পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
ধ্বনি, বর্ণ, শব্দ ও প্রত্যয়। সোর্সঃ যেকোনো গাইড বই, যেকোনো একাডেমিক ব্যক্তির বই এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
'দুগ্ধ' শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ক) √দুধ্ + তৃ
  2. খ) দুধ + ধ
  3. গ) √দুহ্ + তৃ
  4. ঘ) √দুহ্ + ত
ব্যাখ্যা
√দুহ্‌ + ত (ক্ত) = দুগ্ধ হলো সংস্কৃত কৃৎ প্রত্যয় সাধিত শব্দ৷
এরূপ- √কৃ + ত = কৃত, √জন + ত = জাত, √সৃজ্ + ত = সৃষ্ট, √বচ্ + ত = উক্ত৷
উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
.
তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) চামার
  2. খ) গমন
  3. গ) তপন
  4. ঘ) শয়ন
ব্যাখ্যা

তদ্ধিত প্রত্যয় ‘আর’ যোগে গঠিত কিছু শব্দ হলো-
- কর্ম > কাম + আর = কামার;
- চর্ম > চাম + আর = চামার;
- সুতা + আর = সুতার > ছুতার।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ

.
কোনটি দেশি শব্দ নয়?
  1. ক) আড়ং
  2. খ) খিদে
  3. গ) চোঙ্গা
  4. ঘ) টোপর
ব্যাখ্যা
অর্ধতৎসম শব্দগুলো হলো- অদ্ধ, নেমন্তন্ন, বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, হত্থ, খিদে, চন্দর, পত্তর, পিরিতি, মিত্তির, সরুজ, জ্যোছনা ইত্যাদি।
আড়ং, আলু, পেট, চুলা, ডাব, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাগর, ঢেঁকি ইত্যাদি হলো দেশি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
হিন্দি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) বাড়িওয়ালা
  2. খ) পাহারাদার
  3. গ) কারিগর
  4. ঘ) পাহারাদার
ব্যাখ্যা
হিন্দি ‘ওয়ালা > আলা’ তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ বাড়িওয়ালা।
ফারসি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কারিগর (গর > কর), সওদাগর (গর > কর), পাহারাদার(দার)।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি
.
অর্থগত দিক থেকে ‘বহুব্রীহি' হলো -
  1. ক) যৌগিক শব্দ
  2. খ) যোগরূঢ় শব্দ
  3. গ) তৎসম শব্দ
  4. ঘ) তদ্ভব শব্দ
ব্যাখ্যা
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন- পঙ্কজ, আদিত্য, রাজপুত, মহাযাত্রা, জলধি, তুরঙ্গম, জলদ, দশানন, পরিবার, বহুব্রীহি, গোঁফখেজুরে, অসুখ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি?
  1. ক) টেকসই
  2. খ) মানানসই
  3. গ) চলনসই
  4. ঘ) টিপসই
ব্যাখ্যা

'টিপসই' ও 'নামসই' শব্দ দুটোর 'সই' প্রত্যয় নয়৷ এটি 'সহি' (অর্থ- স্বাক্ষর) থেকে উৎপন্ন।
টেকসই, জুতসই, মানানসই, চলনসই, টেকসই - ইত্যাদি শব্দগুলো 'সই' (মতো অর্থে) প্রত্যয়যোগে গঠিত।
'সই' একটি বিদেশী তদ্ধিত প্রত্যয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোনটি ফারসি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. ক) ধোঁকাবাজ
  2. খ) দিল্লিওয়ালা
  3. গ) গাড়োয়ান
  4. ঘ) হিন্দুয়ানি
ব্যাখ্যা
'বাজ' ফারসি প্রত্যয়যোগে গঠিত কয়েকটি শব্দ হচ্ছে - গলাবাজ, কলমবাজ, ধড়িবাজ, ধোঁকাবাজ ইত্যাদি।
দিল্লিওয়ালা, গাড়োয়ান ও হিন্দুয়ানি শব্দগুলোতে যথাক্রমে হিন্দি প্রত্যয় 'ওয়ালা > আলা'; ওয়ান > আন এবং আনা > আনি ব্যবহৃত হয়েছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন শব্দটি জাপানি শব্দ?
  1. ক) সাম্পান
  2. খ) চাকু
  3. গ) হাস্‌নাহেনা
  4. ঘ) চাকর
ব্যাখ্যা
চা, চিনি, সাম্পান - চিনা শব্দ।
চাকর, দারোগা, বন্দুক, চাকু - তুর্কি শব্দ।
রিক্সা, হারিকিরি, জুডো, হাস্‌নাহেনা ইত্যাদি জাপানি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
শব্দের মধ্যে বা অন্তে ব্যবহৃত হলে উচ্চারণ ‘য়’ এর মত হয় কোন বর্ণের?
  1. ক) অ
  2. খ) য
  3. গ) ব
  4. ঘ) উ
ব্যাখ্যা
শব্দের আদিতে ‘য’ এর উচ্চারণ হয় ‘জ’ এর মত। তবে শব্দের মধ্যে বা অন্তে (সংস্কৃতের নিয়মানুযায়ী) ব্যবহৃত হলে ‘য’ এর উচ্চারণ ‘য়’ এর মত হয়।
যেমন - বি + যোগ = বিয়োগ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০.
নিচের কোনটি ঠিক নয়?
  1. ক) ক + ষ = ক্ষ
  2. খ) ঞ্‌ + চ = ঞ্চ
  3. গ) ক্‌ + ক = ক্ক
  4. ঘ) ণ + ক = ঙ্ক
ব্যাখ্যা
শুদ্ধ যুক্ত বর্ণঃ
ক + ষ = ক্ষ
ঞ্‌+চ = ঞ্চ
ক্‌+ক = ক্ক
ঙ + ক = ঙ্ক
ঞ্‌+ছ = ঞ্ছ
ন্‌ + ম = ন্ম।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১১.
তৎসম ও ফারসি ভাষার শব্দযোগে গঠিত শব্দ হলো–
  1. ক) রাজা-বাদশা
  2. খ) খ্রিস্টাব্দ
  3. গ) হেড-মৌলভি
  4. ঘ) পকেটমার
ব্যাখ্যা
কোনাে কোনাে সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে, তাকে মিশ্র শব্দ বলে।
যেমনঃ খ্রিস্টাব্দ (ইংরেজি + তৎসম), ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি), রাজা-বাদশা (তৎসম + ফারসি), হাট-বাজার (বাংলা + ফারসি), হেড-মৌলভি (ইংরেজি + ফারসি), হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম), পকেটমার (ইংরেজি + বাংলা), চৌহদ্দি (ফারসি + আরবি) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১২.
তদ্ভব শব্দটি চিহ্নিত করুন।
  1. ক) গিন্নী
  2. খ) চামার
  3. গ) হত্থ
  4. ঘ) কুচ্ছিত
ব্যাখ্যা
যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
তদ্ভব একটি পারিভাষিক শব্দ। এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)। যেমন - সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত। সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।
কুৎসিত, গৃহিণী, চন্দ্র, ক্ষুধা, ভবন ইত্যাদি তৎসম শব্দের উদাহরণ। জ্যোছনা, গিন্নী, কুচ্ছিত ইত্যাদি অর্ধ-তৎসম শব্দ।
উৎসঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ
১৩.
অর্ধতৎসম শব্দ কোনটি?
  1. ক) কৃষ্ণ
  2. খ) নেমন্তন্ন
  3. গ) কনুই
  4. ঘ) পাথর
ব্যাখ্যা
নিমন্ত্রণ তৎসম শব্দ। এর অর্ধতৎসম শব্দ হচ্ছে নেমন্তন্ন।
আরও কিছু অর্ধতৎসম শব্দ হচ্ছে-
বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ, জ্যোছনা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
পশ্চিম শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) পশ্চ + ইম
  2. খ) পশ্চা + ইম্
  3. গ) পশ্চাৎ + ইম
  4. ঘ) পশ্চাৎ + ইম্
ব্যাখ্যা
'ইম্ (ডিমচ্)' তদ্ধিত প্রত্যয় সহযোগে গঠিত শব্দ হলো পশ্চাৎ + ইম্ = পশ্চিম।
এরূপ- অন্ত + ইম্ = অন্তিম, অগ্র + ইম্ = অগ্রিম।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৫.
বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি?
  1. ক) মুসাফিরখানা
  2. খ) বিবিয়ানা
  3. গ) চলনসই
  4. ঘ) গমন
ব্যাখ্যা
মুসাফির + খানা = মুসাফিরখানা, বিবি + আনা = বিবিয়ানা, চলন + সই = চলনসই ইত্যাদি বিদেশি তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
√গম্ + অন্ (অনট্) = গমন হলো সংস্কৃত কৃৎ প্রত্যয়।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
১৬.
অ-ধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে কোন শব্দে?
  1. ক) অটল
  2. খ) কলম
  3. গ) প্রিয়তম
  4. ঘ) অনাচার
ব্যাখ্যা
অ-ধ্বনির বিবৃত উচ্চারণঃ অটল (অট্‌ল), অনাচার, কথা, কলম ইত্যাদি।
অ-ধ্বনির সংবৃত উচ্চারণঃ অতি (ওতি), প্রতিভা (প্রোতিভা), প্রিয়তম (প্রিয়তমো), যাবতীয় (জাবতীয়ো) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণি
১৭.
ক’র উচ্চারণ স্থান-
  1. ক) ওষ্ঠ
  2. খ) দন্ত্য
  3. গ) জিহ্বামূল
  4. ঘ) মূর্ধা
ব্যাখ্যা
ক, খ, গ, ঘ, ঙ এই বর্ণগুলোকে উচ্চারন স্থানানুসারে বলে জিহ্বামূলীয় বর্ণ। এদের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বামূল। জিহ্বামূলীয় ধ্বনি জিভের গোড়ালি থেকে উচ্চারিত হয়।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৮.
হংস > হাঁস, কঙ্কণ > কাঁকন কিসের উদাহরণ?
  1. ক) অসমীকরণ
  2. খ) নাসিক্যভবন
  3. গ) বর্ণদ্বিতা
  4. ঘ) অভিশ্রুতি
ব্যাখ্যা
অনুনাসিক বা নাসিক্য ব্যঞ্জনধ্বনি ঙ (ং), ঞ, ণ, ন, ম লোপ পাওয়ার ফলে পূর্ববর্তী স্বরধনি সানুনাসিক হলে, পরিবর্তনজনিত এই প্রক্রিয়ার নাম নাসিক্যভবন।
যেমনঃ ভণ্ড > ভাঁড়, গুম্ফ > গোঁফ, পঙ্ক > পাঁক, হংস > হাঁস, কঙ্কণ > কাঁকন ইত্যাদি।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ
১৯.
কোনটি ''যুদ্ধ'' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) √যুধ্ + ক্ত
  2. খ) √য্যধ্ + ক্ত
  3. গ) √যুধ্ + তৃ
  4. ঘ) √যুধ্ + হ
ব্যাখ্যা
√যুধ্ + ক্ত = যুদ্ধ হলো বিশেষ নিয়মে সাধিত কৃৎ-প্রত্যয়ের উদাহরণ।
বিশেষ নিয়মে সাধিত আরো কিছু কৃৎ-প্রত্যয়ের উদাহরণ হলো- √বচ্ + ক্তি = উক্তি, √লভ্ + য = লভ্য, √শম্ + ক্তি = শান্তি, √সিচ্ + ক্ত = সিক্ত, √ত্যজ্ + অ = ত্যাগ, √যুধ্ + তৃ = যোদ্ধা ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
সাবান—কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ইতালীয়
  2. খ) স্প্যানিশ
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু পর্তুগিজ ভাষার শব্দ হলো-
বোতাম, আলপিন, পাউরুটি, ইংরেজ, সাবান, পাদ্রি, আলকাতরা, বারান্দা, পেয়ারা, বোতাম, আলমারি, গির্জা, চাবি, আনারস, ইস্পাত, আচার, পিস্তল, গুদাম ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
নিচের কোন বর্ণটি ‘দন্ত্য’ বর্ণ না?
  1. ক) ত
  2. খ) থ
  3. গ) ন
  4. ঘ) ণ
ব্যাখ্যা
দন্ত্য বর্ণ হচ্ছে - ত, থ, দ, ধ, ন।
মুর্ধন্য বর্ণ হচ্ছে - ট, ঠ, ড, ঢ, ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
কোনটি অন্তঃস্থ ধ্বনি নয়?
  1. ক) ষ
  2. খ) র
  3. গ) ল
  4. ঘ) ব
ব্যাখ্যা
অন্তঃস্থ ধ্বনিঃ স্পর্শ বা উষ্ম ধ্বনির অন্তরে অর্থাৎ মাঝে আছে বলে য র ল ব - এ ধ্বনিগুলোকে অন্তঃস্থ ধ্বনি বলে।
শ, ষ, স এগুলো উষ্ম ধ্বনি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৩.
কোনটি ''বর্ধিষ্ণু'' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) √বর্ধি + উষ্ণ
  2. খ) বৃধ + ইষ্ণ
  3. গ) √বৃধ্ + ইষ্ণু
  4. ঘ) √বৃধ্ + ই
ব্যাখ্যা
বর্ধিষ্ণু শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো √বৃধ্ + ইষ্ণু। এটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
নিচের কোনটি ঘোষ ধ্বনি?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঙ
  4. ঘ) ত
ব্যাখ্যা
যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন - ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ ইত্যাদি।
যে ধ্বনির উচ্চারণে স্বরতন্ত্রী কাঁপে তাকে ঘোষ ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন- গ, ঘ, ঙ, জ, ঞ, ঝ, ড, ঢ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী