পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়11 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
পরীক্ষা - ৩৭: সাধারণ জ্ঞান - কম্পিউটার ও তথ্য - প্রযুক্তি টপিক: কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মৌলিক বিষয়সমূহ। উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), যেকোনো ভালো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
১ বাইট = কত বিট?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
- ৮টি বিট মিলে ১ বাইট হয়।
- এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোনো বর্ণ, অঙ্ক বা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয় ।
- এরূপ ৮ বিট বিশিষ্ট শব্দকে বাইট বলা হয়।

কম্পিউটার মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক -
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
(খ) ১০২৪ = ১ কিলোবাইট (KB)
(গ) ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি - ১, এসএসসি ও দাখিল ভোকেশনাল।
.
জিমেইল একাউন্টের নিরাপত্তা শক্তিশালী করার জন্য প্রয়োজন?
  1. ক) ওয়ান-ওয়ে ভেরিফিকেশন
  2. খ) টু- ওয়ে ভেরিফিকেশন
  3. গ) থ্রি-ওয়ে ভেরিফিকেশন
  4. ঘ) ফোর-ওয়ে ভেরিফিকেশন
ব্যাখ্যা
দ্বিমূখী ভেরিফিকেশন
- যেসব ক্ষেত্রে দ্বিমূখী ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা। 
- দ্বিমূূখী ভেরিফিকেশন দ্বারা মোবাইল ফোনের মাধ্যমে জিমেইল একাউন্টটির নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়। 
- কেউ এই একাউন্টে অনধিকার প্রবেশ করতে চাইলে তাকে মোবাইল কোডটি পেতে হবে এবং ব্যবহার করতে হবে।
- যেহেতু কোডটি একবার মাত্র ব্যবহার করা যাবে সুতরাং কেউ আগের কোডটি জানতে পারলেও একাউন্টটি থাকবে নিরাপদ।
- একইভাবে ইয়াহু! মেইলেও অনুরুপ ব্যবস্থা গ্রহণ করা যায়।

সূত্র: তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।  
.
ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে নিচের কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত?
  1. ক) নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা
  2. খ) সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা
  3. গ) ব্যবহার শেষে একাউন্ট লগ-আউট করা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
ই-মেইল ব্যবহারের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়ে লক্ষ্য রাখা উচিত:
সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা:
যে কোন ধরনের একাউন্ট হ্যাক হওয়ার অন্যতম কারণ হলো সহজ পাসওয়ার্ডের ব্যবহার। অনেক ব্যবহারকারীরই পাসওয়ার্ড হিসাবে নিজের নাম, কী বোর্ডের সহজ বিন্যাস (যেমন-abcdef বা ১২৩৪৫৬৭৮) অথবা নিজের মোবাইল নম্বর ব্যবহার করে। ফলে সহজেই একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। কারণ ই-মেইলের ক্ষেত্রে ই-মেইল একাউন্ট-ই ব্যবহারকারীর নাম, যা প্রায় সবাই জানে। এজন্য পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্ন (যেমন-!, @, # ইত্যাদি) ব্যবহার করা উচিত।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা: কিছুদিন পর পর নির্ধারিত পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।

দ্বিমূখী ভেরিফিকেশন: যেসব ক্ষেত্রে দ্বিমূখী ভেরিফিকেশন ব্যবস্থা রয়েছে সেগুলো ব্যবহার করা। যেমন- মোবাইল ফোনের মাধ্যমে জিমেইল একাউন্টটির নিরাপত্তা আরও শক্তিশালী করা যায়। এ জন্য জিমেইলের টু-ওয়ে ভেরিফিকেশন অপশনটি ব্যবহার করতে হবে। কেউ এই একাউন্টে অনধিকার প্রবেশ করতে চাইলে তাকে মোবাইল কোডটি পেতে হবে এবং ব্যবহার করতে হবে। যেহেতু কোডটি একবার মাত্র ব্যবহার করা যাবে সুতরাং কেউ আগের কোডটি জানতে পারলেও একাউন্টটি থাকবে নিরাপদ। একইভাবে ইয়াহু! মেইলেও অনুরুপ ব্যবস্থা গ্রহণ করা যায়।

