পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৭৯
সিলেবাস
"পরীক্ষা - ৩৫ বিষয়: ফুল মডেল টেস্ট - ৩"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন

.
মাত্রাহীন বর্ণ কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• বর্ণের মাত্রা:
স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণের মাথায় সোজা দাগ থাকলেই সেটাকে মাত্রা বলে। মাত্রার ভিত্তিতে বর্ণগুলোকে তিন ভাগে বিভিক্ত করা হয়। যথা:

• পূর্ণমাত্রার বর্ণ সংখ্যা ৩২টি। যথা- অ, আ, ই, ঈ, উ, উ, ক, ঘ, চ, ছ, জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, দ, ন, ফ, ব, ভ, ম, য, র, ল, ষ, স, হ, ড়, ঢ়, য়।

• অর্ধমাত্রার বর্ণ সংখ্যা ৮টি। যথা- ঋ, খ, গ, ণ, থ, ধ, প,

• মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি। যথা- এ, ঐ, ও, ঔ, ঙ, ঞ, ৎ, ং, ঃ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
আদিস্বর লোপের উদাহরণ কোনটি?
  1. সন্ধ্যা > সঞঝা > সাঁঝ
  2. অগুরু > অগ্রু
  3. উদ্ধার > উধার > ধার
  4. লজ্জা > লাজ
সঠিক উত্তর:
উদ্ধার > উধার > ধার
উত্তর
সঠিক উত্তর:
উদ্ধার > উধার > ধার
ব্যাখ্যা
• সম্প্রকর্ষ বা ধ্বনিলোপ বা স্বরলোপ:
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা ধ্বনিলোপ বা স্বরলোপ। স্বরলোপ বস্তুত স্বরাগমের বিপরীত প্রক্রিয়া।

আদিস্বর লোপ:
ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের প্রথমের স্বরধ্বনির লোপ হলে তাকে আদিস্বর লোগ বলে। যেমন: অলাবু > লাবু > লাউ; উদ্ধার > উধার > ধার।

মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।

অন্ত্যস্বর লোপ:
ধ্বনিলোপের ক্ষেত্রে শব্দের শেষের স্বরধ্বনি উচ্চারণ থেকে বাদ গেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
যেমন: আশা > আশ; আজি > আজ; চারি > চার; সন্ধ্যা > সঞঝা > সাঁঝ; বন্যা > বান; লজ্জা > লাজ; চাকা > চাক ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
তৎসম উপসর্গের মধ্যে কয়টি উপসর্গ বাংলার মধ্যেও বিদ্যমান?
  1. দুইটি
  2. চারটি
  3. তিনটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
• "তৎসম/সংস্কৃত" উপসর্গ:
বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।

• তৎসম উপসর্গ বিশটি।এগুলো হলো-   প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম (সংস্কৃত) শব্দের আগে বসে। বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি- এই  চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।

বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়। যেমন-আকাশ, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। অতএব উপসর্গ আ, সু, বি, নি-ও বাংলা। আর আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নি-ও তৎসম উপসর্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সদর্থক' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. সত + অর্থক
  2. সদ + অর্থক
  3. সৎ + অর্থক
  4. সধ + অর্থক
সঠিক উত্তর:
সৎ + অর্থক
উত্তর
সঠিক উত্তর:
সৎ + অর্থক
ব্যাখ্যা
• (ব্যঞ্জনে + স্বরে) ব্যঞ্জনসন্ধির নিয়ম: 
পূর্বপদের শেষে বর্গের প্রথম ব্যঞ্জন (ক/চ/ট/ত্ [ৎ] /প) থাকলে, এবং পরপদের প্রথমটি স্বরধ্বনি হলে ব্যঞ্জনধ্বনিটি ওই বর্গের তৃতীয় ধ্বনিতে অর্থাৎ ক স্থানে গ্‌, চ্ স্থানে জ, টু স্থানে ড্ডু, ত্ স্থানে দ্‌, প্‌ স্থানে ব্‌ হয়। পরপদের স্বরধ্বনি, বর্গের তৃতীয় ধ্বনির সঙ্গে যুক্ত হয়।

যেমন:
• ষট্ + অঙ্গ = ষড়ঙ্গ,
• ষট্ + ঋতু = ষড়ঋতু,
• ষট্ + ঐশ্বর্য = ষড়ৈশ্বর্য,
• ষট্ + আনন = ষড়ানন।
• সৎ + অর্থক = সদর্থক,
• সৎ + ইচ্ছা = সদিচ্ছা,
• অপ্ + অগ্নি = অবগ্নি,
• অপ্ + ইন্ধন = অবিন্ধন,
• সুপ্ + অন্ত = সুবন্ত ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
সাধু ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়।
  2. সাধুভাষা সর্বজনীন কথ্য ভাষা।
  3. সাধুভাষায় দুরূহ তৎসম শব্দের ব্যবহার চলে।
  4. সাধুভাষায় বাক্যের পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। 
সঠিক উত্তর:
সাধুভাষা সর্বজনীন কথ্য ভাষা।
উত্তর
সঠিক উত্তর:
সাধুভাষা সর্বজনীন কথ্য ভাষা।
ব্যাখ্যা
• সাধু ভাষা:
উনিশ শতকে বাংলার যে লিখিত-রূপ গড়ে ওঠে, তার নাম দেওয়া হয় 'সাধুভাষা' (Standard literary style)। সংস্কৃত-ব্যুৎপত্তিসম্পন্ন মানুষের ভাষাকে 'সাধুভাষা' বলে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। পরে রামমোহন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অক্ষয়কুমার দত্ত, বঙ্কিমচন্দ্র প্রমুখ গদ্যশিল্পী এই 'সাধু ভাষা'র মাধ্যমেই তাঁদের সাহিত্যকীর্তি প্রতিষ্ঠিত করেছেন।

প্রখ্যাত বৈয়াকরণ ও ভাষাতত্ত্ববিদ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, "সাধারণ গদ্য-সাহিত্যে ব্যবহৃত বাঙ্গালা ভাষাকে সাধু ভাষা বলে।"

• সাধু ভাষার বৈশিষ্ট্য:
১. সাধু ভাষায় সর্বনাম পদের পূর্ণরূপ গৃহীত হয়।
২. সাধুভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে ব্যবহৃত হয়।
৩. সাধুভাষায় তৎসম শব্দের সমধিক প্রয়োগ (যদিও তদ্ভব ও দেশি-বিদেশি শব্দের ব্যবহার নিষিদ্ধ নয়)। 
৪. সাধুভাষায় সন্ধি-সমাসের আধিক্য লক্ষ করা যায়।
৫. সাধুভাষায় বাক্যের পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। 
৬. সাধুভাষায় দুরূহ তৎসম শব্দের ব্যবহার চলে।
৭. সাধুভাষায় ধ্বন্যাত্মক শব্দের প্রাধান্য নেই।
৮. সাধুভাষা কথোপকথনে, নাটকের সংলাপ বক্তৃতার অনুপযোগী।
৯. সাধুভাষা গুরুগম্ভীর ও আভিজাত্যের অধিকারী।
১০. সাধুভাষা সর্বজনীন লেখ্য ভাষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'রাখাল' কোন ধরনের শব্দ?
  1. যৌগিক শব্দ
  2. রূঢ়ি শব্দ
  3. মৌলিক শব্দ
  4. যোগরূঢ় শব্দ
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি শব্দ
ব্যাখ্যা
• "রূঢ়ি" শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন-
• হস্তী: হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
• গবেষণা: (গো+এষণা) অর্থ- গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।

এ রকম-
• রাখাল: (অর্থ-যে গবাদি চরায়, ব্যুৎপত্তিগত অর্থ-যে রাখে বা রক্ষা করে)। 
• বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
• তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন-বাদাম-তেল।
• প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'ডুবুরি' শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত?
  1. ঊরি
  2. ওরি
  3. আরি
  4. অরি
সঠিক উত্তর:
আরি
উত্তর
সঠিক উত্তর:
আরি
ব্যাখ্যা
• কৃৎ প্রত্যয় এর নিয়ম:
আরি বা আরী বিকল্পে রি/উরি-প্রত্যয় যোগে শব্দ গঠন হয়। এরূপ কিছু শব্দ হলো- 
যেমন:
- √ডুব্‌ + আরি/উরি = ডুবুরি।

এরূপ- ধুনারি, পূজারি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'পাখি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. বায়
  2. খেচর
  3. মরুত
  4. বহ্নিসখ
সঠিক উত্তর:
খেচর
উত্তর
সঠিক উত্তর:
খেচর
ব্যাখ্যা
'পাখি' শব্দের সমার্থক শব্দ:
খেচর, পক্ষী, বিহগ, বিহড়া, দ্বিজ, খগ, বিহঙ্গম, খচর, চিরিয়া।

অন্যদিকে, 
'বায়ু/বাতাস' শব্দের সমার্থক শব্দ:
পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, বহ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
'আট কপালে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বুদ্ধির পরিপক্বতা
  2. হতবুদ্ধি
  3. হতভাগ্য
  4. অত্যন্ত প্রিয়জন
সঠিক উত্তর:
হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
হতভাগ্য
ব্যাখ্যা
• 'আট কপালে' অর্থ - হতভাগ্য।
বাক্য: আট কপালে মেয়েটার প্রথমে স্বামী, তারপর একমাত্র ছেলেটাও মারা গেল।

অন্যদিকে, 
• 'আক্কেল গুড়ুম' অর্থ - হতবুদ্ধি হওয়া।
• 'আঁধার ঘরের মানিক' অর্থ - অত্যন্ত প্রিয়জন। 
• 'আক্কেল দাঁত' - বুদ্ধির পরিপক্বতা। 

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে-
  1. অশ্রুতপূর্ব
  2. শ্রুতিধর
  3. শ্রুতিগম্য
  4. শ্রুতিমূল
সঠিক উত্তর:
শ্রুতিধর
উত্তর
সঠিক উত্তর:
শ্রুতিধর
ব্যাখ্যা
• 'যে শুনেই মনে রাখতে পারে' এক কথায় বলে - শ্রুতিধর।

অন্যদিকে, 
• 'যা পূর্বে শোনা যায়নি' এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
• 'শোনা যায় এমন' এক কথায় বলে - শ্রুতিগম্য।  
• 'কানের গোড়া' এক কথায় বলে - শ্রুতিমূল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
"বর্ণপরিচয়" প্রাথমিক শিশুশিক্ষা গ্রন্থের রচয়িতা কে?
  1. আহসান হাবীব
  2. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. বঙ্কিমচন্দ্র চট্টােপাধ্যায়
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• "বর্ণপরিচয়" প্রাথমিক শিশুশিক্ষা গ্রন্থ:
- 'বর্ণপরিচয়' প্রাথমিক স্তরের শিশুশিক্ষা গ্রন্থের রচয়িতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিশুদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিজ্ঞানসম্মত উপায়ে রচিত গ্রন্থসমূহের মধ্যে এটিই প্রথম।

- ১৮৫৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করেন। সেই সময় থেকে অদ্যাবধি শিশুপাঠ্য গ্রন্থ হিসেবে এটি উভয় বাংলায় সমান গুরুত্বের সঙ্গে ব্যবহূত হয়ে আসছে।

- গ্রন্থটির প্রথম ভাগে স্বরবর্ণ ও ব্যঞ্জণবর্ণ, তদ্যোগে বিভিন্ন শব্দ ও বাক্যগঠন এবং অনুচ্ছেদ আকারে রচিত মোট একুশটি পাঠ আছে।

- দ্বিতীয় ভাগে সংযুক্ত বর্ণের ব্যবহার দ্বারা শব্দ ও বাক্য গঠন, ফলাযোগে নানা শব্দসৃষ্টি, অঙ্কে ও কথায় সংখ্যা গণনা এবং উপদেশধর্মী ছোট ছোট রচনা মিলে মোট দশটি পাঠ আছে।

