পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৪৫
সিলেবাস
বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী (Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচার পিডিএফগুলো দেখুন) [৭০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৪৫ প্রশ্ন

.
২০২০-২০২১ অর্থবছর শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কত বিলিয়ন মার্কিন ডলার ছিলো?
  1. ক) ৪৩ বিলিয়ন
  2. খ) ৪৫ বিলিয়ন
  3. গ) ৪৬ বিলিয়ন
  4. ঘ) ৪৭ বিলিয়ন
সঠিক উত্তর:
গ) ৪৬ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৬ বিলিয়ন
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৪৬.৩৯ বিলিয়ন মার্কিন ডলার।
- গত ২৯ জুন ২০২১ বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৪৬ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছিলো।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
নবনির্মিত ডাক ভবনের অবস্থান কোথায়?
  1. ক) গুলিস্তান
  2. খ) মহাখালী
  3. গ) আগারগাঁও
  4. ঘ) মতিঝিল
সঠিক উত্তর:
গ) আগারগাঁও
উত্তর
সঠিক উত্তর:
গ) আগারগাঁও
ব্যাখ্যা
- ডাক অধিদফতরের সদর দপ্তর হিসেবে গত ২৭ মে ২০২১ ঢাকার আগারগাঁওয়ে ডাক বক্সের আদলে ১৪ তলা বিশিষ্ট নতুন ডাক ভবন উদ্বোধন করা হয়।
- এটির স্থপতি কৌশিক বিশ্বাস।
- এর পূর্বে ডাক অধিদফতরের সদর দপ্তর ছিলো গুলিস্তানের জিপিও ভবনে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
.
বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) কবি নির্মলেন্দু গুণ
  2. খ) মুহাম্মদ নূরুল হুদা
  3. গ) ড. আবদুস সামাদ
  4. ঘ) মিনার মনসুর
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ নূরুল হুদা
উত্তর
সঠিক উত্তর:
খ) মুহাম্মদ নূরুল হুদা
ব্যাখ্যা
- বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক হলেন কবি মুহাম্মদ নূরুল হুদা। গত ১২ জুলাই তিনি সংস্থাটির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান।
- এর আগে গত ২৪ মে ২০২১ সংস্থাটির সাবেক মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী মৃত্যুবরণ করেন।
- বাংলা একাডেমির বর্তমান সভাপতি জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ।
- বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
- বাংলা একাডেমির স্বপ্নদ্রষ্টা হলেন ড. মোহাম্মদ শহিদুল্লাহ।
(তথ্যসূত্র: বাংলা একাডেমি ওয়েবসাইট)
.
কোন মিডিয়াটি সম্প্রতি বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দিয়েছে?
  1. ক) ভয়েস অব আমেরিকা
  2. খ) ডয়েচভেলে
  3. গ) পার্সটুডে
  4. ঘ) আল জাজিরা
সঠিক উত্তর:
ক) ভয়েস অব আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভয়েস অব আমেরিকা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের বেতার সংস্থা ভয়েস অব আমেরিকা সম্প্রতি গত ১৭ জুলাই ২০২১ বাংলা বিভাগের সম্প্রচার বন্ধ করে দেয়।
- এর মাধ্যমে ১৯৫৮ সাল থেকে চালু হওয়া ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সম্প্রচার দীর্ঘ ৬৩ বছর পর সমাপ্তি ঘটে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
.
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. ক) প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
  2. খ) প্রয়াত আখতারুজ্জামান বাবু
  3. গ) প্রয়াত এ কে এম বজলুর রহমান
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
- স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
.
বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কত টাকা মূল্যমানের নোট বাজারে অবমুক্ত করে?
  1. ক) দেড়শত টাকা
  2. খ) দুইশত টাকা
  3. গ) আড়াইশত টাকা
  4. ঘ) তিনশত টাকা
সঠিক উত্তর:
খ) দুইশত টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) দুইশত টাকা
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক গত ১৮ মার্চ ২০২০ দুইশত টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজার ছাড়ে।
- ১৭ই মার্চ প্রধানমন্ত্রী এই নোটের উদ্বোধন করেন। এটি দেশের সপ্তম ব্যাংক নোট।
- মুজিববর্ষে স্মারক ও প্রচলিত উভয় ধরনের দুইশত টাকার নোট ছাড়া হলেও ২০২১ সাল থেকে বাজারে কেবল প্রচলিত নোট থাকবে।
(তথ্যসূত্র: প্রথম আলো)
.
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম রোগী মারা যায় কবে?
  1. ক) ০৮ মার্চ ২০২০
  2. খ) ১৫ মার্চ ২০২০
  3. গ) ১৮ মার্চ ২০২০
  4. ঘ) ২৩ মার্চ ২০২০
সঠিক উত্তর:
গ) ১৮ মার্চ ২০২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ মার্চ ২০২০
ব্যাখ্যা
- বাংলাদেশে ৮ মার্চ ২০২০ সর্বপ্রথম করোনা রোগী শনাক্ত হয়।
- ১৮ মার্চ ২০২০ করোনায় আক্রান্ত হয়ে প্রথম রোগী মারা যায়।
- ১৮ মার্চ ২০২০ তারিখে দেশের শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
- ২৬ মার্চ ২০২০ তারিখে করোনা ইস্যুতে সারাদেশ ব্যাপী প্রথমবারের লকডাউন ঘোষণা করা হয়।
- ২৭ জানুয়ারি ২০২১ বাংলাদেশে প্রথম ব্যক্তি হিসেবে কুর্মিটোলা হাসপাতালের সেবিকা রুনো ভেরোনিকা কস্তা ভারতের সিরাম ইনস্টিটিউটি উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করেন।
- ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখ থেকে সারাদেশ কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকাদান শুরু হয়।
(তথ্যসূত্র: করোনা ইনফো, বাংলাদেশ সরকার এবং বিবিসি বাংলা)
.
করোনা মহামারী সংকট মোকাবেলায় সরকার মোট কতটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে?
  1. ক) ২৪টি
  2. খ) ২৮টি
  3. গ) ২৯টি
  4. ঘ) ৩০টি
সঠিক উত্তর:
খ) ২৮টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮টি
ব্যাখ্যা
- কোভিড-১৯ মোকাবেলায় সরকার বর্তমান পর্যন্ত মোট ২৮টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে।
- এসব প্যাকেজের মাধ্যমে মোট বরাদ্দের পরিমাণ ১,৩০,৬৪১ কোটি টাকা।
- মোট উপকারভোগীর সংখ্যা ৫,৮১,১৫,২১১ জন।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা : ২০২১-২০২২ এবং প্রথম আলো রিপোর্ট)
.
চলতি ২০২১-২০২২ অর্থবছরে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৪৮ বিলিয়ন মা. ডলার
  2. খ) ৪৯ বিলিয়ন মা. ডলার
  3. গ) ৫১ বিলিয়ন মা. ডলার
  4. ঘ) ৫৪ বিলিয়ন মা. ডলার
সঠিক উত্তর:
গ) ৫১ বিলিয়ন মা. ডলার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১ বিলিয়ন মা. ডলার
ব্যাখ্যা
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে মোট রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ৪৩.৫ বিলিয়ন মার্কিন ডলার এবং সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার।
(তথ্যসূত্রঃ প্রথম আলো রিপোর্ট)
১০.
বিবিএস SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার কত?
  1. ক) ৭৪.৩ শতাংশ
  2. খ) ৭৪.৮ শতাংশ
  3. গ) ৭৫.২ শতাংশ
  4. ঘ) ৭৫.৫ শতাংশ
সঠিক উত্তর:
গ) ৭৫.২ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫.২ শতাংশ
ব্যাখ্যা
পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2020 অনুসারে বাংলাদেশে:
- ৭ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার : ৭৫.২ শতাংশ।
- ১৫ বছর ও তদূর্ধ্ব জনসংখ্যার শিক্ষার হার : ৭৫.৬ শতাংশ।
(তথ্যসূত্রঃ বিবিএস SVRS Report-2020)
১১.
২০২০ সালে বাংলাদেশের কোন সেক্টরে সর্বাধিক প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এসেছে?
  1. ক) টেলিযোগাযোগ
  2. খ) ব্যাংকিং
  3. গ) বস্ত্রখাত
  4. ঘ) জ্বালানি
সঠিক উত্তর:
ঘ) জ্বালানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্বালানি
ব্যাখ্যা
- ২০২০ সালে বাংলাদেশে নিট প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হয়েছে ২৫৬.৩৫ কোটি মার্কিন ডলার।
বিনিয়োগের শীর্ষখাতসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : পাওয়ার বা জ্বালানি (৫০৮ মি. ডলার)
- দ্বিতীয় : খাদ্য (৩৩২ মি. ডলার)
- তৃতীয় : ব্যাংকিং (৩০২ মি. ডলার)।
বিনিয়োগকারী শীর্ষ দেশসমূহ (মার্কিন ডলার):
- প্রথম : নেদারল্যান্ডস (৪০০ মি. ডলার)
- দ্বিতীয় : যুক্তরাজ্য (৩৯৬ মি. ডলার)
- তৃতীয় : যুক্তরাষ্ট্র (২৯৬ মি. ডলার)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১২.
আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
  1. ক) রাজশাহী
  2. খ) মুন্সিগঞ্জ
  3. গ) রংপুর
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
গ) রংপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রংপুর
ব্যাখ্যা
- বাংলাদেশে ২০১৯-২০২০ অর্থবছরে মোট ১০৯.১৭ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদিত হয়।
আলু উৎপাদনে শীর্ষ জেলাসমূহ:
- প্রথম : রংপুর (১৩.১৭ লক্ষ মে.টন)
- দ্বিতীয় : বগুড়া (১২.১৯ লক্ষ মে. টন)
- তৃতীয় : দিনাজপুর (১০.৭৯ লক্ষ মে. টন)
- চতুর্থ : মুন্সিগঞ্জ (৯.৯৫ লক্ষ মে. টন)
- পঞ্চম : জয়পুরহাট (৯.১৯ লক্ষ মে. টন)।
(তথ্যসূত্র: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)
১৩.
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি?
  1. ক) ভারত
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের মোট পণ্য রপ্তানির পরিমাণ ৩,৮৭৫.৮৩ কোটি মার্কিন ডলার।
দেশ অনুসারে শীর্ষ রপ্তানি গন্তব্যসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৬৯৭.৪ কোটি মা. ড.)
- দ্বিতীয় : জার্মানি (৫৯৫.৩৫ কোটি মা. ড.)
- তৃতীয় : যুক্তরাজ্য (৩৭৫.১২ কোটি মা. ড.)
- চতুর্থ : স্পেন (২৩৪.৩৯ কোটি মা. ড.)
- পঞ্চম : ফ্রান্স (১৯৬.২১ কোটি মা. ড.)
- ষষ্ঠ : পোল্যান্ড (১৫০.৩৬ কোটি মা. ড.)
- সপ্তম : ইতালি (১৩০.৮৬ কোটি মা. ড.)
- অষ্টম : ভারত (১২৭.৯৬ কোটি মা. ড.)
- নবম : নেদারল্যান্ডস (১২৭.৪৪ কোটি মা. ড.)
- দশম : জাপান (১১৮.৩৬ কোটি মা. ড.)
- এগারোতম : কানাডা (১১৬.৪ কোটি মা. ড.)।
(তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
১৪.
দেশের সর্বশেষ উপজেলা কোনটি?
  1. ক) শায়েস্তাগঞ্জ
  2. খ) ডাসার
  3. গ) ঈদগাঁও
  4. ঘ) মধ্যনগর
সঠিক উত্তর:
খ) ডাসার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডাসার
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমানে উপজেলার সংখ্যা ৪৯৫টি।
- গত ২৬ জুলাই ২০২১ অনুষ্ঠিত নিকারের ১১৭তম সভায় নতুন তিনটি উপজেলার অনুমোদন দেওয়া হয়।
এগুলো হলো:
- ৪৯৫তম : ডাসার, (মাদারীপুর)
- ৪৯৪তম : মধ্যনগর, (সুনামগঞ্জ)
- ৪৯৩তম : ঈদগাঁও (কক্সবাজার)।
- গত ১০ আগস্ট ২০২১ নতুন উপজেলাগুলোর গেজেট প্রকাশ করা হয়।
(তথ্যসূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ এবং বাংলাদেশ সরকারি মুদ্রানালয় ওয়েবসাইট)
১৫.
বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান প্রধান কে?
  1. ক) জেনারেল শেখ আব্দুল হান্নান
  2. খ) জেনারেল শফিউল আলম
  3. গ) জেনারেল আজিজ আহমেদ
  4. ঘ) জেনারেল শফিউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
ঘ) জেনারেল শফিউদ্দিন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেনারেল শফিউদ্দিন আহমেদ
ব্যাখ্যা
- বাংলাদেশের বর্তমান ১৭তম সেনাপ্রধান হলেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
- তিনি গত ২৪ জুন সেনাপ্রধান হিসেবে পূর্ববর্তী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হন।
(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
১৬.
২০২০ সালে রেমিট্যান্স আহরণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) অষ্টম
  4. ঘ) নবম
সঠিক উত্তর:
গ) অষ্টম
উত্তর
সঠিক উত্তর:
গ) অষ্টম
ব্যাখ্যা
- বিশ্বব্যাংক প্রকাশিত রিপোর্ট অনুসারে ২০২০ সালে রেমিট্যান্স আহরণে বিশ্বের শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ভারত
- দ্বিতীয় : চীন
- তৃতীয় : মেক্সিকো
- চতুর্থ : ফিলিপাইন
- পঞ্চম : মিশর
- ষষ্ঠ : পাকিস্তান
- সপ্তম : ফ্রান্স
- অষ্টম : বাংলাদেশ।
(তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)

উল্লেখ্য,
নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - সপ্তম।
১৭.
দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস পালিত হয় কবে?
  1. ক) ১২ এপ্রিল
  2. খ) ০৪ জুন
  3. গ) ০৯ জুলাই
  4. ঘ) ১০ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
খ) ০৪ জুন
উত্তর
সঠিক উত্তর:
খ) ০৪ জুন
ব্যাখ্যা
- প্রথমবারের মতো গত ৪ জুন দেশে জাতীয় চা দিবস পালিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘মুজিববর্ষের অঙ্গিকার : চা-শিল্পের প্রসার’।
- ১৯৫৭ সালের ৪ জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি হিসেবে পাকিস্তান চা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হন। দিনটিকে স্মরণীয় করে রাখতে ৪ জুনকে চা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
(তথ্যসূত্র: প্রথম আলো)
১৮.
বাংলাদেশে কতটি পণ্য ভৌগোলিক নির্দেশক সনদ লাভ করেছে?
  1. ক) ৬টি
  2. খ) ৯টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১৩টি
সঠিক উত্তর:
খ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯টি
ব্যাখ্যা
- বাংলাদেশে বর্তমান পর্যন্ত ৯টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদ লাভ করেছে।
এগুলো হলো:
- জামদানি (২০১৬-বিসিক)
- ইলিশ (২০১৭-মৎস্য অধিদপ্তর)
- ক্ষীরশাপাতি আম (২০১৯-কৃষি গবেষণা ইনস্টিটিউট)
- ঢাকাই মসলিন (২০২০-তাঁত বোর্ড)
- রাজশাহীর সিল্ক (২০২১-রেশম বোর্ড)
- রংপুরের শতরঞ্জি (২০২১-বিসিক)
- নেত্রকোনার বিজয়পুরের সাদা মাটি (২০২১- নেত্রকোনা জেলা প্রশাসন)
- দিনাজপুরের কাটারিভোগ (২০২১-BRRI) এবং
- বাংলাদেশি কালিজিরা (২০২১-BRRI)।
- World Intellectual Property Organization (WIPO) বিভিন্ন পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন (GI) সনদ প্রদান করে থাকে। তবে এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- ভৌগলিক নির্দেশক (জিআই) সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা এবং WIPO ওয়েবসাইট)
১৯.
মার্সার ২০২১ সালের রিপোর্ট অনুসারে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা শহরের অবস্থান কততম?
  1. ক) ১৮তম
  2. খ) ২৪তম
  3. গ) ৩০তম
  4. ঘ) ৪০তম
সঠিক উত্তর:
ঘ) ৪০তম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০তম
ব্যাখ্যা
- মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২১ সালের শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
শীর্ষ ব্যবহুল শহরের তালিকা:
- প্রথম : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- দ্বিতীয় : হংকং (চীন)
- তৃতীয় : বৈরুত (লেবানন)।
সবচেয়ে কম ব্যয়বহুল শহর:
- বিশকেক (কিরগিজস্তান) : ২০৯তম।
- বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪০তম।
(তথ্যসূত্র: মার্সার ওয়েবসাইট)
২০.
শিক্ষাক্ষেত্রে অবদানের জন্যে একুশে পদক-২০২১ লাভ করেন কে?
  1. ক) ড. মির্জা আব্দুল জলিল
  2. খ) প্রফেসর কাজী কামরুজ্জামান
  3. গ) মাহফুজা খানম
  4. ঘ) ড. সমীর কুমার সাহা
সঠিক উত্তর:
গ) মাহফুজা খানম
উত্তর
সঠিক উত্তর:
গ) মাহফুজা খানম
ব্যাখ্যা
একুশে পদক-২০২১ প্রাপ্তরা (মোট ২১ জন):
ভাষা আন্দোলনে:
- মোতাহার হোসেন তালুকদার (মরণোত্তর)
- শামছুল হক (মরণোত্তর)
- আফসার উদ্দীন আহমদ (মরণোত্তর)
শিল্পকলায়:
- পাপিয়া সারোয়ার (সংগীত)
- রাইসুল ইসলাম আসাদ (অভিনয়)
- সালমা বেগম সুজাতা (অভিনয়)
- আহমেদ ইকবাল হায়দার (নাটক)
- সৈয়দ সালাউদ্দিন জাকী (চলচ্চিত্র)
- ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় (আবৃত্তি)
- পাভেল রহমান (আলোকচিত্র)
মুক্তিযুদ্ধে:
- গোলাম হাসনায়েন
- ফজলুর রহমান খান ফারুক
- বীর মুক্তিযোদ্ধা মরহুমা সৈয়দা ইসাবেলা (মরণোত্তর)
সাংবাদিকতায়:
- অজয় দাশগুপ্ত
গবেষণায়:
- ড. সমীর কুমার সাহা
শিক্ষায়:
- মাহফুজা খানম
অর্থনীতিতে:
- ড. মির্জা আব্দুল জলিল
সমাজসেবায়:
- প্রফেসর কাজী কামরুজ্জামান
ভাষা ও সাহিত্যে:
- কবি কাজী রোজী
- বুলবুল চৌধুরী
- গোলাম মুরশিদ।
(তথ্যসূত্র: তথ্য মন্ত্রণালয় ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট)
২১.
২০২১ সালে কোন প্রতিষ্ঠানটির শততম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হচ্ছে?
  1. ক) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
  3. গ) জাতীয় জাদুঘর
  4. ঘ) ঢাকা মেডিকেল কলেজ
সঠিক উত্তর:
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
- ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শততম প্রতিষ্ঠাবার্ষিক পালিত হচ্ছে।
- ১৯২১ সালের ১ জুলাই পূর্ববঙ্গ তথা আজকের বাংলাদেশ ভূখণ্ডের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করেছিলো।
অন্যদিকে,
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি : ১৯৫২ সালে প্রতিষ্ঠিত হয়
- জাতীয় জাদুঘর : ১৯১৩ সালে স্থাপিত হয়
- ঢাকা মেডিকেল কলেজ : ১৯৪৬ সালে যাত্রা শুরু করে।
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট)
২২.
২০২১ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কোন বিদেশী সরকার প্রধান উপস্থিত ছিলো?
  1. ক) মাহিন্দ রাজাপাকসে
  2. খ) লোটে শেরিং
  3. গ) নরেন্দ্র মোদী
  4. ঘ) শের বাহাদুর দেউবা
সঠিক উত্তর:
গ) নরেন্দ্র মোদী
উত্তর
সঠিক উত্তর:
গ) নরেন্দ্র মোদী
ব্যাখ্যা
- বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সরকার গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ ২০২১ দশদিনব্যাপী উৎযাপন কর্মসূচি গ্রহণ করে।
- দশদিনব্যাপী অনুষ্ঠানের থিম ছিলো ‘মুজিব চিরন্তন’।
- এসব অনুষ্ঠানের বিভিন্ন দিবসে সার্কভুক্ত বিদেশী পাচঁটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানরা উপস্থিত ছিলো।
- এর মধ্যে ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের প্রোগ্রামে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
(তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক)
২৩.
গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের টিকার নাম কী?
  1. ক) কোভভ্যাক
  2. খ) বঙ্গভ্যাক্স
  3. গ) বাংলা ভ্যাকসিন
  4. ঘ) জিবি-শিল্ড-১
সঠিক উত্তর:
খ) বঙ্গভ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) বঙ্গভ্যাক্স
ব্যাখ্যা
- বাংলাদেশী প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা হলো বঙ্গভ্যাক্স।
- শুরুতে এটির নাম ছিলো ব্যানকোভিড (ডি৬১৪জি ভেরিয়েন্ট এমআরএনএ)।
- গত ২ জুলাই ২০২০ গ্লোব বায়োটেক এই টিকা উদ্ভাবনের ঘোষণা দেয়।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৫ অক্টোবর ২০২০ টিকাটিকে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করে।
- বর্তমানে টিকাটি মানবদেহে ট্রায়ালের অপেক্ষায় রয়েছে।
গ্লোব বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের অপর দুটি টিকা হলো হলো:
- ডিএনএ প্লাসমিড
- এডিনোভাইরাস টাইপ৫ ভেক্টর।
(তথ্যসূত্র: গ্লোব বায়োটেক ও সমকাল)
২৪.
ভারত ও বাংলাদেশকে যুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ কোন নদীর উপর নির্মিত হয়েছে?
  1. ক) পুনর্ভবা নদী
  2. খ) আত্রাই নদী
  3. গ) ফেনী নদী
  4. ঘ) করতোয়া নদী
সঠিক উত্তর:
গ) ফেনী নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেনী নদী
ব্যাখ্যা
- ভারত ও বাংলাদেশকে যুক্তকারী ‘মৈত্রী সেতু-১’ ফেনী নদীর উপর অবস্থিত।
- ১ দশমিক ৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি খাগড়াছড়ির রামগড়ের সঙ্গে ত্রিপুরার সাবরুমকে যুক্ত করেছে।
- গত ৯ মার্চ ২০২১ ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতুটি উদ্বোধন করেন। এর আগে ২০১৫ সালের ৬ জুন দুই প্রধানমন্ত্রী এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ভারত ও বাংলাদেশকে সংযোগকারী এটি প্রথম সেতু।
- চট্টগাম সমুদ্রবন্দর থেকে সেতুটির দূরত্ব ৮০ কিলোমিটার।
(তথ্যসূত্র: দৈনিক ‍যুগান্তর)
২৫.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন প্রাপ্ত প্রথম কোভিড-১৯ রোগের ভ্যাকসিন কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) Comirnaty
  3. গ) Sputnik-V
  4. ঘ) Covishield
সঠিক উত্তর:
খ) Comirnaty
উত্তর
সঠিক উত্তর:
খ) Comirnaty
ব্যাখ্যা
- কোভিড-১৯ রোগের প্রতিষেধক হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমান (২৩ আগস্ট ২০২১) পর্যন্ত মোট সাতটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমতি প্রদান করেছে।
এগুলো হলো:
Comirnaty/Tozinameran/BNT162b2
- কোম্পানি: ফাইজার-বায়োএনটেক
- অনুমোদনের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২০
Covishield
- কোম্পানি : অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
- উৎপাদনকারী প্রতিষ্ঠান : সিরাম ইনস্টিটিউট, ভারত
- অনুমোদনের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২১
AZD1222
- কোম্পানি: অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
- উৎপাদনকারী প্রতিষ্ঠান : অ্যাস্ট্রাজেনেকা এসকে-বায়ো, দক্ষিণ কোরিয়া
- অনুমোদনের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২১
AD26.COV2.S
- কোম্পানি: জনসন অ্যান্ড জনসন
- অনুমোদনের তারিখ : ১২ মার্চ ২০২১
mRNA-1273
- কোম্পানি : মডার্না
- অনুমোদনের তারিখ : ৩০ এপ্রিল ২০২১
BBIBP-CorV (Vero Cells)
- কোম্পানি : সিনোফার্ম
- উৎপাদনকারী : বেইজিং বায়ো ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রোডাক্টস
- অনুমোদনের তারিখ : ৭ মে ২০২১।
CoronaVac
- কোম্পানি ও উৎপাদনকারী : সিনোভ্যাক
- অনুমোদনের তারিখ : ১ জুন ২০২১
(তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা)
২৬.
