পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়18 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
General Knowledge - Recent Affairs
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
Which country has a PTA treaty with Bangladesh?
  1. ক) India
  2. খ) Bhutan
  3. গ) Srilanka
  4. ঘ) Pakistan
সঠিক উত্তর:
খ) Bhutan
উত্তর
সঠিক উত্তর:
খ) Bhutan
ব্যাখ্যা

ডিসেম্বর ৬, ২০২০ - বাংলাদেশ ও ভুটানের মধ্যে একটি দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বানিজ্য চুক্তি স্বাক্ষর হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
The 41st span of the Padma Bridge was laid on -
  1. ক) 8th December, 2020
  2. খ) 9th December, 2020
  3. গ) 10th December, 2020
  4. ঘ) 11th December, 2020
সঠিক উত্তর:
গ) 10th December, 2020
উত্তর
সঠিক উত্তর:
গ) 10th December, 2020
ব্যাখ্যা

পদ্মা সেতুর ৪১তম স্প্যান বসানো হয় ১০ই ডিসেম্বর, ২০২০।
এই স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার দৃশ্যমান হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
Which day is announced as International Day of Epidemic Preparedness?
  1. ক) 7th December
  2. খ) 7th November
  3. গ) 25th December
  4. ঘ) 27th December
সঠিক উত্তর:
ঘ) 27th December
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 27th December
ব্যাখ্যা

২৭শে ডিসেম্বরকে জাতিসংঘের সাধারণ পরিষদ 'আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস' হিসেবে ঘোষণা করে। ঘোষনাটি করে ৭ই ডিসেম্বর, ২০২০।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
The President of New Development Bank (NDP) is -
  1. ক) David Malpass
  2. খ) Marcos Prado Troyjo
  3. গ) Jin Liqun
  4. ঘ) K.V. Kamath
সঠিক উত্তর:
খ) Marcos Prado Troyjo
উত্তর
সঠিক উত্তর:
খ) Marcos Prado Troyjo
ব্যাখ্যা

New Development Bank (NDP) এর বর্তমান প্রেসিডেন্ট এর নাম - মারকোস প্রাডো ট্রয়জো।
তিনি ব্রাজিলের নাগরিক।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
The Height of Mount Everest is -
  1. ক) 8848.00 metre
  2. খ) 8848.56 metre
  3. গ) 8848.86 metre
  4. ঘ) 8848.63 metre
সঠিক উত্তর:
গ) 8848.86 metre
উত্তর
সঠিক উত্তর:
গ) 8848.86 metre
ব্যাখ্যা

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতার সঠিক পরিমাপ নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিন ধরে।
শেষ পর্যন্ত এভারেস্টের উচ্চতা নিয়ে মতবিরোধের নিরসনে নেপাল ও চীন মাউন্ট এভারেস্টের উচ্চতা পরিমাপ করে একটি তথ্য প্রকাশে ঐক্যমতে আসেন।
৮ই ডিসেম্বর ২০২০ উভয় দেশ যৌথভাবে এভারেস্টের নতুন উচ্চতা ঘোষনা করে।
ঘোষনা অনুযায়ী এভারেস্টের নতুন উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার বা ২৯,০৩১.৬৯ ফুট।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy helmed by -
  1. ক) UNDP
  2. খ) UNESCO
  3. গ) World Bank(WB)
  4. ঘ) IMF
সঠিক উত্তর:
খ) UNESCO
উত্তর
সঠিক উত্তর:
খ) UNESCO
ব্যাখ্যা

