পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes২৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ৮: English Topic: Parts of Speech:- Adjective, Verb, Adverb, Conjunction.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
Lina instructed me to write the letter at the above address. Here, the underlined word is a/an:
  1. ক) Preposition
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Verb
ব্যাখ্যা
- এই বাক্যে, above শব্দটি Address কে modify করায় এটি এখানে Adjective হিসেবে ব্যবহৃত হচ্ছে। 
- Above শব্দটি, মূলত: Preposition. এছাড়াও above শব্দটি, Noun, কিংবা Adverb হিসেবেও ব্যবহৃত হয়।

নিচের উদাহরণগুলোর দিকে লক্ষ্য করুন: 
- The light above the table (Preposition)
- See above (Adverb)

Adjectives:
- These are words that give more information about a noun or pronoun and can go in different positions in a sentence.
- We can use adjectives to describe people, places and things.
- অর্থাৎ, যে শব্দ এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। 

Examples: 
I saw a white bird.
She watched some old films.
.
The nurse sat carefully beside the patient.  Here, the underlined word is a/an: 
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) verb
  4. ঘ) verb + adverb
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত বাক্যটির বাংলা অনুবাদ হবে: ”নার্সটি রোগীর পাশে সতর্ক ভাবে বসেছিল।”

অর্থাৎ বাক্যটিতে, 
Subject= The Nurse 
Verb= sat (past form of sit)

এছাড়াও, 
beside= Preposition 
patient= Object 
carefully= Adverb (কেননা, এটি এই বাক্যের verb, sit কে modify করছে। 

Adverb: 
An adverb is a word that modifies or qualifies the meaning of a verb, adjective, other adverb or any other word(s) or phrase(s) in a sentence; such as quickly, firmly, lightly, carefully, extremely, etc.
.
Complete the sentence: I dance___________.
  1. ক) terrible
  2. খ) terribler
  3. গ) terribly
  4. ঘ) terribility
ব্যাখ্যা
আলোচ্য শূন্যস্থানে এমন শব্দ বসাতে হবে, যেটা এই বাক্যের Verb, Dance কে Modify করতে পারে। অর্থাৎ, Adverb. 

অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে, 

terrible= Adjective  (ভয়ানক)
terribler= incorrectly spelled word. 
terribly= Adverb (ভয়ঙ্করভাবে)
terribility= incorrectly spelled word. 

অতএব সঠিক উত্তর হবে: terribly. 

Adverb
এটি  এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে মডিফাই করতে পারে।
.
Fill in the gap, with a suitable word: Hamlet & Macbeth is the two masterpieces written by Shakespear that are still alive and _______ in modern society.
  1. ক) appealed
  2. খ) appeal
  3. গ) appealing
  4. ঘ) the appeal of
ব্যাখ্যা
- A lot of adjectives are made from verbs by adding -ing or -ed.
- Verb+ing form টি ব্যবহৃত হয়, যখন, noun টি action ঘটায়। এবং এগুলো সাধারণত বাক্যে, Adjective হিসেবে ব্যবহৃত হয়। 

- Suppose, if you say something is interesting, you mean it interests you. Example: 
I read a very interesting article in the newspaper today. এই বাক্যে interesting  শব্দটি একটি Adjective. 

এরকম আরো কয়েকটি শব্দ হল, 
amusing, annoying, boring, disappointing, exciting, interesting, appealing, etc

প্রদত্ত বাক্যে, বলা হচ্ছে, শেক্সপিয়ারের রচিত দুটি মাস্টারপীস  Hamlet & Macbeth এখনো মানুষের মাঝে জাগরুক এবং Appealing বা তুমুল জনপ্রিয়। 
সুতরাং,  সঠিক উত্তর হলো,  একটি Adjective তথা appealing.
.
Women football team earned a huge___________ after winning the trophy.
  1. ক) appreciation
  2. খ) appreciating
  3. গ) appreciatory
  4. ঘ) appreciative
ব্যাখ্যা

- প্রদত্ত বাক্যে শূন্যস্থানের পূর্বে যে শব্দটি বসেছে, তা হলো, "huge". 
- এটি একটি এবং এর অর্থ, বিশাল, ব্যাপক, বিস্তৃত ইত্যাদি। 

আমরা জানি, 
- Adjectives normally only used before a noun. অর্থাৎ, কোন বাক্যে Adjective এর পরেই সাধারণত একটি Noun বসে। 
যেমন: This is a yellow balloon.  এই বাক্যে, yellow হলো adjective এবং balloon শব্দটি Noun. 

অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে, 
appreciation= Noun. (প্রশংসা, কদর ইত্যাদি)
appreciating= Verb+ ing/ Present Participle (প্রশংসা করা)
appreciatory = appreciatory (প্রশংসা মূলক)
appreciative= Adjective (প্রশংসা মূলক)

সুতরাং, সঠিক উত্তর হবে, appreciation. 

.
The steward is running like crazy_______ he should miss the train.
  1. ক) lost
  2. খ) unless
  3. গ) lest
  4. ঘ) fast
ব্যাখ্যা
- Lest শব্দটি মূলত: একটি Conjunction. 
- Lest এর  পর সাধারণত  subject+ should+ verb হয়ে থাকে। 
- Lest অর্থ পাছে বা সেই ভয়ে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে কখনো no/not বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- সুতরাং, সঠিক উত্তর হবে: Lest
.
The activity is _________ than I thought.
  1. ক) easier
  2. খ) more easy
  3. গ) easyer
  4. ঘ) more easier
ব্যাখ্যা
We use, "than" after a comparative adjective or adverb in order to link two parts of a comparison.

Among the options given above, 
- "easier" is and comparative adjective. 
- যদি শূন্যস্থানে, easier  বসে, তাহলে পুরো বাক্যটি এমন হবে, The activity is easier than I thought. অর্থাৎ আমি যা ভেবেছিলাম, তারচেয়েও কাজটি অনেক সহজ। 
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র এই শব্দটিই উপযুক্ত অর্থ প্রদান করতে পারে। 

অতএব সঠিক উত্তর হবে, Easier. 
.
You treated him badly______ he is doing the same now.
  1. ক) so
  2. খ) but
  3. গ) or
  4. ঘ) whether
ব্যাখ্যা
The correct answer is: So 

So যখন Conjunction হিসেবে ব্যবহৃত হয় তখন এটি বাক্যের প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের মাঝে ফলাফল সূচক বন্ধন হিসেবে কাজ করে। 

প্রদত্ত বাক্যে, প্রথম অংশে বলা হচ্ছে, তুমি তার সাথে খারাপ আচরণ করেছ, বিধায় সেও এখন তোমার সাথে অনুরূপ করছে। 

সুতরাং সঠিক উত্তর হবে: You treated him badly so he is doing the same to you now.

আরো খেয়াল করি: 

Use of So:
- as conjunction (connecting two clauses): There weren’t enough beds, so I had to sleep on the floor.
- as a way of starting a new sentence: So, when do you start your new job?
- in the conjunction phrase so that: He was standing in the shadow so that I could not see his face.
.
"John stood behind me but in front of you." Here, but is used as a/an:
  1. ক) adjective
  2. খ) interjection
  3. গ) adverb
  4. ঘ) verb
অনির্ধারিত
ব্যাখ্যা
 "John stood behind me but in front of you." - এই বাক্যে 'but' conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
অপশনে সঠিক উত্তর না থাকায় বাতিল করা হয়েছে।

---------------------------------
যা দুইটি word/ phrase/ clause এর মধ্যে সংযোগ স্থাপন করে তাকে conjunction বলে।

Subject একই ব্যক্তি হলে conjunction এর পরে সেটাকে উহ্য রাখা হয়। এমনকি verb একই হলে verb ও উহ্য রাখা যায়।

এখানে দুইটি clause:
- "John stood behind me"
- "John stood in front of you"
দুইটি clause-এ subject এবং verb একই হওয়ায় পরের clause এ subject এবং verb কে উহ্য রাখা হয়েছে।
'but' যেহেতু clause দুইটিকে সংযুক্ত করছে তাই এটি conjunction.
১০.
Which of the following cannot be used as a noun?
  1. ক) Cheat
  2. খ) Act
  3. গ) Master
  4. ঘ) Believe
ব্যাখ্যা
অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে তিনটি শব্দ, (Cheat, Act, Master) Noun & Verb  দুই ভাবেই ব্যবহার করা যায়। যেমন:

- Cheat = (noun) প্রতারক; প্রতারণা; ধাপ্পা। (Verb transitive), (Verb intransitive) ঠকানো; প্রতারণা করা।
- Act= [Countable noun]  কর্ম; কার্য; কৃতকর্ম; কাজ: an act of kindness. (verb transitive, verb intransitive) (১) কিছু করা; কাজ করা; সক্রিয় হওয়া।
- Master= (noun)  নিয়ন্ত্রণকারী; হুকুমকারী; মালিক; প্রভু (verb transitive) আয়ত্ত করা।
- Believe = (verb transitive), (verb intransitive)  বিশ্বাস করা; আস্থা রাখা:

সুতরাং দেখা যাচ্ছে, Believe  কেবলমাত্র verb হিসেবেই ব্যবহার করা যায়। 

অতএব সঠিক উত্তর: Believe 

Source: 
Accessible Dictionary by Bangla Academy 
১১.
There ________ some money to pay into the bank.
  1. ক) is
  2. খ) are
  3. গ) been
  4. ঘ) were
ব্যাখ্যা
- In most sentences, the subject comes before the verb. When a sentence begins with the word there followed by a form of be (There is, There was, There has been), the subject of the sentence is not the word there. It is the noun or a noun phrase that follows the verb.

