পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ২২ --------------- রিভিশন পরীক্ষা - ৩ টপিক: পরীক্ষা - ১৬ থেকে ২১ পর্যন্ত ৬টি পরীক্ষার সকল টপিক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
'ছেলেরা মাঠে ক্রিকেট খেলে' - বাক্যে অলগ্নক পদ কোনটি?
  1. ছেলেরা
  2. মাঠে
  3. ক্রিকেট
  4. খেলে
সঠিক উত্তর:
ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ক্রিকেট
ব্যাখ্যা
• শব্দ যখন বাক্যের মধ্যে থাকে, তখন তার নাম হয় পদ।
- পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে কিছু শব্দাংশ যুক্ত হয়, এগুলোর নাম লগ্নক। লগ্নক চার ধরনের:

বিভক্তি: ক্রিয়ার কাল নির্দেশের জন্য এবং কারক বোঝাতে পদের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত থাকে, সেগুলোকে বিভক্তি বলে। 
- বিভক্তি দুই প্রকার: ক্রিয়া-বিভক্তি ও কারক-বিভক্তি। ‘করলাম’ ক্রিয়াপদের ‘লাম’ শব্দাংশ হলো ক্রিয়া-বিভক্তি এবং ‘কৃষকের’ পদের ‘এর’ শব্দাংশ কারক-বিভক্তির উদাহরণ।

নির্দেশক: যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে নির্দেশক বলে। ‘লোকটি’ বা ‘ভালোটুকু’ পদের ‘টি’ বা ‘টুকু’ হলো নির্দেশকের উদাহরণ।

বচন: যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে বচন বলে। ‘ছেলেরা’ বা ‘বইগুলো’ পদের ‘রা’ বা ‘গুলো’ হলো বচনের উদাহরণ।

বলক: যেসব শব্দাংশ পদের সাথে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে বলক বলে। ‘তখনই’ বা ‘এখনও’ পদের ‘ই’ বা ‘ও’ হলো বলকের উদাহরণ।

• বাক্যের যেসব পদে লগ্নক থাকে সেগুলোকে সলগ্নক পদ এবং যেসব পদে লগ্নক থাকে না সেগুলোকে অলগ্নক পদ বলে।
- ‘ছেলেরা মাঠে ক্রিকেট খেলে' - এই বাক্যের ‘ছেলেরা', 'মাঠে' এবং 'খেলে' সলগ্নক পদ আর 'ক্রিকেট' অলগ্নক পদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি রূঢ়ি শব্দ?
  1. চিকামারা
  2. বাবুয়ানা
  3. প্রবীণ
  4. মহাযাত্রা
সঠিক উত্তর:
প্রবীণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবীণ
ব্যাখ্যা
প্রবীণ - রূঢ়ি শব্দ।

• রূঢ়ি শব্দ:
 
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী - হস্ত + ইন, অর্থ -হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
- গবেষণা (গো+এষণা) অর্থ - গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
এ রকম -
- বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়। 
- তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। 
যেমন - বাদাম তেল।
- প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি ‘অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
- সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে ‘সংবাদ’। কিন্তু রূঢ়ি অর্থে ‘মিষ্টান্ন বিশেষ’।

অন্যদিকে, 
- যৌগিক শব্দ: চিকামারা, বাবুয়ানা ।
- যোগরূঢ় শব্দ: মহাযাত্রা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'শিউলিমালা' গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্প কোনটি?
  1. ঘুমের ঘোরে
  2. সাঁজের তারা
  3. রাক্ষুসী
  4. জিনের বাদশা
সঠিক উত্তর:
জিনের বাদশা
উত্তর
সঠিক উত্তর:
জিনের বাদশা
ব্যাখ্যা
শিউলিমালা:
- 'শিউলিমালা' গল্পগ্রন্থ।
- পদ্ম-গোখরো, জিনের বাদশা, অগ্নি-গিরি, শিউলিমালা গল্পের সমন্বয়ে গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

কাজী নজরুল ইসলাম:
- তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে, ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের ইমাম ও মাযারের খাদেম।
- কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়। 
-  বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবির অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এক বিশেষ সমাবর্তনে কবিকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। 
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান এবং ২১ ফেব্রুয়ারি ‘একুশে পদকে’ ভূষিত করে।
- ২৯ আগস্ট, ১৯৭৬ (১২ ভাদ্র, ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

তাঁর রচিত বিখ্যাত গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
মহান মুক্তিযুদ্ধে 'আফসার বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
  1. ময়মনসিংহ
  2. টাঙ্গাইল
  3. বরিশাল
  4. পাবনা
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
আঞ্চলিক বাহিনী:

- সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে যেসব বাহিনী গড়ে উঠে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে,
- কাদেরিয়া বাহিনী (টাঙ্গাইল)।
- আফসার বাহিনী (ভালুকা, ময়মনসিংহ)।
- বাতেন বাহিনী (টাঙ্গাইল)।
- হেমায়েত বাহিনী (গোপালগঞ্জ, বরিশাল)।
- হালিম বাহিনী (মানিকগঞ্জ)।
- আকবর বাহিনী (মাগুরা)।
- লতিফ মীর্জা বাহিনী (সিরাজগঞ্জ, পাবনা)।
- জিয়া বাহিনী (সুন্দরবন)।
- এছাড়া ছিল ঢাকার গেরিলা দল, যা 'ক্র্যাক প্লাটুন' নামে পরিচিত।
- ঢাকা শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটায় ঢাকার গেরিলারা।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গ সেমি
  2. ৫০ বর্গ সেমি
  3. ৬০ বর্গ সেমি
  4. ৭০ বর্গ সেমি
সঠিক উত্তর:
৫০ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৫০ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × ২
= ৫ × ২
= ১০ ; যা বর্গক্ষেত্রের কর্ণের সমান

∴ ক্ষেত্রফল = (১/২) × কর্ণ
= (১/২) × ১০ × ১০
= ৫০ বর্গ সেমি
.
যদি n(A ∩ B) = 71, n(A) = 20, n(B) = 75 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?
  1. 25
  2. 24
  3. 23
  4. 22
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n(A ∩ B) = 71, n(A) = 20, n(B) = 75 হয়, তাহলে n(A ∪ B) এর মান কত?

সমাধান:
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
= 20 + 75 - 71
= 24 
.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?
  1. ৬ মিটার
  2. ২ মিটার
  3. ৮ মিটার
  4. ৪ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গমিটার, পরিধি ৮π মিটার। এর ব্যাসার্ধ কত মিটার?

সমাধান:
বৃত্তের ক্ষেত্রফল = πr = ১৬π .........(১)
বৃত্তের পরিধি = ২πr = ৮π .........(২)
(২) নং / (১) নং
πr/২πr = ১৬π/৮π
⇒ r/২ = ২
∴ r = ৪ 
অর্থাৎ, ব্যাসার্ধ = ৪ মিটার
.
Which of the following is synonymous with the word 'Prejudice'?
  1. Pivotal
  2. Scenic
  3. Bias
  4. Practical
সঠিক উত্তর:
Bias
উত্তর
সঠিক উত্তর:
Bias
ব্যাখ্যা
♦ Prejudice:
English meaning: an unfair and unreasonable opinion or feeling, especially when formed without enough thought or knowledge.
Bangla meaning: পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের আগেই মতামত বা পছন্দ বা অপছন্দ; সংস্কার; পূর্বসংস্কার; দূরাগ্রহ।

Option,
- Pivotal: কেন্দ্রীয়; নিরতিশয় গুরুত্বপূর্ণ।
- Scenic: মনোরম নৈসর্গিক দৃশ্যসংবলিত; নৈসর্গিক শোভামণ্ডিত।
- Bias: পক্ষপাত; বিশেষ দুর্বলতা; প্রবণতা; ঝোঁক। 
- Practical: প্রায়োগিক; ব্যবহারিক; ফলিত। 

অপশন বিবেচনা করে দেখা যায়, Prejudice এর synonym - Bias.

Source: Accessible & Cambridge dictionary.

.
Antonym of 'Novice' -
  1. Meager
  2. Myriad
  3. Expert
  4. Nimble
সঠিক উত্তর:
Expert
উত্তর
সঠিক উত্তর:
Expert
ব্যাখ্যা
♦ Novice
English meaning: a person who is not experienced in a job or situation.
Bangla meaning: এখনো যে শিক্ষাগ্রহণে নিযুক্ত এবং অভিজ্ঞতাহীন; নবব্রতী; শিক্ষানবিশ।

Options,
- Expert: বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি।
- Nimble: তীক্ষ্ণ; তুখোড়; ক্ষিপ্র।
- Myriad: বিপুল/অগণ্য সংখ্যা।
- Meager: অপ্রচুর; অসমৃদ্ধ, দুর্বল।

অপশন বিবেচনা করে দেখা যায়, Antonym of 'Novice' - Expert.

Source: Accessible & Cambridge Dictionary.
১০.
The two countries signed a historic peace __________, ending decades of conflict.
  1. cautious
  2. trite
  3. treaty
  4. lenient
সঠিক উত্তর:
treaty
উত্তর
সঠিক উত্তর:
treaty
ব্যাখ্যা
♦ বাক্যের context অনুসারে শূন্যস্থানের জন্য এমন একটি word choose করতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করে।
- বাক্যটির অর্থ দাঁড়ায়, "কয়েক দশকের সংঘাতের অবসান ঘটিয়ে দুই দেশ ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করেছে।"

অপশন গুলোর অর্থ,
- lenient: উদার; দয়ালু; কোমল; ক্ষমাশীল
- treaty: আনুষ্ঠানিক চুক্তি।
- trite: মামুলি; নতুনত্বহীন; বাসি; গতানুগতিক।
- cautious:  সতর্ক।

• অর্থ বিবেচনা করে দেখা যায়, সঠিক শব্দটি হবে - treaty.

Complete sentence: The two countries signed a historic peace treaty, ending decades of conflict.

Source: Accessible & Cambridge Dictionary.
১১.
“The world is full of magic things, patiently waiting for our senses to grow sharper.” is a quotation by -
  1. W.B. Yeats
  2. Charles Dickens
  3. Ernest Hemingway
  4. George Bernard Shaw
সঠিক উত্তর:
W.B. Yeats
উত্তর
সঠিক উত্তর:
W.B. Yeats
ব্যাখ্যা
∗ “The world is full of magic things, patiently waiting for our senses to grow sharper.” is a quotation by - W.B. Yeats.

W.B. Yeats রচিত কিছু বিখ্যাত quotation হলো -
- “Education is not the filling of a pail, but the lighting of a fire.”
- “Life is a long preparation for something that never happens.”
- “Think like a wise man but communicate in the language of the people.”
 
William Butler Yeats was the first Irish poet to receive the Nobel Prize.
- তিনি ১৮৬৫ সালে Ireland এর Dublin শহরে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

Source: Britannica.com and .goodreads.com
১২.
As 'Men Without Women' is to Ernest Hemingway, 'Arms and the Man' is to whom?
  1. Charles Dickens
  2. W.B. Yeats
  3. William Shakespeare
  4. George Bernard Shaw
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা
∗ As 'Men Without Women' is to Ernest Hemingway, 'Arms and the Man' is to George Bernard Shaw.
- George Bernard Shaw রচিত "Arms and the Man" একটি Romantic comedy Play.
- এটি ১৮৯৪ সালে লেখা এবং ১৮৯৮ সালে প্রকাশিত হয়।

Major Character in Arms and the Man:
- Raina Petkoff - Play’s protagonist.
- Captain Bluntschli.
- Major Sergius Saranoff.
- Catherine Petkoff - Raina’s mother.
- Louka.
- Major Paul Petkoff.

George Bernard Shaw (1856 - 1950) একজন Irish comic dramatist, literary critic ছিলেন।
∗ তিনি Modern period এর একজন লেখক ছিলেন।
∗ ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

Notable works: 
Novels:
- Immaturity,
- An Unsocial Socialist,
- The Irrational Knot,
- Love Among the Artists.

Plays:
- Man and Superman (1902),
- Pygmalion (1913),
- Saint Joan (1923).

Source: Britannica.com and litcharts.com
১৩.
Who is the author of the novel 'Our Mutual Friend'?
  1. Ernest Hemingway
  2. George Bernard Shaw
  3. William Shakespeare
  4. Charles Dickens
সঠিক উত্তর:
Charles Dickens
উত্তর
সঠিক উত্তর:
Charles Dickens
ব্যাখ্যা
Charles Dickens is the author of the novel 'Our Mutual Friend'.
- এটি তার রচিত শেষ উপন্যাস।
- উপন্যাসটি ১৮৬৪ - ৬৫ সালে ধারাবাহিকভাবে এবং ১৮৬৫ সালে বই আকারে প্রকাশিত হয়েছিল।

Charles Dickens (1812-1870) a British novelist, journalist, editor, illustrator and social commentator.
⇒ তিনি Victorian period এর একজন বিখ্যাত লেখক ছিলেন।
⇒ তার পুরো নাম Charles John Huffam Dickens.

তার রচিত বিখ্যাত কিছু উপন্যাস হলো -
• A Christmas Carol,
• David Copperfield,
• Bleak House,
• A Tale of Two Cities,
• Great Expectations,
• Our Mutual Friend.

Source: Britannica.com