বঙ্গবন্ধুর নামে প্রথম কোন পুরস্কার প্রবর্তন করে UNESCO.
পুরস্কারের নাম 'UNESCO-Bangabandhu Sheikh Mujibur Rahman International Prize for the Creative Economy'।
এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার মার্কিন ডলার।
২-১১ ডিসেম্বর ২০২০ অনুষ্ঠিত UNESCO'র নির্বাহী পরিষদের ২১০তম অধিবেশনে এই পুরস্কার প্রবর্তনের প্রস্তাব গৃহিত হয়।
সৃজনশীল অর্থনীতিতে উদ্যোগের জন্য তরুনদের উৎসাহিত করতে দুই বছর পর পর দেয়া হবে এই পুরস্কার।
প্রথমবারের মত নভেম্বর ২০২১ অনুষ্ঠিতব্য UNESCO'র ৪১তম সাধারন সভা চলাকালে এই পুরস্কার সর্বপ্রথম প্রদান করা হবে।
বাংলাদেশ তথা বাংলাদেশের কোন প্রথিতযশা ব্যাক্তির নামে UNESCO বা জাতিসংঘের কোন অংগ সংস্থা প্রবর্তিত এটাই প্রথম কোন আন্তর্জাতিক পুরস্কার।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
What is the meaning of ‘Amphan’?
  1. ক) Wind
  2. খ) Water
  3. গ) Sky
  4. ঘ) Waterfall
সঠিক উত্তর:
গ) Sky
উত্তর
সঠিক উত্তর:
গ) Sky
ব্যাখ্যা

'আম্পান' অর্থ আকাশ।
সুপার সাইক্লোন আম্পান একটি ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরের তীরবর্তী ভারতের পূর্বাংশে এবং বাংলাদেশে আঘাত হানে।
এ শতাব্দীতে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এটিই প্রথম সুপার ঘূর্ণিঝড়।
এই ঘূর্ণিঝড়ে বাংলাদেশে মারা গেছেন ১৬ জন।
ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে প্রাথমিকভাবে প্রায় সাড়ে এগারোশ কোটি টাকার আর্থিক ক্ষতির কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

.
Whose death has recently sparked a global anti-apartheid movement under the banner of the ''Black Lives Matter'' movement?
  1. ক) George Floyd
  2. খ) Mark ZImmerman
  3. গ) Alicia Garza
  4. ঘ) Opal Temoti
সঠিক উত্তর:
ক) George Floyd
উত্তর
সঠিক উত্তর:
ক) George Floyd
ব্যাখ্যা

George Floyd, 46, died after being arrested by police outside a shop in Minneapolis, Minnesota.
Footage of the arrest on 25 May shows a white police officer, Derek Chauvin, kneeling on Mr Floyd's neck while he was pinned to the floor.
Source: BBC

.
Which country has experimentally launched the world's first 6G satellite into space?
  1. ক) Russia
  2. খ) U.S.A
  3. গ) China
  4. ঘ) India
সঠিক উত্তর:
গ) China
উত্তর
সঠিক উত্তর:
গ) China
ব্যাখ্যা

মহাকাশে বিশ্বের প্রথম 6G স্যাটেলাইট বা উপগ্রহ পরীক্ষামুলকভাবে উৎক্ষেপণ করে চীন।
উৎক্ষেপণ করা 6G স্যাটেলাইট টির নামকরণ করা হয় 'তিয়ানিয়ান-৫'।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১০.
'Hand of God' is related to which athlete?
  1. ক) Mat Weather
  2. খ) Diego Maradona
  3. গ) Pele
  4. ঘ) Franz Beckenbauer
সঠিক উত্তর:
খ) Diego Maradona
উত্তর
সঠিক উত্তর:
খ) Diego Maradona
ব্যাখ্যা

১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনার করা একটি বিতর্কিত গোলের সাথে Hand of God নামটি জড়িয়ে আছে।
ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ২৫শে নভেম্বর, ২০২০।

১১.
Total Amount of Foreign currency (in billion) reserved in Bangladesh Bank after the end of 2020 -
  1. ক) 39
  2. খ) 41
  3. গ) 42
  4. ঘ) 43
সঠিক উত্তর:
ঘ) 43
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 43
ব্যাখ্যা

২০২০ সালের ৩০ ডিসেম্বর শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৪৩.১৭ বিলিয়ন মার্কিন ডলার
বৈদেশিক মুদ্রার রিজার্ভে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।
সূত্র: ডেইলি স্টার রিপোর্ট।