টোকিও অলিম্পিক-২০২০ এর সর্বোচ্চ পদক জয়ী দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।
- এই আসরের মাসকটের নাম ছিলো মিরাইতোয়া।
৩২তম আসরে পদক তালিকার শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণসহ মোট ১১৪টি পদক)
- দ্বিতীয় : চীন (৩৮টি স্বর্ণসহ মোট ৮৮টি পদক)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণসহ মোট ৫৮টি পদক)।
(তথ্যসূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট)
২৭.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) ক্ষুধার বিরুদ্ধে লড়াই
  2. খ) শরনার্থী সংকট মোকাবেলা
  3. গ) ইথিওপিয়া-ইরিত্রিয়া সীমান্ত বিরোধ নিরসন
  4. ঘ) বৃক্ষরোপণ অভিযানের প্রসার
সঠিক উত্তর:
ক) ক্ষুধার বিরুদ্ধে লড়াই
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষুধার বিরুদ্ধে লড়াই
ব্যাখ্যা
- ২০২০ সালে ক্ষুধামুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ‘বিশ্ব খাদ্য কর্মসূচি’ (WFP-World Food Programme) কে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
- সংস্থাটি ২০১৯ সালে বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০০ মিলিয়ন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে।
- WFP বিশ্বের বৃহত্তম খাদ্য নিরাপত্তা ও ক্ষুধার বিরুদ্ধে লড়াইরত সংস্থা।
(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
২৮.
শরনার্থী আশ্রয়দানে বিশ্বের শীর্ষদেশ কোনটি?
  1. ক) কলম্বিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) তুরস্ক
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
- United Nations High Commissioner for Refugees এর তথ্যানুসারে বর্তমান বিশ্বে মোট শরনার্থীর সংখ্যা ৮.২৪ কোটি।
শরনার্থী আশ্রয়দানে শীর্ষদেশ:
- প্রথম : তুরস্ক (৩৭ লক্ষ)
- দ্বিতীয় : কলম্বিয়া (১৭ লক্ষ)
- তৃতীয় : পাকিস্তান (১৪ লক্ষ)।
সবচেয়ে বেশি শরনার্থী হওয়া দেশসমূহ:
- সিরিয়া : ৬৭ লক্ষ
- ভেনেজুয়েলা : ৪০ লক্ষ
- আফগানিস্তান : ২৬ লক্ষ।
(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
২৯.
Developing Eight জোটের বর্তমান সভাপতি কে?
  1. ক) রিসেপ তাইয়েপ এরদোয়ান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) মুহিউদ্দিন ইয়াসিন
  4. ঘ) ইমরান খান
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
ব্যাখ্যা
- মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের অর্থনৈতিক সহযোগিতা জোট Developing Eight (D-8) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশের প্রধান শেখ হাসিনা।
- গত ৮ এপ্রিল ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত D-8 কাউন্সিল অব মিনিস্টারস সম্মেলনে তুরস্ক বাংলাদেশের নিকট D-8 প্রেসিডেন্সি হস্তান্তর করে।
- Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের আটটি উন্নয়নশীল দেশের একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
(তথ্যসূত্র: D-8 ওয়েবসাইট)
৩০.
ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেন কে?
  1. ক) লুকাস রিজন্যাভেল্ট
  2. খ) ডগলাস স্টুয়ার্ট
  3. গ) ডেভিড ডিওপ
  4. ঘ) হেনরি জোন্স
সঠিক উত্তর:
গ) ডেভিড ডিওপ
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেভিড ডিওপ
ব্যাখ্যা
- প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেছেন ফ্রান্সের ঔপন্যাসিক ডেভিড ডিওপ।
- At Night All Blood is Black উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
- উপন্যাসটি ইরেজিতে অনুবাদ করেন মার্কিন কবি আন্না মসচোভাকিস।
(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
৩১.
স্বল্পোন্নাত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা কত সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে?
  1. ক) ২০২৬ সাল
  2. খ) ২০৩০ সাল
  3. গ) ২০৩৪ সাল
  4. ঘ) ২০৪১ সাল
সঠিক উত্তর:
গ) ২০৩৪ সাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০৩৪ সাল
ব্যাখ্যা
- TRIPS (Trade-Related Aspects of Intellectual Property Rights) হলো বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- ১৯৯৪ সালের ১৫ এপ্রিল মরক্কো মারাক্কাশে এটি গৃহীত হয়।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হয়।
- উন্নযনশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের সময়সীমা ২০২১ সালের ১ জুলাই থেকে বৃদ্ধি করে ২০৩৪ সালের ১ জুলাই পর্যন্ত করা হয়েছে।
(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
৩২.
নিচের কোনটি ঋণাত্মক জন্মহারের দেশ?
  1. ক) বাহরাইন
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) লিথুয়ানিয়া
  4. ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
গ) লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) লিথুয়ানিয়া
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে,
উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩ শতাংশ
- নাইজার : ৩.৮ শতাংশ
- নিরক্ষীয় গিনি : ৩.৭ শতাংশ
নিম্ন জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫ শতাংশ
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১ শতাংশ
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯ শতাংশ।
- আয়ারল্যান্ডের জন্মহার : ১.২ শতাংশ
- ‍লুক্সেমবার্গের জন্মহার : ২.০ শতাংশ।
(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
৩৩.
টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) আইসল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে,
- প্রথম : ফিনল্যান্ড
- দ্বিতীয় : সুইডেন
- তৃতীয় : ডেনমার্ক
- চতুর্থ : জার্মানি
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
৩৪.
প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ভারত
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড প্রতিপক্ষ ভারতকে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের একটি বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
৩৫.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ক) ৪৫তম
  2. খ) ৪৬তম
  3. গ) ৪৯তম
  4. ঘ) ৫৯তম
সঠিক উত্তর:
খ) ৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৬তম
ব্যাখ্যা
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট। তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- এর পূর্বে ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি দেশটির ৪৭তম ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
- জো বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে ৩৬ বছর দায়িত্ব পালন করেন।
- প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন সর্বপ্রথম গত ৯ জুন ২০২১ কোন দেশ হিসেবে যুক্তরাজ্য সফর করেন।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর)
৩৬.
ইরানের বর্তমান (২০২১) প্রেসিডেন্ট কে?
  1. ক) আবদুল গনি বারাদার
  2. খ) জাভেদ জারিফ
  3. গ) ইব্রাহিম রাইসী
  4. ঘ) হাসান রুহানি
সঠিক উত্তর:
গ) ইব্রাহিম রাইসী
উত্তর
সঠিক উত্তর:
গ) ইব্রাহিম রাইসী
ব্যাখ্যা
- ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসী।
- গত ১৯ জুন ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে ইব্রাহিম রাইসী প্রায় ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কট্টরপন্থী ইব্রাহিম রাইসীর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে।
- গত ৫ আগস্ট তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
- বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানী পরপর দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করায় প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেননি।

(তথ্যসূত্র: আল জাজিরা)
৩৭.
শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে কোন সিনেমাটি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস লাভ করে?
  1. ক) দ্য ফাদার
  2. খ) প্যারাসাইট
  3. গ) অ্যানাদার রাউন্ড
  4. ঘ) নোম্যাডল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) নোম্যাডল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নোম্যাডল্যান্ড
ব্যাখ্যা
৯৩তম অস্কার পুরস্কার বিজয়ীরা:
সেরা সিনেমা : নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক : ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)
সেরা অভিনেতা : অ্যান্থনি হপকিন্স (দ্য ফাদার)
সেরা অভিনেত্রী : ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড (নোম্যাডল্যান্ড)
সেরা এনিমেটেড সিনেমা : সোল
সেরা আন্তর্জাতিক সিনেমা : অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)
সেরা প্রামাণ্যচিত্র : কোলেট
প্রামাণ্যচিত্র ফিচার : মাই অক্টোপাস টিচার।
(তথ্যসূত্র: অস্কার পুরস্কার ওয়েবসাইট ও প্রথম আলো)
৩৮.
মিয়ানমারে কবে সামরিক অভ্যুত্থান ঘটে?
  1. ক) ৩ জানুয়ারি ২০২১
  2. খ) ২৬ জানুয়ারি ২০২১
  3. গ) ১ ফেব্রুয়ারি ২০২১
  4. ঘ) ১০ এপ্রিল ২০২১
সঠিক উত্তর:
গ) ১ ফেব্রুয়ারি ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ ফেব্রুয়ারি ২০২১
ব্যাখ্যা
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
- মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং নিজেকে প্রথমে দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্র্যাটিভ কাউন্সিলের চেয়ারম্যান এবং গত ২ আগস্ট কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করেন।
- মিয়ানমারে ১৯৬২ সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটেছিলো।
- দীর্ঘ প্রায় ৫০ বছর সামরিক শাসনের পর ২০১১ সালে দেশটিতে বেসামরিক সরকার গঠিত হয়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৩৯.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে?
  1. ক) অ্যাগনেস ক্যালামার্ড
  2. খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
  3. গ) ইনগার অ্যান্ডারসন
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
উত্তর
সঠিক উত্তর:
খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
ব্যাখ্যা
- প্রথম নারী হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী এনগোজি ওকোঞ্জো ইওয়েলা।
- গত ১ মার্চ ২০২১ তিনি সংস্থাটির সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
(তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট)
৪০.
নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের বিরোধপূর্ণ এলাকা?