- অর্থাৎ প্রদত্ত বাক্যটির Subject মূলত: Money. 
- আমরা জানি, Money is an uncountable noun. আর uncountable noun সব সময় singular verb গ্রহন করে। 
- ‍সুতরাং , Subject-verb agreement ঠিক রাখার জন্য  প্রদত্ত শূন্যস্থানে একটি singular verb বসাতে হবে। 

অতএব সঠিক উত্তর হবে: There is some money to pay into the bank. 
১২.
The adjective form of the word, truth is:
  1. ক) Truly
  2. খ) True
  3. গ) Truthfulness
  4. ঘ) Truism
ব্যাখ্যা
- Truth is a noun. It means: সত্য, সত্য কথা, সত্যতা, যথার্থতা ইত্যাদি। 

Among the options, 

Truly= It's an adverb. it means. সত্যিই , আন্তরিক ভাবে ইত্যাদি। 
Truism= It's a noun, it means an obvious truth. 
Truthfulness= Its a noun too. it means, সত্যবাদীতা । 

On the other hand, 
True= It's an adjective. it means, সত্য কিংবা যথার্থ। 

সুতরাং, প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে:  True
১৩.
Do you think he______ what I said?
  1. ক) understand
  2. খ) understood
  3. গ) understanded
  4. ঘ) understanding
ব্যাখ্যা
- প্রদত্ত শূন্যস্থানে verb এর simple present অথবা simple past form বসতে পারে। 
- তবে, যেহেতু এখানে, ‍subject, third person singular number, তাই simple present এ মূল verb এর সাথে s বা es যুক্ত করতে হবে। 

অতএব,  অপশনে প্রদত্ত শব্দগুলোর মধ্যে সর্বাধিক উপযুক্ত শব্দ হচ্ছে, understood. 


পুরো বাক্যটি এমন হবে, Do you think he understood what I said? 

১৪.
"He is rich but he is dishonest". Here, but is used as:
  1. ক) Conjunction
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) verb
ব্যাখ্যা
- এটা একটি  conjunction, কারণ এক্ষেত্রে But দ্বারা ‍দুটি clause-কে যুক্ত করা হয়েছে। 

তবে But শব্দটি অন্যান্য Parts of speech হিসেবেও বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। যেমন: 

- You are but a child. এখানে, but শব্দটি একটি adverb কারণ এটি only বা শুধুমাত্র অর্থে ব্যবহৃত হয়েছে।
- I told you, no buts. এখানে, but শব্দটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে কারণ এটি object। এই বাক্যটির অর্থ হল: আমি তোমাকে বলেছিলাম, কোন ‘কিন্তু’ চলবে না।
১৫.
You should get your registration card renewed at once ................... pay a fine.
  1. ক) or
  2. খ) and
  3. গ) but
  4. ঘ) nor
ব্যাখ্যা

Or
- It is a conjunction that connects two or more possibilities or alternatives. অর্থাৎ দুটি বিকল্পের মাঝে একটি বেছে নেওয়ার ক্ষেত্রে কিংবা দুটি পরিণতির একটি বোঝানোর ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। 
- It connects words, phrases, and clauses which are the same grammatical type.

Example: 
Which do you prefer? Leather or suede?

আলোচ্য প্রশ্নে বোঝানো হচ্ছে, তোমার উচিত এই মূহুর্তেই রেজিস্ট্রেশন কার্ড নবায়ন করা অথবা জরিমানা দেয়া। সুতরাং সঠিক উত্তর হবে Or.

অন্যদিকে,
and=. We use and connect two words, phrases, clauses, or prefixes together. Ex. I will take tea and Biscuits. 
but= We use but to link items that are the same grammatical type. Ex.  I like fruits but I can't tolerate smell of jackfruit. 
nor= We can use neither as conjunction with nor. It connects two or more negative alternatives. Ex: Neither Italy nor France got to the quarter-finals last year.

Source: Cambridge Dictionary Grammar reference. 

