পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৮
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট - ৫ সমন্বিত ৮ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) এবং সমন্বিত ৬ ব্যাংক অফিসার (ক্যাশ) পদের জন্য প্রযোজ্য।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৮ প্রশ্ন

.
"একোন" শব্দটি কোন সমাসের দৃষ্টান্ত?
  1. তৎপুরুষ
  2. কর্মধারয়
  3. দ্বন্দ্ব
  4. বহুব্রীহি
সঠিক উত্তর:
তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুষ
ব্যাখ্যা

তৃতীয়া তৎপুরুষ সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভক্তির লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। ঊন, হীন, শূন্য প্রভৃতি শব্দ উত্তরপদ হলেও তৃতীয়া তৎপুরুষ সমাস হয়।

যেমন:
- এক দ্বারা ঊন = একোন,
- পাঁচ দ্বারা কম = পাঁচকম,
- অগ্নি দ্বারা উৎপাত = অগ্ন্যুৎপাত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
"বিস্মিত" শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. বিশ্‌শিতো
  2. বিশ্‌শিঁতো
  3. বিশ্‌শিঁত
  4. বিষ্‌শিঁতো
সঠিক উত্তর:
বিশ্‌শিঁতো
উত্তর
সঠিক উত্তর:
বিশ্‌শিঁতো
ব্যাখ্যা

• "বিস্মিত" শব্দের সঠিক উচ্চারণ - বিশ্‌শিঁতো
- এটি বিশেষণ পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।

শব্দের অর্থ:
- বিস্ময় যুক্ত; আশ্চর্যান্বিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
‘পুলিন’ শব্দের প্রতিশব্দ কী হবে?
  1. পরিতোষ
  2. বালুকাবেলা
  3. শ্লেষ
  4. আলোকচ্ছটা
সঠিক উত্তর:
বালুকাবেলা
উত্তর
সঠিক উত্তর:
বালুকাবেলা
ব্যাখ্যা

‘পুলিন’ শব্দের প্রতিশব্দ:
- তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

অন্যদিকে,
আনন্দ’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- খুশি, আমোদ, মজা, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

‘ঠাট্টা’ শব্দের প্রতিশব্দ:
- বিদ্রুপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা।

‘দীপ্তি’ শব্দের প্রতিশব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, কিরণ, জ্যোতি, অংশু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অভাবগ্রস্থ লোক
  2. অপব্যয়ী
  3. আলসে
  4. ভাগ্যবান
সঠিক উত্তর:
আলসে
উত্তর
সঠিক উত্তর:
আলসে
ব্যাখ্যা

• 'উদোগেঁড়ে' বাগ্‌ধারার অর্থ - আলসে

অন্যদিকে,
উপোসি ছারপোকা - অভাবগ্রস্থ লোক।
উড়নপেকে - অপব্যয়ী।
উঁচু কপালে - ভাগ্যবান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণ। (২০১৯ সংস্করণ)।

.
নিচের কোন গুচ্ছটি অঘোষ ব্যঞ্জন?
  1. ল, ড, প
  2. স, থ, ফ
  3. ঙ, হ, ট
  4. শ, ক, ম
সঠিক উত্তর:
স, থ, ফ
উত্তর
সঠিক উত্তর:
স, থ, ফ
ব্যাখ্যা

স, থ, ফ - গুচ্ছটি অঘোষ ব্যঞ্জন।

অঘোষ ব্যঞ্জন:

- যেসব ধ্বনি উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে অঘোষ ব্যঞ্জন বলা হয়।
যথা:
- প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ।

অন্যদিকে,
ঘোষ ব্যঞ্জন:
- যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষ ব্যঞ্জন ধ্বনি।
যথা-
- ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
'এদিকে রোগীর তো যায় যায় অবস্থা।' - বাক্যটিতে দ্বিরুক্ত শব্দ কী অর্থ প্রকাশ পেয়েছে? 
  1. বিশেষণ
  2. স্বল্পকাল স্থায়ী
  3. পৌনঃপুনিকতা
  4. সম্যক
সঠিক উত্তর:
বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষণ
ব্যাখ্যা

ক্রিয়াবাচক দ্বিরুক্ত শব্দ:
যেমন:
বিশেষণ রূপে: এদিকে রোগীর তো যায় যায় অবস্থা। তোমার নেই নেই ভাব গেল না।
স্বল্পকাল স্থায়ী বোঝাতে: দেখতে দেখতে আকাশ কালো হয়ে এলো।
ক্রিয়া বিশেষণ: দেখে দেখে যেও। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?
পৌনঃপুনিকতা বোঝাতে: ডেকে ডেকে হয়রান হয়েছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
'মগজ > মজগ' - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. ব্যঞ্জন বিকৃতি
  2. ধ্বনি বিপর্যয়
  3. অন্তর্হতি
  4. ব্যঞ্জন বিচ্যুতি
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা

ধ্বনি বিপর্যয়:
- শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্স > বাস্ক,
- মগজ > মজগ,
- রিক্সা > রিস্কা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

.
কোন শব্দে সমার্থ শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ ঘটেছে?
  1. শুধুমাত্র
  2. গাম্ভীর্যতা
  3. অর্ধরাত্রি
  4. মৈত্রতা
সঠিক উত্তর:
শুধুমাত্র
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র
ব্যাখ্যা

• 'শুধুমাত্র' - শব্দটি অপপ্রয়োগ। এটি সমার্থ শব্দের বাহুল্যজনিত কারণে অপপ্রয়োগ
- এখানে শুধু ও মাত্র দুটি একই শব্দ।
- তাই এখানে একই সাথে 'শুধুমাত্র' শব্দটি অশুদ্ধ।

অন্যদিকে,
• অপপ্রয়োগ - গাম্ভীর্যতা।
- এটি '-তা' এবং 'ত্ব' প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ। এর শুদ্ধ প্রয়োগ - গাম্ভীর্য, গম্ভীরতা।

• 'অর্ধরাত্রি' - শব্দটি অপপ্রয়োগ।
- এটি সমাস ঘটিত অপপ্রয়োগ। এর শুদ্ধ প্রয়োগ হচ্ছে - অর্ধরাত্র।

• 'মৈত্রতা' শব্দটি অপপ্রয়োগ।
- এটি 'তা' প্রত্যয়ের অপপ্রয়োগ জনিত ভুল। এর শুদ্ধ প্রয়োগ - মৈত্র, মিত্রতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

.
'Seconder' এর বাংলা পরিভাষা কী?
  1. বৃত্তি
  2. বিস্তার
  3. দুষ্ক্রিয়তা
  4. সমর্থক
সঠিক উত্তর:
সমর্থক
উত্তর
সঠিক উত্তর:
সমর্থক
ব্যাখ্যা

• 'Seconder' এর বাংলা পরিভাষা - সমর্থক

অন্যদিকে,
Avocation - পেশা / বৃত্তি
Amplitude - বিস্তার।
Delinquency - দুষ্ক্রিয়তা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১০.
জ্ঞানদাসের রচিত বৈষ্ণবগীতিকাব্যের দুটি গ্রন্থ কী কী?
  1. গীতগোবিন্দ ও পদাবলী
  2. মানস ও বিরহ
  3. চৈতন্যভাগবত ও ভক্তি রত্নাকর
  4. মাথুর ও মুরলীশিক্ষা
সঠিক উত্তর:
মাথুর ও মুরলীশিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
মাথুর ও মুরলীশিক্ষা
ব্যাখ্যা

জ্ঞানদাস:
- জ্ঞানদাস চৈতন্যোত্তর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি।
- বৈষ্ণব সাধকদের মধ্যেও তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন।
- তিনি বৈষ্ণবগুরু নিত্যানন্দের পত্নী জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন।
- জ্ঞানদাসই প্রথম ‘ষোড়শ-গোপাল’-এর রূপ বর্ণনা করে পদ রচনা করেন।
- তিনি বাংলা এবং ব্রজবুলিতে রাধাকৃষ্ণ বিষয়ক প্রায় দুশ (মতান্তরে চারশ) পদ রচনা করেন।
- তাঁর রচিত মাথুর ও মুরলীশিক্ষা বৈষ্ণবগীতিকাব্যের দুটি মূল্যবান গ্রন্থ।
- পদরচনায় তিনি বিদ্যাপতি ও চন্ডীদাসকে অনুসরণ করলেও সংস্কার ত্যাগ করে নিজের মতো করে সরল সুরে পদ রচনা করেন, যে কারণে পাঠক সহজেই তাঁর লেখায় আকৃষ্ট হয়। প্রেম, সৌন্দর্য ও আধ্যাত্মিকতা জ্ঞানদাসের রচনার মুখ্য বিষয়। বৃন্দাবনের কিশোর-কিশোরীর লীলাকে জ্ঞানদাস মানবজীবনের আলোকে বর্ণনা করেছেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।

১১.
'নাতবৌ' - শব্দটি কোন সন্ধির নিয়মে গঠিত?
  1. স্বর
  2. ব্যঞ্জন
  3. বিসর্গ
  4. নিপাতনে সিদ্ধ
সঠিক উত্তর:
ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন
ব্যাখ্যা

ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- উৎ + চারণ = উচ্চারণ,
- চার + টি = চাট্টি ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

১২.
'রাজন্' থেকে 'রায়' শব্দটির উৎপত্তি, এখানে 'রায়' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা

• 'রাজন্' থেকে 'রায়' শব্দটির উৎপত্তি এখানে 'রায়' 'তৎসম / সংস্কৃত' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- রাজা।
- রাজার মতো প্রভাবশালী ও সম্ভ্রান্ত ব্যক্তি।
- বিশিষ্ট ব্যক্তিবর্গকে ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত খেতাব (রায়বাহাদুর), পদবিবিশেষ।

কিছু তৎসম শব্দ:
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- হস্ত,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৩.
কোনটি সঠিক শুদ্ধ যুক্তবর্ণ?
  1. জ + ঞ্ = ঞ্জ
  2. ঞ্ + ছ = ঞ্ছ
  3. ঞ্‌ + ছ = ঞ্চ
  4. হ্ + ষ = হ্ম
সঠিক উত্তর:
ঞ্ + ছ = ঞ্ছ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + ছ = ঞ্ছ
ব্যাখ্যা

• শুদ্ধ যুক্তবর্ণ - ঞ্ + ছ = ঞ্ছ

অন্যদিকে,
- ঞ্ + জ = ঞ্জ,
- ঞ্‌ + চ = ঞ্চ,  
- হ্ + ম = হ্ম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।

১৪.
'চোখের বালি' - কোন ধরনের উপন্যাস?
  1. ঐতিহাসিক
  2. রাজনৈতিক
  3. মনস্তাত্ত্বিক
  4. সামাজিক
সঠিক উত্তর:
মনস্তাত্ত্বিক
উত্তর
সঠিক উত্তর:
মনস্তাত্ত্বিক
ব্যাখ্যা

'চোখের বালি' উপন্যাস:
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ''চোখের বালি'' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- তিনি এই উপন্যাস রচনার মাধ্যমে বাংলা উপন্যাসকে নতুন খাতে প্রবাহিত করেন।
- এই উপন্যাসেই লেখক প্রথম সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেন।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনির ভার পরিহার করে ব্যক্তিত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্ক্ষা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
- উপন্যাসে আশালতা ছিলেন মহেন্দ্র’র স্ত্রী ও পতিব্রতা। কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে এবং বিধবা বিনোদিনীর প্রতি আকর্ষণ অনুভব করে।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

১৫.
"বরদাস্ত" - কোন উপসর্গযোগে গঠিত শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. বাংলা
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• 'বর' ফারসি উপসর্গযোগে 'বাইরে/মধ্যে' অর্থে গঠিত শব্দ:
- বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ, বরবাদ।

বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।

যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

১৬.
'শিউলিমালা' গ্রন্থে নিচের কোন গল্পটি অন্তর্ভুক্ত আছে?
  1. অগ্নি-গিরি
  2. দেনাপাওনা
  3. কাবুলিওয়ালা
  4. বিলাসী
সঠিক উত্তর:
অগ্নি-গিরি
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি-গিরি
ব্যাখ্যা

'শিউলিমালা' গল্পগ্রন্থ:
- গ্রন্থটি প্রথম প্রকাশ পায় ১৩৩৮ বঙ্গাব্দের কার্তিকে (১৯৩১)।

'শিউলিমালা' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- পদ্ম-গোখরো,
- জিনের বাদশা,
- অগ্নি-গিরি,
- শিউলিমালা।

অন্যদিকে, 
'দেনাপাওনা' ছোটগল্প:
- 'দেনাপাওনা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' থেকে সংকলিত হয়েছে।

'কাবুলিওয়ালা' ছোটগল্প:
- কাবুলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোটগল্প।
- গল্পটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। এই গল্পের প্রধান চরিত্র- রহমত শেখ।

'বিলাসী' গল্প:
- এটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ছোটগল্প।
- গল্পে অস্পৃশ্যতার বিরুদ্ধাচারণ করা হয়েছে মৃত্যুঞ্জয়-বিলাসীর বিয়ে সংঘটনের মাধ্যমে।
- বিলাসী গল্পে 'ন্যাড়া' চরিত্রের মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর নিজের ছায়াপাত ঘটেছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৭.
নিচের কোন শব্দের বানান শুদ্ধ?
  1. অভিভূত
  2. অভীবুত
  3. অভিভুত
  4. অভীভুত
সঠিক উত্তর:
অভিভূত
উত্তর
সঠিক উত্তর:
অভিভূত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - অভিভূত
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ: 
- বিহ্বল, ভাবাবিষ্ট, পরাভূত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮.
'ফনিল' - শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. ফন + ইল্
  2. ফেন + ইল্
  3. ফন + নীল
  4. ফেন + নীল
সঠিক উত্তর:
ফেন + ইল্
উত্তর
সঠিক উত্তর:
ফেন + ইল্
ব্যাখ্যা

সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
- সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
- কণ্টক + ইত = কণ্টকিত,
- ফেন + ইল্ = ফনিল,
- সুখ + ইন্ = সুখিন,
- নীল + ইমন = নীলিমা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১৯.
কোনটি রূঢ়ি শব্দ নয়?
  1. সন্দেশ
  2. প্রবীণ
  3. বাঁশি
  4. আদিত্য
সঠিক উত্তর:
আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
আদিত্য
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
- প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করলে তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
- হস্তী, বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ

অন্যদিকে,
- আদিত্য - যোগরূঢ় শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

২০.
'সংশপ্তক' উপন্যাসের রচয়িতা কে?
  1. শহীদুল্লাহ কায়সার
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. জহির রায়হান
  4. শওকত ওসমান
সঠিক উত্তর:
শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা

'সংশপ্তক' উপন্যাস:
- শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক। সংশপ্তক শব্দটি মহাভারত থেকে নেওয়া হয়েছে।
- সংশপ্তক অর্থ হচ্ছে যে সৈনিকেরা জীবনমরণ পণ করে যুদ্ধে লড়ে। একে মহাকাব্যিক উপন্যাস বলা হয়।
- হিন্দু-মুসলিম সম্মিলিত জীবনযাপন, অসাম্প্রদায়িক জীবনবোধ এ উপন্যাসের বর্ণিত বিষয়।
- বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা ইত্যাদি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে এসেছে।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল ইত্যাদি।

শহীদুল্লাহ কায়সার:
- ১৯২৭ সালের ১৬ই ফেব্রুয়ারি ফেনিতে জন্মগ্রহণ করেন।
- তাঁর পুরো নাম ছিল আবু নঈম মহাম্মদ শহীদুল্লাহ।
- তিনি ও জহির রায়হান উভয় সহোদর।
- 'পেশোয়ার থেকে তাসখন্দ' তাঁর ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ।
- শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথামূলক গ্রন্থ রাজবন্দীর রোজনমাচা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 
২) বাংলাপিডিয়া।

২১.
‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।’ — বিখ্যাত উক্তিটি ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকের কোন চরিত্রের?
  1. জোহরা
  2. হিরণবালা
  3. ইব্রাহিম কার্দি
  4. নবাব সুজাউদ্দৌলা
সঠিক উত্তর:
নবাব সুজাউদ্দৌলা
উত্তর
সঠিক উত্তর:
নবাব সুজাউদ্দৌলা
ব্যাখ্যা

‘রক্তাক্ত প্রান্তর’ নাটক: 
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক। 
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর নাটকের একটি জনপ্রিয় উক্তি। নাটকে উক্তিটি বলেছেন নবাব সুজাউদ্দৌলা।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।

মুনীর চৌধুরী:
- মুনীর চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- মুনীর চৌধুরী শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২২.
'নক্সী কাঁথার মাঠ' কাব্যের দ্বিতীয় অংশের মূল বিষয়বস্তু কী?
  1. রূপাই ও সাজুর বিচ্ছেদ
  2. রূপাই ও সাজুর মিলন
  3. রূপাই ও সাজুর অনুষ্ঠান
  4. রাজপরিবারের যুদ্ধবিগ্রহ
সঠিক উত্তর:
রূপাই ও সাজুর বিচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
রূপাই ও সাজুর বিচ্ছেদ
ব্যাখ্যা

নক্সী কাঁথার মাঠ:
- 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯) গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা।
- দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ।
- পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীমউদ্‌দীন তাকে অবলম্বন করেছেন।
- গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ।
- আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।

জসীম উদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী, 
- রূপবতী ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

২৩.
'ইত্তেফাক' - শব্দটি কোন পদ?
  1. বিশেষ্য
  2. বিশেষণ
  3. অব্যয়
  4. ক্রিয়া বিশেষণ
সঠিক উত্তর:
বিশেষ্য
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা

নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
ব্যক্তিনাম:
- হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম:
- ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
কালনাম:
- সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান
সৃষ্টিনাম:
- গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

২৪.
The antonym of the word "Assuage" is -
  1. Allay 
  2. Writ 
  3. Aggravate 
  4. Relieve
সঠিক উত্তর:
Aggravate 
উত্তর
সঠিক উত্তর:
Aggravate 
ব্যাখ্যা

Assuage (Verb):
- English Meaning: To make unpleasant feelings less strong.
- Bangla Meaning: (দুঃখ, বেদনা, অনুভূতি, কামনা ইত্যাদি) প্রশমিত করা; উপশম করা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Allay - ভয়, উত্তেজনা ইত্যাদি লাঘব করা।

খ) Writ - আদেশপত্র।

গ) Aggravate - উত্ত্যক্ত/ প্রকোপিত করা; খেপানো।

ঘ) Relieve - স্বস্তি দেওয়া।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Assuage" is - Aggravate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৫.
The synonym of the word "Innocuous" is -
  1. Obnoxious
  2. Heed 
  3. Disunite 
  4. Inoffensive 
সঠিক উত্তর:
Inoffensive 
উত্তর
সঠিক উত্তর:
Inoffensive 
ব্যাখ্যা

• Innocuous (Adjective):
- English Meaning: Completely without harm.
- Bangla Meaning: অনপকারী; নির্বিষ।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Obnoxious - নোংরা, অত্যন্ত আপত্তিকর।

খ) Heed - মনোযোগ দেওয়া।

গ) Disunite - বিচ্ছিন্ন করা।

ঘ) Inoffensive - নিরপরাধ।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Innocuous" is - Inoffensive.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৬.
The manager is determined to implement the new policy. (make it passive)
  1. The manager is determined that the new policy should implement.
  2. The manager is determined that the new policy should be implemented.
  3. The manager is determined that the new policy is implemented.
  4. The manager is determined that the new policy has implemented.
সঠিক উত্তর:
The manager is determined that the new policy should be implemented.
উত্তর
সঠিক উত্তর:
The manager is determined that the new policy should be implemented.
ব্যাখ্যা

• Agree / be anxious / arrange / determine / be determined / decide / demand + infinitive object যুক্ত Sentence কে Active voice কে Passive voice করার নিয়ম: 
- প্রদত্ত Active voice এর Subject ও Verb বসবে।
that বসে।
- Infinitive এর পরের Object বসবে।
should be বসে।
- Infinitive এর পরের verb এর past participle বসে।

• Active voice: The manager is determined to implement the new policy.

• Passive voice: The manager is determined that the new policy should be implemented.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৭.
Choose the correct sentence.
  1. The scenery of Switzerland is more beautiful than Austria.
  2. The scenery of Switzerland is more beautiful than those of Austria.
  3. The scenery of Switzerland is more beautiful than that of Austria.
  4. The scenery of Switzerland is more beautiful than Austria’s scenery.
সঠিক উত্তর:
The scenery of Switzerland is more beautiful than that of Austria.
উত্তর
সঠিক উত্তর:
The scenery of Switzerland is more beautiful than that of Austria.
ব্যাখ্যা

• Correct sentence: The scenery of Switzerland is more beautiful than that of Austria.

• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।

• Structure:
- The + Uncountable Noun + of + Noun + Auxiliary verb + Comparative degree + than that of + ext.
- The + Countable Noun + of + Noun + Auxiliary verb + Comparative degree + than those of + ext.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
(ক) Sentence টিতে Comparative sentence এর প্রথম অংশের নিয়ম অনুসারে The + Noun + of + Noun (The scenery of Switzerland) হয়েছে, তাই দ্বিতীয় অংশে than এরপর that of হবে। কারণ, The scenery of Switzerland দ্বারা Uncountable Noun কে বুঝায়।

(খ) Sentence টিতে The scenery of Switzerland, Uncountable Noun কে বুঝায় তাই those of এর পরিবর্তে that of হবে।

(ঘ) দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে হবে। তাই Sentence টিতে The scenery of Switzerland, Uncountable Noun কে বুঝায় তাই এখানে than Austria’s scenery এর পরিবর্তে than that of Austria হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

২৮.
Choose the correct spelling.
  1. Onomatopoeia
  2. Onometopoeia
  3. Onomatopoaia
  4. Onometopoeie
সঠিক উত্তর:
Onomatopoeia
উত্তর
সঠিক উত্তর:
Onomatopoeia
ব্যাখ্যা

• The correct spelling is 'Onomatopoeia' (Noun).

Onomatopoeia:
- English meaning: The fact of words containing sounds similar to the noises they describe, for example hiss; the use of words like this in a piece of writing.
- Bangla meaning: আলোচ্য বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট ধ্বনির অনুকরণে শব্দগঠন; ধ্বন্যাত্মক শব্দ বা শব্দগঠন।

• Example sentence:
- Words like “buzz” and “bang” are examples of onomatopoeia.
- The poet uses onomatopoeia to imitate the sound of rain in the poem.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

২৯.
"To come to the fore" means to become __________.
  1. important
  2. aggressive
  3. weak
  4. aware
সঠিক উত্তর:
important
উত্তর
সঠিক উত্তর:
important
ব্যাখ্যা

• "To come to the fore" means to become important.

• To come to the fore:
- English meaning: ​To be/ become important and noticed by people; to play an important part.
- Bangla meaning: গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

• Example sentence:
- During the crisis, her leadership qualities came to the fore.
- New issues came to the fore after the election results were announced.

Source: Oxford Dictionary, Applied English Grammar and Composition by P. C. Das.

৩০.
The phrase "Fag end" means -
  1. The last remaining part
  2. The beginning of something
  3. The most important part
  4. A long and difficult task
সঠিক উত্তর:
The last remaining part
উত্তর
সঠিক উত্তর:
The last remaining part
ব্যাখ্যা

• The phrase "Fag end" means - The last remaining part.

• Fag end:
- English meaning: The last, and often worst, part of something; a poor or worn-out end.
- Bangla meaning: কোনো কিছুর শেষাংশ; নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ।

• Example Sentence:
- We found the fag end of the cigarette in the ashtray.
- At the fag end of the meeting, the manager gave a short summary.


Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

৩১.
The synonym of the word "Convoluted" is -
  1. Straightforward
  2. Unvaried
  3. Perplexing 
  4. Exuberance 
সঠিক উত্তর:
Perplexing 
উত্তর
সঠিক উত্তর:
Perplexing 
ব্যাখ্যা

• Convoluted (Adjective):
English Meaning: (Especially of expression in speech or writing) Having a complicated structure and therefore difficult to understand.
Bangla Meaning: (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Straightforward - সহজবোধ্য; সহজসাধ্য।

খ) Unvaried - বৈচিত্র্যহীন।

গ) Perplexing - জটিল।

ঘ) Exuberance - সমৃদ্ধি; প্রাচুর্য; উচ্ছ্বাস।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Convoluted" is - Perplexing.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩২.
Had I known about the accident, I __________ to the hospital.
  1. would have rush
  2. would had rushed
  3. had rushed
  4. would have rushed
সঠিক উত্তর:
would have rushed
উত্তর
সঠিক উত্তর:
would have rushed
ব্যাখ্যা

• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

• Complete Sentence: Had I known about the accident, I would have rushed to the hospital.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৩.
After months of practice, I am used to _______ five kilometres every morning.
  1. run
  2. running 
  3. ran
  4. be running 
সঠিক উত্তর:
running 
উত্তর
সঠিক উত্তর:
running 
ব্যাখ্যা

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

• Correct Sentence: After months of practice, I am used to running five kilometres every morning.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৪.
Choose the correct sentence.
  1. Hardly had I sat down than someone called my name.
  2. Hardly had I sat down then someone called my name.
  3. Hardly had I sat down when someone had called my name.
  4. Hardly had I sat down when someone called my name.
সঠিক উত্তর:
Hardly had I sat down when someone called my name.
উত্তর
সঠিক উত্তর:
Hardly had I sat down when someone called my name.
ব্যাখ্যা

• No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 

- Hardly had এরপর 1st clause এর Subject বসে।
- Verb এর Past Participle বসে।
- when বসে।
- 2nd clause এর Subject বসে।
- Verb এর Past Form করতে হবে।

• Complete Sentence: Hardly had I sat down when someone called my name.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Hardly had I sat down than someone called my name.
- ভুল। কারণ, Hardly had এরপর than না হয়ে when হবে।

খ) Hardly had I sat down then someone called my name.
- ভুল। কারণ, Hardly had এরপর then না হয়ে when হবে।

গ) Hardly had I sat down when someone had called my name.
- ভুল। কারণ, Hardly had এরপর 2nd clause এ had called না হয়ে called হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৩৫.
"Government by a small group of all-powerful persons" is called -
  1. Oligarchy
  2. Monarchy
  3. Democracy
  4. Anarchy
সঠিক উত্তর:
Oligarchy
উত্তর
সঠিক উত্তর:
Oligarchy
ব্যাখ্যা

• "Government by a small group of all-powerful persons" is called - Oligarchy.

• Oligarchy (Noun):
- English meaning: A form of government in which only a small group of people hold all the power.
- Bangla meaning: সর্বময় ক্ষমতার অধিকারী ক্ষুদ্র এক গোষ্ঠীর শাসন; গোষ্ঠীশাসন; গোষ্ঠীশাসিত দেশ; এরূপ গোষ্ঠী। 

• Other options,
খ) Monarchy: A system of government by a king or a queen.
- Bangla meaning: রাজতন্ত্র; রাজ্য।

গ) Democracy: A system of government in which the people of a country can vote to elect their representatives.
 - Bangla meaning: গণতন্ত্র; গণতান্ত্রিক দেশ; গণতান্ত্রিক সরকার/ সমাজ।

ঘ) Anarchy: A situation in a country, an organization, etc. in which there is no government, order or control
- Bangla meaning: নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৬.
Choose the correct spelling.
  1. Aggrendizement
  2. Aggrandizament
  3. Aggrendizament
  4. Aggrandizement
সঠিক উত্তর:
Aggrandizement
উত্তর
সঠিক উত্তর:
Aggrandizement
ব্যাখ্যা

• The correct spelling is - Aggrandizement (Noun).

Aggrandizement:
- English meaning: An increase in the power or importance of a person or country.
- Bangla meaning: সংবর্ধন।

• Example sentence: The leader’s decisions were more about self-aggrandizement than the welfare of the people.
- Bangla meaning: নেতার সিদ্ধান্তগুলো ছিল জনগণের কল্যাণের চেয়ে বরং নিজের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি নিয়ে বেশি চিন্তিত।।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৭.
Choose the correct sentence.
  1. The success of the project is contingent to the availability of funds.
  2. The success of the project is contingent form the availability of funds.
  3. The success of the project is contingent on the availability of funds.
  4. The success of the project is contingent with the availability of funds.
সঠিক উত্তর:
The success of the project is contingent on the availability of funds.
উত্তর
সঠিক উত্তর:
The success of the project is contingent on the availability of funds.
ব্যাখ্যা

• Correct sentence: The success of the project is contingent on the availability of funds.

• Contingent on/ upon something:
- English Meaning: Depending on something else in the future in order to happen.
- Bangla Meaning: (কোনো কিছু) সাপেক্ষ (ঘটতে পারে আবার না-ও পারে)।

• Contingent এরপর সাপেক্ষ বুঝাতে preposition হিসেবে on বসে।

• Example sentence:
- Outdoor activities are, as ever, contingent on the weather.

• বাকি অপশনগুলোতে Contingent এরপর preposition হিসেবে to, form, with ব্যবহার হয়েছে।
- তাই প্রদত্ত অপশনগুলো ভুল।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৮.
The synonym of the word "Presumptuous" is -
  1. Delusion 
  2. Arrogant
  3. Enormous
  4. Modest
সঠিক উত্তর:
Arrogant
উত্তর
সঠিক উত্তর:
Arrogant
ব্যাখ্যা

• Presumptuous (Adjective):
- English Meaning: arrogant; showing a lack of proper social reserve or modesty.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) (আচরণ ইত্যাদি) অহংকৃত; প্রধৃষ্ট।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Delusion - ভ্রম, মোহ, প্রবঞ্চনা।

খ) Arrogant - উদ্ধত।

গ) Enormous - প্রচুর, বিরাট।

ঘ) Modest - ভদ্র।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The synonym of the word "Presumptuous" is - Arrogant.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৯.
The antonym of the word "Contention" is -
  1. Argument 
  2. Assertion
  3. Unanimity 
  4. Rebellious
সঠিক উত্তর:
Unanimity 
উত্তর
সঠিক উত্তর:
Unanimity 
ব্যাখ্যা

• Contention (Noun):
- English Meaning: Disagreement resulting from opposing arguments.
- Bangla Meaning: তর্ক; যুক্তিপ্রদর্শন; কলহ।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Argument - কলহ; ঝগড়া।

খ) Assertion - বিবৃতি।

গ) Unanimity - ঐক্যমত।

ঘ) Rebellious - অবাধ্য।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "Contention" is - Unanimity.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪০.
He is out of one’s wits means he is -
  1. Very calm
  2. Extremely frightened
  3. Highly confident
  4. Very happy
সঠিক উত্তর:
Extremely frightened
উত্তর
সঠিক উত্তর:
Extremely frightened
ব্যাখ্যা

• He is out of one’s wits means he is - Extremely frightened.

• Out of one’s wits:
- English Meaning: Scare and frighten/ be extremely frightened.
- Bangla Meaning: অত্যন্ত বিচলিত বা বিপর্যস্ত/ ভয়ার্ত।

Example Sentence: You’ll drive me out of my wits if you go on behaving in this way.
- Bangla Meaning: তুমি এরকম করতে থাকলে আমাকে পাগল হয়ে যাবো।

Source: Live MCQ Lecture.

৪১.
_____ weight of the box is surprisingly heavy.
  1. A
  2. An
  3. The 
  4. No article
সঠিক উত্তর:
The 
উত্তর
সঠিক উত্তর:
The 
ব্যাখ্যা

• Material noun (ex: salt, water ইত্যাদি) এবং Abstract noun (ex: honesty, cruelty ইত্যাদি) এর আগে The বসে না।
- Example sentence: Iron is a useful material.

কিন্তু, material noun/ abstract noun এর পরে যখন of + noun বসে এবং নির্দিষ্ট করে বুঝানো হয়, তখন এর আগে the ব্যবহার করা হয়।
- Example sentence: The water of this pond is turbid. (ঘোলা)। 

• Complete sentence: The weight of the box is surprisingly heavy.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.

৪২.
She told me that she would come late.
Here, the underlined clause “that she would come late” is a -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Adverbial Clause
  4. None of these
সঠিক উত্তর:
Noun Clause
উত্তর
সঠিক উত্তর:
Noun Clause
ব্যাখ্যা

• Noun Clause: 
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে।
Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'that she would come late' Noun clause এর নিয়ম অনুযায়ী that দ্বারা শুরু হয়েছে এবং told (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।

• Correct Answer: She told me that she would come late. Here, the underlined clause “that she would come late” is a - Noun Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৩.
Choose the correct sentence.
  1. Between you and I, I doubt that he will come.
  2. Between you and me, I doubt that he will come.
  3. Between me and you, I doubt that he will come.
  4. Between I and you, I doubt that he will come.
সঠিক উত্তর:
Between you and me, I doubt that he will come.
উত্তর
সঠিক উত্তর:
Between you and me, I doubt that he will come.
ব্যাখ্যা

[Sonali Bank Officer - 2017]

• Correct sentence: Between you and me, I doubt that he will come.

• Explanation:
- Preposition এর পরে সবসময় Pronoun এর object form বসে।
- প্রদত্ত অপশনে object form হলো - you and me.
- আর একাধিক object form বসলে, অর্থাৎ First person, Second person, Third person এর Pronoun বা Noun যদি একই বাক্যে ব্যবহার করতে হয় তাহলে প্রথমে 2nd person, পরে 3rd person এবং অবশেষে 1st person বসে।
- অর্থাৎ, সংক্ষেপে (231- order).

• Note:
- কিন্তু দোষ/ অপরাধ স্বীকার করার ক্ষেত্রে (123- order) ব্যবহার করতে হয়।

• More examples:
- They prepared dinner for you and me.
- He bought tickets for you and me.

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৪৪.
She is afraid of him coming late.
Here, the underlined word is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা

• Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• Preposition + possessive/ objective of noun or pronoun -এর পরে Gerund বসে।
- প্রদত্ত Sentence টিতে 'Come' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Preposition (of) + objective of noun (him) এর পরে gerund হিসেবে বসেছে।
- তাই, coming এখানে gerund.

• Correct Answer: She is afraid of him coming late. Here, the underlined word is a/ an - Gerund.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

• Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৪৫.
The phrase “The status quo” refers to -
  1. A sudden change in a situation
  2. A complete failure
  3. A future plan
  4. The existing state of affairs
সঠিক উত্তর:
The existing state of affairs
উত্তর
সঠিক উত্তর:
The existing state of affairs
ব্যাখ্যা

• The phrase “The status quo” refers to - The existing state of affairs.

• The status quo:

- English Meaning: The present situation/ the existing state of affairs.
- Bangla Meaning: বর্তমান অবস্থা। 

Example Sentence: Certain people always want to maintain the status quo.
- Bangla Meaning: কিছু মানুষ সবসময়ই তার বর্তমান অবস্থা বলবৎ রাখতে চায়।

Source: Live MCQ Lecture.

৪৬.
The line "Fool,” said my muse to me, “Look in thy heart and write" occurs in the works of -
  1. Sir Philip Sidney
  2. William Wordsworth
  3. John Milton
  4. William Shakespeare
সঠিক উত্তর:
Sir Philip Sidney
উত্তর
সঠিক উত্তর:
Sir Philip Sidney
ব্যাখ্যা

• The line "Fool,” said my muse to me, “Look in thy heart and write" occurs in the works of - Sir Philip Sidney.
- এটি তার বিখ্যাত sonnet sequence; Astrophel and Stella থেকে নেয়া।

• Astrophel and Stella:
- Astrophel and Stella হলো Sir Philip Sidney-এর বিখ্যাত sonnet sequence, যা Elizabethan Era-তে লেখা হয়েছে।
- Poems-গুলো love এবং Astrophel-এর মানসিক দ্বন্দ্ব দেখায়, যিনি Stella-এর প্রতি অনুরাগী কিন্তু আশা হারিয়েছেন।
- Sidney তার metaphors, imagery, এবং lyrical language ব্যবহার করে desire, longing, এবং মানসিক দ্বন্দ্ব (emotional conflict) প্রকাশ করেছেন।
- এই work ইংরেজি sonnet-এর একটি প্রবর্তক উদাহরণ এবং পরবর্তি love poetry-এর উপর প্রভাব ফেলেছে।
- এটি courtly love-এর জটিলতা দেখায়, যেমন admiration, frustration, এবং unrequited affection.

• Quotation: 
- "Biting my truant pen, beating myself for spite:
“Fool,” said my Muse to me, “look in thy heart, and write!” - Philip Sidney: Astrophel and Stella

• "With how sad steps, O Moon, thou climb'st the skies!
How silently, and with how wan a face!"
- Philip Sidney: Astrophel and Stella

• Sir Philip Sidney:
- Sir Philip Sidney ছিলেন একজন English poet, soldier, এবং courtier, Elizabethan Era-এর একজন গুরুত্বপূর্ণ literary ব্যক্তিত্ব। 
- তিনি মূলত Astrophel and Stella, Arcadia, এবং Defense of Poesy-এর জন্য পরিচিত।
- Sidney English literature-এ poetic ideals, courtly love, এবং chivalric values প্রচার করেছেন।
- তাঁর themes-এর মধ্যে রয়েছে love, honor, virtue, courtly life, এবং নৈতিক আদর্শ।
- তার style-এ লিরিকালতা, সৌন্দর্য, এবং আদর্শবাদ রয়েছে, যা প্রায়শই romance এবং philosophy-কে একত্রিত করে।

• His famous works:
- Astrophel and Stella;
- Arcadia;
- The Defence of Poesy;
- Sonnets and Songs;
- Letters and Essays.

Source: Britannica.

৪৭.
Which author wrote the famous allegorical novel “Animal Farm”?
  1. Ernest Hemingway
  2. George Orwell
  3. J. K. Rowling
  4. John Keats
সঠিক উত্তর:
George Orwell
উত্তর
সঠিক উত্তর:
George Orwell
ব্যাখ্যা

• The famous allegorical novel “Animal Farm” was written by - George Orwell.

• Animal Farm:
- Animal Farm লেখা হয়েছে Allegorical form এ।
- Allegory is a literary term in which one story is told in the guise of another story.
- "অ্যানিমেল ফার্ম" উপন্যাসটি সার্বভৌমত্ব, আদর্শের বিকৃতি এবং ভাষার শক্তি এর বিষয়গুলি গভীরভাবে অন্বেষণ করে।

• এই উপন্যাসের চরিত্র সমূহ দুই দলে বিভক্ত -
১. মানুষ হিসাবে রয়েছেন - Mr. Frederick, Mr. Jones, Mr. Whymper.
২. পশু হিসাবে রয়েছে - Napoleon, Snowball, Squealer, Boxer, Benjamin, Old Major, Clover, Moses, Muriel.

• George Orwell:
- Modern Period এর একজন সুপরিচিত লেখক।
- তিনি একাধারে English novelist, essayist, and critic.
- তাঁর প্রকৃত নাম হচ্ছে - Eric Arthur Blair.
- তিনি তাঁর 'Animal Farm' এবং 'Nineteen Eighty-four' নামক Novel এর জন্য বিশেষভাবে পরিচিত।

• Notable work:
- A Clergyman’s Daughter,
- Animal Farm,
- Burmese Days,
- Down and Out in Paris and London,
- Homage to Catalonia,
- Keep the Aspidistra Flying,
- Nineteen Eighty-four.

Source: Britannica, An ABC of English Literature by M Mofizar Rahman.

৪৮.
The word "Lachrymose" means - 
  1. Extremely happy and joyful
  2. Very noisy and loud
  3. Full of tears; tearful
  4. Full of courage and bravery
সঠিক উত্তর:
Full of tears; tearful
উত্তর
সঠিক উত্তর:
Full of tears; tearful
ব্যাখ্যা

• The word "Lachrymose" means - Full of tears; tearful.

• Lachrymose (Adjective):
- English meaning: Tending to cry easily; making you cry. 
- Bangla meaning: অশ্রুপূর্ণ; ত্রুন্দনশীল; ছিচকাঁদুনে।

• Example sentence:
- The movie was so sad that it made the audience lachrymose.
- He became lachrymose when he remembered his childhood days.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪৯.
In a class of 100 students, 45 are taking Mathematics, 35 are taking English and 15 are taking both courses. How many students are not enrolled in either course?
  1. 20
  2. 35
  3. 40
  4. 25
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

Question: In a class of 100 students, 45 are taking Mathematics, 35 are taking English and 15 are taking both courses. How many students are not enrolled in either course?

Solution:
এখানে মোট শিক্ষার্থী সংখ্যা N = 100
 গণিত নেওয়া শিক্ষার্থীর সংখ্যা n(M) = 45, 
ইংরেজি নেওয়া শিক্ষার্থীর সংখ্যা n(E) = 35
উভয় বিষয় নেওয়া শিক্ষার্থীর সংখ্যা n(M ∩ E) = 15

আমরা জানি, 
অন্তত একটি কোর্স নেওয়া শিক্ষার্থীর সংখ্যা, n(M ∪ E) = n(M) + n(E) - n(M ∩ E)
=  45 + 35 - 15
= 65

∴ কোনো কোর্সেই ভর্তি না হওয়া শিক্ষার্থীর সংখ্যা = N - n(M ∪ E)
= 100 - 65
= 35

৫০.
If the total surface area of a cube is 150 cm2, then what is the volume of the cube?
  1. 125 cm3
  2. 216 cm3
  3. 512 cm3
  4. 343 cm3
সঠিক উত্তর:
125 cm3
উত্তর
সঠিক উত্তর:
125 cm3
ব্যাখ্যা

Question: If the total surface area of a cube is 150 cm2, then what is the volume of the cube?

Solution:
ধরি,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য = a সেমি

আমরা জানি, একটি ঘনকের মোট ৬টি সমান বর্গাকার তল থাকে।
সুতরাং, সমগ্র তলের ক্ষেত্রফল = 6a2

প্রশ্নমতে,
6a2 = 150
⇒ a2 = 150/6
⇒ a2 = 25
⇒ a = √25 = 5 সেমি

আবার,
ঘনকের আয়তন = a3
∴ আয়তন = 53 = 125 ঘন সেমি

সুতরাং, ঘনকটির আয়তন = 125 ঘন সেমি

৫১.
The highest common factor (HCF) of x3 - 8, x4 - 16, and x3 - 2x2 + 4x - 8 is:
  1. x - 2
  2. x2 - 1
  3. x - 4
  4. x3 + 1
সঠিক উত্তর:
x - 2
উত্তর
সঠিক উত্তর:
x - 2
ব্যাখ্যা

Question: The highest common factor (HCF) of x3 - 8, x4 - 16, and x3 - 2x2 + 4x - 8 is:

Solution:
১ম রাশি = x3 - 8
= x3 - 23
= (x - 2)(x2 + 2x + 4)

২য় রাশি = x4 - 16
= (x2)2 - 42
= (x2 - 4)(x2 + 4)
= (x - 2)(x + 2)(x2 + 4)

৩য় রাশি = x3 - 2x2 + 4x - 8
= (x3 - 2x2) + (4x - 8)
= x2(x - 2) + 4(x - 2)
= (x2 + 4)(x - 2)
= (x - 2)(x2 + 4)

∴ নির্ণেয় গ.সা.গু (HCF) = (x - 2)

৫২.
A can do a work in 15 days, and B in 25 days. They work together for 5 days. How much of the work is left?
  1. 1/3
  2. 7/15
  3. 3/10
  4. 5/8
সঠিক উত্তর:
7/15
উত্তর
সঠিক উত্তর:
7/15
ব্যাখ্যা

Question: A can do a work in 15 days, and B in 25 days. They work together for 5 days. How much of the work is left?

Solution:
A, 15 দিনে করতে পারে কাজটির 1 অংশ
A, 1 দিনে করতে পারে কাজটির 1/15 অংশ

B, 25 দিনে করতে পারে কাজটির 1 অংশ
B, 1 দিনে করতে পারে কাজটির 1/25 অংশ

A ও B 1 দিনে করতে পারে কাজটির = (1/15) + (1/25) অংশ
= (5 + 3)/75 অংশ
= 8/75 অংশ

A ও B 5 দিনে করতে পারে কাজটির (5 × 8)/75 অংশ
= 8/15 অংশ

∴ কাজ বাকি থাকে = 1 - 8/15 অংশ
= (15 - 8)/15 অংশ
= 7/15 অংশ

৫৩.
If x + (1/x) = 4 then, x - (1/x) = ?
  1. ± √10
  2. 5
  3. 3
  4. ± 2√3
সঠিক উত্তর:
± 2√3
উত্তর
সঠিক উত্তর:
± 2√3
ব্যাখ্যা

Question: If x + (1/x) = 4 then, x - (1/x) = ?

Solution:
দেওয়া আছে, x + 1/x = 4

আমরা জানি,
(x - 1/x)2 = (x + 1/x)2 - 4 . x . 1/x
⇒ (x - 1/x)2 = 42 - 4 [মান বসিয়ে]
⇒ (x - 1/x)2 = 16 - 4
⇒ (x - 1/x)2 = 12
⇒ x - (1/x) = ± √12
∴ x - (1/x) = ± 2√3

৫৪.
If a right-angled isosceles triangle has height 5 cm, then base is:
  1. 5√2
  2. 5 cm
  3. 12 cm
  4. 13 cm
সঠিক উত্তর:
5 cm
উত্তর
সঠিক উত্তর:
5 cm
ব্যাখ্যা

Question: If a right-angled isosceles triangle has height 5 cm, then base is:

Solution:

আমরা জানি,
সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজে সমকোণ সংলগ্ন দুইটি বাহু সমান হয়।

দেওয়া আছে, উচ্চতা = 5 cm

যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু,
∴ উচ্চতা = ভূমি
∴ ভূমি = 5 cm

৫৫.
If x and y are whole numbers such that xy = 64, then the value of (x - 2)y + 1 is = ?
  1. 10
  2. 216
  3. 1000
  4. 676
সঠিক উত্তর:
216
উত্তর
সঠিক উত্তর:
216
ব্যাখ্যা

Question: If x and y are whole numbers such that xy = 64, then the value of (x - 2)y + 1 is = ?

Solution:
দেওয়া আছে,
xy = 64
⇒ xy = 82
এখানে, x = 8 এবং y = 2

এখন,
(x - 2)y + 1 = (8 - 2)2 + 1  [মান বসিয়ে]
= 63
= 216

৫৬.
Rahim weighs 74.5 kg. If he reduces his weight in the ratio 5 : 3, find his reduced weight in kg.
  1. 44.70 kg
  2. 55.20 kg
  3. 37.25 kg
  4. 48.40 kg
সঠিক উত্তর:
44.70 kg
উত্তর
সঠিক উত্তর:
44.70 kg
ব্যাখ্যা

Question: Rahim weighs 74.5 kg. If he reduces his weight in the ratio 5 : 3, find his reduced weight in kg.

Solution:
মনেকরি,
রহিমের পূর্বের ওজন = 5x
রহিমের বর্তমান ওজন = 3x

প্রশ্নমতে,
⇒ 5x = 74.5
⇒ x = 74.5/5
∴ x = 14.9

∴ ওজন কমে যাওয়ার পর হবে = 3 × 14.9
= 44.70 kg

৫৭.
What is the slope of a line perpendicular to the line whose equation is 15x - 3y = 9?
  1. - 5
  2. 3
  3. - 1/12
  4. - 1/5
সঠিক উত্তর:
- 1/5
উত্তর
সঠিক উত্তর:
- 1/5
ব্যাখ্যা

Question: What is the slope of a line perpendicular to the line whose equation is 15x - 3y = 9?

Solution:
সরল রেখার সাধারণ সমীকরণ,
y = mx + c ......(1) (এখানে m = ঢাল)

যদি কোনো রেখার ঢাল হয় m, তবে তার লম্ব (perpendicular) রেখার ঢাল হবে,
m' = - (1/m)

এখন, প্রদত্ত সমীকরণটি হলো,
15x - 3y = 9
⇒ 3y = 15x - 9
⇒ y = (15x - 9) / 3
⇒ y = 5x - 3

(1) নং এর সাথে তুলনা করে পাই,
m = 5

∴ লম্ব (perpendicular) রেখার ঢাল হবে, m' = - (1/m)
= - 1/5

৫৮.
How many years will it take for an investment of Tk. 15000 to earn Tk. 3600 in simple interest rate of 4%?
  1. 5 years
  2. 6 years
  3. 8 years
  4. 4 years
সঠিক উত্তর:
6 years
উত্তর
সঠিক উত্তর:
6 years
ব্যাখ্যা

Question: How many years will it take for an investment of Tk. 15000 to earn Tk. 3600 in simple interest rate of 4%?

Solution:
Given that,
Principal, P = 15000
Simple Interest, I = 3600
Rate of interest, r = 4%
Time, n = ?

We know,
I = Pnr/100
⇒ n = (I × 100)/ (P × r)
= (3600 × 100)/(15000 × 4)
= 6

So, it will take 6 years for the investment to earn Tk. 3600 at 4% simple interest.

৫৯.
If logx(1/81-1) = - 4, what is the value of x?
  1. 1/2
  2. 9
  3. 1/3
  4. 3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা

Question: If logx(1/81-1) = - 4, what is the value of x?

Solution:
দেওয়া আছে,
logx(1/81-1) = - 4
⇒ logx{1/(1/81)} = - 4 
⇒ logx(81) = - 4 
⇒ x- 4 = 81 [logab = c ⇒ ac = b]
⇒ x- 4 = 34
⇒ (1/x)4 = 34
⇒ 1/x = 3
∴ x = 1/3

৬০.
If the sum of three consecutive numbers is multiplied by 4, the result is 132. What is the largest number?
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

Question: If the sum of three consecutive numbers is multiplied by 4, the result is 132. What is the largest number?

Solution:
ধরি,
তিনটি ধারাবাহিক সংখ্যা যথাক্রমে x, x + 1 এবং x + 2

প্রশ্নমতে,
⇒ {x + (x + 1) + (x + 2)} × 4 = 132
⇒ (3x + 3) × 4 = 132
⇒ 3x + 3 = 132 / 4
⇒ 3x + 3 = 33
⇒ 3x = 33 - 3
⇒ x = 30/3
∴ x = 10

বৃহত্তম সংখ্যাটি হলো = x + 2
= 10 + 2
= 12

৬১.
A, B and C together invest Tk. 20000 in a business. A invests Tk. 2000 more than B and B invests Tk. 3000 more than C. Out of a total profit of Tk. 6000, find the share of A. 
  1. Tk. 1800
  2. Tk. 2700
  3. Tk. 1500
  4. Tk. 2100
সঠিক উত্তর:
Tk. 2700
উত্তর
সঠিক উত্তর:
Tk. 2700
ব্যাখ্যা

Question: A, B and C together invest Tk. 20000 in a business. A invests Tk. 2000 more than B and B invests Tk. 3000 more than C. Out of a total profit of Tk. 6000, find the share of A.

Solution:
Let C's investment = x
Then, B invests Tk. 3000 more than C
∴ B = x + 3000

A invests Tk. 2000 more than B
∴ A = (x + 3000) + 2000 = x + 5000

Total investment,
A + B + C = 20000
⇒ (x + 5000) + (x + 3000) + x = 20000
⇒ 3x + 8000 = 20000
⇒ 3x = 20000 - 8000
⇒ 3x = 12000
∴ x = 4000

Now,
C = x = 4000
B = 4000 + 3000 = 7000
A = 4000 + 5000 = 9000

∴ Profit sharing ratio is,
A : B : C = 9000 : 7000 : 4000 = 9 : 7 : 4

Sum of the ratios = 9 + 7 + 4 = 20

∴ Share of A = 6000 × (9/20)
= 2700

So, the share of A is Tk. 2700.

৬২.
One diagonal of a rhombus is three times the other diagonal. If its area is 54 sq. cm, find the sum of the diagonals.
  1. 16√2 cm
  2. 24 cm
  3. 12√6 cm
  4. 30 cm
সঠিক উত্তর:
24 cm
উত্তর
সঠিক উত্তর:
24 cm
ব্যাখ্যা

Question: One diagonal of a rhombus is three times the other diagonal. If its area is 54 sq. cm, find the sum of the diagonals.

Solution:
ধরি,
রম্বসের একটি কর্ণ = x সেমি
রম্বসের অপর কর্ণ = 3x সেমি

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (1/2) × কর্ণদ্বয়ের গুণফল

প্রশ্নমতে,
(1/2) . x . 3x = 54
⇒ 3x2 = 54 × 2
⇒ 3x2 = 108
⇒ x2 = 108/3
⇒ x2 = 36
⇒ x = √36
∴ x = 6

এখন,
একটি কর্ণ = 6 সেমি
∴ অপর কর্ণ = 3 × 6 = 18 সেমি

∴ কর্ণদ্বয়ের সমষ্টি = 6 + 18 = 24 cm

৬৩.
As a salesperson, Rahim can choose one of two methods of annual payment: either an annual salary of Tk. 50,000 with no commission or an annual salary of Tk. 20,000 plus a 25 percent commission on his total annual sales. What must his total annual sales be to give him the same annual pay with either method?
  1. Tk. 1,00,000
  2. Tk. 1,20,000
  3. Tk. 1,50,000
  4. Tk. 80,000
সঠিক উত্তর:
Tk. 1,20,000
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1,20,000
ব্যাখ্যা

Question: As a salesperson, Rahim can choose one of two methods of annual payment: either an annual salary of Tk. 50,000 with no commission or an annual salary of Tk. 20,000 plus a 25 percent commission on his total annual sales. What must his total annual sales be to give him the same annual pay with either method?

Solution:
ধরি,
রহিমের মোট বার্ষিক বিক্রয় = x টাকা

প্রথম পদ্ধতি অনুযায়ী রহিমের বেতন = 50,000 টাকা
দ্বিতীয় পদ্ধতি অনুযায়ী রহিমের বেতন = 20,000 + x এর 25%

প্রশ্নমতে,
 50000 = 20000 + (x এর 25%)
⇒ 50000 - 20000 = 25x/100
⇒ 30000 = x/4
⇒ x = 30000 × 4
∴ x = 120000

সুতরাং, রহিমের মোট বার্ষিক বিক্রয় 1,20,000 টাকা হতে হবে।

৬৪.
A high-speed train running at 102 km/hr passes a person walking in the opposite direction at 6 km/hr. If the train takes 8 seconds to pass the person, what is the length of the train (in meter)?
  1. 180 m
  2. 220 m
  3. 240 m
  4. 260 m
সঠিক উত্তর:
240 m
উত্তর
সঠিক উত্তর:
240 m
ব্যাখ্যা

Question: A high-speed train running at 102 km/hr passes a person walking in the opposite direction at 6 km/hr. If the train takes 8 seconds to pass the person, what is the length of the train (in meter)?

Solution:
ধরি,
ট্রেনের দৈর্ঘ্য = x মিটার
ট্রেনের গতিবেগ = 102 km/hr
মানুষের গতিবেগ = 6 km/hr

যেহেতু তারা বিপরীত দিক থেকে আসছে, তাই আপেক্ষিক গতিবেগ = (102 + 6) km/hr
= 108 km/hr
= 108 × (5/18) = 30 m/s

আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব (ট্রেনের দৈর্ঘ্য) = আপেক্ষিক গতিবেগ × সময়

প্রশ্নমতে,
x = 30 × 8
∴ x = 240

সুতরাং, ট্রেনটির দৈর্ঘ্য 240 মিটার।

৬৫.
A geometric series has its first term as 1 divided by square root of 2, and its common ratio is √2. Which term in the sequence is 32√2?
  1. 11th
  2. 12th
  3. 13th
  4. 14th
সঠিক উত্তর:
13th
উত্তর
সঠিক উত্তর:
13th
ব্যাখ্যা

Question: A geometric series has its first term as 1 divided by square root of 2, and its common ratio is √2. Which term in the sequence is 32√2?

Solution:
First term, a = 1/√2
Common ratio, r = √2

Let, the n-th term be = arn - 1 = 32√2
⇒ (1/√2) (√2)n - 1 = 32√2
⇒ (√2)n - 1 = 32√2 × √2
⇒ (√2)n - 1 = 32 × 2
⇒ (√2)n - 1 = 64
⇒ (√2)n - 1 = (√2)12
⇒ n - 1 = 12
∴ n = 13

∴ The 13th term is 32√2.

