ডায়াবেটিক ধান।
- ব্রি ধান-১০৫- এর শনাক্তকারী বৈশিষ্ট্য হলো সবুজ পাতা, খাড়া ডিগ পাতা, মাঝারি লম্বা ও চিকন দানা যার জিআই এর মান ৫৫ দশমিক ০।
সুতরাং, কম জিআই হওয়ার কারণে এটি ডায়াবেটিক চাল হিসাবে ব্যাপক গ্রহণযোগ্যতা লাভ করবে বলে আশা করা যায়।
- ব্রি ধান১০৫ এর ধান পাকার পরও এর গাছ সবুজ থাকে। এ জাতের পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০১ সেন্টিমিটার।
- গড় ফলন হেক্টরে ৭ দশমিক ৬ টন তবে উপযুক্ত পরিচর্যা পেলে অনুকূল পরিবেশে হেক্টরপ্রতি ৮ দশমিক ৫ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

- ব্রি-ধান১০৬ আউশ মৌসুমের অলবণাক্ততা জোয়ারভাটা অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল ধানের জাত।
- এ জাতের ডিগ পাতা খাড়া, প্রশস্ত ও লম্বা। পাতার রং গাঢ় সবুজ।
- এ জাতের গাছের গোড়ায় ও ধানের দানার মাথায় বেগুনি রং বিদ্যমান।
- এর গড় উচ্চতা ১২৫ সেন্টিমিটার।

উৎস: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট এবং ঢাকা ট্রিবিউন পত্রিকা রিপোর্ট।[  লিঙ্ক]
৮৯.
The name of Bangladeshi who got the Ramon Magsaysay Award 2023 is -
  1. Korvi Rakshand
  2. Syeda Rizwana Hasan
  3. Firdausi Qadri
  4. Noman Khan
ব্যাখ্যা
রামোন ম্যাগসেসে পুরস্কার ২০২৩:
- ফিলিপাইনের সপ্তম প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসেসের নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের বোর্ড অব ট্রাস্টিস এ পুরস্কার দিয়ে থাকে।
- এশিয়ার নোবেলখ্যাত র‌্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভী রাখসান্দ।
- ২০২৩ সালে উদীয়মান নেতৃত্বের ক্যাটাগরিতে এ পদক বিজয়ীদের একজন হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।
- ৩১ আগস্ট, ২০২৩ তারিখে ফিলিপাইন থেকে বিশ্বব্যাপী মর্যাদাসম্পন্ন এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষায় অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
- করভী রাখসান্দ বাংলাদেশ থেকে সম্মানজনক এই পুরস্কার পাওয়া ত্রয়োদশ ব্যক্তি।
- পুরস্কার পাওয়া অপর তিনজন হলেন হলেন ভারতের রবি কানন, তিমুরের ইগুনিও লেমোস, ফিলিপাইনের মিরিয়াম কোরোনেল-ফেরারূ।

অন্যদিকে -
- সর্বশেষ ২০২১ সালে এই পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী।
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- ১৯৮০ সালে ম্যাগসেসে পান ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ।
- গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ১৯৮৫ সালে সামাজিক নেতৃত্বের খাতে ম্যাগসেসে পান।

উৎস: rmaward.asia.com এবং কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।[link]
৯০.
The name of the first Bangladeshi Vice president of the Asian Development Bank is -
  1. Fatima Yasmin
  2. Dr. Fahmida Khatun
  3. Dr. Fahmida Nabi
  4. None of them
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক :
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB- Asian Development Bank) প্রতিষ্ঠিত হয় ২২ আগস্ট, ১৯৬৬ সালে এবং আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে।
- এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ফিলিপাইনের ম্যানিলায়।
- ফাতিমা ইয়াসমিন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। 
- তিনিই প্রথম কোনো বাংলাদেশি, যিনি এই পদে নিয়োগ পেলেন।
- তিন বছরের জন্য আন্তর্জাতিক এই সংস্থার ‘সেক্টরস ও থিম’বিষয়ক ভাইস প্রেসিডেন্ট হবেন তিনি।

