পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ জাতীয় সংসদে কত তারিখে পাস হয়?
  1. ক) ২৬ জানুয়ারি ২০২২
  2. খ) ১ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২৭ জানুয়ারি ২০২২
  4. ঘ) ২ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
২৭ জানুয়ারি ২০২২ 'প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২’ মহান জাতীয় সংসদে পাস হয়।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে?
  1. ক) কেনেডি স্পেস সেন্টার
  2. খ) গ্লাভকসমস
  3. গ) স্পেসএক্স
  4. ঘ) জিনিউ টেকনোলজিস
ব্যাখ্যা
রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে। এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে। 
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান Glavkosmos'র সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)। ২ ফেব্রুয়ারি ২০২২ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

সূত্রঃ বিডি নিউজ ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
.
'ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন' এর কার্যক্রম শুরু হয় কত তারিখ থেকে?
  1. ক) ১০ ফেব্রুয়ারি ২০২২
  2. খ) ৮ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ৭ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ৬ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
ফেসবুকসহ বিভিন্ন অনলাইন বা ডিজিটাল প্লাটফর্মে ব্যবসা করতে হলে এখন থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ‘ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন’ (DBID) সনদ নিতে হবে।
৬ ফেব্রুয়ারি ২০২২ এ সনদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। 
এছাড়া আগামী ছয় মাসের মধ্যে আরও নতুন দু'টি পদ্ধতি চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
সম্প্রতি কত জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে?
  1. ক) ৫১২ জন
  2. খ) ৬৫৪ জন
  3. গ) ৫২১ জন
  4. ঘ) ৬৪৫ জন
ব্যাখ্যা
১৫ ফেব্রুয়ারি ২০২২ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৬৫৪ নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করে সরকার।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
CEPA চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুই দেশের মধ্যে?
  1. ক) ভারত - বাংলাদেশ
  2. খ) বাংলাদেশ - চায়না
  3. গ) ভারত - সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত - ইসরাইল
ব্যাখ্যা
১৮ ফেব্রুয়ারি ২০২২ Comprehensive Economic Partnership Agreement (CEPA) বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে ভারত এবং সংযুক্ত আরব আমিরাত। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
ডোনাল্ড ট্রাম্পের চালুকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কী?
  1. ক) Trump Social
  2. খ) Truth Social
  3. গ) Truth Society
  4. ঘ) Truth Special
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারি ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম Truth Social চালু হয়। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
ভ্লাদিমির পুতিন 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন কত তারিখে?
  1. ক) ২০ ফেব্রুয়ারি ২০২২
  2. খ) ২১ ফেব্রুয়ারি ২০২২
  3. গ) ২২ ফেব্রুয়ারি ২০২২
  4. ঘ) ২৩ ফেব্রুয়ারি ২০২২
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারি ২০২২ পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
ম্রো ভাষার প্রথম ব্যাকরণ ততোং এর লেখক কে?
  1. ক) ক্রামাদি মেনলে
  2. খ) ইয়াংঙাং ম্রো
  3. গ) মেনেলে ম্রো
  4. ঘ) ক্যচমং ম্রো
ব্যাখ্যা
ম্রো ভাষার প্রথম ব্যাকরণ ততোং এর লেখক - ইয়াংঙাং ম্রো।
ম্রো বর্ণমালার আবিষ্কারক - ক্রামাদি মেনলে।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
.
জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোন জেলায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) কক্সবাজার
  3. গ) গাজীপুর
  4. ঘ) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
জাপানিজ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত - নারায়ণগঞ্জের আড়াইহাজারে।
সেখানে এক বিলিয়ন ডলারের জাপানি বিনিয়োগ এবং এক লাখ লোকের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে কর্তৃপক্ষ আশা করছে।
সূত্রঃ সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২ এবং পত্রিকার রিপোর্ট।
১০.
দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা কয়টি?
  1. ক) ৬৮টি
  2. খ) ৬৯টি
  3. গ) ৭০টি
  4. ঘ) ৭১টি
ব্যাখ্যা
দেশে সরকারি গণগ্রন্থাগারের সংখ্যা - ৭১টি।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১১.
চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় -
  1. ক) জানুয়ারি ২০২২
  2. খ) ফেব্রুয়ারি ২০২২
  3. গ) নভেম্বর ২০২১
  4. ঘ) অক্টোবর ২০২১
ব্যাখ্যা
চলমান রাশিয়া-ইউক্রেন সংকটের সূচনা হয় - অক্টোবর ২০২১।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১২.
বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করেছে কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
বিশ্বের প্রথম হাইড্রোজেনচালিত ট্রেন চালু করে যে দেশ - জার্মানি।
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৩.
মহাকাশযানের কবরস্থান নামে পরিচিত কোন স্থানটি?
  1. ক) বারমুডা ট্রায়াঙ্গল
  2. খ) পয়েন্ট নিমো
  3. গ) ব্ল্যাকেনি পয়েন্ট
  4. ঘ) ইন্ডিয়ান ট্রায়াঙ্গল
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গা “পয়েন্ট নিমো” যা পুরোনো মহাকাশযানের ভাগাড় বা মহাকাশযানের কবরস্থান হিসেবে পরিচিত। 
২০৩১ সালের শুরুর দিকে “পয়েন্ট নিমো”তে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)।
এর আগে ২০০১ সালে রুশ মহাকাশ স্টেশন ‘মির’ এখানে ভেঙে পড়ে।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৪.
ব্রান্ড ভ্যালুর বিচারে বিশ্বের সেরা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) গুগল
  2. খ) অ্যাপল
  3. গ) অ্যামাজন
  4. ঘ) মাইক্রোসফট
ব্যাখ্যা
ব্রান্ড মূল্যের দিক থেকে বিশ্বের সেরা ৩ টি কোম্পানি -
১. অ্যাপল,
২. অ্যামাজন,
৩. গুগল
সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৫.
বিশ্ব ক্যান্সার দিবস কত তারিখ?
  1. ক) ৪ ফেব্রুয়ারি
  2. খ) ৭ ফেব্রুয়ারি
  3. গ) ৮ ফেব্রুয়ারি
  4. ঘ) ১২ ফেব্রুয়ারি
ব্যাখ্যা
৪ ফেব্রুয়ারি - বিশ্ব ক্যান্সার দিবস। 
এ বছর এর প্রতিপাদ্য ছিল - আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি।

এছাড়াও ৪ ফেব্রুয়ারি  আন্তর্জাতিক মানব ভ্রাতৃত্ব দিবস পালিত হয়। (২০২০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ দিবসটি ঘোষণা করে।)

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৬.
২০২২ সালে মুক্তিযুদ্ধে একুশে পদক লাভ করেন কত জন?
  1. ক) ২ জন
  2. খ) ৩ জন
  3. গ) ৪ জন
  4. ঘ) ৫ জন
ব্যাখ্যা
২০২২ সালে একুশে পদক লাভ করেন ২৪ জন ব্যক্তি।
এর মধ্যে মুক্তিযুদ্ধে ৪ জন কে এই পদক প্রদান করা হয়। তারা হলেন -
১. আলহাজ্ব অধ্যক্ষ মো. মতিউর রহমান
২. সৈয়দ মোয়াজ্জেম আলী (মরণোত্তর)
৩. কিউ. এ. বি. এম রহমান
৪. আমজাদ আলী খন্দকার

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৭.
National Cyber Security Index অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) গ্রিস
  2. খ) ইতালি
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
National Cyber Security Index (NCSI)-2022:
বিশ্বের ১৬০টি দেশকে অন্তর্ভুক্ত করে এস্তোনিয়ার “ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন” জানুয়ারি ২০২২ এ প্রকাশ করে National Cyber Security Index (NCSI)-2022.
সূচক অনুযায়ী ১৬০টি দেশের মধ্যে- 
১. শীর্ষ দেশ - গ্রিস
২. সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান
৩. বাংলাদেশের অবস্থান - ৩২তম।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৮.
দেশে আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা নয় কোনটি?
  1. ক) সিলেট
  2. খ) নেত্রকোনা
  3. গ) জামালপুর
  4. ঘ) কিশোরগঞ্জ
ব্যাখ্যা
দেশে জলবায়ু ও দুর্যোগ ঝুকিপূর্ণ অঞ্চল:

১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক প্রকাশিত Bangladesh Climate and Disaster Risk Atlas অনুসারে -

⇒ দেশে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা ৩টি।
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।

⇒ বন্যা প্রবণ জেলা - ১১টি।
টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর।

আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৬টি।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।

⇒ দেশে খরাপ্রবণ জেলা - ১৩টি।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। 

⇒ খরার সঙ্গে বন্যা প্রবণ জেলা - ৬টি।
রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া।

⇒ বন্যা ও ভূমিকম্প প্রবণ জেলা - ৬টি।
 লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর।

⇒ লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা - ১৬টি।
যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
১৯.
Democracy Index 2021 প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) ই-গভর্ন্যান্স একাডেমি ফাউন্ডেশন
  2. খ) দ্য ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট
  3. গ) এশীয় উন্নয়ন ব্যাংক
  4. ঘ) বিশ্ব ব্যাংক
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

 সূচক আনুসারে চারটি ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে-
১. পূর্ণ গণতন্ত্র দেশ - ২১টি,
২. ত্রুটিপূর্ণ গণতন্ত্র দেশ - ৫৩টি,
৩. মিশ্র বা আংশিক গণতন্ত্র দেশ - ৩৪টি,
৪. স্বৈরতন্ত্র দেশ - ৫৯টি।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২০.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) আমেরিকা
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ :
১. নরওয়ে, ২. নিউজিল্যান্ড, ৩. ফিনল্যান্ড ও ৪. সুইডেন।

গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ : 
১৬৭, আফগানিস্তান, ১৬৬, মিয়ানমার, ১৬৫. উত্তর কোরিয়া ও ১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

 সার্কভুক্ত দেশের অবস্থান —
 ত্রুটিপূর্ণ গণতন্ত্র : 
৪৬. ভারত ও ৬৭. শ্রীলংকা।

 হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র : 
৭৫. বাংলাদেশ, ৮১. ভুটান, ১০১. নেপাল ও ১০৪. পাকিস্তান।

স্বৈরতন্ত্র : 
১৬৭. আফগানিস্তান।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২১.
কোন জেলায় বায়ু দূষণ সবচেয়ে কম?
  1. ক) রাজশাহী
  2. খ) কুমিল্লা
  3. গ) মাদারীপুর
  4. ঘ) সাতক্ষীরা
ব্যাখ্যা
৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১ঃ
৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) “৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১” শিরোনামে প্রতিবিদনটি প্রকাশ করে।

- বায়ু দূষণে শীর্ষ জেলা গাজীপুর (২৬৩:৫১ মাইক্রোগ্রাম)।
- সবচেয়ে কম মাদারীপুর (৪৯.০৮ মাইক্রোগ্রাম) 
- বায়ু দূষণে শীর্ষ শহর ঢাকা (২৫২.৯৩ মাইক্রোগ্রাম)
- সবচেয়ে কম রাজশাহী শহর (৫৬.৪১ মাইক্রোগ্রাম)
- বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রাম। 
- অতি ক্ষুদ্রকণা বলতে ২.৫ মাইক্রন বা তার কম আকারের বস্তুকণাকে বোঝায়। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২২.
বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী নৌ-ক্যানেলের বর্তমান নাম কী?
  1. ক) শেখ হাসিনা মোংলা ঘষিয়াখালী ক্যানেল
  2. খ) শেখ রাসেল মোংলা ঘষিয়াখালী ক্যানেল
  3. গ) বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী ক্যানেল
  4. ঘ) শেখ কামাল মোংলা ঘষিয়াখালী ক্যানেল
ব্যাখ্যা
বঙ্গবন্ধু ক্যানেল:

৯ জানুয়ারি ২০২২ আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত রুট বাগেরহাটের মোংলা ঘষিয়াখালী নৌ-ক্যানেল এর নাম পরিবর্তন করে ‘বঙ্গবন্ধু মোংলা ঘষিয়াখালী ক্যানেল’ নামকরণ করে নৌ পরিবহন মন্ত্রণালয়।

মোংলা সমুদ্র বন্দর থেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে নৌ-পথে পণ্য পরিবহনের জন্য এই নৌ-রুটটি ব্যবহৃত হয়। ১৯৭৪ সালে মোংলা বন্দরের সঙ্গে সারা দেশের দূরত্ব কমানোর জন্য প্রায় ৬.৫ কিলোমিটার কৃত্রিম পথ খনন করে প্রায় ৩১ কিলোমিটার দীর্ঘ এ নৌপথটি চালু করা হয়।

দেশের নদী পথের গুরুত্ব বিবেচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে মোংলা-ঘষিয়াখালী ক্যানেলটি খনন করেন। 

নাব্যতা সংকটে ক্যানেলটি ২০১০-২০১৫ সাল পর্যন্ত বন্ধ থাকার পর ৩ অক্টোবর ২০১৫ ক্যাপিটাল ড্রেজিং দিয়ে খনন শুরু করা হয় এবং  ২৭ অক্টোবর ২০১৬ নৌযান চলাচলে ক্যানেলটি পুনরায় উদ্বোধন করা হয়। তখন থেকে শুধু দিনের বেলা নৌযান চলাচল করলেও ২০ জানুয়ারি ২০২২ থেকে রাতেও নৌযান চলাচল শুরু হয় এই ক্যানেলটি দিয়ে।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২৩.
বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল কোন পুরস্কার পায়?
  1. ক) রিবা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড
  2. খ) প্রগ্রেসিভ আর্কিটেকচার অ্যাওয়ার্ড
  3. গ) আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার
  4. ঘ) ভিক্টোরিয়ান আর্কিটেকচার অ্যাওয়ার্ড
ব্যাখ্যা
৩. রিবা আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল: 

বিশ্বের সেরা নতুন ভবন হিসেবে ‘RIBA International Awards-2021'-এ ভূষিত হয় বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল। অসাধারণ নকশা ও সামাজিক প্রভাব বিবেচনায় ২৫ জানুয়ারি ২০২২ যুক্তরাজ্যভিত্তিক রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস (RIBA)  বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতাল ভবনটিকে এ আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করে।


জ্বালানির সাহায্য ছাড়াই তাপমাত্রা নিয়ন্ত্রণের ভাবনা মাথায় রেখে এ হাসপাতালের নকশা করা হয় ২০১৩ সালে এবং ২০১৮ সালের জুলাই মাসে এটি চালু হয়। হাসপাতালটি তৈরি করেছে বেসরকারি সংস্থা (NGO) ফ্রেন্ডশিপ এবং এর স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী। ২ একর জমির ওপর ১৪ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ হাসপাতাল নির্মাণ করা হয় শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামে। ৮০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি ২০টি ভবনের সমন্বয়ে ৪৭,৭৭২ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২৪.
দোনেৎস্ক ও লুহানস্ক এর মুদ্রার নাম কী?
  1. ক) ডলার
  2. খ) রুবল
  3. গ) ক্রোনা
  4. ঘ) পাউন্ড
ব্যাখ্যা
দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীনতার স্বীকৃতি দিল রাশিয়া।

২১ ফেব্রুয়ারি ২০২২ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্ত সংলগ্ন ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুইটি অঞ্চল ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ডিক্রিতে স্বাক্ষর করেন। ২০১৪ সাল থেকেই এই অঞ্চলের রুশপন্থি বিদ্রোহীরা ইউক্রেনের কাছ থেকে স্বাধীনতা চাইছে।
দেশ দুটি মুদ্রা হিসেবে রাশিয়ান রুবল কে গহণ করেছে।

