পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes২০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয়: গাণিতিক যুক্তি সিলেবাস: ১. বীজগাণিতিক সূত্রাবলি, বহুপদী উৎপাদক, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা, সরল সহসমীকরণ। ২. সূচক ও লগারিদম, সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা। ৩. সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
a + b = 4 এবং a - b = 2 হলে, a2 + b2 এর মান কত? 
  1. 10 
  2. 15 
  3. 20 
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 4 এবং a - b = 2 হলে, a2 + b2 এর মান কত? 

সমাধান: 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)2 
বা, 2(a2 + b2) = (4)2 + (2)2
বা, 2(a2 + b2) = 16 + 4 
বা, 2(a2 + b2) = 20 
বা, (a2 + b2) = 20/2
∴ a2 + b2 = 10 
.
82 × 80 = কত? 
  1. 0
  2. - 8
  3. 16
  4. 64 
ব্যাখ্যা
প্রশ্ন: 82 × 80 = কত? 

সমাধান: 
82 × 80
= 64 × 80
= 64 × 1 
= 64 
.
x কে চলক ধরে a2x + b = 0 সমীকরণের ঘাত নিচের কোনটি?
  1. 0
  2. 2
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: x কে চলক ধরে a2x + b = 0 সমীকরণের ঘাত নিচের কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ শক্তিকে ঘাত বলে। 
প্রদত্ত সমীকরণ- a2x + b = 0 
বা, a2x1 + bx0 = 0 

∴ x চলকের ঘাত = 1   ।
.
যদি 2x + y = 2 এবং x + 3y > 6 হয়, তবে-
  1. y < 2
  2. y > 2
  3. y ≥ 2
  4. y ≤ 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + y = 2 এবং x + 3y > 6 হয়, তবে- 

সমাধান: 
2x + y = 2
বা, 2x = 2 - y

এখন, 
x + 3y > 6
বা, 2x + 6y > 12  [2 দ্বারা গুণ করে] 
বা, 2 - y + 6y > 12  [∴ 2x = 2 - y] 
বা, 5y > 12 - 2
বা, 5y > 10 
∴ y > 2
.
একটি পূর্ণ তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস তোলা হলো। তাসটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত?
  1. 1/52
  2. 4/25
  3. 13/7
  4. 7/13
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পূর্ণ তাসের প্যাকেট থেকে দৈবভাবে একটি তাস তোলা হলো। তাসটি লাল অথবা রাজা হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
ধরি,
তাসটি লাল হবার সম্ভাবনা, P(R) = 26/52 
তাসটি রাজা হবার সম্ভাবনা, P(K) = 4/52 
∴ তাসটি লাল এবং রাজা হবার সম্ভাবনা, P(R ∩ K) = 2/52 

∴ তাসটি লাল অথবা রাজা হবার সম্ভাবনা, P(R ∪ K) = P(R) + P(K) - P(R ∩ K) 
= 26/52 + 4/52 - 2/52 
= (26 + 4 - 2)/52
= 28/52
= 7/13 ।
.
logx√343 = 3/2 হলে, x এর মান কত?
  1. 7
  2. √7
  3. 7√7
  4. 49
ব্যাখ্যা
প্রশ্ন: logx√343 = 3/2 হলে, x এর মান কত? 

সমাধান: 
logx √343 = 3/2 
বা, x3/2 = √343 
বা, x3/2 = √73 
বা, x3/2 = 7(1/2) × 3
বা, x3/2 = (7)3/2
∴ x = 7
.
৪ + ৭ + ১০ + .............. + ৬৭ ধারাটির পদসংখ্যা কত? 
  1. ২২ টি
  2. ২০ টি 
  3. ২৩ টি
  4. ২১ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ + ৭ + ১০ + .............. + ৬৭ ধারাটির পদসংখ্যা কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির প্রথম পদ = ৪
ধারাটির শেষ পদ = ৬৭
ধারাটির সাধারন অন্তর = ৭ - ৪ = ৩ 

∴ পদসংখ্যা = {(শেষ পদ - প্রথম পদ)/সাধারন অন্তর} + ১ 
= {(৬৭ - ৪)/৩} + ১ 
= {(৬৩)/৩} + ১ 
= ২১ + ১ 
= ২২ । 
.
x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক কত?
  1. (x - a + b)(x + a - b)
  2. (x - a + b)(x - a + b)
  3. (x + a + b)(x - a - b)
  4. (x - a + b)(x - a - b)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 2ax + (a + b)(a - b) এর উৎপাদক কত? 

সমাধান: 
x2 - 2ax + (a + b)(a - b)
= x2 - 2ax + a2 - b2
= (x - a)2 - b2 
= {(x - a) + b}{(x - a) - b} 
= (x - a + b)(x - a - b)
.
"ELEPHANT" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (E, E, A) একসাথে থাকে?
  1. 720
  2. 1440
  3. 2160
  4. 4320
ব্যাখ্যা
প্রশ্ন: "ELEPHANT" শব্দটির অক্ষরগুলোকে কতভাবে সাজানো যেতে পারে, যদি সব স্বরবর্ণ (E, E, A) একসাথে থাকে? 

সমাধান
ELEPHANT শব্দটির মোট অক্ষর আছে = 8 টি (E, L, E, P, H, A, N, T)
স্বরবর্ণ আছে = 3 টি (E, E, A)
ব্যঞ্জনবর্ণ আছে = 5 টি (L, P, H, N, T) 

এখন, 
ELEPHANT শব্দে স্বরবর্ণ আছে 3 টি (E, E, A) যার মধ্যে 2 টি (E) 
∴ স্বরবর্ণগুলোকে সাজানো যাবে = 3!/2!
= 3 ভাবে। 

আবার, 
স্বরবর্ণ (E, E, A)গুলোকে একত্রে ধরলে অক্ষর হয় = EEA, L, P, H, N, T 
এই ৬টি বর্ণকে সাজানো যাবে = 6!
= 720 ভাবে 

∴ স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট বিন্যাস = (720 × 3)
= 2160 ।
১০.
a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে, ab + bc + ca = কত?
  1. 68
  2. 71
  3. 70
  4. 72
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 15 এবং a2 + b2 + c2 = 83 হলে, ab + bc + ca = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 15
এবং a2 + b2 + c2 = 83 

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2ab + 2bc + 2ca 
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2
বা, 2(ab + bc + ca) = (15)2 - 83 
বা, 2(ab + bc + ca) = 225 - 83 
বা, 2(ab + bc + ca) = 142
বা, (ab + bc + ca) = 142/2 
∴ ab + bc + ca = 71
১১.
2a2 - 4ab + 4b2 রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণবর্গ হবে?
  1. 2ab যোগ করলে
  2. 2a2 যোগ করলে
  3. a2 বিয়োগ করলে
  4. 2b2 বিয়োগ করলে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: 2a2 - 4ab + 4b2 রাশিটির সাথে কত যোগ বা বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণ বর্গ হবে? 

সমাধান: 
প্রদত্ত রাশি = 2a2 - 4ab + 4b2 
= a2 + a2 - 4ab + 4b2 
= a2 - 2.a.2b + (2b)2 + a2 
= (a - 2b)2 + a2 

∴ a2 বিয়োগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
---------------------------------
2a2 - 4ab + 4b2 
= 2a2 - 4ab + 2b2 + 2b2
= (√2a)2 - 2.√2a.√2b + (√2b)2  + 2b2
= (√2a - √2b)2 + 2b2 

2a2 - 4ab + 4b2 রাশিটি থেকে 2b2 বিয়োগ করলে রাশিটি একটি পূর্ণ বর্গ হবে.

অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
১২.
a- 3 = 0.2 হলে, a12 = কত?
  1. 5
  2. 25
  3. 125
  4. 625
ব্যাখ্যা
প্রশ্ন: a- 3 = 0.2 হলে, a12 = কত? 

সমাধান: 
a- 3 = 0.2
বা, 1/a3 = 2/10
বা, 1/a3 = 1/5
বা, a3 = 5 
বা, (a3)4 = (5)
বা, a(3 × 4) = (5)4
∴ a12 = 625
১৩.
|x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত? 
  1. 2
  2. - 2 
  3. - 3 
ব্যাখ্যা
প্রশ্ন: |x - 2| ≤ 5 হলে, x এর সর্বনিম্ন মান কত? 

সমাধান: 
|x - 2| ≤ 5 
বা, - 5 ≤ x - 2 ≤ 5 
বা, - 5 + 2 ≤ x - 2 + 2 ≤ 5 + 2 
∴ - 3 ≤ x ≤ 7 
এখানে,
x এর সর্বনিম্ন মান = - 3 
এবং x এর সর্বোচ্চ মান = 7  । 
১৪.
১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ৩০.০
  2. ৩০.৫
  3. ৩১.০
  4. ২৯.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত? 

সমাধান: 
এখানে, 
ধারাটির পদগুলো হলো- ১, ২, ৩, ৪, ৫, ............... ৫৯ 
এটি একটি সমান্তর ধারা, 
∴ ধারাটির প্রথম পদ = ১ 
ধারাটির শেষ পদ = ৫৯ 

∴ নির্ণেয় গড় = (শেষ পদ + প্রথম পদ)/২ 
= (৫৯ + ১)/২ 
= ৬০/২ 
= ৩০ ।
১৫.
x + (2/x) = 3 হলে x3 + (8/x3) = কত?
  1. 0
  2. 9
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: x + (2/x) = 3 হলে x3 + (8/x3) = কত? 

সমাধান: 
প্রদত্ত রাশি = x3 + (8/x3
= {x + (2/x)}3 - 3.x.2/x {x + (2/x)} 
= (3)3 - 6 × 3 
= 27 - 18 
= 9
১৬.
A = {21, 22, 23, 24} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?
  1. 15
  2. 16
  3. 24
  4. 32
ব্যাখ্যা
প্রশ্ন: A = {21, 22, 23, 24} হলে, এর প্রকৃত উপসেট কয়টি?

সমাধান: 
এখানে, 
A সেটের মোট উপাদান = 4 
A সেটের সর্বমোট উপসেট = 24 = 16 

∴ প্রকৃত উপসেট = 16 - 1 
= 15 ।
১৭.
3 জন পুরুষ ও 3 জন মহিলা হতে কতভাবে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে?
  1. 9
  2. 5
  3. 6
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 3 জন পুরুষ ও 3 জন মহিলা হতে কতভাবে 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ ও 1 জন মহিলা থাকবে? 

সমাধান: 
3 জন পুরুষ হতে ন্যূনতম পক্ষে 1 জন পুরুষ বেছে নেয়ার উপায় = 3C1 = 3
3 জন মহিলা হতে ন্যূনতম পক্ষে 1 জন মহিলা বেছে নেয়ার উপায় = 3C1 = 3

∴ 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার মোট উপায় = 3 × 3 = 9  ।
১৮.
2log2x - log2(x - 2) = 3 সমীকরণের সমাধান কোনটি?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: 2log2x - log2(x - 2) = 3 সমীকরণের সমাধান কোনটি? 

সমাধান: 
2log2x - log2(x - 2) = 3 
বা, log2x2 - log2(x - 2) = 3 
বা, log2{x2/(x - 2)} = 3
বা, {x2/(x - 2)} = 23 
বা, {x2/(x - 2)} = 8
বা, x2 = 8(x - 2)
বা, x2 - 8x + 16 = 0
বা, x2 - 2.x.4 + 42 = 0 
বা, (x - 4)2 = 0 
বা, x - 4 = 0 
∴ x = 4
১৯.
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪০ হলে, তৃতীয় সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৫০
  3. ৪০
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ৩৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৪০ হলে, তৃতীয় সংখ্যাটি কত? 

সমাধান: 
প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় = ৩৫
∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টি = (৩৫ × ২)
= ৭০ 

আবার, 
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় = ৪০
∴ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি = (৪০ × ৩)
= ১২০ 

∴ তৃতীয় সংখ্যাটি = (১২০ - ৭০) 
= ৫০ ।
২০.
a2 + 7a + x যদি a - 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে x এর মান কত? 
  1. 5
  2. 30
  3. 60
  4. - 60 
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 7a + x যদি a - 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত রাশিটি a - 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে a - 5 রাশিটির একটি উৎপাদক এবং a = 5 এর জন্য রাশিটির মান শূন্য হবে। 
অর্থাৎ, a2 + 7a + x = 0 
বা, (5)2 + 7 × 5 + x = 0 
বা, 25 + 35 + x = 0 
বা, 60 + x = 0 
∴ x = - 60 
২১.
একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি 6 এবং পঞ্চম পদটি 48 হলে, সাধারণ অনুপাত কত?
  1. 2
  2. 3
  3. 1
  4. 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গুণোত্তর ধারার দ্বিতীয় পদটি 6 এবং পঞ্চম পদটি 48 হলে, সধারণ অনুপাত কত?

সমাধান: 
ধরি,
গুণোত্তর ধারার প্রথম পদ = a
এবং সাধারণ অনুপাত = r 

আমরা জানি,
গুণোত্তর ধারার n তম পদ = a × rn - 1 
∴ ২য় পদ = a × r2 - 1 = 6
বা, ar = 6 .......... (i)

আবার, 
৫ম পদ = a × r5 - 1 = 48
∴ ar4 = 48 ...........(¡¡)

(ii) ÷ (i) নং হতে পাই, 
ar4/ar = 48/6
বা, r3 = 8 
বা, r3 = 23
∴ r = 2 

∴ সাধারণ অনুপাত = 2  ।