পরীক্ষা আর্কাইভ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

পরীক্ষাবার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
Exam - 6 The Penal Code, 1860 - 3 Topic: Section 378-511
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ]

বার কাউন্সিল প্রস্তুতি - লং কোর্স [আর্কাইভ] · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
দণ্ডবিধি ৩৭৮ ধারা মতে চুরির শর্ত-
  1. অস্থাবর সম্পত্তি
  2. অনুমতি ব্যতীত সম্পত্তি সরানো
  3. সম্পত্তির দখল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৩৭৮ ধারায় চুরিকে সংজ্ঞায়িত করা হয়েছে। চুরির অপরাধ অস্থাবর সম্পত্তি যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদির সাথে সম্পর্কিত।
• যখন কোন ব্যক্তি অন্য ব্যক্তির দখলে থাকা কোন অস্থাবর সম্পত্তি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া অসাধু উপায়ে গ্রহণ করার অভিপ্রায়ে বা অনুরুপ গ্রহণের উদ্দেশ্যে উক্ত সম্পত্তি স্থানান্তর করে, সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে।

চুরির উপাদান বা শর্তসমূহ:
(i) অন্যকোনো ব্যক্তির দখল হতে অসাধুভাবে সম্পত্তি গ্রহণ করা।
(ii) সম্পত্তিটি অবশ্যই অস্থাবর সম্পত্তি হবেl যেমন টাকা, স্বর্ণালংকার ইত্যাদি।
(iii) উক্ত সম্পত্তি অন্য ব্যক্তির দখল থেকে নিতে হবে।
(iv) সম্পত্তিটি উক্ত ব্যক্তির সম্মতি ছাড়া নিবে।
(v) চুরি সম্পন্ন হবে যদি সম্পত্তিটি সামান্য হলেও প্রকৃতপক্ষে স্থানান্তর করা হয়।
.
দস্যুতা সংঘটনের সময় স্বেচ্চাকৃত আঘাত প্রদানের সর্বোচ্চ শাস্তি-
  1. ১০ বছর কারাদণ্ড
  2. মৃত্যুদণ্ড
  3. যাবজ্জীবন কারাদণ্ড
  4. ৭ বছরের কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৩৯৪ ধারার বিধান অনুযায়ী দস্যুতা সংঘটনের সময় স্বেচ্ছাকৃত আঘাত প্রদানের শাস্তি (Voluntarily causing hurt in committing robbery) হলো যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড।
.
চোরাই মালের সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় আছে?
  1. ৪১১
  2. ৪১২
  3. ৪১০
  4. ৩৭৮
সঠিক উত্তর:
৪১০
উত্তর
সঠিক উত্তর:
৪১০
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪১০ ধারায় চোরাই  মালের সংজ্ঞা রয়েছে। দণ্ডবিধির ৪১০ ধারা মতে যে সকল মাল বা সম্পত্তি চোরাই মাল বলে গণা হবে তা হল-
(i) চুরির মাধ্যমে অর্জিত সম্পত্তি
(ii) বলপূর্বক গৃহীত সম্পত্তি
(iii) দস্যুতা এবং ডাকাতিমূলে হস্তান্তরিত সম্পত্তি এবং 
(iv) অপরাধমূলকভাবে আত্মসাৎকৃত ও বিশ্বাসভঙ্গের দ্বারা অর্জিত সম্পত্তিকে চোরাই মাল বা Stolen Property বলে।

উক্ত চোরাই মাল যখন আইনানুগভাবে দখলের অধিকারী লোকের দখলে আসে, তখন সেগুলো আর চোরাই সম্পত্তি থাকে না।
.
জালিয়াতির সংজ্ঞা দণ্ডবিধির কত ধারায় দেওয়া হয়েছে?
  1. ৪৬২ ধারায়
  2. ৪৬৩ ধারায়
  3. ৪৬৪ ধারায়
  4. ৪৬৬ ধারায়
সঠিক উত্তর:
৪৬৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৬৩ ধারায়
ব্যাখ্যা
• ৪৬৩ ধারা অনুযায়ী জালিয়াতির সংজ্ঞা দেওয়া হয়েছে।
• ৪৬৪ ধারায় মিথ্যা দলিল প্রস্তুত করণ,
• ৪৬৬ ধারায় আদালতের নথিপত্র ও সরকারী রেটিষ্টার জালিয়াতি,
• ৪৬৬ ধারায় বিবাহের রেজিষ্ট্রি জালিয়াতি এবং
• ৪৬৭ ধারার মূল্যবান জামানত ও উইল জামানত ও উইল জালিয়াতি সম্পর্কে বলা হয়েছে।
.
একই ব্যক্তিকে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারার অধীনে সাজা দেওয়া যাবে কি না?
  1. দেওয়া যাবে
  2. দেওয়া যাবে না
  3. আদালতের উচ্ছা
  4. আদালত চাইলে পারবে
সঠিক উত্তর:
দেওয়া যাবে না
উত্তর
সঠিক উত্তর:
দেওয়া যাবে না
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির শাস্তি এবং ৪১১ ধারায় চোরাই মাল রাখার শাস্তি বর্ণিত আছে।
- স্বাভাবিকভাবে চোরাই মাল চোরের কাছেই থাকার কথা।
- তাই চোরের কাছে চোরাই মাল পাওয়া গেলে তা নতুন কোন অপরাধ তৈরি করেনা।
- সুতরাং একই ব্যক্তিকে একই সাথে ৩৭৯ ও ৪১১ ধারার অধীনে আলাদা চার্জ গঠন ও আলাদা শাস্তি দেয়া যাবে না।
.
অপরাধমূলক অনধিকার প্রবেশের বিধান আছে-
  1. ৪৪১ ধারায়
  2. ৪৪২ ধারায়
  3. ৪৪৩ ধারায়
  4. ৪৪৪ ধারায়
সঠিক উত্তর:
৪৪১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৪১ ধারায়
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৪৪১ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশের বিধান রয়েছে।
- অন্যের সম্পত্তিতে অন্যায়ভাবে অনুপ্রবেশের পর বিরক্তি সৃষ্টি বা ভয় দেখানো অথবা অপরাধ সংঘটনের অভিপ্রায় থাকলে তাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা Criminal Trespass বলে।
- অন্যভাবে বলা যায়, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সম্পত্তিতে নিম্নলিখিত ২টি কারণে প্রবেশ করলে তা অপরাধমূলক অনধিকার প্রবেশ বলে গণ্য হবে-

(i) অপরাধ সংঘটনের অভিপ্রায়  
অথবা
(ii) সম্পত্তির দখলকার ব্যক্তিকে ভীতিপ্রদর্শন, অপমান বা বিরক্ত করা ।
.
নিচের কোন ধারায় ‘বলপূর্বক গ্রহণ’’ (Extortion) এর বিধান রয়েছে?
  1. ৪৮৩
  2. ৩৮৩
  3. ২৮৩
  4. ৩৮৯
সঠিক উত্তর:
৩৮৩
উত্তর
সঠিক উত্তর:
৩৮৩
ব্যাখ্যা
- দণ্ডবিধি ৩৮৩ ধারাতে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়ের সংজ্ঞা (Extortion) রয়েছে।
- কাউকে ক্ষতি করার ভয় দেখিয়ে তার নিকট থেকে স্থাবর বা অস্থাবর সম্পত্তি গ্রহণ করাকে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বা extortion বলে।
- অন্যভাবে বলা যায়, কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোন ব্যক্তিকে মৃত্যুর ভয়, আঘাতের ভয় বা পথরুদ্ধ করার ভয় দেখিয়ে কোন কিছু দিতে বাধ্য করলে তাকে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বলে।
.
বেনামী চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি রয়েছে-
  1. ৫০৭ ধারায়
  2. ৫০৫ ধারায়
  3. ৫০৯ ধারায়
  4. ৫১০ ধারায়
সঠিক উত্তর:
৫০৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫০৭ ধারায়
ব্যাখ্যা
ধারা ৫০৭:
 • বেনামী চিঠিপত্রের সাহায্যে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি (Criminal intimidation by an anonymous communication)- নাম ঠিকানা গোপন করে বা বেনামী চিঠির মাধ্যমে (by an anonymous communication) অপরাধমূলক ভীতি প্রদর্শন করা হলে ৫০৬ ধারায় উল্লেখিত শাস্তিসহ আরও অনধিক ২ বছর কারাদণ্ড হবে।
.
'ক' মিথ্যা কুৎসা রটানোর ভয় দেখিয়ে 'খ' কে ২ লক্ষ টাকা দিতে বাধ্য করে। 'খ' নিচের কোন ধরনের অপরাধ করেছে?
  1. দস্যুতা
  2. ডাকাতি
  3. চুরি
  4. বলপূর্বক গ্রহণ
সঠিক উত্তর:
বলপূর্বক গ্রহণ
উত্তর
সঠিক উত্তর:
বলপূর্বক গ্রহণ
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৩৮৩ ধারা মতে কোন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে অপর কোন ব্যক্তিকে মৃত্যুর ভয়, আঘাতের ভয় বা পথরুদ্ধ করার ভয় দেখিয়ে বা অন্য কোনো চাপ সৃষ্টি করে কোন কিছু দিতে বাধ্য করলে তাকে বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায় বলে।
১০.
একটি মেয়ে স্কুলে যাওয়ার পথে 'ক' মেয়েটিকে ইভটিজিং করেছে। Penal code এর কোন ধারায় ‘ক’ শাস্তি পাবে?
  1. ৫০৮ ধারায়
  2. ৫০৯ ধারায়
  3. ৫১০ ধারায়
  4. ৫১১ ধারায়
সঠিক উত্তর:
৫০৯ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫০৯ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী কোন নারীর শ্লীলতাহানী বা অমর্যাদা করার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি, বস্তু প্রদর্শন বা কোন কাজ করার শাস্তি হলো অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
• ইভ-টিজিং করার শাস্তি ৫০৯ ধারায় প্রদান করা হয়।
১১.
A রাতে বাসায় আসার পথে Z পিস্তল দেখিয়ে A এর টাকার ব্যাগ দাবী করে। ফলে A ব্যাগটি Z কে দিতে বাধ্য হয়। Z কোন ধরনের অপরাধ করেছে?
  1. চুরি
  2. দস্যুতা
  3. প্রতারণা
  4. ডাকাতি
সঠিক উত্তর:
দস্যুতা
উত্তর
সঠিক উত্তর:
দস্যুতা
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৩৯০ ধারা মতে, চুরি করার উদ্দেশ্যে বা বলপূর্বক গ্রহণের সময় কোন ব্যক্তির মৃত্যু ঘটালে, আঘাত দান করলে বা আটক করে রাখলে অথবা মৃত্যু, আঘাত বা অবৈধ বাধার তাৎক্ষণিক ভয় (instant fear) দেখানো হলে তখন তা দস্যুতা বা Robbery বলে গণ্য হবে।
- দস্যুতাকে হিংস্রতম চুরি বা হিংস্রতম বলপ্রয়োগ গ্রহণ বলা হয়।
- কেননা প্রত্যেক দস্যুতার অপরাধের মধ্যে চুরি বা বলপূর্বক গ্রহণ থাকতে হবে।
- দস্যুতাকে সহজ কথায় রাহাজানি বলে আখ্যায়িত করা হয়।
১২.
'ক' একটি বাক্স ভেঙ্গে কিছু গহণাপত্র চুরি করার উদ্যোগ করে। সে বাক্সটি ভেঙ্গে দেখতে পায় যে উহাতে কোন গহনাপত্র নেই। সে চুরির উদ্দেশ্রে এই কাজটি করেছে। 'ক' এর কাজটি কোন ধারার আওতায় অপরাধ বলে পরিগণিত হবে?
  1. ৫১১ ধারা
  2. ৫০৭ ধারা
  3. ৫০৮ ধারা
  4. ৪৯৯ ধারা
সঠিক উত্তর:
৫১১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৫১১ ধারা
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৫১১ ধারার অধীন অপরাধ সংঘটনের উদ্যোগ বা প্রচেষ্টা এর অপরাধ করেছে।
১৩.
নিচের কোনটি দস্যুতার উপাদান নয়?
  1. এক বা একাধিক ব্যক্তি তবে ৫ জনের কম যৌথভাবে অপরাধটি সংঘটিত করে
  2. আঘাতের ভয় বা মৃত্যুভয় দেখিয়ে বা অবৈধ আটকের ভয় দেখায়
  3. সম্মতি ব্যতিত গোপনে কারো অস্থাবর সম্পদ অপসারণ করে
  4. অসাধুভাবে সম্পত্তিটি প্রদানে বাধ্য করে
সঠিক উত্তর:
সম্মতি ব্যতিত গোপনে কারো অস্থাবর সম্পদ অপসারণ করে
উত্তর
সঠিক উত্তর:
সম্মতি ব্যতিত গোপনে কারো অস্থাবর সম্পদ অপসারণ করে
ব্যাখ্যা
• ৩৯০ ধারা মতে দস্যুতার মধ্যে যেসব উপাদান বিদ্যমান-
(i) এক বা একাধিক ব্যক্তি তবে ৫ জনের কম যৌথভাবে অপরাধটি সংঘটিত করেছিল;
(ii) আঘাতের ভয় বা মৃত্যুভয় দেখিয়ে বা অবৈধ আটকের ভয় দেখিয়েছিল;
(iii) অসাধুভাবে সম্পত্তিটি প্রদানে বাধ্য করেছিল; এবং
(iv) প্রত্যেক দস্যুতার অপরাধের মধ্যে চুরি বা বলপূর্বক গ্রহণ থাকতে হবে।
১৪.
ডাকাত ব্যতীত অন্য কোন ব্যক্তি ডাকাতির মাল রাখলে বা গ্রহণ করলে সর্বোচ্চ শাস্তি কী?
  1. অর্থদণ্ড
  2. মৃত্যুদণ্ড
  3. যাবজ্জীবন
  4. বিনাশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪১২ ধারা মতে ডাকাত ব্যতীত অন্য কোন ব্যক্তি ডাকাতির মাল রাখলে বা গ্রহণ করলে শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
১৫.
ডাকাতি সংঘটনের জন্য কমপক্ষে কতজন সদস্যের প্রয়োজন?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৩৯১ ধারা মতে যখন ৫ বা ততোধিক ব্যক্তি মিলিত হয়ে একইসাথে কোন দস্যুতা সংঘটন করে, তখন সেই দস্যুতা ডাকাতি বলে গণ্য হবে।
• ডাকাতির অভিযোগ প্রমান করতে হলে দস্যুতার অভিযোগকেও প্রমান করতে হবে।

ডাকাতির উপাদান:
(i) পাঁচ বা ততোধিক ব্যক্তি যৌথভাবে অপরাধটি সংঘটিত করেছিল;
(ii) উক্ত দলের এক বা একাধিক ব্যক্তি দস্যুতা করেছিল বা করার চেষ্টা করেছিল;
(iii) ডাকাত দলের সদস্যরা উপস্থিত ছিল এবং এ অপরাধ সংঘটনে সহায়তা করেছিল।

• ডাকাতির চেষ্টা করা কোন আলাদা অপরাধ নয়, ডাকাতির চেষ্টা করাও ডাকাতির অপরাধ হিসেবে গণ্য হবে।
• যেক্ষেত্রে আদালত ৫ বা ততোধিক ব্যক্তির বিরুদ্ধে ডাকাতির চার্জ গঠন করেছে কিন্তু পরবর্তীতে ৫ এর কম সংখ্যক ব্যক্তির অপরাধ প্রমাণিত হয়েছে, সেই ক্ষেত্রে আদালত ডাকাতির শাস্তি দিতে পারেনা কিন্তু তাদেরকে দস্যুতার জন্য দণ্ডিত করতে পারে।
১৬.
সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় রাজপথে দস্যুতা সংঘটিত হলে এর সর্বোচ্চ শাস্তি-
  1. ১০ বছর কারাদণ্ড
  2. ১২ বছর কারাদণ্ড
  3. মৃত্যুদণ্ড
  4. ১৪ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
১৪ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
১৪ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
- ধারা-৩৯২ অনুযায়ী দস্যুতার শাস্তি হলো  অনধিক ১০ বছর 'সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড ।
- তবে দস্যুতার অপরাধ সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময় সংঘটিত হলে দস্যুতার শাস্তি ১৪ বছর পর্যন্ত 'সশ্রম কারাদণ্ড হতে পারে।
১৭.
খুনসহ ডাকাতির সর্বোচ্চ শাস্তি কী?
  1. যাবজ্জীবন কারাদণ্ড
  2. মৃত্যুদণ্ড
  3. ১০ বছরের কারাদণ্ড
  4. ডাকতির সমান শাস্তি
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
মৃত্যুদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৩৯৬ ধারা মতে খুনসহ ডাকাতির শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
১৮.
A রাস্তায় একটি দামী মোবাইল সেট পেল। A জানতো না যে কে ঐ মোবাইল সেটের মালিক মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A উক্ত মোবাইল সেট বিক্রি করে দিলো।
  1. চুরি
  2. অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
  3. দস্যুতা
  4. ছিনতাই
সঠিক উত্তর:
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎকরণ
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৪০৩ ধারার অধীনে অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ করেছে বলে গণ্য হবে।
- কেননা মোবাইল সেটটি পাওয়ার পর A এর দায়িত্ব ছিল প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা করা। কিন্তু মোবাইল সেটের প্রকৃত মালিককে খুঁজে বের করার চেষ্টা না করেই A উক্ত মোবাইল সেট বিক্রি করে দেওয়ায় অপরাধমূলক সম্পত্তি আত্মসাৎ এর অপরাধ করেছে।
১৯.
A এর মনিব কিছু মালপত্র বিক্রি করে টাকা আনার জন্য A কে পাঠায়। A তার মনিবকে বিক্রিত মালের টাকা দেয় নাই। A কি ধরনের অপরাধ করেছে?
  1. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
  2. চুরি
  3. সম্পত্তি আত্মসাৎ
  4. বলপূর্বক গ্রহণ
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪০৫ ধারা মতে বিশ্বাসভরে ভারপ্রাপ্ত হয়ে অথবা আইনগত চুক্তির মাধ্যমে কোন সম্পত্তি অপরাধীর দখলে আসার পর অপরাধী উক্ত বিশ্বাস বা চুক্তির বরখেলাপ করে সম্পত্তিটি অসাধুভাবে আত্মসাৎ করলে বা অসাধুভাবে নিজের ব্যবহারে লাগালে তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা Criminal Breach of Trust বলে।
২০.
কেরানী বা চাকর কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি রয়েছে-
  1. ৪০৬ ধারায়
  2. ৪০৭ক ধারায়
  3. ৪০৭ ধারায়
  4. ৪০৮ ধারায়
সঠিক উত্তর:
৪০৮ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪০৮ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪০৮ ধারা  অনুযায়ী কেরানী বা চাকর (Clerk or servant) কর্তৃক অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শান্তি হলো  অনধিক ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
• দণ্ডবিধির ৪০৮ ধারা মতে কেবলমাত্র কেরানী এবং চাকর দণ্ডিত হতে পারে। উক্ত কেরানী বা চাকর সরকারি বা ব্যক্তিগত যে চাকুরিতেই নিয়োজিত থাকুক না কেন তাতে কিছুই যায় আসে না।
২১.
ছদ্মবেশী প্রতারণার সংজ্ঞা রয়েছ-
  1. ৪০৮ ধারায়
  2. ৪২৫ ধারায়
  3. ৪১৬ ধারায়
  4. ৩৮৩ ধারায়
সঠিক উত্তর:
৪১৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪১৬ ধারায়
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৪১৬ ধারা মতে অপরের রূপ ধারন পূর্বক প্রতারণা বা ছদ্মবেশী প্রতারণার (cheating by personation) বিধান রয়েছে।
- প্রতারণার উদ্দেশ্যে অন্যের পরিচয়ে নিজেকে উপস্থিত করলে তাকে ছদ্মবেশী প্রতারণা বা Cheating by personation বলে।
- যে ব্যক্তির রূপ ধারন করা হয় সে ব্যক্তি প্রকৃত বা কল্পিত যাই হোক না কেন তা ছদ্মবেশে প্রতারণা হবে।
২২.
‘‘শুরুতে সৎ উদ্দেশ্য থাকে, শেষে অসৎ উদ্দেশ্য হয়’’ এটি প্রতিফলিত হয় কোন ক্ষেত্রে-
  1. চুরি
  2. ছিনতাই
  3. অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
  4. প্রতারণা
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪০৫ ধারা মতে বিশ্বাসভরে ভারপ্রাপ্ত হয়ে অথবা আইনগত চুক্তির মাধ্যমে কোন সম্পত্তি অপরাধীর দখলে আসার পর অপরাধী উক্ত বিশ্বাস বা চুক্তির বরখেলাপ করে সম্পত্তিটি অসাধুভাবে আত্মসাৎ করলে বা অসাধুভাবে নিজের ব্যবহারে লাগালে তাকে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ বা Criminal Breach of Trust বলে।
২৩.
প্রতারণার শাস্তি রয়েছে-
  1. ৪১৫ ধারায়
  2. ৪১৬ ধারায়
  3. ৪১৭ ধারায়
  4. ৪১৪ ধারায়
সঠিক উত্তর:
৪১৭ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪১৭ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪১৭ ধারা মতে প্রতারণার শাস্তি (Punishment for cheating) হলো অনধিক ১ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
২৪.
পাওনাদারকে ঠকানোর উদ্দেশ্যে সম্পত্তি প্রতারণামূলকভাবে হস্তান্তর বা গোপনের শাস্তি রয়েছে কত ধারায়?
  1. ৪২০ ধারায়
  2. ৪২১ ধারায়
  3. ৪২২ ধারায়
  4. ৪২৩ ধারায়
সঠিক উত্তর:
৪২১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪২১ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪২১ ধারা অনুযায়ী  পাওনাদারকে ঠকানোর উদ্দেশ্যে সম্পত্তি প্রতারনামূলকভাবে হস্তান্তর বা গোপনের শাস্তি হলো অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
২৫.
'ক' অন্যায়ভাবে 'চ' এর ক্ষতি করার উদ্দেশ্যে 'চ' এর একটি মূল্যবান জামানত ইচ্ছাপূর্বক পুড়ে ফেলে। 'ক' কী ধরনের অপরাধ করেছে?
  1. চুরি
  2. অর্থ আত্মসাৎ
  3. ক্ষতি
  4. প্রতারণা
সঠিক উত্তর:
ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪২৫ ধারা অনুযায়ী অন্যের অন্যায় ক্ষতি বা লোকসানের (Wrongful loss or damage) উদ্দেশ্যে কোন সম্পত্তি ধ্বংস বা বিনষ্ট অথবা সম্পত্তির মূল্য/উপযোগীতা হ্রাস বা ক্ষতিগ্রস্ত করাকে অনিষ্ট বা ক্ষতি (mischief) বলে।
২৬.
খ অন্যায়ভাবে চ এর ক্ষতিসাধনের উদ্দেশ্যে চ এর বরফ ঘরে পানি দেয় এবং তার ফলে বরফ গলে যায় ক এখানে কি ধরনের অপরাধ করেছে?
  1. মালামাল বিনষ্ট সাধন
  2. অর্থ আত্মসাৎ
  3. ক্ষতি/অনিষ্ট সাধন
  4. জোরপূর্বক সম্পত্তি আদায়
সঠিক উত্তর:
ক্ষতি/অনিষ্ট সাধন
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি/অনিষ্ট সাধন
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪২৫ ধারায় অনিষ্ট বা ক্ষতির সংজ্ঞা (Mischief) রয়েছে। ৪২৫ ধারা অনুযায়ী অন্যের অন্যায় ক্ষতি বা লোকসানের (Wrongful loss or damage) উদ্দেশ্যে কোন সম্পত্তি ধ্বংস বা বিনষ্ট অথবা সম্পত্তির মূল্য/উপযোগীতা হ্রাস বা ক্ষতিগ্রস্ত করাকে অনিষ্ট বা ক্ষতি (mischief) বলে।
২৭.
পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ফেসবুকে ভিডিও ছাড়ে বায়েজিদ তালহা। সে দণ্ডবিধির কোন ধারায় শাস্তি পাবে?
  1. ৪২৯ ধারায়
  2. ৪৩০ ধারায়
  3. ৪৩১ ধারায়
  4. ৪৩২ ধারায়
সঠিক উত্তর:
৪৩১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৩১ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৩১ ধারা মতে সরকারি সড়ক, সেতু, নদী বা খালের ক্ষতি করার মাধ্যমে অনিষ্ট সাধনের শাস্তি হলো অনধিক ৫ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
২৮.
দণ্ডবিধির কোন ধারাটি ফোর টুয়েন্টি নামে সকলের নিকট পরিচিত?
  1. ৪১৫ ধারা
  2. ৪২০ ধারা
  3. ৪৩০ ধারা
  4. ৪২৫ ধারা
সঠিক উত্তর:
৪২০ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৪২০ ধারা
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪২০ ধারা হলে ফোর-টুয়েন্টি (Four- Twenty)-  প্রতারনা, ছলনা এবং ভাওতার দ্বারা কাউকে ঠকানো হলে সাধারনভাবে তা ৪২০ ধারার অধীন দণ্ডনীয় হয়।
• ৪২০ ধারায় বলা হয়েছে, যদি কোন ব্যক্তি, প্রতারণা করে এবং তা দ্বারা প্রতারিত ব্যক্তিকে অন্য কোন ব্যক্তির নিকট কোন সম্পত্তি সমর্পণ করতে অথবা কোন মূল্যবান জামানত কিংবা মূল্যবান জামানতে রূপান্তরিত হওয়ার যোগ্য কোন স্বাক্ষরিত বা সীলমোহরকৃত বস্তু প্রস্তুত, পরিবর্তন অথবা সমুদয় অংশ বা অংশবিশেষ বিনাশ করার জন্য অসাধুভাবে প্ররোচিত করে, তাহলে সে ব্যক্তি যে কোন বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ ৭ বছর পর্যন্ত হতে পারে এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হবে। সুতরাং দণ্ডবিধি অনুযায়ী ফোর টুয়েন্টির শাস্তি অনধিক ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড।
২৯.
অপথে গৃহে প্রবেশ হবে যদি _______ প্রবেশ করে।
  1. বন্ধ দরজা বা পথ খুলে
  2. তালা খুলে বা ভেঙ্গে
  3. নতুন পথ তৈরি করে
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪৪৫ ধারা অনুযায়ী নিম্নলিখিত ৬টি উপায়ে কোন গৃহে প্রবেশ করলে বা গৃহ থেকে বের হলে তা অপথে গৃহে প্রবেশ বা House breaking বলে গণ্য হবে। যথা-
(i) বন্ধ দরজা বা পথ খুলে 
(ii) তালা খুলে বা ভেঙ্গে 
(iii) নতুন পথ তৈরি করে
(iv) আক্রমন বা বলপ্রয়োগের ভয় দেখিয়ে 
(v) আটকানো কোন কিছুকে খুলে বা অন্যভাবে মুক্ত করে অস্বাভাবিক পন্থায় ভিতরে প্রবেশ করা বা নির্গমন হওয়া; অথবা 
(vi) প্রবেশ বা প্রস্থানের জন্য নয় এমন পথ দিয়ে গৃহে প্রবেশ করলে অপথে গৃহ প্রবেশ (house breaking) এর অপরাধ হবে।
৩০.
অপরাধমূলক অনাধিকার প্রবেশ বলা হয়-
  1. অপথে গৃহে প্রবেশ
  2. রাত্রিবেলা অপথে গৃহে প্রবেশ
  3. সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪৪১ ধারায় অপরাধমূলক অনধিকার প্রবেশের বিধান রয়েছে।
• অন্যের সম্পত্তিতে অন্যায়ভাবে অনুপ্রবেশের পর বিরক্তি সৃষ্টি বা ভয় দেখানো অথবা অপরাধ সংঘটনের অভিপ্রায় থাকলে তাকে অপরাধমূলক অনধিকার প্রবেশ বা Criminal Trespass বলে।
• অপরাধমূলক অনধিকার প্রবেশ ৫ প্রকার। যথা--
(i) অনধিকার গৃহপ্রবেশ (House trespass);
(ii) সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house trespass); 
(iii) রাত্রি বেলায় সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house trespass by night);
(iv) অপথে গৃহে প্রবেশ (House breaking); এবং
(v) রাত্রি বেলায় অপথে গৃহে প্রবেশ (House breaking by night)।
৩১.
Criminal trespass এর সর্বোচ্চ শাস্তি কোনটি?
  1. ৩ মাসের কারাদণ্ড
  2. ৬ মাসের কারাদণ্ড
  3. ৩ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড
  4. ২ মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড
সঠিক উত্তর:
৩ মাসের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৩ মাসের কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৫৪৭ ধারা মতে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি (Punishment for criminal trespass) হলো অনধিক ৩ মাস কারাদণ্ড বা অনধিক ৫০০ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৩২.
সংগোপনে অনাধিকার গৃহপ্রবেশের সংজ্ঞা রয়েছে কত ধারায়?
  1. ৪৪১ ধারায়
  2. ৪৪২ ধারায়
  3. ৪৪৩ ধারায়
  4. ৪৪৪ ধারায়
সঠিক উত্তর:
৪৪৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪৪৩ ধারায়
ব্যাখ্যা
• ধারা-৪৪৩ অনুযায়ী  সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ (Lurking house trespass)- কোন ব্যক্তির গৃহ, তাবু প্রভৃতিতে গোপনে অর্থাৎ গৃহের প্রকৃত মালিকের অজ্ঞাতে বা অজান্তে অপরাধমূলক অনধিকার প্রবেশ করলে তা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ বলে গণ্য হবে।
৩৩.
‘ক’ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষর নকল করে তার চারিত্রিক সনদে নিজে চেয়ারম্যানের নামে স্বাক্ষর দেয়। ‘ক’ কোন অপরাধ করেছে?
  1. জালিয়াতি
  2. নকল
  3. ক্ষতি
  4. চুরি
সঠিক উত্তর:
জালিয়াতি
উত্তর
সঠিক উত্তর:
জালিয়াতি
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৬৪ ধারা অনুযায়ী যে সব কাজ জালিয়াতি বলে গণ্য হবে তা হলো-
(i) কোন ব্যক্তি নিজে যদি এই উদ্দেশ্যে স্বাক্ষর করে যে, তার স্বাক্ষর বা নামটি একই নামের অন্য কোন ব্যক্তির বলে চালিয়ে দেবেন;
(ii) যখন কোন ব্যক্তি অন্য কারো স্বাক্ষর জালিয়াতি করে স্বাক্ষর করে;
(iii) যদি কোন ব্যক্তি কোন বিলে পৃষ্ঠাঙ্কন করে এই উদ্দেশ্যে যে, তা অন্য কেউ করেছে বলে চালিয়ে দেবেন:
(iv) যদি কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির সাথে ষড়যন্ত্র করে তার নামে কোন সম্পত্তি নামমাত্র মূল্যে ইজারা নেয় কিন্তু তার উদ্দেশ্য ছিল মূলত তৃতীয় কোন ব্যক্তিকে তার অধিকার থেকে বঞ্চিত করা; অথবা
(v) যদি কোন ব্যক্তি নিজেকে দেউলিয়া ঘোষণা করার উদ্দেশ্যে অন্য কোন ব্যক্তির কাছে সম্পদ গচ্ছিত রাখে এবং সে উদ্দেশ্য কোন প্রমিসরি নোট তৈরি করে।
৩৪.
মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গৃহে অনাধিকার প্রবেশের সর্বোচ্চ শাস্তি কী?
  1. মৃত্যদণ্ড
  2. যাবজ্জীবন কারাদণ্ড
  3. অর্থদণ্ড
  4. সশ্রম কারাদণ্ড
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৪৯ ধারা মতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে গৃহে অনধিকার প্রবেশের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা অনধিক ১০ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড।
৩৫.
জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করার সর্বোচ্চ শাস্তি-
  1. ২ বছর কারাদণ্ড
  2. ১ বছর কারাদণ্ড
  3. ৫ বছর কারাদণ্ড
  4. ৭ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
২ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৭১ ধারা মতে  জাল দলিলকে খাটি হিসাবে ব্যবহার করার শাস্তি হলো জালিয়াতির শান্তির অনুরূপ অর্থাৎ জাল দলিলকে খাটি হিসাবে ব্যবহার করার শাস্তি অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৩৬.
কোন ব্যক্তি ব্যাংকিং কোম্পানির সাথে প্রতারণা করলে তার শাস্তি-
  1. অনধিক ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  2. ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
  3. শুধুমাত্র অর্থদণ্ড
  4. ৫ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
সঠিক উত্তর:
অনধিক ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
উত্তর
সঠিক উত্তর:
অনধিক ২ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৬২-খ ধারা অনুযায়ী  কোন ব্যক্তি ব্যাংকিং কোম্পানির সাথে প্রতারণা করলে শাস্তি হলো অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৩৭.
কোন বিবাহিতা নারীর সাথে তার স্বামীর সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করলে তা কি বলে গণ্য হবে?
  1. ধর্ষণ
  2. প্রতারণা
  3. ব্যভিচার
  4. সম্মানহানি
সঠিক উত্তর:
ব্যভিচার
উত্তর
সঠিক উত্তর:
ব্যভিচার
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৯৭ ধারা মতে কোন বিবাহিতা নারীর সাথে তার স্বামীর সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করলে তা ব্যভিচার বলে গণ্য হবে।
৩৮.
কুৎসাজনক কথা বা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান কল্পমূর্তি প্রকাশের মাধ্যমে কি করা হয়?
  1. ব্যভিচার
  2. মানহানি
  3. প্রতারণা
  4. অশ্লীলতা
সঠিক উত্তর:
মানহানি
উত্তর
সঠিক উত্তর:
মানহানি
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৯৯ ধারা অনুযায়ী যখন কোন ব্যক্তি সম্পর্কিত কোন কুৎসা রটনা করা হয় যা উক্ত ব্যক্তির সুনাম নষ্ট করে (harm reputation) তাকে মানহানি বা Defamation বলে। অর্থাৎ কুৎসাজনক কথা বা চিহ্ন দ্বারা বা দৃশ্যমান কল্পমূর্তি প্রকাশের মাধ্যমে মানহানি করা হয়।
৩৯.
আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার জাল করার সর্বোচ্চ শাস্তি হলো-
  1. ৩ বছরের কারাদণ্ড
  2. ৫ বছরের কারাদণ্ড
  3. ৭ বছরের কারাদণ্ড
  4. অর্থদণ্ড
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ বছরের কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৬৬ ধারা মতে  আদালতের নথিপত্র বা সরকারি রেজিস্ট্রার জাল করার শাস্তি হলো অনধিক ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড ।
• দণ্ডবিধির ৪৬৬ ধারায় সরকারি রেজিস্ট্রার বা public register বলতে কোন জন্ম রেজিস্ট্রার, খ্রিষ্টানদের ধর্মীয় অনুষ্ঠান (baptism), বিবাহ কিংবা সমাধিকরণের (burial) রেজিস্ট্রার অথবা কোন সরকারি কর্মচারী কর্তৃক রক্ষিত রেজিস্ট্রার বোঝাবে।
৪০.
মানহানির জন্য সর্বোচ্চ কত দিনের কারাদণ্ড হতে পারে?
  1. ৩ বছর সশ্রম কারাদণ্ড
  2. ২ বছর বিনাশ্রম কারাদণ্ড
  3. ২ বছর সশ্রম কারাদণ্ড
  4. শুধুমাত্র কারাদণ্ড
সঠিক উত্তর:
২ বছর বিনাশ্রম কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
২ বছর বিনাশ্রম কারাদণ্ড
ব্যাখ্যা
• ধারা-৫০০ অনুযায়ী মানহানির শাস্তি হলো অনধিক ২ বছর 'বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
• দণ্ডবিধির ৫০০ ধারায় মানহানির অপরাধের শাস্তি হিসেবে সশ্রম কারাদণ্ড প্রদান করা হলে তা সম্পূর্ণরূপে বেআইনী হবে।
৪১.
পূর্বের বিবাহের তথ্য গোপন রেখে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সর্বোচ্চ শাস্তি-
  1. ৭ বছর কারাদণ্ড
  2. ১০ বছর কারাদণ্ড
  3. ১২ বছর কারাদণ্ড
  4. ৫ বছর কারাদণ্ড
সঠিক উত্তর:
১০ বছর কারাদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর কারাদণ্ড
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪৯৫ ধারা অনুযায়ী  পূর্বের বিবাহের তথ্য গোপন রেখে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার শাস্তি হলো
• অনধিক ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড। প্রথম বা দ্বিতীয় যে কোন স্ত্রী এই ধারার অপরাধে স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারে।
৪২.
‘A’ ‘B’ কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ‘A’ কর্তৃক কী অপরাধ সংঘটিত হয়েছে?
  1. অপরাধমূলক ভীতি প্রদর্শন
  2. অপমান
  3. প্রতারণা
  4. অত্যাচার
সঠিক উত্তর:
অপরাধমূলক ভীতি প্রদর্শন
উত্তর
সঠিক উত্তর:
অপরাধমূলক ভীতি প্রদর্শন
ব্যাখ্যা
- দণ্ডবিধির ৫০৩ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের বিধান রয়েছে।
- কোন ব্যক্তিকে আতঙ্কিত করার জন্য উক্ত ব্যক্তির সম্পত্তি বা সুনাম বা দেহের ক্ষতি ( injury to property, reputation or person) করার ভয় বা হুমকি (threat) দেখানো হলে, তাকে অপরাধমূলক ভীতি প্রদর্শন বা Criminal Intimidation বলে।

- এখানে ‘A' দণ্ডবিধির ৫০৩ ধারার অধীনে অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ করেছে। ৫০৬ ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি রয়েছে যা অনধিক ২ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৪৩.
চোরদের দলভুক্ত হওয়ার শাস্তি রয়েছে কত ধারায়?
  1. ৪০৩ ধারায়
  2. ৪০৭ ধারায়
  3. ৪০১ ধারায়
  4. ৪০২ ধারায়
সঠিক উত্তর:
৪০১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪০১ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৪০১ ধারা মতে যে ব্যক্তি অভ্যাসগতভাবে চুরি বা দস্যুতা করার উদ্দেশ্যে সংঘবদ্ধ ব্যক্তিদের ঠগ বা ডাকাত দল ব্যতীত কোন ভবঘুরে অথবা চোর বা দস্যুদের দলভুক্ত হয়, সেই ব্যক্তি অনধিক সাত (৭) বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
৪৪.
কোন নারীর শ্লীলতাহানী বা অমর্যাদা করার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি, বস্তু প্রদর্শন বা কোন কাজ করার শাস্তি রয়েছে?
  1. ৫০৬ ধারায়
  2. ৫০৯ ধারায়
  3. ৫১০ ধারায়
  4. ৪৯৯ ধারায়
সঠিক উত্তর:
৫০৯ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৫০৯ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৫০৯ ধারা অনুযায়ী কোন নারীর শ্লীলতাহানী বা অমর্যাদা করার উদ্দেশ্যে কোন কথা, অঙ্গভঙ্গি, বস্তু প্রদর্শন বা কোন কাজ করার শাস্তি হলো অনধিক ১ বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড।
• ইভ-টিজিং করার শাস্তি ৫০৯ ধারায় প্রদান করা হয়।
৪৫.
ডাকাতি সংঘটনে প্রস্তুতির সর্বোচ্চ শাস্তি-
  1. ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
  2. ৭ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
  3. ৫ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
  4. যাবজ্জীবন কারাদণ্ড
সঠিক উত্তর:
১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড
ব্যাখ্যা
দণ্ডবিধি ৩৯৯ ধারা মতে ডাকাতি সংঘটনের প্রস্তুতির শাস্তি হলো অনধিক ১০ বৎসর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। প্রস্তুতি বলতে ডাকাতির দল সংগঠন করা, পরিকল্পনা করা, প্রভৃতি বোঝায়।
৪৬.
বলপূর্বক গ্রহণের সর্বোচ্চ শাস্তি কী?
  1. ৩ বছর
  2. ২ বছর
  3. ৫ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা
• দণ্ডবিধি ৩৮৪ ধারা অনুযায়ী বলপূর্বক গ্রহণ বা বলপূর্বক আদায়ের শান্তি (Punishment for extortion) হলো অনধিক ৩ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড।
৪৭.
The Penal Code এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ৪১০ ধারায়
  2. ৪১২ ধারায়
  3. ৪১৫ ধারায়
  4. ৪১৮ ধারায়
সঠিক উত্তর:
৪১৫ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
৪১৫ ধারায়
ব্যাখ্যা
• দণ্ডবিধির ৪১৫ ধারায় প্রতারণার বিধান রয়েছে।
• প্রতারণা বলতে ফাঁকি দিয়ে বা মিথ্যা বর্ণনার দ্বারা কাউকে এমনভাবে প্রভাবিত করা যে, প্রতারিত ব্যক্তি যেন প্রতারণাকারীর ইচ্ছামাফিক কোন কাজ করে যা প্রতারিত ব্যক্তির দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি করে অথবা প্রতারিত ব্যক্তিকে কোন কাজ করতে বা না করতে বা সম্পত্তি অর্পনে বাধ্য করে।