১২.
Who wrote The book ‘A Promised Land’ -
  1. ক) Joe Biden
  2. খ) Barack Obama
  3. গ) Pranab Mukherjee
  4. ঘ) Hilari Clinton
সঠিক উত্তর:
খ) Barack Obama
উত্তর
সঠিক উত্তর:
খ) Barack Obama
ব্যাখ্যা

৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত নতুন আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land
অন্যদিকে নবনির্বাচিত ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - Promise to keep.
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১৩.
According to the Economic Survey’2020 the GDP (current price) is -
  1. ক) 2796378
  2. খ) 2834675
  3. গ) 2734567
  4. ঘ) 2634567
সঠিক উত্তর:
ক) 2796378
উত্তর
সঠিক উত্তর:
ক) 2796378
ব্যাখ্যা

অর্থনৈতিক সমীক্ষা - ২০২০ঃ
জিডিপি ২০১৯ - (২০ সাময়িক)
চলতি মূল্যে জিডিপি - ২৭,৯৬,৩৭৮ কোটি টাকা।
স্থির মূল্যে জিডিপি - ১১,৬৩,৭৪০ কোটি টাকা।
স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার - ৫.২৪%
চলতি মূল্যে মাথাপিছু জিডিপি - ২০৬৪ মার্কিন ডলার
চলতি মূল্যে মাথাপিছু জাতীয় আয় - ১৯৭০ মার্কিন ডলার।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১৪.
Bangladesh ratifies the Nuclear Non-Proliferation Treaty-
  1. ক) 20th September, 2017
  2. খ) 26th September, 2017
  3. গ) 20th September, 2019
  4. ঘ) 26th September, 2019
সঠিক উত্তর:
ঘ) 26th September, 2019
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26th September, 2019
ব্যাখ্যা

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিঃ
জাতিসংঘ জানিয়েছিল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হবে - ২২ জানুয়ারী, ২০২১।
২৪ শে অক্টোবর যে দেশ ৫০তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে - হন্ডুরাস।
বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে - ২০ শে সেপ্টেম্বর ২০১৭।
বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে - ২৬ শে সেপ্টেম্বর, ২০১৯।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১৫.
The Founded headquarter of OPEC -
  1. ক) Geneva
  2. খ) Vienna
  3. গ) Tehran
  4. ঘ) Doha
সঠিক উত্তর:
ক) Geneva
উত্তর
সঠিক উত্তর:
ক) Geneva
ব্যাখ্যা

OPEC(Organization of the petroleum Exporting Countries) হলো বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন।
১৪ সেপ্টেম্বর ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
এর প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর স্থাপিত হয় সুইজারাল্যান্ডের জেনেভায়।
পরবর্তীতে ১৯৬৫ সালে এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
ওপেক এর বর্তমান সদস্য ১৩ তি দেশ।
ওপেক এর প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৫ টি। এগুলো হলো - ইরাক, ইরান, সৌদি আরব, কুয়েত ও ভেনিজুয়েলা।
পূর্বে ওপেক এর সদস্য ছিলো বর্তমানে নেই এমন দেশ - ইন্দনেশিয়া, কাতার ও ইকুয়েডর।
উৎসঃ OPEC website।

১৬.
Bangladesh approved the proposal to ratify the Framework Agreement on Facilitation of Cross - border Paperless Trade in Asia and the Pacific at the cabinet meeting -
  1. ক) 12th September, 2019
  2. খ) 29th August, 2017
  3. গ) 15th October, 2020
  4. ঘ) 14th September, 2020
সঠিক উত্তর:
ঘ) 14th September, 2020
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 14th September, 2020
ব্যাখ্যা

কাগজবিহীন বাণিজ্যসহজীকরণ কাঠামো চুক্তি (Framework Agreement on Facilitation of Cross - border paperless Trade in Asia and the Pacific) গৃহিত হয় ১৯শে মে ২০১৬ সালে (থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ESCAP - এর ৭২ তম অধিবেশনের শেষ দিন।)
চুক্তিটি ESCAP - এর ৫৩ টি সদস্য দেশের স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় - ১ অক্টোবর ২০১৬সালে।
এই চুক্তিটি কার্যকর হবে ৫টি দেশ অনুমোদন দেয়ার ৯০ দিন পর।
ESCAP - এর সদর দপ্তরে বাংলাদেশ, কম্বোডিয়া ও চীন কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে - ২৯ আগস্ট ২০১৭ সালে।
বাংলাদেশে ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তি অনুসমর্থনের প্রস্তাব মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১৭.
The Secretary-General of BIMSTEC -
  1. ক) Volkan Bozkir
  2. খ) Nana Akufo - Addo
  3. গ) Munir Akram
  4. ঘ) Tenzin Lekphell
সঠিক উত্তর:
ঘ) Tenzin Lekphell
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Tenzin Lekphell
ব্যাখ্যা

H.E. Mr. Tenzin Lekphell, Secretary General of BIMSTEC from the Kingdom of Bhutan assumed his charges on 06 November 2020.
Mr. Md. Shamsul Haque, Additional Foreign Secretary (BIMSTEC & SAARC), Ministry of Foreign Affairs of Bangladesh and Directors of the BIMSTEC Secretariat warmly welcomed the new Secretary General during his arrival in Dhaka.
Source: www.bimstec.org

১৮.
Sector Commander Chitto Ranjan Dutta (C R Dutta) was assigned to which sector?
  1. ক) Sector - 2
  2. খ) Sector - 3
  3. গ) Sector - 4
  4. ঘ) Sector - 5
সঠিক উত্তর:
গ) Sector - 4
উত্তর
সঠিক উত্তর:
গ) Sector - 4
ব্যাখ্যা

১লা জানুয়ারি ১৯২৭ সালে ভারতের আসাম প্রদেশের শিলং - এ জন্মগ্রহন করেন সেক্টর কমান্ডার চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত)।
পৈত্রিক নিবাস - হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে।
১৯৪৭ সালে সানাবাহিনীতে যোগদান করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর উত্তম খেতাবে ভূষিত হন।
৩১ জুলাই বাংলাদেশ রাইফেলস এর প্রতিষ্ঠাতা মহাপরিচালক নিযুক্ত হন।
২৫ শে আগস্ট ২০২০ সালে মৃত্যুবরণ করেন।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

১৯.
Which is the top country in gold reserves?
  1. ক) India
  2. খ) Russia
  3. গ) Africa
  4. ঘ) U.S.A
সঠিক উত্তর:
ঘ) U.S.A
উত্তর
সঠিক উত্তর:
ঘ) U.S.A
ব্যাখ্যা

স্বর্ণ মজুদে শীর্ষ দেশ হলো যুক্তরাষ্ট্র।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারিত হয় আউন্স এককে।
১ আউন্স = ৩১.১০৩ গ্রাম।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২০.
World's largest vaccine production Organization -
  1. ক) AstraZeneca
  2. খ) Inovio
  3. গ) Moderna
  4. ঘ) Serum Institute
সঠিক উত্তর:
ঘ) Serum Institute
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Serum Institute
ব্যাখ্যা

Serum Institute of India Pvt. Ltd. is now the world's largest vaccine manufacturer by number of doses produced and sold globally (more than 1.5 billion doses) which includes Polio vaccine as well as Diphtheria, Tetanus, Pertussis, Hib, BCG, r-Hepatitis B, Measles, Mumps and Rubella vaccines.
Source: www.seruminstitute.com

২১.
What is the present working age of the Governor of the Central Bank of Bangladesh?
  1. ক) 60
  2. খ) 62
  3. গ) 65
  4. ঘ) 67
সঠিক উত্তর:
ঘ) 67
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 67
ব্যাখ্যা

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণরের চাকুরীর বয়সসীমা ৬৫ থেকে বাড়িয়ে ৬৭ বছর করে 'বাংলাদেশ ব্যাংক (Amendment) বিল, ২০২০' জাতীয় সংসদে পাশ করা হয়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২২.
The government is forming a company to collect the defaulted debt -
  1. ক) Bangladesh Asset Management Corporation
  2. খ) Bangladesh Defaulted Debt Management Corporation
  3. গ) Bangladesh Debt Management Corporation
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ক) Bangladesh Asset Management Corporation
উত্তর
সঠিক উত্তর:
ক) Bangladesh Asset Management Corporation
ব্যাখ্যা

খেলাপী ঋণ আদায়ে বাংলাদেশ সরকার যে সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছে সেই সংগঠনের নাম Bangladesh Asset Management Corporation (BAMCO)।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৩.
Which island is called an alien island?
  1. ক) Astola
  2. খ) Piram
  3. গ) Netrani
  4. ঘ) Socotra
সঠিক উত্তর:
ঘ) Socotra
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Socotra
ব্যাখ্যা

আরব সাগরের মাঝে অবস্থিত সুকাত্রা দ্বীপ।
এই দ্বীপের ভৌগলিক পরিবেশ এবং অদ্ভূত গাছপালার কারণে এটিকে ভিনগ্রহবাসীর দ্বীপ বা এলিয়েন দ্বীপ বলা হয়।
ইয়েমেনের মালিকাধীন চারটি দ্বীপের একটি হচ্ছে এই সুকাত্রা দ্বীপ।
কিন্তু এই বছরের জুলাই মাসে সোমালিয়াকে ইয়েমেন বিরোধী সৌদি জোটে যোগ দিয়ে ইয়েমেনের সুকাত্রা দ্বিপের উপর নিজের মালিকানা ঘোষনা করার প্রস্তাব দেয় সংযুক্ত আরব - আমিরাত।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৪.
According to the ‘New World Bank Country classifications by income level: 2020 Which country has the highest per capita national income?
  1. ক) U.S.A
  2. খ) Macao
  3. গ) Switzerland
  4. ঘ) China
সঠিক উত্তর:
গ) Switzerland
উত্তর
সঠিক উত্তর:
গ) Switzerland
ব্যাখ্যা

১লা জুলাই ২০২০ বিশ্ব ব্যাংক কর্তৃক প্রকাশিত 'New World Bank Country classifications by income level: 2020 - 2021' শীর্ষক প্রতিবেদন অনুযায়ী
মাথাপিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ - সুইজারল্যান্ড।
PPP'র ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ - ম্যাকাও
মোট জাতীয় আয়ে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৫.
Who among these Bangladeshi's has been appointed as a consultant of the World Health Organization (WHO)?
  1. ক) Dr. Shejuti Saha
  2. খ) Professor Aminul Islam
  3. গ) Dr. Samir Saha
  4. ঘ) Dr. Farida Huq
সঠিক উত্তর:
ক) Dr. Shejuti Saha
উত্তর
সঠিক উত্তর:
ক) Dr. Shejuti Saha
ব্যাখ্যা

১০ জুলাই ২০২০ প্রথম বাংলাদেশী হিসেবে দেশের বেসরকারি প্রতিষ্ঠান 'চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (CHRF) - এর অনুজীববিজ্ঞানী ডা. সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Polio Transition Independence Monitoring Board(TIMB) - এর সদস্য হিসেবে নিয়োগ লাভ করেন।
বিশ্বব্যাপী পোলিওর বিস্তার রোধ নিয়ে কাজ করে TIMB।
এই বছরের মে মাসে ডা. সেঁজুতি সাহা তার বাবার সাথে যৌথভাবে দেশে প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিন নকশা উন্মোচন করেন।
তার বাবা সমীর সাহা CHRF - এর নির্বাহী পরিচালক এবং ঢাকা শিশু হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৬.
What is the full form of ‘RCEP’?
  1. ক) Regional Comprehensive Economic Partnership
  2. খ) Rural Comprehensive Economic Partnership
  3. গ) Regional Comprehensive Environmental Partnership
  4. ঘ) Rural Comprehensive Environmental Partnership
সঠিক উত্তর:
ক) Regional Comprehensive Economic Partnership
উত্তর
সঠিক উত্তর:
ক) Regional Comprehensive Economic Partnership
ব্যাখ্যা

এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫ টি দেশ বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট(Regional comprehensive Economic Partnership) গঠন করার লক্ষ্যে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চুক্তি স্বাক্ষর করে।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৭.
Who is the latest member country of the Bank for International Settlements?
  1. ক) Bank of England
  2. খ) Central Bank of the United Arab Emirates
  3. গ) State Bank of Vietnam
  4. ঘ) Board of Governors of the Federal Reserve System (United States)
সঠিক উত্তর:
গ) State Bank of Vietnam
উত্তর
সঠিক উত্তর:
গ) State Bank of Vietnam
ব্যাখ্যা

ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস্‌ - এর বর্তমান সদস্য - ৬৩টি দেশের কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষ সদস্য - ভিয়েতনামের কেন্দ্রীয় ব্যাংক।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৮.
What is the rank of Bangladesh in the World Military Strength Ranking according to Global Fire Power (GFP)?
  1. ক) 43
  2. খ) 44
  3. গ) 45
  4. ঘ) 46
সঠিক উত্তর:
ঘ) 46
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 46
ব্যাখ্যা

২০০৬ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশের World Military Strength Ranking প্রকাশ করে আসছে Global Fire Power (GFP) নামের একটি গবেষণা প্রতিষ্ঠান। ১৩৮টি দেশের মধ্যে ৫৫টি মাপকাঠির ভিত্তিতে এই র‍্যাংকিং হয়। তাদের সমীক্ষা অনুসারে -
সামরিক শক্তিতে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র। সর্বনিম্ন দেশ - ভুটান।
সর্বনিম্নে (৮ম) অবস্থান - ভুটান (বিশ্বে - ১৩৮তম)।
সার্কভুক্ত দেশগুলোর শীর্ষ দেশ - ভারত (বিশ্বে - চতুর্থ); দ্বিতীয় - পাকিস্তান (বিশ্বে - ১৫তম); তৃতীয় - বাংলাদেশ (বিশ্বে - ৪৬তম)।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

২৯.
The Nagorno-Karabakh is a disputed area between -
  1. ক) Azerbaijan - Armenia
  2. খ) Azerbaijan - Turkmenistan
  3. গ) Armenia - Georgia
  4. ঘ) Armenia - Turkey
সঠিক উত্তর:
ক) Azerbaijan - Armenia
উত্তর
সঠিক উত্তর:
ক) Azerbaijan - Armenia
ব্যাখ্যা

দুই প্রতিবেশি দেশ আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দক্ষিণ ককেশাসের বিতর্কিত অঞ্চল ‘নাগার্নো - কারাবাগ’ নিয়ে দ্বন্দ্ব অনেক পুরনো। স্থলবেষ্টিত এই অঞ্চলটির আয়তন প্রায় - ৪,৪০০ বর্গকিলোমিটার। এই অঞ্চলের প্রধান সম্পদ - দস্তা, কয়লা, সিসা, স্বর্ণ, মার্বেল, চুনা পাথর ও প্রাকৃতিক ঝরনা (পর্যটন)।
সম্প্রতি (২৭ সেপ্টেম্বর, ২০২০) আজারবাইজান ও আর্মেনিয়া - দেশ দুটি এই অঞ্চল নিয়ে পুনরায় সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ে।
নাগার্নো-কারাবাগ সংকট নিরসনে ১৯৯২ সালে গঠিত হয় OSCE মিনস্ক গ্রুপ।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩০.
‘Parti Pejuang Tanah Air’ is formed by -
  1. ক) Nazib Razak
  2. খ) Mahathir Mohammad
  3. গ) Muhyiddin Yassin
  4. ঘ) Anwar Ibrahim
সঠিক উত্তর:
খ) Mahathir Mohammad
উত্তর
সঠিক উত্তর:
খ) Mahathir Mohammad
ব্যাখ্যা

