পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৮ জুলাই, ২০২৩সময়30 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
সাধারণ বীমা কর্পোরেশন পদের নাম: অফিস সহকারী (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০.১১.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৮ জুলাই, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
ইউএনডিপি মানব উন্নয়ন সূচক রিপোর্ট -২০২২ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১২৫
  2. খ) ১২৯
  3. গ) ১৩১
  4. ঘ) ১৩৩
ব্যাখ্যা
• ২০২২ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম।
- ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশ উঠে এসেছে ১২৯তম অবস্থানে।

• মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায়: 
- শ্রীলঙ্কার অবস্থান ৭৩তম।
- ভারতের অবস্থান ১৩২তম।
- পাকিস্তানের অবস্থান ১৬১তম।

সূত্র: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। 
.
পোশাক রপ্তানিতে চীনের অবস্থান কত?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) দ্বিতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা
• বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‘ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২২’ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে পোশাক রপ্তানিতে -
-  শীর্ষ স্থানে রয়েছে চীন।
-  দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- একক দেশ হিসেবে বাংলাদেশ দ্বিতীয়।
-  তৃতীয় ভিয়েতনাম।

সূত্র: WTO ও প্রথম আলো।
.
মুজিববর্ষ কত তারিখে সমাপ্ত হবে?
  1. ক) ৩১ ডিসেম্বর, ২০২১
  2. খ) ১৬ ডিসেম্বর, ২০২১
  3. গ) ৩১ মার্চ, ২০২২
  4. ঘ) ২৬ মার্চ, ২০২২
ব্যাখ্যা
মুজিববর্ষ (১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২)
- মুজিববর্ষের ক্ষণগণনা শুরু হয় ১০ জানুয়ারি ২০২০ থেকে।
-  প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
-  প্রথম দফায় মুজিববর্ষের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়।
- পরে আবার সেই সময়সীমা আরও বর্ধিত করে ৩১ মার্চ ২০২২ করা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট
.
মুজিবনগর দিবস কত তারিখে?
  1. ক) ১০ এপ্রিল
  2. খ) ১৫ এপ্রিল
  3. গ) ১৭ এপ্রিল
  4. ঘ) ২০ এপ্রিল
ব্যাখ্যা
মুজিবনগর দিবস:
- মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম সরকার।
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়।
- ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ হয় মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
- ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii)প্রথম আলো, ১৭ এপ্রিল ২০২২।
.
সাধারণ বীমা কর্পোরেশন কোন মন্ত্রণালয়ের অধীন?
  1. ক) বাণিজ্য মন্ত্রণালয়
  2. খ) পরিকল্পনা মন্ত্রণালীয়
  3. গ) অর্থ মন্ত্রণালয়
  4. ঘ) শিল্প মন্ত্রণালয়
ব্যাখ্যা
সাধারণ বীমা কর্পোরেশন:
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৭৩ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- সাধারণ বীমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় সাধারণ বীমা প্রতিষ্ঠান যা সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধায়নে পরিচালিত হয়।
- বাংলাদেশের সকল ধরণের সাধারণ বীমা ও পুনঃবীমা ব্যবসা করার জন্য বীমা কর্পোরেশন আইন ১৯৭৩ (এক্ট নং ৬) এর অধীনে ১৯৭৩ সালের ১৪ মে এটি গঠিত হয়।
- বর্তমানে সাধারণ বীমা কর্পোরেশন বীমা কর্পোরেশন আইন, ২০১৯ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে।
- সাধারণ বীমা কর্পোরেশন ১৯৮৪ সাল পর্যন্ত সাধারণ বীমা ব্যবসায় একমাত্র বীমা প্রতিষ্ঠান হিসাবে কাজ করতে থাকে।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার ব্যক্তি মালিকানাধীন বীমা কোম্পানির অনুমোদন প্রাদান করে এবং সে লক্ষ্যে বীমা কর্পোরেশন অধ্যাদেশ (সংশোধীত) ১৯৮৪ প্রচার করে।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
.
রাষ্ট্র মালিকানাধীন বীমা কর্পোরেশন কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
- বাংলাদেশে সরকারি মালিকানাধীন বীমা প্রতিষ্ঠান ২টি।
- এগুলো হলো:
১। সাধারণ বীমা কর্পোরেশন।
২। জীবন বীমা কর্পোরেশন।
- দুটি প্রতিষ্ঠানই ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- দেশে বেসরকারি পর্যায়ে ৩২টি জীবন বীমা ও ৪৫টি সাধারণ বীমা প্রতিষ্ঠান রয়েছে।

উৎস: সাধারণ বীমা কর্পোরেশন ওয়েবসাইট।
.
বাংলাদেশের বর্তমান ব্যাংক রেট কত?
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
ব্যাখ্যা
ব্যাংক রেট:
- ব্যাংক রেট হলো কেন্দ্রীয় ব্যাংক থেকে বাণিজ্যিক ব্যাংকের (দীর্ঘমেয়াদি) গৃহীত ঋণের সুদ হার।
- বাংলাদেশ ব্যাংক মাসিক ভিত্তিতে ব্যাংক হার নির্ধারণ করে থাকে।
- বাংলাদেশে এই হার ব্যাংক হার নামেই পরিচিত।
- মুদ্রানীতির উপর ভিত্তি করে এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ব্যাংক এই হার পর্যালোচনা করে।
- ২০১৯ সালে ব্যাংক রেট ৫% ছিল।
- ২০২৩ সালের মুদ্রানীতিতে ব্যাংক রেট ৪% করা হয়েছে।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
.
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিলো?
  1. ক) ৭টি
  2. খ) ৯টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১১টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- সেক্টর নং ১ -  ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
- সেক্টর নং ২ -  এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
- সেক্টর নং ৩ - এই সেক্টরে ছিল ১০টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৪ - এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৫ - ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল।
- সেক্টর নং ৬ - এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৭ -  এই সেক্টরে ছিল ৮টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৮ -  এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
- সেক্টর নং ৯ - এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।
- সেক্টর নং ১০ - এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।
- সেক্টর নং ১১ -  এই সেক্টরকে ৮টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।
উৎস: বাংলাপিডিয়া।
.
‘এসডিজি' এর লক্ষ্যমাত্রা কয়টি?
  1. ক) ১১
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ২১
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা:
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
• এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা::
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভোগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব। 

উৎস: SDG ওয়েবসাইট।
১০.
'আমার দেখা নয়া চীন' বইটি কার লেখা?
  1. ক) শের-ই-বাংলা একে ফজলুল হক
  2. খ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  3. গ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
  4. ঘ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা
আমার দেখা নয়াচীন:
- আমার দেখা নয়াচীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৫২ সালের রাজনৈতিক জীবনের প্রথমদিকে গণচীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লেখা একটি ডায়েরির পুস্তকি রূপ।
- তদানীন্তন পাকিস্তানের প্রতিনিধি দলের সদস্য হিসেবে তিনি ১৯৫২ সালের ১ থেকে ১২ অক্টোবর শান্তি সম্মেলনে অংশগ্রহণ করেন।
- শান্তি সম্মেলনের ১১ দিনসহ মোট ২৫ দিন তিনি চীনে অবস্থান করেন।
- ‘আমার দেখা নয়া চীন’ মূলত চীনে অবস্থানকালে তার নিজের দেখা ভ্রমণ বৃত্তান্তের লিখিত ভাষ্যরূপ।
- এটি শেখ মুজিবর রহমান রচিত তৃতীয় গ্রন্থ 
- 'আমার দেখা নয়াচীন' বইটি প্রথম প্রকাশিত হয় ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায়'।
- একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এর মোড়ক উন্মোচন করা হয়।
- বইটি প্রকাশ করেছে বাংলা একাডেমি।
- বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা ও বাংলাদেশের সমসাময়িক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: ১৪ আগস্ট ২০২০, যুগান্তর।
১১.
বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি?
  1. ক) ৪টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
বাংলাদেশ সুপ্রীম কোর্ট:
- "বাংলাদেশ সুপ্রীম কোর্ট" নামে বাংলাদেশের একটি সর্বোচ্চ আদালত থাকিবে এবং আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগ লইয়া তাহা গঠিত হইবে ।
- বাংলাদেশের বিচার বিভাগ মূলত উচ্চতর বিচার বিভাগ (সুপ্রিম কোর্ট) ও অধস্তন বিচার বিভাগ (নিম্ন আদালতসমূহ) এ দুই শ্রেণিতে বিভক্ত। 
- সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত এবং এটি দুটি

১. সুপ্রিম কোর্ট:
- সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত।
- দুটি বিভাগের সমন্বয়ে গঠিত।
যথা- হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগ ।

