পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
সাপ্তাহিক ফুুল মডেল টেস্ট [চূড়ান্ত পরীক্ষার আগ পর্যন্ত প্রতি সপ্তাহে একটা করে ফুল মডেল টেস্ট হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
'নষ্টনীড়' সাহিত্যকর্মের রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. হুমায়ুন আজাদ
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

- 'নষ্টনীড়' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- এই গল্পের অন্যতম প্রধান চরিত্র 'চারুলতা'।
- এছাড়াও তাঁর রচিত অন্যান্য ছোটগল্পঃ
• শাস্তি,
• একরাত্রি,
• মধ্যবর্তিনী,
• দৃষ্টিদান,
• ল্যাবরেটরী,
• সমাপ্তি,
• পোস্টমাস্টার,
• হৈমন্তী,
• ছুটি,
• দেনা পাওনা ইত্যাদি।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।

.
কোন শব্দটিতে অপ-প্রয়োগ ঘটেছে?
  1. অহোরাত্র
  2. ইতিমধ্যে
  3. কুসংস্কার
  4. অর্ধাঙ্গি
সঠিক উত্তর:
ইতিমধ্যে
উত্তর
সঠিক উত্তর:
ইতিমধ্যে
ব্যাখ্যা

- অহোরাত্র, কুসংস্কার ও অর্ধাঙ্গি শব্দগুলোতে অপ-প্রয়োগ ঘটেনি।
- ইতিমধ্যে শব্দটির সঠিক প্রয়োগ হবে ইতোমধ্যে।
উৎসঃ ভাষা শিক্ষা ও নির্মিতি, হায়াৎ মামুদ।

.
'আনোয়ারা' উপন্যাসটি কার?
  1. নজিবর রহমান
  2. মীর মশাররফ
  3. হুমায়ুন আহমেদ
  4. মোজাম্মেল হক
সঠিক উত্তর:
নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
নজিবর রহমান
ব্যাখ্যা

মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত উপন্যাসঃ
- আনোয়ারা,
- প্রেমের সমাধি,
- গরিবের মেয়ে,
- মেহেরুন্নেছা ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ?
  1. আগুন, অনিল, বহ্নি
  2. অনিল, পবন,‌ বাতাস
  3. অনল, পবন, অগ্নি
  4. পাবক, বাতাস, পবন
সঠিক উত্তর:
অনিল, পবন,‌ বাতাস
উত্তর
সঠিক উত্তর:
অনিল, পবন,‌ বাতাস
ব্যাখ্যা

- বাতাস, অনিল, পবন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক।
- আগুন শব্দের সমার্থক শব্দঃ
• অনল,
• পাবক,
• অগ্নি,
• বহ্নি,
• হুতাশন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

.
বাংলাদেশের ইতিহাসে কোন ঘটনাটি আগে ঘটেছিল?
  1. বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা
  2. বায়ান্নর ভাষা আন্দোলন
  3. আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা
  4. তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা
ব্যাখ্যা

- অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় তমদ্দুন মজলিশ।
- ৪ জানুয়ারি, ১৯৪৮ সালে পূর্ব বাংলা মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
- ঢাকার কে. এম. দাস লেনের রোজগার্ডেনে এক কর্মী সম্মেলনে পূর্ব বাংলার বাঙালি প্রগতিশীল নেতা ও কর্মী ঢাকায় মিলিত হয়ে ১৯৪৯ সালের ২৩ জুন 'আওয়ামী মুসলিম লীগ' গঠন করেন।
- ১৯৫২ সালে চূড়ান্ত ভাষা আন্দোলন শুরু হয়েছিল।
উৎসঃ সংশ্লিষ্ট সংগঠনের ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।

.
আগরতলা পরিকল্পনা ফাঁসকারী-
  1. শামসুল আলম
  2. টি. এইচ. খান
  3. মোয়াজ্জেম হোসেন
  4. আমীর হোসেন
সঠিক উত্তর:
আমীর হোসেন
উত্তর
সঠিক উত্তর:
আমীর হোসেন
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় ৩ জানুয়ারি, ১৯৬৮ সালে।
- আগরতলার পরিকল্পনা ফাঁস করেন পাকিস্তান ইন্টার ইন্টেলিজেন্সের সদস্য আমির হোসেন।
- এই মামলার দ্বিতীয় প্রধান আসামি লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন (তিনি আগরতলা পরিকল্পনার প্রধান নেতা)।
- আগরতলা ষড়যন্ত্র মামলার মোট আসামি ছিল ৩৫ জন। এই মামলা প্রত্যাহার করা হয় ২২ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে।
- ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে তৎকালীন ছাত্রনেতা তোফায়েল আহমেদ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।

.
কে আমেরিকার শিকাগো শহরে অবস্থিত বিখ্যাত সিয়ার্স টাওয়ারের স্থপতি ছিলেন?
  1. সান্টিয়াগো ক্যালট্রাডা
  2. গুস্তাফে আইফেল
  3. ফজলুর রহমান খান
  4. লুই আই কান
সঠিক উত্তর:
ফজলুর রহমান খান
উত্তর
সঠিক উত্তর:
ফজলুর রহমান খান
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ইলিনর অঙ্গরাজ্যের শিকাগাে শহরে অবস্থিত সিয়ার্স টাওয়ার (যার বর্তমান নাম Willis Tower) এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা স্থপতি ছিলেন বাংলাদেশের ফজলুর রহমান খান।
- ১০৮ তলা বিশিষ্ট সুউচ্চ ভবনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ২য় এবং পৃথিবীর মধ্যে ১৬তম সর্বোচ্চ ভবন।
.
I saw a walking boy. Here the word 'walking' is a/an-
  1. Gerund
  2. Adverb
  3. Participle
  4. Verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা

• ing যুক্ত word Verb + Adjective এর মতো কাজ করলে participle হবে।
• ing যুক্ত word এর অর্থ যদি চলমান কিছু বুঝায় তাহলে তা participle হবে।
• I saw a walking boy. (verb + adj)
• আর noun কে adjective modified করে ।
• বাক্যটির অর্থ আমি একটি বালক হাটতে দেখেছি। যা অর্থ চলমান বুঝাচ্ছে তাই এটি participle হবে।
- It is breaking news। চলমান বুঝাচ্ছে তাই participle.
- A rolling stone gathers no moss . অর্থঃ ঘূর্ণায়মান পাথরে শেওলা জন্মে না। পাথরটি ঘুরছে, মানে চলমান তাই participle হবে.

.
The antonym of the word 'discourteous' is-
  1. Hostile
  2. Polite
  3. Hearty
  4. Kind
সঠিক উত্তর:
Polite
উত্তর
সঠিক উত্তর:
Polite
ব্যাখ্যা
- Discourteous শব্দের অর্থ অভদ্র।
- এর বিপরীত হবে Polite যার অর্থ ভদ্র।
১০.
The phrase 'Castles in the air' means-
  1. Visionary projects
  2. Romantic designs
  3. Ideal projects
  4. Visionary unattainable schemes
সঠিক উত্তর:
Visionary unattainable schemes
উত্তর
সঠিক উত্তর:
Visionary unattainable schemes
ব্যাখ্যা

- The phrase 'Castles in the air' means Visionary unattainable schemes or Daydreams.
- এর বাংলা অর্থ - অবাস্তব বা আকাশ কুসুম চিন্তা করা।

১১.
I know that he has passed. Here 'that he has passed' is a/an _____ clause.
  1. Adverb
  2. Principal
  3. Noun
  4. Adjective
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
- Dependent clause টিকে it দ্বারা replace করা গেলে যদি অর্থবোধক বাক্য তৈরি হয় তাহলে সেটি noun clause হয়।
- যেমন: I know that he has passed. বাক্যটিতে it দ্বারা replace করলে অর্থবোধক বাক্য তৈরি হচ্ছে- I know it.
১২.
একজন ব্যাটসম্যান 21 টি চার ও ছক্কার মাধ্যমে 96 রান করেন। তিনি কতটি চার করেন?
  1. 13টি
  2. 14টি
  3. 15টি
  4. 16টি
সঠিক উত্তর:
15টি
উত্তর
সঠিক উত্তর:
15টি
ব্যাখ্যা

ধরি,
চার x টি, তাহলে ছক্কা (21 - x)টি।
এখন,
4x + 6(21 - x) = 96
বা, 4x + 126 - 6x = 96
বা, -2x = 96 - 126
বা, -2x = - 30
বা, x = 30/2
সুতরাং x = 15

১৩.
a2 - √3a + 1 = 0 হলে a3 + 1/a3 এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

দেওয়া আছে,
a2 - √3a + 1 = 0
বা, a2 + 1 = √3a
বা, a + 1/a = √3 [উভয় পক্ষে a দ্বারা ভাগ করে]
বা, (a + 1/a)3 = (√3)3 [ঘন করে]
বা, a3 + 1/a3 + 3 . a .1/a (a + 1/a) = 3√3
বা, a3 + 1/a3 + 3√3 = 3√3
বা, a3 + 1/a3 = 3√3 - 3√3
সুতরাং a3 + 1/a3 = 0

১৪.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ, সুদাসলের ১/৫ অংশ হবে?
  1. ৫%
  2. ৭%
  3. ৯%
  4. ৬%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

ধরি,
সুদাসল ১০০ টাকা
সুতরাং ৫ বছরের সুদ = (১০০ এর ১/৫)
= ২০ টাকা
তাহলে আসল = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা
৮০ টাকায় ৫ বছরের সুদ ২০ টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (২০ × ১০০)/(৮০ × ৫)
= ৫ টাকা

১৫.
a3 - a এর একটি উৎপাদক-
  1. (a + 3)
  2. (a + 2)
  3. (a + 1)
  4. (a - 2)
সঠিক উত্তর:
(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)
ব্যাখ্যা

a3 - a
= a(a2 - 1)
= a(a2 - 12)
= a(a + 1)(a - 1)

১৬.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. √২৫
  2. √৬৪
  3. √৮১
  4. √৯৯
সঠিক উত্তর:
√৯৯
উত্তর
সঠিক উত্তর:
√৯৯
ব্যাখ্যা

- সাধারণত পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
- যেহেতু √২৫ = ৫, √৬৪ = ৮, √৮১ = ৯, তাই এগুলো মূলদ সংখ্যা।
- কিন্তু √৯৯ পূর্ণবর্গ নয় তাই √৯৯ একটি অমূলদ সংখ্যা।

১৭.
নিচের ধারাটির পরবর্তী সংখ্যা কত?
১, ৪, ১৩, ৪০, ১২১, ____.
  1. ২৮০
  2. ৩২০
  3. ৩৬৪
  4. ৪১৫
সঠিক উত্তর:
৩৬৪
উত্তর
সঠিক উত্তর:
৩৬৪
ব্যাখ্যা

১ + ৩ = ৪,
৪ + ৯ = ১৩,
১৩ + ২৭ = ৪০,
৪০ + ৮১ = ১২১,
১২১ + ২৪৩ = ৩৬৪

১৮.
টাকায় ৫ টা লেবু কিনে প্রতি ডজন ৩ টাকায় বিক্রয় করলে লাভ শতকরা কত?
  1. ১০%
  2. ১৫%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

৩ টাকায় বিক্রয় করে ১২ টি লেবু
১ টাকায় বিক্রয় করে ১২/৩ বা ৪ টি লেবু
সুতরাং ১ টাকায় লাভ = (৫ - ৪) টি লেবু
= ১ টি লেবু
সুতরাং লাভের হার = ১/৪ × ১০০
= ২৫%

১৯.
261 টি আম তিন ভাইয়ের মধ্যে 1/3 : 1/5 : 1/9 অনুপাতে ভাগ করে দিলে, তৃতীয় ভাই কয়টি আম পাবে?
  1. 45টি
  2. 81টি
  3. 90টি
  4. 64টি
সঠিক উত্তর:
45টি
উত্তর
সঠিক উত্তর:
45টি
ব্যাখ্যা

