পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, অনুপাত ও সমানুপাত। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
৫, ১২ ও ২০ এর চতুর্থ সমানুপাতটি কত? 
  1. ক) ৩২
  2. খ) ৩৬
  3. গ) ৪০
  4. ঘ) ৪৮
সঠিক উত্তর:
ঘ) ৪৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৮
ব্যাখ্যা
ধরি,
চতুর্থ সমানুপাতী  x
৫ : ১২ = ২০ : x
⇒ ৫/১২ = ২০/x
⇒ ৫x = ২০ × ১২
x = (২০ × ১২)/৫
x = ৪৮
.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৪১ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৫ ও ৪ ভাগশেষ থাকে? 
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
এখানে 
২৬ - ২ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৪ - ৪ = ৬০

নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬,৬০ এর গ. সা. গু 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২  × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫
২৪, ৩৬, ৬০ এর গ. সা. গু = ২ × ২ × ৩ 
                                         = ১২ 
নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি = ১২
.
আকাশ ও সজীবের বেতনের অনুপাত ৯ : ৭। আকাশের বেতন সজীবের বেতন অপেক্ষা ৬০০ টাকা বেশি। সজীবের বেতন কত?
  1. ক) ১২০০ টাকা 
  2. খ) ১৫০০ টাকা 
  3. গ) ২১০০ টাকা 
  4. ঘ) ২৭০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ২১০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১০০ টাকা 
ব্যাখ্যা
মনেকরি,
আকাশের বেতন = ৯ক টাকা 
সজীবের বেতন = ৭ক টাকা 

প্রশ্নমতে, 
৯ক - ৭ক = ৬০০ 
২ক = ৬০০ 
ক = ৩০০ 

সজীবের বেতন = (৭ × ৩০০) টাকা = ২১০০ টাকা 
.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১২, ১৮, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ৬ থাকবে? 
  1. ক) ৭২
  2. খ) ৭৫
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৮
সঠিক উত্তর:
ঘ) ৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৮
ব্যাখ্যা
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে ১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু থেকে ৬ বেশি।
এখানে 
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩

১২, ১৮, ২৪ এবং ৩৬ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ = ৭২

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = ৭২ + ৬ = ৭৮
.
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
  1. ক) ৭৮
  2. খ) ৭৭
  3. গ) ৭৬
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
খ) ৭৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৭
ব্যাখ্যা
১ থেকে ২০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোঃ ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯
নির্ণেয় যোগফল = ২ + ৩ + ৫ + ৭ + ১১ + ১৩ + ১৭ + ১৯
                         = ৭৭
.
একটি সংখ্যা অপর সংখ্যার ৩৫০%, সংখ্যা দুটির অনুপাত কত? 
  1. ক) ২ : ৭
  2. খ) ৩ : ২
  3. গ) ৩ : ৭
  4. ঘ) ৭ : ৩
সঠিক উত্তর:
ক) ২ : ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ : ৭
ব্যাখ্যা
ধরি, 
একটি সংখ্যা ক 
অপর সংখ্যাটি = ক এর ৩৫০%
                       = ক এর ৩৫০/১০০
                       = ৭ক/২

সংখ্যা দুটির অনুপাত = ক : ৭ক/২
                                  = ১ : ৭/২
                                   = ২ : ৭
.
পাঁচটি ঘণ্টা একত্রে বেজে পরে যথাক্রমে ৩, ৫, ৭, ৮ এবং ১৪ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে?  
  1. ক) ১১ মিনিট
  2. খ) ১২ মিনিট
  3. গ) ১৩ মিনিট
  4. ঘ) ১৪ মিনিট
সঠিক উত্তর:
ঘ) ১৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ মিনিট
ব্যাখ্যা
৩, ৫, ৭, ৮ এবং ১৪ সংখ্যাগুলোর ল.সা.গু = ৮৪০ 

পাঁচটি ঘণ্টা ৮৪০ সেকেন্ড বা (৮৪০÷৬০) = ১৪ মিনিট পর পুনরায় একত্রে বাজবে।
.
৫২৭৪৩৫ সংখ্যাটিতে ৭ এবং ৩ এর স্থানীয় মানের পার্থক্য কত? 
  1. ক) ৪
  2. খ) ৪৫
  3. গ) ৭৪০৫
  4. ঘ) ৬৯৭০
সঠিক উত্তর:
ঘ) ৬৯৭০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬৯৭০
ব্যাখ্যা
৫২৭৪৩৫ সংখ্যাটিতে ৭ এর স্থানীয়মান = ৭০০০
৫২৭৪৩৫ সংখ্যাটিতে ৩ এর স্থানীয়মান = ৩০

নির্ণেয় পার্থক্য = ৭০০০ - ৩০ 
                       = ৬৯৭০
.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭। সংখ্যা দুটির সমষ্টি ৩৬ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৫ 
  3. গ) ২১
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৫ 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ 
ব্যাখ্যা
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭

ধরি 
ছোট সংখ্যাটি ৫ক 
বড় সংখ্যাটি ৭ক 

প্রশ্নমতে,
৫ক + ৭ক = ৩৬
১২ক = ৩৬ 
ক = ৩৬/১২
ক = ৩ 

ছোট সংখ্যাটি ৫ × ৩ = ১৫ 
১০.
৩৬ সংখ্যাটির কতটি ভাজক সংখ্যা রয়েছে? 
  1. ক) ৮টি
  2. খ) ৭টি
  3. গ) ৯টি
  4. ঘ) ১১টি
সঠিক উত্তর:
গ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯টি
ব্যাখ্যা
নিয়ম-১:
৩৬ = ২ × ২ × ৩ × ৩ = ২× ৩
৩৬ সংখ্যাটির ভাজক = (২ + ১) × (২ + ১)
                                 = ৩ ×  ৩
                                 = ৯টি
নিয়ম-২:
৩৬ = ১ × ৩৬
       = ২ × ১৮
       = ৩ × ১২
       = ৪ × ৯
       = ৬ × ৬

৩৬ সংখ্যাটির ভাজক = ১, ২, ৩, ৪, ৬, ৯, ১২, ১৮, ৩৬ = ৯টি।
১১.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭ এবং তাদের গ.সা.গু ৭ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত? 
  1. ক) ২৪৫
  2. খ) ২১০
  3. গ) ১৪০
  4. ঘ) ২৮০
সঠিক উত্তর:
ক) ২৪৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪৫
ব্যাখ্যা
ধরি,
সংখ্যা দুইটি ৫ক ও ৭ক
∴ ৫ক ও ৭ক এর গ.সা.গু. = ক
৫ক ও ৭ক এর ল.সা.গু. = ৩৫ক 

প্রশ্নমতে,
ক = ৭
∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩৫ক = ৩৫ × ৭ = ২৪৫

১২.
ক, খ এবং গ এর যৌথ বিনিয়োগের অনুপাত যথাক্রমে ৫ : ৭ : ৮।  বছর শেষে ক এর লভ্যাংশের পরিমাণ ২৩৫০ টাকা হলে মোট লাভের পরিমাণ কত?
  1. ক) ৮২০০ টাকা 
  2. খ) ৫৬০০ টাকা 
  3. গ) ৯৪০০ টাকা 
  4. ঘ) ৭৬০০ টাকা 
সঠিক উত্তর:
গ) ৯৪০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৪০০ টাকা 
ব্যাখ্যা
ধরি, 
মোট লাভের পরিমাণ = ক টাকা 

ক, খ এবং গ এর বিনিয়োগের অনুপাত = ৫ : ৭ : ৮
অনুপাতের রাশিগুলোর যোগফল = ৫ + ৭ + ৮ 
                                                   = ২০

প্রশ্নমতে,
ক এর ৫/২০ = ২৩৫০
ক এর ১/৪ = ২৩৫০
ক/৪ = ২৩৫০
ক = ২৩৫০ × ৪ 
ক = ৯৪০০ টাকা 
১৩.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √11
  2. খ) √5
  3. গ) √10
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
১৪.
৩/৫, ৩/৮, ২/৭ এর ল.সা.গু কত?
  1. ক) ১/৬
  2. খ) ৬
  3. গ) ১২
  4. ঘ) ১/১২
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু
এখানে,
৩, ৩, ২ লবগুলোর ল.সা.গু = ৬ এবং
৫, ৮, ৭ হরগুলোর গ.সা.গু = ১

৩/৫, ৩/৮, ২/৭ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬/১
                                                          = ৬
১৫.
যদি ক = খ/৩ এবং খ = গ/২ হলে, ক : খ : গ = কত? 
  1. ক) ২ : ৩ : ৬ 
  2. খ) ৩ : ৩ : ১ 
  3. গ) ১ : ৩ : ৬ 
  4. ঘ) ১ : ২ : ৩ 
সঠিক উত্তর:
গ) ১ : ৩ : ৬ 
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ : ৩ : ৬ 
ব্যাখ্যা
দেয়া আছে,
ক = খ/৩
ক = (১/৩)(গ/২)
ক = গ/৬ 

খ = গ/২

ক : খ : গ = গ/৬ : গ/২ : গ 
               = ১/৬ : ১/২ : ১ 
                = ১ : ৩ : ৬ 

১৬.
যদি n একটি বিজোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) 5n - 2 একটি জোড় 
  2. খ) 5n2 + 2 একটি বিজোড়
  3. গ) 5n2 + 3 একটি বিজোড়
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 5n2 + 2 একটি বিজোড়
উত্তর
সঠিক উত্তর:
খ) 5n2 + 2 একটি বিজোড়
ব্যাখ্যা
ধরি,
n = 1 
5n - 2 = 5.1 - 2 = 3 
5n2 + 2 = 5.12 + 2 = 7 
5n2 + 3 = 5.12 + 3 = 8
১৭.
নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণবর্গ সংখ্যা? 
  1. ক) ৯৩
  2. খ) ২০৫
  3. গ) ১৬৯
  4. ঘ) ১৬১
সঠিক উত্তর:
গ) ১৬৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৯
ব্যাখ্যা
সংখ্যাগুলোর মধ্যে ১৬৯ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা।
১৬৯ কে বর্গমূল করলে ১৩ হয়।
বাকিগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।
১৮.
একটি সোনার গয়নার ওজন ৬৪ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৭ : ২ হবে?
  1. ক) ৮ গ্রাম
  2. খ) ১০ গ্রাম
  3. গ) ১৪ গ্রাম
  4. ঘ) ১৬ গ্রাম
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮ গ্রাম
ব্যাখ্যা
গয়নার ওজন = ৬৪ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (৬৪ × ৩)/৪ = ৪৮ গ্রাম
∴ তামার পরিমাণ = (৬৪ × ১)/৪ = ১৬ গ্রাম

ধরি 
সোনা মেশাতে হবে = ক গ্রাম 

প্রশ্নমতে
৪৮ + ক : ১৬ = ৭ : ২
(৪৮ + ক)/১৬ = ৭ / ২
৯৬ + ২ক = ১১২
২ক = ১১২ - ৯৬ 
২ক = ১৬ গ্রাম 
ক = ৮ গ্রাম 
∴ সোনা মেশাতে হবে = ৮ গ্রাম।
১৯.
একটি বিদ্যালয়ে প্যারেড করার সময় ছাত্রদের ১০, ১২, ১৬ এবং ২৪ সারিতে সাজানো যায়। ঐ বিদ্যালয়ে ন্যূনতম কতজন ছাত্র আছে? 
  1. ক) ২৪০ জন 
  2. খ) ২৬০ জন 
  3. গ) ২৮০ জন 
  4. ঘ) ৩২০ জন 
সঠিক উত্তর:
ক) ২৪০ জন 
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪০ জন 
ব্যাখ্যা
ন্যূনতম ছাত্র সংখ্যা হবে ১০, ১২, ১৬ এবং ২৪  এর ল.সা.গু 
এখানে 
১০ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩
১৬ = ২  × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২ × ৩
 
১০, ১২, ১৬ এবং ২৪  এর ল.সা.গু  = ২  × ২ × ২ × ২ × ৩ × ৫
                                                    = ২৪০
ন্যূনতম ছাত্র সংখ্যা = ২৪০ জন