পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয়: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন ----------------- টপিক: i) নৈতিকতা, মূল্যবোধ, সুশাসনের সংজ্ঞা, উৎপত্তি ও উপাদান। ii) নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক ii) বিভিন্ন দার্শনিকের বই, উক্তি ও মতবাদ। [নম্বর কাভার - ৭]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
সুশাসনের ধারণা কী ধরনের হয়ে থাকে? 
  1. দ্বিমাত্রিক
  2. একমাত্রিক
  3. বহুমাত্রিক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
বহুমাত্রিক
উত্তর
সঠিক উত্তর:
বহুমাত্রিক
ব্যাখ্যা

সুশাসনের ধারণা:
- সাধারণ অর্থে সুশাসন হলো এমন এক প্রক্রিয়া যা একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে।
- এই শাসন প্রক্রিয়ায় জনগণের আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পায়।
- সরকারের স্বচ্ছতা-জবাবদিহিতার সঙ্গে নিশ্চিত হয় সামাজিক ন্যায় বিচার ও সামাজিক- সাংস্কৃতিক বহুত্ববাদ।
- সুশাসনের ধারণাটি বহুমাত্রিক।
- এটি ৪ ধরণের ধারণা নির্মাণ করে: রাজনৈতিক সুশাসন, সামাজিক সুশাসন, অর্থনৈতিক সুশাসন এবং সাংস্কৃতিক সুশাসন।

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।

.
"সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত" এই উক্তিটি কার?
  1. এফ ই মেরিল
  2. এইচ এম জনসন
  3. ফ্রাঙ্কেল
  4. ক্লাইড ক্লুখোন
সঠিক উত্তর:
ক্লাইড ক্লুখোন
উত্তর
সঠিক উত্তর:
ক্লাইড ক্লুখোন
ব্যাখ্যা

মূল্যবোধের ধারণা ও বৈশিষ্ট্য:
- মূল্যবোধ একটি মানবিক গুণাবলি। এটি একজন মানুষের নীতি-নৈতিকতা ও বিবেকের উপর নির্ভরশীল।
- মূল্যবোধ সামাজিক আচার-ব্যবহার, সংস্কৃতি চর্চা ও সামাজিকীকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে সৃষ্টি হয়। এটি অর্জনের বিষয়, আরোপিত নয়।

- ক্লাইড ক্লুখোন (Clyde Kluokhon) বলেন "সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব প্রকাশ্য ও অনুমেয় আচার-আচরণের ধারা যা ব্যক্তি ও সমাজের মৌলিক বৈশিষ্ট্য বলে স্বীকৃত”।
- মূল্যবোধ এর নির্দিষ্ট কোন মাপকাঠি বা যৌক্তিকতা প্রমাণের সুযোগ নেই। কেননা একজনের কাছে যা আদর্শ, তা অন্য জনের কাছে বিরক্তির কারণও হতে পারে।
- তবে অনেকের মতে মানবিক গুণাবলি এবং সঠিক বিবেক-বুদ্ধির বহিঃপ্রকাশই মূল্যবোধ।
- বিভিন্ন পন্ডিত মূল্যবোধকে নানাভাবে ব্যাখ্যা করেছেন।
- সমাজবিজ্ঞানী এইচ এম জনসন (H.M. Johnson) এর মতে "সামাজিক মূল্যবোধ হল একটি মানদণ্ড"।
- অতএব,সামাজিক মূল্যবোধ হচ্ছে সেসব ধারণার চূড়ান্ত ব্যাপ্তি যা মানুষ হিসেবে একজন ব্যক্তির জীবনে একান্ত কাম্য।
-সমাজের এসব মূল্যবোধ মানুষের জীবনের জন্য লক্ষ্য ও প্রাপ্তি স্থির করতে সাহায্য করে।

সূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

.
কোন সংস্থা সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে?
  1. UNEP
  2. UNESCO
  3. USAID
  4. World Bank
সঠিক উত্তর:
World Bank
উত্তর
সঠিক উত্তর:
World Bank
ব্যাখ্যা

সুশাসন:
- বর্তমান বিশ্বে একটি জনপ্রিয় ধারণা হল সুশাসন।
- সুশাসনের ইংরেজি প্রতিশব্দ হল ‘Good Governance’ ।
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনোইতিক উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে সুশাসন।
- ১৯৮৯ সালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়।
- ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের ৪টি স্তম্ভ ঘোষণা করে।
এ চারটি স্তম্ভ হচ্ছে –
i) দায়িত্বশীলতা
ii) স্বচ্ছতা
iii) আইনী কাঠামো
iv) অংশগ্রহণ

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
যে সকল সামাজিক রীতিনীতি শতশত বছর ধরে বংশ পরম্পরায় পালিত হয়ে থাকে, সে সকল রীতিনীতিকে কী বলে?
  1. প্রথা
  2. সংস্কৃতি
  3. নৈতিকতা
  4. মূল্যবোধ
সঠিক উত্তর:
প্রথা
উত্তর
সঠিক উত্তর:
প্রথা
ব্যাখ্যা

মূল্যবোধ বিষায়ক কয়েকটি সংজ্ঞা:

- রীতিনীতি: সমাজবদ্ধ মানুষের ব্যবহার ও অনুশীলনের উপর যে অলিখিত সাধারণ ঐক্যমত প্রতিষ্ঠিত হয় তাকে রীতিনীতি বলে। 
- প্রথা: যে সকল সামাজিক রীতিনীতি শতশত বছর ধরে বংশ পরম্পরায় পালিত হয়ে থাকে, সে সকল রীতিনীতিকে প্রথা বা Custom বলে। 
- সংস্কৃতি: একটি নির্দিষ্ট সময়ে একটি জাতিগোষ্ঠীর মুল্যবোধ, আদর্শ, রীতিনীতি, প্রথা, শিল্প, নৈপুন্য ইত্যাদিকে এক কথায় সংস্কৃতি বলা হয়।
- নৈতিকতা হচ্ছে ভালো-মন্দ আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যদির সাথে সম্পর্কযুক্ত একটি বিশেষগুণ। তাই নৈতিকতাকে বলা হয় মানবজীবনের নৈতিক আদর্শ।
- সমাজবিজ্ঞানী আর টি শেফার মতে, "ভালো বা মন্দ, ঠিক বা বেঠিক এবং কাঙ্খিত বা অনাকাঙ্খিত বিষয় সম্পর্কে সমাজের বিদ্যমান ধারণার নাম হলো মূল্যবোধ।"
- ফ্রাঙ্কেল মূল্যবোধ সম্পর্কে বলেন, "মূল্যবোধ হল আবেগিক ও আদর্শগত ঐক্যের বোধ।"
- মেরিল এর মতে, ''সামাজিক মূল্যবোধ হচ্ছে বিশ্বাসের এক প্রকৃতি বা ধরন, যা গোষ্ঠীগত কল্যাণে সংরক্ষণ করাকে মানুষ গুরুত্বপূর্ণ মনে করে।''
- শেফার মূল্যবোধ সম্পর্কে বলেন, ''ভালো-মন্দ, ঠিক-বেঠিক এবং আকাঙ্ক্ষিত-অনাকাঙ্ক্ষিত সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই মূল্যবোধ।''

উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
'A System of Logic' গ্রন্থের লেখক কে?
  1. জ্যাক রুঁশো
  2. জন স্টুয়ার্ট মিল
  3. ডেভিড হিউম
  4. বার্ট্রান্ড রাসেল 
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
উত্তর
সঠিক উত্তর:
জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা

• জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill (1806-1878)]:
- মূলত জন স্টুয়ার্ট মিল [John Stuart Mill] এর হাতে ঊনবিংশ শতাব্দীর ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ বলিষ্ঠ রূপ ধারণ করে।
- জে. এস. মিল ছিলেন ধ্রুপদী ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের এক একনিষ্ঠ প্রবক্তা।
- আবার অনেকের মতে তিনিই হলেন আলোচ্য মতবাদের শ্রেষ্ঠ প্রবক্তা।
- ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের প্রবক্তা।

• তার রচিত গ্রন্থসমূহ:
- “Utilitarianism”.
- “A System of Logic”
- “Autobiography”
- “Considerations on Representative Government”
- “Essays on Some Unsettled Questions of Political Economy”
- “Examination of Sir William Hamilton’s Philosophy”
- “On Liberty”
- “Principles of Political Economy”
- “The Subjection of Women”

সূত্র: ব্রিটানিকা।

.
নিচের কোনটি মূল্যবোধের নির্ধারক হিসেবে পরিচিত?
  1. আচরণ
  2. অভ্যাস
  3. নৈতিকতা
  4. ধর্ম
সঠিক উত্তর:
আচরণ
উত্তর
সঠিক উত্তর:
আচরণ
ব্যাখ্যা

মূল্যবোধ:
- আচরণ মূল্যবোধের নির্ধারক হিসেবে পরিচিত।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।
- জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে।
- তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

.
মূল্যবোধ কী ধরনের পরীক্ষা করে?
  1. ভালো ও মন্দ
  2. নৈতিকতা ও অনৈতিকতা
  3. ন্যায় ও অন্যায়
  4. সবগুলো 
সঠিক উত্তর:
সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো 
ব্যাখ্যা

মূল্যবোধ:
- মূল্যবোধ একটি মানবিক গুনাবলী।
- এটি একজন মানুষের নীতি-নৈতিকতা ও বিবেকের উপর নির্ভরশীল।
- যা সামাজিক আচার-ব্যবহার, সংস্কৃতি চর্চা ও পরিমন্ডলে বসবাসের মধ্য দিয়ে সৃষ্টি হয়।
- মূল্যবোধ পরীক্ষা করে ভালো ও মন্দের, ন্যায় ও অন্যায়ের, নৈতিকতা ও অনৈতিকতার ইত্যাদি।
- মূল্যবোধ বিষয়টি আপেক্ষিক।
- এটি সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত, পরিবর্তিত ও নির্দিষ্ট হয়ে থাকে।
- নীতিবোধ, শৃঙ্খলা, মানবিকতা, সহমর্মিতা, সৌজন্যবোধ, আইনের প্রতি শ্রদ্ধাসহ এর অনেকগুলো উপাদান রয়েছে।
- সুন্দর ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য মূল্যবোধসম্পন্ন নাগরিক অপরিহার্য।

উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

.
সংস্কৃতিকে বলা হয় মূল্যবোধের_________।
  1. চালিকাশক্তি
  2. প্রতিষ্ঠান
  3. সোপান
  4. প্রাণ
সঠিক উত্তর:
চালিকাশক্তি
উত্তর
সঠিক উত্তর:
চালিকাশক্তি
ব্যাখ্যা

মূল্যবোধ:
- সমাজ জীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার-আচরণ পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধের দ্বারা।
-আমাদের এ সকল কর্মকাণ্ড সংস্কৃতি দ্বারাই নিয়ন্ত্রিত হয়।
- মূল্যবোধের মাধ্যমে সমাজভেদে মানুষের আচার-আচরণের মাঝে যে পার্থক্য পরিলক্ষিত হয় সংস্কৃতি মানুষকে তার কাঙিক্ষত আচরণটি শেখায়।
- সুতরাং সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকাশক্তি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

.
কবে থেকে মানুষের মূল্যবোধের বিকাশ শুরু হয়?
  1. যৌবনকাল থেকে
  2. ছাত্রজীবন থেকে
  3. শিশুকাল থেকে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
শিশুকাল থেকে
উত্তর
সঠিক উত্তর:
শিশুকাল থেকে
ব্যাখ্যা

• মূল্যবোধ:
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরণের মাধ্যমে।
- মানুষের মূল্যবোধের বিকাশ শুরু হয় শিশুকাল থেকে।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।
- জন্মের পর থেকেই মানুষ মূল্যবোধের শিক্ষা লাভ করতে শুরু করে যা আমৃত্যু চলে।
-তবে বয়স বৃদ্ধির সাথে সাথে মূল্যবোধ শিক্ষারও পরিবর্তন ঘটে।

-মানুষের মূল্যবোধের বিকাশ শুরু হয় শৈশব থেকে, পরিবারের প্রাথমিক শিক্ষার মাধ্যমে।
-শিশুরা তাদের পারিবারিক পরিবেশ, অভিভাবক এবং নিকটজনদের আচরণ ও শিক্ষার মাধ্যমে প্রাথমিক মূল্যবোধগুলো শিখতে শুরু করে।
-শিশুরা প্রথমে পরিবারে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততা, দায়িত্ববোধ প্রভৃতি ধারণা অর্জন করে।
-পরবর্তীতে, বিদ্যালয়ে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ আরও বিস্তৃত হয়।
-শিক্ষকেরা সামাজিক আচরণ, নৈতিকতা, পরোপকার, এবং দায়িত্বশীলতার গুরুত্ব সম্পর্কে শিশুদের শিক্ষা দেন।
-শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধুদের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়া ও বিভিন্ন অভিজ্ঞতা তাদের সামাজিক মূল্যবোধের বিকাশে ভূমিকা রাখে।
-এরপর কিশোর ও তরুণ বয়সে, সমাজ, সংস্কৃতি, এবং ধর্মের প্রভাবের মাধ্যমে মানুষের মূল্যবোধ আরও দৃঢ় হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।

১০.
নিম্নের কোনটি মূল্যবোধের বৈশিষ্ট্য নয়?
  1. সামাজিক নৈতিকতা
  2. সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করা
  3. বৈচিত্র্যময় ও আপেক্ষিক
  4. অপরিবর্তনশীল
সঠিক উত্তর:
অপরিবর্তনশীল
উত্তর
সঠিক উত্তর:
অপরিবর্তনশীল
ব্যাখ্যা

 মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের কর্মকাণ্ড পরিচালনাকারী রীতিনীতি ও মানদণ্ডের সমষ্টি। এসব রীতিনীতি সমাজের বৃহৎ অংশ বা সংখ্যাগরিষ্ঠ অংশ দ্বারা স্বীকৃত।

মূল্যবোধের বৈশিষ্ট্য:
১. মানুষের কর্মকান্ডের ভালো-মন্দ বিচারের ভিত্তি হচ্ছে মূল্যবোধ।
২. মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে
৩. মূল্যবোধ মূলত এক প্রকার সামাজিক নৈতিকতা
৪. মূল্যবোধ পরিবর্তনশীল ও বিভিন্ন সমাজে বিভিন্ন প্রকারের হয়ে থাকে।
৫. মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক ইত্যাদি।

অর্থাৎ উল্লিখিত প্রশ্নে "অপরিবর্তনশীল" এটি মূল্যবোধের বৈশিষ্ট্য নয়।

সূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১১.
‘Know Thyself' এটি কার বিখ্যাত উক্তি?
  1. ফ্রাঙ্কেল
  2. এরিস্টটল
  3. প্লেটো
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
সক্রেটিস
ব্যাখ্যা

• গ্রিক দর্শন ও নীতিবিদ্যা:
- পৃথিবী ব্যাপী সভ্যতার ইতিহাসে গ্রীক দর্শন গোটা বিশ্বের দর্শন ও সভ্যতাকে প্রভাবিত করেছে।
- সক্রেটিসকে বলা হয় প্রাশ্চাত্য রাজনৈতিক দর্শনের পিতামহ এবং নীতি শাস্ত্রের পুরোধা। 
- সক্রেটিসের বিখ্যাত উক্তি হচ্ছে- 'Know Thyself' এর অর্থ হচ্ছে- 'নিজেকে জানো'।
- গ্রিক দার্শনিকদের যুক্তি, ব্যাখ্যা ও দর্শন জগতকে সমৃদ্ধিশালী করে।
- অদ্যাবধি জ্ঞানের জগতে যে সকল গ্রিক কবি দার্শনিক জ্ঞানের আলোক বর্তিকা বিতরণ করেছেন তাদের মধ্যে বিশ্ব বিখ্যাত শিক্ষাগুরু সক্রেটিস।
- এই উক্তিটি মানুষকে নিজের মধ্যে গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করার এবং আত্ম-পর্যবেক্ষণের মাধ্যমে নিজেকে সঠিকভাবে বুঝতে উৎসাহিত করে।
- এর মূল উদ্দেশ্য হল মানুষকে নিজের প্রকৃত স্বভাব, ইচ্ছা, দুর্বলতা ও শক্তিগুলি সম্পর্কে সচেতন করা এবং আত্ম-উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করা।
- সক্রেটিস এই উক্তির মাধ্যমে মানুষের নিজের সীমা, জ্ঞান ও নিজস্বতা উপলব্ধির ওপর জোর দেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস কী?
  1. সমাজ
  2. শিক্ষা প্রতিষ্ঠান
  3. পরিবার
  4. ধর্মীয় প্রতিষ্ঠান
সঠিক উত্তর:
পরিবার
উত্তর
সঠিক উত্তর:
পরিবার
ব্যাখ্যা

• মূল্যবোধ:
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদন্ড ও নীতি।
- মূল্যবোধের প্রধান ও প্রাথমিক উৎস হলো পরিবার
- মূল্যবোধ শিক্ষার প্রধান প্রাতিষ্ঠানিক উৎস হলো বিদ্যালয়।
- এছাড়া সামাজিক রীতিনীতি, প্রথা, ধর্ম, আদর্শ ইত্যাদি মূল্যবোধের অন্যতম উপাদান হিসেবে বিবেচিত।
- মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তনশীলতা।
- সমাজ পরিবর্তনের সাথে সাথে মূল্যবোধের পরিবর্তন ঘটে।
- এজন্যই অতীতের অনেক মূল্যবোধই এখন অর্থহীন হয়ে পড়েছে।
- অতীতে বাল্যবিবাহের প্রচলন ছিলো, এখন মানুষ বাল্যবিবাহকে অপছন্দ করে।
- প্রাচীন অনেক মূল্যবোধ এখন আর নেই।
- এজন্যই মূল্যবোধ নৈর্ব্যক্তিক।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৩.
কোনটি মূল্যবোধের সামাজিক উপাদান?
  1. আধ্যাত্মিক চেতনা
  2. শিল্প ও সংগীত
  3. প্রথা ও ঐতিহ্য
  4. আইন ও বিধি
সঠিক উত্তর:
প্রথা ও ঐতিহ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রথা ও ঐতিহ্য
ব্যাখ্যা

• মূল্যবোধ:
- 'প্রথা ও ঐতিহ্য' হল মূল্যবোধের সামাজিক উপাদান।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড।

মূল্যবোধের প্রধান ভিত্তি বা উপাদানগুলি নিম্নরূপ:
১. সামাজিক উপাদান:
- পারিবারিক শিক্ষা ও সংস্কার
- সামাজিক রীতিনীতি
- প্রথা ও ঐতিহ্য
- সামাজিক নিয়মকানুন
- সাংস্কৃতিক আচার-আচরণ

২. ধর্মীয় উপাদান:
- ধর্মীয় শিক্ষা ও আদর্শ
- ধর্মীয় বিধি-নিষেধ
- নৈতিক মূল্যবোধ
- ধর্মীয় রীতিনীতি
- আধ্যাত্মিক চেতনা

৩. শিক্ষাগত উপাদান:
- প্রাতিষ্ঠানিক শিক্ষা
- চারিত্রিক শিক্ষা
- নৈতিক শিক্ষা
- জীবন দক্ষতা শিক্ষা
- সচেতনতামূলক শিক্ষা

৪. সাংস্কৃতিক উপাদান:
- ভাষা ও সাহিত্য
- শিল্প ও সংগীত
- লোকজ ঐতিহ্য
- জাতীয় সংস্কৃতি
- সাংস্কৃতিক উৎসব

৫. মানবিক উপাদান:
- করুণা ও সহানুভূতি
- ভালোবাসা ও শ্রদ্ধা
- সহযোগিতা ও সহমর্মিতা
- ন্যায়পরায়ণতা
- মানবতাবোধ

৬. রাষ্ট্রীয় উপাদান:
- আইন ও বিধি
- নাগরিক অধিকার
- গণতান্ত্রিক মূল্যবোধ
- দেশপ্রেম
- সামাজিক দায়বদ্ধতা

৭. অর্থনৈতিক উপাদান:
- কর্মনৈতিকতা
- সম্পদের সুষ্ঠু ব্যবহার
- অর্থনৈতিক স্বনির্ভরতা
- সামাজিক দায়িত্ববোধ
- সততা ও বিশ্বস্ততা

৮. পরিবেশগত উপাদান:
- প্রকৃতি সংরক্ষণ
- পরিবেশ সচেতনতা
- জীববৈচিত্র্য রক্ষা
- প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার
- পরিবেশ বান্ধব জীবনযাপন

৯. বৈজ্ঞানিক উপাদান:
- যুক্তিবাদী চিন্তা
- বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি
- গবেষণা ও উদ্ভাবন
- প্রযুক্তিগত জ্ঞান
- বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ

১০. নৈতিক উপাদান:
- সত্যবাদিতা
- ন্যায়পরায়ণতা
- সততা
- শৃঙ্খলাবোধ
- দায়িত্বশীলতা

সূত্র: পৌরনীতি ও সুশাসন: একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।

১৪.
মূল্যবোধ ও সুশাসনের মধ্যে সম্পর্ক কীরূপ?
  1. নেতিবাচক
  2. সাংঘর্ষিক
  3. ইতিবাচক
  4. বিপরীত
সঠিক উত্তর:
ইতিবাচক
উত্তর
সঠিক উত্তর:
ইতিবাচক
ব্যাখ্যা
সুশাসন ও মূল্যবোধ:
- সুশাসন মানে সুশৃঙ্খল ও ন্যায্য প্রশাসন যা নীতি, ন্যায়বিচার, এবং জনকল্যাণের উপর ভিত্তি করে পরিচালিত হয়।
- মূল্যবোধ হলো সমাজের নীতি ও আদর্শ যা মানুষের আচরণ ও সিদ্ধান্তকে প্রভাবিত করে।
- সুশাসন ও মূল্যবোধের মধ্যে সম্পর্ক ইতিবাচক।
- সুশাসন প্রতিষ্ঠার জন্য মূল্যবোধ অপরিহার্য।
- সুশাসন তখনই কার্যকর হয় যখন শাসক ও জনগণ উভয়েই নৈতিকতা, সততা, এবং ন্যায়ের মূল্যবোধ মেনে চলে।
- সুশাসন ও মূল্যবোধ পরস্পরকে শক্তিশালী করে।
- নৈতিক মূল্যবোধ মানুষের মধ্যে সৎ ও দায়িত্বশীল আচরণের বিকাশ ঘটায়, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

সূত্র: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম-পত্র বোর্ড বই।
১৫.
কিসের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ'-এর পার্থক্য নির্ধারণ করা যায়?
  1. সুশাসন
  2. মূল্যবোধ
  3. সততা
  4. কর্তব্যবােধ
সঠিক উত্তর:
মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
মূল্যবোধ
ব্যাখ্যা

মূল্যবোধ:
- যেসকল চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প ও আদর্শ মানুষের সামগ্রিক আচার-আচরণ ও কর্মকান্ডকে পরিচালিত ও নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই মূল্যবোধ বলে।
- মূল্যবোধ দ্বারা ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা- অনৈতিকতা,সততা, সৌজন্যবোধ, শিষ্টাচার, সহনশীলতা, সহমর্মিতা ইত্যাদি মূল্যায়িত হয়।
- আমাদের চিরন্তন মূল্যবোধ হলো সত্য ও ন্যায়।  সার্থকতা, শঠতা, অসহিষ্ণুতা ইত্যাদি হলো চিরন্তন মূল্যবোধের পরিপন্থী।
- মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী মানদণ্ড ও নীতি।
- মূল্যবোধ নির্ধারিত হয় আচরণের মাধ্যমে।
- মূল্যবোধের মাধ্যমে মানুষ 'ভুল' ও 'শুদ্ধ' ভাল ও মন্দ-এর পার্থক্য নির্ধারণ করতে পারে।
- শিক্ষার মাধ্যমে মূল্যবোধকে সুদৃঢ় করা যায়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

১৬.
‘Leviathan’ গ্রন্থটির লেখক কে?
  1. Hobes Rhly
  2. Timothy Snyder 
  3. Thomas Hobbes
  4. T.S. Eliot
সঠিক উত্তর:
Thomas Hobbes
উত্তর
সঠিক উত্তর:
Thomas Hobbes
ব্যাখ্যা

Leviathan:
- Leviathan গ্রন্থটির লেখক Thomas Hobbes.
- ১৬৫১ সালে প্রথম প্রকাশিত।
- বইটি 'Social Contract' বা সামাজিক চুক্তি নিয়ে লেখা।

- T.S Eliot belongs to - The Modern Period.
- ‘On Tyranny’ গ্রন্থটির লেখক Timothy Snyder।

উৎস: Britannica.

১৭.
সুশাসনের চালিকাশক্তি কী?
  1. সম্মতি
  2. স্বচ্ছতা
  3. সন্তুষ্টি
  4. আপেক্ষিক
সঠিক উত্তর:
স্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
স্বচ্ছতা
ব্যাখ্যা

সুশাসন:
- সুশাসন শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে Good Governance।
- সুশাসন (Good Governance) অর্থ হচ্ছে নির্ভুল, দক্ষ ও কার্যকরী শাসন।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বারবার কোনাবল প্রথম সুশাসন (Good Governance) শব্দটি ব্যবহার করেন।
- সুশাসনের ধারণাটি আপেক্ষিক।
- সুশাসন ধারণাটির উদ্ভাবক বিশ্বব্যাংক।
- বিশ্বব্যাংক ১৯৮৯ সালে প্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করে।
- সুশাসনের চালিকাশক্তি স্বচ্ছতা।
- সুশাসনের মানদণ্ড জনগণের সম্মতি ও সন্তুষ্টি।

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক

১৮.
নিচের কোনটি মূল্যবােধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য?
  1. পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা
  2. যোগসূত্র ও সেতুবন্ধন
  3. সামাজিক মাপকাঠি
  4. উপরোক্ত সবগুলা
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলা
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলা
ব্যাখ্যা

মূল্যবোধের বৈশিষ্ঠ্য -
- সামাজিক মাপকাঠি,
- যোগসূত্র ও সেতুবন্ধন,
- নৈতিক প্রাধান্য,
- বিভিন্নতা,
- বৈচিত্র্যময়তা ও আপেক্ষিকতা,
- পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা ইত্যাদি।

মূল্যবোধের ভিত্তি বা উপাদান -
- সহনশীলতা,
- সহমর্মিতা,
- শ্রমের মর্যাদা,
- সামাজিক ন্যায়বিচার,
- শৃঙ্খলাবোধ,
- আইনের শাসন ইত্যাদি

উৎস: উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র বোর্ড বই।

১৯.
 নিচের কোনটি মূল্যবোধের শ্রেণিবিভাগ নয়?
  1. ধর্মীয় মূল্যবোধ
  2. আচরনগত মূল্যবোধ
  3. নৈতিক মূল্যবোধ
  4. আধ্যাত্মিক মূল্যবোধ 
সঠিক উত্তর:
আচরনগত মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
আচরনগত মূল্যবোধ
ব্যাখ্যা

আচরনগত মূল্যবোধ নামে কোন মূল্যবোধ নেই।

মূল্যবোধ:
- মূল্যবোধ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদন্ড।

•মূল্যবোধের শ্রেণিবিভাগ:
- গণতান্ত্রিক মূল্যবোধ,
- ধর্মীয় মূল্যবোধ,
- সাংস্কৃতিক মূল্যবোধ,
- নৈতিক মূল্যবোধ,
- আধুনিক মূল্যবোধ,
- আধ্যাত্মিক মূল্যবোধ।

উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।