সাইবার ক্যাফে বা পাবলিক কম্পিউটারের ব্যবহার: সাইবার ক্যাফে বা অনেকেই ব্যবহার করে এমন কোনো কম্পিউটার থেকে ই-মেইলসহ অন্যান্য সাইট ব্যবহার করলে, ব্যবহার শেষে অবশ্যই একাউন্ট থেকে লগ-আউট করে বের হওয়া উচিত। প্রয়োজন হলে কম্পিউটারটি রিস্টার্ট করে দেয়া যেতে পারে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) এভিজি
  2. খ) টুইটার
  3. গ) এভিরা
  4. ঘ) নরটন
ব্যাখ্যা
- টুইটার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওয়েবসাইট।
- অপশনের বাকিগুলো অ্যান্টি ভাইরাস।

কিছু এন্টিভাইরাস প্রোগ্রাম: 
- এভিজি
- এভিরা
- নরটন
- এভাস্ট
- ক্যাস্পারস্কি

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
.
সিস্টেম সফটওয়্যার প্রধানত কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
ব্যাখ্যা
সিস্টেম সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তুলতে সহায়তা করে। এই সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ও ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। কম্পিউটারের কাজের প্রকৃতির উপযোগী করে সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয়। তাই বিভিন্ন প্রকারের কাজের জন্য সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হয়। এক ধরনের কম্পিউটারের উপযোগী করে তৈরি সফটওয়্যার পরিবর্তন করে না নিলে অন্য এক ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না৷

সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় । যথা-
১) সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
২) সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩) সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
.
ফার্মওয়্যার এর কাজ কি?
  1. ক) মাউস ও মনিটরের মধ্যে যোগাযোগ ঘটায়।
  2. খ) কী-বোর্ড ও মনিটরের মধ্যে যোগাযোগ ঘটায়।
  3. গ) ওয়েব ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
  4. ঘ) সফটওয়্যার ও হার্ডওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।
ব্যাখ্যা
ফার্মওয়্যার
- ফার্মওয়্যার হচ্ছে বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট হার্ডওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন পড়ে।
- ফার্মওয়্যার মূলত হার্ডওয়্যার ও সফটওয়্যার-এর সমন্বয়ে গঠিত।
- কম্পিউটারে বহুল ব্যবহৃত একটি ফার্মওয়্যার হলো Basic Input Output System (BIOS)।
- এছাড়া প্রত্যেকটি হার্ডওয়্যারের সাথে থাকে তার নিজস্ব ডিভাইস ড্রাইভার।
- ফার্মওয়্যারগুলো সাধারণত মেশিন নির্ভর হয়ে থাকে। অর্থাৎ এক এক মেশিনের জন্য আলাদা আলাদা ডিভাইস ড্রাইভারের প্রয়োজন পড়ে।
- কম্পিউটার তৈরি করার সময় মেমোরি নামক হার্ডওয়্যারে কিছু স্থায়ী প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। এটিই হচ্ছে ফার্মওয়্যার।
- এগুলি পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। যেমন PC-তে ব্যবহৃত ROM BIOS (Read Only Memory Basic Input Output System) হচ্ছে একটি ফার্মওয়্যার।
- এটিতে কিছু প্রোগ্রাম জমা করে রাখা হয় যা হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের মধ্যে যোগাযোগ ঘটায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
.
পরপর সংলগ্ন কতকগুলো ______ এর সমষ্টিকে কম্পিউটার ওয়ার্ড বলে।
  1. ক) টেরাবাইট
  2. খ) মেগাবাইট
  3. গ) কিলোবাইট
  4. ঘ) বাইট
ব্যাখ্যা
কম্পিউটার ওয়ার্ড (Computer Word)
- পর পর সংলগ্ন কতকগুলো বিট বা বাইটের সমষ্টিকে একটি কম্পিউটার ওয়ার্ড বলে। 
- সাধারণত ১৬ বা ৩২ বিটে ১ ওয়ার্ড ধরা হয়।

কম্পিউটার মেমোরি পরিমাপের জন্য ব্যবহৃত বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক-
(ক) ৮ বিট = ১ বাইট = ১ অক্ষর
(খ) ১০২৪ = ১ কিলোবাইট (KB) (গ) ১০২৪ কিলোবাইট = ১ মেগাবাইট (MB)
(ঘ) ১০২৪ মেগাবাইট = ১ গিগাবাইট (GB)
(ঙ) ১০২৪ গিগাবাইট = ১ টেরাবাইট (TB)
(চ) ১০২৪ টেরাবাইট = ১ পেটাবাইট (PB)
(ছ) ১০২৪ পেটাবাইট = ১ এক্সাবাইট (EB)
(জ) ১০২৪ এক্সাবাইট = ১ জেটাবাইট (ZB)
(ঝ) ১০২৪ জেটাবাইট = ১ ইট্রাবাইট (YB)

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি রাইড শেয়ারিং মাধ্যম?
  1. ক) আমাজন
  2. খ) টুইটার
  3. গ) ফেইসবুক
  4. ঘ) উবার
ব্যাখ্যা
আমাজন: বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স সাইট।
টুইটার ও ফেইসবুক: জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম।
উবার: রাইড শেয়ারিং মাধ্যম
.
ওর্য়াকশীটে কী-বোর্ড হতে ডাটা কাট (Cut) করার প্রক্রিয়া কোনটি?
  1. ক) Ctrl + C
  2. খ) Ctrl + V
  3. গ) Ctrl + N
  4. ঘ) Ctrl + X
ব্যাখ্যা
- Ctrl + X দ্বারা কীবোর্ড হতে ডাটা কাট করা হয়।
- Ctrl + V দ্বারা ডাটা পেস্ট করা হয়।
- Ctrl + C  দ্বারা ডাটা কপি করা হয়।
- Ctrl + N দ্বারা ওর্য়াকশীটে নতুন ফাইল খোলা হয়।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি- ১, এসএসসি ও দাখিল ভোকেশনাল।
১০.
সাধারণ কীবোর্ড বিন্যাস -
  1. ক) QYTRWR
  2. খ) QYWERT
  3. গ) QWERTY
  4. ঘ) QEWTYR
ব্যাখ্যা
কিবোর্ড এর প্রথম ৬ টি কী যেভাবে সজ্জিত থাকে তার উপর ভিত্তি করে কিবোর্ড লেআউট হয়।
বাজারে সাধারনত যে সব কিবোর্ড থাকে এটি QWERTY এভাবে সজ্জিত থাকে।
ক্রিস্টোফার ল্যাথাম শোলস ছিলেন আমেরিকান উদ্ভাবক যিনি QWERTY কীবোর্ড আবিষ্কার করেছিলেন।

স্ট্যান্ডার্ড (101/102-key) পিসি কীবোর্ড লেআউটটি 1982 সালে কী ট্রোনিক কর্পোরেশনের (Key Tronic Corporation) মার্ক টিডেন্স (Mark Tiddens) আবিষ্কার করেন। পরবর্তীতে 1987 সালে আইবিএম পিএস/2 (PS/2)- তে এই লেআউটটি গ্রহণ করেছিল। (পূর্বে একটি 84-key বিশিষ্ট কীবোর্ডে আলাদা কোনো পৃথক কার্সর প্যাড এবং নিউম্যারিক কী প্যাড ছিল না। আধুনিক কীবোর্ডের ল্যাটিন স্ক্রিপ্ট, কেন্দ্র, আলফানিউম্যারিক অংশ ইত্যাদির নকশা তৈরি করেন Christopher Sholes। স্ট্যান্ডার্ড কি-বোর্ডে সাধারণত অক্ষর, সংখ্যা, প্রতীক, বা ফাংশন ইনপুট দেওয়ার জন্য ১০১, ১০৪, কিংবা ১০৫ টি key থাকে।
১১.
কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে বলে-
  1. ক) LAG
  2. খ) BUG
  3. গ) GIGO
  4. ঘ) Virus
ব্যাখ্যা
কম্পিউটারের ভুলের প্রক্রিয়াটিকে Garbage In Garbage Out (GIGO) বলা হয়।
কম্পিউটারে ভুল তথ্য প্রদান করা হলে কম্পিউটার ভুল ফলাফল প্রকাশ করে থাকে। কম্পিউটারকে যা করতে বলা হবে, কম্পিউটার তাই করে দেখাবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও ভোকেশনাল। 
১২.
হাইব্রিড কম্পিউটারে উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে কোন অংশ ব্যবহৃত হয়?
  1. ক) ডিজিটাল অংশ
  2. খ) অ্যানালগ অংশ
  3. গ) যান্ত্রিক অংশ
  4. ঘ) এমবডেড অংশ
ব্যাখ্যা
হাইব্রিড কম্পিউটারঃ
অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। একে সংকর কম্পিউটারও বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে।
- মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভােযান, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রােগীর রক্তচাপ, হৃৎযন্ত্রের ক্রিয়া ইত্যাদিতে হাইব্রিড কম্পিউটার ব্যবহৃত হয়।

[উৎসঃ মৌলিক কম্পিউটার শিক্ষা (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বিবিএ প্রোগ্রাম)]
১৩.
নিচের কোনটি 'নন-ভোলাটাইল মেমোরি' হিসেবে পরিচিত?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) Software
  4. ঘ) Hardware
ব্যাখ্যা
• RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি। 
• তবে ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি এবং RAM হল অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি।
• বিদ্যুৎ চলে গেলে ROM এর তথ্য মুছে যায় না তাই এটি নন-ভোলাটাইল মেমোরি।
• অন্যদিকে DRAM (Dynamic RAM) এবং SRAM (Static RAM) এর তথ্য বিদ্যুৎ চলে গেলে মুছে যায়, তাই এরা ভোলাটাইল মেমোরি।

তথ্যসূত্র:- কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ডিজিটাল কন্টেন্ট কী?
  1. ক) তথ্য প্রবাহ
  2. খ) তথ্য পুন: বিন্যাস
  3. গ) তথ্য মূল্যায়ন
  4. ঘ) ডিজিটাল আকারে বিদ্যমান যে কোন কন্টেন্ট
ব্যাখ্যা
ডিজিটাল ডাটা আকারে বিদ্যমান যে কোন কনটেন্টকে ডিজিটাল কন্টেন্ট বলা হয়।
এটা ডিজিটাল মিডিয়া নামেও পরিচিত। 
যে কোন তথ্যই ডিজিটাল কন্টেন্ট যদি সেটা ডিজিটাল আকারে পাবলিশ করার পর ডাউনলোড ও বিতরণযোগ্য হয়।

বহুল ব্যবহৃত কনটেন্টগুলো হলো ভিডিও, সফ্টওয়্যার, অডিও-ভিডিও ফাইল, গ্রাফিক্স, ইমেজ, সংবাদ, বিজ্ঞাপন, ইত্যাদি। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে?
  1. ক) Hub
  2. খ) Resource
  3. গ) Server
  4. ঘ) ALU
ব্যাখ্যা
A resource is any hardware or software accessible by a computer, network, or another object connected to a computer. 
For example, a printer connected to a network is an example of a shared resource. 
Another example of a resource may be a network server farm or cluster that allows users to access multiple computers to perform complicated tasks.

উৎস : computerhope.com
১৬.
World Wide Web এর জনক কে?
  1. ক) স্টিভ জবস
  2. খ) বার্নাস লি
  3. গ) মার্ক জুকারবার্গ
  4. ঘ) গুগলিয়েলমা মার্কনি
ব্যাখ্যা
ইন্টারনেটের বিকাশকালে ১৯৮৯ সালে ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী স্যার টিমোথি জন বার্নার্স-লি [জন্ম জুন ৮, ১৯৫৫]। তিনি হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (HTTP-Hyper Text Transfer Protocal) ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা বাস্তবায়ন করেন। 
সেই থেকে বার্নাস লি ওয়ার্ল্ড ওয়েবের (WWW-World Wide Web) জনক হিসেবে পরিচিত। 
মার্ক জুকারবার্গ ফেইসবুক প্রতিষ্ঠা করেন।
 গুগলিয়েলমা মার্কনি বেতার যন্ত্রের আবিষ্কারক।
স্টিভ জবস অ্যাপল কম্পিউটারের প্রতিষ্ঠাতা। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
কোন ফাইল ট্রান্সফারের ক্ষেত্রে কোনটির ব্যবহার হয়?
  1. ক) SMTP
  2. খ) HTML
  3. গ) HTTP
  4. ঘ) FTP
ব্যাখ্যা
FTP, in full File Transfer Protocol, computer application used in the late 20th and early 21st centuries to transfer files from one computer to another over a local area network (LAN) or a wide area network (WAN) such as the Internet.

উৎস: britannica.com
১৮.
কন্ট্রোল ইউনিটের কাজ কি?
  1. ক) মেমোরি ও ROM এর মধ্যে সংযোগ
  2. খ) মেমোরি ও ডাটা এর মধ্যে সংযোগ
  3. গ) মেমোরি ও ALU এর মধ্যে সংযোগ
  4. ঘ) কোনটিই নয়।
ব্যাখ্যা
The control unit is a component of a computer’s central processing unit (CPU) that directs the operation of the processor. It tells the computer’s memory, arithmetic and logic unit and input and output devices how to respond to the instructions that have been sent to the processor.

Reference: Fundamentals of Computer.
১৯.
উপাত্ত গ্রহণ ও নির্গমন বাসের নাম কি?
  1. ক) ডেটা বাস
  2. খ) ইনপুট
  3. গ) আউটপুট
  4. ঘ) পাওয়ার সাপ্লাই
ব্যাখ্যা
A data bus can transfer data to and from the memory of a computer, or into or out of the central processing unit (CPU) that acts as the device’s “engine”. A data bus can also transfer information between two computers.

উৎস: techopedia.com
২০.
মাইক্রোকম্পিউটার অপারেটিং সিস্টেম ব্যবহার চালু হয়?
  1. ক) 1671 সালে
  2. খ) 1771 সালে
  3. গ) 1871 সালে
  4. ঘ) 1971 সালে
ব্যাখ্যা
প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছিল মেইনফ্রেম কম্পিউটারের জন্য ১৯৫১ সালে। 

পার্সোনাল কম্পিউটার বা মাইক্রোকম্পিউটারে অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতে থাকে ১৯৭১ সাল থেকে। এই অপারেটিং সিস্টেমের নাম ছিল সিপিএম (CP/M)।

# বহুল ব্যবহৃত অপারেটিং সিস্টেমগুলো হলো-
1. MS-DOS, PC-DOS
2. MS Windows 2000, 2007, 2010, 2013, 2016
6. Mac OS
7. Solaries
3. Unix
8. OS/2 Warp
4. Linux
5. Xenix
9. MS Windows NT
10. MS Windows Vista

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-1, এসএসসি ও দাখিল ভোকেশনাল।
২১.
কুকিজ (Cookies) কোথায় জমা থাকে?
  1. ক) হার্ডডিস্কে
  2. খ) ক্যাশে মেমোরিতে
  3. গ) র‍্যামে
  4. ঘ) রমে
ব্যাখ্যা
টেম্পোরারি ফাইল ও কুকিজ  ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমরিতে জমা হয়। 
এতে কম্পিউটারের কাজের গতি হ্রাস পায়। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।