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ কর্তৃক সম্প্রতি গঠিত নতুন দল ‘পার্টি পেজুয়াং তানাহ এয়ার’ বা ‘জাতির যোদ্ধা দল’।
তবে এই দলকে সংক্ষেপে ‘পেজুয়াং’ বা ‘যোদ্ধা’ নামেই ডাকা হবে।
এর আগে ‘বেরসাতুর মালয়েশিয়া’ নামের একটি দল গঠন করেছিলেন মাহাথির মোহাম্মদ।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩১.
Among the followings, who is the top importer of readymade garments in the world?
  1. ক) U.S.A
  2. খ) India
  3. গ) China
  4. ঘ) European Union
সঠিক উত্তর:
ঘ) European Union
উত্তর
সঠিক উত্তর:
ঘ) European Union
ব্যাখ্যা

বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ- ইউরোপীয় ইউনিয়ন।
একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।
একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান- ৪র।
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ৩য়।
একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান- ২য়।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩২.
Which cricketer was recently inducted into the ICC Hall of Fame?
  1. ক) Sachin Tendulkar
  2. খ) Brian Lara
  3. গ) Ricky Ponting
  4. ঘ) Jacques Kallis
সঠিক উত্তর:
ঘ) Jacques Kallis
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jacques Kallis
ব্যাখ্যা

সম্প্রতি আইসিসির ‘হল অব ফেম’-এ অন্তর্ভুক্ত হয় তিন ক্রিকেটার।
তিনজন হলেন- দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, অস্ট্রেলিয়ার নারী দলের হয়ে বিশ্বকাপজয়ী লিসা স্টালেকার
এবং ‘এশিয়ান ব্রাডম্যান’ খ্যাত পাকিস্তানের জহির আব্বাস।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩৩.
The term ‘In God, We Trust’ is related to which country?
  1. ক) UK
  2. খ) USA
  3. গ) Human Rights
  4. ঘ) Wildlife Reservation
সঠিক উত্তর:
খ) USA
উত্তর
সঠিক উত্তর:
খ) USA
ব্যাখ্যা

The motto "IN GOD WE TRUST" was placed on United States coins largely because of the increased religious sentiment existing during the Civil War.
Secretary of the Treasury Salmon P. Chase received many appeals from devout persons throughout the country, urging that the United States recognize the Deity on United States coins.
From Treasury Department records, it appears that the first such appeal came in a letter dated November 13, 1861.
- Source: US Department of Treasury.

৩৪.
How much dollar is earned, the person concerned is called out of poverty or extremely poor by the World Bank?
  1. ক) 1 Dollar
  2. খ) 1.5 Dollar
  3. গ) 1.9 Dollar
  4. ঘ) 2 Dollar
সঠিক উত্তর:
গ) 1.9 Dollar
উত্তর
সঠিক উত্তর:
গ) 1.9 Dollar
ব্যাখ্যা

গত ৯ নভেম্বর ২০২০ বিশ্বব্যাংক প্রকাশ করে ‘দারিদ্র ও সমৃদ্ধির অংশীদার ২০২০ : ভাগ্য বিপর্যয়’ (Poverty & Shared Prosperity 2020 : Reversals of Fortune) নামক প্রতিবেদন।
দৈনিক ১.৯০ মার্কিন ডলার আয় হলেই বিশ্বব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিকে দারিদ্র্যসীমার বাইরে বা হতদরিদ্র বলে থাকে। হতদরিদ্র মানুষের সংখ্যায়-
শীর্ষ দেশ- ভারত।
দ্বিতীয়- নাইজেরিয়া।
ষষ্ঠ- বাংলাদেশ।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩৫.
Which is the most expensive city in the world according to the Economist Intelligence Unit (EIU)?
  1. ক) Zurich
  2. খ) Bern
  3. গ) Geneva
  4. ঘ) San Francisco
সঠিক উত্তর:
ক) Zurich
উত্তর
সঠিক উত্তর:
ক) Zurich
ব্যাখ্যা

