পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৩ মে, ২০২০সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীন ডাক অধিদপ্তর | বিল্ডিং ওভারশিয়ার | ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৩ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
কবি কায়কোবাদের মহাকাব্য কোনটি?
  1. ক) শিবমন্দির
  2. খ) মহাশ্মশান
  3. গ) বিরহ বিলাপ
  4. ঘ) অশ্রুমালা
সঠিক উত্তর:
খ) মহাশ্মশান
উত্তর
সঠিক উত্তর:
খ) মহাশ্মশান
ব্যাখ্যা
মহাশ্মশান কায়কোবাদ রচিত বাংলা মহাকাব্য (১৯০৪)। এর উপজীব্য ১৭৬১ সালে সংঘটিত পানিপথের তৃতীয় যুদ্ধ। এ যুদ্ধ ছিল ভারতের উদীয়মান হিন্দুশক্তি মারাঠাদের সঙ্গে মুসলিমশক্তি তথা আহমদ শাহ আবদালীর নেতৃত্বে রোহিলা-অধিপতি নজীবউদ্দৌলার শক্তিপরীক্ষা; যুদ্ধে মুসলমানদের জয় হলেও কবির দৃষ্টিতে তা ছিল উভয়েরই শক্তিক্ষয় ও ধ্বংস; এজন্যই তিনি একে ‘মহাশ্মশান’ বলেছেন।
উৎসঃ বাংলাপিডিয়া
.
'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান কোন শ্রেণির শব্দে অনুসৃত হয়?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) তৎসম
  3. গ) বিদেশি
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
খ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
খ) তৎসম
ব্যাখ্যা
বানানে ণ ও ষ ব্যবহারের বিধানকেই 'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান বলে। 'ণ' ত্ব ও 'ষ' ত্ব বিধান তৎসম শব্দে অনুসৃত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
'পদ্মানদীর মাঝি' কার উপন্যাস?
  1. ক) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
গ) মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মানদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, পৃষ্ঠা নংঃ ৪৭৪
.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' এ গানটির রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) মোহাম্মদ মনিরুজ্জামান
  4. ঘ) আবু হেনা মোস্তফা কামাল
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে প্রথম সংকলন গ্রন্থ “একুশে ফেব্রুয়ারি”- ১৯৫৩ সালে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন - আবদুল গাফফার চৌধুরী। এতে তার রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” গানটি ও প্রকাশ পেয়েছিলো। বঙ্গবন্ধুকে নিয়ে তার নির্মিত চলচ্চিত্রঃ ‘পলাশী থেকে ধানমন্ডি’ যা ২০০৭ সালে মুক্তি পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
ভাষা আন্দোলনের উপর রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি?
  1. ক) দণ্ডকারণ্য
  2. খ) চিঠি
  3. গ) কবর
  4. ঘ) রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
গ) কবর
উত্তর
সঠিক উত্তর:
গ) কবর
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।

.
বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?
  1. ক) ১০ টি
  2. খ) ১২ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
গ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ টি
ব্যাখ্যা
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি। এগুলো হলো- অ, আ, ই, উ, এ, অ্যা, ও। ঐ এবং ঔ হলো যৌগিক স্বরধ্বনি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) অভ্যন্তরীন
  2. খ) আভ্যন্তরীণ
  3. গ) অভ্যন্তরীণ
  4. ঘ) আভ্যন্তরীন
সঠিক উত্তর:
গ) অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
গ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে "অভ্যন্তরীণ" বানান শুদ্ধ।
.
পণ্ডিত অতীশ দীপঙ্কর কোন জেলার লোক ছিলেন?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) ফরিদপুর
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) মুন্সিগঞ্জ
সঠিক উত্তর:
ঘ) মুন্সিগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মুন্সিগঞ্জ
ব্যাখ্যা
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধধর্মপ্রচারক ছিলেন। ঐতিহাসিকের মতে তিনি বর্তমানে বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন।
Source:munshiganj.gov.bd
.
Comparative শব্দটির পরিভাষা হলো-
  1. ক) সাম্যবাদ
  2. খ) তুলনামূলক
  3. গ) প্রতিযোগিতা
  4. ঘ) খেসারত
সঠিক উত্তর:
খ) তুলনামূলক
উত্তর
সঠিক উত্তর:
খ) তুলনামূলক
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে Comparative শব্দের পরিভাষা - তুলনামূলক।
১০.
'কারাগারের রোজনামচা' গ্রন্থের লেখক কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জাহানামা ইমাম
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
উৎসঃলাইভ এমসিকিউ লেকচার
১১.
মাইকেল মধুসূদন দত্তের'মেঘনাদবধ কাব্য' কী ধরনের রচনা?
  1. ক) গীতিকাব্য
  2. খ) নাট্যকাব্য
  3. গ) পত্রকাব্য
  4. ঘ) মহাকাব্য
সঠিক উত্তর:
ঘ) মহাকাব্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাকাব্য
ব্যাখ্যা
বাংলা ভাষার প্রথম ও সার্থক মহাকাব্যের নাম মেঘনাদবধ কাব্য। এ কাব্যটি ১৮৬১ সালে প্রকাশিত হয়। এ কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩)।
সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১২.
'অলীক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) কল্পনা
  2. খ) অলৌকিক
  3. গ) লৌকিক
  4. ঘ) বাস্তব
সঠিক উত্তর:
ঘ) বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাস্তব
ব্যাখ্যা
'অলীক' শব্দের বিপরীত শব্দ বাস্তব, সত্য। [সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
১৩.
সাধু ও চলিত ভাষার পার্থক্য হয়-
  1. ক) প্রকৃতি ও প্রত্যয়ে
  2. খ) সন্ধি ও উপসর্গে
  3. গ) ক্রিয়াপদ ও সর্বনামে
  4. ঘ) বিশেষ্য ও বিশেষণে
সঠিক উত্তর:
গ) ক্রিয়াপদ ও সর্বনামে
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়াপদ ও সর্বনামে
ব্যাখ্যা
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
[সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
১৪.
'শেষের কবিতা ' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
  1. ক) ছোটগল্প
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) কবিতা
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস। এ উপন্যাসের চরিত্র গুলো হলো- অমিত, লাবণ্য, কেতকী রায় এবং শোভনলাল ইত্যাদি।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৫.
'পর্যন্ত' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) প + যন্ত
  2. খ) পর্য + অন্ত
  3. গ) পরি + অন্ত
  4. ঘ) পর্য + ন্ত
সঠিক উত্তর:
গ) পরি + অন্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) পরি + অন্ত
ব্যাখ্যা
ই-কার বা ঈ-কার পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে সন্ধির বেলায় পূর্ববর্তী ব্যাঞ্জনবর্ণের সাথে য-ফলা লেখা হয়। যেমনঃ অতি+অন্ত = অত্যন্ত; প্রতি+অহ = প্রত্যহ; অতি+অধিক = অত্যধিক; আদি+অন্ত = আদ্যন্ত; যদি+অপি = যদ্যপি; পরি+অন্ত = পর্যন্ত।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৬.
'ব্যাঙের সর্দি' বাগধারাটির অর্থ কী?
  1. ক) অসম্ভব ঘটনা
  2. খ) প্রতারণা
  3. গ) সর্দি-কাশি
  4. ঘ) রোগ বিশেষ
সঠিক উত্তর:
ক) অসম্ভব ঘটনা
উত্তর
সঠিক উত্তর:
ক) অসম্ভব ঘটনা
ব্যাখ্যা
ব্যাঙের সর্দি - অসম্ভব ঘটনা৷ উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৭.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস?
  1. ক) পুতুল নাচের ইতিকথা
  2. খ) দেবদাস
  3. গ) পদ্মা মেঘনা যমুনা
  4. ঘ) কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর:
ঘ) কাঁদো নদী কাঁদো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁদো নদী কাঁদো
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৮.
'অসমাপ্ত' আত্মজীবনী' গ্রন্থের লেখক হলেন-
  1. ক) আবুল ফজল
  2. খ) আবুল মনসুর আহমেদ
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
১৯.
'স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান' এই বিখ্যাত কবিতাংশ কার সৃষ্টি?
  1. ক) হাসান হাফিজ
  2. খ) কবি সৈয়দ শামসুল হক
  3. গ) কবি শামসুর রাহমান
  4. ঘ) কবি নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
গ) কবি শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) কবি শামসুর রাহমান
ব্যাখ্যা
‘স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা’ এই বিখ্যাত কবিতাংশটি কবি শামসুর রাহমান এর ‘স্বাধীনতা তুমি” কবিতা থেকে নেয়া।
উৎসঃ দৈনিক প্রথম আলো
২০.
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
  1. ক) ৪
  2. খ) ২
  3. গ) ৫
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
ঘ) ৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩
ব্যাখ্যা
গঠন অনুসারে বাক্য তিন প্রকার। যথা- সরল বাক্য, মিশ্র বা জটিল বাক্য এবং যৌগিক বাক্য। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২১.
'বনলতা সেন' কাব্যের কবি কে?
  1. ক) শামসুর রহমান
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) বিষ্ণুদে
  4. ঘ) বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
জীবনানন্দ দাশ রচিত প্রথম কাব্যগ্রন্থ- ঝরাপালক, দ্বিতীয় কাব্যগ্রন্থ- ধূসর পাণ্ডুলিপি। অন্যান্য কাব্যগ্রন্থঃ বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা। এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে- রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলা তার মৃত্যর পর প্রকাশিত হয়েছিলো।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২২.
কোনটি পর্তুগীজ শব্দ?
  1. ক) ডিপো
  2. খ) তুরুপ
  3. গ) কুপন
  4. ঘ) চাবি
সঠিক উত্তর:
ঘ) চাবি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাবি
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
২৩.
'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' - এ পঙক্তিটি কার লেখা?
  1. ক) কবি জসীমউদ্দীন
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) সুনীল গঙ্গোপাধ্যায়
  4. ঘ) গোবিন্দ হালদার
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
'বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর' - এ পঙক্তিটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা।
২৪.
কোনটি বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. ক) বিরানব্বই
  2. খ) দশানন
  3. গ) চৌরাস্তা
  4. ঘ) তেমাথা
সঠিক উত্তর:
খ) দশানন
উত্তর
সঠিক উত্তর:
খ) দশানন
ব্যাখ্যা
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে। যেমনঃ দশ আনন যার = দশানন, চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী, পদ্মনাভ = পদ্ম নাভিতে যার ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২৫.
বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
  1. ক) ৪০ টি
  2. খ) ৪১ টি
  3. গ) ৩৭ টি
  4. ঘ) ৩৯ টি
সঠিক উত্তর:
ঘ) ৩৯ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৯ টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০ টি। স্বরবর্ণ ১১টি ও ব্যঞ্জনবর্ণ ৩৯টি। পঞ্চাশটি বর্ণে পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- বত্রিশ। পঞ্চাশটি বর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণের সংখ্যা- আট। পঞ্চাশটি বর্ণে মাত্রাহীন বর্ণের সংখ্যা- দশ।
২৬.
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) জলদ
  2. খ) বিভারণ
  3. গ) গগন
  4. ঘ) অশণি
সঠিক উত্তর:
গ) গগন
উত্তর
সঠিক উত্তর:
গ) গগন
ব্যাখ্যা
আকাশ অর্থ গগন, শূন্য, অনন্ত, দ্যু, আসমান ইত্যাদি। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
২৭.
বাংলা সাহিত্যের কোন কবি দুটি দেশের জাতীয় সংগীতের রচয়িতা?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) দ্বিজেন্দ্র লাল রায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত Jana Gana Mana' এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা'র রচয়িতা। উৎসঃ বাংলাপিডিয়া, টাইমস অব ইন্ডিয়া
২৮.
'ইন্দ্রকে জয় করেছে যে' বাক্যটি এক কথায় হবে-
  1. ক) ইন্দ্রজিৎ
  2. খ) জিতেন্দ্র
  3. গ) ইন্দ্রজিত
  4. ঘ) জিতেন্দ্রিয়
সঠিক উত্তর:
ক) ইন্দ্রজিৎ
উত্তর
সঠিক উত্তর:
ক) ইন্দ্রজিৎ
ব্যাখ্যা
ইন্দ্রকে জয় করেন যিনি=ইন্দ্রজিৎ। ইন্দ্রিয়কে জয় করেন যিনি=জিতেন্দ্রিয়। Source: LiveMCQ Archive
২৯.
'স্বাধীনতা' এ শব্দটি কীভাবে আমাদের হলো - কবিতাটি কোন কবির রচনা?
  1. ক) আহসান হাবীব
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) রফিক আজাদ
  4. ঘ) মহাদেব সাহা
সঠিক উত্তর:
খ) নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
খ) নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
‘স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো’ - কবিতাটি লিখেছেন নির্মলেন্দু গুণ। এটি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে নিয়ে লেখা কবিতা। কবি এই ভাষণকে কবিতার সঙ্গে তুলনা করেছেন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩০.
আগরতলা ভারতের কোন রাজ্যের রাজধানী?
  1. ক) পশ্চিম বাংলা
  2. খ) ত্রিপুরা
  3. গ) মিজোরাম
  4. ঘ) মেঘালয়
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিপুরা
ব্যাখ্যা
ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানীঃ
১. আসাম -- দিসপুর
২. মিজোরাম -- আইজল
৩. অরুনাচল -- ইটানগর
৪. মেঘালয় -- শীলং
৫. ত্রিপুরা -- আগরতলা
৬. মণিপুর -- ইম্ফল এবং
৭. নাগাল্যান্ড -- কোহিমা
উৎসঃ Live MCQ Content (upcoming)
৩১.
১৯৭১ সালের কোন তারিখে বাংলাদেশ স্বাধীন হয়?
  1. ক) ৭ মার্চ
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ১১ সেপ্টেম্বর
  4. ঘ) ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬ মার্চ
ব্যাখ্যা
১৯৭১ সালের ২৫ শে মার্চ দিবাগত রাত অর্থাৎ ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়। ওইদিন থেকেই বাংলাদেশ স্বাধীন। ১৬ ডিসেম্বর বাংলাদেশ বহিঃশত্রু মুক্ত হয়।
৩২.
বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি?
  1. ক) ১৪ ডিসেম্বর
  2. খ) ১৬ ডিসেম্বর
  3. গ) ২১ ফেব্রুয়ারি
  4. ঘ) ২৬ মার্চ
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে ১৪ ডিসেম্বর শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। সব শহীদ বুদ্ধিজীবীর প্রকৃত সংখ্যা অদ্যাবধি নিরূপণ করা সম্ভব হয় নি। প্রাপ্ত তথ্যসূত্র থেকে শহীদদের মোটামুটি একটা সংখ্যা দাঁড় করানো যায়। এঁদের মধ্যে ছিলেন ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক, ৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী, ৯ জন সাহিত্যিক ও শিল্পী, ৫ জন প্রকৌশলী,এবং অন্যান্য ২ জন।
Source: Banglapedia
৩৩.
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের কোন স্থানে 'বাংলাদেশ ভবন' উদ্বোধন করেন?
  1. ক) আসানসোল
  2. খ) কলকাতা
  3. গ) মুর্শিবাদ
  4. ঘ) শান্তি নিকেতন
সঠিক উত্তর:
ঘ) শান্তি নিকেতন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শান্তি নিকেতন
ব্যাখ্যা
শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একই মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি৷
Source: dw.com
৩৪.
বাংলাদেশে রেশম উৎপাদিত হয় কোন জেলায়?
  1. ক) পঞ্চগড়
  2. খ) রাজশাহী
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
খ) রাজশাহী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজশাহী
ব্যাখ্যা
রাজশাহীতে রেশম উৎপাদিত হয়। বন্ধ হয়ে যাওয়ার ১৬ বছর পর ২০১৮ সালে পুনরায় চালু করা হয় রাজশাহী রেশম কারখানা। উৎসঃ দৈনিক প্রথম আলো
৩৫.
সুয়েজ খাল কোথায়?
  1. ক) মিসর
  2. খ) সিরিয়া
  3. গ) তুরঙ্ক
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
ক) মিসর
উত্তর
সঠিক উত্তর:
ক) মিসর
ব্যাখ্যা
সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিস্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।Source:history.state.gov
৩৬.
বাংলাদেশের জাতির পিতা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ক) ১ (ক)
  2. খ) ২(ক)
  3. গ) ৩(ক)
  4. ঘ) ৪(ক)
সঠিক উত্তর:
ঘ) ৪(ক)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪(ক)
ব্যাখ্যা
৪ক - জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার ও প্রধান বিচারপতির কার্যালয় এবং সকল সরকারী ও আধা-সরকারী অফিস, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের প্রধান ও শাখা কার্যালয়, সরকারী ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস ও মিশনসমূহে সংরক্ষণ ও প্রদর্শন করিতে হইবে।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৩৭.
উত্তরা গণভবন কোথায়?
  1. ক) রাজশাহী
  2. খ) দিনাজপুর
  3. গ) নাটোর
  4. ঘ) নওগাঁ
সঠিক উত্তর:
গ) নাটোর
উত্তর
সঠিক উত্তর:
গ) নাটোর
ব্যাখ্যা
উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে। এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd
৩৮.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দীন আহমদ
  3. গ) ক্যাপ্টেন মনসুর আলী
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। উৎসঃ বাংলাপিডিয়া
৩৯.
হোক্কাইডো দ্বীপটি কোন দেশে অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
জাপান ৪ টি বড় ও প্রায় ৪,০০০ বেশি ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত একটি দেশ। ৪ টি বড় দ্বীপ হচ্ছে - হনসু, কিউসু, শিকুকো ও হোক্কাইডো। Source: Worldatlas.com
৪০.
বঙ্গবন্ধু কৃত্রিম উপগ্রহ-১ কোন জায়গা থেকে মহাকাশে উৎক্ষেপণ করা হয়?
  1. ক) স্কটল্যান্ড
  2. খ) ভার্জিনিয়া
  3. গ) ফ্লোরিডা
  4. ঘ) টেক্সাস
সঠিক উত্তর:
গ) ফ্লোরিডা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্লোরিডা
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন কোম্পানি স্পেসএক্স-এর সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯ বাংলাদেশের প্রথম যোগাযোগ উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎসঃ বিবিসি
৪১.
সংবিধান অনুযায়ী বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে কমপক্ষে কত বয়স প্রয়োজন হয়?
  1. ক) ১২ বছর
  2. খ) ১৫ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২১ বছর
সঠিক উত্তর:
গ) ১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮ বছর
ব্যাখ্যা
সংবিধানের অনুচ্ছেদ - ১২২ঃ ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
(১) প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার-ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হইবে।
(২) কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্ধারিত কোন নির্বাচনী এলাকায় ভোটার-তালিকাভু্ক্ত হইবার অধিকারী হইবেন, যদি
(ক) তিনি বাংলাদেশের নাগরিক হন;
(খ) তাঁহার বয়স আঠার বৎসরের কম না হয়;
(গ) কোন যোগ্য আদালত কর্তৃক তাঁহার সম্পর্কে অপ্রকৃতিস্থ বলিয়া ঘোষণা বহাল না থাকিয়া থাকে;
ঘ) তিনি ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বা আইনের দ্বারা ঐ নির্বাচনী এলাকার অধিবাসী বিবেচিত হন; এবং
(ঙ) তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীন কোন অপরাধের জন্য দণ্ডিত না হইয়া থাকেন।
৪২.
'শেখ হাসিনা ধরলা সেতু' কোন কোন জেলার সেতুবন্ধন করেছে?
  1. ক) মুন্সিগঞ্জ_মানিকগঞ্জ
  2. খ) টাঙ্গাইল-সিরাজগঞ্জ
  3. গ) কুড়িগ্রাম-লালমনিরহাট
  4. ঘ) রাঙ্গামাটি - বন্দরবান
সঠিক উত্তর:
গ) কুড়িগ্রাম-লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
গ) কুড়িগ্রাম-লালমনিরহাট
ব্যাখ্যা
'শেখ হাসিনা ধরলা সেতু' কুড়িগ্রাম-লালমনিরহাট জেলার সেতুবন্ধন করেছে। ১৯১ কোটি টাকা ব্যয়ে ৯৫০ মিটার দীর্ঘ এই সেতুটি উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু। উৎসঃ দৈনিক প্রথম আলো
৪৩.
গারো উপজাতি প্রধানত কোন অঞ্চলের বাসিন্দা?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) দিনাজপুর
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) খাগড়াছড়ি
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) ময়মনসিংহ
ব্যাখ্যা
গারোরা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। তারা তিব্বত থেকে এদেশে আসে। এরা নৃতাত্ত্বিকভাবে মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর। নিজেদের গারোরা মান্দি বলে পরিচয় দিয়ে থাকে। তাদের ভাষার নাম আচিক খুসিক। তবে গারো ভাষার নিজস্ব বর্ণমালা নেই।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৪৪.
আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
  1. ক) মঙ্কো
  2. খ) লন্ডন
  3. গ) নিউইয়র্ক
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যারিস
ব্যাখ্যা
ফ্রান্সের প্যারিস এ অবস্থিত আইফেল টাওয়ার ১৮৮৯ সালে তৈরি হয়। যার উচ্চতা প্রায় ৩২০মি.। Source: Britannica
৪৫.
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
  1. ক) আমস্টারডাম
  2. খ) ব্রাসেলস
  3. গ) রোম
  4. ঘ) জেনভা
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাসেলস
ব্যাখ্যা
১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ও ১৯৪৮ সালে কার্যক্রম শুরু করা ৩ দেশের এই সংস্থাটির প্রধান কার্যালয় বেলজিয়ামের ব্রাসেলসে। Source: britannica.com
৪৬.
বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কী?
  1. ক) শিরিন শারমিন চৌধুরী
  2. খ) মো. আবদুল হামিদ
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) বেগম মতিয়া চৌধুরী
সঠিক উত্তর:
খ) মো. আবদুল হামিদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মো. আবদুল হামিদ
ব্যাখ্যা
মোঃ আব্দুল হামিদ বাংলাদেশের ২১ তম রাষ্ট্রপতি।
bangabhaban.gov.bd
৪৭.
২০২২ সালে বিশ্বকাপ ফুটবল আসর কোথায় বসবে?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) মেক্সিকো
  4. ঘ) মার্কিন যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) কাতার
উত্তর
সঠিক উত্তর:
খ) কাতার
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে। Source: Fifa
৪৮.
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট কতটি দেশ অংশ নিয়েছে?
  1. ক) ২৪ টি
  2. খ) ২৮ টি
  3. গ) ৩২ টি
  4. ঘ) ৩৬ টি
সঠিক উত্তর:
গ) ৩২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩২ টি
ব্যাখ্যা
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ২০১৮ তে মোট ৩২ টি দেশ অংশ নিয়েছে। এই বিশ্বকাপে ফ্রান্স দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়। Source: Fifa
৪৯.
রক্তে রক্ত কণিকার পরিমাণ কত?
  1. ক) ৪৫%
  2. খ) ৫০%
  3. গ) ৫৫%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
ক) ৪৫%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫%
ব্যাখ্যা
রক্তের প্রধান উপাদান হলো রক্তরস বা প্লাজমা। সমগ্র রক্তের ৫৫% রক্তরস এবং বাকি ৪৫% হলো রক্তকনিকা। রক্তররসের ৯০% হলো পানি এবং বাকি ১০% হলো বিভিন্ন জৈব ও অজৈব উপাদান। রক্তকনিকা ৩ প্রকার। যথা এরিথ্রোসাইট বা লোহিত রক্তকনিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকনিকা এবং থ্রম্বোসাইট বা অনুচক্রিকা।
(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৫০.
বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সদর দফতর কোথায়?
  1. ক) রোম
  2. খ) জেনেভা
  3. গ) লন্ডন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ক) রোম
উত্তর
সঠিক উত্তর:
ক) রোম
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫১.