উৎস: বাংলাপিডিয়া।
১২.
কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতাটি নিষিদ্ধ হয়েছিল?
  1. মুক্তি
  2. রক্তাম্বরধারিণী মা
  3. খেয়া-পারের তরণী
  4. কামাল পাশা
সঠিক উত্তর:
রক্তাম্বরধারিণী মা
উত্তর
সঠিক উত্তর:
রক্তাম্বরধারিণী মা
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা' (অক্টোবর, ১৯২২)।
- এ গ্রন্থে মোট ১২টি কবিতা আছে। প্রথম কবিতা- 'প্রলয়োল্লাস'।
- এ গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- কাজী নজরুল ইসলাম রচিত 'রক্তাম্বরধারিণী মা' কবিতাটি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু অগ্নি-বীণা কাব্যটি কখনো নিষিদ্ধ হয়নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. গনিকা
  2. গৌন
  3. শোণিত
  4. ত্রিনয়ণ
সঠিক উত্তর:
শোণিত
উত্তর
সঠিক উত্তর:
শোণিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: শোণিত। 

• শোণিত (বিশেষ্য পদ), 
- সংস্কৃত শব্দ। 
অর্থ: 
- রক্ত,
- লোহিত,
- রুধির।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ-
গনিকা - গণিকা। 
ত্রিনয়ণ - ত্রিনয়ন। 
গৌন - গৌণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
'গৃহস্থ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
  1. অলুক তৎপুরুষ
  2. উপপদ তৎপুরুষ
  3. ষষ্ঠী তৎপুরুষ
  4. সপ্তমী তৎপুরুষ
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
উপপদ তৎপুরুষ
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- গৃহে থাকে যে = গৃহস্থ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।

এরূপ- গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'আমরা কানে শুনি।'- বাক্যে 'কানে' কোন কারক?
  1. কর্ত‍ৃ কারক
  2. অপাদান কারক
  3. করণ কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
করণ কারক
উত্তর
সঠিক উত্তর:
করণ কারক
ব্যাখ্যা
• করণ কারক:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে।
যেমন-
- আমরা কানে শুনি।
[কি দিয়ে শুনি? কান দিয়ে। 'কান' করণ কারক।] 

ক্রিয়া সম্পাদনের উপায় হিসেবে যা ব্যবহৃত হয় তা-ই করণ কারক। কলমে লিখি। চোখে দেখি। এসব ক্ষেত্রে 'কীসের দ্বারা' বা 'কী দিয়ে'-এ প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাই করণ কারক।
যেমন:
- মন দিয়ে বিদ্যা অর্জন কর।

করণ কারকে বিভক্তির প্রয়োগ
• প্রথমা বা শূন্য বিভক্তি :
- ছেলেরা ফুটবল খেলে।
- সে তাস খেলে ইত্যাদি।

• তৃতীয়া বিভক্তি: 'মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন'।
• সপ্তমী বিভক্তি: ফলে ফুলে ঘর ভরেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
বহুবচনে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক কোনটি?
  1. খানি
  2. গাছা
  3. টি
  4. গুলিন
সঠিক উত্তর:
গুলিন
উত্তর
সঠিক উত্তর:
গুলিন
ব্যাখ্যা
• পদাশ্রিত নির্দেশক:
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকও ভিন্ন।
যথা:
• একবচনে: টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি নির্দেশক ব্যবহৃত হয়। যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।
• বহুবচনে: গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়। যেমন মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
নিচের কোন পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগে লিঙ্গ পরিবর্তন করা হয়?
  1. কবি
  2. ঠাকুর
  3. নাপিত
  4. চাকর
সঠিক উত্তর:
কবি
উত্তর
সঠিক উত্তর:
কবি
ব্যাখ্যা
• কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন:
কবি - মহিলা কবি, ডাক্তার - মহিলা ডাক্তার, সভ্য - মহিলা সভ্য, কর্মী - মহিলা কর্মী, শিল্পী - মহিলা বা নারী শিল্পী, সৈন্য - নারী/ মহিলা সৈন্য, পুলিশ-মহিলা পুলিশ ইত্যাদি।

অন্যদিকে, 
ঠাকুর - ঠাকুরানী।
নাপিত - নাপিতানী। 
চাকর - চাকরআনী। 

উৎস: বাংলা ভাষার ব্যকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
Choose the correct article: _____ water of this glass is very cold.
  1. A
  2. An
  3. The
  4. No article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• Article: 
- Articles মূলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Proper Noun, Material Noun এবং Abstract Noun এর পূর্বে সাধারণত কোন article বসে না।
- কিন্তু নির্দিষ্ট করে বুঝালে 'the' ব্যবহৃত হয়।

যেমন: 
- The water of this glass is very cold.
এখানে "the" ব্যবহার করা হয়েছে কারণ আমরা একটি নির্দিষ্ট গ্লাসের পানি সম্পর্কে বলা হয়েছে। Article এর এর নিয়ম অনুযায়ী, যখন কোনো নির্দিষ্ট বা পরিচিত বস্তু বা জিনিসের কথা বলা হয়, তখন "the" ব্যবহার করা হয়।

এখানে "এই গ্লাসের পানি" নির্দিষ্ট, তাই "the" সঠিক Article.
১৯.
During the argument, she decided to dredge _________ old mistakes from the past.
Choose the appropriate preposition.
  1. to
  2. up
  3. in
  4. for
সঠিক উত্তর:
up
উত্তর
সঠিক উত্তর:
up
ব্যাখ্যা
• Complete Sentence: During the argument, she decided to dredge up old mistakes from the past.
Meaning: ঝগড়ার সময়, সে অতীতের পুরোনো ভুলগুলো তুলে আনার সিদ্ধান্ত নিলো।

• dredge something up (phrasal verb with dredge verb)
English Meaning: to talk about something bad or unpleasant that happened in the past.
Bangla Meaning: অতীতের কিছুকে পুনরুজ্জীবিত করা; কিছু উত্থাপন করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Choose the correct sentence.
  1. Either he or I is responsible.
  2. Either he or I am responsible.
  3. Either he or I are responsible.
  4. None of above
সঠিক উত্তর:
Either he or I am responsible.
উত্তর
সঠিক উত্তর:
Either he or I am responsible.
ব্যাখ্যা
• Correct sentence- খ) Either he or I am responsible.

- Either ------- or যুক্ত sentence-এ verb টি দ্বিতীয় subject অনুসারে হয়।
- এখানে "I" 2nd subject, যা একবচন (singular)।
- একবচন subject "I" এর জন্য "am সঠিক ক্রিয়া (verb)।

তাই সঠিক উত্তর:
"Either he or I am responsible."
২১.
Which of the following is not an antonym of "Trepidation"?
  1. Equanimity
  2. Calmness
  3. Composure
  4. Apprehension
সঠিক উত্তর:
Apprehension
উত্তর
সঠিক উত্তর:
Apprehension
ব্যাখ্যা
• Trepidation (noun)
English Meaning: An uncomfortable feeling of nervousness or worry about something that is happening or might happen in the future.
Bangla Meaning: সচকিত উত্তেজিত মনোভাব।

Synonyms:
• Anxiety - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।
• Apprehension - আশঙ্কা; ভবিষ্যৎ বিষয়ে উৎকণ্ঠার অনুভূতি; উপলব্ধি; চেতনা; বোধ।
• Disquietude - মানসিক অস্থিরতা বা উদ্বেগ।

Antonyms:
• Calmness - শান্ততা, বিশ্রান্ততা।
• Equanimity - মনমেজাজের প্রশান্তি।
• Composure - শান্তি; স্থৈর্য; আত্মসংবরণ।

Example Sentences:
1. She felt a sense of trepidation as she entered the dark room.
2. Despite his trepidation, he decided to take the risk and start his own business.

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
২২.
Identify the Common Noun.
  1. Herd
  2. Moon
  3. Mile
  4. Courage
সঠিক উত্তর:
Mile
উত্তর
সঠিক উত্তর:
Mile
ব্যাখ্যা
• Common Noun:
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
- A common noun is one that is common to each member of the class of persons or things noun that names a general class of persons, places, or things.
- যেমন: The words "teacher," "river," and "table" are common nouns.

• Unit এর নাম গুলো Common noun হয়।
- যেমন: Meter, foot, inch, mile etc.

Other options-
Herd: এটি একটি Collective Noun কারণ এটি প্রাণীর একটি দলকে বোঝায় (যেমন, গরুর herd)।
Moon: এটি একটি Proper Noun কারণ এটি একটি নির্দিষ্ট বস্তুকে বোঝায়।
Courage: এটি একটি Abstract Noun, কারণ এটি একটি গুণ বা ধারণাকে বোঝায়।
২৩.
Transform the sentence into a Compound sentence:
She practices regularly to improve her skills.
  1. She practices regularly to improve her skills quickly.
  2. She practices regularly so that she can improve her skills.
  3. She wants to improve her skills, and so she practices regularly.
  4. She practices regularly and she improves her skills.
সঠিক উত্তর:
She wants to improve her skills, and so she practices regularly.
উত্তর
সঠিক উত্তর:
She wants to improve her skills, and so she practices regularly.
ব্যাখ্যা
Correct Answer: গ) She wants to improve her skills, and so she practices regularly.

• Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

• Simple sentence এ to অথবা in order to থাকলে Compound sentence এ and so/ and therefore বসাতে হয়।
- এক্ষেত্রে Clause গুলো উল্টে যাবে এবং প্রথম Clause এ ‘want to’ যোগ হবে।

Simple Sentence: "She practices regularly to improve her skills."

সঠিক Compound Sentence হলো:
"She wants to improve her skills, and so she practices regularly."
অর্থ- "সে তার দক্ষতা উন্নত করতে চায়, এবং তাই সে নিয়মিত অনুশীলন করে।"
২৪.
Complete the sentence:
They had left the party before the guest of honor _________.
  1. arrives
  2. arrived
  3. will arrive
  4. had arrived
সঠিক উত্তর:
arrived
উত্তর
সঠিক উত্তর:
arrived
ব্যাখ্যা
Correct Answer: খ) arrived.

• Complete Sentence: They had left the party before the guest of honor arrived.
meaning: প্রধান অতিথি আসার আগেই তারা পার্টি ছেড়ে চলে গিয়েছিল।

• Before যুক্ত বাক্যের গঠন:
→ Past perfect + before + Past indefinite.
→ 'Before' conjunction যুক্ত sentence এ 'before' এর পূর্বে past perfect tense হয় এবং 'before' এর পরে past indefinite হবে।

Example:
→ I had finished my dinner before she came home.
→ বাক্যটিতে before এর পূর্বে past perfect tense ও পরে past indefinite হয়েছে।
২৫.
Which word is most similar in meaning to "Dissonance"?
  1. Harmony
  2. Unanimity
  3. Cacophony
  4. Courtesy
সঠিক উত্তর:
Cacophony
উত্তর
সঠিক উত্তর:
Cacophony
ব্যাখ্যা
Dissonance:
English Meaning: A combination of sounds or musical notes that are not pleasant when heard together.
Bangla Meaning: সুরের অমিল, অনৈক্য।

Options:
Harmony (ঐকতান),
Unanimity (একমত),
Cacophony (কাকুধ্বনি; বেসুর),
Courtesy (শিষ্টাচার).

এখানে,
'Cacophony' শব্দটি 'Dissonance' এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
২৬.
Choose the correct superlative form of 'Far'.
  1. Further
  2. Farther
  3. Most far
  4. Furthest
সঠিক উত্তর:
Furthest
উত্তর
সঠিক উত্তর:
Furthest
ব্যাখ্যা
"Far" শব্দটি irregular adjective (অস্বাভাবিক বিশেষণ), যেখানে সাধারণ নিয়ম অনুসরণ করা হয় না।

• Far এর comparative form (তুলনামূলক) হতে পারে further বা farther.
- Further সাধারণত আংশিক দূরত্ব বা উন্নতির জন্য ব্যবহৃত হয়।
- Farther সাধারণত শারীরিক বা ভূগোলগত দূরত্বের জন্য ব্যবহৃত হয়।
• Most far সাধারণত ভুল, কারণ "far" এর superlative form 'furthest' যার অর্থ সবচেয়ে বেশি দূরে বা সর্বাধিক দূরত্ব।

তাহলে, সঠিক উত্তর হবে Furthest.
২৭.
Which of the following is an indefinite pronoun?
  1. it
  2. each
  3. some
  4. which
সঠিক উত্তর:
some
উত্তর
সঠিক উত্তর:
some
ব্যাখ্যা
• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it);
2. Demonstrative Pronoun (this, that);
3. Interrogative Pronoun (what, who);
4. Relative Pronoun (what, who, that);
5. Indefinite Pronoun (one, some, any, all, many);
6. Distributive Pronoun (each, every);
7. Reflexive Pronoun (myself, themselves);
8. Reciprocal Pronoun (each other, one another).

• Indefinite Pronoun:
- অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু কে বোঝাতে যে Pronoun ব্যবহৃত হয় সে pronounce কে বলে Indefinite Pronoun.
- Indefinite pronoun এর কয়েকটি উদাহরণ হল: All, one, none, anyone, some, many, several ইত্যাদি।
২৮.
Fill in the gap: 'Sinners will suffer _____'.
  1. in fine
  2. in a hurry
  3. in no time
  4. in the long run
সঠিক উত্তর:
in the long run
উত্তর
সঠিক উত্তর:
in the long run
ব্যাখ্যা
• In the long run
- over or after a long period of time; eventually.
বাংলা অর্থ: দীর্ঘমেয়াদে।

• শূন্যস্থানে সঠিক বাক্য হবে - in the long run.
- Complete Sentence: Sinners will suffer in the long run.
- বাক্যটির বাংলা অর্থ: পাপীরা পরিণামে দুঃখ ভোগ করে।

অন্য অপশনগুলো:
• In a hurry (দ্রুত) মানে তাড়াতাড়ি, যা এখানে অর্থপূর্ণ নয়।
• In fine (ভালো অবস্থায়), এখানে অর্থপূর্ণ নয়।
• In no time (কিছু সময়ের মধ্যে) মানে খুব দ্রুত, যা এখানে অর্থপূর্ণ নয়।

তাহলে, সঠিক বাক্য হবে: "Sinners will suffer in the long run".
২৯.
The opposite meaning of the word 'Empirical' is-
  1. Factual
  2. Experimental
  3. Conjectural
  4. Both A + B
সঠিক উত্তর:
Conjectural
উত্তর
সঠিক উত্তর:
Conjectural
ব্যাখ্যা
• Empirical (adjective)
English Meaning: Based on what is experienced or seen rather than on theory.
Bangla Meaning: বাস্তব অভিজ্ঞতা, যিনি তত্ত্বের চেয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষার উপর নির্ভরশীল, প্রায়োগিক।

Example Sentence:
1. We have no empirical evidence that the industry is in trouble.
2. Empirical studies show that some forms of alternative medicine are extremely effective.

Synonyms: Factual (সত্য ঘটনাসম্পর্কিত), Practical (প্রায়োগিক), Experimental (পরীক্ষামূলক), Observed (নিরীক্ষিত), Seen (দেখা)।
Antonyms: Theoretical (তত্ত্বীয়), Conjectural (অনুমানমূলক), Hypothetical (কাল্পনিক), Unproven (অপ্রমানিত), Visionary (দূরদর্শী)।

Source: Cambridge & Accessible Dictionary.
৩০.
What is the meaning of the word "Controvert"?
  1. To approve or confirm a claim
  2. To ignore or neglect any thing
  3. To argue that something is not true
  4. To substantiate a claim
সঠিক উত্তর:
To argue that something is not true
উত্তর
সঠিক উত্তর:
To argue that something is not true
ব্যাখ্যা
Controvert (verb)
English Meaning: To say or show that something is not true.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিরোধিতা করা; অস্বীকার করা।

Synonyms:
• Refute - খণ্ডন/নিবারণ করা; অসত্য/অমূলক বলে প্রতিপন্ন করা; কাউকে ভ্রান্ত প্রমাণ করা।
• Confute - মিথ্যা বা ভুল বলে প্রমাণ করা; কোনো যুক্তিকে অসার প্রতিপন্ন করা; খণ্ডন করা।
• Rebut - মিথ্যা বলে প্রমাণ করা; খণ্ডন করা।

Antonyms:
• Validate - বৈধ করা।
• Substantiate - দাবি, বিবৃতি, অভিযোগ ইত্যাদির সপক্ষে তথ্য উপস্থিত করা; প্রমাণ/সাবুত করা।
• Confirm - দৃঢ়ভাবে প্রতিপন্ন করা; (ক্ষমতা, মালিকানা, মত অধিকার) দৃঢ়তরভাবে বলবৎ করা; সমর্থন ও অনুমোদন করা।

Source: Bangla Academy dictionary and Oxford Learner's Dictionary.
৩১.
Choose the correct option to complete the sentence:
Tomal _____ the tree with an axe.
  1. cut off
  2. cut in
  3. cut out
  4. cut down
সঠিক উত্তর:
cut down
উত্তর
সঠিক উত্তর:
cut down
ব্যাখ্যা
Correct Answer: ঘ) cut down.

Cut down:
English Meaning: means to cause something (like a tree) to fall by cutting it.
Bangla Meaning: কেটে ফেলা (যেমন গাছ কেটে ফেলা)।

Options-
- 'Cut off' means to remove something by cutting (e.g., "cut off a branch").
- 'Cut out' means to remove something by cutting (e.g., "cut out a shape from paper").
- 'Cut in' means to interrupt or join a conversation abruptly.

সুতরাং, সঠিক বাক্য হলো:
Tomal cut down the tree with an axe.
(তমাল কুড়াল দিয়ে গাছটি কেটে ফেলল।)
৩২.
মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব কোনটি?
  1. কঠিন চীবর দান
  2. সাংগ্রাই
  3. বৈসু
  4. চাপচারকূত
সঠিক উত্তর:
সাংগ্রাই
উত্তর
সঠিক উত্তর:
সাংগ্রাই
ব্যাখ্যা
মারমা:
- মারমা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী।
- বসবাসের স্থান: তিনটি পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।
- তাদের নিজস্ব ভাষা রয়েছে। এই ভাষা ‘ভোট বর্মী’ শাখার বর্মী দলভুক্ত একটি ভাষা।
- ধর্ম: বৌদ্ধ।
- সবচেয়ে বড় উৎসব: সাংগ্রাই।
- বর্ষবরণ উৎসবের নাম: সাংগ্রাই।
- গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান: কারবারি।
- মৌজা পর্যায়ের প্রধান: হেডম্যান।
- সার্কেল প্রধান: রাজা।
- গ্রামের কারবারি মৌজার হেডম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়-দায়িত্ব হলো জুম ট্যাক্স সংগ্রহ করা।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও দৈনিক কালের কন্ঠ, ০৪ এপ্রিল, ২০১৭।
৩৩.
বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা
IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৯১টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।
- IMF এর প্রধান কাজ: আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (SDG) কয়টি বৈশ্বিক লক্ষ্য রয়েছে?
  1. ১০টি
  2. ১৭টি
  3. ২১টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
১৭টি
উত্তর
সঠিক উত্তর:
১৭টি
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য ।
- SDGS-এর মেয়াদকাল: ২০১৬-২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) রয়েছে।
লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১) দারিদ্র্য নির্মূল।
২) ক্ষুধামুক্তি।
৩) সুস্বাস্থ।
৪) মানসম্মত শিক্ষা।
৫) লিঙ্গ সমতা।
৬) বিশুদ্ধ পানি ও স্যানিটেশন।
৭) সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি।
৮) উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।
৯) শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো।
১০) বৈষম্য হ্রাস।
১১) টেকসই শহর ও জনগণ।
১২) পরিমিত ভোগ ও উৎপান।
১৩) জলবায়ু বিষয়ে পদক্ষেপ।
১৪) সামুদ্রিক বাস্তুসংস্থান।
১৫) স্থলভাগের জীবন।
১৬) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান।
১৭) অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র - SDG অফিসিয়াল ওয়েবসাইট।
৩৫.
'বিআর ৫' জাতের ধানের প্রধান বৈশিষ্ট্য -
  1. নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন
  2. খরা সহিষ্ণু
  3. জিংক সমৃদ্ধ
  4. এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ
সঠিক উত্তর:
এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ
ব্যাখ্যা
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত জাত:

⇒ এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত:
- বিআর ৫।

⇒ জিংক সমৃদ্ধ ধানের জাত হলো:
- ব্রি ধান ৬২ , ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪।

⇒ খরা সহিষ্ণু ধানের জাত সমূহ হলো:
- ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১ ও ব্রি ধান ৮৩।

⇒ লো জিআই বা নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স গুণ সম্পন্ন ধানের জাত:
- বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯।

⇒ জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত:
- ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯।

তথ্যসূত্র - বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট।
৩৬.
Federal Security Service (FSB) কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ইসরায়েল
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
বিভিন্ন গোয়েন্দা সংস্থা:
⇒ বাংলাদেশ:
• National Security Intelligence (NSI), Criminal Investigation Department (CID), Detective Branch (DB).

⇒ ভারত:
• Research and Analysis Wing (RAW), Central Bureau of Investigation (CBI).

⇒ পাকিস্তান:
• Inter-Services Intelligence (ISI), Federal Investigation Agency (FIA).

⇒ রাশিয়া:
• Federal Security Service (FSB)।

⇒ ব্রিটেন:
• SIS/M16 - Secret Intelligence Service (SIS) and Military Intelligence, Section 6 (MI6).

⇒ ইসরায়েল:
• MOSSAD.

তথ্যসূত্র - Britannica.com and WorldAtlas.com
৩৭.
বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র চালু হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৪ সালে
  3. ১৯৯৬ সালে
  4. ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন:
- এটি বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- রঙিন সম্প্রচার শুরু হয়: ১৯৮০ সালে।
- চট্টগ্রাম কেন্দ্র চালু হয়: ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- বিটিভি ওয়ার্ল্ড চালু হয়: ১১ই এপ্রিল, ২০০৪ সালের।
- ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়: ২ সেপ্টেম্বর, ২০১৯ সালে।

⇒ বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা: ২টি। যথা:
• ঢাকা।
• চট্টগ্রাম।

⇒ উপকেন্দ্র বা রিলে কেন্দ্রের সংখ্যা ১৪টি। এগুলো হলো:
• নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি।

তথ্যসূত্র - বিটিভি ওয়েবসাইট।
৩৮.
নিচের কোন দেশটির রাজধানী মাদ্রিদ?
  1. স্পেন
  2. কলম্বিয়া
  3. পর্তুগাল
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
স্পেন:
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৩৯.
সীতাকোট বিহারের অবস্থান -
  1. কুমিল্লায়
  2. দিনাজপুরে
  3. চট্টগ্রামে
  4. বগুড়ায়
সঠিক উত্তর:
দিনাজপুরে
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুরে
ব্যাখ্যা
সীতাকোট বিহার:
- সীতাকোট বিহারের অবস্থান: নবাবগঞ্জ, দিনাজপুর।
- বিহারটিতে মোট ৪১টি প্রায় সমআয়তনের কক্ষ ছিল।
- এই কক্ষগলি একটি প্রশস্ত টানা বারান্দার সংগে যুক্ত ছিল।
- সীতাকোট বিহার আঙ্গিনার মধ্যবর্তী স্থানে কোন প্রধান মন্দির ছিলনা।
- এখানে পাহাড়পুর,শালবন বিহার এবং আনন্দ বিহারের মত ঐতিহ্যবাহী পোড়ামাটির ফলক দেখা যায়না।
- তবে আকার আয়তনের দিক থেকে এই বিহারের সংগে বগুড়ায় অবস্থিত ভাসু বিহার এর অনেক মিল রয়েছে।
- সীতাকোট বিহার থেকে প্রাপ্ত দুইটি ব্রোঞ্জ মূর্তির গঠন শৈলী থেকে অনুমান করা যায় যে, এগুলি ৭ম-৮ম শতাব্দীতে তৈরী।
- সময়কাল: - খ্রিঃ ৭-৮ম শতক।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর ও সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৪০.
নীল নদের উৎপত্তির স্থান কোনটি?
  1. বৈকাল হ্রদ
  2. লেক ভিক্টোরিয়া
  3. আল্পস পর্বতমালা
  4. মালাউই হ্রদ
সঠিক উত্তর:
লেক ভিক্টোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
লেক ভিক্টোরিয়া
ব্যাখ্যা
নীল নদ:
- অবস্থান: আফ্রিকা মহাদেশে।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- এর দৈর্ঘ্য: ৬৬৫০ কি.মি।
- নীল নদের উৎস: লেক ভিক্টোরিয়া।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত:
• সাদা নীল।
• নীল নীল।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৪১.
আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য - (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৪৮টি
  2. ৫৫টি
  3. ৫৭টি
  4. ৬১টি
সঠিক উত্তর:
৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫৫টি
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- AU এর পূর্ণরূপ African Union.
- পূর্বে এর নাম ছিল: Organization of African Unity.
- African Union নামকরণ করা হয়: ২০০২ সালে।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
৪২.
নিচের কোনটি ডাল জাতীয় ফসল?
  1. ভূট্টা
  2. ছোলা
  3. সয়াবিন
  4. খেজুর
সঠিক উত্তর:
ছোলা
উত্তর
সঠিক উত্তর:
ছোলা
ব্যাখ্যা
ফসলের কৃষিতাত্ত্বিক শ্রেণিবিভাগ: 
১। দানাজাতীয় শস্য: এরা গ্রামিনী পরিবারের অন্তর্গত। এ পরিবারের খাবার উপযোগী দানা জাতীয় শস্যগুলো হচ্ছে ধান, গম, ভূট্টা, যব, চীনা, কাওন ইত্যাদি।
২। ডাল ফসল: লিগুমিনোসি পরিবারের প্যাপিলিওনেসি উপ-পরিবারের যে সমস্ত দানাজাতীয় ফসল ডালের জন্য চাষ করা হয়, সেগুলোকে ডাল ফসল বলা হয়। যেমন- মসুর, খেসারি, মুগ, ছোলা, মাসকালাই ইত্যাদি।
৩। তৈল ফসল: যে সমস্ত ফসলের বীজ থেকে তেল সংগ্রহ করা হয়। সেগুলোকে তৈল ফসল বলা হয়। যেমন- সরিষা, সয়াবিন, তিল, তিসি, সূর্যমুখী ইত্যাদি।
8। চিনি ফসল: যে সমস্ত ফসলের রস থেকে মিষ্টিজাতীয় পদার্থ যেমন- চিনি, গুড়, মিছরি ইত্যাদি তৈরি করা হয়, সেগুলোকে চিনি ফসল বলে। যেমন- আখ, বিট, খেজুর, তাল ইত্যাদি।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৩.
ভূট্টার বৈজ্ঞানিক নাম কী?
  1. Zea maize
  2. Zea maiz
  3. Zea mays
  4. Zea May
সঠিক উত্তর:
Zea mays
উত্তর
সঠিক উত্তর:
Zea mays
ব্যাখ্যা
ভূট্টা: 
- ভূট্টার বৈজ্ঞানিক নাম Zea mays.
- ধান ও গমের তুলনায় ভুট্টার পুষ্টিমান বেশী।
- এতে প্রায় ১১% আমিষ জাতীয় উপাদান রয়েছে।
- আমিষে প্রয়োজনীয় এ্যামিনো এসিড, ট্রিপটোফ্যান ও লাইসিন অধিক পরিমানে আছে।
- এছাড়া হলদে রংয়ের ভুট্টা দানায় প্রতি ১০০ গ্রামে প্রায় ৯০ মিলিগ্রাম ক্যারোটিন বা ভিটামিন "এ" থাকে।

ব্যবহার:  
- ভুট্টার দানা মানুষের খাদ্য হিসেবে এবং ভুট্টার গাছ ও সবুজ পাতা উন্নত মানের গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়।
- হাঁস-মুরগি ও মাছের খাদ্য হিসেবেও এর যথেষ্ট গুরূত্ব রয়েছ।

উৎস: কৃষি তথ্য সার্ভিস।
৪৪.
ধানের পামরী পোকা দমনে কোন কীটনাশক ব্যবহার করা যেতে পারে?
  1. বাসুডিন
  2. ভেপোনা
  3. ম্যালাথিয়ন
  4. ডায়োথিন
সঠিক উত্তর:
ম্যালাথিয়ন
উত্তর
সঠিক উত্তর:
ম্যালাথিয়ন
ব্যাখ্যা
ধানের পোকা দমন:
- ধান ফসলে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা যায়।
- যেমন- সবুজ পাতা ফড়িং, মাজরা পোকা, পামরী পোকা, গান্ধী পোকা, গল মাছি, শীষ কাটা, লেদা পোকা ইত্যাদি।
- জমিতে গাছের ডাল বা বাশের কঞ্চি পুঁতে দিলে সেখানে পাখি বসে এবং পোকা ধরে খায়।
- তাছাড়া প্রতিরোধী ফসলের জাত ও বিভিন্ন দমন পদ্ধতি দ্বারা পোকা দমন করা যায়।
- তবে দ্রুত দর্শনের ক্ষেত্রে কীটনাশক ব্যবহার করা হয়ে থাকে। নিচে একটি তালিকা দেয়া হলো:
 
পোকার নাম কীটনাশকের নাম
গান্ধী পোকা, পামরী পোকা, গল মাছি, ছাতরা পোকা, পাতা মোড়ানো পোকা, পাতা শোষক পোকা, চুঙ্গী পোকা সুমিথিয়ন ৫০, ম্যালাথিয়ন ৫৭
বাদামী গাছ ফড়িং বাসুডিন ১০, ফুরাডান ৩, ডায়াজিনন ১৪
শীষ কাটা লেদা পোকা ভেপোনা ১০০
উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
প্রধানত কোন তেলে ইরোসিক (Erucic) এসিড থাকে?
  1. সরিষা
  2. সয়াবিন
  3. সূর্যমুখী
  4. চিনাবাদাম
সঠিক উত্তর:
সরিষা
উত্তর
সঠিক উত্তর:
সরিষা
ব্যাখ্যা
সরিষা: 
- বাংলাদেশে তৈল ফসল হিসেবে সরিষা, সয়াবিন, তিল, তিসি, চিনাবাদাম, সূর্যমুখী প্রভৃতির চাষ হয়ে থাকে।
- তবে এদেশের মানুষ সরিষাকেই তৈল ফসল হিসেবে বেশি চাষ করে থাকে।
- সরিষার তেলে ৪০ ৪৫% ক্ষতিকর ইরোসিক এসিড থাকে যা হৃদপিন্ডে রোগ সৃষ্টি করে থাকে।
- তবে আমরা প্রতিদিন যে পরিমাণ সরিষার তৈল খেয়ে থাকি তাতে কোন অসুবিধা হওয়ার কথা নয়।
- সরিষার বীজ থেকে তৈল নিষ্কাশনের পর যে খৈল থাকে তাতে প্রায় ৩৫% প্রোটিন এবং ৬.৪% নাইট্রোজেন থাকে।
- এ জন্য সরিষার খৈল গৃহপালিত পশুর ভালো খাবারও বটে।
- খৈলে নাইট্রোজেন থাকায় ভালো জৈব সার হিসেবে জমিতে প্রয়োগ করা হয়ে থাকে।
- এছাড়া সরিষার জমিতে কৃত্রিম উপায়ে অত্যন্ত অল্প খরচে মৌমাছি পালন করে বেশ মধু সংগ্রহ করা যায়।
- এ জন্য সরিষাকে মধু উদ্ভিদ বলা হয়।
- উপরন্তু মৌমাছি থাকাতে সরিষার পরাগায়ন ভালোভাবে হয় বিধায় সরিষার ফলনও বেশি হয়।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
কুমড়া জাতীয় গোত্রের সবজি কোনটি?
  1. বেগুন
  2. শসা
  3. আলু
  4. টমেটো
সঠিক উত্তর:
শসা
উত্তর
সঠিক উত্তর:
শসা
ব্যাখ্যা
কুমড়া জাতীয় সবজি:
- কুমড়া বাংলাদেশের একটি পরিচিত সবজি।
- এ জাতীয় সবজির কিছু গ্রীষ্মকালীন ও কিছু শীতকালীন জাত আছে, যা বাংলাদেশে জন্মায়।
- আবার কিছু জাত আছে সারা বছরই সংরক্ষণ করে সবজির চাহিদা পূরণ করা যায়।
- বিভিন্ন ধরণের কুমড়া জাতীয় গোত্রের সবজিগুলো হল- মিষ্টি কুমড়া, চাল কুমড়া, লাউ, তরমুজ, শসা, ঝিঙ্গা, চিচিঙ্গা ইত্যাদি।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
সোর্ড সাকার এর মাধ্যমে বংশবিস্তার করে কোনটি?
  1. আলু
  2. কলা
  3. আনারস
  4. পেঁপে
সঠিক উত্তর:
কলা
উত্তর
সঠিক উত্তর:
কলা
ব্যাখ্যা
কলার বংশ বিস্তার: 
- কলার বংশ বৃদ্ধি সাধারণত অযৌন উপায়ে মাটির নীচ থেকে উৎপন্ন চারা বা সাকার দ্বারা হয়ে থাকে।
- দুই প্রকারের সাকার উৎপন্ন হয়-
১। সোর্ড বা অসি সাকার: এটি প্রশস্ত গুড়িকন্দ, পাতাগুলি সরু বা তরবারি আকৃতির। এগুলো মাতৃ গুড়িকন্দ থেকে উৎপন্ন হয়।
২। পানি বা ওয়াটার সাকার: এর পাতাগুলি চওড়া, গুড়িকন্দ ছোট। এটি মাতৃ গুড়িকন্দের গুড়িকন্দের গভীরে পার্শ্বমুকুল থেকে উৎপন্ন হয়।
- বংশ বৃদ্ধির জন্য সোর্ড সাকার ব্যবহারের সুপারিশ করা হয়। কারণ সোর্ড সাকারে গাছের বৃদ্ধির জন্য যথেষ্ট খাদ্য জমা থাকে।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৮.
খাকি ক্যাম্পবেল কোন পাখির জাত?
  1. কোয়েল
  2. হাঁস
  3. মুরগি
  4. তিতির
সঠিক উত্তর:
হাঁস
উত্তর
সঠিক উত্তর:
হাঁস
ব্যাখ্যা
হাঁসের জাত:
- উদ্দেশ্য অনুযায়ী হাঁসের জাতগুলোকে তিনভাগে ভাগ করা যায়। যেমন:
- ডিম উৎপাদনকারী জাত, যেমন:- ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্পবেল, জিনডিং ইত্যাদি।
- মাংস উৎপাদনকারী জাত, যেমন:- পিকিন, মাসকোভি, আইলসবেরি, কোয়াগা, রোয়েন ইত্যাদি।
- শোভবর্ধনকারী জাত, যেমন:- কল, ক্রেস্টেড, ব্লু সুইডিশ, ব্ল্যাক ইস্ট ইন্ডিয়া ইত্যাদি।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
উদ্যানতত্ত্বের যে শাখায় ফল নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?
  1. Floriculture
  2. Landscape
  3. Pomology
  4. Olericulture
সঠিক উত্তর:
Pomology
উত্তর
সঠিক উত্তর:
Pomology
ব্যাখ্যা
ফল বিজ্ঞান বা পোমোলজি (Pomology):
- নিষিক্ত হওয়ার পরে ফুলের গর্ভাশয় অংশ বিশেষ পরিপুষ্ট, পরিবর্ধিত ও বিকশিত হয়ে ফলে পরিণত হয়।
- অর্থাৎ এক কথায় নিষিক্ত পরিপক্ক গর্ভাশয়ই ফল।
- উদ্ভিদ বিজ্ঞানে এগুলো প্রকৃত ফল বলে।
- সব সময় নিষিক্ত পরিপক্ক গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় না।
- নিষেক ছাড়া গর্ভাশয় বিশেষ প্রক্রিয়ায় অর্থাৎ পার্থেনোজেনিটিকভাবে বা ডিম্বক সরাসরি ফলে পরিণত হয়। 
- গর্ভাশয় ছাড়াও সম্পূর্ণ পুষ্পমঞ্জুরী ফলে রূপান্তরিত হতে পারে এগুলোকে অপ্রকৃত ফল বলে। 
- প্রকৃত বা অপ্রকৃত ফল পরিণত বা পাকা অবস্থায় রান্না ছাড়াই খাওয়া হয় তাদেরকে উদ্যানতাত্বিক ফল বলে।
- উদ্যানতত্ত্বের যে শাখায় ফল নিয়ে আলোচনা করে তাকে ফল বিজ্ঞান বা পোমোলজি (Pomology) বলে।

এছাড়া,
- Floriculture হলো ফুল এবং শোভাময় উদ্ভিদ উৎপাদনের সাথে সম্পর্কিত। 
- Olericulture হলো সবজি চাষের বিজ্ঞান। 
- Landscape হলো বিদ্যমান নকশা পরিবর্তন করে, শোভাময় বৈশিষ্ট্য যোগ করে এবং গাছ এবং গুল্ম রোপণ করে (একটি বাগান বা জমির অন্যান্য অংশ) আরও আকর্ষণীয় করে তোলা। 

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
বেগুনের সবচেয়ে প্রধান শত্রু কোন পোকা?
  1. পামরি পোকা
  2. মাজরা পোকা
  3. ডগা ও ফল ছিদ্রকারী পোকা
  4. লেডি বার্ড বিটল
সঠিক উত্তর:
ডগা ও ফল ছিদ্রকারী পোকা
উত্তর
সঠিক উত্তর:
ডগা ও ফল ছিদ্রকারী পোকা
ব্যাখ্যা
বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা:
- বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা বেগুনের সবচেয়ে প্রধান শত্রু। 
- সাধারণত চারা রোপনের ৪/৫ সপ্তাহের মধ্যেই এ পোকার আক্রমণ শুরু হতে দেখা যায় ।
- তবে বেগুন গাছে ফুল আসা শুরু হওয়ার পর আক্রমণের মাত্রা বাড়তে থাকে ।
- এই পোকার আক্রমণ শুরু হওয়ার পর প্রাথমিক লক্ষণ হিসাবে জমিতে সদ্য নেতিয়ে পরা ডগা চোখে পড়ে ।
- ফল আসার পূর্বে এ পোকার কীড়া কচি ডগায় আক্রমণ করে এবং এর ভিতরে খেতে থাকে ।
- পরবর্তীতে ফল আসার পর অধিকাংশ কীড়াই কচি ফলে আক্রমণ করে । 
- কীড়া বের হওয়ার ছিদ্র ফলে স্পষ্ট দেখা যায় তবে ডগায় এই ছিদ্র পরিলক্ষিত নাও দেখা যেতে পারে । 
- আক্রমণের মাত্রা বেশী হলে জৈব বালাইনাশক, স্পেনোসেড ( ট্রেসার ৪ মিলি./ ১০ লি. পানি হারে ) স্প্রে করতে হবে । গাছের ফুল আসার সময় হতে প্রতি ২ সপ্তাহ অন্তর ৩-৪ বার স্প্রে করতে হবে ।
- অথবা, কারটাপ গ্রুপের কীটনাশক যেমন: সানটাপ ২.৪ গ্রাম/ লি. হারে বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন: রিপকর্ড বা ফেনকর্ড বা ম্যাজিক বা কট ০.৫ মিলি./ লি হারে বা ডেল্টামেথ্রিন গ্রুপের কীটমাশক যেমন: ডেসিস বা ক্র্যাকডাউন ১ মিলি./ লি হারে ১০-১২ দিন পর পর ৪-৫ বার স্প্রে করা যেতে পারে।

উৎস: কৃষি বাতায়ন
৫১.
হানি কুইন কোন ফসলের জাত?
  1. আম
  2. কাঁঠাল
  3. আনারস
  4. পেঁপে
সঠিক উত্তর:
আনারস
উত্তর
সঠিক উত্তর:
আনারস
ব্যাখ্যা
আনারস: 
- আনারস ভিটামিন এ, বি ও সি সমৃদ্ধ একটি অত্যন্ত পুষ্টিকর ফল।
- আনারস সাধারণত তাজা পাকা ফলই খাওয়া হয়।
- কচি ফলের শাঁস ও পাতার রস সেবন করলে কৃমি হতে রক্ষা পাওয়া যায়।
- এটি বলবৃদ্ধিকারী ও কাশি কফ নিরাময়ে কাজ করে।
- আনারস একটি যৌগিক ফল বা সরোসিস নামে পরিচিত।
- বাংলাদেশের সিলেট, টাঙ্গাইলের মধুপুর, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও নরসিংদী এলাকায় চাষ হয়।
- বাংলাদেশের জাতগুলি হল হানি কুইন, জায়ান্ট কিউ, ঘোড়াশাল ও জলচুপি।
- হানি কুইন: এটি একটি আগাম জাত। মে-জুন মাসে ফল সংগ্রহ করা যায়। ফল খুব মিষ্টি ও রসালো হয়।
- জায়ান্ট কিউ: এটি একটি নাবী জাত। এ ফলের ওজন অন্যান্যগুলোর তুলনায় বড় অর্থাৎ ১.৫ ৩.০ কেজি হয়। ফল মিষ্টি এবং আঁশ কম।
- ঘোড়াশাল: ঘোড়াশাল অঞ্চলে হয় বলে এর নাম ঘোড়াশাল হিসেবে পরিচিত। অন্য জাতের তুলনায় টক হয়। ফল মে-জুন মাসে আহরণের উপযোগী হয়।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫২.
আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলার অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. হরিতকি
  2. আমলকি
  3. বাসক
  4. বহেরা
সঠিক উত্তর:
বাসক
উত্তর
সঠিক উত্তর:
বাসক
ব্যাখ্যা
১. হরিতকির ব্যবহার:
- আয়ুর্বেদিক ঔষধ ত্রিফলার অন্যতম ফল হরিতকি।
- হরিতকি ফল চূর্ণ করে একটু লবণ মিশিয়ে সেবন করলে অর্শ্বরোগ নিরাময় হয়। 
- হরিতকি বলকারক, জীবনীশক্তি বৃদ্ধিকারক ও বার্ধক্য নিবারক। 

২. আমলকির ব্যবহার:
- আমলকির ফল ভিটামিন সি সমৃদ্ধ এবং ত্রিফলার একটি ফল।
- আমলকির ফল ও পাতার রস আমাশয় প্রতিষেধক একটি টনিক।
- ফলের রস যকৃত, পেটের পীড়া, অজীর্ণতা, হজমী ও কাশিতে বিশেষ উপকারি। 
- আমলকির ফল ত্রিফলার সাথে মিশিয়ে ব্যবহার করলে রক্তহীনতা, জন্ডিস, চর্মরোগ, ডায়রিয়া, গানোরিয়া, চুল উঠা, জ্বর, হিক্কা প্রভৃতি রোগেরও উপশম করে।
- ফল থেকে লেখার কালি, শ্যাম্পু ও চুলের কলপ তৈরি হয়। 

৩. বহেরার ব্যবহার:
- ত্রিফলার অন্যতম বহেরা।
- বীজের শাঁস দুই একটি করে দুঘন্টা অন্তর এবং দিনে দুইটি করে চিবিয়ে খেলে হাঁপানি রোগ আরোগ্য হয়। 
- ফল পেটের পীড়া, অর্শ্ব, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও জ্বরে ব্যবহার্য।
- ফল হৃদপিন্ড, ফুসফুস, নাসিকা, গলার রোগ ও অজীর্ণতার ভালো ঔষধ। 

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
কোন পোকার আক্রমণে 'ডেটহার্ট' এবং 'হোয়াইট হেড' লক্ষণ প্রকাশ পায়?
  1. মাজরা পোকা
  2. পামরী পোকা
  3. সবুজ পাতা ফড়িং
  4. বাদামী গাছ ফড়িং
সঠিক উত্তর:
মাজরা পোকা
উত্তর
সঠিক উত্তর:
মাজরা পোকা
ব্যাখ্যা
ধানের ক্ষতিকর পোকামাকড়: 
- প্রায় ৩৩টি প্রজাতির পোকাকে ধানের প্রধান ক্ষতিকর পোকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- তিন মৌসুমেই প্রায় একই ধরনের পোকা আক্রমন করে যদিও আক্রমনের মাত্রা ভিন্ন।
- আউশ ও আমন মৌসুমে পোকার প্রাদুর্ভাব বেশি হয়।

মাজরা পোকা: 
ক্ষতির লক্ষণ: 
১) মাজরা পোকার মথ ধানের পাতায় ডিম পাড়ে।
২) ডিম ফুটে কীড়া বের হয়ে কান্ড ছিদ্র করে ভিতরে ঢুকে কান্ডের নীচের দিকে কেটে দেয়।
৩) আক্রমন শীষ বের হবার পূর্বে হলে 'ডেটহার্ট' এবং শীষ আসার সময় হলে 'হোয়াইট হেড' লক্ষণ প্রকাশ করে।

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
কোন গাছকে বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়?
  1. আম গাছ
  2. মেহগনি গাছ
  3. কাঁঠাল গাছ
  4. আকাশমণি গাছ
সঠিক উত্তর:
আম গাছ
উত্তর
সঠিক উত্তর:
আম গাছ
ব্যাখ্যা
আম: 
- আমের বৈজ্ঞানিক নাম Mangifera indica, পরিবার Anacardiaceae।
- আমের বিভন্ন জাত আছে যেমন ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, খিরসা, আম্রপালি, হাড়িভাঙ্গা ইত্যাদি।
- বাংলাদেশের রাজশাহী ও চাপাইনবাবগঞ্জে আম চাষ বেশি পরিমাণে হয়ে থাকে।
- ২০১০ সালের ১৫ নভেম্বর আম গাছকে বাংলাদেশের জাতীয় বৃক্ষ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।
- পৃথিবীতে আমের অন্যতম আদি ভূমি বাংলাদেশ।
- আম্রপালি আমের সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবিত জাত।

উৎস: কৃষি শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
আঙ্গুর (কিসমিস), খেজুর সাধারণত কিভাবে সংরক্ষণ করা হয়?
  1. টিনজাত করে
  2. লবণের দ্রবণে সংরক্ষণ
  3. নির্জলীকরণ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নির্জলীকরণ
উত্তর
সঠিক উত্তর:
নির্জলীকরণ
ব্যাখ্যা
শুকিয়ে ফল সংরক্ষণ: 
- কিছু কিছু ফল আছে যাদেরকে শুকিয়ে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
- আবহাওয়া শুষ্ক থাকলে ফল রোদে শুকানো যায়।
- তবে রোদে ফল শুকালে অনেক সময় তাতে ধুলাবালি লাগে, পশুপাখির উপদ্রব হয়।
- রোদে শুকানো ছাড়াও ওভেন বা ডিহাইড্রেটর যন্ত্রের সাহায্যে ফলকে শুকানো যায়।
- এই প্রক্রিয়াকে নির্জলীকরণ বা ডিহাইড্রেশন বলে।
- আঙ্গুর (কিসমিস), এপ্রিকট, কুল, খেজুর, ডুমুর, নাসপাতি ইত্যাদি ফল শুকিয়ে সংরক্ষণ করা যায়।
- ফল যদি রোদে শুকানো হয় তাহলে শুকানোর পূর্বে ২-৩ মিনিট ফুটন্ত পানিতে সেদ্ধ করে নিতে হয়।
- এতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয় এবং বিবর্ণ হয়ে যাওয়ার হাত থেকে ফল রক্ষা পায়।
- মেশিনে শুকালে ফল সেদ্ধ করার প্রয়োজন নেই।
- শুকনো ফল এরপর বায়ুরোধী পাত্রে বা পলিথিন ব্যাগে ভরে সংরক্ষণ করতে হবে।