১৮ নভেম্বর ২০২০ দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (EIU) প্রকাশ করে ‘Worldwide Cost of Living’ প্রতিবেদনটি। প্রতিবেদন অনুযায়ী-
শীর্ষ ব্যয়বহুল শহর-
সুইজারল্যান্ডের জুরিখ
ফ্রান্সের প্যারিস এবং
চীনের হংকং।
শীর্ষ সস্তা শহর- সিরিয়ার দামাস্কাস।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩৬.
Who announced the big project of the green industrial revolution?
  1. ক) Justin Trodue
  2. খ) Scott Morrision
  3. গ) Boris Jonson
  4. ঘ) Vladimir Putin
সঠিক উত্তর:
গ) Boris Jonson
উত্তর
সঠিক উত্তর:
গ) Boris Jonson
ব্যাখ্যা

COP26 সম্মেলনকে সামনে রেখে যুক্তরাজ্যে সবুজ শিল্পবিপ্লবের বৃহৎ প্রকল্পের ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।
১-১২ নভেম্বর ২০২১ স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত হবে এই বিশ্ব জলবায়ু সম্মেলন COP26।
সবুজ শিল্পবিপ্লবের উদ্দেশ্য হলো - আরো সবুজ, আরো ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা। সবুজ শিল্পবিপ্লবের লক্ষ্যে ঘোষিত ১০ দফা-

২০৩০ সালের মধ্যে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছাতে সাগরপাড়ে হাজার হাজার টারবাইন বসানো।
২০৩০ সালের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত নতুন গাড়ি বিক্রিতে নিষেধাজ্ঞা এবং ব্যাটারি প্রযুক্তিতে বিনিয়োগ ও বৈদ্যুতিক গাড়ি চালু।
ক্ষতিকর কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বিশ্বকে নেতৃত্ব দেয়া।
বিশ্বের প্রথম জিরো কার্বনবিশিষ্ট বাণিজ্যিক বিমান তৈরিতে সহযোগিতা দেয়া।
গণপরিবহন, সাইকেল চালানো ও হাঁটা এবং কম কার্বনের গণপরিবহনে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ।
প্রতিবছর ৭৫,০০০ একর জায়গায় গাছ লাগানাে ও প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা।
পাঁচ গিগাওয়াটের কম কার্বন হাইড্রোজেন জ্বালানি উৎপাদনে শিল্প প্রতিষ্ঠা।
মিনি রিঅ্যাক্টর তৈরির নতুন প্রযুক্তিতে বিনিয়োগ।
বাড়ি, স্কুল ও হাসপাতালকে আরও সবুজ ও উষ্ণ করতে উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
নতুন সবুজ প্রযুক্তি উদ্ভাবন ও শহরগুলোকে সবুজ অর্থায়নের কেন্দ্রে পরিণত করা।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩৭.
Which country recently has named a road of that country as “Bangladesh Road’?
  1. ক) Uganda
  2. খ) Angola
  3. গ) Namibia
  4. ঘ) South Sudan
সঠিক উত্তর:
ঘ) South Sudan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) South Sudan
ব্যাখ্যা

সম্প্রতি দক্ষিণ সুদানের একটি সড়কের নাম রাখা হয় ‘বাংলাদেশ রোড’ যেটি নির্মাণ করেন সেখানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশী শান্তিরক্ষীরা।
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।

৩৮.
What is the rate of population growth in the world?
  1. ক) 1.1%
  2. খ) 1.2%
  3. গ) 1.3%
  4. ঘ) 1.5%
সঠিক উত্তর:
ক) 1.1%
উত্তর
সঠিক উত্তর:
ক) 1.1%
ব্যাখ্যা

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA)-এর ‘বিশ্ব জনসংখ্যা রিপোর্ট’ ২০২০ অনুযায়ী-
বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা- ৭৭৯.৫০ কোটি
বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার- ১.১%
জনসংখ্যায় শীর্ষ দেশ- চীন
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ।