পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৮ নভেম্বর, ২০২৩সময়30 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৫
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা - ২০০৬ (খুলনা বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০১.১২.২০০৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৮ নভেম্বর, ২০২৩ · ৩৫ প্রশ্ন

.
রক্তশূন্যতা বলতে বোঝায় -
  1. রক্তের পরিমাণ কমে যাওয়া
  2. রক্তরসের পরিমাণ কমে যাওয়া
  3. হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
  4. অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
ব্যাখ্যা
রক্তশূন্যতা (Anemia): 
- রক্তাশূন্যতার প্রধান কারণ রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়া
- খাদ্যের প্রধান উপাদান ভিটামিন বি১২ এর অভাবে এ রোগ দেখা যায়। 
- বাংলাদেশ সাধারণত লৌহ ঘটিত আমিষের অভাবে এ রোগ দেখা যায়। 
- শিশুদের ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন মহিলাদের ক্ষেত্রে এ রোগ বেশি সংঘটিত হয়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বায়ুমণ্ডলের কোন উপাদান অতিবেগুনি রশ্মিকে শোষণ করে?
  1. নাইট্রোজেন
  2. অক্সিজেন
  3. ওজোন
  4. হিলিয়াম
ব্যাখ্যা
স্ট্রাটোমণ্ডল: 
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল। 
- এই স্তরে ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। 
- এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি শুষে নেয়। 
- এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া শান্ত ও শুষ্ক থাকে। 
- ঝড়-বৃষ্টি থাকেনা বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
.
তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
  1. দুটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
ব্যাখ্যা
তাপ সঞ্চালন: 
- তাপ বেশি তাপমাত্রার স্থান থেকে কম তাপমাত্রার স্থানে যেতে পারে। তাপের এই স্থান পরিবর্তনকে তাপ সঞ্চালন বলে। 
- তাপ সঞ্চালন তিন প্রক্রিয়ায় সংঘটিত হয়। 
যথা - 
১। পরিবহন, 
২। পরিচলন ও 
৩। বিকিরণ। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
["তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।'']
২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলে কে চ্যাম্পিয়ন হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. আর্জেন্টিনা
অনির্ধারিত
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোনো স্থানের বায়ুচাপ হঠাৎ কমে গেলে কী হয়?
  1. বায়ুপ্রবাহ কমে যায়
  2. বায়ুপ্রবাহ বেড়ে যায়
  3. বায়ুপ্রবাহ থেমে যায়
  4. বায়ুপ্রবাহ অপরিবর্তিত থাকে
ব্যাখ্যা
- বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপ কমে যায় এবং আবার বায়ুচাপ কমে গেলে বায়ুপ্রবাহ বেড়ে যায়। 
- বায়ুতে তাপমাত্রা বাড়লে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যায়। 
- কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে অবস্থিত জলীয়বাষ্পের প্রকৃত পরিমাপকে তুল্য আর্দ্রতা বলে। 
- তুল্য আর্দ্রতার সাথে শিশিরাঙ্কের সম্পর্ক রয়েছে। 
- যে তাপমাত্রার বায়ু জলীয়বাষ্পে সম্পৃক্ত হয় তা শিশিরাঙ্ক নামে পরিচিত। 
- অর্থাৎ বায়ুতে উপস্থিত জলীয়বাষ্প দ্বারা ঐ বায়ুতে সম্পৃক্ত করতে হলে যে তাপমাত্রা পর্যন্ত শীতল করা প্রয়োজন সেই তাপমাত্রাকে শিশিরাঙ্ক বলে। 

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রাষ্টপতি পদপ্রার্থীর বয়স কমপক্ষে কত বছর হতে হবে?
  1. ৩০ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৮ বছর
  4. ৪০ বছর
ব্যাখ্যা
রাষ্ট্রপতি:

- রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক প্রধান।
- বাংলাদেশের সংবিধানের চতুর্থ অংশের ৪৮-৫৪ অনুচ্ছেদে রাষ্ট্রপতি সম্পর্কিত বিধানাবলি বিধৃত হয়েছে।
- রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত।
- তিনি সংবিধান ও আইন বলে তাঁর উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব সম্পন্ন করেন।
- সরকারের যাবতীয় নির্বাহী কার্যাদি রাষ্ট্রপতির নামে সম্পাদন করা হয়।
- সংসদ-সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্যে নূন্যতম বয়স ৩৫ বছর।
- রাষ্ট্রপতির পদ শূণ্য হলে মেয়াদ শেষ হওয়ার ৬০-৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিধান রয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গণিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?
  1. ৫০%
  2. ৫৭%
  3. ৬৩%
  4. ৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গণিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?

সমাধান: 
শুধু ইংরেজিতে ফেল করে = (৩০ - ১৩)% = ১৭%
শুধু গণিতে ফেল করে = (২০ - ১৩)% = ৭%
∴ ইংরেজি বা গণিত বা উভয় বিষয়ে ফেল করে = (১৭ + ৭ + ১৩)% = ৩৭%
∴ উভয় বিষয়ে পাশ করে = (১০০ - ৩৭)% = ৬৩%

∴ শতকরা উভয় বিষয়ে পাশ করেছে ৬৩ জন।
.
এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?
  1. ৩৩° সেলসিয়াস
  2. ৩৫° সেলসিয়াস
  3. ৩৯° সেলসিয়াস
  4. ৪৩° সেলসিয়াস
ব্যাখ্যা
প্রশ্ন: এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা ৩০° সেলসিয়াস। প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস ও শেষ ৩ দিনের গড় তাপমাত্রা ২৯° সেলসিয়াস হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত?

সমাধান: 
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = ৩০° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (৩০ × ৭)° সেলসিয়াস 
= ২১০° সেলসিয়াস।

আবার, 
প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা = ২৮° সেলসিয়াস 
∴ প্রথম ৩ দিনের মোট তাপমাত্রা = (২৮ × ৩)° সেলসিয়াস
= ৮৪° সেলসিয়াস।

শেষ ৩ দিনের গড় তাপমাত্রা = ২৯° সেলসিয়াস
∴ শেষ ৩ দিনের মোট তাপমাত্রা = (২৯ × ৩)° সেলসিয়াস 
= ৮৭° সেলসিয়াস।

∴৬ দিনের মোট তাপমাত্রা = ৮৪° + ৮৭° = ১৭১° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (২১০° - ১৭১°) = ৩৯° সেলসিয়াস
.
a + b = 5, a - b = 3 হলে, ab = কত?
  1. 2
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 5, a - b = 3 হলে, ab = কত?

সমাধান:
a + b = 5 
a - b = 3 

দুটি সমীকরণ যোগ করে, a + b + a - b = 5 - 3
⇒ 2a = 2
∴ a = 1

b = 5 - 1 = 4

∴ ab = 4 × 1 = 4 
১০.
সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে -
  1. ৬০°
  2. ৬৪°
  3. ৭০°
  4. ৭২°
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম পঞ্চভুজের একটি বহিঃস্থ কোণের পরিমাণ হবে -

সমাধান: 
পঞ্চভুজের অন্তঃস্থ কোণ = {(৫ - ২)/৫} × ১৮০° 
= ১০৮°

∴ পঞ্চভুজের বহিঃস্থ কোণ = ১৮০° - ১০৮°
= ৭২°  
১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Dysentary
  2. Disentery
  3. Dysentery
  4. Dysentry
ব্যাখ্যা
• Dysentery (Noun):
English Meaning: a disease characterized by severe diarrhea with passage of mucus and blood and usually caused by infection.
Bangla Mening: আমাশয়।

Example sentence: Dysentery now attacked the crew, and the boatswain's mate died.

Source: Merriam-Webster and Bangla Academy Dictionary.
১২.
কোনটি Material Noun?
  1. Ring
  2. River
  3. Book
  4. Paper
ব্যাখ্যা
• Materiel noun 
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- gold (চিনি) হলো Material noun, কারণ এটি পদার্থ বা বস্তু বাচক এবং একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।
- আরো উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

•  Paper হচ্ছে Material noun.
- Paper দ্বারা উপাদান নির্দেশ করে তাই এটি Material noun.

• Book, River, Ring এগুল দ্বারা কোন কিছুর সাধারন নামকে বোঝানো হয়েছে। 
- নির্দিষ্ট কোনকিছুর নামকে নির্দেশ না করে কোনকিছুর সাধারণ নামকে নির্দেশ করলে তাদেরকে Common Noun বলে। 
১৩.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. He copied the answer word by word
  2. He copied the answer word for word
  3. He copied the answer word with word
  4. He copied the answer word in word
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - He copied the answer word for word.

• Word for word (phrase)
- English Meaning: in exactly the same or, when translated, exactly equivalent words.
- Bangla meaning: হুবহু, কোনো রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না-করে কোনো বিষয় লিখন বা কথার বর্ণনা।
- যেহেতু বাক্যে copy করার কথা উল্লেখ রয়েছে, তাই word for word এর ব্যবহার সঠিক।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৪.
'He is proud ____ his position.' বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. of
  2. for
  3. at
  4. in
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -of.
- Complete sentence" He is proud of his position.

• Proud of - গর্বিত।
- অর্থাৎ, কোনো বিষয়ে গর্ববোধ করা বোঝাতে proud এরপ preposition হিসাবে of বসে।
১৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. কুজ্ঝটিকা
  2. কুজ্জটিকা
  3. কুজ্জ্বটিকা
  4. কুজ্ঝটীকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: কুজ্ঝটিকা,
- সংস্কৃত ভাষার শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (কুজ্ঝটি + কান্ + আ)।

• এরূপ কিছু সংস্কৃত শব্দ হলো: কুঞ্জকানন, কুঞ্জবন, কুঞ্জ, কুঞ্চিত, কুক্ষণ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
‘গাড়ি স্টেশন  ছাড়ল’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্তৃকারকে শূন্য
  2. কর্মকারকে শূন্য
  3. করণ কারকে শূন্য
  4. অপাদান কারকে শূন্য
ব্যাখ্যা
• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

- 'গাড়ী স্টেশন ছাড়ল' বাক্যে 'স্টেশন' থেকে গাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি। তাই 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
‘আজ রবিবার’ নাটকটি কে রচনা করেন?
  1. হুমায়ূন আহমেদ
  2. মাসুম রেজা
  3. জিয়া হায়দার
  4. সেলিনা হোসেন
ব্যাখ্যা
• 'আজ রবিবার' নাটকটির রচয়িতা হুমায়ূন আহমেদ। 

⇒ হুমায়ূন আহমেদ: 
- হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। 
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান। 
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন। 
- 'নন্দিত নরকে' উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- আশির দশকে বাংলাদেশের টেলিভিশন নাটক ও ধারাবাহিক নাটকের ইতিহাসে হুমায়ূন আহমেদ আলোড়ন সৃষ্টি করেন।
⇒ হুমায়ুন আহমেদের প্রথম টেলিভিশন নাটক - প্রথম প্রহর (১৯৮৩, পরিচালনা- নওয়াজেস আলী খান)।
⇒ তাঁর প্রথম ধারাবাহিক নাটক - "এইসব দিনরাত্রি" বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত হয়।

এ ছাড়া অন্যান্য জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে আছে:
- বহুব্রীহি (কমেডি),
- অয়োময় (সামাজিক-ঐতিহাসিক),
- কোথাও কেউ নেই (নাগরিক জীবনভিত্তিক),
- আজ রবিবার (পারিবারিক-সামাজিক),
- নক্ষত্রের রাত (আধুনিক জীবনসমস্যা) ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
‘আমি শুনে হাসি, আঁখিজলে ভাসি, এই ছিল মোর ঘটে - তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর বচে।’ -পঙক্তিটির রচয়িতা কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. মোজাম্মেল হক
  4. মোহিতলাল মজুমদার
ব্যাখ্যা
• দুই বিঘা জমি:
- উপরের পঙক্তিজোড়া রবীন্দ্রনাথ ঠাকুরের 'দুই বিঘা জমি' নামক কবিতা থেকে নেওয়া।
- কবিতাটি রবীন্দ্রনাথের কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। পরে রবীন্দ্রনাথের ‘কথা’ কাব্যগ্রন্থের সহযোগে ‘কাহিনী’ ও ‘কথা’ কাব্য দুটি একসাথে ‘কথা ও কাহিনী’ নামে প্রকাশিত হয়।
- 'দুই বিঘা জমি' কবিতায় উপেন এই মন্তব্যটি করেছেন।
- এই উক্তি দ্বারা দুর্বলের মুখে নীতিকথা প্রকাশিত হয়েছে।

⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৯.
উদ্ভিদ কোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলে -
  1. প্রস্বেদন
  2. বাষ্পীভবন
  3. শ্বসন
  4. ব্যাপন
ব্যাখ্যা
প্রস্বেদন: 
- উদ্ভিদকোষ থেকে বাষ্পাকারে পানি বের হয়ে যাওয়ার প্রণালীকে বলা হয় প্রস্বেদন। 

প্রস্বেদন এর গুরুত্বসমূহ: 
- প্রস্বেদনের কারণে উদ্ভিদ দেহ থেকে পানি বের করে দিয়ে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত হয়। 
- প্রস্বেদন কোষরসের ঘনত্ব বৃদ্ধি করে। ফলে উদ্ভিদ সহজে মূল দিয়ে পানি ও খনিজ লবণ শোষণ করতে পারে। 
- প্রস্বেদনের কারণে উদ্ভিদদেহ ঠান্ডা থাকে এবং পাতায় আর্দ্রতা বজায় থাকে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২০.
কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়?
  1. তাপ ও বিদ্যুৎ পরিবাহিতা বেশি
  2. চাকচিক্য (উজ্জ্বলতা) বেশি
  3. নমনীয়তা বেশি
  4. ঘনত্ব কম
ব্যাখ্যা
ধাতুর বৈশিষ্ট্য: 
- ঘাতসহনীয়তা: ধাতুকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায়। 
- নমনীয়তা: ধাতুকে বাঁকানো যায়। 
- উজ্জ্বলতা: ধাতুর আলোক বিচ্ছুরণ বা প্রতিফলন করে বলে এগুলো চকচক করে। 
- পরিবাহিতা: ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহি। 
- ধাতব শব্দ: আঘাত করলে ধাতু টুন টুন শব্দ করে। 
- গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: ধাতুসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি (তবে পারদ সাধারণ তাপমাত্রায় তরল)। 
- ঘনত্ব: অধাতুর চেয়ে ধাতুসমূহের ঘনত্ব বেশি। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
কোনটি মৌলিক পদার্থ?
  1. চিনি
  2. নিয়ন
  3. পানি
  4. লবণ
ব্যাখ্যা
মৌলিক পদার্থ: 
- যে পদার্থকে বিশ্লেষণ করলে ওই পদার্থ ভিন্ন ধর্ম বিশিষ্ট অন্য কোন নতুন পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বা মৌল বলে। 
যেমন- হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, কার্বন, গন্ধক, তামা, দস্তা, পারদ, সোনা, রুপা, লৌহ, নিয়ন, আর্গন প্রভৃতি মৌলিক পদার্থ। 

