পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ২০২১ সাল ভিত্তিক 'অফিসার (জেনারেল) পদের জন্য বিশেষ মডেল টেস্ট-৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৬ প্রশ্ন

.
নিচের কোন বাক্যে বানানের শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. কাউকে তিরষ্কার করো না।
  2. তাকে বহিষ্কার করা হয়েছে।
  3. ভালো কাজ করলে পুরষ্কার পাবে।
  4. ড. হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিস্কার করেন।
ব্যাখ্যা
• নিয়ম:
⇒ বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।
⇒ তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি। অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

⇒ শুদ্ধ বাক্য: তাকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে, অন্যান্য বাক্যে ব্যবহৃত অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ: আবিস্কার।
শুদ্ধ বানান: আবিষ্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

• অশুদ্ধ: তিরষ্কার।
শুদ্ধ বানান: তিরস্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

• অশুদ্ধ: পুরষ্কার।
শুদ্ধ বানান: পুরস্কার (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
  1. সপত্নী
  2. অরক্ষণীয়া
  3. এয়ো
  4. বিদুষী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ‘বিদুষী’। বিদ্বান এর স্ত্রীবাচক শব্দ হলো - বিদুষী।

⇒ নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

⇒ নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
কবি বন্দে আলী মিয়া কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. পাবনা
  2. যশোর
  3. রংপুর
  4. কুষ্টিয়া
ব্যাখ্যা
⇒ বন্দে আলী মিয়া: 
- বন্দে আলী মিয়া একজন কবি, ঔপন্যাসিক  ও শিশু সাহিত্যিক।
- ১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনা জেলার রাধানগর গ্রামে তাঁর জন্ম।
- তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
- তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।
- শিশুসাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২), প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।

• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো:
- কাব্য ময়নামতীর চর,
- অনুরাগ,
- পদ্মানদীর চর, 
- মধুমতীর চর ইত্যাদি। 

তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলোর নাম:
- চোর জামাই,
- রূপকথা ডাইনী বউ,
- মৃগপুরি,
- কুচবরণ কন্যা ইত্যাদি।

অন্যদিকে,
সৈয়দ মুজতবা আলী রচিত শিশুতোষ গ্রন্থ দুটি:
- চাচা-কাহিনী, 
- টুনি মেম। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
বাংলা বর্ণমালায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
ব্যাখ্যা
• অর্ধস্বরধ্বনি:
- বাংলা ভাষায় যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি যথা: [ই্], [উ্], [এ্], এবং [ও্]।

• অনুনাসিক স্বরধ্বনি:

মৌলিক স্বরধ্বনিগুলো উচ্চারণের সময়ে বায়ু শুধু মুখ দিয়ে বেরিয়ে আসে। এ সময়ে কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু ধ্বনিগুলো উচ্চারণের সময়ে কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়। এর ফলে ধ্বনিগুলো অনুনাসিক হয়ে যায়। স্বরধ্বনির এই অনুনাসিকতা বোঝাতে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহৃত হয়ে থাকে।

• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।
• অনুনাসিক স্বরধ্বনি ৭টি: [ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
অ + আ = আ; সন্ধির নিয়মে গঠিত শব্দ?
  1. যথার্থ
  2. বিদ্যালয়
  3. নরাধম
  4. হিমালয়
ব্যাখ্যা
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি।
- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।  
যেমন:
আ + আ = আ  বিদ্যা+আলায় = বিদ্যালয়।
অ + আ = আ  হিম+আলয় = হিমালয়।
আ + অ = আ  যথা+অর্থ = যথার্থ।
অ + অ = আ  নর+অধম = নরাধম।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
সাহিত্যজগতে নাট্যকার হিসেবে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে কোন নাটক প্রকাশের মধ্যদিয়ে?
  1. গিনিপিগ
  2. ওরা কদম আলী
  3. সমতট
  4. ওরা আছে বলেই
ব্যাখ্যা
⇒ ওরা কদম আলী:
- ১৯৭৮ সালে 'ওরা কদম আলী' প্রকাশের মধ্যদিয়ে মামুনুর রশীদের আবির্ভাব ঘটে নাট্যকার হিসেবে।
- শোষিত-নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য নাটক লিখতে গিয়ে তিনি নাটকে নিয়ে এসেছেন প্রতিবাদ ও প্রতিরোধ চেতনা।
- আর বঞ্চিত, শোষিত মানুষের শ্রেণিসংগ্রামের রূপকার হিসেবে মামুনুর রশীদের ‘ওরা কদম আলী' নাটক সমকালীন বাংলা নাট্য-সাহিত্যের ধারায় যুক্ত করেছেন বিশিষ্ট মাত্রা। গরিব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ সামষ্টিক রূপ কীভাবে পরিগ্রহ করে কদম আলী নামের একটি বোবা চরিত্রের মধ্য দিয়ে এ নাটকে তা দেখানো হয়েছে। 

===========
⇒ মামুনুর রশীদ:
- মামুনুর রশীদ মূলত নাট্যকার হিসেবে পরিচিত।
- টাঙ্গাইলের ঘাটাইলে ১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারিতে মামুনুর রশীদ জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৮২ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৯০ সালে আলাওল সাহিত্য পুরস্কার পান৷

• তাঁর রচিত নাটক:
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- গিনিপিগ,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট চরিত্র নয় কোনটি?
  1. রাজলক্ষী ও আশালতা
  2. নীরজা ও সরলা
  3. অভয়া ও রোহিণী
  4. অপু ও বনমালী
ব্যাখ্যা
⇒ 'শ্রীকান্ত' উপন্যাস: 
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি চারটি খণ্ডে রচিত।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭)' শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশিত হয়। 
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রী শ্রীকান্ত শর্মা'। 
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়। 
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়। 
- 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে- 'ইন্দ্রনাথ'। 
- উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ।

অন্যদিকে, রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট চরিত্রসমূহ হলো:
⇒ 'হৈমন্তী' ছোটগল্প:
• ‘হৈমন্তী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- 'হৈমন্তী' গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির। 
- 'হৈমন্তী' ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।
- উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।  

⇒ ‘মালঞ্চ’ উপন্যাস:
- ‘মালঞ্চ’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস।
- নর-নারীর জটিল সম্পর্ক নিয়ে রচিত রবীন্দ্রনাথের একটি সংক্ষিপ্ত উপন্যাস।
- ১৯৭৯ সালে পরিচালক পূর্ণেন্দু পত্রী 'মালঞ্চ' চলচ্চিত্রায়িত করেন।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: নীরজা, আদিত্য, সরলা

⇒ 'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন। এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র - বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
.
‘শরণ-স্বরণ’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. ডাক - স্মৃতি
  2. স্মৃতি - আশ্রয়
  3. স্মৃতি - ডাক
  4. আশ্রয় - স্মৃতি
ব্যাখ্যা
• ‘শরণ’ অর্থ - আশ্রয়।
• ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

এরূপ কিছু শব্দজোড় হলো:
• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ - অগ্নিশিখা।

• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

- ‘অবগত’ অর্থ - জানা।
- ‘অপগত’ অর্থ - দূরীভূত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. দুর্নিরীক্ষ্য
  2. শারিরীক
  3. জাত্যাভিমান
  4. জাজ্জ্বল্যমান
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: দুর্নিরীক্ষ্য (বিশেষণ)।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (দুঃ + নিঃ + √ঈক্ষ্‌ + য)।
- অর্থ: অতি কষ্টে নিরীক্ষণ করা যায় না এমন।

⇒ অন্যান্য শব্দের শুদ্ধ বানানগুলো হলো:
- শুদ্ধ বানান: শারীরিক।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = শরীর+ইক।
- অর্থ: শরীর বিষয়ক। 

• শুদ্ধ বানান: জাত্যভিমান (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = জাতি + অভিমান।
- অর্থ: উচ্চবংশে জন্মের অহংকার, বংশগৌরব।

• শুদ্ধ বানান: জাজ্বল্যমান (বিশেষণ পদ),
অর্থ:
- অত্যন্ত উজ্জ্বল; অত্যন্ত ভাস্বর;
- সুস্পষ্ট; সুপ্রকট। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর।’ এটি কোন ধরনের বাক্য?
  1. দ্বিরুক্ত
  2. সরল
  3. পদাত্মক দ্বিরুক্তি
  4. জটিল
ব্যাখ্যা
⇒ ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর।’- উক্ত বাক্যে একটি কর্তা (বৃষ্টি) এবং একটি সমাপিকা ক্রিয়া (পড়ে) আছে তাই এটি একটি সরল বাক্য।

⇒ সরল বাক্য: যে বাক্যে একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমন: 
• পাখিগুলো নীল আকাশে উড়ছে। 
• তিনি ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন।

• সরল বাক্য থেকে জটিল বাক্য রূপান্তর:
যে-সে, যিনি-তিনি, যারা তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি তবে, যেহেতু-সেহেতু, যখন তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়।
যেমন:
- সরল বাক্য: দুর্জন লোক পরিত্যাজ্য।
-  জটিল বাক্য: যেসব লোক দুর্জন, তারা পরিত্যাজ্য। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
আরবি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. চেহারা
  2. জুতা
  3. সাদা
  4. বাতিল
ব্যাখ্যা
• বাতিল (বিশেষণ পদ),
- এটি আরবি ভাষার শব্দ।
অর্থ: অগ্রাহ্য, না-মঞ্জুর, পরিত্যক্ত, অসার

⇒ আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:

তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
⇒ ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

⇒ হিন্দি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো:
ঝাড়ু, জোখ, জুতা, জুড়ি, তরাই, ঢাকনা, ঝিলমিল, ঝিল, ঝুমকা, চৌপট, চৌপল, চৌতাল, চাঁটি, কুঁজড়া ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কে সম্প্রতি ‘নতুন চর্যাপদ’ আবিষ্কার করেন?
  1. জগন্নাথ উপাধ্যায়
  2. শশিভূষণ দাশগুপ্ত
  3. সৈয়দ মোহাম্মদ শাহেদ
  4. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
ব্যাখ্যা
• নতুন চর্যাপদ:
⇒ শতবর্ষ আগে (১৯১৬) হরপ্রসাদ শাস্ত্রীর চর্যাপদ-প্রকাশ আমূল বদলে দিয়েছিল বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস। পাশাপাশি এসেছিল মৈথিলি, উড়িয়া ও অসমীয়া সাহিত্যের ইতিহাস পুনর্বিবেচনার প্রসঙ্গ।

⇒ তিন দশক পরে রাহুল সাংকৃত্যায়ন তিব্বতে পাওয়া ২০টি চর্যা প্রকাশ করেন (১৯৫৪) এলাহাবাদ থেকে। পরের দশকে শশিভূষণ দাশগুপ্ত সন্ধান পান (১৯৬৩) আর এক গুচ্ছ চর্যার, যার ৯৮টি কলকাতা থেকে প্রকাশিত হয় নব চর্যাপদ (১৯৮৮) গ্রন্থে। আশির দশকে জগন্নাথ উপাধ্যায় নেপাল থেকে সংগ্রহ করেন চর্যার তিনটি নতুন পুথি; যার থেকে ১৬৫টি গান বারাণসী থেকে দেবনাগরী অক্ষরে প্রকাশিত হয় চর্যাসংগ্রহ (২০১২) নামে। নেপাল-তিব্বত অঞ্চলে তন্দ্রচর্চা ও বজ্রযানী-আরাধনায় দীর্ঘকাল ধরে যে মন্ত্রগান ব্যবহার হয় তা চর্যারই অনুবৃত্তি।

⇒ সৈয়দ মোহাম্মদ শাহেদ এর আবিষ্কৃত ‘নতুন চর্যাপদে’ সংকলিত হয়েছে মূলত বজ্রযানী দেবদেবীর আরাধনার গীত।
⇒ বর্তমান সংকলনে উপস্থাপিত ৩৩৫টি নতুন চর্যা সে-ধারারই অন্তর্গত। এতে সরহ, শবর, ডোম্বী, দারক, গোদারি, কাহ্ন, ভুসুকুর মতো পরিচিত চর্যাকারদের পদ রয়েছে।

⇒ আবার শাস্ত্রীর সংকলনে পদ নেই এমন প্রাচীন চর্যাকার- জালন্ধরী নাগার্জন, তিলোপা, নারোপা, লীলাবজ্র, অদ্বয়বজ্রের পদও স্থান পেয়েছে। এই তিন শতাধিক পদ আনুমানিক ১০০ কবির রচনা, যার ৮০ জন চিহ্নিত।

⇒ বর্তমান সংকলনে নব-সংগৃহীত ৩৩৫টি পদের সঙ্গে রাহুলের বর্তমান সংকলনে নব-সংগৃহীত ৩৩৫টি পদের সঙ্গে রাহুলের ২০টি, শশিভূষণের ২১টি এবং জগন্নাথের ৩৭টি পদ পরিশিষ্টরূপে যুক্ত হয়েছে।

⇒ অষ্টম থেকে বিশ শতকের মধ্যে রচিত এই চার শতাধিক চর্যা বাংলা সাহিত্যের নতুন উপকরণ। সংকলিত হওয়ার পূর্বে দীর্ঘকাল মুখে মুখে প্রচলিত থাকার সময়ে এর পাঠে পরিবর্তন সত্ত্বেও প্রাচীন ও মধ্যযুগের ভাষার রূপ হিসেবে এর গুরুত্ব অনন্য। আবার বৌদ্ধধর্ম, বিশেষত তন্ত্রযান, বজ্রযান ও বৌদ্ধ দেবদেবীর বিকাশ অধ্যয়নের ক্ষেত্রেও পদগুলো গুরুত্বপূর্ণ।


 
উৎস: ‘নতুন চর্যাপদ’ সৈয়দ মোহাম্মদ শাহেদ।
১৩.
312 + 312 + 312 = ?
  1. 313
  2. 336
  3. 315
  4. 912
ব্যাখ্যা
Question: 312 + 312 + 312 = ?

Solution:
312 + 312 + 312
= 3 × 312
= 31 + 12
= 313
১৪.
An employee may claim Tk. 8 for each kilometer when he travels by taxi and Tk. 7 for each kilometer when he drives his own car. If in one week he claimed Tk. 1075 for travelling 140 km, how many kilometers did he travel by taxi?
  1. 90 km
  2. 95 km
  3. 97 km
  4. 100 km
ব্যাখ্যা
Question: An employee may claim Tk. 8 for each kilometer when he travels by taxi and Tk. 7 for each kilometer when he drives his own car. If in one week he claimed Tk. 1075 for travelling 140 km, how many kilometers did he travel by taxi?

Solution:
Let the distance travelled by taxi x km
Let the distance travelled by own car 140 - x km

Now
8x + 7(140 - x) = 1075
⇒ 8x + 980 - 7x = 1075
⇒ x + 980 = 1075
⇒ x = 1075 - 980
∴ x = 95
১৫.
Yesterday was Powel's birthday. His father brought a cake for their family, Powel took 1/2 of the cake and had 3 times as much as each of the other family members had. The total number of family member is-
  1. 4
  2. 5
  3. 6
  4. 3
ব্যাখ্যা
Question: Yesterday was Powel's birthday. His father brought a cake for their family, Powel took 1/2 of the cake and had 3 times as much as each of the other family members had. The total number of family member is-

Solution: 
Let the total number of the family member excluding Powel be 'x' and the amount of cake be 100 units

Share of cake taken by Powel = 100 × 1/2 = 50 units
Remaining share of cake taken by family member = (100 - 50)/x  = 50/x
Now
50 = 3 × 50/x
⇒ 50x = 3 × 50 
⇒ x = 3

∴ Total number of the family members including Powel = 3 + 1 = 4
১৬.
If (3x + 2y) = 7 and (2x - 2y) = - 2, then find the value of (4y - 3x).
  1. - 2
  2. 11
  3. 5
  4. 2
ব্যাখ্যা
Question: If (3x + 2y) = 7 and (2x - 2y) = - 2, then find the value of (4y - 3x).

Solution:
3x + 2y = 7........(1)
(2x - 2y) = - 2
⇒ 2(x - y) = - 2
⇒ x - y = - 1
∴ x = y - 1 ..............(2)

x এর মান (1) নং এ বসিয়ে পাই 
3x + 2y = 7
⇒ 3(y - 1) + 2y = 7
⇒ 3y - 3 +2y = 7
⇒ 5y = 7 + 3
⇒ 5y = 10
∴ y = 2

y এর মান (2) নং এ বসিয়ে পাই
x = y - 1
⇒ x = 2 - 1
∴ x = 1

∴ 4y - 3x = 4 × 2 - 3 × 1 = 8 - 3 = 5
১৭.
Find the compound interest at the rate of 20% for 3 years on that principal which in 2 years at the rate of 10% per annum gives Tk.10500 as compound interest. (when compounded annually)
  1. Tk. 36400
  2. Tk. 35000
  3. Tk. 36200
  4. Tk. 36000
ব্যাখ্যা
Question: Find the compound interest at the rate of 20% for 3 years on that principal which in 2 years at the rate of 10% per annum gives Tk.10500 as compound interest. (when compounded annually)

Solution:
Let,
P = Principal, R = rate of interest and T = time period

Annual compound interest formula is:
C.I. = P(1 + R/100)T - P
Given,
R = 10% and T = 2
⇒ 10500 = P(1 + 10/100)2 - P
⇒ 10500 = 0.21P
⇒ P = 50000

∴ Principal = Tk. 50000

Then,
R = 20% and T = 3
C.I. = 50000(1 + 20/100)3 - 50000
= 50000(1.2)3 - 50000
= 36400
১৮.
Mr. Rifat divides Tk. 1573 such that 4 times the 1st share, thrice the 2nd share and twice the third share amount to the same. Then the value of the 2nd share is-
  1. Tk. 484
  2. Tk. 242
  3. Tk. 363
  4. Tk. 726
ব্যাখ্যা
Question: Mr. Rifat divides Tk. 1573 such that 4 times the 1st share, thrice the 2nd share and twice the third share amount to the same. Then the value of the 2nd share is-

Solution:
Total amount = Tk. 1573
Let,
The shares are A, B and C 
Here,
4A = 3B = 2C.
Now,
4A = 3B
∴ B = 4A/3

4A = 2C
∴ C = 2A

∴ A : B : C = A : 4A/3 : 2A
= 1 : 4/3 : 2
= 3 : 4 : 6

The value of the 2nd share = (4/13) × 1573 = Tk. 484
১৯.
The average temperature for the first 4 days of a week is 38.2°C and that of the last 4 days is 39.3°C. If the average temperature for the whole week is 38.6°C, then the temperature on the fourth day is-
  1. 36.5°C
  2. 38.8°C
  3. 39.8°C
  4. 39.3°C
ব্যাখ্যা
Question: The average temperature for the first 4 days of a week is 38.2°C and that of the last 4 days is 39.3°C. If the average temperature for the whole week is 38.6°C, then the temperature on the fourth day is-

Solution:
Temperature on the fourth day
= [(38.2 × 4 + 39.3 × 4) - (38.6 × 7)]° C
= 39.8° C
২০.
A salesman receives daily wage of Tk. 500 and earns a commission of 10% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1200?
  1. Tk. 5000
  2. Tk. 6500
  3. Tk. 7700
  4. Tk. 7000
ব্যাখ্যা
Question: A salesman receives daily wage of Tk. 500 and earns a commission of 10% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1200?

Solution: 
দৈনিক মোট আয় করতে হবে = 1200 টাকা
দৈনিক মজুরি = 500 টাকা 
অবশিষ্ট= (1200 - 500) টাকা 
= 700 টাকা 

সেলস কমিশন 10 টাকা যখন সেলস = 100 টাকা 
সেলস কমিশন 1 টাকা যখন সেলস = 100/10 টাকা  = 10 টাকা 
সেলস কমিশন 700 টাকা যখন সেলস  = 10 × 700 টাকা
= 7000 টাকা
২১.
Calculate the area of the triangle with a perimeter of 180cm and sides in the ratio 2 : 3 : 4.
  1. 300 cm2
  2. 900√15 cm2
  3. 3000√15 cm2
  4. 300√15 cm2
ব্যাখ্যা
Question: Calculate the area of the triangle with a perimeter of 180cm and sides in the ratio 2 : 3 : 4.

Solution:
Let,
The lengths of the triangle's sides be 2x, 3x, and 4x.
Triangle's perimeter = 180cm

Now,
2x + 3x + 4x = 180
⇒ 9x = 180
⇒ x = 20 cm

Then the sides of the triangle are 40 cm, 60 cm, and 80 cm.
Let a = 40 cm, b = 60 cm, c = 80 cm and s = 180/2 = 90 cm

∴ Area of triangle = √[s(s - a)(s - b)(s - c)]
= √[90 × 50 × 30 × 10]
= √1350000
= √(90000 × 15)
= 300√15 cm2
২২.
A natural number when increased by 5, equals 126 times reciprocal. The number is-
  1. 13
  2. 14
  3. 9
  4. 8
ব্যাখ্যা
Question: A natural number when increased by 5, equals 126 times reciprocal. The number is-

Solution: 
Let,
the number be x.
Then,
x + 5 = 126 × (1/x)
⇒ x2 + 5x - 126 = 0
⇒ x2 + 14x - 9x - 126 = 0
⇒ x(x + 14) - 9(x + 14) = 0
⇒ (x + 14)(x - 9) = 0
∴ x= - 14, 9

 Therefore, the required number is 9.
২৩.
Parimal sells an item to Salman at a profit of 28% on his cost and Salman sells the same item to Rasel at a loss of 25% on his cost. If Salman thus sold the item to Rasel a Tk. 4 less than the item to Parimal, then what is the cost of the item to Parimal?
  1. Tk. 75.5
  2. Tk. 150.5
  3. Tk. 62.5
  4. Tk. 50
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: Tk. 100
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নতি বাতিল করা হলো।
================================

Question: Parimal sells an item to Salman at a profit of 28% on his cost and Salman sells the same item to Rasel at a loss of 25% on his cost. If Salman thus sold the item to Rasel a Tk. 4 less than the item to Parimal, then what is the cost of the item to Parimal?

Solution:
Assume the initial price of Tk. 100
Parimal sold to Salman at 28% profit, then the price is at Tk. 128
Salman sold to Rasel at 25% loss, then the price is 128 × 75% = Tk. 96

The difference from Parimal to Rasel is = (100 - 96) = Tk. 4

Difference Tk. 4 when cost of the item to Parimal is Tk.100
∴ Difference Tk. 4 when cost of the item to Parimal is Tk. (100/4) × 4 = Tk. 100

২৪.
Tanveer's investment doubles in every 5 years. If he invested Tk. 50000 in each of the years 2010, 2015, 2020 then what will be the amount received by him in 2025?
  1. Tk. 300000
  2. Tk. 700000
  3. Tk. 800000
  4. Tk. 1500000
ব্যাখ্যা
Question: Tanveer's investment doubles in every 5 years. If he invested Tk. 50000 in each of the years 2010, 2015, 2020 then what will be the amount received by him in 2025?

Solution: 
Given,
Investment doubles every 5 years.

Tanveer invested Tk. 50000 in each of the years 2010, 2015, 2020

Now, he invested 50000 in 2010 so the amount for 2010 is 50000

In 2015 the amount gets double the amount become 100000 and then he again invest 50000 so the total amount of the year 2015 is 150000.

In 2020 the amount gets double the amount become 300000 and then he again invest 50000 so the total amount of the year 2020 is 350000.

In the year 2025 the amount gets double the amount become 700000 finally, the amount in the year 2025 is 700000.

Hence, '700000' is the correct answer.
২৫.
A train travels 400 km at a uniform speed. If the speed had been 10 km/h more, it would have taken 2 hour less for the same journey. Find the speed of the train.
  1. 30 km/hr
  2. 40 km/hr
  3. 50 km/hr
  4. 60 km/hr
ব্যাখ্যা
Question: A train travels 400 km at a uniform speed. If the speed had been 10 km/h more, it would have taken 2 hour less for the same journey. Find the speed of the train.

Solution: 
Given distance = 400 km.
Let the speed of the train be x km/hr.
Speed when increased by 10 km/hr =(x + 10) km/hr

(400/x) - {400/(x + 10)}= 2
⇒ [400x + 4000 - 400x]/x(x + 10) = 2
⇒ 4000/(x2 + 10x) = 2
⇒ x2 + 10x = 2000
⇒ x2 + 10x -  2000 = 0
⇒ x2 + 50x - 40x - 2000=0
⇒ x(x + 50) - 40(x + 50)=0
⇒ (x - 40)(x + 50)=0
∴ x = 40, - 50

The speed of the train is 40 km/hr.
২৬.
A school has a total of 90 students. There are 32 students taking Physics, 26 taking English, and 13 taking both. What percentage of the students is taking either Physics or English?
  1. 32%
  2. 48%
  3. 50%
  4. 51%
ব্যাখ্যা
Question: A school has a total of 90 students. There are 32 students taking Physics, 26 taking English, and 13 taking both. What percentage of the students is taking either Physics or English?

Solution:
Students taking physics n(A) = 32 (these 32 include those 13 that take both)
Students taking english n(B) = 26 (these 26 also include those 13)
Students taking both n(A ∩ B) = 13
Students taking either Physics or English n(A ∪ B) = ?

We know,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
= 32 + 26 - 13 = 45

Required percentage = (45/90) × 100
= 50%
২৭.
She heard the neighbors ______ loudly in the apartment next door.
  1. argued
  2. had argued
  3. are arguing
  4. arguing
ব্যাখ্যা
• See, hear, watch- এই verb গুলির পর gerund এবং bare infinitive (to- বিহীন infinitive) উভয়ই ব্যবহৃত হয়, তবে দুই ক্ষেত্রে অর্থ একটু ভিন্ন।
- ঘটমান কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে gerund এবং ঘটে যাওয়া কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে bare infinitive ব্যবহৃত হয়।

যেমন: 
- I saw them playing football. 
- I saw them play football. 

Complete Sentence - She heard the neighbors arguing loudly in the apartment next door. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
২৮.
Choose the synonym of 'Dissident'.
  1. Customary
  2. Puzzled
  3. Nonconformist
  4. Intercede
ব্যাখ্যা
Dissident (adjective): 
English Meaning: 
- A person who publicly disagrees with and criticizes their government.
- Critic of conventional or official policy. 
Bangla Meaning: ভিন্নমতাবলম্বী।

• Synonyms: Unorthodox (প্রচলিত ধারার বাইরে), Rebellious (বিদ্রোহী), Nonconformist (প্রথাবিরোধী), Sectarian (সাম্প্রদায়িক), Heretical (ধর্মবিরোধী)। 
• Antonyms: Agreeing সম্মত হওয়া), Conforming (প্রথা মেনে চলা), Orthodox (সনাতন), Established (প্রতিষ্ঠিত), Customary (গতানুগতিক)।

Other Forms: 
- Dissidence (noun) ভিন্নমত; 
- Dissidently (Adverb). 

Example Sentence: 
1. Captain was able to offer his small and relatively inexpensive force as a cost-effective way to keep dissident colonials in check.
2. It is widely recognized that dissident elements within the Catholic Church should be reformed.

Other options,
Puzzled - হতবুদ্ধি;
Intercede - (অন্যের জন্য) বিনতি/মিনতি করা।

Source: Live MCQ lecture. 
২৯.
Find the error:
I would have studied harder for the exam if I had known it is going to be so challenging.
  1. studied
  2. harder
  3. known
  4. it is going
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যে ভুল অংশটুকু হচ্ছে - it is going to be so challenging.
- কারন এই অংশটকুর পূর্বে past perfect (had known) আছে বলে, it এর পর is এর বদলে was হলে বাক্যটি শুদ্ধ হত।
- অর্থাৎ  it was going to be so challenging. হলে বাক্যটি শুদ্ধ হত।

• বাক্যটি 3rd Conditional জাতীয় বাক্য।
- Third conditional এর নিয়মানুযায়ী- 
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।

• Correct sentence: I would have studied harder for the exam if I had known it was going to be so challenging.
৩০.
I reckon I'll stick my name _____ on the list.
  1. around
  2. down
  3. at
  4. on
ব্যাখ্যা
Stick something down:
Meaning - (ক) (কথ্য) নামিয়ে রাখা: stick the box down on the table.
- (খ) (কথ্য) লিখে নেওয়া: stick down the address quickly.
- (গ) আঠালো কোনোকিছুর দ্বারা এঁটে দেওয়া: stick down the leaflet on the board.

এছাড়াও, 
Stick around - (ব্যক্তি) কোনো একটি বিশেষ জায়গায় বা তার কাছাকাছি অবস্থান করা। 
Stick at something - (ক) দ্বিধা করা; থমকে যাওয়া।
(খ) নাছোড়বান্দার মতো লেগে থাকা; কোনোকিছুর সঙ্গে আঠার মতো জড়িয়ে থাকা।
Stick on something - শক্তভাবে অবস্থান করা। 

তাই, সঠিক sentence টি হবে - I reckon I'll stick my name down on the list.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
The action of returning individuals or assets to their native country -
  1. Repatriation
  2. Expatriation
  3. Deportation
  4. Immigration
ব্যাখ্যা
Repatriation (noun): 
English Meaning - The act of sending or bringing someone, or sometimes money or other property, back to the country that he, she, or it came from. 
Bangla Meaning - প্রত্যাবাসন।
Example Sentence - Foreign investors face no limits on the repatriation of profits.

Other options, 
• Expatriation (নির্বাসন) - The use of force or law to remove someone from their own country, or an instance of this happening. 
• Immigration (অভিবাসন) - The act of someone coming to live in a different country. 
• Deportation (বিতাড়ন) - To force someone to leave a country, especially someone with no legal right to be there or who has broken the law. 

Source: Cambridge Dictionary.
৩২.
Traditional crafts and skills often _______ as technology advances, leaving behind a legacy of lost practices.
  1. die from
  2. die out
  3. die down
  4. die of
ব্যাখ্যা
Die out (phrasal verb): 
English Meaning - To become less common and finally stop existing. 
Bangla Meaning - অবলুপ্ত হওয়া। 

Example Sentences: 
- Dinosaurs died out millions of years ago.
- It's a custom that is beginning to die out.

Complete Sentence - Traditional crafts and skills often die out as technology advances, leaving behind a legacy of lost practices.

Other options, 

• Die from (Effect) -কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মারা গেলে Die from ব্যবহার হয়।
• Die down - আগুনের আঁচ ক্রমে নির্বাপিত হওয়া; (শব্দ বা আওয়াজ) কমে যাওয়া। 
• Die of - রোগ; অনাহার বা দুঃখে মারা যাওয়া। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
Find out the missing word:
I always look to the weekends after a long work week.
  1. over
  2. up
  3. back
  4. forward
ব্যাখ্যা

• উল্লিখিত বাক্যের missing word টি হচ্ছে 'forward'.
- Complete Sentence: I always look forward to the weekends after a long work week.

Look forward to something (phrasal verb): 
English Meaning - To feel pleased and excited about something that is going to happen. 
Bangla Meaning - প্রতীক্ষা করা; আশা করা।

Example Sentences:: 
- I'm really looking forward to my holiday.
- I look forward to hearing from you.

Other options, 
Look over something - পরিদর্শন করা; পরীক্ষা করা।
Look up to somebody - শ্রদ্ধা করা।
Look back (on/to something) - (লাক্ষণিক) অতীতের দিকে দৃষ্টি ফেরানো।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৩৪.
EVANESCENT : DISAPPEAR ::
  1. transparent : penetrate
  2. onerous : struggle
  3. pliant : yield
  4. feckless : succeed
ব্যাখ্যা

EVANESCENT (adjective):
Bangla Meaning - বিলীয়মান; বিস্মৃতিপ্রবণ।

DISAPPEAR (noun/verb): 
Bangla Meaning - অদৃশ্য হওয়া; দৃষ্টির বাইরে চলে যাওয়া।

সম্পর্ক: কোনো কিছু EVANESCENT হলে DISAPPEAR হয়। 

অপশনসমূহ, 
transparent - স্বচ্ছ; penetrate - কোনো কিছুর মধ্যে ঢোকানো; বিদ্ধ করা বা ভেদ করা।
onerous - কষ্টসাধ্য; struggle - যুদ্ধ/লড়াই/সংগ্রাম করা; ধস্তাধস্তি করা; আপ্রাণ চেষ্টা করা।
pliant - সুনম্য; yield - বশ্যতা স্বীকার করা।
feckless - ব্যর্থ; succeed - কৃতকার্য হওয়া।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - pliant : yield. 
- কারণ, কোনো কিছু pliant হলে yield হয়। 

Source: Accessible Dictionary by Bangla Academy.

৩৫.
The manager threw cold water on the team's ambitious project, citing budget constraints.
The underlined part suggests -
  1. Reject
  2. Clear
  3. Encourage
  4. Discourage
ব্যাখ্যা
Throw cold water on something (idiom): 
English Meaning - To be negative about someone's ideas or plans. 
Bangla Meaning - নিরুৎসাহিত করা।

Synonyms:
- Discourage
- Frustrate, 
- Dismay, etc. 

Example Sentence - You're always throwing cold water on my suggestions.

Source: Cambridge Dictionary. 
৩৬.
You can borrow my car in case yours breaks down.
Here the underlined part is -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverbial clause
  4. Prepositional clause
ব্যাখ্যা
• Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মতো এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverb clause of condition: 
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

• You can borrow my car in case yours breaks down
- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে। 
- তাই, এটি একটি Adverb clause of condition. 
৩৭.
Stygian : Dark ::
  1. Cogent : Contentious
  2. Abysmal : Low
  3. Fortuitous : Accidental
  4. Cataclysmic : Doomed
ব্যাখ্যা
Stygian (adjective): 
Meaning - ঘুটঘুটে অন্ধকার। 

Dark (noun): 
Meaning - অন্ধকার; আঁধার; তিমির; তমসা।

সম্পর্ক: অতিরিক্ত Dark হওয়াকে Stygian বলে। 

অপশনসমুহ, 
Cogent - জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক; Contentious - বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।
Abysmal - (লাক্ষণিক ও কথ্য) অতল; অন্তহীন; অগাধ; Low - নিচু; অনুচ্চ।
Fortuitous - আকস্মিক; দৈবিক; Accidental - দৈবায়ত্ত; আপতিক; আকস্মিক।
Cataclysmic - আকস্মিক এবং প্রচণ্ড পরিবর্তন; Doomed - সর্বনাশ; মৃত্যু; অনিবার্য ধ্বংস; বিপর্যয়।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - Abysmal : Low
- কারণ, অতিরিক্ত Low হওয়াকে Abysmal বলে। 
৩৮.
Choose the direct opposite word of 'Compendium'.
  1. Unabridged
  2. Accord
  3. Discourtesy
  4. Anthology
ব্যাখ্যা

Compendium (noun): 
English Meaning: A short but complete account of a particular subject, especially in the form of a book.
Bangla Meaning: সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।

Synonyms: Anthology (কাব্যসংকলন; সাহিত্যসংকলন), Digest (সার-সংক্ষেপ), Summary (সাংক্ষেপিক), Compilation (সংকলন), Collectanea (সংগৃহীত)।
Antonyms: Unabridged (অসংক্ষেপিত), Expansion (সম্প্রসারণ), Increase (বৃদ্ধি, বিস্তার), Enlargement (পরিবর্ধন), Addition (সংযোজন), Growth (বৃদ্ধি)।

Other Forms:
- Compendious (Adjective) সংক্ষিপ্ত কিন্ত সঙ্গতিপূর্ণ। 

Example Sentence: 
1. This book is a compendium of information on plants that are or could be, useful to humans.
2. He published a compendium of folk tales.

Other options, 
Accord - সঙ্গতিপূর্ণ হওয়া।
Discourtesy - অসৌজন্যতা। 

Source: Live MCQ Lecture.

৩৯.
He was bent ______ quitting his job even though he was making a lot of money.
  1. of
  2. to
  3. on
  4. about
ব্যাখ্যা
Bent on (idiom): 
English Meaning - To be very determined to do something. 
Bangla Meaning - কোনো উদ্দেশ্যসাধনে দৃঢ়সংকল্প হওয়া। 

Example Sentence - He is bent on success at any cost.

Complete Sentence - He was bent on quitting his job even though he was making a lot of money. 

Source: Cambridge Dictionary. 
৪০.
Which word is similar to 'Assuage'?
  1. Aggravate
  2. Escalate
  3. Deepen
  4. Allay
ব্যাখ্যা
Assuage (verb transitive)
English Meaning: To make unpleasant feelings less strong.
Bangla Meaning: (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা।

Synonyms: Relieve (স্বস্তি দেওয়া), Allay (ভয়, উত্তেজনা ইত্যাদি লাঘব করা), Diminish (হ্রাস করা), Alleviate (উপশম করা, লাঘব, Ease (সহজ করা)। 
Antonyms: Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো), Intensify (তীব্রতর করা বা হওয়া), Deepen (গভীর করা), Escalate(বাড়ানো), Exacerbate (অধিকতর খারাপ করা)। 

Other Forms: Assuagement (noun).

Example Sentence: 
1. The government has tried to assuage the public's fears.
2. She managed to assuage the angry customer.

Source: Live MCQ Lecture.
৪১.
It seems unfair on him to make him _____ for everything.
  1. payed
  2. pay
  3. to be payed
  4. paying
ব্যাখ্যা
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Make’ এর ব্যবহার:
- Make এর পর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন verb এর base form বসবে। 
- এর পরিবর্তে Infinitive, -ing বা s যুক্ত verb ব্যবহার করা ভুল। 

Examples:
- He made me drive the car.
- My parents always make me do my homework before I go out.

Complete Sentence: It seems unfair on him to make him pay for everything. 
৪২.
The siblings shared a close resemblance, often causing people to mistake them for twins.
Here the word 'close' is a/an -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
ব্যাখ্যা
→ Close শব্দটি বিভিন্ন Parts of Speech হিসেবে ব্যবহৃত হয়।

• Close (noun): 
Meaning - The end of something, or the time when you end it. 
Example - The season is now nearing its close.

• Close (adjective): 
Meaning - Having direct family connections or shared beliefs, support, and sympathy.
Example - There weren't many people at the funeral - just close family/relatives.

• Close (verb): 
Meaning - To change from being open to not being open, or to cause something to do this; বন্ধ করা; বন্ধ হওয়া।
Example - I went out and forgot to close the window.

• Close (adverb): 
Meaning - Near in position, time, or condition: ঘনিষ্ঠভাবে; আবদ্ধভাবে; দৃঢ়ভাবে; কাছাকাছি।
Example - The bank is close to the office.

⇒ The siblings shared a close resemblance, often causing people to mistake them for twins.
- এই sentence টিতে 'close' শব্দটি resemblance (noun)- কে modify করছে। 
- Close দ্বারা বুঝাচ্ছে ' a strong or significant similarity in appearance.'  
- তাই এখানে 'close' হচ্ছে Adjective.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৪৩.
What is the term for a sudden, violent, and illegal seizure of power from a government?
  1. Revolution
  2. Coup d'etat
  3. Counterinsurgency
  4. Mutiny
ব্যাখ্যা
Coup d'etat (noun):
English Meaning - Sudden defeat of a government through illegal force by a small group, often a military one. 
Bangla Meaning - সামরিক অভ্যুত্থান।
Example Sentence - The military successfully executed a coup d'etat, overthrowing the government and seizing control of the country.

Other options, 
Revolution - A change in the way a country is governed, usually to a different political system and often using violence or war. 
Counterinsurgency - Military action taken by a government to prevent attacks by small groups of soldiers or fighters that are opposed to it. 
Mutiny - An occasion when a group of people, especially soldiers or sailors, refuses to obey orders and/or attempts to take control from people in authority. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৪৪.
MUTTER : INDISTINCT ::
  1. demand : obedient
  2. plead : obligatory
  3. flatter : commendable
  4. drone : monotonous
ব্যাখ্যা

Mutter (verb): 
Meaning - বিড়বিড় করে বলা; (অসন্তোষভরে) গজগজ/বিড়বিড় করা। 

Indistinct (adjective): 
Meaning - অস্ফুট; অস্পষ্ট; অব্যক্ত; অপরিস্ফুট। 

সম্পর্ক: Mutter দ্বারা বুঝায় Indistinct কথা/কাজ। 

অপশনসমূহ, 
demand - চাহিদা; obedient - আজ্ঞানুবর্তী; বাধ্য।
plead - কারো পক্ষে ওকালতি করা; obligatory - আইন, বিধি বা প্রথা অনুযায়ী বাধ্যতামূলক। 
flatter - তোষামোদ করা; commendable - প্রশংসনীয়।
drone - একঘেয়ে, ক্লান্তিকর বক্তা বা বক্তৃতা; monotonous - একঘেয়ে; একটানা; বৈচিত্র্যহীন।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - drone : monotonous. 
- কারণ, drone দ্বারা বুঝায় monotonous কথা/কাজ। 

৪৫.
The bonds that link us through mutual endeavors are so _____ that they can dissolve abruptly.
  1. robust
  2. consistent
  3. restrictive
  4. fragile
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি word বসবে যাতে বাক্যটির অর্থ পূর্ণতা পায়। বাক্যটি দ্বারা বুঝাচ্ছে তাদের বন্ধ দৃঢ় নয়। 
অর্থাৎ, এমন কোন শব্দ বসবে যা দুর্বলতা প্রকাশ পায়। 

অপশনসমূহ, 
ক) robust - মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
খ) consistent - সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম। 
গ) restrictive - নিয়ন্ত্রণপ্রবণ।
ঘ) fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - fragile. 

Complete Sentence - The bonds that link us through mutual endeavors are so fragile that they can dissolve abruptly. 
Meaning - পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে যে বন্ধন আমাদের আবদ্ধ করেছে, তা এতটাই নাজুক যে যেকোনো মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। 
৪৬.
Which of the following programming languages is not object-oriented?
  1. C++
  2. C#
  3. Java
  4. C
ব্যাখ্যা
• C হচ্ছে স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।

• অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং:
- অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতিতে ডাটা ও ইনস্ট্রকাশনের সমন্বয়ে চলক তৈরি করা হয়। একে বলা হয় অবজেক্ট।
- মেসেজে আদান-প্রদানের মাধ্যমে অবজেক্টগুলো পরস্পরের সাথে যোগাযোগ রক্ষা করে।
- এই প্রোগ্রামিং পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশনগুলো ডাটা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- C++, Java, C#, Python ইত্যাদি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর উদাহরণ।
- মূলত ৬টি প্রাথমিক ধারণার দ্বারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে উপস্থাপন করা হয়।

যেমন:
১. অবজেক্ট (Object),
২. ক্লাস (Class),
৩. মেসেজ (Message),
৪. পলিমারফিজম (Polymorphism),
৫. ইনহেরিটেন্স (Inheritance) এবং
৬. এনক্যাপসুলেশন (Encapsulation).

→ বর্তমানে C++, C#, Java- মূলত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলেও এগুলোর স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও বৈশিষ্ট্য রয়েছে।
→ তবে, C এর শুধু স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য রয়েছে।
→ তাই, স্ট্রাকচারড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি বললে এবং অপশনে C (প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) থাকলে, C (প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ) উত্তর করতে হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
What does URL stand for?
  1. Universal Resource Locator
  2. Uniform Resource Locator
  3. Unified Resource Locator
  4. Unique Resource Locator
ব্যাখ্যা
URL:
- URL এর পূর্ণরূপ হলো Uniform Resource Locator.
- ওয়েবসাইট বা পেইজের অ্যাড্রেসকে URL বলা হয়।
- পৃথিবীতে এক নামে একটিমাত্র ওয়েবসাইট থাকে।
- কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়।
- URL হচ্ছে ওয়েবসাইটের একক বা Unique ঠিকানা।
- নির্দিষ্ট URL-এ প্রবেশ করে আমরা ঐ Website এর বিভিন্ন Resource গুলো  Locate করতে পারি।

https://web.livemcq.com/#intro প্রদত্ত URL টির -

- https হচ্ছে প্রোটোকল,
- web.livemcq.com হচ্ছে ওয়েব সার্ভারের নাম (ডোমেইন নেম)
- '/' বা Slash এর পর #intro হচ্ছে ডিরেক্টরি নাম (পাথ)
- Domain Name সচরাচর 'www' দিয়েই শুরু হয়। যেমন: https://www.12ka4.com/intro

তাহলে,
URL এর তিনটি অংশ থাকে। যথা -

i) প্রোটোকলের নাম,
ii) হোস্ট নেইম এবং
iii) ফাইল নেইম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৪৮.
Which of the following is not a web browser?
  1. Google Chrome
  2. DuckDuckGo
  3. Microsoft Edge
  4. Chromebook
ব্যাখ্যা
Browser:
- ব্রাউজার হলো একটি সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যেটি ব্যবহার করা হয় ইন্টারনেটে সক্রিয় ওয়েবসাইট গুলোর ওয়েব সার্ভার এর সাথে সংযোগ স্থাপন করা যায়।
- এর মাধ্যমে ব্যবহারকারী যেকোনো ওয়েবপেইজ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে অথবা লোকাল এরিয়া নেটওয়ার্কে অবস্থিত কোনো ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি এবং অন্যান্য তথ্যের অনুসন্ধান করতে পারে, দেখতে পারে। 
কিছু উল্লেখযোগ্য ব্রাউজার হল:

- Google Chrome,
- Mozilla Firefox,
- Microsoft Edge,
- Apple Safari,
- Opera,
- Tor Browser,
- UC Browser,
- Waterfox,
- DuckDuckGo Browser (Known for its privacy features, it automatically blocks hidden third-party trackers.)

অন্যদিকে,
- Chromebook (developed by Google) হচ্ছে Chrome operating system- এ পরিচালিত ল্যাপটপ, ট্যাবলেট পিসি।

উৎস:
১) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) সংশ্লিষ্ট ওয়েবসাইট
৪৯.
Which of the following translates the entire source code of a program into machine code?
  1. Compiler
  2. Interpreter
  3. Assembler
  4. Debugger
ব্যাখ্যা
• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে। যথা:

১. কম্পাইলার (Compiler):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে, তাকে কম্পাইলার বলে।
- কম্পাইলার চালনার জন্য বেশি পরিমাণ মেমোরির প্রয়োজন হয়।
- যেমন: সি ল্যাঙ্গুয়েজের জন্য Turbo C/C++, Codeblocks, Dev C, Borland C++ ইত্যাদি কম্পাইলার রয়েছে। 

২. ইন্টারপ্রেটার (Interpreter):
- যে অনুবাদক প্রোগ্রাম হাই-লেভেল ভাষার উৎস প্রোগ্রামকে এক লাইন করে মেশিন ভাষার অবজেক্ট প্রোগ্রামে অনুবাদ করে, তাকে ইন্টারপ্রেটার বলে। 
- যেমন: জাভা, পাইথন।

৩. অ্যাসেম্বলার (Assembler):
- অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করার জন্য ব্যবহৃত অনুবাদককে অ্যাসেম্বলার বলা হয়।
- যেমন: GAS, GNU Assembler.

অন্যদিকে,
→ Debugger: কম্পিউটারে প্রোগ্রাম লেখার সময় কোনো ভুল হলে তাকে bug বলে। এই ভুল গুলো সংশোধন করাকে debug বলে আর যে tool- এর দ্বারা debug করা হয়, তাকে Debugger বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৫০.
Keys labeled F1 to F12 are typically found on computer keyboards and are collectively known as -
  1. Alphabet keys
  2. Numeric keys
  3. Function keys
  4. Modifier keys
ব্যাখ্যা
Function keys:
→ বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কীবোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2, .... F12 নম্বরযুক্ত কীগুলোকে ফাংশন কী বলা হয়।
→ বার বার করতে হয় এমন কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনের জন্য ফাংশন কীগুলো ব্যবহৃত হয়।
→ ফাংশন কীগুলোর মাধ্যমে তথ্য সংযোজন, বিয়োজন, সম্পাদনার কাজসহ মেন্যুর বিভিন্ন কমাণ্ড বা অপশন নির্বাচন করা হয়।

কম্পিউটার কী-বোর্ড এর ফাংশন কী সমূহের ব্যবহার:

- F1 এর সাহায্যে হেল্প মেনু দেখা যায়।
- F2 এর সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার এর নাম পরিবর্তন করা যায়।
- F3 সার্চ সুবিধা দেয়। কমাণ্ড পুনরাবৃত্তি করার জন্য ব্যবহার করা হয়।
- F4 last action performed repeat করা যায়। Alt-F4 চেপে সক্রিয় সব প্রোগ্রাম বন্ধ করা যায়।
- F5 পেইজ রিফ্রেশ করা যায়।
- F6 মাউসের কারসরকে ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেসবারে নিয়ে যেতে ব্যবহার করা হয়।
- F7 বানান ও ব্যাকরণ ঠিক করা হয়।
- F8 অপারেটিং সিস্টেমের safe mood চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F9 কোয়ার্ক এক্সপ্রেসের মেজারমেন্ট টুলবার চালু করার জন্য ব্যবহার করা হয়।
- F10 ইন্টারনেট ব্রাউজারের কোনো খোলা উইন্ডোর মেন্যুবার চালু করা হয়।
- F11 ফুলস্ক্রিন দেখতে ব্যবহার করা হয়।
- F12 ইংরেজি থেকে বাংলা বা বাংলা থেকে ইংরেজি করার জন্য ব্যবহার করা হয়।

কন্ট্রোল কী:
→ কীবোর্ডের মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন ধরনের নির্দেশ প্রদানের জন্য কন্ট্রোল কীসমূহ ব্যবহৃত হয়।
→ কন্ট্রোল কীসমূহের মধ্যে এন্টার কী, কন্ট্রোল কী, অল্টার কী, শিফ্‌ট কী, ইস্কেপ কী ইত্যাদি অন্যতম।

উৎস:
১) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) ব্রিটানিকা।
৫১.
Which of the following is not correct?
  1. 1 kilobyte = 1000 bytes
  2. 1 byte = 8 bits
  3. 1 terabyte = 1024 gigabytes
  4. 1 gigabyte = 1024 megabytes
ব্যাখ্যা
• 1 byte (B) = 8 bits,
• 1 kilobyte (KB) = 1024 bytes,
• 1 megabyte (MB) = 1024 kilobytes,
• 1 gigabyte (GB) = 1024 megabytes,
• 1 terabyte (TB) = 1024 gigabytes,
• 1 petabyte (PB) = 1024 terabytes,
• 1 exabyte (EB) = 1024 petabytes,
• 1 zettabyte (ZB) = 1024 exabytes,
• 1 yottabyte (YB) = 1024 zettabytes.

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫২.
Which tech company's headquarters is located in Redmond, Washington?
  1. Microsoft
  2. Apple
  3. Google
  4. Meta
ব্যাখ্যা
• মাইক্রোসফট (Microsoft):
- বর্তমানে কম্পিউটার সফটওয়্যার জগতে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
- আশির দশকের শুরুতে আই.বি.এম একক ব্যবহারকারীর কাজের জন্য কম্পিউটার তৈরির সিদ্ধান্ত নেয় এবং এই কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফট এর MS- DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়।
- মাইক্রোসফট এর সামাজিক যোগাযোগ মাধ্যম Linkedin.
- CEO: Satya Nadella.
- Founders: Bill Gates, Paul Allen.
- Headquarters: Redmond, Washington, United States.

অন্যদিকে,
→ Apple এর সদরদপ্তর: অ্যাপল পার্ক, কুপার্টিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Google এর সদরদপ্তর: গুগলপ্লেক্স, মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।
→ Meta এর সদরদপ্তর: মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।

উৎস: ব্রিটানিকা।
৫৩.
Which of the following is not computer hardware?
  1. Mouse
  2. Motherboard
  3. Avro Keyboard
  4. SSD
ব্যাখ্যা
• পেরিফেরাল ডিভাইস (Peripheral Device): সাধারণত কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে বলা হয় কম্পিউটার পেরিফেরালস।
- তথ্য প্রবাহের দিক বিবেচনা করে কম্পিউটার পেরিফেরালকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১. ইনপুট পেরিফেরালস,
২. আউটপুট পেরিফেরালস এবং
৩. ইনপুট ও আউটপুট পেরিফেরালস।

১. ইনপুট পেরিফেরাল:
→ কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে নির্দেশাবলী গ্রহণ করে, সে সকল হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট পেরিফেরাল। যেমন:
- কী-বোর্ড,
- ওএমআর,
- মাউস,
- স্ক্যানার,
- জয়স্টিক,
- ডিজিটাইজার,
- লাইটপেন,
- বার কোড রিডার ইত্যাদি।

২. আউটপুট পেরিফেরাল:
→ কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট পেরিফেরাল নামে পরিচিত।
→ অর্থাৎ, কম্পিউটারের ইনপুট হার্ডওয়্যার সমূহের মাধ্যমে প্রাপ্ত ডেটাসমূহ প্রক্রিয়াকরণ অংশে প্রক্রিয়াজাত হয়ে যে সকল হার্ডওয়্যারের সাহায্যে ফলাফল প্রদান বা প্রর্দশন করে সেগুলোকে আউটপুট পেরিফেরাল বলা হয়। যেমন:
- মনিটর,
- প্রিন্টার,
- প্লটার,
- স্পিকার,
- মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি।

৩. ইনপুট ও আউটপুট পেরিফেরাল:
→ কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে সকল ডিভাইসগুলো ইনপুট ও আউটপুট পেরিফেরাল হিসেবে ব্যবহার করা হয় তাদেরকে ইনপুট ও আউটপুট পেরিফেরাল বলা হয়। যেমন:
- হার্ডডিস্ক,
- সিডি বা ডিভিডি,
- এস এস ডি,
- পেনড্রাইভ ইত্যাদি।

→ মাদারবোর্ড হচ্ছে হার্ডওয়্যার। সাধারণত কম্পিউটারের সমস্ত যন্ত্রাংশের সংযোগ স্থানকে বলা হয় মাদারবোর্ড। 
→ সকল ইনপুট, আউটপুট, ইনপুট-আউটপুট পেরিফেরালসমূহ মাদারবোর্ডের সাথে সংযুক্ত থাকে।

সফটওয়্যার:
→ সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি, যা হার্ডওয়্যারকে কর্মক্ষম করে প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যারকে কার্যোপযোগী করা হয়।

→ সমস্যা সমাধান বা কার্য সম্পাদনের উদ্দেশ্যে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি যা কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারকারীর মধ্যে সম্পর্ক সৃষ্টির মাধ্যমে হার্ডওয়্যারকে কার্যক্ষম রাখে, তাকে সফটওয়্যার বলে।

→ কিছু গুরুত্বপূর্ণ সফটওয়্যার: Dos, Windows, MS Office, MS paint, Adobe Photoshop, Video Player, PageMaker.
→ Avro Keyboard- ও সফটওয়্যার।

→ অন্যদিকে, কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে অপারেটিং সিস্টেম।

উৎস: ব্রিটানিকা।
৫৪.
In which country was Albert Einstein born?
  1. Italy
  2. Germany
  3. Russia
  4. USA
ব্যাখ্যা
আলবার্ট আইনস্টাইন:
- আলবার্ট আইনস্টাইন ছিলেন একজন জার্মান বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী।
- আইনস্টাইনের বাবা-মা ছিলেন ধর্মনিরপেক্ষ, মধ্যবিত্ত ইহুদি।
- তিনি ১৪ মার্চ ১৮৭৯ সালে জার্মানিতে জন্মগ্রহন করেন।
- তিনি একজন পদার্থবিদ ছিলেন। তার গবেষণা কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে মহাকর্ষ এবং গতি সম্পর্কে তত্ত্ব পর্যন্ত বিস্তৃত।
- ১৯২১ সালে তিনি পদার্থবিদ্যার জন্য নোবেল পুরস্কার জিতেছিলেন।
- অ্যালবার্ট আইনস্টাইন ১৮ এপ্রিল, ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে মারা যান।

সূত্র - Worldatlas.com
৫৫.
Who was the architect of Jatiya Smriti Shoudho?
  1. Hamiduzzaman
  2. Syed Moinul Hossain
  3. Hamidur Rahman
  4. Lui Kan
ব্যাখ্যা
• জাতীয় স্মৃতিসৌধ:
- সৈয়দ মঈনুল হোসেন জাতীয় স্মৃতিসৌধের স্থপতি।
- জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- ১৯৭৮ সালে সৌধ নির্মাণের উদ্দেশ্যে নকশার জন্য একটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- সাতান্ন জন প্রতিযোগীর মধ্য থেকে স্থপতি মঈনুল হোসেনের নকশাটি নির্বাচিত হয়।
- জাতীয় স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা ৪৫.৭২ মিটার।
- অসমান উচ্চতা ও স্বতন্ত্র ভিত্তির ওপর সাতটি ত্রিভুজাকৃতির প্রাচীর নিয়ে মূল সৌধটি গঠিত।
-  সমগ্র কমপ্লেক্সটি ৩৪ হেক্টর (৮৪ একর) জমি জুড়ে বিস্তৃত।
- একে ঘিরে আছে আরও ১০ হেক্টর (২৪.৭ একর) সবুজ ভূমি। 
- জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ তত্ত্বাবধান করেছে বাংলাদেশ সরকারের গণপূর্ত বিভাগ। 

সূত্র - বাংলাপিডিয়া।
৫৬.
Who is the first female 'Megseysey' award winner in Bangladesh?
  1. Tahmina Anam
  2. Taherunnesa Abdullah
  3. Mokbula Manzoor
  4. Anwar Syed Haq
ব্যাখ্যা
- বাংলাদেশিদের মধ্যে প্রথম ম্যাগসেসে পুরস্কার পান সমাজসেবী তহরুন্নেসা আবদুল্লাহ।
- তিনি ম্যাগসেসে পুরস্কার পান ১৯৭৮ সালে।
- তিনি প্রধানত নারী সমবায় সমিতি গঠন ও পরিবার পরিকল্পনা বিষয়ে কাজ করেন।

• ম্যাগসেসে পুরস্কার:
- ১৯৫৭ সালের ১৭ মার্চ মর্মান্তিক এক বিমান দুর্ঘটনায় মারা যান র‍্যামন ম্যাগসেসে।
- ১৯৫৮ সাল থেকে তার নামে প্রতিষ্ঠিত র‌্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশন থেকে এ পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতিবছর ম্যাগসেসের জন্মদিন ৩১ আগস্ট ম্যানিলা থেকে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

সূত্র: দৈনিক প্রথম আলো ও ম্যাগসেসে পুরস্কার ওয়েবসাইট।
৫৭.
What is the process by which plants make their food?
  1. Transpiration
  2. Fermentation
  3. Respiration
  4. Photosynthesis
ব্যাখ্যা
সালোক সংশ্লেষণ: 
- পৃথিবীর সমস্ত শক্তির উৎস হলো সূর্য। 
- সবুজ উদ্ভিদকুল সালোক সংশ্লেষণ চলাকালে সৌরশক্তিকে আবদ্ধ করে। 
- যে পদ্ধতিতে সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা তাদের নিজের খাদ্য নিজেরা তৈরি করে তার নামই হলো সালোকসংশ্লেষণ। 
- একমাত্র সবুজ উদ্ভিদেরাই এ কাজটি করতে পারে। 
- উদ্ভিদের পাতার সবুজ প্লাস্টিড সালোকসংশ্লেষণে অংশ নেয়। এ প্লাস্টিডের ভিতরে সৌরশক্তি, পানি এবং কার্বন ডাই-অক্সাইড বিক্রিয়া করে অক্সিজেন ও গ্লুকোজ উৎপন্ন করে। 
- পাতাকে সালোকসংশ্লেষণের প্রধান স্থানরূপে গণ্য করা হয়। 

কারণ- 
১. পাতা চ্যাপ্টা ও সম্প্রসারিত হওয়ায় বেশি পরিমাণ সূর্যরশ্মি এবং অল্প সময়ে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড গ্যাস শোষিত হয়।
২. পাতার কোষগুলোতে ক্লোরোপ্লাস্টের সংখ্যা অনেক বেশি।
৩. পাতায় অসংখ্য পত্ররন্ধ্র থাকায় সালোকসংশ্লেষণের সময় গ্যাসীয় পদার্থের আদান প্রদান সহজে ঘটে। 

সালোকসংশ্লেষণ পদ্ধতি: 
- স্থলজ উদ্ভিদ মাটি থেকে মূলরোম দ্বারা পানি শোষণ করে। 
- নিমজ্জিত জলজ উদ্ভিদগুলো দেহতল দিয়ে পানি সংগ্রহ করে। 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলো একটি অপরিহার্য উপাদান। 
- আলোর প্রধান উৎস সূর্য। 
- সালোকসংশ্লেষণের সময় বায়ুমণ্ডলের কার্বন ডাই-অক্সাইড পত্ররন্ধ্রের ভিতর দিয়ে পাতায় প্রবেশ করে। এরপর সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় পানি ও কার্বন ডাই-অক্সাইডের বিক্রিয়া ঘটে ও গ্লুকোজ উৎপন্ন হয়।
 
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়াটি দুটি পৃথক পর্যায়ে সম্পন্ন হয়। পর্যায় দুটি হলো- (১) আলোক পর্যায় ও (২) অন্ধকার পর্যায়। 

জীবজগতে সালোকসংশ্লেষণের তাৎপর্য ও গুরুত্ব: 
- সালোকসংশ্লেষণের মাধ্যমেই সূর্যালোক ও জীবনের মধ্যে সেতুবন্ধনের সৃষ্টি হয়েছে। 

খাদ্য উৎপাদন: 
১. জীবজগতের জন্য প্রাথমিক খাদ্য শর্করা একমাত্র সালোকসংশ্লেণের মাধ্যমে উৎপন্ন হয়। 
২. প্রাণী হোক আর উদ্ভিদ হোক জীবের কর্মচাঞ্চল্যের মূলে আছে খাদ্য। 
কারণ, খাদ্যের সাথে শ্বসনের নিবিড় সম্পর্ক । শ্বসনের ফলে শক্তি নির্গত হয়। তাই তাপ শক্তি সরবরাহকারী শ্বসন প্রক্রিয়াটির উপর উদ্ভিদ ও প্রাণী একান্তভাবে নির্ভরশীল। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।
৫৮.
In which year was UN Women established for the development and empowerment of women worldwide?
  1. In 2014
  2. In 2016
  3. In 2010
  4. In 2015
ব্যাখ্যা
UN WOMEN:
- UN WOMEN হল লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- বিশ্বব্যাপী নারী উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য UN Women প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠিত হয়: জুলাই, ২০১০ সালে।  
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

উৎস: UN WOMEN ওয়েবসাইট।
৫৯.
What is the work of the World Bank Group organization 'MIGA'?
  1. Settlement of investment disputes
  2. Removal of barriers to international trade
  3. Private sector development in member countries
  4. Guaranteeing Multilateral Investments
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD).
2. International Finance Corporation (IFC).
3. Multilateral Investment Guarantee Agency (MIGA).
4 International Center for Settlement of Investment Disputes (ICSID).
5. International Development Association (IDA).

MIGA:
- এটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- MIGA প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান এবং উন্নয়নশীল দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।
- MIGA এর বর্তমান সদস্য সংখ্যা ১৮২টি।
- সর্বশেষ সদস্য সোমালিয়া।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬০.
What is the smallest bone in the human body?
  1. Ulna
  2. Tibia
  3. Femur
  4. Stapes
ব্যাখ্যা
মানবদেহ:
- মানবদেহে সবচেয়ে ছোট হাড় রয়েছে- কানের মধ্যে। 
- কানের মধ্যকর্ণে তিনটি হাড় রয়েছে - ম্যালেউস, স্টেপস এবং ইনকাস।
- স্টেপস তিনটি হাড়ের মধ্যে সবচেয়ে ছোট।
- স্টেপসের আকার ৩ মিমি × ২.৫ মিমি।
- ফিমার বা উরুর হাড়  হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় এবং ভারী হাড়।

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেনি, জীববিজ্ঞান ২য় পত্র,গাজী আজমল।
৬১.
Who is the first woman president of the United Nations General Assembly?
  1. Pratibha Patil
  2. Vijayalakshmi Pandit
  3. Eleanor Roosevelt
  4. Patricia Durai
ব্যাখ্যা
• জাতিসংঘের সাধারণ পরিষদ:
- সাধারণ পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে ১ বছরের জন্যে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি ভারতের বিজয়লক্ষ্মী পন্ডিত।
- তিনি ১৯৫৩ সালে সাধারণ পরিষদের ৮ম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- বাহরাইনের হায়া রশীদ আল খলিফা প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৬ সালে সাধারণ পরিষদের ৬১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন তুরস্কের ভলকান বজকির।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সভাপতি ছিলেন ডেনিস ফ্রান্সিস। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৬২.
Recently in which country was the United Nations peacekeeping mission stopped?
  1. Mali
  2. Somalia
  3. Rwanda
  4. Congo
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- সম্প্রতি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। 

উৎস: UN Website এবং বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
৬৩.
'Things Fall Apart' is a famous novel by -
  1. Tonny Morrison
  2. Chinua Achebe
  3. Franz Kafka
  4. Alice Munro
ব্যাখ্যা
• 'Things Fall Apart' is a famous novel by - Chinua Achebe. 
- This novel helped to create the Nigerian literary renaissance of the 1960s.
- Things Fall Apart, Chinua Achebe এর ইংরেজিতে রচিত প্রথম novel, যা ১৯৫৮ সালে প্রকাশিত হয়।

• Chinua Achebe is a Nigerian novelist.
- তিনি নাইজেরিয়ার একজন বিখ্যাত ঔপন্যাসিক হিসেবে সারাবিশ্ব ব্যাপী বিশেষ ভাবে পরিচিত।
- Chinua Achebe wrote some of the most extraordinary works of the 20th century.
- অনেকে তাঁকে 'Father of Modern African Literature' হিসেবে বিবেচনা করে থাকে। 

• Achebe's best Works - 
- Things Fall Apart (1958), 
- No Longer at Ease, 
- Arrow of God, 
- A Man of the People, 
- Anthills of the Savannah.

Source: Britannica.  
৬৪.
Which is the first country to withdraw from the Kyoto Protocol?
  1. Iraq
  2. Iran
  3. Canada
  4. Israel
ব্যাখ্যা
• কিয়ােটো প্রটোকল:
- ১৯৯৭ সালের ডিসেম্বরে জাপানের কিয়োটো শহরে অনুষ্ঠেয় ৩য় জাতিসংঘ জলবায়ু সম্মেলন বা Conference of Parties (CoP)-3 এ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ক কিয়োটো প্রটোকল গৃহীত হয়।
- এর অংশীদার মােট ১৯২টি দেশ ও সংস্থা।
- ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়। 
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল চুক্তির অন্তর্ভুক্ত হয় ২০০১ সালের ২২ অক্টোবর এবং
- ২১ সেপ্টেম্বর ২০১৬ সালে অনুমোদন দেয়।  
- কিয়োটো প্রটোকল প্রত্যাহারকারী প্রথম দেশ - কানাডা।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং গার্ডিয়ান পত্রিকা।
৬৫.
United Nations System Staff College headquarters is located in which city?
  1. Milan
  2. Florence
  3. Turin
  4. Rome
ব্যাখ্যা
UNSSC:
- UNSSC-এর পূর্ণরূপ: The United Nations System Staff College.
- এটি জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ।
- জাতিসংঘের কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য এটি স্থাপিত।
- জাতিসংঘের কর্মীদের জন্য একটি শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান তৈরির ধারণাটি প্রথম ১৯৬৯ সালে শুরু হয়।
- আগস্ট ২০০০ সালের মধ্যে একটি পূর্ণাঙ্গ জাতিসংঘের সিস্টেম স্টাফ কলেজ প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছিল।
- এর সদর দপ্তর - তুরিন, ইতালি।
- এছাড়া জার্মানির বনে আরেকটি ক্যাম্পাস রয়েছে।
- এছাড়াও অনলাইনে কোর্স সম্পন্ন করার সুযোগ রয়েছে।

উৎস: UNSSC ওয়েবসাইট।
৬৬.
On which date in the month of September is 'Ozone Layer Protection Day' observed?
  1. 16 September
  2. 14 September
  3. 13 Septembe
  4. 10 September
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়। 
- যার লক্ষ্য ছিল পৃথিবীর ওজোন স্তর হ্রাসে অবদান রাখে এমন রাসায়নিকের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা।
- মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা। 
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: ব্রিটানিকা ও UNRIC, UNEP.