পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১২ আগস্ট, ২০২০সময়52 minutes৯৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
স্থানীয় সরকার বিভাগের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ০২-০২-২০১৮ (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১২ আগস্ট, ২০২০ · ১০০ প্রশ্ন

.
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
  1. ক) ১০ টি
  2. খ) ৯ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৭ টি
সঠিক উত্তর:
গ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ টি
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ মোট ১১টি। তার মধ্যে পূর্ণমাত্রার বর্ণ ৬টি, অর্ধমাত্রার বর্ণ ১টি এবং মাত্রাহীন ৪টি বর্ণ রয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'ছন্দের যাদুকর' বলা হয়-
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্তকে
  2. খ) শামসুর রাহমানকে
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুরকে
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্তকে
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্তকে
উত্তর
সঠিক উত্তর:
ক) সত্যেন্দ্রনাথ দত্তকে
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের ছন্দের যাদুকর (রবীন্দ্রনাথ কর্তৃক প্রদত্ত), ছন্দের রাজা হিসাবে খ্যাত - সত্যেন্দ্রনাথ দত্ত। তার রচিত কাব্যগ্রন্থঃ সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, কুহ ও কেকা, অভ্র আবীর, হসন্তিকা, কাব্য সঞ্চয়ন, বেলা শেষের গান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
'পেয়ারা' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) গ্রিস
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগীজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগীজ
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ - কপি, কাজু, কামরা, কেদারা, গামলা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তামাক, তােয়ালে ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কোন কবিকে 'বিদ্রোহী কবি' বলা হয়?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) হেলাল হাফিজ
  3. গ) সুভাষ মুখোপাধ্যায়
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়। নজরুলের আবির্ভাবে বাংলা সাহিত্যে সর্বপ্রথম এক প্রবল প্রতিবাদের সুর ধ্বনিত হয় যা তৎকালীন কবিসমাজে প্রবল উদ্দীপনার সৃষ্টি করেছিলো। 'অগ্নিবীণা', 'সর্বহারা', 'প্রলয়শিখা', 'ফণিমনসা' ইত্যাদি কাব্যগ্রন্থে নজরুলের স্বদেশিকতা সাম্যবাদ ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত হয়েছে। তিনি বিধাতার স্বেচ্ছাচারিতার বিরুদ্ধেও সোচ্চার হয়েছেন। এজন্যই তাকে বাংলা কাব্যসাহিত্যে বিদ্রোহী কবি বলা হয়। অবশ্য নজরুলকে বিদ্রোহী কবি বলার ক্ষেত্রে তার রচিত 'বিদ্রোহী' কবিতাটিও প্রথমদিকে ভূমিকা রেখেছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা গদ্য চলিত রীতির প্রবর্তক-
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) প্রমথ চৌধুরী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) প্যারীচাঁদ মিত্র
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার ১৯১৬ সালে প্রকাশিত 'বীরবলের হালখাতা' প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে। বাংলা সাহিত্যে ইতালীয় সনেটের প্রবর্তকও প্রমথ চৌধুরী।
Source: LiveMCQ Lecture
.
বর্ণ কিসের প্রতীক?
  1. ক) স্বরবর্ণ
  2. খ) অক্ষর
  3. গ) শব্দ
  4. ঘ) ধ্বনি
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনি
ব্যাখ্যা
ধ্বনি ও বর্ণের মধ্যে সম্পর্ক হলো একটি মৌখিক ও অন্যটি লৈখিক রূপ। ধ্বনি লিখিতভাবে প্রকাশের প্রতীকচিহ্নই বর্ণ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) রুপায়ণ
  2. খ) রূপায়ণ
  3. গ) রুপায়ন
  4. ঘ) রূপায়ন
সঠিক উত্তর:
খ) রূপায়ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপায়ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে রূপায়ণ শুদ্ধ বানান।
.
'ঝাঁকের কৈ' বাগধারাটির অর্থ-
  1. ক) একতাই বল
  2. খ) চালাক
  3. গ) একই স্বভাবের লোক
  4. ঘ) বর্ষার মাছ
সঠিক উত্তর:
গ) একই স্বভাবের লোক
উত্তর
সঠিক উত্তর:
গ) একই স্বভাবের লোক
ব্যাখ্যা
ঝাঁকের কৈ বাগধারাটির অর্থ হলো এক দলভুক্ত বা একই স্বভাবের লোক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
সত্য বই মিথ্যে বলবো না। এখানে 'বই'-
  1. ক) প্রত্যয়
  2. খ) অনুসর্গ
  3. গ) উপসর্গ
  4. ঘ) বিশেষ্য
সঠিক উত্তর:
খ) অনুসর্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুসর্গ
ব্যাখ্যা
অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দঃ বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলাে কখনাে স্বাধীন পদ রূপে, আবার কখনাে শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলােকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে। প্রশ্নোল্লিখিত বাক্যে বই শব্দটি সত্য এবং মিথ্যার সাথে সম্পর্ক প্রকাশের মাধ্যমে অর্থ প্রকাশে সাহায্য করেছে।
১০.
সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি?
  1. ক) কোনটিই
  2. খ) সহচর+য
  3. গ) সহচর+্য ফলা
  4. ঘ) সাহ+চর+র্য
সঠিক উত্তর:
খ) সহচর+য
উত্তর
সঠিক উত্তর:
খ) সহচর+য
ব্যাখ্যা
সাহচর্য {(তৎসম বা সংস্কৃত) সহচর+য(ষ্যঞ্‌)} = সংস্রব (সাধু সাহচর্য), সহায়তা (কাজে সাহচর্য দান), সঙ্গ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১১.
'পদ্মরাগ' উপন্যাসটির রচয়িতা-
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) বিভূতিভূষণ
  3. গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা
মুসলিম নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন(১৮৮০-১৯৩২) রচিত উপন্যাস পদ্মরাগ (১৯২৪)। তাঁর রচিত বিখ্যাত প্রবন্ধঃ মতিচুর, অবরোধবাসিনী ইত্যাদি।
রেফারেন্সঃ বাংলা ১ম পত্র নবম দশম শ্রেণির বোর্ড বই।
১২.
'অমৃত' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. ক) তিক্ত
  2. খ) বিস্বাদ
  3. গ) মিষ্ট
  4. ঘ) গরল
সঠিক উত্তর:
ঘ) গরল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গরল
ব্যাখ্যা
গরল-এর বিপরীত শব্দ অমৃত। গরলের সমার্থক শব্দ- বিষ,বিদ্বেষ, হিংসা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) চাঁদ
  2. খ) পত্র
  3. গ) ঝিনুক
  4. ঘ) মলিতা
সঠিক উত্তর:
খ) পত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পত্র
ব্যাখ্যা
পত্র {(তৎসম বা সংস্কৃত) √পত্‌+ত্র(ষ্ট্রন্‌)} = পাতা (গাছের পাতা, বইয়ের পাতা); চিঠি; লিপি।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
১৪.