২. অধস্তন দেওয়ানি বিচার বিভাগ:
- অধস্তন দেওয়ানি আদালত চারটি শ্রেণীতে বিভক্ত।
যথা- সহকারি জজের আদালত, সাবজজ আদালত, অতিরিক্ত জজের আদালত এবং জেলা জজের আদালত ।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১২.
'কবর' নাটকটি কার লেখা?
  1. ক) জসীমউদ্দিন
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
 
• 'কবর' নাটক সম্পর্কিত আলোচনা: 
- 'কবর' নাটকের পটভূমি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন।
- এটি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক।
- ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির হত্যাকান্ড এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে ২৩ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সভা হয় তাতে তীব্র ভাষায় বক্তৃতা দেওয়ার অভিযোগে নিরাপত্তা আইনে সরকার তাঁকে বন্দি করে। 
- ১৯৫৪ সাল পর্যন্ত তিনি জেলে ছিলেন এবং বন্দি অবস্থায়ই পরীক্ষা দিয়ে তিনি বাংলা বিষয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ ডিগ্রি লাভ করেন। 
- জেলে বন্দী অবস্থায়ই তিনি ভাষা আন্দোলনের পটভূমিকায় রচনা করেন তাঁর শ্রেষ্ঠ নাটক কবর (১৯৫৩)। 
- শুধু রচনাই নয়, জেলের বন্দিদের দ্বারা এ নাটকের প্রথম মঞ্চায়নও হয় জেলের মধ্যেই।
- 'কবর' মুনীর চৌধুরীর একাঙ্ক বিশিষ্ট নাটক। 
- জেলে বন্দি থাকা অবস্থায় অন্য রাজবন্দি বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে নাটক লিখতে বলেন।
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead নাটকের অনুসরণে ভাষা আন্দোলনের পটভূমিতে ‘কবর’ নাটকটি রচিত হয়েছে।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক: 
- রক্তাক্ত প্রান্তর
- চিঠি
- দণ্ডকারণ্য
- পলাশী ব্যারাক ও অন্যান্য

মুনীর চৌধুরীর অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস 
- তুলনামূলক সমালোচনা  
- বাংলা গদ্যরীতি। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
১৩.
বাংলাদেশে বর্তমানে বিভাগ কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৮টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশ:
- বাংলাদেশে ৮টি বিভাগ রয়েছে।
- বিভাগসমূহ: চট্টগ্রাম , রাজশাহী , খুলনা , বরিশাল , সিলেট , ঢাকা , রংপুর , ময়মনসিংহ।

উৎস: জাতীয় তথ্য বার্তায়ন।
১৪.
বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি?
  1. ক) নারায়নগঞ্জ
  2. খ) ঝালকাঠি
  3. গ) মেহেরপুর
  4. ঘ) ফেনী
ব্যাখ্যা
নারায়নগঞ্জ:
-  আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত।
- এর আয়তন ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।
- নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত।
- নারায়ণগঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর।
- নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত।

উল্লেখ্য,
- আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হলো রাঙ্গামাটি।

অন্যদিকে -
- মেহেরপুর জেলার আয়তন ৭১৬.০৮ বর্গ কিলোমিটার।
- ফেনী জেলার আয়তন ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার।
- ঝালকাঠি জেলার আয়তন ৭৫৮.০৬ বর্গকিলোমিটার।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
১৫.
'মিথ্যুক' এর সন্ধি বিচ্ছেদ কী?
  1. ক) মিথ্যা + ঔক
  2. খ) মিথ্যা + উক
  3. গ) মিথ্যা + উক
  4. ঘ) মিথ্যা + ওক
অনির্ধারিত
ব্যাখ্যা
[ অপশনে ‘খ’ ও ‘গ’ দুইটি সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে স্বরসন্ধি বলে।

• সন্ধিতে দুটি সন্নিহিত স্বরের একটির লোপ হয়।
যেমন-
- আ+উ = উ (আ লোপ), যেমন- মিথ্যা+উক = মিথ্যুক।
- অ+এ = এ (অ লোপ), যেমন- শত+এক = শতেক।
- আ+আ = আ (একটি আ লোপ), যেমন- শাঁখা+আরি = শাঁখারি।
- ই+এ = ই (এ লোপ), যেমন- কুড়িিএক = কুড়িক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পরি + ইক্ষা
  2. খ) পরী + ঈক্ষা
  3. গ) পরি + ঈক্ষা
  4. ঘ) পরী + ইক্ষা
ব্যাখ্যা
• সন্ধির নিয়ম:
- ই- কার কিংবা ঈ-কারের পর ই- কার কিংবা ঈ- কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ- কার হয়।
- দীর্ঘ ঈ- কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। 
যেমন,
ই + ই = ঈ; অতি + ইত= অতীত।
ই + ঈ = ঈ; পরি + ঈক্ষা= পরীক্ষা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)।
১৭.
'পদ্মগন্ধী' এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
  1. ক) যে পদ্মের গন্ধ আছে
  2. খ) পদ্মের ন্যায় গন্ধ যার
  3. গ) পদ্মের মত গন্ধ
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: দশ আনন যার = দশানন, চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী, পদ্মনাভ = পদ্ম নাভিতে যার ইত্যাদি। 

• বহুব্রীহি সমাসে পরপদে 'গন্ধ' শব্দ স্থানে 'গন্ধি' বা 'গন্ধা' হয়।
যথা-
- সুগন্ধ যার= সুগন্ধি,
- পদ্মের ন্যায় গন্ধ যার= মৎস্যগন্ধা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১৮.
বাংলা শব্দের বিভক্তি কত প্রকার?
  1. ক) ৭
  2. খ) ৫
  3. গ) ১০
  4. ঘ) ৩
ব্যাখ্যা
• বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার।

 • বিভক্তি:  
- যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
- বাংলা শব্দ বিভক্তি ৭ প্রকার-

• বিভক্তির নাম ও বিভক্তি:
- প্রথমা বা শূণ্য বিভক্তি:  ০, অ।
- দ্বিতীয়া বিভক্তি:  কে, রে।
- তৃতীয়া বিভক্তি:  দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
- চতুর্থী বিভক্তি:  কে, রে।
- পঞ্চমী বিভক্তি:  হইতে (হতে), থেকে, চেয়ে।
- ষষ্ঠী বিভক্তি:  র, এর।
- সপ্তমী বিভক্তি:  এ, য়, তে।

উৎস: বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণি ২০১৯ সংস্করণ।
১৯.
‘নাসিমা ফুল তুলেছে' এটি কোন কারক?
  1. ক) অধিকরণ
  2. খ) অপাদান
  3. গ) কর্ম
  4. ঘ) সম্প্রদান
ব্যাখ্যা
• কর্মকারক: 
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- ক্রিয়ার সঙ্গে 'কী' বা 'কাকে' যোগ করে প্রশ্ন করলে কর্মকারক পাওয়া যায়।

• উল্লেখিত বাক্যটিতে 'কী' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'ফুল'। 
অর্থাৎ বাক্যে 'ফুল' একটি কর্মকারকে শূন্য বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯সংস্করণ)। 
২০.
‘পানি'র' সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বারি
  2. খ) কেকা
  3. গ) সম্বর
  4. ঘ) সারঙ্গ
ব্যাখ্যা
• 'পানি' এর সমার্থক শব্দ:
- নীর,  
- জল,
- বারি,
- অম্বু,
- সলিল 
- জীবন
- পয়ঃ,
- উদক,
- অপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২১.
'সংশয়' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) দ্বিধা
  2. খ) প্ৰত্যয়
  3. গ) নির্ভয়
  4. ঘ) বিস্ময়
ব্যাখ্যা
• ‘সংশয়’ এর বিপরীত শব্দ - 'প্রত্যয়'। 

অন্য অপশনে, 
- 'দ্বিধা' এর বিপরীত নির্দ্বিধা।
- 'নির্ভয়' এর বিপরীত শব্দ 'ভয়'।  
- 'বিস্ময়’ এর বিপরীত স্বাভাবিক।

• কয়েকটি গুরত্বপূর্ণ বিপরীত শব্দ হলো:
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।  
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর। 
২২.
নিচের কোনটি চলিত ভাষারীতির উদাহরণ?
  1. ক) গতকাল খেলা দেখিয়াছিলাম
  2. খ) রাত্রি হইয়াছে
  3. গ) তোকে দেখে খুশি হয়েছি
  4. ঘ) করিম তাহাকে দেখেছে
ব্যাখ্যা
• চলিতরীতি: 
- বাংলা ভাষার সর্বজনস্বীকৃত ভাষারূপ হচ্ছে -চলিতরীতি/চলনরীতি। 
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রুপ লাভ করে।
- চলিত ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।

• সাধু ও চলিত রীতির কিছু শব্দ: 

সাধু রীতি------------চলিত রীতি
- দেখিয়াছিলাম------দেখেছিলাম, 
- হইয়াছে-------------হয়েছে,
- তাহাকে-------------তাকে, 
- করিবার-------------করবার,
- বন্য------------------বুনো,
- তাঁহারা--------------তাঁরা,
- পাইয়াছিলেন--------পেয়েছিলেন। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) ও (২০২২ সংস্করণ)।  
২৩.
মৃতের মতো অবস্থা যার-
  1. ক) মুমুর্ষু
  2. খ) মুমূর্ষু
  3. গ) মূমুর্ষূ
  4. ঘ) মুমুর্ষ
ব্যাখ্যা
• 'মৃতের মতো অবস্থা যার' এর এক কথায় প্রকাশ- 'মুমূর্ষু'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মুমূর্ষু' শব্দের অর্থ- মৃতের মতো অবস্থা যার, মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন।

• আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত, 
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু,
- 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ- অবিনশ্বর
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা কখনো নষ্ট হয় না' এক কথায় প্রকাশ- অবিনশ্বর,
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী,
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ- নশ্বর,
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।  
২৪.
‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অতিভিজ্ঞ
  2. খ) অনভিজ্ঞ
  3. গ) জ্ঞানশূন্য
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
• ‘অভিজ্ঞ' এর বিপরীত শব্দ- 'অনভিজ্ঞ'। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত ,
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় ,
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত, 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় । 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
২৫.
সঠিক বানান কোনটি?
  1. ক) সংশপ্তক
  2. খ) সংসপ্তক
  3. গ) সংসপ্তক
  4. ঘ) শংষপ্তক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সংশপ্তক'- বানানটি সঠিক।

• 'সংশপ্তক' (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সংসপ্ত+ক। 

• 'সংশপ্তক' অর্থ:
- যুদ্ধে জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক।
- মহাভারতোক্ত শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা। 
- নির্ভীক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
২৬.
ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়?
  1. ক) ধাতু
  2. খ) প্রত্যয়
  3. গ) বিভক্তি
  4. ঘ) সমাস
ব্যাখ্যা
• ধাতু বা ক্রিয়ামূল: 
- ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা ক্রিয়ামূল।
- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় :
(১) ধাতু বা ক্রিয়ামূল এবং
(২) ক্রিয়া বিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়া বিভক্তি বাদ দিলে যা থাকে তাই ধাতু।
যেমন,
'করে'- একতি ক্রিয়াপদ। এতে দুটি অংশ রয়েছে: 'কর্‌ + এ'; এখানে 'কর' ধাতু এবং 'এ' হচ্ছে বিভক্তি। 

- ড. এনামুল হক এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিয়াপদের যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা করে তাকে ধাতু বলে। 
- ক্রিয়ামূলকে বা ধাতুকে আবার প্রকৃতিও বলা হয়।
- ক্রিয়ার মূল বা ধাতু বােঝাতে (√) চিহ্ন ব্যবহার করা হয়।

অন্য অপশনে,
• প্রত্যয়:
- শব্দ গঠনের উদ্দেশ্যে নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। 

 • বিভক্তি:  
- যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।

• সমাস:
- সমাস মানে সংক্ষেপ, মিলন, একাঢিক পদের একত্রীকরণ।
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।  
যেমন- যে চালাক সেই চতুর= চালাক চতুর।  
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
Rahim is a rich man এই বাক্যে ‘Rich' শব্দটি কি?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Pronoun
  4. ঘ) Adverb
অনির্ধারিত
ব্যাখ্যা

• মূল পরীক্ষার প্রশ্নে  ঘ) নাম্বার অপশনে Adverb ছিল।
- লাইভ পরীক্ষায় টাইপিং মিসটেক জনিত কারণে ঘ) নাম্বার অপশনে Adverb এর স্থলে Adjective লেখা হয়েছিল।
- অপশনে দ্বৈত উত্তর আসায়, প্রশ্নটি বাতিল করা হলো।
- টাইপিং মিস্টেক না হলে, উত্তর Adjective হত।
- নিচের ব্যাখ্যায় তা উল্লেখ করা হয়েছে।
- আমাদের অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা দু;খিত।

♦ Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

• Rahim is a rich man এই বাক্যে ‘Rich' শব্দটি Adjective, কারণ এখানে ‘Rich' শব্দটি noun "Rahim" কে বিশেষায়িত করছে।

২৮.
Honesty is the best policy Honesty শব্দটি কি?
  1. ক) Pronoun
  2. খ) Noun
  3. গ) Verb
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
• Honesty বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসায় এটি Noun.
বাক্যে Honesty, Noun বা Pronoun কে qualify করলে তা Adjective  হিসেবে বিবেচ্য হত।

• Honesty শব্দটি হলো Abstract noun.

♦ Abstract noun: 
- এটি হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে।
- এর কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
- গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না।
- এটি শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।

• Honesty শব্দটি Abstract noun হিসেবে ব্যবহার হয়ে থাকে কারণ তার কোন বাহ্যিক অস্তিত্ব নেই ও ছোঁয়া যায় না।
২৯.
The train is running______ time.
  1. ক) on
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) to
ব্যাখ্যা
• Preposition এর ক্ষেত্রে,

সঠিক সময়ে বা যথাযথ সময়ে বুঝাতে time - এর পৃর্বে on - Preposition বসে।

• Time এর ক্ষেত্রে preposition এর ব্যবহার,
On time: নির্দিষ্ট সময়ে কোন কাজ শুরু হওয়া বোঝাতে।
In time: নির্দিষ্ট সময়ের পূর্বে কোন কাজ শুরু হওয়া বোঝাতে।
৩০.
The plural form of "Oasis" is
  1. ক) Oasis
  2. খ) Oases
  3. গ) Oasises
  4. ঘ) Oaeses
ব্যাখ্যা
♦ Oasis: [Singular]
- English meaning: an area in a desert where there is water and plants
- Bangla meaning: মরূদ্যান।
- Example: Her office was an oasis of peace and sanity amid the surrounding chaos.
- Plural form: Oases.

• উপরের উল্লেখিত প্রশ্নের বাকি অপশন গুলো ভূল। 

Source: Britannica, Cambridge & Accessible Dictionary.
৩১.
He lives _____ Bangladesh.
  1. ক) in
  2. খ) of
  3. গ) to
  4. ঘ) with
ব্যাখ্যা
♦ Live in:
Meaning: বাস করা।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Live এর সাথে 'বাস করা' অর্থ বুঝাতে in বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে in বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে in বসবে।

• Complete sentence: He lives in Bangladesh.

এছাড়া,
• Live for (an ideal) - বেঁচে থাকা।
Example: He lives for fame.

• Live by - কোনো উপায়ে বেঁচে থাকা।
Example: He lives by honest means.

• Live on (food) অর্থ হচ্ছে খেয়ে বাঁচা।
Example: The cow lives on grass.
৩২.
Which word is correct?
  1. ক) Lefttenant
  2. খ) Laftenant
  3. গ) Lieutenant
  4. ঘ) Liautenant
ব্যাখ্যা
♦ Lieutenant:
English meaning: (the title of) an officer of middle rank in the armed forces.
Bangla meaning: ক্যাপটেন পদমর্যাদার নিচে সেনাবাহিনীর অফিসার

প্রশ্নে উল্লেখিত বাকি শব্দগুলোর বানান ভুল।
৩৩.
"Do or die" what type of sentence is it?
  1. ক) Interrogative
  2. খ) Compound
  3. গ) Simple
  4. ঘ) Complex
ব্যাখ্যা
• Compound sentence:
- A compound sentence is a sentence that connects two independent clauses, typically with a coordinating conjunction like and or but.
- They’re best for combining two or more self-sufficient and related sentences into a single, unified one.

- Compound sentence এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।
- এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

- যেহেতু এই বাক্যে and দ্বারা যুক্ত আছে তাই এটি Compound sentence.
৩৪.
Translate into English- সে যায়
  1. ক) He go
  2. খ) He goes
  3. গ) He going
  4. ঘ) None
ব্যাখ্যা
• "সে যায়" এর সঠিক অনুবাদ হলো - He goes.

He হলো একটি 3rd person singular number.
- যেহেতু 3rd person singular number হলে verb এর সাথে "s" বা "es" যোগ হয়।
- তাই সঠিক অনুবাদ হলো - He goes.

• যেহেতু 3rd person singular number হলে verb এর সাথে "s" বা "es" যোগ হয়, তাই এখানে He go হবে না।
- আর "He going" দ্বারা চলমান অবস্থা বোঝায়, তাই এখানে "He going" ও সঠিক নয়। 
৩৫.
Time and tide _____ for none.
  1. ক) wait
  2. খ) None of them
  3. গ) waiting
  4. ঘ) waits
ব্যাখ্যা
• এটা নিয়ে বিতর্ক আছে।

- চিরন্তন সত্য সবসময় Present Indefinite Tense-এ হয়। Time and Tide, Slow and Steady ইত্যাদি শব্দগুলো and দ্বারা যুক্ত হলেও এরা একটি মাত্র ভাব প্রকাশ করে তাই এগুলোকে Singular শব্দ হিসেবে গণ্য করা হয়।
- সেকারণেই মূল Verb wait-এর সাথে s যুক্ত হচ্ছে।

• In a sentence like 'Time and Tide [waits/wait] for none/no one.'
- We should remember that Time and Tide form a singular pair.
- So, we should substitute the singular 'It', and not the plural 'They' and choose singular 'waits' as the answer.
So the answer is - Time and Tide waits for none.

Source: British Council.

অন্যদিকে, ব্যকরণগত দিক বাদ দিয়ে, শুধু Proverb হিসেবে,
Time and Tide wait for none.
This proverb said to emphasize that people cannot stop the passing of time, and therefore should not delay doing things.

Source: Oxford.

• যেহেতু Proverb হিসেবে বাক্যটি অধিক পরিচিত তাই এখানে উত্তর হিসেবে wait গ্রহণ করা হয়েছে।
৩৬.
The antonym of MIGHTY.
  1. ক) Weak
  2. খ) Tough
  3. গ) Forceful
  4. ঘ) Forcible
ব্যাখ্যা
♦ Mighty:
Meaning: ১. পরাক্রমশালী। ২. প্রকাণ্ড ; বিরাট।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর অর্থ
- Weak: দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম
- Tough: শক্তিশালী; কষ্টসহিষ্ণু।
- Forceful: বলিষ্ঠ; তেজস্বী; শক্তিমান; প্রবল
- Forcible: জবরদস্তিমূলক; বলপূর্বক

অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, Mighty শব্দটির অর্থের বিপরীত অর্থ প্রকাশ করছে Weak শব্দটি।
- তাই বলা যায়, The antonym of Mighty is - Weak.
৩৭.
Plural number of its?
  1. ক) Their
  2. খ) They
  3. গ) These
  4. ঘ) Those
ব্যাখ্যা

• "Its" হলো "it" এর possessive form.
- এর অর্থ হচ্ছে - এর, ওর, তার।
- সে হিসাবে এর plural হবে Their.
 
• অন্যদিকে,
"It" এর plural হলো "they."
- When referring to multiple objects or entities, we use "they" as the pronoun instead.

৩৮.
The Synonym of polite is -
  1. ক) Gentle
  2. খ) Excited
  3. গ) Economical
  4. ঘ) Lavish
ব্যাখ্যা
♦ Polite:
Meaning: শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর অর্থ
- Gentle: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক
- Excited: প্রস্থান করা।
- Economical: মিতব্যয়ী; হিসাবি।
- Lavish: অমিতব্যয়ী; অপব্যয়ী।

অর্থগুলো বিবেচনা করে দেখা যায়, Polite শব্দটির অর্থের সাথে Gentle এর অর্থের মিল রয়েছে।
- তাই বলা যায়, Polite শব্দটির Synonym হলো - Gentle.
৩৯.
১ মিটার সমান কত ইঞ্চি?
  1. ক) ৩৬ ইঞ্চি
  2. খ) ৩৯.৩৭ ইঞ্চি
  3. গ) ৩৯.৫৭ ইঞ্চি
  4. ঘ) ৩৬.৫ ইঞ্চি
ব্যাখ্যা
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)
৪০.
১ কুইন্টাল সমান কত কেজি?
  1. ক) ১০০০
  2. খ) ১০০
  3. গ) ২০০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা
১ কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
৪১.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি., প্রস্থ ৩০ মি. হলে পরিসীমা কত?
  1. ক) ১২০০ মিটার
  2. খ) ১৭০ মিটার
  3. গ) ১৪০ মিটার
  4. ঘ) ৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মি., প্রস্থ ৩০ মি. হলে পরিসীমা কত?

সমাধান:
আয়তক্ষেত্রের প্রস্থ = ৩০ মি.
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৪০ মি.
আয়তক্ষেত্রের পরিসীমা = ২( ৪০ + ৩০) মি.
= (২ × ৭০)
= ১৪০ মি.
৪২.
দু'টি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪০
  3. গ) ৩০
  4. ঘ) ৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: দু'টি সংখ্যার যোগফল ৬০ এবং বিয়োগফল ১০ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান:
বড় সংখ্যাটি = ক 
ছোট সংখ্যাটি = খ 

এখানে
ক + খ = ৬০...............(১) 
ক - খ = ১০ ...............(২) 

(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ৬০ + ১০
বা, ২ক = ৭০
বা, ক = ৭০/২
∴ ক = ৩৫

বড় সংখ্যাটি = ৩৫ 
৪৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
  1. ক) ৩১
  2. খ) ২১
  3. গ) ৩০
  4. ঘ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৩, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি হবে ৩, ৫, ৬ এর ল.সা.গু অপেক্ষা ১ বেশি

∴ ৩, ৫, ৬ এর ল.সা.গু = ৩০
∴নির্ণেয় সংখ্যা ৩০ + ১ = ৩১
৪৪.
৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৮%
  3. গ) ৭%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ টাকায় ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে, সুদের হার কত?

সমাধান:
৫০০ টাকার ৪ বছরের সুদ = (৫০০ × ৪) বা ২০০০ টাকার ১ বছরের সুদ।
 ৬০০ টাকার ৫ বছরের সুদ = (৬০০ × ৫) বা ৩০০০ টাকার ১ বছরের সুদ।

এখন,
৫০০০ টাকার ১ বছরের সুদ = ৫০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৫০০/৫০০০ টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (৫০০ ×  ১০০)/৫০০০ টাকা।
= ১০ টাকা।
৪৫.
১০২৪ এর বর্গমূল কত?
  1. ক) ৫২
  2. খ) ৩২
  3. গ) ৬২
  4. ঘ) ২২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০২৪ এর বর্গমূল কত?

সমাধান:
১০২৪ এর বর্গমূল = √১০২৪
= ৩২
৪৬.
৬০ লিটার কিরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ : ৩, ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ৭০
  4. ঘ) ৮০
ব্যাখ্যা
 প্রশ্ন: ৬০ লিটার কিরোসিন ও পেট্রোলের মিশ্রনের অনুপাত ৭ : ৩, ঐ মিশ্রনে আর কত লিটার পেট্রোল অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান:
মিশ্রণে কেরোসিন ও পেট্রোলের অনুপাত = ৭ : ৩ 
অনুপাত দ্বয়ের সমষ্টি = ৭ + ৩ = ১০

মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার 
মিশ্রণে পেট্রোলের পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি, 
পেট্রোল মিশাতে হবে = ক লিটার 

প্রশ্নমতে, 
৪২/(১৮ + ক) = ৩/৭
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪ 
বা, ৩ক = ২৪০
∴ ক = ৮০ লিটার
৪৭.
x - y = 3 এবং xy = 10 হলে (x + y)2 এর মান কত?
  1. ক) 69
  2. খ) 39
  3. গ) 59
  4. ঘ) 49
ব্যাখ্যা

প্রশ্ন: x - y = 3 এবং xy = 10 হলে (x + y)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে
x - y = 3 
xy = 10

এখন
(x + y)2 = (x - y)2 + 4xy
(x + y)= 32 + 4 × 10
(x + y)2 = 9 + 40
(x + y)2 = 49

৪৮.
x + y = 7 ও x - y = 3 হলে x ও y এর মান কত?
  1. ক) 2, 5
  2. খ) 5, 2
  3. গ) 6, 5
  4. ঘ) 5, 3
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 7 ও x - y = 3 হলে x ও y এর মান কত?

সমাধান:
x + y =7..................(1)
x - y = 3.................(2)

(1) + (2) ⇒
x + y + x - y = 7 + 3
2x = 10
x = 5

(1) ⇒
x + y = 7
5 + y = 7
y = 7 - 5
y = 2

x ও y এর মান যথাক্রমে 5, 2
৪৯.
সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ১টি
  4. ঘ) কোনটাই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ?

সমাধান:
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় দুই সমকোণ।
- সমকোণী ত্রিভূজের সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলে, অতিভূজের বিপরীত কোণ সমকোণ।
- সমকোণী ত্রিভুজের অতিভুজ বৃহত্তম বাহুই ।
৫০.
π (পাই) এর মান কত?
  1. ক) ৭.১৪
  2. খ) ৩.১৪
  3. গ) ৩.৭৫
  4. ঘ) ৫.৫
ব্যাখ্যা
- যেকোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সবসময় সমান ও একই ধ্রুব সংখ্যা।
- এ ধ্রুব সংখ্যাটিকে গ্রিক বর্ণ π (পাই) দ্বারা প্রকাশ করা হয়। ।
- একটি অমূলদ সংখ্যা এবং দশমিকে প্রকাশ করলে এটি একটি অসীম দশমিক ভগ্নাংশ সংখ্যা ( π = 3.1415926535897........)
- সাধারণত চার দশমিক স্থান পর্যন্ত π এর আসন্ন মান π = 3.1416 ব্যবহার করা হয়।