পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৮ আগস্ট, ২০২৩সময়55 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ডাক অধিদপ্তর পদের নাম: বিভিন্ন পদ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৪.০৬.২০২২ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৮ আগস্ট, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
He died _____ accident.
  1. from
  2. by
  3. due to
  4. for
ব্যাখ্যা
•  Longman Dictionary অনুযায়ী,
- Died in - দুর্ঘটনায় মারা যাওয়া বোঝাতে died এর সাথে in ব্যবহৃত হয়।

• কিন্তু বাজারে প্রচলিত সকল বইয়ে লেখা আছে যে accidently বা কিছু দ্বারা মারা গেলে by বসে।
- সম্ভবত প্রশ্নকর্তা সে অনুযায়ী উত্তর ধরে প্রশ্ন করেছেন।
- যেহেতু এটা জব সলিউশনের প্রশ্ন, আমরাও তাই সে অনুযায়ী উত্তর died by রেখেছি।

• তবে মনে রাখতে হবে, অপশনে in এবং by দুটোই উল্লেখ থাকলে উত্তর in হবে। 
- শুধুমাত্র by থাকলে উত্তর হিসেবে, by নেয়া যেতে পারে।

======================================

• die of (disease): He died of cholera/cancer.
• die from (effect): He died from snake bite/ over eating.
• die for (shake / cause): He died for his country .
• die in (accident): He died in an accident.
• die in (place / month / year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
• die in (accident ): He died in a train accident.
• die on (name of day /spot death): He died on the spot./ He died on Monday.
• die at (time): He died at 9–30 a m.
• die between (time): He died between 9 a m to 9–30 a m.
• die within (time): He died within five minutes.

Source: Longman Dictionary.
.
The verb of 'ability' is-
  1. ক) able
  2. খ) enable
  3. গ) capable
  4. ঘ) strength
ব্যাখ্যা
• The verb form of 'ability' is - enable.
ability এর অর্থ সামর্থ্য যার verb form হচ্ছে enable (সমর্থ করা)

• Enable - Verb.
English Meaning:
1. Give (someone) the authority or means to do something, make it possible for.
2. Make (a device or system) operational, activate.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশনগুলোর মধ্যে - 
• able (adjective) - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• capable (adjective) - শক্তিমান; সক্ষম; শক্তিধর; দক্ষ।
• strength (noun) [uncountable noun] - শক্তি, শক্তিমত্তা; তেজ: 

Source: Bangla Academy Dictionary.
.
বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী-
  1. ক) ন্যায়পাল
  2. খ) প্রধান বিচারপতি
  3. গ) এটর্নি জেনারেল
  4. ঘ) স্পীকার
ব্যাখ্যা
• অ্যাটর্নি-জেনারেল:
- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল। 
- অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল।

এছাড়াও, 
- অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

উৎস: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট।
.
Which is the correct sentence?
  1. ক) It is a fact
  2. খ) It is a true fact
  3. গ) It is de facto
  4. ঘ) The fact is true
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে - It is a fact.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• It is a true fact এবং the fact is true বাক্যদ্বয় ভুল। 
- fact মানে হলো সত্য ঘটনা, তাই এখানে true শব্দটি ব্যবহার এর দরকার নেই। 
- True এবং fact শব্দদ্বয় সমার্থক তাই এদেরকে একসাথে ব্যবহার করা redundancy দোষের সমতুল্য।

• It is de facto - de facto, latin phrase টি এর অর্থানুযায়ী বাক্যটি ভুল।
- de facto (adverb)
- Meaning: in fact, whether by right or not.
- Synonym: in practice, in effect, in fact, in reality, really, actually.
.
বেতবুনিয়া উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করা হয়-
  1. ক) ১৪ জুন, ১৯৭৫
  2. খ) ১ জুলাই, ১৯৭৫
  3. গ) ১৪ জুন, ১৯৭৬
  4. ঘ) ১ জুলাই, ১৯৭২
ব্যাখ্যা
ভূ-উপগ্রহ কেন্দ্র:
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি। 
সেগুলো হলো:
- রাঙামাটির বেতবুনিয়া (১৯৭৫),
- গাজীপুরের তালিবাবাগ (১৯৮২),
- ঢাকার মহাখালী (১৯৯৫), ও
- সিলেট (১৯৯৭)।
- ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৪ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটির বেতবুনিয়া ভূ-উপগ্রহটি কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন।
- এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
.
'When your plane____, please call me.
  1. ক) will arrive
  2. খ) arrived
  3. গ) arrives
  4. ঘ) will have arrived
ব্যাখ্যা
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি future indefinite tense হয় এবং এরপরের clause টি present indefinite  ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

• অন্যদিকে,
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
.
‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির লেখক কে?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) হাসান হাফিজুর রহমান
  4. ঘ) মাওলানা ভাসানী
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে ।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন ।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।

উৎস: কারাগারের রোচনামচা।
.
'Our team is better than yours'_____ here `team' is
  1. ক) Proper noun
  2. খ) Collective noun
  3. গ) Pronoun
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• 'Our team is better than yours'.
- এখানে,  'team' শব্দটি Collective noun.
 
Collective noun:
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- অর্থাৎ, যে সব বিশেষ্য পদ ব্যক্তি, বস্তু কিংবা প্রানীর সমষ্টি বা দলকে বোঝায় তাদেরকে Collective Noun বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়
- Example: Crowd, mob, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.

•  Team শব্দের অর্থ রস্পর সহযোগিতা করে কাজ বা খেলা করে এমন ব্যক্তিবর্গ; কর্মীদল, যেটা দিয়ে সমষ্টি বুঝায়, তাই এটা Collective Noun.
.
‘যা সহজে অতিক্রম করা যায় না’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি?
  1. ক) অনতিক্রম্য
  2. খ) অলঙ্ঘ্য
  3. গ) দূরতিক্রম্য
  4. ঘ) দুর্গম
ব্যাখ্যা
• ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এর এক কথায় প্রকাশ - দুরতিক্রম্য।

অন্যদিকে,
- ‘যা অতিক্রম করা যায় না’ এক কথায় প্রকাশ - অনতিক্রম্য।
- ‘যাওয়া কষ্টসাধ্য’ এক কথায় প্রকাশ - দুর্গম।
- ‘যা সহজে লঙ্ঘন করা যায় না’ এক কথায় প্রকাশ - অলঙ্ঘ্য।

উৎস: ভাষা-শিক্ষা, য. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
১০.
৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ-
  1. ক) ৪৮%
  2. খ) ৬০%
  3. গ) ৮০%
  4. ঘ) ৭৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮ : ৬০ এর শতকরায় প্রকাশ-

সমাধান:
৪৮ : ৬০ = ৪৮/৬০
= (৪৮ × ১০০/৬০)%
= ৮০%
১১.
কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
  1. ক) ৫/৬
  2. খ) ১১/১৪
  3. গ) ১৭/২১
  4. ঘ) ১১/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?

সমাধান:
৫/৬ = ০.৮৩
১১/১৪ = ০.৭৮৫
১৭/২১ = ০.৮০
১১/১৫ = ০.৭৩
১২.
কোন ভৌগলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?
  1. ক) রামসাগর
  2. খ) কাপ্তাই হ্রদ
  3. গ) টাঙ্গুয়ার হাওর
  4. ঘ) মাধবকুণ্ড
ব্যাখ্যা
• রামসার সাইট:
- ১৯৭১ সালে ইরানের রামসার শহরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
- সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১মে, ১৯৯২)।
- টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই, ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।

উৎস: রামসার ওয়েবসাইট।
১৩.
কোন বাক্যে ‘ভালো’ বিশেষ্যরূপে ব্যবহৃত হয়েছে?
  1. ক) ভালোকে ভালো বলবো না তো কি?
  2. খ) আপন ভালো সবাই চায়।
  3. গ) এখানে কি ভালোটা দেখলে?
  4. ঘ) ভালো সবাই পছন্দ করে।
ব্যাখ্যা
• বিশেষ্য:
বাক্যমধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় তাকে বিশেষ্য পদ বলে।
যেমন:
- আপন ভালো সবাই চায়। 
বাক্যে ‘ভালো’ বিশেষ্যরূপে ব্যবহৃত হয়েছে।

এরূপ বিশেষ্য পদদ্বারা গঠিত বাক্য:

• বিশেষণরূপে - রহিম ভাল ছেলে।
• বিশেষ্যরূপে - আপন ভাল সবাই চায়।
• বিশেষণরূপে - মন্দ কথা বলতে নেই।
• বিশেষ্যরূপে - এখানে তুমি মন্দ কী দেখলে?
• বিশেষণরূপে - সত্য পথে থেকে সত্য কথা বল।
• বিশেষ্যরূপে - এ এক বিরাট সত্য

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
১৪.
‘ক্ষীয়মান’- এর বিপরীত শব্দ কি?
  1. ক) বৃহৎ
  2. খ) বর্ধিষ্ণু
  3. গ) বর্ধমান
  4. ঘ) বৃদ্ধিপ্রাপ্ত
ব্যাখ্যা
‘ক্ষীয়মান’ শব্দের বিপরীতার্থক শব্দ - বর্ধমান।

অন্যদিকে,
‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়িষ্ণু।
‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষুদ্র।
‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - ক্ষয়প্রাপ্ত।

সোর্স: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণী : ড. হায়াৎ মামুদ।
১৫.
চলতি ভাষার সৃষ্টি হয়েছে?
  1. ক) ১৫৫৪ সালে
  2. খ) ১৯১৪ সালে
  3. গ) ১৮১৪ সালে
  4. ঘ) ১৯৫৪ সালে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের চলতি রীতির প্রচলণের অগ্রণী ভূমিকা পালন করে 'সবুজপত্র' পত্রিকা। 
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক 'সবুজপত্র' পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
- সে হিসেবে বাংলা সাহিত্যে চলিত ভাষার সৃষ্টি বা প্রচলন ১৯১৪ সালে। 

- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি এই পত্রিকা ব্যবহার ও প্রতিষ্ঠা করে। 
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই পত্রিকায় লেখার সুবাদে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব এবং পরে তা চর্চা করেন।
- সাহিত্য জগতে এই পত্রিকা 'সবুজপত্র গোষ্ঠী' তৈরিতে সক্ষম হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
অনুসর্গ সাধারণত কোথায় বসে?
  1. ক) শব্দের পূর্বে
  2. খ) শব্দের পরে
  3. গ) শব্দের মধ্যে
  4. ঘ) বাক্যের শেষে
ব্যাখ্যা
⇒ অনুসর্গ: যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সাথে সম্পর্কীত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন:
- সে কাজ ছাড়া কিছুই বোঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।

অনুসর্গকে দুই ভাগে ভাগ করা হয়েছে।
- সাধারণ অনুসর্গ
- ক্রিয়াজাত অনুসর্গ।

সাধারণ অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
যেমন:
উপরে- মাথার উপরে নীল আকাশ।
কাছে- কার কাছে গেলে জানা যাবে?

ক্রিয়াজাত অনুসর্গ: যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলে।
যেমন:
করে- ভালো করে খেয়ে নাও।
দিয়ে- মন দিয়ে লেখাপড়া করা দরকার।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১৭.
‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনি অবলম্বনে লেখা?
  1. ক) শৈবধর্ম
  2. খ) বৌদ্ধ সহজমান
  3. গ) নাথধর্ম
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
⇒ নাথ সাহিত্য:
বাংলা সাহিত্যের মধ্যযুগে শিব উপাসক নাথ-যোগী ও সিদ্ধাচার্যদের রচিত সাহিত্যই নাথসাহিত্য। অন্যভাবে বলা যায়, নাথ ধর্মের সাধনতত্ত্ব ও প্রাসঙ্গিক গল্প কাহিনি অবলম্বনে রচিত সাহিত্যই নাথ সাহিত্য।

⇒ ‘গোরক্ষবিজয়’ কাব্যগ্রন্থ:
নাথ সাহিত্য ধারার সবচেয়ে উল্লেখযোগ্য কাহিনি হলো গোরক্ষবিজয়। গোরক্ষবিজয় সংক্রান্ত ১৭টির মতো পুথি অবিভক্ত বাংলা থেকে সংগৃহীত হয়েছে। সংগ্রাহকরা হলেন:
-  নলিনীকান্ত ভট্টশালী (১টি পুথি),
-  আবদুল করিম সাহিত্যবিশারদ (৮টি পুথি),
- আলি আহমদ (৭টি পুথি) এবং পঞ্চানন মন্ডল (১টি পুথি)।

• এসব পুথির অধিকাংশই খণ্ডিত। পুথি অনুসরণে সম্পাদিত গ্রন্থের সংখ্যা তিন। নলিনীকান্ত ভট্টশালী সম্পাদিত গ্রন্থের নাম মীনচেতন এবং আবদুল করিম ও পঞ্চানন মণ্ডল সম্পাদিত গ্রন্থের নাম যথাক্রমে গোরক্ষবিজয় ও গোর্খবিজয়।

• গোরক্ষবিজয় কাব্যের রচনাকাল নিয়ে পন্ডিত মহলে বিতর্ক আছে।  শেখ ফয়জুল্লাহ ছাড়া কবীন্দ্র, ভীমসেন ও শ্যামদাসের নাম ভণিতায় পাওয়া যায়। তবে ভণিতায় নামের সংখ্যাধিক্যের হিসেবে ফয়জুল্লাহকেই গোরক্ষবিজয়ের কবি মনে করা হয়, অন্যরা ছিলেন গায়ক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
The antonym of the word 'resist'-
  1. ক) oppose
  2. খ) confront
  3. গ) defy
  4. ঘ) welcome
ব্যাখ্যা
• Resist -  বিরোধিতা করা; প্রতিরোধ করা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) oppose - বিরোধিতা করা; বিরোধী হওয়া।
খ) confront - মুখোমুখি হওয়া বা করা, মুখোমুখি হওয়া বা করা।
গ) defy - প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো।
ঘ) welcome - সাদরে গৃহীত বা অভ্যর্থিত; প্রীতিকর; আনন্দদায়ক।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - welcome শব্দটি Resist এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
১৯.
ভাইয়ে ভাইয়ে বেশ মিল’- বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ১মা
  2. খ) কর্মে ১মা
  3. গ) কর্তায় ৭মী
  4. ঘ) করণে ৭মী
ব্যাখ্যা
• “ভাইয়ে ভাইয়ে বেশ মিল” বাক্যে নিম্নরেখ শব্দটিতে- কর্তৃকারকে/কর্তাকারকে ৭মী বিভক্তির প্রয়োগ ঘটেছে।

• বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে 'কে/ কারা' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক। (কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

কর্তৃকারকে বিভক্তির প্রয়োগের উদাহরণ-
- পাখি সব করে রব = কর্তৃকারকে শূন্য বিভক্তি।
- আমার দ্বারা এ কাজ হবে না সাধন = কর্তৃকারকে তৃতীয়া বিভক্তি।
- পাছে লোকে কিছু বলে = কর্তৃকারকে ৭মী বিভক্তি।
- বুলবুলিতে ধান খেয়েছে = কর্তৃকারকে ৭মী বিভক্তি।
- ঘোড়ায় গাড়ি টানে = কর্তৃকারকে ৭মী বিভক্তি।
- মানুষ ভাবে এক হয় আর এক = কর্তৃকারকে শূন্য বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেম উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ টি লেবুর ক্রয়মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা।

∴ লাভ হয় = (১/৫) - (১/৬)
= (৬ - ৫)/৩০
= ১/৩০

এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

২১.
বাংলাদেশের বিখ্যাত জলপ্রপাত মাধবকুণ্ড কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) মৌলভীবাজার
  3. গ) সিলেট
  4. ঘ) ময়মনসিংহ
ব্যাখ্যা
• মাধবকুন্ড জলপ্রপাত:
- মৌলভীবাজার জলোর বড়লখো উপজলোয় মাধবকুন্ড জলপ্রপাতটি বাংলাদেশের বৃহত্তম জলপ্রপাত।
- প্রায় ২০০ ফুট উঁচু টিলা হতে পাহাড়ি ঝর্নার পতিত জলরাশি পর্যটকের জন্য আকর্ষণীয়।
- এ জলপ্রপাতের নিকটেই খাসিয়া নৃ-গোষ্ঠীর বসবাস।
- জলপ্রপাতের চতুর্দিকে বিশাল বনভূমি অবস্থিত।
- মাধবকুন্ড ইকোপার্কে প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটকের সমাগম ঘটে। তাছাড়া এ মাধবকুন্ড জলপ্রপাত সংলগ্ন কুন্ডে হিন্দু ধর্মাবলম্বীদের চৈত্রমাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে বারুনী স্নান হয় এবং মেলা বসে।
- হিন্দু ধর্মাবলম্বীদের এটি একটি তীর্থ স্থান।

তথ্যসূত্র: মৌলভীবাজার জেলা।
২২.
‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি?
  1. ক) ব + ন + ধ + ন
  2. খ) বন্ + ধন্
  3. গ) ব + ন্ধ + ন
  4. ঘ) বান + ধন্
ব্যাখ্যা
• বন্ধন (বিশেষ্য)।
- তৎসম বা সংস্কৃত।
- প্রকৃত-প্রত্যয় = [√বন্ধ্‌ + অন(ল্যুট্‌)]
এর সঠিক উচ্চারণ - বন্‌ + ধোন্।
অর্থ:
- বাঁধন,
- অবরোধ; আটক; কয়েদ,
- আবেষ্টন; বদ্ধভাব (বেণী - বন্ধন),
- নির্মাণ; গ্রন্থন (সেতু - বন্ধন),
- নিয়ন্ত্রণ; সংযম; নিরোধ।

অতএব, কাছাকাছি অক্ষর বিন্যাস হিসেবে সঠিক উত্তর অপশন (খ)।

অন্যদিকে,
(ব + ন + ধ + ন) এগুলো অক্ষর নয় এক একটি বর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৩.
‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয় কবে?
  1. ক) ১০ জানুয়ারী, ২০১৯
  2. খ) ১১ জানুয়ারী, ২০১৯
  3. গ) ১২ জানুয়ারী, ২০১৯
  4. ঘ) ২০ জানুয়ারী, ২০১৯
ব্যাখ্যা
মুজিববর্ষ:
- ‘মুজিববর্ষ’ ঘোষণা করা হয় - ১২ জানুয়ারী, ২০১৯।
- ১৭ মার্চ ২০২০ — ৩১ মার্চ ২০২২ সাল মুজিব বর্ষের সময়কাল।
- সব্যসাচী হাজরা মুজিব বর্ষের লোগোর ডিজাইনার।
- মুজিববর্ষ-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (জন্ম ১৭ মার্চ ১৯২০)।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেন।
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
- তেজগাঁও পুরাতন বিমানবন্দর, ঢাকা মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেজগাঁও পুরাতন বিমানবন্দরে মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন করেন।
- ১০ জানুয়ারি ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের লোগো উন্মোচন করেন।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১২ ডিসেম্বর ২০২০ ও দৈনিক যুগান্তর, ৮ জানুয়ারী, ২০২২।
২৪.
শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কি রস বলে?
  1. ক) ভাব রস
  2. খ) লীলা রস
  3. গ) প্রেম রস
  4. ঘ) মধুর রস
ব্যাখ্যা
• বৈষ্ণব পদাবলী - ব্রজবুলি ভাষায় রচিত।
- এই কাব্যে পাঁচটি রস রয়েছে। যথা:
১. শান্তরস,
২. দাস্যরস,
৩. সখ্যরস,
৪. বাৎসল্যরস ও
৫. মধুররস।

- 'শৃঙ্গার রস'কে মধুররস বলে।
- বৈষ্ণব পদাবলিতে ৮ প্রকার অভিসার আছে।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি সংখ্যার গড় ৫২ ও শেষ ৫টি সংখ্যার গড় ৩৮। ৫ম সংখ্যাটি কত?
  1. ক) ৬০
  2. খ) ৬৪
  3. গ) ৬২
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি সংখ্যার যোগফল ৪৬২। প্রথম ৪টি সংখ্যার গড় ৫২ ও শেষ ৫টি সংখ্যার গড় ৩৮। ৫ম সংখ্যাটি কত?

সমাধান:
প্রথম ৪টি সংখ্যার গড় ৫২
প্রথম ৪টি সংখ্যার যোগফল = ৫২ × ৪ = ২০৮ 

শেষ ৫টি সংখ্যার গড় ৩৮
শেষ ৫টি সংখ্যার যোগফল = ৩৮ × ৫ = ১৯০ 

৯টি সংখ্যার যোগফল = ২০৮ + ১৯০ = ৩৯৮

পঞ্চম সংখ্যাটি = ৪৬২ - ৩৯৮ = ৬৪
২৬.
Which word is in singular form?
  1. ক) radius
  2. খ) data
  3. গ) benches
  4. ঘ) formulae
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন সমূহের মধ্যে - Radius (ব্যাসার্ধ) শব্দটি singular.
- এর plural হচ্ছে - radii or radiuses.

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Data হচ্ছে plural.
- এর singular হচ্ছে - Datum.
গ) Benches - হচ্ছে plural
- এর singular - Bench.
ঘ) Formulae এর singular হচ্ছে Formula.
২৭.
বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
  1. ক) এডিবি
  2. খ) আইএমএফ
  3. গ) বিশ্বব্যাংক
  4. ঘ) জাইকা
ব্যাখ্যা
• BDF:
- BDF এর পূর্ণরূপ- Bangladesh Development Forum.
- বিডিএফ হলো বাংলাদেশের উন্নয়ন সহযোগী বা দাতাদের একটি ফোরাম ১ যা ১৯৭৪ সালে গঠিত হয়।
- তখন এর নাম ছিলো বাংলাদেশ এইড গ্রুপ।
- ১৯৯৭ সালে এর নাম হয় 'প্যারিস কনসোর্টিয়াম গ্রুপ' এবং ২০০২ সালে এর নামকরণ করা হয় বাংলাদেশ উন্নয়ন ফোরাম।
- প্রথমদিকে এর বৈঠক প্যারিসে অনুষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে এর বৈঠক নিয়মিতভাবে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
- বিশ্বব্যাংক এই ফোরামের সমন্বয়কের দায়িত্ব পালন করে। 

উৎস: ইআরডি ওয়েবসাইট।
২৮.
He worked instead of-
  1. ক) played
  2. খ) play
  3. গ) have played
  4. ঘ) playing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -playing.
- Complete sentence: He worked instead of playing.

• Preposition অথবা prepositional phrase এরপর সাধারণত verb + ing হয়।
- instead of এরপর তাই verb + ing হয়েছে।
২৯.
IP-v6 এড্রেস কত বিটের?
  1. ক) 34
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 128
ব্যাখ্যা
⇒ IP-v6 এড্রেস 128 বিটের। 

- ইন্টারনেটে যুক্ত প্রত্যেকটি কম্পিউটারের একটি আইডেন্টিটি থাকে যা আইপি এড্রেস নামে পরিচিত।
- আইপি হল এক ধরনের নেটওয়ার্ক প্রটোকল।
- বিশ্বের প্রতিটি মানুষকে আলাদা করার জন্য যেমন নাম আছে, ইন্টারনেটে তেমনি প্রত্যেকটি কম্পিউটারকে আলাদা করে সনাক্ত করতে আইপি এড্রেস ব্যবহৃত হয়।

• আইপি এড্রেস মূলত চারটি অংশে বিভক্ত এবং প্রতিটি অংশ ডট (.) চিহ্ন দ্বারা আলাদাভাবে বিভক্ত।
- এক একটি ভাগকে বলা হয় অকটেট ।

• একটি আইপি এড্রেসকে প্রকাশ করার তিনটি পদ্ধতি আছে।
যথা-
১। ডটেড ডেসিমেল নোটেশন
২। হেক্সাডেসিম্যাল নোটেশন 
৩। বাইনারি নোটেশন

- চারটি অংশের সমন্বয়ে গঠিত আইপি অ্যাড্রেস IPv4(IP ভার্সন 4) নামে পরিচিত।
- IP-v4 এই অ্যাড্রেস হলো 4 × 8 বা 32 বিটের। যার ২৩২ বা ৪২৯৪৯৬৭২৯৬ সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়।

- আইপি অ্যাড্রেসের নতুন ভার্সন হলো IP-v6 যার সাহায্যে ২১২৮ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায় এবং যা ১২৮ বিটের অ্যাড্রেস।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩০.
বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে-
  1. ক) বেরিং প্রণালী
  2. খ) বসবরাস প্রণালী
  3. গ) মালাক্কা প্রণালী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
বঙ্গোপসাগর - জাভাসাগরকে সংযুক্ত করে - মালাক্কা প্রণালী।
এছাড়াও - 
- উত্তর সাগর-বেরিং সাগরকে সংযুক্ত করে - বেরিং প্রণালী।
- কৃষ্ণ সাগর ও মারমারা উপসাগরকে যুক্ত করে- বসফরাস প্রণালী।
- তিরেনীয় সাগর ও আয়নীয় সাগরকে সংযুক্ত করে - মেসিনা প্রণালী।

উৎসঃ ব্রিটানিকা ও অন্যান্য নির্ভরযোগ্য রেফারেন্স।
৩১.
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
  1. ক) জসিম উদ্দীন
  2. খ) ফররুখ আহমদ
  3. গ) মীর মোশাররফ হোসেন
  4. ঘ) ইসমাঈল হোসেন সিরাজী
ব্যাখ্যা
⇒ জসীমউদ্‌দীন:
- 'পল্লীকবি' উপাধিতে ভূষিত, জসীমউদ্‌দীন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
- মোহাম্মাদ জসীম উদ্‌দীন মোল্লা তার পূর্ণ নাম হলেও তিনি জসীম উদ্‌দীন নামেই পরিচিত।
- জসীম উদ্দীন একদম অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেন। কলেজে অধ্যয়নরতথাকা অবস্থায়, পরিবার এবং বিয়োগান্ত দৃশ্যে, একদম সাবলীল ভাষায় তিনি বিশেষ আলোচিত কবিতা কবর লিখেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় এই কবিতাটি প্রবেশিকার বাংলা পাঠ্যবইয়ে স্থান পায়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- বালুচর,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- হাসু,
- রুপবতি।
- মাটির কান্না,
- এক পয়সার বাঁশী,
- সখিনা,
- সুচয়নী,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- মা যে জননী কান্দে,
- হলুদ বরণী,
- জলে লেখন,
- পদ্মা নদীর দেশে,
- কাফনের মিছিল,
- মহরম,
- দুমুখো চাঁদ পাহাড়ি।

নাটক
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মেয়ে।

আত্মকথা
- যাদের দেখেছি,
- ঠাকুর বাড়ির আঙ্গিনায়,
- জীবন কথা,
- স্মৃতিপট।

উপন্যাস
- বোবা কাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া
৩২.
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
  1. ক) বিভক্তি
  2. খ) প্রত্যয়
  3. গ) ধাতু
  4. ঘ) সমাস
ব্যাখ্যা
• ধাতু বা ক্রিয়ামূল: বাংলা ভাষায় বহু ক্রিয়াপদ রয়েছে। এসকল ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল
ধাতু ৩ প্রকার। যথা:
১. মৌলিক ধাতু,
২. সাধিত ধাতু ও
৩. যৌগিক বা সংযোগমূলক ধাতু।

⇒ মৌলিক ধাতু:
যেসকল ধাতুকে বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন- চল্‌, পড়্‌, কর্‌ ইত্যাদি।

• মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা:
ক) বাংলা ধাতু,
খ) সংস্কৃত ধাতু ও
গ) বিদেশি ধাতু।

⇒ সাধিত ধাতু: 
মৌলিক ধাতু কিংবা কোনো কোনো নাম-শব্দের সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে সাধিত ধাতু গঠিত হয়। আবার যেসব ধাতু বিশ্লেষণ করলে এক বা একাধিক প্রত্যয় পাওয়া যায় তাকেও সাধিত ধাতু বলা হয়।
যেমন:
- দেখ্‌ + আ = দেখা।
- পড়+আ = পড়া।
- বল+আ =বলা।

• সাধিত ধাতু আবার ৩ প্রকার। যথা:
১. নাম ধাতু,
২. প্রযোজক (নিজন্ত) ধাতুি ও
৩. কর্মবাচ্যের ধাতু।

⇒ সংযোগমূলক ধাতু:
বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাতক অব্যয়ের সাথে কর্‌, দে, পা, খা, ছাড় ইত্যাদি মৌলিক ধাতু সংযুক্ত হয়ে যে নতুন ধাতু গঠিত হয় তাই সংযোগমূলোক ধাতু।
যেমন: যোগ (বিশেষ্য) + কর্‌ (ধাতু) = 'যোগ কর' (সংযোগমূলোক ধাতু)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩.
দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ৯ : ৪
  3. ৪ : ৯
  4. ৬ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4
৩৪.
‘রিকসা’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) চীনা
  2. খ) জাপানী
  3. গ) উর্দু
  4. ঘ) পালি
ব্যাখ্যা
শব্দটির সঠিক বানান হবে - রিকশা
• ‘রিকশা’ শব্দটি জাপানি ভাষা থেকে আগত। 

• রিকশা (বিশেষ্য) 
- জাপানি ভাষা থেকে আগত শব্দ 
অর্থ: মানুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান; rickshaw

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫.
Fill in the blanks with the correct quantifier : 'I still have ______ money'.
  1. ক) a few
  2. খ) quite a few
  3. গ) many
  4. ঘ) a little
ব্যাখ্যা
• Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- Money হলো Uncountable noun.
- Few, a few, many ইত্যাদি Countable noun এর পূর্বে বসে।
- taka, rupy, pound ইত্যাদি Countable).

• তাই শূন্যস্থানে সঠিক উত্তর - a little.
Complete sentence: I still have a little money.
৩৬.
The word 'sibling' means.
  1. ক) a sister
  2. খ) a brother
  3. গ) a brother or sister
  4. ঘ) an infant
ব্যাখ্যা
Sibling (noun):
English Meaning - a brother or sister. 
Bangla Meaning - একই মাতাপিতার সন্তান; ভাই বা বোন।

Example Sentence - I have four siblings: three brothers and a sister.

Source: Cambridge Dictionary. 
৩৭.
ΔABC এর AB = AC, ∠A = 80° হলে ∠B = কত?
  1. ক) 60°
  2. খ) 70°
  3. গ) 50°
  4. ঘ) 80°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর AB = AC, ∠A = 80° হলে ∠B = কত?

সমাধান:

ΔABC এর AB = AC হলে
∠B = ∠C

আমরা জানি
∠A + ∠B + ∠C = 180° 
80°  + ∠B + ∠B = 180° 
2∠B = 180° - 80° 
2∠B = 100° 
∠B = 50° 

৩৮.
৮০° কোণের সম্পূরক কোণ হল:
  1. ক) ৯০°
  2. খ) ১০০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০° কোণের সম্পূরক কোণ হল:

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৮০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৮০)° = ১০০°
৩৯.
কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪ ও ৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ অবশিষ্ট থাকবে?
  1. ক) ৪৮
  2. খ) ৬০
  3. গ) ৫৮
  4. ঘ) ৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পূর্ণ সংখ্যাকে ৩, ৪ ও ৫ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২ ও ৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৩ - ১ = ২
৪ - ২ = ২
৫ - ৩ = ২ 

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৪, ৫ এর ল.সা.গু অপেক্ষা ২ কম।
৩, ৪, ৫ এর ল.সা.গু = ৬০

∴ নির্ণেয় সংখ্যা = (৬০ - ২) = ৫৮
৪০.
বাংলাদেশ টেষ্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে কবে?
  1. ক) ৩১শে ডিসেম্বর , ২০০১
  2. খ) ৩০ জানুয়ারী, ২০০১
  3. গ) ১৬ই ডিসেম্বর, ২০০০
  4. ঘ) ২৬ জুন, ২০০০
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:
- ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

তথ্যসূত্র - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
               দৈনিক প্রথম আলো, ০৬ জানুয়ারি ২০১৭।
               দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
               সময় নিউজ, ১৪ জুন ২০২৩।
৪১.
'Once in a blue moon' means-
  1. ক) Always
  2. খ) Very rarely
  3. গ) Nearly
  4. ঘ) Hourly
ব্যাখ্যা
• Once in a blue moon
English Meaning: very rarely.
Bangla Meaning: কদাচিৎ

Ex. Sentence: He comes round once in a blue moon.
Bangla Meaning: সে কদাচিৎ এখানে ঘুরতে আসে।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) Rarely - Very rarely - অত্যন্ত দুর্লভ/ কদাচিৎ
গ) Nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে।
ঘ) Hourly -  প্রতি ঘণ্টার; একঘণ্টা অন্তর; ঘণ্টায় ঘণ্টায়; ঘণ্টায় একবার।

• সুতরাং, বোঝা যাচ্ছে প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -very rarely  শব্দটি Once in a blue moon phrase টির সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - very rarely.
- 'Once in a blue moon' means: very rarely.

Source: Live MCQ Lecture and Bangla Academy Dictionary.
৪২.
Slow and steady ________ the race.
  1. ক) win
  2. খ) won
  3. গ) wins
  4. ঘ) has won
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে wins.

• দুইটি noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে slow and steady একই ধরনের অর্থ প্রকাশ করে এবং and দ্বারা যুক্ত হয়েছে বলে নিয়মানুযায়ী এর পরের verb টি singular  অর্থাৎ wins হবে।
- এছাড়া, 'Slow and steady wins the race.' এটি একটি প্রবাদ।
- সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
- Complete Sentence: Slow and steady wins the race.
৪৩.
‘Honesty' is a/an -
  1. ক) Concrete noun
  2. খ) Proper noun
  3. গ) Common noun
  4. ঘ) Abstract noun
ব্যাখ্যা
• Honesty (সততা; সাধুতা; সত্যসন্ধতা; সত্যবাদিতা; ঋজুতা; অকপট্য।) is an Abstract noun.

• Abstract Noun: 
- যে Noun কোনো অবস্তুগত ধারণা বা গুনকে নির্দেশ করে, যার কোনো বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না, গন্ধ দ্বারা বা শ্রবন দ্বারা বোঝা যায় না কিন্তু কল্পনা দ্বারা বোঝা যায় তাদেরকে Abstract Noun বলে।
- Honesty দ্বারা একটি অবস্তুগত ধারনা বা গুণকে নির্দেশ করছে বিধায় এটি হচ্ছে Abstract noun.

• অন্যদিকে, 
• Concrete noun:
- Concrete noun হলো সেই সব বস্তুর নাম যাদের বাহ্যিক অস্তিত্ব আছে অর্থাৎ যা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায়- বা দেখা যায়, গন্ধ দিয়ে অনুভব করা যায়, ছোঁয়া যায় বা আস্বাদন করা যায়।
Example: cow, book, building etc.

• Classification of Concrete Noun:
1.Proper Noun
- Proper Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নাম বুঝায়।
- যেমন: Titanic, Dhaka, Moon ইত্যাদি

2. Common Noun:
- A common noun is one which is common to each member of class of persons or things/A noun that names a general class of persons, place or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

3. Collective Noun:
A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
Ex: Crowd, mob, gang, team, flock, herd, army, fleet, jury, family, nation parliament committee etc.

4. Materiel noun: 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়। একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.
৪৪.
একটি গাড়ীর চাকা মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?
  1. ক) ৩০০°
  2. খ) ৩৬০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা মিনিটে ১২ বার ঘোরে। চাকাটি ৫ সেকেন্ডে কত ডিগ্রি ঘোরে?

সমাধান: 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘোরে = ১২ বার 
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘোরে = ১২/৬০ বার  
∴ চাকাটি ৫ সেকেন্ডে ঘোরে = (১২ × ৫)/৬০ বার 
= ১ বার 

চাকার পরিধির সমান ঘোরবে ১ বারে যা হবে ৩৬০° 
∴ চাকাটি  ৩৬০° ঘোরবে।
৪৫.
বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা-
  1. ক) ১১
  2. খ) ১০
  3. গ) ৮
  4. ঘ) ৯
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

• বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
• মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
• অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন?
  1. ক) বিসর্জন
  2. খ) বসন্ত
  3. গ) ডাকঘর
  4. ঘ) চিত্রাঙ্গদা
ব্যাখ্যা
- ‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য। 
- এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত বসন্ত নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন এবং
- কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

উল্লেখ্য,
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- এছাড়াও তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন 'তাসের দেশ' নাটক।
- ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৭.
যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 12/13 হয়, তবে cot A এর মান কত?
  1. ক) 7/12
  2. খ) 5/13
  3. গ) 9/13
  4. ঘ) 5/12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি A সূক্ষ্মকোণ এবং sinA = 12/13 হয়, তবে cot A এর মান কত?

সমাধান:
sinA = 12/13

আমরা জানি
cos2A = 1 - sin2A
cos2A = 1 - (12/13)2
cos2A = 1 - 144/169
cos2A = (169 - 144)/169
cos2A = 25/169
cos2A = (5/13)2
cosA = 5/13

cotA = cosA/sinA
= (5/13)/(12/13)
= (5/13) × (13/12)
= 5/12

৪৮.
3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-
  1. ক) সমকোণী
  2. খ) সূক্ষ্মকোণী
  3. গ) সমবাহু
  4. ঘ) সমদ্বিবাহু
ব্যাখ্যা
প্রশ্ন: 3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হবে-

সমাধান:
আমরা জানি
সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
(অতিভুজ) = লম্ব + (ভূমি)২ 

এখানে
52 = 25 

আবার
32 + 42 = 9 + 16 = 25 

3 cm, 4 cm ও 5 cm বাহুবিশিষ্ট ত্রিভুজটি হব সমকোণী ত্রিভুজ ।
৪৯.
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’- এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরণের শব্দ?
  1. ক) ধ্বনাত্বক শব্দ
  2. খ) অবস্থাবাচক শব্দ
  3. গ) বাক্যলঙ্কার শব্দ
  4. ঘ) দ্বিরুক্ত শব্দ
ব্যাখ্যা
শব্দদ্বিত্ব তিন ধরণের। যথা:
১. অনুকার দ্বিত্ব,
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব,
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব।

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।

⇒ কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপর শোঁ শোঁ ইত্যাদি।

⇒ কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। এ ধরনের কোনো কোনো ধ্বন্যাত্মক শব্দে প্রথম অংশের পরে আ-এর বিধান ঘটার ফলে আর-এক ধরনের অব্যাহত ব্যাপ্তির অর্থ সূচিত হয়।

যেমন: খপাখপ, টাপুর-টুপুর, হবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।

উল্লেখ্য, পুরনো বোর্ড বইয়ে টাপুর-টুপুর শব্দটি অব্যয় দ্বিরুক্তি হিসেবে দেয়া আছে। অব্যয় পদ বা দ্বিরুক্তি বর্তমান সংস্করণ থেকে বাদ দেয়া হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫০.
কোনটি মৌলিক শব্দ?
  1. ক) বড়াই
  2. খ) বিদ্যালয়
  3. গ) গোলাপ
  4. ঘ) পরিপূর্ণ
ব্যাখ্যা
• গঠনগত দিক থেকে শব্দকে ২ শ্রেণিতে ভাগ করা যায়।
যথা:
- মৌলিক শব্দ ও
- সাধিত শব্দ।

• মৌলিক শব্দ:
যে-সব শব্দ বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, গােটা শব্দটাই নিজে নিজেই সমপূর্ণ হয়ে আছে বা স্বয়ংসিদ্ধ, তাকে মৌলিক শব্দ বলে। মৌলিক শব্দ ভাঙতে চাইলেও তার ভগ্ন বা বিশ্লিষ্ট অংশের কোনাে অর্থ হয় না; সে কারণে অবিভাজ্য ও অর্থযুক্ত শব্দই মৌলিক শব্দ অর্থাৎ স্পষ্ট অর্থ ও অবিভাজ্যতাই মৌলিক শব্দের প্রধান বৈশিষ্ট্য।
যেমন- মা, পা, ঘােড়া, উট, বউ, গােলাপ, নাক, লাল, শাল, তিন, লতা ইত্যাদি।

• সাধিত শব্দ:
যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, ডুবুরি, চলন্ত ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন: ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫১.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
  1. ৭টি
  2. ৮টি
  3. ৬টি
  4. ৫টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
▪ জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।    

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
৫২.
রাশিয়া কত তারিখে ইউক্রেন আক্রমণ করে?
  1. ক) ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  2. খ) ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  3. গ) ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  4. ঘ) ২৭ ফেব্রুয়ারী, ২০২২
ব্যাখ্যা
• রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে- ২৪ ফেব্রুয়ারি ২০২২।

- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
-এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে। 
- তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে।
- এই যুদ্ধ এখনো চলমান রয়েছে। ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং প্রথম আলো।
৫৩.
Do not make a noise while your father-
  1. ক) is sleeping
  2. খ) has slept
  3. গ) asleep
  4. ঘ) is being asleep
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

• সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -Is sleeping.
- Complete Sentence: Do not make a noise while your father is sleeping.
৫৪.
The_____ board has deleted some scenes.
  1. ক) censor
  2. খ) censur
  3. গ) censer
  4. ঘ) censar
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 

ক) censor - যে সরকারি কর্মকর্তা চিঠিপত্র, বই, সাময়িকী, নাটক, ছায়াছবি ইত্যাদি পরীক্ষা করেন এবং নীতিবিগর্হিত বা কোনোভাবে আপত্তিকর বা যুদ্ধের সময় শত্রুপক্ষের সহায়ক হতে পারে এমন অংশ থাকলে তা কেটে বাদ দেন।
গ) censer - ধূপাধার।
• খ)  censur এবং ঘ) censar এই বানানের কোনো শব্দ হয় না। 

• অর্থানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - censor.
- Complete sentence: The censor board has deleted some scenes.

Source: Bangla Academy Dictionary.
৫৫.
What is a funny poem of five lines called?
  1. ক) Quartet
  2. খ) Sixtet
  3. গ) Limerick
  4. ঘ) Haiku
ব্যাখ্যা
Limerick
- ( পাঁচ লাইনের মজার ছড়া)
-A popular form of short, funny verse that is often nonsensical and rude.
- Rhyming like aabba. 

Example of Limerick:
"A wonderful bird is the pelican,
His bill holds more than his belican.
He can take in his beak,
Enough food for a week,
But I'm damned if I see how the helican."
---By poet Ogden Nash:

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Haiku
- The haiku is a Japanese poetic form that consists of three lines, with five syllables in the first line, seven in the second, and five in the third.
• Quartet
- চারজন গায়কের দ্বারা গীত গান।

• Sixtet শব্দটি ভুল, তবে sextet, sextette বলে শব্দ রয়েছে যার অর্থ -ছয়টি কণ্ঠ; যন্ত্র বা বাদকের সমন্বয়ে ছয়টি কণ্ঠ বা যন্ত্রের জন্য রচিত সংগীত; ষড়ঙ্গক।

Source: Bangla Academy Dictionary and Britannica.
৫৬.
125(√5)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) 9
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 125(√5)2x = 1 হলে x এর মান কত?

সমাধান:
125(√5)2x = 1 
বা, 53.(51/2)2x = 1
বা, 53 . 5x = 1
বা, 53 + x = 50
বা, 3 + x = 0
x = - 3
৫৭.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 

• বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
• মাত্রাহীন বর্ণ- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
• অর্ধমাত্রা বর্ণ- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ ৮ টি। এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি ( খ, গ, ণ, থ, ধ, প, শ)।
• পূর্ণমাত্রা বর্ণ- ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।

উৎস:- বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
‘I will go if you come'-
  1. ক) Compound Sentence
  2. খ) Simple Sentence
  3. গ) Complex Sentence
  4. ঘ) Independent Sentence
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

সুতরাং, নিয়মানুযায়ী - ‘I will go if you come'- হচ্ছে complex sentence.
৫৯.
সমাস ভাষাকে কি করে?
  1. ক) বিস্তৃত করে
  2. খ) অর্থপূর্ণ করে
  3. গ) সংক্ষেপ করে
  4. ঘ) ভাষারূপ ক্ষুণ্ন করে
ব্যাখ্যা
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষপে করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬০.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৯১
  2. খ) ১৪৩
  3. গ) ৪৭
  4. ঘ) ৮৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৪৭ মৌলিক সংখ্যা
৬১.
‘তাঁর চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকে নি’- এটি
  1. ক) মিশ্র বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) জটিল বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং,  ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা(, ), সেমিকোলন(ঃ), কোলন( ; ), ড্যাশ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।

যেমন,
- লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।
- তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
- তাঁর চুল পেকেছে, কিন্তু বুদ্ধি পাকেনি। - বাক্যটি ‘কিন্তু’ যোজকযোগে গঠিত যৌগিক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২)।
৬২.
সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম-
  1. ক) সমস্যমান পদ
  2. খ) সমস্ত পদ
  3. গ) পূর্ব পদ
  4. ঘ) উত্তর পদ
ব্যাখ্যা
• সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এবং সমস্ত পদের অন্তর্গত পদ্গুলোকে বলে সমস্যমান পদ।
• সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন; এখানে 'নবরত্ন' সমস্তপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৩.
‘তিতাস একটি নদীর নাম’- বাক্যে নদী কোন প্রকার বিশেষ্য?
  1. ক) নামবাচক
  2. খ) জাতিবাচক
  3. গ) বস্তুবাচক
  4. ঘ) সমষ্টিবাচক
ব্যাখ্যা
• বিশেষ্য পদ:
কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয়, তাকে বিশেষ্য পদ বলে। 
- বিশেষ্যের শ্রেণিবিভাগ বিশেষ্য পদ ছয় প্রকার। যথা-

১. সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য (Proper Noun): যে পদ দ্বারা ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, তাকে সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য বলে। যেমন-
• ব্যক্তির নাম: সারা, কনিকা, শিলা, মাসুদ, দেলোয়ার প্রভৃতি।
• ভৌগোলিক অস্থানের নাম: কিশোরগঞ্জ, পটুয়াখালী, ঢাকা, আমেরিকা, লন্ডন প্ৰভৃতি। 
• ভৌগোলিক সংজ্ঞা: (নদী, পর্বত, সমুদ্র ইত্যাদি): করতোয়া, মেঘনা, হিমালয়, আরব সাগর প্রভৃতি। 
• গ্রন্থের নাম: কৃষ্ণকুমারী, অগ্নি-বীণা, গীতাঞ্জলি, পথের দাবী, সঞ্চিতা, সঞ্চয়িতা, বিশ্বনবী প্রভৃতি।

২. জাতিবাচক বিশেষ্য (Common Noun): যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, গরু, পাখি, পর্বত, নদী, ইংরেজ প্রভৃতি। 

৩. বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য (Material Noun): যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। যথা— বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, পানি, লবণ প্রভৃতি। 

৪. সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun): যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তা–ই সমষ্টিবাচক বিশেষ্য। যথা— সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

৫. ভাববাচক বিশেষ্য (Verbal Noun): যে বিশেষ্য পদে কোনো ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাকে ভাববাচক বিশেষ্য বলে। যথা- যাওয়ার ভাব বা কাজ = গমন।
তদ্রুপ : ভোজন, শয়ন, দর্শন, দেখা, শোনা প্রভৃতি। 
আবার ধাতুর বা প্রাতিপদিকের পর ‘আই’ প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য গঠিত হয়। √ চড়ু + আই = চড়াই, বড় + আই = বড়াই ইত্যাদি।

৬. গুণবাচক বিশেষ্য (Abstract Noun): যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায়, তা-ই গুণবাচক বিশেষ্য। যথা- মধুর মিষ্টত্বের গুণ = মধুরতা। তদ্রুপ : সৌরভ, স্বাস্থ্য, যৌবন, তারুণ্য, তারল্য, তিক্ততা, সুখ, দুঃখ, উৎকর্ষ ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
'Out and out' means-
  1. ক) Not at all
  2. খ) Brave
  3. গ) Thoroughly
  4. ঘ) Whole heartedly
ব্যাখ্যা
• 'Thoroughly' is the meaning of the phrase - Out and out.

• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly.
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।

• Example Sentence: 
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.

Source: Oxford Dictionary.
৬৫.
নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি?
  1. ক) ভ
  2. খ) ঞ
  3. গ) ষ
  4. ঘ) চ
ব্যাখ্যা
• অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে - চ।

ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘােষ ও অঘোষ।

• ঘােষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘােষধ্বনি। যথা:
ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ ।

• অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘােষধ্বনি, যথা:
প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ, হ।

ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়ঃ অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন – ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৬৬.
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’।- কার উক্তি?
  1. ক) মীর মশাররফ হোসেন
  2. খ) ইসমাঈল হোসেন সিরাজী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
• মীর মশাররফ হোসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে 'মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।' উক্তিটি নেওয়া হয়েছে।

•মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- পিতা মীর মোয়াজ্জেম হোসেন ছিলেন জমিদার। নিজগৃহে মুনশির নিকট আরবি ও ফারসি শেখার মাধ্যমে মশাররফ হোসেনের লেখাপড়ার  হাতেখড়ি হয়।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির  গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। পরে তাঁর দ্বিতীয়া স্ত্রী বিবি কুলসুমও এক্ষেত্রে বিরাট অবদান রাখেন।
- মশাররফ আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মোশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 
- বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনী (১৮৬৫) উপন্যাস প্রকাশিত হওয়ার চার বছর পর মশাররফের প্রথম উপন্যাস রত্নবতী (১৮৬৯) প্রকাশিত হয়। 

• তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো:
- গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু, 
- বসন্তকুমারী নাটক,
- জমিদার দর্পণ, 
- এর উপায় কি,
- বিষাদ-সিন্ধু, 
- বেহুলা গীতাভিনয়,
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী।

• তাঁর অমর কীর্তি বিষাদ-সিন্ধু উপন্যাসে কারবালার বিষাদময় ঐতিহাসিক কাহিনী বিবৃত হয়েছে। তবে অনেক ঘটনা ও চরিত্র সৃষ্টিতে উপন্যাসসুলভ কল্পনার আশ্রয়ও নেওয়া হয়েছে।
• তাঁর জমিদার দর্পণ নাটকটি ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৬৭.
a - 1/a = 5√3 হলে, a2 + 1/a2 এর মান কত?
  1. ক) 77
  2. খ) 75
  3. গ) 77√3
  4. ঘ) 75√3
ব্যাখ্যা
প্রশ্ন: a - 1/a = 5√3 হলে, a2 + 1/a2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
a - 1/a = 5√3

আমারা জানি
a2 + 1/a2 = (a - 1/a)2 + 2a.1/a
a2 + 1/a2 = (5√3)2 + 2
= 25 × 3 + 2
= 75 + 2
= 77
৬৮.
‘সন্দেশ’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) ফরমান
  2. খ) উক্তি
  3. গ) সন্ধান
  4. ঘ) অনুসন্ধান
ব্যাখ্যা
• খবর শব্দের সমার্থক শব্দ: সংবাদ, বার্তা, ফরমান, সন্দেশ, তথ্য, সন্ধান, সমাচার ইত্যাদি।

এছাড়া,
• কথা এর সমার্থক শব্দ - বচন, বাক্য, আখ্যান, গদ্য, অঙ্গীকার, বিবৃতি, পরামর্শ, গল্প, ভাষণ, উক্তি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৯.
‘কাক ভূষণ্ডি’ অর্থ কি?
  1. ক) ষড়যন্ত্রকারী
  2. খ) বাক্য সর্বস্ব
  3. গ) দীর্ঘ প্রতীক্ষমান
  4. ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যা
• ভূষণ্ডির কাক/কাক ভুষুণ্ডি - বিচক্ষণ ব্যক্তি/দীর্ঘায়ু ব্যক্তি।

কিছু গুরুত্বপূর্ণ বাগধারার অর্থ হলো:
- গভীর জলের মাছ - চালাক লোক; যার অনেক বুদ্ধি আছে।
- বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ, নির্বোধ।
- বক ধার্মিক/বিড়াল তপস্বী - ভণ্ড সাধু।
- কাক ভেজা - সম্পূর্ণ ভেজা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭০.
যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ক) ৬৭%
  2. খ) ৬৮%
  3. গ) ৬৯%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার

∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে =৬৯%।
৭১.
x + y = 2, x2 + y2 = 4 হলে x3 + y3 =?
  1. ক) 6
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2, x2 + y2 = 4 হলে x3 + y3 =?

সমাধান:
দেওয়া আছে
x + y = 2
x2 + y2 = 4

আমরা জানি
(x + y)2 = x2 + y2 + 2xy
বা, 22 = 4 + 2xy
বা, 4 = 4 + 2xy
বা, 2xy = 4 - 4
বা, 2xy = 0
বা, xy = 0/2
xy = 0

x3 + y3 = (x + y)3 - 3xy(x + y)
= 23 - 3 × 0 × 2
= 8 - 0
= 8
৭২.
আন্তর্জাতিক পরিবেশ দিবস-
  1. ক) ১ মে
  2. খ) ৫ জুন
  3. গ) ২৩ সেপ্টেম্বর
  4. ঘ) ২৪ অক্টোবর
ব্যাখ্যা
• বিশ্ব পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

উৎসঃ অফিসিয়াল ওয়েবসাইট (UNEP)।
৭৩.
‘গায়ক’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) গৈ + অক
  2. খ) গা + অক
  3. গ) গে + অক
  4. ঘ) গৌ + অক
ব্যাখ্যা
• সূত্র: এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে যথাক্রমে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব্ ও আব্ হয়।
যেমন-
- নে + অন = নয়ন,
- শে + অন = শয়ন,
- নৈ + অক = নায়ক,
- গৈ + অক = গায়ক,
- পো + অন = পবন,
- লো + অন = লবণ,
- গো + আদি = গবাদি,
- গো + এষণা = গবেষণা,
- পো + ইত্র = পবিত্র।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৪.
x - 7y + 5 = 0 এবং 2x - 3y + 7 = 0 হলে x ও y এর মান কত?
  1. ক) 34/11 এবং 11/3
  2. খ) 32/3 এবং 34/11
  3. গ) - 34/11 এবং 3/11
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: x - 7y + 5 = 0 এবং 2x - 3y + 7 = 0 হলে x ও y এর মান কত?

সমাধান:
 x - 7y + 5 = 0 ..................(1)
2x - 3y + 7 = 0 ..................(2)

(1) × 2 - (2) ⇒
2x - 14y + 10 - (2x - 3y + 7) = 0 - 0
2x - 14y + 10 - 2x + 3y - 7 = 0
- 11y + 3 = 0
- 11y = - 3
y =  - 3/- 11
y = 3/11

(1) ⇒
 x - 7y + 5 = 0
x - 7 (3/11) + 5 = 0
x - (21/11) + 5 = 0
x = (21/11) - 5
x = (21 - 55)/11
x =  - 34/11

নির্ণেয় সমাধান:
x = - 34/11
y = 3/11

 
৭৫.
They suffered much _______ the tornado had hit their village.
  1. ক) as if
  2. খ) since
  3. গ) until
  4. ঘ) let alone
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) as if - যেন মনে হয়
খ) since -  (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে, তখন থেকে.
গ) until - পর্যন্ত, যে পর্যন্ত না।
ঘ) let alone - দূরে থাক, চিন্তাই করা যায় না এমন।

• অপশন গুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে since শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। 
- Complete sentence: They suffered much since the tornado had hit their village.
- Meaning: তাদের গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানার পর থেকে তারা অনেক ভুগেছে/ কষ্ট করেছে।

Source: Bangla Academy Dictionary.
৭৬.
‘দিগম্বর’ কোন সমাস?
  1. ক) বহুব্রীহি
  2. খ) তৎপুরুষ
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বিগু
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলাের কোনটির অর্থ না বুঝিয়ে কোন নতুন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- দশ আনন যার = দশানন,
- চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী,
- পদ্মনাভ = পদ্ম নাভিতে যার,
- দিগম্বর = দিক অম্বর যার,
- নীলাম্বর = নীল অম্বর যার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৭৭.
একটি দ্রব্য ১৮০ টাকার বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ১৬০ টাকা
  3. গ) ১৯০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১৮০ টাকার বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
১০% ক্ষতিতে ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১৮০ × ১০০)/৯০ টাকা
= ২০০ টাকা
৭৮.
Which one is a reflexive pronoun?
  1. ক) Who
  2. খ) Myself
  3. গ) He
  4. ঘ) Each
ব্যাখ্যা
• Reflexive Pronoun
- যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- একই ব্যক্তি Subject ও Object হয় এবং Object হিসেবে Reflexive Pronoun ( যেমন – himself, myself, themselves etc. ) বসে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Who - বাক্যে অবস্থানভেদে Relative and Interrogative pronoun উভয় হিসাবে ব্যবহৃত হয়।
- who দ্বারা প্রশ্ন করা হলে তা interrogative pronoun এবং দুইটি clause এর মাঝে বসে সম্পর্ক স্থাপন করলে তা relative pronoun.
• He হচ্ছে personal pronoun.
• Each - Reciprocal pronoun.

• Pronoun ৮ প্রকার।
- যথা-

1. Personal pronouns (he, they)
2. Demonstrative pronouns (this, these)
3. Interrogative pronouns (which, who)
4. Indefinite pronouns (none, several)
5. Possessive pronouns (his, your)
6. Reciprocal pronouns (each other, one another)
7. Relative pronouns (which, where)
8. Reflexive pronouns (itself, himself)
৭৯.
The idiom 'put up with' means -
  1. ক) stay together
  2. খ) keep quiet
  3. গ) protest
  4. ঘ) tolerate
ব্যাখ্যা
• Put up with (idiom):
- English Meaning: Tolerate or endure something.
- Bangla Meaning: সহ্য করা,  বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
- Synonym: tolerate, take, accept, swallow, endure, bear, brook.

• অপশনে উল্লেখিত শব্দগুলোর মধ্যে - 
ক) stay together - একসাথে থাকা।
খ) keep quiet - শান্ত থাকা
গ) protest - বাঁধা দেওয়া।
ঘ) tolerate - সহ্য করা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - tolerate শব্দটি Put up with এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, The idiom 'put up with' means - Tolerate 

• Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.

Source: Oxford Learner's Dictionary and Bangla Academy Dictionary.
৮০.
He has been ill_____ Friday last.
  1. ক) from
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) since
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: He has been ill since Friday last.

• Since এর ব্যবহার:
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

• Example:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.
- Complete Sentence: He has been ill since Friday last.
৮১.
১০ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কতজন লোক সে কাজ ১ দিনে করতে পারবে?
  1. ক) ১৫০ জন
  2. খ) ২০০ জন
  3. গ) ৫০ জন
  4. ঘ) ৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ জন লোক একটি কাজ ২০ দিনে করলে কতজন লোক সে কাজ ১ দিনে করতে পারবে?

সমাধান:
২০ দিনে কাজটি করতে পারে ১০ জন লোক 
∴ ১ দিনে কাজটি করতে পারে = (২০ × ১০) জন লোক 
= ২০০ জন লোক
৮২.
x + y = 6 হলে, xy এর বৃহত্তম মান-
  1. ক) 12
  2. খ) 36
  3. গ) 9
  4. ঘ) - 12
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 হলে, xy এর বৃহত্তম মান-

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 6
তাই,
x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ xy = 5
x এর মান 2 হলে y এর মান 4 হয়।
∴ xy = 8
x এর মান 3 হলে y এর মান 3 হয়।
∴ xy = 9
x এর মান 4 হলে y এর মান 2 হয়।
∴ xy = 8
x এর মান 5 হলে y এর মান 1 হয়।
∴ xy = 5
সুতরাং xy এর বৃহত্তম মান 9.
৮৩.
Which of the following is not a poetic tradition?
  1. ক) The Epic
  2. খ) The Comic
  3. গ) The Occult
  4. ঘ) The Tragic
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) The Epic - মহাকাব্য। 
খ) The Comic - হাস্যরসাত্মক 
গ) The Occult - অতিপ্রাকৃত; ঐন্দ্রজালিক,  গুপ্ত; গূঢ়; কেবল বিশেষ জ্ঞানপ্রাপ্তদের অধিকার আছে এমন।
ঘ) The Tragic - করুণরসাত্মক; বিয়োগান্ত।

Occultism, various theories and practices involving a belief in and knowledge or use of supernatural forces or beings.
- Such beliefs and practices—principally magical or divinatory—have occurred in all human societies throughout recorded history, with considerable variations both in their nature and in the attitude of societies toward them.
- So, "The Occult" is not a poetic tradition.
- অর্থাৎ, The Occult কোন poetic tradition এ পরে না।

• On the other hand,
- The Epic, The Comic, and The Tragic are poetic traditions.

Source: Britannica
৮৪.
'Come on, it's time to go home', Here, 'home' is
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
• Come on, it's time to go home', Here, 'home' is - Adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।

• এখানে home একটি adverb যা verb ‘go’ কে modify করেছে।
- Home শব্দটি এখানে adverb of place.
- where, why, how, when ইত্যাদি শব্দগুলো দিয়ে Verb-কে প্রশ্ন করে পাওয়া উত্তরই হল adverb.
- Home শব্দটির মাধ্যমে আমরা Where-এর উত্তর পাচ্ছি এবং জানতে পারছি কোথায় যাওয়ার (go) কথা বলা হচ্ছে।
- Home, abroad, here, there, nowhere বাক্যকে adverb of place কে নির্দেশ করে এবং where প্রশ্নের উত্তর প্রদান করে।
৮৫.
বাংলাদেশে কবে প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয়?
  1. ক) ৭ মার্চ, ১৯৭৩
  2. খ) ৭ মার্চ, ১৯৭৪
  3. গ) ৮ মার্চ, ১৯৭৩
  4. ঘ) ৮ মার্চ, ১৯৭৪
ব্যাখ্যা
• প্রথম জাতীয় সংসদ নির্বাচন:
- ১৯৭৩ সালের সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালের ৭ই মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- এ জন্য প্রথমেই একটি সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখা দেয়।
- মাত্র নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- বিচারপতি এম ইদ্রিস কে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
- তারপর নতুন সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন ।

• নির্বাচন অনুষ্ঠান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১৯৭৩ সালের ৭ই মার্চ তারিখেই বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
- ৩০০টি আসনের মোট ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- স্বতন্ত্র প্রার্থীসহ নির্বাচনে ১০৮৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে।

সূত্র: পৌরনীতি ও সুশাসন, দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৬.
দেহ গঠনে সবচেয়ে বেশি প্রয়োজন-
  1. ক) শর্করা
  2. খ) ভিটামিন
  3. গ) পানি
  4. ঘ) আমিষ
ব্যাখ্যা
আমিষ বা প্রোটিন :
- আমিষ জাতীয় খাদ্য কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত।
- আমিষে শতকরা ১৬ ভাগ নাইট্রোজেন থাকে। সালফার, ফসফরাস ও আয়রন সামান্য পরিমাণে থাকে।
- শুধু আমিষ জাতীয় খাদ্যই দেহে নাইট্রোজেন সরবরাহ করে বলে পুষ্টি বিজ্ঞানে আমিষ একটি গুরুত্বপূর্ণ খাদ্য।

শর্করা বা শ্বেতসার :
- শর্করা জাতীয় খাদ্য দেহে কাজ করার শক্তি জোগায়।
- শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন ।

 ভিটামিন :

- স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম।
- সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক।
- সুষম খাদ্যে বিভিন্ন প্রকার উপাদান থাকে। ফলে এতে প্রচুর ভিটামিন পাওয়া যায়। 

উৎস: জীববিজ্ঞান, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
‘জ্ঞানবান’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
  1. ক) জ্ঞান + বৎ
  2. খ) জ্ঞান + বত
  3. গ) জ্ঞান + বদ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
• জ্ঞানবান।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [জ্ঞান+বৎ]
অর্থ: জ্ঞানী, অভিজ্ঞ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৮.
USSR বিলুপ্ত হয় কবে?
  1. ক) ২৫ ডিসেম্বর, ১৯৭০
  2. খ) ২৬ ডিসেম্বর, ১৯৯১
  3. গ) ১ জানুয়ারী, ১৯৯১
  4. ঘ) ৩১ জানুয়ারী, ১৯৯১
ব্যাখ্যা
রাশিয়া: 
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল - ১৯২২-১৯৯১ সাল।
- USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় - ২৫ ডিসেম্বর, ১৯৯১ সালে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।[লিঙ্ক]
৮৯.
গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত?
  1. ক) ৮ বর্গ কিলোমিটার
  2. খ) ৭ বর্গ কিলোমিটার
  3. গ) ৯ বর্গ কিলোমিটার
  4. ঘ) ৯০ বর্গ কিলোমিটার
ব্যাখ্যা
সোনাদিয়া কক্সবাজার জেলাধীন মহেশখালী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দ্বীপ।
- দ্বীপটির আয়তন ৯ বর্গ কিলোমিটার।
- কক্সবাজার শহর থেকে ৭ কিলোমিটার উত্তর-পশ্চিমে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে সোনাদিয়া অবস্থিত।
- প্রায় ১৪ কিলোমিটার দীর্ঘ প্রশস্থ সৈকত, সৈকত ঘেষে সারিবদ্ধভাবে দাড়িয়ে থাকা সূউচ্চ বালিয়াড়ি, জালের  মতো ছোট-বড় অসংখ্য খাল বেষ্টিত ম্যানগ্রোভ বন, বিস্তির্ণ ল্যাগুন্যাল ম্যাডফ্ল্যাট, কেয়া-নিশিন্দার ঝোপ, বিচিত্র প্রজাতির জলচর পাখি সোনাদিয়া দ্বীপের প্রধান বৈশিষ্ট্য।
- সমুদ্র সৈকতের পাশ ঘেষে অবস্থিত সোনাদিয়ার সু-উচ্চ বালিয়াড়ির তুলনা বাংলাদেশে  নেই। সমুদ্র এবং সৈকত থেকে বালিয়াড়ির দৃশ্য অপূর্ব মনে হয়।
- সোনাদিয়ার সৈকত এবং বালিয়াড়ি বিপন্ন জলপাই বর্ণের সামুদ্রিক কাছিমের ডিম পাড়ার উপযোগী স্থান। এখানে সামুদ্রিক সবুজ কাছিমও ডিম পাড়তে আসে।
- সমুদ্র সৈকতের বেলাভূমিতে পানির কিনারা ঘেষে বিচরন করে লাল কাঁকড়া এবং প্যারাবন এলাকায় শীলা কাঁকড়া পাওয়া যায়।

উৎস: কক্সবাজার জেলার ওয়েবসাইট ও শিক্ষক বাতায়ন।
৯০.
'Kazi has slept only two hours'- Here, 'only' is
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Pronoun
ব্যাখ্যা
• 'Kazi has slept only two hours'- Here, 'only' is - Adverb.

• Adverb: 
- যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।

• প্রশ্নের উল্লেখিত বাক্যে Only শব্দটি verb word slept কে modify করেছে।
- এটি হচ্ছে adverb of time.
- সে কতখন ঘুমিয়েছে এই প্রশ্নের উত্তরে জানা যায় শুধুমাত্র ৫ ঘন্টা।
৯১.
He is quite _____ in dealing with people.
  1. ক) unsubtle
  2. খ) imprudent
  3. গ) diplomatic
  4. ঘ) impolite
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ - 
ক) Unsubtle - অসুক্ষ্ম
খ) Imprudent - বোকা
গ) Diplomatic - কৌশলী
ঘ) Impolite - অভদ্র

• এখানে Quite (বেশ) থাকার কারণে Positive Sense প্রকাশ করে এমন শব্দ বসাতে হবে।
- সে অনুসারে শূন্যস্থানে হবে diplomatic (কৌশলী, চতুর)।
- Diplomatic ছাড়া বাকিগুলো Negative Sense প্রকাশ করে।

- Complete sentence: He is quite diplomatic in dealing with people.
- Bangla Meaning: সে মানুষজনের সাথে আচরণের ব্যাপারে খুবই কৌশলী।

Source: Bangla Academy Dictionary.
৯২.
৭২ সংখ্যার মোট ভাজক আছে-
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৭২ সংখ্যাটির মোট ভাজক আছে?

সমাধান:
৭২
= ১ × ৭২
= ২ × ৩৬
= ৩ × ২৪
= ৪ × ১৮
= ৬ × ১২
= ৮ × ৯

৭২ এর ভাজকসমূহ
১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১২, ১৮, ২৪, ৩৬, ৭২ 

∴ মোট ভাজক সংখ্যা ১২টি
৯৩.
‘বাঙালির ইতিহাস’ বইটির লেখক কে?
  1. ক) অধ্যাপক আব্দুল করিম
  2. খ) আর সি মজুমদার
  3. গ) নীহার রঞ্জন রায়
  4. ঘ) অধ্যাপক সুনীতিকুমার
ব্যাখ্যা
⇒ নীহাররঞ্জন রায়:
• নীহাররঞ্জন রায় ১৯০৩ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন স্থানীয় ন্যাশনাল স্কুলে, যেখানে তাঁর পিতা শিক্ষকতা করতেন।
•  নীহাররঞ্জন রায় (১৯০৩-১৯৮১) ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন। জ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে যেমন- শিল্পকলা, প্রাচীন ও আধুনিক সাহিত্য, ইতিহাস, ধর্ম, রাজনীতি এবং জীবনকাহিনীসহ নানা বিষয়ে তিনি বিচরণ করেন এবং বহু গ্রন্থ রচনা করেন।
• শিল্প-ইতিহাস চর্চায় তিনি প্রথম খ্যাতি অর্জন করেন এবং এ বিষয়টিই ইতিহাসের সমন্বিত দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তাঁর গবেষণার ভিত্তি হয়ে উঠেছিল। মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে তাঁর প্রয়াস পরিণতি লাভ করেছে।

 • তাঁর প্রধান সাহিত্যকর্ম ‘বাঙ্গালীর ইতিহাস’ গ্রন্থ। এই ক্লাসিক সৃষ্টি রাজনৈতিক পরিভাষায় ইতিহাস বিশ্লেষণ থেকে একটি গুরুত্বপূর্ণ দিক পরিবর্তনের সূচনা ঘটায় এবং তা সাধারণ মানুষকে ইতিহাসবিদদের আলোচনার কেন্দ্রবিন্দু করে তোলে। গ্রন্থটির সাহিত্যমূল্যের ক্ষেত্রেও কম গুরুত্বপূর্ণ নয়।

 • ‘ভারত ছাড়’ আন্দোলনকালে ১৯৪২ সালে তিনি কারাবন্দি হন এবং জেলখানায়ই ‘বাঙ্গালীর ইতিহাস’ রচনার কাজ শুরু করেন।

 • বার্মাতেই তাঁর মনে বিভিন্ন জাতিগোষ্ঠীর অবিচ্ছিন্নতার ধারণা দৃঢ়বদ্ধ হয়, যা পূর্ণ পরিণতি লাভ করে ১৯৪৯ সালে প্রকাশিত তাঁর বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

উল্লেখ্য, বইটির সঠিক নাম বাঙ্গালীর ইতিহাস। সে অনুসারে সম্ভাব্য সঠিক উত্তর হিসেবে অপশন ‘গ’ গ্রহণ করা হয়েছে।]

উৎস: বাংলাপিডিয়া।
৯৪.
The synonym of 'nap' is-
  1. ক) Waking
  2. খ) Soothe
  3. গ) Slumber
  4. ঘ) Suppress
ব্যাখ্যা
• Nap - ঘুমন্ত অবস্থায় পাওয়া/ধরা।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Waking - জাগ্রত
খ) Soothe - শান্ত বা প্রশমিত করা
গ) Slumber - বিশেষত সুখে বা আরামে নিদ্রা যাওয়া।
ঘ) Suppress - দমন করা

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Slumber শব্দটি Nap এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৯৫.
বাংলা ভাষায় যদি বা ছেদ চিহ্ন কয়টি?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১০টি
  4. ঘ) ১১টি
অনির্ধারিত
ব্যাখ্যা
[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

⇒ বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে,
• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৬টি।
যথা:
- কমা,
- সেমিকোলন,
- দাঁড়ি,
- প্রশ্নবোধক চিহ্ন,
- বিস্ময় চিহ্ন,
- হাইফেন,
- ড্যাশ,
- কোলন,
- উদ্ধৃতি চিহ্ন/উদ্ধারচিহ্ন,
- বন্ধনী,
- বিন্দু,
- ত্রিবিন্দু,
- বিকল্প চিহ্ন,
- ঊর্ধ্বকমা,
- দুই দাঁড়ি,
- কোলন-ড্যাশ।

⇒ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি , নবম-দশম শ্রেণির ২০২২ সংস্করণ অনুসারে,
• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন ১৩ টি। 
যথা:
- কমা,
- সেমিকোলন,
- দাড়ি,
- প্রশ্নবোধক চিহ্ন,
- বিস্ময় চিহ্ন,
- হাইফেন
- ড্যাশ,
- কোলন
- উদ্ধরণ চিহ্ন/উদ্ধারচিহ্ন,
- বন্ধনী
- বিন্দু
- ত্রিবিন্দু
- বিকল্প চিহ্ন

⇒ আবার ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এর বই অনুসারে,
• বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১৭টি।

উল্লেখ্য, বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বই এর তথ্য অধিক গ্রহণযোগ্য। অতএব বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্নের সংখ্যা ১৬টি অধিক গ্রহণযোগ্য উত্তর।
৯৬.
বর্ণালীতে কোন রংটি অনুপস্থিত?
  1. ক) বেগুনি
  2. খ) কালো
  3. গ) বাদামী
  4. ঘ) ধূসর
অনির্ধারিত
ব্যাখ্যা
• দৃশ্যমান আলোক তরঙ্গ:
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয়, একে বলা হয় দৃশ্যমান আলোক তরঙ্গ।
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে 4×10-7m থেকে 7×10-7m ।
- এই পরিসীমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বিভিন্ন রঙ দেখা যায়।
- এদের আসমানি, সবুজ, নীল, হলুদ, বেগুনি, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়েছে।
- দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি।
- দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। 

[অপশনে বেগুনি ছাড়া বাকি কোনটিই বর্ণালিতে নেই। একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
মহাস্থবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য্য ছিলেন?
  1. ক) আনন্দ বিহার
  2. খ) গোসিপো বিহার
  3. গ) সোমপুর বিহার
  4. ঘ) নালন্দা বিহার
ব্যাখ্যা
মহাস্থবীর শিলভদ্র:
- মহাস্থবীর শিলভদ্র নালন্দা মহাবিহারের আচার্য ছিলেন।
- শীলভদ্র ছিলেন সর্বপ্রথম বাঙালি বৌদ্ধ শিক্ষক যিনি বাংলার বাইরে এরূপ দুর্লভ সম্মান অর্জন করেন।
- তিনি চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ-এর দীক্ষাগুরু ছিলেন।

উৎসঃ বাংলাপিডিয়া।
৯৮.
The superlative degree of able is-
  1. ক) able
  2. খ) unable
  3. গ) abler
  4. ঘ) none of above
ব্যাখ্যা
• Able - কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।

• Able একটি এক syllable বিশিষ্ট শব্দ।
- এক syllable বিশিষ্ট শব্দকে superlative বা comparative degree তে রূপান্তর করতে হলে এর পূর্বে more বা most যুক্ত হয় না।
- এক syllable বিশিষ্ট শব্দগুলোকে comparative degree তে রূপান্তর করতে হলে সাধারণত এর পরে -er এবং superlative করতে হলে এর পরে -est যুক্ত হয়।

• তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়।
- যেমন: good - better - best.

• সুতরাং, Able এর comparative degree হলো - ‘abler’ এবং superlative degree হলো - ‘ablest’.
- যেহেতু, প্রশ্নে ablest উল্লেখ নেই, তাই সঠিক উত্তর হবে - none of these.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- unable -  অক্ষম; অপারগ।
- able এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
৯৯.
PCR- এর পূর্ণরূপ-
  1. ক) Public Common Reaction
  2. খ) Polymer Cotton Room
  3. গ) Polymerase Chain Reaction
  4. ঘ) Polytechnic College Reaction
ব্যাখ্যা
- PCR পূর্ণরুপ Polymerase Chain Reaction।
- এটি একটি অণুজীববিজ্ঞানের কৌশল যা তাপমাত্রা চক্রের একটি সিরিজের মাধ্যমে ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) এর একটি নির্দিষ্ট অংশকে প্রসারিত করতে ব্যবহৃত হয়।

একটি পিসিআর প্রক্রিয়ার প্রাথমিক ধাপগুলি নিম্নরূপ:
- Denaturation
- Annealing
- Extension

এর ব্যবহার: 
- আণবিক গবেষণা: সিকোয়েন্সিং, ক্লোনিং এবং জেনেটিক অধ্যয়নের জন্য ডিএনএ প্রশস্ত করা।
- মেডিকেল ডায়াগনস্টিকস: সংক্রমণ শনাক্ত করা, জেনেটিক ডিসঅর্ডার সনাক্ত করা এবং ফরেনসিক্সে ডিএনএ নমুনা বিশ্লেষণ করা।
- এনভায়রনমেন্টাল স্টাডিজ: মাইক্রোবিয়াল জনসংখ্যা সনাক্ত করা এবং জীববৈচিত্র্য অধ্যয়ন করা।
- বিবর্তনীয় জীববিজ্ঞান: প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করা এবং বিবর্তনীয় সম্পর্ক অধ্যয়ন করা।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং: বিভিন্ন উদ্দেশ্যে প্রচুর পরিমাণে নির্দিষ্ট ডিএনএ খণ্ড তৈরি করা।

উৎস: ব্রিটানিকা।
১০০.
I cannot _________ to pay such high prices.
  1. ক) able
  2. খ) but
  3. গ) afford
  4. ঘ) carry
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) able
English Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম,  বিচক্ষণ; যোগ্য; দক্ষ
Bangla Meaning: having the power, skill, means, or opportunity to do something.

খ) but
English Meaning: used to introduce a phrase or clause contrasting with what has already been mentioned.
Bangla Meaning: শুধু; কেবল, কিন্তু; তবে।

গ) afford
English Meaning: have enough money to pay for, provide or supply (an opportunity or facility).
Bangla Meaning: (সময় বা অর্থব্যয়ের) সামর্থ্য থাকা, জোগানো; দেওয়া।

ঘ) carry
English Meaning: support and move (someone or something) from one place to another.
Bangla Meaning: বহন করা; নিয়ে যাওয়া; বয়ে নেওয়া।

• বাক্যের context অনুযায়ী শূন্যস্থানে afford বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Able means the ability to do something and afford means the ability to spend.

- যেহেতু, afford টাকা পয়সা কিংবা ব্যায়ের সাথে অধিক সম্পর্কিত, তাই এখানে বাক্যের context (অর্থ ব্যায় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।

Source: Bangla Academy Dictionary, Cambridge Dictionary and Oxford Learner's Dictionary.