যৌগিক পদার্থ: 
- যে পদার্থের রাসায়নিক বিশ্লেষণ করলে দুই বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। 
যেমন- পানি, কার্বন-ডাই-অক্সাইড, খাদ্য লবণ, চিনি, এসিড, ক্ষার প্রভৃতি হলো যৌগিক পদার্থ। 

উৎস: সাধারণ বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
২২.
["তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে প্রযোজ্য নয়। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।'']
বাংলাদেশে ২০০৫ - ২০০৬ মৌসুমের ক্রিকেটে বর্ষসেরা অলরাউন্ডারের পুরস্কার কে পেয়েছেন?
  1. মাশরাফি বিন মর্তুজা
  2. মোহাম্মদ রফিক
  3. মোহাম্মদ আশরাফুল
  4. অলক কাপালি
অনির্ধারিত
ব্যাখ্যা
শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩:

- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া অঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও দু’টি প্রতিষ্ঠানকে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পুরস্কার-২০২৩ প্রদান করেন।
- রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি পুরস্কার প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন।
• স্বাধীন বাংলাদেশের জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক আবদুস সাদেক - আজীবন সম্মাননা।
- নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন - কৃতি খেলোয়াড়/ক্রীড়াবিদ।
- ক্রিকেটার তাসকিন আহমেদ - কৃতি খেলোয়াড়/ক্রীড়াবিদ।
- ভারত্তোলনে সাউথ এশিয়ান স্বর্ণ পদক পাওয়া জিয়ারুল ইসলাম - কৃতি খেলোয়াড়/ক্রীড়াবিদ।
- কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মালা রানী সরকার - ক্রীড়া সংগঠক

তথ্যসূত্র - প্রধামন্ত্রীর কার্যালয় ওয়েবসাইট।
২৩.
‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
  1. সিলেট
  2. ময়মনসিংহ
  3. চট্টগ্রাম
  4. কক্সবাজার
ব্যাখ্যা
খাসিয়া:

- বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠি।
- এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
- বাংলাদেশে তাদের আদি নিবাস বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ জেলায়।
- বর্তমানে সিলেট, সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ছাতক ও সদর থানায় খাসিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে।
- পুঞ্জি প্রধানকে সিয়েম বলা হয়।
- বর্তমানে ৮০%-৯০% খাসিয়াই খ্রিস্টান।
- প্রায় প্রতি পুঞ্জিতেই গির্জা আছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৪.
লালবাগ কেল্লার আদি নাম -
  1. আওরঙ্গবাদ দুর্গ
  2. আজম দুর্গ
  3. শায়েস্তা খান দুর্গ
  4. পরীবিবির দুর্গ
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:

- লালবাগ কেল্লা পুরাতন ঢাকার লালবাগে অবস্থিত।
- সতের শতকে ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ এটির নির্মাণ কাজ শুরু করেন। মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
- লালবাগ কেল্লার অভ্যন্তরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজার অবস্থিত।
- ১৯১০ সালে লালবাগ কেল্লা প্রত্নতত্ত্ব নির্দশন হিসেবে অন্তর্ভুক্ত হয়।
- এর আদি নাম কেল্লা আওরঙ্গবাদ। লালবাগে অবস্থিত হওয়ায় পরে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।

তথ্যসূত্র - প্রত্নতত্ত্ব অধিদপ্তর ওয়েবসাইট।
২৫.
৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?
  1. ২৮ জন
  2. ২৬ জন
  3. ২৪ জন
  4. ৩০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ জন শ্রমিক একটি কাজ ২১ দিনে শেষ করতে পারে। ১৪ দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে?

সমাধান:
২১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ জন শ্রমিকে 
১ দিনে একটি কাজ শেষ করতে পারে ৫৬ × ২১ জন শ্রমিকে 
১৪ দিনে একটি কাজ শেষ করতে পারে (৫৬ × ২১)/১৪ জন শ্রমিকে 
= ৮৪ জন শ্রমিকে 

নতুন শ্রমিক লাগবে = (৮৪ - ৫৬)জন = ২৮ জন 
২৬.
একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৪ : ৭ : ৮ এবং এর পরিসীমা ৩৮ সেমি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত?
  1. ৬ সেমি ১২ সেমি ২০ সেমি
  2. ৯ সেমি ১১ সেমি ১৮ সেমি
  3. ৮ সেমি ১৪ সেমি ১৬ সেমি
  4. ১০ সেমি ১৩ সেমি ১৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ৪ : ৭ : ৮ এবং এর পরিসীমা ৩৮ সেমি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৪x সে.মি.; ৭x সে.মি. এবং ৮x সে.মি.

শর্তমতে,
৪x + ৭x + ৮x = ৩৮
বা, ১৯x = ৩৮
∴ x = ২

∴ বাহুগুলো যথাক্রমে ৮ সে. মি.; ১৪ সে. মি. ও ১৬ সে. মি.
২৭.
১, ২, ৪, ৮, ১৬,.......... ধারাটির দশম পদ কত?
  1. ২৫৬
  2. ৫০০
  3. ৫১২
  4. ৬২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৮, ১৬,.......... ধারাটির দশম পদ কত?

সমাধান:
১ম পদ a = ১
সাধারন অনুপাত r = ২/১ = ২

১০ তম পদ = arn - 1
= ১ × ২১০ - ১
= ১ × ২
= ৫১২
২৮.
ত্রিভুজের বৃহত্তর বাহুসংলগ্ন কোণদ্বয় -
  1. সূক্ষ্মকোণ
  2. স্থুলকোণ
  3. সমকোণ
  4. সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের বৃহত্তম বাহুসংলগ্ন কোণদ্বয়-

সমাধান:
- স্থুলকোণী ত্রিভুজে স্থুলকোণটি থাকে বৃহত্তম বাহুর বিপরীতে।
- বৃহত্তম বাহু সংলগ্ন কোণ দু’টি সর্বদা সুক্ষ্ম কোণ।

২৯.
'He is writing a letter.' বাক্যটির passive form হবে -
  1. A letter is written by him
  2. A letter was written by him
  3. A letter was being written by him
  4. A letter is being written by him
ব্যাখ্যা
• 'He is writing a letter'- এই sentence টি Present Continuous Tense এ আছে। 

• Present Continuous Tense এর Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার নিয়ম: 
- Object টি subject হয়, 
- am beibg/ is being/ are being বসে, 
- মূল verb এর past participle বসে, 
- by বসে, 
- Subject টির objective form বসে। 

Structure: Object টির subjective form + am being/ is being/ are being + মূল verb এর past participle + by + subject এর objective form.

• নিয়মানুযায়ী, 
- Active: He is writing a letter.
- Passive: A letter is being written by him
৩০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. We packed our luggages
  2. Listen to my advice
  3. Honey is too sweet
  4. Your informations are false
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Listen to my advice বাক্যটি সঠিক।
• advice শব্দটি uncountable noun.
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।

• অন্য অপশন গুলোর মধ্যে ক) বাক্যে luggages ; ঘ) বাক্যে  informations দুটোই uncountable বলে এদের সাথে s/es এর ব্যবহার ভুল
- আর information এর পর singular verb হিসেবে is বসবে।
ক) এর শুদ্ধ বাক্যটি হবে - We packed our luggage.
ঘ) এর শুদ্ধ বাক্যটি হবে - Your information is false

গ) Honey is too sweet হয় না very sweet হয়।
- সঠিক বাক্যটি হবে - Honey is very sweet.
৩১.
'Anger may be compared ____ fire.' বাক্যটির শূন্যস্থানে সঠিক শব্দ বসবে -
  1. with
  2. at
  3. to
  4. of
ব্যাখ্যা
• The correct sentence is: Anger may be compared to fire. 

- The sentence "Anger may be compared to fire" suggests that anger can be likened or compared to fire.
- অর্থাৎ এখানে ক্রোধ বা রাগকে আগুনের সাথে তুলনা করা হয়েছে বা আগুনের সাথে সাদৃশ্য আছে আছে এমনটি বোঝাচ্ছে। 

- The preposition "to" is used to draw a similarity or analogy between two things.
- প্রদত্ত বাক্যটিতেও বোঝানো হচ্ছে আগুনের বৈশিষ্ট্যের সাথে রাগের মিল রয়েছে।
- এছাড়াও, আগুন অনেক ক্ষেত্রেই  Fire is often used as a metaphor for the তীব্রতা, প্রচন্ডতা, ধ্বংসাত্মকতা ইত্যাদি রুপকার্থে ব্যবহৃত হয়।
- সুতরাং, সার্বিকভাবে বলা যায়, প্রদত্ত শূন্যস্থানের জন্য appropriate preposition হলো "to".
৩২.
‘উপকূল’ কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. তৎপুরুষ সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
• অব্যয়ীভাব সমাস:
  পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থই প্রধান হয়, তবে থাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়।
যেমন:
- কূলের সমীপে = উপকূল;
- বেলাকে অতিক্রম = উদ্বেল;
- শৃঙ্খলাকে অতিক্রম = উচ্ছৃঙ্খল;
- নুনের অভাব = আলুনি;
- ইষৎ উষ্ণ = ঈষদুষ্ণ;
- বিরুদ্ধ বাদ = প্রতিবাদ
- দিন দিন = প্রতিদিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩.
‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ কি?
  1. ঢাক জোরে বাজান
  2. প্রচার
  3. বিরক্তিকর আওয়াজ
  4. লুকোচুরি
ব্যাখ্যা
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
‘তিনি ব্যাকরণে  পণ্ডিত’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মকারকে সপ্তমী
  2. করণ কারকে সপ্তমী
  3. অপাদান কারকে সপ্তমী
  4. অধিকরণ কারকে সপ্তমী
ব্যাখ্যা
⇒ অধিকরণ কারক:
যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত ‘এ’, ‘য়’, ‘য়ে’, ‘তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।
- রাজীব বাংলা ব্যাকরণে ভালাে।

- তেমনিভাবে, "তিনি ব্যাকরণে পণ্ডিত"।
এ বাক্যে 'ব্যাকরণে' শব্দে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ 'এ' বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং, 'ব্যাকরণে' শব্দটি অধিকরণে সপ্তমী৷ 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৫.
‘সূর্যদীঘল বাড়ি’ ‍উপন্যাসটির রচয়িতা কে?
  1. শওকত ওসমান
  2. জহির রায়হান
  3. হুমায়ূন আহমেদ
  4. আবু ইসহাক
ব্যাখ্যা
• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস:
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্ত্ত পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্তু।
- উপন্যাসের প্রধান চরিত্র: জয়গুণ, হাস্য, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।
- ‘সূর্য দীঘল বাড়ী’ উপন্যাসটি চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

• কাহিনি সংক্ষেপ:
দুর্ভিক্ষ-পীড়িত জয়গুন অন্নের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায়, কিন্তু নগরজীবনের নিঃস্ব, তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে আবার স্বগ্রামে ফিরে আসে। কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে। লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি। দুর্ভোগ বেড়েছে।

---------------------------
• আবু ইসহাক:
- আবু ইসহাক (১৯২৬-২০০৩) কথাসাহিত্যিক, অভিধান-প্রণেতা৷
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ি'।
- তার দ্বিতীয় উপন্যাস 'পদ্মার পলিদ্বীপ'।
- তাঁর তৃতীয় উপন্যাস ‘জাল’। এটি তাঁর রচিত গোয়েন্দা জাতীয় উপন্যাস।

• তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ:
- 'হারেম ও
- মহাপতঙ্গ।

• তাঁর রচিত একমাত্র নাটক:
- জয়ধ্বনি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।