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২৫.
রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) VSMPO-AVISMA
  2. খ) Rostec
  3. গ) Roscosmos
  4. ঘ) Rosatom
ব্যাখ্যা
Russia’s arms industry comprises over 1,300 companies employing around two million people
. These employees and their families form one of the key pillars of support for the Kremlin.
A major player in this field is Rostec, Russia’s military-industrial behemoth, which incorporates over 700 companies and employs over half a million people.
This state-owned corporation oversees the research and development of military technologies and owns several production facilities, which play an instrumental role in putting those technologies into operation on the battlefield.
Rostec and its subsidiaries produce a dizzying array of military equipment, from helicopters and armored fighting vehicles to Kalashnikov rifles and night vision goggles. If the Russian military can use it, Rostec has had a hand in making it.

Source: www.wilsoncenter.org
২৬.
যুক্তরাজ্যের কোন শহরে একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে?
  1. ক) কার্ডিফ
  2. খ) এডিনবার্গ
  3. গ) বার্মিংহাম
  4. ঘ) টাওয়ার হ্যামলেটস
ব্যাখ্যা
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। 
ব্যস্ততম হোয়াইটচ্যাপেল রেলস্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরে শোভা পাচ্ছে।
যুক্তরাজ্যে বাংলায় কোনো রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা এটি।

লন্ডনের রেলস্টেশনের নাম বাংলায় লেখার বিষয়কে অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন বলে মনে করছেন প্রবাসীরা।
হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি (টিএফএল)।
স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লেখা শোভা পাচ্ছে।

উৎস: প্রথম আলো
২৭.
সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে কোন দেশ?
  1. ক) স্পেন
  2. খ) বেলারুশ
  3. গ) ইসরায়েল
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষ হয়ে ইউক্রেন ও রাশিয়ার সামরিক সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইসরায়েল।
এ ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। 
উৎস: প্রথম আলো  রিপোর্ট
২৮.
বাংলাদেশের কোন বেসরকারি অর্থনৈতিক অঞ্চলে সর্বাধিক বিদেশি বিনিয়োগ এসেছে?
  1. ক) মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল
  2. খ) আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল
  3. গ) শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলে
  4. ঘ) বে অর্থনৈতিক অঞ্চল
ব্যাখ্যা
দেশের ১১টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন (এমআইইজেড) এ সবচেয়ে বেশি, ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বিদেশি প্রতিষ্ঠান।
 ইতোমধ্যেই অস্ট্রেলিয়া, জাপান, জার্মানির ৪টি প্রতিষ্ঠান সেখানে পণ্য উৎপাদন শুরু করেছে।

২০১৭ সালের শেষদিকে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) থেকে এই অর্থনৈতিক অঞ্চলের চূড়ান্ত অনুমোদন পায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৯০ একর জমির উপর গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চলটি।

জার্মানির তিনটি, অস্ট্রেলিয়া, চীন ও জাপানের দুটি এবং সুইজারল্যান্ড, নরওয়ে ও ভারতের একটি প্রতিষ্ঠান এই অঞ্চলে বিনিয়োগ করেছে।

উৎস: www.tbsnews.net/
২৯.
বাংলাদেশ কোন দেশ থেকে সর্বাধিক পাম অয়েল আমদানি করে?
  1. ক) ভারত
  2. খ) মালয়শিয়া
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বাংলাদেশে পাম অয়েলের ৮০ শতাংশ আসে ইন্দোনেশিয়া থেকে ও ২০ শতাংশ আসে মালয়শিয়া থেকে।
এছাড়া, দেশের কুকিং অয়েলের ৪৫ শতাংশ চাহিদাই মেটায় ইন্দোনেশিয়া।

উৎস: www.tbsnews.net/