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি লিখেছেন-
  1. ক) শামসুর রাহমান
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

অগ্নিবীণা সম্পর্কিত তথ্যঃ
- কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ।
- ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (সেপ্টেম্বর, ১৯২২ খ্রিস্টাব্দ) প্রকাশিত হয়।
- প্রথম কবিতাঃ প্রলয়োল্লাস
- মোট বারোটি কবিতা আছে।
- উৎসর্গঃ বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
কবিতার তালিকা:
- প্রলয়োল্লাস
- বিদ্রোহী
- রক্তাম্বর-ধারিণী মা
- আগমণী
- ধূমকেতু
- কামাল পাশা
- আনোয়ার
- রণভেরী
- শাত-ইল-আরব
- খেয়াপারের তরণী
- কোরবানী
- মহররম
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৫.
'পদাবলি'র প্রথম কবি কে?
  1. ক) শ্রীচৈতন্য
  2. খ) বিদ্যাপতি
  3. গ) চণ্ডীদাস
  4. ঘ) জ্ঞানদাস
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যাপতি
ব্যাখ্যা
মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল - বৈষ্ণব পদাবলী।
- পদাবলীর আদিকবি বাঙালী কবি - জয়দেব, তিনি পদাবলী রচনা করেছেন সংস্কৃত ভাষায়।
- অবাঙালী কবি বিদ্যাপতিকে বৈষ্ণব পদাবলীর আদি কবি বলা হয়। বিদ্যাপতি পদাবলী রচনা করেছেন ব্রজবুলি ভাষায়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।
- বাংলা ভাষায় রচিত বৈষ্ণব পদাবলীর আদিকবি চণ্ডীদাস।

যেহেতু এই প্রশ্নে কোন ভাষার সেটা উল্লেখ করা নেই এবং 'জয়দেব' অপশনে নেই; তাই সঠিক উত্তর হিসাবে 'বিদ্যাপতি'কে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: লাল নীল দীপাবলি, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৬.
সাধু ভাষায় কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) এখানে সে ফিরে আসেনি
  2. খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
  3. গ) তিনি মূর্ছিত হয়ে পড়েছেন
  4. ঘ) তুমি তার কথা বিশ্বাস করো না
সঠিক উত্তর:
খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
উত্তর
সঠিক উত্তর:
খ) সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না
ব্যাখ্যা
ক্রিয়াপদের যথাযথ ব্যবহারের মাধ্যমে সাধু ভাষার শুদ্ধ বাক্যটি - সে আসিবে বলিয়া ভরসাও করিতেছি না।
১৭.
'মনগড়া' কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
গ) তৎপুরুষ
ব্যাখ্যা
মনগড়া = মন দ্বারা গড়া। পূর্বপদে দ্বিতীয়াদি ( দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত) বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে তৎপুরুষ সমাস বলে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
'শেষের কবিতা' একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) কবিতা
  3. গ) নাটক
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ক) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
ক) উপন্যাস
ব্যাখ্যা
শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রোমান্টিক উপন্যাস। এটি প্রকাশিত হয় ১৯২৯ সালে। এটি একটি কাব্যোপন্যাস। এর অন্যতম চরিত্র অমিত ও লাবণ্য।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৯.
'যদি বৃষ্টি হয়, তবে বের হব না' - এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) হ্যা-বাচক
  4. ঘ) যৌগিক
সঠিক উত্তর:
খ) জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) জটিল
ব্যাখ্যা
জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। যেমনঃ যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে; যে ভিক্ষা চায় তাকে দান করো; যদি বৃষ্টি হয়, তবে বের হব না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২০.
কোন শব্দটি খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত?
  1. ক) প্রবাহ
  2. খ) খয়ের খাঁ
  3. গ) অজপাড়াগাঁ
  4. ঘ) বেআদব
সঠিক উত্তর:
গ) অজপাড়াগাঁ
উত্তর
সঠিক উত্তর:
গ) অজপাড়াগাঁ
ব্যাখ্যা
অজ খাটি বাংলা উপসর্গ। উদাহরণঃ অজপাড়াগাঁ, অজমুর্খ, অজপুকুর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২১.
সন্ধি বিচ্ছেদ কর - নবান্ন
  1. ক) নব + অন্ন
  2. খ) নবো + অন্ন
  3. গ) নবঃ + অন্ন
  4. ঘ) নব + ণ্য
সঠিক উত্তর:
ক) নব + অন্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) নব + অন্ন
ব্যাখ্যা
অ + অ = আ। এই নিয়মে গঠিত শব্দ = নরাধম, হিমাচল, নবান্ন, হস্তান্তর, হিতাহিত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে?
  1. ক) লুইপা
  2. খ) কাহ্নপা
  3. গ) ভুসুকুপা
  4. ঘ) শবরপা
সঠিক উত্তর:
খ) কাহ্নপা
উত্তর
সঠিক উত্তর:
খ) কাহ্নপা
ব্যাখ্যা
চর্যাপদের শ্রেষ্ঠ কবি - কাহ্নপা। তার প্রকৃত নাম - কৃষ্ণাচার্য পাদ। তার রচিত পদের সংখ্যা - ১৩টি; যা সর্বাধিক পদ। কিন্তু প্রাপ্ত পদের সংখ্যা ১২টি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
২৩.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস?
  1. ক) দোলন চাঁপা
  2. খ) ঘরে-বাইরে
  3. গ) চিহূ
  4. ঘ) মৃত্যুক্ষুধা
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুক্ষুধা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের উপন্যাস;বাঁধন হারা ১৯২৭,মৃত্যুক্ষুধা ১৯৩০,কুহেলিকা ১৯৩১,জীবনের জয়যাত্রা ১৯৩৯।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) মমতাজউদ্দিন আহমেদ
  4. ঘ) জহির রায়হান
সঠিক উত্তর:
ক) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ক) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যনাট্য 'পায়ের আওয়াজ পাওয়া যায়(১৯৭৬)'।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৫.
'কর্মই ধর্ম, _____ মুক্তি' - শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. ক) তাতেই
  2. খ) ধর্মেই
  3. গ) কর্মেই
  4. ঘ) এতেই
সঠিক উত্তর:
গ) কর্মেই
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্মেই
ব্যাখ্যা
রবীন্দ্র রচনাবলীর মার্ক করা অংশ পড়ে বুঝতে পারা যায় যে কর্মই ধর্ম, কর্মেই মুক্তি৷
২৬.
আয়তনের দিক থেকে বিশ্বের সবচেয়ে বৃহৎ রাষ্ট্র কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) কানাডা
  3. গ) রাশিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় দেশ রাশিয়া। এছাড়াও আয়তনে ২য় কানাডা, ৩য় যুক্তরাষ্ট্র এবং ৪র্থ চীন।
Source: worldatlas.com
২৭.
২০১৫ সালে ইরানের সাথে মোট কয়টি দেশের পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬টি
ব্যাখ্যা
১৪ জুলাই ২০১৫ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের সাথে আর ছয়টি দেশের মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। দেশগুলাে p5 + 1 নামে খ্যাত, তারা হলাে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স এবং জার্মানি। এছাড়া ইউরােপিয়ান ইউনিয়নও ছিল। তবে যুক্তরাষ্ট্র একতরফাভাবে নিজেকে ৮ মে ২০১৮ এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
রেফারেন্সঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
২৮.
কান্তজীউ মন্দির কোন জেলায় অবস্থিত?
  1. ক) জয়পুরহাট
  2. খ) কুমিল্লা
  3. গ) রাঙ্গামটি
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
কান্তজীর মন্দির ইটের তৈরী অষ্টাদশ শতাব্দীর মন্দির। দিনাজপুর শহর থেকে প্রায় ১২ মাইল উত্তরে এবং দিনাজপুর-তেতঁলিয়া সড়কের প্রায় এক মাইল পশ্চিমে ঢেপা নদীর পারে এক শান্ত নিভৃতগ্রাম কান্তনগরে এ মন্দিরটি স্থাপিত।
Source: dinajpur.gov.bd
২৯.
বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?
  1. ক) উপজেলা পরিষদ
  2. খ) জেলা পরিষদ
  3. গ) পৌরসভা
  4. ঘ) ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর:
ঘ) ইউনিয়ন পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউনিয়ন পরিষদ
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ
- ইউনিয়ন পরিষদ,
- থানা/উপজেলা পরিষদ এবং
- জেলা পরিষদ।
উপজেলা প্রশাসন 'স্থানীয় প্রশাসনের' অংশ।
উপজেলা পরিষদের প্রধান - চেয়ারম্যান; অন্যদিকে, উপজেলা প্রশাসনের প্রধান - উপজেলা নির্বাহী অফিসার।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী
৩০.
জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
  1. ক) এন্তনিও গুতেরেস
  2. খ) কফি আনান
  3. গ) থেরেসা মে
  4. ঘ) জন ম্যারুয়েল সান্তোস
সঠিক উত্তর:
ক) এন্তনিও গুতেরেস
উত্তর
সঠিক উত্তর:
ক) এন্তনিও গুতেরেস
ব্যাখ্যা
জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস। ১৯৯৫ থেকে ২০০২ সাল মেয়াদে তিনি পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে তিনি জাতিসংঘে মহাসচিবের পদে আছেন। এর আগে ২০০৫ সালের জুন থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া সোশ্যালিস্ট ইন্টারন্যাশনালের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৬ সালের অক্টোবরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে সুপারিশ করে। তিনি বান কি মুনের স্থলাভিষিক্ত হন।
সূত্র-জাতিসংঘ ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকা
৩১.
বড় পুকুড়িয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত?
  1. ক) ফরিদপুর
  2. খ) সিলেট
  3. গ) রংপুর
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
বড়পুকুরিয়া কয়লাখনি বাংলাদেশের সবচেয়ে বড় কয়লা খনি। এটি দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত। এটি আবিষ্কৃত হয় ১৯৮৫ সালে। এর থেকে প্রাপ্ত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়।
Source: parbatipur.dinajpur.gov.bd
৩২.
বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
  1. ক) গোমতী নদী
  2. খ) রূপসী নদী
  3. গ) হালদা নদী
  4. ঘ) গড়াই নদী
সঠিক উত্তর:
গ) হালদা নদী
উত্তর
সঠিক উত্তর:
গ) হালদা নদী
ব্যাখ্যা
বাংলাদেশ এবং এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী। এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত। হালদা নদীকে বাংলাদেশ সরকার মৎস্য অভয়াশ্রম ঘোষণার পাশাপাশি গতবছর বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে।
(সূত্রঃ চট্টগ্রাম জেলা এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)
৩৩.
বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন থেকে এবং বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
wits.worldbank.org
৩৪.
কত তারিখে বঙ্গভঙ্গ রদ ঘোষনা করা হয়?
  1. ক) ৫ ডিসেম্বর ১৯৯১
  2. খ) ১২ ডিসেম্বর ১৯১১
  3. গ) ১৬ ডিসেম্বর ১৯১১
  4. ঘ) ২০ ডিসেম্বর ১৯৯১
সঠিক উত্তর:
খ) ১২ ডিসেম্বর ১৯১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ ডিসেম্বর ১৯১১
ব্যাখ্যা
১৯০৫ সালের ১৬ অক্টোবর লর্ড কার্জনের সময়ে বিশাল বাংলা প্রেসিডেন্সিকে ভেঙ্গে দুটো প্রদেশ করা হয়। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। কিন্তু কংগ্রেস ও বর্ণহিন্দুদের বিরোধিতা ও সহিংস আন্দোলনের জন্যে ব্রিটিশ সরকার ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়। ১৯১১ সালের ১২ ডিসেম্বরে ব্রিটেনের রাজা পঞ্চম জর্জ দিল্লিতে বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এতে করে ১৯১২ সালের ১ এপ্রিল পুনরায় দুই বাংলা একত্রিত হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) জনাব এ এইচ কামরুজ্জামান
  2. খ) ক্যাপ্টন (অব.) এম মুনসুর আলী
  3. গ) জনাব তাজউদ্দীন আহমেদ
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) জনাব তাজউদ্দীন আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
গ) জনাব তাজউদ্দীন আহমেদ
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৩৬.
বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর কোন জেলায় অবস্থিত?
  1. ক) কক্সবাজার
  2. খ) চট্টগ্রাম
  3. গ) খুলনা
  4. ঘ) পটুয়াখালী
সঠিক উত্তর:
ঘ) পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর। এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
Source: patuakhali.gov.bd
৩৭.
আইফেল টাওয়ার কোন শহরে অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) মিউনিখ
  3. গ) প্যারিস
  4. ঘ) মেলবোর্ন
সঠিক উত্তর:
গ) প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারিস
ব্যাখ্যা
ফ্রান্সের প্যারিস এ অবস্থিত আইফেল টাওয়ার ১৮৮৯ সালে তৈরি হয়। যার উচ্চতা প্রায় ৩২০মি.।
Source: Britannica
৩৮.
বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত?
  1. ক) গাজীপুর
  2. খ) কালুরঘাট
  3. গ) টেকনাফ
  4. ঘ) বানদরবন
সঠিক উত্তর:
ক) গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) গাজীপুর
ব্যাখ্যা
Bangladesh Ordnance(অস্ত্র-কারখানা) Factories (BOF) is a large defence industrial complex under the Army Headquarters, Bangladesh Army. It was inaugurated in 1970. Although it suffered considerable damage during the War of Liberation 1971, its capabilities have since been restored and expanded over these years. BOF is situated about 50 km from Dhaka, the capital city of Bangladesh, at Gazipur Cantonment, a model township with most of the civic amenities available.
Source: (archive.is/20120723130334/http://www.bof.gov.bd/about.php)
৩৯.
বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কী?
  1. ক) বঙ্গভবন
  2. খ) রাষ্ট্রপতি ভবন
  3. গ) গণভবন
  4. ঘ) উত্তরাভবন
সঠিক উত্তর:
ক) বঙ্গভবন
উত্তর
সঠিক উত্তর:
ক) বঙ্গভবন
ব্যাখ্যা
গণভবন- প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
বঙ্গভবন- রাষ্ট্রপতির সরকারি বাসভবন।
উৎসঃ সরকারি ওয়েবসাইট
৪০.
গণপ্রজাতন্ত্রী বাংলাদশের সংবিধানের মূলনীতি কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৮টি
  4. ঘ) ১০টি
সঠিক উত্তর:
ক) ৪টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪টি
ব্যাখ্যা
সংবিধানের ২য় ভাগে রাষ্ট্রপরিচালনার মূলনীতিসমূহ বর্ণিত হয়েছে এবং.২য় ভাগের ৮ম অনুচ্ছেদে ৪ টি মূলনীতির উল্লেখ রয়েছে। মূলনীতি গুলো হছে - জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা।
উৎসঃ বাংলাদেশ সংবিধান
৪১.
জাতিসংঘ কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪১
  2. খ) ১৯৪৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৪৯
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৫
ব্যাখ্যা
১৯৪৫ সালের ২৪ অক্টোবর ৫১টি সদস্য নিযে জাতিসংঘ গঠিত হয়। এর আগে একই বছরের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে ৫০টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে। ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর পোল্যান্ড সনদে স্বাক্ষর করে।
সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৪২.
উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত?
  1. ক) নাটোর
  2. খ) রাজশাহী
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) পাবনা
সঠিক উত্তর:
ক) নাটোর
উত্তর
সঠিক উত্তর:
ক) নাটোর
ব্যাখ্যা
উত্তরা গণভবন নাটোরে অবস্থিত। এটির চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন রয়েছে। এটি ৪১.৫১ একর জমির উপর অবস্থিত। এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান এবং বিরল প্রজাতির নানা উদ্ভিদ।
উৎসঃ Natore.gov.bd
৪৩.
কোন দেশকে নিশীথ সূর্যের দেশ বলা হয়?
  1. ক) নরওয়ে
  2. খ) জাপান
  3. গ) কিউবা
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে। উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না। আবার নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য ওঠেই না।
source: britannica
৪৪.
সেভেন সিস্টার্স কোন দেশে অবস্থিত?
  1. ক) মিয়ানমার
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সাতটি রাজ্যকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলো নেপাল ও বাংলাদেশের মাঝে অবস্থিত অত্যন্ত সরু চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর দ্বারা ভারতের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত। রাজ্যগুলো হলোঃ আসাম, মেঘালয়, অরুণাচল, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং মিজোরাম। হিমাচল সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয়।
(সূত্রঃ গ্লোবাল সিকিউরিটি সংস্থা ওয়েবসাইট)
৪৫.
পাখির দ্বারা পুষ্পরেণু বহন করাকে বলে-
  1. ক) Autogamy
  2. খ) Omithophily
  3. গ) Entomophily
  4. ঘ) Anemophily
অনির্ধারিত
ব্যাখ্যা
Ornithophily or bird pollination is the pollination of flowering plants by birds. সুতরাং সঠিক উত্তর হবে - Ornithophily।
Source: birds.com
৪৬.
ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি?
  1. ক) কবর
  2. খ) কোকিলারা
  3. গ) আরেক ফাল্গুন
  4. ঘ) মুনতাসির ফ্যান্টাসী
সঠিক উত্তর:
ক) কবর
উত্তর
সঠিক উত্তর:
ক) কবর
ব্যাখ্যা
মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৪৭.
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার কে?
  1. ক) আজাদ রহমান
  2. খ) আবদুল গাফফার চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) আবু হেনা মোস্তফা
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
ভাষা আন্দোলন নিয়ে প্রথম সংকলন গ্রন্থ “একুশে ফেব্রুয়ারি”- ১৯৫৩ সালে প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন - আবদুল গাফফার চৌধুরী। এতে তার রচিত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি?” গানটি ও প্রকাশ পেয়েছিলো। বঙ্গবন্ধুকে নিয়ে তার নির্মিত চলচ্চিত্রঃ ‘পলাশী থেকে ধানমন্ডি’ যা ২০০৭ সালে মুক্তি পায়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪৮.
পাণিনি কে ছিলেন?
  1. ক) ভাষাবিদ
  2. খ) ঋকবেদবিদ
  3. গ) বৈয়াকরণিক
  4. ঘ) উত্তরাভবন
সঠিক উত্তর:
গ) বৈয়াকরণিক
উত্তর
সঠিক উত্তর:
গ) বৈয়াকরণিক
ব্যাখ্যা
বিখ্যাত বৈয়াকরণিক পাণিনি ছিলেন উপমহাদেশের শ্রেষ্ঠ ব্যাকরণবিদ।
Source: বাংলাপিডিয়া
৪৯.
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর উৎপাদন ক্ষমতা কত?
  1. ক) 300 MW
  2. খ) 800 MW
  3. গ) 100 MW
  4. ঘ) 1200 MW
সঠিক উত্তর:
ঘ) 1200 MW
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1200 MW
ব্যাখ্যা
আশা করা যায় যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০২৩ সালের মধ্যে এ বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট থেকে ১২০০ মেগাওয়াট এবং ২০২৪ সালের মধ্যে. দ্বিতীয় ইউনিট থেকে আরও ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
Source: most.portal.gov.bd
৫০.
তামার সাথে কোন ধাতুর সংকরায়নে ব্রোঞ্জ উৎপন্ন হয়?
  1. ক) দস্তা
  2. খ) টিন
  3. গ) আয়রন
  4. ঘ) এলুমিনিয়ান
সঠিক উত্তর:
খ) টিন
উত্তর
সঠিক উত্তর:
খ) টিন
ব্যাখ্যা
কাঁসা (ব্রোঞ্জ) তৈরিতে ৯০% কপার বা তামার সাথে ১০% টিন ব্যবহার হয়। ধাতু গলান যন্ত্রাংশ, থালা, গ্লাস, মেডেল ইত্যাদি তৈরীতে এটি ব্যবহৃত হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই।
৫১.
Cyclone engineering device এ ব্যবহৃত হয়
  1. ক) Transport materials
  2. খ) Segregate particles
  3. গ) Control switching device
  4. ঘ) Model particles
সঠিক উত্তর:
খ) Segregate particles
উত্তর
সঠিক উত্তর:
খ) Segregate particles
ব্যাখ্যা
Cyclone engineering device এ Segregate particles ব্যবহৃত হয়।
Source:worldwidescience.org
৫২.
কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার?
  1. ক) MS WORD
  2. খ) MS POWERPOINT
  3. গ) MS EXCEL
  4. ঘ) MS ACCESS
অনির্ধারিত
ব্যাখ্যা
উপরের কোন সফটওয়্যারই মাল্টিমিডিয়া সফটওয়্যার নয়। MS Access ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার, MS WORD ডকুমেন্ট এবং রাইটিং সফটওয়্যার, MS POWERPOINT প্রেজেন্টেশন সফটওয়্যার, MS EXCEL স্প্রেডশিট সফটওয়্যার।
Source: Microsoft
৫৩.
রক্তের কোন গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) O
  4. ঘ) AB
সঠিক উত্তর:
গ) O
উত্তর
সঠিক উত্তর:
গ) O
ব্যাখ্যা
'ও' গ্রুপের রক্তে কোন অ্যান্টিজেন থাকে না যার কারণে যেকোন গ্রুপের রক্তকেই ‘ও’ গ্রুপের রক্ত দেওয়া যায়। এজন্যে ‘ও’ গ্রুপকে সার্বজনীন দাতা গ্রুপ বলে। এবি গ্রুপের রক্তের সিরামে কোন অ্যান্টিবডি না থাকায় সকল গ্রুপের রক্তই এবি গ্রুপ নিতে পারে বিধায় এবি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা গ্রুপ।
(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী)
৫৪.
একজন সুস্থ ও প্রাপ্তবয়স্ক পুরুষের BMI কত হওয়া উচিত?
  1. ক) 15.00-18.40
  2. খ) 18.50-24.90
  3. গ) 25.00-29.90
  4. ঘ) 30.00-35.00
সঠিক উত্তর:
খ) 18.50-24.90
উত্তর
সঠিক উত্তর:
খ) 18.50-24.90
ব্যাখ্যা
একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঠিক বিএমআই হওয়া উচিত ১৮.৫০ থেকে ২৪.৯০ এর মধ্যে। ১৮.৫ এর কম হলে ওজন কম এবং ২৫-২৯.৯ হলে ওজন বেশি ধরা হয়। বিএমআই এর মান ৩০ এর বেশি হলে স্থুলাকায় বলা হবে সেই ব্যক্তিকে।
উৎসঃ বিজ্ঞা্‌ন নবম-দশম শ্রেণী
৫৫.
কোনটি বলের একক?
  1. ক) টন
  2. খ) নিউটন
  3. গ) জুল
  4. ঘ) প্যাসকেল
সঠিক উত্তর:
খ) নিউটন
উত্তর
সঠিক উত্তর:
খ) নিউটন
ব্যাখ্যা
বলের একক হলো নিউটন। যে পরিমাণ বল এক কিলোগ্রাম ভরের কোন বস্তুর উপর প্রযুক্ত হয় এক মিটার/সেকেন্ড২ ত্বরণ সৃষ্টি করে তাকে এক নিউটন বলে। জুল হলো কাজ/শক্তি/তাপের একক। কেলভিল হলো তাপমাত্রা, হার্জ হলো কম্পাংক এবং ওহম হলো রোধের একক। চাপের একক প্যাসকেল।
(সূত্রঃ বিজ্ঞান : নবম-দশম শ্রেণী ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৫৬.
গলগন্ড রোগ হয় কীসের অভাবে?
  1. ক) আয়োডিন
  2. খ) ভিটামিন এ
  3. গ) ভিটামিন বি12
  4. ঘ) ভিটামিন সি
সঠিক উত্তর:
ক) আয়োডিন
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়োডিন
ব্যাখ্যা
আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম এবং গলগণ্ড (Goiter) রোগ হয়।
Source: pubmed.ncbi.nlm.nih.gov
৫৭.
কোন বিজ্ঞানী রোগ জীবাণূ তত্ত্ব উদ্ধাবন করেন?
  1. ক) লুই পাস্তর
  2. খ) এডিসন
  3. গ) ডারউইন
  4. ঘ) আইনস্টাইন
সঠিক উত্তর:
ক) লুই পাস্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই পাস্তর
ব্যাখ্যা
ফ্রেঞ্চ রসায়নবিদ এবং অণুজীববিজ্ঞানী লুইপাস্তুর রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন।
Source: britannica.com
৫৮.
মোবাইল ফোনের আবিষ্কারক কে?
  1. ক) চার্ণস ব্যাবেজ
  2. খ) জেমস হ্যারিসন
  3. গ) গ্রাহাম বেল
  4. ঘ) মার্টিন কুপার
সঠিক উত্তর:
ঘ) মার্টিন কুপার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মার্টিন কুপার
ব্যাখ্যা
মোবাইল অর্থ ভ্রাম্যমান বা 'স্থানান্তরযোগ্য'। মোটোরোলা কোম্পানিতে কর্মরত ডঃ মার্টিন কুপার এবং জন ফ্রান্সিস মিচেলকে প্রথম মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা দেয়া হয়ে থাকে। তাঁরা ১৯৭৩ সালের এপ্রিলে প্রথম সফলভাবে একটি প্রায় ১ কেজি ওজনের হাতে ধরা ফোনের মাধ্যমে কল করতে সক্ষম হন। মোবাইল ফোনের প্রথম বাণিজ্যিক সংস্করণ বাজারে আসে ১৯৮৩ সালে, ফোনটির নাম ছিল মোটোরোলা ডায়না টিএসি ৮০০০এক্স।
Source: CNN
৫৯.
ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
  1. ক) ভয়েস অন ইন্টারনেট প্রসেস
  2. খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রসেস
  3. গ) ভয়েস অন ইন্টারনেট প্রটোকল
  4. ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
সঠিক উত্তর:
ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
ব্যাখ্যা
VoIP - Voice Over Internet Protocol
৬০.
কোনটি শুস্ক বরফের উপাদান?
  1. ক) H2O
  2. খ) CO2
  3. গ) NH3
  4. ঘ) PH3
সঠিক উত্তর:
খ) CO2
উত্তর
সঠিক উত্তর:
খ) CO2
ব্যাখ্যা
Dry Ice is the solid form of carbon dioxide, CO2. It is used primarily as a cooling agent.
Source: britannica.com
৬১.
কোনটি পানির স্ফুটনাঙ্ক তাপমাত্রা?
  1. ক) 80°F
  2. খ) 100°F
  3. গ) 180°F
  4. ঘ) 212°F
সঠিক উত্তর:
ঘ) 212°F
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 212°F
ব্যাখ্যা
স্বভাবিক তাপমাত্রা ও চাপে পানির স্ফুটনাংক তাপমাত্রা 100°C, যেটা ফারেনহাইট স্কেলে 212°F।
Source: britannica.com
৬২.