The correct passive form of the sentence “They elected him captain” is-
  1. ক) He is elected captain by them
  2. খ) He was elected captain by them
  3. গ) He has been elected captain by them
  4. ঘ) Captain is elected him by them.
সঠিক উত্তর:
খ) He was elected captain by them
উত্তর
সঠিক উত্তর:
খ) He was elected captain by them
ব্যাখ্যা
Factive object যুক্ত past indefinite tense এর structure: Pronominal obj কে Sub + was/were + V3 + factitive obj + by + sub কে obj। সুতরাং প্রদত্ত বাক্যের Passive : He was elected captain by them.
৫২.
To fill the gap: 'The child cried for ___ mother’. - we need -
  1. ক) his
  2. খ) her
  3. গ) its
  4. ঘ) their
সঠিক উত্তর:
গ) its
উত্তর
সঠিক উত্তর:
গ) its
ব্যাখ্যা
The child এর pronominal adjective হলো its। সুতরাং শূন্যস্থানে its হবে।
৫৩.
Fill in the blank with the right word. He is no match ____ me.
  1. ক) for
  2. খ) to
  3. গ) into
  4. ঘ) with
সঠিক উত্তর:
ক) for
উত্তর
সঠিক উত্তর:
ক) for
ব্যাখ্যা
Match for someone দ্বারা অন্য কোন ব্যক্তির শক্তি, সামর্থ্য ও দক্ষতার সমকক্ষ হওয়া বুঝায়। শূন্যস্তানে তাই for হবে।
৫৪.
The English translation of the sentence 'তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন' will be-
  1. ক) He helps me thick and thin.
  2. খ) He helps me in thick and thin.
  3. গ) He helps me through thick and thin.
  4. ঘ) He helps me with thick and thin.
সঠিক উত্তর:
গ) He helps me through thick and thin.
উত্তর
সঠিক উত্তর:
গ) He helps me through thick and thin.
ব্যাখ্যা
Through thick and thin অর্থ সকল পরিস্থিতিতে, বিপদে আপদে। ‘তিনি আমাকে আপদে বিপদে সাহায্য করেন’ এর ইংরেজি হবে - He helps me through thick and thin.
৫৫.
The verb form of the word 'sure' is-
  1. ক) surity
  2. খ) ensure
  3. গ) surely
  4. ঘ) surety
সঠিক উত্তর:
খ) ensure
উত্তর
সঠিক উত্তর:
খ) ensure
ব্যাখ্যা
The verb form of the word 'sure' is ‘ensure’. Ensure - নিশ্চিত করা।
৫৬.
One who treats cancer patients is called a /an-
  1. ক) pathologist
  2. খ) nephrologist
  3. গ) oncologist
  4. ঘ) neurologist
সঠিক উত্তর:
গ) oncologist
উত্তর
সঠিক উত্তর:
গ) oncologist
ব্যাখ্যা
Oncologist - a medical practitioner qualified to diagnose and treat cancer. Neurologist - a specialist in the anatomy, functions, and organic disorders of nerves and the nervous system.
৫৭.
Choose the right word to complete the sentence 'The engineer insists on ___ good materials’.
  1. ক) use
  2. খ) using
  3. গ) to use
  4. ঘ) the use
সঠিক উত্তর:
খ) using
উত্তর
সঠিক উত্তর:
খ) using
ব্যাখ্যা
Insist on অর্থ কোনো কিছুতে জোর দেয়া। Insist on হলে এর সাথে verb এর ing form বসে।
৫৮.
To complete the sentence: 'The plane will take ___ at 7 pm' we need -
  1. ক) On
  2. খ) Over
  3. গ) At
  4. ঘ) off
সঠিক উত্তর:
ঘ) off
উত্তর
সঠিক উত্তর:
ঘ) off
ব্যাখ্যা
Take off অর্থ উড্ডয়ন করা। Off যোগে বাক্যের অর্থ হয় - বিমানটি সাতটায় উড্ডয়ন করবে।
৫৯.
The past participle of the word ‘seek’ is-
  1. ক) seeked
  2. খ) sought
  3. গ) seek't
  4. ঘ) soughtt
সঠিক উত্তর:
খ) sought
উত্তর
সঠিক উত্তর:
খ) sought
ব্যাখ্যা
Seek - খোঁজা, অন্বেষণ করা। এর Past এবং Past Participle form হলো - sought।
৬০.
Find out the correct sentence.
  1. ক) We write on ink
  2. খ) We write by ink
  3. গ) We write in ink
  4. ঘ) We write with ink
সঠিক উত্তর:
গ) We write in ink
উত্তর
সঠিক উত্তর:
গ) We write in ink
ব্যাখ্যা
We write in ink এখানে সঠিক বাক্য। এর অর্থ হলো - আমরা কালি দিয়ে লিখি।
৬১.
The abbreviation BC stands for-
  1. ক) Before Call
  2. খ) Before Coronation
  3. গ) Before Christ
  4. ঘ) British Church
সঠিক উত্তর:
গ) Before Christ
উত্তর
সঠিক উত্তর:
গ) Before Christ
ব্যাখ্যা
BC - Before Christ; AD - Anno Domini (In the year of the Lord).
৬২.
Find out the word with correct spelling-
  1. ক) insted
  2. খ) instaed
  3. গ) instead
  4. ঘ) Insteed
সঠিক উত্তর:
গ) instead
উত্তর
সঠিক উত্তর:
গ) instead
ব্যাখ্যা
সঠিক বানানের শব্দ হলো instead যার অর্থ বিকল্প হিসেবে, বদলে; পরিবর্তে।
৬৩.
Choose the right sentence-
  1. ক) If you run in the rain you may be catch cold
  2. খ) If you run in the rain you may have caught cold
  3. গ) If you run in the rain you will catch cold
  4. ঘ) If you run in the rain you will be catching cold.
সঠিক উত্তর:
গ) If you run in the rain you will catch cold
উত্তর
সঠিক উত্তর:
গ) If you run in the rain you will catch cold
ব্যাখ্যা
1st conditional এ first clause টি present indefinite tense হলে অপর clause টি future indefinite tense হবে। সুতরাং সঠিক বাক্য - If you run in the rain you will catch cold.
৬৪.
The antonym of the word ‘shabby’ is -
  1. ক) honesty
  2. খ) sober
  3. গ) new
  4. ঘ) hostile
সঠিক উত্তর:
গ) new
উত্তর
সঠিক উত্তর:
গ) new
ব্যাখ্যা
Shabby - in poor condition through long use or lack of care. It’s antonym is - new.
৬৫.
Which of the following is correct?
  1. ক) The old man was died yesterday
  2. খ) The old man has died yesterday
  3. গ) The old man died yesterday
  4. ঘ) The old man had died yesterday
সঠিক উত্তর:
গ) The old man died yesterday
উত্তর
সঠিক উত্তর:
গ) The old man died yesterday
ব্যাখ্যা
Yesterday থাকলে বাক্য past indefinite tense হয়। সুতরাং, সঠিক বাক্যটি হবে The old man died yesterday
৬৬.
Who has written the play ‘Julius Caesar’?
  1. ক) William Wordsworth
  2. খ) Ben Johnson
  3. গ) G. B. Shaw
  4. ঘ) William Shakespeare
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) William Shakespeare
ব্যাখ্যা
William Shakespeare was an English dramatist and poet of the sixteenth century. He is known mostly for his plays. His famous Tragedies are Hamlet, Macbeth, Othello, King Lear, Julius Caesar, Romeo and Juliet, Antony and Cleopatra, Titus Andronicus, Timon of Athens etc.
Source: LiveMCQ Lecture
৬৭.
Fill in the blank with the right word. The students have free ___ to the teachers.
  1. ক) excess
  2. খ) exccees
  3. গ) access
  4. ঘ) axecess
সঠিক উত্তর:
গ) access
উত্তর
সঠিক উত্তর:
গ) access
ব্যাখ্যা
Access to somebody অর্থ হলো কারো কাছে যাওয়ার অধিকার বা অনুমতি থাকা। শূন্যস্থানে access বসালে বাক্যটি অর্থ সঙ্গতিপূর্ণ হয়।
৬৮.
Which of the following in feminine gender?
  1. ক) host
  2. খ) cock
  3. গ) mare
  4. ঘ) drake
সঠিক উত্তর:
গ) mare
উত্তর
সঠিক উত্তর:
গ) mare
ব্যাখ্যা
Mare - the female of a horse or other equine animal.
৬৯.
'For good' means-
  1. ক) for betterment
  2. খ) permanently
  3. গ) for the time being
  4. ঘ) in future
সঠিক উত্তর:
খ) permanently
উত্তর
সঠিক উত্তর:
খ) permanently
ব্যাখ্যা
For good - definitively; forever; permanently. Source: Cambridge
৭০.
What will be the right word for the following gap? She is ____ Honors graduate.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
খ) an
উত্তর
সঠিক উত্তর:
খ) an
ব্যাখ্যা
এখানে indefinite article হিসেবে an ব্যবহৃত হবে কারণ Honors এর উচ্চারণ শুরু হয় vowel sound দিয়ে।
৭১.
Fill in the blank with an appropriate preposition. We should abide __ rules.
  1. ক) in
  2. খ) of
  3. গ) by
  4. ঘ) at
সঠিক উত্তর:
গ) by
উত্তর
সঠিক উত্তর:
গ) by
ব্যাখ্যা
Abide by something অর্থ কোনোকিছু মেনে চলা, অনুসরণ করা; বিশ্বস্ত থাকা। সুতরাং by যুক্ত করলে আইন কানুন মেনে চলাকে নির্দেশ করবে।
৭২.
The English translation of the sentence 'সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেয়া হবে' will be-
  1. ক) The convict will be hung tomorrow.
  2. খ) The convict will be hanged tomorrow.
  3. গ) The convict will be hunged tomorrow.
  4. ঘ) The convict will be hang tomorrow.
সঠিক উত্তর:
খ) The convict will be hanged tomorrow.
উত্তর
সঠিক উত্তর:
খ) The convict will be hanged tomorrow.
ব্যাখ্যা
ফাঁসি দেয়া অর্থে Hang এর past participle হবে hanged। সুতরাং প্রদত্ত বাংলা বাক্যের ইংরেজি হবে - The convict will be hanged tomorrow.
৭৩.
'I know what his name is' is a ___ sentence.
  1. ক) compound sentence
  2. খ) complex
  3. গ) simple
  4. ঘ) exclamatory
সঠিক উত্তর:
খ) complex
উত্তর
সঠিক উত্তর:
খ) complex
ব্যাখ্যা
Who, which, what, that ইত্যাদি relative pronoun দ্বারা দুটি clause যুক্ত থাকে complex sentence এ। তাই প্রদত্ত বাক্যটি complex।
৭৪.
Our school building has a good __.
  1. ক) sight
  2. খ) side
  3. গ) cite
  4. ঘ) site
সঠিক উত্তর:
ঘ) site
উত্তর
সঠিক উত্তর:
ঘ) site
ব্যাখ্যা
Site সাধারণত স্থান বুঝাতে এবং sight দ্বারা দৃষ্টিশক্তি বুঝায়। তাই শূন্যস্থানে site ব্যবহৃত হলে বাক্যের অর্থ সঙ্গতি পুর্ণ হবে।
৭৫.
Select the plural number-
  1. ক) index
  2. খ) goose
  3. গ) issue
  4. ঘ) quarters
সঠিক উত্তর:
ঘ) quarters
উত্তর
সঠিক উত্তর:
ঘ) quarters
ব্যাখ্যা
Quarter (each of four equal or corresponding parts into which something is or can be divided) এর plural noun: quarters।
Source: Oxford
৭৬.
ABC ত্রিভুজে ∠B = ∠C। এবং BC বাহুর উপর D একটি বিন্দু। এত কোন শর্তটি হবে?
  1. ক) AC
  2. খ) AB>AC
  3. গ) AC>BC
  4. ঘ) AC>AD
সঠিক উত্তর:
ঘ) AC>AD
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AC>AD
ব্যাখ্যা
ABC ত্রিভুজে ∠B = ∠C। এবং BC বাহুর উপর D একটি বিন্দু হলে অঙ্কিত ADC ত্রিভুজের AC হবে অতিভুজ এবং ABD ত্রিভুজের AB হবে অতিভুজ। সুতরাং AC > AD, AC = AB, AB > AD।
৭৭.
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। ৬টি কলমের মোট মূল্য কত?
  1. ক) ১০০ টাকা
  2. খ) ১৮০ টাকা
  3. গ) ১৬৭ টাকা
  4. ঘ) ১৫০ টাকা
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬৭ টাকা
ব্যাখ্যা
মিনার ৬ টি কলম আছে যার প্রতিটির মূল্য ২৫ টাকার বেশি কিন্তু ৩০ টাকার কম। তাহলে ছয়টির মোট মূল্য ১৫০ টাকার বেশি এবং ১৮০ টাকার কম। ১৬৭ অপশনের একমাত্র উত্তর যা এই শর্ত পূরণ করে।
৭৮.
একটি দণ্ডের দৈর্ঘ্য ১৯ মিটার ৫ সেন্টিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করলে কত হবে?
  1. ক) ১৯.২০ মিটার
  2. খ) ১৯.৫০ মিটার
  3. গ) ১৯.০৫ মিটার
  4. ঘ) ১৯.১৫ মিটার
সঠিক উত্তর:
গ) ১৯.০৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯.০৫ মিটার
ব্যাখ্যা
১৯ মিটার ৫ সেন্টিমিটার = (১৯ + ৫/১০০) মিটার = ১৯.০৫ মিটার
৭৯.
অরিণ ও ওয়াফি এর বর্তমান বয়সের সমষ্টি ১৬ বছর। ৪ বছর পরে অরিণের বয়স ওয়াফির বয়সের তিনগুণ হলে অরিণের বর্তমান বয়স কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
ঘ) ১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ বছর
ব্যাখ্যা
ধরি, অরিণের বয়স ক বছর
∴ওয়াফির বয়স (১৬ - ক) বছর
৪ বছর পর অরিণের বয়স (ক+৪) বছর
এবং ওয়াফির (২০-ক) বছর
∴ক + ৪ = ৩(২০-ক)
⇒ক +৪ = ৬০ - ৩ক
⇒ক + ৩ক = ৬০ - ৪
∴ক = ৫৬/৪ = ১৪
৮০.
ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ১৯/২২
  2. খ) ১৫/১৭
  3. গ) ১৩/১৫
  4. ঘ) ২৩/২৬
সঠিক উত্তর:
ঘ) ২৩/২৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৩/২৬
ব্যাখ্যা
১৯/২২ = ০.৮৬৪; ১৩/১৫ = ০.৮৬৭; ১৫/১৭ = ০.৮৮২; ২৩/২৬ = ০.৮৮৫
∴বড় ভগ্নাংশটি = ২৩/২৬ = ০.৮৮৫
৮১.
৩ জন পুরুষ ও ৩ জন মহিলা হতে কত ভাবে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ মহিলা থাকবে?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ঘ) ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯
ব্যাখ্যা
৩ জন পুরুষ ও ৩ জন মহিলা হতে ২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা যাবে যেখানে ন্যূনতম পক্ষে ১ জন পুরুষ ও ১ মহিলা থাকবেঃ C X C = ৯ ভাবে।
৮২.
পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কতটি কর্ণ আছে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা
বহুভুজের কর্ণের সংখ্যা= n(n-3)/2।
∴পাঁচ বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ আছে = 5(5-3) / 2 = 5
৮৩.
a+b+c=5, ab + bc + ca = 12 হলে a2+b2+c2 = কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা
a2+b2+c2 = (a + b + c) 2 - 2(ab + bc + ca)
= 52 - 2X12
= 1
৮৪.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ৫৪,৫৫
  2. খ) ৪৬, ৪৭
  3. গ) ৬৭,৬৮
  4. ঘ) ৭৫,৭৬
সঠিক উত্তর:
ঘ) ৭৫,৭৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭৫,৭৬
ব্যাখ্যা
ক্রমিক সংখ্যাদ্বয়ের মধ্যে বড় সংখ্যাটি - (১৫১+১)/২ = ৭৬ এবং ছোট সংখ্যাটি ৭৫।
৮৫.
3mx-1 = 3amx−2 হলে x এর মান কত?
  1. ক) 2/m
  2. খ) 2m
  3. গ) m/2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) 2/m
উত্তর
সঠিক উত্তর:
ক) 2/m
ব্যাখ্যা
3mx-1 = 3amx−2
⇒(3mx-1)/3 = amx−2
⇒ 3mx-1-1 = amx−2
⇒(3/a)mx−2 = 1
⇒ (3/a)mx−2 = (3/a)0
⇒ mx - 2 = 0
⇒mx = 2
∴ x = 2/m
৮৬.
x2 - 169 + y2 = 0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 14
  2. খ) 13
  3. গ) 169
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 13
ব্যাখ্যা
x2 - 169 + y2 = 0
⇒x2 + y2 = 169
⇒x2 + y2 = 132
অর্থাৎ, বৃত্তটির ব্যাসার্ধ 13 একক।
৮৭.
যদি x4−2x2+1 = 0 হয় তবে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
x4−2x2+1 = 0
⇒(x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2)2 - 1 = 0
⇒(x2) - 1 = 0
⇒x2 = 1
∴ x = 1
৮৮.
৬০ এর ১৫০% = কত?
  1. ক) ১২০
  2. খ) ৪৫
  3. গ) ১৫
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ঘ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০
ব্যাখ্যা
৬০ এর ১৫০% = ৬০ এর ১৫০/১০০ = ৯০
৮৯.
x2+1−√3x = 0 হলে x2+1/x2 = ?
  1. ক) 10
  2. খ) 1
  3. গ) 4
  4. ঘ) 0
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
x2+1−√3x = 0
⇒x2+1 = √3x
⇒(x2+1)/x = √3
⇒x2/x + 1/x = √3
∴ x + 1/x = √3
এখন, x2+1/x2 = (x + 1/x)2 - 2.x.1/x = (√3)2 - 2 = 1
∴x2+1/x2 = 1
৯০.
