World Association of Investment Promotion Agencies (WAIPA)-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব লাভ করে -
ক
ক) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
খ
খ) বাণিজ্য মন্ত্রণালয়
গ
গ) অর্থ মন্ত্রনালয়
ঘ
ঘ) ইন্ডিয়ান ইনভেস্টমেন্ট কর্পোরেশন
ব্যাখ্যা
২৮ মার্চ ২০২২ World Association of Investment Promotion Agencies (WAIPA)-এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব লাভ করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২.
দেশের ৩৭তম নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে?
ক
ক) কিশোরগঞ্জ
খ
খ) নারায়ণগঞ্জ
গ
গ) গাজীপুর
ঘ
ঘ) সিরাজগঞ্জ
ব্যাখ্যা
৫ এপ্রিল ২০২২ গাজীপুরকে দেশের ৩৭তম নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়। এবং ১৩ এপ্রিল ২০২২ তা গ্যাজেট আকারে প্রকাশ করা হয়।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৩.
৬ মে ২০২২ নিউইয়র্কে অনুষ্ঠিত 'গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট' এর প্রতিপাদ্য কী ছিল?
ক
ক) লেট দ্য লাইট ইন
খ
খ) লেট দ্য লাইট আপ
গ
গ) লেট দ্য হার্ট স্পিক
ঘ
ঘ) লেট দ্য মিউজিক স্পিক
ব্যাখ্যা
নিউইয়র্কে গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট:
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে অনুষ্ঠিত হলো ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’। মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের অধীন হাই-টেক পার্ক কর্তৃপক্ষ।
এতে সংগীত পরিবেশন করে বিশ্ববিখ্যাত জার্মান ব্যান্ড দল ‘স্করপিয়নস’ এবং বাংলাদেশের ‘চিরকুট’। কনসার্টের সহযোগী ছিলো বাংলাদেশি ইলেকট্রনিক্স ও টেক জায়ান্ট ওয়ালটন।
৬ মে ২০২২ স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় অনুযায়ী ৭ মে শনিবার সকালে) ‘লেট দ্য মিউজিক স্পিক’ প্রতিপাদ্যে কনসার্টটি অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সমর্থনে একাত্তরের ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে ম্যাডিসন স্কোয়ারের একই স্থানে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ আয়োজন করা হয়। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ গরীব দেশগুলোর শিশুদের সাইবার নিরাপত্তায় সহায়তা তহবিল গঠনে ব্যয় হবে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৪.
মাঙ্কিপক্স মানুষের শরীরে প্রথম কত সালে সনাক্ত হয়?
ক
ক) ১৯৫৮ সালে
খ
খ) ১৯৬৮ সালে
গ
গ) ১৯৭০ সালে
ঘ
ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
- মাঙ্কিপক্স রোগটি মাঙ্কিপক্স নামক ভাইরাস দ্বারা হয়ে থাকে। - ১৯৫৮ সালে প্রথম ড্যানিশ ল্যাবরেটোরিতে বানরের মধ্যে এ ভাইরাসটি আবিষ্কৃত হয়। - মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় ড্যামোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ১৯৭০ সালে। - এর দুটি ধরনের মধ্যে একটি হলো পশ্চিম আফ্রিকান অপরটি মধ্য আফ্রিকান। এ ক্ষেত্রে, পশ্চিম আফ্রিকান (৩.৬%) ধরনের তুলনায় মধ্য আফ্রিকান (১০.৬%) ধরনে আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। - মাঙ্কি পক্সের লক্ষণগুলো অনেকটা স্মলপক্স বা গুটিবসন্তের মতো। তবে স্বস্তির বিষয় হলো, এটি স্মলপক্স থেকে কম সংক্রামক এবং কম গুরুতর। ২ থেকে ৪ সপ্তাহের মধ্যেই রোগী আরোগ্য লাভ করে। এ ছাড়া মৃত্যুহারও কম। - মাঙ্কি পক্সের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। স্মলপক্স বা গুটিবসন্তের টিকা এ রোগ প্রতিরোধে প্রায় ৮৫% কার্যকর।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৫.