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
মাছের সম্পূরক খাদ্যের প্রাণিজাত উৎস কোনটি?
  1. স্রিম্প মিল
  2. বোন মিল
  3. ব্লাড মিল
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
মাছের সম্পূরক খাদ্যের উৎস: 
- মাছের সম্পূরক খাদ্য তৈরির জন্য বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ব্যবহার করা হয়।
- উৎসের উপর ভিত্তি করে এসব উপাদানকে দু'ভাগে ভাগ করা যায়। যেমন-
ক) উদ্ভিদজাত ও
খ) প্রাণিজাত।

ক) উদ্ভিদজাত: উদ্ভিদজাত খাদ্য উপাদানের মধ্যে কিছু উল্লেখযোগ্য উপাদান হচ্ছে- চালের কুঁড়া, গম ও ডালের মিহিভুসি, সরিষার খৈল, তিলের খৈল, আটা, চিটাগুড়, খুদিপানা, রান্না ঘরের উচ্ছিষ্ট, বিভিন্ন নরম পাতা যেমন- মিষ্টিকুমড়া, কলাপাতা, বাঁধাকপি ইত্যাদি।

খ) প্রাণিজাত: প্রাণিজাত কয়েকটি খাদ্য উপাদান হচ্ছে শুটকি মাছের গুঁড়া বা ফিশমিল, রেশম কীট মিল, চিংড়ির গুঁড়া (স্রিম্প মিল), কাঁকড়ার গুঁড়া, হাড়ের চূর্ণ (বোন মিল), শামুকের মাংস, গবাদি পশুর রক্ত (ব্লাড মিল) ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৭.
মিল্ক রিপ্লেসার কী?
  1. গরুর দুধের উৎপাদন বাড়ানোর জন্য
  2. এক ধরনের তরল পশুখাদ্য
  3. গবাদি পশুর ওজন কমানোর জন্য
  4. মানুষের জন্য তৈরি দুগ্ধজাত পানীয়
সঠিক উত্তর:
এক ধরনের তরল পশুখাদ্য
উত্তর
সঠিক উত্তর:
এক ধরনের তরল পশুখাদ্য
ব্যাখ্যা
মিল্ক রিপ্লেসার (Milk Replacer):
- বিশেষ প্রক্রিয়ায় তৈরি এক ধরনের তরল পশুখাদ্য যাতে দুধের উপাদান থাকে এবং বাছুরের জন্য দুধের পরিবর্তে ব্যবহার করা যায়।
- এতে ২০% আমিষ ও ১০% এর অধিক চর্বি থাকে।
- এর উপাদানসমূহকে গরম স্কিম মিল্কে বা পানিতে মিশ্রিত করা হয়।
- প্রয়োগ পদ্ধতি: বাছুরের বয়স অনুসারে দৈনিক ০.৫ থেকে ৩ লিটার পর্যন্ত খাওয়ানো যায়।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৮.
উদ্ভিদতাত্ত্বিক বীজের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. কলাগাছের সাকার
  2. আদা
  3. হলুদ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
- উদ্ভিদতত্ত্ব অনুসারে কলাগাছের সাকার, আদা, হলুদ বীজের অন্তর্ভুক্ত নয়। 

বীজ:

- বীজ উদ্ভিদের বংশবিস্তারের প্রধান মাধ্যম।
- সাধারণভাবে উদ্ভিদ জন্মানোর জন্য যে অংশ ব্যবহার করা হয় তাকে বীজ বলে। 

ক) উদ্ভিদতত্ত্ব অনুসারে:
- উদ্ভিদের নিষিক্ত ও পরিপক্ক ডিম্বককে বীজ বলে।
- এ ধরনের বীজকে ফসল বীজ বা প্রকৃত বীজ বা উদ্ভিদতাত্ত্বিক বীজ বলে।
- যেমন: ধান, গম, সরিষা, তিল, শিম, বরবটি, টমেটো, ফুলকপি, মরিচ, জিরা, ধৈঞ্চা, জাম, কাঁঠাল ইত্যাদি।

খ) কৃষিতত্ত্ব অনুসারে:
- উদ্ভিদের যেকোনো অংশ (মূল, পাতা, কাণ্ড, কুঁড়ি, শাখা) যা উপযুক্ত পরিবেশে একই জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, তাকে বংশবিস্তারক উপকরণ বলে।
- এ ধরনের উপকরণকে কৃষিতাত্ত্বিক বীজ বা অঙ্গজ বীজ বলা হয়।
- যেমন: আমের কলম, আলুর কন্দ, মিষ্টি আলুর লতা, আখের কাণ্ড, পাথরকুচি গাছের পাতা, কাকরোলের মূল, গোলাপের ডাল ও কুঁড়ি, আনারসের মুকুট, কলাগাছের সাকার, আদা, হলুদ, রসুন, কচু ও সকল উদ্ভিদতাত্ত্বিক বীজ।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫৯.
ধানের ক্ষেতে হপার বার্ন দেখা যায় কোন পোকার আক্রমণে?
  1. বাদামি গাছ ফড়িং
  2. লেডি বার্ড বিটল
  3. সবুজ গাছ ফড়িং
  4. চুঙ্গি পোকা
সঠিক উত্তর:
বাদামি গাছ ফড়িং
উত্তর
সঠিক উত্তর:
বাদামি গাছ ফড়িং
ব্যাখ্যা
বাদামি গাছ ফড়িং (Brown plant hopper): 
ক্ষতির লক্ষণ: 
১) বাদামি গাছ ফড়িং ধান গাছের গোড়ায় বসে রস শুষে খায়।
২) আক্রান্ত গাছ প্রথমে হলদে এবং পরে পুড়ে যাওয়ার মত রং ধারন করে মারা যায়। একে হপার বার্ন বলে।

দমন ব্যবস্থা: 
১) আলোক ফাঁদের সাহায্যে পূর্ণবয়স্ক পোকা দমন করা।
২) অধিক দূরত্বে চারা রোপন করা (২৫০২৫ সে.মি)।
৩) আগাম পাকে এমন জাতের ধান চাষ করা।
৪) অধিক আক্রমন হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা।

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
হাম পুলিং করা হয় কোন ফসলে?
  1. আলু
  2. কলা
  3. গম
  4. ভুট্টা
সঠিক উত্তর:
আলু
উত্তর
সঠিক উত্তর:
আলু
ব্যাখ্যা
হাম পুলিং:
- মাটির উপরের গাছের সম্পূর্ণ অংশকে উপড়ে ফেলাকে হাম পুলিং বলে।
- আলু সংগ্রহের ৭-১০ দিন পূর্বে হাম পুলিং করতে হবে।
- এতে সম্পূর্ণ শিকড়সহ গাছ উপরে আসবে কিন্তু আলু মাটির নিচে থেকে যাবে।
- হাম পুলিং এর ফলে আলুর ত্বক শক্ত হয়, রোগাক্রান্ত গাছ থেকে রোগ বিস্তার কম হয় ও আলুর সংরক্ষণগুণ বৃদ্ধি পায়।
- বীজ আলুতে অবশ্যই হাম পুলিং করতে হবে, তবে খাবার আলুর বেলায় হাম পুলিং জরুরি নয়।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬১.
মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে কত থাকা প্রয়োজন?
  1. ১ পিপিএম
  2. ৫ পিপিএম
  3. ৫০ পিপিএম
  4. ৫০০ পিপিএম
সঠিক উত্তর:
৫ পিপিএম
উত্তর
সঠিক উত্তর:
৫ পিপিএম
ব্যাখ্যা
পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন:
- পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন মাছ চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- প্রধানত ফাইটোপ্লাংকটন ও জলজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে পুকুরের পানিতে দ্রবীভূত হয়।
- বায়ুমণ্ডল হতে সরাসরি পানির উপরিভাগেও কিছু অক্সিজেন মিশ্রিত হয়।
- পুকুরে বসবাসকারী মাছ, জলজ উদ্ভিদ ও অন্যান্য প্রাণী এ অক্সিজেন দ্বারা শ্বাসকার্য চালায়।
- রাতে সূর্যালোকের অভাবে সালোকসংশ্লেষণ হয় না বলে পানিতে কোনো অক্সিজেন তৈরি হয় না।
- এজন্য সকালে পুকুরে অক্সিজেনের পরিমাণ কমে যায় ও বিকেলে বেশি থাকে।
- মাছ চাষের জন্য পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমপক্ষে ৫ মিলি গ্রাম/লিটার (৫ পিপিএম বা ১ মিলিয়ন ভাগের পাঁচ ভাগ) থাকা প্রয়োজন।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬২.
আঁতুড় বা নার্সারি পুকুরে কোন পোনা ছাড়া হয়?
  1. ডিম পোনা
  2. রেণু পোনা
  3. ধানী পোনা
  4. চারা পোনা
সঠিক উত্তর:
রেণু পোনা
উত্তর
সঠিক উত্তর:
রেণু পোনা
ব্যাখ্যা
মাছের পোনার প্রকারভেদ: 
- মাছের পোনাকে বয়স ও দৈর্ঘ্য অনুপাতে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়।
- যথা- ডিম পোনা, রেণু পোনা, ধানী পোনা ও আঙুলে বা চারা পোনা।
- ডিম ফোটার পরের অবস্থাকে ডিম পোনা বলে। এদের পেটের নিচে একটি থলি থাকে। থলি থাকা অবস্থায় (২-৩দিন) এরা বাইরে থেকে কোনো খাদ্য গ্রহণ করে না।
- কুসুম থলি শেষ হয়ে যাওয়ার পরবর্তী অবস্থাকে রেণু পোনা বলে।
- রেণু পোনা আরও বড় হয়ে ধানের মতো আকার (যেমন ২ বা ২ সেমি এর উপর) হলে একে ধানী পোনা এবং আঙুলের মতো লম্বা (৭ সেমি এর উপর) হলে একে আঙুলে বা চারা পোনা বলে।

বিভিন্ন আকারের পোনার প্রতিপালনের জন্য বিভিন্ন পরিবেশের পুকুর প্রয়োজন। নিম্নে এদের বর্ণনা দেওয়া হলো-
ক) আঁতুড় বা নার্সারি পুকুর:
- যে পুকুরে রেণু পোনা ছেড়ে ধানী পোনা পর্যন্ত বড় করা হয় তাকে আঁতুড় বা নার্সারি পুকুর বলে।
- এখানে শতক প্রতি ৫০-১০০ গ্রাম রেণু পোনা ছেড়ে ১৫-৩০ দিন চাষ করা হয়।

খ) লালন পুকুর:
- যে পুকুরে ধানী পোনা ছেড়ে চারা বা আঙুলে পোনা পর্যন্ত বড় করা হয় তাকে লালন পুকুর বলে।
- লালন পুকুরের আয়তন ২০ থেকে ১০০ শতক ও গভীরতা ১.৫-২ মিটার হতে পারে।
- এ পুকুরে শতক প্রতি ২৫০০-৪০০০টি ধানী পোনা ছেড়ে ২-৩ মাস চাষ করা হয়।

গ) মজুদ পুকুর:
- এটিই মাছ চাষের প্রধান পুকুর।
- যে পুকুরে ধানী বা আঙুলে পোনা ছেড়ে বড় মাছে পরিণত করা হয় তাকে মজুদ পুকুর বলে।
- এর আয়তন ৩০ শতকের উপরে এবং গভীরতা ২-৩ মিটার হয়। 

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬৩.
সবরি ও কবরী কোন ফসলের জাতের নাম?
  1. কলা
  2. টমেটো
  3. আলু
  4. আম
সঠিক উত্তর:
কলা
উত্তর
সঠিক উত্তর:
কলা
ব্যাখ্যা
কলার জাত: 
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে যেসব কলার জাত চাষ করা হয়, সেগুলো হচ্ছে অমৃতসাগর, সবরি, চাপা, মেহেরসাগর, কবরী ইত্যাদি।
- এ ছাড়াও কলার আরও অনেক জাত আছে যেমন: এঁটে কলা, বাঙলা কলা, জাহাজি কলা, কাঁচকলা বা আনাজি কলা ইত্যাদি।
- তবে বারি কলা-১, বারিকলা-২ ও বারিকলা-৩ নামে তিনটি উন্নত জাত চাষের জন্য অবমুক্ত করা হয়েছে।
- এর মধ্যে বারিকলা-২ জাতটি কাঁচকলার।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬৪.
ধান গাছের টুংরো রোগ কীসের সংক্রমণে হয়?
  1. ব্যাকটেরিয়া
  2. ভাইরাস
  3. ছত্রাক
  4. প্রোটোজোয়া
সঠিক উত্তর:
ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ভাইরাস
ব্যাখ্যা
টুংরো রোগ: 
কারণ: ভাইরাস সংক্রমণে হয়।
লক্ষণ: 
১) পাতার রং হালকা সবুজ হয় এবং পরে হলদে হয়।
২) গাছ টান দিলে উঠে আসে।
৩) আক্রান্ত পাতা মুচড়ে যায় ও গাছ খাটো হয়।

দমন ব্যবস্থা: 
১) সবুজ পাতা ফড়িং ভাইরাস ছড়ায়। তাই এ পোকা দমন করা জরুরী।
২) রোগ প্রতিরোধী জাত ব্যবহার করা।
৩) রোগাক্রান্ত গাছ তুলে মাটিতে পুঁতে ফেলা।
৪) সবুজ পাতা ফড়িং দমনের জন্য অনুমোদিত কীটনাশক প্রয়োগ করতে হবে।

উৎস: কৃষি শিক্ষা প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
বাংলাদেশের সেচ প্রকল্পগুলো কোন প্রতিষ্ঠান কর্তৃক নিয়ন্ত্রিত?
  1. পানি উন্নয়ন বোর্ড
  2. সেচ প্রকল্প উন্নয়ন বোর্ড
  3. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ
  4. নদী রক্ষা কমিশন
সঠিক উত্তর:
পানি উন্নয়ন বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
পানি উন্নয়ন বোর্ড
ব্যাখ্যা
বাংলাদেশের প্রধান সেচ প্রকল্প:
- কৃষকের কৃষিকাজের সুবিধার জন্য বাংলাদেশের সরকার অনেকগুলো সেচ প্রকল্প গ্রহণ করেছে।
- এই প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত
- যেসব এলাকায় সেচ প্রকল্প আছে সেসব এলাকার কৃষকেরা সারা বছর আউশ, আমন, বোরো, পাট, গম, আলু, শাক-সবজি ও ফলমূল উৎপাদন করছেন।
- আবার শস্য বহুমুখীকরণ কৃষি পদ্ধতিও চালু করা হয়েছে। প্রকল্পগুলোর নাম নিচে উল্লেখ করা হলো-
১। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্প (জি.কে.প্রজেক্ট)
২। বরিশাল সেচ প্রকল্প (বি.আই.পি)
৩। ভোলা সেচ প্রকল্প
৪। ঠাকুরগাঁও গভীর নলকূপ সেচ প্রকল্প
৫। চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি)
৬। মুহুরী সেচ প্রকল্প (এম.আই.পি)
৭। পাবনা সেচ এবং পল্লী উন্নয়ন প্রকল্প (পি.আই.আর.ডি.পি)
৮। মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
৯। কর্ণফুলী সেচ প্রকল্প (কে.আই.পি)

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৬৬.
পুকুরের পানিতে অম্লত্ব বা ক্ষারত্বের গ্রহণযোগ্য মাত্রা কত?
  1. pH ৫.৫-৯.৫
  2. pH ৭.৫-৯.৫
  3. pH ৬.৫-৮.৫
  4. pH ৪.৫-৭.৫
সঠিক উত্তর:
pH ৬.৫-৮.৫
উত্তর
সঠিক উত্তর:
pH ৬.৫-৮.৫
ব্যাখ্যা
পুকুরের পানির অম্লত্ব ও ক্ষারত্ব: 
- পুকুরের পানির পি এইচ মান নির্ণয় করে অম্লত্ব বা ক্ষারত্বের মাত্রা বোঝা যায়।
- পি এইচ মিটারের সাহায্যে এটি নির্ণয় করা হয়।
- পি এইচ মান ৭ এর কম হলে পানি অম্লীয় হয় এবং এর বেশি হলে ক্ষারীয় হয়।
- পুকুরের পানিতে অম্লত্ব বা ক্ষারত্বের গ্রহণযোগ্য মাত্রা হলো ৬.৫ থেকে ৮.৫।
- অম্লত্ব বা ক্ষারত্ব গ্রহণযোগ্য মাত্রার কম-বেশি হলে মাছ চাষে সমস্যার সৃষ্টি হয়।
- যেমন কম হলে মাছের ফুলকায় পচন ধরে আর বেশি হলে মাছের খাদ্য চাহিদা কমে যায় এবং মাছ দুর্বল হয়ে পড়ে।
- ফলে মাছ সহজেই রোগাক্রান্ত হয়। 

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৬৭.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কোন ফসল নিয়ে গবেষণা করে না?
  1. দানাশস্য
  2. কন্দাল ফসল
  3. পাটজাত ফসল
  4. মসলাজাত ফসল
সঠিক উত্তর:
পাটজাত ফসল
উত্তর
সঠিক উত্তর:
পাটজাত ফসল
ব্যাখ্যা
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) পাটজাত ফসল নিয়ে গবেষণা করে না। 

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট:

- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান।
- এই প্রতিষ্ঠান দানাশস্য, কন্দাল, ডাল, তৈলবীজ, সবজি, ফল, মসলা, ফুল ইত্যাদির উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন বিষয়ে গবেষণা করে থাকে।
- প্রতিষ্ঠানটি মৃত্তিকা এবং শস্য ব্যবস্থাপনা, রোগ বালাই এবং পোকামাকড় ব্যবস্থাপনা, পানি এবং সেচ ব্যবস্থাপনা, কৃষি যন্ত্রপাতির উন্নয়ন, খামার পদ্ধতির উন্নয়ন, শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন এবং আর্থ সামাজিক সংশ্লিষ্ট উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিপণন এবং পরিমাণ নির্ধারণ বিষয়ে গবেষণা করে থাকে।
- মহাপরিচালক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।
- গবেষণা উইং ৬টি কেন্দ্র, ১৭টি বিভাগ, ৮টি আঞ্চলিক কেন্দ্র, ২৮টি উপকেন্দ্রের মাধ্যমে যাবতীয় গবেষণা পরিচালনা ও পর্যবেক্ষণ করে থাকে।

উৎস: BARI ওয়েবসাইট।
৬৮.
বীজ উৎপাদন প্রযুক্তি বলতে নিচের কোনটিকে বোঝায়?
  1. মানসম্মত বীজ উৎপাদন
  2. বীজ ব্যবস্থাপনা
  3. বীজ সংরক্ষণ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
বীজ উৎপাদন: 
- বীজ উৎপাদন একটি প্রযুক্তিগত কর্মকাণ্ড।
- বীজ উৎপাদনের প্রথম কাজ হলো বীজের গুণাগুণ সংরক্ষণ করা।
- তাই কৃষিবিজ্ঞানীরা অবিরাম ফসলের জাতের বংশবৃদ্ধি ও গুণাগুণ সংরক্ষণের ব্যাপারে চিন্তাভাবনা করছেন এবং নতুন নতুন প্রযুক্তি সংযোগ করছেন।
- বীজ উৎপাদন প্রযুক্তি বলতে মানসম্মত বীজ উৎপাদন, ব্যবস্থাপনা ও সংরক্ষণকে বোঝায়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৬৯.
নিচের কোনটিতে রেড পামকিন বিটল পোকার আক্রমণ হতে পারে?
  1. আলু
  2. লাউ
  3. পেঁয়াজ
  4. মরিচ
সঠিক উত্তর:
লাউ
উত্তর
সঠিক উত্তর:
লাউ
ব্যাখ্যা
লাউ চাষ:
- বাংলাদেশে লাউ একটি জনপ্রিয় সবজি।
- লাউয়ের চেয়ে এর শাক বেশি পুষ্টিকর।

বালাই ব্যবস্থাপনা:
- এ সবজিতে রেড পামকিন বিটল পোকার আক্রমণ হতে পারে।
- এ পোকা দেখা দেওয়ার সাথে সাথে ধরে মেরে ফেলতে হবে।
- এছাড়া কিছু প্রজাতির ঘাসের মাধ্যমে লাউয়ের 'মোজাইক ভাইরাস' রোগ হতে পারে।

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৭০.
বীজ শোধন করতে নিচের কোন ঔষধ ব্যবহার করা হয়?
  1. ভিটাভেক্স-২০০
  2. গ্রানোসান-এম
  3. ম্যালাথিয়ন
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
বীজ শোধন:
- বীজ জীবাণু বহন করতে পারে।
- সেজন্য জমিতে বপনের আগে বীজ শোধন করে নিতে হয়।
- বীজ শোধন করার জন্য অনেক ঔষধ ব্যবহার করা হয়।
- যেমন, গ্রানোসান-এম, ভিটাভেক্স-২০০ ইত্যাদি।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭১.
রগিং বলতে নিচের কোনটিকে বোঝায়?
  1. আগাছানাশক ব্যবহার করা
  2. অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা
  3. ব্যারিয়ার ব্যবহার করে রোগ প্রতিরোধ
  4. আগাছা দমনে প্লাবন সেচ দেওয়া
সঠিক উত্তর:
অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা
উত্তর
সঠিক উত্তর:
অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা
ব্যাখ্যা
রগিং:
- বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং একটি জরুরি কাজ।
- রগিং অর্থ হচ্ছে আকাঙ্ক্ষিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যেকোনো অনাকাঙ্ক্ষিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা।
- ফুল আসার আগেই অনাকাঙ্ক্ষিত গাছ রগিং করা ভালো।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭২.
উদ্ভিদের অধিক কুশি সৃষ্টিতে সহায়তা করে কোন পুষ্টি উপাদান?
  1. নাইট্রোজেন
  2. ফসফরাস
  3. পটাশিয়াম
  4. ক্যালসিয়াম
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
পুষ্টি উপাদানের কাজ:
- উদ্ভিদের জীবনচক্রে বিভিন্ন পুষ্টি উপাদান বিভিন্ন কাজ করে থাকে।
- নিচে উদ্ভিদের গুরুত্বপূর্ণ কয়েকটি পুষ্টি উপাদানের কার্যাবলি বর্ণনা করা হলো-

নাইট্রোজেন:
(১) গাছকে ঘন সবুজ রাখে
(২) গাছের পাতা, কান্ড ও ডালপালার বৃদ্ধি ঘটায়
(৩) অধিক কুশি সৃষ্টিতে সহায়তা করে
(৪) শিকড় বিস্তারে সহায়তা করে।

ফসফরাস:
(১) উদ্ভিদের শিকড় মজবুত করে
(২) সময়মতো ফুল ফোটায় ও ফসল পাকায়
(৩) ফসলের গুণগত মান বাড়ায়।

পটাশিয়াম:
(১) শক্ত ও মজবুত কাণ্ড গঠনে সহায়তা করে
(২) উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
(৩) উদ্ভিদের পাতা, কান্ড ও ফলের বৃদ্ধি সমুন্নত রাখে
(৪) গাছের শিকড় বৃদ্ধি করে (৫) দানা জাতীয় শস্যের দানা পুষ্ট করে।