১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান। ২ টি ঘোড়ার মূল্য ৩,০০০ টাকা হলে ১ টি গরুর মূল্য কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০০ টাকা
ব্যাখ্যা
২ টি ঘোড়ার মূল্য ৩০০০ টাকা হলে ১ টি ঘোড়ার মূল্য ১৫০০ টাকা
শর্তমতে, ৫ টি ঘোড়ার মূল্য ৫X১৫০০ = ৭৫০০ টাকা হলে ১৫ টি গরুর মুল্যও ৭৫০০ টাকা
∴ ১ টি গরুর মূল্য ৭৫০০/১৫ = ৫০০ টাকা
৯১.
0! এর মান কত?
  1. ক) +১
  2. খ) ০
  3. গ) -২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ঘ) ১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১
ব্যাখ্যা
n! = (n+1)! ÷ (n+1)
n = 0 বসালে পাই, 0! = (0+1)! ÷ (0+1)
= 1! ÷ 1
= 1 ÷ 1 = 1
৯২.
৫ টি ক্রমিক সংখ্যার যোগফল ১০০ হলে, প্রথম সংখ্যা ও শেষ সংখ্যার গুণফল কত?
  1. ক) 246
  2. খ) 242
  3. গ) 396
  4. ঘ) 484
সঠিক উত্তর:
গ) 396
উত্তর
সঠিক উত্তর:
গ) 396
ব্যাখ্যা
ধরি, সংখ্যাগুলো x-2, x-1, x, x+1, x+2
∴x+2 + x-1 + x + x+1 +x+2 = 100 ⇒5x = 100 ⇒x = 20
∴প্রথম সংখ্যা = 20 - 2 = 18 এবং শেষ সংখ্যাটি = 20+2 = 22
∴এদের গুণফল = 18X22 = 396
৯৩.
দুটি সংখ্যার অনুপাত ৫ঃ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে ল. সা. গু কত?
  1. ক) ১২৪
  2. খ) ১১২
  3. গ) ১২০
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
গ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২০
ব্যাখ্যা
ধরি, সংখ্যা দুটি ৫ক ও ৬ক
অর্থাৎ, গ.সা.গু. ক = ৪
∴সংখ্যা দুটির ল.সা.গু. = ৩০ ক = ১২০
৯৪.
যদি x, y বাস্তব সংখ্যা এবং x ≠ 0, y ≠ 0 হয়, তবে x0+yx0 কত?
  1. ক) 1 + y
  2. খ) x+y
  3. গ) 2
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ক) 1 + y
উত্তর
সঠিক উত্তর:
ক) 1 + y
ব্যাখ্যা
x0+yx0 = 1 + y1 = 1 + y
৯৫.
log5√5 = কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) ½
সঠিক উত্তর:
ঘ) ½
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ½
ব্যাখ্যা
log5√5
= log55½
= ½ log55
= ½ X 1
= ½
৯৬.
গ্রিনিচ মীন টাইমের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত?
  1. ক) ৩ ঘণ্টা
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) ৬ঘণ্টা
  4. ঘ) ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৬ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ঘণ্টা
ব্যাখ্যা
Bangladesh Standard Time is 6 hours ahead of Greenwich Mean Time ( GMT+6 ). Source: Greenwich Mean Time website
৯৭.
কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) C++
  2. খ) ADA
  3. গ) FORTRAN
  4. ঘ) PASCAL
সঠিক উত্তর:
খ) ADA
উত্তর
সঠিক উত্তর:
খ) ADA
ব্যাখ্যা
ADA হচ্ছে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা।

প্রোগ্রামিং ভাষা:
- অগাস্টা অ্যাডা বায়রন বিখ্যাত কবি লর্ড বায়রনের কন্যা ।
- ডাক নাম ছিল 'কাউন্টেস অফ লাভলেস' বা 'অ্যাডা লাভলেস'।
- তিনি চার্লস ব্যাবেজ এর আবিষ্কৃত কম্পিউটারের বা ডিফারেন্স মেশিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন।
- ADA হচ্ছে কম্পিউটার এর প্রথম প্রোগ্রামিং ভাষা।
- লেডি অ্যাডা আগাস্টার নাম অনুসারে নামকরণ করা হয়।

উৎস: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৮.
কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম?
  1. ক) আলােক
  2. খ) বেতার তরঙ্গ
  3. গ) শব্দ তরঙ্গ
  4. ঘ) রঞ্জন রশ্মি
সঠিক উত্তর:
ঘ) রঞ্জন রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রঞ্জন রশ্মি
৯৯.
কাগজের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
  1. ক) লিগনিন
  2. খ) সেলুলোজ
  3. গ) রেজিন
  4. ঘ) হেমি সেলুলোজ
সঠিক উত্তর:
খ) সেলুলোজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সেলুলোজ
ব্যাখ্যা
কাগজ তৈরির মূল উপাদান তন্তুজাতীয় বস্তু। এটি হতে পারে উদ্ভিদ কিংবা অন্য কিছু। কাগজ তৈরির সেলুলোজের প্রাথমিক উৎস কাঠ। বিশেষ করে আঁশযুক্ত উদ্ভিদ। বাঁশ, মালবেরি বা তুঁতগাছ ও প্যাপিরাস উদ্ভিদ থেকে বিশেষভাবে মণ্ড তৈরি করে যান্ত্রিক উপায়ে চাপ প্রয়োগ করে তারপর তৈরি করা হয় কাগজ।
Source: LiveMCQ Archive
১০০.
নিচের কোন যন্ত্রে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রুপান্তরিত হয়?
  1. ক) বৈদ্যুতিক মটর
  2. খ) ব্যাটারী
  3. গ) জেনারেটর
  4. ঘ) ঘুর্ণায়মান কয়েল মিটার
সঠিক উত্তর:
খ) ব্যাটারী
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাটারী
ব্যাখ্যা
ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। উৎসঃ পদার্থ বিজ্ঞান নবম-দশম শ্রেণী