১৬.
Identify the adjective form of the word, "adverb":
  1. ক) adverbtive
  2. খ) adverbial
  3. গ) adverbal
  4. ঘ) adverb
ব্যাখ্যা
Adverb:
- A word that modifies something other than a noun.
- adverb,  Parts of Speech এর একটি প্রকার হলেও এর স্বতন্ত্র শাদ্বিক অর্থ  এবং শব্দ মান আছে। এটি মূলত: একটি Noun. 
- বাংলা অর্থ:  শব্দ ‘কোথায়,’ ‘কখন,’ ‘কীভাবে’-এর উত্তর দেয় এবং verb’s, adjective’s ও অন্য adverb’s-এর গুণাগুণ বা ধরন নির্দিষ্ট করে; ক্রিয়াবিশেষণ।

- এর সঠিক Adjective form হলো, adverbial. বাংলায়, ক্রিয়াবিশেষণীয়।

Source: Accessible Dictionary 
১৭.
My friend Naser drives a fast car. Here, the underlined word functions as a/an: 
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Verb
  4. ঘ) Conjunctions
ব্যাখ্যা
- আলোচ্য বাক্যটির বাংলা অর্থ: আমার বন্ধু নাসির একটি দ্রুতগামী গাড়ী চালায়। 
- এখানে, Fast শব্দটি adjective, কেননা এর দ্বারা এর পরবর্তী noun, car কে modify করা হচ্ছে। 

আমরা জানি, 

Adjectives:

- These are words that give more information about a noun or pronoun and can go in different positions in a sentence.
- We can use adjectives to describe people, places and things.
- অর্থাৎ, যে শব্দ এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে। 
- প্রদত্ত প্রশ্নে গাড়ীটা কেমন, দ্রুতগামী না ধীরলয়ী তা বোঝানো হচ্ছে, Fast শব্দটি দ্বারা । 
১৮.
Tania is ______ of horror movies.
  1. ক) scary
  2. খ) scariness
  3. গ) scare
  4. ঘ) scared
ব্যাখ্যা

The correct answer is: scared 

Adjective and Preposition: 

- Some adjectives go with certain prepositions.
- There are no grammatical rules for which preposition is used with which adjective.
- নির্দিষ্ট কোন নিয়ম না থাকলেও কোন prepositions এর পর কোন adjectives বসবে তার কিছু Pattern আছে। যেমন:

Preposition, 'Of'
We use of with feelings.

- She was afraid of telling her mum.
- I'm frightened of having an accident.
- He's scared of flying.
- You should be proud of your progress.

Preposition, 'To'
We use to to show the connection between people or things.
- He's married to the director.
- I'm addicted to my phone.

এভাবে, অন্যান্য Preposition গুলো, যেমন: about, for, in, at ইত্যাদি  Adjective  এর পরে বসে স্বতন্ত্র অর্থ প্রকাশ করে থাকে। 

Source: British Council Learning Website 

১৯.
Which sentence below is grammatically appropriate?
  1. ক) I've got a big blue ball.
  2. খ) I've got a blue big ball.
  3. গ) I've got a blue big balls.
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্নে প্রদত্ত বাক্যগুলোর মধ্যে একমাত্র সঠিক এবং নির্ভুল বাক্যটি হচ্ছে, I've got a big blue ball. 

অন্যান্য অপশনগুলি ত্রুটি যুক্ত। যেমন:
- I've got a blue big ball=  এই বাক্যে adjective এর অবস্থানটি সঠিক হয় নি।
- সাধারণত: we put size adjectives before color adjectives. এখানে যেহেতু, Blue , Big এর আগে বসছে তাই এটি সঠিক নয়। 
এছাড়া, অপর বাক্যটিও উপযুক্ত determiner না থাকায় grammatically incorrect. 
 
 
 
২০.
I never buy meat at the Super shops. Here, the word, "never" is being used as:
  1. ক) preposition
  2. খ) adverb
  3. গ) adjective
  4. ঘ) verb
ব্যাখ্যা
Never: 
This is an adverb
- It means, at no time in the past or in the future, not in any situation. Or in other words, not ever: not at any time
- বাংলা অর্থ: কখনো না; কোনোক্রমেই না।

প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, “আমি কখনোই সুপার শপ থেকে গোশত ক্রয় করিনি।”
এখানে, Never একটি Adverb. 
২১.
One of the girls _______ abducted.
  1. ক) are
  2. খ) is
  3. গ) was
  4. ঘ) were
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) is এবং গ) was
অপশনে দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