ক্যালসিয়াম:
(১) উদ্ভিদের মূল গঠন ও বৃদ্ধিতে সাহায্য করে
(২) উদ্ভিদকোষকে শক্তি প্রদান করে
(৩) ডাল ফসলের ফলন বাড়ায়
(৪) ফল জাতীয় শস্যের কাণ্ড শক্ত করে
(৫) খাদ্যশস্যে ক্যালসিয়ামের পরিমাণ বাড়ায়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭৩.
নিমবিসিডিন নামক জৈব বালাইনাশক কী থেকে তৈরি হয়?
  1. অ্যালামন্ডা
  2. রসুন
  3. নিম
  4. তামাক
সঠিক উত্তর:
নিম
উত্তর
সঠিক উত্তর:
নিম
ব্যাখ্যা
জৈব বালাইনাশক: 
১. অ্যালামন্ডা গাছের নির্যাস ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা যায়।
২. রসুনের নির্যাস ছত্রাক ও ব্যাকটেরিয়ানাশক হিসেবে ব্যবহার করা যায়।
৩. নিমের নির্যাস (বাকল, পাতা, ফুল ও ফল) জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। শুকনা নিমপাতার গুঁড়া বীজ ফসল/গুদামজাত শস্যের সাথে মিশ্রিত করে কীটপতঙ্গের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। নিমের তেল ও খৈল ফসলের মূলের কৃমিনাশক। যেমন: নিমবিসিডিন।
৪. তামাক পাতার নির্যাস 'নিকোটিন সালফেট' ব্যবহার করে ফসলের কান্ড বা পাতায় কীটপতঙ্গের আক্রমণ রোধ করা যায়।
৫. মুরগির পচনকৃত বিষ্ঠা ও সরিষার খৈল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন সবজি ফসলের মাটিবাহিত রোগ দমন করা যায়।
৬. সুগারবিটের শিকড় থেকে আহরিত লাইমো ব্যাকটেরিয়া প্রজাতি উদ্ভিদের মাটিবাহিত 'ড্যাম্পিং অফ' রোগ দমনে একটি কার্যকরি ব্যাকটেরিয়াম। এটি পোষক উদ্ভিদ, যেমন- পালংশাক ও সুগারবিটের শিকড়াঞ্চলে যুক্ত হয়ে কলোনি তৈরি করে এবং জীবাণুনাশক এন্টিবায়োটিক নিঃসরণের মাধ্যমে উদ্ভিদ রোগ দমন করে থাকে।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭৪.
নিচের কোনটি ছত্রাকজনিত রোগ?
  1. পাতা কুঁকড়ানো
  2. উফরা
  3. পাউডারি মিলডিউ
  4. সবগুলো
সঠিক উত্তর:
পাউডারি মিলডিউ
উত্তর
সঠিক উত্তর:
পাউডারি মিলডিউ
ব্যাখ্যা
গোলাপের পাউডারি মিলডিউ: 
- এটি একটি ছত্রাকজনিত রোগ।
- শীতকালে কুয়াশার সময় এ রোগের বিস্তার ঘটে।
- এ রোগে আক্রান্ত হলে পাতা, কচিফুল ও কলিতে সাদা পাউডার দেখা যায়।
- ফলে কুঁড়ি না ফুটে নষ্ট হয়ে যায়।
- এ রোগ দমন করতে হলে আক্রান্ত ডগা বা পাতা তুলে পুড়িয়ে দিতে হবে।
- এছাড়া থিওভিট বা সালফার, ডাইথেন এম-৪৫ যেকোনো একটি পানিতে মিশিয়ে সপ্তাহে একবার স্প্রে করে এ রোগ দমন করা যায়।

উল্লেখ্য,
- ধানের উফরা রোগ Ufra Disease of Rice (Ditylenchus angustus) কৃমিজনিত রোগ।
- পাতা কুঁকড়ানো রোগ সাধারণত ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। 

উৎস: কৃষিশিক্ষা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৭৫.
জৈব সার ব্যবহারে নিচের কোনটি ঘটে?
  1. মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণের উন্নতি হয়
  2. মাটিস্থ অণুজীবের কার্যাবলি বৃদ্ধি পায়
  3. মাটি থেকে পুষ্টির অপচয় কম হয়
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
জৈব সার:
- জমিতে উদ্ভিদ খাদ্য সরবরাহ, জমির উর্বরতা বৃদ্ধি ও গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রাকৃতিকভাবে জৈব উৎস (উদ্ভিজ্জ ও প্রাণিজ) থেকে প্রাপ্ত দ্রব্যাদি পচিয়ে বা প্রক্রিয়াজাত করে প্রয়োগ করা হলে তাকে জৈব সার বলে।
- বাংলাদেশে কৃষক পর্যায়ে সচরাচর ব্যবহৃত জৈব সার প্রধানত ৩ প্রকার। যথা -
i) সবুজ সার
ii) আবর্জনা পচা সার বা কম্পোস্ট এবং
iii) খামারজাত সার।

জৈব সার ব্যবহারে-
(১) মাটিতে জৈব পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়।
(২) মাটির ভৌত, রাসায়নিক ও জৈবিক গুণাগুণের উন্নতি হয়।
(৩) মাটিস্থ অণুজীবের কার্যাবলি বৃদ্ধি পায়
(৪) মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি পায়।
(৫) মাটি থেকে পুষ্টির অপচয় কম হয়
(৬) মাটির উর্বরতা বাড়ে।
(৭) মাটির সংযুক্তির উন্নতি হয়।
(৮) ফসলের উৎপাদন ও গুণগতমান বৃদ্ধি পায়।
(৯) মাটির পরিবেশ উন্নত হয়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭৬.
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ব্যবহৃত সম্প্রসারণ পদ্ধতি কোনটি?
  1. ব্যক্তিগত সম্প্রসারণ পদ্ধতি
  2. কৃষক গ্রুপ/সংগঠন ভিত্তিক সম্প্রসারণ পদ্ধতি
  3. গণমাধ্যম ও শ্রবণ-দর্শন সহায়ক সামগ্রী
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
সম্প্রসারণ পদ্ধতি: 
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'সংশোধিত সম্প্রসারণ কর্মধারা'র একটি নীতি হলো বিভিন্ন প্রকার সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার।
- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ব্যবহৃত অধিকাংশ সম্প্রসারণ পদ্ধতিতে কৃষক গ্রুপ/সংগঠনকে সরাসরি অন্তর্ভুক্ত করা হয় এবং মুদ্রিত মাধ্যম ও শ্রবণ-দর্শন সহায়তার মাধ্যমে গ্রুপ/সংগঠনভিত্তিক সম্প্রসারণ কার্যক্রমকে সমৃদ্ধশালী করা হয়।
- বর্তমানে অধিদপ্তর ব্যক্তিগত সম্প্রসারণ পদ্ধতির ওপর কম গুরুত্ব আরোপ করলেও কোন কোন ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ হতে পারে।
- বিভিন্ন সম্প্রসারণ পদ্ধতি হল:
• ব্যক্তিগত সম্প্রসারণ পদ্ধতি
• কৃষক গ্রুপ/সংগঠন ভিত্তিক সম্প্রসারণ পদ্ধতি
• গণমাধ্যম ও শ্রবণ-দর্শন সহায়ক সামগ্রী

উৎস: কৃষি সম্প্রসারণ ম্যানুয়াল ২০১৬। 
৭৭.
জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় চাষ করে মাটিতে মিশিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে কী বলে?
  1. কম্পোস্ট
  2. ট্রাইকো কমপোস্ট
  3. সবুজ সার
  4. ভার্মি কমপোস্ট
সঠিক উত্তর:
সবুজ সার
উত্তর
সঠিক উত্তর:
সবুজ সার
ব্যাখ্যা
সবুজ সার:
- জমিতে যেকোনো সবুজ উদ্ভিদ জন্মিয়ে কচি অবস্থায় চাষ করে মাটিতে মিশিয়ে যে সার প্রস্তুত করা হয় তাকে সবুজ সার বলে।
- ধইঞ্চা, গোমটর, বরবটি, শন, কলাই এসব ফসল দ্বারা এ সার তৈরি করা যায়।
১. প্রথমে এসব ফসলের যেকোনো একটি জমিতে চাষ করতে হবে। ফুল আসার আগে তা মই দিয়ে মাটির সাথে মেশাতে হবে।
২. তারপর আরও ৩-৪ বার চাষ ও মই দিয়ে মাটি ওলটপালট করে মাটির সাথে ভালোভাবে মেশালে ২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ পচে যায়।
৩. সবুজ সার যেখানে তৈরি হয় সেখানেই ব্যবহৃত হয়।

উৎস: কৃষিশিক্ষা, সপ্তম শ্রেণি, বোর্ড বই।
৭৮.
জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (NARS) এর সর্বোচ্চ প্রতিষ্ঠান কোনটি?
  1. BARI
  2. BRRI
  3. BARC
  4. BADC
সঠিক উত্তর:
BARC
উত্তর
সঠিক উত্তর:
BARC
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC):
- কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল জাতীয় কৃষি গবেষণা সিস্টেম (NARS) এর সর্বোচ্চ প্রতিষ্ঠান।
- পরিকল্পনা ও সম্পদের সমন্বয় সাধনের মাধ্যমে জাতীয় কৃষি গবেষণা সক্ষমতা জোরদারকরণ বিএআরসির দায়িত্ব যা একই ছাতার নীচে দেশের সমগ্র কৃষি গবেষণা প্রয়াস সমন্বয় সাধন করে।
- এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যেমন: কৃষি, বন ও পরিবেশ, মৎস্য ও প্রাণিসম্পদ, পল্লী উন্নয়ন, শিক্ষা, শিল্প, বানিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ইত্যাদির সমন্বিত কার্যক্রম যুক্ত হয়েছে।
- "বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ২০১২" আইনের আওতায় একটি শক্তিশালী গভর্ণিং বডির নির্দেশনায় NARS-এর নীতি নির্ধারণী কর্মকান্ড পরিচালিত হয়।
মাননীয় কৃষি মন্ত্রী উক্ত গভর্ণিং বডির চেয়ারম্যান। 
- বিএআরসি-র দায়িত্ব হচ্ছে গবেষণা সমন্বয় এবং আন্তঃপ্রতিষ্ঠান সংযোগ জোরদারকরণ, নার্স ইনস্টিটিউটসমূহের গবেষণা কার্যক্রম পরিবীক্ষণ ও পর্যালোচনা, প্রতিষ্ঠানসমূহের গবেষণা সক্ষমতা জোরদারকরণে সহায়তা করা, সিস্টেমভূক্ত পরিচালন নীতিমালা এবং মান সম্পন্ন ব্যবস্থাপনা পদ্ধতি প্রবর্তন এবং ইনস্টিটিউটসমূহের সন্তোষজনক পরিচালনা নিশ্চিত করা।

উৎস: BARC ওয়েবসাইট। 
৭৯.
ট্রাইকোডার্মা কী?
  1. উপকারী নেমাটোড
  2. উপকারী ব্যাকটেরিয়া
  3. অপকারী ছত্রাক
  4. উপকারী ছত্রাক
সঠিক উত্তর:
উপকারী ছত্রাক
উত্তর
সঠিক উত্তর:
উপকারী ছত্রাক
ব্যাখ্যা
ট্রাইকোডার্মা:  
- ট্রাইকোডার্মা হচ্ছে মাটিতে মুক্তভাবে বসবাসকারী উপকারী ছত্রাক- যা উদ্ভিদের শিকড়স্থ মাটি, পঁচা আবর্জনা ও কম্পোস্ট ইত্যাদিতে অধিক পরিমাণে পাওয়া যায়।
- এটি মাটিতে বসবাসকারি উদ্ভিদের ক্ষতিকর জীবাণু যেমন- ছত্রাক, ব্যাকটেরিয়া ও নেমাটোডকে মেরে ফেলে।
- ট্রাইকোডার্মা প্রকৃতি থেকে আহরিত এমনই একটি অণুজীব যা জৈবিক পদ্ধতিতে উদ্ভিদের রোগ দমনে ব্যবহার করা হচ্ছে।
- ট্রাইকোডার্মা বায়োপেস্টিসাইডটি প্রথম আবিষ্কার করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড.মো.বাহাদুর মিয়া যা ২০১৩ সালের জুন মাসে বগুড়া আরডিএ ল্যাবরেটরীতে গবেষণার মাধ্যমে কৃষকদের ব্যবহার উপযোগী করে তোলা হয়।

উৎস: কৃষি বাতায়ন।