পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দচয়ন, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সাদৃশ্য, সিদ্ধান্ত গ্রহন ও বৈসাদৃশ্য
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
আপনার চাচাতো ভাইকে আপনি ঘুষ নিতে দেখলেন। এ অবস্থায় সর্বাগ্রে আপনি কি করবেন?
  1. ক) কিছু বলবেন না।
  2. খ) কিছু বলবেন না আবার উৎসাহও দিবেন না
  3. গ) তাকে বলবেন যে এটা অন্যায় এবং তার লজ্জিত হওয়া উচিত
  4. ঘ) তাকে বলবেন যে এটা ঘুষ না; এটা স্পিড মানি
ব্যাখ্যা
প্রথমত, স্পিড মানি বলতে কিছু নেই। ওটা ঘুষেরই নামান্তর। কারণ, কর্মকর্তার দায়িত্বই হচ্ছে কর্ম দ্রুত এবং দক্ষতার সাথে সম্পাদন করা। তার জন্য আলাদা কোন অর্থ লেনদেন হলে সেটা অবশ্যই অনৈতিক। আর, কাউকে এই কাজে লিপ্ত দেখলে অবশ্যই তাকে প্রথমে বুঝানো উচিত। বিশেষ করে নিকট আত্মীয় হলে অবশ্যই বুঝানোর সুযোগ থাকে।
.
নিচের কোন উত্তরটি অন্যগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) চরিত্রহীন
  2. খ) দেনাপাওনা
  3. গ) পল্লীসমাজ
  4. ঘ) নৌকাডুবি
ব্যাখ্যা
চরিত্রহীন, দেনাপাওনা, পল্লীসমাজ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। অন্যদিকে, নৌকাডুবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস।
সুত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
.
শব্দ : কর্ণ :: আলো : ________ ?
  1. ক) শোনা
  2. খ) বুদ্ধি
  3. গ) দর্শনেন্দ্রিয়
  4. ঘ) অন্ধকার
ব্যাখ্যা
শব্দ শোনা হয় কর্ণ (কান) দ্বারা, অনুরূপ ভাবে আলো দেখা হয় দর্শনেন্দ্রিয় বা চোখ দ্বারা। সুতরাং উত্তর হবে দর্শনেন্দ্রিয়।
.
নিচের কোনটি ভিন্ন প্রকৃতির?
  1. ক) মোটর সাইকেল
  2. খ) বাস
  3. গ) বিমান
  4. ঘ) ট্যাক্সি
ব্যাখ্যা
রেলগাড়ি, বাস, ট্যাক্সি এগুলো স্থল যান। আর বিমান হল আকাশ যান।
.
আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া _______ উপায়ান্তর নেই।
  1. ক) সাহিত্যচর্চার
  2. খ) অর্থ উপার্জনের
  3. গ) আনন্দ ফুর্তির
  4. ঘ) সুখে থাকার
ব্যাখ্যা

আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই।
[বই বড়া; প্রমথ চৌধুরী;বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি]

.
P>R
Q<R
R>S
S>Q
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ক) Q
  2. খ) P
  3. গ) R
  4. ঘ) S
ব্যাখ্যা

প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P>R>S>Q প্রকাশ করতে পারি।
∴ P>R>S>Q দেখা যায় P সবচেয়ে বড়।

.
আপনার মা আমার মায়ের ভাইয়ের নানি। আপনার সাথে আমার সম্পর্ক কী?
  1. ক) দাদি
  2. খ) মামা
  3. গ) নানি
  4. ঘ) ভাই
ব্যাখ্যা
এখানে মায়ের খালা বা মামার কথা বলা হচ্ছে। আর মায়ের খালা বা মামাকে নানি বা নানা বলা হয়।
.
যদি ‘GLOSSORY’ কে এভাবে লেখা হয় ‘97533562’ এবং ‘GEOGRAPHY’ = ‘915968402’ হয়, তাহলে, ‘GEOLOGY’ -
  1. ক) 9156921
  2. খ) 9157592
  3. গ) 9057592
  4. ঘ) 9157591
.
‘ক’ ‘খ’ এর চেয়ে বড়, ‘গ’ ‘ক’ এর চেয়ে ছোট। তাহলে নিচের কোনটি সঠিক?
  1. ক) ‘ক’ এবং ‘গ’ এর বয়স সমান
  2. খ) ‘গ’ ‘খ’ এর চেয়ে বড়
  3. গ) ‘খ’ ‘গ’ এর চেয়ে বড়
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

এখানে,
ক>খ এবং গ<ক
খ এবং গ এর সম্পর্ক নির্ণয় সম্ভব নয়।
∴ অপশনের কোনো সম্পর্ক সঠিক নয় তাই সঠিক উত্তর হবে কোনোটিই নয়।

১০.
যদি ‘SOBER’ কে এভাবে ‘RNADQ’ লেখা হয়। তাহলে, LOTUS কে কিভাবে লেখা হবে?
  1. ক) KNSTR
  2. খ) MPUWT
  3. গ) KMSTR
  4. ঘ) LMRST
ব্যাখ্যা
প্রত্যেকটা অক্ষরের আগের অক্ষরটা দিয়ে নতুন শব্দটা লেখা হচ্ছে।
১১.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. ক) পৃথিবী
  2. খ) মঙ্গল
  3. গ) চাঁদ
  4. ঘ) শনি
ব্যাখ্যা
এখানে পৃথিবী, মঙ্গল, শনি হল একেকটি গ্রহ। আর চাঁদ হল উপগ্রহ।
১২.
যদি P = #, A = %, C = φ এবং E = @ হয়, তাহলে, PEACE = ?
  1. ক) #@%@#
  2. খ) %#@φ%
  3. গ) #@%φ%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

P = #
A = %
C = φ
E = @

P = #
E = @
A = %
C = φ
E = @

অর্থাৎ, Peace = #@%φ@

উত্তর কোনটিই নয়।
১৩.
রাশেদ রিশাদের ভাই। স্বপ্না সুপ্তার বোনের সন্তান। এদিকে রিয়াদ সুপ্তার ছেলে। রিশাদ স্বপ্নার কি হয়?
  1. ক) ভাই
  2. খ) খালাতো ভাই
  3. গ) মামা
  4. ঘ) নির্ণয় করা সম্ভব নয়
ব্যাখ্যা
রিয়াদের সাথে রাশেদ বা রিশাদের সম্পর্ক নিশ্চিত নয়।
১৪.
165135 = peace; 1215225 = ?
  1. ক) lead
  2. খ) love
  3. গ) loop
  4. ঘ) aura
ব্যাখ্যা

165135 = peace;
এখানে,
16th Letter = P
5 = E
1 = A
3 = C
5 = E
তাহলে,
12 = L
15 = O
22 = V
5 = E
অর্থাৎ, LOVE.

১৫.
বৃক্ষ : জীবন :: পাথর : ______ ?
  1. ক) নির্জীব
  2. খ) অবিনশ্বর
  3. গ) জড়
  4. ঘ) নির্জীবতা
ব্যাখ্যা
বৃক্ষ জীবনের প্রতীক আর পাথর নির্জীবতার প্রতীক।
খেয়াল করুন, জীবন এবং নির্জীবতা শব্দ দুটি বিশেষ্য। তবে, নির্জীব শব্দটি বিশেষণ।
সুত্রঃ বাংলা একাডেমী অভিধান।
১৬.
রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সব চেয়ে লম্বা কে?
  1. ক) রাজু
  2. খ) রিশাদ
  3. গ) মিনা
  4. ঘ) করিম
ব্যাখ্যা
রিনার থেকে মিনা লম্বা, মিনার থেকে রাজু লম্বা এবং রাজুর থেকে রিশাদ লম্বা।
রিশাদ > রাজু > মিনা > রিনা > করিম
১৭.
যদি MCEZ হয় KACX এর সাংকেতিক প্রকাশ, তবে HFOU কোন শব্দের সাংকেতিক প্রকাশ করে?
  1. ক) GENT
  2. খ) FDMS
  3. গ) FENT
  4. ঘ) FMSD
ব্যাখ্যা

M এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর K
C এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর A
E এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর C
Z এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর X
একইভাবে,
H এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর F
F এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর D
O এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর M
U এর পূর্ববর্তী অক্ষরের আগের অক্ষর S

১৮.
ছয় জন সদস্যের একটা পরিবারের সদস্যের নাম ক, খ, গ, ঘ, ঙ এবং চ। খ হচ্ছে গ এর ছেলে। তবে, গ কিন্তু খ এর মা নন। ক ও গ দম্পতি। এদিকে ঙ হচ্ছে গ এর ভাই এবং ঘ হচ্ছে ক এর মেয়ে। চ হচ্ছে খ এর ভাই। ঙ ঘ এর কি হয়?
  1. ক) মা
  2. খ) মামা
  3. গ) চাচা
  4. ঘ) ভাতিজি
ব্যাখ্যা

প্রথমত,
-- খ হচ্ছে গ এর ছেলে। তবে, গ কিন্তু খ এর মা নন।
অর্থাৎ, গ হচ্ছেন বাবা।
-- ক ও গ দম্পতি
অর্থাৎ, ক ও গ - মা এবং বাবা।
-- ঙ হচ্ছে গ এর ভাই।
অর্থাৎ, ঙ হচ্ছেন চাচা।
-- ঘ হচ্ছে ক এর মেয়ে।
অর্থাৎ, ঘ মেয়ে।
সুতরাং, ঙ হচ্ছেন ঘ এর চাচা। বাকী সম্পর্কগুলোর প্রয়োজন নেই।

১৯.
শিক্ষা : অক্ষর :: জীবন : __________ ?
  1. ক) উন্নতি
  2. খ) জন্ম
  3. গ) স্কুল
  4. ঘ) শিক্ষক
ব্যাখ্যা
শিক্ষা গ্রহণের শুরু হয় অক্ষর শেখার মধ্যে দিয়ে, আর মানুষের জীবনের শুরু হয় জন্মের মধ্যে দিয়ে।
২০.
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
  1. ক) ৩
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ১৬
ব্যাখ্যা
২, ১৭, ১৯ এরা মৌলিক সংখ্যা কিন্তু ১৬ মৌলিক সংখ্যা নয়। আবার ৩, ১৭, ১৯ এরা বিজোড় সংখ্যা ১৬ জোড় সংখ্যা।