পরীক্ষা আর্কাইভ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

পরীক্ষাইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ৪৪ সাধারণ জ্ঞান: পরীক্ষা - ১৪ টপিক: সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived]

ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ গেজেটপ্রাপ্ত শহিদ কত জন? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৮৬৪ জন
  2. ৮৩৪ জন
  3. ৮৩৬ জন
  4. ৮৬২ জন
সঠিক উত্তর:
৮৩৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৩৪ জন
ব্যাখ্যা
• জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহিদদের তালিকা:
- জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ শহিদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে সরকার।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এটি প্রকাশ করেছে।
- সেখানে গেজেট প্রকাশের তারিখ লেখা হয়েছে বুধবার (১৫ জানুয়ারি, ২০২৫)।
- সরকারি এ গেজেট অনুযায়ী, ওই গণ-অভ্যুত্থানে শহিদের সংখ্যা ৮৩৪।
- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত ওই গেজেটে 'মেডিকেল কেস আইডি', শহিদদের নাম, বাবার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা অন্তর্ভুক্ত করা হয়েছে।

 উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশে প্রথমবারের মত কৃষক দিবস পালিত হয়-
  1. ৩০ নভেম্বর
  2. ৩ জানুয়ারি
  3. ৩০ জানুয়ারি
  4. ৩ ফেব্রুয়ারি
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
৩০ জানুয়ারি
ব্যাখ্যা
• কৃষক দিবস:
- কৃষকের ঘামেই দাঁড়িয়ে দেশের কৃষি।
- অথচ তাঁদের সম্মান জানাতে বিশেষ কোনো দিবস ছিল না এত দিন।
- এবার সেই শূন্যতা পূরণে এগিয়ে এসেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।
- ৩০ জানুয়ারি প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ও এর সম্প্রসারণ কেন্দ্রের (বাউএক) উদ্যোগে পালিত হয়েছে কৃষক দিবস।
- 'কৃষকবান্ধব প্রযুক্তির সম্প্রসারণই হোক আমাদের অঙ্গীকার' প্রতিপাদ্য সামনে রেখে দিবসটি পালন করা হয়।
- প্রতি বছর জানুয়ারির শেষ বৃহস্পতিবার দিবসটি উদযাপন হবে বলে জানান আয়োজকরা।
- ১৯৭৬ সালে 'অ্যাগ্রি ভার্সিটি এক্সক্সটেনশন' প্রকল্পের মাধ্যমে শুরু হওয়া এই সম্প্রসারণ কেন্দ্র ১৯৮৯ সালে 'বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ কেন্দ্র (বাউএক)' নামে আত্মপ্রকাশ করে।
- তখন থেকেই গ্রামীণ কৃষকদের সঙ্গে সংযোগ স্থাপন এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রতিষ্ঠানটি।
- দীর্ঘদিন ধরে বাউএক মাঠপর্যায়ে সবজি চাষ প্রতিযোগিতা, গবাদিপশুর টিকা প্রদান, মাঠ ফসল প্রদর্শনী, কৃষি প্রশিক্ষণ, বৃক্ষরোপণ কর্মসূচি, পুষ্টি কার্যক্রম এবং স্থানীয় নেতৃত্ব তৈরিতে কাজ করে আসছে।

উৎস: প্রথম আলো পত্রিকা  ও Bdnews24.com।
.
জি-৭ এর ২০২৫ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. কানাডা
  2. জাপান
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
• G-7 এর ২০২৫ সালের ৫১ তম সম্মেলন কানাডার কানানাস্কিস, আলবার্টা তে অনুষ্টিত হবে।

• G-7:

- G-7 এর পূর্ণরূপ- Group of Seven I
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
-  প্রতিষ্ঠাকাল: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উৎস: ব্রিটানিকা; কানাডার সরকারি ওয়েবসাইট।
.
World Economic Forumএর ৫৫তম বার্ষিক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. দাভোস,সুইজারল্যান্ড
  3. বার্লিন, জার্মানি
  4. ফ্রাংকফ্রুট, জার্মানি
সঠিক উত্তর:
দাভোস,সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
দাভোস,সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• World Economic Forum এর ৫৫তম বার্ষিক বৈঠক:
- স্থান: দাভোস, সুইজারল্যান্ড।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সময়কাল: ২০-২৪ জানুয়ারি, ২০২৫।

• World Economic Forum (WEF):
- প্রতিষ্ঠাকাল- মার্চ, ১৯৭১ সাল
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড
- সদস্য সংখ্যা - বিশ্বের বিভিন্ন দেশের ১০০০ এর বেশি লিডিং কোম্পানি।
- সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড
- প্রতিষ্ঠাতা - Klaus Schwab, জার্মানি।

উৎস: World Economic Forum এর ওয়েবসাইট।
.
সম্প্রতি 'Trinity House Agreement' কোন দুটিদেশের মধ্যে হয়েছে?
  1. যুক্তরাষ্ট্র ও কানাডা
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য ও ফ্রান্স
  4. যুক্তরাজ্য ও জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও জার্মানি
ব্যাখ্যা
• Trinity House Agreement (ট্রিনিটি হাউস চুক্তি):
- যুক্তরাজ্য ও জার্মানির প্রতিরক্ষা চুক্তি
- ট্রিনিটি হাউস চুক্তি হলো যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি, যা ২৩ অক্টোবর ২০২৪ সালে গৃহীত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ইউরোপের নিরাপত্তা জোরদার করা এবং নেটো (NATO)-র প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
- ট্রিনিটি হাউস চুক্তি যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধির একটি বড় পদক্ষেপ।
- এটি দীর্ঘমেয়াদে ইউরোপের নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে এবং উন্নত অস্ত্র প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

উৎস: GOV.UK ওয়েবসাইট।
.
দেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. এ এম এম নাসির উদ্দীন
  2. এ এম এম জামাল উদ্দীন
  3. এ কে এম জমির উদ্দীন
  4. এ এম এম ফয়সাল আহমেদ
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
এ এম এম নাসির উদ্দীন
ব্যাখ্যা
• বাংলাদেশ নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে।
- প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে।
- জনাব এ, এম, এম, নাসির উদ্দিন ২০২৪ সালের ২১ নভেম্বর তারিখে বাংলাদেশের ১৪তম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ লাভ করেন।

• নতুন কমিশনে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন:
- সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার,
- সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ,
- সাবেক যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ
- অবসরারপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

উৎস: বিডিনিউজ২৪ ও নির্বাচন কমিশনের ওয়েবসাইট।
.
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কয়টি কমিশন গঠন করেছে?
  1. ৪ টি
  2. ৬ টি
  3. ৯ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
১১ টি
উত্তর
সঠিক উত্তর:
১১ টি
ব্যাখ্যা
• রাষ্ট্র সংস্কার কমিশন:
- ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্র সংস্কারের এগারো(১১) টি সংস্কার কমিশন গঠন করেন।

• কমিশনগুলো হলো:
- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন,
- পুলিশ সংস্কার কমিশন,
- বিচার বিভাগ সংস্কার কমিশন,
- দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন,
- জনপ্রশাসন সংস্কার কমিশন, 
- সংবিধান সংস্কার কমিশন, 
- স্থানীয় সরকার সংস্কার কমিশন, 
- নারী বিষয়ক সংস্কার কমিশন, 
- স্বাস্থ্য খাত সংস্কার কমিশন, 
- গণমাধ্যম সংস্কার কমিশন, 
- শ্রম সংস্কার কমিশন।

উৎস: প্রথম আলো পত্রিকা লিঙ্ক।
.
ব্রাজিলের রিও ডি জেনেরিও তে অনুষ্ঠিত সম্মেলনটি জি-২০ এর কত তম সম্মেলন?
  1. ১৮ তম
  2. ১৯ তম
  3. ২০ তম
  4. ২১ তম
সঠিক উত্তর:
১৯ তম
উত্তর
সঠিক উত্তর:
১৯ তম
ব্যাখ্যা
• জি-২০ ১৯তম সম্মেলন (২০২৪) :
- জি-২০ এর ১৯তম শীর্ষ সম্মেলন ১৮-১৯ নভেম্বর ২০২৪ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিও তে অনুষ্ঠিত হয়।
- এটি বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম, যেখানে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও সমাধানের জন্য আলোচনা করা হয়।

• জি-২০:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- জি-২০ জোটের বর্তমান সদস্য: আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।(ফেব্রুয়ারি, ২০২৫)।

উৎস: ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
.
বাংলাদেশের ২০২৫ সালের বর্ষপণ্য কোনটি?
  1. পাট
  2. চামড়া ও চামড়াজাত পণ্য
  3. তৈরি পোষাক
  4. ফার্নিচার পণ্য
সঠিক উত্তর:
ফার্নিচার পণ্য
উত্তর
সঠিক উত্তর:
ফার্নিচার পণ্য
ব্যাখ্যা
• বর্ষপণ্য-২০২৫:
- ২০২৫ সালের জন্য ফার্নিচার বা আসবাবপত্রকে বর্ষপণ্য ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

- দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি এসব পণ্যের ব্যাপারে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে ১৯৯৫ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করে আসছে বাংলাদেশ।
- মেলার যৌথ আয়োজক বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
- ১ জানুয়ারি, ২০২৫ নতুন বছরের প্রথম দিন পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেন তিনি।
- ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়ে থাকে।
- পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।

উৎস: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS।
১০.
ন্যাটোর ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন- (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. মার্ক রোবেন
  2. বেঞ্জামিন আস্কের
  3. মার্ক রুটে
  4. স্টিফেন সানচেজ
সঠিক উত্তর:
মার্ক রুটে
উত্তর
সঠিক উত্তর:
মার্ক রুটে
ব্যাখ্যা
• মার্ক রুটে:
- ন্যাটোর ১৪তম মহাসচিব বর্তমান মহাসচিব মার্ক রুটে।
- তিনি ২০১০ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত প্রায় ১৪ বছর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ছিলেন।
- জুন, ২০২৪-এ তিনি ন্যাটোর মহাসচিব নির্বাচিত হয়েছেন।
- অক্টোবরের ১, ২০২৪ তারিখ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

• NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation.
- এটি উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক ও রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুটে (১৪তম)।
- মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক।(ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
১১.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. পাকিস্তান
  2. নেপাল
  3. ভুটান
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
• সার্ক (SAARC):
- পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation I
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতা সংস্থা।
- উদ্দেশ্য: দক্ষিণ এশিয়ার দেশগুলোর জনসাধারণের জীবনমান উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, সামাজিক অগ্রগতি ও সাংস্কৃতিক উন্নয়ন ইত্যাদি।
- প্রতিষ্ঠা: ৮ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা।
- সদস্য: ৮টি; বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, পাকিস্তান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- সদর দপ্তর: কাঠমান্ডু, নেপাল।(ফেব্রুয়ারি, ২০২৫)।
- বর্তমান মহাসচিব: গোলাম সারওয়ার (বাংলাদেশ)। (ফেব্রুয়ারি, ২০২৫)।
- প্রথম মহাসচিব: আবুল আহসান (বাংলাদেশ)।
- সার্ক দিবস: ৮ ডিসেম্বর।
- প্রস্তাবক দেশ: বাংলাদেশ।
- দক্ষিণ এশিয়ার মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা সংগঠন তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- তিনিই সার্কের স্বপ্নদ্রষ্টা।

উৎস: সার্ক ওয়েবসাইট।
১২.
একমাত্র সংস্থা হিসেবে 'একুশে পদক- ২০২৫' পায়-
  1. বাংলা একাডেমী
  2. বিশ্ব সাহিত্য সংস্থা
  3. বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল
  4. বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল
ব্যাখ্যা
• একুশে পদক- ২০২৫:
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং
- বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেওয়ার জন্য মনোনীত করেছে সরকার।
• পদকপ্রাপ্তরা হলেন-
- শিল্পকলায় (চলচ্চিত্র) - আজিজুর রহমান (মরণোত্তর),
- সংগীতে-  উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা,
- আলোকচিত্রে - নাসির আলী মামুন, 
- চিত্রকলায়- রোকেয়া সুলতানা,
- গবেষণায়- মঈদুল হাসান,
- ভাষা ও সাহিত্যে - শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) ও হেলাল হাফিজ (মরণোত্তর),
- সংস্কৃতি ও শিক্ষায়- ড. শহীদুল আলম,
- বিজ্ঞান ও প্রযুক্তিতে - মেহেদী হাসান খান,
- সাংবাদিকতায় - মাহফুজ উল্লা (মরণোত্তর)
- সাংবাদিকতা ও মানবাধিকারে-  মাহমুদুর রহমান, 
- শিক্ষায় - ড. নিয়াজ জামান, 
- সমাজসেবায়- মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর)।

উৎস: প্রথম আলো পত্রিকা।
১৩.
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কী?
  1. শ্রী বিজয় পুরম
  2. শ্রী কামরাজ নগর
  3. বীর সাভাকার
  4. শ্রী মান পুরম
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
উত্তর
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
ব্যাখ্যা
• আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন:
- ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন আর্চিবল্ড ব্লেয়ারের নামে এ বন্দর শহরটির নামকরণ করা হয়েছিল।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে’ নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে বলে জানিয়েছে নয়া দিল্লি।
- এখন এটি ভারতের কৌশলগত ও উন্নয়নগত আকাঙ্খার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ভূমিকা রাখছে।

উৎস: বিডিনিউজ টুইয়েন্টি ফোর ওয়েবসাইট।