আম পাওয়ার অনুপাত= 1/3 : 1/5 : 1/9
= 15:9:5 [সকল পক্ষকে 45 দ্বারা গুণ করে]
এখন, রাশিগুলোর যোগফল 29।
অতএব, প্রথম ভাই পাবে = 261 × 15/29 = 135
দ্বিতীয় ভাই পাবে = 261 × 9/29 = 81টি,
এবং তৃতীয় ভাই পাবে 261 × 5/29 = 45টি।

২০.
যদি xx√x = (x√x)x হয়, তাহলে x এর মান কত?
  1. 3/4
  2. √3/2
  3. 9/4
  4. 3/√2
সঠিক উত্তর:
9/4
উত্তর
সঠিক উত্তর:
9/4
ব্যাখ্যা

xx√x = (x√x)x
বা, (xx)√x = (x . x1/2)x
বা, (xx)√x = (x3/2)x
বা, (xx)√x = (xx)3/2
বা, √x=3/2
বা, x = (3/2)2
সুতরাং, x = 9/4

২১.
৮ টি শার্টের বিক্রয়মূল্য ১০ শার্টের ক্রয়মূল্যের সমান। শতকরা লাভের হার কত?
  1. ২৫%
  2. ৩০%
  3. ২০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

লাভের হার = (১০-৮)/৮ × ১০০%
= ২/৮ × ১০০%
= ২৫%

২২.
নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ৩/৫
  2. ৫/৮
  3. ৪/৭
  4. ৭/৯
সঠিক উত্তর:
৭/৯
উত্তর
সঠিক উত্তর:
৭/৯
ব্যাখ্যা

৩/৫ = ০.৬
৫/৮ = ০.৬২৫
৪/৭ = ০.৫৭
৭/৯ = ০.৭৭
সুতরাং বৃহত্তম সংখ্যাটি ৭/৯।

২৩.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল √3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. 9√3/16
  2. 3√3/8
  3. 3√3/16
  4. 9√3/8
সঠিক উত্তর:
9√3/16
উত্তর
সঠিক উত্তর:
9√3/16
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) a2
শর্তানুসারে,
√3/4(a+1)2 - (√3/4)a2 = √3
বা, √3/4(a2 + 2a + 1 - a2) = √3
বা, 2a + 1 = 4
বা, 2a = 4 - 1
বা, 2a = 3
বা, a = 3/2
ক্ষেত্রফল= √3/4 × (3/2)2
= 9√3/16

২৪.
কোন পরীক্ষায় ১৮% পরীক্ষার্থী ইংরেজিতে, ১২% পরীক্ষার্থী গণিতে এবং ৯% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ২১%
  2. ৭৯%
  3. ২৫%
  4. ৭৫%
সঠিক উত্তর:
৭৯%
উত্তর
সঠিক উত্তর:
৭৯%
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (১৮ - ৯)% = ৯℅
শুধু গণিতে ফেল করে= (১২ - ৯)% = ৩%
যেকোন এক বিষয়ে এবং উভয় বিষয়ে মোট ফেল করে = (৯ + ৩ + ৯)%
= ২১℅
সুতরাং উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২১)%
= ৭৯%

২৫.
৪/৭ এবং ৮/৯ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু কত?
  1. ১/৬৩
  2. ২/৬৩
  3. ৩/৬৩
  4. ৪/৬৩
সঠিক উত্তর:
৪/৬৩
উত্তর
সঠিক উত্তর:
৪/৬৩
ব্যাখ্যা

- আমরা জানি, ভগ্নাংশের গ.সা.গু = (লব গুলোর গ.সা.গু)/(হর গুলোর ল.সা.গু)
- তাহলে ভগ্নাংশদ্বয়ের লব গুলো ৪ ও ৮।
- সুতরাং এদের গ.সা.গু = ৪ এবং
- ৭ ও ৯ হরগুলোর ল.সা.গু ৬৩।
সুতরাং ৪/৭ এবং ৮/৯ ভগ্নাংশদ্বয়ের গ.সা.গু = ৪/৬৩।

২৬.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. ৪টি
  2. ১টি
  3. ৩টি
  4. ২টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম ২টি বিন্দুতে ছেদ করে।