কচু শাক মূল্যবান যে উপাদানের জন্য-
  1. ক) ভিটামিন এ
  2. খ) ভিটামিন-সি
  3. গ) ক্যালসিয়াম
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্যালসিয়াম
ব্যাখ্যা

নবম দশম শ্রেণির জীববিজ্ঞান (পৃষ্ঠা নং - ৯৪)

ক্যালসিয়ামের প্রধান উৎসের তালিকায় কচু শাক দেয়া আছে। তবে, কচু শাক লৌহেরও ভাল উৎস। সম্ভবত প্রচলিত উত্তর লৌহ। কিন্তু, লৌহ এবং ক্যালসিয়াম একসাথে দেয়া হলে সঠিক উত্তর নির্ধারণ করা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু, প্রধান উৎস হিসেবে জীববিজ্ঞান বইতে সরাসরি বলা আছে তাই এটাকেই উত্তর হিসেবে নেয়া হল। পাশপাশি সকল তথ্য দেয়া হল।
----------
লৌহ/আয়রনের উদ্ভিজ্জ উৎসঃ ফুলকপির পাতা, নটোশাক, নিম পাতা, ডুমুর, কাঁচা কলা, ভুট্টা, গম, বাদাম ইত্যাদি৷
ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎসঃ ডাল, তিল, গাজর, ফুলকপি, পালংশাক, কচুশাক, লাল শাক, বাধাকপি ইত্যাদি৷
উৎসঃ বিজ্ঞান নবম-দশম শ্রেণী
যদিও, এখানে লিস্টে নাম দেয়া হয়নি। তবে, কচু শাক লৌহের ভাল উৎস কোন সন্দেহ নেই। যাইহোক, দুইটা রেফারেন্সেরই দিক থেকে চিন্তা করলে ক্যালসিয়ামকে বাদ দেয়া যাচ্ছে না।

৬৩.
____ they met us nor we met them.
  1. ক) Nor
  2. খ) Neither
  3. গ) If
  4. ঘ) Either
সঠিক উত্তর:
খ) Neither
উত্তর
সঠিক উত্তর:
খ) Neither
ব্যাখ্যা
Neither / nor - used in a sentence in the negative sense when you want to say that two or more things are not true.Neither Leila nor Nancy is going to write the report. ('Leila' and 'Nancy' are singular; so the verb ' is' is singular too). Neither the teacher nor the students were in the classroom this morning. (The noun 'students' is plural; so the verb 'were' is plural too)
৬৪.
All at once means:
  1. ক) gradually
  2. খ) suddenly
  3. গ) slowly
  4. ঘ) quickly
সঠিক উত্তর:
খ) suddenly
উত্তর
সঠিক উত্তর:
খ) suddenly
ব্যাখ্যা
If something happens ''all at once'', it happens suddenly, often when you are not expecting it to happen.
৬৫.
Sohana is ______ European lady. Put an article in the blank.
  1. ক) a
  2. খ) the
  3. গ) an
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ক) a
উত্তর
সঠিক উত্তর:
ক) a
ব্যাখ্যা
'An' is used before words which begin with a vowel sound. Note that we are talking about sounds and not spelling. For example the word ''European'' begins with the vowel letter 'e' but it is pronounced with the consonant sound. Therefore we say and write, ''He's British but he thinks of himself as a European.''
৬৬.
The camel is the ______ of the desert.
  1. ক) Hurdle
  2. খ) Friend
  3. গ) Ship
  4. ঘ) Guide
সঠিক উত্তর:
গ) Ship
উত্তর
সঠিক উত্তর:
গ) Ship
ব্যাখ্যা
Camels are called ships of the desert because they carry very big loads from one side of the desert to the other. Dromedary camels can carry over two hundred kilograms on their backs.
৬৭.
The indirect speech of the sentence: Sally said to me, 'Please get me a drink' is-
  1. ক) Sally told me to get a drink for her.
  2. খ) Sally asked me to get her a drink
  3. গ) Sally told me to get a drink.
  4. ঘ) Sally inquired me to have a drink for her.
সঠিক উত্তর:
খ) Sally asked me to get her a drink
উত্তর
সঠিক উত্তর:
খ) Sally asked me to get her a drink
ব্যাখ্যা
As imperative sentences have command or order, request, advice or suggestion, to change them into Indirect Speech, some specific verbs (i.e requested, commanded, adviced, suggested) replace the verbs (e.g said, told) of reporting verbs. Or you can use 'asked' instead of requested, commanded, adviced, suggested. So, the correct sentence is 'Sally asked me to get her a drink'.
৬৮.
He has a cold bath every morning _____?
  1. ক) does he
  2. খ) does not he
  3. গ) did not he
  4. ঘ) will not he
অনির্ধারিত
ব্যাখ্যা
Tag question এর বেলায় auxiliary verb পুর্ণরূপে থাকতে পারে না। তাই এখানে কোন সঠিক উত্তর নেই। তবে খ নং অপশনে doesn’t he থাকলে সেটাই হতো সঠিক উত্তর।
৬৯.
I have no prejudice ____ poetry.
  1. ক) With
  2. খ) by
  3. গ) of
  4. ঘ) against
সঠিক উত্তর:
ঘ) against
উত্তর
সঠিক উত্তর:
ঘ) against
ব্যাখ্যা
Prejudice (one) against (someone or something) - To cause one to have a prejudicial and unfavorable opinion of someone or something.
Example: Don't let one bad experience prejudice you against trying snowboarding again!
৭০.
All for Love is a _____.
  1. ক) Poem
  2. খ) Drama
  3. গ) Short story
  4. ঘ) Novel
সঠিক উত্তর:
খ) Drama
উত্তর
সঠিক উত্তর:
খ) Drama
ব্যাখ্যা
All for Love; or, the World Well Lost, is a 1677 heroic drama by John Dryden which is now his best-known and most performed play. It is a tragedy written in blank verse and is an attempt on Dryden's part to reinvigorate serious drama.
৭১.
The translation of ‘লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াইতেছে’ is-
  1. ক) The man cutting grass and eating the cow.
  2. খ) The man is cutting grass and feeding the cow
  3. গ) The man is cutting grass and giving the cow
  4. ঘ) The man cutting and eating the cow.
সঠিক উত্তর:
খ) The man is cutting grass and feeding the cow
উত্তর
সঠিক উত্তর:
খ) The man is cutting grass and feeding the cow
ব্যাখ্যা
Cut - কাটা, feed - খাওয়ানো। এই শব্দদ্বয়ের অর্থের দিকে লক্ষ করলেও বুঝা যাবে যে অপশন খ সঠিক উত্তর।
৭২.
