পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
বাংলাদেশের শিল্প ও বাণিজ্য : শিল্প উৎপাদন, পণ্য আমদানি ও রপ্তানিকরণ, গার্মেন্টস শিল্প ও এর সার্বিক ব্যবস্থাপনা, বৈদেশিক লেন-দেন, অর্থ প্রেরণ, ব্যাংক ও বীমা ব্যবস্থাপনা ইত্যাদি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী সেক্টর কোনটি?
  1. ক) চামড়া ও চামড়াজাত পণ্য
  2. খ) তৈরি পোশাক
  3. গ) রেমিট্যান্স
  4. ঘ) পাট ও পাটজাত পণ্য
ব্যাখ্যা
দেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী সেক্টর হলো তৈরি পোশাক শিল্প।
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে তৈরি পোশাক রপ্তানি থেকে আয় ছিলো ২৭.৯৫ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির প্রায় ৮৩ ভাগ।
দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী খাত হলো রেমিট্যান্স ১৮.২০ বিলিয়ন ডলার।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাংলাদেশ ব্যাংক)
.
নিচের কোনটি বিশেষায়িত ব্যাংক?
  1. ক) বেসিক ব্যাংক লিমিটেড
  2. খ) বাংলাদেশ কৃষি ব্যাংক
  3. গ) পূবালী ব্যাংক লিমিটেড
  4. ঘ) বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড
ব্যাখ্যা
বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের সংখ্যা তিনটি। এগুলো হলো:
বাংলাদেশ কৃষি ব্যাংক
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং
প্রবাসী কল্যাণ ব্যাংক।
অন্যদিকে, বেসিক ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ উন্নয়ন ব্যাংক লিমিটেড হলো রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক এবং পূবালী ব্যাংক লিমিটেড হলো বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
(সূত্রঃ বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) নরওয়ে
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
গত ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে নীট বিনিয়োগের পরিমাণ ২৩৭০.৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
শীর্ষ বিনিয়োগকারী দেশসমমূহ:
প্রথম - ‍যুক্তরাজ্য (৪৩৫.৩৬ মি. ডলার)
দ্বিতীয় – যুক্তরাষ্ট্র (২৭৭.১৫ মি. ডলার)
তৃতীয় – নরওয়ে (২০৬.০৩মি. ডলার)
চতুর্থ – সিঙ্গাপুর (১৯৯.৯৪ মি. ডলার)
বিনিয়োগের শীর্ষ খাত সমূহ:
প্রথম - পাওয়ার
দ্বিতীয় - ব্যাংকিং
তৃতীয় – টেক্সটাইল।
(সূত্র: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট)
.
সদ্যসমাপ্ত ২০২০ সাল শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত?
  1. ক) ৪০.২৩ বি. মা. ডলার
  2. খ) ৪৩.১৭ বি. মা. ডলার
  3. গ) ৪৪.৩৫ বি. মা. ডলার
  4. ঘ) ৪৫.৮৪ বি. মা. ডলার
ব্যাখ্যা
২০২০ সাল শেষে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৩ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।
গত ৩০ ডিসেম্বর বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাড়ায় ৪৩.১৭ বিলিয়ন ডলার।
এর আগে গত ১৫ ডিসেম্বর রিজার্ভ প্রথমবারের মতো ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছিলো।
গত ২০১৯ সালের শেষে রিজার্ভ ছিলো ৩২.৪৩ বিলিয়ন মার্কিন ডলার।
(সূত্র: ডেইলি স্টার ও ঢাকা ট্রিবিউন রিপোর্ট)
.
বর্তমানে বাংলাদেশ কতটি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে?
  1. ক) ২৪টি
  2. খ) ২৭টি
  3. গ) ৩২টি
  4. ঘ) ৩৮টি
ব্যাখ্যা
বর্তমানে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশসহ মোট ৩৮টি দেশে রপ্তানি ক্ষেত্রে জিএসপি সুবিধা পাচ্ছে।
ইইউ বর্হিভূত দেশগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, কানাডা, তুরস্ক, রাশিয়া, বেলারুশ, লিচেনস্টাইন, নরওয়ে, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
(সূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো)