পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাজব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]তারিখ১৩ ফেব্রুয়ারি, ২০২৬সময়50 minutes৬৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
বাংলাদেশ রেলওয়ে পদের নাম: ট্রেড এ্যাপ্রোন্টিস পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০১.২০২৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড] · ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ · ৭০ প্রশ্ন

.
প্র, পরা, অপ- এগুলো
  1. সংস্কৃত উপসর্গ
  2. বিদেশি উপসর্গ
  3. বাংলা উপসর্গ
  4. উপমান স্থানীয় অব্যয়
ব্যাখ্যা

• প্র,পরা, অপ ইত্যাদি সংস্কৃত উপসর্গ।

---------------------
• উপসর্গ:
বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ।

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যে সকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
a এবং b এর মান কত হলে a + b = 7 এবং ab = 10 হবে?
  1. a = 2, b = -5
  2. a = 4, b = -3
  3. a = -2, b = -5
  4. a = 5, b = 2
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 7 এবং ab = 10 হলে a এবং b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 7
ab = 10

এখন অপশনগুলো যাচাই করি—

ক) a = 2, b = -5
a + b = -3 ≠ 7

খ) a = 4, b = -3
a + b = 1 ≠ 7

গ) a = -2, b = -5
a + b = -7 ≠ 7

ঘ) a = 5, b = 2
a + b = 7 এবং ab = 10 

অতএব,
সঠিক উত্তর:
ঘ) a = 5, b = 2

.
০.১৬২৩ - ৩১ = কত?
  1. -৩০.৮৩৭৭
  2. -২৯.০৩৭৭
  3. -৩২.৮২৬৪
  4. -৩১.০৩৭৭
ব্যাখ্যা

প্রশ্ন: ০.১৬২৩ - ৩১ = কত?

সমাধান:
দেওয়া আছে,
০.১৬২৩ - ৩১

∴ ০.১৬২৩ - ৩১
= - (৩১ - ০.১৬২৩)
= -৩০.৮৩৭৭

অতএব, সঠিক উত্তর:
ক) -৩০.৮৩৭৭

.
নিচের কোন সংখ্যাটির মান সবচেয়ে কম
  1. ০.১০
  2. ০. ১১
  3. ০.৩২৫
  4. ০.০৯১
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটির মান সবচেয়ে কম?

সমাধান:
দেওয়া আছে,
০.১০ , ০.১১ , ০.৩২৫ , ০.০৯১

∴ দশমিক সংখ্যাগুলোর মান তুলনা করি।
০.১০ = ০.১০০
০.১১ = ০.১১০
০.৩২৫ = ০.৩২৫
০.০৯১ = ০.০৯১

দেখা যাচ্ছে,
০.০৯১ < ০.১০ < ০.১১ < ০.৩২৫

অতএব, সবচেয়ে কম মানের সংখ্যা হলো ০.০৯১

সঠিক উত্তর:
ঘ) ০.০৯১

.
সনেটের দ্বিতীয় অংশকে কি বলে?
  1. মূল
  2. অন্তরা
  3. অষ্টক
  4. ষটক
ব্যাখ্যা

• সনেটের দ্বিতীয় অংশকে বলে- ষটক। 

• সনেট (Sonnet):
 
- গীতিকবিতার যে রূপটি চৌদ্দ চরণ এবং চৌদ্দ মাত্রার সমন্বয়ে গঠিত হয় তাকে চতুর্দশপদী কবিতা বা সনেট বলে ।
- কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত হয়। 
- একটি আদর্শ সনেটের দুটি অংশ থাকে। যেমন: অষ্টক ও ষটক। 
-  প্রথম ৮ চরণকে অষ্টক (Octave) এবং শেষ ৬ চরণকে ষটক (Sestet) বলা হয়।
- সনেটের জনক - ইতালীয় কবি পেত্রার্ক। 
- বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

.
শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কী বলে?
  1. প্রত্যয়
  2. পদ
  3. বিভক্তি
  4. শব্দ
ব্যাখ্যা

• পদ:
- শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।
- বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মোট আটটি শ্রেণিতে ভাগ করা যায়।

যেমন:
১. বিশেষ্য
২. সর্বনাম
৩. বিশেষণ
৪. ক্রিয়া
৫. ক্রিয়া বিশেষণ
৬. অনুসর্গ
৭. যোজক
৮. আবেগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

.
'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বৃহৎ
  2. ক্ষুদ্রতম
  3. বর্ধমান
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

• 'ক্ষীয়মান' এর বিপরীত শব্দ- বর্ধমান। 

তাছাড়া,
- 'ক্ষুদ্রতম' এর বিপরীত শব্দ- বৃহত্তম। 
- 'ক্ষুদ্র' এর বিপরীত শব্দ- বৃহৎ। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুন ও ড. মোহাম্মদ আমীন।

.
Identify the correct spelling:
  1. Tsunami
  2. Sunami
  3. Sunamee
  4. Tsunamy
ব্যাখ্যা

• The correct spelling is 'Tsunami' (Noun).

• Tsunami:
- English meaning: To change frequently in size, amount, quality, etc., especially from one extreme to another.
- Bangla meaning: সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প। 

• Example sentence: The tsunami destroyed thousands of homes in minutes.
- Bangla meaning: সুনামি কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস করে দেয়।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

.
The expression 'take into account' means
  1. counting number
  2. entry into register
  3. consider
  4. recommendation
ব্যাখ্যা

• The expression 'take into account' means - consider.

• Take something into account:

- English Meaning: Consider something along with other factors before reaching a decision.
- Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

Example Sentence: A good architect takes into account the building's surroundings.
- Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

Source: Live MCQ Lecture

১০.
একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?
  1. ৮০ হাত
  2. ৭৫ হাত
  3. ৭০ হাত
  4. ৯০ হাত
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বাঁশের ১/৩ অংশ কাদায়, ৩/৫ অংশ পানিতে এবং ৬ হাত পানির উপরে আছে। বাঁশটি কত হাত লম্বা?

সমাধান:
ধরি,
বাঁশটির দৈর্ঘ্য ক মিটার।

প্রশ্নমতে,
∴ ক - (ক/৩) - (৩ক/৫) = ৬
(১৫ক - ৫ক - ৯ক)/১৫ = ৬
⇒ (১৫ক - ১৪ক)/১৫ = ৬
⇒ ক/১৫ = ৬

∴ ক = ৯০ হাত

১১.
নাড়ী অর্থ শিরা;নারী অর্থ কী?
  1. পানি
  2. স্ত্রীলোক
  3. পারি না
  4. খড়ের শেষাংশ
ব্যাখ্যা

ভিন্ন অর্থবিশিষ্ট প্রায় সম-উচ্চারিত কয়েকটি শব্দ-
• নারী = স্ত্রীলোক; রমণী; মহিলা।
• নাড়ি/নাড়ী = শিরা; ধমনি।
• নারি = পারি না [যারে সইতে নারি, তার চলন বাঁকা]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১২.
Who is known as lake poet?
  1. Shelly
  2. John Keats
  3. Lord Byron
  4. William Wordsworth
ব্যাখ্যা

• The required answer is - William Wordsworth.

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.
- London 1802 কবিতাটি এবং The Borderers নামক ট্র্যাজিডিটিতে French Revolutions এর গভীর প্রভাব দেখতে পান পাঠকরা।
- তাকে The Father of the Romantic Age বলা হয়।

- William Wordsworth এবং Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা A Preface To Lyrical Ballads এর প্রথম মুদ্রনের মাধ্যমে ইংরেজি সাহিত্যের Romantic যুগ তথা Romanticism এর সূচনা হয়।
- এছাড়া তাকে Lake Poet বলেও অভিহিত করেন অনেকে।
- এই উপাধির পেছনের কারণ সম্ভবত ইংল্যান্ডের যে অঞ্চলটি Lake District বা হ্রদ এলাকা বলে পরিচিত সেখানেই তার বাল্যকাল কাটে।
- ১৮৪৩ সালে তিনি Poet laureate এর পদ অলংকৃত করেন।

• Some Notable Works:
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
- The Solitary Reaper,
- Rainbow (Poem),
- Lucy poems, etc.

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

• তাঁর কয়েকটি উপাধি হচ্ছে:
- Poet of Nature,
- Poet of Childhood,
- Lake Poet.

• Lake poet:
- The Lake Poets were a group of English poets who all lived in the Lake District of England, United Kingdom, in the first half of the nineteenth century. They are:
- William Wordsworth,
- Samuel Taylor Coleridge,
- Robert Southey.

• উল্লিখিত অপশনের বাকি লেখকগুলো Romantic period এর কবি।

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.

১৩.
কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়?
  1. ১০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়?

সমাধান:
যে সংখ্যার নিজস্ব কোনো মান নেই, কিন্তু অন্য সংখ্যার মান বা স্থানীয় মান (place value) নির্ধারণে সাহায্য করে—তাকে সাহায্যকারী বা অভাবজ্ঞাপক সংখ্যা (Placeholder Digit) বলা হয়।

শূন্য (০) নিজে কোনো মান প্রকাশ করে না, কিন্তু ১০, ১০০, ১০০০ ইত্যাদি সংখ্যায় বসে সংখ্যার মান বহুগুণ বাড়িয়ে দেয়। তাই ০-কে সাহায্যকারী বা অভাবজ্ঞাপক সংখ্যা বলা হয়।

অন্যদিকে ৩, ৯ বা ১০—এগুলো প্রত্যেকটিরই নিজস্ব মান রয়েছে, তাই এগুলো সাহায্যকারী সংখ্যা নয়।

১৪.
বাংলা সাহিত্যের 'অবক্ষয় যুগ' কোনটি?
  1. ১৭৫০-১৮৫০
  2. ১৭৬০-১৮৬০
  3. ১৯০০-১৯৫০
  4. ১৯৫১-২০০০
ব্যাখ্যা

যুগসন্ধির কাল/ অবক্ষয় এর যুগ:
- ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়।
- আর ১৮০১ খ্রিস্টাব্দ - বর্তমান হচ্ছে আধুনিক যুগ।
- এর মধ্যে ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'যুগসন্ধির কাল' বলা হয়। মধ্যযুগের শেষ ও আধুনিকযুগের সূচনালগ্নের এই শত বছরে চলেছে একটি নীরব প্রস্তুতি। এই প্রস্তুরি প্রধান পুরোহিত ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে 'যুগসন্ধির কাল' বা 'যুগসন্ধিক্ষণ' বা 'অবক্ষয় যুগ' বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

১৫.
The meaning of 'posterity' is-
  1. Prosperity 
  2. Present Time
  3. Later Generation
  4. Possession
ব্যাখ্যা

• The meaning of 'posterity' is - Later Generation.

• Posterity (Noun):
- English meaning: The offspring of one progenitor to the furthest generation.
- Bangla meaning: বংশধরগণ; অপত্য; সন্তানসন্ততি।

• উল্লিখিত অপশনগুলো,
- Prosperity - সমৃদ্ধি; শ্রীবৃদ্ধি; সৌভাগ্য; সাফল্য; উন্নতি; সংবৃদ্ধি।
- Present time - বর্তমান সময়।
- Later generation - পরবর্তী প্রজন্ম।
- possession - অধিকার; দখল; আয়ত্ত।

- সুতরাং, The meaning of 'posterity' is-'Later generation'.

Source: Merriam-Webster dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

১৬.
কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ৪০%
  4. ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন জিনিসের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ ভাগ হলে শতকরা লাভের হার কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের ৪/৫ অংশ

ধরি,
বিক্রয়মূল্য = ৫ টাকা
∴ ক্রয়মূল্য = ৪ টাকা

এখন,
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= ৫ - ৪
= ১ টাকা

∴ শতকরা লাভ
= (লাভ / ক্রয়মূল্য) × ১০০
= (১/৪) × ১০০
= ২৫%

অতএব, সঠিক উত্তর:
খ) ২৫%

১৭.
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কতটি?
  1. ১১টি
  2. ৩৯টি
  3. ৫০টি
  4. ৮টি
ব্যাখ্যা

• বর্ণমালা:
- ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি।
- স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি।
- এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮টি।
- এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
- পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৮.
নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি?
  1. কিন্তু
  2. একাদশ
  3. কুলটা
  4. নিশ্চয়
ব্যাখ্যা

• নিপাতনে সিদ্ধ সন্ধি:
কতগুলো সন্ধি কোনো নিয়মে সাধিত হয় না এমন সন্ধিকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি:
- পর্ + পর পরস্পর,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোষ্পদ,
- বন্ + পতি = বনস্পতি,
- ষট্ + দশ = যোড়শ,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্ + ঈষা = মনীষা,
- এক +  দশ = একাদশ।

-------------------
 কতগুলো স্বরসন্ধি কোনো নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।
যথা: কুল + অটা = কুলটা (কুলাটা নয়), গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়), প্র + উঢ় = প্রৌঢ় (প্রোঢ় নয়), অন্য + অন্য = অন্যান্য, মার্ত + অণ্ড = মার্তণ্ড, শুদ্ধ + ওদন = শুদ্ধোদন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৯.
a + b = 8 এবং a - b = 2 হলে ab এর মান কত?
  1. 4
  2. 8
  3. 15
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = 8 এবং a - b = 2 হলে ab এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 8
a - b = 2

দুটি সমীকরণ যোগ করি—
(a + b) + (a - b) = 8 + 2
⇒ 2a = 10
⇒ a = 5

এখন,
b = 8 - a
= 8 - 5
= 3

∴ ab
= 5 × 3
= 15

অতএব, সঠিক উত্তর:
গ) 15

২০.
'তুমি না বলেছিলে আগামীকাল আসবে।'- এখানে 'না' এর ব্যবহার কী অর্থে?
  1. না-বাচক 
  2. হ্যাঁ-বাচক
  3. প্রশ্নবোধক
  4. বিস্ময়সূচক
ব্যাখ্যা

• তুমি না বলেছিলে আগামীকাল আসবে?- এখানে 'না'- প্রশ্নাত্মক/প্রশ্নবোধন অর্থে ব্যবহৃত হয়েছে।

• নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর:
নির্দেশাত্মক বাক্য থেকে প্রশ্নাত্মক বাক্যে রূপান্তর করতে হলে বাক্যের মৌলিক অর্থ বা মূল অর্থ অপরিবর্তিত রেখে প্রশ্নাত্মক বাক্যটি এমনভাবে তৈরি করতে হবে যার সবচেয়ে কাছাকাছি সম্ভাব্য উত্তর হবে নির্দেশাত্মক বাক্যটি।

• সূত্র: নির্দেশাত্মক বাক্য হ্যাঁ-বাচক হলে প্রশ্নাত্মক হবে না-বাচক, নির্দেশাত্মক বাক্য না-বাচক হলে প্রশ্নাত্মক হবে হ্যাঁ-বাচক। প্রথমটির ক্ষেত্রে বিধেয় ক্রিয়ার সঙ্গে নঞর্থক শব্দ যোগ করতে হয়, দ্বিতীয়টির ক্ষেত্রে নঞর্থক শব্দ বর্জন করে 'আর' প্রভৃতি বাক্যালঙ্কার শব্দের আগমন ঘটাতে হয়।
যেমন:
• নির্দেশাত্মক: দেশপ্রেমিককে সবাই ভালোবাসে।
• প্রশ্নাত্মক: দেশপ্রেমিককে কে না ভালোবাসে?

তেমনই,
• নির্দেশাত্মক: তুমি বলেছিলে আগামীকাল আসবে।
• প্রশ্নাত্মক: তুমি না বলেছিলে আগামীকাল আসবে?

• সূত্র: রূপান্তরিত বাক্যে প্রয়োজনমতো 'কে', 'কি', 'কোথায়' ইত্যাদি প্রশ্নাত্মক শব্দ এবং প্রশ্ন (?) চিহ্ন বসাতে
হয়।
যেমন:
• নির্দেশাত্মক: কেউ মৃত্যুকে ফাঁকি দিতে পারে না।
• প্রশ্নাত্মক: কেউ কি মৃত্যুকে ফাঁকি দিতে পারে?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১.
তৈরি পোষাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. বাংলাদেশ
  3. ভিয়েতনাম
  4. ভারত
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৪:
- বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক 'বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান ২০২৪' প্রতিবেদন প্রকাশিত হয়।
- শিরোনাম: ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস ২০২৩: কি ইনসাইটস অ্যান্ড ট্রেন্ডস’।
- সর্বশেষ প্রকাশিত হয়: জুলাই, ২০২৫।
- পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ দেশ চীন এবং বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ প্রতিবেদন অনুযায়ী, পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ:
১. চীন (১৬৫%), 
২. বাংলাদেশ (৩৮%),
৩. ভিয়েতনাম (৩৪%),
৪. তুরস্ক (১৮%),
৫. ভারত (১৬%)।

এছাড়াও,
- পোশাক আমদানীতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

উৎস: WTO ওয়েবসাইট। 

২২.
Which one is modal auxiliaries?
  1. was
  2. are
  3. should
  4. did
ব্যাখ্যা

• The required answer is - should.

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ দেয়।
- সাধারণত potential ও uncertain কোনো কিছু নির্দেশ করতে ব্যবহার করা হয়।
- modal 'Auxiliary verb' হলেও do, does কিংবা did কখনো modal verb হিসেবে ব্যবহার করা হয় না।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
-  Modal verb এরপর to ব্যবহার হয় না।
- Modal Auxiliary verb: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

• Semi-modal verb:
- Need
- Dare
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও ব্যবহার হয় বলে এদেরকে Semi-modal Verb বলা হয়ে থাকে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৩.
প্রাচ্যের ডান্ডি নামে খ্যাত কোনটি?
  1. চট্টগ্রাম
  2. খুলনা
  3. নারায়ণগঞ্জ
  4. টঙ্গী
ব্যাখ্যা

নারায়ণগঞ্জ

⇒ ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে (বেণুর ঠাকুর বা লক্ষীনারায়ণ ঠাকুর নামেও পরিচিত) ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চলের মালিকানা গ্রহণ করেন।

- তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের উদ্দেশ্যে একটি দলিল প্রণয়ন করেন।
- সেই দলিলের মাধ্যমে শীতলক্ষা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করা হয়।
- এর ফলেই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।
- সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত প্রাচীন বাংলার মানচিত্রে নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব পাওয়া যায় না।
- নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনার গাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী।
- মুসলিম আমলের সোনার গাঁ নামের উদ্ভব প্রাচীন সুবর্ণগ্রামকে কেন্দ্র করেই।
- বহু অঞ্চলে মুসলিম অধিকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ঢাকা নগরের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত দক্ষিণ-পূর্ববঙ্গের প্রশাসনিক কেন্দ্র ছিল সোনার গাঁ।

- ইস্ট ইন্ডিয়া কোম্পানি নারায়ণগঞ্জে আগমনের পর উন্নত যোগাযোগ ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করে।
- সেই পরিকল্পনা অনুযায়ী নদীপথে নারায়ণগঞ্জের সঙ্গে সমুদ্রপথের চট্টগ্রাম বন্দর ও কলকাতার যোগাযোগ স্থাপিত হয়।
- বিভিন্ন নদীপথে নৌ-পরিবহন ব্যবস্থা চালু করা হয়।
- তখন কলকাতা ও আসাম থেকে যাত্রী ও মালামাল নিয়ে স্টিমার নারায়ণগঞ্জ নৌবন্দরে ভিড়ত।
- সে সময় রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে ভ্রমণের একমাত্র প্রধান পথ ছিল নারায়ণগঞ্জ নদীবন্দর।
- এ কারণেই নারায়ণগঞ্জকে বাংলা ভ্রমণের প্রবেশদ্বার বলা হতো।
- প্রাচ্যের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছিল ব্রিটিশ আমল থেকেই।
- হাজার বছরের ব্যবসার ঐতিহ্য ধরে রেখেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা।
- মসলিন কাপড় উৎপাদনের কারণে দুনিয়াজুড়ে নাম ছড়িয়ে পড়েছিল নারায়ণগঞ্জের।
- একসময় পাটের ব্যবসার আধিপত্য ছিল নারায়ণগঞ্জে।
- যে কারণে দক্ষিণ এশিয়ার বৃহত্তম পাটকল আদমজী জুট মিল গড়ে উঠেছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং বণিক বার্তা।

২৪.
Time after twilight and before night-
  1. dusk
  2. dawn
  3. evening
  4. eclipse
ব্যাখ্যা

• Time after twilight and before night - Dusk.

• Twilight (Noun):
- English Meaning: The time before night when it is not yet dark.
- Bangla Meaning: গোধূলি; সন্ধ্যালোক।

• Dusk (Noun):
- English Meaning: The time before night when it is not yet dark.
- Bangla Meaning: সন্ধ্যার প্রাক্কাল; গোধূলি; আংশিক অন্ধকার রঙের কালচে ভাব।

- So, Dusk means the time just after sunset, when it is becoming dark — the period between twilight and night.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Evening (Noun, Adjective & Verb):
- English meaning: The part of the day between the end of the afternoon and night:
- Bangla Meaning: সন্ধ্যাকাল।

• Dawn (Noun & Verb):
- English Meaning: The period in the day when light from the sun begins to appear in the sky:
- Bangla Meaning: ঊষা; ভোর; প্রত্যুষ; প্রভাত; নিশান্ত।

• Eclipse (Noun & Verb):
- English meaning: An occasion when the sun disappears from view, either completely or partly, while the moon is moving between it and the earth, or when the moon becomes darker while the shadow of the earth moves over it
- Bangla Meaning: সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ এসে পড়লে, অথবা সূর্য ও চাঁদের মধ্যে পৃথিবী এসে পড়লে, তেমন অবস্থায় সূর্য ও চাঁদের আলোর সাময়িক, আংশিক বা পূর্ণ আচ্ছাদন

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

২৫.
বাংলাদেশ রেলওয়েকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
  1. ১টি
  2. ৪টি 
  3. ২টি
  4. ৫টি
ব্যাখ্যা

বাংলাদেশ রেলওয়ের সংক্ষিপ্ত ইতিহাস

- বাংলাদেশ রেলওয়ে সরকারি মালিকানাধীন ও পরিচালিত দেশের প্রধান স্থল পরিবহন সংস্থা।
- মোট রুট দৈর্ঘ্য প্রায় ২৯৫৫.৫৩ কিমি এবং প্রায় ২৫,০৮৩ জন নিয়মিত কর্মচারী রয়েছে।
- দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত সংযোগ ও অর্থনৈতিক উন্নয়নে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ২ জুন ১৯৮২ পর্যন্ত চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে রেলওয়ে বোর্ড রেলপথ পরিচালনা করত।
- ৩ জুন ১৯৮২ রেলওয়ে বোর্ড বিলুপ্ত হয়ে কার্যক্রম যোগাযোগ মন্ত্রণালয়ের রেলওয়ে ডিভিশনে ন্যস্ত হয়।
- তখন সচিব বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করতেন।

- প্রশাসনিক সুবিধার্থে রেলওয়েকে পূর্ব ও পশ্চিম দুই অঞ্চলে ভাগ করা হয়।
- দুই অঞ্চলের মহাব্যবস্থাপক মহাপরিচালকের অধীনে দায়িত্ব পালন করেন।
- বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (DRM) বিভাগীয় কার্যক্রম পরিচালনা করেন।
- পাহাড়তলী ও সৈয়দপুরে বিভাগীয় তত্ত্বাবধায়কের অধীনে কারখানা রয়েছে।
- পার্বতীপুরে লোকোমোটিভ জেনারেল ওভারহলিং কারখানা আছে।
- রেলওয়ে ট্রেনিং একাডেমি, পরিকল্পনা কোষ, সরঞ্জাম শাখা ও হিসাব বিভাগ কার্যক্রম সহায়তা করে।
- রেল পরিবহন নিরাপত্তা তদারকিতে পৃথক রেলপথ বিভাগ ও পরে রেলপথ মন্ত্রণালয় গঠন করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২৬.
The spelling of which one is correct?
  1. Leiftenant
  2. Leftenant
  3. Lieutenant
  4. Leftanant
ব্যাখ্যা

• The correct spelling is 'Lieutenant' (Noun).

Lieutenant:
- English meaning: An officer of middle rank in the army, navy, or air force.
- Bangla meaning: ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার।

Example sentence: The lieutenant led his team bravely during the mission.
- Bangla meaning: মিশনের সময় লেফটেন্যান্ট সাহসিকতার সাথে তার দলকে নেতৃত্ব দিয়েছিলেন।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৭.
ফররুখ আহমদ-কে কি বলা হয়?
  1. নৌফেল ও হাতেম
  2. মুসলিম রেনেসাঁর কবি
  3. হাতেমতাই
  4. মুসলিম কবি 
ব্যাখ্যা

• ফররুখ আহমদ:
- একজন প্রখ্যাত বাংলাদেশি কবি। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম। 
- ফররুখ আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তাঁর কাব্যের মৌলিক প্রবণতা মুসলিম সংস্কৃতির গৌরবকীর্তন ও জাতীয় চেতনার পুনর্জাগরণ।
- পাকিস্তানবাদ, ইসলামিক আদর্শ ও আরব-ইরানের ঐতিহ্য তাঁর কবিতায় উজ্জ্বলভাবে ফুটে উঠেছে।
- হাতেমতায়ী কাহিনিকাব্যের জন্যে তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
- পাখির বাসা গ্রন্থের জন্যে ইউনেস্কো পুরস্কার লাভ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্য:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনিরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- হাতেমতায়ী,
- হাবেদা মরুর কাহিনী ইত্যাদি।

• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা,
- হরফের ছড়া,
- ছড়ার আসর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?
  1. ৪০
  2. ৬০
  3. ৭০
  4. ৮০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে পরিসীমা কত মিটার?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = প্রস্থের ৩ গুণ
ক্ষেত্রফল = ৩০০ বর্গমিটার

ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে,
দৈর্ঘ্য = ৩ক মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

∴ ৩ক × ক = ৩০০
⇒ ৩ক = ৩০০
⇒ ক = ১০০
⇒ ক = ১০

অতএব,
প্রস্থ = ১০ মিটার
দৈর্ঘ্য = ৩ × ১০ = ৩০ মিটার

আমরা জানি,
পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ)

∴ পরিসীমা
= ২(৩০ + ১০)
= ২ × ৪০
= ৮০ মিটার।

অতএব, সঠিক উত্তর:
ঘ) ৮০ মিটার।

২৯.
'সামুরাই' শব্দটি ব্যবহৃত হয়-
  1. জাপান
  2. ভিয়েতনাম
  3. চীন
  4. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

'সামুরাই'
- ’সামুরাই’ শব্দটি মূলত জাপানের অভিজাত যোদ্ধাদের ( বুশি ) বোঝাতে ব্যবহৃত হত।

- কিন্তু এটি দ্বাদশ শতাব্দীতে ক্ষমতায় আসা এবং ১৮৬৮ সালে মেইজি পুনরুদ্ধারের আগ পর্যন্ত জাপানি সরকারে আধিপত্য বিস্তারকারী দেশের যোদ্ধা শ্রেণীর সকল সদস্যের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল ’সামুরাই’ ।
- সামুরাইরা প্রাদেশিক যোদ্ধা দল থেকে আবির্ভূত হয়।
- তাদের উত্থান ঘটে কামাকুরা যুগে (১১৯২–১৩৩৩)।
- তারা সামরিক দক্ষতা নিয়ে গভীর গর্ববোধ করত।
- প্রভুর প্রতি নিষ্ঠা ছিল সামুরাই জীবনের মূল বৈশিষ্ট্য।
- তারা রাজকীয় দরবারের আগের নীরব ও কোমল সংস্কৃতি থেকে আলাদা ছিল।
- সামুরাইরা একটি সুশৃঙ্খল ও কঠোর সংস্কৃতি গড়ে তোলে।
- তাদের জীবনযাপন ছিল কঠোর ও শৃঙ্খলাবদ্ধ।
- সামুরাই সংস্কৃতি থেকে বহু অনন্য জাপানি শিল্পের সৃষ্টি হয়।
- এর মধ্যে উল্লেখযোগ্য—চা অনুষ্ঠান (Tea Ceremony)।
- আরেকটি গুরুত্বপূর্ণ শিল্প হলো ফুল সাজানো—ইকেবানা (Ikebana)।
- এসব সাংস্কৃতিক ধারা আজও জাপানে প্রচলিত রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৩০.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের রচনাকাল-
  1. ৭৫০ খ্রিষ্টাব্দ
  2. ৮৫০ খ্রিষ্টাব্দ
  3. ৬৫০ খ্রিষ্টাব্দ
  4. ৭৭০ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা

চর্যাপদের রচনাকাল:
চর্যাপদের সঠিক রচনাকাল সম্পর্কে পণ্ডিতেরা মতৈক্যে পৌঁছতে পারেন নি।
ড. মুহম্মদ শহীদুল্লাহ ৬৫০ সাল থেকে চর্যাপদের কাল ধরেছেন।
• অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৯৫০ সাল থেকে চর্যাপদের রচনাকাল মনে করেন।
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ মৎস্যেন্দ্রনাথ বা মীননাথকে প্রথম বাঙালি কবি মনে করে প্রমাণ দেখিয়েছেন যে, তিনি সপ্তম শতকে জীবিত ছিলেন।

• ফরাসি পণ্ডিত সিলভা লেভির মতে এই মৎস্যেন্দ্রনাথ ৬৫৭ সালে রাজা নরেন্দ্রদেবের রাজত্বকালে নেপালে গিয়েছিলেন।
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ চর্যাকারদের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করে দেখিয়েছেন যে, চর্যার রচনাকাল সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে পড়ে।
• রাহুল সংকৃত্যায়নের মতে, লুইপা ও সরহপা ধর্মপালের সময়ে (৭৬৯-৮০৯ সাল) বর্তমান ছিলেন। তাঁর মতে চর্যার কাল আট থেকে এগার শতক। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহাবুবুল আলম। 

৩১.
'শাহনামা' বাংলায় অনুবাদ করেন-
  1. এয়াকুব আলী চৌধুরী
  2. মোজাম্মেল হক
  3. সৈয়দ এমদাদ আলী
  4. কাজী ইমদাদুল হক
ব্যাখ্যা

• মুহাম্মদ মোজাম্মেল হক:
- মুহাম্মদ মোজাম্মেল হক ছিলেন একজন কবি ও সাংবাদিক। বাঙালি-মুসলমানদের জন্য সর্বপ্রথম পাঠ্যপুস্তক রচনাও তাঁর অন্যতম কৃতিত্ব।
-  বাল্যকাল থেকে মোজাম্মেল হকের মধ্যে কবি প্রতিভা দেখা যায়। তিনি একজন ভিন্নধর্মী কবি ও লেখক হিসেবে বিবেচিত হন। তিনি গদ্য ও পদ্য দুই ধারাতেই অবদান রেখেছেন।
- মুসলিম রেনেসার ধারণা তার কবিতায় প্রভাব ফেলেছে। জীবনীভিত্তিক গদ্য ও উপন্যাস রচনায় তিনি পারদর্শী ছিলেন।
- মূল ফারসি থেকে শাহনামা কাব্যের প্রথমাংশের অনুবাদ তার অমর কীর্তি। ১৯০৯ সালে তিনি ফারসি ভাষা থেকে বাংলায় শাহনামা অনুবাদ করেন।
- ১৯১৭ সালে তিনি জনপ্রিয় উপন্যাস জোহরা রচনা করেন।
- বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকাতে তিনি সেক্রেটারি ছিলেন। এই পত্রিকায় কাজী নজরুল ইসলামের অনেক লেখা প্রকাশিত হয়। 
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন। 

তাঁর উল্লেখযোগ্য রচনাবলি:
কাব্য:
- কুসুমাঞ্জলি, 
- অপূর্বদর্শন, 
- প্রেমহার, 
- হজরত মহাম্মদ, 
- জাতীয় ফোয়ারা, 
- ইসলাম সঙ্গীত। 

গদ্য রচনা:
- মহর্ষি-মনসুর,
- ফেরদৌসী-চরিত, 
- শাহনামা, 
- তাপসকাহিনী, 
- খাজা ময়ীনউদ্দীন চিশতী, 
- হাতেমতাই, 
- টিপু সুলতান।  

উপন্যাস:
- জোহরা, 
- দরাফ খান গাজী ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৩২.
কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশের মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশের মান 1 হয়। ভগ্নাংশটি কত?
  1. 3/5
  2. 4/8
  3. 2/5
  4. 5/7
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশের মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশের মান 1 হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব = x এবং হর = y

দেওয়া আছে,
লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশের মান 2 হয়
⇒ (x + 7)/y = 2

এবং,
হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশের মান 1 হয়
⇒ x/(y - 2) = 1

দ্বিতীয় সমীকরণ থেকে পাই,
x = y - 2

এখন প্রথম সমীকরণে x এর মান বসাই,
(x + 7)/y = 2
⇒ (y - 2 + 7)/y = 2
⇒ (y + 5)/y = 2
⇒ y + 5 = 2y
⇒ y = 5

∴ x = y - 2
= 5 - 2
= 3

অতএব, ভগ্নাংশটি = 3/5

সঠিক উত্তর:
ক) 3/5

৩৩.
বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে কতটি?
  1. ৩৬টি
  2. ৩৮টি
  3. ৩৯টি
  4. ৩৭টি
ব্যাখ্যা

• ভাষার ক্ষুদ্রতম একক কে ধ্বনি বলে। বাংলা ভাষায় মোট ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।
- এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয় যথা- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।
- মৌলিক স্বরধ্বনি ৭টি যথা- [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
- এবং মৌলিক ব্যঞ্জনধ্বনি মোট ৩০টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি,  নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩৪.
ইউরিয়া সারের কাঁচামাল -
  1. মিথেন গ্যাস
  2. এ্যামোনিয়া
  3. ক্লিংকার
  4. অপরিশোধিত তৈল
ব্যাখ্যা

• ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল হলো মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাস।

ইউরিয়া সার:
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যে ইউরিয়া প্রধান। 
- নাইট্রোজেনজাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে।
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন প্রধানত লাভ করে।
- এই সারে ৪০-৪৭ শতাংশ নাইট্রোজেন বিদ্যমান থাকে।
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে।
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে।
- ফলে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়।

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বিসিআইসি ওয়েবসাইট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট।

৩৫.
x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
  1. 3, 4
  2. 3, -4
  3. -3, 4
  4. -3, -4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x2 - x - 12 = 0

∴ x2 - x - 12
= x2 - 4x + 3x - 12
= x(x - 4) + 3(x - 4)
= (x - 4)(x + 3)

⇒ x - 4 = 0 অথবা x + 3 = 0
⇒ x = 4 অথবা x = -3

অতএব, সমীকরণের মূলদ্বয় হলো -3 এবং 4

সঠিক উত্তর:
গ) -3, 4

৩৬.
'ছত্রটি কেটে দাও' এর ইংরেজি অনুবাদ কী?
  1. Cross the line
  2. Cut off the line
  3. Put off the line
  4. Pen through the line
ব্যাখ্যা

• 'ছত্রটি কেটে দাও' এর ইংরেজি অনুবাদ হলো - Pen through the line.

• কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়।
- Pen through the word-এর বাংলা হচ্ছে শব্দটি কেটে দাও।
- Pen through the line- ছত্রটি কেটে দাও।

• উল্লিখিত বাক্য অপশনগুলো,
• Cross the line.
- ভুল। কারণ, এটি দাগ লাইন অতিক্রম করা বুঝায়।
- মূল বাক্যে "অতিক্রম করা" বোঝানো হয়নি।

• Cut off the line.
- ভুল। কারণ, কোন শব্দ বা বাক্য কেটে দেয় বোঝাতে Pen through এর ব্যবহার গ্রহণযোগ্য বেশি।
- তাই, এটি ভুল।

• Put off the line.
- ভুল। কারণ, ইংরেজিতে “put off” সাধারণত স্থগিত করা/ পিছিয়ে দেওয়া বোঝায়, তাই “put off the line” খুব প্রচলিত বা প্রাকৃতিক expression নয়।

৩৭.
'At daggers drawn' - means:
  1. To be in a state of hostility
  2. At a standstill
  3. In a state of understanding
  4. State of friendship
ব্যাখ্যা

• 'At daggers drawn' - means: To be in a state of hostility.

• At daggers drawn:   

- English Meaning: At enmity/ in a state of open hostility or conflict.
- Bangla Meaning: শত্রুতা/ খড়গহস্ত।   

Example Sentence: Two brothers are now at daggers drawn about the house.
- Bangla Meaning: বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন গভীর শত্রুতা।

Source: Live MCQ lecture. 

৩৮.
কোনটি উপন্যাস?
  1. নেমেসিস
  2. সোনার তরী
  3. গড্ডলিকা
  4. কন্যাকুমারী
ব্যাখ্যা

সঠিক উত্তরটি হলো ঘ) কন্যাকুমারী। এটি রাশিদা আখতার রচিত একটি জনপ্রিয় উপন্যাস। এক সংগ্রামী দম্পতির সংগ্রামের কাহিনী এই উপন্যাসে বিধৃত হয়েছে৷ 

অন্যদিকে,
- 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। 
- ‘গড্ডলিকা’ রাজশেখর বসুর গল্পগ্রন্থ এবং
- ‘নেমেসিস’ নুরুল মোমেনের বিখ্যাত নাটক।

উৎস: 'কন্যাকুমারী' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

৩৯.
What is the plural form of the word 'louse'
  1. losses
  2. louse
  3. lice
  4. lich
ব্যাখ্যা

• The plural form of the word 'louse' is - lice.

• ​
Louse (plural - lice):
- English Meaning: Any of various small wingless usually flattened insects, a contemptible person. (informal - a bad or cruel person).
- Bangla Meaning: উকুন; উকুনজাতীয় গাছ পোকা। ঘৃণিত ব্যক্তি।

​- "Louse" একটি irregular noun. 
- তাই স্বাভাবিক s বা es যোগ করে সাধারণত plural করা যায় না।

- তাই প্রচলিত plural form হচ্ছে "lice".
- কিন্তু, Louse দিয়ে ঘৃণিত ব্যক্তি বুঝালে Plural হবে - louses.

- একই রকম irregular plurals হলো:
- Mouse - Mice.
- Goose - Geese.

Source: The Britannica Dictionary, Merriam-Webster Dictionary, Accessible Dictionary, A Passage to the English Language.

৪০.
Which word is feminine?
  1. sir
  2. buck
  3. drone
  4. cow
ব্যাখ্যা

• The required answer is - cow.

• Cow:
- Gender: Feminine.
- Meaning: A female cattle (গাভী)।

- Cow এর Masculine gender হলো: Bull.
- English meaning: A male bovine.
- Bangla meaning: ষাঁড়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• sir:
- Gender: Masculine.
- Meaning: Used as a polite way of addressing a man whose name you do not know, for example in a shop or restaurant. (পুরুষের উদ্দেশ্যে ইংরেজিতে ব্যবহৃত ভদ্র সম্বোধন রীতি)।
- Feminine: Madam.

• buck:
- Gender: Masculine.
- Meaning: A male deer (হরিণ)।
- Feminine: Doe.

• drone:
- Gender: Masculine.
- Meaning: A male bee (পুং মৌমাছি)।
- Feminine: Bee.

• আবার, Drone - রেডিও নিয়ন্ত্রিত চালকহীন বিমান।
- এই অর্থে এটি Neuter gender হবে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৪১.
New programs will be ....... next week in Bangladesh Television
  1. Telecast
  2. Published
  3. Telecasted
  4. Broadcasted
ব্যাখ্যা

• Correct answer: New programs will be telecast next week in Bangladesh Television.
- Bangla meaning: আগামী সপ্তাহে বাংলাদেশ টেলিভিশনে নতুন অনুষ্ঠানগুলো প্রচার করা হবে।

• "Telecast" হল টেলিভিশনে প্রচারের জন্য ব্যবহৃত সঠিক শব্দ। 
- এটি verb হিসেবে ব্যবহৃত হয় এবং passive voice এ "will be telecast" রূপে ব্যবহার করা যায়।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) published: 
- এটি সাধারণত লিখিত সামগ্রী যেমন বই, সংবাদপত্র বা ম্যাগাজিনের জন্য ব্যবহৃত হয়, টেলিভিশন অনুষ্ঠানের জন্য নয়।


গ) telecasted:
- এটি "telecast" এর ভুল রূপ। "Telecast" নিজেই একটি verb এবং এর past tense বা past participle রূপও "telecast" হয়।


ঘ) broadecasted:
- এটি "broadcast" শব্দের ভুল বানান। সঠিক শব্দটি হল "broadcast", যা রেডিও বা টেলিভিশনে প্রচারের জন্য ব্যবহৃত হয়।
- তবে, বাংলাদেশ টেলিভিশনের ক্ষেত্রে "telecast" শব্দটি বেশি নির্দিষ্ট ও উপযুক্ত।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে Telecast বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

৪২.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২৫%
  3. লাভ ৭৫%
  4. ক্ষতি ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের দ্বিগুণ

ধরি,
বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ক্রয়মূল্য = ২ টাকা

এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ২ - ১
= ১ টাকা

∴ শতকরা ক্ষতি
= (ক্ষতি / ক্রয়মূল্য) × ১০০
= (১/২) × ১০০
= ৫০%

অতএব, ক্ষতি ৫০%

সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%

৪৩.
m = 2 হলে 27m3 + 54m2 + 36m + 3 এর মান কত?
  1. 407
  2. 507
  3. 607
  4. 707
ব্যাখ্যা

প্রশ্ন: m = 2 হলে 27m3 + 54m2 + 36m + 3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
m = 2

∴ 27m3 + 54m2 + 36m + 3
= (3m)3 + 3 × (3m)2 × 2 + 3 × (3m) × 22 + 23 - 5
= (3m + 2)3 - 5

এখন, m = 2 বসাই,
= (3 × 2 + 2)3 - 5
= (6 + 2)3 - 5
= 83 - 5
= 512 - 5
= 507

অতএব, সঠিক উত্তর:
খ) 507

৪৪.
বাংলাদেশের মোট ভৌগলিক নির্দেশক (GI) পণ্য কতটি?
  1. ৬০টি
  2. ৬১টি
  3. ৬৩টি
  4. ৬২টি
ব্যাখ্যা

( এটি একটি চলমান/সাম্প্রতিক প্রশ্ন। এ ধরণের প্রশ্নগুলোর উত্তর সর্বদা পরিবর্তনশীল)

- ১০ এ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশের মঞ্জুরকৃত জিআই পণ্য ৬২ টি।
- ৬২ তম জিআই পণ্য- কালিগঞ্জের তোয়ালে।

• জিআই পণ্য:
- ভৌগোলিক নির্দেশক পণ্য (Geographical Indication)।
- সংক্ষেপে GI) বলতে বোঝায় এমন একটি পণ্য, যা বিশেষ কোনো ভৌগোলিক এলাকা বা অঞ্চলের কারণে তার গুণগত মান, খ্যাতি বা অন্যান্য বৈশিষ্ট্যের জন্য পরিচিত ও স্বীকৃত।
- দেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য (জিআই) জামদানি।
- সময়: ১৭ নভেম্বর ২০১৬ সালে স্বীকৃতি লাভ করে।
- বর্তমানে দেশে জিআই পণ্য ৬২টি। (১০ এ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত)।

উৎস: পেটেন্ট, শিল্প, নকশা, ও ট্রেডমার্ক অধিদপ্তর [লিংক] ও প্রথম আলো।

৪৫.
'Blue Blood' phrase এর অর্থ কী?
  1. Blood of blue color
  2. Sound Health
  3. Aristocratic Birth
  4. Scoundrel
ব্যাখ্যা

• 'Blue Blood' phrase means - Aristocratic Birth.

• Blue blood:

- English Meaning: Membership in a noble or socially prominent family, noble birth.
- Bangla Meaning: অভিজাত।

Example Sentence: Man should not boast of his blue blood.
- Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

Source: Live MCQ Lecture.

৪৬.
সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত?
  1. ইয়াঙ্গুন
  2. সিকান্দ্রা
  3. কাবুল
  4. আগ্রা
ব্যাখ্যা

- সম্রাট বাবর আফগানিস্তানের কাবুল জয় করেছিলেন ১৫০৫ খ্রিস্টাব্দে।
- তারপর তিনি জয় করেন ভারত। 
- বাবরের মৃত্যু ঘটে আগ্রায় ১৫৩০ সালে। 
- তার শেষ ইচ্ছা ছিল কাবুলে তিনি যে ১০টি অনিন্দ্য সুন্দর বাগান তৈরি করেছিলেন তাকে সেখানেই সমাহিত করা হোক।
- তার সেই ইচ্ছা অনুসারে তার বিধবা স্ত্রী ১৫৪৪ সালে আগ্রা থেকে তার সমাধি সরিয়ে নিয়ে কাবুলে পাঠান। তাকে আবার সমাহিত করা হয় তার তৈরি সেই বাগানে।
- বাবরের আত্মজীবনীর অনেকটা অংশজুড়ে আছে কাবুলের মতো রুক্ষ ও শুষ্ক ভূমিতে তিনি কীভাবে বাগান তৈরি করেছিলেন।
- নিরেট পাথরে ফুটিয়েছিলেন রংবেরঙের ফুল। 
- তিনি তার বইতে লিখেছেন, ‘কাবুল দেশটা পাথুরে। বিদেশি কিংবা শত্রুর পক্ষে এ দেশ দুর্গম। এর উষ্ণ ও শীতপ্রধান অঞ্চলগুলো পাশাপাশি। 

উল্লেখ্য,
- জহিরুদ্দিন মুহাম্মদ বাবর (১৪৮৩-১৫৩০)  ভারতে মুগল বংশের প্রতিষ্ঠাতা।
- পিতার দিক থেকে আমীর তৈমুর (১৩৩৬-১৪০৫ খ্রি.) এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কযুক্ত।
- ১৪৮৩ খ্রিস্টাব্দে বাবুর তুর্কিস্তানের খোকন্দে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা উমর শেখ মির্জা ফরগানার অধিপতি ছিলেন।
- ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর বাবুর অল্প বয়সে ক্ষমতা লাভ করেন।
- বারবার রাজ্যহারা হয়ে তিনি মধ্যএশিয়া ত্যাগ করেন এবং ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন।
- ১৫০৮ খ্রিস্টাব্দে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন।
- ১৫১১ খ্রিস্টাব্দের মধ্যে বাবুর প্রায় সমগ্র মধ্য এশিয়ার শাসকে পরিণত হন।
- উজবেকগণ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি ১৫১৪ খ্রি. কাবুলে ফিরে আসেন।
- ভারতীয় উপমহাদেশ অধিকারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাবুর ১৫১৫ খ্রিস্টাব্দে বাজাউর, সোয়াত, ইউসুফজাই উপজাতিদের পরাজিত করেন ও ১৫১৯-২০ খ্রি. ভিরা, শিয়ালকোট, সাঈদপুর এবং ১৫২২ খি. কান্দাহার দখল করেন।
- সর্বপরি বাবুর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সুলতান ইবরাহিম লোদীকে পরাজিত করে ভারতে মুগল শাসনের সূচনা করেন।

উৎস: 
i) বাংলাপিডিয়া।
 ii) ব্রিটানিকা।
iii) বাংলাদেশ প্রতিদিন।

৪৭.
দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের গুণফল ৫৬। সংখ্যাটি কত?
  1. ৭৮
  2. ৯৬
  3. ৯৪
  4. ৬৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ১৫ এবং তাদের গুণফল ৫৬। সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
অংকদ্বয়ের সমষ্টি = ১৫
অংকদ্বয়ের গুণফল = ৫৬

এখন অপশনগুলো একে একে যাচাই করি—

ক) ৭৮
অংকদ্বয় = ৭ এবং ৮
সমষ্টি = ৭ + ৮ = ১৫
গুণফল = ৭ × ৮ = ৫৬
⇒ শর্ত পূরণ করে

খ) ৯৬
অংকদ্বয় = ৯ এবং ৬
সমষ্টি = ৯ + ৬ = ১৫
গুণফল = ৯ × ৬ = ৫৪
⇒ শর্ত পূরণ করে না

গ) ৯৪
অংকদ্বয় = ৯ এবং ৪
সমষ্টি = ৯ + ৪ = ১৩
⇒ শর্ত পূরণ করে না

ঘ) ৬৯
অংকদ্বয় = ৬ এবং ৯
সমষ্টি = ৬ + ৯ = ১৫
গুণফল = ৬ × ৯ = ৫৪
⇒ শর্ত পূরণ করে না

অতএব,
শর্ত পূরণকারী একমাত্র সংখ্যা হলো ৭৮

সঠিক উত্তর:
ক) ৭৮

৪৮.
চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
  1. ৫%
  2. ১১%
ব্যাখ্যা

প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
মনে করি,
চিনির মূল্য ১০০ টাকা।

১০% কমলে চিনির মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা।

বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা।
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা।
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০
=

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = [(১০০০/৯) - ১০০]%
= (১০০/৯)%
=

৪৯.
What is the meaning of 'concise' in Bangla?
  1. সামঞ্জস্যপূর্ণ
  2. সংক্ষিপ্ত
  3. সাধনা
  4. স্বাদহীন
ব্যাখ্যা

• Concise (Noun):
- English Meaning: Giving a lot of information clearly and in a few words; brief but comprehensive.
- Bangla Meaning: সংক্ষিপ্ত; অল্পকথায় অধিক তথ্য প্রদানে সক্ষম।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে Concise এর অর্থ সংক্ষিপ্ত। 

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) সামঞ্জস্যপূর্ণ - Coherent;

গ) সাধনা - Practice;

ঘ) স্বাদহীন - Insipid/ Tasteless.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.

৫০.
a - (1/a) = 5√3 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. 60√3
  2. 60
  3. 77
  4. 70√3
ব্যাখ্যা

প্রশ্ন: a - (1/a) = 5√3 হলে a2 + (1/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 5√3
⇒ {a - (1/a)}= (5√3)2
⇒ a2 + (1/a)2 - 2.a.(1/a) = 25 × 3
⇒ a2 + (1/a)2 - 2 = 75
⇒ a2 + (1/a)2 = 75 + 2
∴ a2 + (1/a2) = 77

∴  সঠিক উত্তর: গ) 77

৫১.
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকা ৬ বছরের মুনাফা কত টাকা?
  1. ২৭৩ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২২০ টাকা
  4. ৩৭৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৬৫০ টাকা ৬ বছরের মুনাফা কত টাকা?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৬৫০ টাকা
হার, r = ৭/১০০
সময়, n = ৬ বছর

আমরা জানি,
সরল মুনাফা, I = Pnr

∴ I = ৬৫০ × (৭/১০০) × ৬
= (৬৫০ × ৭ × ৬) / ১০০
= ২৭৩০০ / ১০০
= ২৭৩

অতএব,
৬ বছরের মুনাফা = ২৭৩ টাকা

সঠিক উত্তর:
ক) ২৭৩ টাকা

৫২.
বিশেষণের উদাহরণ কোনটি?
  1. চৌকশ
  2. চৌকস
  3. কী
  4. বালক
ব্যাখ্যা

• 'চৌকশ' হিন্দি ভাষার শব্দ। 
- এটি একটি বিশেষণ পদ।
অর্থ:
- সব বিষয়ে অভিজ্ঞ।
- চতুর। 
- চারদিকে দৃষ্টি আছে এমন। 



• বিশেষণ পদ:
বিশেষণ বাক্যে ব্যবহৃত শব্দকে বিশেষিত করে শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ করে। যেমন-নীল আকাশ, ঠান্ডা হাওয়া, চৌকশ লোক, সাদা বাড়ি, সুন্দর বাগান, চটপটে ছেলে, ইত্যাদি।

গুণবাচক বিশেষণ: বিশেষিত পদের গুণ-বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন- চৌকশ লোক, দক্ষ কারিগর, চটপটে ছেলে, ঠান্ডা হাওয়া।

অন্যদিকে,
• 'চৌকস' বানানটি অশুদ্ধ। 
• 'কী' অর্থ অনুসারে অব্যয়, সর্বনাম ও বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। 
• 'বালক' শব্দটি অর্থের ভিত্তিতে বিশেষ্য অ বিশেষণ পদ হিসেবে ব্যব্যবহৃত হয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫৩.
The teacher said 'Be quiet'. Change into indirect-
  1. The teacher ordered them to be quiet.
  2. The teacher instructed to be quiet.
  3. The teacher requested them to be quiet.
  4. The teacher asked them to be quiet.
ব্যাখ্যা

• Imperative sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর এর নিয়ম:
- Subject + request/ order/ advice/beg / forbid বসে।
- object বসে।
- to + reported speech এর মুল verb থাকে শেষ পর্যন্ত বসবে।
- reported verb- টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/ command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হবে।
        
• Direct speech: The teacher said, 'Be quiet'.
• Indirect speech: The teacher ordered them to be quiet.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৪.
'পদ্মাবতী' কি ধরনের গ্রন্থ?
  1. ধর্মীয়
  2. প্রেমাখ্যান
  3. রূপকথা
  4. পালা
ব্যাখ্যা

• 'পদ্মাবতী' কাব্য:
- পদ্মাবতী কবি আলাওলের প্রথম ও শ্রেষ্ঠ কাব্য। এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় প্রণয়কাব্য।
- কাব্যটি প্রখ্যাত হিন্দি কবি মালিক মুহাম্মদ জায়সির 'পদুমাবৎ' কাব্যের অনুবাদ। অনুবাদ হলেও কবি এখানে অনেক মৌলিকতা দেখিয়েছেন।
- আলাওল ১৬৫১ সালে আরাকান রাজ সাদ খদোমিন্তারের রাজত্বকালে মন্ত্রী মাগন ঠাকুরের আদেশে 'পদ্মাবতী' কাব্য রচনা করেন।

• কাব্যটিতে দুইটি পর্ব রয়েছে-
- প্রথম পর্বে সিংহলের রাজকন্যা পদ্মাবতীকে লাভ করার জন্য চিতোররাজ রত্নসেনের সফল অভিযান এবং
- দ্বিতীয় পর্বে রানি পদ্মাবতীকে লাভ করার জন্য দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ সামরিক অভিযানের বিবরণ আছে।

---------------
• আলাওল রচিত উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো হলো-
- সিকান্দার নামা,
- তোহফা,
- সপ্তপয়কর,
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল,
- রাগতালনামা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫৫.
'ক' এবং 'খ' একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। 'ক' একা কাজটি ২০ দিনে করতে পারে, 'খ' একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২৫ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৫ দিনে
  4. ৪০ দিনে
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক' এবং 'খ' একত্রে মিলে একটি কাজ ১২ দিনে করতে পারে। 'ক' একা কাজটি ২০ দিনে করতে পারে, 'খ' একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে = ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের = ১/১২ অংশ

ক একা ২০ দিনে করতে পারে = ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির = ১/২০ অংশ

∴ খ একা ১ দিনে করতে পারে কাজের
= (১/১২) - (১/২০)
= (৫ - ৩)/৬০ অংশ
= ২/৬০ অংশ
= ১/৩০ অংশ

খ একা ১/৩০ অংশ করতে পারে = ১ দিনে

∴ খ একা সম্পূর্ণ কাজ করতে পারে = ৩০ দিনে

৫৬.
Choose the correct sentence-
  1. A few of the three boys got a prize.
  2. Each of the three boys got a prize.
  3. Every of the three boys got a prize.
  4. All the three boys got a prize.
ব্যাখ্যা

• Correct sentence: Each of the three boys got a prize.

• One of/ Any of/ Each of/ Either of/ Neither of যদি subject হিসেবে ব্যবহার হয় তাহলে এরপরে সব সময় Plural Noun বসে। যার কারণে এটি 'Each of the three boys' হয়েছে।
- আর 'Each of the three boys' phrase এর headword টি 'Each' singular হওয়ায় Verb Singular হবে।
- তাই Verb হিসেবে got (simple past tense) ব্যবহার হয়েছে।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) A few of the three boys got a prize.
- ভুল। কারণ, A few মানে “কয়েকজন”, কিন্তু নির্দিষ্ট তিনজনের ক্ষেত্রে এটি অস্বাভাবিক ও অপ্রয়োজনীয়।

গ) Every of the three boys got a prize.
- ভুল। কারণ, Every এর পরে of ব্যবহার হয় না।

ঘ) All the three boys got a prize.
- “All the three boys” কিছুটা অপ্রচলিত standard English-এ এটি গ্রহণযোগ্য নয়। (খ) 'Each of the' অধিকগ্রহণযোগ্য উত্তর।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৭.
'ট্রেনটি ঢাকা যাবে' এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. The train is bound for Dhaka.
  2. The train is going to Dhaka.
  3. The train is leaving to Dhaka.
  4. The train will go to Dhaka.
ব্যাখ্যা

• "ট্রেনটি ঢাকা যাবে" এর সঠিক Translation হলো - The train is bound for Dhaka.

• Bound for (collocation):
- English Meaning: going to or intended for a particular place.
- Bangla Meaning: যেতে প্রস্তুত; গমনরত।

• "Bound for" মানে "উদ্দেশ্যে যাচ্ছে" বা "গন্তব্য নির্ধারিত"।
- "Bound for" মূলত "going to" বা "heading to" এর মতোই অর্থ প্রকাশ করে, তবে এটি আরও বেশি ভ্রমণসংক্রান্ত বা আনুষ্ঠানিক প্রসঙ্গে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৫৮.
'ক্রীতদাসের হাসি' কার রচনা?
  1. হাসান আজিজুল হক
  2. আলাউদ্দীন আল আজাদ
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ্
  4. শওকত ওসমান
ব্যাখ্যা

• 'ক্রীতদাসের হাসি' উপন্যাস:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- মধ্যপ্রাচ্যের কাহিনির আধারে এই উপন্যাসে তৎকালীন পাকিস্তানকেই তুলে ধরা হয়েছে।
- উপন্যাসের চরিত্রগুলো এ-প্রসঙ্গে বেশ মিলে যায়। যেমন: বাগদাদের বাদশা হারুন হলেন আইয়ুব খান; বেগম জুবাইদা হলেন পাকিস্তানের শুভবুদ্ধিসম্পন্ন মানুষ; তাতারী হলেন পাকিস্তানের সাধারণ জনতা; মেহেরজান হলেন বাংলার স্বাধীনতা।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

-------------------------
• শওকত ওসমান:
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস-
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বণী আদম,
- জননী।

• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ-
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫৯.
'মৈমনসিংহ গীতিকা' কতটি ভাষায় অনুদিত?
  1. ২০টি 
  2. ২২টি
  3. ৩২টি
  4. ২৩টি 
ব্যাখ্যা

মৈমনসিংহ গীতিকা:
• ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোকে একত্রে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেনের আগ্রহে মৈমনসিংহ গীতিকা সংগ্রহ করেন চন্দ্রকুমার দে। চন্দ্রকুমার দে ছিলেন ময়মনসিংহ নিবাসী।
• দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়।
• মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় মুদ্রিত হয়।

• মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা ও রূপকথা স্থান পেয়েছে। যথা :
- মহুয়া,
- মলুয়া,
- চন্দ্রাবতী,
- কমলা,
- দেওয়ান ভাবনা,
- দস্যু কেনারামের পালা,
- রূপবতী,
- কঙ্ক ও লীলা,
- কাজলরেখা (রূপকথা) ও
- দেওয়ান মদিনা।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৬০.
Botany is to Plants as Zoology is to-
  1. flower
  2. trees
  3. fauna
  4. deer
ব্যাখ্যা

• 'Botany' is to 'plants' as 'Zoology' is to - fauna.

• Botany:
- Bangla Meaning: উদ্ভিদ বিজ্ঞান।
- English Meaning: the scientific study of plants.

• Plants:
- Bangla Meaning: গাছ।
- English Meaning: a living thing that grows in earth, in water, or on other plants, usually has a stem, leaves, roots, and flowers, and produces seeds.

• Zoology:
- Bangla Meaning: প্রাণিবিদ্যা; প্রাণিতত্ত্ব।
- English Meaning: the scientific study of animals.

• উল্লিখিত অপশনগুলো,
ক) flowers
- Bangla Meaning: ফুল; পুস্প।
- English Meaning: The part of a plant that is often brightly coloured and has a pleasant smell.

খ) trees
- Bangla Meaning: গাছ।
- English Meaning: A tall plant that has a wooden trunk and branches that grow from its upper part.

গ) fauna
- Bangla Meaning: প্রাণিকুল, নির্দিষ্ট এলাকা বা যুগের যাবতীয় প্রাণীকুল।
- English Meaning: all the animals living in an area or in a particular period of history.


ঘ) deer
- Bangla Meaning: হরিণ; মৃগ। 
- English Meaning: A quite large animal with four legs that eats grass and leaves. The male usually has antlers (= wide horns like branches). The female is called a hind or a doe, and the male a stag or buck.


• Analogical Relation অনুসারে যেমন 'Botany', 'plants নিয়ে আলোচনা করে একইভাবে 'Zoology', fauna নিয়ে আলোচনা করে।

Source: Cambridge Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

৬১.
'সই কে শুনাইল শ্যাম নাম'- কার উক্তি?
  1. জ্ঞানদাস
  2. চণ্ডীদাস
  3. বিদ্যাপতি
  4. শ্রীচৈতন্য
ব্যাখ্যা

• চণ্ডীদাস:
- চণ্ডীদাস চৈতন্যপূর্ব যুগের কবি ছিলেন। তাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয়।
- তিনি ‘শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই' বলে জাত-পাতযুক্ত সমাজে প্রথম মানবতার বাণী কাব্যে ধারণ করেছেন বলে তাকে মানবতার কবি বলা হয়। তাছাড়া ব্যক্তিজীবনেও তিনি জাত-সংস্কারের ঊর্ধ্বে ছিলেন।
- চণ্ডীদাস সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছেন “চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি-এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি”।
- রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি বলেছিলেন।

• চণ্ডীদাস এর বিখ্যাত উক্তি:
- 'শুনহ মানুষ ভাই, সবার উপর মানুষ সত্য তাহার উপরে নাই।'
- 'সই কেবা শুনাইল শ্যাম নাম।'
- 'সখি কেমনে ধরিব হিয়া, আমার বধূয়া আনবাড়ী যায় আমার আঙিনা দিয়া।'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ।

৬২.
Which word is noun?
  1. large
  2. man
  3. bad
  4. me
ব্যাখ্যা

• The required answer is - Man.

• Man (Noun):
- English meaning: An individual human, especially: An adult male human, 
- Bangla meaning: মানুষ; লোক; পুরুষমানুষ বা পুরুষজাতি।

• Man এর plural noun হলো: Men.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) large - Adjective; এটি দ্বারা কোনো কিছুর আকার/ পরিমাণ বোঝায়।

গ) bad - Adjective; এটি মান বা বৈশিষ্ট্য বোঝায়।

ঘ) me - Pronoun.

৬৩.
১ নটিক্যাল মাইল = কত ফুট?
  1. ৬০৫০ ফুট
  2. ৬০০০ ফুট
  3. ৬০৮০ ফুট 
  4. ৭০৫০ ফুট
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্ন: ১ নটিক্যাল মাইল = কত ফুট?

সমাধান: নটিক্যাল মাইল হলো সমুদ্রপথে ব্যবহৃত দূরত্বের একক।
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ৬০৭৬.১২ ফুট

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

৬৪.
মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টর ছিলো নিচের কোনটি?
  1. ঢাকা
  2. খুলনা
  3. সিলেট
  4. চট্টগ্রাম
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের রণাঙ্গন (১ নং সেক্টর)

⇒ ১নং সেক্টর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।
• সাব-সেক্টর ঋষিমুখ — কমান্ডার ক্যাপ্টেন শামসুল ইসলাম।
• সাব-সেক্টর শ্রীনগর — কমান্ডার ক্যাপ্টেন মতিউর রহমান (পরে ক্যাপ্টেন মাহফুজুর রহমান)।
• সাব-সেক্টর মনুঘাট — কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুর রহমান।
• সাব-সেক্টর তবলছড়ি — কমান্ডার সুবেদার আলী হোসেন।
• সাব-সেক্টর ডিমাগিরী — কমান্ডার জনৈক সুবেদার।
• এ সেক্টরে প্রায় ১০,০০০ মুক্তিযোদ্ধা যুদ্ধ করেন।
- নিয়মিত বাহিনী (ই.পি.আর, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী) ছিল প্রায় ২,০০০ জন।
- গণবাহিনীর সদস্য সংখ্যা ছিল প্রায় ৮,০০০।
- গেরিলাদের ১৩৭টি গ্রুপে দেশের অভ্যন্তরে পাঠানো হয়।

উৎস: বাংলাপিডিয়া।

৬৫.
ট্যারিফ কমিশন কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. বাণিজ্য মন্ত্রণালয়
  2. অর্থ মন্ত্রণালয়
  3. পরিকল্পনা মন্ত্রণালয়
  4. পরিকল্পনা মন্ত্রণালয়.
ব্যাখ্যা

বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন

- ট্যারিফ কমিশন পাকিস্তান ট্যারিফ কমিশনের পূর্ব পাকিস্তান শাখার উত্তরবর্তী। 
- বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এর নতুন নাম হয় ট্যারিফ কমিশন। 
- বাণিজ্য মন্ত্রণালয়ের ২৮ জুলাই ১৯৭৩ তারিখের সিদ্ধান্তবলে উক্ত মন্ত্রণালয়ের একটি অধীনস্থ অধিদপ্তর হিসেবে কাজ শুরু করে।
- ১৯৯২ সনের নভেম্বরে উক্ত কমিশন বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন ১৯৯২ (১৯৯২ সনের ৪৩ নম্বর আইন)-এর অধীনে বাংলাদেশ ট্যারিফ কমিশন নামে পুনর্গ©র্ঠত হয়।
- বর্তমানে এটি দেশীয় শিল্পসমূহকে অসম প্রতিযোগিতা থেকে রক্ষা ও যথাযথ সংরক্ষণের লক্ষ্যে একটি স্বায়ত্তশাসিত বিধিবদ্ধ সংস্থা হিসেবে কাজ করছে।

- বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট।
- এর প্রধান হচ্ছেন সরকারের সচিব পর্যায়ের মর্যাদাসম্পন্ন একজন চেয়ারম্যান। 
- কমিশন তিনটি শাখায় বিভক্ত: বাণিজ্য নীতিমালা, বাণিজ্য প্রতিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা শাখা। প্রতিটি শাখা একজন সদস্য দ্বারা পরিচালিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৬৬.
বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ১২
  2. ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান :
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r
বৃত্তের ব্যাস = ২r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

ব্যাস ৪ গুণ বৃদ্ধি পেলে হবে ৮r
∴ ব্যাসার্ধ = ৮r/২ = ৪r

∴ বৃত্তের ক্ষেত্রফল হবে
= π(৪r)
= ১৬πr

∴ বৃত্তের ক্ষেত্রফল ১৬ গুণ হবে।

৬৭.
He has been ill ......... friday last.
  1. from
  2. on
  3. in
  4. since
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: He has been ill since Friday last.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন: গত সোমবার, গত সপ্তাহ/ মাস/ বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

• Example sentence:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.

• অন্যদিকে 'For' preposition টি period of time অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়।
- Example sentence:
- He has been ill for three months.

- It is raining for two hours.

৬৮.
'ডাক্তার ডাক' কোন কারকে কোন বিভক্তি?
  1. করণে শূন্য
  2. কর্তৃকারকে শূন্য
  3. কর্মকারকে শূন্য
  4. অপাদানে শূন্য
ব্যাখ্যা

• কর্মকারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।

• 'ডাক্তার ডাক' - এই বাক্যে 'ডাক্তার' কর্মকারকে শূন্য বিভক্তি। 
কারণ,
- বাক্যটিতে “ডাক্তার” শব্দটিকে আশ্রয় করেই কর্তার কাজ। তাই এটি কর্মকারকের উদাহরণ।
- প্রথমা বা শূন্য বা অ বিভক্তি যুক্ত হয়েছে।

কর্ম কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ: 
- ১মা বা শূন্য বিভক্তি: ডাক্তার ডাক, বই এনো, বাঘে মানুষ খায়। 
- ২য়া বিভক্তি: ডাক্তারকে ডাক, তাকে বল।
- ৬ষ্ঠী বিভক্তি: তার দেখা পাইনি।
- ৭মী বিভক্তি: ‘জিজ্ঞাসিব জনে জনে’।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,  বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৯.
১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১২
ব্যাখ্যা

প্রশ্ন: ১৪৪, ৮১, ৩৬ এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:

১ম পদ = ১২ = ১৪৪
২য় পদ = ৯ = ৮১
৩য় পদ = ৬ = ৩৬
৪র্থ পদ = ৩ = ৯

৭০.
সৌরজগতে কোন গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে?
  1. নেপচুন
  2. শনি
  3. বৃহস্পতি
  4. ইউরেনাস
ব্যাখ্যা

• সৌরজগতের শনি গ্রহের সর্বাধিক উপগ্রহ রয়েছে।

• শনি গ্রহ (Saturn):
- শনি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব ১৪৩ কোটি কিলোমিটার। শনি গ্রহ উজ্জ্বল বলয় দ্বারা বেষ্টিত এবং এর ভূ-ত্বক বরফে ঢাকা। সূর্যের চারদিকে শনির একবার ঘুরে আসতে সময় লাগে প্রায় ২৯.৪ বছর। গ্রহটি পৃথিবী থেকে প্রায় ৯ গুণ বড়।
- এর উপগ্রহ রয়েছে ২৭৪টি।
- শনির বৃহত্তম উপগ্রহ হলো টাইটান, যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এবং একমাত্র উপগ্রহ যার ঘন বায়ুমণ্ডল রয়েছে।

উল্লেখ্য,
- সম্প্রতি শনি গ্রহের চারপাশে আরও ১২৮টি নতুন চাঁদের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
- এই আবিষ্কারের ফলে এখন শনির মোট চাঁদের সংখ্যা ২৭৪।
- এর পরেই ৯৫টি উপগ্রহ নিয়ে বৃহস্পতি দ্বিতীয় অবস্থানে রয়েছে।

অন্যদিকে,
- ইউরেনাস: ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। এটি সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ। এটি সৌরজগতের শীতলতম গ্রহ। ইউরেনাস গ্রহের উপগ্রহ ২৮টি।
- বৃহস্পতি (Jupiter) গ্রহ: সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। একে গ্রহরাজ বলা হয়। পৃথিবীর তুলনায় বৃহস্পতি প্রায় ১০০০ গুণ বড়। সৌরজগতে বৃহস্পতির দিন সবচেয়ে ছোট। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা ৯৫টি।
- নেপচুন (Neptune): নেপচুনের উপগ্রহ সংখ্যা মাত্র ১৬টি এবং এটি সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ।

উৎস: NASA Science (link)