বাংলাদেশের সর্বশেষ GI পণ্য কোনটি?
ক
ক) ঢাকাই মসলিন
খ
খ) রাজশাহী সিল্ক
গ
গ) বাগদা চিংড়ি
ঘ
ঘ) রংপুরের শতরঞ্জি
ব্যাখ্যা
জিআই (GI) এর পূর্ণরুপ হলো (Geographical indication) ভৌগলিক নির্দেশক। WIPO (world intellectual property organization) হলো জিআই পণ্যের স্বীকৃতি দানকারী প্রতিষ্ঠান।
কোনো একটি দেশের মাটি, পানি, আবহাওয়া এবং ওই জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ সেই পণ্য শুধু ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়।
২৪ এপ্রিল ২০২২ বাগদা চিংড়ি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যা দেশের দশম জিআই পণ্য। এর আগে বাংলাদেশের জিআই পণ্য ছিল নয়টি। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয়। পণ্যগুলোর আলাদা কদর থাকে। ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পায়।
এ ছাড়া আরও একটি বাংলাদেশি পণ্য ফজলি আম জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত জিআই সনদ পায়নি।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৬.
দেশের প্রথম ভ্রাম্যমান রেল জাদুঘর উদ্বোধন করা হয় কত তারিখে?
ক
ক) ২৬ মার্চ ২০২২
খ
খ) ৩১ মার্চ ২০২২
গ
গ) ১৪ এপ্রিল ২০২২
ঘ
ঘ) ২৭ এপ্রিল ২০২২
ব্যাখ্যা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে নির্মিত হয়েছে দেশের প্রথম ভ্রাম্যমান রেল জাদুঘর। ২৭ এপ্রিল ২০২২ প্রধানমন্ত্রী শেখ হাসিনা “বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমাণ রেল জাদুঘর” উদ্বোধন করেন।
একটি ব্রডগেজ ও একটি মিটারগেজ কোচকে সর্বোচ্চ প্রযুক্তিতে সাজানো হয়েছে। জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাট প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্কিনে আঙুল স্পর্শ করতেই ভেসে আসবে বঙ্গবন্ধু ছবি, ভাষণ, তার জীবনের নানা দিক-নির্দেশনা। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের দেওয়ালজুড়ে রয়েছে ১২টি LED মনিটর, যার প্রতিটিতে ভিডিও ও স্থিরচিত্রের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবনালেখ্য তুলে ধরা হয়েছে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৭.
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরে কতটি দেশ অংশগ্রহণ করবে?
ক
ক) ২৮টি
খ
খ) ৩০টি
গ
গ) ৩২টি
ঘ
ঘ) ৩৬টি
ব্যাখ্যা
বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর: ২১ নভেম্বর-১৮ ডিসেম্বর ২০২২ কাতারের ৫টি শহরের মোট ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। কাতার বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ তথ্য -
- স্বাগতিক দেশ - কাতার। - দল - ৩২টি। - ম্যাচ - ৬৪টি - প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিবে স্বাগতিক দেশ কাতার। - মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ/ আরব বিশ্ব/ মধ্যপ্রাচ্যে এটি প্রথম বিশ্বকাপ। - এটি এশিয়াতে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্বকাপ। (প্রথম ২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে)। - আরব দেশের বিশ্বকাপে আরব বিশ্ব থেকে অংশগ্রহণকারী দেশ এখন পর্যন্ত তিনটি - মরক্কো, তিউনিসিয়া ও সৌদি আরব। - ২০২২ সালে ৩৬ বছর পর বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে কানাডা। - ২০০৬ সালের পর অর্থাৎ ১৬ বছর পর বিশ্বকাপে নেই সুপার ইগল খ্যাত