পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি: উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ। সোর্স: যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
বর্তমানে বাংলাদেশের বৃহত্তম রপ্তানীমুখী শিল্প কোনটি?
  1. ক) কৃষিজাত পণ্য
  2. খ) পাট ও পাটজাত পণ্য
  3. গ) পােশাক শিল্প
  4. ঘ) ঔষধ শিল্প
ব্যাখ্যা
⇨ বাংলাদেশের তৈরি পােশাক খাত তৈরি পােশাক’ ও ‘নীটওয়্যার’ - ইত্যাদি কয়েক ধরনের রপ্তানি পণ্যের সমন্বয়ে গঠিত।
⇨ ২০২১-২২ অর্থবছরে তৈরি পােশাক ও নীটওয়্যার পণ্যের রপ্তানি আয় - ২৭,৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বা ২৭.৪৯৬ বিলিয়ন মার্কিন ডলার যা মােট রপ্তানি আয়ের - ৮১.২৫% (নীটওয়্যার- ৪৪.৫৩% ও তৈরি পােশাক - ৩৬.৭২%)।
⇨ অর্থাৎ রপ্তানি আয়ে তৈরি পােশাক খাতের অবদান - ৮১.২৫%।
⇨ এই খাতের বাইরে শিল্পজাত পণ্যের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় আসে - পাট ও পাটজাত পণ্য থেকে (৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার)।
⇨ রপ্তানিতে প্রাথমিক পণ্য’-এর অবদান/রপ্তানির হার ৪.১৫% এবং ‘শিল্পজাত পণ্য’-এর অবদান/রপ্তানির হার - ৯৫.৮৪%।
⇨ প্রাথমিক পণ্য হিসেবে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে - “হিমায়িত খাদ্য’।
⇨ দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি হয়েছে - ‘কৃষিজাত পণ্য।   

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, স্থূল জন্ম হার (প্রতি হাজারে) -
  1. ক) ১৮.১ জন
  2. খ) ১৫.৩ জন
  3. গ) ২০.৪ জন
  4. ঘ) ২১.১ জন
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে,
• স্থূল জন্ম হার (প্রতি হাজারে) - ১৮.১ জন। যার মধ্যে শহরে ১৫.৩ জন এবং গ্রামে ২০.৪ জন।
• স্থূল মৃত্যু হার (প্রতি হাজারে) - ৫.১ জন। যার মধ্যে শহরে ৪.৯ জন এবং গ্রামে ৫.২ জন।    

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
.
ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স পায় -
  1. ক) জার্মানি থেকে
  2. খ) যুক্তরাজ্য থেকে
  3. গ) ইতালি থেকে
  4. ঘ) সুইজারল্যান্ড থেকে
ব্যাখ্যা
⇨ প্রবাসীদের প্রেরিত অর্থের সিংহভাগই আসে মধ্যপ্রাচ্যের দেশসমূহ থেকে।
⇨ ২০২১-২২ অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে মধ্যপ্রাচ্যের দেশসমূহের মধ্যে সর্বাধিক রেমিট্যান্স এসেছে - সৌদি আরব থেকে।
⇨ দ্বিতীয় - মার্কিন যুক্তরাষ্ট্র, তৃতীয় - যুক্তরাজ্য।
⇨ ইউরােপিয়ান দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে - যুক্তরাজ্য
⇨ ২০২২ (ফেব্রুয়ারি) সালে বিশ্বের বিভিন্ন দেশে ২,০২,২৬৭ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
⇨ সবচেয়ে বেশি প্রেরণ করা হয় - সৌদি আরব (১,২৭,১৮৭ জন যা মােট অভিবাসনের ৭৪.০৮%), দ্বিতীয় – সংযুক্ত আরব আমিরাতে (২৭,৪৭০ জন)।

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
.
সর্বশেষ কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা গৃহীত হয়েছে?
  1. ক) অষ্টম
  2. খ) সপ্তম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) নবম
ব্যাখ্যা
• বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
• অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
• পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।
• বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
• বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
• বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
.
স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট পাশ হওয়ার সময় অর্থমন্ত্রী ছিলেন -
  1. ক) মোশতাক আহমাদ
  2. খ) এম এ ইদ্রিস
  3. গ) তাজউদ্দিন আহমদ
  4. ঘ) এম মনসুর আলী
ব্যাখ্যা
• স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের ৩০ জুন তৎকালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী তাজউদ্দিন আহমদ পেশকৃত দেশের প্রথম বাজেট পাশ হয়।
• এই বাজেটের আকার ছিলো ৭৮৬ কোটি টাকা।
• প্রথম বাজেটে একই সঙ্গে ১৯৭১-৭২ এবং ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট পেশ করা হয়।      

