পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 1 Topic: Part-1 Group-1(Ancient) a. Maurya and Gupta rule in Bengal, b. Sasanka, c. Pala rule in Bengal : Rise of Palas, Dharmapala, Devapala, Mahipala, Samantra rebellion during Mahipala. Glories of Palas, Source: Class – 1, relevant books.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
What was the time frame of Maurya dynasty?
  1. 324-184 BC
  2. 324-184 AD
  3. 320-180 BC
  4. 320-180 AD
সঠিক উত্তর:
324-184 BC
উত্তর
সঠিক উত্তর:
324-184 BC
ব্যাখ্যা
চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে ৩২৪ খ্রিস্ট পূর্বাব্দে মৌর্য বংশের শুরু হয়। ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দে আলেক্সান্ডার দি গ্রেট মৃত্যুবরণ করার পরেই মৗর্য বংশের সূচনা।
.
Who was the founder of Maurya dynasty?
  1. Ashok
  2. Chandragupto Maurya
  3. Bimbisar
  4. Chandragupto-II
সঠিক উত্তর:
Chandragupto Maurya
উত্তর
সঠিক উত্তর:
Chandragupto Maurya
ব্যাখ্যা
চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য রাজার সহায়তায় ৩২৪ খ্রিস্ট পূর্বাব্দে মৌর্য সিংহাসন আরোহণ করেন। তার রাজধানী ছিল পাটালিপুত্র।
.
Which ancient region of Bengal came under the control of the Maurya Empire?
  1. Samatata
  2. Goura
  3. Pataliputro
  4. Pundravardhana
সঠিক উত্তর:
Pundravardhana
উত্তর
সঠিক উত্তর:
Pundravardhana
ব্যাখ্যা

দক্ষিণে পদ্মা, পশ্চিমে গঙ্গা এবং পূর্বে হয় করতোয়া অথবা যমুনা দ্বারা পরিবেষ্টিত পুন্ড্র, পুন্ড্রবর্ধন বা পৌন্ড্রবর্ধন নামে আখ্যায়িত অঞ্চলটি বাংলাদেশের রাজশাহী, বগুড়া, দিনাজপুর (ভারত ও বাংলাদেশ উভয়ের অন্তর্গত) এবং প্রাচীন বরেন্দ্র নিয়ে গঠিত ছিল।গুপ্তযুগের পুন্ড্রবর্ধন বা পৌন্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ ভুক্তি বা রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়। গুপ্ত যুগীয় লেখতাত্ত্বিক উপাদানসমূহের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে, পুন্ড্রবর্ধন ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। বিষয়গুলি আবার কয়েকটি করে বীথি ও মন্ডলে বিভক্ত ছিল। গুপ্ত সম্রাট কর্তৃক সরাসরি নিযুক্ত একজন উপরিক বা উপরিকমহারাজের (প্রাদেশিক শাসনকর্তা) উপর এ ভুক্তির শাসনভার ন্যস্ত ছিল।

 

.
Which archaeological site in Bangladesh has evidence of Mauryan rule?
  1. Wari-Bateshwar
  2. Mainamati
  3. Mahasthangarh
  4. Sompur Bihar
সঠিক উত্তর:
Mahasthangarh
উত্তর
সঠিক উত্তর:
Mahasthangarh
ব্যাখ্যা

মহাস্থানগড় অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুন্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। ২০১৬ সালে এটিকে সার্ক সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য বৌদ্ধ শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। 

.
Who was the Constantine of Buddhist religion?
  1. Ashok
  2. Chandragupto
  3. Bindusar
  4. Selukas
সঠিক উত্তর:
Ashok
উত্তর
সঠিক উত্তর:
Ashok
ব্যাখ্যা
সম্রাট অশোক ছিলেন বিন্দুসারের পুত্র এবং চন্দ্রগুপ্তের প্রপৌত্র। ২৬৯-২৩২ খ্রি: পূর্বাব্দে পর্যন্ত শাসন করেন। তার সময়ে এ দেশে  বৌদ্ধধর্মের প্রসার ঘটে সবচেয়ে বেশি।
.
Which agricultural product from Bengal was important to the Mauryan economy?
  1. Cotton
  2. Potato
  3. Rice
  4. Indigo
সঠিক উত্তর:
Rice
উত্তর
সঠিক উত্তর:
Rice
.
Which famous Chinese pilgrim visited Bengal during the later Gupta period?
  1. Xuanzang
  2. Song Yun
  3. Fa-hien
  4. Ma huan
সঠিক উত্তর:
Fa-hien
উত্তর
সঠিক উত্তর:
Fa-hien
ব্যাখ্যা
ফা-হিয়েন ২য় চন্দ্রগুপ্তর সময়ে ৩৮০ খ্রি: বাংলায় আসেন। বৌদ্ধ ধর্মের পরিব্রাজক হিসেবে চীনের পর্যটক হিসেবে এ দেশে আসেন।
.
The Gupta Empire’s administration in Bengal was divided into provinces known as:
  1. Villege
  2. Bhukti
  3. Janapad
  4. Mandal
সঠিক উত্তর:
Bhukti
উত্তর
সঠিক উত্তর:
Bhukti
ব্যাখ্যা
গুপ্ত সম্রাটগণ শাসিত কতগুলো প্রশাসনিক ইউনিট-
ভুক্তি- আধুনিক বিভাগের অনুরূপ
বিষয়- আধুনিক জেলার অনুরূপ
মণ্ডলও বীথি-আধুনিক উপজেলার অনুরূপ
.
The Gupta period in Bengal saw the spread of which religion through royal patronage?
  1. Hinduism (Vaishnavism)
  2. Shaivism
  3. Buddhism
  4. Jainism
সঠিক উত্তর:
Hinduism (Vaishnavism)
উত্তর
সঠিক উত্তর:
Hinduism (Vaishnavism)
ব্যাখ্যা
গুপ্তযুগে ব্রাহ্মণ্য হিন্দুধর্মের পুনর্জাগরণ ঘটে বলে ভিনসেন্ট স্মিথ মন্তব্য করেছেন। তাঁর এই মন্তব্যের কারণ হল গুপ্ত সম্রাটরা মৌর্য সম্রাটদের মত বৗদ্ধ ধর্ম এর পৃষ্ঠপোষকতা করেননি। সমুদ্রগুপ্ত অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেন,এ থেকে তার হিন্দু ধর্মের প্রতি অনুরাগ প্রকাশ পায়।
১০.
Which part of Bengal was annexed directly into the Gupta Empire?
  1. Gauda
  2. Samatata
  3. Pundravardhana
  4. Vanga
সঠিক উত্তর:
Pundravardhana
উত্তর
সঠিক উত্তর:
Pundravardhana
ব্যাখ্যা

দক্ষিণে পদ্মা, পশ্চিমে গঙ্গা এবং পূর্বে হয় করতোয়া অথবা যমুনা দ্বারা পরিবেষ্টিত পুন্ড্র, পুন্ড্রবর্ধন বা পৌন্ড্রবর্ধন নামে আখ্যায়িত অঞ্চলটি বাংলাদেশের রাজশাহী, বগুড়া, দিনাজপুর (ভারত ও বাংলাদেশ উভয়ের অন্তর্গত) এবং প্রাচীন বরেন্দ্র নিয়ে গঠিত ছিল।গুপ্তযুগের পুন্ড্রবর্ধন বা পৌন্ড্রবর্ধন একটি গুরুত্বপূর্ণ ভুক্তি বা রাষ্ট্রীয় বিভাগে পরিণত হয়। গুপ্ত যুগীয় লেখতাত্ত্বিক উপাদানসমূহের দ্বারা পরিষ্কার বোঝা যায় যে, পুন্ড্রবর্ধন ভুক্তি কয়েকটি বিষয় বা জেলায় বিভক্ত ছিল। বিষয়গুলি আবার কয়েকটি করে বীথি ও মন্ডলে বিভক্ত ছিল। গুপ্ত সম্রাট কর্তৃক সরাসরি নিযুক্ত একজন উপরিক বা উপরিকমহারাজের (প্রাদেশিক শাসনকর্তা) উপর এ ভুক্তির শাসনভার ন্যস্ত ছিল।

 

১১.
Which Gupta ruler is known as the "Napoleon of India" and expanded control into Bengal?
  1. Chandragupta II
  2. Kumaragupta
  3. Samudragupta
  4. Chandragupta I
সঠিক উত্তর:
Samudragupta
উত্তর
সঠিক উত্তর:
Samudragupta
ব্যাখ্যা
সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্তসম্রাট  ১ম চন্দ্রগুপ্তের পুত্র, উত্তরাধিকারী এবং গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। শুধু গুপ্ত বংশেরই নন, তিনি ছিলেন ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক শাসক। সমগ্র উত্তর ভারতকে নিজের প্রত্যক্ষ শাসনাধীনে আনেন ও দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চল অবধি রাজ্যসমূহকে গুপ্ত সাম্রাজ্যের করদ রাজ্যে পরিণত করেছিলেন সমুদ্রগুপ্ত। সিংহলের রাজাও তার সার্বভৌমত্ব স্বীকার করেছিলেন। সামরিক অভিযানের ব্যাপকতা ও আধিপত্যের কারণে ভিনসেন্ট স্মিথ তাকে ভারতের নেপোলিয়ন হিসেবে আখ্যায়িত করেন।
১২.
Which river systems were crucial for Bengal's integration into the Gupta
economy?
  1. Brahmaputra
  2. Jamuna
  3. Ganga
  4. A+C
সঠিক উত্তর:
A+C
উত্তর
সঠিক উত্তর:
A+C
১৩.
The Gupta period in Bengal is often referred to as a 'Golden Age' because of:
  1. Economic prosperity
  2. Artistic achievements
  3. Religious tolerance
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা
গুপ্ত সাম্রাজ্যের অধীনে বাংলা ছিল একটি গুরুত্বপূর্ণ প্রদেশ। ভারতের ইতিহাসে গুপ্ত যুগ সামগ্রিকভাবে ‘স্বর্ণযুগ’ হিসেবে খ্যাত। এ সময়ে প্রজাহিতৈষী কেন্দ্রীয় শাসনের আওতায় যে শান্তি, সম্পদ ও সমৃদ্ধির প্রকাশ ঘটে সর্বভারতীয় সাম্রাজ্যের অংশ হিসেবে বাংলা তার সুফল ভোগ করে। বাংলা সর্বভারতীয় বাণিজ্যেরও অংশীদার হয়। গুপ্ত যুগে বাংলায় স্বর্ণ ও রৌপ্য মুদ্রার সর্বব্যাপী প্রচলন হয়। অর্থনৈতিক প্রবৃদ্ধি, শৈল্পিক অর্জন এবং ধর্মীয় সহিষ্ণুতার কারণে স্বর্ণ যুগ আখ্যা দেয়া হয়।
১৪.
Sasanka ruled during which century?
  1. 5th century CE
  2. 6th century CE
  3. 7th century CE
  4. 8th century CE
সঠিক উত্তর:
7th century CE
উত্তর
সঠিক উত্তর:
7th century CE
ব্যাখ্যা
শশাঙ্ক প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি। শশাঙ্ক ৬০০ থেকে ৬২৫ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়
১৫.
What was the religion of Sasanka?
  1. Buddhism
  2. Shaivism
  3. Jainism
  4. Fascism
সঠিক উত্তর:
Shaivism
উত্তর
সঠিক উত্তর:
Shaivism
ব্যাখ্যা
 শশাঙ্ক ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের একজন শক্তিশালী পৃষ্ঠপোষক এবং শৈব ধর্মের প্রতি একান্ত অনুরাগী। ধনী বণিকশ্রেণি এবং তাঁর জাতশত্রু হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী বৌদ্ধ ধর্মের প্রতি তাঁর কোন সহানুভূতি ছিল না।
১৬.
Who was the founder of Independent Gouro State?
  1. Dharmapala
  2. Gopal
  3. Sasanka
  4. Somudrogupto
সঠিক উত্তর:
Sasanka
উত্তর
সঠিক উত্তর:
Sasanka
ব্যাখ্যা
 শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম রাজা। গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি ও বাংলা অঞ্চলে একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জনপদকে একত্র করে সুবিশাল গৌড় রাজ্য গড়ে তোলেন।
১৭.
The capital of Shashanka’s kingdom was at:
  1. Karnasuvarna
  2. Tamralipta
  3. Gouro
  4. Mahasthangarh
সঠিক উত্তর:
Karnasuvarna
উত্তর
সঠিক উত্তর:
Karnasuvarna
ব্যাখ্যা
কর্ণসুবর্ণ  বাংলার গৌড় রাজ্যের প্রথম স্বাধীন শাসক শশাঙ্ক-এর রাজধানী। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে বর্ত মান পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সদর সাবডিভিশনের চিরুটি রেলওয়ে স্টেশনের নিকবর্তী যদুপুর গ্রাম এর অবস্থান। কর্ণসুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক-প্রশাসনিক, সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। 
১৮.
Sasanka came into conflict with which famous ruler of Kannauj?
  1. Pulakeshin II
  2. Yashovarman
  3. Bhaskaravarman
  4. Harshabardhan
সঠিক উত্তর:
Harshabardhan
উত্তর
সঠিক উত্তর:
Harshabardhan
ব্যাখ্যা
হর্ষ ছিলেন একজন সহনশীল হিন্দু শাসক যিনি বৌদ্ধধর্মের প্রতিও শ্রদ্ধাশীল ছিলেন এবং পরবর্তীকালে নিজেও বৌদ্ধ প্রভাবিত হন। বিপরীতে, শশাঙ্ক ছিলেন একনিষ্ঠ শৈব হিন্দু, যিনি বৌদ্ধদের বিরোধিতা করতেন বলে কিছু ইতিহাসবিদ দাবি করেছেন। তাছাড়াও গৌড়, কনৌজ এর হর্ষবর্ধন এবং মৌখরিরাজ গ্রহবর্মার মধ্যে ত্রিপক্ষিয় সংঘর্ষে শত্রুতা চরমে পৌছায়।
১৯.
Which Chinese pilgrim wrote about Sasanka’s reign?
  1. Heuan-sung
  2. Fa-hien
  3. Ma-huan
  4. Itt-sing
সঠিক উত্তর:
Heuan-sung
উত্তর
সঠিক উত্তর:
Heuan-sung
ব্যাখ্যা
হিউয়েন-সাং  সাত শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। তিনি ভারত ও বাংলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ লিখে গেছেন। ৬২৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করে কনৌজ নগরে পৌঁছে তিনি মহান ভারতীয় সম্রাট হর্ষবর্ধনের আতিথ্য লাভ করেন। তিনি মগধের বিভিন্ন বৌদ্ধ তীর্থস্থান পরিদর্শন করেন এবং অনেক সময় তৎকালীন বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র  নালন্দা মহাবিহারে পড়াশোনায় অতিবাহিত করেন। এরপর তিনি বাংলার বিভিন্ন অংশ (পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশ) এবং দক্ষিণ ও পশ্চিম ভারত ভ্রমণ করে পুনরায় মধ্য এশিয়া হয়ে চীনে প্রত্যাবর্তন করেন। শশাঙ্কের শাসনাধীন গৌড় রাজ্য সম্বন্ধে তিনি আলোকপাত করে।
২০.
 Sasanka’s Karnasuvarna was located in which modern Indian state?
  1. Tripura
  2. West Bengal
  3. Odissa
  4. Bihar
সঠিক উত্তর:
West Bengal
উত্তর
সঠিক উত্তর:
West Bengal
ব্যাখ্যা
কর্ণসুবর্ণ  বাংলার গৌড় রাজ্যের প্রথম স্বাধীন শাসক শশাঙ্ক-এর রাজধানী। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যে বর্ত মান পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলার সদর সাবডিভিশনের চিরুটি রেলওয়ে স্টেশনের নিকবর্তী যদুপুর গ্রাম এর অবস্থান। কর্ণসুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক-প্রশাসনিক, সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। 
২১.
Which river was important to Shashanka’s capital Karnasuvarna?
  1. Ganga
  2. Jamuna
  3. Bhagirathi
  4. Brahmaputra
সঠিক উত্তর:
Bhagirathi
উত্তর
সঠিক উত্তর:
Bhagirathi
ব্যাখ্যা
শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণর অবস্থান ছিল ভাগিরথী নদীর অববাহিকায়। যোগাযোগ, ব্যবসা বাণিজ্যেসহ এ নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করা যায়। 
২২.
Who was the founder of pala dynasty?
  1. Gopal
  2. Dharmapal
  3. sasanka
  4. Devpal
সঠিক উত্তর:
Gopal
উত্তর
সঠিক উত্তর:
Gopal
ব্যাখ্যা
বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ পাল বংশ। প্রায় ৪০০ বছর বাংলায় রাজত্ব করে। ৭৫০-১১২৪ খ্রি: বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা বাংলা শাসন করেন।
২৩.
Which kind of word is `Matsannayam''
  1. French
  2. Hindi
  3. Sanskrit
  4. Marathi
সঠিক উত্তর:
Sanskrit
উত্তর
সঠিক উত্তর:
Sanskrit
ব্যাখ্যা
সংস্কৃত শব্দ মাৎস্যন্যায়ম বিশেষ অর্থবহ। কৌটিল্য এর অর্থশাস্ত্র  ব্যাখ্যা করা হয়েছে: যখন দন্ডদানের আইন স্থগিত বা অকার্যকর থাকে তখন এমন অরাজক অবস্থার সৃষ্টি হয় যা মাছের রাজ্য সম্পর্কে প্রচলিত প্রবচনের মধ্যে পরিস্ফুট। অর্থাৎ অপেক্ষাকৃত বড় মাছ ছোটটিকে গ্রাস করে। রাজা শশাঙ্ক এর মৃত্যুর পর থেকে পাল রাজবংশের অভ্যুদয়ের পূর্ব পর্যন্ত সময়ে বাংলার রাজনীতিতে চরম বিশৃঙ্খলাপূর্ণ অবস্থা বিরাজ করে। পাল বংশের অব্যবহিত পূর্ববর্তী সময়ের বাংলার নৈরাজ্যকর অবস্থাকে ‘মাৎস্যন্যায়ম্’ বলে উল্লেখ করা হয়।
২৪.
Who built Sompur Bihar?
  1. Rampal
  2. Dharmapal
  3. Devpal
  4. Mahipal-II
সঠিক উত্তর:
Dharmapal
উত্তর
সঠিক উত্তর:
Dharmapal
ব্যাখ্যা
সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।  নওগার পাহারপুরে উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
২৫.
Who led the samonto rebellion?
  1. Mahipal-II
  2. Dibbo
  3. Rampal
  4. Dharmapal
সঠিক উত্তর:
Dibbo
উত্তর
সঠিক উত্তর:
Dibbo
ব্যাখ্যা
সামন্ত বিদ্রোহ পালরাজা দ্বিতীয় মহীপালের (আনু. ১০৭৫-১০৮০ খ্রি.) রাজত্বকালে সংঘটিত হয়। এ বিদ্রোহের ফলে দ্বিতীয় মহীপালের মৃত্যু ঘটে এবং কৈবর্ত প্রধান দিব্যের হাতে বরেন্দ্রের (উত্তর বাংলা) অধিকার চলে যায়। একে বরেন্দ্র বিদ্রোহ/কৈবর্ত বিদ্রোহ বলা হয়।
২৬.
Which Pala ruler founded the Vikramashila  Bihar ?
  1. Gopala
  2. Devpal
  3. Mahipal-II
  4. Dharmapala
সঠিক উত্তর:
Dharmapala
উত্তর
সঠিক উত্তর:
Dharmapala
ব্যাখ্যা
ধর্মপাল বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। বিক্রমশীল বৌদ্ধ বিহার নির্মাণের কৃতিত্ব তাঁর। নয় শতক থেকে বারো শতক পর্যন্ত সমগ্র ভারতে এটি ছিল বৌদ্ধদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র।
২৭.
Who was the best architecture of pala dynasty?
  1. Gopal
  2. Rampal
  3. Devpal
  4. Dharmapal
সঠিক উত্তর:
Devpal
উত্তর
সঠিক উত্তর:
Devpal
ব্যাখ্যা
দেবপাল পাল বংশের তৃতীয় রাজা। তাঁর সময়ে এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ অপ্রতিহতভাবে অব্যাহত ছিল। ধর্মপাল এর পুত্র ও উত্তরাধিকারী দেবপালের রাজত্বকাল ছিল দীর্ঘস্থায়ী (আনু. ৮২১-৮৬১ খ্রি.)। নিজের এবং উত্তরসূরিদের তাম্রশাসনে দেবপালের রাজ্য সম্প্রসারণের সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করা হয়েছে।
২৮.
The Palas were succeeded in Bengal by which dynasty?
  1. Sena dynasty
  2. Chola dynasty
  3. Rashtrakuta dynasty
  4. Gahadavala dynasty
সঠিক উত্তর:
Sena dynasty
উত্তর
সঠিক উত্তর:
Sena dynasty
ব্যাখ্যা
পাল বংশ প্রায় ৪০০ বছর বাংলায় রাজত্ব করে। ১১২৪ সালে পাল বংশের বিলুপ্ত হয়। পাল বংশের পরেই বাংলায় শাসন শুরু হয় সেন বংশের। হেমন্ত সেন ছিলেন সেন বংশের প্রতিষ্ঠাতা।
২৯.
The famous Khalimpur Copper Plate inscription belongs to the reign of:
  1. Gopala
  2. Devapala
  3. Dharmapala
  4. Mahipala I
সঠিক উত্তর:
Dharmapala
উত্তর
সঠিক উত্তর:
Dharmapala
ব্যাখ্যা
 খালিমপুর তাম্রশাসন হল পালবংশীয় রাজা ধর্মপালের একটি গুরুত্বপূর্ণ তাম্রশাসন বা শিলালিপি। এটি পাল সাম্রাজ্যের ইতিহাস এবং ধর্মপালের রাজত্বকালের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। 
৩০.
Who built Odontipur Bihar?
  1. Madanapala
  2. Dharmapal
  3. Ramapala
  4. Gopala 
সঠিক উত্তর:
Dharmapal
উত্তর
সঠিক উত্তর:
Dharmapal
ব্যাখ্যা
ওদন্তপুরী পশ্চিমবঙ্গের বিহার প্রদেশে অবস্থিত একটি বৌদ্ধ বিহার। আট শতকে পাল সাম্রাজ্যের রাজা ধর্মপাল (৭৭০-৮১০ খ্রিস্টাব্দ) এই বিহারের প্রতিষ্ঠাতা। ভারতীয় মহাবিদ্যালয় সমূহের মধ্যে ওদন্তপুরী ছিলো দ্বিতীয় প্রাচীন মহাবিদ্যালয়। রাজা গোপাল (৬৬০-৭০৫) এ মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় প্রথম পৃষ্ঠপোষকতা প্রদান করেছিলেন।