পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
আন্তর্জাতিক-০৩ - আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কুটিনীতি, আন্তর্জাতিক সংগঠণসমূহ ও বৈশ্বিক অর্থনীতিক প্রতিষ্ঠানাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
নিচের কোনটি জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা?
  1. ক) WIPO
  2. খ) WEF
  3. গ) UNDP
  4. ঘ) UNIDO
ব্যাখ্যা
জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা হলো WIPO (World Intelectual Property Organization)।
এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত। WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাং।
(সূত্র: WIPO ওয়েবসাইট)
.
১৫তম জি-২০ সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ভারত
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
২০২০ সালের ২১ ও ২২ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিলো সৌদি আরব।
প্রথম আরব দেশ হিসেবে সৌদি আরব জি-২০ সম্মেলনের আয়োজন করে।
২০২১ সালের ১৬তম সম্মেলন ইতালিতে
২০২২ সালের ১৭তম সম্মেলন ইন্দোনেশিয়ায় এবং
২০২৩ সালের ১৮তম জি-২০ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হবে।
(সূত্র: জি-২০ ওয়েবসাইট)
.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. ক) IPCC
  2. খ) IAEA
  3. গ) OPCW
  4. ঘ) WFP
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
অন্যদিকে IPCC ২০০৭ সালে, IAEA ২০০৫ সালে এবং OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
(সূত্রঃ WFP ওয়েবসাইট)
.
নিচের কোনটিকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়?
  1. ক) WTO
  2. খ) UNO
  3. গ) IBRD
  4. ঘ) AIIB
ব্যাখ্যা
১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে।
IBRD - বিশ্বব্যাংক পরিবারের প্রধান সংস্থা।
তাই এ দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস ইনস্টিটিউশন বলা হয়।
(সূত্রঃ WB ও IMF ওয়েবসাইট)
.
GAVI কোন ধরনের জোট?
  1. ক) জলবায়ু পরিবর্তন মোকাবেলা
  2. খ) ভ্যাকসিন কর্মসূচি
  3. গ) শুল্কমুক্ত বাণিজ্য সম্প্রসারণ
  4. ঘ) সাংস্কৃতিক বিনিময়
ব্যাখ্যা
GAVI (Global Alliance for Vaccines and Immunizasion) বৈশ্বিক টিকা বা ভ্যাকসিন বিষয়ক জোট। এটি ২০০০ সালে যাত্রা শুরু করে।
GAVI বিশ্বব্যাপী বিশেষত অনুন্নত বিশ্বে মরণব্যাধি ও সংক্রামক রোগের ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংক, ইউনিসেফ, বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রভৃতির সহায়তার মাধ্যমে GAVI তার কর্মকাণ্ড বাস্তবায়ন করে।
GAVI এর পক্ষ থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে 'ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড দেওয়া হয়।
(সূত্রঃ GAVI ওয়েবসাইট)
.
‘গ্রিনপিস ইন্টারন্যাশনালের’ সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) নেদারল্যান্ড
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
‘গ্রিনপিস ইন্টারন্যাশনালের’ সদরদপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে অবস্থিত।
গ্রিনপিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন যা ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংস্থার সমন্বয়ে গঠিত। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
(সূত্রঃ গ্রিনপিস ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
.
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার সম্ভাব্য ফলাফল-
  1. ক) বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি
  2. খ) উপকূলবর্তী নিম্নভূমি নিমজ্জিত হওয়া
  3. গ) সমুদ্র স্তরের উচ্চতা হ্রাস
  4. ঘ) মেরু অঞ্চলে বরফের সঞ্চিতি বৃদ্ধি
ব্যাখ্যা
গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর বিভিন্ন স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্টের সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
.
The Climate Vulnerable Forum জোটের বর্তমান সভাপতি কে?
  1. ক) মার্শাল দ্বীপপুঞ্জ
  2. খ) মালদ্বীপ
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সলোমান দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
The Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সভাপতি বাংলাদেশ। ২০২০-২০২২ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জোটের নেতৃত্ব দিচ্ছেন।
The Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের ফলে সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে মালদ্বীপের উদ্যোগে এই জোট গঠিত হয়। এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
১০.
কোন ধরনের দূষণে বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়?
  1. ক) মাটি দূষণ
  2. খ) পানি দূষণ
  3. গ) বায়ু দূষণ
  4. ঘ) শব্দ দূষণ
ব্যাখ্যা
বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে। এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে।
ল্যানসেট সাময়িকী’র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দূষণ দ্বিতীয় সর্বাধিক মানুষের মৃত্যু কারণ।
(সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট সাময়িকী)
১১.
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় পৃথিবীর সবচেয়ে নিচু দেশ কোনটি?
  1. ক) নেদারল্যান্ড
  2. খ) মালদ্বীপ
  3. গ) হাইতি
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতায় পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হলো মালদ্বীপ।
সমুদ্রপৃষ্ঠ থেকে দেশটির গড় উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি এবং সর্বোচ্চ উচ্চতম স্থানের উচ্চতা মাত্র ২.৩ মিটার বা ৭ ফুট ৭ ইঞ্চি।
ফলে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি পেলে মালদ্বীপ সমুদ্রগর্ভে নিমজ্জিত হয়ে যেতে পারে।
(সূত্র: মালদ্বীপের সরকারি ওয়েবসাইট)
১২.
‘ওয়াটার এইড’ কোন দেশভিত্তিক সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সুইডেন
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
‘ওয়াটার এইড’ ‍যুক্তরাজ্যভিত্তিক একটি বেসরকারি জনস্বাস্থ্য ও পরিবেশবাদী সংস্থা।
১৯৮১ সালের ২১ জুলাই আনুষ্ঠানিকভাবে ওয়াটার এইড প্রতিষ্ঠিত হয়। এটির প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
নিরাপদ পানি এবং স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের ৩৪টি দেশে ওয়াটার এইড কাজ করছে।
(সূত্র: ওয়াটার এইড ওয়েবসাইট)
১৩.
কত সালে চেরনোবিল পারমাণবিক বিপর্যয় ঘটে?
  1. ক) ১৯৮১ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
১৯৮৬ সালের ২৫-২৬ এপ্রিল বর্তমান ইউক্রেনের (সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ) চেরনোবিল শহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ঘটে।
এতে তাৎক্ষণিক ৩১ জন মারা যায়। এছাড়া তেজস্ক্রিয়তার প্রভাবে বিভিন্ন রোগে ভোগে পরবর্তীতে হাজারের উপর লোক মারা যায়।
বিদ্যুৎ কেন্দ্রের চারদিকে ৩০ মাইল করে এলাকা পরিত্যক্ত ঘোষণা করা হয় যা এখনো বলবৎ রয়েছে।
(সূত্রঃ ব্রিটানিকা এবং বিবিসি বাংলা)
১৪.
নিচের কোনটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়?
  1. ক) তৈগা বনভূমি
  2. খ) স্তেপ তৃণভূমি
  3. গ) আমাজন বনাঞ্চল
  4. ঘ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
পৃথিবীতে মোট অক্সিজেনের শতকরা ২০ ভাগ আমাজন বনভূমি একা সরবরাহ করে। যার কারণে এটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত এ বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল।
(সূত্রঃ আল জাজিরা)
১৫.
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) IMO
  2. খ) UNIDO
  3. গ) WMO
  4. ঘ) IOM
ব্যাখ্যা
জাতিসংঘের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক সংস্থা হলো WMO (World Meteorological Organization)।
এটি প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালের ২৩ শে মার্চ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি। এর সদরদপ্তর জেনেভোয় অবস্থিত। বর্তমান সেক্রেটারি জেনারেল পেত্তেরি তালাস।
WMO এবং UNEP যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC প্রতিষ্ঠিত হয়।
(সূত্র: WMO ওয়েবসাইট)