পরীক্ষা আর্কাইভ

Bangladesh Bank - Officer

পরীক্ষাBIBMতারিখ২ জানুয়ারি, ২০১৫সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Bangladesh Bank Post Name: Officer (গ্রেড-১০) Exam Date: 02.01.2015 Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Bangladesh Bank - Officer

BIBM · ২ জানুয়ারি, ২০১৫ · ৮০ প্রশ্ন

.
‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?
  1. নিস্পৃহ
  2. মনোযোগ
  3. বিশেষভাবে
  4. অভিরুচি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
'অভিনিবেশ'
- তৎসম বা সংস্কৃত শব্দ। 

 অর্থ- 
- 'মনোযোগ',
- 'একাগ্রতা' 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
.
নিম্নে কোন বাক্যটি সঠিক?
  1. আমার কথাই প্রমান হলো।
  2. আমার কথাই প্রমাণ হলো।
  3. আমার কথাই প্রমানীত হলো।
  4. আমার কথাই প্রমাণিত হলো।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: আমার কথাই প্রমাণিত হলো।

এখানে ১ম ও ২য় অপশনে, 
- প্রমাণ বানান ভুল লিখা হয়েছে এবং কর্মবাচ্যে সাধারণত কর্তার পরে বিশেষণ বসে।
- এখানে প্রমাণ বিশেষণ নয়।
- বিশেষণ হিসেবে 'প্রমাণিত' বসবে। 

৩য় অপশনে, 
- 'প্রমানীত' বানানটি ভুল। 

.
বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
  1. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  2. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  3. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  4. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
ব্যাখ্যা
সাধুরীতির বৈশিষ্ট্যসমূহ :
১. সাধুরীতি ব্যাকরণ নির্ধারিত নিয়ম মেনে চলে।
২. সাধুরীতি তৎসম শব্দবহুল ও গুরুগম্ভীর।
৩. সাধুরীতিতে ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন : পড়িতেছি, লিখিতেছি ইত্যাদি।
৪. সাধুরীতিতে সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন: তাহারা, উহারা ইত্যাদি।
৫. সাধুরীতিতে অব্যয়ের তৎসম রূপ ব্যবহৃত হয়। যেমন : তথাপি, যদ্যপি ইত্যাদি।
৬. এই রীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার বেশি। যেমন : রসনেন্দ্রিয়, মহাবুদ্ধিসম্পন্ন ইত্যাদি।
৭. সাধুরীতি নাটক, বক্তৃতা, সংলাপের উপযােগী নয়। 

সুতরাং, সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
‘শশী’ ও ‘কুমুদ’ বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দু’টি চরিত্র?
  1. পুতুল নাচের ইতিকথা
  2. গোরা
  3. উত্তম পুরুষ
  4. কবি
ব্যাখ্যা
• পুতুলনাচের ইতিকথা বাঙালি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস।
পুতুলনাচের ইতিকথা উপন্যাসের চরিত্র গুলো হলো :
- শশী,
- কুসুম,
- কুমুদ,
- মতি। 
------------------ 
মানিক বন্দ্যোপাধ্যায়
- মানিক বন্দ্যোপাধ্যা ১৯০৮ সালে বিহারে জন্মগ্রহণ করেন। 
- কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি।
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৬ সালে।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- পুতুল নাচের ইতিকথা,
- জননী,
- চিহ্ন,
- দিবারাত্রির কাব্য,
- শহরবাসের ইতিকথা,
- অহিংসা,
- শহরতলী,
- সোনার চেয়ে দামি,
- স্বাধীনতার স্বাদ,
- ইতিকথার পরের কথা,
- আরোগ্য ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোন ভাষার সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
  1. চলতি ভাষায়
  2. কথ্য ভাষায়
  3. আঞ্চলিক ভাষায়
  4. সাধু ভাষায়
ব্যাখ্যা
সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়। 
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য: 
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।

উৎস: অষ্টম শ্রেণির ব্যকরণ বই।
.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. চাঁটি
  2. চাঁদা
  3. চানা
  4. চালা
ব্যাখ্যা
• অভিধানে শব্দগুলো অক্ষরিক ক্রমানুসারে সাজানো হয়।
- অর্থাৎ, প্রথমে শব্দটির প্রথম অক্ষর দিয়ে শ্রেণিবদ্ধ করা হয় এবং তারপর পরবর্তী অক্ষরগুলো আসে।

এখানে,
- সমস্ত শব্দের প্রথম অক্ষর 'চ'।
- তবে পরবর্তী অক্ষরগুলো বিচার করলে আমরা দেখতে পাচ্ছি যে, 'আ' আসে 'আ' এর পরে।
- তাই, আমরা এই শব্দগুলোকে নিম্নোক্ত ক্রমে সাজাতে পারি:

অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ,
ক, খ, গ, ঘ, ঙ,
চ, ছ, জ, ঝ, ঞ,
ট, ঠ, ড, ঢ, ণ,
ত, থ, দ, ধ, ন,
প, ফ, ব, ভ, ম,
য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ, ঁ

- তাই, শব্দগুলি বাংলা বর্ণমালার অনুযায়ী ক্রম হবে -
চাঁটি > চাঁদা > চানা > চালা

সুতরাং, সঠিক উত্তর হবে 'চাঁটি' (ক). এটি অভিধানে অন্য তিনটি শব্দের চেয়ে আগে বসবে।
.
‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষায় কোন ভাষা হতে গৃহীত হয়েছে?
  1. দেশী
  2. আরবী
  3. পর্তুগিজ
  4. ওলন্দাজ
ব্যাখ্যা

‘আনারস' এবং 'চাবি' শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে- পর্তুগিজ ভাষা হতে।

আনারস (বিশেষ্য):
- পর্তুগিজ ভাষার শব্দ
অর্থ:
গ্রীষ্ম-মণ্ডলীয় অঞ্চলে চাষ করা হয় এমন পুরু ও কর্কশ খোসায় আবৃত এবং শীর্ষে কাঁটাযুক্ত লম্বাটে গুচ্ছ-বদ্ধ পাতাবিশিষ্ট ভিটামিন এ বি এবং সি সমৃদ্ধ বৃহাদাকার অম্লমধুর রসালো ফল, pineapple।

চাবি (বিশেষ্য):
- পর্তুগিজ ভাষার শব্দ।
অর্থ:
- তালা বন্ধ করা ও খোলার শলাকা।
- যন্ত্রাদি চালু বা বন্ধ করার কাঠিবিশেষ (গাড়ির চাবি)।
- ঘড়ির কাঁটা ঘোরানো বা দম দেওয়ার হাতল।

পর্তুগিজ ভাষার ব্যবহৃত আরো কিছু শব্দ হলো:
গির্জা, পেয়ারা, কাজু, বোতাম, বোতল, আলপিন, আলকাতরা, আলমারি ইত্যিাদি।


উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একডেমি।

.
কোনটি শুদ্ধ বানান?
  1. ণির্নিমেষ
  2. নির্ণিমেষ
  3. ণির্ণিমেষ
  4. নির্নিমেষ
ব্যাখ্যা
• নির্নিমেষ (বিশেষণ)
- তৎসম বা সংস্কৃত শব্দ। 

অর্থ:
- নিমেষহীন;
- পলকহীন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান ও অভিগম্য অভিধান। 
.
‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-
  1. চরণের প্রথমে মিল থাকে
  2. বিশ মাত্রার পর্ব থাকে
  3. অন্তমিল থাকে না
  4. অন্তমিল থাকে
ব্যাখ্যা
⇒ 'অমিত্রাক্ষর' ছন্দের বৈশিষ্ট্য হলো এর অন্ত্যমিল বা অন্ত্যানুপ্রাস নেই।

• কবিতার পঙ্ক্তির শেষে মিলহীন ছন্দকে অমিত্রাক্ষর ছন্দ বলা হয়।
- অর্থাৎ কবিতার দুটি পঙ্ক্তির শেষ অক্ষরের ধ্বনির সাম্য না থাকলে তাকে অমিত্রাক্ষর বলা চলে।
-  অমিত্রাক্ষর ছন্দভিত্তিক, কিন্তু এতে পঙ্ক্তির শেষে মিল নেই। এই ছন্দে এক পঙ্ক্তি বক্তব্য শেষ না হয়ে অন্য পঙ্ক্তিতে গড়িয়ে যায়। 
- এই বৈশিষ্ট্যকে প্রবহমানতা বলে। প্রতি পঙ্ক্তিতে চৌদ্দ অক্ষর থাকে। প্রতি পঙ্ক্তি ৮ + ৬ পর্বে বিভক্তি। 
- বড়ো ধরনের ভাব প্রকাশে অমিত্রাক্ষর বিশেষ সহায়ক। মাইকেল মধুসূদন দত্ত এই ছন্দ প্রবর্তন করেন। 

উৎস : প্রাচ্য সাহিত্য সমালোচনা তত্ত্ব ও অলংকার শাস্ত্র, প্রফেসর ড. ধীরেন্দ্রনাথ তরফদার।
১০.
বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?
  1. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায়
  3. রবীন্দ্রনাথ ঠাকুর
  4. প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
• বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন- 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর' 

- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাকে বাংলা গদ্যের জনক ও বলা হয়।
- বেতাল পঞ্চবিংশতি গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বিদ্যাসাগরের আগে বাংলা গদ্য বা কবিতা কোথাও যতিচিহ্ন ব্যবহার হতো না।
- শুধু পূর্ণচ্ছেদ বা দাঁড়িজ্ঞাপক চিহ্নটি ছিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. প্রত্যয়
  2. বিষ্ময়
  3. নির্ভয়
  4. দ্বিধা
ব্যাখ্যা
‘সংশয়'-এর বিপরীতার্থক শব্দ: 'প্রত্যয়'।

তাছাড়া, 
- 'বিস্ময়' শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীত শব্দ নির্দ্বিধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘সন্ধ্যায় সূর্য অস্ত যায়’ এটি কোন বর্তমান কালের?
  1. সাধারন বর্তমান
  2. নিত্যবৃত্ত বর্তমান
  3. ঘটমান বর্তমান
  4. পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
নিত্যবৃত্ত বর্তমান কাল:
- স্বাভাবিক বা অভ্যস্ততা বোঝালে সাধারণ বর্তমান কালের ক্রিয়াকে নিত্যবৃত্ত বর্তমান কাল বলে।

নিত্যবৃত্ত বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ :
ক. স্থায়ী সত্য প্রকাশে : চার আর তিনে সাত হয়; সন্ধ্যায় সূর্য অস্ত যায়
খ. ঐতিহাসিক বর্তমান : বাবরের মৃত্যুর পর হুমায়ুন দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
গ. কাব্যের ভনিতায় : কাশীরাম দাস ভনে শুনে পুন্যবান।
ঘ. অনিশ্চয়তা প্রকাশে : কে জানে দেশে আবার সুদিন আসবে কি না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি (২০১৮)। 
১৩.
‘রাত্রি’র সমার্থক শব্দ নয়-
  1. বারিদ
  2. রজনী
  3. যামিনী
  4. শর্বরী
ব্যাখ্যা
• ‘রাত্রি’র সমার্থক শব্দ নয় - বারিদ। 
- বারিদ এর সমার্থক শব্দ-  অম্বু, অম্বুদ, জলদ, মেঘ। 

• ‘রাত্রি’র সমার্থক শব্দ:  রাজনী; যামিনী; রাত; নিশা; নিশীথিনী; ক্ষণদা; শর্বরী; বিভাবরী।

সূত্র: অভিগম্য অভিধান। 
১৪.
‘ব্রজবুলি’ বলতে কি বোঝায়?
  1. মৈথিলি ভাষায় একটি উপভাষা
  2. বাংলা ও হিন্দির যোগফল
  3. একরকম কৃত্রিম কবিভাষা
  4. ব্রজধামে কথিত ভাষা
ব্যাখ্যা
 • ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা।
- ব্রজবুলি মূলত এক ধরনের কৃত্রিম কবিভাষা।
- মৈথিলি ও বাংলার মিশ্রিত রূপ হলো ব্রজবুলি ভাষা।
- মিথিলার কবি বিদ্যাপতি এর উদ্ভাবক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর। 
১৫.
ইহলোকে যা সামান্য নয়-
  1. অলোকসামান্য
  2. সাধারণ
  3. অনন্যসাধারণ
  4. আলোকসামান্য
ব্যাখ্যা
• 'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'।

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:  
- ‘যা সাধারণের মধ্যে দেখা যায়না এমন’ এর এক কথায় - অনন্যসাধারণ।
- 'ইন্দ্রিয়কে জয় করেছে যে' এর এক কথায়- 'জিতেন্দ্রিয়'।
- 'অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায়- 'প্রত্যুদ্‌গমন'।
- 'উপস্থিত বুদ্ধি আছে যার' এর এক কথায়- 'প্রত্যুৎপন্নমতি'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ। 
১৬.
‘গাহি তাহাদের গান, ধরনীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান’। পঙক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ?
  1. নারী
  2. জীবন-বন্দনা
  3. সাম্যবাদী
  4. মানুষ
ব্যাখ্যা
গাহি তাহাদের গান-
ধরণীর হাতে দিলো যারা আনি ফসলের ফরমান।- পংক্তিটি 'কাজী নজরুল ইসলাম' এর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থের 'জীবন-বন্দনা' কবিতার অংশ। 
-  বাংলাদেশের রণসঙ্গীতটিও এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

'জীবন-বন্দনা' কবিতা
কাজী নজরুল ইসলাম

গাহি তাহাদের গান –
ধরণির হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
শ্রম-কিণাঙ্ক-কঠিন যাদের নির্দয় মুঠি-তলে
ত্রস্তা ধরণি নজরানা দেয় ডালি ভরে ফুলে ফলে।
বন্য-শ্বাপদ-সংকুল জরা-মৃত্যু-ভীষণা ধরা
যাদের শাসনে হল সুন্দর কুসুমিতা মনোহরা।
যারা বর্বর হেথা বাঁধে ঘর পরম অকুতোভয়ে
বনের ব্যাঘ্র মরুর সিংহ বিবরের ফণী লয়ে।
এল দুর্জয় গতিবেগ সম যারা যাযাবর-শিশু
তারাই গাহিল নব প্রেমগান ধরণি-মেরির জিশু 
যাহাদের চলা লেগে
উল্কার মতো ঘুরিছে ধরণি শূন্যে অমিত বেগে !

কাজী নজরুল ইসলামের বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ: 
- অগ্নিবীণা,
- মরুভাস্কর,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- দোলনচাঁপা,
- সন্ধ্যা,
- চক্রবাক,
- চন্দ্রবিন্দু,
- ছায়ানট,
- বিষের বাঁশি,
- সর্বহারা,
- পুবের হাওয়া,
- সাম্যবাদী,
- ঝিঙ্গে-ফুল,
- ফনিমনসা,
- প্রলয়-শিখা,
- নতুন চাঁদ (শেষ কাব্য)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?
  1. উৎকর্ষতা
  2. উৎকৃষ্টতা
  3. উৎকৃষ্ট
  4. উৎকর্ষ
অনির্ধারিত
ব্যাখ্যা
• উৎকৃষ্ট (বিশেষণ)
প্রকৃতি-প্রত্যয়: উৎ+কৃষ্‌+ত।
অর্থ - শ্রেষ্ঠ; খুব ভালো; উত্তম; উন্নত।
বিশেষ্য পদ - উৎকৃষ্টতা

তাছাড়া, 
• ‘উৎকর্ষ’ (বিশেষ্য)
প্রকৃতি-প্রত্যয়: উৎ + √কৃষ্ + অ।
- আর এর সাথে 'তা’ (বিশেষ্য) প্রত্যয় যুক্ত করলে ‘উৎকর্ষতা’ হয় যা বিশেষ্যের দ্বিত্ব প্রয়োগ অর্থাৎ বাহুল্য দোষ। 
- সুতরাং ’উৎকর্ষতা’ শব্দটি ভুল।

• অপশনের উৎকর্ষতা বানানটি প্রতয়ঘটিত অশুদ্ধ। উৎকর্ষতা এর শুদ্ধ প্রয়োগ হবে- 'উৎকর্ষ, উৎকৃষ্টতা'। 

অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮.
‘পূণ্যে মতি হোক’ বাক্যে পূন্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
  1. বিশেষণের বিশেষণ
  2. বিশেষ্য
  3. বিশেষণ
  4. সর্বনাম
ব্যাখ্যা
• বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোন ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাদের বিশেষ্য পদ বলে‌।
• যেমন- 'পুণ্যে মতি হোক' এখানে 'পুণ্য' শব্দটি বিশেষ্য পদরূপে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
চাঁদ কোন শ্রেণীর শব্দ?
  1. তদ্ভব
  2. অর্ধতৎসম
  3. তৎসম
  4. দেশী
ব্যাখ্যা
• যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।

যেমন -
সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত।
সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার।
সংস্কৃত চন্দ্র > প্রাকৃত চন্দ > তদ্ভব  চাঁদ। 

- এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে, যথা -
১. তৎসম শব্দ
২ তদ্ভব শব্দ
৩. দেশি শব্দ ও
৪. বিদেশি শব্দ।

[পুরাতন সংস্করণে "অর্ধ-তৎসম" নামে আরেকটি ভাগ ছিল যা নতুন সংস্করণে বাদ দেয়া হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
২০.
‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ এটি কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. মিশ্র বাক্য
  4. সাধারণ বাক্য
ব্যাখ্যা
• 'তার বয়স বেড়েছে, কিন্তু বুদ্ধি বাড়েনি'— বাক্যটি একটি যৌগিক বাক্য। 

• পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
• যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন-
- তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি।
- তিনি সৎ কিন্তু কৃপণ।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২১.
(21-24): For each question, there are four alternatives. Choose the one which can be best substituted for the given words.
(21)One who collects postage stamps -
  1. Stamp Collector
  2. Philatelist
  3. Lexicographer
  4. Vendor
ব্যাখ্যা
• One who collects postage stamps is called - Philatelist.
- Bangla Meaning: ডাকটিকিট সংগ্রাহক।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Stamp collector -  ডাকটিকিট সংগ্রহকারী।
- যদিও stamp collector অর্থ আমরা ডাকটিকিট সংগ্রহকারী বলে থাকি, কিন্তু One word এর ক্ষেত্রে এটির term হিসাবে Philatelist ব্যবহৃত হবে।

গ) Lexicographer
English Meaning: A person who compiles dictionaries.
Bangla Meaning:  অভিধান রচয়িতা বা সংকলক।

ঘ) Vendor
English Meaning: a person or company offering something for sale, especially a trader in the street.
Bangla Meaning: বিক্রেতা

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
২২.
One who hates mankind -
  1. Lover
  2. Philanthropist
  3. Misanthrope
  4. Hatter
ব্যাখ্যা
• One who hates mankind - Misanthrope.
English Meaning: A person who dislikes humankind and avoids human society.
Bangla Meaning: যে ব্যক্তি মানবজাতিকে ঘৃণা করে; যে ব্যক্তি সমাজকে এড়িয়ে চলে; নরবিদ্বেষ; মানববৈরী।

Synonyms: Cynic (চিরবিষণ্ণ), Grouch (আকস্মিক বদমেজাজ), Recluse (একান্তবাসী; সন্ন্যাসী).
Antonyms: Optimist (শুভবাদী বা আশাবাদী ব্যক্তি), Positivist (প্রত্যক্ষবাদী), Sentimentalist (ভাবপ্রবণ)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Lover - প্রেমিক; সাধক
খ) Philanthropist - জনহিতৈষী ব্যক্তি।
ঘ) Hatter - যে টুপি বানায় বা বেচে।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
A person claiming to be superior in culture and intellect to others -
  1. Highbrow
  2. Aristocrat
  3. Elite
  4. Intellectual
ব্যাখ্যা
• Highbrow (noun), (adjective)
English Meaning: A person claiming to be superior in culture and intellect to others/ : a person who possesses or has pretensions to superior learning or culture.
Bangla Meaning: (ব্যক্তি) শ্রেষ্ঠ বলে বিবেচিত রুচি ও স্পৃহার অধিকারী (অনেক সময়ে অবজ্ঞার্থে intellectual অর্থে ব্যবহৃত); উঁচকপালে: high brow drama/music.

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Aristocrat - অভিজাত লোক; উঁচু বংশোদ্ভূত ব্যক্তি।
গ) Elite - অভিজাত; ক্ষমতা; প্রতিভা অথবা সুযোগ-সুবিধার কারণে সমাজের উৎকৃষ্ট বলে বিবেচিত শ্রেণি।
ঘ) Intellectual - ) ধীশক্তি সম্বন্ধী; বৌদ্ধিক; বুদ্ধিবৃত্তিক।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam- Webster Dictionary.
২৪.
The plants and vegetation of a region -
  1. Fauna
  2. Climate
  3. Landscape
  4. Flora
ব্যাখ্যা
• The plants and vegetation of a region - Flora.
Bangla Meaning: বিশেষ কোনো অঞ্চলের বা যুগের যাবতীয় উদ্ভিদ।

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Climate - জলবায়ু।
গ) Landscape - প্রাকৃতিক ভূদৃশ্য; প্রাকৃতিক দৃশ্য অঙ্কনের চিত্রকলা।
ঘ) Fauna - কোনো জায়গায় কোনো বিশেষ সময়ের প্রাণিকুল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
(25-28) each question has a pair of capitalized words followed by four pairs of words. Choose the pair of words which best expresses the relationship similar to that expressed in the capitalized pair.
(25) EXPAND: VOLUME
  1. deflect : heading
  2. proliferate : number
  3. bend : flexibility
  4. ascend : flight
ব্যাখ্যা
EXPAND - প্রসারিত করা বা হওয়া।
VOLUME - খণ্ড,  বৃহৎ/বিপুল পরিমাণ,  ঘনফল; ঘনমান; আয়তন, অত্যন্ত শক্তিশালী কণ্ঠ, স্বরের প্রাবল্য।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক)
deflect - বিভ্রষ্ট/বিচ্যুত/বিমার্গগামী হওয়া বা করা; একপাশে সরে যাওয়া বা সরানো
heading - শিরোনাম।
খ)
proliferate - কোষ, নতুন অঙ্গ ইত্যাদির দ্রুত সংখ্যাবৃদ্ধির দ্বারা বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
number - পরিমাণ বা অঙ্ক; সংখ্যা
গ)
bend - বাঁকানো; বাঁকা করা; বক্রাকৃতি করা; নোয়ানো; আনমিত করা বা হওয়া
flexibility - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
ঘ)
ascend -  আরোহণ করা; উপরে ওঠা; চড়া
flight - উড্ডয়ন; উড়াল।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে- যে, সঠিক analogy টি হবে - proliferate : number.
- expand is to increase in volume and proliferate is to increase in number.
- অর্থাৎ, expand হচ্ছে কোনো কিছুর আয়তন বা volume বৃদ্ধি পাওয়া তেমনি proliferate হচ্ছে কোনো কিছুর সংখ্যা বা number বৃদ্ধি পাওয়া।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
COWARD: BRAVE
  1. philanthropist : selfish
  2. martyr : impatient
  3. traitor : careful
  4. hero : cynical
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
- COWARD - ভীরু; কাপুরুষ।
- BRAVE - সাহসী; নির্ভীক।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক)
philanthropist - জনহিতৈষী ব্যক্তি।
selfish - স্বার্থপর; স্বার্থিক; স্বার্থপরায়ণ; স্বার্থচিন্তক; স্বার্থসাধক; আত্মপরায়ণ; আত্মগ্রাহী
খ)
martyr - শহীদ; ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী।
impatient - অসহিষ্ণু; অধৈর্য।
গ)
traitor -  বিশ্বাসঘাতক।
careful - সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া।

ঘ)
hero - বীর; বীরপুরুষ।
cynical - নৈরাশ্যবাদীর আচরণসম্পন্ন।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে- যে, সঠিক analogy টি হবে - COWARD: BRAVE :: philanthropist : selfish.
- Coward and Brave হচ্ছে একে অপরের বিপরীত, ঠিক তেমনি Philanthropist and selfish ও একে অপরের বিপরীত।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭.
SYMPHONY: COMPOSER
  1. rain : flood
  2. light : switch
  3. novel : author
  4. song : music
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দ গুলোর মধ্যে - 
SYMPHONY -  সাংগীতিক রচনাবিশেষ; ঐকতানসংগীত; ঐকতান-বাদনবিশেষ; সিম্ফনি।
COMPOSER - কোনো কিছু রচনাকারী; বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক)
rain - বৃষ্টি।
flood - বন্যা।
খ)
light - আলোকবিশিষ্ট; উজ্জ্বল।
switch - সংযোগ স্থাপন বা বিচ্ছিন্ন করার কৌশল; সুইচ।
গ)
novel - উপন্যাস।
author -  লেখক; প্রণেতা; রচয়িতা; গ্রন্থকার; গ্রন্থকর্তা।
ঘ)
song - গায়ন; কণ্ঠসংগীত।
music - সংগীত।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হবে -
- SYMPHONY: COMPOSER :: novel : author.
- Symphony (ঐকতানসংগীত) সৃষ্টি করেন একজন Composer (বিশেষত সংগীত রচনা করে এমন ব্যক্তি)
একইভাবে, উপন্যাস (novel) এর সৃষ্টি বা রচনা করেন একজন Author.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
UNEQUIVOCAL : CLEAR
  1. gloss : agile
  2. genuine : invisible
  3. excuse : barrier
  4. frisky : playful
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত শব্দজোড়ার অর্থ -
UNEQUIVOCAL - স্পষ্ট; দ্ব্যর্থহীন।
CLEAR -  স্বচ্ছ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক)
gloss - মসৃণ উজ্জ্বল তল বা উপরিভাগ।
agile - ক্ষিপ্র; ক্ষিপ্রগতি; চটপটে; গতিশীল।

খ)
genuine - প্রকৃত; খাঁটি; অকৃত্রিম।
invisible - অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।

গ)
excuse - কৈফিয়ত; রেহাই পাওয়ার জন্য প্রদর্শিত ওজর; অব্যাহতি।
barrier - যা-কিছু চলাচলের পথে বাধা সৃষ্টি করে বা চলাচল নিয়ন্ত্রণ করে; প্রতিবন্ধক।

ঘ)
frisky - প্রাণবন্ত; চনমনে; ছটফটে; তিড়বিড়ে।
playful - কৌতুকপূর্ণ; সকৌতুক; লীলাপর; ক্রীড়াপর; ক্রীড়াপরায়ণ.

•  সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে যে, সঠিক analogy টি হবে -
- UNEQUIVOCAL : CLEAR:: frisky : playful.
- unequivocal এর একটি বৈশিষ্ট্য বা সমার্থক শব্দ হল Clear.
- একইভাবে Frisky এর একটি সমার্থক ভাব বা বৈশিষ্ট্য প্রকাশ করে playful.

Source: Accessible Dictionary by Bangla academy.
২৯.
(29-32) Choose the word OPPOSITE in meaning to the given word.
(29) Parallelism
  1. Divergence
  2. Obliquity
  3. Disparity
  4. Contrast
ব্যাখ্যা
• Parallelism -  সমান্তরালতা; সমান্তরতা; সাদৃশ্য।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Divergence - অপসরণ; বিচ্যুতি; কেন্দ্রচ্যুতি; বিকিরণ।
খ) Obliquity -  বক্রতা; পরোক্ষতা।
গ) Disparity - বৈষম্য; অসমতা।
ঘ) Contrast - তুলনা; প্রতিতুলনা।


• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Obliquity শব্দটি Parallelism এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Choose the word OPPOSITE in meaning to the given word: Debonair
  1. Good-looking
  2. Balmy
  3. Awkward
  4. Windy
ব্যাখ্যা
• Debonair - প্রফুল্ল; খোশমেজাজি; সদানন্দ।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Good-looking - সুদর্শন।
খ) Balmy - স্নিগ্ধ, উপশমকারী।
গ) Awkward -  বেঢপ; বেমানান; বিরূপ; অদক্ষ; আনাড়ি, বিব্রত; বিব্রতকর।
ঘ) Windy - বায়ুময়, ঝড়ো, বাগাড়ম্বরপূর্ণ.

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Awkward শব্দটি Debonair এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
Choose the word OPPOSITE in meaning to the given word: Venerate
  1. Severe
  2. Respect
  3. Condemn
  4. Inculcate
ব্যাখ্যা
• Venerate - গভীরভাবে শ্রদ্ধা/ভক্তি করা; পূজা করা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Severe - কড়া; কঠোর, প্রচণ্ড; তীব্র, সরল; নিরলংকার।
খ) Respect - সম্মান; উচ্চ ধারণা অথবা শ্রদ্ধা।
গ) Condemn - দোষ দেওয়া; নিন্দা করা; কোনো কিছু বাতিল বা ব্যবহারের অযোগ্য বলে ঘোষণা করা।
ঘ) Inculcate - হৃদয়ে নিবিষ্ট/প্রোথিত করা; চিত্তনিষ্ঠ করা।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Condemn শব্দটি Venerate এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Choose the word OPPOSITE in meaning to the given word: Eulogistic
  1. Brief
  2. Pretty
  3. Stern
  4. Critical
ব্যাখ্যা
• Eulogistic - উচ্চপ্রশংসাযোগ্য।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ -
ক) Brief - সংক্ষিপ্ত; ক্ষণিক।
খ) Pretty - সুন্দর বা দীপ্তিময় না হয়েও মনোরম ও আকর্ষণীয়; সুশ্রী; সুদৃশ্য; সুরূপ; মঞ্জু; মঞ্জুল
গ) Stern -  কঠোর, অনমনীয় এবং আনুগত্য প্রত্যাশী।
ঘ) Critical - সংকটপূর্ণ, সমালোচনামূলক।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Critical শব্দটি Eulogistic এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
(33-41) Choose the correct answer.
(33) Find the missing number.
  1. 100
  2. 25
  3. 24
  4. 10
ব্যাখ্যা
Question:


Solution:
In 1st figure:
26 - 16 = 10 ⇒ 10 × 5 = 50 

In 2nd figure:
13 - 8 = 5 ⇒ 5 × 5 = 25

In 3rd figure:
52 - 32 = 20 ⇒ 20 × 5 = 100
৩৪.
What is the miximum number of 3 × 3 squares that can be formed form the squares in the 6 × 6 checker board to the right?
  1. 4
  2. 12
  3. 24
  4. 16
ব্যাখ্যা
Question: What is the miximum number of 3 × 3 squares that can be formed form the squares in the 6 × 6 checker board to the right?


Solution:
Let's consider the picture above.
For each row we can pick exactly 4 different groups of 3 consecutive boxes.
In the same manner, for each column we can select 4 different groups of 3 consecutive boxes.

Therefore, we find the maximum number of (3 × 3) squares of the chessboard,
4 × 4 = 16
৩৫.
Which number is the odd one in oval A and B respectively?
  1. 42, 18
  2. 42, 52
  3. 36, 6
  4. 48, 52
ব্যাখ্যা
Question: Which number is the odd one in oval A and B respectively?


Solution:
In figure A,
42 is odd because except 42 all the other numbers are divisible by 12

In figure B,
52 is odd because except 52 all the other numbers are divisible by 6
৩৬.
Which number replaces the question mark?
  1. 12
  2. 6
  3. 9
  4. 8
ব্যাখ্যা
Question: Which number replaces the question mark?


Solution:
Here,
6 - 4 = 2 
3 -  2 = 1
7 - 1 = 6

∴ The question mark is replaced by 6
৩৭.
In a certain code 'TABLE' is written as WDEOH. How would 'SKY' be written in that code?
  1. TBN
  2. VNB
  3. BNY
  4. NYB
ব্যাখ্যা
Question: In a certain code 'TABLE' is written as WDEOH. How would 'SKY' be written in that code?

Solution:

TABLE is written as WDEOH 
Here each letter is replaced by the third letter after it. [এখানে প্রতিটি বর্ণ তার পরের তৃতীয় বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।]

∴ SKY is written as VNB.
৩৮.
Which would be third in alphabetical order?
  1. Mausoleum
  2. Mauve
  3. Maundy
  4. Mane
ব্যাখ্যা
Mausoleum, Mauve, Maundy, Mane

এখানে,
Mane হবে ১ম 
বাকি তিনটির (Mausoleum, Mauve, Maundy) শুরুতে  Mau আছে, তার পর আছে যথাক্রমে  s, v, n.
যাদের মধ্যে আগে আসে n, তারপর s, তারপর v.
সুতরাং 
Maundy হবে ২য়
Mausoleum হবে ৩য় 
Mauve হবে ৪র্থ 
৩৯.
Five persons are travelling in a train - A, B, C, D and E. A is the mother of C who is the wife of E. D is the brother of A and B is the husband of A. How is B related to E?
  1. Father in Law
  2. Father
  3. Uncle
  4. Brother
ব্যাখ্যা
Question: Five persons are travelling in a train - A, B, C, D and E. A is the mother of C who is the wife of E. D is the brother of A and B is the husband of A. How is B related to E?

Solution:
A is the mother of C who is the wife of E.
∴ A is the mother in law of E.

D is the brother of A and B is the husband of A.

As A is the mother in law of E and B is the husband of A. Then B is the father in law of E.
৪০.
If you rearrange the letters 'LNGEDNA', you have the name of a (n):
  1. ocean
  2. animal
  3. city
  4. country
ব্যাখ্যা
'LNGEDNA' শব্দটিকে  Rearrange করলে 'ENGLAND' পাওয়া যায়, যা একটি country.
৪১.
'Retard' is to 'Impel' as 'Obfuscate' is to -
  1. Hallucinate
  2. Confuse
  3. Irradiate
  4. Dampen
ব্যাখ্যা
Retard অর্থ ⇒ দমন করা; প্রতিহত করা; হ্রাস করা
Impel অর্থ ⇒ বাধ্য/প্রণোদিত/প্ররোচিত/প্রবত্ত/প্রবর্তিত করা
সুতরাং বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে।

Obfuscate অর্থ ⇒ আচ্ছন্ন করা; বিভ্রান্ত বা হতবুদ্ধি করা।

Hallucinate অর্থ ⇒ যা চোখের সামনে নেই তা দেখা; কল্পিত বস্তু দেখা।
Confuse অর্থ ⇒  গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Irradiate অর্থ ⇒  কিছুর উপর রশ্মিপাত/কিরণবর্ষণ করা;  সূর্যকিরণ, অতিবেগুনি রশ্মি বা তেজনিস্ক্রয়তার অধীন করা; কোনো বিষয়ের উপর আলোকপাত করা; দীপিত করা; উদ্ভাসিত করা।
Dampen অর্থ ⇒ নীরস করা

সকল অর্থ থেকে বুঝা যায় Obfuscate এবং Irradiate বিপরীত অর্থবিশিষ্ট।

উৎস: Accessible Dictionary.
৪২.
(42-51) Choose the correct answer.
(42) If P = (x2 - 36)/(x2 - 49) and Q = (x + 6)/(x + 7), then what is the value of P/Q ?
  1. (x - 6)/(x - 7)
  2. (x - 6)/(x + 7)
  3. (x - 6)/(x + 6)
  4. (x + 6)/(x - 7)
ব্যাখ্যা
Question: If P = (x2 - 36)/(x2 - 49) and Q = (x + 6)/(x + 7), then what is the value of P/Q?

Solution:
Here,
P = (x2 - 36)/(x2 - 49)
= (x2 - 62)/(x2 - 72)
= {(x + 6)(x - 6)}/{(x + 7)(x - 7)}

Q = (x + 6)/(x + 7)

৪৩.
Which of the following describes all values of x for which 1 - x2 ≥ 0?
  1. x ≤ - 1
  2. x ≤ - 1 or x ≥ 1
  3. x ≥ 1
  4. - 1 ≤ x ≤ 1
ব্যাখ্যা
Question: Which of the following describes all values of x for which 1 - x2 ≥ 0?

Solution: 
1 - x2 ≥ 0
⇒ 1 ≥  x2
⇒ x2 ≤ 1
⇒ √(x2) ≤ √1
⇒ |x| ≤ 1

We must consider that x can be either positive or negative because the variable x is inside the absolute value sign. Therefore, we’ll need to solve the inequality twice.

When x is positive:
|x| ≤ 1
= x ≤ 1

When x is negative:
|x| ≤ 1
= - x ≤ 1
= x ≥ - 1

We combine the two resulting inequalities to get:
-1 ≤ x ≤ 1
৪৪.
If x = ya, y = zb and z = xc , then the value of abc is -
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
Question: If x = ya, y = zb and z = xc , then the value of abc is -

Solution:
Given that,
x = ya, y = zb and z = xc
Now,
x = ya
⇒ x = (zb)a
⇒ x = (xc)ab
⇒ x1 = xabc
∴ 1 = abc

So, abc = 1
৪৫.
In the figure at the right end, PS is perpendicular to QR. If PQ = PR = 26 and PS= 24, then QR =?
  1. 20
  2. 18
  3. 16
  4. 14
ব্যাখ্যা
Question: In the figure at the right end, PS is perpendicular to QR. If PQ = PR = 26 and PS= 24, then QR =?


Solution:
In the figure,
PS is perpendicular to QR. PQ = PR = 26 and PS= 24, 

In ΔPQS,
PQ2 = PS2 + QS2
⇒ QS2 = PQ2 - PS2
∴ QS = √(PQ2 - PS2)
= √(262 - 242)
= √(676 - 576)
= √100
= 10

Similarly,
In ΔPRS,
PR2 = PS2 + RS2
⇒ RS2 = PR2 - PS2
∴ RS = √(PQ2 - PS2)
= √(262 - 242)
= √(676 - 576)
= √100
= 10

∴ QR = QS + RS = 10 + 10 = 20
৪৬.
In the figure below, the value of y is -
  1. 12
  2. 24
  3. 42
  4. 36
ব্যাখ্যা
Question: In the figure below, the value of y is -

Solution:
Here,
(2x)° = (y + 30)° [opposite angle]

And,
(2x)° + (3x)° = 180° [The sum of angles of a linear pair is always equal to 180°.]
⇒ (5x)° =  180°
∴ x = 36°

Now,
 (y + 30)° = (2x)°
⇒ (y + 30)° = (2 × 36)°
⇒ y = 72° - 30°
∴ y = 42°
৪৭.
If the price of an item is increased by 10% and then decreased by 10% , the net effect on the price of the item is -
  1. an increase of 9%
  2. a decrease of 1%
  3. an increase of 7%
  4. No Change
ব্যাখ্যা
Question: If the price of an item is increased by 10% and then decreased by 10% , the net effect on the price of the item is -

Solution:
Let,
The price of an item is 100 Tk.

If the price increased by 10%,
So, the new price will be after increased = 100 + {100 × (10/100)} Tk.
= 100 + 10 Tk.
= 110 Tk.

Then the new price decreased by 10%,
So, the new price will be after decreased = 110 - {110 × (10/100)} Tk.
= 110 - 11 Tk.
= 99 Tk. 

∴  The net effect on the price of the item is = (100 - 99) Tk. decreased
= 1 Tk. decreased
৪৮.
A train 120 meter long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby, walking at 6 km/h in the same direction is -
  1. 3 sec
  2. 9 sec
  3. 8 sec
  4. 6 sec
ব্যাখ্যা
Question: A train 120 meter long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby, walking at 6 km/h in the same direction is -
Solution:
Speed of train relative to man = (60 - 6)km/hr
= 54km/hr
= (54 × 1000)/3600 m/sec
= (54 × 10)/36 m/sec
∴ 15 m/sec

∴ Time taken to pass the man = (120  ÷ 15) sec
= 8 sec
৪৯.
The average of two numbers is 62. if 2 is added to the smaller number, the ratio between the numbers becomes 1 : 2. The smaller number is -
  1. 30
  2. 40
  3. 60
  4. 84
ব্যাখ্যা
Question: The average of two numbers is 62. if 2 is added to the smaller number, the ratio between the numbers becomes 1 : 2. The smaller number is -

Solution:
Let,
smaller number is x,
Larger number is y.

∴ x + y = 62 × 2
⇒ x + y = 124
∴ y = 124 - x .............. (1)

ATQ,
(x + 2)/y = 1/2
⇒ 2(x + 2) = y 
⇒ 2x + 4 = 124 - x [with the help of (1)]
⇒ 3x = 120
∴ x = 40 

∴ The smaller number is 40.
৫০.
The present ratio of students to teachers at a certain school is 30 to 1. If the student enrollment were to increase by 50 students and the number of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25 to 1. What is the present number of teachers?
  1. 8
  2. 10
  3. 12
  4. 15
ব্যাখ্যা
Question: The present ratio of students to teachers at a certain school is 30 to 1. If the student enrollment were to increase by 50 students and the number of teachers were to increase by 5, the ratio of students to teachers would then be 25 to 1. What is the present number of teachers?

Solution:
Let,
The number of students is 30x 
The number of teachers is x

ATQ,
(30x + 50)/(x + 5) = 25/1
⇒ 30x + 50 = 25x + 125
⇒ 30x - 25x = 125 - 50
⇒ 5x = 75
∴ x = 15 

∴ The present number of teachers is 15
৫১.
At present, father's age is 4 times more than that of his son. 6 years ago father's age was 10 times more than that of his son. What is their present age?
  1. 56 and 14 years
  2. 40 and 10 years
  3. 32 and 8 years
  4. 36 and 9 years
ব্যাখ্যা
Question: At present, father's age is 4 times more than that of his son. 6 years ago father's age was 10 times more than that of his son. What is their present age?

Solution:
Let,
The present age of son is x years.
∴ The present age of father is 4x years

ATQ,
4x - 6 = 10(x - 6)
⇒ 4x - 6 = 10x - 60
⇒ 10x - 4x = 60 - 6
⇒ 6x = 54
∴ x = 9 

∴ The present age of son is 9 years.
The present age of father is = 4 × 9 years = 36 years.
৫২.
The foreign exchange reserve of Bangladesh Bank at this moment is at record level. What is that level?
  1. $ 23 + billion
  2. $ 22 + billion
  3. $ 21 + billion
  4. $ 20 + billion
ব্যাখ্যা
বৈদেশিক মুদ্রার রিজার্ভ :

- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রকৃত তথ্য প্রকাশ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।
- রিজার্ভ এখন ২ হাজার ৩৫৬ কোটি বা ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
- ১৭ জুলাই, ২০২৩ তারিখে সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ বর্তমানে ২ হাজার ৯৯৭ কোটি ডলার বা ২৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।
- বাংলাদেশ ব্যাংক প্রকৃত রিজার্ভ বা বৈদেশিক মুদ্রার মজুত হিসাব করতে ৬৪০ কোটি ডলার বাদ দিয়েছে।

তথ্যসূত্র - ১৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৫৩.
Who is the regulator for Micro-finance institutions in Bangladesh?
  1. Bangladesh Bank
  2. PKSF
  3. MRA
  4. CDF
ব্যাখ্যা
MRA:

- MRA এর পূর্ণরূপ Microcredit Regulatory Authority.
- বাংলাদেশে মাইক্রো-ফাইনান্স প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA)।
- ২০০৬ সালে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি আইন ২০০৬ পাশ হয়।
- এই আইনের আওতায় সরকার মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি প্রতিষ্ঠা করেন এবং বাংলাদেশ ব্যাংক এর গভর্নর মহোদয়কে সভাপতি করে ইহার পরিচালনা বোর্ড গঠণ করেন।
- এই নতুন আইন অনুযায়ী কর্মরত সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে সনদের জন্য অথরিটিতে আবেদন করতে হবে।
- অথরিটির সনদ ব্যতিত কোন প্রতিষ্ঠান দেশের অভ্যন্তরে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
- এই আইন অনুযায়ী ক্ষুদ্রঋণ পরিচালনাকারী সকল প্রতিষ্ঠানকে ক্ষুদ্রঋণ সংশ্লিষ্ট সকল হিসাবায়ন অন্যান্য উন্নয়ন কার্যক্রম হতে পৃথকভাবে সংরক্ষণ করবে।
- অথরিটির সনদপ্রাপ্ত সকল ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানকে দেখভাল এবং তত্ত্বাবধানের দায়িত্ব অথরিটিকে দেয়া হয়।

তথ্যসূত্র - মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ওয়েবসাইট।
৫৪.
When did Bangladesh achieve membership of United Nations?
  1. 1975
  2. 1974
  3. 1973
  4. 1972
ব্যাখ্যা
জাতিসংঘ:

- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘে যোগদান করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫৫.
Queen Sofia belongs to -
  1. Britain
  2. Egypt
  3. Spain
  4. France
ব্যাখ্যা
সোফিয়া:

- স্পেনের মহারাণী সোফিয়া।
- ১৯৩৮ সালের নভেম্বরে গ্রীস এবং ডেনমার্কের রাজকুমারী সোফিয়া জন্মগ্রহণ করেন।
- ১৯৬২ সালে তৎকালীন রাজা হুয়ান কার্লোসকে তিনি বিয়ে করেন।
- ১৯৭৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত স্পেনের রানী ছিলেন।

তথ্যসূত্র - The New York Times, Nov. 17, 2008.
৫৬.
Which of the following companies has issued largest ever IPO in capital market?
  1. Ali Baba
  2. Google
  3. Microsoft
  4. Black Berry
ব্যাখ্যা
পুঁজিবাজারে সবচেয়ে বড় আইপিও  কোম্পানি:
i) পুঁজিবাজারে সবচেয়ে বড় আইপিও কোম্পানির শীর্ষে সৌদি আরবের Saudi Aramco.
IPO Date: Dec. 5, 20195.
Capital Raised: $25.6 billion.
Industry: Energy.

ii) দ্বিতীয় অবস্থানে রয়েছে - Ali Baba.
IPO Date: Sept. 18, 2014
Capital Raised: $21.8 billion
Industry: Technology

iii) তৃতীয় অবস্থানে রয়েছে -SoftBank .
IPO Date: Dec. 10, 2018.
Capital Raised: $21.3 billion.
Industry: Communication services. 

iv) চতুর্থ  অবস্থানে রয়েছে -NTT Mobile Communication Network.
IPO Date: Oct. 22, 1998
Capital Raised: $18.1 billion
Industry: Communication services

অপশনে Saudi Aramco না থাকায় সঠিক উত্তর হিসেবে Ali Baba গ্রহণ করা হয়েছে।

উৎস: ইনভেস্টোপিডিয়া।[লিঙ্ক]
৫৭.
Which of the following country is the highest emitter of CO2?
  1. USA
  2. UK
  3. China
  4. Germany
ব্যাখ্যা
কার্বন ডাই অক্সাইড নিঃসরণ:

- প্রতি বছর ৩০ গিগা-টনেরও বেশি CO2 পৃথিবীর বায়ুমণ্ডলে নির্গত হয়।
- এটি জলবায়ু পরিবর্তনে অবদান রাখে এমন গ্রিনহাউস গ্যাসের প্রধান উৎস।
- এই গ্যাসগুলির সবচেয়ে বড় অংশটি আসে জীবাশ্ম জ্বালানীর ব্যবহার, অ-নবায়নযোগ্য চ্যানেলের মাধ্যমে শক্তি উৎপাদন এবং মানুষের ক্রিয়াকলাপ দূষণ থেকে।
- চীন সবচেয়ে বেশি CO<sub>2</sub> নিঃসরণ করে।
- চীন ১০,০৬৫ মিলিয়ন টনেরও বেশি CO2 ছেড়েছে।
- যুক্তরাষ্ট্র কার্বন ডাই অক্সাইড নিঃসরণে রয়েছে ২য় অবস্থানে।
- জার্মানী কার্বন ডাই অক্সাইড নিঃসরণে রয়েছে ৬ষ্ঠ অবস্থানে।

তথ্যসূত্র - ClimateTrade.com
৫৮.
Who was the first Bangladeshi presiding over General Assembly session of the United Nations?
  1. Humayun Rashid Chowdhury
  2. Saifur Rahman
  3. A.M.A. Muhith
  4. Dr. Kamal Hossain
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:

-  বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৫৯.
The book 'Glimpses of World History' was written by -
  1. Rabindranath Tagore
  2. Jawaharlal Nehru
  3. Carlyle
  4. Karl Marx
ব্যাখ্যা
জওহরলাল নেহেরু:

- জওহরলাল নেহরু ১৪ নভেম্বর, ১৮৮৯ সালে ভারতের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন।
- জওহরলাল যখন ১৬ বছর বয়সী তখন তিনি হ্যারো এবং পরে কেমব্রিজে পড়ার জন্য ইংল্যান্ডে যান।
- তিনি ১৯১২ সালে ভারতে ফিরে আসেন এবং এলাহাবাদে আইনজীবী হন।
- ২০ বছরেরও বেশি সময় ধরে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে মহাত্মা গান্ধীর সাথে কাজ করেছিলেন।
- নেহেরু নতুন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন।
- 'গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি' জওহরলাল নেহরুর লেখা আত্মজীবনী।
- 'দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া' তাঁর লেখা অন্যতম বই।
- তিনি ২৭ মে, ১৯৬৪ তারিখে নয়াদিল্লিতে মারা যান।

তথ্যসূত্র - Britannica Kids.com
৬০.
which one of the following is not a central bank?
  1. State Bank of Pakistan
  2. Bank of England
  3. Central Bank of Sri Lanka
  4. Central Bank of India
ব্যাখ্যা
ভারতের কেন্দ্রীয় ব্যাংক:
- 'সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া' ভারতের কেন্দ্রীয় ব্যাংক নয়।
- 'রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া' হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
- হিলটন ইয়াং কমিশনের সুপারিশের ভিত্তিতে রিজার্ভ ব্যাংক অন ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১ এপ্রিল ১৯৩৫ সালে এর কার্যক্রম শুরু হয়।

বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক:
- 'স্টেট ব্যাংক অব পাকিস্তান' পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক।
- 'সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলংকা' শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক।
- 'ব্যাংক অব ইংল্যান্ড' যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট।
৬১.
Which sport is associated with the Davis Cup?
  1. Football
  2. Horse Racing
  3. Cricket
  4. Tennis
ব্যাখ্যা
ডেভিস কাপ:

- ডেভিস কাপ টেনিস খেলার সাথে যুক্ত।
- ডোয়াইট ফিলি ডেভিসের নামে নামকরণ করা হয়েছিল, যিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের মধ্যে একটি চ্যালেঞ্জ টেনিস ম্যাচ শুরু করার ধারণা নিয়ে এসেছিলেন।
- প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় ১৯০০ সালে।
- এটি মূলত আন্তর্জাতিক লন টেনিস ট্রফি নামে পরিচিত ছিল।

তথ্যসূত্র - The Economic Times.
৬২.
In terms of GDP, which one of the following is the largest economy?
  1. USA
  2. UK
  3. Australia
  4. China
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম অর্থনীতি:

- একটি দেশের অর্থনৈতিক শক্তি তার মোট দেশজ উৎপাদন (জিডিপি) দ্বারা নির্ধারিত হয়।
- অন্য কথায়, পণ্য ও সেবা বিক্রয় থেকে দেশে উৎপন্ন সমস্ত আয়ের পরিমাণ।
- ২৫,৪৬২.৭ বিলিয়ন ডলারের জিডিপি সহ, ২০২২ সালের জন্য এই র‌্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম অর্থনীতি।
- ১৭,৯৬৩.২ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে চীনের অবস্থান দ্বিতীয়।
- ৩,০৭০.৭ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে যুক্তরাজ্যের অবস্থান ৬ষ্ঠ।
- ১,৬৭৫.৪ বিলিয়ন ডলারের জিডিপি নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান ১২তম।

তথ্যসূত্র - Worlddata.info
৬৩.
Where does Rakhain tribe mainly live?
  1. Rangamati
  2. Bandarban
  3. Rajshahi
  4. Patuakhali
ব্যাখ্যা
রাখাইন:

- রাখাইন  বাংলাদেশে বসবাসরত একটি আদিবাসী জনগোষ্ঠী যারা আঠারো শতকের শেষে আরাকান থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
- রাখাইনদের হাজার বছরের পুরানো এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।
- আদি ব্রাহ্মীলিপিতে প্রথম লিখিত আকারে পালি ভাষায় ‘আরাখা’ অর্থাৎ রক্ষ বা রক্ষিতা অথবা রক্ষক শব্দ থেকে রাখাইন শব্দটির উৎপত্তি। - আর্য বংশোদ্ভূত প্রকৃতি উপাসক রাখাইনরা প্রাচীনযুগে মগধ রাজ্যে বসবাস করত।
- উল্লেখিত সময়ে মগধ থেকে রখঙ্গ, রখাইঙ্গপি, আরখঙ্গ, রোসাঙ্গ, রাখাইনপ্রে বা আরাকানে এসে বসবাস শুরু করলে মগধী বা মগ রূপে ইতিহাসে পরিচিতি লাভ করে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৪.
Which one of the following is 'legal tender money'?
  1. Debit Card
  2. Cheque
  3. Credit Card
  4. Coins
ব্যাখ্যা
- কয়েন  'legal tender money' হিসেবে বিবেচিত হয়।
- আইনি দরপত্র বলতে এমন মুদ্রা বোঝায় যা সরকার কর্তৃক তার এখতিয়ারের মধ্যে পণ্য ও পরিসেবার জন্য একটি গ্রহণযোগ্য অর্থপ্রদানের ধরণ হিসাবে স্বীকৃত।
- একটি সরকার দ্বারা জারি করা এবং সমর্থিত মুদ্রা, যেমন একটি কেন্দ্রীয় ব্যাঙ্ক দ্বারা জারি করা মুদ্রার মুদ্রা, আইনি দরপত্র হিসাবে বিবেচিত হয় এবং তাদের ধাতব সামগ্রীর উপর ভিত্তি করে তাদের অন্তর্নিহিত মূল্য রয়েছে। এই মুদ্রাগুলি লেনদেন এবং ঋণ নিষ্পত্তির জন্য ব্যাপকভাবে গৃহীত হয়।

অন্যদিকে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং চেকগুলি নিজেরাই আইনি টেন্ডার নয়৷ এগুলি হল ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা তহবিল অ্যাক্সেস বা স্থানান্তর করার জন্য ব্যবহৃত আর্থিক উপকরণ, এবং লেনদেনে তাদের গ্রহণযোগ্যতা দলগুলির মধ্যে চুক্তি এবং জড়িত আর্থিক প্রতিষ্ঠানগুলির নীতির উপর নির্ভর করে৷

উৎস: ব্রিটানিকা।
৬৫.
Which is the smallest district in Rajshahi Division?
  1. Chapainowabgonj
  2. Naogaon
  3. Joypurhat
  4. Natore
ব্যাখ্যা
জয়পুরহাট জেলা:

- রাজশাহী বিভাগের সবচেয়ে ছোট জেলা জয়পুরহাট।
- এর আয়তন ৯৬৫.৪৪ বর্গ কিলোমিটার।
- ১৯৭১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত জয়পুরহাট জেলা বগুড়া জেলার একমাত্র মহকুমা ছিল।
- ১৯৮৪ সালে মহকুমাকে জেলায় উন্নীত করা হয়।
- জেলার পাঁচটি উপজেলার মধ্যে পাঁচবিবি সর্ববৃহৎ ও জেলার সবচেয়ে ছোট উপজেলা ক্ষেতলাল।
- মুক্তিযুদ্ধ ১৯৭১ সালে জয়পুরহাট ৭ নং সেক্টরের অধীন ছিল।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
৬৬.
'Ebola' has not spread out in epidemic form in which of the following countries?
  1. Nigeria
  2. Sierra Leon
  3. Guinea
  4. Liberia
ব্যাখ্যা
ইবোলা:

- নিরক্ষীয় আফ্রিকার দেশগুলো প্রায় চার দশক ধরে ইবোলা প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে।
- ২৩ মার্চ ২০১৪ এর মধ্যে যা এই প্রধানত গিনি, লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে ব্যাপক প্রাণহানি এবং আর্থ-সামাজিক ব্যাঘাত ঘটায়।
- ২০১৩ সালের ডিসেম্বরে গিনিতে প্রথম মামলা রেকর্ড করা হয়েছিল।
- পরবর্তীতে, রোগটি প্রতিবেশী লাইবেরিয়া এবং সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে, যেখানে অন্যত্র সামান্য প্রাদুর্ভাব ঘটে।
- 'ইবোলা' নাইজেরিয়াতে মহামারী আকারে ছড়িয়ে পড়েনি।

তথ্যসূত্র - WHO অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭.
In regard to noble prize, which one of the following is not true?
  1. Malala Yusufzai is the sixteenth woman noble prize winner
  2. Malala Yusufzai is a noble prize winner in peace
  3. Malala Yusufzai is the youngest noble prize winner
  4. Malala Yusufzai is a noble prize winner in education
ব্যাখ্যা
মালালা ইউসুফজাই:

- তিনি পাকিস্তানের সোয়াত উপত্যকায় জন্মগ্রহণ করেন।
- ২০১২ সালে, একটি তালেবান বন্দুকধারী একটি স্কুল বাসে মালালাকে মাথায় গুলি করে।
- তিনি বেঁচে গিয়েছিলেন, কিন্তু ইংল্যান্ডে পালিয়ে যেতে হয়েছিল এবং সেখানে নির্বাসনে থাকতে হয়েছিল।
- ২০১৩ সালে টাইম ম্যাগাজিন মালালাকে "বিশ্বের ১০০ জন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি"-এর মধ্যে একজন হিসেবে অভিহিত করেছিল।
- প্রতিটি শিশুর শিক্ষা লাভের অধিকারের জন্য লড়াইয়ের জন্য মালালা ইউসুফজাইকে ২০১৪ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়।
- নারী নোবেল প্রাপ্তদের মধ্যে তিনি ১৬তম।
- তিনি এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নোবেল বিজয়ী।

তথ্যসূত্র - নোবেল প্রাইজ অফিসিয়াল ওয়েবসাইট।
৬৮.
Which of the following is an affiliate of the International Bank of Reconstruction and Development?
  1. IMF
  2. IDA
  3. UNDP
  4. UNICEF
ব্যাখ্যা
IDA:

- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IBRD বিশ্বব্যাংক তহবিল গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য IDA-এর সাথে যোগ দেয়।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।
৬৯.
Which of the following is grown from stem cuttings?
  1. Sugarcane
  2. Maize
  3. Turmeric
  4. Banana
ব্যাখ্যা
উদ্ভিজ্জ বংশবৃদ্ধি:

- কাটিং হল উদ্ভিজ্জ বংশবৃদ্ধির সাধারণ পদ্ধতি অর্থাৎ অযৌন পদ্ধতি যার মাধ্যমে প্রায়ই গাছপালা জন্মায়।
- এই পদ্ধতিটি কান্ড, শিকড় বা পাতা ব্যবহার করে সঞ্চালিত হয়।
- কান্ড মাটিতে রাখলে শিকড় ও পাতা উৎপন্ন হয় এবং একেবারে নতুন উদ্ভিদে বৃদ্ধি পায়।
- কান্ডের কাটিং দ্বারা যে সকল গাছের বংশবৃদ্ধি হয় সেগুলো হল,
- আখ, সাইট্রাস, গোলাপ, দুরন্ত, কোকো, আঙ্গুর, কার্নেশন, বোগেনভিলিয়া ইত্যাদি।

তথ্যসূত্র - Sciencedirect.com
৭০.
Which of the following is not a contagious disease?
  1. Mumps
  2. Small Pox
  3. Typhoid
  4. Tuberculosis
ব্যাখ্যা
- মাম্পস, স্মলপক্স এবং যক্ষ্মা ছোঁয়াচে রোগ।
- এগুলি সংক্রামিত ব্যক্তি থেকে বিভিন্ন উপায়ে যেমন সরাসরি সংস্পর্শ বা দূষিত বস্তুর মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে।

অন্যদিকে, টাইফয়েড প্রাথমিকভাবে  Salmonella typhi ব্যাকটেরিয়া দ্বারা দূষিত খাবার বা পানি খাওয়ার মাধ্যমে ছড়ায়।
- টাইফয়েড সাধারণত ছোঁয়াচের মাধ্যমে সরাসরি ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়ে না। 

তথ্যসূত্র - ব্রিটানিকা। 
৭১.
Who was the Finance Minister during our liberation war in 1971?
  1. A. H. M. Kamruzzaman
  2. Dr. Kamal Hossain
  3. Syed Nazrul Islam
  4. Captain M. Mansur Ali
ব্যাখ্যা
মুজিব নগর সরকার:

- ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত মুজিব নগর সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপ-রাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ।
- পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ।
- অর্থ, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রান ও পুনর্বাসন মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান।

তথ্যসূত্র- বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৭২.
(72 - 81) Choose the correct answer.
(72) Which of the following programming languages is not a high level language?
  1. FORTRAN
  2. C ++
  3. Oracle
  4. Java
ব্যাখ্যা
প্রোগ্রাম রচনার সুবিধা ও বৈশিষ্ট্য এসকল বিষয়ের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষা মূলত দুই ভাগে ভাগ করা যায়। যথা:
১. লো-লেভেল ভাষা বা নিম্ন স্তরের ভাষা,
২. হাই-লেভেল বা উচ্চ স্তরের ভাষা। 

নিম্ন স্তরের ভাষাকে আবার দুই ভাগে ভাগ করা যায় ।
যথা: মেশিন ভাষা ও অ্যাসেম্বলি ভাষা। 

অন্যদিকে,
উচ্চ স্তরের ভাষার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ভাষা হচ্ছে - BASIC, COBOL, FORTRAN, PASCAL, C++, JAVA, PROLOG, Python ইত্যাদি।

অন্যদিকে, ওরাকল হচ্ছে এক ধরনের ডেটাবেজ প্রোগ্রাম। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৩.
Bluetooth operations use
  1. Magnetic technology
  2. Radio technology
  3. Optical technology
  4. Laser technology
ব্যাখ্যা
♦ ব্লুটুথ (Bluetooth): 
- ব্লুটুথ Radio technology ব্যবহার করে। ১৯৮৯ সালে ‘Bluetooth’ প্রবর্তন করা হয়।
- ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) প্রটোকল যা স্বল্প দূরত্বে ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত হয়।
- এর দূরত্ব সাধারণত ১০ থেকে ১০০ মিটার হয়ে থাকে।
- RS-232 ডেটা ক্যাবলের বিকল্প হিসেবে সুইডিশ এর এরিকসন কোম্পানি ১৯৯৪ সালে ব্লুটুথ উদ্ভাবন করে।
- ডেনমার্কের রাজা Harald Bluetooth-এর নাম অনুসারে ব্লুটুথের নামকরণ করা হয়।
- ব্লুটুথ নেটওয়ার্ককে পিকোনেটও বলা হয়।
- এর মধ্যে একটি মাস্টার ডিভাইস এবং বাকিগুলাে স্লেভ ডিভাইস হিসেবে কাজ করে।
- কতকগুলাে পিকোনেট মিলে আবার একটি স্ক্যান্টারনেট গঠিত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৭৪.
A CD-ROM drive is labeled with 52X. Here 52X is a measurement of-
  1. Time required reading
  2. Revolution per minute
  3. Capacity of the CD
  4. Data transfer rate
ব্যাখ্যা
- একটি CD-ROM ড্রাইভে "52X" লেবেলটি এর Data transfer rate কে নির্দেশ করে।
- 1X এর ক্ষেত্রে ডেটা স্থানান্তর হার 150 KB/s।

সুতরাং, "52X" হিসাবে লেবেলযুক্ত একটি CD-ROM ড্রাইভের ক্ষেত্রে এর অর্থ হল যে ড্রাইভটি একটি সিডি থেকে সর্বাধিক গতিতে ডেটা পড়তে পারে যা মূল 1X স্ট্যান্ডার্ডের চেয়ে 52 গুণ দ্রুত। 

উৎস: ব্রিটানিকা। 
৭৫.
Maximum number of rows in an excel sheet are
  1. 65536
  2. 65535
  3. 256
  4. 65532
ব্যাখ্যা
- 'MS Excel' শিটে সর্বোচ্চ ৬৫,৫৩৬ টি সারি থাকতে পারে।
- মোট কলামের সংখ্যা ২৫৬ টি।
- আর মোট সেলের সংখ্যা ১,৬৭,৭৭,২১৬টি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি(একাদশ - দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মজিবুর রহমান।
৭৬.
when you start your computer then which component works first?
  1. BIOS
  2. Hard Disk
  3. Processor
  4. RAM
ব্যাখ্যা
BIOS: 
- Basic Input/Output System. 
- BIOS হচ্ছে একটি program, যা Processor এর মধ্যে থাকে। 

• কম্পিউটার চালু করা হলে সর্বপ্রথম যে প্রোগ্রামটি Run হয় সেটি হল BIOS. 
- কিন্তু, প্রশ্নে জানতে চাওয়া হয়েছে কোন component আগে কাজ শুরু করে। সেক্ষেত্রে Processor আগে কাজ শুরু করে। 
- কেননা BIOS যেহেতু Processor এর একটি অংশ, তাই BIOS চালু হতে হলে অবশ্যই Processor চালু হতে হবে। 
- কম্পিউটার চালু করা হলে Processor (CPU) আগে BIOS কে নির্দেশ দেয় সব কানেকশন ঠিক আছে কিনা চেক করার জন্য। [Link]
৭৭.
POST means
  1. Proper Operating Service Terminal
  2. Post Office Sale Terminal
  3. Point of Sale Terminal
  4. None of the Above
ব্যাখ্যা
'POST' এর পূর্ণরূপ- Power-On Self Test.
- Power-On Self Test হল একটি ডায়াগনস্টিক প্রক্রিয়া,  যখন কম্পিউটারটি প্রথম চালু বা রিবুট করা হয় তখন কম্পিউটারের হার্ডওয়্যার উপাদানগুলি এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়।
- এর প্রাথমিক উদ্দেশ্য হল অপারেটিং সিস্টেম লোড হওয়ার আগে প্রয়োজনীয় হার্ডওয়্যার উপাদানগুলি সঠিকভাবে কাজ করছে কিনা তা পরীক্ষা করা এবং যাচাই করা। 

উৎস: ব্রিটানিকা। 
৭৮.
Which one of the following is Utility Software?
  1. McAfee
  2. MS-Word
  3. Windows Xp
  4. Oracle
ব্যাখ্যা
• McAfee is a Utility Software.
• ইউটিলিটি সফটওয়্যার: সিস্টেম সফটওয়্যারে ইউটিলিটি প্রোগ্রাম অন্তর্ভূক্ত থাকে মূলত কাজ বের করা (যেমন- অনুলিপি তৈরি, প্রাইমারি স্টোরেজ পরিষ্কার রাখা ইত্যাদি) এবং রুটিন কাজের জন্য।
- কম্পিউটারে নতুন ফাইল তৈরি করা অথবা পুরানো ফাইল মুছে ফেলা অথবা ডিস্ককে ফরম্যাট করা এ ধরনের কাজগুলো ইউটিলিটি প্রোগ্রামের দ্বারা করা হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
In Bangladesh, BTRC provides bandwidth of internet services through submarine cable network. Which of the following submarine cable networks is connected with Bangladesh?
  1. Southern Cross Cable
  2. SEA-ME-WE
  3. C2C North Ring
  4. FLAG
ব্যাখ্যা
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে - কক্সবাজারে।
- দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-6 এর সাথে সংযুক্ত হবে।
- এটি বাস্তবায়িত হবে ২০২৪ সালে।
- এর আগে  ২১ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-5 এর সাথে সংযুক্ত হয়।
- ২০০৬ সালে বাংলাদেশ প্রথম  সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন SEA-ME-WE-4 এর সাথে সংযুক্ত হয়।
- SEA-ME-WE এর পূর্নরূপ South East Asia-Middle East-Western Europe। 

উৎস: প্রথম আলো।
৮০.
A hard disk has the storage capacity of 500 GB. How many bytes of information it can store?
  1. 500 × 236 bytes
  2. 500 × 228 bytes
  3. 500 × 232 bytes
  4. 500 × 230 bytes
ব্যাখ্যা
⇒ ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর।
⇒ ২১০ বাইট = ১০২৪ বাইট =১ কিলােবাইট (KB),
⇒ ২১০ কিলােবাইট = ১০২৪ কিলােবাইট = ১ মেগাবাইট (MB),
⇒ ২১০ মেগাবাইট  = ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB),

১ গিগাবাইট (GB) = ২১০ মেগাবাইট
= ২১০ × ২১০ কিলোবাইট 
= ২২০ × ২১০ বাইট 
= ২৩০ বাইট 

৫০০ গিগাবাইট (GB) = ৫০০ × ২৩০ বাইট 


উৎস: ব্রিটানিকা।