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট।
.
স্বাধীনতার পর দেশে মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে?
  1. ক) ৮টি
  2. খ) ৭টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
• বাংলাদেশ এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে
• অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
• পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।
• বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
• বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
• বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে?
  1. ক) ১,০৪০ জন
  2. খ) ১,২৪০ জন
  3. গ) ১,১৬০ জন
  4. ঘ) ১,১৪০ জন
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, 
• মোট জনসংখ্যা : ১৭ কোটি ৮ লাখ 
• জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
• নারী ও পুরুষ অনুপাত  : ১০০ : ১০০.২ 
• স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২% যার মধ্যে পুরুষ - ৭৭.৪% নারী - ৭২.৯%।

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
.
অষ্টম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়টির উপর গুরুত্ব দেওয়া হয়েছে?
  1. ক) জলবায়ুর বিরূপ প্রভাব মােকাবিলা করা
  2. খ) কর্মসংস্থান তৈরিতে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা
  3. গ) সাম্য ও সমতা নিশ্চিত করা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেয়া হবে
১। কর্মসংস্থান তৈরিতে জিডিপির প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
২। জলবায়ুর বিরূপ প্রভাব মােকাবিলা করা।
৩। সবার সমান সুযােগ নিশ্চিত করতে সাম্য ও সমতা নিশ্চিত করা।   

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
.
চলতি অর্থবছরে মাথাপিছু ঘাটতি কত নির্ধারণ করা হয়েছে?
  1. ক) ১৭,১৫৫ টাকা
  2. খ) ১৯,১৫৫ টাকা
  3. গ) ১৮,১৫৫ টাকা
  4. ঘ) ১৫,১৫৫ টাকা
ব্যাখ্যা
• অনুমিত জিডিপি প্রবৃদ্ধির হার - ৭.৫%। 
• অনুমিত মুদ্রাস্ফিতির হার - ৫.৬%। 
• মাথাপিছু আয়ের লক্ষ্যমাত্রা (প্রাক্কলিক) - ৩,০০৭ মার্কিন ডলার। 
• মাথাপিছু আয় - ২৮২৪ মার্কিন ডলার। 
• মাথাপিছু বরাদ্দ - ৪১,৯৩৩ টাকা। 
• মাথাপিছু ঘাটতি - ১৫,১৫৫ টাকা

তথ্যসূত্র:- অর্থ বিভাগ ওয়েবসাইট।
১০.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ এর তথ্যানুসারে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.২১
  2. খ) ১.৪৭
  3. গ) ১.৩২
  4. ঘ) ১.৩৭
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, 
• মোট জনসংখ্যা : ১৭ কোটি ৮ লাখ 
• জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
• জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১১.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কার্যকর হয় কবে থেকে?
  1. ক) জুন, ২০২০
  2. খ) এপ্রিল, ২০২০
  3. গ) জুলাই, ২০২১
  4. ঘ) জুলাই, ২০২০
ব্যাখ্যা
• করােনা পরিস্থিতির জন্য সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ আগেই শেষ হলেও অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কার্যকর হতে দেরি হয়।
• ২০২০ সালের ২৩ ডিসেম্বর এটি জাতীয় অর্থনীতিক কাউন্সিলের নির্বাহী কমিটি (ECNEC) - এর সভায় উত্থাপন করা হয়।
• ২৯ ডিসেম্বর একনেক তা অনুমােদন করে।
• পরিকল্পনাটি ২০২০ সালের জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে।  

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১২.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত -
  1. ক) ১ : ১৭২৪
  2. খ) ১ : ১৪২৪
  3. গ) ১ : ১৮২৪
  4. ঘ) ১ : ১৬২৪
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, 
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- পুরুষ ও নারীর অনুপাত  : ১০০.২ : ১০০
- ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত ১ : ১৭২৪

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১৩.
সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষা অনুসারে পুরুষ ও নারীর অনুপাত -
  1. ক) ১০০ : ১০০.২
  2. খ) ১০০.৩ : ১০০
  3. গ) ১০০ : ১০০.৫
  4. ঘ) ১০০.২ : ১০০
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুসারে, 
- জনসংখ্যার ঘনত্ব : ১,১৪০ জন
- জনসংখ্যা বৃদ্ধির হার : ১.৩৭ শতাংশ
- পুরুষ ও নারীর অনুপাত  : ১০০.২ : ১০০
- ডাক্তার প্রতি জনসংখ্যার অনুপাত ১ : ১৭২৪

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে বর্তমানে দেশে স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক) কত?
  1. ক) ৭৭.৪%
  2. খ) ৭৫.২%
  3. গ) ৭২.৯%
  4. ঘ) ৭৩.৯%
ব্যাখ্যা
- অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে বর্তমানে দেশে স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক) ৭৫.২%। যেখানেক পুরুষ - ৭৭.৪% এবং নারী - ৭২.৯%। 

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
১৫.
স্বাধীন বাংলাদেশে গৃহীত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কোনটি?
  1. ক) জুলাই, ১৯৭৩-জুন, ১৯৭৮
  2. খ) জুন ১৯৭৩-জুলাই, ১৯৭৮
  3. গ) জুলাই, ১৯৭৪-জুন, ১৯৭৯
  4. ঘ) জুলাই, ১৯৭৪-জুন, ১৯৭৮
ব্যাখ্যা
• ১৯৭২ সালে বাংলাদেশ কলম্বাে পরিকল্পনার সদস্যপদ অর্জনের মাধ্যমে এ ধরনের পরিকল্পনা গ্রহণে উদ্যোগী হয়।
• একটি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির পাহাড়সম চাওয়া-পাওয়ার পটভূমিতে দেশ পুনর্গঠনে ১৯৭৩ সালে দেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১ জুলাই ১৯৭৩ শুরু হয়ে ৩০ জুন ১৯৭৮ শেষ হয় প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা।

জেনে রাখা ভালো
• পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের ধারণার সন্ধান সর্বপ্রথম পাওয়া যায় প্লেটোর রিপাবলিক’ গ্রন্থে প্রায় ২৪০০ বছর পূর্বে।
• ১৯২৮ সালে সর্বপ্রথম রাশিয়াতেই পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয়। এ কারণে রাশিয়া আধুনিক পঞ্চবার্ষিক পরিকল্পনার সূতিকাগার দেশ হিসেবে পরিচিত।   

তথ্যসূত্র:- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২।
১৬.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা কত?
  1. ক) ৩,৩০,০০০ কোটি টাকা
  2. খ) ৩,৪০,০০০ কোটি টাকা
  3. গ) ৫,৯৩,৫০০ কোটি টাকা
  4. ঘ) ৩,৮৯,০০০ কোটি টাকা
ব্যাখ্যা
• মোট রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা - ৩,৮৯,০০০ কোটি টাকা। 
• এনবিআর কর্তৃক রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা - ৩,৩০,০০০ কোটি টাকা। 
• মোট সরকারি ব্যয় - ৫,৯৩,৫০০ কোটি টাকা।  

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
১৭.
সপ্তম পঞ্চম বার্ষিকী পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি -
  1. ক) ৭.৪০%
  2. খ) ৭.১৫%
  3. গ) ৮.১৫%
  4. ঘ) ৮.৫০%
ব্যাখ্যা
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল- ৭.৪০%।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ৮.১৫%।   

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
১৮.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে জিডিপিতে শিল্পখাতের অবদান -
  1. ক) ৩৮.০৭%
  2. খ) ৩৭.০৭%
  3. গ) ৫১.৪৪%
  4. ঘ) ৩৯.০%
ব্যাখ্যা
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪০.৬%।
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ২০.৪%। 
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৯.০%। 

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
১৯.
২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (ADP) বরাদ্দের পরিমাণ -
  1. ক) ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা
  2. খ) ২ লাখ ৮৬ হাজার ৫৬ কোটি টাকা
  3. গ) ২ লাখ ৬ হাজার ৮৬ কোটি টাকা
  4. ঘ) ২ লাখ ৫৬ হাজার ৮৮ কোটি টাকা
ব্যাখ্যা
• বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
• বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%।
• বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৬%।
• সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে যা বাজেটের ১৯.৯%।

তথ্যসূত্র:- অর্থ বিভাগের ওয়েবসাইট।
২০.
টাকার অংকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে?
  1. ক) ভারত
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
ব্যাখ্যা
• টাকার অঙ্কে বাংলাদেশ সর্বাধিক পণ্য আমদানি করে চীন থেকে। যা মোট আমদানি বাণিজ্যের প্রায় ২৭.৪৬ শতাংশ। 
• চীনের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত, যা মোট আমদানি বাণিজ্যের প্রায় ১৭.৬ শতাংশ।। 
• বাংলাদেশের সাথে বাণিজ্যিক ঘাটতি সবচেয়ে বেশি চীনের এবং দ্বিতীয় ভারত।  

তথ্যসূত্র:- রপ্তানি উন্নয়ন ব্যুরো।
২১.
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর অবস্থান কোথায়?
  1. ক) সাভার, ঢাকা
  2. খ) কোটালীপাড়া, গোপালগঞ্জ
  3. গ) বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা
  4. ঘ) মিরপুর, ঢাকা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)
• দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্স' প্রতিষ্ঠা করা হয়। 
• ২০১২ সালে এর নামকরণ করা হয় 'বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড)'।
• একাডেমিটি মূলত প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা এবং সরকারি ও বেসরকারি কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান করে থাকে।
 
তথ্যসূত্র:- বাপার্ড ওয়েবসাইট।
২২.
বাংলাদেশ এ পর্যন্ত কতটি 'Poverty Reduction Strategy Papers' গ্রহণ করেছে?
  1. ক) ১টি
  2. খ) ৩টি
  3. গ) ২টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
• 'PRSP' এর পূর্ণরূপ হচ্ছে Poverty Reduction Strategy Papers (দারিদ্র বিমোচন কৌশলপত্র)।
• আইএমএফের নির্দেশনায় বাংলাদেশ সরকার গৃহিত দারিদ্র্য বিমোচন কৌশলপত্র হচ্ছে PRSP।
• বাংলাদেশ সরকার ২০০৫ থেকে ২০০৮ সালে প্রথম এবং ২০০৯ থেকে ২০১১ সালে দ্বিতীয় দারিদ্র্য বিমোচন কৌশলপত্র গ্রহণ করে।
• এটি প্রণয়ন করে পরিকল্পনা কমিশন।
• উল্লেখ্য ২০০২ সালে বিশ্ব ব্যাংক দরিদ্র দেশগুলোর দারিদ্রসীমার নিচে বসবাসকারী নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে PRSP প্রণয়নের উদ্যোগ গ্রহণ করে।

তথ্যসূত্র:- IMF ও পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
২৩.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে কৃষিখাতে নিয়োজিত জনশক্তির পরিমাণ কত?
  1. ক) ১১.৫০%
  2. খ) ৩৯.০%
  3. গ) ২০.৪%
  4. ঘ) ৪০.৬%
ব্যাখ্যা
• অর্থনীতি/জিডিপিতে কৃষিখাতের অবদান - ১১.৫০%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ৪০.৬%
• অর্থনীতি/জিডিপিতে শিল্পখাতের অবদান - ৩৭.০৭%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ২০.৪%। 
• অর্থনীতি/জিডিপিতে সেবাখাতের অবদান - ৫১.৪৪%। নিয়োজিত জনশক্তির পরিমাণ ৩৯.০%। 

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
২৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ কত?
  1. ক) ৩২,০৭১ মিলিয়ন
  2. খ) ৩৪,৮৭১ মিলিয়ন
  3. গ) ৩৫,৫৮১ মিলিয়ন
  4. ঘ) ৩৬,২৫৯ মিলিয়ন
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, 
• বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩২,০৭১ মিলিয়ন  বা ৩২.০৭১ বিলিয়ন মার্কিন ডলার।
• আমদানির পরিমাণ ৫৪.৩৭৭ মিলিয়ন বা ৫৪.৩৭ বিলিয়ন মার্কিন ডলার।
• বাণিজ্য ভারসাম্যে ঘাটতির পরিমাণ  ২২,৩০৬ মিলিয়ন মার্কিন ডলারে।

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
২৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে, শিল্পখাতে প্রবৃদ্ধির হার -
  1. ক) ৭.৪৪%
  2. খ) ৮.৪৪%
  3. গ) ১০.৪৪%
  4. ঘ) ৬.৪৪%
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%।
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২। 
২৬.
অর্থনীতি/জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে কম?
  1. ক) কৃষিখাত
  2. খ) সেবা খাত
  3. গ) বাণিজ্য খাত
  4. ঘ) পরিবহন খাত
ব্যাখ্যা
• জিডিপির সর্ববৃহৎ খাত – সেবাখাত (১৩টি খাত নিয়ে গঠিত) এবং ছোট খাত - কৃষিখাত। 
• আবার, কর্মসংস্থানের দিক থেকে বৃহৎখাত - কৃষিখাত (৪০.৬% শ্রমশক্তি নিয়োজিত) এবং ছোট খাত - শিল্পখাত (২০.৪% শ্রমশক্তি নিয়োজিত)।
• অর্থনীতি/জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত - শিল্পখাত; প্রবৃদ্ধির হার ১০.৪৪%। 
• অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম; প্রবৃদ্ধির হার - ২.২০%
• সার্বিকভাবে অর্থনীতি/জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান – ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান - ক্রমবর্ধমান। 
• যদিও সাময়িক হিসাবে ২০২০-২১ অর্থবছরে সেবা খাতের প্রবৃদ্ধির হার পূর্ববর্তী অর্থবছরের ০.৫৮ শতাংশ হতে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬.৩১ শতাংশে।
 
তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
২৭.
অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে -
  1. ক) ১৪,১৪১টি
  2. খ) ১২,২৪১টি
  3. গ) ১৫,১৫১টি
  4. ঘ) ১৬,২৪১টি
ব্যাখ্যা
• গ্রামীণ জনগণকে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রথম সেবা কেন্দ্র - কমিউনিটি ক্লিনিক।
• বর্তমানে সারা দেশে কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে - ১৪,১৪১টি। 
• প্রতিদিন গড়ে ৪০ জন সেবা প্রার্থী একটি কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করে থাকেন এবং এদের ৯৫ শতাংশই নারী ও শিশু। 
• ২০০৯ সাল থেকে শুরু করে ফেব্রুয়ারি, ২০২২ পর্যন্ত এসব কমিউনিটি ক্লিনিক থেকে মানুষ সেবা নিয়েছে ১১১.১৭ কোটিরও বেশি 
 
তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
২৮.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদান্তে সর্বমােট কর্মসংস্থান সৃষ্টি হবে -
  1. ক) ২ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার
  2. খ) ১ কোটি ৮০ লক্ষ ৩০ হাজার
  3. গ) ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার
  4. ঘ) ১ কোটি ৫০ লক্ষ ৩০ হাজার
ব্যাখ্যা
• অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আগামী ৫ বছরে সর্বমােট ১১.৩৩ মিলিয়ন বা ১ কোটি ১৩ লক্ষ ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে। তার মধ্যে -
• জাতীয় পর্যায়ে মােট কর্মসংস্থান সৃষ্টি হবে - ৮.০৮ মিলিয়ন বা ৮০ লক্ষ ৮০ হাজার।
• প্রবাসী বা বৈদেশিক কর্মসংস্থান হবে - ৩.২৫ মিলিয়ন বা ৩২ লক্ষ ৫০ হাজার।   

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
২৯.
২০২২-২৩ অর্থবছরে সার্বিকভাবে সবচেয়ে বেশি বরাদ্দ প্রাপ্ত খাত কোনটি?
  1. ক) পরিবহন ও যোগাযোগ
  2. খ) জনপ্রশাসন
  3. গ) ভর্তুক্তি ও প্রণোদনা
  4. ঘ) শিক্ষা ও প্রযুক্তি
ব্যাখ্যা
২০২২-২০-২৩ অর্থবছরের বাজেট অনুসারে,
• বাজেটের আকার: ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
• ২০২২-২০-২৩ অর্থ বছরে, উন্নয়ন বাজেটের আকার: ২,৫৯,৬১৭ কোটি টাকা। 
• বাজেটে সবচেয়ে বেশি বরাদ্দ সার্বিকভাবে (পরিচালন ও উন্নয়ন) জনপ্রশাসন খাতে যা বাজেটের ১৯.৯%। যা টাকার অংকে দাঁড়ায় ১,৩৪,৬৭০ কোটি টাকা। 
• উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দ পাওয়া  খাত হলো - পরিবহন ও যোগাযোগ। এর বরাদ্দের পরিমাণ ৭০,১৬১ কোটি টাকা যা উন্নয়ন বাজেটের ২৭.০%। 

তথ্যসূত্র:- জাতীয় বাজেট, ২০২২-২৩। 
৩০.
সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল -
  1. ক) ৭.৪০%
  2. খ) ৮.৪০%
  3. গ) ৭.১৫%
  4. ঘ) ৮.১৫%
ব্যাখ্যা
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল ছিল ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত।
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল- ৭.৪০%
• সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্জিত প্রবৃদ্ধি ৮.১৫%।  

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা ২০২২ এবং পরিকল্পনা কমিশন।
৩১.
বাংলাদেশ সরকারের 'পরিকল্পনা কমিশন' এর কোন বিভাগ পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে?
  1. ক) সাধারণ অর্থনীতি বিভাগ
  2. খ) আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ
  3. গ) কার্যক্রম বিভাগ
  4. ঘ) কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ
ব্যাখ্যা
• পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।
• বাংলাদেশ সরকারের 'পরিকল্পনা কমিশন' এর 'সাধারণ অর্থনীতি বিভাগ' (General Economic Division) পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে। 
• পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
• বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।  

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
৩২.
এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. ক) চীনে
  2. খ) জাপানে
  3. গ) ভারতে
  4. ঘ) সিঙ্গাপুরে
ব্যাখ্যা
• এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে – জাপানে; রপ্তানির পরিমাণ – ৮৯৫.০৩ মিলিয়ন মার্কিন ডলার যা মোট - রপ্তানির ২.৬৪%।
• অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে - ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে। 
• ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র জার্মানি।
• ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।    

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২।
৩৩.
অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী, জিডিপিতে কৃষি খাতের অবদান -
  1. ক) ১১.৫ শতাংশ
  2. খ) ১০.৫ শতাংশ
  3. গ) ৮.৬ শতাংশ
  4. ঘ) ৯.০ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২২ অনুযায়ী,
• জিডিপিতে কৃষি খাতের অবদান ১১.৫ শতাংশ
• কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
• জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৭.০৭ শতাংশ।
• শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
• জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৪৪ শতাংশ।
• সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

তথ্যসূত্র:- অর্থনৈতিক সমীক্ষা - ২০২২।
৩৪.
ভিশন-২০৪১ বাস্তবায়নকালীন মোট কয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হবে?
  1. ক) ৪টি
  2. খ) ৬টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
• দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ : ২০২১ থেকে ২০৪১ সাল।
• এ সময়ে মোট ৫টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হবে। 
• যার প্রথমটি অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং এর মেয়াদ জুলাই ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত।  

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২। 
৩৫.
কোন উৎস থেকে রাজস্ব বোর্ড সবচেয়ে বেশি কর আহরণ করে?
  1. ক) মূল্য সংযােজন কর
  2. খ) আয়, মুনাফা ও মূলধনের উপর
  3. গ) আবগারি শুল্ক
  4. ঘ) আমদানি শুল্ক
ব্যাখ্যা
রাজস্ব বাের্ড কর্তৃক আহরিত করসমূহের উৎস
• মূল্য সংযােজন কর - ১,৪১,১৯২ (৩৮.২%)।
• আয়, মুনাফা ও মূলধনের উপর কর - ১,২১,০২০ (৩২.৭%)।
• সম্পূরক শুল্ক - ৫৮,৫২৪ (১৫.৮%)।
• আমদানি শুল্ক - ৪৩,৯৯৪ (১১.৯%)।
• আবগারি শুল্ক - ৪,১২৭।   
• দেশে বর্তমানে কর প্রদানকারীর সংখ্যা - ২৯ লাখ।    

তথ্যসূত্র:- জাতীয় বাজেট, ২০২২-২৩।
৩৬.
নিচের কোন দেশটির সাথে বাংলাদেশের বাণিজ্যিক উদ্ধৃত রয়েছে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
• দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ - যুক্তরাষ্ট্র।
• যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
• যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে। 

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন এবং অর্থনৈতিক সমীক্ষা ২০২২।