প্রশ্নে যেহেতু আছে, one of the girls, সুতরাং এর পরে, verb এর singular form হয়, কেননা এখানে real subject, one. 
এজন্য were, have been, are হবে না। 
২২.
The police have started to ________ the case.
  1. ক) investigate
  2. খ) investigation
  3. গ) investigating
  4. ঘ) investigative
ব্যাখ্যা
- to এর পরে সাধারণত, verb এর basic form বসে।  
- সুতরাং সঠিক উত্তর হবে: to investigate.
-
পুরো বাক্যটি হবে: The police have started to investigate the case. অর্থাৎ পুলিশ, কেসটি অনুসন্ধান করা শুরু করে। 

Infinitives
- It can be formed by taking a base verb and adding the word 'to' to the beginning of it.
- Infinitive phrases include the infinitive verb plus any modifiers or descriptors and can be used as a noun, adjective, or adverb.
২৩.
The lecture was_____, so the students were______.
  1. ক) boring, boring
  2. খ) bored , boring
  3. গ) bored, bored
  4. ঘ) boring, bored
ব্যাখ্যা
Using Adjectives Ending in –ed and –ing
-
ed যুক্ত  Adjectives আর  ing যুক্ত  Adjectives এর মধ্যে পার্থক্য আছে। 
- If it ends in –ing, it’s used to describe a characteristic example: The story was amusing. (Amuse+ing)
-
If it ends in –ed , it’s used to describe a feeling. example: We are not amused by hearing the story. ( Amuse+ed)

অর্থাৎ কোন object  এর সাথে সম্বন্ধকৃত হলে ing যুক্ত ব্যবহার করা হয় এবং কোন ফিলিং বা ব্যক্তির সাথে সম্বন্ধকৃত হলে ed যুক্ত বসে। 

সুতরাং, আলোচ্য প্রশ্নের সঠিক উত্তর হবে,  The lecture was boring, so the students were bored
২৪.
Don't sit on the broken chair.  Here, the underlined word is an example of:
  1. ক) Present participle
  2. খ) Past Participle
  3. গ) Indefinite Participle
  4. ঘ) Perfect participle
ব্যাখ্যা
Verb এর  past participle রুপটি যখন বাক্যে ব্যবহৃত হয়ে একই সাথে  verb এবং adjective এর কাজ করে, তখন তাকে Past Participle  বলে। 

প্রদত্ত বাক্যে, broken কোন শব্দটি  নির্দিষ্ট Tense  এর অর্থ প্রকাশ করছে না এবং এটি বাক্যে adjective এর কাজ করছে। সুতরাং  এটি একটি Participle. (past)

Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

Source: A Passage to the English Language by S.M Zakir Hussain. 
২৫.
Choose the correct statement from the options below:
  1. ক) We've got three blacks cats.
  2. খ) We've got three black cat.
  3. গ) We've gots three black cat.
  4. ঘ) We've got three black cats.
ব্যাখ্যা
সঠিক বাক্যটি হবে: We've got three black cats.

We don't add s to the adjective when it's plural. See the examples below: 

My brothers are short.
We've got three black cats.
She watched some old films.

অর্থাৎ,  Plural noun এর ক্ষেত্রে  s বা es যুক্ত হলেও এর Adjective অপরিবর্তিত থাকবে। 
২৬.
"Karim looked around but could not find the key." the word, "around" is a/an:
  1. ক) an adjective
  2. খ) a preposition
  3. গ) a noun
  4. ঘ) an adverb
ব্যাখ্যা
Around:
- In a position or direction surrounding, or in a direction going along the edge of or from one part to another. 
- বাংলা অর্থ:  চতুর্দিকে; এখানে-সেখানে

Around can be used in the following ways:

- as a preposition (followed by a noun): We walked around the old town.
- as an adverb (without a following noun): She turned around and smiled at me. (After the verb ‘to be): Don’t discuss this when the children are around

যেহেতু এই বাক্যে এর পরে কোন noun নাই, সুতরাং এটি এক্ষেত্রে একটি adverb হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

Source: Macmillan Dictionary, Grammar reference. 
২৭.
The verb form of the word beautiful is:
  1. ক) beauty
  2. খ) beautifully
  3. গ) beautify
  4. ঘ) beautification
ব্যাখ্যা
Beautiful শব্দের অর্থ: সুন্দর, চমৎকার ইত্যাদি।
- যেমন: We live in a beautiful country. 
- এটি একটি Adjective. 

অপর দিকে, 
Beauty= সৌন্দর্য  (Noun)
beautifully= সুন্দর ভাবে (Adverb)
beautification=সৌন্দর্যায়ন (Noun)
beautify= সুন্দর করা বা সুন্দর সুন্দর রুপদান করা। (verb) 

সুতরাং সঠিক উত্তর হবে: beautify.
- এটি একটি verb. যেমন: "He is free to beautify the image of his mother"