উৎস: এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।
৯১.
A computer cannot boot unless there is -
  1. Compiler
  2. Loader
  3. Operating system
  4. Bootstrap
ব্যাখ্যা
• কম্পিউটার বুটিং: 
- কম্পিউটার চালুর প্রক্রিয়াকে বুট বা বুটিং বলে। 
- একটি কম্পিউটারকে চালু করা হলে তা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রথমেই যাচাই করে নেয় যে কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি যন্ত্রাংশ এর সঙ্গে সঠিকভাবে যুক্ত আছে কিনা। এই যাচাই করার প্রক্রিয়াকে বলে পোস্ট Power on self test (POST)।
- যদি এই যন্ত্রাংশগুলো সঠিক ভাবে যুক্ত থাকে, তা হলে সিপিইউ কম্পিউটারের অপারেটিং সিস্টেমকে হার্ডডিস্ক থেকে স্বয়ংক্রিয় ভাবে র‍্যামের মধ্যে তুলে নেয় এবং
কম্পিউটারকে ব্যবহারকরীর নির্দেশ গ্রহণের জন্য প্রস্তুত করে। এই সামগ্রিক প্রক্রিয়াকে বলা হয় বুটিং (Booting)।
- বুটিং একটি স্বয়ক্রয় প্রক্রিয়া, যা সম্পূর্ণ হওয়ার পরেই কম্পিউটারকে ব্যবহার করা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- অতএব, অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার বুটিং সম্ভব না।
- উল্লেখ্য যে প্রথম ডিজিটাল কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ছিল না। এটি একবারে একটি প্রোগ্রাম চালাত, যার সমস্ত কাজের কমান্ড ছিল এবং প্রয়োজনীয় বিশেষ রিসোর্সগুলো নিজেদের(মানব অপারেটর) সরবরাহ করতে হতো। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ব্রিটানিকা।
৯২.
Firewall is used to protect-
  1. Fire attacks
  2. Virus attacks
  3. Data-driven attacks
  4. Unauthorized access
ব্যাখ্যা
• ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফ্টওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gatekeeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে। 
- ফায়ারওয়াল পদ্ধতি ব্যবহার করে একইসাথে অবৈধ ব্যক্তির প্রবেশ রোধ করা যায় এবং ডেটা বা অন্যান্য সিস্টেমের সিকিউরিটি নিশ্চিত করা যায়।
- ফায়ারওয়াল অথোরাইজ অ্যাক্সেসকে যাচাইয়ের মাধ্যমে অ্যাক্সেস করার অনুমোদন দেয়। 


উৎস: ই-কমার্স, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
Which of the following is used both as input and output device?
  1. Touch screen
  2. Printer
  3. Microphone
  4. Mouse
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস (Peripheral Device):
- সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্যপ্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১. ইনপুট পেরিফেরাল (Input Peripheral):
- কম্পিউটারের প্রক্রিয়াকরণের কাজে ডেটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যারসমূহই হলো ইনপুট পেরিফেয়াল। 
- উল্লেখযোগ্য ইনপুট ডিভাইসসমূহ হলো:
• কি-বোর্ড (Keyboard)
• ওএমআর (OMR)
• মাউস (Mouse)
• ওসিআর (OCR)
• ট্যাকবল (Trackball)
• জয়স্টিক (Joystick)
• স্ক্যানার (Scanner)
• ডিজিটাইজার (Digitizer)
• টাচ স্ক্রিন (Touch Screen )
• লাইটপেন (Light Pen)
• বার কোড রিডার (Barcode Reader)
• গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
• পয়েন্ট অফ সেল (Point of Sale )
• ডিজিটাল ক্যামেরা (Digital Camera) ইত্যাদি