নাইজেরিয়া। - চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ১৯৫৮ সালের পর এই প্রথম টানা দুটি বিশ্বকাপের (২০১৮ ও ২০২২) চূড়ান্ত পর্বে অংশ নিতে ব্যর্থ হয়। - বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের মূলপর্বে স্থান পায় জার্মানি। - ১ এপ্রিল ২০২২ এবারের বিশ্বকাপের থিম সং Hayya Hayya (Better Together) প্রকাশ করা হয়। গানে কন্ঠ দেন কাতারের গায়িকা আয়েশা, নাইজেরিয়ার তারকা সংগীতশিল্পী ডাভিদো ও মার্কিন সংগীত শিল্পী ত্রিনিদাদ কার্ডোনা। - ১ এপ্রিল ২০২২ প্রকাশিত কাতার বিশ্বকাপের মাসকটের নাম La'eeb। আরবি ভাষায় La'eeb কথার অর্থ হলো বিশেষ দক্ষতাসম্পন্ন একজন খেলোয়াড়। - আরবের মানুষের মতো পোশাক পরা একজনকে বল নিয়ে দেখা যাচ্ছে। এ মাসকট মানুষ না অন্য কোনো প্রাণী, সেটা অবশ্য বলা হয়নি। - ৩০ মার্চ ২০২২ উন্মোচন করা কাতার বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বলের নাম আল রিহলা (Al Rihla)। ইবনে বতুতার ভ্রমণ আর জীবনের গল্প নিয়ে যে বই লেখা, তার নামে বলটার নাম - আল রিহলা। আরবি ভাষার 'আল রিহলা'র বাংলা অর্থ 'যাত্রা' বা 'ভ্রমণ'। - এবারই প্রথম বিশ্বকাপ হবে যেখানে এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যেতে মাত্র এক ঘণ্টা সময় লাগবে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৮.
Indo-Pacific Economic Framework এ কয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
ক
ক) ১১টি
খ
খ) ১২টি
গ
গ) ১৩টি
ঘ
ঘ) ১৪টি
ব্যাখ্যা
IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ভারতসহ ১৩ দেশ যোগদান করবে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। ২০২১ সালে বাইডেন প্রশাসন এই উদ্যোগ শুরুর সময়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে কূটনৈতিক পর্যায়ে ব্রিফ করা হয়েছিল। তবে বাংলাদেশের হোমওয়ার্ক সম্পন্ন না হওয়ায় ঢাকার ধীরে চলো নীতি ছিল। ফলে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের পরিবর্তে ব্রুনাইকে এই জোটে অন্তর্ভুক্ত করে। আইপিইএফ চারটি প্রধান ক্ষেত্র ডিজিটাল অর্থনীতি, সরবরাহ চেইন, ক্লিন এনার্জি অবকাঠামো এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপ নিয়ে পারস্পরিক সম্মতিতে মানদণ্ড নির্ধারণ করবে। আইপিইএফে যে ১৩টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো হলো - মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
৯.
ACSA এর পূর্ণরূপ কী?
ক
ক) Acquisition and Cross-Supply Agreement.
খ
খ) Acquisition and Cross-Sector Agreement.
গ
গ) Acquisition and Cross-Servicing Agreement.
ঘ
ঘ) Acquisition and Cross-Sharing Agreement.
ব্যাখ্যা
ACSA এর পূর্ণরূপ - Acquisition and Cross-Servicing Agreement. আকসা চুক্তির অধীনে মার্কিন বাহিনী খাদ্য, জ্বালানি, গোলাবারুদ ও সরঞ্জামাদি বিনিময় হয়ে থাকে। এই চুক্তি যুক্তরাষ্ট্র সাধারণত ন্যাটো কিংবা তার কোয়ালিশন পার্টনারদের সঙ্গে করে থাকে। এই চুক্তি কোনো দেশের সামরিক অভিযান পরিচালনার কোনো অঙ্গীকার নয়। তৃতীয় দেশের মধ্যেও আকসা হতে পারে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য অনেক দেশের সঙ্গে আকসা করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১০.
জাতীয় শিল্পনীতি ২০২২ এর লক্ষ্য অনুসারে ২০২৭ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান কত শতাংশে উন্নীত করতে হবে?
ক
ক) ৩৮ শতাংশ
খ
খ) ৪০ শতাংশ
গ
গ) ৪২ শতাংশ
ঘ
ঘ) ৪৫ শতাংশ
ব্যাখ্যা
জাতীয় শিল্পনীতি ২০২২: দেশিয় কাঁচামাল ও সম্পদ ব্যবহার করে শ্রমঘন শিল্পায়নের পাশাপাশি ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত সুবিধাকে ধারন করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, খাতভিত্তিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং উৎপাদিত পণ্যের গুণগতমানের উৎকর্ষ সাধনই জাতীয় শিল্পনীতি ২০২২ এর মূল উদ্দেশ্য।
শিল্পনীতির লক্ষ্য: - টেকসই ও পরিবেশসম্মত শিল্পায়নের মাধ্যমে দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ত্বরান্বিত করে জনগণের আর্থসামাজিক উন্নয়ন। - সরকারের সামগ্রিক রূপকল্প ২০৪১ অর্জনের লক্ষ্যে জনশক্তির দক্ষতা, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে ২০২৭ সালের মধ্যে জাতীয় আয়ে শিল্প খাতের অবদান ৪০ শতাংশে উন্নীতকরণ; - ৪র্থ শিল্প বিপ্লবসহ দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে খাপ খাইয়ে দীর্ঘ মেয়াদে শিল্পায়ন প্রবৃদ্ধি অব্যাহত রাখতে সরকারি ও ব্যক্তি খাতের সক্ষমতার উন্নয়ন।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১১.
১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ এর 'শুমারি রেফারেন্স পয়েন্ট' হিসেবে নির্ধারন করা হয়েছে -
ক
ক) ১৪ জুন সন্ধ্যা ৬টা
খ
খ) ১৪ জুন রাত ১০টা
গ
গ) ১৪ জুন রাত ১২টা
ঘ
ঘ) ১৫ জুন ভোর ৬টা
ব্যাখ্যা
১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা’ অনুষ্ঠিত হবে। জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম বাস্তবায়ন করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। শুমারি শুরুর আগে ১৪ জুন রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে। এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে জনশুমারি কার্যক্রম পরিচালিত হতে যাচ্ছে। একটি ওয়েবভিত্তিক ইনটিগ্রেটেড সেনসাস ম্যানেজমেন্ট সিস্টেম (আইসিএমএস) প্রস্তুতসহ জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমে (জিআইএস) গণনা এলাকার বিভিন্ন পর্যায়ের কন্ট্রোল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।
২৯ অক্টোবর ২০১৯ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে 'জনশুমারি ও গৃহগণনা ২০২১' শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২-৮ জানুয়ারি ২০২১ দেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ১০ মাস পিছিয়ে দেওয়া হয়। এরপর তারিখ নির্ধারণ করা হয় ২৫-৩১ অক্টোবর ২০২১। অবশেষে ১৫-২১ জুন ২০২২ দেশব্যাপী ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১২.
শেখ রাসেল সেনানিবাস কোন পদাতিক ডিভিশনের অধীনে গড়ে তোলা হয়েছে?
ক
ক) ৯ পদাতিক ডিভিশন
খ
খ) ৩৩ পদাতিক ডিভিশন
গ
গ) ৬৬ পদাতিক ডিভিশন
ঘ
ঘ) ৯৯ পদাতিক ডিভিশন
ব্যাখ্যা
পদ্মার পাড়ে শেখ রাসেল সেনানিবাস: শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ মার্চ ২০২২ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ সেনানিবাস উদ্বোধন করেন সরকারপ্রধান।
মাওয়া ও জাজিরা দুই প্রান্ত মিলিয়ে ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৯৯ কম্পোজিট ব্রিগেড হিসেবে গড়ে তোলা হয়েছে এই সেনানিবাস। পদ্মার তীরের ২৩৫ একর জমির ওপর ১৩২০ কোটি টাকা ব্যয়ে সেনানিবাসে তিনটি প্রধান ইউনিট রয়েছে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৩.
কক্সবাজারে নির্মিতব্য বায়ুবিদ্যুৎকেন্দ্রে কয়টি টারবাইন স্থাপন করা হবে?
ক
ক) ২০টি
খ
খ) ২২টি
গ
গ) ২৫টি
ঘ
ঘ) ২৭টি
ব্যাখ্যা
দেশের সবচেয়ে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কক্সবাজার: নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির দিকে দেয়া হচ্ছে বাড়তি মনোযোগ। তারই পরিপ্রেক্ষিতে সৌরবিদ্যুতের পর বায়ু শক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে এবার দেশের বৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কক্সবাজারে। ৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে বেসরকারি উদ্যোগে। ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড নামে একটি কোম্পানি নির্মাণ করছে এ বিদ্যুৎকেন্দ্র।
কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে মোট বিনিয়োগ করা হচ্ছে ১১ কোটি ৬৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার। এ প্রকল্পে ১২০ মিটার উচ্চতায় এনভিশনের ইএন১৫৬ মডেলের ২২টি টারবাইন স্থাপন করা হবে। প্রতিটি টারবাইনের উৎপাদন ক্ষমতা ৩ দশমিক শূন্য মেগাওয়াট এবং রোটরের ব্যাস ১৫৬ মিটার। ২০২২ সালের ডিসেম্বর নাগাদ প্রকল্পটির কমিশনিং করা হবে।
কক্সবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মোট ২৪৫ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে। এরই মধ্যে নয়টি স্থানের তথ্য সংগ্রহ করে উইন্ড ম্যাপ প্রস্তুত করা হচ্ছে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৪.
মারমা ভাষার প্রথম চলচ্চিত্র 'তংস্মাসে' এর প্রযোজক ও কাহিনিকার কে?
ক
ক) প্রদিপ ঘোষ
খ
খ) মং উষা থোয়াই
গ
গ) সৌম্য জ্যোতি
ঘ
ঘ) অং সাইন মারমা
ব্যাখ্যা
মারমা ভাষার প্রথম চলচ্চিত্র: - মারমা ভাষার প্রতম চলচ্চিত্র - তংস্মাসে। - তংস্মাসে এর বাংলা অর্থ - গিরিকন্যা। - চলচ্চিত্রটির প্রযোজক ও কাহিনিকার - ডা. মং উষা থোয়াই। - চলচ্চিত্রটির পরিচালক - প্রদিপ ঘোষ।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৫.
বাংলাদশের কোন জেলায় দারিদ্রের হার সবচেয়ে কম?
ক
ক) সিলেট
খ
খ) নারায়নগঞ্জ
গ
গ) গাজীপুর
ঘ
ঘ) যশোর
ব্যাখ্যা
২০১৬ সালের হাউসহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার সার্ভের তথ্যের উপর ভিত্তি করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশ করেছে বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র। ২২ মে ২০২২ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।
২৭ মার্চ ২০২২ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ৬১টি শহরকে অন্তর্ভুক্ত করে “Frontiers 2022 : Noise, Blazes and Mismatches!” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ১৯৯৯ সালের গাইডলাইন অনুযায়ী, আবাসিক এলাকায় শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা ৫৫ ডেসিবল এবং বাণিজ্যিক এলাকায় ৭০ ডেসিবল নির্ধারিত ছিল। ২০১৮ সালের হালনাগাদকৃত গাইডলাইনে সড়কে শব্দের তীব্রতা ৫৩ ডেসিবলের মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়।
প্রতিবেদন অনুসারে - - সবচেয়ে কম শব্দদূষণ হয় অস্ট্রেলিয়ার মেলবোর্নে, শব্দের তীব্রতা ২০ ডেসিবল; দ্বিতীয় স্পেনের বার্সেলোনা, ২২ ডেসিবল। - সবচেয়ে বেশি শব্দদূষণ হয় ঢাকায় (১১৯ ডেসিবেল)। - তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজশাহী (১০৩ ডেসিবেল)। - বাংলাদেশের আরেক শহর টাঙ্গাইলে শব্দের তীব্রতা ৭৫ ডেসিবল।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৭.
হেনলি পাসপোর্ট সূচক ২০২২ অনুসারে বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি দেশে ভ্রমণ করতে পারে?