'War and Peace' is a-
  1. ক) Drama
  2. খ) Fiction
  3. গ) Comedy
  4. ঘ) Short story
সঠিক উত্তর:
খ) Fiction
উত্তর
সঠিক উত্তর:
খ) Fiction
ব্যাখ্যা
War and Peace is a fiction novel by the Russian author Leo Tolstoy, first published serially, then published in its entirety in 1869. It is regarded as one of Tolstoy's finest literary achievements and remains a classic of world literature.
৭৩.
His train arrived exactly ____.
  1. ক) at time
  2. খ) in time
  3. গ) on time
  4. ঘ) due time
সঠিক উত্তর:
গ) on time
উত্তর
সঠিক উত্তর:
গ) on time
ব্যাখ্যা
The phrase on time implies that there is some deadline or appointment. For example, if somebody says I got there on time, it could mean that they were not late for an appointment. With “on time”, we are thinking more about a specific time.
৭৪.
Write the correct one:
  1. ক) The bus has left before we reached the station.
  2. খ) The bus had left before we reached the station.
  3. গ) The bus will left before we reached the station
  4. ঘ) The bus leave before we reached the station
সঠিক উত্তর:
খ) The bus had left before we reached the station.
উত্তর
সঠিক উত্তর:
খ) The bus had left before we reached the station.
ব্যাখ্যা
অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা simple past tense হয়। Structure: 1st subject + had + verb এর past participle + 2nd subject + verb এর past form +2nd object.
৭৫.
Let him do the sum. The passive form of the sentence is-
  1. ক) Let the sum be done by him
  2. খ) The sum done by him.
  3. গ) He finished the sum.
  4. ঘ) It was he who done the sum.
সঠিক উত্তর:
ক) Let the sum be done by him
উত্তর
সঠিক উত্তর:
ক) Let the sum be done by him
ব্যাখ্যা
Let যুক্ত imperative বাক্যের passive গঠন - Let + object + be + V3 (past participle) + by + let পরবর্তি ব্যাক্তিবাচক object।
৭৬.
Each of the boys gets a prize. Here each is a ____.
  1. ক) Definite Pronoun
  2. খ) Relative Pronoun
  3. গ) Indefinite Pronoun
  4. ঘ) Distributive Pronoun
সঠিক উত্তর:
ঘ) Distributive Pronoun
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Distributive Pronoun
ব্যাখ্যা
Each, either and neither are called distributive pronouns because they refer to persons or things one at a time. Note that a distributive pronoun is always singular and as such it should be followed by a singular noun and verb.
৭৭.
The antonym of 'fatal' is-
  1. ক) Constructive
  2. খ) Calamitous
  3. গ) Deadly
  4. ঘ) Disgusting
সঠিক উত্তর:
ক) Constructive
উত্তর
সঠিক উত্তর:
ক) Constructive
ব্যাখ্যা
Fatal - leading to failure or disaster. Constructive - having or intended to have a useful or beneficial purpose
৭৮.
Choose the correct one:
  1. ক) He is caught of flattery
  2. খ) He is ill of flattery
  3. গ) He is sick of flattery
  4. ঘ) He is of flattery
সঠিক উত্তর:
গ) He is sick of flattery
উত্তর
সঠিক উত্তর:
গ) He is sick of flattery
ব্যাখ্যা
Sick of (someone or something) - Thoroughly annoyed or exasperated by someone or something. For example: I am so sick of all these political campaign ads. অতএব, 'He is sick of flattery' বাক্যটি সঠিক।
৭৯.
Zakia kept on talking. Here, 'kept on' means:
  1. ক) maintain
  2. খ) continued
  3. গ) carried
  4. ঘ) take way
সঠিক উত্তর:
খ) continued
উত্তর
সঠিক উত্তর:
খ) continued
ব্যাখ্যা
'Keep on' means to continue doing something.
৮০.
Slow and steady ____ the race.
  1. ক) has won
  2. খ) win
  3. গ) wins
  4. ঘ) conquer
সঠিক উত্তর:
গ) wins
উত্তর
সঠিক উত্তর:
গ) wins
ব্যাখ্যা
Slow and steady wins the race. It is a proverb. So, the correct answer is 'wins'.
৮১.
Speech is silver, but silence is _____.
  1. ক) Divine
  2. খ) Simple
  3. গ) Golden
  4. ঘ) Enchanting
সঠিক উত্তর:
গ) Golden
উত্তর
সঠিক উত্তর:
গ) Golden
ব্যাখ্যা
‘Speech is silver, but silence is golden’ is a proverbial saying in the mid 19th century; meaning that discretion can be more valuable than the most eloquent words.
৮২.
Choose the correct spelling-
  1. ক) Anounce
  2. খ) Announce
  3. গ) Announcee
  4. ঘ) Anounc
সঠিক উত্তর:
খ) Announce
উত্তর
সঠিক উত্তর:
খ) Announce
ব্যাখ্যা
Announce is a verb. It means 'to make known publicly'. The correct spelling is 'announce'.
৮৩.
They_____ at least an hour ago.
  1. ক) might have arrived
  2. খ) ought to arrive
  3. গ) should arrive
  4. ঘ) must have arrived
সঠিক উত্তর:
ক) might have arrived
উত্তর
সঠিক উত্তর:
ক) might have arrived
ব্যাখ্যা
Ago একটি সময় নির্দেশক adverb যা বাক্যের verb এর past form নির্দেশ করে। সুতরাং সঠিক বাক্য হবে They might have arrived at least an hour ago।
৮৪.
I am going to be invited too ____?
  1. ক) am not I
  2. খ) was not
  3. গ) are not
  4. ঘ) am I
অনির্ধারিত
ব্যাখ্যা
[সঠিক উত্তর হবে aren’t I] Tag question এর বেলায় auxiliary verb পুর্ণরূপে থাকতে পারে না। তাই এখানে কোন সঠিক উত্তর নেই। I am এর tag form হলো aren’t I?
৮৫.
Write down the correct sentence:-
  1. ক) Tell me why have you come here?
  2. খ) What time did you go to bed last night?
  3. গ) Why you are angry with me?
  4. ঘ) When you passed your Diploma Examination?
সঠিক উত্তর:
খ) What time did you go to bed last night?
উত্তর
সঠিক উত্তর:
খ) What time did you go to bed last night?
ব্যাখ্যা
Last night একটি সময় নির্দেশক adverb যা বাক্যের past indefinite form নির্দেশ করে। Past indefinite tense এর সঠিক Interrogative বাক্য What time did you go to bed last night?
৮৬.
When water _____ it transforms into ice:-
  1. ক) would freeze
  2. খ) will freeze
  3. গ) freezes
  4. ঘ) frozen
সঠিক উত্তর:
গ) freezes
উত্তর
সঠিক উত্তর:
গ) freezes
ব্যাখ্যা
When দ্বারা যুক্ত দুটি clause-এর result clause টি present indefinite tense-এ হলে, when clause টিও present indefinite tense হবে। অতএব, শূণ্যস্থানে freezes হবে৷
৮৭.
'Kith and Kin' means :
  1. ক) Close relation
  2. খ) Bosom friend
  3. গ) Blood relation
  4. ঘ) Good relation
সঠিক উত্তর:
গ) Blood relation
উত্তর
সঠিক উত্তর:
গ) Blood relation
ব্যাখ্যা
Kith and kin means people you are connected with, especially by family relationships.
৮৮.
কোন ভগ্নাংশটি 1/3 অপেক্ষা বড়?
  1. ক) (1/3)2
  2. খ) 1/0.03
  3. গ) 0.03
  4. ঘ) 0.30
সঠিক উত্তর:
খ) 1/0.03
উত্তর
সঠিক উত্তর:
খ) 1/0.03
ব্যাখ্যা
1/3 = 0.333
(1/3)2= 1/9 = 0.111
1/0.03 = 33.33
সুতরাং, 1/0.03 ভগ্নাংশটি 1/3 অপেক্ষা বড়।
৮৯.
যদি (x-1) (x+2) = 0 হয় তবে x =?
  1. ক) -1 অথবা 2
  2. খ) 1 এবং 2
  3. গ) 1 অথবা -2
  4. ঘ) 1 এবং -2
সঠিক উত্তর:
গ) 1 অথবা -2
উত্তর
সঠিক উত্তর:
গ) 1 অথবা -2
ব্যাখ্যা
(x-1) (x+2) = 0
এখন
হয়, x - 1 = 0
বা, x = 1
অথবা x + 2 = 0
বা, x = -2
৯০.
শুভ্রর বর্তমান বয়স অভ্রুর দ্বিগুণ। তিন বৎসর পূর্বে শুভ্রর বয়স অভ্রুর বয়সের তিনগুণ ছিল। শুভ্রর বর্তমান বয়স কত?
  1. ক) ৬ বছর
  2. খ) ১২ বছর
  3. গ) ১৪ বছর
  4. ঘ) ১৬ বছর
সঠিক উত্তর:
খ) ১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ বছর
ব্যাখ্যা
ধরি, অভ্রুর বর্তমান বয়স x বছর।
সুতরাং, শুভ্রর বর্তমান বয়স 2x বছর।
প্রশ্নমতে, (2x - 3) = 3(x - 3)
⇒ 2x - 3 = 3x - 9
⇒ x = 6
শুভ্রর বর্তমান বয়স = 2×6 = 12
৯১.
কোন দুটি x2−x−6 = 0 সমীকরণের মূল?
  1. ক) 2,3
  2. খ) 2,-3
  3. গ) -2,3
  4. ঘ) -2,-3
সঠিক উত্তর:
গ) -2,3
উত্তর
সঠিক উত্তর:
গ) -2,3
ব্যাখ্যা
x2−x−6 = 0
⇒ x2−3x+2x−6 = 0
⇒ x(x-3) + 2(x-3) = 0
⇒ (x-3)(x+2) = 0
∴ x = 3, -2
৯২.
বার্ষিক শতকরা ৬ টাকা হারে সরল সুদে ৫২০০ টাকার ২ বৎসরের সুদ কত?
  1. ক) ৪৫০ টাকা
  2. খ) ৫২৪ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৬২৪ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৬২৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬২৪ টাকা
ব্যাখ্যা
১০০ টাকার ১ বছরের সুদ ৬ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৬/১০০ টাকা
৫২০০ টাকার ২ বছরের সুদ ৬×৫২০০×২/১০০ = ৬২৪ টাকা
৯৩.
9x2+16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. ক) 6xy
  2. খ) 12xy
  3. গ) 24xy
  4. ঘ) 144xy
সঠিক উত্তর:
গ) 24xy
উত্তর
সঠিক উত্তর:
গ) 24xy
ব্যাখ্যা
9x2+16y2
= (3x)2+(4y)2+2.3x.4y-2.3x.4y
= (3x+4y)2-24xy
∴ 24xy যোগ করতে হবে।
৯৪.
20, 25, 30….140 ধারাটিতে মোট কতগুলো পদ আছে?
  1. ক) ২৫ টি
  2. খ) ২৪ টি
  3. গ) ২৩ টি
  4. ঘ) ২২ টি
সঠিক উত্তর:
ক) ২৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ টি
ব্যাখ্যা
এখানে a = 20, d = 25 - 20 = 5
আমরা জানি, n তম পদ = a + (n - 1)d
∴ 20 + (n - 1)5 = 140
⇒ 5n - 5 = 120
⇒ 5n = 125
⇒ n = 25
সুতরাং ধারাটিতে মোট ২৫ টি পদ আছে।
৯৫.
কোন বৃত্তের ব্যাসার্ধ ২ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) √ 2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
কোন বৃত্তের ব্যাসার্ধ r যদি ২ গুণ বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ৪ গুণ।
৯৬.
logx4 = 2 হলে x এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
logx4 = 2
⇒x2 = 4 [∵logaM = x হলে, ax = M]
⇒ x2 = 22
⇒ x = 2
৯৭.
(-3,4) বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা

এখানে, (-3, 4) বিন্দুটি ২য় চতুর্ভাগে অবস্থিত।
৯৮.
একটি দাবা খেলার প্রতিযোগিতায় ৩ জন প্রতিযোগির প্রত্যেকে অন্য একজন খেলোয়াড়ের সাথে একবার মাত্র খেলবে। সর্বমোট কতগুলো খেলা অনুষ্ঠিত হবে?
  1. ক) ২ বার
  2. খ) ৩ বার
  3. গ) ৬ বার
  4. ঘ) ৯ বার
সঠিক উত্তর:
খ) ৩ বার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ বার
ব্যাখ্যা
যেহেতু প্রত্যেক খেলোয়াড় অন্য খেলোয়াড়ের সাথে সর্বোচ্চ একবার খেলবে সুতরাং সর্বমোট খেলা সংখ্যা 3C2 = 3
৯৯.
নিচের কোনটি সত্য?
  1. ক) sinθ.cosθ = (1/2) sin2θ
  2. খ) sinθ+cosθ=1
  3. গ) sin(−θ)=sinθ
  4. ঘ) tanθ=cosθ/sinθ
সঠিক উত্তর:
ক) sinθ.cosθ = (1/2) sin2θ
উত্তর
সঠিক উত্তর:
ক) sinθ.cosθ = (1/2) sin2θ
ব্যাখ্যা
2sinθ.cosθ = sin2θ
⇒sinθ.cosθ= (1/2) sin2θ
১০০.
সেট C হতে সেট B-এর একটি সম্পর্ক R হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) RCC
  2. খ) RCB
  3. গ) RCCUB
  4. ঘ) CUBCR
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনগুলো R⊂C, R⊂B, R⊆C×B, C×B⊆R হলে গ হতো উত্তর