২. আউটপুট পেরিফেরাল (Output Peripheral):
- কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যারসমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রদর্শন করে সেগুলোকে আউটপুট পেরিফেয়াল বলা হয়।
- উল্লেখযোগ্য আউটপুট ডিভাইসসমূহ হলো:
• মনিটর (Monitor)
• প্রিন্টার (Printer)
• প্লটার (Plotter)
• স্পিকার (Speaker)
• মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
• ইমেজ সেটার (Image Setter)
• ফিল্ম রেকর্ডার (Film Recorder)
• হেডফোন (Headphone) ইত্যাদি।

৩ । ইনপুট ও আউটপুট পেরিফেরাল (Input and Output Peripheral):
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়।
- উল্লেখযোগ্য কয়েকটি ইনপুট ও আউটপুট ডিভাইসসমূহ হলো:
• হার্ডডিস্ক
• সিডি বা ডিভিডি
• পেনড্রাইভ
• টাচ স্ক্রিন ইত্যাদি।


উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
Which of the following is correct?
  1. 1 kilobyte = 1024 bytes
  2. 1 megabyte = 1024 bytes
  3. 1 kilobyte = 1000 bytes.
  4. 1 megabyte = 1000 bytes
ব্যাখ্যা
• 1 byte (B) = 8 bits
• 1 kilobyte (KB) = 1024 bytes
• 1 megabyte (MB) = 1024 kilobytes
• 1 gigabyte (GB) = 1024 megabytes
• 1 terabyte (TB) = 1024 gigabytes
• 1 petabyte (PB) = 1024 terabytes
• 1 exabyte (EB) = 1024 petabytes
• 1 zettabyte (ZB) = 1024 exabytes
• 1 yottabyte (YB) = 1024 zettabytes


উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৯৫.
The present corporate name of Facebook is-
  1. Facebook
  2. Beta
  3. Meta
  4. Alpha
ব্যাখ্যা
• মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড:
- ফেসবুক ইনকর্পোরেটেড এর বর্তমান নাম মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেড।
- অক্টোবর ২০২১ সালে ফেসবুক তার নাম পরিবর্তন করে।
- এটি একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি সংগঠন।
- CEO: মার্ক জাকারবার্গ
- প্রতিষ্ঠাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০০৪
- বাণিজ্যিক নাম: মেটা
- সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
- মেটার অধীনস্ত কোম্পানিগুলো হলো - ইনস্টাগ্রাম, হোয়াটস্ অ্যাপ, ফেসবুক , ম্যাসেঞ্জার ইত্যাদি। 

উৎস: ব্রিটানিকা।
৯৬.
Which is used to find and fix the error in the source code of any software?
  1. Encoding
  2. Debugging
  3. Decoding
  4. Correction
ব্যাখ্যা
- Debugging is the process of finding and fixing errors or bugs in the source code of any software.
- When software does not work as expected, computer programmers study the code to determine why any errors occurred.
- They use debugging tools to run the software in a controlled environment, check the code step by step, and analyze and fix the issue. 
- The term debugging can be traced back to Admiral Grace Hopper, who worked at Harvard University in the 1940s.
- Computer programmers were first recorded as using the terms bugs and debugging by the 1950s, and by the early 1960s, the term debugging was commonly accepted in the programming community.
- The debugging process typically requires the following steps. 
• Error identification
• Error analysis
• Fix and validation

উৎস: amazon.com
৯৭.
Who was the co-founder of Microsoft Corporation with Bill Gates?
  1. Steve Jobs
  2. Paul Bernard
  3. Paul Allen
  4. John Bacus
ব্যাখ্যা
• মাইক্রোসফট (Microsoft):
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- আশির দশকের শুরুতে আই.বি.এম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS- DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
- মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম Linkedin
- CEO: Satya Nadella 
- Founders: Bill Gates, Paul Allen
- Headquarters: Redmond, Washington, United States

উৎস: ব্রিটানিকা।
৯৮.
Which of the following is not a programming language?
  1. Python
  2. Java
  3. HTML
  4. SQL
ব্যাখ্যা
• HTML:
- HTML এর পূর্ণরূপ Hyper Text Markup Language.
- HTML হলো ওয়েবপেজ তৈরির জন্য বহুল ব্যবহৃত একটি মার্কাআপ ল্যাঙ্গুয়েজ (Mark-up Language).
- ১৯৯০ সালে টিম বার্নাস লি HTML এর প্রাথমিক রূপ প্রদান করে।

প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ:
- কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়।
- বৈশিষ্ট্য অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ৫ ভাগে ভাগ করা যায়। যথা-
1. Machine Language,
2. Assembly Language,
3. High Level Language,
4. Very High Level Language and
5. Natural Language

• জাভা (Java):
- জাভা (Java) একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৯১ সালে সান মাইক্রো সিস্টেম জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সূচনা করে।
- ১৯৯৫ সালে জেমস গসলিং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• পাইথন (Python):
- পাইথন(Python) একটি হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- ১৯৮৯ সালে ভ্যান রোসাম পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করে।

• SQL:
- SQL একটি Very High Level প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
- SQL (Structured Query Language) কে ডিক্লারেটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়।
- ডাটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা, প্রদর্শন করা, প্রিন্ট করা, শর্ত সাপেক্ষে যেকোনো কাজ করার জন্য SQL এর DDL, DML ইত্যাদি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়।
- ১৯৭৪ সালে আইবিএম স্যান জুস গবেষণা কেন্দ্রে SQL উদ্ভাবন করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯৯.
What is the primary goal of Artificial Intelligence?
  1. To simulate human intelligence
  2. To replace human intelligence
  3. To enhance human intelligence
  4. To mimic animal intelligence
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার মতো বিষয়গুলো মানুষকে অনুকরণ করে করতে পারে।
- কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা হলো:
১. কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২. সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩. সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪. সমস্যা সমাধানের ক্ষমতা।
৫. নতুন নতুন জ্ঞান অর্জন।
৬. ভাষা বুঝার ক্ষমতা।
৭. অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮. মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯. পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০. ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১. জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২. নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম , উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
Which Memory has the highest speed of access?
  1. RAM
  2. Cache
  3. Hard Disk
  4. CD
ব্যাখ্যা
• Memory:
- মেমোরি তৈরির মূল, ধারণক্ষমতা এবং অ্যাক্সেস টাইম বিষয়গুলোর ওপর ভিত্তি করে কম্পিউটারে ব্যবহৃত মেমোরি রেজিস্টার থেকে শুরু করে অপটিক্যাল ডিস্ক পর্যন্ত স্মৃতিগুলোকে বিভিন্ন ক্রমে বা পর্যায়ে ভাগ করা যেতে পারে।
- CD, RAM, Hard Disk এর চেয়ে Cache Memory তে সবচেয়ে দ্রুত অ্যাক্সেস করা যায়।

• Cache Memory:
- এটি এক ধরনের বিশেষ উচ্চগতির মেমোরি ব্যবস্থা।
- মাইক্রোপ্রসেসর ও প্রধান স্মৃতির মাঝে অতি উচ্চগতির এবং কম ধারণক্ষমতাসম্পন্ন যে মেমোরি ব্যবহার করা হয় তাকে Cache Memory বলা হয়।
- কম্পিউটারের ডেটা স্থানান্তরের গতি বৃদ্ধি তথা মাইক্রোপ্রসেসরের প্রক্রিয়াকরণের গতি বৃদ্ধির জন্য Cache Memory ব্যবহৃত হয় ৷
- এটি এক ধরনের স্ট্যাটিক স্মৃতি, যা উচ্চগতি সম্পূর্ণ ও তুলনামূলক দামি মেমোরি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।