ক
ক) ৩৮টি
খ
খ) ৪০টি
গ
গ) ৪২টি
ঘ
ঘ) ৪৩টি
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক ২০২২: ১৯৯টি দেশকে অন্তর্ভুক্ত করে যুক্তরাজ্যভিত্তিক Henley & Partners প্রকাশ করেছে “The Henley Passport Index: Q2 2022 Global Ranking”
সূচক অনুসারে - - সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপান ও সিঙ্গাপুরের। - এ দুই দেশের নাগরিকরা ভিসা ছাড়াই যেতে পারেন অন্তত ১৯২টি দেশে। - বাংলাদেশের অবস্থান ১০৪তম। - বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই ৪০টি দেশে ভ্রমণ করতে পারে। - ১১২তম দেশ আফগানিস্তানের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণ করতে পারে ২৬টি দেশে।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৮.
নিচের কোনটি শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ?
ক
ক) দক্ষিণ কোরিয়া
খ
খ) মন্টিনিগ্রো
গ
গ) স্লোভাকিয়া
ঘ
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ - দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো ও স্লোভাকিয়া। • সর্বাধিক জন্মহারে পাঁচ দেশ - ১. সিরিয়া (৫.৫%); ২. নাইজার (৩.৭%); ৩. অ্যাঙ্গোলা (৩.২%); ৪. নিরিক্ষীয় গিনি (৩.১%); ৫. ডিআর কঙ্গো (৩.০%)। • সর্বনিম্ন জন্মহারে পাঁচ দেশ - ১. লেবানন (-১.৩%); ২. লাটভিয়া ও লিথুয়ানিয়া (-১.০%); ৩. বুলগেরিয়া (-০.৮%); ৪. মালদ্বীপ (-০.৭%), ৫. ইউক্রেন (-০.৬%)। • শীর্ষ পাঁচ জনবহুল দেশ - ১. চীন (১৪৪.৮৫ কোটি); ২. ভারত (১৪০.৬৬ কোটি); ৩. যুক্তরাষ্ট্র (৩৩.৪৮ কোটি); ৪. ইন্দোনেশিয়া (২৭.৯১ কোটি); ৫. পাকিস্তান (২২.৯৫ কোটি)। • সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান - ৩য়। • এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান - ৫ম। • সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ - আফগানিস্তানে (২.২%)। • সার্কভুক্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন - মালদ্বীপ (-০.৭%)।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১৯.
অ্যাবেল পুরস্কার ২০২২ অর্জন করেন কে?
ক
ক) সিপ্রিয়েন মেনোলেস্কো
খ
খ) ডেনিস পারলেন সালিভান
গ
গ) মোহাম্মদ আলনাসের
ঘ
ঘ) সৌমিত্র দাস
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার: অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল। ২০০২ সাল থেকে এ পুরস্কারের প্রবর্তন করা হয়। প্রতি বছর গণিত শাস্ত্রে অবদানের জন্য এক বা একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারের অর্থমূল্য নরওয়ের মুদ্রায় ৭৫ লক্ষ ক্রোন। এ বছর (২০২২) অ্যাবেল পুরস্কার লাভ করেন যুক্তরাষ্ট্রের গণিতবিদ ডেনিস পারলেন সালিভান।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২০.
বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয় কত তারিখে?
ক
ক) ২৫ মে
খ
খ) ২৮ মে
গ
গ) ৩১ মে
ঘ
ঘ) ৩ মে
ব্যাখ্যা
৩ মে - বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। ২৫ মে - বিশ্ব থাইরয়েড দিবস। ২৮ মে - বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। ৩১ মে - বিশ্ব তামাকমুক্ত দিবস।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২১.
প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
ক
ক) রাশিয়া
খ
খ) লিবিয়া
গ
গ) যুক্তরাষ্ট্র
ঘ
ঘ) বেলারুশ
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাস রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ - রাশিয়া। - বিদ্যুৎ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ - চীন।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২২.
বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু কোন দেশে অবস্থিত?
ক
ক) চেক প্রজাতন্ত্র
খ
খ) নেপাল
গ
গ) ভিয়েতনাম
ঘ
ঘ) তুরস্ক
ব্যাখ্যা
• বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর নাম - Sky Bridge 721 (চেক প্রজাতন্ত্র)। ঝুলন্ত সেতুটির উচ্চতা মাটি থেকে ৯৫ মিটার ওপরে। আর সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা ১ হাজার ১১০ থেকে ১ হাজার ১১৬ মিটার। সেতুর এক প্রান্ত থেকে অপর প্রান্তের দূরত্ব ৭২১ মিটার, প্রস্থ ১ দশমিক ২ মিটার। সেতুটির ওপর দিয়ে কেবল এক দিকেই হেঁটে চলাচল করা যাবে। সেতুটি দিয়ে যাত্রা শেষে চেক প্রজাতন্ত্রের ইতিহাস জানার বিশেষ ব্যবস্থা রয়েছে।
• স্কাই ব্রিজ ৭২১-এর আগে এত দিন বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর তকমা ছিল নেপালের ‘বাগলুং পর্বত ফুটব্রিজ’-এর। সেটির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব স্কাই ব্রিজের চেয়ে ১৫৪ মিটার কম। তবে আপাতত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নেপালের এই ঝুলন্ত সেতুই দীর্ঘতম হিসেবে নথিবদ্ধ রয়েছে।
• বিশ্বের দীর্ঘতম কাচের সেতুর নাম - বাক লং সেতু (ভিয়েতনাম)।
সূত্র: প্রথম আলো ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২।
২৩.
করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
ক
ক) কাতার
খ
খ) সুইডেন
গ
গ) চীন
ঘ
ঘ) জার্মানি
ব্যাখ্যা
- করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ - কাতার। - করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে বিশ্বে সর্বনিম্ন দেশ - পাপুয়া নিউগিনি। - করোনাভাইরাস সামলে ওঠার ক্ষেত্রে সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান - প্রথম।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৪.
বাংলাদেশ CSocD এর সদস্য নির্বাচিত হয়েছে যে মেয়াদে -
ক
ক) ২০২৩-২৫ সাল
খ
খ) ২০২৩-২৭ সাল
গ
গ) ২০২৩-২৬ সাল
ঘ
ঘ) ২০২২-২৬ সাল
ব্যাখ্যা
- বাংলাদেশ ‘জাতিসংঘ সামাজিক উন্নয়ন কমিশন’ (CSocD) এর সদস্য নির্বাচিত হয়েছে যে মেয়াদে - ২০২৩-২৭ সাল। - বাংলাদেশ ছাড়াও এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে যে দুটি দেশ CSocD’র সদস্য নির্বাচিত হয়েছে - ভারত ও সৌদি আরব।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৫.
বুচা শহরটি কোন দেশে অবস্থিত?
ক
ক) রাশিয়া
খ
খ) ইউক্রেন
গ
গ) বেলারুশ
ঘ
ঘ) সুইডেন
ব্যাখ্যা
বুচা শহর যে দেশে অবস্থিত - ইউক্রেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই এখানে পৌঁছে যায় রুশ বাহিনী। ৫ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা ছাড়ে রাশিয়ান সেনারা। এর কয়েকদিন তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ আনে ইউক্রেন।
সূত্র: ডেইলি স্টার ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৬.
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছান -
ক
ক) তামিম ইকবাল
খ
খ) মুশফিকুর রহিম
গ
গ) সাকিব আলা হাসান
ঘ
ঘ) মুমিনুল হক
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছান - মুশফিকুর রহিম।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৭.
২০ মে ২০২২ খাদ্য, জ্বালানি ও অর্থসংক্রান্ত 'গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের' (GCRG) প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী খাদ্য, বিদ্যুত ও আর্থিক সংকট মোকাবেলায় কয়টি প্রস্তাব উত্থাপন করেন?
ক
ক) ২টি
খ
খ) ৩টি
গ
গ) ৪টি
ঘ
ঘ) ৫টি
ব্যাখ্যা
২০ মে ২০২২ খাদ্য, জ্বালানি ও অর্থসংক্রান্ত 'গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপের' (GCRG) প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী খাদ্য, বিদ্যুত ও আর্থিক সংকট মোকাবেলায় ৪টি প্রস্তাব উত্থাপন করেন।
প্রথম প্রস্তাবে তিনি বলেন, ‘প্রথমত, আমাদের অবশ্যই বিশ্বব্যাপী সংহতি জোরদার করতে হবে এবং একটি সু-সমন্বিত প্রচেষ্টা গ্রহণ করতে হবে। জি-৭, জি-২০, ওইসিডি, এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলির একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ তিনি বলেন, আমরা সংকট মোকাবেলায় কার্যকর সুপারিশ প্রণয়নের জন্য তাদের প্রচেষ্টায় আমাদের পূর্ণ সমর্থন দেব।
দ্বিতীয়ত, অবিলম্বে বিশ্বব্যাপী লজিস্টিক এবং সরবরাহ শৃঙ্খলে বাধাগুলো মোকাবেলা করা প্রয়োজন। তিনি আরো বলেন, এ প্রয়াস পণ্যের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে সহায়তা করবে। বিশেষ করে স্বল্পোন্নত দেশ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশগুলির বৈশ্বিক বাণিজ্য ও রপ্তানি আয় পুনরুজ্জীবিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থনও থাকতে হবে। তিনি বলেন, উন্নত অর্থনীতি এবং বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে এবং শুল্ক-মুক্ত-কোটা-মুক্ত বাজারে প্রবেশাধিকার এবং আরও সহজলভ্য অর্থায়ন প্রদান করতে হবে।
তৃতীয় প্রস্তাবে, শেখ হাসিনা বলেন, কার্যকর খাদ্য সঞ্চয় ও বিতরণ ব্যবস্থার জন্য কৃষি খাতের জন্য প্রযুক্তি সহায়তা এবং বিনিয়োগের উপর আরও বেশি গুরুত্ব প্রদান করা অপরিহার্য। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে বিশেষ করে এলডিসিতে অনেক সম্ভাব্য ব্যবসার সুযোগ রয়েছে। তিনি অভিমত ব্যক্ত করেন, ‘এই এজেন্ডাকে এগিয়ে নিতে আমরা বিদ্যমান উত্তর-দক্ষিণ, দক্ষিণ-দক্ষিণ এবং ট্রায়াঙ্গুলার সহযোগিতার সুবিধা নিতে পারি। এই বিষয়ে বেসরকারি খাতের সাথে সম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ বিবেচিত হবে।’
পরিশেষে, তিনি ৪৮-সদস্যের জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের সভাপতি হিসেবে উল্লেখ করেন, আমরা অনেক এসআইডি এবং নিন্মাঞ্চলীয় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সাথে কাজ করার সুযোগ পেয়েছি।এসব দেশে কৃষি-খাদ্য ব্যবস্থা গুরুতর চাপের মধ্যে রয়েছে।
সূত্র: rtvonline.com ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৮.
'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২২' জাতীয় সংসদে পাশ হয় কবে?
ক
ক) ৪ এপ্রিল ২০২২
খ
খ) ৫ এপ্রিল ২০২২
গ
গ) ৬ এপ্রিল ২০২২
ঘ
ঘ) ৭ এপ্রিল ২০২২
ব্যাখ্যা
• ৪ এপ্রিল ২০২২ সালে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২২' জাতীয় সংসদে পাস হয়। • ৫ এপ্রিল ২০২২ সালে 'চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল, ২০২২' এবং 'বাণিজ্য সংগঠন বিল, ২০২২' জাতীয় সংসদে পাস হয়।
সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২৯.
'বিশ্ব অটিজম সচেতনতা দিবস' পালিত হয় কত তারিখে?
ক
ক) ২ এপ্রিল
খ
খ) ৭ এপ্রিল
গ
গ) ১১ এপ্রিল
ঘ
ঘ) ২২ এপ্রিল
ব্যাখ্যা
২ এপ্রিল - বিশ্ব অটিজম সচেতনতা দিবস এ বছর এর প্রতিপাদ্য ছিল - "এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি।"
৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস। ১১ এপ্রিল - বিশ্ব পারকিনসন্স দিবস। ২২ এপ্রিল - বিশ্ব ধরিত্রী দিবস।