  1. ক) রাশিয়া ও ইউক্রেন
  2. খ) আর্মেনিয়া ও আজারবাইজান
  3. গ) গ্রিস ও তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান ও তাজিকিস্তান
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া ও আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া ও আজারবাইজান
ব্যাখ্যা
- নাগার্নো কারাবাখ হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে কয়েক দফায় ‍যুদ্ধ হয়।
- ১৯৯৪ সালের যুদ্ধে আর্মেনিয়া নাগার্নো কারাবাখসহ আজারবাইজানের আরো সাতটি জেলা দখল করে নেয়।
- ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান তার সাতটি জেলাসহ নাগার্নো কারাবাখের কিছু অংশের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করে। নাগার্নো কারাবাখের আর্মেনীয় অংশে নিরাপত্তা বিধান ও যুদ্ধ বিরতি পর্যবেক্ষণের জন্যে রাশিয়ার দুই হাজার শান্তিরক্ষী মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।
(তথ্যসূত্র: আনাদুলু এজেন্সি)
৪১.
কার মৃত্যুকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্রে 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলন পুনরায় ছড়িয়ে পড়েছিলো?
  1. ক) আর্থার মিলার
  2. খ) জর্জ ফ্লয়েড
  3. গ) লয়েড অস্টিন
  4. ঘ) জর্জ জিমারম্যান
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
উত্তর
সঠিক উত্তর:
খ) জর্জ ফ্লয়েড
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ এক শেতাঙ্গ পুলিশ অফিসারের নিগ্রহে মৃত্যুবরণ করেন।
- এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে। পরবর্তীতে এই আন্দোলন ইউরোপেও ছড়িয়ে পড়ে।
- ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রথম সূত্রপাত ঘটে ২০১৩ সালে।
(তথ্যসূত্রঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
৪২.
COVAX জোট থেকে সর্বপ্রথম কোন দেশ ভ্যাকসিন পেয়েছে?
  1. ক) সিরিয়া
  2. খ) ঘানা
  3. গ) বলিভিয়া
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
খ) ঘানা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘানা
ব্যাখ্যা
- COVAX হলো কোভিড-১৯ এর টিকার উন্নয়ন ও সুষম বন্টনের একটি বৈশ্বিক জোট।
- আফ্রিকান দেশ ঘানা ২৪ ফেব্রুয়ারি ২০২১ সর্বপ্রথম COVAX থেকে ৬ লক্ষ ডোজ ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত কোভিশিল্ড কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করে।
- COVAX ২০২১ সালের মধ্যে সারাবিশ্বে ২০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের লক্ষ্যস্থির করেছে।
(তথ্যসূত্র: WHO ওয়েবসাইট)
৪৩.
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সূত্রপাত ঘটে কোন শহর থেকে?
  1. ক) গুয়াংজু
  2. খ) লাসা
  3. গ) উহান
  4. ঘ) কাশগড়
সঠিক উত্তর:
গ) উহান
উত্তর
সঠিক উত্তর:
গ) উহান
ব্যাখ্যা
- বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বিবেচনা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরকে।
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনা কর্তৃপক্ষ উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিহিত করে।
- এই উহান শহর থেকেই করোনা ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে।
(তথ্যসূত্রঃ আল জাজিরা)
৪৪.
মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিলো কোথায়?
  1. ক) ইসলামাবাদ
  2. খ) তাসখন্দ
  3. গ) দোহা
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) দোহা
উত্তর
সঠিক উত্তর:
গ) দোহা
ব্যাখ্যা
- কাতারের রাজধানী দোহায় ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও তালেবান গোষ্ঠী ঐতিহাসিক শান্তিচুক্তিতে স্বাক্ষর করে।
- দীর্ঘ ১৯ বছর ধরে চলা আফগান যুদ্ধ নিরসনের উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে আমেরিকার পক্ষে জালমি খলিলজাদ এবং তালেবানের পক্ষে সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান মোল্লা আব্দুল গানি বারাদার স্বাক্ষর করেন।
- চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্র পরবর্তী ১৪ মাস তথা ৩১ মে ২০২১ এর মধ্যে আফগানিস্তান থেকে সকল ন্যাটো ও বিদেশী সৈন্য প্রত্যাহার করার কথা ছিলো। তবে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময়সীমা ২০২১ সালের ১১ সেপ্টেম্বর নির্ধারণ করেন।
- কিন্তু যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পূর্বেই গত ১৫ আগস্ট তালেবান বাহিনী পুরো আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৪৫.
BIONTECH কোন দেশের প্রতিষ্ঠান?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) নরওয়ে
  3. গ) জার্মানি
  4. ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
- BIONTECH জার্মানভিত্তিক একটি ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান।
- ২০০৮ সালে তুর্কি বংশোদ্ভূত মুসলিম দম্পতি উগুর সাহিন ও তার স্ত্রী ডা. ওজলেম টুরেসি মিলে এই প্রতিষ্ঠান গড়ে তোলেন।
- প্রতিষ্ঠানটি মার্কিন কোম্পানি ফাইজারের সাথে মিলে Comirnaty/Tozinameran/BNT162b2 নামে কোভিড-১৯ এর একটি টিকা উদ্ভাবন করে।
- এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনপ্রাপ্ত বিশ্বের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে Comirnaty টিকার অনুমোদন ও প্রয়োগ শুরু করে।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)