৬৬.
If a 40√3 meter ladder is placed against a 60 meter wall such that it just reaches the top of the wall, the angle of elevation of the wall is -
  1. 30°
  2. 45°
  3. 60°
  4. 90°
সঠিক উত্তর:
60°
উত্তর
সঠিক উত্তর:
60°
ব্যাখ্যা

Question: If a 40√3 meter ladder is placed against a 60 meter wall such that it just reaches the top of the wall, the angle of elevation of the wall is -

Solution:

এখানে,
দেয়ালের উচ্চতা (লম্ব) = 60 মিটার
মইয়ের দৈর্ঘ্য (অতিভুজ) = 40√3 মিটার
উন্নতি কোণ (angle of elevation) = θ

আমরা জানি,
sinθ = লম্ব/অতিভুজ
⇒ sinθ = 60/40√3
⇒ sinθ = 3/2√3
⇒ sinθ = √3/2
⇒ sin θ = sin60°
∴ θ = 60°

সুতরাং, দেয়ালের উন্নতি কোণ ((angle of elevation) = 60°

৬৭.
Which of the following is equivalent to the pair of inequalities 2x - 5 > 3 and x + 4 ≤ 12?
  1. 4 ≤ x < 16
  2. 1 ≤ x < 4
  3. 4 < x ≤ 8
  4. 4 ≤ x < 8
সঠিক উত্তর:
4 < x ≤ 8
উত্তর
সঠিক উত্তর:
4 < x ≤ 8
ব্যাখ্যা

Question: Which of the following is equivalent to the pair of inequalities 2x - 5 > 3 and x + 4 ≤ 12?

Solution:
প্রথম অসমতাটি হলো:
⇒ 2x - 5 > 3
⇒ 2x > 3 + 5
⇒ 2x > 8
⇒ x > 4

দ্বিতীয় অসমতাটি হলো:
⇒ x + 4 ≤ 12
⇒ x ≤ 12 - 4
⇒ x ≤ 8

এখন প্রাপ্ত ফলাফল দুটিকে একত্রে সাজালে পাই:
4 < x এবং x ≤ 8
∴ 4 < x ≤ 8

৬৮.
If two coins are tossed, what is the probability of getting at most one head?
  1. 1/4
  2. 1/2
  3. 3/4
  4. 1
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা

Question: If two coins are tossed, what is the probability of getting at most one head?

Solution:
দুটি মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফলগুলো হলো:
S = {HH, HT, TH, TT}
এখানে, মোট ফলাফল সংখ্যা = 4

"at most one head" মানে সর্বোচ্চ একটি head অর্থাৎ 0টি head অথবা 1টি head.
0টি head এর ক্ষেত্রে: TT (1টি)
1টি head এর ক্ষেত্রে: HT, TH (2টি)
∴ অনুকূল ফলাফল n(E) = 1 + 2 = 3টি

সুতরাং, সর্বোচ্চ একটি head পাওয়ার সম্ভাবনা = n(E)/n(S)
= 3/4

৬৯.
In which ocean is Vanuatu located?
  1. Indian Ocean
  2. Pacific Ocean 
  3. Atlantic Ocean
  4. Arctic Ocean
সঠিক উত্তর:
Pacific Ocean 
উত্তর
সঠিক উত্তর:
Pacific Ocean 
ব্যাখ্যা

 ⇒ Vanuatu is located in the Pacific Ocean.

- ভানুয়াতু দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দেশ। 
- এটি ১৩টি প্রধান এবং অনেক ছোট দ্বীপের একটি শৃঙ্খল নিয়ে গঠিত।
- ভানুয়াতু ফিজি থেকে প্রায় ৫০০ মাইল (৮০০ কিমি) পশ্চিমে 
- এবং অস্ট্রেলিয়া থেকে ১,১০০ মাইল (১,৭৭০ কিমি) পূর্বে অবস্থিত।
- দ্বীপপুঞ্জগুলি উত্তর থেকে দক্ষিণে প্রায় ৪০০ মাইল (৬৫০ কিমি) পর্যন্ত অনিয়মিত Y আকৃতিতে বিস্তৃত।
- দেশটির রাজধানী, বৃহত্তম শহর এবং বাণিজ্যিক কেন্দ্র হল পোর্ট-ভিলা, এফাতেতে অবস্থিত।
- ২০২৫ সালে ভানুয়াতুর জনসংখ্যা ৩৪১,৫০০ বলে অনুমান করা হয়।

উৎস: ব্রিটানিকা।

৭০.
Who was the builder of the Dhaka Gate?
  1. Islam Khan 
  2. Shaista Khan
  3. Khwaja Abdul Ghani
  4. Mir Jumla
সঠিক উত্তর:
Mir Jumla
উত্তর
সঠিক উত্তর:
Mir Jumla
ব্যাখ্যা

 ঢাকা গেইট:
- ঢাকা গেইট ঐতিহাসিক মোগল স্থাপত্য নিদর্শন।
- এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় অবস্থিত।
- 'ঢাকা গেইট' এর নির্মাতা হলেন 'মীর জুমলা'।
- মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময়ে বাংলার গভর্নর হয়ে আসেন মীর জুমলা।
- জানা যায়, ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে তিনি ঢাকা গেইট নির্মাণ করেছিলেন।

উল্লেখ্য,
- সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয়।
- এটি মীর জুমলা গেইট, ময়মনসিংহ গেইট বা রমনা গেইট নামেও পরিচিত ছিল।
- ২০২২ সালে ঢাকা গেট সংস্কারের উদ্যোগ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। 

উৎস:  বিবিসি বাংলা।

৭১.
According to the Food Outlook – 2024, which country is the world’s top producer of palm oil?
  1. Thailand
  2. Indonesia
  3. Nigeria
  4. Malaysia
সঠিক উত্তর:
Indonesia
উত্তর
সঠিক উত্তর:
Indonesia
ব্যাখ্যা

বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪ প্রকাশ করে।
• বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ-  চীন।
• খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ -  যুক্তরাষ্ট্র।
• বিশ্বে চাল/ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান - ৩য়।
• বিশ্বে চাল/ধান উৎপাদনে প্রথম অবস্থান - চীন,।

এছাড়াও
• বিশ্বে গম উৎপাদনে শীর্ষ দেশ- চীন।
• বিশ্বে ভুট্টা উৎপাদনে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
• বিশ্বে পাম ওয়েল উৎপাদনে শীর্ষ দেশ- ইন্দোনেশিয়া।
• বিশ্বে চিনি উৎপাদনে শীর্ষ দেশ- ব্রাজিল।
• বিশ্বে  সূর্যমূখী তেল উৎপাদনে শীর্ষ দেশ- রাশিয়া।

উৎস: FAO.

৭২.
Who was the first Governor-General of Bangla?
  1. Robert Clive
  2. Warren Hastings
  3. Curzon
  4. Regent
সঠিক উত্তর:
Warren Hastings
উত্তর
সঠিক উত্তর:
Warren Hastings
ব্যাখ্যা

- বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস।
- তাঁর শাসন কালকে দু'ভাগে ভাগ করা যায়,
- প্রথমপর্ব: ১৭৭২-১৭৭৪ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার গভর্নর হিসেবে আর দ্বিতীয় পর্ব, ১৭৭৪-১৭৮৫ খ্রিস্টাব্দ পর্যন্ত গভর্নর জেনারেল হিসেবে।

- তিনি ১৭ বছর বয়সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার কর্মজীবন শুরু করেছিলেন । 
- হেস্টিংস ১৭৭২ সালে দুর্নীতিতে ডুবে থাকা একটি রাজ্যের উত্তরাধিকারসূত্রে বাংলার গভর্নর হন।

- হেস্টিংস সংস্কার শুরু করেন, যার মধ্যে ছিল ফ্রি পাস বাতিল করা এবং অভ্যন্তরীণ বাণিজ্যের উপর শুল্ক আরোপ করা।
- তিনি রাজস্ব আদায় ব্রিটিশ কর্মকর্তাদের হাতে তুলে দেন এবং দেওয়ানি ও ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন।
- ব্যক্তিগতভাবে দুর্নীতিমুক্ত থাকা সত্ত্বেও, হেস্টিংসকে অন্যদের দুর্নীতি সহ্য করতে হয়েছিল।
- ইংল্যান্ডে ফিরে আসার পর, তাকে অভিশংসিত করা হয়েছিল কিন্তু খালাস দেওয়া হয়েছিল, যা কোম্পানির কর্মচারীদের কর্মকাণ্ডের উপর সংসদীয় তত্ত্বাবধান জোরদার করার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছিল।

উল্লেখ্য,
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে আসে, তখন এটি ‘বাংলার গভর্নর’ নামে একটি পদের মাধ্যমে বাংলাকে নিয়ন্ত্রণ করে।

অন্যদিকে,
১৮৩৩ সালের সনদ আইন দ্বারা বাংলার গভর্নর-জেনারেলের পদের নাম আবার "ভারতের গভর্নর-জেনারেল" -এ রূপান্তরিত হয়। ফলে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।

উৎস: ব্রিটানিকা এবং বাংলাপিডিয়া ।

৭৩.
According to the International Monetary Fund (IMF) forecast, what will be the global economic growth rate in 2027?
  1. 2.5%
  2. 3.3%
  3. 3.8%
  4. 3.2%
সঠিক উত্তর:
3.2%
উত্তর
সঠিক উত্তর:
3.2%
ব্যাখ্যা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার হবে- ৩.২%।

আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী,

- বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে, মূল্যস্ফীতি কমবে  ।
- এর মধ্যে চলতি ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৩ শতাংশ, 
- ২০২৭ সালে কমে ৩ দশমিক ২ শতাংশে নামবে।

-  ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে ৩ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৭ সালে আরও কমে ৩ দশমিক ৪ শতাংশে নামবে। গত ২০২৫ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ১ শতাংশ। তবে বিভিন্ন বড় অর্থনীতির তুলনায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রায় ফিরতে কিছুটা বেশি সময় লাগতে পারে।

- যুক্তরাষ্ট্রের ট্যারিফ (শুল্ক) বৃদ্ধির ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

উৎস: IMF [link]

৭৪.
Who formulated the 19-point program for the socio-economic liberation of the country?
  1. Begum Khaleda Zia
  2. Huseyn Shaheed Suhrawardy
  3. President Ziaur Rahman 
  4. Hussain Muhammad Ershad
সঠিক উত্তর:
President Ziaur Rahman 
উত্তর
সঠিক উত্তর:
President Ziaur Rahman 
ব্যাখ্যা

⇒ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের আর্থ-সামাজিক মুক্তির লক্ষ্যে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করেছিলেন।

⇒ ১৯ দফা কর্মসূচিগুলো হলো :

​১. সর্বতোভাবে স্বাধীনতা, অখগুতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
​২. শাসনতন্ত্রের চারটি মূলনীতি অর্থাৎ সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আস্থা, গণতন্ত্র, জাতীয়তাবাদ, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের সমাজতন্ত্র জাতীয় জীবনের সর্বস্তরে প্রতিফলন করা।
​৩. সর্ব উপায়ে নিজেদের একটি আত্মনির্ভরশীল জাতি হিসাবে গড়ে তোলা।
​ ৪. প্রশাসনের সর্বস্তরে, উন্নয়ন কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষার ব্যাপারে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করা।
​৫. সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কৃষি উন্নয়নের মাধ্যমে গ্রামীণ তথা জাতীয় অর্থনীতিকে জোরদার করা।
​ ৬. দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা এবং কেউ যেন ভুখা না থাকে, তার ব্যবস্থা করা।
​৭. দেশে কাপড়ের উৎপাদন বাড়িয়ে সবার জন্য অন্তত মোটা কাপড় সরবরাহ নিশ্চিত করা।
​৮. কোনো নাগরিক যেন গৃহহীন না থাকে, তার যথাসম্ভব ব্যবস্থা করা।
​৯. দেশকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করা। ১০. দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসার বন্দোবস্ত করা।
​১১. সমাজে নারীর যথাযোগ্য মর্যাদা প্রতিষ্ঠা করা এবং যুবসমাজকে সুসংহত করে জাতি গঠনে উদ্ধুদ্ধ করা।
​১২. দেশের অর্থনৈতিক উন্নয়নে বেসরকারি খাতে প্রয়োজনীয় উৎসাহ দান।
​১৩. শ্রমিকদের অবস্থার উন্নতি এবং উৎপাদন বৃদ্ধির স্বার্থে সুস্থ শ্রমিক-মালিক সম্পর্ক গড়ে তোলা।
​১৪. সরকারি চাকরিজীবীদের মধ্যে জনসেবা ও দেশগঠনের মনোবৃত্তিকে উৎসাহিত করা এবং তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করা।
​১৫. জনসংখ্যা বিস্ফোরণ রোধ করা।
​১৬. সব বিদেশি রাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব গড়ে তোলা এবং মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা।
​১৭. প্রশাসন এবং উন্নয়নব্যবস্থা বিকেন্দ্রীকরণ এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করা।
​১৮. দুর্নীতিমুক্ত, ন্যায়নীতিভিত্তিক সমাজব্যবস্থা কায়েম করা।
​১৯. ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নাগরিকের অধিকার পূর্ণ সংরক্ষণ করা এবং জাতীয় ঐক্য ও জাতীয় সংহতি সুদৃঢ় করা।

উৎস: বিএনপির অফিসিয়াল ওয়েবসাইট।

৭৫.
The 56th Annual Meeting of the World Economic Forum took place in Davos-Klosters, Switzerland on-
  1. 15–19 January 2026
  2. 19–23 January 2026
  3. 25–29 January 2026
  4. 11–15 January 2026
সঠিক উত্তর:
19–23 January 2026
উত্তর
সঠিক উত্তর:
19–23 January 2026
ব্যাখ্যা

⇒ বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা নিয়মিত অনুষ্ঠিত হয়- দাভোস-ক্লোস্টার্স, সুইজারল্যান্ড।
- বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৫৬তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ – ২৩ জানুয়ারী ২০২৬,।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম:
- ১৯৭১ সালে World Economic Forum একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- "প্রতিটি মানুষের জীবনমান উন্নয়ন" - এটি সংস্থাটির মূল স্লোগান।
- ফোরামের সভাপতি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা বোর্জ ব্রেন্ডের সভাপতিত্বে পরিচালিত ব্যবস্থাপনা বোর্ড বিশ্ব অর্থনৈতিক ফোরামের নির্বাহী সংস্থা হিসেবে কাজ করে। 

বার্ষিক সভা:
- প্রতি বছর জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের দাভোস শহরে অনুষ্ঠিত হয় বার্ষিক সভা।
- বিশ্বের প্রভাবশালী নেতৃবৃন্দ এখানে একত্রিত হয়ে বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করেন
- অর্থনীতি, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়

উৎস: WEF ওয়েবসাইট।

৭৬.
According to the Ministry of Land's decision, Bhasan Char falls under which upazila? (January 2026)
  1. Hatiya
  2. Sandwip 
  3. Lakshmipur
  4. Teknaf
সঠিক উত্তর:
Sandwip 
উত্তর
সঠিক উত্তর:
Sandwip 
ব্যাখ্যা

 ভাসানচর:
- সম্প্রতি ভূমি মন্ত্রণালয় ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্গত বলে চূড়ান্ত ঘোষণা করে।
- ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে, ভাসানচরের ৬টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্গত।
- এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিনের সীমানা বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হয়েছে।
- ভাসানচরের ইতিহাস মূলত সন্দ্বীপের ন্যায়ামস্তি ইউনিয়নের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
- স্থানীয় সূত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, ১৯৯২ সালের দিকে ন্যায়ামস্তি ইউনিয়ন ভয়াবহ নদীভাঙনের কবলে পড়ে সম্পূর্ণভাবে সাগরে বিলীন হয়ে যায়।

উল্লেখ্য,
-  ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সেখানে ‘ভাসানচর থানা’ গঠনের প্রজ্ঞাপন জারি করে। সেই প্রজ্ঞাপনেও ভাসানচরকে হাতিয়া ও নোয়াখালীর অংশ বলে উল্লেখ করা হলে সন্দ্বীপের ছাত্র, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের মানুষ তখন বিক্ষোভ করেন।

উৎস: প্রথম আলো।

৭৭.
Where will the 14th Ministerial Conference of the World Trade Organization (WTO) be held?
  1. Egypt
  2. Kenya
  3. Indonesia
  4. Cameroon
সঠিক উত্তর:
Cameroon
উত্তর
সঠিক উত্তর:
Cameroon
ব্যাখ্যা

- WTO-এর ১৪তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC14) ক্যামেরুনের ইয়াউন্দেতে ২৬ থেকে ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
- বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার মুখোমুখি চ্যালেঞ্জ এবং সুযোগগুলি নিয়ে আলোচনা করতে এবং WTO-এর ভবিষ্যত কাজের বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্বজুড়ে মন্ত্রীরা এই সম্মেলনে যোগ দেবেন।
- ক্যামেরুনের বাণিজ্যমন্ত্রী লুক ম্যাগলোইর এমবার্গা আতাঙ্গানা এই সম্মেলনের সভাপতিত্ব করবেন।

• WTO (World Trade Organization):
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- এর সর্বশেষ সদস্য: আফগানিস্তান।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT)।

উৎস: WTO ওয়েবসাইট।

৭৮.
Who designed the first postage stamp of independent Bangladesh?
  1. Hamidur Rahman
  2. Abdul Karim
  3. Kamrul Hasan
  4. Biman Mallick
সঠিক উত্তর:
Biman Mallick
উত্তর
সঠিক উত্তর:
Biman Mallick
ব্যাখ্যা

- স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকেটের  নকশা করেছিলেন প্রবাসী বাঙালি বিমান মল্লিক।
- ১৯৭১ সালের ২৯ জুলাই  স্বাধীন বাংলাদেশের  প্রথম ডাকটিকিট প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে একযোগে মুজিবনগর, কলকাতার বাংলাদেশ মিশন ও লন্ডন থেকে প্রকাশিত হয়েছিল।
- প্রথমবার প্রকাশিত হওয়া ডাকটিকিটের সংখ্যা ছিল ৮টি।

⇒ বিমান মল্লিক এক সাক্ষাৎকারে বলেছিলেন, 
- মহাত্মা গান্ধীর ডাকটিকিট নকশা করার সময় ব্রিটিশ এমপি ও ব্রিটিশ ডাকবিভাগের তৎকালীন পোস্টমাস্টার জেনারেল জন স্টোনহাউসের সঙ্গে আমার টেলিফোনে যোগাযোগ হয়। ১৯৭১ সালের ২৯ এপ্রিল তিনি আমাকে বাংলাদেশের জন্য ডাকটিকিট নকশা করার অনুরোধ জানান। তার সঙ্গে আমি দেখা করি ১৯৭১ সালের ৩ মে। ২৯ এপ্রিল থেকে ২৬ জুলাই পর্যন্ত জন স্টোনহাউসের সঙ্গে আমার অনেকবার সাক্ষাৎ হয়। তার অনুরোধেই আমি বিনা পারিশ্রমিকে বাংলাদেশের ডাকটিকিটের নকশা করি।  ১৮ মে আমি আটটি ডাকটিকিটের নকশা জন স্টোনহাউস ও তৎকালীন মুজিবনগর সরকারের বিশেষ দূত বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে দেখাই। নকশাগুলো তারা অনুমোদন করলেন। এরপর স্টোনহাউস নকশাগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমোদন নেয়।'

⇒ প্রথম ডাকটিকিটটি ছিল স্বাধীন বাংলাদেশের মানচিত্র সম্বলিত গাঢ় লাল, নীল ও বেগুনী রঙের। ১০ পয়সা মূল্যের এই ডাকটিকিটের বার্তা হলো আমাদের ভূখণ্ড এবং দেশের পরিচয় বিশ্বকে জানানো। 

⇒ দ্বিতীয় ডাকটিকিটটি ছিল ২৫ মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডকে ফুটিয়ে তোলা। যেখানে বিমান মল্লিক রক্তলাল ছাপের ওপর হলুদ বর্ণে লিখেছেন "DACCA UNIVERSITY"। উপড়ে নিচে গণহত্যা ও ২৫-২৬ মার্চের চিত্র তুলে ধরা হয়েছে। এই ডাকটিকিটের মূল্য ছিল ২০ পয়সা।

⇒ তৃতীয় ডাকটিকেটে বোঝানো হয়েছে ৭৫ মিলিয়ন তথা সাড়ে সাত কোটি বাঙালির ঐক্যবদ্ধ হওয়ার কথা। ধূসর বর্ণের এই ডাকটিকেটের মূল্য ৫০ পয়সা।

⇒  চতুর্থ ডাকটিকিটটি মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকায় গড়া। এই ডাকটিকেটের মূল্য ১ টাকা। 

⇒ পঞ্চম ডাকটিকেটে তুলে ধরা হয়েছিল ১৯৭০ এর নির্বাচনের ফল। যেখানে ব্যালট বাক্সের উপরে ৯৮ শতাংশ দিয়ে বোঝানো হয়েছে আওয়ামী লীগের ৯৮% ভোট প্রাপ্তি। যেখানে মানুষ গণতান্ত্রিকভাবে আওয়ামী লীগকে নিরঙ্কুশভাবে বিজয়ী করেছিল। এই ডাকটিকিটের মূল্য ছিল ২ টাকা।

⇒ ষষ্ঠ ডাকটিকিটে মুক্তিযুদ্ধের ১০ এপ্রিল মুজিবনগর দিবসকে বলা হয়েছিল দীর্ঘদিনের পরাধীনতা ও নিপীড়নের শিকল ভাঙা। গাঢ় সবুজ বর্ণ ও পেছনের ব্যাকগ্রাউন্ডে সবুজ রাঙা এই ডাকটিকিটে বাকি বর্ণগুলো ছিল নীল রঙে। এই ডাকটিকিটের মূল্য ছিল ৩ টাকা।

⇒ সপ্তম ডাকটিকিটটি ছিল বঙ্গবন্ধুর ছবি সম্বলিত। এই ডাকটিকিটের মূল্য ছিল ৫ টাকা।

⇒ সর্বশেষ ও অষ্টম ডাকটিকিটটি ছিল একপাশে উজ্জ্বল গোলাপি রাঙা। সেখানে মাঝে বাদামী রঙের আঁকা স্বাধীন বাংলাদেশের পতাকা। বাম পাশে বেগুনী রঙে লেখা "SUPPORT BANGLADESH" বা বাংলাদেশকে সমর্থন করুন। এই ডাকটিকিটটি ছিল বাংলাদেশকে সাহায্য প্রত্যাশী প্রতীক হিসেবে তৈরি।

উৎস: দ্যা ডেইলি স্টার।

৭৯.
Which vitamin is essential for the blood clotting process?
  1. Vitamin B
  2. Vitamin K
  3. Vitamin D
  4. Vitamin C
সঠিক উত্তর:
Vitamin K
উত্তর
সঠিক উত্তর:
Vitamin K
ব্যাখ্যা

'ভিটামিন কে' রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 

ভিটামিন কে (Vitamin K): 
- ভিটামিন কে-এর রাসায়নিক নাম ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। 
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্ত হয় না। 

ভিটামিন কে -এর উৎস: 
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি ইত্যাদিতে ভিটামিন কে পাওয়ার যায়। 

ভিটামিন কে-এর কাজ: 
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে। 
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে। 
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে। 

ভিটামিন কে-এর অভাবজনিত অবস্থা: 
- এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। 
- ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়। 

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮০.
How many Bangladeshi women have represented Bangladesh in the United Nations General Assembly to date? [January-2026]
  1. 3
  2. 2
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

- জাতিসংঘের সাধারণ পরিষদে এ পর্যন্ত ২ জন বাংলাদেশি নারী প্রতিনিধিত্ব করেছেন।

- জাতিসংঘের সাধারণ পরিষদে  বাংলাদেশী প্রথম নারী স্থায়ী প্রতিনিধি
ইসমাত জাহান। (২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত)
- পনেরতম স্থায়ী প্রতিনিধি : রাবাব ফাতিমা (দ্বিতীয় নারী )। ২০২২ সালে।

• জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি জনাব এস এ করিম।
• জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি — সালাহউদ্দিন নোমান চৌধুরী।

• জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৮১.
Which is the main organic acid present in bananas? 
  1. Oxalic acid
  2. Malic acid
  3. Citric acid
  4. Lactic acid
সঠিক উত্তর:
Malic acid
উত্তর
সঠিক উত্তর:
Malic acid
ব্যাখ্যা

• কলায় প্রধান জৈব এসিড হলো ম্যালিক এসিড। এটি একটি প্রাকৃতিক জৈব অ্যাসিড, যা ফলে টক স্বাদ সৃষ্টি করে এবং ফলের পরিপক্বতা ও স্বাদ উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যালিক এসিড কলার কোষীয় শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় অংশ নেয় এবং শক্তি উৎপাদনে সহায়তা করে। এছাড়া এটি ফলের সংরক্ষণকাল বৃদ্ধি ও রঙ, গন্ধ এবং স্বাদ ধরে রাখতে সাহায্য করে। কলা ছাড়াও আপেল, নাশপাতি, আঙুর প্রভৃতি ফলেও ম্যালিক এসিড পাওয়া যায়। এই অ্যাসিড মানবদেহে শক্তি বিপাকে ভূমিকা রাখে এবং এটি সাধারণত নিরাপদ ও উপকারী হিসেবে বিবেচিত হয়।
 
জৈব এসিড: 
- জলপাই, করমচা, আমলকি ও কাঁচা আমড়া ও লেবুতে সাইট্রিক এসিড থাকে। 
- তেঁতুলে টারটারিক এসিড থাকে। 
- টকদই এর মধ্যে থাকে ল্যাকটিক এসিড। 
- বাজারে কাঁচের বোতলে যে ভিনেগার পাওয়া যায় তা মূলত ইথানোয়িক এসিড (CH3-COOH)-এর ৬-১০% জলীয় দ্রবণ। 
- বাজারে বিভিন্ন রকমের সফট ড্রিংকস পাওয়া যায় যেগুলো প্রকৃত অর্থে কার্বনিক এসিডের দ্রবন। 
- পাকস্থলির দেয়াল হাইড্রোক্লোরিক এসিড (HCl) উৎপন্ন করে। এ হাইড্রোক্লোরিক এসিড খাবারের সাথে বিভিন্ন ক্ষতিকারক অণুজীবকে মেরে ফেলে এবং খাদ্য পরিপাকে সহায়তা করে। আবার পাকস্থলি থেকে অতিরিক্ত এসিড উৎপন্ন হলে বুক জ্বালা ও গলায় জ্বালাপোড়া অনুভব করে থাকি। তখন আবার অতিরিক্ত এসিডকে প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট (NaHCO3) অথবা এন্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি। 

অজৈব এসিড: 
- হাইড্রোক্লোরিক এসিড (HCl), নাইট্রিক এসিড (HNO3) ও সালফিউরিক এসিড (H2SO4) হলো অজৈব এসিড।
- পানিতে বিভিন্ন অনুপাতে যোগ করে তাদের দ্রবণ প্রস্তুত করা হয়েছে।
- জলীয় দ্রবণে থেকেই এরা তাদের এসিড ধর্ম প্রদর্শন করে।
- হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের কোনো এসিড ধর্ম থাকে না। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোক্লোরিক এসিড উৎপন্ন করে থাকে।

উৎস: রসায়ন, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮২.
Which country's troops were assigned to protect Venezuelan President Nicolas Maduro?
  1. Russia
  2. China
  3. Cuba 
  4. Brazil
সঠিক উত্তর:
Cuba 
উত্তর
সঠিক উত্তর:
Cuba 
ব্যাখ্যা

- ভেনেজুয়েলায় মার্কিন হামলায় নিহত ৩২ কিউবার সেনা।
- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকালোস মাদুরের নিরাপত্তায় নিয়োজিত ছিলো এ সৈন্যদল।
- ভেনেজুয়েলায়  কিউবানরা দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তরে উপস্থিত রয়েছে এবং দ্বিপাক্ষিক গোয়েন্দা ব্যবস্থা কিউবা-ভেনিজুয়েলা সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।
-  কিউবান সরকার ভেনেজুয়েলার অংশীদারদের সাথে ক্ষমতার উপর লৌহ আঁকড়ে ধরে রাখার সর্বোত্তম উপায় সম্পর্কে বছরের পর বছর ধরে অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে। ভেনেজুয়েলার মাটিতে নিহত ৩২ জন সেই যৌথ কৌশলের অংশ ছিল।

উল্লেখ্য,
- ৩ জানুয়ারি ২০২৬ দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ব্যাপক হামলার পর দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে 'আটক' করেছে যুক্তরাষ্ট্র।

উৎস: বিবিসি।

৮৩.
Who is the author of the book 'The Truths We Hold: An American Journey'?
  1. Malala Yousafzai
  2. Michelle Obama 
  3. Kamala Harris
  4. Hillary Clinton
সঠিক উত্তর:
Kamala Harris
উত্তর
সঠিক উত্তর:
Kamala Harris
ব্যাখ্যা

কমলা হ্যারিস
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
- কমলা ডি. হ্যারিস ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে জন্মগ্রহণ করেন।
- হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং হেস্টিংসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন।
- ২০০৩ সালে, সিনেটর হ্যারিস সান ফ্রান্সিসকো শহর ও কাউন্টির জেলা অ্যাটর্নি হন। 
- ২০১৭ সালে, হ্যারিস ক্যালিফোর্নিয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে শপথ গ্রহণ করেন, যিনি দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান মহিলা এবং ইতিহাসে প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান সিনেটর। 
-২০১৯ সালের ২১শে জানুয়ারী, তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে তার প্রতিদ্বন্দ্বিতা ঘোষণা করেন এবং তার শিক্ষা প্রতিষ্ঠান হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
- ২০২০ সালের আগস্টে ডেমোক্র্যাটিক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে হ্যারিসের ঐতিহাসিক নির্বাচন ঘোষণা করা হয়।
- হ্যারিস হলেন প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা এবং প্রথম এশিয়ান-আমেরিকান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি প্রধান দলের টিকিটে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
- ২০শে জানুয়ারী, ২০২১ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।

- তাঁর স্মৃতিচারণ মূলক গ্রন্থ- The Truths We Hold: An American Journey.

উৎস: গার্ডেনিয়া এবং হার্ভাড বিশ্ববিদ্যালয়।

৮৪.
What does INSTEX stand for?
  1. International Network for Strategic Economic Exchange
  2. Instrument in Support of Trade Exchanges
  3. International System for Trade and Export
  4. Initiative for Sustainable Trade Excellence
সঠিক উত্তর:
Instrument in Support of Trade Exchanges
উত্তর
সঠিক উত্তর:
Instrument in Support of Trade Exchanges
ব্যাখ্যা

⇒ INSTEX - এর পূর্ণরূপ- Instrument in Support of Trade Exchanges.

- ইইউ-ইরান পেমেন্ট ভেহিকেল INSTEX :
- ইরানের উপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে ইউরোপীয় ব্যবসাগুলিকে সহায়তা করার জন্য ইরানের সাথে বাণিজ্য সহজতর করার জন্য জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেন একটি ইইউ-সমর্থিত ব্যবস্থা ।
- ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর কয়েক মাস ধরে আলোচনা এবং প্রযুক্তিগত আলোচনার পর ট্রেড এক্সচেঞ্জের সহায়তায় (ইনস্টেক্স) নিবন্ধিত হয়।
- প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামার অধীনে স্বাক্ষরিত এই   চুক্তিতে ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল এবং বিনিময়ে তেহরানের পারমাণবিক কর্মসূচিতে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
- নতুন এই সংস্থাটি ইউরোপীয় কোম্পানিগুলির সাথে বাণিজ্য পরিচালনার জন্য ইরানের জন্য এক ধরণের ইউরো-নির্মিত ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করে। 

উৎস: ডয়েচ লেভেল।

৮৫.
Where will the ODI World Cup 2027 be held?
  1. South Africa, Zimbabwe, Namibia
  2. India, Australia, England
  3. Pakistan, Sri Lanka, Bangladesh
  4. New Zealand, West Indies, Afghanistan
সঠিক উত্তর:
South Africa, Zimbabwe, Namibia
উত্তর
সঠিক উত্তর:
South Africa, Zimbabwe, Namibia
ব্যাখ্যা

ওডিআই বিশ্বকাপ-২০২৭

- ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু নিশ্চিত হয়েছে, 
- যা দক্ষিণ আফ্রিকা , নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ।
- ৫০ ওভারের এই টুর্নামেন্টটি জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপটাউন, ডারবান, গেকবেরাহা, ব্লুমফন্টেইন, পূর্ব লন্ডন এবং পার্ল সহ আয়োজক শহরগুলিতে অনুষ্ঠিত হবে।
- দক্ষিণ আফ্রিকা ৪৪টি ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত, বাকি ১০টি ম্যাচ নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ হবে টুর্নামেন্টের ১৪তম আসর।
- এটি ২০২৭ সালের অক্টোবর এবং নভেম্বরে অনুষ্ঠিত হবে।

উৎস: আইসিসি এবং হিন্দুস্থান টাইমস।

৮৬.
Which permanent member of the United Nations Security Council has not recognized Palestine?
  1. United States 
  2. China
  3. Russia
  4. United Kingdom
সঠিক উত্তর:
United States 
উত্তর
সঠিক উত্তর:
United States 
ব্যাখ্যা

- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ’যুক্তরাষ্ট্র’ ফিলিস্তিনকে এখনো পর্যন্ত স্বীকৃতি দেয়নি।

- চীন ফিলিস্তিন রাষ্ট্রকে, , ১৯৮৮ সালে স্বীকৃতি প্রদান করে।
- রাশিয়া ফিলিস্তিন রাষ্ট্রকে, ১৯৮৮ সালে স্বীকৃতি প্রদান করে।
- কানাডা ও যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ফ্রান্স ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

উল্লেখ্য,
⇒ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- কানাডা ও যুক্তরাজ্য ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- ফ্রান্স ২২ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।
- যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি, জাপান ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদান করেনি।
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টি ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। সেই হিসাবে বিশ্বের ৮০ শতাংশের বেশি দেশের কাছ থেকে স্বীকৃতি পেয়েছে ফিলিস্তিন।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) প্রথম আলো।

৮৭.
Which of the following is not a contagious disease?
  1. Cholera
  2. Smallpox
  3. Diabetes
  4. Tuberculosis
সঠিক উত্তর:
Diabetes
উত্তর
সঠিক উত্তর:
Diabetes
ব্যাখ্যা

⇒ ডায়াবেটিস (Diabetes) হলো অছোয়াচে রোগ (Non-communicable disease, NCD)।

অর্থাৎ, এটি একজন মানুষ থেকে অন্য মানুষের মধ্যে ছড়ায় না, বরং এটি শরীরের রক্তে শর্করার নিয়ন্ত্রণের অসামঞ্জস্য বা ইনসুলিন হরমোনের ঘাটতি/কার্যক্ষমতার সমস্যার কারণে হয়।

⇒ যে সকল রোগের বিস্তার রোগীর সংস্পর্শে বা ছোঁয়ায় বিস্তার লাভ করে তাদেরকে ছোঁয়াচে রোগ বলে।

⇒ ছোঁয়াচে রোগের উদাহরণ হলো-
- জলবসন্ত,
- হুপিংকাশি,
- কলেরা,
- গুটিবসন্ত,
- যক্ষ্মা,
- মাম্পস,
- ফাইলেরিয়া,
- পাঁচড়া ইত্যাদি।

উৎস: জীববিজ্ঞান, নবম - দশম শ্রেণি ও ব্রিটানিকা।

৮৮.
Which is the largest landlocked country in Europe?
  1. Czech Republic
  2. Hungary
  3. Belarus
  4. Liechtenstein
সঠিক উত্তর:
Belarus
উত্তর
সঠিক উত্তর:
Belarus
ব্যাখ্যা

• ইউরোপের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ হল বেলারুশ (Belarus)।

- বেলারুশের আয়তন প্রায় ২০৭,৬০০ বর্গ কিলোমিটার ।
- চেক প্রজাতন্ত্রের আয়তন প্রায় ৭৮,৮৬৭  বর্গ কিলোমিটার।
- হাঙ্গেরির আয়তন প্রায় ৯৩,০২৮ বর্গ কিলোমিটার।
- লিচেনস্টাইনের আয়তন প্রায় ১৬০  বর্গ কিলোমিটার।

• বেলারুশ প্রজাতন্ত্র:
- পুরো নাম: বেলারুশ প্রজাতন্ত্র।
- সরকার ধরণ: রাষ্ট্রপতি প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: আলেকজান্ডার লুকাশেঙ্কো।
- রাজধানী: মিনস্ক (১ মিলিয়ন ৯৯৬.৭ হাজার)।
- জনসংখ্যা: ৯ মিলিয়ন ১০৯.৩ হাজার ।
 - প্রধান ভাষা: বেলারুশিয়ান, রাশিয়ান।
- আর্থিক একক: বেলারুশিয়ান রুবেল (ব্রান্স)।

উৎস: World Atlas and the Government of Belarus.

৮৯.
Blockchain ensures data security mainly through the use of—
  1. Passwords only
  2. Cryptography
  3. Firewalls
  4. Antivirus software
সঠিক উত্তর:
Cryptography
উত্তর
সঠিক উত্তর:
Cryptography
ব্যাখ্যা

• ব্লকচেইনে ডাটা নিরাপত্তা নিশ্চিত করা হয় মূলত Cryptography ব্যবহারের মাধ্যমে।

Cryptography:
- Cryptography হলো ডাটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার একটি নিরাপদ পদ্ধতি।
- এর মাধ্যমে ডাটা এমনভাবে রূপান্তর করা হয়, যাতে অননুমোদিত কেউ সহজে তা পড়তে বা পরিবর্তন করতে না পারে।

• ব্লকচেইনে Cryptography-এর ভূমিকা:
- প্রতিটি ব্লক আগের ব্লকের সাথে cryptographic hash–এর মাধ্যমে যুক্ত থাকে।
- কোনো ব্লকের ডাটা পরিবর্তন করলে তার hash পরিবর্তিত হয়, ফলে পুরো চেইনের সাথে অসামঞ্জস্য সৃষ্টি হয়।
- এজন্য ব্লকচেইনে সংরক্ষিত ডাটা পরিবর্তন বা জাল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

• নিরাপত্তা ও অপরিবর্তনীয়তার সম্পর্ক:
- Cryptography ব্লকচেইনের Security এবং Immutability—এই দুইটি মূল বৈশিষ্ট্য নিশ্চিত করে।
- নেটওয়ার্কের একাধিক নোড একই ডাটা যাচাই করায় নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

• অন্যান্য অপশন:
- Passwords সাধারণত একক সিস্টেমে প্রবেশ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
- Firewalls নেটওয়ার্কে অননুমোদিত প্রবেশ প্রতিরোধ করে।
- Antivirus software ক্ষতিকর প্রোগ্রাম শনাক্ত ও অপসারণে ব্যবহৃত হয়।

উৎস: World Economic Forum, IBM & Encyclopaedia Britannica [Link].

৯০.
Which of the following is used in e-commerce?
  1. Mobile commerce (M-commerce)
  2. Electronic Fund Transfer (EFT)
  3. Digital transaction systems
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা

• E-commerce পরিচালনার জন্য একাধিক ইলেকট্রনিক মাধ্যম ব্যবহার করা হয়, যেমন M-commerce, EFT ও অন্যান্য ডিজিটাল সিস্টেম।

• E-commerce পরিচালনার প্রধান মাধ্যম:
- আধুনিক ই-কমার্স মূলত World Wide Web (WWW)–এর মাধ্যমে পরিচালিত হয়।
- ইন্টারনেটভিত্তিক ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে পণ্য ও সেবার লেনদেন সম্পন্ন হয়।

• M-commerce (Mobile Commerce):
- M-commerce হলো মোবাইল ফোন বা ট্যাবলেট ব্যবহার করে ই-কমার্স কার্যক্রম পরিচালনা করা।
- স্মার্টফোন অ্যাপ ও মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এটি দ্রুত জনপ্রিয় হয়েছে।

• Electronic Fund Transfer (EFT):
- EFT হলো ইলেকট্রনিক পদ্ধতিতে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর।
- অনলাইন পেমেন্ট ও ব্যাংকিং লেনদেনে EFT গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

• অন্যান্য ডিজিটাল লেনদেন ব্যবস্থা:
- বিভিন্ন ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ও অনলাইন ট্রান্স্যাকশন সিস্টেম ই-কমার্সকে সহজ করেছে।
- এসব ব্যবস্থার মাধ্যমে নিরাপদ ও দ্রুত লেনদেন সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯১.
Computers that use resources from the server are called—
  1. Hosts
  2. Clients
  3. Servers
  4. Nodes
সঠিক উত্তর:
Clients
উত্তর
সঠিক উত্তর:
Clients
ব্যাখ্যা

• সার্ভারের রিসোর্স ব্যবহারকারী কম্পিউটারগুলোকে Client বলা হয়।

• Client–Server Network:
- Client–Server Network হলো এমন একটি নেটওয়ার্ক ব্যবস্থা, যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার সকল রিসোর্স সংরক্ষণ ও নিয়ন্ত্রণ করে।
- এই কেন্দ্রীয় কম্পিউটারটিকে Server বলা হয়।

• Client-এর ভূমিকা:
- Client হলো সেই কম্পিউটার, যা সার্ভারের কাছ থেকে ডাটা, ফাইল, অ্যাপ্লিকেশন বা অন্যান্য রিসোর্স ব্যবহার করে।
ব্যবহারকারী সাধারণত ক্লায়েন্ট কম্পিউটার থেকেই সার্ভারে অনুরোধ পাঠায়।

• কেন্দ্রীয় নিয়ন্ত্রণের সুবিধা:
- সব রিসোর্স সার্ভারে সংরক্ষিত থাকায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা সহজ হয়।
- ডাটা ব্যাকআপ, অ্যাক্সেস কন্ট্রোল ও সার্ভিস পরিচালনা কেন্দ্রীয়ভাবে করা যায়।

• অন্যান্য অপশন:
- Server হলো রিসোর্স প্রদানকারী কেন্দ্রীয় কম্পিউটার।
- Hosts হলো সাধারণত যেকোনো নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইসকে বলা হয় (Client বা Server উভয়ই হতে পারে)।
- Nodes হলো নেটওয়ার্কের যেকোনো পয়েন্ট/ডিভাইস (router, switch, computer ইত্যাদি)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯২.
Which model architecture is ChatGPT based on?
  1. CNN
  2. SVM
  3. RNN
  4. GPT
সঠিক উত্তর:
GPT
উত্তর
সঠিক উত্তর:
GPT
ব্যাখ্যা

• ChatGPT তৈরি হয়েছে GPT (Generative Pre-trained Transformer) আর্কিটেকচারের ওপর ভিত্তি করে।

• GPT মডেল:
- GPT (Generative Pre-trained Transformer) হলো একটি উন্নত AI ভাষা মডেল আর্কিটেকচার।
- এটি বিপুল পরিমাণ টেক্সট ডেটা দিয়ে পূর্বে প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে মানুষের মতো ভাষা তৈরি করতে পারে।

• Transformer আর্কিটেকচারের ভূমিকা:
- Transformer আর্কিটেকচার বাক্যের প্রেক্ষাপট (Context) বুঝে শব্দগুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করে।
- এর ফলে ChatGPT স্বাভাবিক ও প্রাসঙ্গিক উত্তর দিতে সক্ষম হয়।

• ChatGPT–এ GPT ব্যবহারের কারণ:
- GPT ব্যবহারের মাধ্যমে ChatGPT প্রশ্ন বোঝা, বিশ্লেষণ করা ও যুক্তিসংগত ভাষায় উত্তর তৈরি করতে পারে।
- লেখা তৈরি, ব্যাখ্যা দেওয়া ও কথোপকথনে এই আর্কিটেকচার অত্যন্ত কার্যকর।

• NLP–এর সাথে সম্পর্ক:
- GPT আর্কিটেকচার Natural Language Processing (NLP) প্রযুক্তির অন্তর্ভুক্ত।
- NLP মানুষের ভাষা বোঝা ও তৈরি করার প্রযুক্তিগত ভিত্তি।

• অন্যান্য অপশন:
- CNN (Convolutional Neural Network) মূলত ছবি ও ভিডিও বিশ্লেষণে ব্যবহৃত হয়।
- RNN (Recurrent Neural Network) ধারাবাহিক ডেটা ও টাইম সিরিজ বিশ্লেষণে ব্যবহৃত হয়।
- SVM (Support Vector Machine) একটি মেশিন লার্নিং অ্যালগরিদম, যা শ্রেণিবিন্যাস ও রিগ্রেশনে ব্যবহৃত হয়।

উৎস: OpenAI ও Britannica [Link].

৯৩.
The IEEE standard used for Wi-Fi technology is—
  1. IEEE 802.3
  2. IEEE 802.11
  3. IEEE 802.15
  4. IEEE 802.16
সঠিক উত্তর:
IEEE 802.11
উত্তর
সঠিক উত্তর:
IEEE 802.11
ব্যাখ্যা

• Wi-Fi প্রযুক্তির মান নির্ধারণ করেছে IEEE 802.11.

• ওয়াই-ফাই (Wi-Fi):
- Wi-Fi (Wireless Fidelity) হলো একটি তারবিহীন নেটওয়ার্কিং প্রযুক্তি।
- এটি রেডিও তরঙ্গ ব্যবহার করে ডিভাইসগুলোর মধ্যে ডেটা আদান–প্রদান করে।

• Wi-Fi–এর মান (Standard):
- Wi-Fi প্রযুক্তির জন্য নির্ধারিত মান হলো IEEE 802.11।
- এই মান অনুসরণ করে Wi-Fi ভিত্তিক নেটওয়ার্ক ও ডিভাইস কাজ করে।

• Wi-Fi–এর ব্যবহারক্ষেত্র:
- বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস ও পাবলিক স্থানে তারবিহীন ইন্টারনেট সংযোগে ব্যবহৃত হয়।
- ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট, প্রিন্টার ইত্যাদি ডিভাইস সংযুক্ত করতে ব্যবহৃত হয়।

• Wi-Fi–এর সুবিধা ও সীমাবদ্ধতা:
- তার ছাড়াই নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা দেয়।
- তবে কভারেজ এলাকা সীমিত এবং নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে।

• অন্যান্য অপশন:
- IEEE 802.3 তারযুক্ত ইথারনেট (Ethernet) নেটওয়ার্কের মান।
- IEEE 802.15 ব্লুটুথ ও পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মান।
- IEEE 802.16 ওয়াইম্যাক্স (WiMAX) প্রযুক্তির মান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রফেসর মুজিবুর রহমান।

৯৪.
Which feature of cloud computing allows users to access services whenever needed?
  1. On-demand service
  2. Resource scalability
  3. Pay-as-you-go
  4. Data outsourcing
সঠিক উত্তর:
On-demand service
উত্তর
সঠিক উত্তর:
On-demand service
ব্যাখ্যা

• On-Demand বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রাহক যখন চাইবে, তখনই ক্লাউড সেবা গ্রহণ করতে পারে।

• On-Demand (অন-ডিমান্ড):
- On-Demand হলো ক্লাউড কম্পিউটিং-এর একটি প্রধান বৈশিষ্ট্য।
- এই বৈশিষ্ট্যের মাধ্যমে গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ক্লাউড সেবা ব্যবহার করতে পারে।

• NIST অনুযায়ী On-Demand বৈশিষ্ট্য:
- গ্রাহক আগে থেকে কোনো সেবা নির্ধারণ বা রিজার্ভ না করেও প্রয়োজনের সময় সেবা নিতে পারে।
- গ্রাহক চাইলে সেবার পরিমাণ বাড়াতে বা কমাতে পারে।

• ক্লাউড কম্পিউটিং ব্যবহারে On-Demand-এর গুরুত্ব:
- ব্যবহারকারীর চাহিদা পরিবর্তনের সাথে সাথে সেবা গ্রহণ সহজ হয়।
- এতে সময় সাশ্রয় হয় এবং অপ্রয়োজনীয় রিসোর্স ব্যবহার এড়ানো যায়।

• অন্যান্য অপশন:
- Resource Scalability গ্রাহকের চাহিদা অনুযায়ী রিসোর্স বাড়ানো বা কমানোর সুবিধা দেয়।
- Pay-as-you-go হলো ব্যবহারভিত্তিক পেমেন্ট ব্যবস্থা।
- Data outsourcing বলতে তথ্য ও অ্যাপ্লিকেশন সেবাদাতার সিস্টেমে সংরক্ষণ করাকে বোঝায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
Natural Language is considered as—
  1. Second generation language
  2. Third generation language
  3. Fourth generation language
  4. Fifth generation language
সঠিক উত্তর:
Fifth generation language
উত্তর
সঠিক উত্তর:
Fifth generation language
ব্যাখ্যা

• Natural Language পঞ্চম প্রজন্মের (Fifth Generation) প্রোগ্রামিং ভাষা হিসেবে বিবেচিত।

• Natural Language:
- Natural Language বলতে মানুষের স্বাভাবিক ভাষার মতো ভাষাকে বোঝায়।
- এই ভাষা মানুষের কথ্য বা লিখিত ভাষার সঙ্গে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ।

• প্রোগ্রামিং ভাষার প্রজন্ম অনুযায়ী অবস্থান:
- প্রোগ্রামিং ভাষার ইতিহাসে বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাষাগুলোকে পাঁচটি প্রজন্মে ভাগ করা হয়েছে।
- এর মধ্যে পঞ্চম প্রজন্মের ভাষা (1980) হিসেবে Natural Language অন্তর্ভুক্ত।

• প্রোগ্রামিং ভাষার প্রজন্মসমূহ:
1. প্রথম প্রজন্মের ভাষা (1945): মেশিন ভাষা (Machine Language)
2. দ্বিতীয় প্রজন্মের ভাষা (1950): অ্যাসেম্বলি ভাষা (Assembly Language)
3. তৃতীয় প্রজন্মের ভাষা (1960): উচ্চতর ভাষা (High Level Language)
4. চতুর্থ প্রজন্মের ভাষা (1970): অতি উচ্চতর ভাষা (Very High Level Language)
5. পঞ্চম প্রজন্মের ভাষা (1980): স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা (Natural Language)

• পঞ্চম প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য:
- এই প্রজন্মের ভাষা মানুষের ভাষার খুব কাছাকাছি।
- ব্যবহারকারীর জন্য প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে সহজ হয়।

• লো-লেভেল ও হাই-লেভেল ভাষার সাথে পার্থক্য:
- Machine Language ও Assembly Language হলো লো-লেভেল ভাষা।
- High-level Language মানুষের ভাষার কাছাকাছি হলেও Natural Language আরও স্বাভাবিক রূপে প্রকাশিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৬.
Which of the following passwords follows good security practice?
  1. abcd1234
  2. moni1999
  3. Qw7@L9$A2
  4. 43771285
সঠিক উত্তর:
Qw7@L9$A2
উত্তর
সঠিক উত্তর:
Qw7@L9$A2
ব্যাখ্যা

• Qw7@L9$A2 পাসওয়ার্ডটি ভালো সিকিউরিটি প্র্যাকটিস অনুসরণ করে।

• পাসওয়ার্ড নিরাপত্তা (Password Security):
- পাসওয়ার্ড হলো অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষার প্রধান উপায়।
- শক্তিশালী পাসওয়ার্ড অন্যের দ্বারা অনুমান বা ভাঙা কঠিন হয়।

• শক্তিশালী পাসওয়ার্ডের বৈশিষ্ট্য:
- শক্তিশালী পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন–এর সমন্বয় থাকে।
- পাসওয়ার্ডটি সাধারণ শব্দ, নাম বা জন্মসালের মতো সহজ তথ্যভিত্তিক হওয়া উচিত নয়।
- পাসওয়ার্ড যত বেশি জটিল ও বৈচিত্র্যময় হয়, তত বেশি নিরাপদ হয়।

• Qw7@L9$A2 শক্তিশালী পাসওয়ার্ড:
- এতে বড় হাতের অক্ষর (Q, L, A), ছোট হাতের অক্ষর (w), সংখ্যা (7, 9, 2) এবং বিশেষ চিহ্ন (@, $) রয়েছে।
- এই ধরনের পাসওয়ার্ড সহজে অনুমান করা যায় না।

• সহজ পাসওয়ার্ডের সমস্যা:
- abcd1234 অক্ষর ও সংখ্যার সহজ ক্রম ব্যবহার করে।
- moni1999 নাম ও জন্মসালভিত্তিক হওয়ায় সহজে অনুমানযোগ্য।
- 43771285 শুধু সংখ্যা দিয়ে গঠিত হওয়ায় নিরাপত্তা দুর্বল।

• পাসওয়ার্ড ব্যবহারে ভালো অভ্যাস:
- সব অনলাইন অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা উচিত।
- নির্দিষ্ট সময় পরপর পাসওয়ার্ড পরিবর্তন করা নিরাপদ অভ্যাস।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।

৯৭.
An operating system works as a bridge between—
  1. User and application software
  2. Hardware and software
  3. CPU and memory
  4. Input and output devices
সঠিক উত্তর:
Hardware and software
উত্তর
সঠিক উত্তর:
Hardware and software
ব্যাখ্যা

• অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।

• অপারেটিং সিস্টেম(Operating System):
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার জন্য অপারেটিং সিস্টেম প্রয়োজন।
- অপারেটিং সিস্টেম একটি সিস্টেম সফটওয়্যার(System Software)।
- কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে প্রোগ্রাম বা প্রোগ্রামসমষ্টি ব্যবহৃত হয়, তাকে অপারেটিং সিস্টেম বলা হয়।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত সকল কাজ অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে।
- কম্পিউটারের অভ্যন্তরীণ যাবতীয় কাজ পরিচালনার দায়িত্ব অপারেটিং সিস্টেম পালন করে।
- হার্ডওয়্যার দিয়ে সব ধরনের কাজ করানোর দায়িত্ব ব্যবহারকারীর পরিবর্তে অপারেটিং সিস্টেম গ্রহণ করে।
- অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটারে অন্যান্য সফটওয়্যার থাকলেও কম্পিউটার কার্যকরভাবে কাজ করতে পারে না।
- তথ্য সংরক্ষণ, ফাইল সিস্টেম নিয়ন্ত্রণ, বিভিন্ন ধরনের ত্রুটি নির্ণয়, সিস্টেম বণ্টন, ইনপুট ও আউটপুট অপারেশন, প্রোগ্রাম পরিচালনা - সহ কম্পিউটারের সকল কার্যাবলিতে অপারেটিং সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• অন্যান্য অপশন:
- User and application software → ব্যবহারকারী এবং অ্যাপ্লিকেশনের মধ্যে GUI (Graphical User Interface) বা command line কাজ করে।
- CPU and memory → CPU এবং মেমরির মধ্যে ম্যানেজমেন্ট OS করে, কিন্তু এটি OS-এর কাজের একটা অংশ—পুরো কাজ নয়।
- Input and output devices → Input/output ডিভাইস ম্যানেজমেন্টও OS-এর কাজ, তবে এটি ব্রিজের মূল ধারণা নয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮.
Which translator translates a program line by line?
  1. Linker
  2. Assembler
  3. Compiler
  4. Interpreter
সঠিক উত্তর:
Interpreter
উত্তর
সঠিক উত্তর:
Interpreter
ব্যাখ্যা

• Interpreter প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে।

• Interpreter:
- Interpreter হলো একটি অনুবাদক প্রোগ্রাম, যা প্রোগ্রামের প্রতিটি নির্দেশ আলাদাভাবে অনুবাদ করে।
- একটি লাইন অনুবাদ ও নির্বাহ শেষ হলে পরবর্তী লাইনে যায়।

• লাইন-বাই-লাইন অনুবাদের বৈশিষ্ট্য:
- প্রোগ্রাম সম্পূর্ণ অনুবাদ না করেই Interpreter কাজ শুরু করে।
- কোনো লাইনে ভুল পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অনুবাদ বন্ধ হয়ে যায়।
- ফলে ত্রুটি শনাক্ত ও সংশোধন তুলনামূলকভাবে সহজ ও দ্রুত হয়।

• Compiler–এর সাথে পার্থক্য:
- Compiler সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে।
- Interpreter প্রোগ্রামকে ধাপে ধাপে (লাইন ধরে) অনুবাদ করে।
- এই কারণেই Interpreter–এ প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক ধীর হয়।

• কেন Interpreter গুরুত্বপূর্ণ:
- প্রোগ্রাম শেখা ও পরীক্ষামূলক কোড লেখার ক্ষেত্রে Interpreter সুবিধাজনক।
- ছোট প্রোগ্রাম ও ত্রুটি দ্রুত ধরার জন্য এটি কার্যকর।

• অন্যান্য অপশন:
- Linker বিভিন্ন অবজেক্ট প্রোগ্রামকে যুক্ত করে।
- Assembler অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।